পরীক্ষা আর্কাইভ

BSC 4 Govt Banks - Senior Officer (IT)

পরীক্ষাAUSTতারিখ৩০ নভেম্বর, ২০১৮সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
BSC 4 Govt Banks (গ্রেড-৯) Post Name: Senior Officer (IT) Exam Date: 30.11.2018 Faculty Name: Ahsanullah University of Science & Technology (AUST)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

BSC 4 Govt Banks - Senior Officer (IT)

AUST · ৩০ নভেম্বর, ২০১৮ · ৮০ প্রশ্ন

.
He has no good cause ______ complaint. Darkness was the cause ______ his losing his way.
  1. ক) for, of
  2. খ) in, of
  3. গ) at, in
  4. ঘ) of, in
ব্যাখ্যা
• কোন particular feeling বা action বুঝানোর জন্য cause for ব্যবহৃত হয়।
যেমন:
- Only a few people can find any cause for celebration.
- He has no good cause for complaint.

• কোন event (usually a bad event) সংঘটিত হওয়ার কারণ বুঝানোর জন্য cause of বসে।
যেমন:
- Smoking is the biggest preventable cause of death and disease.
- Darkness was the cause of his losing his way.

Source: Collins Dictionary 
.
He agreed ______ my proposal. He agreed ______ me on that question. They could not agree ______ themselves.
  1. ক) among, to, with
  2. খ) for, about, in
  3. গ) to, with, among
  4. ঘ) in, to, by
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to, with, among.

• Agree to- কারো প্রস্তাবে রাজি হওয়া।
তাই প্রথম শূন্যস্থানে to হবে।
He agreed to my proposal. - তিনি আমার প্রস্তাবে রাজি হলেন।
 
• Agree with- কারো সাথে একমত হওয়া।
তাই দ্বিতীয় শূন্যস্থানে with বসবে।
He agreed with me on that question. - ঐ প্রশ্নে তিনি আমার সাথে একমত

• দুয়ের মধ্যে বুঝাতে Between অনেকের মধ্যে বুঝাতে among হয়।
সে অনুসারে তৃতীয় শূন্যস্থানে among বসবে।
They could not agree  among themselves. - তারা নিজেদের মধ্যে একমত হতে পারেনি।
.
Synonym of 'Fastidious'?
  1. ক) Finicky
  2. খ) Quarrelsome
  3. গ) Meteoric
  4. ঘ) Modulate
ব্যাখ্যা
• Fastidious - খুঁতখুঁতে; দোষ ধরতে তৎপর।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Finicky - আহার,পরিধেয় ইত্যাদি বিষয়ে অতিশয় খুঁতখুঁতে।
খ) Quarrelsome - ঝগড়াটে; বদরাগী।
গ) Meteoric - বায়ুমণ্ডলসংক্রান্ত বায়ুমণ্ডলীয় অবস্থা সংক্রান্ত; উল্কা সম্বন্ধীয়; উল্কাবৎ।
ঘ) Modulate - নিয়ন্ত্রিত/নিয়ত করা; সমন্বিত/উপযোজিত করা। 

অর্থাৎ, Fastidious এর synonym হচ্ছে Finicky.

Source: Accessible Dictionary by Bangla Academy
.
Antonym of 'Myopia' :
  1. ক) Naive
  2. খ) Narcotic
  3. গ) Farsighted
  4. ঘ) Formidable
ব্যাখ্যা
• Myopia - দৃষ্টিক্ষীণতা; অদূরদর্শিতা।

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Naive - কথাবার্তা এবং আচরণে সাদাসিধা ও ছলাকলাহীন (যেমন অর্বাচীনতা ও অনভিজ্ঞতার দরুন) কৌতুকজনকভাবে সরল; কাঁচা।
খ) Narcotic - মাদকদ্রব্য; যা নিদ্রা উৎপাদন করে, ইন্দ্রিয়বোধকে ভোঁতা করে দেয় এবং মাত্রাতিরিক্ত সেবনে সম্পূর্ণ অসাড়তা সৃষ্টি করে; মাদক।
গ) Farsighted - দূরদর্শী।
ঘ) Formidable - ভয়ানক; ভয়ঙ্কর; ভীতিকর। দুর্জয়; দুর্ধর্ষ; দারুণ; বিপুল; দুর্দান্ত।

অর্থাৎ, Myopia এর antonym হচ্ছে Farsighted.

Source: Accessible Dictionary by Bangla Academy
.
The timely rain _____ good crops.
  1. ক) brings in
  2. খ) brings about
  3. গ) brings up
  4. ঘ) brings forth
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ - 

ক) bring in
- to introduce something new such as a product or a law.
- উপস্থাপন করা: আনয়ন করা: গ্রেফতার করা: (আদালত) রায় দেওয়া:

খ) bring about
- to cause something to happen.
- ঘটানো

গ) bring up
- to care for a child until they are an adult, often giving them particular beliefs.
- লালনপালন করা

ঘ) Bring forth
- to cause something to happen or be seen or known
- উৎপন্ন করা; প্রসব করা।

তাই, context অনুসারে শূন্যস্থানে bring forth বসাতে হবে।

Source: Accessible Dictionary and Cambridge Dictionary
.
What is the meaning of 'White Elephant'?
  1. ক) A very costly or troublesome possession
  2. খ) An elephant of white colour
  3. গ) A black marketer
  4. ঘ) A hoarder
ব্যাখ্যা
White elephant
English Meaning: Something that has cost a lot of money but has no useful purpose / Costly and troublesome.
Bangla Meaning: দামী কিন্তু তেমন কাজের নয় এমন।

Ex. Sentence: This is a white elephant department of the government.
Bangla Meaning: সরকারের এই বিভাগটি কোনো কাজেরই না অথচ এর পেছনে অনেক টাকা খরচ হচ্ছে।

Source: Live MCQ Lecture.
.
Translate into English : চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে ।
  1. ক) A still tongue makes a wise head.
  2. খ) A scalded dog fears cold water.
  3. গ) A square peg in a round hole.
  4. ঘ) A pet lamb makes a cross ram
ব্যাখ্যা
•  চুন খেয়ে গাল পোড়ে, দই দেখলে ভয় করে - হচ্ছে একটি প্রবাদ প্রবচন।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - A scalded dog fears cold water.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- A square peg in a round hole - কাঁঠালের আমসত্ত্ব।
- A pet lamb makes a cross ram - - কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
- A still tongue makes a wise head - জ্ঞানীরা স্বল্পভাষী হয়।

Source: Live MCQ Lecture.
.
Choose the correct spelling :
  1. ক) Seychcles
  2. খ) Seychelles
  3. গ) Sayshelles
  4. ঘ) Sayshells
ব্যাখ্যা
• The correct spelling is: Seychelles (একটি দেশ)
- Seychelles, island republic in the western Indian Ocean, comprising about 115 islands, with lush tropical vegetation, beautiful beaches, and a wide variety of marine life.

Source: Britannica
.
Choose the correct spelling:
  1. ক) Reminisce
  2. খ) Reminise
  3. গ) Reminis
  4. ঘ) Reminces
ব্যাখ্যা
• The correct spelling is: Reminisce
- English Meaning: to talk or write about past experiences that you remember with pleasure
- Bangla Meaning: স্মৃতিচারণ করা; অতীত স্মরণ করা।

Source: Cambridge dictionary and Accessible Dictionary
১০.
'In spite of all his brag he had to eat humble pie'. Choose the correct meaning of the idiom to eat humble pie.
  1. ক) To force someone
  2. খ) To yield under humiliating circumstances
  3. গ) To eat a tasty pic
  4. ঘ) To say negative things about someone
ব্যাখ্যা
• Eat humble pie
English Meaning: make a humble apology and accept humiliation.
Bangla Meaning: অপমান হজম করে ক্ষমা চাওয়া

Ex. Sentence: At last the boss ate humble pie before the employees.
Bangla Meaning: অবশেষে বস কর্মচারিদের অপমান হজম করে ক্ষমা চাইলেন।

Source: Live MCQ Lecture
১১.
The slogan of World Population Day 2018 was ____
  1. ক) Family planning is a Human Right
  2. খ) Investing in Young People
  3. গ) Empower people, Develop Nations
  4. ঘ) Investing in Teenage Girl
ব্যাখ্যা
• Ans: Family planning is a Human Right. 

• World Population Day 2018 observes the theme, "Family planning is a human right."
- For the first time, this day was celebrated in the year 1989.
- The Governing Council of the United Nations' Development Program initiated this due to the population toll in the year 1987.

