পরীক্ষা আর্কাইভ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

পরীক্ষা৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৩৬
সিলেবাস
পরীক্ষা - ১৮ পার্ট-১) ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা: ১) বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন : আবহাওয়া ও জলবায়ু নিয়ামকসমূহের সেক্টরভিত্তিক (যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি) স্থানীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব। ২) প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা : দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা। পার্ট-২) Verb, Participle, Gerund, Infinitive, Clauses and Phrases. ------------------ পার্ট–১ সোর্স: যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। পার্ট–২ সোর্স: (সব বই পড়া লাগবে না, সুবিধামতো বেছে নিন।) প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, Oxford Advanced Learner's Dictionary, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived

৫০ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [সমন্বিত] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৬ প্রশ্ন

.
The sound of thunder frightened the children.
In the sentence, 'The sound of thunder' is-
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverbial phrase
  4. Verb phrase
সঠিক উত্তর:
Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
Noun phrase
ব্যাখ্যা
• The sound of thunder frightened the children.
- In the sentence, 'The sound of thunder' is- is a noun phrase.

- এখানে, এই phrase টি verb (frightened)-এর Subject হিসেবে বসে noun এর কাজ করছে।

• Noun phrase:
- Noun phrase হলো সেইসব phrase, যেসব phrase দ্বারা noun -এর কাজ সম্পন্ন হয়।
- অধিকাংশ সময়ই, noun phrase মূলত noun বা pronoun এর কাজ করে; এছাড়া অর্থ ও বাক্যের অবস্থান অনুযায়ী noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।
- যেমন:
- Verb এর subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• More examples:
- Reading old books gives me joy.
- She bought a bag of red apples.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
.
The sea being smooth, we went for sail.
Here, 'being' does the function of-
  1. Gerund
  2. Participle
  3. Verbal noun
  4. Finite verb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• The sea being smooth, we went for sail.
- Here, 'being' does the function of- খ) Participle.

- এই বাক্যে "being" present participle হিসেবে ব্যবহৃত হয়েছে। (not a gerund or finite verb).
- কারণ, "being" এখানে কোনো tense show করছে না বরং 'being smooth' phrase টি the subject "The sea" এর পরে বসে তাকে modify করে adjective এর কাজ করেছে।
- The phrase "The sea being smooth" is an absolute construction (a grammatically independent modifier), where "being" acts as a participle.
- উল্লেখ্য যে, বাক্যে কমার পূর্বে verb+ing থাকলে তা সাধারণত present participle হয়।

• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle হচ্ছে (verb + adjective), সেজন্য কোনো না কোনো noun বা pronoun এর সাথে sub বা obj হিসাবে এর সম্পর্ক থাকে।
- Participle কে সাধারণত verbal adjective বলা হয়।

• অন্যদিকে,
• Gerund: Verb+ing যুক্ত হয়ে যদি Noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- যেমন: Teaching is a noble profession.

• Verbal noun:
- যখন (Verb+ing) -এর পূর্বে the এবং পরে of বসে তখন তাকে Verbal Noun বলে।
- অর্থাৎ, The + (Verb+ing) + of = verbal noun.
- Verbal Noun মূলত Noun -এর কাজ করে।

• Finite verb:
- A finite verb is the main verb in a sentence. It’s the root word that drives the rest of the sentence.
- Gerund, Participle, Infinitive ছাড়া প্রায় সকল verb ই হলো- Finite verb.

Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.
.
When I shall return is uncertain.
Here, the underlined part is-
  1. Adjective clause
  2. Conditional clause
  3. Noun clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
When I shall return is uncertain.
- Here, the underlined part is- গ) Noun Clause.

- প্রদত্ত sentence টিতে 'When I shall return' clause টি verb এর Subject হিসেবে বসে noun এর কাজ করেছে, তাই এটি Noun clause.
- Noun Clause যখন verb এর Subject হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, why, whether, how দিয়ে শুরু হয়।
- তবে এক্ষেত্রে, Noun Clause প্রায়ই be verb (am, is, are, was, were) এর subject হিসেবে ব্যবহার করা হয়।

• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।

• Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Verb এর Object complement হিসেবে।
- Verb এর Subject Complement হিসেবে। 
- Preposition এর object হিসেবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
.
He tasted the soup and it tasted delicious.
The underlined verbs are respectively-
  1. Linking, Linking
  2. Transitive, Linking
  3. Intransitive, Linking
  4. Linking, Transitive
সঠিক উত্তর:
Transitive, Linking
উত্তর
সঠিক উত্তর:
Transitive, Linking
ব্যাখ্যা
• He tasted the soup and it tasted delicious.
- The underlined verbs are respectively খ) Transitive, Linking.

