পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ -
  1. জিঞ্জির
  2. নৌফেল ও হাতেম
  3. পুবের হাওয়া
  4. নতুন চাঁদ
সঠিক উত্তর:
নৌফেল ও হাতেম
উত্তর
সঠিক উত্তর:
নৌফেল ও হাতেম
ব্যাখ্যা
ফররুখ আহমদ:
- ফররুখ আহমদ ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ‘সাত সাগরের মাঝি’ ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।

ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- হাতেমতায়ী,
- নতুন লেখা,
- হাবেদা মরুরকাহিনী।

অন্যদিকে,
কাজী নজরুল ইসলাম তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
"হৃদয়" শব্দের যুক্তবর্ণে কী কী বর্ণ আছে?
  1. হ্ + ন
  2. হ্ + ঋ
  3. হ্ + ণ
  4. ণ্‌ + হ
সঠিক উত্তর:
হ্ + ঋ
উত্তর
সঠিক উত্তর:
হ্ + ঋ
ব্যাখ্যা
"হৃদয়" শব্দের যুক্তবর্ণটি - হ্ + ঋ = হৃ

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম,
- ষ্ণ = ষ + ণ।
- ঞ্চ = ঞ্ + চ 
- ঞ্ছ =  ঞ্ + ছ
- ঞ্জ = ঞ্ + জ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
.
"তেমাথা" কোন সমাসের উদাহরণ?
  1. সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
  2. উপপদ তৎপুরুষ সমাস
  3. দ্বিগু সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
ব্যাখ্যা
দ্বিগু সমাস:
- সমাহার (সমষ্টি) বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের যে সমাস হয়, তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

যেমন:
তিন কালের সমাহার = ত্রিকাল,
- চৌরাস্তার সমাহার = চৌরাস্তা,
- তিন মাথার সমাহার = তেমাথা,
- শত অব্দের সমাহার = শতাব্দী,
- পঞ্চবটের সমাহার = পঞ্চবটী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'লড়াকু' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. খাঁটি বাংলা
  4. তুর্কি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা
'লড়াকু' 'হিন্দি' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- যুদ্ধে উৎসুক,
- লড়াইপ্রিয়,
- সহজে আপস করতে চায় না এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি নাম-বিশেষ্য?
  1. মানুষ
  2. ছাগল
  3. নদী
  4. সঞ্চিতা
সঠিক উত্তর:
সঞ্চিতা
উত্তর
সঠিক উত্তর:
সঞ্চিতা
ব্যাখ্যা
নাম-বিশেষ্য:
- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন:
ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
স্থাননাম: ঢাকা, বাংলাদেশ, হিমালয়, পদ্মা
কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান
সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।

অন্যদিকে,
জাতি-বিশেষ্য:
- জাতি-বিশেষ্য সাধারণ-বিশেষ্য নামেও পরিচিত। এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
যেমন:
- মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
"পরমৌষধ" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. পরমা + ঔষধ
  2. পরমঃ + ঔষধ
  3. পরম + ঔষধ
  4. পরম + ওষধ
সঠিক উত্তর:
পরম + ঔষধ
উত্তর
সঠিক উত্তর:
পরম + ঔষধ
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• অ-কার কিংবা আ-কারের পর ও-কার কিংবা ঔ-কার থাকলে উভয়ে মিলে ঔ-কার হয়; ঔ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন:
- বন + ওষধি = বনৌষধি, 
- মহা + ওষধি = মহৌষধি, 
- পরম + ঔষধ = পরমৌষধ
- মহা + ঔষধ = মহৌষধ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'অশ্ব' এর সমার্থক শব্দ -
  1. কেশরী
  2. মৃগেন্দ্র
  3. তুরঙ্গম
  4. পশুরাজ
সঠিক উত্তর:
তুরঙ্গম
উত্তর
সঠিক উত্তর:
তুরঙ্গম
ব্যাখ্যা
'অশ্ব' এর সমার্থক শব্দ:
- ঘোড়া, ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম

অন্যদিকে, 
'সিংহ' এর সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
.
"উহা" শব্দের চলিতরূপ কোনটি?
  1. ওদের
  2. এরা
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
সাধু - চলিত:
→ এই-এ,
→ ইহা-এ, 
→ ইহাকে-একে, 
→ ইহাদের-এদের,
→ ইহারা-এরা,
উহা-ও
→ উহাদিগের-ওদের, 
→ কাহাকে-কাকে, 
→ কেহ-কেউ, 
→ তাহা-তা ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম ও সপ্তম শ্রেণি।
.
'উড়ানি' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √উড় + ইক
  2. √উড় + ইষ্ণিক
  3. √উড় + আনি
  4. √ঊড় + আনি
সঠিক উত্তর:
√উড় + আনি
উত্তর
সঠিক উত্তর:
√উড় + আনি
ব্যাখ্যা
আনি-প্রত্যয়:
- বিশেষ্য গঠনে প্রযুক্ত হয়।

যেমন
- √জান্ + আনি = জানানি,
- √শুন্ + আনি = শুনানি,
- √উড় + আনি = উড়ানি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'থতমত খাওয়া' বাগ্‌ধারার অর্থ -
  1. পালিয়ে যাওয়া
  2. তোশামোদ
  3. মারা যাওয়া
  4. অপ্রস্তুত হয়ে পড়া
সঠিক উত্তর:
অপ্রস্তুত হয়ে পড়া
উত্তর
সঠিক উত্তর:
অপ্রস্তুত হয়ে পড়া
ব্যাখ্যা
'থতমত খাওয়া' বাগ্‌ধারার অর্থ - অপ্রস্তুত হয়ে পড়া।

অন্যদিকে,
- 'পটল তোলা' বাগ্‌ধারার অর্থ - মারা যাওয়া।
- 'তেল মাখানো' বাগ্‌ধারার অর্থ - তোশামোদ।
- 'ডুব মারা' বাগ্‌ধারার অর্থ - পালিয়ে যাওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
১১.
'ডাকঘর' নাটকটি রচনা করেন কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. গিরিশচন্দ্র ঘোষ
  4. দীনবন্ধু মিত্র
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'ডাকঘর' নাটক:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রূপক সাংকেতিক নাটক। এটি ১৯১২ সালে প্রকাশিত হয়।
- ঘরের মধ্যে বন্দি এক রুগ্ন বালক অমল এই নাটকের নায়ক।
- এই নাটকের বিষয়বস্তু অসীম ও সুদূরের প্রতি মানবমনের তীব্র আকর্ষণ, উৎকণ্ঠা ও পিপাসা তথা মানবাত্মার সঙ্গে বিশ্বাত্মার সম্পর্ক।

