পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০৩
সিলেবাস
Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১০৩ প্রশ্ন

.
'কুসুমকানন' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) কায়কোবাদ
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
- 'কুসুমকানন' কাব্যগ্রন্থটি রচনা করেন কায়কোবাদ

• কায়কোবাদ:
- ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী।
- ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম।
- বাঙালি মুসলমান কবিদের মধ্যে প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা কায়কোবাদ।
- মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ: 
- অশ্রুমালা।
- মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ (১৭৬১) অবলম্বনে কাব্যটি রচিত)।
- শিবমন্দির।
- অমিয়ধারা।
- শ্মশান-ভস্ম।
- মহরম শরীফ।

• কবির মৃত্যুর পর প্রকাশিত হয়:
- প্রেমের ফুল।
- প্রেমের বাণী।
- প্রেম-পারিজাত।
- মন্দাকিনী-ধারা।
- গওছ পাকের প্রেমের কুঞ্জ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি 'অবকাশ' শব্দের প্রতিশব্দ?
  1. ক) আমন্ত্রিত
  2. খ) ফুরসত
  3. গ) তুরঙ্গম
  4. ঘ) পাবক
ব্যাখ্যা
- অবকাশ শব্দের প্রতিশব্দ হচ্ছে ফুসরত।

• 'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

• 'ঘোড়া' শব্দের প্রতিশব্দ:
- ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

• 'অতিথি' শব্দের প্রতিশব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম ।

• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'একক সন্ধ্যায় বসন্ত' কাব্যগ্রন্থটির কবি হলেন-
  1. ক) আহসান হাবীব
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) সুফিয়া কামাল
ব্যাখ্যা
- 'একক সন্ধ্যায় বসন্ত' সৈয়দ আলী আহসান রচিত কাব্যগ্রন্থ।

• সৈয়দ আলী আহসান:
- ১৯২০ সালে মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা সৈয়দ আলী হামেদ ছিলেন একজন স্কুল ইন্সপেক্টর।
- তিনি কর্মজীবনে ঢাকা, চট্টগ্রাম ও করাচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ।
- সহসা সচকিত।
- উচ্চারণ।
- আমার প্রতিদিনের শব্দ।
- সমুদ্রেই যাবো।

• তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা।
- নজরুল ইসলাম।
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা।
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা।

• তাঁর রচিত আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
জীবনানন্দ দাশ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) মহাপৃথিবী
  2. খ) ধূসর পাণ্ডলিপি
  3. গ) সতীর্থ
  4. ঘ) বেলা অবেলা ও কালবেলা
ব্যাখ্যা
• জীবনানন্দ দাশ রচিত উপন্যাস হচ্ছে 'সতীর্থ'
- তাঁর অন্য একটি উপন্যাসের নাম- মাল্যবান।

• জীবনানন্দ দাশ: 
- কবি জীবনানন্দ দাশ  ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম সত্যানন্দ দাশ। পেশায় ছিলেন একজন স্কুলশিক্ষক ও সমাজসেবক।
- জীবনানন্দ দাশের মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- গ্রামবাংলার নিসর্গ প্রকৃতি ও রূপকথা-পুরাণের জগৎ তাঁর কাব্যে হয়ে উঠেছে চিত্ররূপময়।
- তিনি ‘রূপসী বাংলার কবি’ হিসেবে খ্যাত বিশেষ খ্যাতি অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কবিতাকে ‘চিত্ররূপময় কবিতা’ বলেছেন।
- তাকে ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি ও রূপসী বাংলার কবিও বলা হয়।
- তিনি ট্রামের নিচে পড়ে আহত হন এবং হাসপাতালে মারা যান।

• তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:
- ঝরাপালক।
- ধূসর পাণ্ডলিপি।
- বনলতা সেন।
- মহাপৃথিবী।
- সাতটি তারার তিমির।
- রূপসী বাংলা।
- বেলা অবেলা ও কালবেলা।

‘কবিতার কথা’ হচ্ছে জীবনানন্দ দাশ রচিত প্রবন্ধগ্রন্থ।
- এই প্রবন্ধে তাঁর একটি বিখ্যাত উক্তি- সকলেই কবি নন,কেউ কেউ কবি।

সোর্স: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ।
.
'বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
  1. ক) অর্থতত্ত্ব
  2. খ) ধ্বনিতত্ত্ব
  3. গ) রূপতত্ত্ব
  4. ঘ) বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে 'বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া'

• ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়সমূহ:
- বাগ্‌যন্ত্র।
- বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া।
- ধ্বনির বিন্যাস।
- স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য।
- ধ্বনিদল।
- উচ্চারণের স্থান।
- সন্ধি।
- ণ-ত্ব ও ষ-ত্ব বিধান।
- ধ্বনি পরিবর্তন প্রভৃতি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)
.
'ক্ষয়ক্ষতি' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) খয়্‌খোতি
  2. খ) ক্ষয়্‌খতি
  3. গ) খয়খ্তি‌
  4. ঘ) খয়্‌কোতি
ব্যাখ্যা
- 'ক্ষয়ক্ষতি' শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে খয়্‌খোতি

• ক্ষয়ক্ষতি:
- এর সঠিক উচ্চারণ খয়্‌খোতি।
- এর ব্যুৎপত্তি শব্দ ক্ষয়+√ক্ষণ্‌+তি।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ হচ্ছে লোকসান।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে কাজী নজরুল ইসলাম কোন কাব্য রচনা করেন?
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) সাম্যবাদী
  3. গ) ভাঙার গান
  4. ঘ) চিত্তনামা
ব্যাখ্যা
প্রশ্নে "কাব্যগ্রন্থ" উল্লেখ করা উচিৎ ছিল।
কিন্তু এখানে অপশন অনুসারে সঠিক উত্তর অগ্নি-বীণা রাখা হয়েছে।

- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলাম এর একটি কাব্যগ্রন্থ।
-  প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে এটি রচিত।

• কাজী নজরুল ইসলাম:
- নজরুল ২৪শে মে ১৮৯৯ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা কাজী ফকির আহমদ ছিলেন মসজিদের  ইমাম ও মাযারের খাদেম।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ভারত সরকারের অনুমতিক্রমে ১৯৭২ সালের ২৪ মে তাকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারি মাসে নজরুলকে বাংলাদেশ সরকার বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করে।
- ২৯শে আগস্ট ১৯৭৬ ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
- তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
- তাঁর সর্বস্বপণ ছিল দেশপ্রেম ও শোষণবিরোধিতা।

• অগ্নিবীণা:
- এই কাব্যের প্রথম কবিতার নাম 'প্রলয়োল্লাস'।
-  এছাড়াও এই কাব্যের অন্যতম ও জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'।
- কাব্যগ্রন্থে মোট ১২টি কবিতা রয়েছে।
- কলকাতার আর্য পাবলিশিং হাউজ থেকে এটি ১৯২২ সালের অক্টোবর মাসে প্রকাশিত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর পৃথিবীর অবক্ষয় এবং ভারতের স্বাধিকার আন্দোলনের পটভূমিতে এটি রচিত।
- কাব্যটিতে কবি ভারতীয় পুরাণ এবং পশ্চিম এশীয় ঐতিহ্য ব্যবহার করেছেন দক্ষতার সাথে।
- এটির প্রথম সংস্করণের প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর।
- কাব্যটি উৎসর্গ করা হয় ব্রিটিশ বিরোধী বাঙালি বারীন্দ্রকুমার ঘোষকে।

• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- বিষের বাঁশি।
- দোলনচাঁপা।
- ভাঙার গান।
- সাম্যবাদী।
- সর্বহারা।
- ফণি-মনসা।
- জিঞ্জির।
- সন্ধ্যা।
- প্রলয় শিখা।
- মরু ভাস্কর।
- নতুন চাঁদ।
- চক্রবাক।
- সিন্ধু হিন্দোল ইত্যাদি।

• তাঁর রচিত গানের বই:
- বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুরসাকী, জুলফিকার, বনগীতি, গুলবাগিচা, গানের মালা ও গীতি শতদল ইত্যাদি। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মি’ প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
  1. ক) চোরামি
  2. খ) জেঠামি
  3. গ) ইতরামি
  4. ঘ) পাগলামি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'মি' প্রত্যয় যোগে 'জেঠামি' শব্দটি গঠিত হয়েছে।
- অপশনের অন্যগুলো 'আমি' প্রত্যয়যোগে শব্দ গঠিত হয়েছে।

• 'আমি' প্রত্যয় যোগে গঠিত শব্দ:
- ইতর+আমি = ইতরামি।
- পাগল+আমি = পাগলামি।
- চোর+আমি = চোরামি।
- বাঁদর+আমি = বাঁদরামি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. ক) কারখানা
  2. খ) চশমা
  3. গ) তারিখ
  4. ঘ) আমদানি
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে 'তারিখ' শব্দটি আরবি ভাষা থেকে এসেছে।

• তারিখ (বিশেষ্য):
- আরবি শব্দ 
- অর্থ: মাসের দিক নির্দেশক সংখ্যা, তিথি। 

• অন্য অপশনগুলো:
- চশমা = ফারসি।
- কারখানা = ফারসি।
- আমদানি = ফারসি।

বাংলা একাডেমি অনুসারে,
তারিখ শব্দটি আরবি ভাষা থেকে বাংলায় এসেছে।
তবে, নবম-দশম শ্রেণির ২০১৯ সংস্করণে তারিখ ফারসি শব্দ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এক্ষেত্রে বাংলা একাডেমি অধিক গ্রহণযোগ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
'মন হরণ করে যা'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) মৃদঙ্গ
  2. খ) মোহিনী
  3. গ) মনোহর
  4. ঘ) মীনাক্ষি
ব্যাখ্যা
• 'মন হরণ করে যা' এর এক কথায় প্রকাশ হলো- মনোহর

• অন্যান্য অপশন:
মীনের অক্ষির ন্যায় অক্ষি যার = মীনাক্ষি।
মৃৎ অঙ্গ যার = মৃদঙ্গ।
মুগ্ধ করে যে নারী = মোহিনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১১.
অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) আনুতোশিক
  2. খ) আন্তরিক্ষ
  3. গ) আন্তর্জাতিক
  4. ঘ) আনুকূল্য
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে অশুদ্ধ বানান হচ্ছে আনুতোশিক। এর শুদ্ধ বানান- আনুতোষিক
- অপশনের বাকি বানানগুলো শুদ্ধ।

• আনুতোষিক:
- এর সঠিক উচ্চারণ আনুতোশিক্‌।
- এর ব্যুৎপত্তি শব্দ 'অনুতোষ+ইক।
- এর অর্থ হচ্ছে সাহায্য হিসেবে প্রদত্ত অর্থ, বৃত্তি।

উল্লেখ্য:
অন্তরিক্ষ - আকাশ
আন্তরিক্ষ - আকাশসম্বন্ধীয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২.
'সেদিন সকালে আমি বইটা পড়ছিলাম'- বাক্যটিতে কোন কালের ক্রিয়া আছে?
  1. ক) সাধারণ অতীত কাল
  2. খ) ঘটমান অতীত কাল
  3. গ) সাধারন বর্তমান কাল
  4. ঘ) ঘটমান বর্তমান কাল
ব্যাখ্যা
- 'সেদিন সকালে আমি বইটা পড়ছিলাম'- বাক্যটিতে ঘটমান অতীত কালের ক্রিয়া আছে।

