পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়45 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
পরীক্ষা – ২৩ ফুল মডেল টেস্ট - ৫ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর মডেল টেস্ট]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪০ প্রশ্ন

.
'পূর্বাহ্ণ' শব্দের সঠিক বিপরীতার্থক কোনটি?
  1. ক) মধ্যাহ্ন
  2. খ) সায়াহ্ন
  3. গ) অপরাহ্ণ
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
- 'পূর্বাহ্ণ' শব্দের সঠিক বিপরীতার্থক হচ্ছে 'অপরাহ্ণ'।

অন্য অপশনগুলো:
• পূর্বাহ্ণ:
- এর অর্থ হচ্ছে দিবসের প্রথম অর্ধ, পূর্ববর্তী সময়।

• অপরাহ্ণ:
- এর অর্থ মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

• পরাহ্ণ:
- এর অর্থ হচ্ছে অপরাহ্ণ, বৈকাল।

• সায়াহ্ন:
- এর অর্থ হচ্ছে সন্ধ্যা, সাঁঝ।

উৎসঃ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
ছুরি হাতে একবার ধরা পড়লে নির্ঘাত লাল ঘরের ভাত খেতে হবে- এখানে 'লাল ঘরের ভাত খাওয়া' প্রবাদটির অর্থ কোনটি?
  1. ক) ধুনা তুলার মতো ছিন্নবিচ্ছিন্ন হওয়া।
  2. খ) দর্প চূর্ণ হওয়া।
  3. গ) প্রহার করে শায়েস্তা করা।
  4. ঘ) জেলে অবস্থান।
ব্যাখ্যা
- 'লাল ঘরের ভাত খাওয়া' প্রবাদটির অর্থ হচ্ছে জেলে অবস্থান।
বাক্য গঠন: ছুরি হাতে একবার ধরা পড়লে নির্ঘাত লাল ঘরের ভাত খেতে হবে।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
থোঁতা মুখ ভোঁতা হলো (দর্প চূর্ণ হওয়া) - অমন বেফাস কথা বলেই তো তার থোঁতা মুখ ভোঁতা হলো।
তুলোধুনো হওয়া (ধুনা তুলার মতো ছিন্নবিচ্ছিন্ন হওয়া) - গাড়ি দুটো মুখোমুখি সংঘর্ষে একেবারে তুলোধুনো হয়েছে।
ডান্ডা দিয়ে ঠান্ডা (প্রহার করে শায়েস্তা করা) - এখনো বলছি চলে যাও, নইলে পুলিশ এলে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিবে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ‘সমাচার দর্পণ’ কোন ধরনের পত্রিকা ছিল?
  1. ক) ত্রৈমাসিক
  2. খ) মাসিক
  3. গ) ষাণ্মাসিক
  4. ঘ) সাপ্তাহিক
ব্যাখ্যা

• শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ‘সমাচার দর্পণ’ পত্রিকাটি ১৮১৮ সালে প্রকাশিত হয়।
- 'সমাচার দর্পণ' বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।

• 'সমাচার দর্পণ' পত্রিকা: 
- ১৮১৮ সালে হুগলির শ্রীরামপুর থেকে খ্রিষ্টান মিশনারিরা 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করে।
- সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান।
- এটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র। 
- সমাচার দর্পণে প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগে পন্ডিত ছিলেন 'জয়গোপাল তর্কালঙ্কার'।
- প্রথম পর্যায়ে, ১৮১৮ সালের ২৩ মে (শনিবার) সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয়।

• পত্রিকাটিতে যেসব সংবাদ ছাপান হতো:
ক. জজ, কালেক্টর ও অন্য রাজকর্মচারীদের নিয়োগ।
খ. ইংল্যান্ড ও ইউরোপ থেকে আগত সংবাদ এবং দেশের নানা সমাচার।
গ. বাণিজ্যবিষয়ক নতুন সংবাদ।
ঘ. জন্ম, বিবাহ ও মৃত্যুবিষয়ক সংবাদ।
ঙ. ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, পন্ডিতলোক এবং বইয়ের বিবরণ।
চ. গভর্নর কর্তৃক জারিকৃত আইন ও হুকুম প্রভৃতির বিবরণ।
ছ. ইউরোপীয়দের রচিত বই থেকে এবং ইংল্যান্ড হতে আসা বইয়ের শিল্প ও কলকারখানার বিবরণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ?
  1. ক) তালু
  2. খ) জিভ
  3. গ) মূর্ধা
  4. ঘ) আলজিভ
ব্যাখ্যা
- বাগযন্ত্রের মধ্যে সবচেয়ে সচল অঙ্গ 'জিভ'