Source:  UNFPA. 
১২.
Subarnagram is -
  1. ক) A police station in Noakhali
  2. খ) Ancient name of Chittagong
  3. গ) Ancient name of Sonargaon
  4. ঘ) Ancient name of Laxmipur
ব্যাখ্যা
• Subarnagram is - Ancient name of Sonargaon. 

- প্রাচীন সুবর্ণগ্রাম থেকে সোনারগাঁও নামের উদ্ভব হয়েছে। 
- আনুমানিক ১২৮১ খ্রিস্টাব্দে এ অঞ্চলে মুসলিম আধিপত্যের সূচনা হয়।
- মধ্যযুগে এটি মুসলিম সুলতানদের রাজধানী ছিল।
- ১৬১০ খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট আওরঙ্গজেবের আমলে ঢাকা সুবে বাংলার রাজধানী হিসেবে ঘোষিত হবার পূর্ব পর্য়ন্ত সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী। 
- ঈশা খাঁ ও তাঁর বংশধরদের শাসনামলে সোনারগাঁও ছিল পূর্ববঙ্গের রাজধানী।
- সোনারগাঁও-এর আরেকটি নাম ছিল পানাম।
- পানাম নগরের নির্মিত ভবনগুলো ছোট লাল ইট দ্বারা তৈরী। 

সূত্র: বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েভ সাইট। 
১৩.
The scientist who has invented genome of jute is :
  1. ক) Dr. Abul Husain
  2. খ) Dr. Maksudul Alam
  3. গ) Dr. Jamal Najrul Islam
  4. ঘ) Siddiqullah
ব্যাখ্যা
• The scientist who has invented genome of jute is: Dr. Maksudul Alam. 

• বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় ২০১০ সালে তরুণ একদল বিজ্ঞানীকে নিয়ে তোষা পাটের জিন-নকশা উন্মোচন করেন মাকসুদুল আলম। 
• বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান এবং জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের একদল গবেষক পাটের জন্মসূত্র আবিষ্কার করেন।

সূত্র: বিবিসি বাংলা। 
১৪.
First Cyber City of Bangladesh is :
  1. ক) Chittagong
  2. খ) Sylhet
  3. গ) Rajshahi
  4. ঘ) Khulna
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম সাইবার সিটি হচ্ছে সিলেট

• অন্যদিকে,
- চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী।
- খুলনাকে বলা হয় বাংলার কুয়েত।
- রাজশাহীকে বলা হয় সিল্ক সিটি বা গ্রিন সিটি।

সূত্র: প্রথম আলো। 
১৫.
Kukri Mukri is an island located in _____ district.
  1. ক) Cox's Bazar
  2. খ) Bhola
  3. গ) Noakhali
  4. ঘ) Chittagong
ব্যাখ্যা
• Kukri Mukri is an island located in Bhola district.

• বাংলাদেশের সর্বদক্ষিণে নদীবেষ্টিত গাঙ্গেয় দ্বীপজেলা ভোলা। 
• ভোলার সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে চর কুকরি-মুকরিসহ অনেকগুলো বিস্তৃত চর অবস্থিত। 
• ভোলা জেলার চরসমূহ :
– চরফ্যাশন
– চর জংলী
– চর নিজাম
– চর জব্বার
– চর মানিক
– চর ফয়েজউদ্দিন
– চর জহির উদ্দীন
– চর মনপুরা
– চরকলমি
– চর নিউটন
চর কুকড়ি মুকরি 
– সোনার চর
– চর মাদ্রাজ

সূত্র: দৈনিক প্রথম আলো। 
১৬.
The Hall of Fame Championships is popular in _____ Sport
  1. ক) Cricket
  2. খ) Basketball
  3. গ) Football
  4. ঘ) Tennis
ব্যাখ্যা
• The Hall of Fame Championships is popular in Tennis Sport. 

• The Hall of Fame Championships হল একটি আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট। 
- যা 1976 সাল থেকে প্রতি বছর জুলাই মাসে অনুষ্ঠিত হয়ে আসছে।

Source: tennishalloffame.com 
১৭.
Bit coin uses _______ technology.
  1. ক) P2P
  2. খ) Neural
  3. গ) Al
  4. ঘ) Datamining
ব্যাখ্যা
Ans: P2P. 

• বিটকয়েন Peer-to-Peer (P2P) প্রযুক্তি ব্যবহার করে।
- বিটকয়েন একটি ক্রিপটোকারেন্সি, যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি (বা একাধিক ব্যক্তির একটি দল) ২০০৮সালে তৈরি করেন।
- বিটকয়েন ২০০৯ সালে এর প্রচলন শুরু হয়।
- বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (peer- to-peer) ট্রানজেকশন করা যায়।
- বিটকয়েন বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি।

সূত্র: Investpedia Webswite. 
১৮.
According to International Diabetes Federation. Which day is observed as 'World Diabetes Day'?
  1. ক) 4th April
  2. খ) 7th June
  3. গ) 14th November
  4. ঘ) 9th May
ব্যাখ্যা
• Ans: 14th November. 

• বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে সবচেয়ে উদ্বেগজনক ১০টি স্বাস্থ্য সমস্যার মধ্যে অন্যতম ডায়াবেটিস।
- বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়।
- বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়, বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: UN ওয়েবসাইট।
১৯.
The parliament of ______ is well known as Westminster Parliament.
  1. ক) Norway
  2. খ) USA
  3. গ) UK
  4. ঘ) Poland
ব্যাখ্যা
• Ans: UK 

- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল ৷
- যুক্তরাষ্ট্রের সংসদ ভবনের নাম - ক্যাপিটল হিল।
- যুক্তরাজ্য এর ধর্মীয় গির্জার নাম - ওয়েস্টমিনিস্টার অ্যাবে।
- যুক্তরাজ্যের রাজপরিবারের বাস ভবন বাকিংহাম প্যালেস।
- যুক্তরাজ্য এর পার্লামেন্টকে প্যালেস অব ওয়েস্টমিনিস্টারও বলা হয়ে থাকে।


সূত্র: ব্রিটানিকা। 
২০.
Which of the following is full form of BIDA?
  1. ক) Bangladesh International Disaster Authority
  2. খ) Bangladesh International Diabetic Association
  3. গ) Bangladesh Investment Department & Authority
  4. ঘ) Bangladesh Investment Development Authority
ব্যাখ্যা
•  BIDA এর পূর্ণরূপ Bangladesh Investment Development Authority.

- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
- এটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- BIDA'র চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী।
- এটির কাজ হলো বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধাদি প্রদান করা।

সূত্র: বিডা ওয়েবসাইট। 
২১.
If Tk. 5,000 is invested at 12% annual rate of interest, how much will the investment be worth after 2 years?
  1. ক) 5785
  2. খ) 6272
  3. গ) 7190
  4. ঘ) 8225
ব্যাখ্যা
প্রশ্ন: If Tk. 5,000 is invested at 12% annual rate of interest, how much will the investment be worth after 2 years?

সমাধান: 
দেওয়া আছে,
আসল, P = 5000 টাকা
মুনাফার হার, r = 12%
সময়, n = 2 বছর

প্রথম বছর,
মুনাফা I = Pnr = 5000 × 1 × 12% 
= 5000 × (12/100)
= 50 × 12
= 600 টাকা
∴ প্রথম বছর পর মোট টাকা = 5000 + 600 = 5600 টাকা

দ্বিতীয় বছর,
মুনাফা I = Pnr = 5600 × 1 × 12%
= 5600 × (12/100)
= 672 টাকা
∴ দ্বিতীয় বছর পর মোট টাকা = 5600 + 672 = 6272 টাকা

∴ দুই বছর পর মোট টাকা = 6272 টাকা।
২২.
Find the simplified value of : (6 + 2x) (4 - 2x).
  1. ক) 24 + 12x - 4x
  2. খ) 24 + 20x - 4x
  3. গ) 24 - 4x - 4x2
  4. ঘ) 24 + 4x - 4x
ব্যাখ্যা
প্রশ্ন: Find the simplified value of : (6 + 2x) (4 - 2x).

সমাধান:
২৩.
If 62 = 34 + 4x. What is x?
  1. ক) x = 16
  2. খ) x = -16
  3. গ) x = 7
  4. ঘ) x = 5
ব্যাখ্যা
প্রশ্ন: If 62 = 34 + 4x. What is x? 

