পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৬ মে, ২০২০সময়50 minutes৯৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌলশী (ব্রিজ) - ২০১৮ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা (গ্রেড-১০)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৬ মে, ২০২০ · ১০০ প্রশ্ন

.
আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) অন্য ঘরে অন্য স্বর
  2. খ) দোজখের ওম
  3. গ) চিলেকোঠার সেপাই
  4. ঘ) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
আখতারুজ্জামান ইলিয়াস - রচিত ''চিলেকোঠার সেপাই'' মহাকাব্যচিত উপন্যাসটির কাহিনীর প্রেক্ষাপট - উনসত্তরের পাকিস্তান বিরোধী গণঅভ্যুত্থান। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - ওসমান। উপন্যাসটির প্রকাশকাল - ১৯৮৬ সাল। তার আরেকটি মহাকাব্যচিত উপন্যাস - খোয়াবনামা।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য।
.
ভাষা আন্দোলন নিয়ে রচিত প্রথম কবিতা কোনটি?
  1. ক) আমার ভায়ের রক্তে রাঙ্গানো
  2. খ) কাদতে আসিনি, ফাসির দাবি নিয়ে এসেছি
  3. গ) স্মৃতির মিনার
  4. ঘ) বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা
ব্যাখ্যা
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সকালে পাকিস্তানি শাসকগোষ্ঠী গুলি করে হত্যা করেছিল মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে মিছিলরত তরুণদের। সেই খবর ছড়িয়ে পড়ে সারা দেশে। মাহবুব উল আলম চৌধুরী তখন রোগশয্যায় শায়িত; তাঁর সারা শরীরে জলবসন্তের চিহ্ন। রাত জেগে তিনি লিখলেন আগুনঝরা কবিতা: 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'। এই কবিতাটি একুশ নিয়ে লেখা প্রথম কবিতা।
উৎসঃ দৈনিক প্রথম আলো
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
  1. ক) গীতালি
  2. খ) মরীচিকা
  3. গ) কনকাঞ্জলি
  4. ঘ) হোমশিখা
ব্যাখ্যা
সেঁজুতি, পলাতকা, গীতালি, গীতিমাল্য, গীতাঞ্জলি, চৈতালি, ক্ষণিকা, বলাকা ইত্যাদি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ।
Source: LiveMCQ Archive
.
সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি?
  1. ক) খাতা
  2. খ) সভা
  3. গ) পাখি
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
যে পদে বেশ কিছু সংখ্যক ব্যাক্তি বা প্রাণির সমষ্টি বোঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য। যেমন- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
.
যুগসন্ধিক্ষনের কবি' হিসেবে পরিচিত কে?
  1. ক) বিহারীলাল চক্রবর্তী
  2. খ) নবীনচন্দ্র সেন
  3. গ) ঈশ্বরচন্দ্র গুপ্ত
  4. ঘ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা হয় ১৮০১ সাল থেকে বা উনিশ শতক থেকে। ১২০১ সাল বা তের শতক থেকে ১৮০০ বা আঠারো শতক পর্যন্ত হলো মধ্যযুগ। এর মধ্যে ১২০১ থেকে ১৩৫০ সাল হলো অন্ধকার যুগ। প্রাচীন যুগ ধরা হয় ৬৫০ থেকে ১২০০ সাল পর্যন্ত সময়কে। মধ্যযুগ ও আধুনিক যুগের সন্ধিক্ষণের কবি বলা হয় ঈশ্বরচন্দ্র গুপ্তকে।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার
.
'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী কে?
  1. ক) সমরজিৎ রায় চৌধুরী
  2. খ) কায়ুম চৌধুরী
  3. গ) তারিক সুজাত
  4. ঘ) সমর মজুমদার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' বইটির প্রচ্ছদ শিল্পী সমর মজুমদার। 'কারাগারের রোজনামচা’ গ্রন্থটির প্রচ্ছদ ও নকশা করেছেন তারিক সুজাত।
উৎসঃ দৈনিক প্রথম আলো ও দৈনিক কালেরকণ্ঠ
.
'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ সুলতান
  2. খ) আলাওল
  3. গ) বিদ্যাপতি
  4. ঘ) সাবিরিদ খা
ব্যাখ্যা
আলাওলের প্রধান কাব্য পদ্মাবতী, যা ছিল কবি মালিক মোহাম্মদ জায়সীর হিন্দি কাব্য পদুমাবৎ-এর অনুবাদ। এ কাব্য তিনি প্রায় তিন বছর সময় ব্যয়ে ১৬২৭ সালে শেষ করেন এবং আরাকানপতির আত্মীয় সৈয়দ মুসার উৎসাহে তিনি সয়ফল মুলুক ও বদিউজ্জামাল নামক পারস্য গ্রন্থ অনুবাদ করেন।
উৎসঃ ভোরের কাগজ
.
মুনীর চৌধুরীর 'কবর' নাটকের পটভুমি-
  1. ক) ৫২ এর ভাষা আন্দোলন
  2. খ) মুক্তিযুদ্ধ
  3. গ) পলাশীর যুদ্ধ
  4. ঘ) পানিপথের যুদ্ধ
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা। 

.
বাংলা সাহিত্যের প্রথম আধুনিক উপন্যাস কোনটি?
  1. ক) বিষবৄৄৄক্ষ
  2. খ) রাজসিংহ
  3. গ) কপালকুন্ডলা
  4. ঘ) দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) আধুনিক বাংলা উপন্যাসের জনক বলে স্বীকৃত। ১৮৬৫ সালে প্রকাশিত ''দুর্গেশনন্দিনী'' বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র - তিলোত্তমা।
উৎসঃ বাংলাপিডিয়া মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
১০.
'ধনধান্য পুষ্পভরা, আমাদের এই বসুন্ধরা' - গানের রচয়িতা কে?
  1. ক) দ্বিজেন্দ্রলাল রায়
  2. খ) অতুল মুখোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়, তিনি ডি. এল. রায় নামে পরিচিত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসট - ড. সৌমিত্র শেখর
১১.
'যে ভিক্ষা চায় তাকে দান কর' এটি কোন বাক্যের উদাহরন?
