পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৩১ মার্চ, ২০২০সময়20 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৬
সিলেবাস
পিএসসি পিটিআই এর শিক্ষক ২০১৯ এর প্রশ্নের উপর লাইভ পরীক্ষা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৩১ মার্চ, ২০২০ · ৬৬ প্রশ্ন

.
'ওভাল' কোন খেলার জন্য বিখ্যাত?
  1. ক) ক্রিকেট
  2. খ) হকি
  3. গ) টেনিস
  4. ঘ) ফুটবল
ব্যাখ্যা
ইংল্যান্ডের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল। সূত্রঃ বিবিসি।
.
শিক্ষাক্রমের উপাদান কোনগুলো?
  1. ক) উদ্দেশ্য, বিষয়বস্তু , পদ্ধতি ও মূল্যায়ন
  2. খ) লক্ষ্য, উদ্দেশ্য ,বিষয়বস্তু ও মূল্যায়ন
  3. গ) লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি
  4. ঘ) উদ্দেশ্য , প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন ।
ব্যাখ্যা
শিক্ষাক্রমের উপাদান চারটি। যেমন- উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি ও মূল্যায়ন।
.
'নীলদর্পণ ' নাটকের নাট্যকার কে?
  1. ক) দীনবন্ধু মিত্র
  2. খ) শ্যামল মিত্র
  3. গ) দ্বিজেন্দ্রলাল রায়
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। নাটকটি বাংলাদেশের মেহেরপুর অঞ্চলের নীলকরদের অত্যাচার ও নীলচাষীদের দুঃখ কষ্ট নিয়ে রচিত। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
.
He lives _______ Mirpur road in Dhaka .
  1. ক) on
  2. খ) at
  3. গ) into
  4. ঘ) from
ব্যাখ্যা
We use “on” to describe a position along a road or river or by the sea or by a lake:
The hotel is on the road opposite the beach.
They have a fabulous house on a lake in Ireland.
.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) হাসান আজিজুল হক
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) অদ্বৈত মল্লবর্মণ
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম উপন্যাসটি ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাসপাড়ের জেলেদের জীবনের সুখ-দুঃখের বিচিত্র কাহিনী নিয়ে রচিত। এর প্রধান চরিত্র বাসন্তী ও কিশোর। অন্যদিকে হাঁসুলি বাঁকের উপকথা, হাজার বছর ধরে এবং খোয়াবনামা যথাক্রমে ধর্মীয় কুসংস্কার, আবহমান গ্রামীণ জীবন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ১৯৪৩ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার)
.
কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?
  1. ক) পিটিআই (PTI)
  2. খ) নেপ (NAPE)
  3. গ) এনসিটিবি (NCTB)
  4. ঘ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
ব্যাখ্যা
NCTB- National Curriculum and Textbook Board.
.
ইরানের সাথে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়েছে কত সালে?
  1. ক) ২০১৫ সালে
  2. খ) ২০১৪ সালে
  3. গ) ২০১৬ সালে
  4. ঘ) ২০১৭ সালে
ব্যাখ্যা
২০১৫ সালের ১৩ জুলাই সোমবার রাতে ইরানের সাথে আইএইএ’র একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৪ জুলাই ভিয়েনায় ছয় বিশ্বশক্তির [যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন ও জার্মানি] সাথে পরমাণু চুক্তিতে স্বাক্ষর করে ইরান। সূত্রঃ দৈনিক সংগ্রাম।
.
'টেলেস্টার' কিসের নাম?
  1. ক) ফুটবল
  2. খ) ভলিবল
  3. গ) টেনিসবল
  4. ঘ) বাস্কেটবল
ব্যাখ্যা
১৯৭০ সালের নবম বিশ্বকাপ ফুটবল আসর বসেছিল মেক্সিকোতে। সেই আসরে ফুটবলের নাম ছিল ‘টেলেস্টার’। সূত্রঃ দৈনিক সমকাল।
.
স্কুল > ইস্কুল- এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
  1. ক) আদি স্বরাগম
  2. খ) মধ্য স্বরাগম
  3. গ) বিপ্রকর্ষ
  4. ঘ) অন্ত্য স্বরাগম
ব্যাখ্যা
শব্দের আদিতে বা শুরচতে স্বরধ্বনি এলে তাকে বলা হয় আদি স্বরাগম। যেমন, ‘স্কুল’ শব্দটি উচ্চারণের সুবিধার জন্য শুরচতে ‘ই’ স্বরধ্বনি যুক্ত হয়ে ‘ইস্কুল’ হয়ে গেছে। এটি আদি স্বরাগম। এরকম- স্টেশন˃ ইস্টিশন, স্ট্যাবল˃ আস্তাবল, স্পর্ধা˃ আস্পর্ধা।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১০.
