পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়48 minutes৪৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পার্ট-১) বাংলা সাহিত্য: টপিকসমূহ: বাংলা সাহিত্যের আধুনিক যুগের লেখকগণ: [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] ১. গুরুত্বপূর্ণ লেখকগণ: অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আনোয়ার পাশা, আবু জাফর শামসুদ্দীন, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বিহারীলাল চক্রবর্তী, বুদ্ধদেব বসু, বেগম রোকেয়া, মানিক বন্দ্যোপাধ্যায়। ২. অন্যান্য লেখকগণ: অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, আনিসুজ্জামান, আব্দুল কাদির, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক। পার্ট-২) সেট, বিন্যাস ও সমাবেশ, পরিসংখ্যান ও সম্ভাব্যতা। পার্ট–১ সোর্স: উৎস: ষষ্ঠ থেকে উচ্চ-মাধ্যমিক শ্রেণি পর্যন্ত বাংলা সাহিত্যপাঠ বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], যেকোনো একজন ভালো একাডেমিক লেখকের বই; বাংলাপিডিয়া; বাজারে প্রচলিত যেকোনো ভালো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
বাংলাদেশের বিজয়ের পূর্বেই রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. ক) যাত্রা
  2. খ) নিষিদ্ধ লোবান
  3. গ) রাইফেল রোটি আওরাত
  4. ঘ) আগুনের পরশমনি
ব্যাখ্যা
আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার। 
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়া যায়।
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস।
- উপন্যাসটির রচনাকাল ১৯৭১ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত। 
-  মুক্তিযুদ্ধ নিয়ে লেখা প্রথম কয়েকটি উপন্যাসের মধ্যে এটি অন্যতম।  
- আনোয়ার পাশা রচিত ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি ১৯৭৩ সালে প্রকাশিত হয়।
- ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসটি প্রচলিত অর্থের চরিত্র নির্ভর উপন্যাস নয়।
- ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর তাকে হত্যা করে পাকিস্তানিরা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
শিশুতোষ গ্রন্থ 'ডানপিটে শওকত' এর রচয়িতা কে?
  1. ক) ইমদাদুল হক মিলন
  2. খ) শওকত ওসমান
  3. গ) শওকত আলী
  4. ঘ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
ব্যাখ্যা
• শিশুতোষ গ্রন্থ 'ডানপিটে শওকত' এর রচয়িতা আবদুল গাফ্‌ফার চৌধুরী।
- গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৫৩ সালে।  

• আবদুল গাফ্‌ফার চৌধুরী ১৯৩৪ সালের ১২ই ডিসেম্বর বরিশালে জন্ম গ্রহণ করেন। 
- 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' - গানের রচয়িতা হিসেবে খ্যাত আবদুল গাফফার চৌধুরী 

• আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাস:
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

• শওকত ওসমানের শিশুতোষ গ্রন্থ - ওটেন সাহেবের বাংলো, তারা দুইজন, ক্ষুদে সোশালিস্ট ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন-
  1. ক) অন্ধকার যুগের কবি
  2. খ) চৈতন্যযুগের কবি
  3. গ) যুগসন্ধির কবি
  4. ঘ) অবক্ষয় যুগের কবি
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর গ) যুগসন্ধির কবি এবং ঘ) অবক্ষয় যুগের কবি
প্রশ্নের অপশনে একাধিক উত্তর ধাকায় প্রশ্নের উত্তর তুলে দেওয়া হয়েছে। 

আধুনিক যুগের প্রথম ভাগের কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- উনিশ শতকের শুরুর দিকে ১২১৮ বঙ্গাব্দের ২৫ ফাল্গুন (মার্চ ১৮১২) পশ্চিমবঙ্গের চবিবশ পরগনা জেলার কাঞ্চনপল্লী বা কাঁচড়াপাড়া গ্রামে তাঁর জন্ম।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহসে যুগসন্ধির কবি হিসেবে পরিচিত।
- ১৭০০-১৮৬০ খ্রিষ্টাব্দ কে বাংলা সাহিত্যে যুগসন্ধিকাল ধরা হয়ে থাকে। 
- মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম পুরুষ মাইকেল মধুসূদন, এই দুই মনীষীর মধ্যবর্তীকালে  ঈশ্বরচন্দ্র গুপ্তের আবির্ভাব।
- তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা বৈশিষ্ট্য সমানভাবে লক্ষ্য করা যায় বলে তাঁকে যুগসন্ধির কবি বলা হয়।
আবার, 
ভারতচন্দ্র রায়ের মৃত্যুর পর থেকে আধুনিকতার যথার্থ বিকাশকাল পর্যন্ত  অর্থাৎ ১৭৬০ থেকে ১৮৬০ সাল পর্যন্ত সময়ে বাংলা সাহিত্যে সৃষ্টির স্বল্পতা, রচনার পরিবেশ-পরিস্থিতি ও বৈশিষ্ট বিবেচনা করে এই পর্যায়কে একটা স্বতন্ত্র যুগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
- কারও মতে এই যুগের পরিধি ১৭৬০ থেকে ১৮৩০ সাল অর্থাৎ ঈশ্বর গুপ্তের আবির্ভাব-পূর্বকাল পর্যন্ত। 
- মধ্যুযুগের শেষ ও  আধুনিকযুগের শুরুর এই সময়কে 'অবক্ষয় যুগ' বলা হয়েছে। 

