পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes৪৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৪
সিলেবাস
Exam 11 Topic: Part II: Planning Importance, nature, purpose, types, steps, objectives. Source: Class – 9, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১]

৪৯তম বিসিএস ⎯ ব্যবস্থাপনা [৭৩১] · তারিখ অনির্ধারিত · ৪৪ প্রশ্ন

.
Planning is the ______ function of management.
(Planning হলো ব্যবস্থাপনার ______ কার্যাবলি।)
  1. Secondary (গৌণ)
  2. Primary (প্রাথমিক)
  3. Supportive (সহায়ক)
  4. Optional (ঐচ্ছিক)
ব্যাখ্যা

Planning হলো ব্যবস্থাপনার প্রথম ও প্রাথমিক কার্যাবলি।

ম্যানেজমেন্ট ফাংশনগুলো হলো → Planning → Organizing → Leading/Directing → Controlling।

এখানে Planning ছাড়া অন্য কোনো ধাপ শুরুই করা যায় না, কারণ—

পরিকল্পনা নির্ধারণ করে কী করতে হবে।

লক্ষ্য (Objectives) নির্ধারণ করে।

অন্য ফাংশনগুলো (Organizing, Directing, Controlling) সবই Planning-এর উপর নির্ভরশীল।

এজন্য Planning-কে বলা হয় Primary function of management।

.
Planning encourages management to think systematically about what has happened, what is happening and ______.
(পরিকল্পনা ব্যবস্থাপনাকে  যা ঘটেছে, যা ঘটতেছে এবং ______চিন্তা করতে সহায়তা করে।)
  1. When it is happening (যখন ঘটতেছে)
  2. What might happen (যা ঘটতে পারে)
  3. Should something happen (যদি কিছু ঘটে)
  4. Should something stop (যদি কিছু থেমে যায়)
ব্যাখ্যা

- Planning হলো একটি ভবিষ্যৎমুখী কার্যকলাপ, যেখানে ব্যবস্থাপনা তার অতীত এবং বর্তমান বিশ্লেষণ করে ভবিষ্যতে সম্ভাব্য ঘটনাগুলি সম্পর্কে চিন্তা করে এবং সেগুলির জন্য প্রস্তুতি নেয়।

- What might happen (যা ঘটতে পারে) Planning-এর একটি মূল দিক, কারণ পরিকল্পনা হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়া, যা পরিবর্তনশীল পরিবেশে সামঞ্জস্য রেখে চলতে সাহায্য করে।

.
How many types of planning are there based on time frame?
(সময়কালের ভিত্তিতে মোট কত ধরনের পরিকল্পনা আছে?)
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা

সময়কালের ভিত্তিতে পরিকল্পনা (Planning based on Time Frame) সাধারণত ৩ প্রকারঃ

1. Long-range Planning (দীর্ঘমেয়াদী পরিকল্পনা):
৫ বছর বা তার বেশি সময়ের জন্য করা হয়। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশ, বড় ধরনের বিনিয়োগ, নতুন বাজারে প্রবেশ ইত্যাদি এর অন্তর্ভুক্ত।


2. Intermediate Planning (মধ্যমেয়াদী পরিকল্পনা):
সাধারণত ১–৫ বছরের মধ্যে করা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ছোট ছোট ধাপে ভেঙে বাস্তবায়ন করা হয় এই স্তরে।


3. Short-range Planning (স্বল্পমেয়াদী পরিকল্পনা):
১ বছর বা তার কম সময়ের জন্য হয়। দৈনন্দিন বা মাসিক কার্যক্রম, স্বল্পমেয়াদী উৎপাদন লক্ষ্য ইত্যাদি এখানে অন্তর্ভুক্ত।

সোর্স: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই

.
Short-Range Planning generally covers a time frame of ______.
(স্বল্পমেয়াদী পরিকল্পনা সাধারণত ______ সময়ের মধ্যে করা হয়?)
  1. 3 years or less (৩ বছর বা তার কম)
  2. 1 to 3 years (১ থেকে ৩ বছর)
  3. 6 months or less (৬ মাস বা তার কম)
  4. 1 year or less (১ বছর বা কম)
ব্যাখ্যা

সময়কালের ভিত্তিতে পরিকল্পনা (Planning based on Time Frame) সাধারণত ৩ প্রকারঃ

1. Long-range Planning (দীর্ঘমেয়াদী পরিকল্পনা):
৫ বছর বা তার বেশি সময়ের জন্য করা হয়। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ দিকনির্দেশ, বড় ধরনের বিনিয়োগ, নতুন বাজারে প্রবেশ ইত্যাদি এর অন্তর্ভুক্ত।


2. Intermediate Planning (মধ্যমেয়াদী পরিকল্পনা):
সাধারণত ১–৫ বছরের মধ্যে করা হয়। দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে ছোট ছোট ধাপে ভেঙে বাস্তবায়ন করা হয় এই স্তরে।


3. Short-range Planning (স্বল্পমেয়াদী পরিকল্পনা):
১ বছর বা তার কম সময়ের জন্য হয়। দৈনন্দিন বা মাসিক কার্যক্রম, স্বল্পমেয়াদী উৎপাদন লক্ষ্য ইত্যাদি এখানে অন্তর্ভুক্ত।

সোর্স: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাঠ্যবই

.
Which level of management is primarily responsible for Short-Range Planning?
(কোন স্তরের ব্যবস্থাপনা সাধারণত স্বল্পমেয়াদী পরিকল্পনা করে?)
  1. Top-level management (উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা)
  2. Middle-level management (মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা)
  3. Lower-level management (নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা)
  4. Supervisors (তত্ত্বাবধায়ক)
ব্যাখ্যা

Short-range planning (স্বল্পমেয়াদী পরিকল্পনা) সাধারণত ১ বছর বা তার কম সময়ের জন্য করা হয়।

এটি প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, মাসিক উৎপাদন, বিক্রয় টার্গেট, ডিউটি রোস্টার ইত্যাদির সাথে সম্পর্কিত।

তাই এটি মূলত Lower-level management (অপারেশনাল লেভেল) দ্বারা পরিচালিত হয়।

উদাহরণ: একজন শিফট ম্যানেজার বা লাইন সুপারভাইজার প্রতিদিনের প্রোডাকশন টার্গেট নির্ধারণ করেন।

.
Which type of planning is mostly used to determine broad objectives for the entire organization?
(কোন ধরনের পরিকল্পনা সাধারণত সম্পূর্ণ সংস্থার জন্য বিস্তৃত লক্ষ্য নির্ধারণ করতে ব্যবহৃত হয়?)
  1. Operational plan (কার্যিক পরিকল্পনা)
  2. Tactical Plan (ট্যাকটিক্যাল পরিকল্পনা)
  3. Strategic Plan (কৌশলগত পরিকল্পনা)
  4. Single-use plan (একার্থক পরিকল্পনা)
ব্যাখ্যা

Strategic Planning (কৌশলগত পরিকল্পনা) হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যা সাধারণত ৫ বছর বা তারও বেশি সময়ের জন্য তৈরি হয়।

এর মূল উদ্দেশ্য হলো সমগ্র প্রতিষ্ঠানের বিস্তৃত লক্ষ্য ও দিকনির্দেশনা নির্ধারণ করা।

এটি প্রধানত Top-level management (Board of Directors, CEO ইত্যাদি) দ্বারা তৈরি হয়।

উদাহরণ:

একটি বিশ্ববিদ্যালয়ের “Vision 2030” যেখানে বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান হওয়া লক্ষ্য।

