পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes১৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৬
সিলেবাস
Bangla - 01: ধ্বনি, শব্দ, ধ্বনি পরিবর্তন, শব্দের উচ্চারণ, লিঙ্গ, দ্বিরুক্ত শব্দ, যুক্তবর্ণ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ১৬ প্রশ্ন

.
বাংলা ভাষায় উৎস অনুসারে শব্দ কয় ভাগে বিভক্ত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা
• উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা হয় । যথা-
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি। 
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।
- মাধ্যমিক ব্যাকরণ বই ২০২২ সংস্করণ অনুসারে,  অর্ধ-তৎসম শ্রেণি কে উৎস অনুসারে শব্দের শ্রেণি বিভাগে রাখা হয় নি।

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি বোর্ড বই (২০২২ সংস্করণ)।
.
‘ঞ্জ’ যুক্তবর্ণ টি কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে?
  1. ক) ঙ্ + জ
  2. খ) ঙ্ + ঝ
  3. গ) জ্ + ঞ
  4. ঘ) ঞ্ + জ
সঠিক উত্তর:
ঘ) ঞ্ + জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঞ্ + জ
ব্যাখ্যা
•একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়।
- ‘ঞ্জ’ যুক্তবর্ণটির সঠিক গঠন রূপ হলো: ঞ্জ = ঞ্ + জ

অনুরূপ কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ
- ঞ্চ = ঞ্ + চ
- ঞ্ঝ = ঞ্ + ঝ
- জ্ঞ = জ্ + ঞ

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২)।
.
‘কুটুস-কুটুস’ কোন প্রকার শব্দদ্বিত্বের অন্তর্ভুক্ত?
  1. ক) অনুকার দ্বিত্ব
  2. খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. গ) পুনরাবৃত্ত দ্বিত্ব
  4. ঘ) ঋণাত্বক দ্বিত্ব
সঠিক উত্তর:
খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব
ব্যাখ্যা
‘কুটুস-কুটুস’ - ধ্বন্যাত্মক শব্দদ্বিত্বের অন্তর্ভুক্ত।

শব্দদ্বিত্ব তিন ধরণের। যথা:
১. অনুকার দ্বিত্ব
২. ধ্বন্যাত্মক দ্বিত্ব
৩. পুনরাবৃত্ত দ্বিত্ব

• ধ্বন্যাত্মক দ্বিত্ব: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।
কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ:
কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপ,  শোঁ শোঁ ইত্যাদি।

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি,  নবম-দশম শ্রেণি বোর্ড বই।
.
প, ফ, ব, ভ, ম কোন প্রকার ব্যঞ্জনধ্বনির উদাহরণ?
  1. ক) দন্ত্য ব্যঞ্জন
  2. খ) তালব্য ব্যঞ্জন
  3. গ) ওষ্ঠ্য ব্যঞ্জন
  4. ঘ) কন্ঠ্য ব্যঞ্জন
সঠিক উত্তর:
গ) ওষ্ঠ্য ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ওষ্ঠ্য ব্যঞ্জন
ব্যাখ্যা
• প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ।

উচ্চারণস্থান অনুযায়ী  ব্যঞ্জনধ্বনিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়:
১. ওষ্ঠ্য ব্যঞ্জন
২. দন্ত্য ব্যঞ্জন
৩. দন্তমূলীয় ব্যঞ্জন
৪. মূর্ধন্য ব্যঞ্জন
৫. তালব্য ব্যঞ্জন
৬. কন্ঠ্য ব্যঞ্জন
৭. কন্ঠনালীয় ব্যঞ্জন

• ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বান উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে।
যেমন-
পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের (প, ফ, ব, ভ, ম) ওষ্ঠ্য ব্যঞ্জন ধ্বনির উাদাহরণ।

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি বোর্ড বই।
.
নিচের কোনটিতে পদের দ্বিরুক্তি ঘটেছে?
  1. ক) রোজ রোজ
  2. খ) রাশি রাশি ধান
  3. গ) বাড়ি বাড়ি
  4. ঘ) কালো কালো চুল
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর (খ) এবং (ঘ)। 
প্রশ্নের অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
 
- বাক্যে একই পদ বার বার ব্যবহার করাকে বলা হয় পদের দ্বিরুক্তি।
- বিশেষ্য পদের দ্বিরুক্তিতে আধিক্য বোঝাতে রাশি রাশি ধান, থোকা থোকা জাম এমন শব্দ গুলো ব্যবহার করা হয়।

(খ) রাশি রাশি ধান = বিশেষ্য পদের দ্বিরুক্তি। 
(ঘ) কালো কালো চুল = বিশেষণ পদের দ্বিরুক্তি। 


উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি,  নবম-দশম শ্রেণি বোর্ড বই।
.
‘গোয়ালিনী’ কোন প্রত্যয় যোগে গঠিত স্ত্রী বচক শব্দ?
  1. ক) ‘ইনী’ প্রত্যয়
  2. খ) ‘নী’ প্রত্যয়
  3. গ) ‘আনী’ প্রত্যয়
  4. ঘ) ‘ঈ’ প্রত্যয়
সঠিক উত্তর:
ক) ‘ইনী’ প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ‘ইনী’ প্রত্যয়
ব্যাখ্যা
• কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন:
গোয়ালা - গোয়ালিনী
বিহঙ্গ - বিহঙ্গিনী
সন্ন্যাস - সন্ন্যাসিনী
রজক - রজকিনী
কাঙাল - কাঙালিনী
সাপ - সাপিনী
বাঘ - বাঘিনী ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলার দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) দুষ্টর্কমা
  2. খ) নিক্ষীপ্ত
  3. গ) নিত্যযাত্রি
  4. ঘ) নিদ্রাকর্ষণ
সঠিক উত্তর:
ঘ) নিদ্রাকর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিদ্রাকর্ষণ
ব্যাখ্যা
• শুদ্ধ - নিদ্রাকর্ষণ 

অশুদ্ধ - নিত্যযাত্রি
শুদ্ধ- নিত্যযাত্রী
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় - নিত্য+ যাত্রী
অর্থ:  প্রতিদিন যাতায়াত করে এমন যাত্রী।

অশুদ্ধ - নিক্ষীপ্ত
শুদ্ধ - নিক্ষিপ্ত
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় - নি+√ক্ষিপ্+ত
অর্থ: বর্জিত, পরিত্যক্ত, গচ্ছিত, অর্পিত ইত্যাদি।

অশুদ্ধ - দুষ্টর্কমা
শুদ্ধ - দুষ্টকর্মা
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় - দুষ্ট+কর্মন্
অর্থ: দুষ্কর্ম-কারী, কুকর্মকারী ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
পৌণপুনিকতা বোঝাতে কোন বাক্যে ক্রিয়াবাচক পদের দ্বিরুক্তি ঘটেছে?
  1. ক) সে ঘুমিয়ে ঘুমিয়ে দখেছে
  2. খ) এত খাই খাই ভালো না
  3. গ) তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম
  4. ঘ) দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল
সঠিক উত্তর:
গ) তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম
ব্যাখ্যা
বাংলা ভাষায় ক্রিয়াবাচক পদ নিম্নোক্ত অর্থ প্রকাশে ব্যবহৃত হয়-

- পৌনপুনিকতা বোঝাতে : তোমাকে ডেকে ডেকে আমি হয়রান হয়ে গেলাম
- স্বল্পকাল স্থায়ী বোঝাতে : দেখতে দেখতে আকাশে মেঘ জমা হয়ে গেল।
- ক্রিয়া-বিশেষণ বোঝাতে : সে ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে।
- বিশেষণরূপে : এত খাই খাই করা ভালো না।

উৎস:- মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘বিজ্ঞান’ শব্দের ‘জ্ঞ’ যুক্তবর্ণটি কোন বর্ণযোগে গঠিত?
  1. ক) ঙ্ + গ
  2. খ) ব্ +ঙ্ + গ
  3. গ) ঞ্ + জ +গ
  4. ঘ) জ্ + ঞ
সঠিক উত্তর:
ঘ) জ্ + ঞ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জ্ + ঞ
ব্যাখ্যা
• জ্ +ঞ = জ্ঞ - বিজ্ঞান

কিছু যুক্তবর্ণের উদাহরণ-
- ক্ +ষ্ + ম-ফলা = ক্ষ্ম - সূক্ষ্ম
- ন্ + ত  =ন্ত  - অনন্ত
- স্ +ত্ + উ = স্তু  - বস্তু
- ন্ +ত্ + উ = ন্তু  - কিন্তু

উৎস:- মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
‘আনী‘ প্রত্যয় যোগে লিঙ্গান্তরিত শব্দ কোনটি?
  1. ক) নেত্রী
  2. খ) শূদ্রাণী
  3. গ) বাঘিনী
  4. ঘ) পাগলিনী
সঠিক উত্তর:
খ) শূদ্রাণী
উত্তর
সঠিক উত্তর:
খ) শূদ্রাণী
ব্যাখ্যা
• পুংলিঙ্গ শব্দের শেষে আনী প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন: শূদ্র - শূদ্রাণী। 

‘আনী’ প্রত্যয় যোগে লিঙ্গান্তরিত শব্দ-
অরণ্য - অরণ্যানী
চাকর - চাকরাণী
মেথর - মেথরাণী ইত্যাদি।

উৎস:- মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
জিভের উচ্চতা অনুযায়ী [ই] এর অবস্থান--
  1. ক) উচ্চ-মধ্য স্বরধ্বনি
  2. খ) উচ্চ স্বরধ্বনি
  3. গ) নিম্ন-মধ্য স্বরধ্বনি
  4. ঘ) নিম্ন স্বরধ্বনি
সঠিক উত্তর:
খ) উচ্চ স্বরধ্বনি
উত্তর
সঠিক উত্তর:
খ) উচ্চ স্বরধ্বনি
ব্যাখ্যা
উচ্চরণের সময় জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- উচ্চ স্বরধ্বনি [ই], [উ];
- উচ্চ-মধ্য স্বরধ্বনি [এ], [ও];
- নিম্ন-মধ্য স্বরধ্বনি [অ্যা], [অ];
- নিম্ন স্বরধ্বনি [আ]।