নাটকের চরিত্র গুলো হলো: অমল, মাধব দত্ত (অমলের পিতা), সুধা (মালির মেয়ে), ঠাকুরদাদা, দইওয়ালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
শুদ্ধ বানান -
  1. বয়োসন্ধি
  2. মন্ত্রিত্ব
  3. জ্যোতিস্ক
  4. গন্যমান্য
সঠিক উত্তর:
মন্ত্রিত্ব
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রিত্ব
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মন্ত্রিত্ব
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মন্ত্রীর পদ বা কাজ।

অন্যদিকে,
গন্যমান্য – গণ্যমান্য, 
জ্যোতিস্ক – জ্যোতিষ্ক, 
বয়োসন্ধি – বয়ঃসন্ধি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
'অস্তি' এর বিপরীতার্থক শব্দ -
  1. সত্তা
  2. অধ
  3. নাস্তি
  4. অন্ত
সঠিক উত্তর:
নাস্তি
উত্তর
সঠিক উত্তর:
নাস্তি
ব্যাখ্যা
'অস্তি' এর বিপরীতার্থক শব্দ - নাস্তি

উল্লেখ্য,
- 'অস্তি' শব্দের অর্থ - সত্তা, অস্তিত্ব।
- 'নাস্তি' শব্দের অর্থ - অস্তিত্বহীনতা।

অন্যদিকে,
'উদয়' এর বিপরীতার্থক শব্দ - অন্ত।
'ঊর্ধ্ব' এর বিপরীতার্থক শব্দ - অধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।
১৪.
নিচের কোন সংখ্যার বর্গের সাথে তার পূর্ববর্তী সংখ্যার বর্গ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
  1. 7
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যার বর্গের সাথে তার পূর্ববর্তী সংখ্যার বর্গ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x
∴ তার পূর্ববর্তী সংখ্যা = x - 1

প্রশ্নমতে,
x2+(x-1)2= পূর্ণবর্গ সংখ্যা
⇒ x2 + x2 - 2.x.1 + 12 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 2x2 - 2x + 1 = পূর্ণবর্গ সংখ্যা............(1)

যদি x = 4 হয়,
2.(4)2 - 2.4 + 1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 2×16 - 8 +1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 32 - 8 +1 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 33 - 8 = পূর্ণবর্গ সংখ্যা
⇒ 25 = পূর্ণবর্গ সংখ্যা

∴ সংখ্যাটি হবে = 4
১৫.
তিনজন ছাত্র সকাল ৮ : ০০ মিনিটে একসাথে পড়তে বসে ১ম ছাত্র ১৮ মিনিট পরপর, ২য় ছাত্র ১৫ মিনিট পরপর এবং ৩য় ছাত্র ১২ মিনিট পরপর পড়া বন্ধ করে। সর্বনিম্ন কয়টায় তারা তিনজন একসাথে পড়া বন্ধ করবে?
  1. ৯ :৪৫
  2. ১২ : ০০
  3. ১০ : ৪৫
  4. ১১ : ০০
সঠিক উত্তর:
১১ : ০০
উত্তর
সঠিক উত্তর:
১১ : ০০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনজন ছাত্র সকাল ৮ : ০০ মিনিটে একসাথে পড়তে বসে ১ম ছাত্র ১৮ মিনিট পরপর, ২য় ছাত্র ১৫ মিনিট পরপর এবং ৩য় ছাত্র ১২ মিনিট পরপর পড়া বন্ধ করে। সর্বনিম্ন কয়টায় তারা তিনজন একসাথে পড়া বন্ধ করবে? 

সমাধান: 
 ১৮, ১৫, ১২ এর ল.সা.গু ই হবে একসাথে পড়া বন্ধ করার সর্বনিম্ন সময়-

১৮ = ২ × ৩ × ৩
১৫ = ৩ × ৫
১২ = ২ × ২ × ৩

∴ নির্ণেয় ল.সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ১৮০ মিনিট
= (১৮০ ÷ ৬০) ঘন্টা
= ৩ ঘন্টা

∴ নির্ণেয় সময় = ( ৮ : ০০ + ৩) টায়
= ১১ : ০০ টায়
১৬.
রবিউলের ওজন ৫৫ কেজি। শাহেদের ওজন রবিউলের ওজনের ৪/৫ গুণ এবং রাকিবের ওজন শাহেদের ওজনের ১.৫ গুণ হলে, রবিউল ও রাকিবের ওজনের পার্থক্য কত?
  1. ১১ কেজি
  2. ১৫ কেজি
  3. ১০ কেজি
  4. ১২ কেজি
সঠিক উত্তর:
১১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: রবিউলের ওজন ৫৫ কেজি। শাহেদের ওজন রবিউলের ওজনের ৪/৫ গুণ এবং রাকিবের ওজন শাহেদের ওজনের ১.৫ গুণ হলে, রবিউল ও রাকিবের ওজন পার্থক্য কত?

সমাধান:
দেওয়া আছে,
রবিউলের ওজন = ৫৫ কেজি

∴  শাহেদের ওজন = (৫৫ × ৪/৫) কেজি
= ৪৪ কেজি

∴ রাকিবের ওজন =(৪৪ × ১.৫) কেজি
= ৬৬ কেজি

রবিউল ও রাকিবের ওজনে পার্থক্য = (৬৬ - ৫৫) কেজি
= ১১ কেজি
১৭.
একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ৪০% হলে, সংখ্যা দুটির অনুপাত কত?
  1. ৩ : ২
  2. ৫ : ৮
  3. ২ : ৫
  4. ৪ : ৭
সঠিক উত্তর:
২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
২ : ৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা অন্য একটি সংখ্যার ৪০% হলে, সংখ্যা দুটির অনুপাত কত?

সমাধান: 
৪০% =  ৪০/১০০
অর্থাৎ একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি  হবে = ১০০
∴ সংখ্যা দুইটির অনুপাত হবে = ৪০ : ১০০
= ২ : ৫
১৮.
(x + 3)(x - 2) = (x + 2) (x - 3) হলে, x এর মান কত?
  1. 0
  2. -2
  3. 3
  4. 2
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 3)(x - 2) = (x + 2)(x - 3) হলে, x এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
(x + 3)(x - 2) = (x + 2)(x - 3)
⇒ x2- 2x + 3x -6 = x2 - 3x + 2x - 6
⇒ x2+ x - 6 = x2- x - 6
⇒ x2+ x - 6 - x2+ x + 6 = 0
⇒ 2x = 0
⇒ x = 0
১৯.
x4 + x2y2 + y4 = 8 এবং x2+ xy + y2 = 4 হলে, 2xy = ?
  1. 0
  2. 4
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + x2y2 + y4 = 8 এবং x2+ xy + y2 = 4 হলে, 2xy = ?

