পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: কাজী নজরুল ইসলাম, জসীম উদ্দীন, জহির রায়হান, জীবনানন্দ দাশ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, মাইকেল মধুসূদন দত্ত, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ূন আহমেদ। ২. অন্যান্য লেখকগণ: কাজী মোতাহার হোসেন, কামিনী রায়, কালীপ্রসন্ন সিংহ, কুসুমকুমারী দাশ, কায়কোবাদ, গিরিশচন্দ্র ঘোষ, গোলাম মোস্তফা, চণ্ডীচরণ মুনশী, জাহানারা ইমাম, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন, জন ক্লার্ক মার্শম্যান, জোশুয়া মার্শম্যান, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, দাউদ হায়দার, দ্বিজেন্দ্রলাল রায়, দীনেশচন্দ্র সেন, রফিক আজাদ, হুমায়ুন কবির, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ----------------- Part – 2: English Grammar: Topics: 1. Sentence and Transformation [The Simple, Compound and Compound Sentence, The Active and Passive Voice, The Positive, Comparative and Superlative Degree] 2. Words (Part - 3) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word R to Z] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL, Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
'কবিতার কথা'- কোন জাতীয় রচনা?
  1. ক) কাব্য
  2. খ) উপন্যাস
  3. গ) গল্প
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
ঘ) প্রবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
-‘কবিতার কথা’ হচ্ছে জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ
-  এই প্রবন্ধে তাঁর একটি বিখ্যাত উক্তি- সকলেই কবি নন,কেউ কেউ কবি।

• জীবনানন্দ দাশ: 
- কবি জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ। পেশায় ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- গ্রামবাংলার নিসর্গ প্রকৃতি ও রূপকথা-পুরাণের জগৎ তাঁর কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়।
- তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত বিশেষ খ্যাতি অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ বলেছেন।
- এছাড়াও তাকে ধূসরতার কবি,তিমির হননের কবি ,নির্জনতার কবি ও রূপসী বাংলার কবি বলা হয়ে থাকে।

• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হল-
- ঝরাপালক।
- ধূসর পাণ্ডলিপি।
- বনলতা সেন।
- মহাপৃথিবী।
- সাতটি তারার তিমির।
- রূপসী বাংলা।
- বেলা অবেলা ও কালবেলা।

• তাঁর রচিত উপন্যাসগুলো হল-
- মাল্যবান।
- সতীর্থ।

সোর্স: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
নিচের কোনটি মহাকাব্য?
  1. ক) চিত্তবিকাশ
  2. খ) বৃত্রসংহার
  3. গ) আশাকানন
  4. ঘ) দশমহাবিদ্যা
সঠিক উত্তর:
খ) বৃত্রসংহার
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃত্রসংহার
ব্যাখ্যা
- 'বৃত্রসংহার' হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত মহাকাব্য।
-  মহাভারতের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে এ কাব্যটি এবং এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।
- এতে মূলত সমসাময়িক সমাজের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয় ঘোষিত হয়েছে।
- 'বৃত্রসংহার' মহাকাব্যের প্রথম খণ্ড ১৮৭৫ ও দ্বিতীয় খণ্ড ১৮৭৭ সালে প্রকাশিত হয়।

• হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
- তিনি হুগলির গুলিটা গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- কর্মজীবনে হেমচন্দ্র আইনজীবী হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেন।
-  হিন্দু জাতীয়তাবাদের আদর্শে তিনি তাঁর রচনায় দেশপ্রেমকে তুলে ধরেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- চিন্তাতরঙ্গিণী (হেমচন্দ্রের প্রথম কাব্যগ্রন্থ যা ১৮৬১ সালে প্রকাশিত হয়)।
- আশাকানন।
- ছায়াময়ী।
- দশমহাবিদ্যা।
- চিত্তবিকাশ।
- বীরবাহু কাব্য (এটি আখ্যানকাব্য যা ১৮৬৪ সালে প্রকাশিত হয়)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'বিদ্যোৎসাহিনী সভা'- কে প্রতিষ্ঠা করেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কালীপ্রসন্ন সিংহ
  3. গ) প্যারীচাঁদ মিত্র
  4. ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) কালীপ্রসন্ন সিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) কালীপ্রসন্ন সিংহ
ব্যাখ্যা
- কালীপ্রসন্ন সিংহ মাত্র তেরো বছর বয়সে 'বিদ্যোৎসাহিনী সভা' প্রতিষ্ঠা করেন।
- এখানে সদস্যরা প্রতি সপ্তাহে মিলিত হয়ে নিয়মিত প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করতেন।