• ঘটমান অতীত কাল:
- যে ক্রিয়া অতীতে কিছু সময় ধরে চলছিল- এমন বোঝাতে ঘটমান অতীত হয়।
- ঘটমান প্রকারের অতীত কাল ক্রিয়ার সমাপ্তি নির্দেশ করে না।
- বরং যে সময়ের কথা বলা তখনও কাজটি শেষ হয়নি এমনই বোঝায়।
যেমন:
- তুমি কি তখন খাচ্ছিলে?
- বাচ্চারা মাঠে খেলছিলো।
- সেদিন সকালে আমি বইটা পড়ছিলাম।

উৎস: প্রমিত বাংলা ব্যবহারিক ব্যাকরণ, বাংলা একাডেমি।
১৩.
নিচের কোন উপসর্গটি 'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) বাজেজমা
  2. খ) খাসমহল
  3. গ) বাজেখরচ
  4. ঘ) গরমিল
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'গরমিল' গঠিত শব্দটি 'গর' উপসর্গযোগে গঠিত হয়েছে।
- এখানে 'গর' হচ্ছে আরবি উপসর্গ যা অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।

• আরবি ভাষায় ব্যবহৃত অর্থসহ উপসর্গ:
- আম (সাধারণ) > আমজনতা, আমদরবার, আমমোক্তার।
- খাস (বিশেষ) > খাসমহল, খাসদরবার।
- বাজে (বিবিধ) > বাজেখরচ, বাজেকাজ, বাজেজমা।
- লা (নাই) > লাপাত্তা, লাখেরাজ।
- গর ( অভাব) > গরমিল, গররাজি। 
- খয়ের (ভাল) > খয়ের খাঁ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
১৪.
ঘরে-বাইরে’ উপন্যাসটির বিষয়বস্তু কি?
  1. ক) সন্ত্রাসবাদ
  2. খ) স্বদেশি আন্দোলন
  3. গ) মৃত্যু পথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনি
  4. ঘ) পৌরাণিক প্রণয় কাহিনি
ব্যাখ্যা
- চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে ঘরে-বাইরে
- এটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।

• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• ঘরে-বাইরে উপন্যাস: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস।
- ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।
- ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ, সিরিয়াস।

• অন্যান্য অপশন:
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রাঙ্গদা' নাটকটি পৌরাণিক প্রণয় কাহিনি অবলম্বনে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাসে সন্ত্রাসবাদের সমালোচনা করা হয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'মালঞ্চ' উপন্যাসে মৃত্যু পথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনি আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৫.
'চতুরঙ্গ' পত্রিকা সম্পাদনা করেন কোন কবি?
  1. ক) হুমায়ুন কবির
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) হুমায়ুন আজাদ
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
- 'চতুরঙ্গ' পত্রিকা সম্পাদনা করে হুমায়ুন কবির স্মরণীয় হয়ে আছেন।

• হুমায়ুন কবির:
- তিনি ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে ১৯০৬ সালে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম খান বাহাদুর কবিরুদ্দিন আহমদ।
- লেখক ও রাজনীতিবিদ হিসেবে তিনি বেশ খ্যাতি কুঁড়িয়েছেন।
- 'নদী ও নারী' উপন্যাসটির রচয়িতা হুমায়ুন কবির।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- ধারাবাহিক।
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব।
- বাংলার কাব্য।
- মার্কসবাদ।
- শিক্ষক ও শিক্ষার্থী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নসাধ।
- সাথী।
- অষ্টাদশী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নয়?
  1. ক) অনিল বাগচীর একদিন
  2. খ) আরেক ফাল্গুন
  3. গ) শ্যামল ছায়া
  4. ঘ) আগুনের পরশমণি
ব্যাখ্যা
- 'আরেক ফাল্গুন' মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস নয়।
- বাঙালি জাতীয়তাবাদ আন্দোলন ও ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় এটি রচিত।
- জহির রায়হান 'আরেক ফাল্গুন' উপন্যাসটি রচনা করেন।

- অন্য অপশনগুলো মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস।
- উপন্যাসগুলোর রচয়িতা হলেন হুমায়ূন আহমেদ।

• হুমায়ূন আহমেদ:
- তিনি একাধারে কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক ছিলেন।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- হুমায়ূন আহমেদের অনুজ মুহম্মদ জাফর ইকবাল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন জনপ্রিয় কথাসাহিত্যিক।
- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।

• তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস:
- শ্যামল ছায়া।
- আগুনের পরশমণি।
- অনিল বাগচীর একদিন।
- জোছনা ও জননীর গল্প প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
কোনটি তদ্ভব ভাষার শব্দ?
  1. ক) আকাশ
  2. খ) কুমির
  3. গ) বৃক্ষ
  4. ঘ) গৃহ
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে তদ্ভব শব্দ হচ্ছে- কুমির
- অপশনের বাকি শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ।

• তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
- যেমন: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি ও কুমির ইত্যাদি।

• তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষা শব্দের অনুরূপ তাকে তৎসম শব্দ বলে।
- যেমন: পৃথিবী, আকাশ, বৃক্ষ, গৃহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
১৮.
‘আরেফ আলী’ নামের স্কুল মাস্টার চরিত্রটি আছে কোন উপন্যাসে?
  1. ক) লালসালু
  2. খ) কাঁদো নদী কাঁদো
  3. গ) চাঁদের অমাবস্যা
  4. ঘ) মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা
- 'আরেফ আলী' নামের স্কুল মাস্টার চরিত্রটি আছে চাঁদের অমাবস্যা উপন্যাসে পাওয়া যায়।
- স্কুল মাস্টারকে কেন্দ্র করে উপন্যাসটি রচিত হয়েছে।
- সম্ভ্রান্ত পরিবারের সদস্য কাদের এক যুবতীকে ধর্ষণ করে যা উপন্যাসে বর্ণিত আছে।
- উপন্যাসটিতে সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের নানা অসঙ্গতি তুলে ধরেছেন।
- আরেফের মনোগত ক্রিয়া এই উপন্যাসের মৌল প্রতিপাদ্য বিষয়।

• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম। 
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহ'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা।
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৯.
'অলিক' শব্দের অর্থ কি?
  1. ক) কপাল
  2. খ) উপমাহীন
  3. গ) অবাস্তব
  4. ঘ) জলা
ব্যাখ্যা
- 'অলিক' শব্দের অর্থ হচ্ছে কপাল

• অন্যান্য শব্দ যা সমোচ্চারিত ভিন্নার্থক:
- অলিক = কপাল।
- অলীক = অবাস্তব।
- অনুপ = উপমাহীন।
- অনূপ = জলা, বিল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২০.
জহির রায়হানের প্রথম পরিচালিত সিনেমা কোনটি?
  1. ক) বেহুলা
  2. খ) জীবন থেকে নেয়া
  3. গ) বাহানা
  4. ঘ) কখনো আসেনি
ব্যাখ্যা
- পরিচালক হিসেবে জহির রায়হানের যাত্রা শুরু হয় প্রথম সিনেমা 'কখনো আসেনি' এর মাধ্যমে।
- সিনেমাটি ১৯৬১ সালে নির্মাণ করা হয়।

• জহির রায়হান:
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ছিলেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- হাজার বছর ধরে উপন্যাসের জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

• তাঁর পরিচালিত অন্যান্য সিনেমা:
- সোনার কাজল।
- কাঁচের দেয়াল।
- বেহুলা।
- জীবন থেকে নেয়া।
- আনোয়ারা।
- সঙ্গম।
- বাহানা।

• তাঁর রচিত উপন্যাস:

- শেষ বিকেলের মেয়ে।
- হাজার বছর ধরে।
- আরেক ফাল্গুন।
- বরফ গলা নদী।
- আর কত দিন।
- কয়েকটি মৃত্যু।

জীবন থেকে নেয়া:
- সিনেমাতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয়।
- এতে জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করা হয়।

- এছাড়াও বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্যচিত্রের নাম- Stop Genocide.
- প্রামাণ্যচিত্রটি তৈরি করেন জহির রায়হান

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২১.
'আরাম-কেদারা' কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি-পোর্তুগিজ
  2. খ) ফারসি-পোর্তুগিজ
  3. গ) আরবি-ফারসি
  4. ঘ) ফারসি-আরবি
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে ফারসি-পোর্তুগিজ ভাষার শব্দ হচ্ছে 'আরাম-কেদারা'।

• আরাম:
- আরাম (বিশেষ্য) যা ফারসি ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে সুখ, আনন্দ, আয়েশ, বিশ্রাম, শ্রান্তি অপনোদন।
• কেদারা:
- কেদারা (বিশেষ্য) যা পোর্তুগিজ ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে বসার উপযোগী উঁচু আসন বিশেষ, চেয়ার।

উৎস:
১। প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, ২য় খণ্ড, বাংলা একাডেমি।
২। আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২২.
'জাত' অর্থে কোন শব্দটি ব্যবহার হয়েছে?
  1. ক) মাটি
  2. খ) জমিদার
  3. গ) টাক
  4. ঘ) ঢাকাই
ব্যাখ্যা
- 'ঢাকাই' শব্দটি জাত অর্থে ব্যবহৃত হয়েছে।

- অনেক সময় প্রত্যয় যোগ করলে অর্থ বদলে যায়।
যেমন:
• অবজ্ঞা অর্থে: চোর→ চোরা।
• সদৃশ অর্থে: বাঘ→ বাঘা।
• আগত অর্থে: দখিন→ দখিনা।
• উপকরণ অর্থে মাটি→ মেটে।
• মালিক অর্থে জমিদার→ জমিদারি।
• যুক্ত অর্থে টাক→ টেকো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২৩.
'Morgue' এর বাংলা পরিভাষা-
  1. ক) শবাগার
  2. খ) মনোবল
  3. গ) বন্ধক
  4. ঘ) গতি
ব্যাখ্যা
- 'Morgue' এর বাংলা পরিভাষা হচ্ছে শবাগার

• প্রদত্ত প্রশ্নে অন্যান্য অপশন:
Morale = মনোবল ।
Mortgage = বন্ধক।
Motion = গতি।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২৪.
Which of the following plays is written by T. S Eliot?
  1. ক) The Cocktail Party
  2. খ) The Garden Party
  3. গ) The Birthday Party
  4. ঘ) The Kitty Party
ব্যাখ্যা
The play 'The Cocktail Party' is written by T. S Eliot.
- এটি তাঁর লেখা একটি verse drama in three acts.
- ১৯৪৯ সালে এই drama টি লেখা হয়েছিল।
- ১৯৫০ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- Based on Alcestis by Euripides, it is a morality play presented as a comedy of manners.
- Eliot’s most commercially successful play, it was more conventional and less poetic than his earlier dramatic works.

• উল্লেখ্য যে,
T.S. Eliot --------- The Cocktail Party.
K. Mansfield ---- The Garden Party.
Harold Pinter ---The Birthday Party.

Source: Britannica.
২৫.
"New Arabian Nights'' written by Robert Louis Stevenson is -
  1. ক) A collection of short stories
  2. খ) A collection of Dramas
  3. গ) A collection of Poems
  4. ঘ) A collection of Odes
ব্যাখ্যা
"New Arabian Nights'' written by Robert Louis Stevenson is - A collection of stories.
- ১৮৮২ সালে এটি প্রকাশিত হয়।
- গল্পে একজন প্রিন্স - Florizel of Bohemia এর কথা বলা হয়েছে যে লন্ডন শহরের রাস্তায় ছদ্মবেশে ঘুরে বেরায়।
- এই সাহিত্যকর্মটি অনেকটা collection of middle eastern folk stories collection named One thousand and One night অথবা আলিফ লায়লা এর গল্পগুলির সাথে সামঞ্জস্যপূর্ন।

• Robert Louis Stevenson, popularly known as: R.L Stevenson was a Scottish essayist, poet, and author of fiction and travel books, best known for his works Treasure Island and Strange Case of Dr. Jekyll and Mr. Hyde.