বাংলা নাট্য সাহিত্যে 'নাট্যচার্য' কার উপাধি?
  1. ক) সাঈদ আহমদ
  2. খ) সেলিম আল দীন
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) ড. ইনামুল হক
ব্যাখ্যা
বাংলা নাটকে নতুন ধারার প্রবর্তক নাট্যাচার্য সেলিম আল দীন।
সূত্রঃ বাংলা ট্রিবিউন।
১১.
সাক্ষরতা সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক?
  1. ক) সাক্ষরতা আর শিক্ষা একই
  2. খ) ব্যক্তির পড়তে পারার দক্ষতা
  3. গ) পড়ে বোঝা, লিখে প্রকাশ করা
  4. ঘ) শুনে বুঝতে পারা
ব্যাখ্যা
৯৭৪ সালের আদমশুমারিতে সাক্ষরতার সংজ্ঞা ছিল, যেকোন ভাষায় যুগপৎ পড়তে ও লিখতে পারার ক্ষমতা। উৎসঃ বাংলাপিডিয়া।
১২.
'ভিক্টোরিয়া ক্রস' কোন দেশের সর্বোচ্চ খেতাব?
  1. ক) কানাডা
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
Victoria Cross, the highest decoration for valour in the British armed forces, awarded for extreme bravery in the face of the enemy. Source: Britannica
১৩.
কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৮
  4. ঘ) ১৯৮৫
ব্যাখ্যা
স্বাধীনতা উত্তর বাংলদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে দেশের প্রায় ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন।
সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
১৪.
'আকাশনীলা' কবিতার রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
জীবনানন্দ দাশের পঞ্চম কাব্যগ্রন্থ সাতটি তারার তিমির। আর এই কাব্যগ্রন্থের প্রথম কবিতা ‘আকাশনীলা’।
১৫.
Noun form of the word ' Fly' is-
  1. ক) plight
  2. খ) flest
  3. গ) flew
  4. ঘ) flight
ব্যাখ্যা
Flight (noun): the action or process of flying through the air.
১৬.
বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক?
  1. ক) চতুর্থ
  2. খ) পঞ্চম
  3. গ) ষষ্ঠ
  4. ঘ) অষ্টম
ব্যাখ্যা
চতুর্থ পঞ্চবার্ষিক পরিকল্পনায় (১৯৯০-৯৫) প্রাথমিক শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। ১৯৯০ সালে জাতীয় সংসদ কর্তৃক ‘প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন’ গৃহীত হয় এবং ঐ বছর ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সম্মতি লাভের মাধ্যমে বাংলাদেশ গেজেটের এক অতিরিক্ত সংখ্যায় বিজ্ঞাপিত হয়। ১৯৯২ সালে ১ জানুয়ারি থেকে সারা দেশের ৬৮টি থানায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়।
সূত্রঃ বাংলাপিডিয়া।
১৭.
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
  1. ক) ঈশ্বর গুপ্ত
  2. খ) অক্ষয় কুমার বড়াল
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনামে লিখেন। এগুলো হলো- ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণঃ, ষষ্ঠীচরণ দেবশর্মাঃ, বাণী বিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি মধ্যমা ও শ্রীমতি কনিষ্ঠা। সুনন্দ ছদ্মনামে লিখতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১৮.
When he arrived I was about to ________.
  1. ক) be leaving
  2. খ) leave
  3. গ) left
  4. ঘ) go
ব্যাখ্যা
এখানে, infinitive (to + base form of a verb) ব্যবহৃত হয়েছে।
১৯.
The plane has not yet arrived and I wonder when _________.
  1. ক) it comes
  2. খ) it has come
  3. গ) it will come
  4. ঘ) it came
ব্যাখ্যা
বাক্যের অর্থ এবং গঠন অনুসারে “it will come” যথার্থ উত্তর।
২০.
'ইনসুলিন' হরমোনের অভাবে কোন রোগ হয়?
  1. ক) রাতকানা
  2. খ) ডায়াবেটিস
  3. গ) স্কার্ভি
  4. ঘ) রিকেটস্
ব্যাখ্যা
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়।
উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
২১.