সমাধান: 
দেওয়া আছে, 
x4 + x2y2 + y4 = 8...........(1)
x2 + xy + y2 = 4................(2)

(1) নং হতে পাই,
x4 + x2y2 + y4 = 8
⇒ (x2)2 + 2.x2y2 + (y2)2 - x2y2 = 8
⇒ (x2 + y2)2 - (xy)2 = 8
⇒ (x2 + y2 + xy ) ( x2 + y2 - xy ) = 8
⇒ (x2 + xy + y2 ) ( x2 - xy + y2 ) = 8
⇒ 4 . ( x2 - xy + y2 ) = 8   ( 2 নং এর মান হতে পাই ) 
⇒ x2 - xy + y2  = 2..........(3)

(2) - (3) নং হতে পাই,
(x2 + xy + y2) - (x2 - xy + y2) = 4 - 2
⇒ x2 + xy + y2 - x2 + xy - y2 = 2
⇒ 2xy = 2
২০.
পিতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় ২৭ বছর। মাতা ও ঐ যমজ দুই পুত্রের বয়সের গড় ২২ বছর। মাতার বয়স এক পুত্রের বয়সের চার গুণ হলে, পিতার বয়স কত? 
  1. ৪৮ বছর
  2. ৫০ বছর
  3. ৫৯ বছর
  4. ৫২ বছর
সঠিক উত্তর:
৫৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় ২৭ বছর। মাতা ও ঐ যমজ দুই পুত্রের বয়সের গড় ২২ বছর। মাতার বয়স এক পুত্রের বয়সের চার গুণ হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
ধরি, 
এক পুত্রের বয়স = ক বছর
∴ দুই পুত্রের বয়স = (ক × ২) বছর
= ২ক বছর
∴ মাতার বয়স = (ক × ৪) বছর
= ৪ক বছর

দেওয়া আছে,
মাতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় = ২২ বছর
∴ মাতা ও যমজ দুই পুত্রের বয়সের মোট বয়স= (২২ × ৩) বছর
= ৬৬ বছর

প্রশ্নমতে,
৪ক + ২ক = ৬৬
⇒ ৬ক = ৬৬
∴ ক = ১১

∴ এক পুত্রের বয়স = ১১ বছর
∴ দুই পুত্রের বয়স = (১১ × ২) বছর
= ২২ বছর

আবার,
পিতা ও যমজ দুই পুত্রের বয়সের গড় = ২৭ বছর
∴ পিতা ও যমজ দুই পুত্রের মোট বয়স = (২৭ ×৩) বছর
= ৮১ বছর

∴পিতার বয়স = (৮১ - ২২) বছর
= ৫৯ বছর

অর্থাৎ পিতার বয়স ৫৯ বছর
২১.
a2 + 2ab + 2b -1 এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়?
  1. (a - 2b - 1)(a + 1)
  2. (a + 2b - 1)(a + 1)
  3. (a + 2b + 1)(a + 1)
  4. (a - 2b - 1)(a - 1)
সঠিক উত্তর:
(a + 2b - 1)(a + 1)
উত্তর
সঠিক উত্তর:
(a + 2b - 1)(a + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 + 2ab + 2b -1 এর উৎপাদকে বিশ্লেষণ করলে কত হয়?

সমাধান: 
a2 + 2ab + 2b -1
= a2 + 2ab + b2 - b2 + 2b -1
= (a + b)2 - (b2 - 2.b.1 + 12)
= (a + b)2 - (b - 1)2
= (a + b + b - 1)(a + b - b +1)
= (a +2b - 1)(a + 1)
২২.
একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ১৮ দিনের খ্যাদ্য আছে। ছাত্রাবাসে নতুন ছাত্র আসায় ঐ একই খ্যাদ্য ১২ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা শতকরা কতজন?
  1. ৫০%
  2. ৬০%
  3. ৪৫%
  4. ৫৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ১৮ দিনের খ্যাদ্য আছে। ছাত্রাবাসে নতুন ছাত্র আসায় ঐ একই খ্যাদ্য ১২ দিনে শেষ হয়ে গেল। নতুন ছাত্র সংখ্যা শতকরা কতজন?

সমাধান:
দেওয়া আছে,
১৮ দিন চলে  ৪০ জন ছাত্রের
∴ ১ দিন চলে (৪০ × ১৮) জন ছাত্রের
= ৭২০ জন ছাত্রের
∴ ১২ দিন চলে(৭২০ ÷ ১২) জন ছাত্রের
= ৬০ জন ছাত্রের

∴ নতুন ছাত্র সংখ্যা =(৬০ - ৪০) জন
=  ২০ জন

∴ নতুন ছাত্র সংখ্যা শতকরা =(২০/৪০ ×১০০) %
= ৫০%
২৩.
একটি বৃত্তের পরিধি, ব্যাসার্ধের কতগুণের সমান?
  1. 22/7
  2. r
  3. 2πr
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি, ব্যাসার্ধের কতগুণের সমান?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের পরিধি = 2πr

∴ বৃত্তের পরিধি ব্যাসার্ধের = (r × 2π) গুণ
= 2π
২৪.
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ হলে, বৃহত্তম কোণের মান সর্বোচ্চ কত হবে? 
  1. ৮৯°
  2. ১৮০°
  3. ৯০°
  4. ১৭৯°
সঠিক উত্তর:
১৭৯°
উত্তর
সঠিক উত্তর:
১৭৯°
ব্যাখ্যা
প্রশ্ন: ∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ হলে, বৃহত্তম কোণের মান সর্বোচ্চ কত হবে?

সমাধান: 
আমরা জানি,
∠A ও ∠B পরস্পর সম্পূরক কোণ হলে, তাদের সমষ্টি = ১৮০°
∴ ∠A বৃহত্তম হলে সর্বোচ্চ হবে = ১৭৯° এবং ∠B সর্বনিম্ন = ১°
২৫.
একটি ছেলে ৪০ মিটার উঁচু একটি ডাব গাছে ১ম সেকেন্ডে ৪ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ২ মিটার নেমে আসে। গাছের মাথায় উঠতে ছেলেটির কত সময় লাগবে?
  1. ৪০ সেকেন্ড
  2. ৩৭ সেকেন্ড
  3. ১০ সেকেন্ড
  4. ২০ সেকেন্ড
সঠিক উত্তর:
৩৭ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৩৭ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলে ৪০ মিটার উঁচু একটি ডাব গাছে ১ম সেকেন্ডে ৪ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ২ মিটার নেমে আসে। গাছের মাথায় উঠতে ছেলেটির কত সময় লাগবে?