তাই ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধি এবং অবক্ষয় উভয় যুগের কবি বলা হয়।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন" পঙ্‌ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
  1. ক) বঙ্গসুন্দরী
  2. খ) সঙ্গীত শতক
  3. গ) সারদামঙ্গল
  4. ঘ) প্রেম বাহিনী
ব্যাখ্যা
বিহারীলালের 'বঙ্গসুন্দরী' কবিতার কয়েকটি চরণ -
''সর্বদাই হুহু করে মন,
বিশ্ব যেন মরুর মতন,
চারদিকে ঝালাপালা,
উঃ কি জ্বলন্ত জ্বালা!
অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন।''

বাংলা কাব্যের 'ভোরের পাখি' বিহারীলাল চক্রবর্তী। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে গীতিকবিতা রচনা শিখিয়েছিলেন।
তার রচিত কিছু বিখ্যাত কাব্যগ্রন্থ -
- প্রেম বাহিনী
- সঙ্গীত শতক
- বঙ্গসুন্দরী
- নিসর্গ সন্দর্শন
- সারদামঙ্গল (শ্রেষ্ঠ কাব্য)

উৎস: লাল নীল দীপাবলি, ড. হুমায়ুন আজাদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘রেইনকোট’ গল্পটি রচিত হয়েছে কোন প্রেক্ষাপটে?
  1. ক) দেশভাগ
  2. খ) ভাষা আন্দোলন
  3. গ) উনসত্তরের গণঅভ্যুত্থান
  4. ঘ) মুক্তিযুদ্ধ
ব্যাখ্যা
• আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট গল্পটিতে মনস্তাত্ত্বিক ব্যাপার থাকলেও একটি মূলত প্রতীকী গল্প।
মুক্তিযোদ্ধা শ্যালকের রেইনকোট গায়ে দিয়ে ভীতু প্রকৃতির নুরুল হুদার মধ্যে সঞ্চারিত হয় যে উষ্ণতা, সাহস ও দেশপ্রেম - তারই ব্যঞ্জণাময় প্রকাশ ঘটেছে এ গল্পে।

• 'জাল স্বপ্ন স্বপ্নের জাল' আক্তারুজ্জামান ইলিয়াস রচিত সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে।
• এই গ্রন্থে পাঁচটি গল্প সংকলিত হয়েছে:
- প্রেমের গপ্পো,
- ফোঁড়া,
- জাল স্বপ্ন, স্বপ্নের জাল,
- কান্না,
- রেইনকোট।

উৎস: সাহিত্য পাঠ, একাদশ-দ্বাদশ শ্রেণির বোর্ড বই।
.
নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্মস্থান-
  1. ক) কাঁঠালপাড়া
  2. খ) কাচড়াপাড়া
  3. গ) পায়রাবন্দ
  4. ঘ) বাউইগাছি
ব্যাখ্যা
• বেগম রোকিয়া সাখাওয়াত হোসেন (১৮৮০-১৯৩২) রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার অন্তর্গত 'পায়রাবন্দ' গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, সমাজ সংস্কারক, নারী জাগরণ ও নারী অধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত‌।
- তাঁকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- 'পদ্মরাগ' তাঁর রচিত উপন্যাস।

তাঁর অন্যান্য সাহিত্যকর্ম:
- সুলতানার স্বপ্ন (উপন্যাস, ইংরেজিতে রচিত)
- অবরোধবাসিনী
- মতিচুর (প্রবন্ধ)।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয় একুশের কোন গানটি?
  1. ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
  2. খ) ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
  3. গ) ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না
  4. ঘ) মা গো ওরা বলে
ব্যাখ্যা
• আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয়। 
১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে'ও এটি প্রকাশিত হয়। 
ঢাকা কলেজের ছাত্র বান্ধবকুটির মেসনিবাসী আবদুল গাফ্‌ফার চৌধুরীর কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে ১৯৫৪ সালের প্রভাতফেরিতে এবং এরপর থেকে নিয়মিত। এ ছাড়া একাধিক কবি লিখেছেন একুশের গান, যদিও সেগুলো প্রভাতফেরিতে গাওয়া হয়নি।

• একুশের প্রথম গান রচনা করেন ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক। গানটির প্রথম চরণ- ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না।
- ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় এ গানটি প্রথম গাওয়া হয়।
- এটা ছিলো তখনকার দিনে রাজপথের গান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' গবেষণা পত্রের রচয়িতা কে?
  1. ক) আনিসুজ্জামান
  2. খ) আবদুল হাই
  3. গ) আবদুল কাদির
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
অধ্যাপক ড. আনিসুজ্জামান রচিত গবেষণা পত্র 'মুসলিম মানস ও বাংলা সাহিত্য'।
- ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 'ইংরেজি আমলের বাংলা সাহিত্যে বাঙালি মুসলমানদের চিন্তাধারা (১৭৫৭-১৯১৮)' শিরোনামে ডক্টরেট অর্জন করেন। 
- এই গবেষণা পত্রকে তিনি 'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪) গ্রন্থরূপ দেন। 

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম:
- স্বরূপের সন্ধানে, 
- আঠারো শতকের বাংলা চিঠি, 
- বাঙালি নারী: সাহিত্য ও সমাজে, 
- কাল নিরবধি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত ছিলেন কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) মাইকেল মধুসূদন দত্ত
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে সব্যসাচী লেখক হিসেবে পরিচিত ছিলেন বুদ্ধদেব বসু। 

