• ইনপুট ডিভাইস (Input Device): যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোকে ইনপুট ডিভাইস বলে। যেমন: কীবোর্ড, মাউস, স্ক্যানার, OMR, OCR ইত্যাদি।
• আউটপুট ডিভাইস (Output Device): যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোকে আউটপুট ডিভাইস বলে। যেমন: মনিটর, প্রিন্টার, প্রজেক্টর, স্পিকার, প্লটার ইত্যাদি।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)- নবম-দশম শ্রেণি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২.
বাংলাদেশের সরকারপ্রধান হলেন-
ক
রাষ্ট্রপতি
খ
সেনাপ্রধান
গ
প্রধান বিচারপতি
ঘ
প্রধানমন্ত্রী
সঠিক উত্তর: ঘ
প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর: ঘ
প্রধানমন্ত্রী
ঘ
ব্যাখ্যা
• প্রধানমন্ত্রীর পদমর্যাদা: - রাষ্ট্রপতি সংসদের অধিকাংশ সদস্যের আস্থাভাজন সাংসদকেই (সংসদ সদস্য) প্রধানমন্ত্রী নিয়োগ করেন। - বাংলাদেশে প্রধানমন্ত্রী হলেন সরকারপ্রধান। - তিনি সরকারের প্রধান নির্বাহী কর্মকর্তা। - প্রধানমন্ত্রী সংসদ নেতা ও মন্ত্রিসভার প্রধান। - তিনিই মন্ত্রিসভা গঠন করেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা সংসদের আস্থা হারালে সরকারের পতন ঘটে। - প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে দেশের সংসদীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়ে আসছে। - সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রর পদমর্যাদা অনেক উপরে। - প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন। - প্রধানমন্ত্রী মন্ত্রিসভার মূলস্তম্ভ। তিনি অত্যন্ত সম্মানজনক পদমর্যাদার অধিকারী। - সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর শাসন পরিচালনার জন্য সংসদের কাছে দায়ী থাকেন।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম ও দশম শ্রেণি।
৩.
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
ক
আইসোমার
খ
আইসোটোপ
গ
আইসোটোন
ঘ
আইসোবার
সঠিক উত্তর: গ
আইসোটোন
উত্তর
সঠিক উত্তর: গ
আইসোটোন
গ
ব্যাখ্যা
• আইসোবার: - যেসব নিউক্লিয়াসের ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোবার বলে।
• আইসোমার: - যেসব নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা একই তাদেরকে আইসোমার বলা হয়।
• আইসোটোন: - যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে আইসোটোন বলা হয়।
• আইসোটোপ: - যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা একই , কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে আইসোটোপ বলে।
প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়?
ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
খ
সোহরাওয়ার্দী উদ্যানে
গ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
ঘ
কালুরঘাট বেতার কেন্দ্রে
সঠিক উত্তর: গ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
উত্তর
সঠিক উত্তর: গ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে
গ
ব্যাখ্যা
• জাতীয় পতাকা প্রথম উত্তোলন: - ১৯৭১ সালের ২ মার্চ, ছাত্র সংগঠনগুলো 'স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ' গঠন করে। - একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় একটি ছাত্রসভায় ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। - এই ঘটনাটি স্মরণীয় হয়ে থাকে, তাই ২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে পালন করা হয়।
জাতীয় পতাকা: - জাতীয় পতাকা অন্যান্য দেশের মতো বাংলাদেশও জাতীয় পতাকার আকৃতি, গড়ন, রং ও পতাকা উত্তোলনের ধরনের কিছু অনুমোদিত নিয়মকানুন অনুসরণ করে। - পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার। - তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত। - লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ। - বৃত্তের কেন্দ্রবিন্দুর অবস্থান হবে পতাকার দৈর্ঘের ৯/২০ অংশ থেকে টানা লম্বের এবং প্রস্থের মাঝখান দিয়ে টানা আনুভূমিক রেখার ছেদবিন্দুতে।
উৎস: বাংলাপিডিয়া।
৬.
দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
ক
নীলফামারী
খ
সৈয়দপুর
গ
রংপুর
ঘ
গাইবান্ধা
সঠিক উত্তর: ক
নীলফামারী
উত্তর
সঠিক উত্তর: ক
নীলফামারী
ক
ব্যাখ্যা
• সরকারি EPZ: - বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা ৮ টি। - এগুলোর অবস্থান হলো- চট্টগ্রাম, সাভার, মংলা (খুলনা), উত্তরা (নীলফামারী), ঈশ্বরদী (পাবনা), কুমিল্লা, কর্ণফুলী (চট্টগ্রাম) ও আদমজী (নারায়ণগঞ্জ)। - এট ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। - বাংলাদেশের EPZ সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন করে BEPZA. - দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ উত্তরা, নীলফামারী।
উৎস- বেপজা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৭.
জাপান কত সালে পার্ল হারবারে আক্রমন করে?