• জিভ
- মুখগহ্বরের নিচের অংশে জিভের অবস্থান।
- বাগযন্ত্রের মধ্যে জিভ সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ।
- জিভের উচ্চতা, সম্মুখ-পশ্চাৎ অবস্থান এবং মুখগহ্বরের বিভিন্ন অংশের সঙ্গে জিভের স্পর্শের প্রকৃতি অনুযায়ী ধ্বনির বৈচিত্র্য তৈরি হয়।

• প্রদত্ত প্রশ্নের অন্যান্য অপশন:
• আলজিভ
- মুখগহ্বরের কোমল তালুর পিছনে ঝুলন্ত মাংসপিণ্ডের নাম আলজিভ।
- ধ্বনি উচ্চারণের সময়ে কোমল তালুর সঙ্গে আলজিভ নিচে নেমে এলে বাতাস মুখ দিয়ে পুরোপুরি বের না হয়ে খানিকটা নাক দিয়ে বের হয়। এর ফলে নাসিক্য ধ্বনি তৈরি হয় ।

• তালু
- মুখবিবরের ছাদকে বলা হয় তালু।
- তালুর দুটি অংশ - কোমল তালু ও শক্ত তালু।
- অনুনাসিক স্বরধ্বনি উচ্চারণে কোমল তালু নিচে নামে।
- কোমল তালু ও জিভমূলের স্পর্শে কণ্ঠ্যধ্বনি উচ্চারিত হয়।
- দন্তমূলের শুরু থেকে কোমল তালু পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় শক্ততালু।

• মূর্ধা
- শক্ত তালু ও উপরের পাটির দাঁতের মধ্যবর্তী উত্তল মূর্ধা বলে।
- কোনো কোনো ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভ মূর্ধাকে স্পর্শ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২১ সংস্করণ)।
.
Lila plucked a red rose. Here red is a/an-
  1. ক) adverb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) verb
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে red শব্দটি adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।

• Adjective:
- Noun বা Pronoun- কে Qualify করতে বা বিশেষিত করতে যে শব্দ যোগ করা হয় তাকে Adjective বলে।
Example:
Our Cow gives much milk.
He is an Indian.
Lila plucked a red rose.
The mouse is a little animal.
উল্লেখিত বাক্যে 'much' শব্দটি milk কে, Indian শব্দটি 'he' pronoun- কে, red শব্দটি 'rose' noun- কে, little শব্দটি 'animal' noun কে বিশেষিত করেছে। তাই এগুলো adjective.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
Which is the plural form of the word 'Child'?
  1. ক) Childs
  2. খ) Child
  3. গ) Children
  4. ঘ) Childrens
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের 'Child' এর plural হচ্ছে Children.

কিছু Noun এর plural করার সময় en যোগ করতে হয়।
Singular  -  Plural
Ox  -  Oxen.
Child  -  Children.
Brother  -  Brethren.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
Use the article: Ahmedabad is ____ Manchester of India.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে the.

• কোনো বিশেষ শ্রেণির মধ্যে তুলনা বুঝালে proper noun এর পূর্বে the বসে।
Example:
1. Ahmedabad is the Manchester of India.
2. Bankimchandra is the scott of Bengal.
3. Rabindranath is the Shakespeare of India.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
.
Hannan Sarkar is the best cricketer in the team. (Do Comparative)
  1. ক) Hannan Sarkar is better cricketer than most other in the team.
  2. খ) Hannan Sarkar is better cricketer than any other in the team.
  3. গ) Hannan Sarkar is good cricketer than most other in the team.
  4. ঘ) Hannan Sarkar is better cricketer than all other in the team.
ব্যাখ্যা
-  উল্লেখিত প্রশ্নের Comparative degree হচ্ছে Hannan Sarkar is better cricketer than any other in the team.

