পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
ইংরেজি গ্রামার ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
Fill in the gap: She takes ____ great care of her children.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
সাধারণত abstract noun এর আগে adjective থাকলে a/an বসে।
যেমন- He died a peaceful death, কিন্তু great থাকলে zero article হয়।
.
Aourongajeb ____ great was the last mighty emperor of Delhi.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) zero article
ব্যাখ্যা
Proper Noun এর সাথে Adjective থাকলে তার পূর্বে the বসে।
.
That he is a miser is known to us. What type of clause is the underlined one?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Principal
ব্যাখ্যা
is -verb এর Subject হওয়ার কারণে Noun Clause.
.
Nelson Mandela was one of the greatest leaders that we have ever known. (Make it positive)
  1. ক) No other leader that we have ever known was as great as Nelson Mandela.
  2. খ) Very few leader that we have ever known was as great as Nelson Mandela.
  3. গ) Very few leaders that we have ever known were as great as Nelson Mandela.
  4. ঘ) Nelson Mandela was as great as other leaders that we have ever known.
ব্যাখ্যা
One of the থাকলে Positive করার গঠন হচ্ছে Very few+ Superlative degree এর পরের Plural Noun + Plural Verb+ as/so + Positive Degree+ as + Superlative Degree যুক্ত Sentence এর Subject.
.
Identify the determiner in the following sentence : My father was a freedom fighter.
  1. ক) my
  2. খ) a
  3. গ) my and a
  4. ঘ) freedom
ব্যাখ্যা
Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। এই বাক্যে noun- father এর পূর্বে ‘my’ শব্দটি এবং freedom fighter এর আগে a - determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।
.
What is the noun form of cancel?
  1. ক) conceal
  2. খ) cancellation
  3. গ) cancelment
  4. ঘ) cancelness
ব্যাখ্যা
cancel (বাতিল করা) এর noun হচ্ছে cancellation
.
What is the adjective form of ‘obesity’?
  1. ক) obesete
  2. খ) obese
  3. গ) obeset
  4. ঘ) obesious
ব্যাখ্যা
obesity (স্থুলতা) এর adjective হচ্ছে obese (স্থুলকায়).
.
Which one in the correct indirect narration: ''Why have you told a lie?'' he said to me.
  1. ক) He demanded me why had I told a lie.
  2. খ) He asked me why had I told a lie.
  3. গ) He enquired of me why I had told a lie.
  4. ঘ) He enquired me why I told a lie.
ব্যাখ্যা
enquire এর পর Object এর আগে of বসে।
say – verb past form হলে Present Perfect = Past Perfect (have=had) হবে।
বাক্যটিকে Assertive এ রূপান্তরিত করতে হবে এবং এ হিসেবে Auxiliary Verb- Subject এর পরে বসবে।
.
The teacher told me to stop writing. In this sentence, writing is a –
  1. ক) Present Participle
  2. খ) Perfect Participle
  3. গ) Gerund
  4. ঘ) Infinitive
ব্যাখ্যা
Writing এখানে Stop এর Object হওয়ার কারণে এটি Noun.
Verb+ing – Noun এর কাজ করলে Gerund বলা হয়।
১০.
Select the wrongly spelt word:
  1. ক) Cigarette
  2. খ) Superintendent
  3. গ) Kintergarden
  4. ঘ) extension
ব্যাখ্যা
Correct Spelling: Kindergarten বা শিশুবিদ্যালয়
১১.
The passive form of the sentence, 'The children were laughing at the man'.
  1. ক) The man was laughed by the children.
  2. খ) The man was laughed at by the children.
  3. গ) The man was being laughed at by the children.
  4. ঘ) The man was to be laughed at by the children.
ব্যাখ্যা

Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
1. Active Voice এর object টি Passive voice এর subject হয়
2. Tense ও Number Person অনুযায়ী Auxiliary verb (এখানে were এর পরিবর্তে was হয়েছে )
3. Active Voice এর মূল Verb এর form অনুযায়ী অতিরিক্ত be Verb (am, is, are, was, were, be, being, been)
4. মূল verb এর past participle
5. Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।