• কালীপ্রসন্ন সিংহ:
- তিনি ছিলেন একাধারে সংগঠক, সাংবাদিক, লেখক, সমাজকর্মী।
- তাঁর পিতামহ শান্তিরাম সিংহ ছিলেন জোড়াসাঁকো জমিদারির দীউয়ান।
- বাংলা সাহিত্যে 'হুতোমী বাংলা' রীতির প্রবর্তক কালীপ্রসন্ন সিংহ।

• তাঁর রচিত বিখ্যাত দুইটি গ্রন্থ:

হুতোম প্যাঁচার নকশা:
- হুতোম প্যাঁচার নকশা তাঁর শ্রেষ্ঠ মৌলিক রচনা।
- এতে কলকাতার সামাজিক ব্যঙ্গচিত্র অঙ্কন করা হয়েছে এবং কলকাতার কথ্য ভাষাকে প্রথম সাহিত্যে স্থান দেওয়া হয়েছে।
- বাংলা গদ্যের উন্নয়নে হুতোম প্যাঁচার নকশা মাইলফলক হিসেবে বিবেচিত। 
সংস্কৃত মহাভারতের গদ্য-অনুবাদ:
- সতেরো খন্ডে সংস্কৃত মহাভারতের বাংলা গদ্যানুবাদও তাঁর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি।
- এটি বাংলা সাহিত্যেরও একটি অনন্য দৃষ্টান্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন কে?
  1. ক) গিরিশচন্দ্র সেন
  2. খ) ফররুখ আহমেদ
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) কেশব চন্দ্র সেন
সঠিক উত্তর:
ক) গিরিশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
ক) গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যা
- বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন

• গিরিশচন্দ্র সেন:
- নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক।
- তিনি 'সুলভ সমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।
- কুরআনের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।

• তাঁর রচিত গ্রন্থ:
⇒ তাপসমালা:
- গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা।
- এটি ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত, যা শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।

⇒ তত্ত্বরত্নমালা:
- গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা।
- এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত।
- এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

 এছাড়াও তিনি হাদিস-পূর্ব বিভাগ শিরোনামে মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'ভাত দে হারামজাদা, তা-না হলে মানচিত্র খাবো'- এটি কোন কবিতার পঙক্তি?
  1. ক) চুনিয়া আমার আর্কেডিয়া
  2. খ) পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি
  3. গ) ভাত দে হারামজাদা
  4. ঘ) অঙ্গীকারের কবিতা
সঠিক উত্তর:
গ) ভাত দে হারামজাদা
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাত দে হারামজাদা
ব্যাখ্যা
- 'ভাত দে হারামজাদা, তা-না হলে মানচিত্র খাবো'- এটি 'ভাত দে হারামজাদা' কবিতার পঙক্তি থেকে নেওয়া হয়েছে।
- 'ভাত দে হারামজাদা' কবিতাটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- এটি রফিক আজাদের একটি বিখ্যাত পঙক্তি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে।
- অসম্ভবের পায়ে।
- চুনিয়া আমার আর্কেডিয়া।
- প্রেমের কবিতা।
- হাতুড়ির নিচে জীবন।
- অপর অরণ্যে।
- করো অশ্রুপাত।
- প্রেম ও বিরহের কবিতা।
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি।
- সশস্ত্র সুন্দর।
- অঙ্গীকারের কবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ডিরোজিওর পূর্ণ নাম-
  1. ক) হেনরি লুই ভিক্টোরিয়ান ডিরোজিও
  2. খ) লুই আই খান ডিরোজিও
  3. গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
  4. ঘ) হেনরি লুই আই খান ডিরোজিও
সঠিক উত্তর:
গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
উত্তর
সঠিক উত্তর:
গ) হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
ব্যাখ্যা
• ডিরোজিওর পূর্ণ নাম- হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও

• হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিযুক্ত হন।
- ১৮২৮ সালে প্রতিষ্ঠিত তাঁর একটি সংগঠন 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন'।
- ডিরোজিওর অনুসারী মুক্তচিন্তক গোষ্ঠীকে বলা হয় 'ইয়ংবেঙ্গল'।
- তিনি 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'প্রভাত-চিন্তা'- প্রবন্ধগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. খ) কালীপ্রসন্ন সিংহ
  3. গ) এস ওয়াজেদ আলী
  4. ঘ) কালীপ্রসন্ন ঘোষ
সঠিক উত্তর:
ঘ) কালীপ্রসন্ন ঘোষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালীপ্রসন্ন ঘোষ
ব্যাখ্যা
- উল্লেখিত প্রবন্ধগ্রন্থের রচয়িতা হলেন- কালীপ্রসন্ন ঘোষ।

• কালীপ্রসন্ন ঘোষ:
- তিনি ১৮৪৩ সালের ২৩ জুলাই  ঢাকা জেলার বিক্রমপুরে ভরাকর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ব্যক্তিজীবনে তিনি ছিলেন বাগ্মী, সাংবাদিক, লেখক, পন্ডিত। 
- তাঁর সাংবাদিক জীবন শুরু হয় ঢাকার ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠিত ‘ঢাকা শুভসাধিনী সভার’ মুখপত্র 'শুভসাধিনী' সম্পাদনার মাধ্যমে।
- কালীপ্রসন্ন ঘোষ দর্শন ও সমাজ সম্পর্কে অনেক মূল্যবান প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেন।

• তাঁর প্রবন্ধগুলির মধ্যে উল্লেখযোগ্য:
- প্রভাত-চিন্তা।
- নিভৃত-চিন্তা।
- নারীজাতিবিষয়ক প্রস্তাব।
- নিশীথ-চিন্তা। 

• তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভ্রান্তিবিনোদ।
- প্রমোদলহরী।
- ভক্তির জয়।
- মা না মহাশক্তি।
- জানকীর অগ্নিপরীক্ষা।
- ছায়াদর্শন প্রভৃতি।
- এছাড়াও 'সঙ্গীতমঞ্জরী' নামে আধ্যাত্মিক সঙ্গীতসংগ্রহ এবং 'কোমল কবিতা' নামে শিশুপাঠ্য গ্রন্থও তিনি রচনা করেন।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি দাউদ হায়দার রচিত কাব্য?
  1. ক) মা যে জননী কান্দে
  2. খ) জন্মই আমার আজন্ম পাপ
  3. গ) ঝরা পালক
  4. ঘ) বিরহ বিলাপ
সঠিক উত্তর:
খ) জন্মই আমার আজন্ম পাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) জন্মই আমার আজন্ম পাপ
ব্যাখ্যা
- কবি, লেখক ও সাংবাদিক দাউদ হায়দার রচিত কাব্য- জন্মই আমার আজন্ম পাপ

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- এই শাওনে এই পরবাসে।
- আমি ভাল আছি তুমি।
- পাথরের পুঁথি।

অন্যান্য অপশনগুলো:
- জীবনানন্দ দাশ রচিত একটি কাব্য- ঝরা পালক।
- পল্লীকবি জসীমউদ্‌দীন রচিত কাব্য- মা যে জননী কান্দে।
- কায়কোবাদ রচিত একটি কাব্য- বিরহ বিলাপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি কোনটি?
  1. ক) আগুনের পরশমণি
  2. খ) পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. গ) নূরুলদীনের সারাজীবন
  4. ঘ) এই দেশে এই বেশে
সঠিক উত্তর:
ক) আগুনের পরশমণি
উত্তর
সঠিক উত্তর:
ক) আগুনের পরশমণি
ব্যাখ্যা
- 'আগুনের পরশমণি' হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক ছায়াছবি।