• বুদ্ধদেব বসু ছিলেন তিরিশের দশকের একজন সাহিত্যিক, সমালোচক,  সম্পাদক।
- ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম।
- তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে।
- শুধু কবিতা নয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বুদ্ধদেবের স্বচ্ছন্দ বিচরণ ছিল।
- তিনি রোম্যান্টিক কবিচেতনার অধিকারী ছিলেন; তবে পরবর্তীকালে তিনি আবেগ অপেক্ষা মননশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
- মননশীল প্রবন্ধ ও সাহিত্য-সমালোচনায় তিনি সূক্ষ্ম বুদ্ধিবৃত্তির পরিচয় দিয়েছেন।
- তাঁর গদ্যশৈলীতে আছে ব্যক্তিত্বের ছাপ।
- পদ্যগদ্য মিলিয়ে তাঁর গ্রন্থসংখ্যা শতাধিক।
- রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যে তাঁকে সব্যসাচী লেখক বলা হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১০.
আহমদ ছফা রচিত বিখ্যাত গ্রন্থ-
  1. ক) যদ্যপি আমার গুরু
  2. খ) নন্দিত নরকে
  3. গ) হাঙ্গর নদী গ্রেনেড
  4. ঘ) সংশপ্তক
ব্যাখ্যা
'যদ্যপি আমার গুরু' বাংলাদেশের অগ্রণী চিন্তাবিদ ও কথাসাহিত্যিক আহমদ ছফা রচিত একটি বিখ্যাত স্মৃতিচারণমূলক গ্রন্থ।
- দীর্ঘ স্মৃতিচারণ মূলক রচনাটি ১৯৯৮ খ্রিষ্টাব্দে বই আকারে প্রকাশের আগে দৈনিক বাংলাবাজার পত্রিকার সাহিত্য পাতায় প্রায় চার মাস ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়েছিল।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিংবদন্তি জাতীয় অধ্যাপক আবদুর রাজ্জাকের সাথে লেখকের বিভিন্ন বিষয়ে কথোপকথনসমূহের বিবরণ পাওয়া যায় এই গ্রন্থে। 
- লেখক দীর্ঘ ২৭ বছর ধরে রাজ্জাক স্যারের সান্নিধ্য লাভ করেছেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- সূর্য তুমি সাথী,
- উদ্ধার,
- একজন আলী কেনানের উত্থান পতন,
- অলাতচক্র,
- ওঙ্কার,
- গাভীবৃত্তান্ত,
- অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী,
- পুষ্পবৃক্ষ ও
- বিহঙ্গ পুরাণ। 

অন্যদিকে,
- নন্দিত নরকে রচয়িতা হুমায়ুন আহমেদ ।
- সংশপ্তক উপন্যাসটি রচনা করেন শহীদুল্লাহ কায়সার ।
- হাঙ্গর নদী গ্রেনেড রচয়িতা সেলিনা হোসেন

উৎস: দৈনিক প্রথম আলো এবং বাংলাপিডিয়া।
১১.
আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক কোনটি?
  1. ক) বর্ণচোর
  2. খ) অনিল বাগচির একদিন
  3. গ) নরকের লাল গোলাপ
  4. ঘ) জন্ম যদি তব বঙ্গে
ব্যাখ্যা
• 'নরকে লাল গোলাপ' আলাউদ্দিন আল আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।

• এছাড়াও তাঁর রচিত অন্যান্য নাটকঃ
- মায়াবী প্রহর,
- মরক্কোর জাদুঘর,
- সংবাদ শেষাংশ,
- ধন্যবাদ ইত্যাদি।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ভোরের নদীর মোহনায় জাগরণ,
- মানচিত্র,
- লেলিহান পান্ডুলিপি,
- নিখোঁজ সনেটগুচ্ছ,
- সূর্য জ্বালার স্বপ্ন ইত্যাদি।

অন্যদিকে
'বর্ণচোর' - মমতাজ উদ্দিন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
'জন্ম যদি তব বঙ্গে' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গল্প।
'অনিল বাগচির একদিন' হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
“চাষার দুক্ষু” বেগম রোকেয়া রচিত-
  1. ক) কাব্য
  2. খ) গল্পগ্রন্থ
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
• “চাষার দুক্ষু” বেগম রোকেয়া রচিত - প্রবন্ধ 

• বাংলায় নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া তার স্বামীর অনুপ্রেরণায় সাহিত্য চর্চা শুরু করেন।
- তিনি সমাজের প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে লেখনি ধারণ করেন ।
- নারীর অধিকার আদায়ে তিনি প্রতিষ্ঠা করেন মুসলিম মহিলা সমিতি |

• তার অন্যান্য বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ:
- মতিচুর( তার প্রথম রচিত গ্রন্থ)
- অবরোধবাসিনী

• উপন্যাস:
- পদ্মরাগ
- সুলতানার স্বপ্ন

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্য পাঠ একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৩.
আবু জাফর শামসুদ্দীন সম্পাদিত পত্রিকায় নাম কী?
  1. ক) ইত্তেফাক
  2. খ) সমকাল
  3. গ) ইত্তেহাদ
  4. ঘ) ইনসাফ
ব্যাখ্যা
আবু জাফর শামসুদ্দীন সম্পাদিত পত্রিকায় নাম = 'ইত্তেহাদ'। 
- ১৯৪৬ সালে তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দির 'ইত্তেহাদ' পত্রিকার সম্পাদক হন। 
- ১৯৪৮ পর্যন্ত কর্মরত ছিলেন। 

আবু জাফর শামসুদ্দীন একজন  সাংবাদিক, সাহিত্যিক।
তিনি ১৯১১ সালের ১২ মার্চ  ঢাকা জেলার গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে জন্ম। 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান,
- পদ্মা মেঘনা যমুনা,
- সংকর সংকীর্তন,
- দেয়াল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৪.
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে অমিয় চক্রবর্তী রচিত কবিতার নাম কী?
  1. ক) বাংলাদেশ
  2. খ) বাংলা ছাড়ো
  3. গ) রিপোর্ট ১৯৭১
  4. ঘ) উচ্চারণগুলি শোকের
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে অমিয় চক্রবর্তী রচিত কবিতার নাম 'বাংলাদেশ'। 
- ত্রিশের দশকের শীর্ষস্থানীয় আধুনিক কবি অমিয় চক্রবর্তী। 
- তিনি ছিলেন একজন কবি, গবেষক ও শিক্ষাবিদ।
-  অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫।
কবিতাটি নিম্নরূপ- 