ক
১৯৪২ সালে
খ
১৯৪১ সালে
গ
১৯৪৩ সালে
ঘ
১৯৪৯ সালে
সঠিক উত্তর: খ
১৯৪১ সালে
উত্তর
সঠিক উত্তর: খ
১৯৪১ সালে
খ
ব্যাখ্যা
• পার্ল হারবার: ১৯৪১ সালের ৭ ডিসেম্বর জাপানি সাম্রাজ্য হাওয়াইয়ান নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে । এই আক্রমণের একটি কারণ ছিল চীন , ভিয়েতনাম , কম্বোডিয়া এবং লাওয়া মতো দেশগুলিতে জাপানের আক্রমণের পর জাপানের উপর আরোপিত আমেরিকান নিষেধাজ্ঞা । পার্ল হারবার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার প্রবেশের ইঙ্গিত দেয়। তাছাড়া, আক্রমণের মাত্র কয়েকদিন পরেই হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় সংঘাতে জড়িত হয়। ডানকার্কের বিষয়ে তার সিদ্ধান্তের মতো, এখানে হিটলারের যুক্তির পিছনে যুক্তি অস্পষ্ট। সোভিয়েত ইউনিয়নে জার্মানির ক্রমবর্ধমান অনিশ্চিত অবস্থানের কারণে, পূর্ব ফ্রন্ট থেকে যেকোনো সম্পদ সরিয়ে নেওয়া খুব একটা যুক্তিসঙ্গত ছিল না। যুক্তি যাই হোক না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইউরোপীয় এবং প্রশান্ত মহাসাগরীয় উভয় যুদ্ধেই জড়িত ছিল।
উৎস: worldatlas.com.
৮.
NATO- এর বর্তমান মহাসচিব কে? (আগস্ট-২০২৫)
ক
রাশিদ অলিমিভ
খ
মার্ক রুট
গ
জাৰ্গেন স্টর্ক
ঘ
ফিলিপ্পো গ্রান্ডি
সঠিক উত্তর: খ
মার্ক রুট
উত্তর
সঠিক উত্তর: খ
মার্ক রুট
খ
ব্যাখ্যা
The North Atlantic Treaty Organization ( NATO) : - ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত সামরিক জোট - ন্যাটোর সদস্য রাষ্ট্র- ৩২ টি। - শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। - সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়। - ১ অক্টোবর ২০২৪ তারিখে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার ১৪তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মার্ক রুট। - সর্বশেষ সদস্য সুইডেন (২০২৪)।
উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৯.
বৈষ্ণব পদাবলির আদি নিদর্শন 'গীতগোবিন্দম্' কাব্যটি কার রচনা?
ক
জয়দেব
খ
বিদ্যাপতি
গ
চণ্ডীদাস
ঘ
মুকুন্দরাম চক্রবর্তী
সঠিক উত্তর: ক
জয়দেব
উত্তর
সঠিক উত্তর: ক
জয়দেব
ক
ব্যাখ্যা
• 'গীতগোবিন্দম্' কাব্য: - জয়দেবের বিখ্যাত রচনা 'গীতগোবিন্দম্'কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। এটি একটি সংস্কৃত গীতিকাব্য। - রাধাকৃষ্ণের প্রেমলীলা এর মুখ্য বিষয়। ২৮৬টি শ্লোক এবং ২৪টি গীতের সমন্বয়ে ১২ সর্গে এটি রচিত।
- বর্ণিত বিষয়ের তত্ত্বনির্দেশক বারোটি ভিন্ন ভিন্ন নামে সর্গগুলির নামকরণ করা হয়েছে।কাব্যের নায়ক-নায়িকা রাধা-কৃষ্ণ হলেও তাঁদের প্রতীকে জীবাত্মা-পরমাত্মার সম্পর্ক এবং নর-নারীর চিরন্তন প্রেমই এর মূল বক্তব্য।
- রাগমূলক গীতসমূহ এ কাব্যের শ্রেষ্ঠ সম্পদ। পরবর্তীকালের বাংলা পদাবলি সাহিত্যে এর গভীর প্রভাব পড়েছে।
- বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্য-রসিকদের নিকট গীতগোবিন্দম্ এক সময় পরম শ্রদ্ধার বিষয় ছিল। গীতগোবিন্দম্-এর একটি প্রধান বৈশিষ্ট্য হলো এতে চরণশেষে অন্তমিল অনুসৃত হয়েছে, যা সংস্কৃত সাহিত্যের ক্ষেত্রে প্রায়শই দুর্লভ।
উৎস: বাংলাপিডিয়া।
১০.