• হুমায়ূন আহমেদ:
- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- হুমায়ূন আহমেদের অনুজ মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন জনপ্রিয় কথাসাহিত্যিক।
- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।

• তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য উপন্যাস:
- শ্যামল ছায়া।
- আগুনের পরশমণি।
- অনিল বাগচীর একদিন।
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

অন্যান্য অপশনগুলো:
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য- পায়ের আওয়াজ পাওয়া যায়।
- এসএম সোলায়মান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক- এই দেশে এই বেশে।
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য- নূরুলদীনের সারাজীবন (পটভূমি- রংপুরের কৃষক বিদ্রোহ)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
হুমায়ুন আজাদ রচিত প্রথম কাব্যগ্রন্থ-
  1. ক) ছাপ্পান্ন হাজার বর্গমাইল
  2. খ) জ্বলো চিতাবাঘ
  3. গ) সবকিছু নষ্টদের অধিকারে যাবে
  4. ঘ) অলৌকিক ইস্টিমার
সঠিক উত্তর:
ঘ) অলৌকিক ইস্টিমার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অলৌকিক ইস্টিমার
ব্যাখ্যা
• হুমায়ুন আজাদ একজন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি বিক্রমপুরের রাড়িখালে ১৯৪৭ সালের ২৮ এপ্রিল জন্মগ্রহণ করেন।
- ১৯৭৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্য অলৌকিক ইস্টিমার।
- ১৯৮৩ সালে প্রকাশিত হয় তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ জ্বলো চিতাবাঘ। 

• হুমায়ুন আজাদ রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অলৌকিক ইস্টিমার
- জ্বলো চিতাবাঘ
- যতোই গভীরে যাই মধু,
- যতোই উপরে যাই নীল,
- সবকিছু নষ্টদের অধিকারে যাবে'
- কাফনে মোড়া অশ্রুবিন্দু ইত্যাদি। 

- হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- 'ছাপ্পান্ন হাজার বর্গমাইল' (১৯৯৪)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১১.
জাহানারা ইমাম কোন রোগে মারা যান?
  1. ক) কিডনি জটিলতায়
  2. খ) মুখের ক্যান্সার
  3. গ) দূরারোগ্য
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মুখের ক্যান্সার
উত্তর
সঠিক উত্তর:
খ) মুখের ক্যান্সার
ব্যাখ্যা
- জাহানারা ইমাম মুখের ক্যান্সার রোগে আক্রান্ত হন এবং মারা যান।

• জাহানারা ইমাম:
- অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার সুন্দরপুর গ্রামের এক রক্ষণশীল পরিবারে ১৯২৯ সালের ৩ মে জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন। 
- তিনি শহীদ জননী হিসেবে খ্যাত।
- মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালাল নির্মূল কমিটির আহবায়করূপে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি শিহরণমূলক ও মর্মস্পর্শী ঘটনাবৃত্তান্ত হলো একাত্তরের দিনগুলি
- ১৯৮১-র দিকে জাহানারা ইমাম মুখের ক্যান্সারে আক্রান্ত হন।
- ১৯৯৪ সালের ২৬ জুন আমেরিকার মিশিগান স্টেটের ডেট্রয়েটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর জীবনাবসান ঘটে।
- পরবর্তীতে সেখান থেকে ঢাকায় এনে তাঁকে সমাহিত করা হয়।

• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি।
- অন্যজীবন
- বুকের ভিতর আগুন।
- নাটকের অবসান।
- নিঃসঙ্গ পাইন।
- ক্যানসারের সঙ্গে বসবাস।
- প্রবাসের দিনগুলি।

• একাত্তরের দিনগুলি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
কার নেতৃত্বে 'একাত্তরের ঘাতক-দালাল নিমূর্ল কমিটি' গঠিত হয়?
  1. ক) কাজী মোতাহার হোসেন
  2. খ) জহির রায়হান
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) রফিক আজাদ
সঠিক উত্তর:
গ) জাহানারা ইমাম
উত্তর
সঠিক উত্তর:
গ) জাহানারা ইমাম
ব্যাখ্যা
- জাহানারা ইমাম এর নেতৃত্বে 'একাত্তরের ঘাতক-দালাল নিমূর্ল কমিটি' গঠিত হয়।
- ১৯৯২ সালের ১৯ জানুয়ারি এই কমিটি গঠন করা হয়।