•  Superlative থেকে Comparative degree করার নিয়ম:
• Subject + verb + Superlative এর comparative form + than any other + প্রদত্ত sentence বাকী অংশ।
Example:
Superlative: Hannan Sarkar is the best cricketer in the team. 
Comparative: Hannan Sarkar is better cricketer than any other in the team.

Superlative: Sonia is the best player in the team.
Comparative: Sonia is better than any other player in the team.
.
He always tell truth. (Do Negative)
  1. ক) He never tell truth.
  2. খ) He never tells lie.
  3. গ) He always tell lie.
  4. ঘ) He never be told lie.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের Negative হচ্ছে He never tells lie.

• Always যুক্ত Affirmative sentence কে Negative করতে হলে Always এর পরিবর্তে never বসে।
- Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়।
Example:
Affirmative: I am always punctual.
Negative: I am never late.
Affirmative: He always tells truth.
Negative: He never tells lie.
১০.
What is the synonym of 'Adamant'?
  1. ক) Flexible
  2. খ) Obdurate
  3. গ) Compromising
  4. ঘ) Amenable
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের Adamant এর synonym হচ্ছে Obdurate.

Adamant (adjective):
English Meaning: Determined not to change your mind or to be persuaded about something
Bangla Meaning: অনমনীয়; অবিচলচিত্ত; দৃঢ়সংকল্প; অনড়। 

Synonyms: Uncompromising (অটল), Unyielding (নাছোড়), Dogged (জেদী), Hard (কঠোর), Obdurate (একগুয়ে)। 
Antonyms: Flexible (সহজে মেনে নেয় এমন), Compromising (আপোষকামী, আপোষ করা), Agreeable (সম্মত), Amenable (অমায়িক), Easy-going (সহজে মেনে নেয় এমন)। 

Example Sentence:
1. He is a devoted doctor who is adamant to make the make the best out of hopeless cases.
2. We've tried to talk him into coming with us, but he's adamant about staying here.

Source: Live MCQ Lecture.
১১.
Fill in the blank with the right form of verb. He behaves as if he _____ the house.
  1. ক) owned
  2. খ) owns
  3. গ) had owned
  4. ঘ) ownes
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে owned.

• Asif/as though এর পূর্বে present indefinite থাকলে এরপরে past indefinite tense হয়।
Example:  He behaves as if he owned the house.

As if/as though এর পূর্বে past indefinite tense থাকলে এরপরে past perfect tense হয়।
Example: Alam behaved as though he had known everything.
১২.
Complete the sentence: If I ____ you, I would take the money.
  1. ক) were
  2. খ) am
  3. গ) have been
  4. ঘ) are
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে were.

• Second Conditional:
• If + were + extension, sub + would/could/might + Verb- এর present form.
Example:
1. If I were you, I would take the money.
2. If I knew the answer, I would tell you.
3. If I were you, I would pat your jacket on.
১৩.
'Everyday I am to help my father in his work'- এর বাংলা অনুবাদ কি হবে?
  1. ক) প্রতিদিন আমাকে আমার বাবার কাজে সাহায্য করতে হয়।
  2. খ) প্রতিদিন বাবা আমাকে কাজে সাহায্য করে।
  3. গ) প্রতিদিন বাবা আমার কাজে সাহায্য করে।
  4. ঘ) প্রতিদিন আমার বাবার কাজে সাহায্যের প্রয়োজন হয়।
ব্যাখ্যা
- 'Everyday I am to help my father in his work'- এর বাংলা অনুবাদ হচ্ছে প্রতিদিন আমাকে আমার বাবার কাজে সাহায্য করতে হয়।

• বর্তমান বা ভবিষ্যতের কর্তব্য বা বাধ্যকতা বুঝাতে be + to + verb(infinitive) ব্যবহৃত হয়।
যেমন:
• I am to go = আমাকে যেতে হয়।
• He is to go = তাকে যেতে হয়।
• They are to go = তাদেরকে যেতে হয়।
• He was to go = তাকে যেতে হয়েছিল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
Complete the sentence: No sooner had he _____ than we stood up.
  1. ক) comes
  2. খ) came
  3. গ) come
  4. ঘ) coming
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে come.