• Best Works:
- A Child’s Garden of Verses
- A Footnote to History
- Across the Plains
- Catriona
- In the South Seas
- Kidnapped
- Prince Otto
- The Amateur Emigrant
- The Beach of Falesa
- The Black Arrow
- A Tale of the Two Roses
- The Ebb-Tide
- The Master of Ballantrae
- The Pentland Rising
- The Silverado Squatters
- The Strange Case of Dr. Jekyll and Mr. Hyde
- Travels with a Donkey in the Cevennes
- Treasure Island
- Virginibus Puerisque
- Weir of Hermiston

Source: Britannica
২৬.
"And then my heart with pleasure fills,
And dances with the daffodils." - These lines are taken from the poem of -
  1. ক) Robert Herrick
  2. খ) Ted Hughes
  3. গ) William Wordsworth
  4. ঘ) Robert Frost
ব্যাখ্যা
• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils." - These lines are taken from the poem of - William Wordsworth.
- লাইনগুলো তাঁর বিখ্যাত কবিতা 'I Wandered Lonely as a Cloud' হতে উদ্দৃত।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙ্কতি। 

-  Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন। 
- তন্মধ্যে - 
• To Daffodils  - Robert Herrick
• The Daffodils -  William Wordsworth (- 'The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes

Source: Britannica
২৭.
The poem 'Easter Wings' is written by -
  1. ক) John Donne
  2. খ) Andrew Marvell
  3. গ) Henry Vaughan
  4. ঘ) George Herbert
ব্যাখ্যা
• The poem 'Easter Wings' is written by - George Herbert.
• George Herbert is a writer of Jacobean Period এবং একজন Metaphysical Poet.
- George Herbert was born in 1593 & died in 1633 who was an English religious poet, a major metaphysical poet, notable for the purity and effectiveness of his choice of words.
- Throughout George Herbert's life he wrote poems, and from his deathbed he sent a manuscript volume to Ferrar, asking him to decide whether to publish or destroy them.

• His Famous literary works - 
- The Temple
- The Country Parson
- Jacula Prudentum
- Easter Wings
- Life
- Affliction

Source: Britannica.
২৮.
The robber made the teller _____ him the money.
  1. given
  2. gave
  3. give
  4. has given
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে সঠিক উত্তর হচ্ছে The robber made the teller give him the money.
- প্রদত্ত প্রশ্নে 'Make' হচ্ছে Causative verb.

• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Make' এর ব্যবহার - 
- Make এরপর কোনো ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে।
- প্রদত্ত বাক্যে made এরপর teller ব্যক্তি বাচক তাই এরপর verb do বসবে।
২৯.
Find the correctly spelt word.
  1. ক) plibescite
  2. খ) panegyrec
  3. গ) pilferage
  4. ঘ) panecea
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Pilferage শব্দের বানানটি সঠিক।
- এর অর্থ হচ্ছে চুরি-চামারি বা stealing.

• অন্য অপশনগুলোর সঠিক বানান ও অর্থ:
Panacea = সর্বরোগের ঔষধ, cure-all.
panegyric =  স্তুতি; প্রশস্তিগাথা, elaborate praise.
plebiscite = গণভোট, a vote of a whole people.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
Which one is the antonym of 'Gallant'?
  1. ক) valiant
  2. খ) naive
  3. গ) coward
  4. ঘ) gullible
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'Gallant' শব্দের অর্থ হচ্ছে সাহসী
- এর বিপরীত শব্দ - ভীরু বা Coward.

• Others Option:
Naive = সরল।
Gullible = অতিসরল।
Valiant = সাহসী।
৩১.
Saniya debnath came here late. Here 'late' is-
  1. ক) adjective
  2. খ) adverb
  3. গ) verb
  4. ঘ) noun
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে late শব্দটি verb 'came' কে modify করেছে।
- তাছাড়া Adverb বাক্যের verb কে modify করে।
সুতরাং বাক্যে 'late' শব্দটি adverb.
৩২.
'A person in a family who lived a long time ago' is called-
  1. ক) Ancestor
  2. খ) Skeptic
  3. গ) Relative
  4. ঘ) Successor
ব্যাখ্যা
• 'A person in a family who lived a long time ago' is called- Ancestor.
- এর অর্থ হচ্ছে পরিবারের যে ব্যক্তি অনেক আগে বসবাস করত বা জীবিত ছিল, পূর্বপুরুষ।
- Ancestor (noun)- forefather, former generation.

• অন্য অপশনগুলো:
- Skeptic = যে ব্যক্তি কোনো দাবি,তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে।
- Relative = আত্মীয়।
- Successor = উত্তরাধিকারী।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
'Heading of Letter' implies-
  1. ক) Dear Sir/Madam/Gentleman
  2. খ) 37/1 Banglabazar, Dhaka-1100
  3. গ) Yours sincerely/lovingly
  4. ঘ) Signature
ব্যাখ্যা
• Letter- এ সাধারণত ছয়টি অংশ থাকে।

Heading of Letter:
- এর অবস্থান পত্রের উপরিভাগের ডান কোণে।
- এতে লেখকের ঠিকানা ও তারিখ লেখা থাকে।
যেমন:
37/1 Banglabazar, Dhaka-1100
5 September, 2005

Salutation or Greeting (সম্বোধন বা সম্ভাষণ):
- এটা চিঠির বাঁ দিক থেকে Heading থেকে একটু নিচে এক লাইনে লিখতে হয়।
যেমন: 
Dear Sir
Dear Madam
Dear Mr. Gentleman

The Body of the Letter:
চিঠির মূল বক্তব্য এ অংশে লেখা হয়ে থাকে।
- পত্রের বাঁ দিক হতে ও Salutation or Greeting এর নিচ থেকে শুরু হয়।

The Subscription (ভদ্রজনোচিত বিদায় গ্রহণ):
- মূল বক্তব্য শেষে ও স্বাক্ষরের ঠিক উপরে লেখা হয়ে থাকে।
যেমন: 
Your affectionate son/ daughter
Your loving son.

The signature of the Writer (পত্র লেখকের দস্তখত):
- Subscription এর ঠিক নিচে লেখকের দস্তখত লিখতে হয়। 

The Superscription or Address ( প্রাপকের ঠিকানা):
- এ অংশে প্রাপকের সম্পূর্ণ নাম, উপাধি ও ঠিকানা লিখতে হয়।
৩৪.
Find out the verb of the word 'invasion' from following?
  1. ক) invade
  2. খ) invincible
  3. গ) invisible
  4. ঘ) invite
ব্যাখ্যা
• প্রশ্নোক্ত বাক্যে invasion শব্দটি noun.
- invasion শব্দের verb হচ্ছে invade.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
John _____ Coca-Cola than orange juice.
  1. ক) would rather have drunk
  2. খ) would rather drink
  3. গ) would rather drank
  4. ঘ) none of these
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে would rather drink হচ্ছে সঠিক উত্তর।

• Use of Would Rather:
- would rather is used as a modal auxiliary verb.
- কোনোকিছুর প্রতি বেশী পছন্দ বুঝাতে Would Rather ব্যবহৃত হয়।
- সাধারণত Would Rather বসে number of subject এবং meaning of sentence এর উপর নির্ভর করে।
- Would Rather এর পর সবসময় verb এর base form বসে।
Structure: sub + would rather + verb এর base form + than + verb/noun.
Example:
- John would rather drink Coca-Cola than orange juice.
- I would rather die than beg.

Source: Cliffs TOEFL.
৩৬.
Listen to what I say. Here the part 'what I say' is a/an -
  1. ক) Adjective Clause
  2. খ) Relative Clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Noun clause
ব্যাখ্যা
• Listen to what I say.  Here the part 'what I say' is a - Noun clause.
• A noun clause is a group of words that band together and act like a noun.
- Nouns clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।
- প্রদত্ত বাক্যে "what I say" clause টি বাক্যে Preposition এর Object হিসেবে বসেছে, তাই এটি Noun clause.
৩৭.
The cattle were dying ____ because of the drought.
  1. ক) off
  2. খ) of
  3. গ) from
  4. ঘ) for
ব্যাখ্যা
Die off- একটি Phrasal Verb.
- এর অর্থ হচ্ছে তাড়াতাড়ি মরা বা অধিক পরিমাণে মরা।
- The cattle were dying off because of the drought.

• অন্যান্য অপশন:
• Die for = দেশের জন্যে আত্মত্যাগ করা।
- He died for his country.
• Die of = রোগে মারা যাওয়া।
- The man died of cholera.
• Die from = কোনো ফলাফল; পরিণতি; প্রভাব এ মরা।
- - The man died from over eating.
৩৮.
Tell her to wait here. (make it passive)
  1. ক) Let her told to wait here.
  2. খ) Let her be told to waiting here.
  3. গ) Let her be told to wait here.
  4. ঘ) Let her being told to wait here.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Let her be told to wait here.

• Active থেকে passive করার structure:
- Let + subject + be + v3 (past participle)
Example:
- Active: Tell her to wait here.
- Passive: Let her be told to wait here.

Source: SSC Programme, Open University.
৩৯.
Find out the correct sentence-
  1. ক) Robert is talented as well as bravery.
  2. খ) Robert is talented as well as handsome.
  3. গ) Robert is talented as well as heroism.
  4. ঘ) Robert is talented as well as boldness.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে talented ও handsome উভয়ই adjective.
- 'As well As' Conjunction যুক্ত বাক্যে সমজাতীয় part of speech বসায় Robert is talented as well as handsome.
• Structure:
- Sub + verb + noun/adjective/adverb/prepositional phrase + as well as + noun/adjective/adverb/prepositional phrase.

Example:
- Beth plays the guitar as well as the violin. (the guitar & the violin = noun).
- He writes correctly as well as neatly. (correctly & neatly = adverb).
৪০.
Which word is similar to 'Abrupt'?
  1. ক) Sudden
  2. খ) Provide
  3. গ) Accusation
  4. ঘ) Daring
ব্যাখ্যা
- 'Abrupt' শব্দের অর্থ হচ্ছে আকস্মিক
- অন্যদিকে Sudden শব্দের অর্থও আকস্মিক।

• অন্য অপশনগুলো:
- Afford অর্থ হচ্ছে সামর্থ্য থাকা যা Provide শব্দের সমার্থক।
- Allegation অর্থ হচ্ছে অভিযোগ যা Accusation শব্দের সমার্থক।
- Audacious অর্থ হচ্ছে দুঃসাহসী যা Daring শব্দের সমার্থক।
৪১.
Twenty-five dollars ____ too much to pay for that shirt.
  1. ক) have
  2. খ) had
  3. গ) are
  4. ঘ) is
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে- is.

• এসমস্ত বাক্য সঠিক করার নিয়ম:
- Twenty-five dollars/ Fifty minutes/ Ten thousand dollars / Twenty miles ইত্যাদি যদি সময়, দূরত্ব, অর্থ কে বুঝায় তাহলে সেটি সবসময় singular হয়।
Example:
- Twenty-five dollars is too much to pay for that shirt.
- Two miles is too much to run in one day.
- Fifty minutes isn't enough time to finish this test.