• তাঁর রচিত কয়েকটি গ্রন্থ:
- সাতটি তারার ঝিকিমিকি।
- অন্যজীবন
- বুকের ভিতর আগুন।
- নাটকের অবসান।
- নিঃসঙ্গ পাইন।
- ক্যানসারের সঙ্গে বসবাস।
- প্রবাসের দিনগুলি।

• একাত্তরের দিনগুলি:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণমূলক তাঁর অসাধারণ ডায়েরি গ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
১৩.
'বুলবুলিস্তান' কাব্যগ্রন্থটি রচনা করেন-
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) জসীম উদ্‌দীন
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) দিলারা হাসেম
সঠিক উত্তর:
ক) গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
ক) গোলাম মোস্তফা
ব্যাখ্যা
- 'বুলবুলিস্তান' কাব্যগ্রন্থটি রচনা করেন- গোলাম মোস্তফা

• গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা গোলাম রববানী এবং পিতামহ কাজী গোলাম সরোয়ার দুজনেই ছিলেন লোককবি।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- তিনি গীতিকার ও গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর গানের বিষয় ছিল ইসলামি সংস্কৃতি ও দেশপ্রেম।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ।
- খোশরোজ।
- কাব্য-কাহিনী।
- সাহারা।
- হাসনাহেনা।
- বুলবুলিস্তান।
- তারানা-ই-পাকিস্তান।
- বনি আদম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে'- পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) কামিনী রায়
  2. খ) কুসুমকুমারী দাশ
  3. গ) কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. ঘ) গোবিন্দচন্দ্র দাস
সঠিক উত্তর:
খ) কুসুমকুমারী দাশ
উত্তর
সঠিক উত্তর:
খ) কুসুমকুমারী দাশ
ব্যাখ্যা
- আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে'- পঙক্তিটির রচয়িতা কুসুমকুমারী দাশ

• কুসুমকুমারী দাশ:
- শিশুদের জন্যে তিনি 'কবিতা মুকুল' নামে একটি পুস্তিকা রচনা করেন।
- তাঁর গদ্যগ্রন্থের নাম- পৌরাণিক আখ্যায়িকা।
- তাঁর কবিতা প্রকাশিত হত 'প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল প্রভৃতি পত্রিকায়।
- কুসুমকুমারী দাশ হলেন জীবনানন্দ দাশের মাতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৫.
'দীপ ও ধূপ' কার লেখা কাব্যগ্রন্থ?
  1. ক) কামিনী রায়
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) সানাউল হক
  4. ঘ) শহীদ কাদরী
সঠিক উত্তর:
ক) কামিনী রায়
উত্তর
সঠিক উত্তর:
ক) কামিনী রায়
ব্যাখ্যা
- কামিনী রায় রচিত কাব্যগ্রন্থ 'দীপ ও ধূপ'।

• কামিনী রায়:
-  ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চন্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক  উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
- বাংলা সাহিত্যে অসাধারণ অবদানের জন্য তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন।
- ১৯৩৩ সালের ২৭ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়।

 • তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- আলো ও ছায়া (প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৮৮৯ সালে).
- মাল্য ও নির্মাল্য।
-  অশোকসঙ্গীত।
- অম্বা (নাটককাব্য)।
- দীপ ও ধূপ।
- জীবনপথে।
- পৌরাণিকী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
The boy is so little that he cannot do this small task. (Make it simple)
  1. ক) The boy is so little and he cannot do this small task.
  2. খ) The boy is too little so that he cannot do this small task.
  3. গ) The boy is too little to do this small task.
  4. ঘ) The boy is so little that he cannot do this small task.
সঠিক উত্তর:
গ) The boy is too little to do this small task.
উত্তর
সঠিক উত্তর:
গ) The boy is too little to do this small task.
ব্যাখ্যা
• So... that যুক্ত complex sentence টিকে simple sentence এ পরিণত করতে হলে এর structure হচ্ছে - 
-প্রথমে Subject বসে
- এরপর auxiliary verb বসে 
-   So এর স্থানে too +adjective
- দ্বিতীয় verb থেকে বাকি অংশ। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - The boy is too little to do this small task.
১৭.
Change the voice: The house is building.
  1. The house is building by someone.
  2. The house has been built.
  3. The house is being built.
  4. The house has been built by someone.
সঠিক উত্তর:
The house is being built.
উত্তর
সঠিক উত্তর:
The house is being built.
ব্যাখ্যা
• 'The house is building’ এর passive form হচ্ছে - The house is being built.
- এটি একটি Quasi-Passive বাক্য। 
- Quasi-Passive (কর্মকর্তৃবাচ্য) গঠনগত দিক হতে active বুঝালেও অর্থের দিক হতে passive হয়।

•  Quasi-Passive  জাতীয় বাক্যের Active হতে Passive করার নিয়ম - 
- Active voice এর subject টি passive voice এ বসে। 
- Tense অনুযায়ী auxiliary verb + being বসে। 
- মূল verb এর past participle form বসে।
Example:
- The book is being printed.
- The drums are being beaten.
১৮.
The antonym of the word 'Whimsical' is -
  1. ক) Eccentric
  2. খ) Peculiar
  3. গ) Capricious
  4. ঘ) Logical
সঠিক উত্তর:
ঘ) Logical
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Logical
ব্যাখ্যা
• Whimsical (adjective)

English Meaning: Unusual and strange in a way that might be funny or annoying.
Bangla Meaning: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।

Synonyms: Mischievous (অনিষ্টকর), Eccentric (অদ্ভুত; খামখেয়ালি), Peculiar (বিচিত্র), Capricious (খামখেয়ালি), Impulsive (আবেগপ্রবন)।
Antonyms: Hardheaded (বাস্তববুদ্ধিসম্পন্ন), Logical (যৌক্তিক), Reasonable (যুক্তিপরায়ণ), Sensible (সুবুদ্ধিসম্পন্ন; কাণ্ডজ্ঞানসম্পন্ন), Respectful (সম্মানযোগ্য)।

Other Forms:
Whimsy, whimsey (noun); (১) [countable noun] খেয়াল; বাতিক; পাগলামি। (২) [uncountable noun] অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা।
- Whimsically (adverb)
- Whimsicality (noun) [uncountable noun] খেয়ালিপনা; [countable noun] খেয়াল; মরজি।
Example Sentence:
1. The question is whimsical, but perhaps it illustrates something.’
2. She has a whimsical sense of humor.

Source: Live MCQ Lecture.
১৯.
I will punish you if you don't speak the truth. (Make it Compound)
  1. ক) Unless you don't speak the truth, I will punish you.
  2. খ) Speak the truth, else I will punish you.
  3. গ) I will punish you, if you speak the truth.
  4. ঘ) Speak the truth or I will punish you.
সঠিক উত্তর:
ঘ) Speak the truth or I will punish you.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Speak the truth or I will punish you.
ব্যাখ্যা
- If যুক্ত অংশটি যদি negative হয়, তবে compound sentence টি তে 'or' conjunction যুক্ত হবে।
- তাই, সঠিক বাক্যটি হবে - Speak the truth or I will punish you.
২০.
What is the antonym of the word 'Stolid'?
  1. ক) Impassive
  2. খ) Dull
  3. গ) Lively
  4. ঘ) Numb
সঠিক উত্তর:
গ) Lively
উত্তর
সঠিক উত্তর:
গ) Lively
ব্যাখ্যা
Stolid (Adjective)

English Meaning: (of a person) Calm and not showing emotion or excitement.
Bangla Meaning: অনুত্তেজিত; অবিচলিত; সহজে বিচলিত হয় না এমন।