সমাধান: 
এখানে,
ছেলেটি ১ম সেকেন্ডে = ৪ মিটার উঠে
২য় সেকেন্ডে = ২ মিটার নামে

∴ ২ সেকেন্ডে উঠে = (৪ - ২) মিটার
= ২ মিটার

শেষের ৪ মিটার ১ সেকেন্ডে উঠে আর নামবে না। 
∴ অবশিষ্ট = (৪০ - ৪) মিটার
= ৩৬ মিটার

২ মিটার উঠতে সময় লাগে ২ সেকেন্ড
∴ ১ মিটার উঠতে সময় লাগে (২ ÷ ২)সেকেন্ড
= ১  সেকেন্ড
∴ ৩৬ মিটার উঠতে সময় লাগে (১ × ৩৬) সেকেন্ড
= ৩৬ সেকেন্ড

∴ গাছের মাথায় উঠতে সময় লাগে = (৩৬ + ১) সেকেন্ড
= ৩৭ সেকেন্ড
২৬.
একটি পণ্য ৫৭.৬ টাকা বিক্রয় করলে যত লাভ হয়, ৪০ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪৮.৮ টাকা
  2. ৫০.৬ টাকা
  3. ৪৮.২ টাকা
  4. ৪৯.৭ টাকা
সঠিক উত্তর:
৪৮.৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৮.৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৫৭.৬ টাকা বিক্রয় করলে যত লাভ হয়, ৪০ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
পণ্যটির ক্রয় মূল্য = ক টাকা

প্রশ্নমতে,
৫৭.৬ - ক = ক - ৪০
⇒ ৫৭.৬ + ৪০ = ক + ক
⇒ ৯৭.৬ = ২ক
⇒ ২ক = ৯৭.৬
⇒ ক = ৯৭.৬ / ২
∴ ক = ৪৮.৮

অর্থাৎ পণ্যটির ক্রয়মূল্য ৪৮.৮ টাকা
২৭.
৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি পানির ড্রেন আছে। ড্রেন দুইটির মোট ক্ষেত্রফল কত?
  1. ১৪২.৫০ বর্গমিটার
  2. ১৩২.৭৫ বর্গমিটার
  3. ১৩০.৫৬ বর্গমিটার
  4. ১২০.৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
১৩২.৭৫ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩২.৭৫ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিটার দৈর্ঘ্য ও ৪০ মিটার প্রস্থবিশিষ্ট একটি বাগানের ঠিক মাঝে আড়াআড়িভাবে ১.৫ মিটার প্রশস্ত দুইটি পানির ড্রেন আছে। ড্রেন দুইটির মোট ক্ষেত্রফল কত?

সমাধান:

                                      ৫০ মিটার
                      

দেওয়া আছে,
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে = ৫০ মিটার ও ৪০ মিটার

∴ দৈর্ঘ্য বরাবর ড্রেনের ক্ষেত্রফল = (৫০ × ১.৫) বর্গমিটার
= ৭৫ বর্গমিটার

∴ প্রস্থ বরাবর ড্রেনের ক্ষেত্রফল = {(৪০ - ১.৫) × ১.৫} বর্গমিটার
= (৩৮.৫ × ১.৫) বর্গমিটার
= ৫৭.৭৫  বর্গমিটার

∴ ড্রেন দুইটির মোট ক্ষেত্রফল = (৭৫ + ৫৭.৭৫) বর্গমিটার
= ১৩২.৭৫ বর্গমিটার
২৮.
U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {2, 5} হলে, Ac এর মান কত ?
  1. {1, 2, 3, 4, 5, 7}
  2. {1, 3, 4, 5, 6, 7}
  3. {1, 2, 3 ,4 ,7}
  4. {1, 3, 4, 6, 7}
সঠিক উত্তর:
{1, 3, 4, 6, 7}
উত্তর
সঠিক উত্তর:
{1, 3, 4, 6, 7}
ব্যাখ্যা
প্রশ্ন: U = {1, 2, 3, 4, 5, 6, 7}, A = {2, 5} হলে, Ac এর মান কত ?

সমাধান: 
দেওয়া আছে,
U = {1, 2, 3, 4, 5, 6, 7}
A = {2, 5} 
Ac এর মান = U\A
= {1, 2, 3, 4, 5, 6, 7}\{2, 5}
= {1, 3, 4, 6, 7}

২৯.
নিচের কোনটির দুইটি প্রান্ত বিন্দু বিদ্যমান?
  1. রেখা
  2. রেখাংশ
  3. রশ্মি
  4. সবগুলো
সঠিক উত্তর:
রেখাংশ
উত্তর
সঠিক উত্তর:
রেখাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির দুইটি প্রান্ত বিন্দু বিদ্যমান?

সমাধান: 
রেখা : একটি রেখার কোন প্রান্ত বিন্দু নেই।

রেখাংশ : রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু বিদ্যমান।
     
রশ্মি : রশ্মির একটি মাত্র প্রান্তবিন্দু আছে।
৩০.
১ হতে ৯০ পর্যন্ত সবগুলো জোড় সংখ্যার যোগফল কত?
  1. ২০৭০
  2. ৫০৫০
  3. ২৫৫০
  4. ২৫০০
সঠিক উত্তর:
২০৭০
উত্তর
সঠিক উত্তর:
২০৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৯০ পর্যন্ত সবগুলো জোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
এখানে,
প্রথম জোড় সংখ্যা = ২
শেষ জোড় সংখ্যা = ৯০
পদ সংখ্যা = ৪৫ টি

আমরা জানি,
যোগফল = {(১ম সংখ্যা + শেষ সংখ্যা) × পদসংখ্যা} ÷ ২
= {(২ + ৯০ ) × ৪৫} ÷ ২
= ( ৯২ × ৪৫) ÷ ২
= ৪১৪০ ÷ ২
= ২০৭০
৩১.
৭/৮ এর ৪/৫ ÷ ৩/৪ এই সরলের সরল মান কত ?
  1. ৯/১১
  2. ১৪/১৫
  3. ৭/১৩
  4. ১৩/৬
সঠিক উত্তর:
১৪/১৫
উত্তর
সঠিক উত্তর:
১৪/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/৮ এর ৪/৫ ÷ ৩/৪ এই সরলের সরল মান কত ?

সমাধান: 
৭/৮ এর ৪/৫ ÷ ৩/৪
= ২৮/৪০ ÷ ৩/৪
= ৭/১০ ÷ ৩/৪
=  ৭/১০ × ৪/৩
=  ২৮/৩০
=  ১৪/১৫
৩২.
যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে............ বলে।
  1. আয়ত
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. ঘুড়ি
সঠিক উত্তর:
ঘুড়ি
উত্তর
সঠিক উত্তর:
ঘুড়ি
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে............ বলে। 

সমাধান: 
ঘুড়ি : যে চতুর্ভুজের দুই জোড়া সন্নিহিত বাহু সমান, তাকে ঘুড়ি বলে।
                   
ট্রাপিজিয়াম : যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলে।
               
রম্বস : যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, কিন্তু একটি কোণ ও সমকোণ নয় তাকে রম্বস বলে।
               
আয়ত : যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে আয়ত বলে।
           

উৎস : ৮ম শ্রেণির গণিত বোর্ড বইয়ের ১২৬ পৃষ্ঠা
৩৩.
1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা শতকরা কত ?
  1. 25%
  2. 50%
  3. 30%
  4. 60%
সঠিক উত্তর:
30%
উত্তর
সঠিক উত্তর:
30%
ব্যাখ্যা
প্রশ্ন : 1 থেকে 10 সংখ্যাগুলোর মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা শতকরা কত ?