SLIP এর পূর্ণরুপ কী?
  1. ক) School Level Improvement Plan
  2. খ) School Level Induction Plan
  3. গ) School Learning Improvement Plan
  4. ঘ) School Learning Improvement Program
ব্যাখ্যা
The School-Level Improvement Plan, re-named the School Learning Improvement Plan (SLIP) under PEDP III, is intended to improve learning outcomes and primary enrolment and completion rates through encouraging decentralization, increasing local input into school management and enhancing relations between schools and local communities.
Source: unesco.org
২২.
মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নয় কোনটি?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) হাঙর নদী গ্রেনেড
  3. গ) বাসন
  4. ঘ) নিজ বাসভূমে
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্নটি যথার্থ নয়। কারণ অপশনগুলোতে একমাত্র “বাসন” মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য। সম্ভবত প্রশ্নকর্তা শামসুর রাহমানের কাব্য- নিজ বাসভূমে কে সঠিক উত্তর ধরে প্রশ্নটি করেছেন। কিন্তু বাকি দুইটি অপশন ও মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্য নয়, সেগুলো উপন্যাস। অর্থাৎ শওকত ওসমানের 'নেকড়ে অরণ্য' এবং সেলিনা হােসেনের 'হাঙর নদী গ্রেনেড' মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস।
২৩.
He said that he _______ be unable to come.
  1. ক) will
  2. খ) shall
  3. গ) should
  4. ঘ) would
ব্যাখ্যা
Reporting verb, past tense এ থাকলে, indirect speech এর reported অংশ অনুরুপ tense এ হবে।
২৪.
বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
  1. ক) আইজ্যাক নিউটন
  2. খ) স্টিফেন হকিংস
  3. গ) জেমস্ ওয়াট
  4. ঘ) হেনরিক মার্জ
ব্যাখ্যা
জেমস ওয়াট ১৭৬৯ সালে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন।
২৫.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট কয়টি অনুচ্ছেদ রয়েছে?
  1. ক) ৯৫ টি
  2. খ) ১৫৩ টি
  3. গ) ১৫০ টি
  4. ঘ) ১৩০ টি
ব্যাখ্যা
১৯৭২ খ্রিস্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। বাংলাদেশের সংবিধানকে ১১ টি ভাগ করা হয়েছে এবং এতে ১৫৩ টি অনুচ্ছেদ/ধারা রয়েছে।
২৬.
শিক্ষাক্রম বলা যায় কোনটিকে?
  1. ক) আগামী দশ বছর শিক্ষা কীভাবে পরিচালিত হবে, তার কর্মকৌশল
  2. খ) শিক্ষা কীভাবে পরিচালিত হবে তার নীতিমালা
  3. গ) সমাপনী পরীক্ষায় কোন বিষয়বস্তু অন্তর্ভুক্ত থাকবে, তার বিস্তারিত বর্ণনা
  4. ঘ) বিদ্যালয়ে শিক্ষার্থী কী শিখবে, কেন শিখবে, কীভাবে শিখবে তার পরিকল্পনা
ব্যাখ্যা
শিক্ষাক্রম হল শিক্ষার একটি বিশেষ স্তরের (যেমন- প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ইত্যাদি) শিক্ষণীয় বিষয়ের সমষ্টি বা পূর্ণাঙ্গ রূপরেখা। শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু, শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন কৌশল, বিভিন্ন উপকরণ ও শিক্ষা সংক্রান্ত বিদ্যালয়ের অন্যান্য কর্মসূচি সব কিছুই শিক্ষাক্রমের অন্তর্ভুক্ত হবে। একটি নির্দিষ্ট বয়স ও শ্রেণীর শিক্ষার্থীরা কী জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির অধিকারী হবে- তার সামগ্রিক পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল হচ্ছে শিক্ষাক্রম বা কারিকুলাম। কারিকুলাম হচ্ছে সমগ্র শিক্ষা কার্যক্রমের রূপরেখা। কারিকুলামের লক্ষ্য জাতীয় দর্শন, রাষ্ট্রীয় নীতি, জাতীয় ও বৈশ্বিক পরিবেশ এবং চাহিদা ও উপকারভোগী জনগোষ্ঠীর প্রয়োজনীয়তার আলোকে বিশেষ প্রক্রিয়ায় প্রণীত হয়। এর লক্ষ্য থাকে অনেক ব্যাপক।
সূত্রঃ যুগান্তর।
২৭.
