পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ২ লাভ-ক্ষতি, অনুপাত-সমানুপাত, ভগ্নাংশ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
একটি বই ১২০ টাকা বিক্রয় করায় ৫ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১২০ টাকা বিক্রয় করায় ৫ টাকা ক্ষতি হয়। ক্ষতির শতকরা হার কত?

সমাধান: 
ক্রয়মূল্য = ১২০ + ৫ = ১২৫ টাকা

১২৫ টাকায় ক্ষতি হয় = ৫ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫/১২৫) × ১০০ টাকা
= ৪ টাকা বা ৪%
.
আপেলের দাম কমলার দামের ৩৫০% হলে, আপেল ও কমলার দামের অনুপাত কত?
  1. ৯ : ৪
  2. ৩ : ১
  3. ৭ : ২
  4. ৮ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: আপেলের দাম কমলার দামের ৩৫০% হলে, আপেল ও কমলার দামের অনুপাত কত?

সমাধান:
ধরি,
কমলার দাম = ক টাকা
তাহলে, আপেলের দাম = ক এর ৩৫০%
= ক × (৩৫০/১০০)
= ৭ক/২ টাকা 

∴  আপেল ও কমলার দামের অনুপাত = ৭ক/২ : ক
= ৭ : ২
.
নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ৩/৪
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ৯/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?

সমাধান:
৩/৪  = ০.৭৫
৫/৭ = ০.৭১ 
৭/৯ = ০.৭৮
৯/১৬ = ০.৫৬

এখানে, ০.৭৮ > ০.৭৫ > ০.৭১ > ০.৫৬
.
বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৪৬ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২৫৬ টাকা
  4. ২৬৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
বিক্রয় কর ১০% হলে, কর সংযোজন মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

কর সংযোজন মূল্য ১১০ টাকা হলে কর বাদে মূল্য = ১০০ টাকা
∴ কর সংযোজন মূল্য ১ টাকা হলে কর বাদে মূল্য = ১০০/১১০ টাকা
∴ কর সংযোজন মূল্য ৩০৮ টাকা হলে কর বাদে মূল্য = (১০০ × ৩০৮)/১১০ টাকা
= ২৮০ টাকা

১২% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
∴ বিক্রয়মূল্য ২৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৮০)/১১২ টাকা
= ২৫০ টাকা
.
৫ : ২ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?
  1. ৫ : ৭
  2. ৫ : ২
  3. ১ : ১
  4. ৭ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ : ২ এবং ৭ : ৫ এর মিশ্র অনুপাত কোনটি?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৫ : ২ এবং ৭ : ৫ সরল অনুপাতগুলোর মিশ্র অনুপাত হলো,
(৫ × ৭) : (২ × ৫)
= ৩৫ : ১০
= ৭ : ২
.
রাকিব একটি বইয়ের ৪০ পৃষ্ঠা পড়ার পরেও, ৯/১৪ অংশ পড়তে বাকি থাকে। বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা কত? 
  1. ১০৮ পৃষ্ঠা
  2. ১১২ পৃষ্ঠা
  3. ১১৪ পৃষ্ঠা
  4. ১২৮ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব একটি বইয়ের ৪০ পৃষ্ঠা পড়ার পরেও, ৯/১৪ অংশ পড়তে বাকি থাকে। বইয়ের মোট পৃষ্ঠা সংখ্যা কত? 

সমাধান:
বই পড়া হয়েছে = ১ - (৯/১৪) অংশ
= (১৪ - ৯)/১৪ অংশ
= ৫/১৪ অংশ 

∴ ৫/১৪ অংশ = ৪০ 
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৪০ × (১৪/৫) পৃষ্ঠা
= ১১২ পৃষ্ঠা
.
৪০ টাকায় ২ ডজন লিচু কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% লাভ
  2. ২০% ক্ষতি
  3. ১৬% লাভ
  4. ১৬% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ টাকায় ২ ডজন লিচু কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২ ডজন = ২৪টি
২৪টি লিচুর ক্রয়মূল্য = ৪০ টাকা
২৪টি লিচুর বিক্রয়মূল্য = ২৪ × ২ = ৪৮ টাকা
∴ লাভ = ৪৮ - ৪০ = ৮ টাকা 