'তুলা > তুলো' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
ক
পরাগত স্বরসঙ্গতি
খ
প্রগত স্বরসঙ্গতি
গ
অন্যোন্য স্বরসঙ্গতি
ঘ
মধ্যগত স্বরসঙ্গতি
সঠিক উত্তর: খ
প্রগত স্বরসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর: খ
প্রগত স্বরসঙ্গতি
খ
ব্যাখ্যা
• স্বরসঙ্গতি: একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে স্বরসঙ্গতি বলে। যেমন- দেশি > দিশি, বিলাতি > বিলিতি, মুলা > মুলো ইত্যাদি।
পরাগত স্বরসঙ্গতি: অন্ত্যস্বরের কারণে আদ্যস্বর পরিবর্তিত হলে পরাগত স্বরসঙ্গতি হয়। যেমন- আখো > আখুয়া > এখো, দেশি > দিশি।
মধ্যগত স্বরসঙ্গতি: আদ্যস্বর ও অন্ত্যস্বর অনুযায়ী মধ্যস্বর পরিবর্তিত হলে মধ্যগত স্বরসঙ্গতি হয়। যেমন- বিলাতি > বিলিতি, জিলাপি > জিলিপি।
অন্যোন্য স্বরসঙ্গতি: আদ্য ও অন্ত্য দুই স্বরই পরস্পর প্রভাবিত হলে অন্যোন্য স্বরসঙ্গতি হয়। যেমন- মোজা > মুজো।
চলিত বাংলায় স্বরসঙ্গতি: গিলা > গেলা, মিলামিশা > মেলামেশা, মিঠা > মিঠে, ইচ্ছা > ইচ্ছে ইত্যাদি। পূর্বস্বর উ-কার হলে পরবর্তী স্বর ও-কার হয়। যেমন- মুড়া > মুড়ো, চুলা > চুলো ইত্যাদি।
বিশেষ নিয়মে - উড়ুনি > উড়নি, এখনি > এখুনি হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১১.
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
ক
প্রত্যয়
খ
সন্ধি
গ
সমাস
ঘ
শব্দজোড়
সঠিক উত্তর: ঘ
শব্দজোড়
উত্তর
সঠিক উত্তর: ঘ
শব্দজোড়
ঘ
ব্যাখ্যা
• অর্থতত্ত্ব: ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত। এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
'চকচক' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
ক
পুনরাবৃত্ত
খ
পদাত্মক
গ
ধ্বন্যাত্মক
ঘ
অনুকার
সঠিক উত্তর: গ
ধ্বন্যাত্মক
উত্তর
সঠিক উত্তর: গ
ধ্বন্যাত্মক
গ
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক শব্দ: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত্ব বলে।
কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন- খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১৪.
'জিন্দা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
ক
উর্দু
খ
ফারসি
গ
আরবি
ঘ
হিন্দি
সঠিক উত্তর: খ
ফারসি
উত্তর
সঠিক উত্তর: খ
ফারসি
খ
ব্যাখ্যা
• জিন্দা (বিশেষণ পদ), - এটি ফারসি ভাষার শব্দ। অর্থ: - জীবিত, - জীবস্ত।
• 'ফারসি' ভাষার আরো কিছু শব্দ হলো: খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
'রমেশ ও কমলা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
ক
যোগাযোগ
খ
চার অধ্যায়
গ
নৌকাডুবি
ঘ
চতুরঙ্গ
সঠিক উত্তর: গ
নৌকাডুবি
উত্তর
সঠিক উত্তর: গ
নৌকাডুবি
গ
ব্যাখ্যা
• 'নৌকাডুবি' উপন্যাস: - 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সামাজিক উপন্যাস। উপন্যাসটি ১৩১০-১১ বঙ্গাব্দে 'বঙ্গদর্শন' পত্রিকায় প্রকাশিত হয়। - উপন্যাসটি লেখা হয়েছে জটিল পারিবারিক সমস্যাগুলিকে কেন্দ্র করে। - উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো: রমেশ, হেমনলিনী, কমলা, নলিনাক্ষ, অন্নদাবাবু।
অন্যদিকে, ----------------- - 'যোগাযোগ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদন। - 'চার অধ্যায়' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অতীন, এলা, ইন্দ্রনাথ। - 'চতুরঙ্গ' উল্লেখযোগ্য উল্লেখযোগ্য চরিত্র: শচীশ, দামিনী এবং শ্রীবিলাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৬.
সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি?