Source: CLIFFS TOEFL.
৪২.
কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চার গুণকে ১১ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে? 
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ১১ দিয়ে ভাগ করলে ৩ অবশিষ্ট থাকে। যদি সংখ্যাটির চার গুণকে ১১ দিয়ে ভাগ করা হয়, তাহলে কত অবশিষ্ট থাকবে? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি p = ১১ক + ৩

⇒ ৪p = ৪(১১ক + ৩)
⇒ ৪p = ৪৪ক + ১২
⇒ ৪p = ৪৪ক + ১১ + ১
⇒ ৪p = ১১(৪ক + ১) + ১

সুতরাং ১১(৪ক + ১) + ১ কে  ১১ দ্বারা ভাগ করলে ১ অবশিষ্ট থাকবে।
৪৩.
a ও b ধনাত্মক সংখ্যা এবং (a - b)/3.5 = 4/7 হলে নিচের কোনটি সঠিক? 
  1. ক) a > b 
  2. খ) a < b 
  3. গ) a = b
  4. ঘ) a ≤ b
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b ধনাত্মক সংখ্যা এবং (a - b)/3.5 = 4/7 হলে নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
(a - b)/3.5 = 4/7 
a - b = (3.5 × 4)/7
a - b = 14/7
a - b = 2
a = b + 2
a, b এর চেয়ে 2 বেশি 
a > b 
৪৪.
একটি কোণের দ্বিগুণ 96° হলে, তার পূরক কোণ কত?
  1. ক) 42° 
  2. খ) 48° 
  3. গ) 52° 
  4. ঘ) 58° 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের দ্বিগুণ 96° হলে, তার পূরক কোণ কত?

সমাধান : 
একটি কোণ x হলে, এর পূরক কোণ হবে (90° - x)

প্রশ্নমতে, 
   2x = 96°
  বা, x = 48°

অতএব,   48° পূরক কোণ হবে =  90° - 48° = 42° 
৪৫.
3x + 8.3x + 18.3x = 1 হলে x2 এর মান কত?
  1. ক) - 3
  2. খ) 9
  3. গ) - 2
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 8.3x + 18.3x = 1 হলে x2 এর মান কত? 

সমাধান: 
3x + 8.3x + 18.3x = 1
3x(1 + 8 + 18) = 1
3x . 27 = 1
3x.33 = 1
3x + 3 = 30
x + 3 = 0
x = - 3

x2 = (- 3)2 = 9
৪৬.
3√3x3 + 64 এর একটি উৎপাদক নিচের কোনটি?
  1. ক) (4x2 - 4x√4 + 8)
  2. খ) (√3x2 + 4x√3 - 16)
  3. গ) (3x2 - 4x√3 + 16)
  4. ঘ) (3x2 + 4x√3 + 4)
ব্যাখ্যা
প্রশ্ন: 3√3x3 + 64 এর একটি উৎপাদক নিচের কোনটি? 

সমাধান: 
3√3x3 + 64
= (√3x)3 + 43
= (√3x + 4){(√3x)2 - (√3x).4 + 42}
= (√3x + 4) (3x2 - 4x√3 + 16)
৪৭.
একটি পাত্রে ৫টি সাদা এবং ৪টি সবুজ বল এবং অপর একটি পাত্রে ৩টি সাদা  ও ৬টি সবুজ বল আছে। প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হলে, প্রত্যেক বলের মধ্যে কমপক্ষে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১৭/২৭
  2. খ) ১৩/২৭
  3. গ) ১৯/২৭
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাত্রে ৫টি সাদা এবং ৪টি সবুজ বল এবং অপর একটি পাত্রে ৩টি সাদা  ও ৬টি সবুজ বল আছে। প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হলে, প্রত্যেক বলের মধ্যে কমপক্ষে একটি বল সাদা হওয়ার সম্ভাবনা কত?

সমাধান: 
১ম পাত্রে 
সাদা  বল = ৫টি
সবুজ বল = ৪টি 
মোট বল = (৫ + ৪)টি = ৯টি 

২য় পাত্রে 
সাদা  বল = ৩টি
সবুজ বল = ৬টি 
মোট বল = (৩ + ৬)টি  = ৯টি 

১ম পাত্রে হতে সাদা এবং ২য় পাত্রে সবুজ হওয়ার সম্ভাবনা = (৫/৯) × (৬/৯) = ১০/২৭
১ম পাত্রে হতে সবুজ এবং ২য় পাত্রে সাদা হওয়ার সম্ভাবনা = (৪/৯) × (৩/৯) = ৪/২৭
১ম পাত্রে হতে সাদা  এবং ২য় পাত্রে সাদা হওয়ার সম্ভাবনা = (৫/৯) × (৩/৯) = ৫/২৭

মোট সাদা হওয়ার সম্ভবনা  = (১০/২৭) + (৪/২৭) + (৫/২৭)
  = (১০ + ৪ + ৫)/২৭
  = ১৯/২৭
৪৮.
log3(a2 + a) - log3(a + 1) = 2 হলে a এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 6
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: log3(a2 + a) - log3(a + 1) = 2 হলে a এর মান কত? 

সমাধান:
log3(a2 + a) - log3(a + 1) = 2 
log3{(a2 + a)/(a + 1)} = 2
log3{a(a + 1)/(a + 1)} = 2
log3a = 2
a = 32
a = 9
৪৯.
P সংখ্যক সংখ্যার গড় a এবং Q সংখ্যক সংখ্যার গড় b। সবগুলো সংখ্যার গড় কত? 
  1. ক) P(a + b)/(P + Q)
  2. খ) (Pa + Qb)/(P + Q)
  3. গ) (Pa + Qb)/PQ
  4. ঘ) (P + Q)/(Pa + Qb)
ব্যাখ্যা
প্রশ্ন: P সংখ্যক সংখ্যার গড় a এবং Q সংখ্যক সংখ্যার গড় b। সবগুলো সংখ্যার গড় কত? 

সমাধান: 
P সংখ্যক সংখ্যার গড় a 
P সংখ্যক সংখ্যার সমষ্টি = Pa

Q সংখ্যক সংখ্যার গড় b
Q সংখ্যক সংখ্যার সমষ্টি = Qb 

নির্ণেয় গড় = (Pa + Qb )/(P + Q)
৫০.
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 19 সে.মি এবং এর কর্ণের দৈর্ঘ্য 5√5 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত
  1. ক) 118 বর্গ সে.মি.
  2. খ) 236 বর্গ সে.মি.
  3. গ) 254 বর্গ সে.মি.
  4. ঘ) 127 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার সমষ্টি 19 সে.মি এবং এর কর্ণের দৈর্ঘ্য 5√5 সে.মি. হলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কত?  

সমাধান: 
আয়তাকার ঘনবস্তুটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে a, b ও c সে.মি.।

শর্তমতে
a + b + c = 19 এবং
√(a2+ b2 + c2) = 5√5
a2 + b2 + c2 = 125

এখন,
(a + b + c)2 = (19)2
বা, (a2 + b2 + c2)+ 2(ab + bc + ca) = 361
বা, 125 + 2(ab + bc + ca) = 361
বা, 2(ab + bc + ca) = 361 - 125
2(ab + bc + ca) = 236

সুতরাং আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল 236 বর্গ সে.মি.
৫১.
4 + 7 + 10 + 13 +................ধারাটির কোন পদ 151?
  1. ক) 40
  2. খ) 50
  3. গ) 60
  4. ঘ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 7 + 10 + 13 +................ধারাটির কোন পদ 151

সমাধান: 
এখানে
১ম পদ a = 4
সাধারণ অন্তর d =7 - 4 = 3

আমরা জানি,
 n তম পদ = a + (n - 1)d
বা, 151 = 4 + (n - 1) × 3
বা, 151= 4 + 3n - 3
বা, 151 = 3n + 1
বা 3n = 151 - 1
বা  3n = 150
বা n = 150/3
   n  = 50
৫২.
একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? 
  1. ক) √π : 2
  2. খ) √7 : √22
  3. গ) √π : 1
  4. ঘ) √22 : √7
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত? 

সমাধান: 
একটি বৃত্ত ও একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = x
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr
πr2 = x
r2 =x/π
r = √(x/π)

বর্গের এক বাহুর দৈর্ঘ্য a মিটার 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
x = a2
a = √x

বর্গক্ষেত্রের বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত = √x : √(x/π)
= 1 : 1/√π
= √π : 1

৫৩.
6 ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইটি মেয়ে থাকবে?
  1. ক) 115
  2. খ) 124
  3. গ) 85
  4. ঘ) 154
ব্যাখ্যা
প্রশ্ন: 6 ছেলে এবং 4 জন মেয়ের একটি দল থেকে 4 জনকে নির্বাচন করতে হবে। কতগুলি ভিন্ন উপায়ে তাদের নির্বাচন করা যেতে পারে যাতে অন্তত দুইটি মেয়ে থাকবে?

সমাধান:
    ছেলে (6 জন)   মেয়ে (4 জন)
1)       0                       4
2)       1                       3
3)       2                       2

মোট উপায় = (6C0 × 4C4) + (6C1 × 4C3) + (6C2  × 4C2
                  = (1 + 24 + 90)
                  = 115
৫৪.
সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে কী বলে?
  1. ক) ত্বরণ
  2. খ) দ্রুতি
  3. গ) সরণ
  4. ঘ) ভরবেগ
ব্যাখ্যা
ত্বরণ 
- সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে।
- যদি বেগের মান বাড়তে থাকলে বস্তুটির ত্বরণ হবে।
- আবার বেগের মান কমতে থাকলে তাহলে ঋণাত্মক ত্বরণ বা মন্দন হবে।
- ত্বরণ = (শেষ বেগ - আদি বেগ)/অতিক্রান্ত সময়
- ত্বরণের মাত্রা, [a] = [LT-2]
- ত্বরণের একক = ms-2

সূত্র: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৫.
নিচের কোনটি উদ্ভিদের চলন প্রক্রিয়া?
  1. ক) সাইটোকাইনিন
  2. খ) পসটুলেশন
  3. গ) ফটোট্রপিজম
  4. ঘ) অক্সিনেশন
ব্যাখ্যা
ফটোট্রপিক চলন বা ফটোট্রপিজম
- ফটোট্রপিক চলন এক ধরনের বক্রচলন।
- উদ্ভিদের কাণ্ড এবং শাখা-প্রশাখার সবসময় আলোর দিকে চলন ঘটে এবং মূলের চলন সবসময় আলোর বিপরীত দিকে হয়।
- কাণ্ডের আলোর দিকে চলনকে পজিটিভ ফটোট্রপিজম এবং মূলের আলোর বিপরীত দিকে চলনকে নেগেটিভ ফটোট্রপিজম বলে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৬.
কোনটিকে সংযোগকারী জীব (Connecting Link) বলা হয়?
  1. ক) প্লাটিপাস
  2. খ) রাজকাঁকড়া
  3. গ) লিমুলাস
  4. ঘ) মানুষ
ব্যাখ্যা
সংযোগকারী জীব (Connecting Link)
- জীবজগতে যাদের মধ্যে দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে তাদেরকে সংযোগকারী জীব (Connecting link) বলা হয়।
- উদাহরণ:  প্লাটিপাস।
- প্লাটিপাসের মধ্যে সরীসৃপ এবং স্তন্যপায়ী দুই ধরনের প্রাণীরই বৈশিষ্ট্য রয়েছে।
- প্লাটিপাস সরীসৃপের মতো ডিম পাড়ে।
- অপরদিকে স্তন্যপায়ীর মতো এদের শরীর লোমে ঢাকা, বুকে রয়েছে দুগ্ধগ্রন্থি।
- শুধু তা-ই নয়, এদের ডিম ফুটে শাবক জন্মালে এরা শাবককে স্তন্য পান করায়।
- সংযোগকারী প্রাণীদের অধিকাংশই পৃথিবীর পরিবর্তনের সাথে কার্যকরীভাবে অভিযোজিত হতে সক্ষম না হওয়ায় ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। 
- এছাড়া, Gnetum (নিটাম) নামক গুপ্তবীজী উদ্ভিদে ব্যক্তবীজী এবং গুপ্তবীজী দুই ধরনের উদ্ভিদের বৈশিষ্ট্যই দেখা যায়।

সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৭.
উদ্ভিদের মোট প্রস্বেদনের অধিকাংশই কোন মাধ্যমে সম্পন্ন হয়?
  1. ক) কিউটিকুলার প্রস্বেদন
  2. খ) পত্ররন্ধ্রীয় প্রস্বেদন
  3. গ) লেন্টিকুলার প্রস্বেদন
  4. ঘ) ভাস্কুলার প্রস্বেদন
ব্যাখ্যা
প্রস্বেদন বা বাষ্পমোচন
- উদ্ভিদদেহ থেকে যে প্রক্রিয়ায় পানি বাষ্পাকারে বের হয়ে যায়, তাকে প্রস্বেদন বলা হয়। 
- প্রস্বেদনের ফলে উদ্ভিদদেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যুও হতে পারে।
- তাই আপাতদৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রস্বেদনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। 
- এজন্য প্রস্বেদনকে বলা হয় উদ্ভিদের জন্য এটি একটি 'Necessary evil'।  
- উদ্ভিদ জীবনে প্রস্বেদন একটি অনিবার্য প্রক্রিয়া।
- কারণ প্রস্বেদনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত করে।
- প্রস্বেদনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়।

- কোন অঙ্গের মাধ্যমে প্রস্বেদন ঘটে তার উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. পত্ররন্ধ্রীয় প্রস্বেদন,
২. কিউটিকুলার প্রস্বেদন,
৩. লেন্টিকুলার প্রস্বেদন।

- উদ্ভিদের মোট প্রস্বেদনের ৯০-৯৫% হয় পত্ররন্ধ্রীয় প্রস্বেদনের মাধ্যম।

উৎস:
১. বিজ্ঞান, অষ্টম শ্রেণি। 
২. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৮.
লোহিত রক্ত কণিকার অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম কী?
  1. ক) লিউকেমিয়া
  2. খ) থ্যালাসেমিয়া
  3. গ) লিউকোপেনিয়া
  4. ঘ) থ্রম্বোসিস
ব্যাখ্যা
- থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্ত কণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম।
- এই রোগে লোহিত রক্ত কণিকা গুলো নষ্ট হয়।
- ফলে রোগী রক্ত শূন্যতায় ভোগে।
এই রোগ বংশপরম্পরায় হয়ে থাকে।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯.
প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে -
  1. ক) ভিটামিন
  2. খ) স্নেহ
  3. গ) শর্করা
  4. ঘ) আমিষ
ব্যাখ্যা
প্রাণীদেহের শুষ্ক ওজনের প্রায় ৫০% হচ্ছে প্রোটিন (আমিষ)

- কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন- এ চারটি মৌলের সমন্বয়ে আমিষ তৈরি হয়।
- শরীরে আমিষ পরিপাক হওয়ার পর সেগুলো অ্যামাইনো এসিডে পরিণত হয়। 
- মানুষের শরীরে এ পর্যন্ত ২০ ধরনের অ্যামাইনো এসিডের সন্ধান পাওয়া গেছে ।
- অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক।
- উৎস দিয়ে বিবেচনা করা হলে আমিষ দুই প্রকার: প্রাণিজ ও উদ্ভিজ্জ।
- প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তা প্রাণিজ আমিষ। মাছ, মাংস, ডিম, দুধ, ছানা, পনির এগুলো প্রাণিজ আমিষ।
- উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তা উদ্ভিজ্জ আমিষ। ডাল, শিমের বিচি, মটরশুঁটি, বাদাম হচ্ছে উদ্ভিজ্জ আমিষের উদাহরণ। 

সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬০.
পৃথিবীর ভূ-অভ্যন্তরের কোন স্তরকে সিমা (Sima) বলা হয়?
  1. ক) গুরুমন্ডল
  2. খ) কেন্দ্রমন্ডল
  3. গ) অশ্মমন্ডল
  4. ঘ) তাপমন্ডল
ব্যাখ্যা
গুরুমন্ডল (Bryosphere)
- কেন্দ্রমন্ডলের বহি:ভাগ থেকে ভূ-ত্বকের নিম্নস্তর পর্যন্তপ্রায় ৭০০-২৯০০ কিলোমিটার বিস্তৃত স্তরকে গুরুমন্ডল বলে।
- এটি মূলত ব্যাসল্ট, শিলা, সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ দ্বারা গঠিত।
- তবে সিলিকা ও ম্যাগনেসিয়াম উপাদানের আধিক্যের কারণে এটি সিমা(Sima) নামে পরিচিত।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
মানুষের চুল ও নখে কোন ধরণের প্রোটিন থাকে?
  1. ক) ফাইব্রেয়ন
  2. খ) গ্লোবিউলিন
  3. গ) কেরাটিন
  4. ঘ) অ্যাকটিন
ব্যাখ্যা
- মানুষের চুল ও নখে কেরাটিন নামক প্রোটিন থাকে।
- রেশম মূলত ফাইব্রেয়ন নামক প্রোটিন দ্বারা তৈরি।
- জীবন্ত মেষ থেকে লোম সরিয়ে যে পশম তৈরি করা হয়, তাকে ফ্লিস উল (Fleece Wool) বলে।
- মৃত বা জবাই করা মেষ থেকে যে পশম তৈরি করা হয়, পুল্ড উল (Pulled Wool) বলে।

সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬২.
'M-Commerce' কী?
  1. ক) Microcredit Commerce
  2. খ) Mobile Commerce
  3. গ) Mail Commerce
  4. ঘ) Micro Commerce
ব্যাখ্যা
এম-কমার্স (M-Commerce)
- 'M-Commerce' শব্দটিতে দ্বারা 'M' বুঝায় Mobile.
- মোবাইল ফোন বা সেলফোনের মাধ্যমে ওয়্যারলেস নেটওয়ার্কে প্রবেশ করে ই-বিজনেস করাকে মোবাইল কমার্স বা এম-কমার্স বলা হয়।
৬৩.
নিচের কোনটি কম্পিউটারে 'মেমরি ডিভাইস' হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) Flip Flop
  2. খ) Rectifier
  3. গ) Comparator
  4. ঘ) Attenuator
ব্যাখ্যা
ফ্লিপ-ফ্লপ বা Latch 
- ফ্লিপ-ফ্লপ লজিক গেইট দ্বারা তৈরি এক ধরনের মেমরি উপাদান যা একটি বাইনারি বিট সংরক্ষণ করতে পারে।
- ফ্লিপ ফ্লপের দুটি স্থায়ী অবস্থা (0,1) আছে এবং ফ্লিপ ফ্লপ দুটি স্থায়ী অবস্থার যে কোন একটিতে থাকতে পারে । 
- ফ্লিপ-ফ্লপের একটি আউটপুট অপর আউটপুটের বিপরীত হয়।

ফ্লিপ-ফ্লপের ব্যবহার
১। বিভিন্ন রেজিস্টার তৈরিতে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
২। সিকোয়েন্সিয়াল সার্কিটে মেমরি উপাদান হিসেবে ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়।
৩। ডিজিটাল ঘড়ি, ডিজিটাল ক্যামেরা, মোবাইল ফোন ইত্যাদিতে ফ্লিপ-ফ্লপ ব্যবহৃত হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
নন-রিলেশনাল ক্লাউড ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার কোনটি?
  1. ক) Oracle
  2. খ) MySQL
  3. গ) Redis
  4. ঘ) Spanner
ব্যাখ্যা
Types of cloud databases
- Like a traditional on-premises database, cloud databases can be classified into relational databases and non-relational databases. 

Relational cloud databases 
Relational cloud databases consist of one or more tables of columns and rows and allow you to organize data in predefined relationships to understand how data is logically related. These databases typically use a fixed data schema, and you can use structured query language (SQL) to query and manipulate data. They are highly consistent, reliable, and best suited to dealing with large amounts of structured data. 
- Examples of relational databases include SQL Server, Oracle, MySQL, PostgreSQL, Spanner, and Cloud SQL.

Non-relational cloud databases
Non-relational cloud databases store and manage unstructured data, such as email and mobile message text, documents, surveys, rich media files, and sensor data. They don’t follow a clearly-defined schema like relational databases and allow you to save and organize information regardless of its format. 
- Examples of non-relational databases include MongoDB, Redis, Cassandra, Hbase, and Cloud Bigtable.

Source: https://cloud.google.com/
৬৫.
ভার্চুয়্যাল রিয়েলিটি (VR) এর মূল প্রযুক্তি কোনটি?
  1. ক) Artificial Intelligence
  2. খ) Augmented Reality
  3. গ) Computer Vision
  4. ঘ) Display Technology
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality-VR)
- ভার্চুয়াল রিয়েলিটি বা VR হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেম যাতে মডেলিং (Modelling) ও অনুকরণবিদ্যার (Simulation) প্রয়োগের মাধ্যমে মানুষ কৃত্রিম বহুমাত্রিক ইন্দ্রিয় গ্রাহ্য পরিবেশের সাথে সংযোগ স্থাপন বা উপলব্ধি করতে পারে।
- ভার্চুয়াল রিয়েলিটিতে একজন ব্যবহারকারী স্টেরিওস্কোপিক (stereoscopic) ত্রিমাত্রিক স্ক্রীন (3D) সম্বলিত একটি হেলমেট পরে এবং তার মধ্যে দিয়ে বাস্তব থেকে অনুকরণকৃত অ্যানিমেটেড বা প্রাণবন্ত ছবি দেখে। বিভিন্ন ধরণের ডিভাইস সম্বলিত চশমা, হেডসেট বা মাথায় বসানো ডিসপ্লে (Head Mounted Display) ইত্যাদি পরিধান করার মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি করা যায়। মূলত এর পিছনে মূল প্রযুক্তি হিসেবে কাজ করে Display Technology. ডিসপ্লের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটিতে বাস্তবকে উপলব্ধি করা হয়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬৬.
মেশ নেটওয়ার্কে n সংখ্যক নোড থাকলে মোট তারের সংখ্যা কতটি হবে?
  1. ক) n - 1
  2. খ) n(n - 1)/2
  3. গ) (n - 1)/2
  4. ঘ) n/2
ব্যাখ্যা
মেশ টপোলজি
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কমপিউটারকে প্রতিটি কমপিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়। এ
- কে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n - 1) টি সংযোগের প্রয়োজন হয়।
- ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n - 1)/2.
- প্রতিরক্ষা, পুলিশ ও ফায়ার সার্ভিস, বা ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে মেশ নেটওয়ার্ক ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. https://www.bbc.co.uk
৬৭.
পেশাগত যোগাযোগ মাধ্যম 'Slack' কোন ধরণের ক্লাউড কম্পিউটিং সেবার অন্তর্ভুক্ত?
  1. ক) SaaS
  2. খ) PaaS
  3. গ) IaaS
  4. ঘ) BaaS
ব্যাখ্যা
সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণিবিভাগ:
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে (তিন) ভাগে ভাগ করা যায়-

অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-laaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের নেটওয়ার্ক, সিপিউ, স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়; যেখানে ব্যবহারকারী তার প্রয়োজনীয় অপারে সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারেন। উদাহরণ:  Amazon Web Services, Google Cloud, IBM Cloud ইত্যাদি।

প্ল্যাটফর্মভিত্তিক সেবা ( Platform as a services-PaaS): এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি থাকে অ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফটওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন। উদাহরণ:  AWS Elastic Beanstalk, Google App Engine ইত্যাদি।
 
সফটওয়্যার সেবা (Software/Application as a services-SaaS): এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানে উন্নয়ন করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারীগণ ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারেন। উদাহরণ: ইমেইল, ক্যালেন্ডারিং, সামাজিক যোগাযোগ মাধ্যম, Slack (Collaboration and Messaging), অফিস টুলস (যেমন: মাইক্রোসফট ৩৬৫) ইত্যাদি। 

[Microsoft Azure এর ক্লাউড কম্পিউটিং সেবার মধ্যে IaaS (Infrastructure as a Service), PaaS (Platform as a Service) এবং SaaS (Software as a Service) সবগুলোই অন্তর্ভুক্ত রয়েছে।]

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২. https://www.azure.microsoft.com/
৩. https://www.ibm.com/
৬৮.
গুগল কর্তৃক উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা বট কোনটি?
  1. ক) TalkBOT
  2. খ) Omega AI
  3. গ) BARD AI
  4. ঘ) ChatGPT
ব্যাখ্যা
বার্ড কৃত্রিম বুদ্ধিমত্তা বট (BARD AI)
- গুগল সম্প্রতি উদ্ভাবন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বট বার্ড এআই।
- এটি Language Model for Dialogue Applications (LaMDA) ব্যবহার করে।

ChatGPT (চ্যাটজিপিটি)
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।

উৎস: 
১. https://www.openai.com
২. https://www.cnet.com
৩. https://www.blog.google/technology
৬৯.
√(1 - x3/100) = 3/5 হলে, x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: √(1 - x3/100) = 3/5 হলে, x এর মান কত? 

সমাধান: 
√(1 - x3/100) = 3/5
⇒ {√(1 - x3/100)}2 = (3/5)2
⇒ 1 - x3/100 = 9/25
⇒ 1 - 9/25 = x3/100
⇒ (25 - 9)/25 = x3/100
⇒ 16/25 = x3/100
⇒ x3/100 = 16/25
⇒ x3 = (16 × 100)/25
⇒ x3 = 64
⇒ x3 = 43
x = 4
৭০.
A, B, C, D, E নামে একটি দলে ৫ জন সদস্য আছে। D, E থেকে লম্বা; A, C থেকে খাটো; C, E থেকে খাটো; A, B থেকে লম্বা। সবচেয়ে খাটো কে? 
  1. ক) B
  2. খ) A
  3. গ) D
  4. ঘ) C
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D, E নামে একটি দলে ৫ জন সদস্য আছে। D, E থেকে লম্বা; A, C থেকে খাটো; C, E থেকে খাটো; A, B থেকে লম্বা। সবচেয়ে খাটো কে? 

সমাধান: 
প্রদত্ত তথ্যগুলোকে অসমতাকারে প্রকাশ করে পাই 
D, E থেকে লম্বা = E < D
A, C থেকে খাটো = A < C
C, E থেকে খাটো = C < E
A, B থেকে লম্বা = A > B

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই,
D > E > C > A > B
৭১.
একটি ধনাত্মক সংখ্যার 16 গুণ তার বর্গের চাইতে 80 কম হলে, সংখ্যাটি কত?
  1. ক) 16
  2. খ) 20
  3. গ) 24
  4. ঘ) 28
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ধনাত্মক সংখ্যার 16 গুণ তার বর্গের চাইতে 80 কম হলে, সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x2 - 16x = 80
x2 - 16x - 80 =0
x2 - 20x + 4x - 80 = 0
x(x - 20) + 4(x - 20) = 0
(x - 20)(x + 4) = 0

হয় 
x - 20 = 0
x = 20 

অথবা 
x + 4 = ০
x = - 4

সংখ্যাটি = 20
৭২.
টিটু তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। টিটু এখন কোন দিকে মুখ করে আছে? 
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পশ্চিম
  4. ঘ) পূর্ব
ব্যাখ্যা
প্রশ্নঃ  টিটু তার বাড়ি থেকে রওয়ানা করে ৫০মি. পূর্বে গেল এরপর বামে ঘুরে ৩০মি. যায় ও পরে আবার বামে ঘুরে ২৫মি. যায়। টিটু এখন কোন দিকে মুখ করে আছে? 

সমাধান: 
যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান D 
টিটু এখন পশ্চিম দিকে মুখ করে আছে। 
৭৩.
যদি DISPOSE দিয়ে CHRONRD বোঝায়, তবে TRIPPLE দিয়ে নিচের কোনটি হবে?
  1. ক) SOOQHKD
  2. খ) SQHOOKD
  3. গ) SQOKHOD
  4. ঘ) SQOHOKD
ব্যাখ্যা
প্রশ্ন: যদি DISPOSE দিয়ে CHRONRD বোঝায়, তবে TRIPPLE দিয়ে নিচের কোনটি হবে?

সমাধান: 
এখানে, 
প্রতিটি বর্ণের পূর্বের বর্ণটি বসছে।  
D →  C
I →  H
S →  R
P → O 
O → N 
S →  R
E →  D

আবার 
T → S
R → Q
I → H
P → O
P → O
L → K
E → D 

TRIPPLE → SQHOOKD
৭৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৯, ১৩, ১১, ১৭, ১৩, ?
  1. ক) ১৯
  2. খ) ২১
  3. গ) ২২
  4. ঘ) ২৩
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
৯, ১৩, ১১, ১৭, ১৩, ?


এখানে
২টি সংখ্যা সিরিজ বিদ্যমান। 
১ম সংখ্যা সিরিজ = ৯, ১১, ১৩,...... [যা ২ করে বাড়ছে ]
২য় সংখ্যা সিরিজ = ১৩, ১৭, ২১,........[যা ৪ করে বাড়ছে]
৭৫.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) 28টি
  2. খ) 30টি
  3. গ) 36টি
  4. ঘ) 40টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 


যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায় -
12 + 22 + 32 + 42
= 1 + 4 + 9 + 16
= 30টি


৭৬.
প্রদত্ত (X) চিত্রটি কোন চিত্রের মধ্যে লুকায়িত আছে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত (X) চিত্রটি ১নং চিত্রের মধ্যে লুকায়িত আছে। 
৭৭.
প্রদত্ত চিত্রে কতগুলো চাকা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে? 

  1. ক) ২টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কতগুলো চাকা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে? 


প্রদত্ত চিত্রে চাকা রয়েছে ৮টি 
প্রদত্ত চিত্রে C  এবং D চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।  
অর্থাৎ ৬টি চাকা ঘড়ির কাটার দিকে ঘুরছে।
৭৮.
'নীর' শব্দের অর্থ-
  1. ক) পাখির বাসা
  2. খ) মাটি
  3. গ) পানি
  4. ঘ) বায়ু
ব্যাখ্যা
• 'নীর' শব্দের অর্থ: 
১. পানি, জল 
২. রস 
এটি সংস্কৃত ভাষার শব্দ।  

অন্যদিকে,
• নীড় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নি+√ঈড়্‌+অ
অর্থ: পাখির বাসা, কুলায় 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
৭৯.
বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
  1. ক) পটুয়াখালী
  2. খ) খুলনা
  3. গ) কক্সবাজার
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
 • প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম:
- এ্যাডভেঞ্চার ভ্রমণ বিনোদনের জন্য দেশে প্রথমবারের মতো ফিস ওয়ার্ল্ড এ্যাকুরিয়াম হয়েছে কক্সবাজার শহরের ঝাউতলায়। যা কক্সবাজারের পর্যটন শিল্পে সংযোজন হয়েছে বিনোদনের নতুন ধাপ।
- বেসরকারিভাবে এটি তৈরি করেন রেডিয়েন্ট গ্রুপ।
- এটি মালেশিয়ার টেকনিক্যাল প্রকৌশলির সহায়তায় নির্মিত হয়েছে। 
- এই এ্যাকুরিয়ামে বঙ্গোপসাগরের থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সংক্ষণ করা হয়েছে। 
- অচেনা এবং বিলুপ্ত প্রায় অনেক মাছও রয়েছে।
- সাগরের বিলুপ্ত মাছ বিভিন্ন প্রাণী সংরক্ষণে একটি জাদুঘরও করা হচ্ছে। 
- কক্সবাজারে স্থাপিত এটিই হচ্ছে দেশের প্রথম সামুদ্রিক ফিস এ্যাকুরিয়াম।

তথ্যসূত্র: দৈনিক কালের কন্ঠ।
৮০.
আগরতলা ষড়যন্ত্র মামলার কোন আসামীকে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়?
  1. ক) সার্জেন্ট শামসুল হক
  2. খ) হাবিলদার আজিজুল হক
  3. গ) সার্জেন্ট জহুরুল হক
  4. ঘ) স্টুয়ার্ট মুজিবুর রহমান
ব্যাখ্যা
আগরতলা ষড়যন্ত্র মামলা:
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামি ছিলো ৩৫ জন।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার ১৭ নং আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া
৮১.
স্পারসো কোথায় অবস্থিত?
  1. ক) আগারগাঁও
  2. খ) গাজীপুর
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) মহাখালী
ব্যাখ্যা
• স্পারসো:
- বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান।
- ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়।
- ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়।
- ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়।
- এটি ঢাকা শহরের আগারগাঁও এ অবস্থিত।

সূত্র: বাংলাদেশ  মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো)।
৮২.
মুক্তিযুদ্ধের সময় চট্রগ্রাম কত নম্বর সেক্টরের আওতায় ছিল?
  1. ক) ১ নং
  2. খ) ২ নং
  3. গ) ৭ নং
  4. ঘ) ৮ নং
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
-১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না

- চট্টগ্রাম-১নং সেক্টর
- ঢাকা-২ নং সেক্টর
- রাজশাহী-৭ নং সেক্টর
- মুজিব নগর -৮ নং সেক্টর
- বরিশাল - ৯ নং সেক্টর
- নৌ-বাহিনী - ১০ নং (সেক্টর সকল নদী ও বঙ্গোপসাগর)

সূত্র: ঢাকা বিভাগের ওয়েবসাইট।
৮৩.
‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয় -
  1. ক) ৩১ জানুয়ারি, ১৯৫২ সালে
  2. খ) ২৭ জানুয়ারি, ১৯৪৯ সালে
  3. গ) ৩১ মার্চ, ১৯৫১ সালে
  4. ঘ) ২১ জানুয়ারি, ১৯৫২ সালে
ব্যাখ্যা
• ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’:
৩১ জানুয়ারি ১৯৫২ সালে আওয়ামী মুসলিম লীগ সভাপতি মওলানা আবদুল হামিদ খান ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় ‘সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ’ গঠিত হয়। 
– কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে ৪০ সদস্য বিশিষ্ট সংগ্রাম পরিষদ গঠিত হয়।
– রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়– ১ অক্টোবর, ১৯৪৭ সালে যার আহ্বায়ক ছিলেন নুরুল হক ভূঁইয়া।
– দ্বিতীয় বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়-  ২ মার্চ, ১৯৪৮ সালে যার আহ্বায়ক ছিলেন শামছুল আলম।