৪০ টাকায় লাভ হয় = ৮ টাকা
১ টাকায় লাভ হয় = ৮/৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (৮/৪০) × ১০০ টাকা
= ২০ টাকা বা ২০%
.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৭। সংখ্যা দুইটি যথাক্রমে-
  1. ৩০ এবং ২২
  2. ২৪ এবং ১৬
  3. ২০ এবং ১৮
  4. ৩৪ এবং ২৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২। সংখ্যা দুইটির উভয় পদ থেকে ২ বিয়োগ করলে সংখ্যা দুইটির অনুপাত হয় ১১ : ৭। সংখ্যা দুইটি যথাক্রমে-

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৩ক এবং ২ক

প্রশ্নমতে,
(৩ক - ২)/(২ক - ২) = ১১/৭
⇒ ২২ক - ২২ = ২১ক - ১৪
⇒ ২২ক - ২১ক = ২২ - ১৪
∴ ক = ৮

∴ সংখ্যা দুইটি যথাক্রমে ৩ × ৮ = ২৪ এবং ২ × ৮ = ১৬
.
সাদিকের সম্পত্তির ৫/৮ অংশের মূল্য ৫৭৬৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?
  1. ৫৯২৪ টাকা
  2. ৬৪৫২ টাকা
  3. ৬৯১৮ টাকা
  4. ৭২২৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাদিকের সম্পত্তির ৫/৮ অংশের মূল্য ৫৭৬৫ টাকা। ঐ সম্পত্তির ৩/৪ অংশের মূল্য কত?

সমাধান:
সম্পত্তির ৫/৮ অংশ = ৫৭৬৫ টাকা
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৫৭৬৫ × (৮/৫) টাকা
∴ ৩/৪ অংশ = (৫৭৬৫ × ৮ × ৩)/(৫ × ৪) টাকা
= ৬৯১৮ টাকা
১০.
এক মন আলু ২২৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। প্রতি মন কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হবে?
  1. ২৮৯৬ টাকা
  2. ২৫৪৪ টাকা
  3. ২৬৫০ টাকা
  4. ২৬৮২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক মন আলু ২২৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হয়। প্রতি মন কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হবে?

সমাধান: 
ধরি, ক্রয়মূল্য = ১০০ টাকা

৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ২২৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২২৮০)/৯৫ টাকা
= ২৪০০ টাকা

৬% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৬ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১০৬/১০০ টাকা
ক্রয়মূল্য ২৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০৬ × ২৪০০)/১০০ টাকা
= ২৫৪৪ টাকা
১১.
একটি দ্রব্য ক্রয় করে ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয়মূল্যের এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১৯ : ১৫
  2. ২০ : ১৭
  3. ২৫ : ১৯
  4. ১০ : ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ক্রয়মূল্যের এবং বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

১৫% ক্ষতিতে
বিক্রয়মূল্য = (১০০ - ১৫) = ৮৫ টাকা

∴ ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য এর অনুপাত = ১০০ : ৮৫
= ২০ : ১৭
১২.
দুইটি টেবিল একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় ৫ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ৬ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
  1. .৫০% লাভ
  2. ১% ক্ষতি
  3. .৫০% ক্ষতি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
বি.দ্র: যেকোনো বিক্রয়মূল্যের জন্য লাভ ও ক্ষতির পরিমাণ একই বলায়, ভিন্ন ভিন্ন বিক্রয়মূল্যের জন্য ভিন্ন ভিন্ন উত্তর আসবে।
লাভ ও ক্ষতির পরিমাণ শতকরায় বলা হলে, যেকোনো বিক্রয়মূল্যের জন্য একই মান আসতো।

প্রশ্ন: দুইটি টেবিল একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় ৫ টাকা, অন্যটিতে ক্ষতি হয় ৬ টাকা। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:
ধরি, প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২ টি টেবিলের বিক্রয়মূল্য = ১০০ × ২ = ২০০ টাকা