• Transitive Verb -এর পর Object থাকে আর Linking Verb -এর পর Subjective Complement থাকে।
- প্রথম 'tasted' টি Transitive verb হওয়ার কারণ হলো তার object হিসেবে 'the soup' noun টি রয়েছে।ৎ

• আবার, দ্বিতীয় 'tasted' টি Linking Verb হওয়ার কারণ হলো Subject 'it' আর Complement 'delicious' -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে tasted- verb টি।
- তাই এখানে tasted হলো- Linking Verb.

• Transitive verb:
- বাক্যের অর্থ সম্পন্ন করতে যে verb এর object দরকার হয় তাকে transitive verb বলে৷
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun/Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- Transitive verb যুক্ত sentence -এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb + object.

• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, look, seem, appear, read, feel, taste, smell, grow, run, turn, etc.

• Structure: Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোন তথ্য দেয়।)

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
.
Since they had no money, they couldn’t buy the tickets.
Here, the underlined part is an example of-
  1. Adverb Clause of Reason
  2. Adverb Clause of Comparison
  3. Adverb Clause of Purpose
  4. Adverb Clause of Condition
সঠিক উত্তর:
Adverb Clause of Reason
উত্তর
সঠিক উত্তর:
Adverb Clause of Reason
ব্যাখ্যা
Since they had no money, they couldn’t buy the tickets.
- Here, the underlined part is an example of an adverb clause of reason.

• Adverbial/Adverb clause of reason:
- এই clause টি দ্বারা Principal clause -এর verb সংঘটিত হবার কারণ বোঝায়।
- Principal clause এর verb কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- Because, as, since দ্বারা adverbial clause of reason শুরু হয়।

- প্রদত্ত বাক্যে, Principal clause -এর verb (couldn’t buy) কে why দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'Since they had no money'.
- তাই এই clause টি হলো- Adverb clause of reason

• অন্যদিকে,
• Adverbial clause of degree/comparison
- Adverb Clause of Comparison দ্বারা verb সংঘটিত হওয়ার তুলনা বুঝায়।
- Principal verb -এর clause কে 'কোন্‌ তুলনায়' দ্বারা প্রশ্ন করলে Adverb Clause of Comparison পাওয়া যায়।
- সাধারণত as....as, so....as, than, the same....as ইত্যাদি শুরু হয়।
- Example: She is as intelligent as her sister is.

• Adverb Clause of Purpose:
- এ Clause, Principal Clause-এর কাজের উদ্দেশ্য নির্দেশ করে।
- এ Clause so that, in order that, lest ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: He worked overtime in order that he could save more money.

• Adverb Clause of Condition:
- এ Clause দ্বারা শর্ত আরোপ করা হয়।
- তাই এ clause If, whether, unless, but, for, otherwise, provided, suppose ইত্যাদি Conjunction দ্বারা শুরু হয়।
- Example: Provided that you arrive on time, we can start the meeting as planned.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
.
He told a white lie as his excuse for missing the party.
Here, 'a white lie' means-
  1. An irrelevant lie
  2. A lie told out of hatred
  3. A harmful lie
  4. A trivial lie
সঠিক উত্তর:
A trivial lie
উত্তর
সঠিক উত্তর:
A trivial lie
ব্যাখ্যা
• He told a white lie as his excuse for missing the party.
- Here, 'a white lie' means- ঘ) A trivial lie.

• White Lie (noun):
- English Meaning: A harmless or trivial lie, especially one told to avoid hurting someone's feelings.
- Bengali Meaning: (বিশেষত ভদ্রতার খাতিরে বলা) নির্দোষ মিথ্যা কথা।

• Example Sentence: When I was young, I told little white lies.
- Bengali Meaning: যখন আমি ছোট ছিলাম, তখন সামান্য নিরীহ মিথ্যা বলতাম।

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
.
Which sentence contains a bare infinitive?
  1. She wants to learn Spanish.
  2. We tried to help her.
  3. Let us go to the garden.
  4. I decided to stay home.
সঠিক উত্তর:
Let us go to the garden.
উত্তর
সঠিক উত্তর:
Let us go to the garden.
ব্যাখ্যা
• The sentence contains a bare infinitive is - গ) Let us go to the garden.