তথ্যসূত্র: - ইতিহাস প্রথম পত্র, HSC Programme, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কবে?
  1. ক) ১৭৬১
  2. খ) ১৫২৬
  3. গ) ১৫৫৬
  4. ঘ) ১৫৬১
ব্যাখ্যা
পানি পথের যুদ্ধ:
- পানিপথ ভারতের হরিয়ানা রাজ্যের যমুনা নদীর তীরে অবস্থিত।
- দিল্লি হতে পানি পথের দূরত্ব- ৯০ কি.মি.
- পানি পথে এ পর্যন্ত তিনটি যুদ্ধ সংঘটিত হয়েছে। যথা:

• পানি পথের প্রথম যুদ্ধ:

- সময়কাল-১৫২৬ খ্রিস্টাব্দ
- পক্ষ- বারব বনাম ইব্রাহিম লোদী
- ফলাফল- ইব্রাহিম লোদী পরাজিত হন এবং নিহত হন্
- এই যুদ্ধে প্রথম কামানের ব্যাবহার হয়।
- এই যুদ্ধের ফলে ভারতে মোঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা লাভ করে এবং দিল্লি সালতানাতের পতন হয়।

• পানিপথের ‍দ্বিতীয় যুদ্ধ: 

 - সময়কাল-১৫৫৬ খ্রিস্টাব্দ 
- পক্ষ - আকবরের সেনাপতি বৈরাম খাঁ বনাম আফগান নেতা হিমু।
- ফলাফল - হিমু পরাজিত ও নিহত হন।

• পানিপথের তৃতীয় যুদ্ধ:

- সময়কাল - ১৪ জানুয়ারি, ১৭৬১ সালে।
- আহমদ শাহ আবদালি বনাম মারাঠা।

- ফলাফল - মারাঠা বাহিনী পরাজিত হন।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮৫.
বাংলাদেশের প্রথম মডেল থানা -
  1. ক) শ্রীপুর, গাজীপুর
  2. খ) ভালুকা, ময়মনসিংহ
  3. গ) হাজিগঞ্জ, চাঁদপুর
  4. ঘ) ধনবাড়ী, টাঙ্গাইল
ব্যাখ্যা
• ভালুকা থানা:
-  ভালুকা বাংলাদেশের ময়মনসিংহ জেলার অন্তর্গত একটি উপজেলা।
- এটি বাংলাদেশের প্রথম মডেল থানা এবং দেশের অন্যতম বিসিক শিল্প নগরী।
 -
এ উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়ন রয়েছে।
- এ উপজেলায় ৮৭টি মৌজা ও ১১০টি গ্রাম রয়েছে।
- মূলতঃ ভালুকা গ্রাম ও ভালুকা বাজারকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ভালুকা থানা ও ভালুকা উপজেলার নামকরণ করা হয়েছে। 
 - ১৯১৭ সালে গফরগাঁও থানাকে বিভক্ত করে ভালুকা থানা প্রতিষ্ঠিত হয়। 

তথ্যসূত্র: ভালুকা উপজেলার ওয়েবসাইট।
৮৬.
ব্রিটেনের উপনিবেশ না হয়েও কোন দুটি দেশ সম্প্রতি কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
  1. ক) ঘানা ও কেনিয়া
  2. খ) গ্যাবন ও টোগো
  3. গ) নামিবিয়া ও নাইজেরিয়া
  4. ঘ) মোজাম্বিক ও রুয়ান্ডা
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৮৭.
ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
  1. ক) রাম নাথ কোবিন্দ
  2. খ) প্রতিভা পাতিল
  3. গ) বিদ্যা দেবী
  4. ঘ) দ্রৌপদী মুর্মু
ব্যাখ্যা
• ভারতের রাষ্ট্রপতি:
- আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হয়েছেন ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু। 
- তার জন্ম- ওডিশার সাঁওতাল পরিবারে।
- স্নাতক শেষ করার পর ওডিশার সেচ বিভাগে তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে কাজ করেছেন দ্রৌপদী।
- রাজনীতিতে প্রবেশের আগে স্কুলশিক্ষক ছিলেন তিনি।
- ২৫ জুলাই, ২০২২ সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
- বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী ছিলেন- দ্রৌপদী মুর্মু। 
- ১৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন - দ্রৌপদী মুর্মু

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৮৮.
যুক্তরাষ্ট্রে মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা কত?
  1. ক) ৫২৪ টি
  2. খ) ৫৩৬ টি
  3. গ) ৫৩৮ টি
  4. ঘ) ৫৫৮ টি
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্র:
- ইলেক্টোরাল হলো নির্বাচক। জনসংখ্যার ভিত্তিতে প্রতি অঙ্গরাজ্যে ইলেক্টেরালদের সংখ্যা নির্ধারিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রে মোট ইলেক্টোরাল সংখ্যা ৫৩৮
এর মধ্যে-
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেক্টোরাল ভোট রয়েছে।
- টেক্সাসে ৩৮টি এবং নিউইয়র্ক ও ফ্লোরিডায় ২৯টি করে ইলেক্টোরাল ভোট রয়েছে।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন।
- জো বাইডেন ইলেকটোরাল ভোট পান-৩০৬ টি।
- জো বাইডেন রচিত আত্মজীবনীর নাম- Promises to Keep

সূত্র: ব্রিটানিকা
৮৯.
সার্কের কোন আঞ্চলিক কেন্দ্রেটি ঢাকায় অবস্থিত?
  1. ক) সার্ক জ্বালানি কেন্দ্র
  2. খ) সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র
  3. গ) সার্ক কৃষি কেন্দ্র
  4. ঘ) সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।
- বর্তমান মহাসচিব- এসলা রুওয়ান উইরাকুন।
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
৯০.
চীন প্রথম বৈদেশিক নৌঘাঁটি নির্মাণ করে কোন দেশে?
  1. ক) গিনি
  2. খ) পানামা
  3. গ) হাইতি
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
• চীনের প্রথম বৈদেশিক নৌঘাটি:
- ২০১৫ সালে আফ্রিকার দেশগুলোর এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীন।
- চীনের প্রথম বৈদেশিক নৌঘাঁটি স্থাপনে করেছে-  জিবুতিতে।
- জিবুতিকে বেছে নেওয়ার কারণ হলো কৌশলগতভাবে দেশটির অবস্থান।
- এটি লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছেই।
- এই ঘাঁটির মধ্য দিয়ে আফ্রিকা ও বিশ্বে শান্তি আনতে ‘নতুন ও বড় অবদান’ রাখতে পারবে চীন।
-  জিবুতিতে অবশ্য যুক্তরাষ্ট্র, জাপান ও ফ্রান্সের সামরিক ঘাঁটি রয়েছে।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৯১.
মুক্ত গণমাধ্যম সূচক ২০২২ এ শীর্ষ দেশ -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
• বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক ২০২২:
- প্রকাশক- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা- Reporters Without Borders (RWB).
- ৩ মার্চ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- এ উপলক্ষ্যে ২০২২ সালের সূচক প্রকাশ করেছে- Reporters Without Borders
- মোট দেশ-১৮০ টি।
- সূচকে শীর্ষ দশটি দেশের নয়টিই ইউরোপ মহাদেশের।
- শীর্ষ দেশ- নরওয়ে
- তারপর ক্রমান্বয়ে এসেছে ডেনমার্ক, সুইডেন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, কোস্টারিকা, লিথুয়ানিয়া এবং লিশেটনস্টাইনের নাম।
- সবচেয়ে খারাপ দেশ- উত্তর কোরিয়া (১৮০ নম্বরে)।
- ১৮০টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬২তম।

তথ্যসূত্র:  ডেইলি স্টার নিউজ
৯২.
কিউনিফর্ম কাদের লিপি ছিল?
  1. ক) ব্যবিলনীয় সভ্যতার
  2. খ) ক্যালডীয় সভ্যতার
  3. গ) সুমেরীয় সভ্যতার
  4. ঘ) এ্যাসিরীয় সভ্যতার
ব্যাখ্যা
• সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization):
- মেসোপটেমীয়া অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
- বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে।
- ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
- তাদের কৃষকরা প্রথম দুই চাকা বিশিষ্ট 'রথ' (Chariot) ব্যবহার শুরু করেছিল।
- উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো ।
- লিখন-পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
- কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো ৩২টি।
- তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।
- জলঘড়ি ও চন্দ্রপঞ্জিকা আবিষ্কারেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুমেরীয়রা।
- সুমেরীয়রা বহু ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল। তাদের অনেক দেবতা ছিল। প্রধান দবতা ‘নাগাল’।
- ২২৩৪ খ্রিস্টপূর্বাব্দে লুগালজাগেসি (King Lugalzagesi) আক্কাডীয়ান রাজা ‘সারগন’ এর নিকট পরাজিত হলে সুমেরীয় সাম্রাজ্যের অবসান হয়। 

তথ্যসূত্র: Britannica & History.com
৯৩.
নিচের কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত?
  1. ক) হাঙ্গেরি
  2. খ) পোল্যান্ড
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) রোমানিয়া
ব্যাখ্যা
• বাল্টিক অঞ্চল:
- উত্তর ইউরোপের বাল্টিক সাগরের তীরবর্তী যে ৯ টি দেশকে নিয়ে বাল্টিক অঞ্চল গঠিত সে দেশগুলো হলো:
ডেনমার্ক, জার্মানি, পোল্যান্ড, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, রাশিয়া, ফিনল্যান্ড ও সুইডেন।

অপরদিকে,
• বাল্টিক রাষ্ট্রসমূহ:
- বাল্টিক রাষ্ট্রসমূহ বলতে উত্তর ইউরোপে বাল্টিক সাগরের তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া - এই তিনটি দেশ রয়েছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৯৪.
D-8 জোটভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) তুরস্ক
  3. গ) মিশর
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর - ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব - ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।
- সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।
৯৫.
‍ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কোন দেশের সম্মানসূচক নাগরিকত্ব পেয়েছিলেন?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
• উইনস্টন চার্চিল (১৮৭৪ - ১৯৬৫):
উইনস্টন চার্চিল ছিলেন বিংশ শতাব্দীর অন্যতম সেরা রাজনীতিবিদ। তিনি নিজেকে জনসেবায় নিবেদিত করেছিলেন।
- ১৯৪০-১৯৪৫ তিনি প্রথম বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং ১৯৫১-১৯৫৫ সালে তিনি দ্বিতীয় বারের মত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল।
- রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার পান - উইনস্টন চার্চিল।
- ‘The Second World War' গ্রন্থের জন্যে তিনি ১৯৫৩ সালে নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন।
- ১৯৬৩ সালে জন এফ কেনেডি চার্চিলকে যুক্তরাষ্ট্রের সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করেন