 কল্যাণীর ধারাবাহী যে-মাধুরী বাংলা ভাষায়
গড়েছে আত্মীয় পল্লী, যমুনা-পদ্মার তীরে তীরে
রূপোলি জলের ধারে, আম-জাম-নারকেল ঘেরা
আমন ধানের খেতে শ্রুতিময় তারি অন্তলীন
বাণী শোনো প্রাত্যাহিক-বহু মিশ্র প্রাণের সংসারে
সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী
কোরানে পুরাণে শিল্পে, পালা-পার্বণের ঢাকে-ঢোলে
আউল বাউল নাচে; পুণ্যাহের সানাই রঞ্জিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়, মাঝি
পাল তোলে, তাঁতি বোনে, খড়ে-ছাওয়া ঘরের আঙনে
মাঠে ঘাটে- শ্রমসঙ্গী নানাজাতিধর্মের বসতি
চিরদিন বাংলাদেশ- (সংক্ষিপ্ত)
                     

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
বিখ্যাত 'পদ্মা নদীর মাঝি' উপন্যাসের চরিত্র নয় কোনটি?
  1. ক) ধনঞ্জয়
  2. খ) নবকুমার
  3. গ) শীতলবাবু
  4. ঘ) হোসেন মিয়া
ব্যাখ্যা
নবকুমার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা' উপন্যাসের চরিত্র। 

মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস 'পদ্মা নদীর মাঝি' ১৯৩৪ সাল থেকে ‘পূর্বাশা’ পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হতে থাকে।
- এটি গ্রন্থাকারে প্রকাশ ১৯৩৬ সালে।
- কুবের ‘পদ্মা নদীর মাঝি' উপন্যাসের প্রধান চরিত্র।  
উল্লেখযোগ্য চরিত্র: 
 - কপিলা
- মালা,
- হোসেন মিয়া,
- ধনঞ্জয়,
- শীতলবাবু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'নদী নিঃশেষিত হলে' আনোয়ার পাশা রচিত-
  1. ক) কাব্য
  2. খ) উপন্যাস
  3. গ) গল্পগ্রন্থ
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
• 'নদী নিঃশেষিত হলে' আনোয়ার পাশা রচিত- কাব্য।

• আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
রাজশাহী কলেজে বিএ শ্রেণীতে অধ্যয়নকালে তিনি রচনা করেন ‘হাস্নাহেনা’ শিরোনামে একটি রম্যরচনা।
শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা (১৫ এপ্রিল ১৯২৮-১৪ ডিসেম্বর ১৯৭১) রচিত ‘রাইফেল রোটি আওরাত’ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা বাংলা সাহিত্যের একমাত্র উপন্যাস।

• উপন্যাস:
নীড় সন্ধানী
নিষুতিরাতের গাথা
রাইফেল রোটি আওরাত

• গল্পগ্রন্থ:
নিরুপায় হরিণী

• কাব্য:
নদী নিঃশেষিত হলে
সমুদ্র শঙ্খলতা উজ্জয়িনী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
শেখ ওয়াজেদ আলি রচিত প্রবন্ধগ্রন্থ কোনটি?
  1. ক) বিশ শতকের মেয়ে
  2. খ) ভবিষ্যতের বাঙালী
  3. গ) বিশ শতকের বাঙালি
  4. ঘ) স্বরূপের সন্ধানে
ব্যাখ্যা
শেখ ওয়াজেদ আলি একজন প্রাবন্ধিক, গল্পলেখক ও ভ্রমণকাহিনী রচয়িতা।
তিনি ১৮৯০ সালের ৪ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের হুগলি জেলার  শণ্ঠীরামপুর মহকুমার বড় তাজপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- এস ওয়াজেদ আলির প্রথম প্রবন্ধ ’অতীতের বোঝা’ ১৯১৯ সালে প্রমথ চৌধুরী সম্পাদিত সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৩২ সালে গুলিস্তাঁ নামে একটি বাংলা মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদনা ও প্রকাশ করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
প্রবন্ধ
- জীবনের শিল্প
- প্রাচ্য ও প্রতীচ্য 
- ভবিষ্যতের বাঙালী 
- আকবরের রাষ্ট্র সাধনা
- মুসলিম সংস্কৃতির আদর্শ;

অন্যদিকে,
• 'স্বরূপের সন্ধানে' গ্রন্থটির রচিয়তা অধ্যাপক ড. আনিসুজ্জামান
• আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ - 'বিশ শতকের বাঙালি',
• ড. নীলিমা ইব্রাহিম রচিত উপন্যাস- বিশ শতকের মেয়ে

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
'কোন এক মাকে' কবিতার রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. খ) আ-ন-ম গাজীউল হক
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) মাহবুব-উল-আলম
ব্যাখ্যা
‘কোন এক মাকে'- কবিতাটির রচয়িতা - আবু জাফর ওবায়দুল্লাহ।
কবিতাটি নিম্নরূপ- 

কুমড়ো ফুলে-ফুলে,
নুয়ে প’ড়েছে লতাটা,
সজনে ডাঁটায়
ভরে গেছে গাছটা, 
আর আমি
ডালের বড়ি শুকিয়ে রেখেছি।
খোকা তুই কবে আসবি ?
কবে ছুটি? (সংক্ষিপ্ত) 