একটিতে ৫ টাকা লাভে,
১ টি টেবিলের ক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫ টাকা

অপরটিতে ৬ টাকা ক্ষতিতে,
অপর টেবিলের ক্রয়মূল্য = ১০০ + ৬ = ১০৬ টাকা
∴ ২ টি টেবিলের ক্রয়মূল্য = ১০৬ + ৯৫ = ২০১ টাকা

∴ ক্ষতি হয় = ২০১ - ২০০ = ১ টাকা

∴ শতকরা ক্ষতি হয় = {(১/২০১) × ১০০}% = ০.৪৯৭ ≅ ০.৫০%
১৩.
একটি ক্লাসের ছাত্র ও ছত্রীদের অনুপাত ১৩ : ১৯। যদি ক্লাসে ১জন শিক্ষক এবং ৩১ জন মূল্যায়নকারী সহ ২২৪ জন লোক থাকে, তবে ক্লাসের ছাত্রীর সংখ্যা কত?
  1. ৭৮ জন
  2. ১১৪ জন
  3. ১২২ জন
  4. ১৯২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাসের ছাত্র ও ছত্রীদের অনুপাত ১৩ : ১৯। যদি ক্লাসে ১জন শিক্ষক এবং ৩১ জন মূল্যায়নকারী সহ ২২৪ জন লোক থাকে, তবে ক্লাসের ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
ছাত্র-ছাত্রীর অনুপাতের যোগফল = ১৩ + ১৯ = ৩২

ক্লাসে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা = ২২৪ - (১ + ৩১) জন
= ১৯২ জন 

∴ ক্লাসের ছাত্রীর সংখ্যা = ১৯২ × (১৯/৩২) জন
= ১১৪ জন
১৪.
একটি চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৪ অংশ ফুলের ছবি, ১/৯ অংশ ফলের ছবি, ২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা কত?
  1. ৩০০ জন
  2. ৩৩০ জন
  3. ৩৬০ জন
  4. ৪০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চিত্রাংকন প্রতিযোগিতায় প্রত্যেক শিক্ষার্থী একটি করে ছবি আঁকল। সবার আঁকা শেষে দেখা গেল যে ১/৪ অংশ ফুলের ছবি, ১/৯ অংশ ফলের ছবি, ২/৫ অংশ পাখির ছবি এবং বাকি ৮৬ টি গাছের ছবি আঁকা হয়েছে। ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা কত?

সমাধান:
 ফুল, ফল এবং পাখির ছবির আঁকা হয়েছে = (১/৪) + (১/৯) + (২/৫) অংশ
= (৪৫ + ২০ + ৭২)/১৮০  
= ১৩৭/১৮০ অংশ

বাকি থাকে = ১ - (১৩৭/১৮০) = ৪৩/১৮০ অংশ।

প্রশ্নমতে,
৪৩/১৮০ অংশ = ৮৬ জন
∴ ১ বা সম্পূর্ণ অংশ = (৮৬ × ১৮০)/৪৩ = ৩৬০ জন
∴ ঐ প্রতিযোগিতায় মোট প্রতিযোগীর সংখ্যা = ৩৬০ জন
১৫.
একজন অসাধু ব্যবসায়ী প্রতি কেজি চাল ১০% ক্ষতিতে বিক্রয় করে কিন্তু পরিমাণে ২০% কম দেয়। ঐ ব্যক্তির প্রতি কেজিতে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ৮% লাভ
  2. ১০% লাভ
  3. ১৫% ক্ষতি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন অসাধু ব্যবসায়ী প্রতি কেজি চাল ১০% ক্ষতিতে বিক্রয় করে কিন্তু পরিমাণে ২০% কম দেয়। ঐ ব্যক্তির প্রতি কেজিতে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয় এবং পরিমাণে ২০% কম দিলে, লাভ = ২০ - ১০ = ১০%
ধরি, প্রতি কেজির দাম = ১০০ টাকা
২০% কমে চালের দাম = ১০০ - ২০ = ৮০ টাকা

৮০ টাকায় লাভ হয় = ১০ টাকা
১ টাকায় লাভ হয় = ১০/৮০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০ × ১০০)/৮০ টাকা
= ২৫/২ টাকা
= ১২.৫ টাকা বা ১২.৫%
১৬.
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
  1. ৫ : ৩
  2. ৯ : ৫
  3. ৮ : ৩
  4. ৭ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?