সমাধান: 
62 = 34 + 4x
⇒ 4x = 62 - 34
⇒ 4x = 28
⇒ x = 28/4
⇒ x = 7
২৪.
Find the value of 95 × 9-3 × 94
  1. ক) 912
  2. খ) 96
  3. গ) 9-66
  4. ঘ) 94
ব্যাখ্যা
প্রশ্ন: find the value of 95 × 9-3 × 94

সমাধান: 
95 × 9-3 × 94
⇒ 9(5 - 3 + 4)
⇒ 96
২৫.
If an investor gets Tk. 19500 as interest after 5 years on his savings of Tk. 13,000. What is the rate of interest?
  1. ক) 8%
  2. খ) 5%
  3. গ) 10%
  4. ঘ) 30%
ব্যাখ্যা
প্রশ্ন: If an investor gets Tk. 19500 as interest after 5 years on his savings of Tk. 13,000. What is the rate of interest?

সমাধান: 
দেওয়া আছে,
মুনাফা, I = 19500 টাকা
আসল, P = 13000 টাকা
সময়, n = 5 বছর 

আমরা জানি,
I= Pnr
⇒ r = (I/Pn) × 100
⇒ r = {19500/(13000 × 5)} × 100
⇒ r = (19500 × 100)/(13500 × 5)
⇒ r = 390/13
⇒ r = 30
∴ মুনাফার হার, r = 30%
২৬.
A person saves Tk. 5000 in his bank account. If the bank gives 10% annual profit, how much will be his balance after 6 years?
  1. ক) Tk. 3000
  2. খ) Tk. 5000
  3. গ) Tk. 7000
  4. ঘ) Tk. 8000
ব্যাখ্যা
প্রশ্ন: A person saves Tk. 5000 in his bank account. If the bank gives 10% annual profit, how much will be his balance after 6 years?

সমাধান: 
দেওয়া আছে,
আসল, P = 5000 টাকা
মুনাফার হার, r = 10%
সময়, n = 6 বছর

আমরা জানি, 
I = Pnr 
⇒ I = 5000 × 6 × 10%
⇒ I = 5000 × 6 × 10/100
⇒ I = 3000 টাকা
∴ 6 বছর পর মোট টাকা = 5000 + 3000 = 8000 টাকা
২৭.
If 18 is 15 Percent of 30 percent of a certain number, what is the number?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 81
  4. ঘ) 400
ব্যাখ্যা
প্রশ্ন: If 18 is 15 Percent of 30 percent of a certain number, what is the number?

সমাধান:
ধরি, সংখ্যাটি P 

প্রশ্নমতে,
২৮.
If a cube has a length of 8 cm, what is its total surface area?
  1. ক) 64
  2. খ) 96
  3. গ) 384
  4. ঘ) 256
ব্যাখ্যা
প্রশ্ন: If a cube has a length of 8 cm, what is its total surface area?

সমাধান: 
দেওয়া আছে,
ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, a = 8 cm

∴ ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2
= 6 × 8 × 8 cm2
= 384 cm2
২৯.
 
  1. ক) 4√2
  2. খ) 8√2
  3. গ) 16√2
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
৩০.
What is the ratio of 3/4 to the product  ?
  1. ক) 1/3
  2. খ) 1/4
  3. গ) 4/9
  4. ঘ) 9/4
ব্যাখ্যা
প্রশ্ন: What is the ratio of 3/4 to the product  ?

সমাধান: 

৩১.
Which operator is used to declare the destructor in C++?
  1. ক) #
  2. খ) ∼
  3. গ) @
  4. ঘ) $
ব্যাখ্যা
Destructor:

- ডেস্ট্রাক্টর সাধারণত মেমরি ডিলোকেট করতে এবং ক্লাস অবজেক্ট এবং এর ক্লাস মেম্বারদের জন্য অন্য ক্লিনআপ করার জন্য ব্যবহার করা হয়।
- যখন বস্তুটি ধ্বংস হয়ে যায় তখন ডেটা ক্লিন আপ করতে ডিস্ট্রাক্টর ব্যবহার করা হয়।
-  C++ এ ডিস্ট্রাক্টর বুঝানোর জন্য ∼ চিহ্ন ব্যবহার করা হয়।
উদাহরন: 

class X
{ public:
// Constructor for class X
X();
 // Destructor for class X
~X();
};
৩২.
Which alternative can replace the throw statement in C++?
  1. ক) for
  2. খ) break
  3. গ) return
  4. ঘ) exit
ব্যাখ্যা
- রিটার্ন স্টেটমেন্ট এক্সিকিউশনের প্রবাহকে ফাংশনে ফেরত দেয় যেখান থেকে এটি কল করা হয়।
- কমান্ড কার্যকর হওয়ার সাথে সাথে, প্রোগ্রামটির প্রবাহ অবিলম্বে বন্ধ হয়ে যায় এবং যেখান থেকে এটি কল করা হয়েছিল সেখান থেকে নিয়ন্ত্রণ ফিরিয়ে দেয়।
- রিটার্ন স্টেটমেন্ট একটি Void ফাংশনের জন্য কিছু ফেরত দিতে পারে বা নাও পারে, কিন্তু একটি non- void ফাংশনের জন্য, একটি রিটার্ন মান অবশ্যই ফেরত দিতে হবে।

return[expression]; 

- through হল এক ধরনের ত্রুটি যা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন C, C++, Java, Dart … ইত্যাদিতে ঘটে।
- এটি সুইচ-কেস স্টেটমেন্টে ঘটে যেখানে আমরা Return statement এড করতে ভুলে যাই এবং সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রবাহ পরবর্তী লাইনে চলে যায়।
- এই কারণে যখন কোন কেস নির্দিষ্ট মানের সাথে মিলে যায় তখন একটি break statement পাওয়া না পর্যন্ত নিয়ন্ত্রণ পরবর্তী ক্ষেত্রে চলে যায়।

উৎস: W3school.
৩৩.
What type of reference should be used in vector arithmetic in C++ =?)
  1. ক) Dynamic
  2. খ) Const
  3. গ) both dynamic & const
  4. ঘ) static
ব্যাখ্যা
Const reference: 

- আর্গুমেন্ট হিসাবে বড় মান বা কাঠামো পাস করার সময় Constant রেফারেন্স ব্যবহার করা হয়।
- Common value types passed as references:
- Strings
- Maps
- Vectors
- User-defined classes and structures

উৎস: tutorialspoint.com
৩৪.
Which of these data types is used by operating system to manage the Recursion in Java?
  1. ক) Array
  2. খ) Stack
  3. গ) Queue
  4. ঘ) Tree
ব্যাখ্যা
What is Recursion?  

- যে প্রক্রিয়ায় একটি ফাংশন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিজেকে কল করে তাকে রিকার্সন বলে এবং সংশ্লিষ্ট ফাংশনকে রিকার্সিভ ফাংশন বলে।
- একটি পুনরাবৃত্ত ফাংশন একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করে নিজের একটি অনুলিপি কল করে এবং মূল সমস্যার ছোট ছোট উপ-সমস্যা সমাধান করে।
- রিকার্সন পরিচালনা করতে অপারেটিং সিস্টেম দ্বারা স্ট্যাক ডেটা টাইপ ব্যবহার করা হয়।

উৎস: Tutorialspoint.com
৩৫.
Which of the following is an incorrect statement about packages?
  1. ক) Package defines a namespace in which classes are stored
  2. খ) A package can contain other packages within it
  3. গ) Java uses file system directories to store packages
  4. ঘ) A package can be renamed without renaming the directory in which the classes are stored.
ব্যাখ্যা
Java Package:
- জাভা প্যাকেজ হল একই ধরনের ক্লাস, ইন্টারফেস এবং সাব-প্যাকেজের একটি গ্রুপ।
- জাভা প্যাকেজ দুটি ফর্মে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, built in প্যাকেজ এবং user defined প্যাকেজ।
- অনেক বিল্ট-ইন প্যাকেজ আছে যেমন java, lang, awt, javax, swing, net, io, util, sql ইত্যাদি।

java Package এর বৈশিষ্ট্য:
- প্যাকেজ একটি নামস্থান সংজ্ঞায়িত করে যেখানে ক্লাসগুলি সংরক্ষণ করা হয়।
- জাভা প্যাকেজ সংরক্ষণ করতে ফাইল সিস্টেম ডিরেক্টরি ব্যবহার করে।
- একটি প্যাকেজের মধ্যে অন্যান্য প্যাকেজ থাকতে পারে।
- একটি প্যাকেজের নাম পরিবর্তন করা যেতে পারে শুধুমাত্র সেই ডিরেক্টরির নাম পরিবর্তন করার পরে যেখানে ক্লাসগুলি সংরক্ষণ করা হয়।