ক
রাজসিংহ
খ
আনন্দমঠ
গ
দুর্গেশনন্দিনী
ঘ
বিষবৃক্ষ
সঠিক উত্তর: খ
আনন্দমঠ
উত্তর
সঠিক উত্তর: খ
আনন্দমঠ
খ
ব্যাখ্যা
• 'আনন্দমঠ' উপন্যাস: - ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত এই উপন্যাসটি প্রকাশিত হয়েছে ১৮৮২ সালে। - উপন্যাসটিতে প্রতিপাদ্য বিষয় হিসেবে দাঁড়িয়েছে স্বদেশভক্তি, স্বজাতি ও স্বধর্মপ্রীতি। - এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় স্বদেশ বলতে বঙ্গভূমিকে, আর ধর্ম বলতে হিন্দু ধর্মকে বুঝিয়েছেন।
- উল্লেখ্য যে এটি কোন ঐতিহাসিক উপন্যাস নয়। এর ঘটনা কল্পিত কিন্তু অবিশ্বাস্য নয়। চরিত্রগুলি আদর্শায়িত।মন্বন্তরের বর্ণনা নিখুঁত, সাধারণ গ্রামীণ জীবনের আখ্যান বাস্তব। সর্বোপরি প্রেম এবং আদর্শের দ্বন্দ্ব এই উপন্যাসের কাহিনিকে নিবিড়তা দিয়েছে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই গ্রন্থের 'বন্দে মাতরম্' গানটির ভূমিকা যেমন ঐতিহাসিক, তেমনি ঐতিহাসিক এই উপন্যাসের প্রভাব। 'বন্দে মাতরম্' গান দ্বারা বুঝিয়েছেন ইংরেজ বিরোধী আন্দোলনের দীক্ষা।
- নরেশচন্দ্র সেনগুপ্ত 'The Abbey of Bliss' (1907) এবং শ্রী অরবিন্দ 'Ananda Math' (1910) নামে উপন্যাসটির ইংরেজি অনুবাদ করেন। এটি মূলত বাস্তবানুগ রোমান্সধর্মী উপন্যাস।
- এই গ্রন্থে রচিত গানের 'বন্দে মাতরম্' ধ্বনি পরবর্তীকালে ব্রিটিশবিরোধী আন্দোলনকারীদের অত্যন্ত প্রিয় ও উদ্দীপক স্লোগান হিসেবে গৃহীত হয়। এই গ্রন্থ থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনায় স্বসম্প্রদায়প্রীতি লক্ষ করা যায়।
অন্যদিকে, • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত উপন্যাস 'রাজসিংহ'। 'রাজস্থানের চঞ্চলকুমারীকে মোগলসম্রাট আওরঙ্গজেবের বিয়ের ইচ্ছার ফলে রানা রাজসিংহের সঙ্গে তাঁর বিরোধ এবং বিরোধে রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী লাভ- এই মূল ঘটনাবলম্বনে উপন্যাসটি পরিকল্পিত।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'। ষোড়শ শতাব্দীর শেষভাগে উড়িষ্যার অধিকারকে কেন্দ্র করে মোঘল ও পাঠানের সংঘর্ষের পটভূমিতে এই উপন্যাস রচিত হয়। তবে এটিকে সম্পূর্ণরূপে ঐতিহাসিক উপন্যাস মনে করা হয় না।
• 'বিষবৃক্ষ' (১৮৭৩) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত সামাজিক উপন্যাস। উপন্যাসের কাহিনির সঙ্গে বিধবা বিবাহ, পুরুষের একাধিক বিবাহ, পুরুষের রূপতৃষ্ণা ও নৈতিকতার দ্বন্দ্ব, নারীর আত্মসম্মান ও অধিকারবোধ প্রভৃতি ঘনিষ্ঠভাবে জড়িত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
১৭.
'Translate' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
ক
পারিভাষিক
খ
দোভাষী
গ
অনুবাদক
ঘ
অনুবাদ করা
সঠিক উত্তর: ঘ
অনুবাদ করা
উত্তর
সঠিক উত্তর: ঘ
অনুবাদ করা
ঘ
ব্যাখ্যা
• 'Translate' শব্দের বাংলা পারিভাষিক শব্দ- অনুবাদ করা।
অন্যদিকে, • 'Technical' অর্থ - পারিভাষিক। • 'Interpreter' অর্থ - দোভাষী। • 'Translator' অর্থ - অনুবাদক।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং অভিগম্য অভিধান।
১৮.
'কাঙাল' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
ক
কাঙালনী
খ
কাঙালিনি
গ
কাঙালইনী
ঘ
কাঙালনি
সঠিক উত্তর: খ
কাঙালিনি
উত্তর
সঠিক উত্তর: খ
কাঙালিনি
খ
ব্যাখ্যা
• কিছু শব্দ 'ইনী' প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক করা হয়। যথা: কাঙাল - কাঙালিনী/কাঙালিনি, গোয়ালা - গোয়ালিনী, বাঘ - বাঘিনী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• 'অজ' খাঁটি বাংলা উপসর্গ যোগে 'নিতান্ত (মন্দ)' অর্থে গঠিত শব্দ - অজপাড়াগাঁ, অজমূর্খ, অজপুকুর।
---------------- • খাঁটি বাংলা উপসর্গ: বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। তবে বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২১.
'জলদ' কোন ধরনের তৎপুরুষ সমাস?
ক
অলুক তৎপুরুষ
খ
সপ্তমী তৎপুরুষ
গ
পঞ্চমী তৎপুরুষ
ঘ
উপপদ তৎপুরুষ
সঠিক উত্তর: ঘ
উপপদ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর: ঘ
উপপদ তৎপুরুষ
ঘ
ব্যাখ্যা
• উপপদ তৎপুরুষ সমাস: যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস। যেমন: - জলে চরে যা = জলচর, - জল দেয় যে = জলদ, - পক্ষে জন্মে যা = পঙ্কজ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২২.
'কৈ' শব্দেটি কোন দ্বিস্বরধ্বনি যোগে গঠিত?
ক
ওই্
খ
অঐ
গ
এই্
ঘ
উই্
সঠিক উত্তর: ক
ওই্
উত্তর
সঠিক উত্তর: ক
ওই্
ক
ব্যাখ্যা
• 'কৈ' শব্দে [ও] পূর্ণ স্বরধ্বনি এবং [ই্] অর্ধস্বরধ্বনিমিলে দ্বিস্বরধ্বনি [ওই্] তৈরি হয়েছে।
--------------- • দ্বিস্বরধ্বনি: পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়। যেমন 'লাউ' শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬.
'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী?