সমাধান: 
1 থেকে 10 এর সম্ভাব্য সকল ফলাফলগুলো হচ্ছে : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
এদের মধ্যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হচ্ছে : 3, 6, 9
∴ 3 দ্বারা বিভাজ্য সংখ্যা পাওয়ার সম্ভাবনা শতকরা = {(অনুকূল ঘটনা​/ সমস্ত ঘটনা) × 100%}
= {(3/10) × 100%}
= 30%
৩৪.
'Great Depression’ বলতে কী বোঝায়?
  1. কৃষি বিপ্লব
  2. প্লেগ মহামারি
  3. দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দা
  4. রাজনৈতিক আন্দোলন
সঠিক উত্তর:
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দা
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘমেয়াদি অর্থনৈতিক মন্দা
ব্যাখ্যা
Great Depression:
- গ্রেট ডিপ্রেশন হলো বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যা বিংশ শতাব্দীর ত্রিশের দশকে সংঘটিত হয়েছিল।
- এই অবস্থা প্রায় ১৯২৯ - ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
- ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস।
- আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব।
- এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন।
- প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।

উৎস: Britannica.
৩৫.
১৯৭২ সালে দেশে কোন শিক্ষা কমিশন গঠিত হয়?
  1. আকরম খাঁ শিক্ষা কমিশন
  2. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
  3. আতাউর রহমান খান শিক্ষা কমিশন
  4. এস এম শরীফ শিক্ষা কমিশন
সঠিক উত্তর:
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
উত্তর
সঠিক উত্তর:
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন
ব্যাখ্যা
কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন:
- সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মানবসম্পদের উন্নয়নে শিক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
- দায়িত্ব গ্রহণের মাত্র ছয় মাসের মধ্যে স্বাধীন দেশের উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়।
- এই লক্ষ্যে বিশিষ্ট বিজ্ঞানী ড. মুহাম্মদ কুদরাত-ই-খুদার নেতৃত্বে ১৯৭২ সালের ২৬ জুলাই শিক্ষা কমিশন গঠন করা হয়।

⇒ শিক্ষা ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ৯০০ কলেজ ভবন ও ৪০০ হাইস্কুল পুননির্মাণ করা হয়।
- প্রথমবারের মতো সকল প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়।
- মুক্তিযুদ্ধের সময় শিক্ষকদের পাওনা ৯ মাসের বকেয়া বেতন পরিশোধ করা হয়।
- সরকারি বিশ্ববিদ্যালয়সমূহে স্বায়ত্তশাসন প্রদানের জন্য জাতীয় সংসদে ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় আইন পাস করেন।

অন্যদিকে,
- মওলানা আকরম খাঁ শিক্ষা কমিশন ১৯৪৯ সালে গঠিত হয়।
- আতাউর রহমান খান শিক্ষা কমিশন ১৯৫৭ সালে গঠিত হয়।
- এস এম শরীফকে চেয়ারম্যান এবং দশজন শিক্ষাবিদকে সদস্য করে পাকিস্তান সরকার ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর গঠিত হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
৩৬.
'Freedom House' কোন দেশভিত্তিক এনজিও সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Freedom House:
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- প্রতিষথিত হয়: ৩১ অক্টোবর, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
-  সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।

উৎস: Freedom House ওয়েবসাইট।
৩৭.
বরেন্দ্রভূমি হলো -
  1. টারশিয়ারি যুগের পাহাড়
  2. প্লাইস্টোসিন যুগের সোপান
  3. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
  4. পাদদেশীয় পালল সমভূমি
সঠিক উত্তর:
প্লাইস্টোসিন যুগের সোপান
উত্তর
সঠিক উত্তর:
প্লাইস্টোসিন যুগের সোপান
ব্যাখ্যা
বরেন্দ্রভূমি:
- বরেন্দ্রভূমি রাজশাহী বিভাগের নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর বিভাগের গাইবান্ধা, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত।
- এর আয়তন ৯,৩২০ বর্গকিলোমিটার।
- প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা ৬ থেকে ১২ মিটার।
- এটি প্লাইস্টোসিন যুগের সর্ববৃহৎ উঁচুভূমি।

উৎস: ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
'কারাকাস' নিম্নের কোন দেশের রাজধানী?
  1. ভেনিজুয়েলা
  2. সিয়েরা লিওন
  3. কসোভো
  4. লুইসিয়ানা
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনিজুয়েলা
ব্যাখ্যা
ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা (venezuela) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ফেডারেল প্রজাতন্ত্র শাসিত একটি রাষ্ট্র।
- উত্তর প্রান্তে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পর্বতাঞ্চল।
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত।
- সরকারি ভাষা: স্প্যানিশ।
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বর্তমান রাষ্ট্রপতি: নিকোলাস মাদুরো।

অন্যদিকে,
- সিয়েরা লিওন-এর রাজধানী: ফ্রিটাউন।
- কসোভোর রাজধানী: প্রিস্টিনা।
- লুইসিয়ানার রাজধানী: ব্যাটন রুজ।

উৎস: Britannica.
৩৯.
কোন ঘোষণাপত্রের মাধ্যমে BIMSTEC প্রতিষ্ঠিত হয়?
  1. কুয়ালালামপুর ঘোষণাপত্র
  2. ব্যাংকক ঘোষণাপত্র
  3. কাঠমান্ডু ঘোষণাপত্র
  4. কলম্বো ঘোষণাপত্র
সঠিক উত্তর:
ব্যাংকক ঘোষণাপত্র
উত্তর
সঠিক উত্তর:
ব্যাংকক ঘোষণাপত্র
ব্যাখ্যা
BIMSTEC:
- BIMSTEC-এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co- Operation বা বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা।
- এটি একটি অর্থনৈতিক সংগঠন।
- এর পূর্বনাম ছিল BISTEC (Bangladesh, India, Sri Lanka, Thailand Economic Cooperation), পরবর্তীতে মায়ানমার যোগদান করলে M যুক্ত হয়ে BIMSTEC হয় এবং নেপাল ও ভুটান যোগদানের পর বর্তমান নাম ধারণ করে।
- ৬ জুন ১৯৯৭ সালে ব্যাংকক ঘোষণাপত্রের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- এগুলো হলো: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, মিয়ানমার, নেপাল ও ভুটান।
- সদরদপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- বর্তমান মহাসচিব: ইন্দ্রমণি পান্ডে।