  1. ক) যৌগিক বাক্য
  2. খ) খন্ড বাক্য
  3. গ) সরল বাক্য
  4. ঘ) জটিল বাক্য
ব্যাখ্যা
জটিল বা মিশ্র বাক্য : যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য ও তাকে আশ্রয় বা অবলম্বন করে একাধিক খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বা মিশ্র বাক্য বলে। জটিল বাক্যে একাধিক খণ্ডবাক্য থাকে। এদের মধ্যে একটি প্রধান থাকে, এবং অন্যগুলো সেই বাক্যের উপর নির্ভর করে। যেমনঃ যে পরিশ্রম করে, সেই সুখ লাভ করে; যে ভিক্ষা চায় তাকে দান করো।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১২.
কোনটি শুদ্ধ?
  1. ক) দারিদ্র্য
  2. খ) দারীদ্র্য
  3. গ) দারিদ্রতা
  4. ঘ) দারিদ্র্যতা
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে দরিদ্র, দারিদ্র্য, দারিদ্র, দরিদ্রতা বানানগুলো শুদ্ধ।
১৩.
'আগুন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ভাতি
  2. খ) অনল
  3. গ) অংশু
  4. ঘ) জ্যোতি
ব্যাখ্যা
আগুন - এর সমার্থক শব্দঃ অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, অগ্নি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৪.
'অলক' শব্দের অর্থ কি?
  1. ক) দুল
  2. খ) ফুল
  3. গ) কুল
  4. ঘ) চুল
ব্যাখ্যা
অলক [অলোক্‌/অলক্‌] (বিশেষ্য) - কেশ বা কুঞ্চিত কেশ।
উৎসঃ অভিগম্য অভিধান
১৫.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'শ্যামল ছায়া'র রচয়িতা কে?
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) আবু ইসহাক
  3. গ) আনোয়ার পাশা
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
১৯৭৫ এর ১৫ই আগস্টের ট্র্যাজেডিকে কেন্দ্র করে রচিত ‘দেয়াল’ রাজনৈতিক উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস - জোছনা ও জননীর গল্প, আগুনের পরশমণি, শ্যামল ছায়া, সৌরভ, ১৯৭১, অনীল বাগচীর একদিন।
Source: LiveMCQ Lecture
১৬.
কোনটি তৎপুরুষ সমাসের উদাহরন?
  1. ক) রাঙ্গাআলু
  2. খ) রসরঙ্গ
  3. গ) ভাঙ্গাগড়া
  4. ঘ) বঙ্গভঙ্গ
ব্যাখ্যা
বঙ্গকে ভঙ্গ - বঙ্গভঙ্গ। দ্বিতীয়া তৎপুরুষ সমাস।
উৎসঃ ভাষা- শিক্ষাঃহায়াৎ মামুদ
১৭.
'কবিতা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) বিষ্ণু দে
  2. খ) কাজী নজ্রুল ইসলাম
  3. গ) বুদ্বদেব বসু
  4. ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা
বুদ্ধদেব বসু 'কবিতা' পত্রিকার সম্পাদক ছিলেন। তপস্বী ও তরঙ্গিনী, মায়া মালঞ্চ বুদ্ধদেব বসু রচিত নাটক৷
Source: LiveMCQ Archive
১৮.
বাংলা ভাষায় রচিত সবচেয়ে প্রাচীন গ্রন্থ কোনটি?
  1. ক) মহাভারত
  2. খ) রামায়ন
  3. গ) শ্রীকৄষ্ণকীর্তন
  4. ঘ) চর্যাপদ
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ 'চর্যাপদ'। ধারণা করা হয় সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী কোন এক সময়ে চর্যাপদ রচিত হয়েছিল।
ড. শহীদুল্লাহর মতে - ৬৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
সুকুমার সেনের মতে- ৯০০-১৩৫০ সালের মধ্যে রচিত।
এবং ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে- পদগুলাে ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত।
চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/গানের সংকলন।
এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যার একটি খণ্ডিত পুঁথি উদ্ধার করেন।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং লাইভ এমসিকিউ লেকচার।

১৯.
কোনটি প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. ক) বিলাতি
  2. খ) বিফল
  3. গ) বিকাল
  4. ঘ) বিরতি
ব্যাখ্যা
ই তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দঃ বিলাত + ই = বিলাতি, ইরান + ই = ইরানি, বিহার + ই = বিহারি, পাঞ্জাব + ই = পাঞ্জাবি, নেপাল + ই = নেপালি।
উৎসঃ ভাষা-শিক্ষা - ড.হায়াৎ মামুদ
২০.
কোনটি পর্তুগীজ শব্দ?
  1. ক) চাকু
  2. খ) ছুরি
  3. গ) চামচ
  4. ঘ) আলপিন
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
২১.
সাধু ও চলিত ভাষার মুল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়?
  1. ক) বিশেষ্য ও ক্রিয়া
  2. খ) বিশেষণ ও ক্রিয়া
  3. গ) বিশেষ্য ও বিশেষণ পদে
  4. ঘ) ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যা
সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২২.
'যে আপনার রঙ লুকায়' তাকে এক কথায় বলে-
  1. ক) ভূতপূর্ব
  2. খ) ফুলেল
  3. গ) অদৃশ্য
  4. ঘ) বর্ণচোরা
ব্যাখ্যা
বর্ণচোরা - যে আপনার রঙ লুকায়। ভূতপূর্ব - যা পূর্বে ছিল, এখন নেই। অশ্রুতপূর্ব - যা পূর্বে শোনা যায় নি।
Source: LiveMCQ Archive
২৩.
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
  1. ক) অর্ধ-তৎসম
  2. খ) খাঁটি বাংলা
  3. গ) দেশি
  4. ঘ) বিদেশি
ব্যাখ্যা
জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
২৪.
'শ্রীকৃষ্ণকীর্তনকাব্য' এর রচয়িতা কে?
  1. ক) বডু চন্ডীদাস
  2. খ) বৃন্দাবন দাস
  3. গ) কাহ্নপা
  4. ঘ) মুকুন্দরাম চক্রবর্তী
ব্যাখ্যা
মধ্যযুগের শুরুতেই রচিত হয় একটি সুদীর্ঘ অসাধারণ কাব্য যার নাম ‘শ্রীকৃষ্ণকীর্তন’ - যার রচয়িতা বড়ু চণ্ডীদাস। তিনিই বাংলা ভাষার প্রথম মহাকবি। গ্রন্থটি ১৯০৯ সালে বাঁকুড়ার এক গৃহস্থের গোয়ালঘর থেকে শ্রীবসন্তরঞ্জন বিদ্বদ্বল্লভ এটি আবিষ্কার করেন।
উৎসঃ লাল নীল দীপাবলি - হুমায়ুন আজাদ
২৫.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম বাংলা উপন্যাস কোনটি?