তাঁর উল্লেখযােগ্য কবিতা হলাে :
- আমি কিংবদন্তীর কথা বলছি ও
- কোন এক মাকে (কুমড়াে ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা)।

কাব্যগ্রন্থসমূহ:
- কখনাে রং কখনাে সুর (১৯৭০),
- কমলের চোখ (১৯৭৪),
- আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৯৩) ইত্যাদি৷

উৎসঃ বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
বাংলা সাহিত্যে বিজ্ঞান লেখক হিসেবে পরিচিত কে?
  1. ক) আবদুল কাদির
  2. খ) আবদুল্লাহ আল-মুতী
  3. গ) আবদুল্লাহ আল মামুন
  4. ঘ) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
• আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন একজন জনপ্রিয় বিজ্ঞান লেখক, শিক্ষাবিদ ও প্রশাসক।
- মূলত বিজ্ঞান লেখক হিসেবে তিনি পরিচিত। 
- তিনি ‘মুকুল’ নামে ছোটদের ম্যাগাজিনের সম্পাদনার দায়িত্ব পালন করেছেন।
- তিনি এদেশে বিজ্ঞানকে ছোটদের মধ্যে জনপ্রিয় করার পথিকৃৎ।
- তাঁর প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ ও শিক্ষা বিষয়ক বইয়ের সংখ্যা ২৮।
- আবদুল্লাহ আল-মুতী প্রকাশিত প্রথম বইয়ের নাম ‘এসো বিজ্ঞানের রাজ্যে।’ 

• তাঁর রচিত অন্যান্য গ্রন্থ সমূহ-
- এসো বিজ্ঞানের রাজ্যে
- আবিষ্কারের নেশায়
- বিজ্ঞাব ও মানুষ
- সাগরের রহস্যপুরী
- তারার দেশের হাতছানি
- বিজ্ঞানের বিস্ময়
- শিক্ষা ও বিজ্ঞান ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২০.
কোন বিখ্যাত সাহিত্যিক ঐতিহাসিক কাগমারি সম্মেলন প্রস্তুতি কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন?
  1. ক) আবুল মনসুর আহমদ
  2. খ) আবু জাফর শামসুদ্দীন
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
- কাগমারি সম্মেলন হলো ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার কাগমারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের চতুর্থ কাউন্সিল ও সাংস্কৃতিক সম্মেলন।
- আবু জাফর শামসুদ্দীন ঐতিহাসিক  কাগমারি সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় আহ্বায়কের দায়িত্ব পালন করেন। 

• আবু জাফর শামসুদ্দীন প্রথম জীবনে মানবেন্দ্রনাথ রায়ের (এম.এন রায়) ‘র‌্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির’ সঙ্গে যুক্ত ছিলেন।
- পরে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে  ন্যাপ (১৯৫৭) গঠিত হলে তার প্রাদেশিক সাংগঠনিক কমিটির সদস্য নির্বাচিত হন।
- তিনি ঐতিহাসিক  কাগমারি সম্মেলন প্রস্তুতি কমিটির কেন্দ্রীয় আহবায়কের দায়িত্ব পালন করেন।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল।
- মৃত্যুর পূর্ব পর্যন্ত ‘অল্পদর্শী’ ছদ্মনামে দৈনিক সংবাদে ‘বৈহাসিকের পার্শ্বচিন্তা’ শীর্ষক সাপ্তাহিক কলাম লিখে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
- তাঁর প্রথম উপন্যাস 'পরিত্যক্ত স্বামী' প্রকাশিত হয় ১৯৪৭ সালে।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- ভাওয়াল গড়ের উপাখ্যান 
- পদ্মা মেঘনা যমুনা 
- সংকর সংকীর্তন 
- দেয়াল

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
অতুলপ্রসাদ সেনের গানের সঙ্কলনের নাম কী?
  1. ক) আফতাব সঙ্গীত
  2. খ) গীতরত্ন
  3. গ) ভাটির চিঠি
  4. ঘ) কয়েকটি গান ও গীতিগুঞ্জ
ব্যাখ্যা
• অতুলপ্রসাদ সেন রচিত গানের সঙ্কলনের নাম 'কয়েকটি গান ও গীতিগুঞ্জ'
- এটি প্রকাশিত হয় ১৯৩১ খ্রিষ্টাব্দে। 

• অতুলপ্রসাদ সেন (১৮৭১-১৯৩৪) ছিলেন একজন কবি, গীতিকার ও গায়ক।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন৷
- তার রচিত গানের সংখ্যা প্রায় দুশটি৷ 

- ‘মোদের গরব, মোদের আশা/ আ মরি বাংলা ভাষা’ বিখ্যাত গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
এ গান বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে। গানটির আবেদন আজও অম্লান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২২.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ নয় কোনটি?
  1. ক) শব্দ মঞ্জুরী
  2. খ) বোধোদয়
  3. গ) ইতিহাসমালা
  4. ঘ) আখ্যান মঞ্জুরী
ব্যাখ্যা
• উইলিয়াম কেরি রচিত গ্রন্থ- কথোপকথন ও ইতিহাসমালা।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জুরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা,
- শব্দ মঞ্জুরী ইত্যাদি।

বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি। 

- বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম :-
- শকুন্তলা
- সীতার বনবাসের
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৩.
A = { - 1, 0 ,1, 2} এবং B = { } হলে A ∩ B এর মান কত?
  1. ক) { - 1, 0 ,1, 2}
  2. খ) {0 ,1, 2}
  3. গ) { - 1, 0, 2}
  4. ঘ) { }
ব্যাখ্যা
প্রশ্ন: A = { - 1, 0 ,1, 2} এবং B = { } হলে A ∩ B এর মান কত?