ক
লিপ্সা
খ
বুভুক্ষা
গ
বিবক্ষা
ঘ
দিদৃক্ষা
সঠিক উত্তর: ঘ
দিদৃক্ষা
উত্তর
সঠিক উত্তর: ঘ
দিদৃক্ষা
ঘ
ব্যাখ্যা
• 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
অন্যদিকে, 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা। 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা। 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
যে চতুর্ভূজের কেবলমাত্র দু’টি বাহু সমান্তরাল তাকে বলে-
ক
সামান্তরিক
খ
বর্গক্ষেত্র
গ
ট্রাপিজিয়াম
ঘ
আয়তক্ষেত্র
সঠিক উত্তর: গ
ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর: গ
ট্রাপিজিয়াম
গ
ব্যাখ্যা
ট্রাপিজিয়াম: - যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে।
ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য: - ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল। - সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না। - সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে। - সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে। - তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
অন্যদিকে, - সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। - আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। - বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
২৮.
দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং সংখ্যা দুইটির গুণফল 56 হলে, সংখ্যা দুইটি কত?
ক
6, 7
খ
8, 7
গ
9, 6
ঘ
13, 11
সঠিক উত্তর: খ
8, 7
উত্তর
সঠিক উত্তর: খ
8, 7
খ
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার বর্গের সমষ্টি 113 এবং সংখ্যা দুইটির গুণফল 56 হলে, সংখ্যা দুইটি কত?
সমাধান: এখানে, মুনাফার হার, r = ৫% = ৫/১০০ = ১/২০ সময়, n = ? আসল, P = ১০০০ টাকা মুনাফা, I = ২০০ টাকা
আমরা জানি, I = Pnr ∴ n = I/Pr = ২০০/{১০০০ × (১/২০)} = ২০০/৫০ = ৪ বছর ।
৩৭.
Choose the correct sentence:
ক
We elected him the chairman.
খ
We elected him chairman.
গ
We elected him as chairman.
ঘ
We elected him to be chairman.
সঠিক উত্তর: খ
We elected him chairman.
উত্তর
সঠিক উত্তর: খ
We elected him chairman.
খ
ব্যাখ্যা
The correct answer is - খ) We elected him chairman.
• Select, elect, appoint, make, nominate, crown-প্রভৃতি verb এর complement-এর আগে the বসে না: - Inc. We elected him the chairman. - Cor. We elected him chairman. - Inc. They selected me the captain. - Cor. They selected me captain.
• কিন্তু নির্দিষ্ট অর্থে the বসতে পারে: - We made him the chairman of the meeting.
Other options ক) We elected him the chairman. Grammar rule অনুযায়ী এই বাক্যটিতে "the" অপ্রয়োজনীয়। সাধারণত "chairman" এর আগে article "the" ব্যবহার করা হয় না যখন এটি complement হিসেবে ব্যবহৃত হয়।
গ) We elected him as chairman. "Elect" verb-এর পর "as" ব্যবহার grammar অনুযায়ী ভুল। "Elect + object + as + complement" গঠনটি standard ইংরেজিতে গ্রহণযোগ্য নয়।
ঘ) We elected him to be chairman. "To be" phrase ব্যবহার না করেও অর্থ পরিষ্কারভাবে প্রকাশ করা যায়।
Source: A passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৮.
The correct synonym of “Vagabond” is -
ক
Rigorous
খ
Lavish
গ
Nomad
ঘ
Insider
সঠিক উত্তর: গ
Nomad
উত্তর
সঠিক উত্তর: গ
Nomad
গ
ব্যাখ্যা
The correct synonym of “Vagabond” is Nomad - Nomad (noun) - যাযাবর।
• Vagabond (noun) - English Meaning: a person who wanders from place to place without a fixed home, one leading a vagabond life. - Bangla Meaning: ভবঘুরে, কুড়ে বা নিষ্কর্মা লোক।
• Example: - She abandoned city life to live as a vagabond, sleeping in barns and trading songs for meals. - Bangla Meaning: শহরের জীবন ছেড়ে সে ভবঘুরে হয়ে গেল, গোয়ালঘরে ঘুমাত আর গান গেয়ে খাবার জোগাড় করত।
• Other options - Lavish (বিলাসী), - Rigorous (কঠোর; প্রচণ্ড)।
“The jury delivered its verdict after hours of discussion.” Here the "jury" is a/an
ক
Collective noun
খ
Common noun
গ
Proper noun
ঘ
Countable noun
সঠিক উত্তর: ক
Collective noun
উত্তর
সঠিক উত্তর: ক
Collective noun
ক
ব্যাখ্যা
The correct answer is - ক) Collective noun.
• Collective Noun: - যে noun একজাতীয় ব্যক্তি বা বস্তু ইত্যাদির অবিভক্ত সমষ্টিকে বুঝায় তাকে collective noun বলে।
• Collective noun এর উদাহরণ: - flock (ঝাঁক), - band (দল), - cavalry (অশ্বারোহী সৈন্যদল), - herd (পাল), - jury (বিচার সভা বা কোর্টের আইনজ্ঞ ব্যক্তিবর্গ), - crowd (জনতা), - gang (দল), - team (দল), - party (দল), - infantry (পদাতিক সৈন্যদল), - fleet (রণতরীর বহর), - navy (নৌ সেনাদল), - audience (শ্রোতৃবর্গ), - committee (সভাসদবর্গ), - group (দল) ইত্যাদি।
Other options • Common noun: - যে সব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একজাতীয় সবাইকেই বোঝায় তাদেরকে Common noun বলে। - কিছু common noun হলো: Village, City, Sheep, Children, Infant, River, Book, Boy, Girl, etc.