উৎস: 
geeksforgeeks.com
৩৬.
A derived class inherits attributes from a ______ .
  1. ক) Super Class
  2. খ) Sub Class
  3. গ) Inner Class
  4. ঘ) Upper Class
ব্যাখ্যা
Base Class:
- একটি বেস ক্লাস হল অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষার একটি ক্লাস, যেখান থেকে অন্যান্য ক্লাস নেওয়া হয়।
- যে শ্রেণীটি বেস ক্লাসের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত তার একটি বেস ক্লাসের সমস্ত সদস্য রয়েছে এবং কিছু অতিরিক্ত বৈশিষ্ট্যও থাকতে পারে।
- বেস ক্লাসের সদস্য এবং সদস্য ফাংশনগুলি প্রাপ্ত ক্লাসের অবজেক্টে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়।
- একটি বেস ক্লাসকে parent class বা superclass বলা হয়।

Derived Class: 
- একটি ক্লাস যা একটি বিদ্যমান ক্লাস থেকে তৈরি করা হয়।
- প্রাপ্ত ক্লাস একটি বেস ক্লাসের সমস্ত সদস্য এবং সদস্য ফাংশন উত্তরাধিকারী হতে পারে।
- প্রাপ্ত ক্লাসের বেস ক্লাসের সাপেক্ষে আরও কার্যকারিতা থাকতে পারে এবং সহজেই বেস ক্লাস অ্যাক্সেস করতে পারে।
- একটি উদ্ভূত শ্রেণীকে childe class বা derived class বলা হয়।

উৎস: greeksorgreeks.
৩৭.
Multiple inheritance in Java can be implemented using which of the following?
  1. ক) Inter faces
  2. খ) Multithreading
  3. গ) Protected methods
  4. ঘ) Private methods
ব্যাখ্যা
Multiple Inheritance in JAVA:
মাল্টিপল ইনহেরিটেন্স হল একটি অবজেক্ট-ওরিয়েন্টেড কনসেপ্টের একটি বৈশিষ্ট্য, যেখানে একটি ক্লাস একাধিক প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্রে পেতে পারে।
- সমস্যাটি ঘটে যখন সুপারক্লাস এবং সাবক্লাস উভয় ক্ষেত্রেই একই স্বাক্ষ্য সহ পদ্ধতি বিদ্যমান থাকে।
- ফলে মেথড কল করার সময় কম্পাইলার নির্ধারণ করতে পারে না কোন ক্লাস মেথডকে কল করা হবে এমনকি কল করার সময় কোন ক্লাস মেথড অগ্রাধিকার পায়।
- জাভাতে একাধিক ইনহেরিটেন্স, interface ব্যবহার করে করা হয়। একাধিক ইন্টারফেস একটি ক্লাস দ্বারা প্রয়োগ করা যেতে পারে।

উৎস: greeksforgreeks
৩৮.
Which component is used to compile, debug and execute java program?
  1. ক) JVM
  2. খ) JDK
  3. গ) JTT
  4. ঘ) JRE
ব্যাখ্যা
- JDK হল জাভা অ্যাপ্লিকেশন তৈরির জন্য ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম।
- জাভা ডেভেলপমেন্ট কিট (JDK) হল JVM (জাভা ভার্চুয়াল মেশিন) এবং JRE (জাভা রানটাইম এনভায়রনমেন্ট) সহ জাভা প্রোগ্রামিং-এ ব্যবহৃত তিনটি মূল প্রযুক্তি প্যাকেজের মধ্যে একটি।
- JVM হল রানটাইম যা চলমান প্রোগ্রামগুলি হোস্ট করে।
- JRE হল জাভার অন-ডিস্ক অংশ যা JVM তৈরি করে এবং সেগুলিতে প্রোগ্রাম লোড করে।
- JDK জাভা প্রোগ্রাম লেখার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে যা JVM এবং JRE দ্বারা চালানো এবং চালানো যেতে পারে।
- পার্থক্য হল এই যে JDK হল জাভা-ভিত্তিক সফ্টওয়্যার বিকাশের জন্য সরঞ্জামগুলির একটি প্যাকেজ, যেখানে JRE হল জাভা কোড চালানোর জন্য সরঞ্জামগুলির একটি প্যাকেজ৷

অর্থাৎ, জাভা প্রোগ্রাম তৈরী করা, বাগ বা ডিবাগ করার জন্য JDK ব্যব্যহার করা হয়।

উৎস: tutiorialspoint
৩৯.
Which of the following statements is the negation of the statements '4 is odd or -9 is positive?
  1. ক) 4 is even or -9 is not negative
  2. খ) 4 is odd or -9 is not negative
  3. গ) 4 is even and -9 is negative
  4. ঘ) 4 is odd and -9 is not negative
ব্যাখ্যা
সমাধান:  The opposite of the mathematical statement is the negation of a statement. If "P" is a statement, then "~P" is the statement's negation.

We have to do the negation of the statement "4 is odd or -9 is positive".
Let P be the statement "4 is odd or -9 is positive".
P = "4 is odd or -9 is positive"
~P = ~( "4 is odd or -9 is positive" )
~P = ~( 4 is odd ) and ~( -9 is positive )
~P = ( 4 is even ) and ( -9 is negative )
~P =  "4 is even and -9 is negative"

৪০.
Which of the following options is suitable, if A is '10110110'. B is '11100000' and C is '10100000'?
  1. ক) C = A or B
  2. খ) C = A
  3. গ) C = B
  4. ঘ) C = A and B
ব্যাখ্যা
প্রশ্ন: Which of the following options is suitable, if A is '10110110'. B is '11100000' and C is '10100000'?

সমাধান: 
দেওয়া আছে,
A = 10110110
B = 11100000

A and B = 10100000 = C
A or B = 110010110 ≠ C

৪১.
If A = {1, 2, 3) and B = {1, 2, 5), then A - B.
  1. ক) {1}
  2. খ) {5}
  3. গ) {3}
  4. ঘ) {2}
ব্যাখ্যা
প্রশ্ন:  If A = {1, 2, 3) and B = {1, 2, 5), then A - B.

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2, 3}
B = {1, 2, 5}

A - B = {1, 2, 3} - {1, 2, 5}
= {3}
৪২.
If set A = {1, 2} and B = {3, 4}, then A × B (Cartesian product of set A and B) is
  1. ক) {1, 2, 3, 4}
  2. খ) {(1, 3), (2, 4)}
  3. গ) {(1, 3), (2, 4), (1, 4), (2, 3)}
  4. ঘ) {(3, 1), (4, 1)}
ব্যাখ্যা
প্রশ্ন: If set A = {1, 2} and B = {3, 4}, then A × B (Cartesian product of set A and B) is

সমাধান:
দেওয়া আছে,
A = {1, 2}
B = {3, 4}

∴ A × B = {1, 2} × {3, 4}
= {(1, 3), (2, 4), (1, 4), (2, 3)}
৪৩.
If determinant of a matrix A is Zero than :
  1. ক) A is a Singular matrix
  2. খ) A is a non-Singular matrix
  3. গ) First and last rows of the matrix must be same
  4. ঘ) First and last columns of the matrix must be same
ব্যাখ্যা
প্রশ্ন: If determinant of a matrix A is Zero than: 

সমাধান:



উৎস: উচ্চ মাধ্যমিক এর গণিত বই, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
The complexity of Binary search algorithm is -
  1. ক) O(n)
  2. খ) O(log n)
  3. গ) O(n²)
  4. ঘ) O(n log n)
ব্যাখ্যা
Binary Algorithm: 
- এটি একটি সার্চিং প্রসেস। ব্যবহৃত ডাটা অনুসন্ধানের জন্য এই এলগোরিদম ব্যবহার করা হয়।
- এক সেট ডাটা থেকে কোনো নির্দিষ্ট ডাটা খুজে বের করার জন্য সম্পূর্ণ ডাটা সেট কে ২ ভাগে ভাগ করে তারপর সার্চ করা হয় দেখেই এইটাকে বাইনারী সার্চ বলে।
- Binary search অ্যালগরিদমের Time Complexity হল O(log n)।
- সেরা ক্ষেত্রে Time Complexity হবে O(1) যখন কেন্দ্রীয় সূচক সরাসরি পছন্দসই মানের সাথে মিলে যাবে।
- সবচেয়ে খারাপ পরিস্থিতি হতে পারে তালিকার একপ্রান্তের মান অথবা তালিকায় না থাকা মান এর ক্ষেত্রে।