সমাধান: 
A = { - 1, 0 ,1, 2}
B = { }

A ∩ B = { - 1, 0 ,1, 2} ∩ { } = { }
২৪.
'ARCHIVED' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যায়? 
  1. ক) 120
  2. খ) 240
  3. গ) 360
  4. ঘ) 336
ব্যাখ্যা
প্রশ্ন : 'ARCHIVED' শব্দটি হতে প্রতিবারে তিনটি করে বর্ণ নিয়ে কতপ্রকারে সাজানো যায়? 

সমাধান: 
'ARCHIVED' শব্দটিতে ৮টি বর্ণ। 
প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা = 8P3 = 336
২৫.
৪, ৬, ৭, ১৮, ১২, ১৯, ৮, ১৪, ১৭, ২১ সংখ্যাগুলোর মধ্যক কত? 
  1. ক) ১৫
  2. খ) ১৪
  3. গ) ১৩
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬, ৭, ১৮, ১২, ১৯, ৮, ১৪, ১৭, ২১ সংখ্যাগুলোর মধ্যক কত? 

প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই,
৪, ৬, ৭, ৮, ১২, ১৪, ১৭, ১৮, ১৯, ২১
এখানে,
n  = ১০ 

মধ্যক = {(১০/২) তম পদ ও (১০/২) + ১ তম পদের যোগফল}/২
          = { ৫তম পদ ও ৬ তম পদের যোগফল}/২  
         =(১২ + ১৪)/২
         = ২৬/২
         = ১৩
২৬.
'COMMENT' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 
  1. ক) 2330
  2. খ) 2520
  3. গ) 2650
  4. ঘ) 2180
ব্যাখ্যা
প্রশ্ন: 'COMMENT' শব্দটির বিন্যাস সংখ্যা কত? 

সমাধান:
'COMMENT' শব্দটিতে মোট বর্ণ ৭টি 
M = ২টি 

মোট বিন্যাস = 7!/2!
= 5040/2
= 2520

২৭.
6টি পুরস্কার 4 জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 
  1. ক) 66
  2. খ) 44
  3. গ) 64
  4. ঘ) 46
ব্যাখ্যা
প্রশ্ন: 6টি পুরস্কার 4 জন বালকের মধ্যে কত উপায়ে বিতরণ করা যেতে পারে? 

সমাধান: 
বালকের সংখ্যা n = 4 জন
পুরস্কার r = 6টি 


পুরস্কার বিতরণ করা যেতে পারে = nr
                                                   = 46
২৮.
52 খানা তাস হতে 1 খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত ? 
  1. ক) 3/4
  2. খ) 1/4
  3. গ) 1/13
  4. ঘ) 1/52
ব্যাখ্যা
প্রশ্ন: 52 খানা তাস হতে ১ খানা তাস দৈবভাবে উঠানো হল। হরতন না হওয়ার সম্ভাবনা কত ? 

সমাধান: 
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।

হরতন হওয়ার সম্ভাবনা = 13/52 = 1/4
হরতন না হওয়ার সম্ভাবনা = 1 - (1/4)
                                       = (4 - 1)/4 = 3/4
২৯.
'MEDICINE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর M ও শেষ অক্ষর D থাকে?
  1. ক) 180
  2. খ) 160
  3. গ) 140
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: 'MEDICINE' শব্দটিকে কত প্রকারে সাজানো যায় যেন ১ম অক্ষর M ও শেষ অক্ষর D থাকে?

সমাধান: 
MEDICINE শব্দে 8টি  বর্ণ আছে।  যেখানে 
E = 2টি
I = 2টি

১ম অক্ষর M ও শেষ অক্ষর D, বাকী থাকবে 6টি অক্ষর

∴ সাজানো যাবে = 6!/(2!2!)
                         = 180 উপায়ে
৩০.
একটি থলেতে ১৫টি সাদা বল ও ১০টি লাল বল আছে। ইচ্ছেমত প্রতিবার ২টি করে বল তোলা হলে বলগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৩/৫
  2. খ) ১/২৫
  3. গ) ১/১৫
  4. ঘ) ১/২ 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ১৫টি সাদা বল ও ১০টি লাল বল আছে। ইচ্ছেমত প্রতিবার ২টি করে বল তোলা হলে বলগুলো একই রঙের হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
সাদা বল = ১৫টি 
লাল বল = ১০টি 

দুটি বল সাদা হওয়ার সম্ভাবনা  = (১৫/২৫) × (১৪/২৪) = ৭/২০
দুটি বল লাল হওয়ার সম্ভাবনা  = (১০/২৫) × (৯/২৪) = ৩/২০

বল দুইটি একই রঙের হওয়ার সম্ভাবনা =  (৭/২০) + (৩/২০)  
                                                            = (৭ + ৩)/২০ = ১০/২০ = ১/২ 
৩১.
3টি শূন্য পদের জন্য 12 জন প্রার্থী আছে। একজন ভোটার 3 টির বেশি ভোট দিতে পারবেন না। তিনি কত প্রকারে ভোট দিতে পারবেন ?
  1. ক) 360
  2. খ) 240
  3. গ) 180
  4. ঘ) 298
ব্যাখ্যা
প্রশ্ন: 3টি শূন্য পদের জন্য 12 জন প্রার্থী আছে। একজন ভোটার 3 টির বেশি ভোট দিতে পারবেন না। তিনি কত প্রকারে ভোট দিতে পারবেন ?