• Proper Noun: - যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে। - যেমন: Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
• Countable noun - যে Noun গুলোকে সংখ্যায় গণনা করা যায় তাকে Countable noun বলে। - যেমনঃ Pen, book, table, newspaper etc.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪০.
What is the meaning of "Call name"?
ক
To praise someone
খ
To call someone respectfully
গ
To call someone loudly
ঘ
To scold or insult someone
সঠিক উত্তর: ঘ
To scold or insult someone
উত্তর
সঠিক উত্তর: ঘ
To scold or insult someone
ঘ
ব্যাখ্যা
The correct answer is - ঘ) To scold or insult someone.
• Call name: - English Meaning: to address or speak of a person or thing contemptuously or offensively. - Bangla Meaning: গালমন্দ করা
• Example - He was punished for calling names to the teacher. - Children often call names without realizing how hurtful it is.
Source: Live MCQ Lecture.
৪১.
No one should waste ________ time.
ক
our
খ
your
গ
their
ঘ
his
সঠিক উত্তর: ঘ
his
উত্তর
সঠিক উত্তর: ঘ
his
ঘ
ব্যাখ্যা
The correct answer is - ঘ) his. Complete sentence: No one should waste his time.
(No/every/each+one-এরূপে ব্যবহৃত হলে, অর্থাৎ, one এর আগে বসে কোন word একে qualify করলে এর পর one's ব্যবহৃত না হয়ে his, her, he/she ইত্যাদি ব্যবহৃত হয়। যেমন: - Inc. No one should kill away one's time. - Cor. No one should kill away his/her time.
- Inc. There are sixty boys in the class; each one has (have নয়) done one's hometask (বাড়ির কাজ), - Cor. There are sixty boys in the class, each one has done his home task.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪২.
If they ______ (leave) earlier, they would have caught the train.
ক
leave
খ
left
গ
had left
ঘ
have left
সঠিক উত্তর: গ
had left
উত্তর
সঠিক উত্তর: গ
had left
গ
ব্যাখ্যা
The correct answer is - গ) had left - Complete sentence: If they had left earlier, they would have caught the train. - এটি একটি 3rd Conditional sentence।
• 3rd Conditional sentence: Third conditional -এর নিয়মানুযায়ী: - If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had V3) হয়, তবে পরবর্তী clause-এ would/could/might + have + V3 + extension হয়। - Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.
• Example: - If he had studied harder, he would have passed the exam. - If they had left earlier, they would have caught the train.
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪৩.
They should complete the project. (passive)
ক
The project should be completed by them.
খ
The project should completed by them.
গ
Should the project be completed by them.
ঘ
The project completed should by them.
সঠিক উত্তর: ক
The project should be completed by them.
উত্তর
সঠিক উত্তর: ক
The project should be completed by them.
ক
ব্যাখ্যা
The correct answer is - ক) The project should be completed by them.
Passive voice of verbs preceded by can, may, should, would etc. - Verb এর আগে auxiliary verb হিসাবে can, could, should, would, must ইত্যাদি থাকলে শুধু verb অংশের passive গঠন হবে:can/could/should/would/must + be + V(p.p.)
Examples: - Act: I can do it. - Pass: It can be done by me.
- Act: You must eat the mango. - Pass: The mango must be eaten by you.
- Act: He would sing good songs in his boyhood. - Pass: Good songs would be sung by him in his boyhood.
- Act: She should love her husband. - Pass: Her husband should be loved by her.
- Act: They may use this tubewell. - Pass: This tubewell may be used by them.
- Act: Man can eat everything. - Pass: Everything can be eaten by man.
Other options খ) The project should completed by them. বাক্যটি ভুল। এখানে be মিসিং হয়েছে। Passive voice এর জন্য “should + be + V(p.p.)” গঠন থাকা আবশ্যক।
গ) Should the project be completed by them. বাক্যটি ভুল। এটি প্রশ্নধর্মী passive sentence (interrogative), statement হিসেবে ব্যবহার করা যায় না।
ঘ) The project completed should by them. বাক্যটি ভুল। word order ভুল এবং passive voice এর নিয়ম মানা হয় নি।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪৪.
Rinu said, "I must go there." (Indirect)
ক
Rinu said that I must go there.
খ
Rinu said that he must go there.
গ
Rinu said that he had to go there.
ঘ
Rinu said that he must had to go there.
সঠিক উত্তর: গ
Rinu said that he had to go there.
উত্তর
সঠিক উত্তর: গ
Rinu said that he had to go there.
গ
ব্যাখ্যা
The correct answer is - গ) Rinu said that he had to go there.