উৎস: tutorialspoint
৪৫.
A nonstandard HTML extension that causes scrolling text to appear as part of a Web page is :
  1. ক) DHCP
  2. খ) mask off
  3. গ) Dhrystone
  4. ঘ) marquce
ব্যাখ্যা
- <marquee> HTML উপাদান পেইজের মধ্যে একটি স্ক্রলিং এলাকা যুক্ত করতে ব্যবহৃত হয়।
উদাহরন: 

<marquee width="60%" direction="up" height="100px">
This is a sample scrolling text that has scrolls in the upper direction.
</marquee>

output: scrollingText

উৎস: W3school
৪৬.
Object being passed to a copy constructor ____
  1. ক) Must be passed by reference
  2. খ) Must be passed by value
  3. গ) Must be passed with integer type
  4. ঘ) Must not be mentioned in parameter list
ব্যাখ্যা
Copy Constructor:

- একটি কপি কনস্ট্রাক্টর হল একটি সদস্য ফাংশন যা একই শ্রেণীর অন্য বস্তু ব্যবহার করে একটি অবজেক্ট শুরু করে।
- সহজ ভাষায়, একটি কন্সট্রাক্টর যেটি একটি অবজেক্ট তৈরি করে একই ক্লাসের একটি অবজেক্ট দিয়ে শুরু করে, যা আগে তৈরি করা হয়েছে তাকে কপি কনস্ট্রাক্টর বলা হয়।
- কপি কনস্ট্রাক্টর একটি ইতিমধ্যে বিদ্যমান বস্তুর সদস্যদের অনুলিপি করে একটি নতুন তৈরি বস্তুর সদস্যদের আরম্ভ করার জন্য ব্যবহার করা হয়।
- কপি কনস্ট্রাক্টর একটি যুক্তি হিসাবে একই শ্রেণীর একটি বস্তুর একটি রেফারেন্স নেয়।
- কপি কনস্ট্রাক্টর  এর মাধ্যমে অব্জেক্ট অবশ্যই একটি ভেল্যু সহ পাস হয়।


উৎস: tutorialspoint.com
৪৭.
Why do we need to handle exceptions?
  1. ক) To prevent abnormal termination of program
  2. খ) To encourage exception prone program
  3. গ) To avoid syntax errors
  4. ঘ) To save memory
ব্যাখ্যা
Exception Handling: 
- একটি প্রোগ্রামের অস্বাভাবিক সমাপ্তি রোধ করতে exception গুলো পরিচালনা করা উচিত।
- জাভাতে এক্সেপশন হ্যান্ডলিং হল রানটাইম ত্রুটিগুলি পরিচালনা করার জন্য একটি শক্তিশালী প্রক্রিয়া যাতে অ্যাপ্লিকেশনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা যায়।
- এক্সেপশন হেন্ডলিং পরিচালনার মূল সুবিধা হল অ্যাপ্লিকেশনের স্বাভাবিক প্রবাহ বজায় রাখা। একটি এক্সেপশন সাধারণত অ্যাপ্লিকেশনের স্বাভাবিক প্রবাহকে ব্যাহত করে; তাই এক্সেপশন পরিচালনা করতে হবে। 
৪৮.
If same message is passed to objects of several different classes and all of those can respond in a different way, what is this feature called?
  1. ক) Inheritance
  2. খ) Overloading
  3. গ) Polymorphism
  4. ঘ) Overriding
ব্যাখ্যা
Polymorphism:
- পলিমরফিজম শব্দের অর্থ অনেক রূপ থাকা। সাধারণত, পলিমরফিজম ঘটে যখন শ্রেণিগুলির একটি শ্রেণিবিন্যাস থাকে এবং সেগুলি ইনহেরিটেন্স দ্বারা সম্পর্কিত হয়।
- C++ পলিমরফিজম মানে হল যে একটি সদস্য ফাংশনে কল করার ফলে একটি ভিন্ন ফাংশন কার্যকর হবে যা ফাংশনকে আহ্বানকারী বস্তুর ধরনের উপর নির্ভর করে।

উৎস: TutorialsPoint.com
৪৯.
Does constructor overloading include different return types for constructors to be overloaded?
  1. ক) Yes, if return types are different, signature becomes different
  2. খ) Yes, because return types can differentiate two functions
  3. গ) No, return type can't differentiate two functions
  4. ঘ) No, constructors doesn't have any return type
ব্যাখ্যা
Constructor:

- কনস্ট্রাক্টরের অবশ্যই একটি ক্লাসের মতো একই নাম থাকতে হবে। তাই এক শ্রেণীর কন্সট্রাক্টরকে অন্য শ্রেণীতে সংজ্ঞায়িত করা যায় না।
- যেহেতু কনস্ট্রাক্টরগুলিকে প্রাপ্ত শ্রেণীতে সংজ্ঞায়িত করা যায় না, তাই এটি ওভারলোড করা যায় না, প্রাপ্ত শ্রেণীতে।
- একটি কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ নেই।
- একটি পদ্ধতি দ্বারা পুনরুদ্ধার করা মানের ডেটা প্রকার পরিবর্তিত হতে পারে, একটি পদ্ধতির রিটার্ন টাইপ এই মানটিকে নির্দেশ করে।
- একটি কনস্ট্রাক্টর স্পষ্টভাবে কোনো মান ফেরত দেয় না, এটি যে শ্রেণীর অন্তর্গত তার উদাহরণ প্রদান করে।

উৎস: TutorialsPoint.com
৫০.
2019 is Binary :
  1. ক) 0000011111100010
  2. খ) 0000001111110010
  3. গ) 0000001111110011
  4. ঘ) 0000011111100011
ব্যাখ্যা
প্রশ্ন: 2019 is Binary :

সমাধান: 

৫১.
An array contains the following letters. Color = {E, L, E, C, T, I, O, N}
The value of the variable, E = 3, Color [E] points to which value?
  1. ক) E
  2. খ) C
  3. গ) T
  4. ঘ) L
ব্যাখ্যা
প্রশ্ন: An array contains the following letters. Color = {E, L, E, C, T, I, O, N}
 The value of the variable, E = 3, Color [E] points to which value?

সমাধান: 
দেওয়া আছে, 
Color = {E, L, E, C, T, I, O, N}

array এর ক্ষেত্রে, উপাদান এর এড্র্যাস শুরু হয় 0 থেকে।
তাহলে,
color[0] = E
color[1] = L
color[2] = E
color[3] = C
color[4] = T
color[5] = I
color[6] = O
color[7] = N
৫২.
How to access the overridden method of base class from the derived class?
  1. ক) Using arrow operator
  2. খ) Using dot operator
  3. গ) Using scope resolution operator
  4. ঘ) Can't be accessed once overridden
ব্যাখ্যা
Scope resolution operator এর কাজ:

একটি global ভেরিয়েবল অ্যাক্সেস করতে যখন একই নামের একটি local ভেরিয়েবল থাকে।
- একটি ক্লাসের বাইরে একটি ফাংশন ডিফাইন করা।
- একটি ক্লাসের স্ট্যাটিক ভেরিয়েবল অ্যাক্সেস করতে।
- একাধিক ইনহেরিটেন্স এর ক্ষেত্রে।
- নেমস্পেস এর জন্য।
- অন্য ক্লাসের ভিতরে একটি ক্লাস রেফার করার জন্য।

উৎস: geekforgeeks.com
৫৩.
11100010 has a decimal value of _______
  1. ক) 252
  2. খ) 225
  3. গ) 226
  4. ঘ) 220
ব্যাখ্যা
প্রশ্ন: 11100010 has a decimal value of _______

সমাধান: 
৫৪.
When two variables are logically compared, the logic gate that tests the equivalence is ______
  1. ক) XNOR
  2. খ) XOR
  3. গ) AND
  4. ঘ) NOR
ব্যাখ্যা
দুই বা ততোধিক মৌলিক গেইটের সাহায্যে যে গেইট তৈরি হয় তাকে যৌগিক গেইট বলে।
- যৌগিক গেইট মৌলিক গেইটের উপর নির্ভরশীল।
- যৌগিক গেইট চার ধরণের হয়ে থাকে।
যথা:
১. ন্যান্ড গেইট(NAND Gate)
২. নর গেইট(NOR Gate)
৩. এক্স-অর গেইট(X-OR Gate)
৪. এক্স-নর গেইট(X-NOR Gate)