• Infinitive:
- Infinitive দুই রকম হতে পারে-
1. To -যুক্ত infinitive এবং
2. To -বিহীন infinitive.

- To -বিহীন infinitive form -কে bare infinitive বলা হয়।
- Let -এর পরে Verb -এর to -বিহীন infinitive form বসে।

- সুতরাং, সঠিক উত্তর হলো- Let us go to the garden.
.
This is a book to learn from.
Here, the underlined phrase is-
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Adverb Phrase
  4. Phrase Preposition
সঠিক উত্তর:
Adjective Phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective Phrase
ব্যাখ্যা
• This is a book to learn from.
- Here, the underlined phrase is - খ) Adjective Phrase.

- This is a book to learn from. (এটি এমন একটি বই যা থেকে শেখা যায়।)
- এখানে underlined phrase টি ‘book’ noun-কে Modify করার কারণে এটি Adjective phrase হয়েছে।

• এখানে - To হচ্ছে infinitive marker, Preposition নয়। তাই, Underlined Phrase টিকে Phrase preposition বলা যাবে না।
- In English grammar, the "infinitive marker" is the word "to" that is used before a verb to form the infinitive form of that verb.

• More examples:
- He is not a person to mess with.
- He is a person to rely on.

• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ, কোনো Noun/Pronoun -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- Noun/pronoun -এর পর যদি কোনো phrase বসে ঐ noun/pronoun -কে modify করে তাহলে সেটি Adjective phrase হবে।

অন্যদিকে,
• Noun phrase:
- Noun phrase হলো সেইসব phrase, যেসব phrase দ্বারা noun -এর কাজ সম্পন্ন হয়।

• Adverb Phrase
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.

• Phrase preposition
- কয়েকটি word একত্রে Preposition -এর কাজ করে।
- যেমন: in front of, because of ইত্যাদি।

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
.
The company has been having steadily improving sales.
The underlined word is-
  1. Simple verb
  2. Gerund
  3. Participle
  4. Infinitive
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
• The company has been having steadily improving sales.
- The underlined word is- গ) Participle.

- এখানে "improving" হলো একটি Present Participle কারণ, এটি Verb থেকে তৈরি হয়ে Adjective -এর কাজ করছে।
- অর্থাৎ, এটি এখানে "sales" - Noun টিকে modify করছে এবং এর অবস্থা বর্ণনা করছে (sales that are getting better over time).

• Present participle:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective এর কাজ করে, তখন তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective -এর কাজ করে।
- অর্থাৎ, বাক্যে Noun -কে modify করে।

• Present participle দ্বারা on going/incomplete/imperfect action বোঝায়।
• Present participle -এর কিছু উদাহরণ:
- A rolling stone gathers no moss.
- She is swimming.
- I saw a running train.
- He played a losing game.

Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.
১০.
The phrasal verb 'look down on' means-
  1. To be careful about something important
  2. To depend on someone for help
  3. To treat someone or something as unimportant
  4. To be kind to someone
সঠিক উত্তর:
To treat someone or something as unimportant
উত্তর
সঠিক উত্তর:
To treat someone or something as unimportant
ব্যাখ্যা
• The phrasal verb 'look down on' means- গ) To treat someone or something as unimportant.

• Look down on/upon
- English Meaning: to think of or treat (someone or something) as unimportant or not worthy of respect.
- Bangla Meaning: (কাউকে বা কিছুকে) গুরুত্বহীন বা সম্মানের যোগ্য মনে না করা। নিজেকে বড় মনে করা অর্থাৎ অন্যদের ছোট ভাবা।

• Ex. Sentence: The other children looked down on her because her parents were poor.
- Bangla Meaning: তার বাবা-মা দরিদ্র ছিলেন বলে অন্য বাচ্চারা তাকে অবজ্ঞা করত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১১.
When I saw him, I waved at him.
Identify the underlined clause:
  1. Co-ordinate clause
  2. Relative clause
  3. Subordinate clause
  4. Principal clause
সঠিক উত্তর:
Principal clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause
ব্যাখ্যা
• When I saw him, I waved at him.
- Here, the underlined clause is - ঘ) Principal clause.