বাংলাদেশের কোন জেলায় দারিদ্র্যের হার সবচেয়ে কম?
  1. ক) ঢাকা
  2. খ) বরিশাল
  3. গ) চট্রগ্রাম
  4. ঘ) নারায়গঞ্জ
ব্যাখ্যা
রাজধানীর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলার দারিদ্র্যের হার সবচেয়ে কম ২ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ এই জেলায় ৯৭ শতাংশের বেশি অধিবাসী দারিদ্র্যসীমার ওপরে বাস করেন। সূত্রঃ প্রথম আলো।
২৮.
আধুনিক বাংলা গদ্যের জনক কে?
  1. ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  2. খ) রাজা রামমোহন রায়
  3. গ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  4. ঘ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি বাংলা গদ্যে যতি বা বিরামচিহ্নের প্রবর্তন করেন। বাংলা গদ্য প্রবাহ সমৃদ্ধির জন্য তিনি ‘উচ্চবচন ধ্বনিতরঙ্গ’ ও ‘অনতিলক্ষ্য ছন্দঃস্রোত’ সৃষ্টি করেন। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
২৯.
I ________ to hospital last sunday.
  1. ক) had to go
  2. খ) have gone
  3. গ) have to go
  4. ঘ) had go
ব্যাখ্যা
বাক্যে অতীত নির্দেশক last sunday থাকায়, had to go সঠিক উত্তর হয়েছে।
৩০.
কোনটি খাঁটি বাংলা উপসর্গ?
  1. ক) প্র
  2. খ) পরা
  3. গ) অজ
  4. ঘ) অপ
ব্যাখ্যা
অ, অনা, অজ, অঘা এগুলো খাটি বাংলা উপসর্গ৷ প্র,পরা,অপ,সম্‌ ইত্যাদি সংস্কৃত উপসর্গ। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৩১.
বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?
  1. ক) ৫ এপ্রিল
  2. খ) ৫ জুন
  3. গ) ৫ মে
  4. ঘ) ৫ জুলাই
ব্যাখ্যা
United Nations Conference on the Human Environment - ৫-১৬ জুন, ১৯৭২ সালে সুইডেনের রাজধানী স্টকহোমে অনুষ্ঠিত হয়। এতে UNEP প্রতিষ্ঠিত হয় এবং ৫ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত হয়। Source: UN website.
৩২.
A dove is the symbol of-
  1. ক) peace
  2. খ) fight
  3. গ) struggle
  4. ঘ) anger
ব্যাখ্যা
The domestic pigeon, a rather typical pigeon, is frequently called the rock dove and is the bird portrayed and called the “dove of peace.”
Source: Britannica
৩৩.
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের কোন প্রতিষ্ঠান সনদ প্রদান করে?
  1. ক) পিটিআই
  2. খ) নেপ
  3. গ) এনসিটিবি
  4. ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
ডিপিএড উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদ প্রদান করে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমী /National Academy for Primary Education (NAPE).
Source: nape.gov.bd
৩৪.
'হরতাল' শব্দটি কোন ভাষার?
  1. ক) ওলন্দাজ
  2. খ) তুর্কি
  3. গ) হিন্দি
  4. ঘ) গুজরাটি
ব্যাখ্যা
হরতাল ও খদ্দর গুজরাটি শব্দ। উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর
৩৫.
বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
  1. ক) কথোপকথন
  2. খ) সংবাদ প্রভাকর
  3. গ) সবুজ পত্র
  4. ঘ) সম্বাদ কৌমুদী
ব্যাখ্যা
উইলিয়াম কেরির 'কথোপকথন' বাংলা ভাষায় প্রথম মুদ্রিত গদ্য গ্রন্থ। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ প্রবোধ চন্দ্রিকা।
সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৩৬.
What is the adjective form of the word ' home'?
  1. ক) home-like
  2. খ) homeful
  3. গ) homely
  4. ঘ) homage
ব্যাখ্যা
Noun + ly = adjective.
Some adjectives are friendly, homely, brotherly, motherly, sisterly, manly, kingly etc
৩৭.
The sea is _______ the hotel.
  1. ক) beside
  2. খ) near by
  3. গ) at side of
  4. ঘ) close
ব্যাখ্যা
Beside (preposition): at the side of, next to, close to
Our school was built right beside a river.
Source: Cambridge Dictionary
৩৮.