  1. ক) দুর্গেশনন্দিনী
  2. খ) সীতারাম
  3. গ) বিষবৃক্ষ
  4. ঘ) আনন্দ মাঠ
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৩৮-১৮৯৪) আধুনিক বাংলা উপন্যাসের জনক বলে স্বীকৃত। ১৮৬৫ সালে প্রকাশিত ''দুর্গেশনন্দিনী'' বাংলা সাহিত্যের প্রথম স্বার্থক উপন্যাস যা বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসও। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র - বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ। এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র - তিলোত্তমা।
উৎসঃ বাংলাপিডিয়া মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য
২৬.
কোন সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন?
  1. ক) ১৯৪১ সালে
  2. খ) ১৯২৮ সালে
  3. গ) ১৯২৯ সালে
  4. ঘ) ১৯৩০ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা
কাজি নজরুল ইসলামের জন্ম ১৮৯৯ সালের ২৫শে মে। ১৯১৭ সালে সেনাবাহিনীর বাঙালী পল্টনে যোগদান করে করাচি যান। ১৯৪২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তিরহিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। বাংলা সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কবিকে সম্মানসূচক ডি. লিট উপাধি প্রদান করে। ১৯৭৬ সালে বাংলাদেশ সরকার কবিকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি একুশে পদকে ভূষিত করা হয় কবিকে। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
উৎসঃ দৈনিক যুগান্তর
২৭.
Which one of the following is written by William Shakespeare?
  1. ক) Sons and Lovers
  2. খ) Pride and Prejudice
  3. গ) Man and Superman
  4. ঘ) Romeo and Juliet
ব্যাখ্যা
Romeo and Juliet হলো William Shakespeare এর একটি tragedy। Sons and Lovers হলো D.H. Lawrence - এর উপন্যাস। Pride and Prejudice হলো Jane Austen এর উপন্যাস এবং Man and Superman হলো G.B. Shaw এর নাটক।
Source: LiveMCQ Lecture
২৮.
Fill in the blank with appropriate preposition: Jobs are hard to come ____ these days.
  1. ক) by
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) From
ব্যাখ্যা
Come by অর্থ পাওয়া, খুঁজে পাওয়া।
২৯.
The boat ____ in the padma.
  1. ক) sank
  2. খ) sunk
  3. গ) drowned
  4. ঘ) Sink
ব্যাখ্যা
নৌকা ডুবে যাওয়া বুঝাতে Sink এর past form হিসেবে sank বসিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে।
৩০.
Which word is similar to 'contract'?
  1. ক) arrangement
  2. খ) management
  3. গ) settlement
  4. ঘ) agreement
ব্যাখ্যা
Contract - a written or spoken agreement, especially one concerning employment, sales, or tenancy, that is intended to be enforceable by law. অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী প্রশ্নের বাকি তিনটি অপশনকে সমার্থক শব্দ হিসেবে বিবেচনা করলেও এদের অর্থের ভিন্নতা আছে। Arrangement - সুবিন্যাস্তকরণ; Management - ব্যবস্থাপনা; Settlement - নিষ্পত্তি বা মীমাংসা।
৩১.
The word 'massacre' is :
  1. ক) both noun and verb
  2. খ) adjective
  3. গ) noun
  4. ঘ) Verd
ব্যাখ্যা
Massacre (noun) - an indiscriminate and brutal slaughter of many people; Massacre (verb) - deliberately and brutally kill (many people).
Source: Oxford
৩২.
'It has been raining hard all day'. This is an example of-
  1. ক) present indefinite tense
  2. খ) present perfect continuous tense
  3. গ) present continuous tense
  4. ঘ) present perfect tense
ব্যাখ্যা
পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়। এর গঠন নিম্নরূপ - sub+have/has+been+ (verb+ing).
৩৩.
What is the superlative degree of 'bad'?
  1. ক) worse
  2. খ) best
  3. গ) worst
  4. ঘ) least
ব্যাখ্যা
Bad এর comparative ও superlative degree হলো যথাক্রমে worse এবং worst
৩৪.
'Nobody believes a liar.' the correct passive form of the above sentence is:
  1. ক) A liar is never believed by anyone
  2. খ) A liar should not be believed by anybody
  3. গ) A liar is not believed by anybody
  4. ঘ) A liar is believed by nobody
ব্যাখ্যা
Nobody যুক্ত বাক্যকে passive করার নিয়মঃ Obj কে sub + be verb + not + V3 + by + anybody। সুতরাং, সঠিক passive বাক্য হলো - A liar is not believed by anybody
৩৫.
We saw them _____ to university.
  1. ক) to go
  2. খ) both
  3. গ) go
  4. ঘ) going
ব্যাখ্যা
See থাকলে verb+ing হয় সাধারণত। সুতরাং শূন্যস্থানে Going হবে।
৩৬.
Choose the correct question tag to complete the sentence below: You have detected the problem already, _____?
  1. ক) have you
  2. খ) didn't
  3. গ) isn't it
  4. ঘ) haven't you
ব্যাখ্যা
Affirmative বাক্যের tag question করার ক্ষেত্রে auxiliary verb এর negative form ব্যবহার করতে হয়। সুতরাং, সঠিক উত্তর হবে haven't you।
৩৭.
Identify the correct sentence.
  1. ক) She prefers dancing to singing
  2. খ) She prefers dance than to sing
  3. গ) She prefers dancing more than singing
  4. ঘ) She prefers dance to sing
ব্যাখ্যা
Prefer ব্যবহার করে দুটি কাজের তুলনা বুঝাতে verb এর present participle ব্যবহৃত হয় এবং দুই verb এর মাঝে preposition হিসেবে to ব্যবহৃত হয়। সুতরাং, সঠিক উত্তর হবে She prefers dancing to singing।
৩৮.
Which one does not mean the opposite of 'old'?
  1. ক) new
  2. খ) recent
  3. গ) young
  4. ঘ) different
ব্যাখ্যা
Old অর্থ হলো বৃদ্ধ বা পুরাতন। এর বিপরীত শব্দগুলো হলো নতুন (New), সাম্প্রতিক (Recent), তরুণ (Young)। Different অর্থ হলো পার্থক্য বা ভিন্ন, যা old এর বিপরীত শব্দ নয়।
৩৯.
I am looking forward ____ her.