• Principal Clause:
- যে clause তার অর্থ প্রকাশের জন্য অন্য কোন clause এর উপর নির্ভরশীল নয় তাকে principal clause বলে।
- যেমন: When I saw him, I waved at him.
- 'I waved at him' অংশটি হলো principal clause, কারণ এটিকে বাক্য থেকে আলাদা করে লিখলেও এর নিজস্ব অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়।
- যেমন: I waved at him. (আমি তাকে হাত নাড়লাম।)

• অন্যদিকে,
• Co-ordinate clause:
- দুটি সমজাতীয় independent or principal clause যদি কোন সময় Co-ordinating conjunctions (yet, but, or, otherwiaw, and) দিয়ে যুক্ত থাকে তখন তাকে co-ordinate clause বলে।
- To pick the sentence with a coordinate clause, we need to identify one with two or more independent clauses joined by a coordinating conjunction.
- যেমন: You can have tea or you can have coffee.

• Subordinate clause:
- যে Clause এ একটি subject & একটি Finite verb থাকার পরেও পূর্ণ অর্থ প্রকাশের জন্যে principal clause এর উপর নির্ভরশীল তাকে Subordinate clause বলে।
- Subordinate clause সাধারণত who, when how, that, so that, in order to etc. দিয়ে আরম্ভ হয়।
- Subordinate clause তিন প্রকার।
যথা-
1. Noun clause,
2. Adjective clause/Relative clause,
3. Adverbial Clause.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১২.
She made him cry.
Here, 'made' is-
  1. An intransitive verb
  2. A causative verb
  3. A modal verb
  4. A copulative verb
সঠিক উত্তর:
A causative verb
উত্তর
সঠিক উত্তর:
A causative verb
ব্যাখ্যা
• She made him cry. (সে তাকে কাঁদিয়ে দিল।)
- Here, 'made' is- খ) A causative verb.
- এখানে কাঁদার কাজটি object করছে।

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

অন্যদিকে,
• Modal verb:
- Tense -এর বিভিন্ন mood গঠনে ব্যবহৃত হয়।
- সম্ভাবনা, অনুমতি, প্রয়োজন, পরামর্শ, বাধ্যবাধকতা ইত্যাদি বোঝায়।
- Modal verb এরপর সাধারণত verb এর Present form ব্যবহার করা হয়ে থাকে।
- Modal Auxiliary verbs: Can, Could, Will, Would, May, Might, Shall, Should, and Must.

• Copulative verb/Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও complement -এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- অর্থাৎ, Subject এবং subjective complement -এর মধ্যবর্তী verb কে linking verb বলে।
- Linking verb -এর পরে সাধারণত adjective বসে।
- যেমন: To be, become, seem, appear, look, read, taste, feel, smell, grow, run, turn, etc.
১৩.
She spoke with all honesty.
The underlined phrase is a/an-
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Adverbial phrase
  4. Phrase Preposition
সঠিক উত্তর:
Adverbial phrase
উত্তর
সঠিক উত্তর:
Adverbial phrase
ব্যাখ্যা
• She spoke with all honesty.
- The underlined phrase is an- Adverbial phrase.

- এই phrase টি এখানে “spoke” verb টিকে modify করছে তাই এটি হলো- Adverbial phrase.
- It tells how she spoke and describes the manner of the action.

• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.

• More examples:
- He worked with all sincerity.
- He acted with all kindness.
১৪.
Walking on the grass is forbidden.
Here, 'Walking' is-
  1. Gerund
  2. Participle
  3. Simple verb
  4. Infinitive
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• Walking on the grass is forbidden.
- Here, 'Walking' is- ক) Gerund.

- "Walking" এখানে verb এর subject হিসেবে বসে noun এর কাজ করছে, তাই এটি এই বাক্যে Gerund.
- অর্থাৎ, Walking দ্বারা এখানে হাঁটার কাজটি বোঝাচ্ছে।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
- A gerund is a verb+ing form that acts as a noun.