একটি কোম্পানির নতুন আন্তর্জাতিক বাজারে প্রবেশের দীর্ঘমেয়াদী পরিকল্পনা।

.
Which type of plan is used to manage day-to-day operations with a very narrow focus on specific tasks or activities?
(কোন ধরনের পরিকল্পনা দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হয় যা খুব সংকীর্ণভাবে নির্দিষ্ট কাজ বা কার্যকলাপে ফোকাস করে?)
  1. Operational plan (কার্যিক পরিকল্পনা)
  2. Tactical Plan (ট্যাকটিক্যাল পরিকল্পনা)
  3. Strategic Plan (কৌশলগত পরিকল্পনা)
  4. Single-use plan (একার্থক পরিকল্পনা)
ব্যাখ্যা

Operational Plan (কার্যিক পরিকল্পনা) হলো স্বল্পমেয়াদী ও নির্দিষ্ট কাজ-কেন্দ্রিক পরিকল্পনা, যা সাধারণত দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয়।

এটি Lower-level management (যেমন সুপারভাইজার, ফোরম্যান, শিফট ম্যানেজার) করে থাকে।

.
What does Intermediate Planning generally involve?
(মধ্যমেয়াদী পরিকল্পনা সাধারণত কী কী অন্তর্ভুক্ত করে?)
  1. Long-term strategic goals (দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য)
  2. Breaking down long-term goals into manageable steps (দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে পরিচালনাযোগ্য পদক্ষেপে বিভক্ত করা)
  3. One-time projects (এককালীন প্রকল্প)
  4. Short-term daily tasks (স্বল্পমেয়াদী দৈনন্দিন কাজ)
ব্যাখ্যা

Intermediate Planning (মধ্যমেয়াদী পরিকল্পনা) সাধারণত ১ থেকে ৫ বছরের মধ্যে হয়।

এটি Top-level (স্ট্র্যাটেজিক প্ল্যান) এবং Lower-level (অপারেশনাল প্ল্যান) এর মধ্যে সেতুবন্ধন করে।

এর প্রধান কাজ হলো দীর্ঘমেয়াদী লক্ষ্যকে ছোট, পরিচালনাযোগ্য ধাপে ভাগ করে বাস্তবায়ন করা।

এটি সাধারণত Middle-level management (যেমন বিভাগীয় প্রধান বা আঞ্চলিক ম্যানেজার) দ্বারা করা হয়।

.
Which level of management typically handles Tactical Planning?
(কোন স্তরের ব্যবস্থাপনা সাধারণত ট্যাকটিক্যাল পরিকল্পনা পরিচালনা করে?)
  1. Top-level management (টপ-লেভেল ম্যানেজমেন্ট)
  2. Middle-level management (মিডল-লেভেল ম্যানেজমেন্ট)
  3. Lower-level management (লোয়ার-লেভেল ম্যানেজমেন্ট)
  4. Supervisors (তত্ত্বাবধায়ক)
ব্যাখ্যা

Tactical Planning (ট্যাকটিক্যাল পরিকল্পনা) হলো মধ্যমেয়াদী পরিকল্পনা (সাধারণত ১–৫ বছরের জন্য)।

এর মূল উদ্দেশ্য হলো Strategic Plan (Top-level) কে বাস্তবে কার্যকর করার ধাপ তৈরি করা।

এটি সাধারণত Middle-level management (যেমন বিভাগীয় প্রধান, রিজিওনাল ম্যানেজার, ডিভিশনাল ডিরেক্টর) দ্বারা পরিচালিত হয়।

উদাহরণ:

স্ট্র্যাটেজিক প্ল্যান = “আগামী ৫ বছরে আন্তর্জাতিক বাজারে প্রবেশ।”

ট্যাকটিক্যাল প্ল্যান = “আগামী ২ বছরে একটি নতুন শাখা খোলা এবং বিদেশি মার্কেট রিসার্চ টিম গঠন।”

১০.
Which of the following is an example of a Standing Plan?
(নিচের কোনটি Standing Plan-এর উদাহরণ?)
  1. HR policy (মানব সম্পদ নীতি)
  2. Launching a new product (নতুন পণ্য চালু করা)
  3. Regional marketing campaign (আঞ্চলিক মার্কেটিং ক্যাম্পেইন)
  4. One-time recruitment drive (এককালীন নিয়োগ কার্যক্রম)
ব্যাখ্যা

Standing Plan (স্থায়ী পরিকল্পনা) হলো পুনঃব্যবহারযোগ্য পরিকল্পনা যা বারবার ব্যবহৃত হয় এবং প্রতিষ্ঠানের কার্যক্রমকে গাইড করে।

এর মধ্যে থাকে Policy (নীতি), Procedure (প্রক্রিয়া), Rules (বিধি), Strategy (কৌশল)।

উদাহরণ: HR policy, Leave policy, Safety rules, Discipline rules ইত্যাদি।


অন্য অপশনগুলোর মধ্যে

Launching a new product → Single-use plan (একার্থক পরিকল্পনা)।

Regional marketing campaign → Tactical plan (মধ্যমেয়াদী কৌশলগত পরিকল্পনা)।

One-time recruitment drive → Single-use plan (একার্থক পরিকল্পনা)।

১১.
Which is a common type of Single-use Plan?
(নিচের কোনটি একার্থক পরিকল্পনা এর সাধারণ ধরন?)
  1. Policy (নীতি)
  2. Procedure (পদ্ধতি)
  3. Program (প্রোগ্রাম)
  4. Rules (নিয়ম)
ব্যাখ্যা

Single-use Plan (একার্থক পরিকল্পনা) হলো এমন পরিকল্পনা যা একবারের জন্য ব্যবহার করা হয় এবং একটি নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হলে শেষ হয়ে যায়।
এর সাধারণ ধরন হলো Program (প্রোগ্রাম), Project (প্রকল্প), Budget (বাজেট)।

উদাহরণ:
Program → একটি বড় শিক্ষা উন্নয়ন কর্মসূচি।
Project → একটি নির্দিষ্ট সেতু নির্মাণ প্রকল্প।
Budget → বার্ষিক উন্নয়ন বাজেট।

অন্যদিকে, Policy, Procedure, Rules হলো Standing Plan (স্থায়ী পরিকল্পনা) এর অংশ, একার্থক নয়।

১২.
Policy mainly helps an organization in ______.
(নীতি মূলত একটি প্রতিষ্ঠানে কিসে সহায়তা করে?)
  1. Provides step-by-step instructions for specific tasks (নির্দিষ্ট কাজ সম্পাদনে ধাপে ধাপে নির্দেশনা দেয়)
  2. Assists in performance and decision making (কার্যসম্পাদন ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে)
  3. Determines punishment and reward (শাস্তি ও পুরস্কার নির্ধারণ করে)
  4. Executes one-time projects (এককালীন প্রকল্প বাস্তবায়ন করে)
ব্যাখ্যা

Policy (নীতি) হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী নির্দেশিকা যা কর্মীদের সিদ্ধান্ত গ্রহণে এবং কাজের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করে।

এটি Standing Plan এর একটি ধরন এবং বারবার ব্যবহৃত হয়।

উদাহরণ: HR Policy, Leave Policy, Safety Policy।

১৩.
Rule mainly indicates ______.
(বিধি মূলত কী নির্দেশ করে?)
  1. Step of achieving a specific goal (একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের ধাপ)
  2. Clear instruction of what to do or not to do (কোন কার্য সম্পাদন করা বা না করার স্পষ্ট নির্দেশ)
  3. Policy for repetitive actions (পুনরাবৃত্তিমূলক কার্যক্রমের নীতি)
  4. Type of one-time plan (এককালীন পরিকল্পনার ধরন)
ব্যাখ্যা

Rule (বিধি):
এটি হলো একটি স্থায়ী পরিকল্পনার (Standing Plan) অংশ, যা স্পষ্টভাবে বলে দেয় কোন কাজ অবশ্যই করতে হবে আর কোন কাজ করা যাবে না।