  1. ক) to see
  2. খ) for seeing
  3. গ) to seeing
  4. ঘ) Seeing
ব্যাখ্যা
Looking forward to + verb + ing হলো সঠিক নিয়ম। এক্ষেত্রে শূন্যস্থানে to seeing হবে।
৪০.
Which one is a conjunction?
  1. ক) very
  2. খ) for
  3. গ) up
  4. ঘ) or
ব্যাখ্যা
Conjunction দুটি বাক্য বা শব্দকে যুক্ত করে। Or, and, but ইত্যাদি conjunction এর উদাহরণ।
৪১.
What is the meaning of the word 'viva voce'?
  1. ক) Examination
  2. খ) A spoken examination
  3. গ) Face to face
  4. ঘ) Interview
ব্যাখ্যা
Viva voce - (especially of an examination) oral rather than written, orally.
Source: Oxford
৪২.
A speech delivered without preparation is called-
  1. ক) verbose
  2. খ) maiden
  3. গ) straight forward
  4. ঘ) extempore
ব্যাখ্যা
Extempore - spoken or done without preparation.
Source: Oxford
৪৩.
Noun from of the word 'beautiful' is:
  1. ক) beautifully
  2. খ) beauty
  3. গ) beautify
  4. ঘ) beauteous
ব্যাখ্যা
Beautiful, Beauteous - adjective; Beauty - noun; Beautify - Verb.
Source: Oxford
৪৪.
The verb form of 'television' is:
  1. ক) telesight
  2. খ) televisioned
  3. গ) televise
  4. ঘ) telesite
ব্যাখ্যা
Television এর verb form হলো televised।
৪৫.
What type of sentence 'Work or you will fail' is?
  1. ক) a complex sentence
  2. খ) a compound sentence
  3. গ) an optative sentence
  4. ঘ) a simple sentence
ব্যাখ্যা
যেসব বাক্যে or, and, but ইত্যাদি দ্বারা শব্দ, phrase বা বাক্যাংশ যুক্ত থাকে তাকে compound sentence বলে।
৪৬.
A person who always doubts is called a/an
  1. ক) anarchist
  2. খ) stoic
  3. গ) skeptic
  4. ঘ) pessimist
ব্যাখ্যা
Anarchist (নৈরাজ্যবাদী) - a person who believes in or tries to bring about anarchy; Stoic (নির্বিকার ব্যক্তি) - a person who can endure pain or hardship without showing their feelings or complaining; Skeptic (সংশয়বাদী) - a person inclined to question or doubt accepted opinions; Pessimist ( নৈরাশ্যবাদী) - a person who tends to see the worst aspect of things or believe that the worst will happen.
Source: Oxford
৪৭.
'Pass away' means-
  1. ক) fall
  2. খ) die
  3. গ) disappear
  4. ঘ) Erase
ব্যাখ্যা
Pass away - মৃত্যুবরণ করা, die.
Source: Oxford
৪৮.
The issue will be discussed-
  1. ক) with details
  2. খ) by details
  3. গ) in details
  4. ঘ) in detail
ব্যাখ্যা
‘In detail’ অর্থ বিস্তারিত, সম্পূর্ণরুপে। In detail ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে।
৪৯.
Which one of these words is not correctly spelt?
  1. ক) pronounciation
  2. খ) spontaneous
  3. গ) humorous
  4. ঘ) Mysterious
ব্যাখ্যা
অপশনগুলোর মধ্যে pronounciation বানানটি শুদ্ধ নয়। এর শুদ্ধ বানান হলো pronunciation।
৫০.
Which one of the following phrases means 'to tolerate'?
  1. ক) put up with
  2. খ) put down to
  3. গ) put of
  4. ঘ) put up
ব্যাখ্যা
Put up with means to accept or continue to accept an unpleasant situation or experience, or someone who behaves unpleasantly. অর্থাৎ বিরক্তিকর কিছু সহ্য (tolerate) করাকে বুঝায়।
Source: Oxford
৫১.
The word 'edible' is related to-
  1. ক) computing
  2. খ) dress
  3. গ) food
  4. ঘ) Entertainment
ব্যাখ্যা
Edible - fit to be eaten (often used to contrast with unpalatable or poisonous varieties).
Source: Oxford
৫২.
১ থেকে ১০ এর মধ্যে কতটি সংখ্যাকে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়?
  1. ক) ৩ টি
  2. খ) ২টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

এখানে, ১+১ = ২; ২+১ = ৫; ২+২ = ৮; ৩+১ = ১০। ২, ৫, ৮, ১০ এই চারটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে লেখা যায়।
এখন,
১ থেকে ১০ এর মধ্যে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- তিনটি সংখ্যাকে (২, ৫ এবং ৮)।
১ এবং ১০ এর মধ্যে দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- তিনটি সংখ্যাকে (২, ৫ এবং ৮)।
১ থেকে ১০ পর্যন্ত দুইটি বর্গের সমষ্টিরুপে প্রকাশ করা যায়- চারটি সংখ্যাকে (২, ৫, ৮ এবং ১০)।

৫৩.
logx 1/27 = 3 হলে x-এর মান কত?
  1. ক) -1/3
  2. খ) -3
  3. গ) 1/3
  4. ঘ) 3
ব্যাখ্যা
logx 1/27 = 3
⇒X3 = 1/27
∴ x= 1/3
৫৪.
৭ সেমি ব্যসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্নিহিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ৯৮বর্গসেমি
  2. খ) ৪৯ বর্গসেমি
  3. গ) ১৪৬বর্গসেমি
  4. ঘ) ১৯৬বর্গসেমি
ব্যাখ্যা
এখানে, O কেন্দ্রবিশিষ্ট বৃত্তের ব্যসার্ধ ৭ সেন্টিমিটার।
তাই ABCD বর্গক্ষেত্রটির কর্ণ হচ্ছে (২ X ৭) = ১৪ সে.মি.।
আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণ = √২a
⇒√২a = ১৪
∴a = ১৪/√২
∴ক্ষেত্রফল, a = (১৪/√২)
= ৯৮ বর্গ সেমি
৫৫.
1/2, 2/3, 3/4, ..... অনুক্রমটির সাধারণ পদ কোনটি?
  1. ক) n/n+1
  2. খ) 1/n
  3. গ) 2n/n+1
  4. ঘ) n-1/n+1
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের ক অপশনটি বিবেচনা করি, n = 1 হলে, 1/(1+1) = 1/2
n = 2 হলে, 2/(2+1) = 2/3
n = 3 হলে, 3/(3+1) = 3/4
∴অনুক্রমটির সাধারণ পদ n/(n+1)
৫৬.