• No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- No sooner had + subject + verb এর past participle + object + than + বাকী অংশ। 

Complete sentence: No sooner had he come than we stood up.
১৫.
What is the meaning of 'Bosom friend'?
  1. ক) intimate friend.
  2. খ) all together.
  3. গ) friends and relatives.
  4. ঘ) as a group.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে intimate friend.

• Bosom friend:
English Meaning: intimate friend.
Bangla Meaning: অন্তরঙ্গ বন্ধু।

অন্য অপশনগুলো:
• Kith and kin
English Meaning: friends and relatives.
Bangla Meaning: আত্মীয় স্বজন।

• In a body
English Meaning: all together / as a group.
Bangla Meaning: সবাই মিলে একসাথে।

Source: Live MCQ Lecture.
১৬.
Which is the correct one?
  1. ক) Either of the two boys is talented.
  2. খ) Either of the two boys are talented.
  3. গ) Either of the two boys have talented.
  4. ঘ) Either of the two boys were talented.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে Either of the two boys is talented.

• 'Either' pronounটি মাত্র দু'টি ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে যে কোন একটি কে নির্দেশ করে।
- এর পর সবসময় singular verb ব্যবহৃত হয়।
Example: 
- Either of the two boys is talented.
- The two brothers went to the town; either of them has been to town before.
- There are two pens; either is good.

Note: each of, one of, either of, neither of এরপর noun/pronoun plural হয়, কিন্তু verb সর্বদা singular হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৭.
We acted as soon as we _____ made aware of the issue.
  1. ক) were
  2. খ) was
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা
- প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে were.

• As soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
- অর্থাৎ, as soon as এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশ ও past indefinite tense হবে।
Example:
- We acted as soon as we were made aware of the issue.
- I opened the door as soon as I heard the bell.

Source: Collinsdictionary.com.
১৮.
Fill in the blank with appropriate preposition: He is deaf _____ one ear.
  1. ক) of
  2. খ) to
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে of.

• Deaf of অর্থ হচ্ছে বধির।
Example: He is deaf of one ear.

অন্যদিকে,
• Deaf to অর্থ হচ্ছে শুনতে অনিচ্ছুক।
Example: He is deaf to my request.

Source: Applied English Grammar & Composition, P.C. DAS.
১৯.
Choose the correct indirect speech: They said, 'Long live the king.'
  1. ক) They prayed that the king may live long.
  2. খ) They prayed that the king might live long.
  3. গ) They prays that the king might live long.
  4. ঘ) They prayed that the king might be living long.
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের indirect speech হচ্ছে They prayed that the king might live long.

• Narration এর নিয়মানুযায়ী Optative sentence কে indirect speech এ পরিণত করার নিয়ম:
- Reporting verb এর পরিবর্তে wish/pray বসে।
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported speech এর subject বসে।
- May/might বসে।

• Example:
Direct: They said, 'Long live the king.'
Indirect: They prayed that the king might live long.
২০.
কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে? 
  1. ক) ৬৫ টাকা
  2. খ) ৭০ টাকা
  3. গ) ৬০ টাকা
  4. ঘ) ৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বই ৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে?

সমাধান
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা 
৪০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৪০) টাকা = ১৪০ টাকা 

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয় করতে হবে = ১৪০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪০ টাকা হলে বিক্রয় করতে হবে = (১৪০ × ৪০)/৮০ টাকা 
= ৭০ টাকা 

∴ ৭০ টাকায় বিক্রয় করলে ৪০% লাভ হবে।
২১.
x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?
  1. ক) 2
  2. খ) 8
  3. গ) 6
  4. ঘ) 9
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 2 এবং x2 + y2 = 4 হলে, x3 + y3 এর মান কত?

সমাধান
দেওয়া আছে, 
 x2 + y2 = 4
বা, (x + y)2 - 2xy = 4
বা, (2)2 - 2xy = 4
বা, 2xy = 0 
∴ xy = 0

এখন,
x3 + y3
= (x + y)3 - 3.x.y (x +y) 
= (2)3 - 3.0.2 
= 8 - 0 
= 8
২২.
a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 এর গ.সা.গু. কত?
  1. ক) a(a - 3)
  2. খ) (a - 1) (a - 3)
  3. গ) (a - 3)
  4. ঘ) a(a - 1) (a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a, a2 - 9, a2 - 4a + 3 এর গ.সা.গু. কত?