- বুলিয়ান অ্যালজেবরার বিশেষ যোগের বিপরীত কাজ সম্পাদনের জন্য যে লজিক গেইট ব্যবহার করা হয় তাকে X-NOR Gate বলে।
- X-OR Gate কে NOT Gate এর মধ্য দিয়ে প্রবেশ করালে যে গেটের কাজ সম্পাদিত হয় সেটাই X-NOR গেট।
- X-NOR Gate এ দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি আউটপুট থাকে।
- এই বিশেষ যৌগিক গেটটি OR, AND এবং NOT গেটের সমন্বয়ে তৈরি।

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
৫৫.
Which of the following is not a malware?
  1. ক) Virus
  2. খ) Worm
  3. গ) Bug
  4. ঘ) Trojan horse
ব্যাখ্যা
Malware: 
- ম্যালওয়্যার সাধারণত ক্ষতিকারক ওয়েবসাইট, ইমেল এবং সফ্টওয়্যারের মাধ্যমে বিতরণ করা হয়। ম্যালওয়্যার অন্যান্য ফাইলে লুকিয়ে থাকতে পারে, যেমন ইমেজ বা ডকুমেন্ট ফাইল, এমনকি আপাতদৃষ্টিতে নিরীহ ফাইল যেমন .exe ফাইলে।
- ব্যবহারকারীরা অনিচ্ছাকৃতভাবে ম্যালওয়্যার ইনস্টল করতে পারে যখন তারা ফিশিং ইমেলের একটি লিঙ্কে ক্লিক করে, অথবা যখন তারা একটি নামকরা ওয়েবসাইট থেকে সফ্টওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করে।
- বিভিন্ন ধরনের malware:
- Viruses
- Ransomware
- Scareware
- Worms
- Spyware
- Trojans
- Adware
- Fileless malware

- BUG: বাগ হলো কম্পিউটার প্রোগ্রামে এর ভুল। যেটা সমাধান করার প্রক্রিয়াকে ডিবাগ বলে।
৫৬.
Dark data represents _____
  1. ক) Unused data
  2. খ) Harmful data
  3. গ) Highlighted data
  4. ঘ) Important data
ব্যাখ্যা
Dark Data: 
- ডার্ক ডেটা এবং আনস্ট্রাকচার্ড ডেটা একই জিনিস। 
- আনস্ট্রাকচার্ড ডেটা হল অপরিশোধিত ডেটা, এটিকে ব্যবহারযোগ্য করার জন্য আরও কাজ করতে হবে; স্ট্রাকচার্ড ডেটা ইতিমধ্যেই পরিমার্জিত ডেটা যেখানে ডেটার উদ্দেশ্য ইতিমধ্যেই নির্ধারিত হয়। কাঠামোবিহীন ডেটা হল স্ট্রাকচার্ড ডেটার ইয়াং থেকে ইয়িন, কিন্তু, বেশিরভাগই, অসংগঠিত ডেটা একটি প্রকৌশল-কেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে আসে।
- ডার্ক ডেটা এমন ডেটা যা ব্যবহার করা হয়নি।

উৎস: geeksforgeeks.com
৫৭.
Source code is a(n) _____
  1. ক) Program
  2. খ) List of commands
  3. গ) Source of variables
  4. ঘ) Explanation of the algorithm
ব্যাখ্যা
Source Code is a text listing of commands to be compiled or assembled into an executable computer program.
৫৮.
Which of the following defines the addressing capabilities of the networking?
  1. ক) OSL
  2. খ) NAT
  3. গ) TCP
  4. ঘ) UDP
ব্যাখ্যা
NAT: Network Address Translation:

- নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন (NAT) হল এমন একটি প্রক্রিয়া যেখানে এক বা একাধিক স্থানীয় IP ঠিকানাকে এক বা একাধিক গ্লোবাল আইপি ঠিকানায় অনুবাদ করা হয় এবং এর বিপরীতে স্থানীয় হোস্টদের ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার জন্য।
- এছাড়াও, এটি পোর্ট নম্বরগুলির অনুবাদ করে যেমন গন্তব্যে যাওয়ার প্যাকেটে অন্য পোর্ট নম্বর দিয়ে হোস্টের পোর্ট নম্বর মাস্ক করে। এটি তারপর NAT টেবিলে IP ঠিকানা এবং পোর্ট নম্বরের সংশ্লিষ্ট এন্ট্রি করে। NAT সাধারণত রাউটার বা ফায়ারওয়ালে কাজ করে।
- সাধারণত, বর্ডার রাউটারটি NAT এর জন্য কনফিগার করা হয় অর্থাৎ রাউটার যার একটি ইন্টারফেস রয়েছে স্থানীয় (ভিতরে) নেটওয়ার্কে এবং একটি ইন্টারফেস গ্লোবাল (বাইরে) নেটওয়ার্কে। যখন একটি প্যাকেট স্থানীয় (ভিতরে) নেটওয়ার্কের বাইরে অতিক্রম করে, তখন NAT সেই স্থানীয় (ব্যক্তিগত) আইপি ঠিকানাটিকে একটি বিশ্বব্যাপী (পাবলিক) আইপি ঠিকানায় রূপান্তর করে। যখন একটি প্যাকেট স্থানীয় নেটওয়ার্কে প্রবেশ করে, তখন বিশ্বব্যাপী (সর্বজনীন) IP ঠিকানা একটি স্থানীয় (ব্যক্তিগত) IP ঠিকানায় রূপান্তরিত হয়।

উৎস: geeksforgeeks.com
৫৯.
How many layers are there in the software part of networking framework _____
  1. ক) Three
  2. খ) Seven
  3. গ) Four
  4. ঘ) Five
ব্যাখ্যা
The OSI Model:

- OSI মডেল (ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল) হল একটি ধারণাগত কাঠামো যা একটি নেটওয়ার্কিং সিস্টেমের কার্যাবলী বর্ণনা করতে ব্যবহৃত হয়।
- OSI মডেল বিভিন্ন পণ্য এবং সফ্টওয়্যার মধ্যে আন্তঃকার্যযোগ্যতা সমর্থন করার জন্য নিয়ম এবং প্রয়োজনীয়তা একটি সার্বজনীন সেট কম্পিউটিং ফাংশন বৈশিষ্ট্য।
- ওএসআই রেফারেন্স মডেলে, একটি কম্পিউটিং সিস্টেমের মধ্যে যোগাযোগগুলি সাতটি ভিন্ন স্তরে বিভক্ত:
- Physical Layer শারীরিক,
- Data Link Layer ডেটা লিঙ্ক,
- Network Layer নেটওয়ার্ক,
- Transport Layer পরিবহন,
- Session Layer সেশন,
- Presentation Layer উপস্থাপনা এবং
- Application Layer অ্যাপ্লিকেশন।

উৎস: forcepoint.com
৬০.
AR refers to which of the following environment ______
  1. ক) Artificial Reality
  2. খ) Augmented Report
  3. গ) Artificial Report
  4. ঘ) Augmented Reality
ব্যাখ্যা
What is AR?
- Augmented reality 
- অগমেন্টেড রিয়েলিটি হল হলগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে ডিজিটাল ভিজ্যুয়াল উপাদান, শব্দ এবং অন্যান্য সংবেদনশীল উদ্দীপনার মাধ্যমে অর্জিত বাস্তব-বিশ্বের পরিবেশের একটি বর্ধিত, ইন্টারেক্টিভ সংস্করণ।
- AR তিনটি বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে:
- ডিজিটাল এবং শারীরিক জগতের সংমিশ্রণ,
- রিয়েল টাইমে তৈরি মিথস্ক্রিয়া এবং
- ভার্চুয়াল এবং বাস্তব বস্তুর সঠিক 3D সনাক্তকরণ।

- অগমেন্টেড রিয়েলিটি বাস্তব-বিশ্বের কাজের পরিবেশে ডিজিটাল বিষয়বস্তুকে আচ্ছাদন বা উপরিপাতন করার মাধ্যমে ডিজাইন, কিউরেট এবং উপভোগযোগ্য নির্দেশাবলী সরবরাহ করার একটি ভাল উপায় অফার করে। যখন একটি ব্যবসায়ী বুঝতে পারে AR কী এবং কীভাবে এটি সফলভাবে ব্যবহার করা যায়, তখন প্রত্যেকে দক্ষতার সাথে সহযোগিতা করার সময় দূর থেকে কাজ করতে পারে।