উল্লেখ্য,
- BIMSTEC-এর প্রথম শীর্ষ সম্মেলন ২০০৪ সালের জুলাইতে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৪০.
কার শাসনামলে উপমহাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়?
  1. লর্ড কার্জন
  2. লর্ড রিপন
  3. লর্ড লিটন
  4. লর্ড মেয়ো
সঠিক উত্তর:
লর্ড মেয়ো
উত্তর
সঠিক উত্তর:
লর্ড মেয়ো
ব্যাখ্যা
আদমশুমারি:
- এই পর্যন্ত বাংলাদেশে মোট ৬ টি আদমশুমারি অনুষ্ঠিত হয়েছে।
- ১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ ও ২০২২ সালে আদমশুমারি হয়েছিল।
- সাধারণত প্রতি ১০ বছর পর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
- স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।  প্রথম আদমশুমারিতে বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
- বাংলাদেশে দ্বিতীয় আদমশুমারি হয় ১৯৮১ সালে।

⇒ ৬ষ্ঠ আদমশুমারি ২০২২ সালের ১৫-২১ জুন জনশুমারি ও গৃহগণনা নামে অনুষ্ঠিত হয়।
- জনশুমারি পরিচালনা করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।

উল্লেখ্য,
- ভারত উপমহাদেশে প্রথম আদমশুমারি হয় ব্রিটিশ আমলে, ১৮৭২ সালে। পরের আদমশুমারি হয় ১৮৮১ সালে।
- এরপর থেকে এই উপমহাদেশে প্রতি ১০ বছর পরপর আদমশুমারি হয়েছে।
- লর্ড মেয়ো ভারতবর্ষে পরিসংখ্যান জরিপ চালু করেন এবং তার শাসনামলেই ১৮৭২ সালে উপমহাদেশের প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) BBC.
৪১.
নিচের কোনটি আঞ্চলিক বাণিজ্য চুক্তি নয়?
  1. NAFTA
  2. CENTO
  3. APTA
  4. CPTPP
সঠিক উত্তর:
CENTO
উত্তর
সঠিক উত্তর:
CENTO
ব্যাখ্যা
CPTPP:
- CPTPP এর পূর্ণরূপ: The Comprehensive and Progressive Agreement for Trans Pacific Partnership.
- এটি হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি মুক্ত বাণিজ্য চুক্তি।

NAFTA:
- NAFTA এর পূর্ণরূপ: The North American Free Trade Agreement.
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।

APTA:
- APTA-এর পূর্ণরূপ: Asia Pacific Trade Agreement.
- এটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একটি বাণিজ্য চুক্তি।

অন্যদিকে,
CENTO:
- CENTO-এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।

উৎস: i) Britannica.
ii) U.S. Department of State (.gov).
৪২.
মাইক্রোপ্রসেসর প্রধান অংশ কোনটি?
  1. গাণিতিক যুক্তি অংশ
  2. রেজিস্টার
  3. নিয়ন্ত্রণ অংশ
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI- Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর মাইক্রোকম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়।

⇒ মাইক্রোপ্রসেসর প্রধানত তিনটি অংশে বিভক্ত। যথা:
- গাণিতিক যুক্তি অংশ,
- নিয়ন্ত্রণ অংশ,
- রেজিস্টার সমূহ।

উৎস: i) মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) GeeksforGeeks.
৪৩.
‘চ্যাম্পিয়নস অব দ্য আর্থ’ যে সংস্থার পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক -
  1. কমনওয়েলথ
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
  4. বিমসটেক
সঠিক উত্তর:
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি
ব্যাখ্যা
চ্যাম্পিয়নস অব দ্য আর্থ:
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি-এর পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক।
- পুরস্কারটি প্রতি বছর পরিবেশ এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য দেওয়া হয়।
- এই পুরস্কারটি পরিবেশ বিষয়ক জাতিসংঘের আর্কাইভ এবং পরিবেশ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য সম্মানিত ব্যক্তিবর্গ বা সংগঠনকে প্রদান করা হয়।

⇒ জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) ২০০৫ সাল থেকে পরিবেশ সংরক্ষণ বিষয়ে ভূমিকার স্বীকৃতি হিসেবে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে আসছে।
- বিভিন্ন ক্যাটাগরিতে সরকারি বেসরকারি পর্যায় থেকে এ পুরস্কার দেওয়া হয় ৷
- যেমন: বিশ্বের পরিবেশ রক্ষায় অসামান্য অবদান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, এবং টেকসই উন্নয়ন প্রভৃতি। এই পুরস্কারের উদ্দেশ্য হলো, পৃথিবীকে আরও সবুজ ও টেকসইভাবে গড়ে তোলার জন্য ব্যক্তিগত এবং দলগত প্রচেষ্টাকে উৎসাহিত করা।

উৎস: UNEP ওয়েবসাইট।
৪৪.
ভূমিকম্পের সঙ্গে কোনটি ঘটার আশঙ্কা থাকে?
  1. জলোচ্ছ্বাস
  2. সুনামি
  3. বন্যা
  4. অগ্ন্যুৎপাত
সঠিক উত্তর:
সুনামি
উত্তর
সঠিক উত্তর:
সুনামি
ব্যাখ্যা
সুনামি (Tsunami):
- সমুদ্র তলদেশে প্রবল ভূমিকম্প সংঘটিত হলে সমুদরপৃষ্ঠে বিশাল যে ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে।
- সুনামির (কারন হলো সমুদ্রতলের ভূমিকম্প।
- সুনামি (Tsunami) জাপানি শব্দ। এর শাব্দিক অর্থ পোতাশ্রয়ের ঢেউ।
- সুনামির উৎপত্তি সমুদ্রতলে।
- সর্বপ্রথম সুনামির কথা লিপিবদ্ধ হয় খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে।

⇒ সুনামি সৃষ্টির কারণ:
- সুনামির সৃষ্টির প্রধান কারণ সমুদ্রের তলদেশের ভূমিকম্প। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণেও সুনামি সৃষ্টি হয়ে থাকে। এছাড়া পারমানবিক বিস্ফোরণ, ভূমিধ্বস, উল্কাপিন্ডের পতন ইত্যাদি কারণেও সুনামি হতে পারে।
- সমুদ্র তলদেশে ভূমিকম্পের ফলে যে ঢেউয়ের সৃষ্টি করে তা প্রবলবেগে উপকূলের দিকে অগ্রসর হয়।
- গভীর সমুদ্রে সুনামির উৎপত্তিস্থলে সুনামির উচ্চতা মাত্র কয়েক সে.মি. উঁচু কিন্তু উপকূলে সুনামির ঢেউয়ের উচ্চতা ৩০-৫০ মিটার উঁচু আকার ধারণ করে।
- এ ছাড়া ভূ-অভ্যন্তরে টেকটোনিক প্লেটের নড়াচড়া হতে থাকে। এভাবে কখনো কোনো একটি প্লেট অপর প্লেটের দিকে অনবরত ধাক্কা দিতে থাকলে সমুদ্রের তলদেশে সুনামির সৃষ্টি হয়।

উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৫.
ডেঙ্গু হলে শরীরে রক্তের কোন উপাদানটি কমে যায়?
  1. লোহিত রক্তকণিকা
  2. শ্বেত রক্তকণিকা
  3. অণুচক্রিকা
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
অণুচক্রিকা
উত্তর
সঠিক উত্তর:
অণুচক্রিকা
ব্যাখ্যা
ডেঙ্গু:
- ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা।
- Aedes Aegypti (এডিস এজিপটাই) প্রজাতির মশার কামড়ে ডেঙ্গু রোগ ছড়ায়।
- এছাড়াও এডিস এলবোপিকটাস মশার কামড়েও ডেঙ্গু রোগ ছড়াতে পারে।
- ভাইরাস সংক্রমণের তিন থেকে পনেরো দিনের মধ্যে সচরাচর ডেঙ্গু জ্বরের উপসর্গগুলো দেখা দেয়।

⇒ ডেঙ্গু জ্বরের উপসর্গ:
- ডেঙ্গুজ্বরে আক্রান্ত হলে রক্ত কণিকার অনুচক্রিকা উপাদানের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে যায় এবং রক্ত প্লাজমার নিঃসরণ ঘটে।
- ডেঙ্গু শক সিনড্রোমে রক্তচাপ বিপজ্জনকভাবে কমে যায়।
- জ্বর, মাথাব্যথা, বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা এবং চর্মে ফুসকুড়ি।

উৎস: i) বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
ii) BBC.
৪৬.
___ Spanish Language is very interesting to learn.
  1. A
  2. An
  3. The
  4. No Article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা

• ভাষার নামের পূর্বে The বসে না।
Example: English is an international language.

• কিন্তু ভাষার পর Language শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে The ব্যবহার করা হয়।

Correct Answer: The Spanish Language is very interesting to learn.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৭.
Fortune smiles ___ the brave. choose the appropriate preposition.
  1. for
  2. to
  3. upon
  4. at
সঠিক উত্তর:
upon
উত্তর
সঠিক উত্তর:
upon
ব্যাখ্যা
• Smile এরপর 'upon' Preposition টি appropriately বসে।
- Smile upon: সুপ্রসন্ন হওয়া।

Correct Sentence: Fortune smiles upon the brave.
বাংলা অনুবাদ: ভাগ্য সাহসীদের উপর সুপ্রসন্ন হয়।

অন্যদিকে
- Smile এর সাথে 'At' Preposition ও ব্যবহার করা হয়।
- Smile at এর অর্থ বিদ্রুপ করা। যা প্রদত্ত Sentence এ বসালে Sentence টি অর্থপূর্ণ হয় না।
- তাই এখানে At না বসে Upon বসেছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৮.
They agreed __ (help) me move to the new apartment.
  1. help
  2. helped
  3. helping
  4. to help
সঠিক উত্তর:
to help
উত্তর
সঠিক উত্তর:
to help
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Question: They agreed __ (help) me move to the new apartment.
Correct Answer: They agreed to help me move to the new apartment.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৪৯.
By doing physical exercise, you may be healthy. (make it complex)
  1. If you do physical exercise, you may be healthy.
  2. Though you do physical exercise, you may be healthy.
  3. Doing physical exercise and you may be healthy.
  4. When you do physical exercise, you may be healthy.
সঠিক উত্তর:
If you do physical exercise, you may be healthy.
উত্তর
সঠিক উত্তর:
If you do physical exercise, you may be healthy.
ব্যাখ্যা
By / In case of / In the event of + gerund যুক্ত Simple Sentence কে Complex Sentence করার নিয়ম:
- By / In case of / In the event of এর পরবর্তী gerund (যেমন: studying, reading, working, etc.) বাদ যাবে এবং If দিয়ে Complex Sentence এর শুরু করতে হবে।
- ২য় clause এর Subject বসবে।
- Verb + ১ম Clause এর বাকী অংশ বসে।
- ২য় Clause- টি অপরিবর্তিত থাকবে।

Simple Sentence: By doing physical exercise, you may be healthy.
Complex Sentence: If you do physical exercise, you may be healthy.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫০.
We are accustomed to ___ (deal) with stressful situations.
  1. dealed
  2. deal
  3. dealing
  4. have dealed
সঠিক উত্তর:
dealing
উত্তর
সঠিক উত্তর:
dealing
ব্যাখ্যা
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।
- যা Gerund বা Noun হিসেবে কাজ করে।

শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devote to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to, etc

Correct Sentence: We are accustomed to dealing with stressful situations.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫১.
Neither of the men and women ___ (be) bound to obey the law of the country.
  1. is
  2. are
  3. were
  4. have
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Neither of যদি Subject হিসেবে ব্যবহার হলে এরপরে সব সময় Plural Noun বসে।
- যার কারণে এটি 'Neither of the men and women' হয়েছে।
- আর 'Neither of the men and women' phrase এর headword টি 'Neither' singular হওয়ায় Verb Singular হবে।
- Neither সাধারণত দুইটির মধ্যে কোনোটিকেই বোঝায় না অর্থে ব্যবহার করা হয়।
- তাই Verb হিসেবে is ব্যবহার হয়েছে। 

Correct Sentence: Neither of the men and women is bound to obey the law of the country. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫২.
The synonym of the word "Malice" is -
  1. Tolerate
  2. Obesity
  3. Abolish
  4. Spite
সঠিক উত্তর:
Spite
উত্তর
সঠিক উত্তর:
Spite
ব্যাখ্যা
• Malice (Noun).
- English meaning: A desire to harm somebody caused by a feeling of hate.
- Bangla meaning: অশুভ কামনা; অন্যের ক্ষতিসাধনের ইচ্ছা; বিদ্বেষ।

Synonym: Venom, Hatred, Cruelty.
Antonym: Love, Devotion, Passion, Friendliness.

অন্যদিকে,
Tolerate - বিনা প্রতিবাদে মেনে নেওয়া বা সহ্য করা; বরদাস্ত করা।
Obesity - অতিশয় স্থূলতা;
Abolish - লোপ করা; উচ্ছেদ করা;
Spite - অশুভ ইচ্ছা; বিদ্বেষ; আক্রোশ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৫৩.
The Antonym of the word "Acumen" is -
  1. Assumption
  2. Simplicity
  3. Quarrel
  4. Anguish
সঠিক উত্তর:
Simplicity
উত্তর
সঠিক উত্তর:
Simplicity
ব্যাখ্যা
• Acumen (Noun).
- English meaning: The ability to understand and decide things quickly and well.
- Bangla meaning: তীক্ষ্ণ বিচারবুদ্ধি/ধীশক্তি; বুদ্ধিপ্রকর্ষ।

Synonym: Intelligence, Wit, Insight, Astuteness.
Antonym: Ingenuousness, Simplicity, Artlessness, Guilelessness.