সমাধান
১ম রাশি = a2 - 3a
= a(a - 3)
২য় রাশি =  a2 - 9
= a2 - 3
= (a + 3) (a - 3)
৩য় রাশি = a2 - 4a + 3
= a2 - 3a - a + 3 
= a(a - 3) - 1 (a - 3)
= (a - 3) (a - 1)

∴ নির্ণেয় গ.সা.গু. = (a - 3)
২৩.
বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা -এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? 
  1. ক) ১২ সেমি
  2. খ) ১৩ সেমি
  3. গ) ১৪ সেমি
  4. ঘ) ১৫ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র হতে ২৪ সেমি দীর্ঘ জ্যা -এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ৫ সেমি হলে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত?

সমাধান:


এখানে, 
ব্যাসার্ধ, OA = √(AD + OD)
= √{(১২) + (৫)}
= √(১৪৪ + ২৫) 
= √১৬৯
= ১৩ 

∴ বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য = ১৩ মিটার।
২৪.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত? 
  1. ক) 24
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
3x + 2x = 90 
বা, 5x = 90 
বা, x = 90/5 
∴ x = 18 

∴ সংখ্যাটি = 18
২৫.
64 এর 2 ভিত্তিক লগারিদম কত?
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: 64 এর 2 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
ধরি, 
log264 = x 
বা, 2x = 64 
বা, 2x = 2
∴ x = 6 
২৬.
3, 5, 9, 17, 33..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. ক) 72
  2. খ) 65
  3. গ) 68
  4. ঘ) 88
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 9, 17, 33..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান
3, 5, 9, 17, 33.........
এখানে,
ধারাটি x + 2, x + 4, x + 8 এভাবে বৃদ্ধি পাচ্ছে।
∴ 1 + 2 = 3
1 + 4 = 5 
1 + 8 = 9
1 + 16 = 17 
1 + 32 = 33

অনুরূপভাবে, 
1 + 64 = 65

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 65 
২৭.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?
  1. ক) ৫/২৭
  2. খ) ৭/৩৬
  3. গ) ১১/৪৫
  4. ঘ) ২/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা?

সমাধান:
৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম) 
৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম)
১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম) 
২/৯ = ০.২২২ (বৃহত্তম) 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭। 
২৮.
ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?
  1. ক) ৮টি
  2. খ) ৯টি
  3. গ) ১২টি
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রসমূহ কয়টি সমকোণ তৈরি করে?

সমাধান


এখানে, ΔABC এর তিনবাহুর উপর তিনটি বর্গক্ষেত্র আঁকা যায়। 
এখন, 
১ বর্গক্ষেত্র = ৪টি সমকোণ 
∴ ৩ বর্গক্ষেত্র = (৪ × ৩)টি সমকোণ 
= ১২ টি সমকোণ।
২৯.
একটি দ্রব্য ক্রয় করে ২৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত হবে?
  1. ক) ৩ : ৪
  2. খ) ২ : ৫
  3. গ) ৩ : ৫
  4. ঘ) ১ : ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত হবে?

সমাধান: 
ধরি, ক্রয় মূল্য ১০০ টাকা,
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য ৭৫ টাকা

∴ বিক্রয় মূল্য ও ক্রয় মূল্য এর অনুপাত = ৭৫ : ১০০ = ৩ : ৪
৩০.
প্রোটন আবিস্কার করেন কে?
  1. ক) জে জে থমসন
  2. খ) রাদারফোর্ড
  3. গ) জেমস্‌ চ্যাডউইক
  4. ঘ) রবার্ট হুক
ব্যাখ্যা
পরমানুর মৌলিক কণিকা ৩ টি।
ইলেক্ট্রন - জে জে থমসন আবিস্কার করেন।
প্রোটন - রাদারফোর্ড আবিস্কার করেন।
নিউট্রন - জেমস্‌ চ্যাডউইক আবিস্কার করেন।