• Direct narration থেকে Indirect narration এ পরিবর্তনের নিয়ম হলো- - প্রথমে Reporting verb-এর Subject বসে এবং তারপর Reporting verb (say/said, tell/told) বসে (যদি থাকে)। - তারপর যদি বাক্যটি assertive sentence হয়, তাহলে Inverted comma (" ") উঠিয়ে দিয়ে conjunction হিসেবে that বসানো হয়। - এরপর Reported speech-এর person পরিবর্তন করতে হয়। - Reporting verb-এর Subject বা Object-এর number (একবচন বা বহুবচন), person (first, second, third) এবং gender (male/female) অনুযায়ী পরিবর্তন হয়।
- Reported speech-এ must থাকলে এবং reporting verb past tense-এর হলেও indirect speech-এ must এর কোন পরিবর্তন হয় না। - আবার চিরকালীন বাধ্যতা না বোঝালে must-এর বদলে had to ব্যবহৃত হতে পারে।
• Example: Dir: Kalim said, "I must go there." Ind: Kalim said that he had to go there.
Dir: Rima said, "Kamal must have his car repaired." Ind: Rima said that Kamal had to have his car repaired.
Dir: The teacher said, "Students must obey their teachers." Ind: The teacher said that students must obey their teachers.
অন্যান্য অপশনের ভুল:
ক) বাক্যে "I" পরিবর্তিত হয়নি, যা ভুল। খ) "must" অপরিবর্তিত রেখেছে, যা অতীত সময়ের reported speech-এ সাধারণত ঠিক না। ঘ) "must had to" হলো grammatically ভুল, কারণ একসাথে দুটি modal verb ব্যবহার করা যায় না।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৪৫.
They were deprived ______ their rights.
ক
with
খ
by
গ
of
ঘ
from
সঠিক উত্তর: গ
of
উত্তর
সঠিক উত্তর: গ
of
গ
ব্যাখ্যা
The correct answer is - গ) of Complete sentence: They were deprived of their rights.
• Deprive of - English Meaning: to prevent somebody from having or doing something, especially something important. - Bangla Meaning: যে বস্তু থেকে বঞ্চিত করা হয়েছে; বঞ্চনা।
• Example sentence: - The child was deprived of love and care. - They were deprived of their basic rights.
No one except but a teacher can guide the students.
খ
None but a teacher can guide the students.
গ
Only a teacher cannot guide the students.
ঘ
Anyone but a teacher can guide the students.
সঠিক উত্তর: খ
None but a teacher can guide the students.
উত্তর
সঠিক উত্তর: খ
None but a teacher can guide the students.
খ
ব্যাখ্যা
The correct answer is - খ) None but a teacher can guide the students.
• Affirmative থেকে negative করার ক্ষেত্রে, - Affirmative-এ subject-এর আগে যদি only থাকে তাহলে তাকে negative করতে হলে none but বসাতে হয়: - বাক্যের বাকি অংশ একই থাকবে।
• Example: Aff. : Only a teacher can guide the students. Neg : None but a teacher can guide the students.
• More examples: Aff. Only God can help us. Neg.: None but God can help us.
Aff. : Only he can do it. Neg.: None but he can do it.
Aff. : Only an honest man is happy. Neg. : None but an honest man is happy.
Aff. : Only a poet/poetess can write a poem. Neg. : None but a poet/ poetess can write a poem
Aff. : Only a guilty man should be punished. Neg. None but a guilty man should be punished.
Other options ক) No one except but a teacher can guide the students. এখানে “except” এবং “but” একসাথে ব্যবহার হয়েছে, যা grammatical ভুল। দুটি একসাথে ব্যবহার করা যাবে না।
গ) Only a teacher cannot guide the students. এই বাক্যটি সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে। অর্থ দাঁড়ায়: শুধু শিক্ষকই ছাত্রদের গাইড করতে পারে না, যা মূল বাক্যের অর্থের সঙ্গে মিলছে না।
ঘ) Anyone but a teacher can guide the students. অর্থ দাঁড়ায়: শিক্ষক ছাড়া যে কেউ ছাত্রদের গাইড করতে পারে, যা মূল বাক্যের একেবারে উল্টো।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪৮.
He _________ home the day before yesterday.
ক
came
খ
has come
গ
had been come
ঘ
come
সঠিক উত্তর: ক
came
উত্তর
সঠিক উত্তর: ক
came
ক
ব্যাখ্যা
The correct answer is - ক) came. Complete sentence: He came home the day before yesterday.
• yesterday, ago (আগে), last week (গতসপ্তাহ), last month/year, day before yesterday (গত পরশুদিন), ইত্যাদি word বাক্যে ব্যবহৃত হয়ে যদি কাজটি ঐ সময়ে ঘটেছিল এরূপ বুঝায় তাহলে verb এর past রূপ ব্যবহৃত হয়। বাংলা বাক্যটিতে verb-এর রূপ present-এর মত মনে হলেও ইংরেজীতে verb এর past form ব্যবহার করতে হয়। • Example: - He came home the day before yesterday. (সে পরশুদিন বাড়ি এসেছিল।) - এখানে yesterday শব্দটির উল্লেখ থাকায় একে অবশ্যই past tense-এর ধরে নিতে হবে। এভাবে: Incorrect: She has bought the book last week. Correct : She bought the book last month.