উৎস: Microsoft.com
৬১.
Memory management scheme by which a computer stores and retrieves data from secondary storage for use in main memory is ______
  1. ক) paging
  2. খ) scheduling
  3. গ) batch processing
  4. ঘ) virtual storage
ব্যাখ্যা
Paging:
- পেজিং হল মেমরি ম্যানেজমেন্টের একটি ফাংশন যেখানে একটি কম্পিউটার একটি ডিভাইসের সেকেন্ডারি স্টোরেজ থেকে প্রাথমিক স্টোরেজে ডেটা সঞ্চয় করে এবং পুনরুদ্ধার করে।
- মেমরি ব্যবস্থাপনা যে কোনো কম্পিউটিং ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ দিক এবং ভার্চুয়াল মেমরি বাস্তবায়নের জন্য পেজিং বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
- ভার্চুয়াল মেমরি, যে পেজিং প্রায়শই ব্যবহৃত হয়, এটি একটি মেমরি ম্যানেজমেন্ট কৌশল যেখানে সেকেন্ডারি মেমরি ব্যবহার করা যেতে পারে যেন এটি মূল মেমরির একটি অংশ। পেজিং ভার্চুয়াল মেমরির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে, কারণ এটি সেকেন্ডারি স্টোরেজের প্রোগ্রামগুলিকে ফিজিক্যাল স্টোরেজের উপলব্ধ আকার অতিক্রম করতে দেয়।

উৎস: geeksforgeeks.com
৬২.
A single communication system that transfers and connects the data between major components inside a computer is :
  1. ক) Address Bus
  2. খ) Data Bus
  3. গ) System Bus
  4. ঘ) Control Bus
ব্যাখ্যা
সিস্টেম বাস (System Bus):
যে সমস্ত বাস মাদারবোর্ড ও সিপিইউ বা মাইক্রোপ্রসেসরের সাথে সরাসরি সংযুক্ত থেকে মেমরি, ইনপুট-আউটপুটসহ অন্যান্য ডিভাইসের সাথে যোগাযোগ রক্ষা করে তথ্য আদান-প্রদান করে তাদেরকে সিস্টেম বাস বলে।

সিস্টেম বাসকে ব্যবহারিক দিক থেকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। যথা—
১। ডেটা বাস (Data Bus)
২। অ্যাড্রেস বাস ( Address Bus )
৩। কন্ট্রোল বাস (Control Bus)

ডেটা বাস (Data Bus):
কম্পিউটারের সিস্টেম ইউনিটের অভ্যন্তরের বিভিন্ন উপাদান যেমন মাইক্রোপ্রসেসর, হার্ডডিস্ক, র‍্যাম, ইনপুট/আউটপুট পোর্ট ইত্যাদির মধ্যে ডেটা আদান-প্রদানে যে বাস ব্যবহৃত বাসকে ডেটা বাস বলা হয়।
৬৩.
A Primary key must also be _____
  1. ক) Foreign key
  2. খ) Unique
  3. গ) Identical
  4. ঘ) Case sensitive
ব্যাখ্যা
কী-ফিল্ড: যে ফিল্ড এর উপর ভিত্তি করে ডেটাবেজ এর ডেটা শনাক্ত, অনুসন্ধান, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজ করা হয়, তাকে কী-ফিল্ড বলে।

কী ৩ ধরনের হয়: 
১) প্রাইমারি কী: যে ফিল্ড এর মান দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় তাকে প্রাইমারি কী বলে। যেমন: ID হলো ডেটা টেবিলের এমন একটি অদ্বিতীয় ফিল্ড যার ডেটা অন্য ডেটার সাথে মিলে না। একজনের ID অন্যজনের সাথে কখনোই মিলে না সাধারণত। প্রাইমারি কী সব সময় ইউনিক বৈশিষ্ঠ্যের হয়ে থাকে।

২)কম্পোজিট প্রাইমারি কী: যদি একটি ডেটা টেবিলের একাধিক কী একসাথে প্রাইমারি কী হিসাবে কাজ করে তাহলে তাদেরকে একসাথে কম্পোজিট প্রাইমারি কী বলে।

৩) ফরেন কী: একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য একটি টেবিলে থাকে তাহলে অন্য টেবিলের সেই কী কে ফরেন কী বলা হয়। যেমন: একটি কোম্পানির ২ টা ডেটা টেবিলের মধ্যে তাদের এমপ্লয়িদের ID ফিল্ড একই থাকলে তাকে একটি নির্দিষ্ট টেবিলের সাপেক্ষে অন্য টেবিলের ফরেন কি বলে।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, ব্রিটানিকা।
৬৪.
USB stands for _____
  1. ক) Universal Serial Bus
  2. খ) Universal Series Bus
  3. গ) Universal Serial Bits
  4. ঘ) Universal Series Bits
ব্যাখ্যা
- USB – Universal Serial Bus.
- USB মূলত হলো একটি plug-and-play interface যেটার মাধ্যমে একটি কম্পিউটার বিভিন্ন আলাদা আলাদা devices এবং peripherals গুলোর সাথে যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে থাকে।
- USB হলো এমন একটি শিল্পের নির্ধারিত মান (industry standard) বা প্রযুক্তি, যেটাকে short-distance digital data communication এর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

উৎস: ব্রিটানিকা
৬৫.
Which of the following is the smallest size in the list?
  1. ক) Zettabyte
  2. খ) Gigabyte
  3. গ) Petabyte
  4. ঘ) Terabyte
ব্যাখ্যা
- Gigabyte = 109 byte
- Terabyte = 1012 byte
- Pertabyte = 1015 byte
- Zettabyte = 1021 byte
৬৬.
Int C=10; System out printf (C--); gives a output of ______
  1. ক) 10
  2. খ) 11
  3. গ) 9
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন:  Int C=10; System out printf (C--); gives a output of ______

সমাধান: 
এখানে C হলো integer value বা পূর্ণসংখ্যা যার মান 10
প্রোগ্রামিং এর ভাষায় ভ্যালু কে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট করা যায়।
ইনক্রিমেন্ট করার জন্য  ++ ব্যবহার করা হয়।
ডিক্রিমেন্ট করার জন্য -- ব্যবহার করা হয়।

যদি কোনো ভ্যালুর আগে -- থাকে তাহলে প্রিন্ট করার আগেই 1 বিয়োগ করে তারপর প্রিন্ট করতে হবে।
যদি কোনো ভ্যালুর পরে -- থাকে তাহলে প্রিন্ট করার পর 1 বিয়োগ করতে হবে তারপর নতুন ভ্যালু সেট করতে হবে।

প্রদত্ত প্রোগ্রামে printf (C--) দ্বারা বুঝায় যে, আগে ভ্যালু 10 প্রিন্ট করে তারপর তার মান 1 কমিয়ে নতুন মান 9 গ্রহন করা হয়।
৬৭.
All of the following are considered gaming engines except _____
  1. ক) Hex editor
  2. খ) Unity
  3. গ) HTML5
  4. ঘ) Adobe Flash
ব্যাখ্যা
Some popular gaming engines:

- Unity
- Starling Framework by Adobe Flash
- ImpactJS by HTML5
- Amazon Lumberyard by amazon
- Grit
- Buildbox
- GameMaker
 Egret Engine by HTML5
- Goo Create by HTML5
- Unreal Engine

উৎস: G2.com 
৬৮.
What represents a row in a relational database?
  1. ক) variable
  2. খ) tuple
  3. গ) entity
  4. ঘ) field
ব্যাখ্যা
ডাটাবেজ এর বিভিন্ন উপাদান: 

ডেটা: ডেটাবেজ এর সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো ডেটা। ডেটা টেবিলের বিভিন্ন ফিল্ড এ আমরা যা ইনপুট দেই তাই ডেটা। যেমন: ধরি, ডেটাটেবিলের একটি ফিল্ড এর নাম হলো name যার একটি ডেটা হলো কারো নাম jabbar.