• একটি বাক্যে Gerund বিভিন্ন অবস্থানে বসতে পারে। যেমন:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. High School English Grammar and Composition by Wren And Martin.
১৫.
Shakespeare, a legendary playwright, wrote many famous works.
Here, the underlined one is-
  1. An interjectional phrase
  2. A noun phrase
  3. An adjective phrase
  4. An adverb phrase
সঠিক উত্তর:
A noun phrase
উত্তর
সঠিক উত্তর:
A noun phrase
ব্যাখ্যা
• Shakespeare, a legendary playwright, wrote many famous works.
- Here, the underlined one is- Noun phrase.

- "a legendary playwright" is the appositive phrase giving more information about Shakespeare.
- অর্থাৎ, এই phrase টি Shakespeare -এর পরে বসে তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.
- Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত তথ্য দেয়।

• তাছাড়াও Phrase টি গঠনগতভাবে ও Subject complement হিসেবে Noun phrase.
- Article + Adjective + noun হিসেবে Noun phrase হয়।

• Noun Phrases:
- A noun phrase consists of a noun or pronoun, which is called the head, and any dependent words before or after the head
- এই সব phrase দ্বারা noun এর কাজ সম্পন্ন হয়।
- Noun Phrase কোন Sentence এ verb এর subject, object, বা Complement রূপে অথবা Preposition এর Object রূপে ব্যবহৃত হয়।
- অধিকাংশ সময়ই Noun Phrase একটি Noun বা Pronoun এর কাজ করে।

• The three types of noun phrases are:
i. Appositive phrase:
It renames another noun in the sentence.
যে noun phrase অন্য একটি noun সম্মন্ধে comma ব্যবহার করে নতুন তথ্য যোগ করে তাকে appositive বলে।
Example:
Mr. Salim, my favorite English teacher, is doing this assignment for me.

ii. Gerund phrase:
Gerund phrase starts with a gerund.
Gerund (verb + ing) দিয়ে শুরু হওয়া phrase কে gerund phrase বলে।
Example:
The ringing of the phone during the prayers in the mosque disturbs me much.

ii. Infinitive phrase:
It has an infinitive (to + the present form of the verb) and modifiers linked to the infinitive.
Infinitive (to+verb) দিয়ে শুরু হওয়া phrase কে infinitive phrase বলে।
Example:
I like to take a cup of tea in the morning.

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Cliff's TOEFL.
১৬.
I’ll go by car so that I ____ take more luggage.
  1. could
  2. can
  3. must have
  4. might
সঠিক উত্তর:
can
উত্তর
সঠিক উত্তর:
can
ব্যাখ্যা
• Complete sentence: I’ll go by car so that I can take more luggage.
- Bangla meaning: আমি গাড়িতে যাব যাতে আরও লাগেজ নিতে পারি।

• So that: in order that (clause of purpose-এর প্রারম্ভিকে):
- We use so that and in order that to talk about purpose.
- We often use them with modal verbs (can, would, will, etc.).
- উদ্দেশ্য বুঝাতে so that এবং in order that বসে এবং এরপরে can, would, will, ইত্যাদি modal verb বসে।
- "So that" বেশি প্রচলিত, কিন্তু "in order that" অফিসিয়াল বা লেখালেখির ক্ষেত্রে বেশি ব্যবহৃত হয়।

অন্যদিকে,
ক) could (past form) - shows hypothetical ability or past possibility, not suitable after a future-tense main clause.

গ) must have (past participle form) - doesn’t express purpose.

ঘ) might - used to express permission, liberty, probability, or possibility in the past.
- used to say that something is possible. কিন্তু প্রদত্ত বাক্যে নিশ্চিত উদ্দেশ্যের কথা বলা হয়েছে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৭.
They ignored the fact that the weather was getting worse.
Here, the underlined part is
  1. Independent clause
  2. Adjective clause
  3. Noun clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• They ignored the fact that the weather was getting worse.
- Here, the underlined part is- গ) Noun clause.

- Noun বা pronoun -এর apposition হিসেবে- News, Belief, Hope, Fact, Rumour ইত্যাদির পরে Noun Clause বসে।
- Noun in apposition হিসেবে Clause টি that দ্বারা শুরু হয় এবং একটি single noun এর মত কাজ করে।
- Here, it acts as the appositive to the noun "fact", explaining what the fact is.
- তাই 'that the weather was getting worse' একটি Noun clause.