১২.
The beast in him grew and he killed his own brother. What type of noun is beast?
  1. ক) Proper Noun
  2. খ) Common Noun
  3. গ) Material Noun
  4. ঘ) Abstract Noun
ব্যাখ্যা
এখানে beast পশুত্ব বা পশুপ্রবৃত্তি অর্থে ব্যবহৃত হচ্ছে, তাই এটি Abstract Noun.
১৩.
He comes here twice a month. What type of part of speech is twice?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
Twice এখানে Verb সংঘটিত হওয়ার হার বুঝাচ্ছে, তাই এটা Adverb of frequency.
১৪.
Hearing the bad news, he turned pale. What type of part of speech is pale?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
Here, turn (পরিণত হওয়া) = linking verb. pale = বিবর্ণ
linking verb এর পর সাধারণত Adjective বসে।
১৫.
The paths of glory lead but to the grave. What type of part of speech is but?
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Preposition
  4. ঘ) Conjunction
ব্যাখ্যা
but অর্থ এখানে only
এটি to the grave – Adverb phrase of place কে modify করার কারণে এটাও adverb.
১৬.
He felt disappointed. What type of verb is 'felt'?
  1. ক) Transitive Verb
  2. খ) Linking Verb
  3. গ) Factitive Verb
  4. ঘ) Impersonal Verb
ব্যাখ্যা
Linking Verb হচ্ছে যা Subject ও Predicate এর মধ্যে একটা Link তৈরি করে দেয় এবং এদের Predicate- Subject এর দোষ, গুণ, অবস্থা, পেশা ইত্যাদি বর্ণনা করে।
১৭.
I cannot decide where I should go. What type of clause is ‘where I should go’?
  1. ক) noun clause
  2. খ) adjective clause
  3. গ) co-ordinate clause
  4. ঘ) adverb clause
ব্যাখ্যা
এখানে phrase টি decide – verb এর object হয়েছে। object সব সময় noun হয়, বিধায় এটি noun clause.
১৮.
Diarrhoea results ____ water pollution.
  1. ক) in
  2. খ) from
  3. গ) to
  4. ঘ) about
ব্যাখ্যা
result from অর্থ উৎপন্ন হওয়া। result in অর্থ পর্যবসিত হওয়া।
এখানে, ডায়রিয়া পানি দূষণ থেকে উৎপন্ন হয়, এ হিসেবে result from হবে।
১৯.
Which sentence is the correct one?
  1. ক) The laptop belongs for me.
  2. খ) The laptop belongs to me.
  3. গ) The laptop belongs me.
  4. ঘ) The laptop belongs with me.
ব্যাখ্যা
belongs to অর্থ অধিকারে থাকা। এটা appropriate preposition- হিসেবে মুখস্থ করতে হবে।
বাক্যের সহজ অর্থ – ল্যাপটপটি আমার।
২০.
Which sentence is the correct one?
  1. ক) A number of serious diseases is creating alarming situation nowadays.
  2. খ) The number of his mistakes are immeasurable.
  3. গ) Every year a lot of children dies of cholera.
  4. ঘ) Many a man tries to become rich but only few can succeed.
ব্যাখ্যা

A number of = কিছু সংখ্যক, এর পর Noun ও Verb plural হয়।
তবে The number of এর পর Noun plural হয়, কিন্তু Verb Singular হয়।
a lot of এর পর countable noun হলে noun ও verb দুটোই plural হয়।
Many এর পর Noun ও Verb plural হয়। কিন্তু many a এর পর Noun ও Verb Singular হয়।