একটি কলম নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রি করে। যদি কলমের নির্মাণ ব্যয় ১০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ক) ১৬৪ টকা
  2. খ) ১৪০টকা
  3. গ) ১৪৮টকা
  4. ঘ) ১৪৪ টকা
ব্যাখ্যা
কলম নির্মাতার কাছ থেকে ২০% লাভে ক্রয় করায় খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১২০ টাকা।
∴খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য =১২০ + (১২০ X ২০)/১০০ = ১৪৪ টাকা
৫৭.
a=2c, a/b=c/d এবং d=3 হলে b= কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 5
ব্যাখ্যা
a/b=c/d
⇒2c/b = c/d
⇒2cd bc
⇒b = 2d
⇒ b = 2 X 3
∴b = 6
৫৮.
a−3 = 0.2 হলে a12 = কত?
  1. ক) ২৫
  2. খ) ৬২৫
  3. গ) ১২৫
  4. ঘ) ৫
ব্যাখ্যা
a−3 = 0.2
⇒1/a3 = 2/10
⇒a3 = 10/2
⇒(a3)4 = (5)4
∴a12 = 625
৫৯.
একটি দেয়াল ৪০ ফুট উচু। একটি মইয়ের তলদেশ মাটিতে দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা হয়েছে। উপরে মইটি দেয়ালের ছাদ ছুয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
  1. ক) ৪১ ফুট
  2. খ) ৪৯ফুট
  3. গ) ৪৩ফুট
  4. ঘ) ৪৪ফুট
ব্যাখ্যা

এখানে ABC একটি সমকোণী ত্রিভুজ।
∴ AC2 = AB2 + BC2
⇒AC2 = 402 +92
⇒AC2 = 1681
∴AC = 41
৬০.
নিচের কোন এককটি বড়?
  1. ক) মিটার
  2. খ) ডেকামিটার
  3. গ) হেক্টোমিটার
  4. ঘ) ডেসিমিটার
ব্যাখ্যা
১ মিটার = ১০০ সেন্টিমিটার; ১ ডেকামিটার = ১০ মিটার; ১ হেক্টোমিটার = ১০০ মিটার; ১ ডেসিমিটার = ০.১ মিটার
৬১.
কোনো ত্রিভূজের তিনটি কোণের অনুপাত ১ঃ২ঃ৩, ত্রিভূজটির বৃহত্তম বাহু ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত কত?
  1. ক) ৩ঃ১
  2. খ) ৪ঃ৩
  3. গ) ৩ঃ২
  4. ঘ) ২ঃ১
ব্যাখ্যা
ধরি, ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে x, 2x, 3x
∴x + 2x + 3x = 180°
⇒6x = 180°
∴x = 30°
আমরা জানি, a/sin30° = b/sin60° = c/sin90°
⇒a/(½) = b/(√3/2) = c/1
⇒a:b:c = ½ : √3/2 : 1 = 1 : √3 : 2
∴বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর অনুপাত = 2 : 1
৬২.
১০০৮ সংখ্যাটির কয়টি ভাজক আছে?
  1. ক) ২৮
  2. খ) ৩০
  3. গ) ২৫
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
1008 = 2X2X2X2X3X3X7 = 24X32X71
∴1008 এর ভাজক সংখ্যা ={(৪+১) X (২+১) X (১+১)} = ৩০
৬৩.
x2+1/x2 এর নিম্নোক্ত কোন মানের জন্য x3 - 1/x3 = 0 হবে?
  1. ক) 1
  2. খ) ০
  3. গ) -2
  4. ঘ) 2
ব্যাখ্যা
x3 - 1/x3 = 0
⇒(x - 1/x)(x2 + x.1/x + 1/x2) = 0
⇒(x-1/x) (x2 + 1/x2 +1) = 0
⇒x - 1/x = 0 [যেহেতু (x2 + 1/x2 +1)≠ 0]
⇒(x - 1/x)2 = 0
⇒x2 - 2.x.1/x + 1/x2 = 0
∴x2+1/x2 = 2
৬৪.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬,৪৮ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ১৭০
  2. খ) ২৪৮
  3. গ) ৮৯
  4. ঘ) ১৪১
ব্যাখ্যা
সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম।
এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪
∴লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১
৬৫.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ১০২
  2. খ) ২০৪
  3. গ) ৫২
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি ক
প্রশ্নমতে, ক/২ = ক/৩+১৭
⇒ক/২ - ক/৩ = ১৭
⇒(৩ক - ২ক)/৬ = ১৭
⇒ক = ১৭X৬
∴ক = ১০২
৬৬.
দু'টি সংখ্যার গড় xy,' একটি সংখ্যা x হলে অপরটি কত?
  1. ক) 2xy-x
  2. খ) xy-x
  3. গ) y
  4. ঘ) 2y
ব্যাখ্যা
সংখ্যা দুটির সমষ্টি 2xy
∴ একটি সংখ্যা x হলে অপর সংখ্যাটি 2xy - x
৬৭.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। যদি উভয় বিষয়ে ৬০% পাশ করে থাকে তবে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ক) ৮%
  2. খ) ১০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
৮০% গণিত, ৭০% বাংলায় পাশ করলে এবং উভয় বিষয়ে ৬০% পাশ করলে, ফেল করবে ১০০-(৮০+৭০-৬০)=১০%।
৬৮.
একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য 8 সেমি ও 6 সেমি হলে, এর ক্ষেত্রফল কত বর্গ সেমি?
  1. ক) 24
  2. খ) 48
  3. গ) 60
  4. ঘ) 14
ব্যাখ্যা
আমরা জানি, রম্বসের ক্ষেত্রফল = ১/২ x কর্ণদ্বয়ের ক্ষেত্রফল = ১/২(৮X৬) = ২৪।
৬৯.
একটি ত্রিভূজের বাহুগুলোর অনুপাত 1:1:√2 এবং বৃহত্তম কোণ 90° হলে ক্ষুদ্রতর কোণের মান কত?
  1. ক) 60 ডিগ্রী
  2. খ) 75ডিগ্রী
  3. গ) 30ডিগ্রী
  4. ঘ) 45ডিগ্রী
ব্যাখ্যা
এখানে স্পষ্টতই দেখা যাচ্ছে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। একটি ত্রিভুজের মান 90° হলে বাকি দুইটি কোণের সমষ্টি হবে 90° এবং দুটি কোণই হবে পরস্পর সমান অর্থাৎ 45°।
৭০.