বিধি হলো সরাসরি নির্দেশনা (Direct command)।

এটি সাধারণত বাধ্যতামূলক, অমান্য করলে শাস্তির বিধান থাকে।

উদাহরণ

“বাইক চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক।” → এটি একটি Rule।

“কোনো কর্মী দেরিতে অফিসে প্রবেশ করলে জরিমানা।” → এটিও একটি Rule।

১৪.
Which of the following is a feature of Procedure?
(নিচের কোনটি প্রক্রিয়ার বৈশিষ্ট্য?)
  1. It is only a general guideline (এটি সাধারণ নির্দেশনা মাত্র)
  2. Specifies the method of performing future activities (ভবিষ্যৎ কার্যক্রম সম্পাদনের নির্দিষ্ট পদ্ধতি নির্ধারণ করে)
  3. One-time planning (একবার ব্যবহারযোগ্য পরিকল্পনা)
  4. Provides penalty rules (নিয়ম ভঙ্গ করলে শাস্তি নির্ধারণ করে)
ব্যাখ্যা

Procedure (প্রক্রিয়া):
Standing Plan-এর একটি ধরন, যা কোনো কাজ ধাপে ধাপে করার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে।
এটি মূলত ভবিষ্যতে কীভাবে একটি কার্যক্রম সম্পন্ন হবে তার পদ্ধতি নির্ধারণ করে।

উদাহরণ

একটি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের প্রক্রিয়া (Recruitment Procedure):
বিজ্ঞাপন দেওয়া → আবেদন সংগ্রহ → প্রাথমিক বাছাই → লিখিত পরীক্ষা → মৌখিক পরীক্ষা → নিয়োগপত্র প্রদান।

Loan sanction procedure: আবেদন → নথি যাচাই → অনুমোদন → টাকা বিতরণ।

১৫.
Which of the following is a type of Single-use plan?
(নিচের কোনটি একার্থক পরিকল্পনার একটি ধরন?)
  1. Policy (নীতি)
  2. Procedure (প্রক্রিয়া)
  3. Budget (বাজেট)
  4. Rule (বিধি)
ব্যাখ্যা

Single-use Plan (একার্থক পরিকল্পনা):
এমন পরিকল্পনা যা একবার ব্যবহার করা হয় এবং নির্দিষ্ট উদ্দেশ্য পূরণ হলে আর প্রযোজ্য থাকে না।
সাধারণত এককালীন প্রকল্প, ইভেন্ট বা নির্দিষ্ট সময়সীমার আর্থিক পরিকল্পনা এর অন্তর্ভুক্ত।

Budget (বাজেট):
এটি একটি সাধারণ উদাহরণ, যা ভবিষ্যতের আয় ও ব্যয়কে সংখ্যাগতভাবে প্রকাশ করে। এটি নির্দিষ্ট সময়ের জন্য প্রযোজ্য এবং সময় শেষ হলে এর কার্যকারিতা শেষ হয়ে যায়।

১৬.
Which of the following best describes a Goal?
(নিচের কোনটি লক্ষ্যকে সঠিকভাবে বর্ণিত করে?)
  1. A short-term measurable target (স্বল্পমেয়াদী পরিমাপযোগ্য লক্ষ্য)
  2. A broad, long-term desired outcome (দীর্ঘমেয়াদী বিস্তৃত প্রত্যাশিত ফলাফল)
  3. A step-by-step plan of action (ধাপে ধাপে কর্মপরিকল্পনা)
  4. A method to reduce competition (প্রতিযোগিতা কমানোর কৌশল)
ব্যাখ্যা

Goal (লক্ষ্য):

একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী, বিস্তৃত এবং সাধারণ আকাঙ্ক্ষা বা প্রত্যাশিত ফলাফল।

Goal সাধারণত প্রতিষ্ঠানের দিকনির্দেশনা দেয়, কিন্তু এটি সরাসরি পরিমাপযোগ্য নয়।

উদাহরণ

“আমরা আগামী ১০ বছরে দেশের শীর্ষ প্রযুক্তি কোম্পানি হবো।”

১৭.
Objectives differ from Goals because objectives are ______.
(উদ্দেশ্যাবলী লক্ষ্য থেকে আলাদা কারণ উদ্দেশ্য হলো ______।)
  1. Narrow and measurable (সংকীর্ণ ও পরিমাপযোগ্য)
  2. Abstract and vague (অস্পষ্ট ও অনির্দিষ্ট)
  3. Only qualitative (শুধু গুণগত)
  4. Completely unplanned (সম্পূর্ণ অপ্রস্তুত)
ব্যাখ্যা

Goals (লক্ষ্য):

দীর্ঘমেয়াদি, বিস্তৃত ও সাধারণ আকাঙ্ক্ষা।

এগুলো সাধারণত অস্পষ্ট বা abstract হয়, পরিমাপ করা কঠিন।

উদাহরণ: “আমরা দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হবো।”


Objectives (উদ্দেশ্য):

লক্ষ্য অর্জনের জন্য নির্দিষ্ট ধাপ বা ধাপে ধাপে ছোট ছোট টার্গেট।

এগুলো সংকীর্ণ (narrow), সুনির্দিষ্ট (specific), এবং পরিমাপযোগ্য (measurable)।

উদাহরণ: “আগামী বছরের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা ২০% বৃদ্ধি করা।”

১৮.
Mission of an organization mainly defines ______.
(একটি প্রতিষ্ঠানের মিশন মূলত কী সংজ্ঞায়িত করে?)
  1. The present purpose and reason for existence (বর্তমান উদ্দেশ্য ও অস্তিত্বের কারণ)
  2. The future dream of the company (প্রতিষ্ঠানের ভবিষ্যৎ স্বপ্ন)
  3. The individual employee’s daily task (কর্মচারীর দৈনিক কাজ)
  4. The competitor’s strategy (প্রতিদ্বন্দ্বীর কৌশল)
ব্যাখ্যা

Mission (মিশন):
একটি প্রতিষ্ঠানের বর্তমান উদ্দেশ্য, কাজের ক্ষেত্র এবং কেন প্রতিষ্ঠানটি বিদ্যমান তার বর্ণনা।
এটি জানায় প্রতিষ্ঠান কী করে, কাদের জন্য করে এবং কীভাবে করে।
অর্থাৎ, মিশন বর্তমানকেন্দ্রিক (Present-oriented)।
---
উদাহরণঃ
Google Mission: “To organize the world’s information and make it universally accessible and useful.”

IKEA Mission: “To create a better everyday life for the many people.”

১৯.
Vision of an organization is focused on ______.
(প্রতিষ্ঠানের ভিশন মূলত কোনটির উপর গুরুত্ব দেয়?)
  1. Past achievements (অতীত সাফল্য)
  2. Present operations (বর্তমান কার্যক্রম)
  3. Future aspirations (ভবিষ্যৎ আকাঙ্ক্ষা)
  4. Employee rules (কর্মচারী নীতি)
ব্যাখ্যা

Vision (ভিশন):
প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ কেমন হবে তা নির্দেশ করে।
এটি হলো প্রতিষ্ঠানের ভবিষ্যৎ আকাঙ্ক্ষা বা স্বপ্ন (Future aspirations)—
অর্থাৎ প্রতিষ্ঠান ভবিষ্যতে কোথায় যেতে চায় এবং কী অবস্থানে থাকতে চায়।

উদাহরণ:

Google-এর ভিশন: “To provide access to the world’s information in one click.”

Tesla-এর ভিশন: “To create the most compelling car company of the 21st century by driving the world’s transition to electric vehicles.”