Synonyms: Impassive (নির্বিকার; নিরাবেগ), Unexcitable (উত্তেজিত না), Dull (স্থূলবুদ্ধি; নির্বোধ), Numb (অসাড়), Expressionless (অভিব্যক্তিহীন)।
Antonyms: Emotional (আবেগপূর্ণ), Lively (আনন্দোচ্ছল; হাসিখুশি), Imaginative (কল্পনাপ্রবণ) Demonstrative (প্রদর্শনমূলক), Expressive (অভিব্যক্তি/ভাবপূর্ণ)।

Other Forms:
- Stolidly (adverb)
- Stolidness, stolidity (noun(s)

Example Sentence: 
1. He's a very stolid, serious man.
2. She remained stolid during the trial.

Source: Live MCQ Lecture.
২১.
The problem turned out to be less tractable than I had expected. Here the word 'tractable' means-
  1. ক) Manageable
  2. খ) Defiant
  3. গ) Stubborn
  4. ঘ) Rebellious
সঠিক উত্তর:
ক) Manageable
উত্তর
সঠিক উত্তর:
ক) Manageable
ব্যাখ্যা
• Tractable (adjective)

English Meaning: Easily dealt with, controlled, or persuaded, Manageable.
Bangla Meaning: সহজে নিয়ন্ত্রণযোগ্য।

Synonyms: Manageable (নিয়ন্ত্রণসাধ্য), Adjustable (সমন্বয়যোগ্য; উপযোজ্য), Controllable (নিয়ন্ত্রণযোগ্য), Amenable (নমনীয়), Conformable (পরিবর্তনীয়)। 
Antonyms: Obstinate (একগুঁয়ে; জেদি), Defiant (স্পর্ধিত; অবজ্ঞাপূর্ণ; অবাধ্য), Recalcitrant (অবাধ্য), Obdurate (অবাধ্য), Stubborn (দুর্দম, একগুয়ে, জেদী)। 

Other Forms:
Tractability (noun) সহজে নিয়ন্ত্রণযোগ্যতা।

Example Sentence: 
1. The problem turned out to be less tractable than I had expected.
2. It is generally expected that; young minds are tractable.

Source: Live MCQ Lecture.
২২.
Choose the correctly spelt word.
  1. ক) Quibble
  2. খ) Quiqbble
  3. গ) Quiqibble
  4. ঘ) Quikibell
সঠিক উত্তর:
ক) Quibble
উত্তর
সঠিক উত্তর:
ক) Quibble
ব্যাখ্যা
Quibble (noun)

English Meaning: A complaint or criticism about something that is not very important.
Bangla Meaning: [Countable noun] যুক্তির প্রধান দিক এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহৃত কথার মারপ্যাঁচ; দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহারের মাধ্যমে আসল কথা এড়ানো।

Synonyms: Protest (প্রতিবাদ; আপত্তি), Dodge (হঠাৎ পাশ কাটানোর ক্রিয়া), Avoidance (পরিহার), Niggle (তুচ্ছ বিষয়ে ‍বিতর্কে লিপ্ত হওয়া, Circumvent (পাশ কাটিয়ে যাওয়া, বোকা বানানো)। 
Antonyms: Approval (অনুমোদন; সমর্থন), Commend (প্রশংসা করা), Support (আলম্ব; সমর্থন), Directness (প্রত্যক্ষতা), Honesty (সততা)। 

Other Forms: 
- (verb intransitive) queue over কথার মারপ্যাঁচ ব্যবহার করা; তুচ্ছ খুঁটিনাটি নিয়ে তর্ক করা: We must not queue over the trifles.
- Quibbler (noun)
- Quibbling (adjective)

Example Sentence: 
1. There’s no point quibbling over a couple of dollars.
2. Let's not quibble over pennies

Source: Live MCQ Lecture.
২৩.
Read to learn. (Complex)
  1. ক) Read and learn
  2. খ) If you read, you will learn
  3. গ) By reading, you will learn
  4. ঘ) In case of failure to read, you will not learn
সঠিক উত্তর:
খ) If you read, you will learn
উত্তর
সঠিক উত্তর:
খ) If you read, you will learn
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - If you read, you will learn.