'সংশপ্তক' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
  1. ক) জাতীয় বিশ্ববিদ্যালয়ে
  2. খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
  3. গ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
  4. ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ব্যাখ্যা
সংশপ্তক ও স্মারক ভাস্কর্য যথাক্রমে জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। জাগ্রত চৌরঙ্গী জয়দেবপুর চৌরাস্তায় স্থাপিত দেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য। ১৯৭৩ সালে শিল্পি আবদুর রাজ্জাক এটি স্থাপন করে।
সূত্রঃ বাংলাপিডিয়া।
৩৯.
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে উঠার যোগ্যতা অর্জনের জন্য মোট কয়টি মানদন্ড (criteria ) পূরণ করতে হয়েছে?
  1. ক) ৩ টি
  2. খ) ২ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
ব্যাখ্যা
স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে তিনটি বিষয় বিবেচনা করা হয়। এগুলো হলো মাথাপিছু আয়, মানবসম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি। সূত্রঃ প্রথম আলো।
৪০.
I have no pen to write _______ .
  1. ক) on
  2. খ) in
  3. গ) with
  4. ঘ) upon
ব্যাখ্যা
To write with- লেখার । বাক্যটির অর্থ- আমার লেখার কোন কলম নাই।
৪১.
কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ইতালি
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
সৌদিআরব এবং যুক্তরাজ্য উভয়য়ের কোন লিখিত সংবিধান নেই। সূত্রঃ ব্রিটানিকা।
৪২.
'Pass away' means-
  1. ক) disappear
  2. খ) die
  3. গ) erase
  4. ঘ) fall
ব্যাখ্যা
To pass away - মৃত্যুবরণ করা।
Breathe one's last- অর্থ শেষ নিঃশ্বাস ত্যাগ করা।
৪৩.
'যদি রাত পোহালে শোনা যেত/ বঙ্গবন্ধু মরে নাই' গানটির গীতিকার কে?
  1. ক) নজরুল ইসলাম বাবু
  2. খ) মোঃ মনিরুজ্জামান
  3. গ) হাসান মতিউর রহমান
  4. ঘ) কবির বকুল
ব্যাখ্যা
‘যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই...’ গীতিকার হাসান মতিউর রহমান ও সুরকার মলয় কুমার গাঙ্গুলী। ১৯৯০ সালে গানটি মলয় কুমার গাঙ্গুলী বিভিন্ন অনুষ্ঠানে গাইলেও রেকর্ডিং হয়েছে ১৯৯১ সালের শুরুর দিকে।
সূত্রঃ প্রথম আলো।
৪৪.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) চন্দ্র
  2. খ) অম্লান
  3. গ) তসবি
  4. ঘ) খারিজ
ব্যাখ্যা
চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি তৎসম শব্দ। সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪৫.
Which of the following is plural?
  1. ক) anybody
  2. খ) nobody
  3. গ) everyone
  4. ঘ) none of these
ব্যাখ্যা

Indefinite pronouns that end in -one/-body are always singular. These words include anyone, everyone, someone, one, anybody, somebody & nobody.
The indefinite pronouns both, few, many, others, and several are always plural.
The indefinite pronouns all, any, more, most, none, and some can be singular or plural, depending on how they are used.

৪৬.
More ivory is obtained from elephants in Africa _________ elephants in Asia.
  1. ক) rather than
  2. খ) more than
  3. গ) than from
  4. ঘ) as well as
ব্যাখ্যা
বাক্যটি comparative degree এর হওয়ায় than বসবে। কোথা হতে নির্দেশ করতে উৎসের নামের পূর্বে preposition ‘from’ বসে।
৪৭.
'Between' is a preposition that is used when ______ people are involved.
  1. ক) two
  2. খ) three
  3. গ) four
  4. ঘ) many
ব্যাখ্যা
দুয়ের মধ্যে বুঝাতে Between অনেকের মধ্যে বুঝাতে Among হয়।
৪৮.
We are in need ______ furniture.
  1. ক) of
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) at
ব্যাখ্যা

Sub + be + in need of + noun
Jill is in need of money.
The roof is in need of repair.
The organization was in need of volunteers.
Source: Cliffs TOEFL, page no: 91

৪৯.
কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন?
  1. ক) ঢাকা
  2. খ) শরীয়পুর
  3. গ) মাদারীপুর
  4. ঘ) ফরিদপুর
ব্যাখ্যা
জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬) কবি, শিক্ষাবিদ। ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে। উৎসঃ বাংলাপিডিয়া।
৫০.