২১.
Russel …… for seven years.
  1. ক) has been imprisoned
  2. খ) has imprisoned
  3. গ) was imprisoned
  4. ঘ) has been being imprisoned
ব্যাখ্যা
Period of time উল্লেখ থাকায় বাক্যটি অর্থগতভাবে Present Perfect continuous হলেও, গঠনগতভাবে Present Perfect Tense, কারণ Passive Voice এ Present Perfect Continuous Tense এর স্থলে Present Perfect Tense বসে।
২২.
Which sentence is the correct one?
  1. ক) He got used to cope with any situation.
  2. খ) He got used to coping with any situation.
  3. গ) He got used to be coped with any situation.
  4. ঘ) He got used to copes with any situation.
ব্যাখ্যা
যদিও শুধু used to এর পর Verb এর base form বসে; কিন্তু be used to/ get used to + verb +ing হয়।
get used to = অভ্যস্ত হওয়া
২৩.
Complete the following sentence: 'Had I known you, _____ .
  1. ক) I would not let you enter the room.
  2. খ) I had not let you enter the room.
  3. গ) I would not be let you enter the room.
  4. ঘ) I would not have let you enter the room.
ব্যাখ্যা
'Had I known you = If I had known'
So, Sentence টি Perfect conditional/ 3rd conditional, তাই ২য় clause - এ Sub + would/could/might + have + V3 + extension হবে।
২৪.
Which sentence is the correct one?
  1. ক) He is yet not come.
  2. খ) He has not yet come.
  3. গ) He did not yet come.
  4. ঘ) He will not yet come
ব্যাখ্যা
Adverb of time- Yet (এখনও) থাকলে Present Perfect Tense হয়।
yet অর্থ তবুও হলে Tense এর সাথে এর সম্পর্ক নেই।
বাক্যটা এভাবেও শুদ্ধ হতে পারে - He is yet to come. – সে এখনও আসার বাকী।
২৫.
I have the boy ____ my load.
  1. ক) carry
  2. খ) carrying
  3. গ) carried
  4. ঘ) to carry
ব্যাখ্যা
এখানে have = Causative Verb (অন্যকে দিয়ে করানোর জন্য যে Verb ব্যবহৃত হয়),
এর পর Bare Infinitive (উহ্য to + Verb এর Base Form) হয়।
২৬.
What type of part of speech is removal?
  1. ক) Adjective
  2. খ) Adverb
  3. গ) Preposition
  4. ঘ) Noun
ব্যাখ্যা
সাধারণত শব্দের শেষে al থাকলে Adjective হলেও, remove- verb এর Noun Form হচ্ছে removal.
২৭.
He does not always speak as he thinks. What type of adverbial clause is the underlined one?
  1. ক) Adverb clause of cause
  2. খ) Adverb clause of time
  3. গ) Adverb clause of manner
  4. ঘ) Adverb clause of concession
ব্যাখ্যা
as = যখন, যেহেতু, যেভাবে – যে কোনটি হতে পারে। এখানে বাক্যের মানানসই অর্থ হবে: সে যেভাবে চিন্তা করে সব সময় সেভাবে বলে না।
এখানে কীভাবে বলে না, প্রশ্ন করলে উত্তর আসবে as he thinks.
Verb সংগঠিত হওয়ার ধরন বুঝানোর কারণে Adverb Clause of manner.
২৮.
He said that he ____ complete the task very soon.
  1. ক) will
  2. খ) shall
  3. গ) would
  4. ঘ) has to
ব্যাখ্যা
Reporting verb, past tense এ থাকলে, indirect speech এর reported অংশ সামঞ্জস্যপূর্ণ Past Tense হবে।
২৯.
Everyone must die. (Make it negative)
  1. ক) Who cannot but die?
  2. খ) Everyone cannot but die.
  3. গ) There is no one who cannot but die.
  4. ঘ) There is no one but must not die.
ব্যাখ্যা

এখানে ২টি Rule একত্রে আসায় ঝামেলা তৈরি হয়েছে:
1. Everyone এর rule
2. must এর rule
Negative করার সময় যে কোন একটাকে Focus করতে হবে।
এখানে খ ছাড়া সবগুলোতেই double কাজ করা হয়েছে। তাই খ ছাড়া সবগুলোই ভুল।
must থাকলে cannot but বসে। এ হিসেবে খ শুদ্ধ।