২০.
Strategy is often referred to as a company’s ______.
(কৌশল  প্রায়শই কোম্পানির কী হিসেবে পরিচিত?)
  1. Dream statement (স্বপ্নের বিবৃতি)
  2. Game plan (গেম প্ল্যান / খেলার কৌশল)
  3. Mission guideline (মিশন নির্দেশিকা)
  4. Operational rule (অপারেশনাল নিয়ম)
ব্যাখ্যা

Strategy (কৌশল) হলো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, যা প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকা ও সাফল্য অর্জনের জন্য গ্রহণ করা হয়।

এজন্য একে প্রায়ই “Game Plan of the Company” বলা হয়, কারণ যেমন খেলায় কৌশল ঠিক করে দেয় কে কীভাবে জিতবে, তেমনি ব্যবসায় কৌশল নির্দেশ করে প্রতিষ্ঠান কীভাবে লক্ষ্য পূরণ করবে এবং প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করবে।

২১.
Objectives are SMART when they are ______.
(উদ্দেশ্যাবলী SMART হয় যখন এগুলো ______ হয়।)
  1. Strategic, Market-based, Aggressive, Realistic, Time-free
  2. Specific, Measurable, Achievable, Relevant, Time-bound
  3. Simple, Meaningful, Adaptable, Reliable, Targeted
  4. Short, Manageable, Accurate, Result-oriented, Tactical
ব্যাখ্যা

SMART Objectives হলো এমন লক্ষ্য যা বাস্তবসম্মত, সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে অর্জনযোগ্য।

“SMART” শব্দটি একটি সংক্ষিপ্ত রূপ (acronym), এর পূর্ণরূপ 


1. Specific (সুনির্দিষ্ট):
উদ্দেশ্য  যেন পরিষ্কারভাবে বলা থাকে (যেমন: “বিক্রয় ১০% বাড়ানো” → সুনির্দিষ্ট, শুধু “বিক্রয় বাড়ানো” → অস্পষ্ট)।


2. Measurable (পরিমাপযোগ্য):
উদ্দেশ্য পরিমাণগতভাবে মাপা সম্ভব হতে হবে (যেমন: ১০০০ নতুন গ্রাহক অর্জন)।


3. Achievable (অর্জনযোগ্য):
উদ্দেশ্য বাস্তবসম্মত হতে হবে, যাতে উপলব্ধ সম্পদ দিয়ে তা অর্জন করা যায়।


4. Relevant (প্রাসঙ্গিক):
উদ্দেশ্য যেন প্রতিষ্ঠানের বৃহত্তর উদ্দেশ্যের সাথে সম্পর্কিত থাকে।


5. Time-bound (সময়সীমাবদ্ধ):
উদ্দেশ্য অর্জনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারিত থাকতে হবে।

২২.
Which of the following is the best example of a Goal?
(নিচের কোনটি Goal-এর সেরা উদাহরণ?)
  1. Increase company revenue by 15% this year
    (এই বছরে কোম্পানির আয় ১৫% বৃদ্ধি করা)
  2. Hire 50 new employees this quarter
    (এই কোয়ার্টারে ৫০ জন নতুন কর্মী নিয়োগ করা)
  3. Reduce production cost by 5% in 6 months
    (৬ মাসে উৎপাদন খরচ ৫% কমানো)
  4. Become the market leader in the next 10 years
    (পরবর্তী ১০ বছরে বাজারের নেতা হওয়া)
ব্যাখ্যা

Goal (লক্ষ্য):

এটি একটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি, বিস্তৃত এবং সাধারণ আকাঙ্ক্ষা।

Goal হলো এমন কিছু যা প্রতিষ্ঠান ভবিষ্যতে অর্জন করতে চায়, কিন্তু এর সুনির্দিষ্ট পরিমাপযোগ্য ধাপগুলো আলাদা করে নির্ধারণ করা হয় না।


প্রদত্ত অপশনগুলোতে:

ক) 15% revenue increase this year → এটি একটি Objective, কারণ এটি পরিমাপযোগ্য ও সময়সীমাবদ্ধ।

খ) Hire 50 employees this quarter → এটিও একটি Objective বা Target।

গ) Reduce cost by 5% in 6 months → এটি একটি Specific Objective।

ঘ) Become the market leader in 10 years → এটি একটি Goal, কারণ এটি প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাধারণ আকাঙ্ক্ষা। 

২৩.
Construction of a new bridge by the government is an example of ______.
(সরকারের নতুন সেতু নির্মাণ করা কোনটির উদাহরণ?)
  1. Single-use Plan (একার্থক পরিকল্পনা)
  2. Standing Plan (স্থায়ী পরিকল্পনা)
  3. Vision Statement (ভিশন বিবৃতি)
  4. Strategic Plan (কৌশলগত পরিকল্পনা)
ব্যাখ্যা

Single-use Plan (একার্থক পরিকল্পনা):
এটি এমন পরিকল্পনা যা কেবল একবার ব্যবহার হয় এবং পুনরাবৃত্তি হয় না। সাধারণত নির্দিষ্ট প্রকল্প, বাজেট বা বিশেষ ইভেন্টের জন্য একার্থক পরিকল্পনা গ্রহণ করা হয়।

নতুন সেতু নির্মাণ একটি প্রকল্প, যা একবার সম্পন্ন হলে আর পুনরায় একই পরিকল্পনা অনুসারে করা হয় না। তাই এটি একটি Single-use Plan।

২৪.
“Wearing helmet is compulsory for bikers” — this is an example of ______.
(“বাইক চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক” — এটি কোনটির উদাহরণ?)
  1. Rule (বিধি)
  2. Policy (নীতি)
  3. Procedure (প্রক্রিয়া)
  4. Budget (বাজেট)
ব্যাখ্যা

Rule (বিধি): কোনো কাজ করা যাবে কি যাবে না তার স্পষ্ট ও বাধ্যতামূলক নির্দেশনা হলো বিধি।

“বাইক চালকদের জন্য হেলমেট পরা বাধ্যতামূলক” → এটি একটি সরাসরি, কঠোর ও অমান্য করলে শাস্তিযোগ্য নির্দেশনা। তাই এটি Rule-এর উদাহরণ।

২৫.
“Buy one, get one free” marketing plan of a company is an example of ______.
(একটি কোম্পানির “একটি কিনলে একটি ফ্রি” মার্কেটিং প্ল্যান কোনটির উদাহরণ?)
  1. Strategy (কৌশল)
  2. Policy (নীতি)
  3. Rule (বিধি)
  4. Project (প্রকল্প)
ব্যাখ্যা

“Buy one, get one free” হলো একটি ব্যবসায়িক কৌশল (Strategy), যা প্রতিযোগিতায় এগিয়ে থাকার জন্য বা বিক্রয় বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।

কৌশল হলো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি সাফল্য অর্জনের উপায়।

এখানে কোম্পানি বাজারে গ্রাহক আকর্ষণ করার জন্য একটি মার্কেটিং কৌশল নিয়েছে।

২৬.
Which of the following is a feature of Planning?
(নিচের কোনটি পরিকল্পনা-এর বৈশিষ্ট্য?)
  1. Planning is continuous (পরিকল্পনা ধারাবাহিক)
  2. Planning is futuristic (পরিকল্পনা ভবিষ্যতমুখী)
  3. Planning is a mental exercise (পরিকল্পনা মানসিক অনুশীলন)
  4. All of the above (উপরের সবগুলোই)
ব্যাখ্যা

পরিকল্পনার বৈশিষ্ট্য বহু-মাত্রিক, এবং প্রদত্ত অপশনগুলোর সবগুলোই এর মধ্যে অন্তর্ভুক্ত:

1. Planning is continuous (পরিকল্পনা ধারাবাহিক):
পরিকল্পনা একবার করলেই শেষ নয়। পরিবেশ, বাজার ও প্রতিষ্ঠানের পরিস্থিতি অনুযায়ী এটি বারবার সংশোধন ও আপডেট করতে হয়।

2. Planning is futuristic (পরিকল্পনা ভবিষ্যতমুখী):
পরিকল্পনা সবসময় ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে করা হয়। ভবিষ্যতের সম্ভাবনা, ঝুঁকি ও সুযোগকে বিবেচনা করা হয়।