Incorrect: Father has come home yesterday. Correct : Father came home yesterday.
Incorrect : I have seen him long ago. Correct: I saw him long ago.
Other options খ) has come Present perfect tense, কিন্তু এখানে নির্দিষ্ট অতীত সময় (পরশুদিন) বলা হয়েছে। Present perfect tense ব্যবহার হয় অনির্দিষ্ট অতীত বোঝাতে।
গ) had been come এটি ভুল রূপ, কারণ “come” একটি intransitive verb, যার passive form হয় না। “had been come” ভুল tense structure।
ঘ) come verb এর base form, এখানে came (past form) দরকার।
Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৪৯.
"She almost missed the train." - Identify the Adverb.
ক
Adverb of time
খ
Adverb of Degree
গ
Adverb of manner
ঘ
Adverb of frequency
সঠিক উত্তর: খ
Adverb of Degree
উত্তর
সঠিক উত্তর: খ
Adverb of Degree
খ
ব্যাখ্যা
The correct answer is - খ) Adverb of Degree
• Adverb of degree: - এই ধরনের adverb কতোখানি, কি মাত্রায় এসব বোঝায়। - It tells us about the intensity of something. - Example: Almost, quite, very, much, fully, partly, wholly, completely, strongly, totally, entirely, deeply, greatly, poorly, half, enough, somewhat, altogether, too, little, a little, rather. - Example Sentence: She almost missed the train.
• Adverb: - Adverb হলো এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ) অথবা অন্য adverb (ক্রিয়া বিশেষণ)-কে modify বা বিশেষিত করে।
• Adverb of time: - এই ধরনের Adverb যে গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায়। এটি সাধারণত When কখন দিয়ে প্রশ্ন করলে উত্তর দেয়। - Example: Now, then, before, since, ago, already, once, twice, thrice, again, soon, late, afterwards, yesterday, today, tomorrow, daily. early, formerly, frequently, presently, immediately, instantly. - Example Sentence: TI have already finished my homework.
• Adverb of manner: - যে adverb কোনো কিছু কিভাবে হয় হচ্ছে তা উল্লেখ করে তাকে Adverb of manner বলে। - Example: sadly, softly, steadily, slowly, soundly, swiftly, simply, suddenly, carefully, carelessly, easily, quickly, possibly, probably, luckily, fortunately, unfortunately, naturally, rightly, urgently, wrongly. - Example Sentence: She walked slowly because she was tired.
• Adverb of frequency: - যে Adverb কোন কিছু করার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে। - Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc. - Example Sentence: He usually goes to school by bus.
Source: Applied English Grammar and Composition by P. C. DAS.
৫০.
The correct antonym of “Bombastic” is -
ক
Curtail
খ
Humble
গ
Verbose
ঘ
Factious
সঠিক উত্তর: খ
Humble
উত্তর
সঠিক উত্তর: খ
Humble
খ
ব্যাখ্যা
The correct antonym of “Bombastic” is Humble. - Humble (adjective) (ভদ্র, বিনয়ী)।
• Bombastic (adjective) - English Meaning: Using long and difficult words, usually to make people think you know more than you do. - Bangla Meaning: আড়ম্বরপূর্ণ।
• Example Sentence: - She gave a bombastic and exaggerated description of her success. - All of a sudden, a man stood up and delivered to bombastic talk.
• Other options: - Curtail (কাটছাঁট করা), - Factious (দলাদলিপ্রবণ)।
Source: 1. Live MCQ Lecture. 2. Accessible Dictionary.
৫১.
Choose the correct sentence:
ক
Either of the boys is good at football.
খ
Either of the boys are good at football.
গ
Either of the boys have been good at football.
ঘ
Either of the boys have good at football.
সঠিক উত্তর: ক
Either of the boys is good at football.
উত্তর
সঠিক উত্তর: ক
Either of the boys is good at football.
ক
ব্যাখ্যা
The correct answer is - ক) Either of the boys is good at football.
• Either: - এই pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে। - এর পর সব সময় singular verb ব্যবহৃত হয়। যেমনঃ - Inc. Either of the two options are acceptable. - Cor Either of the two options is acceptable.
- Inc. Either of the two boys are talent. (মেধাবী) - Cor. Either of the two boys is falent.
- Inc. The two brothers went to the town; either of them have been to town before. - Cor. The two brothers went to the town; either of them has been to town before.
• Distributive Pronoun - যে pronoun অনেকগুলো ব্যক্তি বা বস্তু থেকে একটি বস্তু বা ব্যক্তিকে আলাদা করে বুঝায় তাকে distributive pronoun বলে। - Example: each, every, either, neither.
Other options খ) Either of the boys are good at football. - বাক্যটি ভুল। - "Either" singular, কিন্তু এখানে plural verb "are" ব্যবহার হয়েছে।
গ) Either of the boys have been good at football. - বাক্যটি ভুল। - plural verb "have" ব্যবহার হয়েছে, যা ভুল।
ঘ) Either of the boys have good at football. - বাক্যটি ভুল। - গঠন ও ক্রিয়ার রূপ উভয়ই ভুল।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.