ফিল্ড/কলাম: ডেটা টেবিলের এক একটি কলামকে এক একটি ফিল্ড বলা হয়। একটি ফিল্ড সাধারণত একই টাইপের ডেটা স্টোর করে থাকে। যেমন: Name ফিল্ড এ সব সময় কারো নাম থাকে। এখানে কারো রোল বা আইডি থাকে না। ফিল্ডকে ডেটাবেজ এর ভিত্তি বলা হয়। কারন ডেটাবেজ হলো বিভিন্ন ধরণের ডেটার সমষ্টি আর প্রতি ধরণের ডেটাকে আলাদা ভাবে সজ্জিত রাখে ফিল্ড।

রেকর্ড/রো: ডেটা টেবিলের এক একটি রো এক একটি রেকর্ড নামে পরিচিত। একটি রেকর্ড এ অনেকগুলো ফিল্ড এর ডেটা থাকতে পারে। যেমন:  Name ফিল্ড এর Jobbar, Roll ফিল্ড এর 11506025, Class  ফিল্ড এর 10 এর সমন্বয়েই Jobbar এর রেকর্ড। এক একটি রেকর্ডকে Tuple বলা হয়।

ডেটা টেবিল: সমজাতীয় ডেটাকে সংরক্ষণ করে একটি টেবিলে রাখা হয় যাকে ডেটা টেবিল বলে। যেমন: Jobbar, Rofiq, Sahadat, Mira এর সকল ডেটা নিয়ে গঠিত টেবিল ডেটা টেবিল নামে পরিচিত।

উৎস: উচ্চ মাধ্যমিক এর ICT বই। লেখক: প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৯.
All of the following logical connectives are included in SQL except.
  1. ক) and
  2. খ) or
  3. গ) nor
  4. ঘ) not
ব্যাখ্যা
The Logical Operators in SQL are as follows:

- SQL AND OPERATOR
- SQL OR OPERATOR
- SQL NOT OPERATOR
- SQL BETWEEN OPERATOR
- SQL IN OPERATOR
- SQL LIKE OPERATOR

অর্থাৎ SQL এ NOR এর জন্য কোনো লজিক্যাল অপারেটর নেই।
৭০.
The full form of 'Wi-fi' is :
  1. ক) Wireless Internet
  2. খ) Wireless Fidelity
  3. গ) Wireless Field
  4. ঘ) Wireless Fiction
ব্যাখ্যা
- WIFI এর পূর্ণরূপ হলো Wireless Fidelity.
-
Wi-Fi নেটওয়ার্কে Sender এবং Receiver মধ্যে কোনও শারীরিক তারযুক্ত সংযোগ নেই। ওয়াই-ফাই কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসগুলিকে একটি বেতার নেটওয়ার্কের উপর যোগাযোগ করতে দেয়।
- WIFI  টেকনোলজি  আজ  থেকে  প্রায় 21 বছর আগে 1997 তে Wi-Fi Alliance  নামক  কোম্পানি  এর দ্বারা  আবিষ্কার করা হয়েছিল।
 
উৎস: ব্রিটানিকা।
৭১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) প্ৰসংশা
  2. খ) পরাধিন
  3. গ) রপ্তানী
  4. ঘ) দুঃশীল
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের অপশনগুলোর মধ্যে দুঃশীল বানানটি সঠিক।

• অন্য অপশনগুলোর শুদ্ধ বানান হলো-
- প্রশংসা।
- পরাধীন।
- রপ্তানি।
৭২.
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ কি?
  1. ক) সৌভাগ্য লাভ
  2. খ) সৌভাগ্যের বিষয়
  3. গ) পুরোপুরি
  4. ঘ) নগদ উপার্জন
ব্যাখ্যা
• 'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য
বাক্য গঠন: ব্যবসায়ে লাভ, ছেলের বিদেশ যাত্রা, এ বছর চৌধুরির একাদশে বৃহস্পতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৩.
কারক ও বিভক্তি নির্ণয় করুন : 'সারারাত বৃষ্টি হয়েছে'
  1. ক) করণে ৩য়া
  2. খ) কর্তৃকারকে ৩য়া
  3. গ) অধিকরণে শূন্য
  4. ঘ) কর্মে শূন্য
ব্যাখ্যা
• 'সারারাত বৃষ্টি হয়েছে' - বাক্যে 'সারারাত' বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
- কিন্তু এতে কোন বিভক্তি যুক্ত হয় নি। তাই বাক্যটি অধিকরণে শূন্য প্রকাশ করে। 

• অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
- অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
'ভূত' এর বিপরীত অর্থ কি?
  1. ক) ভীরু
  2. খ) বোকা
  3. গ) নিৰ্ভীক
  4. ঘ) ভবিষ্যৎ
ব্যাখ্যা
• 'ভূত' শব্দের অর্থ অতীত
- যার বিপরীত শব্দ ভবিষ্যৎ।

• কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৭৫.
'মস্যাধার' এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো :
  1. ক) মৎস + ধার
  2. খ) মসী + আধার
  3. গ) মৎস + আধার
  4. ঘ) মাছ + আধার
ব্যাখ্যা
• 'মস্যাধার' শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো = মসী+আধার

• ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। 
যেমন,
ইতি + অন্ত = অত্যন্ত 
ইতি + আদি = ইত্যাদি
অতি + উক্তি = অত্যুক্তি 
প্রতি + ঊষ = প্রত্যূষ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৭৬.
‘অপমান' শব্দের 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) হীনতা অর্থে
  2. খ) বিপরীত অর্থে
  3. গ) সম্যক ভাবে অর্থে
  4. ঘ) বিশেষ অর্থে
ব্যাখ্যা
'অপমান' শব্দের 'অপ' উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে

• যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

• বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)
৭৭.
'গুদাম' কোন শব্দ?
  1. ক) ইংরেজি
  2. খ) তুর্কি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ফারসি
ব্যাখ্যা
- 'গুদাম' শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।

• গুরুত্বপূর্ণ কয়েকটি পর্তুগিজ শব্দ:
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি,
- পাদ্রি,
- বালতি ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭৮.
কাজী নজরুল ইসলামের ছদ্মনাম হলো—
  1. ক) বীরবল
  2. খ) ধূমকেতু
  3. গ) গাজী মিঞা
  4. ঘ) নীল উপাধ্যায়
ব্যাখ্যা
- 'ধূমকেতু' কাজী নজরুল ইসলামের ছদ্মনাম।

• এছাড়াও,
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনেকগুলো ছদ্মনাম রয়েছে।
- যেমন: ধূমকেতু, নুরু, ব্যাঙাচি ইতাদি।
৭৯.
'চাঁদমুখ'-এর ব্যাসবাক্য হলো—
  1. ক) চাঁদের ন্যায় মুখ
  2. খ) চাঁদ রূপ মুখ
  3. গ) চাঁদ মুখ যার
  4. ঘ) চাঁদ মাখা মুখ
ব্যাখ্যা
• 'চাঁদমুখ' এর ব্যাসবাক্য হলো = চাঁদের ন্যায় মুখ।
- এটি একটি কর্মধারয় সমাস। 

• যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৮০.
মামাগো! নাটকটির রচয়িতা কে?
  1. ক) আসাদ চৌধুরী
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) সুকুমার রায়
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
মামাগো! নাটকটির রচয়িতা সুকুমার রায়।

• সুকুমার রায়:
- সুকুমার রায় একজন শিশুসাহিত্যিক।
- বিখ্যাত শিশুসাহিত্যিক, সঙ্গীতজ্ঞ ও যন্ত্রকুশলী  উপেন্দ্রকিশোর রায়চৌধুরী তাঁর পিতা এবং অস্কারপ্রাপ্ত  চলচ্চিত্রকার  সত্যজিৎ রায় তাঁর পুত্র।
- সুকুমার রায়ের প্রধান অবদান শিশু-কিশোর উপযোগী বিচিত্র সাহিত্যকর্ম।
- কবিতা, নাটক, গল্প, ছবি সবকিছুতেই তিনি সূক্ষ্ম ব্যঙ্গ ও কৌতুকরস সঞ্চার করতে পারতেন।
- তাঁর কাব্যে হাস্যরসের সঙ্গে সমাজচেতনাও প্রতিফলিত হয়েছে। 

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি রচনা হলো:
- আবোল-তাবোল (১৯২৩),
- হ-য-ব-র-ল (১৯২৪),
- পাগলা দাশু (১৯৪০),
- বহুরূপী (১৯৪৪),
- খাইখাই (১৯৫০),
- অবাক জলপান,
- শব্দকল্পদ্রুম,
- ঝালাপালা ইত্যাদি। 
এছাড়া বাংলা ও ইংরেজিতে রচিত তাঁর কিছু গুরুগম্ভীর প্রবন্ধও রয়েছে।

উৎস: বাংলাপিডিয়া।