3. Planning is a mental exercise (পরিকল্পনা মানসিক অনুশীলন):
পরিকল্পনা বিশ্লেষণ, পূর্বাভাস, বিচারবোধ ও সৃজনশীল মানসিক কাজের উপর নির্ভর করে। এতে জ্ঞান, বুদ্ধি ও অভিজ্ঞতার প্রয়োগ হয়।

২৭.
A good plan must be ______.
(একটি উত্তম পরিকল্পনা অবশ্যই হতে হবে ______.)
  1. Rigid and fixed (কঠোর ও স্থির)
  2. Secret and hidden (গোপন ও লুকানো)
  3. Flexible and adaptable (নমনীয় ও মানানসই)
  4. Costly and complex (ব্যয়বহুল ও জটিল)
ব্যাখ্যা

ব্যবসায়িক পরিবেশ সবসময় পরিবর্তনশীল—প্রযুক্তি, বাজার, অর্থনীতি, প্রতিযোগিতা ও গ্রাহকের চাহিদা বদলায়।

তাই একটি উত্তম পরিকল্পনা যদি কঠোর ও অপরিবর্তনীয় হয়, তবে তা বাস্তব পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে পারবে না।

এজন্য পরিকল্পনা অবশ্যই নমনীয় (Flexible) হতে হবে এবং পরিবর্তিত পরিবেশ অনুযায়ী সহজে মানিয়ে নেওয়া (Adaptable) যাবে।
উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ (Features of a Good Plan)

1. বাস্তবসম্মত ও ব্যবহারযোগ্য (Practical & Realistic):
পরিকল্পনা এমন হতে হবে যা বর্তমান সম্পদ, প্রযুক্তি ও পরিবেশের মধ্যে বাস্তবায়ন করা যায়।
2. লক্ষ্যনির্ভর (Goal-oriented):
পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন সম্ভব হতে হবে।
3. ভবিষ্যতমুখী (Futuristic):
একটি ভালো পরিকল্পনা ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকি ও সুযোগ বিবেচনা করে প্রণীত হয়।
4. নমনীয় (Flexible):
পরিবেশ পরিবর্তিত হলে পরিকল্পনাকে সহজেই পরিবর্তন বা সংশোধন করা সম্ভব হতে হবে।
5. সর্বসমন্বিত (Comprehensive):
প্রতিষ্ঠানের সব বিভাগ ও কার্যক্রমকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সমন্বিতভাবে এগিয়ে যাওয়া যায়।
6. সহজবোধ্য (Clear & Simple):
পরিকল্পনা এমন হতে হবে যা কর্মীরা সহজে বুঝতে পারে ও বাস্তবে কাজে লাগাতে পারে।
7. সাশ্রয়ী  (Economical):
পরিকল্পনা বাস্তবায়নে খরচ যেন অর্জিত ফলাফলের তুলনায় যুক্তিসঙ্গত হয়।

২৮.
Which of the following is a type of competitive plan?(নিচের কোনটি এক ধরনের প্রতিযোগিতামূলক পরিকল্পনা?)
  1. কৌশল (Strategy)
  2. প্রক্রিয়া (Procedure)
  3. কর্মসূচি (Program)
  4. নীতি (Policy)
ব্যাখ্যা

প্রতিযোগিতামূলক পরিকল্পনা (Competitive plan) হলো এমন পরিকল্পনা যা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা মোকাবিলা করার জন্য তৈরি হয়।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কৌশল (Strategy)।

কৌশল নির্ধারণ করে কীভাবে বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকা যায়, যেমন—

খরচ কমিয়ে Cost Leadership অর্জন করা,

অনন্য বৈশিষ্ট্যের মাধ্যমে Differentiation তৈরি করা,

অথবা নির্দিষ্ট গ্রাহক শ্রেণিকে টার্গেট করে Focus Strategy নেওয়া।

২৯.
Which of the following expresses the ultimate outcome of planning? (লক্ষ্য বলতে নিচের কোনটির অভিপ্রেত ফলকে বুঝায়?)
  1. পরিকল্পনার (Planning)
  2. ব্যবস্থাপনার (Management)
  3. প্রশাসনের (Administration)
  4. প্রতিযোগিতার (Competition)
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল -  “The term ‘goal’ refers to the ultimate outcome of which of the following?” (লক্ষ্য বলতে নিচের কোনটির অভিপ্রেত ফলকে বুঝায়?)। 
প্রশ্ন ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। 
------------------
ব্যাখ্যা: 

লক্ষ্য (Goal/Objectives) হলো পরিকল্পনার চূড়ান্ত ফলাফল।
পরিকল্পনা আসলে একটি মাধ্যম, যার উদ্দেশ্য হলো নির্দিষ্ট লক্ষ্য অর্জন করা।
তাই “লক্ষ্য” শব্দটি সরাসরি পরিকল্পনার প্রত্যাশিত ফলকে নির্দেশ করে।

৩০.
Which of the following is used for rectifying or correcting plans?(নিচের কোনটির মাধ্যমে পরিকল্পনার সংশোধন করা হয়?)
  1. প্রশ্নোত্তর (Questioning)
  2. নির্দেশনা (Direction)
  3. সংগঠন (Organizing)
  4. নিয়ন্ত্রণ (Controlling)
ব্যাখ্যা

পরিকল্পনা (Planning) হলো লক্ষ্য নির্ধারণ ও তা অর্জনের উপায় তৈরি করা।

কিন্তু পরিকল্পনা সবসময় ১০০% সফল হয় না। বাস্তবে কাজের সাথে পরিকল্পনার অমিল দেখা দিলে সেটি সংশোধন করার জন্য নিয়ন্ত্রণ (Controlling) প্রয়োজন হয়।

---

পরিকল্পনায় নিয়ন্ত্রণের ভূমিকা

1. মানদণ্ড নির্ধারণ (Setting standards): পরিকল্পনার মধ্যেই লক্ষ্য ও মানদণ্ড তৈরি হয়।

2. বাস্তব কাজ পরিমাপ (Measuring performance): বাস্তব ফলাফলকে পরিকল্পনার মানদণ্ডের সাথে তুলনা করা হয়।

3. অমিল চিহ্নিতকরণ (Identifying deviations): পরিকল্পনা অনুযায়ী ফলাফল না হলে ফারাক খুঁজে বের করা হয়।

4. সংশোধনমূলক পদক্ষেপ (Corrective action): অমিল দূর করতে পরিকল্পনা সংশোধন বা নতুন পদক্ষেপ নেওয়া হয়।

৩১.
Which of the following provides specific guidance for decision making?(কোনটি সিদ্ধান্ত গ্রহণে নির্দিষ্ট নির্দেশনা প্রদান করে?)
  1. প্রক্রিয়া (Procedure)
  2. বিধি (Rule)
  3. নীতি (Policy)
  4. কৌশল (Strategy)
ব্যাখ্যা

নীতি (Policy) হলো একটি স্থায়ী পরিকল্পনা (Standing Plan), যা ম্যানেজার ও কর্মচারীদের সিদ্ধান্ত গ্রহণে সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করে।

নীতিতে সাধারণভাবে বলা থাকে কোন কাজ করা উচিত এবং কোনটা এড়িয়ে চলা উচিত।

যেমন: একটি প্রতিষ্ঠানের মানবসম্পদ নীতি (HR Policy) কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও পদোন্নতির ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার স্পষ্ট দিকনির্দেশ দেয়।

৩২.
Which of the following is NOT necessary for a sound plan?(নিচের কোনটি একটি সঠিক পরিকল্পনার জন্য প্রয়োজনীয় নয়?)
  1. Future orientation (ভবিষ্যতমুখীতা)
  2. Consideration of resources (সম্পদের হিসাব)
  3. Rigid structure without changes (পরিবর্তনহীন কঠোর কাঠামো)
  4. Coordination with objectives (লক্ষ্যের সাথে সমন্বয়)
ব্যাখ্যা