'অক্কা পাওয়া' বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
  1. ক) ঝরে যাওয়া
  2. খ) পড়ে যাওয়া
  3. গ) মরে যাওয়া
  4. ঘ) নিষ্কৃতি পাওয়া
ব্যাখ্যা
অক্কা পাওয়া/পটল তোলা - মারা যাওয়া।
কান পাতলা - সহজেই বিশ্বাসপ্রবণ।
কেউকেটা - সামান্য।
কেতাদুরস্ত - পরিপাটি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৫১.
খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) নিউইয়র্ক
  2. খ) জেনেভা
  3. গ) রোম
  4. ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
সাত পাহাড়ের দেশ- রোম। রোম ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিক আয়োজন করে এবং এতে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় অবস্থিত।
সূত্রঃ ব্রিটানিকা।
৫২.
কোন শব্দটি যোগরূঢ় শব্দের উদাহরণ?
  1. ক) জলদ
  2. খ) সন্দেশ
  3. গ) প্রবীণ
  4. ঘ) সহজ
ব্যাখ্যা

অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা: ১. যৌগিক শব্দ ২. রূঢ় বা রূঢ়ি শব্দ ও ৩. যোগরূঢ় শব্দ।
যৌগিক শব্দ: যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী নির্ধারিত হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে।
যেমন: পড়্+উয়া = পড়ুয়া; ঢাকা+আই=ঢাকাই, কৃ+তব্য=কর্তব্য।
রূঢ় বা রূঢ়ি শব্দ: যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করে, তাদের রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন: ‘সন্দেশ’ শব্দের শব্দ ও প্রত্যয়গত অর্থ ‘সংবাদ’। কিন্তু এর প্রচলিত অর্থ ‘মিষ্টান্ন বিশেষ’। কাজেই ‘সন্দেশ’ রূঢ়ি শব্দ। হস্তী, তৈল, বাঁশি ইত্যাদি রূঢ়ি শব্দের উদাহরণ।
যোগরূঢ় শব্দ: সমাসবদ্ধ অথবা একাধিক শব্দ বা ধাতুর দ্বারা নিষ্পন্ন শব্দ যখন কোনো আপেক্ষিক অর্থ না বুঝিয়ে অন্য বিশেষ অর্থ প্রকাশ করে, তখন তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন: ‘পঙ্কজ’ শব্দের আপেক্ষিক অর্থ হলো যা পঙ্কে জন্মে তা, অর্থাৎ শৈবাল, পদ্মফুল, কেঁচো প্রভৃতি। কিন্তু পঙ্কজ বললে শুধু পদ্মফুলকেই বোঝায়। কাজেই ‘পঙ্কজ’ যোগরূঢ় শব্দ।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৫৩.
ইউনেস্কো বাংলাদেশের কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে?
  1. ক) কুসুম্বা মসজিদ
  2. খ) আতিয়া জামে মসজিদ
  3. গ) ষাট গম্বুজ মসজিদ
  4. ঘ) ছোট সোনা মসজিদ
ব্যাখ্যা
খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের একজন স্থানীয় শাসক। তিনি রাজা গণেশকে পরাজিত করে বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ইসলামের পতাকা উড্ডীন করেন। পঞ্চদশ শতাব্দীতে বাগেরহাট জেলায় তিনি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ ‘ষাট গম্বুজ মসজিদ’ নির্মাণ করেন। ১৯৮৫ সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
সূত্র- বোর্ড বই, নবম-দশম শ্রেণি ও ইউনেস্কো ওয়েবসাইট।
৫৪.
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন কত সালে প্রণীত হয়?
  1. ক) ১৯৮৮
  2. খ) ১৯৮৯
  3. গ) ১৯৯০
  4. ঘ) ১৯৯৯
ব্যাখ্যা
১৯৯০ সালের ১৩ ফেব্রুয়ারী বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন পাস হয়। এর ফলে ১ জানুয়ারী ১৯৯৩ থেকে সারাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন চালু হয়। এর পূর্বে ১৯৯২ সালে প্রাথমিকভাবে ৬৮ টি উপজেলায় এই আইন চালু হয়।
সূত্রঃ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
৫৫.