• উল্লেখ্য যে, Apposition বলতে এমন কিছু বোঝায়, যা কোনো Noun বা pronoun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে।
- এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না। তাই তা adjective clause হবে না।
- যখন noun কে modify করে (দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, ইত্যাদি বুঝায়) তখন adjective হয়।
- আর যখন noun সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সে ক্ষেত্রে apposition হিসেবে noun clause হবে।
- Noun clause এর ক্ষেত্রে অর্থের দিক থেকে লক্ষ্য করলে "এটাই সেটা" এরকম তথ্য পাওয়া যায়।
- যেমন: 'that the weather was getting worse' টাই এখানে fact .

Noun clause:
- যে সব subordinate clause noun -এর কাজ করে থাকে অর্থাৎ, subject, object, compliment, বা case in apposition -এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- Noun clauses are used when a single word isn't enough.

• একটি বাক্যের বিভিন্ন স্থানে noun clause বসতে পারে। যেমন:
1. Verb -এর subject হিসেবে;
2. Transitive verb -এর object হিসেবে;
3. Verb -এর complement হিসেবে;
4. Preposition -এর object হিসেবে;
5. Noun/pronoun -এর apposition হিসেবে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১৮.
The cat sat in front of the door.
The underlined part is an example of-
  1. Noun Phrase
  2. Conjunctional Phrase
  3. Adverbial Phrase
  4. Phrase Preposition
সঠিক উত্তর:
Phrase Preposition
উত্তর
সঠিক উত্তর:
Phrase Preposition
ব্যাখ্যা
• The cat sat in front of the door.
- The underlined part is an example of a phrase preposition.

• Phrase preposition:
- কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
- Phrase preposition এর শুরুতে এবং শেষে preposition থাকে।
- যেমন: in front of, because of, according to, in spite of ,etc.

- প্রদত্ত বাক্যে যেহেতু, in front of এর শুরুতে  এবং শেষে preposition আছে এবং এটি একটি preposition -এর কাজ করছে, তাই এটি হলো phrase preposition.

অন্যদিকে,
• Conjunctional phrase:
- A conjunctional phrase conducts the function of the conjunction.
- কোনো phrase বা শব্দসমষ্টি যখন conjunction এর কাজ করে তখন তাকে Conjunctional phrase বলে
- যেমন: as soon as, as much as, as well as, along with, not only....but also, both...and, etc.
১৯.
The writing of poetry requires creativity.
Here, the underlined word is-
  1. Verbal noun
  2. Participle
  3. Adjective
  4. Linking verb
সঠিক উত্তর:
Verbal noun
উত্তর
সঠিক উত্তর:
Verbal noun
ব্যাখ্যা
• The writing of poetry requires creativity.
- Here, the underlined word is a verbal noun.

• Verbal noun:
- যখন (Verb+ing) -এর পূর্বে the এবং পরে of বসে তখন তাকে Verbal Noun বলে।
- অর্থাৎ, The + (Verb+ing) + of = verbal noun.
- Verbal Noun মূলত Noun -এর কাজ করে।

• উল্লিখিত বাক্যটিতে (Verb+ing) writing -এর পূর্বে the এবং পরে of আছে, তাই নিয়মানুযায়ী এটি একটি Verbal Noun.

• More examples:
- We went to see the launching of the starship.
- The reading of books is a good habit.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২০.
Wait until the teacher arrives.
The underlined part is an example of-
  1. Noun clause
  2. Relative clause
  3. Adjective clause
  4. Adverb clause
সঠিক উত্তর:
Adverb clause
উত্তর
সঠিক উত্তর:
Adverb clause
ব্যাখ্যা
• Wait until the teacher arrives.
- The underlined part is an example of- ঘ) Adverb clause.

- প্রদত্ত বাক্যে - 'until the teacher arrives' - clause টি verb 'Wait' কে modify করছে।
- It answers the question: "Wait for how long?"
- সময় নির্দেশ করছে বিধায় এটি averb clause of time.
- A clause that modifies a verb and answers when, where, why, how, or under what condition is called an adverb clause.