- রবার্ট হুক কোষ আবিস্কার করেন।

উৎস: মাধ্যমিকের রসায়ন বই।
৩১.
যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য কয়জন ছিল?
  1. ক) ১২ জন
  2. খ) ১৪ জন
  3. গ) ১৬ জন
  4. ঘ) ৮ জন
ব্যাখ্যা
• ১৯৫৪ সালের নির্বাচনে জয়লাভ করে যুক্তফ্রন্ট শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃত্বে ১৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে।
• তিনি নিজে মুখ্যমন্ত্রির দায়িত্ব ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
• মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে আবু হোসেন সরকার বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার, সৈয়দ আজিজুল হক শিক্ষা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন বিভাগের দায়িত্ব লাভ করেন৷
• মাত্র ৫৬ দিনের মাথায় যুক্তফ্রন্ট মন্ত্রিসভার অবসান ঘটে।
কেন্দ্রীয় সরকার ১৯৫৪ সালের ৩০ মে পূর্ববাংলায় গভর্নরের শাসন ঘোষণা করে।
• যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মেয়াদ ছিল ৫৬ দিন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বাংলাপিডিয়া, অসমাপ্ত আত্মজীবনী এবং প্রথম আলো।
৩২.
কোনো বস্তুকে মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আনলে ওজন এর কিরূপ পরিবর্তন হয়?
  1. ক) কমে
  2. খ) বাড়ে
  3. গ) একই থাকে
  4. ঘ) শূন্য হয়
ব্যাখ্যা
- মেরু থেকে বিষবীয় অঞ্চলে ত্বরণের মান কম। বস্তুর ওজন ত্বরণের সমানুপাতিক অর্থাৎ যেখানে ত্বরণ বেশি সেখানে ওজন বেশি হবে।
তাই মেরুতে ওজন বেশি এবং বিষুবীয়তে ওজন কম।
- তাই মেরু থকে বিষুবীয়তে গেলে বস্তুর ওজন কমবে।

উৎস: অষ্টম শ্রেণির বিজ্ঞান বই।
৩৩.
হিটলারের পুলিশ বাহিনীর নাম কি?
  1. ক) সাভাক
  2. খ) ব্ল্যাক ক্যাট
  3. গ) সোয়াট
  4. ঘ) গেস্টাপো
ব্যাখ্যা
- গেস্টাপো : হিটলারের গোপন পুলিশ বাহিনী।
- সাভাক : ইরানের শাহের গোপন বাহিনী।
- ব্ল্যাক ক্যাট : ভারতের কমান্ডো বাহিনী।
- সোয়াট : বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট।

উৎস: ব্রিটানিকা ও বাহিনীগুলোর ওয়েবসাইট।
৩৪.
সুমাত্রা ও ম্যানিলা কিসের উন্নতজাত?
  1. ক) তামাক
  2. খ) ধান
  3. গ) গম
  4. ঘ) কলা
ব্যাখ্যা
ধান - ইরাটম, ব্রিশাইল, সোনার বাংলা-১, ময়না, হরিধান, চান্দিনাম, নারিকা-১,মালাইরি।
গম - অগ্রণী-সোনালিকা, বলাকা, দোয়েল, আকবর, আনন্দ, কাঞ্চন, বরকত।
তামাক - সুমাত্রা ও ম্যানিলা।
কলা - অগ্নিশ্বর, কানাইবাঁশী, মোহনবাঁশী, বীট জবা, অমৃতসাগর, সিংগাপুরী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
৩৫.
কোন রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে?
  1. ক) লসিকা
  2. খ) শ্বেত রক্তকণিকা
  3. গ) অনুচক্রিকা
  4. ঘ) লোহিত রক্তকণিকা
ব্যাখ্যা
লোহিত রক্তকণিকা:
- মানবদেহের পরিণত লোহিত রক্তকণিকা দ্বি- অবতল এবং চাকতি আকৃতির।
- হিমোগ্লোবিন নামে রঞ্জক পদার্থ থাকার কারণে দেখতে লাল বর্ণের হয়। এজন্য এদেরকে Red Blood Cell বা RBC বলে।
- লোহিত কণিকা অধিক পরিমাণ অক্সিজেন পরিবহন করতে পারে।
- লোহিত কণিকাগুলোর বিভাজন হয় না।
- কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে।
- মানুষের লোহিত কণিকার আয়ু প্রায় চার মাস অর্থাৎ ১২০ দিন। 
- লোহিত কণিকা প্লীহা (Spleen) তে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।