অন্যদিকে,
Assumption - অনুমান, পূর্বধারণা;
Simplicity - সহজতা; সারল্য;
Quarrel - ঝগড়া, কলহ, বিবাদ;
Anguish - যন্ত্রণা, তীব্র মনঃকষ্ট;

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
৫৪.
We shall not see his look again. What parts of speech is "look"?
  1. Verb
  2. Pronoun
  3. Noun
  4. Preposition
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• The Correct answer is - Noun.
- Possessive এবং Adverb এর মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "look" শব্দটি Noun. কারণ এর আগে Possessive (his) ও পরে Adverb (again) আছে।
- "Look" মানে চেহারা, অভিব্যক্তি বা দৃষ্টিভঙ্গি বোঝাতে ব্যবহৃত হয়েছে।
- "His look" বলতে বোঝানো হয়েছে তার চেহারা বা অভিব্যক্তি,যা একটি বস্তু বা ধারণা (Noun)।
- "See" হলো একটি ক্রিয়া (Verb), এবং verb এর পরে Noun থাকলে সেটি সাধারণত Object হিসেবে বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫৫.
Learning new languages is exciting. Here 'Learning' is a/an -
  1. Gerund
  2. Participle
  3. Preposition
  4. Adverb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।
- অর্থাৎ, এটি দেখতে Verb এর মতো হলেও বাক্যে Noun হিসেবে ব্যবহৃত হয়।

Gerund-এর ব্যবহার:
- Subject হিসেবে ব্যবহৃত হলে।
- Object হিসেবে ব্যবহৃত হলে।
- Preposition এর object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Learn' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে অর্থাৎ VerbNoun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

Correct Answer: Learning new languages is exciting. Here 'Learning' is a/an - Gerund.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৫৬.
If they had worked harder, ____________.
  1. they could have won the match.
  2. they have had won the match.
  3. they have won the match.
  4. they could won the match.
সঠিক উত্তর:
they could have won the match.
উত্তর
সঠিক উত্তর:
they could have won the match.
ব্যাখ্যা
Third Conditional Sentence এর নিয়মানুঝায়ী-
- ১ম clause টি শুরু হবে If দিয়ে। 
- তারপর Subject বসে।
- Past Perfect Tense হয়।
- ২য় clause এ Subject এরপর would have/ could have/ might have বসে।
- Verb এর Past Perticiple form হয়। 

Note: অনেক সময় Sub-orddinate Conjunction এ If এর পরিবর্তে Had দ্বারা Sentence শুরু হয়।

Complete Sentence: If they had worked harder, they could have won the match.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৫৭.
The Phrase 'Gave up the ghost' means -
  1. To breathe
  2. Ran away
  3. Erase
  4. Died
সঠিক উত্তর:
Died
উত্তর
সঠিক উত্তর:
Died
ব্যাখ্যা
Gave up the ghost: 
- English meaning: To die.
- Bangla meaning: প্রাণ হারানো; মারা যাওয়া।

Synonym: Died, Fell, Passed (on).
Antonym: Came to, Lived, Breathed.

উল্লিখিত অপশনগুলো,
To breathe - শ্বাস নেওয়া;
Ran away - পালিয়ে গেল;
Erase - মুছে ফেলা, নিশ্চিহ্ন করে দেওয়া;
Died - প্রাণ হারানো; মারা যাওয়া।

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
৫৮.
'A person leaving his native country to settle in another country' means -
  1. Immigrant
  2. Foreigner
  3. Emigrant
  4. Patriot
সঠিক উত্তর:
Emigrant
উত্তর
সঠিক উত্তর:
Emigrant
ব্যাখ্যা
• 'A person leaving his native country to settle in another country' means - Emigrant.

• Emigrant (Noun)
- English meaning: One that leaves one place to settle in another.
- Bangla meaning: দেশত্যাগী। 

Synonym: Immigrant, Migrant, Settler, Refugee.
Antonym: Native, Resident, Citizen, Nonimmigrant.

উল্লিখিত অপশনগুলো,
Immigrant - A person who has come to live permanently in a different country from the one they were born in.
Foreigner - A person belonging to or owing allegiance to a foreign country.
Emigrant - A person leaving his native country to settle in another country.
Patriot - One who loves and supports his or her country.

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
৫৯.
Jonathan Swift is an author of -
  1. British
  2. Irish author
  3. American author
  4. German author
সঠিক উত্তর:
Irish author
উত্তর
সঠিক উত্তর:
Irish author
ব্যাখ্যা
Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং Clergyman ছিলেন।
- তিনি ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা Satirist ছিলেন।
- তার রচিত বিখ্যাত Satire হলো Gulliver’s Travels.
-  এটি 18th Century এর একটি Famous Satire. 
- এটি ৪ খণ্ডের একটি রম্য রচনা।
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff

His Famous Works:
- Gulliver's Travels (Novel),
- The Battle of Books,
- A Tale of a Tub (Prose Satire),
- A Modest Proposal (Satiric Essay),
- Argument Against Abolishing Christianity (Essay),
- A Journey to Stella (Collection of letters from Swift to Stella),

তাঁর বিখ্যাত কিছু উক্তি:
- Every man desires to live long, but no man wishes to be old.
- Book, the children of the brain.
- Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.
- We are so fond of one another because our ailments are the same.

Source: An ABC of English Literature by M Mofizar Rahman, Britannica.
৬০.
The manager is going to approve the proposal. (make it passive)
  1. The proposal is being going to be approved by the manager.
  2. The proposal is gone to be approved by the manager.
  3. The proposal was going to be approved by the manager.
  4. The proposal is going to be approved by the manager.
সঠিক উত্তর:
The proposal is going to be approved by the manager.
উত্তর
সঠিক উত্তর:
The proposal is going to be approved by the manager.
ব্যাখ্যা
be going to দিয়ে Active Voice থাকলে তা Passive Voice এ রূপান্তরের নিয়ম:
- Active voice এর Object টি Passive voice এর Subject হিসেবে বসে।
- Tense অনুযায়ী Auxiliary Verb বসে।
- going to এর কোন পরিবর্তন হয় না।
- going to এরপর be বসে।
- মূল verb এর Past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টি Passive voice এ Object হিসেবে বসে।

Active Voice: The manager is going to approve the proposal.
Passive Voice: The proposal is going to be approved by the manager.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.