সমাধান:
একজন ভোটার 12 জন প্রার্থীর মধ্যে 1 জনকে বা 2 জনকে বা 3 জনকে ভোট দিতে পারবেন। নির্ণেয় ভোট দেয়ার উপায় = 12C1 + 12C2 + 12C3
= 12 + 66 + 220
= 298
৩২.
A = {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক} হলে A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে- 
  1. ক) {3, 6, 12, 24}
  2. খ) {4, 6, 12, 24}
  3. গ) {3, 6, 18, 24}
  4. ঘ) {2, 6, 12, 24}
ব্যাখ্যা
প্রশ্ন: A = {x ∈ N : x, 24 এর গুণনীয়ক এবং 3 এর গুণিতক} হলে A কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে হবে- 

সমাধান: 
24 এর গুণনীয়ক গুলো হলো = 1, 2, 3, 4, 6, 8, 12, 24
গুণনীয়ক গুলোর মধ্যে 3, 6, 12, 24 হলো 3 এর গুণিতক

নির্ণেয় সেট A = {3, 6, 12, 24}
৩৩.
১ থেকে ২৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টির গড় কত? 
  1. ক) ১৪
  2. খ) ১৫
  3. গ) ১৬
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ২৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার সমষ্টির গড় কত? 

সমাধান: 
১ হতে ২৯পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি ={২৯(২৯ + ১)}/২
                                                                   = (২৯ × ৩০)/২
                                                                   = ২৯ × ১৫
১ থেকে ২৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (২৯ × ১৫)/২৯ = ১৫
৩৪.
ইংরেজি প্রশ্নপত্রে দুইটি গ্রুপের প্রতিটি গ্ৰুপে 5টি করে প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থীকে 6টি করে প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু কোনো গ্ৰুপ থেকে 4টির বেশি উত্তর দিতে পারবে না। পরীক্ষার্থী কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে? 
  1. ক) 180
  2. খ) 160
  3. গ) 200
  4. ঘ) 220
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি প্রশ্নপত্রে দুইটি গ্রুপের প্রতিটি গ্ৰুপে 5টি করে প্রশ্ন আছে। একজন পরীক্ষার্থীকে 6টি করে প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু কোনো গ্ৰুপ থেকে 4টির বেশি উত্তর দিতে পারবে না। পরীক্ষার্থী কত প্রকারে প্রশ্নগুলো বাছাই করতে পারবে? 


সমাধান: 
                   গ্ৰুপ(১)- ৫                গ্ৰুপ(২)- ৫  
1)                  4                              2
2)                   3                             3
3)                   2                             4 

১) নং ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায় = 5C4 × 5C2 = 5 × 10 = 50 
২)নং ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায় = 5C3 × 5C3 = 10 × 10 =100 
৩)নং ক্ষেত্রে প্রশ্ন বাছাইয়ের উপায় =  5C2 × 5C4 = 10 × 5 =50


প্রশ্ন বাছাইয়ের মোট উপায় = 50 + 100  + 50 = 200
৩৫.
প্রদত্ত চিত্রে হতে A ∩ B  = কত? 
  1. ক) {3}
  2. খ) {3, 5}
  3. গ) {3, 4}
  4. ঘ) {2, 3}
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে হতে A ∩ B  = কত? 
 
A = {1, 2, 3, 4}
B = {2, 3, 5, 7}

A ∩ B = {1, 2, 3, 4} ∩ {2, 3, 5, 7} = {2, 3}
৩৬.
একজন ব্যক্তির 5 জন বন্ধু আছে। সে কত উপায়ে তার 5 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবে? 
  1. ক) 31
  2. খ) 30
  3. গ) 20
  4. ঘ) 21
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির 5 জন বন্ধু আছে। সে কত উপায়ে তার 5 জন বন্ধুকে দাওয়াত দিতে পারবে? 

সমাধান: 
দাওয়াত দিতে পারবে = 5C1 +5C2 + 5C3 + 5C4  + 5C5
                                 = 5 + 10 + 10 + 5 + 1 = 31
৩৭.
20Cr = 20Cr + 2 হলে rC5 = কত?
  1. ক) 115
  2. খ) 126
  3. গ) 158
  4. ঘ) 240
ব্যাখ্যা
প্রশ্ন: 20Cr = 20Cr + 2 হলে rC5 = কত?

সমাধান: 
20Cr = 20Cr + 2 
r + r + 2 = 20
2r + 2 = 20
2r = 20 - 2
2r = 18
r = 9

rC5 =9C5 =126
৩৮.
একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
  1. ক) ১/২
  2. খ) ২/৩
  3. গ) ১/৬
  4. ঘ) ৫/৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে বিজোড় সংখ্যা অথবা তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?

সমাধান: 
ছক্কা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল হলো {১, ২, ৩, ৪, ৫, ৬}
এদের মধ্যে  বিজোড় সংখ্যা {১, ৩, ৫} এবং ৩ দ্বারা বিভাজ্য {৩, ৬}
∴ জোড় সংখ্যা অথবা ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা {১, ৩, ৫, ৬}
∴ সম্ভাবনা = ৪/৬ = ২/৩
৩৯.
একটি সামাজিক অনুষ্ঠানে 15 জন লোক প্রত্যেক প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করলে তা কত উপায়ে করা যাবে?
  1. ক) 105
  2. খ) 210
  3. গ) 30
  4. ঘ) 360
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামাজিক অনুষ্ঠানে 15 জন লোক প্রত্যেক প্রত্যেকের সাথে শুভেচ্ছা বিনিময় করলে তা কত উপায়ে করা যাবে? 