একটি সঠিক (sound) পরিকল্পনা কিছু মৌলিক বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল —

1. ভবিষ্যতমুখীতা (Future orientation):
পরিকল্পনা সবসময় ভবিষ্যৎ পরিস্থিতি, সুযোগ ও ঝুঁকির দিকে লক্ষ্য রেখে তৈরি হয়।
2. সম্পদের হিসাব (Consideration of resources):
পরিকল্পনা বাস্তবায়নের জন্য কতটুকু জনবল, অর্থ, সময়, কাঁচামাল প্রয়োজন হবে তার সঠিক হিসাব জরুরি।
3. লক্ষ্যের সাথে সমন্বয় (Coordination with objectives):
পরিকল্পনা অবশ্যই প্রতিষ্ঠানের উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
4. নমনীয়তা (Flexibility):
সঠিক পরিকল্পনা পরিবর্তনশীল পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে। Rigid structure হলে পরিস্থিতি বদলালে পরিকল্পনা ব্যর্থ হয়।

কেন rigid structure প্রয়োজনীয় নয়?
পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে কঠোর, অনমনীয় পরিকল্পনা বাস্তবে কার্যকর থাকে না।
উদাহরণস্বরূপ, বাজারের চাহিদা হঠাৎ পরিবর্তিত হলে বা নতুন প্রযুক্তি আসলে পরিকল্পনা সংশোধন করতে হয়।

৩৩.
Which of the following is a subject matter of planning?(পরিকল্পনার বিষয়বস্তু কোনটি?)
  1. অতীত অভিজ্ঞতা (Past experience)
  2. পরিবেশগত অবস্থা (Environmental condition)
  3. ভবিষ্যৎ সম্ভাবনা (Future possibility)
  4. কোনোটি নয় (None of these)
ব্যাখ্যা

পরিকল্পনা হলো ভবিষ্যৎ নির্ভর প্রক্রিয়া।

এটি সবসময় আগাম চিন্তাভাবনার উপর দাঁড়িয়ে থাকে—কি ঘটতে পারে, কি পরিবর্তন আসতে পারে, কোন সুযোগ ও ঝুঁকি তৈরি হতে পারে।

তাই পরিকল্পনার প্রধান বিষয়বস্তু হলো ভবিষ্যতের সম্ভাবনা।

৩৪.
Why do employees gain efficiency in standing plans?(স্থায়ী পরিকল্পনায় কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায় কেন?)
  1. Training employees becomes easier (কর্মীদের প্রশিক্ষণ দেওয়া সহজ হয়)
  2. Due to repetition of same work (বারংবার একই কাজ করায়)
  3. Employees’ enthusiasm for work increases (কর্মীদের কাজের উৎসাহ বৃদ্ধি পায়)
  4. Employees’ interest in learning work increases (কর্মীদের কাজ শেখার আগ্রহ বাড়ে)
ব্যাখ্যা

Standing Plan (স্থায়ী পরিকল্পনা) হলো এমন পরিকল্পনা যা একবার প্রণীত হলে বারবার ব্যবহার করা যায়, যেমন নীতি (Policy), পদ্ধতি (Procedure), বিধি (Rule) ইত্যাদি।

কর্মীরা যখন একই নিয়ম মেনে বারবার কাজ করে, তখন তারা ধীরে ধীরে কাজের সাথে অভ্যস্ত ও দক্ষ হয়ে ওঠে।

এর ফলে সময় কম লাগে, ভুল কম হয় এবং কার্যক্ষমতা বাড়ে।

Standing Plan-এর মাধ্যমে কর্মীদের দক্ষতা বৃদ্ধির কারণ

1. পুনরাবৃত্ত কাজের অভ্যাস (Habit through repetition): একই ধরণের কাজ করতে করতে স্বয়ংক্রিয়ভাবে দক্ষতা তৈরি হয়।


2. সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমে (Less decision-making burden): প্রতিবার নতুন সিদ্ধান্ত নিতে হয় না, কারণ নির্দেশনা আগে থেকেই নির্ধারিত।


3. সমন্বয় বৃদ্ধি (Better coordination): সবাই একই পদ্ধতিতে কাজ করায় একে অপরের সাথে কাজ করা সহজ হয়।


4. সময় ও খরচ সাশ্রয় (Time & Cost saving): অভ্যাসগত কাজ দ্রুত শেষ হয়, ফলে দক্ষতা বৃদ্ধি পায়।

৩৫.
Planning may fail because it is based on ______.(পরিকল্পনা ব্যর্থ হতে পারে কারণ এর ভিত্তি ______।)
  1. Accurate Data(সঠিক তথ্যের উপর)
  2. Assumptions & guesswork (অনুমান ও আন্দাজের উপর)
  3. Verified research (যাচাইকৃত গবেষণার উপর)
  4. Scientific forecasting (বৈজ্ঞানিক পূর্বাভাসের উপর)
ব্যাখ্যা

পরিকল্পনা সব সময় নিশ্চিত তথ্যের উপর ভিত্তি করে হয় না।

অনেক ক্ষেত্রে এটি অনুমান, আন্দাজ, ভবিষ্যতের অনিশ্চিত ঘটনা ও সম্ভাবনার উপর দাঁড়িয়ে থাকে।

তাই পরিকল্পনা সঠিকভাবে কাজ নাও করতে পারে, কারণ অনুমান সব সময় বাস্তবতার সাথে মেলে না।

৩৬.
A good plan should be ______.(একটি উত্তম পরিকল্পনা হওয়া উচিত ______.)
  1. Highly theoretical (অত্যন্ত তাত্ত্বিক)
  2. Overly ambitious (অতিরিক্ত উচ্চাভিলাষী)
  3. Unrelated to objectives (লক্ষ্যের সাথে সম্পর্কহীন)
  4. Practical and realistic (ব্যবহারযোগ্য ও বাস্তবসম্মত)
ব্যাখ্যা

উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ (Features of a Good Plan)

1. বাস্তবসম্মত ও ব্যবহারযোগ্য (Practical & Realistic):
পরিকল্পনা এমন হতে হবে যা বর্তমান সম্পদ, প্রযুক্তি ও পরিবেশের মধ্যে বাস্তবায়ন করা যায়।


2. লক্ষ্যনির্ভর (Goal-oriented):
পরিকল্পনার মাধ্যমে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন সম্ভব হতে হবে।


3. ভবিষ্যতমুখী (Futuristic):
একটি ভালো পরিকল্পনা ভবিষ্যতের সম্ভাব্য চ্যালেঞ্জ, ঝুঁকি ও সুযোগ বিবেচনা করে প্রণীত হয়।


4. নমনীয় (Flexible):
পরিবেশ পরিবর্তিত হলে পরিকল্পনাকে সহজেই পরিবর্তন বা সংশোধন করা সম্ভব হতে হবে।


5. সর্বসমন্বিত (Comprehensive):
প্রতিষ্ঠানের সব বিভাগ ও কার্যক্রমকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে সমন্বিতভাবে এগিয়ে যাওয়া যায়।


6. সহজবোধ্য (Clear & Simple):
পরিকল্পনা এমন হতে হবে যা কর্মীরা সহজে বুঝতে পারে ও বাস্তবে কাজে লাগাতে পারে।


7. সাশ্রয়ী  (Economical):
পরিকল্পনা বাস্তবায়নে খরচ যেন অর্জিত ফলাফলের তুলনায় যুক্তিসঙ্গত হয়।

৩৭.
Which type of plan helps managers in effective performance?(কোন পরিকল্পনা ব্যবস্থাপকদের কার্যকর কর্মসম্পাদনে সহায়তা করে?)
  1. কৌশলগত পরিকল্পনা (Strategic planning)
  2. স্থায়ী পরিকল্পনা (Standing planning)
  3. প্রতিযোগিতামূলক পরিকল্পনা (Competitive planning)
  4. দীর্ঘমেয়াদি পরিকল্পনা (Long-term planning)
ব্যাখ্যা