লোহিত কণিকার কাজ:
- দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করা।
- নিষ্কাশনের জন্য কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইডকে টিস্যু থেকে ফুসফুসে বহন করা।
- হিমোগ্লোবিনের সাহায্যে রক্তের অম্ল-ক্ষারের সমতা বজায় রাখার জন্য বাফার হিসেবে কাজ করা। 
==============
শ্বেত রক্তকণিকার ১-১৫ দিন এবং অনুচক্রিকার ৫-১০ দিন।

উৎস: নবম দশন শ্রেনীর বিজ্ঞান বই।
৩৬.
২০২২ ফিফা বিশ্বকাপ ফুটবলের গোল্ডেন বুট পায় -
  1. ক) কিলিয়ান এমবাপ্পে
  2. খ) লিওনেল মেসি
  3. গ) লুকা মদ্রিচ
  4. ঘ) অলিভিয়ে জিরু
ব্যাখ্যা
২০২২ ফুটবল বিশ্বকাপের সেরা খেলোয়ার:
- লিওনেল মেসি - গোল্ডেন বল।
- কিলিয়ান এমবাপ্পে - সিলভার বল।
- লুকা মদ্রিচ - ব্রোঞ্জ বল।

২০২২ ফুটবল বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা:
- কিলিয়ান এমবাপ্পে– গোল্ডেন বুট।
- লিওনেল মেসি - সিলভার বুট।
- অলিভিয়ে জিরু - ব্রোঞ্জ ব...

উৎস: ফিফার অফিসিয়াল সাইট।
৩৭.
বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
  1. ক) শান্সি ব্যাংক
  2. খ) ব্যাংক অফ ভেনিস
  3. গ) রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
  4. ঘ) রিকস্‌ ব্যাংক অফ সুইডেন
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম ব্যাংক চীনের ‘শান্সি ব্যাংক' (Shansi Bank) - খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে।
- বিশ্বের প্রথম সরকারি ব্যাংক ইতালির ‘ব্যাংক অফ ভেনিস' (Bank of Venice) - ১১৫৭ খ্রিষ্টাব্দ।
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank- ১৬৬৮ খ্রিষ্টাব্দ।
- ভারতীয় উপমহাদেশের প্রথম কেন্দ্রীয় ব্যাংক Reserve Bank of India - ১৯৩৫ সালে।

উৎস: www.britannica.com
৩৮.
সিচেলিস কোন মহাসাগরে অবস্থিত?
  1. ক) প্রশান্ত মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) ভারত মহাসাগর
  4. ঘ) দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা
ভারত মহাসাগরের অন্যতম দ্বীপ সমূহ:
- মাদাগাস্কার
- মরিশাস
- সিচেলিস
- শ্রীলঙ্কা
- লাক্ষা দ্বীপ
- আন্দামান ও নিকোবর ইত্যাদি।

প্রশান্ত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রের নাম হল:
- ফিলিপাইন,
- পাপুয়া নিউগিনি,
- পালাউ, নাউরু ও
- সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।

উৎস: ব্রিটানিকা।
৩৯.
শ্রীহট্ট কোন অঞ্চলের পূর্বনাম ছিল?
  1. ক) সিলেট
  2. খ) সোনারগাঁও
  3. গ) ময়নামতি
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বিভিন্ন স্থানের পূর্বনাম- 
- সোনারগাঁও - সুবর্ণগ্রাম।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/ পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট – জালালাবাদ/শ্রীহট্ট।

উৎস: বাংলাপিডিয়া।
৪০.
কোনটি ভিডিও ফরমেট?
  1. ক) .mp3
  2. খ) .png
  3. গ) .wav
  4. ঘ) .avi
ব্যাখ্যা
 

উৎস: Live MCQ লেকচার।