'জজ সাহেব' কোন সমাস?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) কর্মধারয়
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) বহুব্রীহি
ব্যাখ্যা
দুটি বিশেষ্য পদে একই ব্যাক্তি বা বস্তুকে বোঝালে কর্মধারয় সমাস হয়। জজ সাহেব = যিনি জজ তিনিই সাহেব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণী।
৫৬.
The word 'Solar' is related to-
  1. ক) Sun
  2. খ) Electricity
  3. গ) Mars
  4. ঘ) Globe
ব্যাখ্যা
The definition of solar is relating to the sun, coming from the sun or depending upon the sun. An example of solar used as an adjective is in the phrase ''solar energy,'' which means energy that comes from the sun.
৫৭.
কোন বানানটি সঠিক?
  1. ক) বিভুতিভূষণ
  2. খ) বিভূতিভুষণ
  3. গ) বিভূতিভূষণ
  4. ঘ) বিভূতিভূষন
ব্যাখ্যা
শুদ্ধ বানানঃ বিভূতিভূষণ, ষাণ্মাসিক, ইতোমধ্যে।
৫৮.
ভোর হলো দোর খোল/খুকুমনি ওঠো রে - কবিতার কবি কে?
  1. ক) মোহিতলাল মজুমদার
  2. খ) সত্যেন্দ্রনাথ দত্ত
  3. গ) কুসুম কুমারী দাশ
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম
প্রভাতী

ভোর হলো দোর খোলো
খুকুমণি ওঠ রে!
ঐ ডাকে যুঁই-শাখে
ফুল-খুকি ছোটরে!
রবি মামা দেয় হামা
গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান
শোন ঐ, রামা হৈ!'

৫৯.
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) কোন সালে গঠিত হয়েছে?
  1. ক) ১৯৫৮ ‌
  2. খ) ১৯৬০
  3. গ) ‌১৯৫৫
  4. ঘ) ১৯৫৭
ব্যাখ্যা
The IAEA was created in 1957 in response to the deep fears and expectations generated by the discoveries and diverse uses of nuclear technology. Source: iaea.org
৬০.
The student was exempted _______ paying his fees.
  1. ক) of
  2. খ) from
  3. গ) to
  4. ঘ) upon
ব্যাখ্যা
Exempt from: to excuse someone or something from a duty, payment, etc.
৬১.
কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের রচনা নয়?
  1. ক) দেবদাস
  2. খ) মৃত্যুক্ষুধা
  3. গ) শ্রীকান্ত
  4. ঘ) মেজদিদি
ব্যাখ্যা
মৃত্যুক্ষুধা, বাধনহারা ও কুহেলিকা কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৬২.
'ডন' কোন দেশের পত্রিকা?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
Dawn is Pakistan's oldest, leading and most widely read English-language newspaper and is the country's newspaper of record.
Source: dawn.com
৬৩.
There are _________ parts of speech.
  1. ক) four
  2. খ) five
  3. গ) six
  4. ঘ) eight
ব্যাখ্যা
In English the main parts of speech are noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction, and interjection.
৬৪.
There are black sheep in every community. 'Black sheep ' means-
  1. ক) a sheep with black color
  2. খ) black sheep goat
  3. গ) bad character
  4. ঘ) none of these
ব্যাখ্যা
Black sheep- কুলাঙ্গার, খারাপ চরিত্রের ব্যক্তি।
৬৫.
কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাদণ্ড হয়?
  1. ক) বিদ্রোহী
  2. খ) অগ্রপথিক
  3. গ) আনন্দময়ীর আগমনে
  4. ঘ) কাণ্ডারী হুশিয়ারি
ব্যাখ্যা

''আর কতকাল থাকবি বেটী মাটির ঢেলার মূর্তি আড়াল?
স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল।
দেব-শিশুদের মারছে চাবুক, বীর যুবকদের দিচ্ছে ফাঁসি,
ভূ-ভারত আজ কসাইখানা, আসবি কখন সর্বনাশী?''
- আনন্দময়ীর আগমনে, কাজী নজরুল ইসলাম।
উল্লেখ্য, এই কবিতা রচনার জন্য কবি প্রথম কারাভোগ করেন। এটি ''দোঁলনচাপা'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ - অগ্নিবীণা।

৬৬.
If something does not make sense , it is not _______.
  1. ক) nice
  2. খ) logical
  3. গ) funny
  4. ঘ) experience
ব্যাখ্যা
Illogical: not reasonable, wise, or practical, usually because directed by the emotions rather than by careful thought.