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 10 একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. ক) 50
  2. খ) 49
  3. গ) 100
  4. ঘ) 81
ব্যাখ্যা
যেহেতু ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ তাই এর ক্ষেত্রফল হবে = ১/২ X সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল
১/২ X ১০ X ১০ = ৫০ বর্গ একক
৭১.
১০০ মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় ৬০ কিলমিটার যায়। রাস্তার পাশের একটি খুটিকে ট্রেনটি কত সময়ে অতিক্রম করবে?
  1. ক) ৬ সেকেন্ড
  2. খ) ১৬ সেকেন্ড
  3. গ) ১০ সেকেন্ড
  4. ঘ) ২৬ সেকেন্ড
ব্যাখ্যা
খুঁটিটি অতিক্রমের সময় ট্রেনটি তার নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করে।
৬০০০০ মিটার অতিক্রম করে ৩৬০০ সেকেন্ডে
∴১০০ মিটার অতিক্রম করে (৩৬০০ X ১০০)/ ৬০০০০ = ৬ সেকেন্ডে
৭২.
বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
  1. ক) ২৩০০ মিমি
  2. খ) ১৭০০ মিমি
  3. গ) ২৪০০ মিমি
  4. ঘ) ২১০০ মিমি
ব্যাখ্যা

নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বই (পৃষ্ঠা নং ২০৯, ২০২০ বর্ষ) অনুসারে, বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২৩০০ মিমি।
কৃষি তথ্য সার্ভিস (এআইএস), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার (ais.gov.bd) অনুসারে, বাংলাদেশের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২৩০০ মিমি।
---------
নবম-দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ বই (পৃষ্ঠা নং ১৫৬, ২০২০ বর্ষ) অনুসারে, বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১ ডিগ্রি সেলসিয়াস এবং গড় বৃষ্টিপাত ২০৩ সেন্টিমিটার। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় সিলেট অঞ্চলে।

৭৩.
ভারত ও বাংলাদেশের মধ্যে কতটি অভিন্ন নদী আছে?
  1. ক) ৬৪টি
  2. খ) ৫৩টি
  3. গ) ৫০টি
  4. ঘ) ৬৪টি
অনির্ধারিত
ব্যাখ্যা
বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় ৪০৫টি নদী প্রবাহিত হচ্ছে। এ নদীগুলোর মধ্যে ৫৭টি হচ্ছে আন্তঃসীমান্ত নদী যার মধ্যে ৫৪টি বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন এবং ৩টি বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে অভিন্ন।
উৎসঃ যৌথ নদী কমিশন ওয়েবসাইট
৭৪.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে-
  1. ক) নাইট্টোজেন
  2. খ) কার্বন মনোক্সাইড
  3. গ) মিথেন
  4. ঘ) হাইড্রোজেন
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন (৮০%)। এছারাও ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন থাকে। বাংলাদেশে এখন পর্যন্ত যে গ্যাস পাওয়া গেছে ততে ৯৯.৯৯% মিথেন (CH₄) থাকে।
উৎসঃ নবম-দশম শ্রেণীর রসায়ন বোর্ড বই
৭৫.
মানুষের চামড়ার রঙ নিয়ন্ত্রন করে কোনটি?
  1. ক) ডি এন এ
  2. খ) আর এন এ
  3. গ) সেন্টোমেয়ার
  4. ঘ) নিউক্লিয়াস
ব্যাখ্যা
মানুষের গায়ের রং, চুলের রং ইত্যাদি নিয়ন্ত্রণ করে ডিএনএ।
৭৬.
২০২২ সালের বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) ব্রাজিল
  2. খ) জাপান
  3. গ) কুয়েত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
২০২২ সালে অনুষ্ঠিত হওয়া ২২তম ফিফা বিশ্বকাপ ফুটবল আসর কাতারে অনুষ্ঠিত হবে।
Source: Fifa
৭৭.
সম্প্রতি দুটি বড় গ্যাসক্ষেত্র বাংলাদেশের কোন জেলায় আবিষ্কৃত হয়েছে?
  1. ক) ভোলা
  2. খ) চট্টগ্রাম
  3. গ) সিলেট
  4. ঘ) কুমিল্লা
ব্যাখ্যা
১৯৯৫ সালে বাপেক্স ভোলা দ্বীপে প্রথম গ্যাসক্ষেত্র শাহবাজপুর আবিষ্কার করে। এখানে ভূগর্ভে পাঁচটি গ্যাসস্তরের সন্ধান পাওয়া যায়। এরপর ২০১৭ সালে ভোলা দ্বীপে দ্বিতীয় গ্যাসক্ষেত্র আবিষ্কার করে বাপেক্স। এটির নাম দেয়া হয় ভোলা নর্থ এবং এটি প্রথম গ্যাসক্ষেত্রটি থেকে ৩৫ কিলোমিটার দূরে ভোলা দ্বীপের উত্তর অংশে অবস্থিত।
উৎসঃ দৈনিক যুগান্তর
৭৮.
বঙ্গবন্ধু স্যাটেলাইট -০১ কিসের নাম?
  1. ক) যুদ্ধ বিমান
  2. খ) কৃত্রিম উপগ্রহ
  3. গ) নৌ জাহাজ
  4. ঘ) যুদ্ধ জাহাজ
ব্যাখ্যা

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।
উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪:১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২:১৪ মিনিট
স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।
গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম।
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা

সুত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন

৭৯.
ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯২২সালে
  2. খ) ১৯২৩সালে
  3. গ) ১৯২০সালে
  4. ঘ) ১৯২১ সালে
ব্যাখ্যা
১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
উৎসঃ বাংলাপিডিয়া
৮০.
পানিপথের তৃতীয় যুদ্ধ অবলম্বনে রচিত নাটক কোনটি?
  1. ক) রক্তাক্ত প্রান্তর
  2. খ) পরাক্রম
  3. গ) বিদ্রোহী পদ্মা
  4. ঘ) নীল দর্পন
ব্যাখ্যা
মুনীর চৌধুরী রচিত ‘রক্তাক্ত প্রান্তর’ নাটকটির মূল উপজীব্য হলো পানিপথের তৃতীয় যুদ্ধ। রক্তাক্ত প্রান্তর এর মূল চেতনায় আছে যুদ্ধবিরোধী এবং সাম্প্রদায়িক ভেদাভেদের ঊর্ধে নর-নারীর প্রেম। কায়কোবাদের ‘মহাশ্মশান’ থেকে এর কাহিনী নেয়া হয়েছে।
উৎসঃ LiveMCQ লেকচার
৮১.