Standing Plan (স্থায়ী পরিকল্পনা) হলো এমন পরিকল্পনা যা বারবার ব্যবহার করা যায় এবং প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্মে ধারাবাহিক নির্দেশনা প্রদান করে।

এর মধ্যে নীতি (Policy), প্রক্রিয়া (Procedure), বিধি (Rule) ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে।

যেহেতু কর্মীরা প্রতিদিন একই ধরণের কাজের জন্য নতুন নির্দেশনার অপেক্ষা করতে হয় না, তাই তাদের কার্যসম্পাদন দ্রুত, দক্ষ ও কার্যকর হয়।

Standing Plan-এর মূল সুবিধা

1. Consistency (সঙ্গতি): একই নিয়মে সবাই কাজ করে, বিভ্রান্তি কমে।

2. Time-saving (সময় সাশ্রয়): বারবার নতুন সিদ্ধান্ত নিতে হয় না।

3. Efficiency (দক্ষতা): কর্মীরা কাজের সাথে অভ্যস্ত হয়ে যায়, ফলে কর্মসম্পাদন উন্নত হয়।

4. Coordination (সমন্বয়): বিভিন্ন বিভাগে একই ধরনের নিয়ম প্রয়োগ হওয়ায় সমন্বয় সহজ হয়।

 তাই, কার্যকর কর্মসম্পাদনের জন্য সবচেয়ে বেশি সহায়ক হলো Standing Plan।

৩৮.
The Master Plan provides ______.
(সামগ্রিক পরিকল্পনা প্রদান করে ______।)
  1. Daily task guidelines (দৈনন্দিন কাজের দিকনির্দেশনা)
  2. A framework for overall organizational activities (প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের জন্য কাঠামো)
  3. A method for quality inspection (গুণমান পরীক্ষার পদ্ধতি)
  4. None of these (কোনোটিই নয়)
ব্যাখ্যা

Master Plan (সামগ্রিক পরিকল্পনা) হলো দীর্ঘমেয়াদি, সর্বসমন্বিত ও বিস্তৃত পরিকল্পনা, যা প্রতিষ্ঠানের সব বিভাগ ও কার্যক্রমকে একটি অভিন্ন কাঠামোর মধ্যে আনে।

এটি প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নের জন্য রোডম্যাপ তৈরি করে।

উদাহরণ:

সরকারের ৫ বছর মেয়াদি উন্নয়ন পরিকল্পনা (Five-Year Development Plan)

একটি বিশ্ববিদ্যালয়ের Master Plan (ভবন, ল্যাব, গবেষণা, শিক্ষার্থী সেবা সব একসাথে)

একটি শহর উন্নয়ন পরিকল্পনা (Urban Master Plan)

৩৯.
Single-use Plan is not suitable for ______.
(একার্থক পরিকল্পনা উপযুক্ত নয় ______ জন্য।)
  1. Repetitive activities (পুনরাবৃত্তিমূলক কার্যক্রমের জন্য)
  2. One-time projects (এককালীন প্রকল্পের জন্য)
  3. Launching a new product (নতুন পণ্য চালুর জন্য)
  4. Special events (বিশেষ ইভেন্ট আয়োজনের জন্য)
ব্যাখ্যা

Single-use Plan (একার্থক পরিকল্পনা) হলো এমন পরিকল্পনা যা শুধুমাত্র একবার ব্যবহার করা হয়। যেমন:

বার্ষিক বাজেট (Annual Budget)
একটি সেতু নির্মাণ প্রকল্প (Construction Project)
নতুন পণ্য লঞ্চের পরিকল্পনা (New Product Launch Plan)
বিশেষ ইভেন্ট আয়োজনের পরিকল্পনা (Event Management Program)
তাই এগুলো এককালীন কাজ বা বিশেষ উদ্দেশ্যের জন্য উপযুক্ত।

কিন্তু পুনরাবৃত্তিমূলক কার্যক্রম (যেমন দৈনন্দিন অফিসের কাজ, কর্মীদের ছুটির নিয়ম, নিরাপত্তা বিধি ইত্যাদি) এর জন্য Single-use Plan কার্যকর নয়। এ ধরনের কাজে Standing Plan দরকার হয়, যেখানে নীতি, প্রক্রিয়া ও নিয়ম অনুসরণ করা হয়।

৪০.
Which of the following is a Functional Plan?
(নিচের কোনটি একটি কার্যভিত্তিক পরিকল্পনা?)
  1. HR policy (মানবসম্পদ নীতি)
  2. Production plan (উৎপাদন পরিকল্পনা)
  3. Master plan (সামগ্রিক পরিকল্পনা)
  4. Regional marketing strategy (আঞ্চলিক বিপণন কৌশল)
ব্যাখ্যা

Functional Plan (কার্যভিত্তিক পরিকল্পনা) হলো এমন পরিকল্পনা যা প্রতিষ্ঠানের নির্দিষ্ট কোনো কার্য বা ফাংশনের জন্য তৈরি করা হয়।

সাধারণত প্রতিটি বিভাগ তাদের নিজস্ব কাজের জন্য আলাদা পরিকল্পনা গ্রহণ করে। যেমন:

উৎপাদন বিভাগ → Production plan

বিপণন বিভাগ → Marketing plan

মানবসম্পদ বিভাগ → Recruitment or Training plan

অর্থ বিভাগ → Financial plan

৪১.
Planning may fail if ______.
(পরিকল্পনা ব্যর্থ হতে পারে যদি ______।)
  1. Frequent political instability exists (রাজনৈতিক অস্থিরতা বেশি থাকে)
  2. Trade unions resist implementation (শ্রমিক সংগঠন প্রতিরোধ করে)
  3. Managers ignore environmental uncertainty (ব্যবস্থাপকরা পরিবেশগত অনিশ্চয়তা উপেক্ষা করে)
  4. All of the above (উপরের সবগুলোই)
ব্যাখ্যা

পরিকল্পনা একটি দূরদর্শী প্রক্রিয়া হলেও বাস্তবে অনেক কারণে এটি ব্যর্থ হতে পারে। সেগুলোর মধ্যে প্রধান হলো—

1. রাজনৈতিক অস্থিরতা (Frequent Political Instability):
দেশের রাজনৈতিক পরিবেশ বারবার পরিবর্তিত হলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হয়ে যায়।
2. শ্রমিক সংগঠনের প্রতিরোধ (Resistance from Trade Unions):
কোনো নতুন নীতি বা পরিকল্পনা শ্রমিকদের স্বার্থের বিপরীতে গেলে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। এতে পরিকল্পনা সফল হয় না।
3. পরিবেশগত অনিশ্চয়তা উপেক্ষা (Ignoring Environmental Uncertainty):
বাজারের পরিবর্তন, প্রযুক্তির উন্নতি, প্রতিযোগীর কৌশল ইত্যাদি যদি ম্যানেজাররা উপেক্ষা করেন, তবে পরিকল্পনা কার্যকর থাকে না।
4. অতিরিক্ত ব্যয় (High Cost):
পরিকল্পনা প্রণয়নে সময় ও অর্থ ব্যয় হয়। অনেক প্রতিষ্ঠান এই খরচ বহন করতে পারে না, ফলে পরিকল্পনা ভেস্তে যায়।
5. অমননীয়তা (Rigidity):
অনেক সময় পরিকল্পনা এতটাই কঠোর হয় যে পরিস্থিতি পরিবর্তিত হলে তা মানিয়ে নেওয়া যায় না।
6. ভুল পূর্বাভাস (Faulty Forecasting):
ভুল ডেটা বা অনুমানের উপর ভিত্তি করে তৈরি পরিকল্পনা দ্রুত ব্যর্থ হয়।