তথ্যসূত্র: ব্রিটানিকা
৯৬.
‘কালো মানিক’ খ্যাত ব্রাজিলের মহাতারকা পেলে ব্রাজিলের হয়ে কয়টি আন্তর্জাতিক গোল করেন?
  1. ক) ৭৪ টি
  2. খ) ৭৫ টি
  3. গ) ৭৭ টি
  4. ঘ) ৭৯ টি
ব্যাখ্যা
পেলে:
• কিংবদন্তি ফুটবলার ও ব্রাজিলের মহাতারকা পেলে:
- এডসন আরান্তেস দো নাসিমেন্তো, সারা বিশ্বে যিনি পেলে নামে বিখ্যাত।
- মৃত্যুবরণ করেন- ২৯ ডিসেম্বর, ২০২২ সালে।
- সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান।
- ‘কালো মানিক’ খ্যাত হ্যাটট্রিক বিশ্বকাপজয়ী এই কিংবদন্তির মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর।

• ফুটবল ক্যারিয়ার:

- ১৯৫৮ সালে যখন ব্রাজিল বিশ্বকাপ জয় করে, তখন পেলের বয়স ছিল কেবল ১৭ বছর।
- এরপর ১৯৬২ এবং ১৯৭০ সালেও বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন তিনি।’
- তার ২১ বছরের ফুটবল ক্যারিয়ারে ১৩৬৩ ম্যাচ খেলেন।
- মোট গোল করেন- ১২৮১ টা।
- এর মধ্যে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭টি আন্তর্জাতিক গোল করেন
- মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন।
- ২০০০ সালে ফিফা তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ঘোষণা করে।

তথ্যসূত্র: the Daily Star News, BBC News
৯৭.
নাগর ও ট্যাংগন কোন নদীর উপনদী?
  1. ক) মহানন্দা
  2. খ) করতোয়া
  3. গ) কর্ণফুলী
  4. ঘ) সুরমা
ব্যাখ্যা
মহানন্দা
• হিমালয়ের পাদদেশে দার্জিলিং এর নিকটবর্তী মহালড্রীম পর্বত হতে মহানন্দা নদী উৎপত্তি হয়েছে।
• ভারতের জলপাইগুড়ি জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রবাহিত হয়ে পুনরায় ভারতে প্রবেশ করে।
•অত:পর ভারতের পূর্ণিয়া ও মালদহ জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাপাইনবাবগঞ্জের নিকট বাংলাদেশে পুনরায় প্রবেশ করে গোদাগাড়ির কাছে পদ্মার মিলিত হয়েছে।
নাগর, ট্যাংগন ও পুণর্ভবা এর উপনদী।
• বাংলাদেশে এর দৈর্ঘ্য প্রায় ৩৬ কিমি।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৯৮.
কোন তিন ধরনের কার্যক্রম দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে চালানো হয়?
  1. ক) সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন
  2. খ) সাড়া প্রদান, প্রতিরোধ এবং প্রশমন
  3. গ) পূর্ব প্রস্তুতি, পুনরুদ্ধার এবং উন্নয়ন
  4. ঘ) পুনরুদ্ধার, প্রতিরোধ এবং প্রশমন
ব্যাখ্যা
দুর্যোগ ব্যবস্থাপনা চক্র 
• দুর্যোগ ব্যবস্থাপনা চক্র বলতে দুর্যোগ মোকাবেলার সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত পর্যায়গুলোকে বুঝানো হয়ে থাকে।
• দুর্যোগ ব্যবস্থাপনা চক্রকে দুইটি পর্যায়ে বিভক্ত করা যায়। যথা-
ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায় এবং
খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়।

ক. দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়: দুর্যোগ পূর্ব ঝুঁকি হ্রাস পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো- পূর্ব প্রস্তুতি, প্রতিরোধ এবং প্রশমন।   

খ. দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়: দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার পর্যায়ে তিন ধরনের কার্যক্রম চালানো হয়। এগুলো হলো- সাড়া প্রদান, পুনরুদ্ধার এবং উন্নয়ন।

তথ্যসূত্র: ভূগোল দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
ভূ-অভ্যন্তরের আকস্মিক পরিবর্তনের ফলে কোন ধরনের দুর্যোগ সংঘটিত হয়?
  1. ক) অগ্ন্যুৎপাত
  2. খ) ভূমিকম্প
  3. গ) কালবৈশাখি ঝড়
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
• ভূ-অভ্যন্তর উত্তপ্ত বলে প্রচণ্ড তাপ ও চাপের যে তারতম্য হয়, তাতে ভূ-অভ্যন্তরে প্রচন্ড শক্তির সৃষ্টি হয় এবং ভূ-ত্বকের আকস্মিক ও ধীর পরিবর্তন হয়।
• ভূ-অভ্যন্তরের আকস্মিক পরিবর্তনের ফলে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি হয়ে থাকে।
• এসব দুর্যোগের ফলে সৃষ্ট প্রতিক্রিয়ায় দূষণের উদ্ভব হতে পারে। যেমন- আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে গ্রাম, শহর ও জনপদ ধ্বংস হয়ে যেতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় যে, ইতালির ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে পম্পেই নগর লাভার নিচে চাপা পড়ে। এছাড়া ছাই, ভস্ম ইত্যাদি চতুর্দিকে ছড়িয়ে পড়ে বাতাস দূষিত করে তোলে।
• আবার ভূমিকম্পের ফলে বহু মানুষ, জীবজন্তু মারা যায় এবং ঘরবাড়ি বিনষ্ট হয়। মৃতদেহসমূহ দ্রুত সরাতে না পারলে তা পচে দুর্গন্ধ এবং রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে। ফলে বায়ু, পানি এবং মৃত্তিকা দূষণ
দেখা দেয়। সুতরাং বলা যায় যে, ভূ-অভ্যন্তরস্থ প্রক্রিয়ায় সৃষ্ট দুর্যোগসমূহ দূষণের কারণ হিসেবে কাজ করে।   

তথ্যসূত্র: ভূগোল দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
১০০.
উপযোগবাদ তত্ত্বটির প্রস্তাবক হলেন -
  1. ক) জেরিমি বেনথাম
  2. খ) জন স্টুয়ার্ট মিল
  3. গ) ইমানুয়েল কান্ট
  4. ঘ) ডেভিড হিউম
ব্যাখ্যা
উপযোগবাদ (Utilitarianism)
▪ উপযোগবাদ তত্ত্বটির প্রস্তাবক হলেন ডেভিড হিউম (David Hume)।
▪ কিন্তু এটি সংজ্ঞার আকারে প্রকাশ করেন জেরিমি বেনথাম ও জন স্টুয়ার্ট মিল।
▪ বেনথাম যুক্তি দেন যে, “উপযোগনীতি” মূলত একটি নৈতিক নীতি।
 ▪ এ নীতির মূলকথা হলো - যখন অনেকগুলো বিকল্প কার্য বা সামাজিক পলিসি থাকে, তখন এমনটি বেছে নিতে হবে যা সর্বদা সর্বাধিক সাধারণের উপকারে আসে।
▪ বেনথামের একজন শিষ্য ছিলেন যার নাম জেমস্ মিল যার পুত্র জন স্টুয়ার্ট মিল পরিবর্তিত “উপযোগনীতি” তত্ত্বের অগ্রদূত হয়ে আবির্ভূত হন। তাঁর উপযোগবাদ তত্ত্বটি এরূপ: “কী করতে হবে তা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমাদের প্রশ্ন করা উচিত যে কী ধরনের আচরণ ক্ষতিগ্রস্ত সকল লোকদের সবচেয়ে বেশি আনন্দ দিতে পারে। এদিক থেকে বিবেচনা করলে নৈতিকতা হলো -  কোনটি সবচেয়ে ভালো পরিচালনা ও কার্যক্রম, যা সবচেয়ে বেশিসংখ্যক জনগণের জন্য কল্যাণ বয়ে আনে।”

তথ্যসূত্র: এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
`Ethics’ শব্দটি এসেছে -
  1. ক) গ্রিক শব্দ Ethos থেকে
  2. খ) ল্যাটিন শব্দ Ethos থেকে
  3. গ) গ্রিক শব্দ Ethis থেকে
  4. ঘ) ল্যাটিন শব্দ Ethus থেকে
ব্যাখ্যা
▪ নৈতিকতার ইংরেজি শব্দ `Ethics’ যা গ্রিক শব্দ ‘ইথস’ (Ethos) হতে এসেছে, যার অর্থ হলো ‘চরিত্র’ বা রীতিনীতি।
▪ বর্তমানকালে এ ‘ইথস’ শব্দটি বিশেষ প্রবণতা, বিশেষ লোকের মনোভাব, চরিত্র, সংস্কৃতি প্রভৃতি প্রকাশ করতে ব্যবহার করা হয়।
▪ নৈতিকতা এমন কিছু জিনিস চিহ্নিত করে এবং মানুষের আচরণকে এমনভাবে চালিত করে, যা সমাজের প্রত্যাশিত।
▪ প্রতিটি মানুষই নৈতিকতার সাথে সংশ্লিষ্ট। নৈতিকতা হলো আচরণগত মান এবং নৈতিক বিচার যা সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করে।
▪ ওয়েবস্টার ডিকশনারিতে বলা হয়েছে, “নৈতিকতা হলো এমন এক শৃঙ্খলা, বা নৈতিক কর্তব্য ও জবাবদিহিতার সাথে কী ভালো ও কী মন্দ তার মাত্রা নির্ধারণ করে।”
▪ Godiwalla & Faramarz এর মতে, “ নৈতিকতা হলো ভুল ও খারাপ থেকে সঠিক ও ভালোর পার্থক্য নির্ণয় করার প্রক্রিয়া এবং এটার ভালো ও সঠিক কাজটি করার জন্য নৈতিকভাবে প্রয়োগ করা যায়।”

তথ্যসূত্র: এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০২.
'Two Treatises of Government' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) জন লক
  2. খ) এরিস্টটল
  3. গ) ম্যাক্স ওয়েবার
  4. ঘ) ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা
 জন লক ( John Locke)
- জন লক একজন বিখ্যাত ব্রিটিশ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক।
- তিনি ১৬৩২ সালের ২৯ আগস্ট যুক্তরাজ্যের সমারসেটের রিংটনে জন্মগ্রহণ করেন।
- জন লক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির জন্যে বিখ্যাত।
- রাজনৈতিক দর্শন নিয়ে লেখা জন লকের একটি বিখ্যাত গ্রন্থ Two Treatises of Government
তার রচিত অন্যান্য গ্রন্থ:- 
- A Letter Concerning Toleration
- An Essay Concerning Human Understanding
- Essays on the Law of Nature
- Some Thoughts Concerning Education

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
১০৩.
ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রগতিশীল, দায়িত্বশীল ও কর্তব্য পরায়ন হতে সাহায্য করে -
  1. ক) মূল্যবোধ শিক্ষা
  2. খ) রাজনৈতিক শিক্ষা
  3. গ) প্রাতিষ্ঠানিক শিক্ষা
  4. ঘ) সামাজিক শিক্ষা
ব্যাখ্যা
• ব্যক্তিকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রগতিশীল, দায়িত্বশীল ও কর্তব্য পরায়ন হতে সাহায্য করে মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য।
• মূল্যবোধ শিক্ষার প্রধানতম লক্ষ্য হলো সামাজিক অবক্ষয় রোধ করা।
• মানুষের আচরণের সামাজিক মাপকাঠি হলো মূল্যবোধ।
• ব্যক্তির মধ্যে পারিবারিক ও সামাজিক সৌহার্দ্য ও সহানুভূতির মনোভাব জাগ্রত হয় মূল্যবোধ শিক্ষার মাধ্যমে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো: মোজাম্মেল হক।