বাংলাদেশ বর্তমানে Internet এর কোন যুগে আছে?
  1. ক) 4G
  2. খ) 5G
  3. গ) 2G
  4. ঘ) 3G
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে ইন্টারনেটের চতুর্থ প্রজন্ম বা 4G যুগে আছে। তবে BTRC আশা করছে ২০২১ সালের মধ্যে বাংলাদেশে 5G চালু করা যাবে।
উৎসঃ দ্যা ডেইলি স্টার
৮২.
মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) আব্দুল্লাহ আহমদ বাদাবি
  2. খ) মাহাথির বিন মহাম্মদ
  3. গ) টুংকো আব্দুর রহমান পুত্র আল হাজ
  4. ঘ) টুন আব্দুল রাজ্জাক আল হোসেন
ব্যাখ্যা
মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৬৩ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন টুংকো আব্দুর রহমান পুত্র আল হাজ।
Source: Britannica
৮৩.
সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত হয় কত সালে?
  1. ক) ১৭০২
  2. খ) ১৭০৪
  3. গ) ১৭২৭
  4. ঘ) ১৭০৩
অনির্ধারিত
ব্যাখ্যা
সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে ১৬০৮ খ্রিস্টাব্দে ইসলাম খান চিশতীকে রাজমহলের সুবেদার নিযুক্ত করেন। তিনি ১৬১০ খ্রিস্টাব্দে বাংলার ভৌগোলিক অবস্থান বিবেচনা করে রাজধানী রাজমহল থেকে সরিয়ে ঢাকায় স্থানান্তর করেন। ১৬৫০ খ্রিস্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজা'র পতনের পর ১৬৬০ খ্রিস্টাব্দে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। এরপর বেশ কিছুকাল ঢাকা নির্বিঘ্নে রাজধানীর মর্যাদা ভোগ করার পর ১৭১৭ খ্রিস্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন।
Source: dhaka.gov.bd
৮৪.
'পক প্রণালী' কোন দুটি দেশকে পৃথক করেছে?
  1. ক) ভারত ও পাকিস্তান
  2. খ) মরোক্ক ও স্পেন
  3. গ) ইরাক ও ওমান
  4. ঘ) ভারত ও শ্রীলংকা
ব্যাখ্যা
ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে পক প্রণালী। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে।
Source: Worldatlas
৮৫.
স্থানীয় সরকার এর সর্বনিম্ন পর্যায়ের স্তর এর নাম কি?
  1. ক) জেলা পরিষদ
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) উপজেলা পরিষদ
  4. ঘ) সিটি কর্পোরেশন
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ। অর্থাৎ, ইউনিয়ন পরিষদ - সর্বনিম্ন ও জেলা পরিষদ - সর্বোচ্চ স্তর।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতাঃনবম দশম শ্রেণী
৮৬.
প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
  1. ক) ১৯৪৭ সালের ২৩ জুন
  2. খ) ১৯১৫ সালের ১৫ মার্চ
  3. গ) ১৯১৪ সালের ২৮ জুলাই
  4. ঘ) ১৯১৮ সালের ১১ নভেম্বর
ব্যাখ্যা
১৯১৪ সালের ২৮শে জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকান্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়। এবং যুদ্ধের ঘোষণা করা হয় ২৮ জুলাই।
Source: Britannica
৮৭.
ভিটামিন 'সি' এর অভাবে কোন ধরনের রোগ হয়?
  1. ক) রিকেট
  2. খ) বেরিবেরি
  3. গ) রাতকানা
  4. ঘ) স্কার্ভি
ব্যাখ্যা
ভিটামিন-বি১(B1) এর অভাবে বেরিবেরি রোগ হয়। এছাড়া ভিটামিন-সি(C) এর অভাবে স্কার্ভি; ভিটামিন-ডি(D) এর অভাবে রিকেটস; এবং ভিটামিন-এ(A) এর অভাবে রাতকানা রোগ হয়।
উৎসঃ জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
৮৮.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসনন্তন্ত্র কবে গৃহীত ও পাস হয়?
  1. ক) ১৯৭২ সালের ১০ এপ্রিল
  2. খ) ১৯৭২ সালের ১২ এপ্রিল
  3. গ) ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
  4. ঘ) ১৯৭২ সালের ৪ নভেম্বর
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের শাসন্তন্ত্র হলো বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের সংবিধান খসড়া তৈরীর উদ্দেশ্যে গণপরিষদে ১১ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪ সদস্য বিশিষ্ঠ সংবিধান প্রনয়ন কমিটি গঠন করা হয়। এর সভাপতি ছিলেন - ড. কামাল হোসেন। এই কমিটি ৭০টি বৈঠক করে খসড়া সংবিধান প্রণয়ন করেন এবং ১২ অক্টোবর, ১৯৭২ তারিখে গণপরিষদে উত্থাপন করা হয় সাধারন আলোচনার জন্য। গণপরিষদ সদস্যরা সাধারন আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর তা গণপরিষদে পাশ হয়। এটিই সংবিধান দিবস। সংবিধান ১৬ ডিসেম্বর, ১৯৭২ সাল থেকে কার্যকর হয়।
উৎসঃ বাংলাদেশের সংবিধানের ইতিহাস
৮৯.
চা ও কফিতে যে পদার্থটি শরীরকে চাঙ্গা করে তার নাম কি?
  1. ক) টলুইন
  2. খ) গ্লুকোজ
  3. গ) ক্যাফেইন
  4. ঘ) টেনিন
ব্যাখ্যা
আমরা প্রতিনিয়ত চা, কফি, চকলেট, হাল্কা পানীয় যেমন- কোকোকোলা, সেভেন-আপ, পেপসি এমনকি ওষুধের সাথেও ক্যাফেইন গ্রহন করছি। এটি তিক্ত স্বাদযুক্ত একটি পদার্থ। আমাদের দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় এর অনেক প্রভাব আছে। বিশেষ করে ক্যাফেইন আমাদের দেহের স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করতে পারে। এবং তা আমাদের শরীরকে চাঙ্গা করতে পারে।
উৎসঃ দৈনিক যুগান্তর
৯০.