৪২.
Which of the following is NOT a feature of planning?(নিচের কোনটি পরিকল্পনার বৈশিষ্ট্য নয়?)
  1. Planning is goal-oriented (পরিকল্পনা লক্ষ্যনির্ভর)
  2. Planning is continuous (পরিকল্পনা ধারাবাহিক)
  3. Planning is optional (পরিকল্পনা ঐচ্ছিক)
  4. Planning is comprehensive (পরিকল্পনা সর্বব্যাপী)
ব্যাখ্যা

পরিকল্পনা ব্যবস্থাপনার একটি অবশ্যকীয় কাজ। এটি কোনোভাবেই ঐচ্ছিক (optional) নয়। একজন ম্যানেজার চাইলে পরিকল্পনা বাদ দিয়ে চলতে পারেন না, কারণ এটি সমগ্র ব্যবস্থাপনা প্রক্রিয়ার ভিত্তি।

পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ (Features of Planning)
১. লক্ষ্যনির্ভর (Goal-oriented):
পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জন করা।

২. ভবিষ্যতমুখী (Futuristic):
পরিকল্পনা ভবিষ্যতের সম্ভাবনা, ঝুঁকি ও সুযোগ বিবেচনা করে প্রণয়ন করা হয়।

৩. ধারাবাহিক (Continuous):
পরিকল্পনা একবার করলেই শেষ নয়; পরিবর্তনশীল পরিস্থিতির সাথে তাল মিলিয়ে এটি অব্যাহত রাখতে হয়।

৪. সর্বব্যাপী বা সর্বজনীন (Pervasive):
পরিকল্পনা প্রতিষ্ঠানের প্রতিটি স্তরে (Top, Middle, Lower) প্রয়োজন হয়।

৫. সর্বসমন্বিত বা বিস্তৃত (Comprehensive):
পরিকল্পনা প্রতিষ্ঠানের প্রতিটি বিভাগ, কার্যক্রম ও সম্পদকে অন্তর্ভুক্ত করে।

৬. প্রাথমিক বা মৌলিক কাজ (Primary Function):
পরিকল্পনা হলো ব্যবস্থাপনার প্রথম ধাপ, যেটি না করলে অন্যান্য কাজ (Organizing, Staffing, Controlling) সঠিকভাবে করা যায় না।

৭. সিদ্ধান্ত গ্রহণের সাথে সম্পর্কিত (Linked with Decision-making):
পরিকল্পনার প্রতিটি ধাপেই বিকল্প নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণ জড়িত থাকে।

৮. নমনীয় (Flexible):
পরিকল্পনা পরিবেশের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে পারে।

৯. মানসিক কার্য (Intellectual Process):
পরিকল্পনা বিশ্লেষণ, পূর্বাভাস, সৃজনশীল চিন্তা ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের উপর নির্ভরশীল।

১০. মানদণ্ড প্রদান করে (Provides Standard for Control):
নিয়ন্ত্রণ করার জন্য যে মানদণ্ড প্রয়োজন, তা পরিকল্পনা থেকেই আসে।

৪৩.
Which of the following is an advantage of planning?(নিচের কোনটি পরিকল্পনার একটি সুবিধা?)
  1. Reduces uncertainty (অনিশ্চয়তা কমায়)
  2. Provides direction (দিকনির্দেশনা দেয়)
  3. Facilitates control (নিয়ন্ত্রণ সহজ করে)
  4. All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

পরিকল্পনা একটি প্রতিষ্ঠানের সুশৃঙ্খল কার্যক্রম পরিচালনার মূল হাতিয়ার। এর প্রধান সুবিধাগুলো হলো:
1. অনিশ্চয়তা কমায় (Reduces Uncertainty):
পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতের সম্ভাব্য ঝুঁকি, সুযোগ ও চ্যালেঞ্জ পূর্বানুমান করা যায়। ফলে অনিশ্চয়তা অনেকটাই কমে যায়।
2. দিকনির্দেশনা প্রদান করে (Provides Direction):
পরিকল্পনা বলে দেয় কে কী করবে, কখন করবে এবং কীভাবে করবে। এতে সকল কর্মী একটি অভিন্ন দিকনির্দেশনা পায়।
3. নিয়ন্ত্রণ সহজ করে (Facilitates Control):
পরিকল্পনা মানদণ্ড (Standards) তৈরি করে দেয়, যা নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় ব্যবহার করা হয়। পরিকল্পনা ছাড়া নিয়ন্ত্রণ অর্থহীন।
4. সম্পদের কার্যকর ব্যবহার (Efficient Utilization of Resources):
পরিকল্পনার মাধ্যমে সময়, অর্থ, জনবল ইত্যাদি সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয়।
5. সমন্বয় বৃদ্ধি করে (Promotes Coordination):
প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও কর্মীদের মধ্যে সমন্বয় আনে। পরিকল্পনার অভাবে বিভ্রান্তি সৃষ্টি হয়।
6. সুযোগ গ্রহণ ও ঝুঁকি মোকাবিলা (Grabs Opportunities and Tackles Risks):
পরিকল্পনা সুযোগকে কাজে লাগাতে এবং সম্ভাব্য সমস্যার জন্য প্রস্তুতি নিতে সহায়তা করে।
7. দক্ষতা বৃদ্ধি করে (Improves Efficiency):
পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সময় ও খরচ কম লাগে, ফলে দক্ষতা বাড়ে।
8. অভিযোজন ক্ষমতা বাড়ায় (Improves Adaptability):
পরিবেশ বা পরিস্থিতি পরিবর্তিত হলে পরিকল্পনা সংশোধন করে নতুন বাস্তবতার সাথে খাপ খাওয়ানো সহজ হয়।
9. লক্ষ্য অর্জনে সহায়তা করে (Helps in Goal Achievement):
পরিকল্পনা লক্ষ্যকে স্পষ্ট করে এবং তা অর্জনের সঠিক কৌশল নির্ধারণ করে।
10. ভবিষ্যৎ চিন্তাশক্তি বাড়ায় (Promotes Future Thinking):
পরিকল্পনা ব্যবস্থাপককে দূরদর্শী হতে শেখায় এবং দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য প্রস্তুত করে।

৪৪.
Which function of management is considered the standard of control?(ব্যবস্থাপনার কোন কাজকে নিয়ন্ত্রণের মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়?)
  1. Direction (নির্দেশনা)
  2. Coordination (সমন্বয়)
  3. Staffing (কর্মীসংস্থান )
  4. Planning (পরিকল্পনা)
ব্যাখ্যা

পরিকল্পনা নির্দেশ করে ‘কি করা হবে, কতটুকু করা হবে, কখন করা হবে এবং কীভাবে করা হবে’।
অপরদিকে নিয়ন্ত্রণ খুঁজে দেখে – বাস্তবে কী হলো, পরিকল্পনার সাথে কোনো ফাঁক রইলো কি না।

নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ধাপগুলোতে পরিকল্পনার ভূমিকা:
১. মানদণ্ড নির্ধারণ → পরিকল্পনায় লক্ষ্য, বাজেট, সময়সীমা, গুণমান ইত্যাদি ঠিক করা হয়।
২. বাস্তব ফলাফল পরিমাপ → কাজের প্রকৃত অগ্রগতি যাচাই করা হয়।
৩. তুলনা ও বিশ্লেষণ → বাস্তব ফলাফলকে পরিকল্পিত মানের সাথে তুলনা করা হয়।
৪. সংশোধনী ব্যবস্থা → অমিল পাওয়া গেলে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয় বা পরিকল্পনা সংশোধন করা হয়।

এজন্যই বলা হয়, “পরিকল্পনা নিয়ন্ত্রণের মানদণ্ড” এবং “পরিকল্পনা ও নিয়ন্ত্রণ একই মুদ্রার এপিঠ-ওপিঠ।