সমাধান:
মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর।
৫ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল (৬০ - ২ × ৫) = ৫০ বছর

৫ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ৩
অনুপাতের যোগফল ৭ + ৩ = ১০

∴ ৫ বছর পূর্বে মায়ের বয়স ছিল = ৫০ × (৭/১০) = ৩৫ বছর
∴ ৫ বছর পূর্বে মেয়ের বয়স ছিল = ৫০- ৩৫ = ১৫ বছর

৫ বছর পর মায়ের বয়স হবে = ৩৫ + ৫ + ৫ = ৪৫ বছর
৫ বছর পর মেয়ের বয়স হবে = ১৫ + ৫ + ৫= ২৫ বছর

∴ ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে = ৪৫ : ২৫
= ৯ : ৫
১৭.
একটি ঝুড়িতে দুই-তৃতীয়াংশ ফল পরীক্ষা করার পর ৪টি ফল ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% ফল ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট ফলের মধ্যে কতটি ফল ক্রটিমুক্ত পেতে হবে? 
  1. ১২টি 
  2. ১৪টি
  3. ১৫টি
  4. ১৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঝুড়িতে দুই-তৃতীয়াংশ ফল পরীক্ষা করার পর ৪টি ফল ত্রুটিযুক্ত এবং বাকি ৩৬টি ক্রটিমুক্ত পাওয়া গেল। ৮০% ফল ক্রটিমুক্ত পেতে হলে অবশিষ্ট ফলের মধ্যে কতটি ফল ক্রটিমুক্ত পেতে হবে? 

সমাধান: 
২/৩ অংশ ফল = (৩৬ + ৪)টি = ৪০টি 
∴ ১ অংশ বা (সম্পূর্ণ) = ৪০ × (৩/২) টি = ৬০টি 

এখন,
৬০ এর ৮০% = ৬০ এর ৮০/১০০= ৪৮টি 
∴ ক্রটিমুক্ত পেতে হবে = ৪৮ - ৩৬ = ১২টি
১৮.
একটি ভগ্নাংশের হর লব থেকে ৩ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ১০ যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়। ভগ্নাংশটি কত?
  1. ৫/৮
  2. ২/৩
  3. ৪/৭
  4. ৬/১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ভগ্নাংশের হর লব থেকে ৩ বেশি। ভগ্নাংশটির লব ও হরের সাথে ১০ যোগ করলে ভগ্নাংশটি ৫/৬ হয়। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি
ভগ্নাংশটির লব = ক
ভগ্নাংশটির হর = ক + ৩

প্রশ্নমতে,
(ক + ১০)/(ক + ১০ + ৩) = ৫/৬
⇒ (ক + ১০)/(ক + ১৩) = ৫/৬
⇒ ৬ক + ৬০ = ৫ক + ৬৫
⇒ ৬ক - ৫ক = ৬৫ - ৬০
∴ ক = ৫

∴ ভগ্নাংশটি = ৫/(৫ + ৩)
= ৫/৮
১৯.
চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?
  1. ৩৬
  2. ৪৮
  3. ৭২
  4. ৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি সমানুপাতি রাশির প্রান্তীয় রাশিদ্বয়ের গুনফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুনফল কত?

সমাধান: 
• যে কোন চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে, রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে।
• সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলে।
• সমানুপাতের ১ম ও ৪র্থ রাশিকে প্রান্তীয় রাশি এবং ২য় ও ৩য় রাশিকে মধ্য রাশি বলে।

সমানুপাতিক রাশির ক্ষেত্রে,
১ম রাশি : ২য় রাশি = ৩য় রাশি : ৪র্থ রাশি
বা, ১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
 
অর্থাৎ, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল ৭২ হলে, মধ্য রাশিদ্বয়ের গুণফলও ৭২ হবে।