'India Wins Freedom' - গ্রন্থটির লেখক কে?
  1. ক) জওহরলাল নেহেরু
  2. খ) মাওলানা মুহাম্মদ আলী
  3. গ) সৈয়দ আমীর আলী
  4. ঘ) মৌলানা আবুল কালাম আজাদ
ব্যাখ্যা
'India Wins Freedom' এর রচয়িতা ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিখ্যাত নেতা মাওলানা আবুল কালাম আাজাদ।
Source: Britannica
৯১.
'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠিত হয়েছিল কোন সালে?
  1. ক) ১৯১৯
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯২৬
  4. ঘ) ১৯৩৫
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে বাংলা ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে ১৯২৬ সালের ১৯ জানুয়ারি মুসলিম সাহিত্য-সমাজ প্রতিষ্ঠিত হয়। এর প্রধান লেখক ছিলেন আবুল হুসেন, মোতাহের হোসেন চৌধুরী, কাজী আবদুল ওদুদ, আবদুল কাদির, আবুল ফজল, আনোয়ারুল কাদির প্রমুখ।
Source: বাংলাপিডিয়া
৯২.
ফরাসি বিপ্লব কোন সালে সংঘটিত হয়?
  1. ক) ১৭৭৮
  2. খ) ১৭৫০
  3. গ) ১৭৮৯
  4. ঘ) ১৭৭০
ব্যাখ্যা
১৭৯৫ সালে রাজধানী প্যারিসের শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে প্রবল দাঙ্গা-হাঙ্গামার পরিপ্রেক্ষিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ ও ধ্বংসের মধ্য দিয়ে ১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা
৯৩.
ঐতিহাসিক 'ছয়দফা' আনুষ্ঠানিক ভাবে কোথায় ঘোষনা করা হয়?
  1. ক) লাহোর
  2. খ) রাওয়ালপিন্ডি
  3. গ) ঢাকা
  4. ঘ) করাচি
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের সম্মেলেনে বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন সংবলিত ছয় দফা দাবি উত্থাপন করেন। পরবর্তীতে ১৮-২০ মার্চ ১৯৬৬ আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভায় ৬ দফা গৃহিত হয়। ৭ জুন ছয় দফা দাবী এবং বঙ্গবন্ধুর মুক্তির দাবীতে হরতাল চলাকালে নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে অনেকে নিহত হয়। এর ফলশ্রুতিতে ৭ জুনকে ছয় দফা দিবস হিসেবে পালন করা হয়। ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয়।
উৎসঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী
৯৪.
কোনটি বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক?
  1. ক) নূরুলদীনের সারা জীবন
  2. খ) রক্তাক্ত প্রান্তর
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) একেই কি বলে সভ্যতা?
ব্যাখ্যা
বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক ‘নূরুলদীনের সারা জীবন’ এর রচয়িতা সৈয়দ শামসুল হক। বইটি ব্রিটিশবিরোধী আন্দোলনের এক বিপ্লবী কৃষকনেতাকে নিয়ে লেখা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৯৫.
Asian Development Bank (ADB) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্যাংকক
  2. খ) কুয়ালালাম্পুর
  3. গ) টোকিও
  4. ঘ) ম্যানিলা
ব্যাখ্যা
ADB -কে জাপানের বিশ্ব ব্যাংক হিসেবে ধরা। মূলত দূর প্রাচ্যে ও দক্ষিণ এশিয়ায় যাতে সমাজতন্ত্র মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, সেই জন্যে ডমিনো তত্ত্বের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় এটি গড়ে ওঠে। ADB (Asian Development Bank ) 1966 সালে প্রতিষ্ঠিত হয়। ADB এর বর্তমান সদস্য ৬৭টি। বাংলাদেশ ADB এর সদস্য হয় ১৯৭৩ সালে। ADB এর সদর দপ্তর ম্যানিলা (ফিলিপাইন)। ADB এর বর্তমান President - তাকিহিকো নাকাও।

Source: LiveMCQ Archive
৯৬.
CO2-এর আণবিক ভর কত?
  1. ক) 33
  2. খ) 44
  3. গ) 12
  4. ঘ) 22
ব্যাখ্যা
CO2-এর আণবিক ভর 12 + (16X2) = 44
৯৭.
9.8 N ওজনের কোনো বস্তুর চন্দ্রে ওজন কত?
  1. ক) 19.6N
  2. খ) 16N
  3. গ) 7.8N
  4. ঘ) 1.63N
ব্যাখ্যা
চাঁদে কোনো বস্তুর ওজন পৃথিবীর ছয় ভাগের এক ভাগ। 9.8 N ওজনের কোনো বস্তুর চাঁদে ওজন 9.8N/6 = 1.63N
৯৮.
দাত ও হাড় গঠনের জন্য নিচের কোন ভিটামিনটি প্রয়োজন?
  1. ক) সি
  2. খ) ডি
  3. গ) এ
  4. ঘ) বি
ব্যাখ্যা
দাঁত ও হাড় গঠনের জন্য সবধরনের খনিজ এবং ভিটামিনের প্রয়োজন আছে। তবে ক্যালসিয়াম হাড় এবং দাঁতের প্রধান উপাদান এবং এটা শোষণে ভিটামিন ডি সবচেয়ে বেশি প্রয়োজন।
উৎসঃ দৈনিক প্রথম আলো
৯৯.
বাংলাদেশে বর্তমানে কি পরিমান প্রাকৃতিক গ্যাস মজুদ আছে?
  1. ক) ১৮ ট্রিলিয়ন ঘন ফুট
  2. খ) ১২ ট্রিলিয়ন ঘন ফুট
  3. গ) ২ ট্রিলিয়ন ঘন ফুট
  4. ঘ) ১৫ ট্রিলিয়ন ঘন ফুট
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক বদরুল ইমাম বলেন, বাংলাদেশে এখন গ্যাসের মজুদ ১২ টিসিএফ আছে।
উৎসঃ বিবিসি
১০০.
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্টাম্প ও কিম জং উনের মধ্যে ২০১৮ সালের কত তারিখে বৈঠক অনুষ্ঠিত হয়?
  1. ক) ২৮ মে
  2. খ) ২৫ জুন
  3. গ) ১২ জুন
  4. ঘ) ১৮ জুন
ব্যাখ্যা
President Donald Trump and North Korean leader Kim Jong Un met at the Capella Hotel on Sentosa island in Singapore on June 12, 2018.
Source: CNBC