সমাধান: 
উপায় সংখ্যা =nC2 
= 15C2
= 105
৪০.
A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: A সেটের প্রকৃত উপসেটের সংখ্যা 15 হলে, A সেটের উপাদান সংখ্যা কত? 

সমাধান: 
আমরা জানি,
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n - 1 এবং উপসেট = 2n

A এর প্রকৃত উপসেটের সংখ্যা = 15
2n - 1 = 15
2n = 15 + 1
2n = 16
2n = 24
n = 4

A সেটের উপাদান সংখ্যা = 4 
৪১.
একটি বাক্সে ৫টি সাদা, ৭টি লাল এবং ৮টি কালো বল আছে। এলোমেলো ভাবে ৩টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/২০
  2. খ) ৭/২২৮
  3. গ) ৭/১২০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৫টি সাদা, ৭টি লাল এবং ৮টি কালো বল আছে। এলোমেলো ভাবে ৩টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল হওয়ার সম্ভাবনা কত? 

দেয়া আছে 
সাদা বল আছে = ৫টি
লাল বল আছে = ৭টি
কালো বল আছে = ৮টি 
মোট বল  = (৫ + ৭ + ৮)টি  = ২০টি 

২০টি বলের মধ্যে ৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = ২০C
৭টি বলের মধ্যে ৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = C


৩টি বল লাল হওয়ার সম্ভাবনা = C/২০C
= ৩৫/১১৪০
= ৭/২২৮
৪২.
'PICTURE' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?
  1. ক) 360
  2. খ) 480
  3. গ) 840
  4. ঘ) 720
ব্যাখ্যা
প্রশ্ন: 'PICTURE' শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট কতভাবে সাজানো যাবে?

সমাধান: 
'PICTURE' শব্দটিতে মোট বর্ণ আছে 7টি 
Vowel আছে 3টি 
Vowel তিনটিকে একটি ধরে মোট বর্ণ 5টি 
5টি বর্ণকে সাজানো যায় = 5!
Vowel  তিনটিকে সাজানো যায় =3!

স্বরবর্ণগুলোকে একত্রে রেখে মোট সাজানো যাবে = 5! × 3! 
                                                                           =120 × 6 
                                                                            = 720
৪৩.
R = {x, y, z} হলে R এর উপসেট সংখ্যা কত? 
  1. ক) 8
  2. খ) 7
  3. গ) 3
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: R = {x, y, z} হলে R এর উপসেট সংখ্যা কত? 

সমাধান: 
কোন সেটের উপাদান সংখ্যা n হলে ঐ সেটের প্রকৃত উপসেট = 2n-1 এবং উপসেট = 2n
R এর উপাদান সংখ্যা n = 3 
R এর উপসেট = 23 = 8 
৪৪.
৪, ৬, ৭, এবং ক এর গড় মান ৬.৫ হলে ক এর মান কত? 
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ৪, ৬, ৭, এবং ক এর গড় মান ৬.৫ হলে ক এর মান কত? 

সমাধান: 
(৪ + ৬ + ৭ + ক)/৪ = ৬.৫ 
(১৭ + ক )/৪ = ৬.৫
১৭ + ক = ২৬
ক = ২৬ - ১৭
ক = ৯ 
৪৫.
একটি বাক্সে বিভিন্ন আকারের ৭টি সবুজ, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলোভাবে ১টি বল তুলে নেয়া হলো। বলটি সবুজ বা কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/২২
  2. খ) ৯/২২
  3. গ) ৬৩/৪৮৪
  4. ঘ) ৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে বিভিন্ন আকারের ৭টি সবুজ, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলোভাবে ১টি বল তুলে নেয়া হলো। বলটি সবুজ বা কালো হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান: 
সবুজ বল = ৭টি ,
কালো বল = ৯টি 
সাদা বল = ৬টি 

মোট বল = (৭ + ৯ + ৬)টি 
= ২২টি 

বলটি সবুজ হওয়ার সম্ভাবনা = ৭/২২
বলটি কালো হওয়ার সম্ভাবনা = ৯/২২

বলটি সবুজ বা কালো হওয়ার সম্ভাবনা = (৭/২২) + (৯/২২)
= (৭ + ৯)/২২
= ১৬/২২
= ৮/১১
৪৬.
X = {3, 5, 7, 9, 11} কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে - 
  1. ক) X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 2 < x < 13}
  2. খ) X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 < x ≤ 11}
  3. গ) X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
  4. ঘ) ক ও গ
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নে ভুল ছিল। তাই প্রশ্নের উত্তর তুলে দেওয়া হয়েছে। X সেট থেকে 9 বাদ যাবে। 

প্রশ্ন: X = {3, 5, 7, 11} কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে পাওয়া যাবে - 

সমাধান: 
এখানে 
উপাদানগুলো 2 থেকে বড় 13 থেকে ছোট মৌলিক সংখ্যা। 
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 2 < x < 13}
X = {x ∈ N : মৌলিক সংখ্যা এবং 3 ≤ x ≤ 11}
৪৭.
১/৮, ১/৬, ৭/১২ এর গড় কত?
  1. ক) ৫/১২
  2. খ) ৭/২৪
  3. গ) ১১/৩৬
  4. ঘ) ৯/৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১/৮, ১/৬, ৭/১২ এর গড় কত?

সমাধান: 
১/৮, ১/৬, ৭/১২ এর সমষ্টি = (১/৮) + (১/৬) + (৭/১২)
                                         = (৩ + ৪ + ১৪)/২৪
                                         = ২১/২৪

নির্ণেয় গড় = (২১/২৪) ÷ ৩ 
                  = (২১/২৪) × (১/৩)
                   = ৭/২৪