• উচ্চ স্বরধ্বনি উচ্চরণের সময় জিভ উপরে উঠে।

উৎস:- মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১২.
নিচের কোন বানান টি শুদ্ধ?
  1. ক) নিগৃহিত
  2. খ) নিগৃহীত
  3. গ) নীগৃহিত
  4. ঘ) নিগহীত
সঠিক উত্তর:
খ) নিগৃহীত
উত্তর
সঠিক উত্তর:
খ) নিগৃহীত
ব্যাখ্যা
শুদ্ধ বানান - নিগৃহীত
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- নি+√গ্রহ্+ত
অর্থ: নির্যাতিত, লাঞ্ছিত, দন্ডিত।

উৎস: আধুনিক বাংলা ভাষার অভিধান, বাংলা একাডেমি।
১৩.
‘বজ্র’ শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) বজ্রো
  2. খ) বজ্জ্রো
  3. গ) বজ্‌রো
  4. ঘ) বজরো
সঠিক উত্তর:
খ) বজ্জ্রো
উত্তর
সঠিক উত্তর:
খ) বজ্জ্রো
ব্যাখ্যা
বজ্র (বজ্জ্রো)
-সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় - √বজ্ + র
অর্থ: 
- বাজ্ অশনি কুলিশ্
- দধিচীর অস্থি দ্বারা মির্মিত ইন্দ্রের অস্ত্র।
- হীরক।

উৎস:- আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
‘জন’ কোন ধরণের শব্দ?
  1. ক) পুংলিঙ্গ বাচক
  2. খ) স্ত্রীলিঙ্গ বাচক
  3. গ) উভয়লিঙ্গ বাচক
  4. ঘ) ক্লীবলিঙ্গ বাচক
সঠিক উত্তর:
গ) উভয়লিঙ্গ বাচক
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়লিঙ্গ বাচক
ব্যাখ্যা
বাংলা ভাষার কতগুলো শব্দ স্ত্রী ও পুরুষ দু-ই বোঝায় তাদের কে উভয় লিঙ্গ বলে।
যেমন-
- জন
- গুরু
- পাখি
- সন্তান
- শিশু
- শিক্ষিত ইত্যাদি

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৫.
কন্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন কোন গুলো?
  1. ক) চ, ছ, জ, ঝ
  2. খ) প, ফ, ব, ভ
  3. গ) ক, খ, গ, ঘ
  4. ঘ) ত, থ, দ, ধ
সঠিক উত্তর:
গ) ক, খ, গ, ঘ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক, খ, গ, ঘ
ব্যাখ্যা
• যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চরণের সময়ে দুটি বাক্প্রত্যঙ্গ পরস্পরের সংস্পর্শে এসে বায়ুপথে বাধা তৈরি করে, সগেুলোকে স্পৃষ্ট ব্যঞ্জন বলে। এগুলো স্পর্শ ব্যঞ্জনধ্বনি নামেও পরিচিত।

উচ্চরণস্থান অনুযায়ী এগুলোকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। যথা-

 ওষ্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - প, ফ, ব, ভ
দন্ত স্পৃষ্ট ব্যঞ্জন - ত, থ, দ, ধ
মূর্ধা স্পৃষ্ট ব্যঞ্জন - ট, ঠ, ড, ঢ
তালু স্পৃষ্ট ব্যঞ্জন - চ, ছ, জ, ঝ
কন্ঠ স্পৃষ্ট ব্যঞ্জন - ক, খ, গ, ঘ 

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ,নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অপরাহ্ন
  2. খ) অহরাত্রি
  3. গ) অধ্যাবসায়
  4. ঘ) দুষ্কৃতি
সঠিক উত্তর:
ঘ) দুষ্কৃতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুষ্কৃতি
ব্যাখ্যা
শুদ্ধ বানান - দুষ্কৃতি (দুশ্কৃতি)
- সংস্কৃতি শব্দ
- প্রকৃতি প্রত্যয় - দুঃ+√কৃ+তি
অর্থ: পাপ, দুর্ভাগ্য, দুষ্কর্ম ইত্যাদি।

অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ-অধ্যবসায় (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অধি+অব+√সো+অ
অর্থ:
- অবিরাম সাধনা,
- নিবিড় প্রযত্নঅহোরাত্র (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = অহন্‌+রাত্রি
অর্থ: এক সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত কালপর্ব।অপরাহ্ণ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয়- অপর+অহ্ণ
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

উৎস: আধুনিক বাংলা ভাষার অভিধান, বাংলা একাডেমি।