• Adverb clause:
- যে dependent clause টি adverb-এর মত কাজ করে অর্থাৎ verb এর স্থান, কাল, কারণ, উদ্দেশ্য, ধরণ, ফলাফল ইত্যাদি প্রকাশ করে তাকে adverbial clause বলে। 
-  Principal Clause এর verb কে How, Where, When, Why ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে adverbial clause পাওয়া যায়।
- Adverbial clause সাধারণত complex sentence এর verb, adjective বা adverb কে modify করে, অর্থাৎ adverb এর মত কাজ করে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২১.
Public opinion is currently ____ the banking industry.
  1. running across
  2. running against
  3. putting aside
  4. taking to
সঠিক উত্তর:
running against
উত্তর
সঠিক উত্তর:
running against
ব্যাখ্যা
• Complete sentence: Public opinion is currently running against the banking industry.
- Bangla meaning: জনমত বর্তমানে ব্যাংকিং শিল্পের বিরুদ্ধে।

• Run against someone/something
- English Meaning: to oppose or have an effect that is not helpful towards someone or something.
- Bangla Meaning: কারো বা কিছুর প্রতি সহায়ক নয় এমন প্রভাব ফেলা বা বিরোধিতা করা। কারো সঙ্গে প্রতিযোগিতা করা।

• অন্যদিকে,
ক) Run across: 
- English Meaning: to meet with or discover by chance.
- Bangla Meaning: দৈবক্রমে দেখা হওয়া বা পেয়ে যাওয়া।

গ) Put aside:
- English Meaning: to save or keep (something, such as money) to be used at a later time.
- Bangla Meaning: সরিয়ে রাখা; সঞ্চয় করা; অবজ্ঞা করা; গ্রাহ্য না-করা।

ঘ) Take to:
- English Meaning: to begin doing (something) as a habit or regular practice; form a liking for someone.
- Bangla Meaning: শখ বা জীবিকা হিসেবে নেওয়া; অভ্যস্ত হওয়া; ধরা; কারো প্রতি ভালো লাগা শুরু হওয়া।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২২.
Tisha has a plan to start a business.
Here, the underlined part is an example of-
  1. Adverb Phrase
  2. Noun Phrase
  3. Infinitive Phrase
  4. Verbal Phrase
সঠিক উত্তর:
Infinitive Phrase
উত্তর
সঠিক উত্তর:
Infinitive Phrase
ব্যাখ্যা
• Tisha has a plan to start a business.
- Here, the underlined part is an example of- গ) Infinitive phrase.

• Explanation:
- প্রদত্ত বাক্যে 'to start a business' অংশটুকু  'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Infinitive Phrase.
- এখানে 'to start a business' Phrase টি noun - 'plan' এর post-modifier হিসেবে noun টিকে modify করেছে।
- অর্থাৎ, এটি এখানে Adjective এর কাজ করছে।

• Infinitive Phrase:
- মূলত 'to + Verb (base form) + Extension দিয়ে গঠিত Phrase হলো Infinitive phrase.
- এটি সাধারণত Noun/Adjective/Adverb Phrase -কে modify করতে পারে।
- অর্থাৎ, এদের post-modifier রূপে ব্যবহৃত হয়।
- আবার, verb এর subject/object হিসেবে বসলে এটি noun এর কাজ করে, অর্থাৎ, তখন এটি noun phrase হয়।
- যেমন: To read a newspaper is a good habit.
২৩.
Study regularly lest you ____ fail in the exam.
  1. can
  2. may
  3. should
  4. could
সঠিক উত্তর:
should
উত্তর
সঠিক উত্তর:
should
ব্যাখ্যা
• Complete sentence: Study regularly lest you should fail in the exam.
- Bangla Meaning: পাছে তুমি পরীক্ষায় ফেল না করো সেই ভয়ে নিয়মিত পড়াশোনা করো।

• Lest যুক্ত Incomplete sentence কে complete করার নিয়ম:
- for fear that —often used after an expression denoting fear or apprehension
- 'Lest' অর্থ 'পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে' [for fear that].
- 'Lest' negative অর্থ প্রদান করে। অর্থাৎ, এর পরে no, not বা never বসে না।
- 'Lest' -এর পরে subject থাকলে verb -এর পূর্বে should/might অথবা verb -এর base form ও বসে।

• More examples:
- Walk fast lest you should miss the train.
- The old man walks slowly lest he should fall.

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- should.

Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
3. A Passage to the English Language by S M Zakir Hussain.
২৪.
He was punished for telling a lie.
Here, 'telling' does the function of-
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. None of these
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• He was punished for telling a lie.
- Here, 'telling' does the function of- খ) Gerund.

- এই বাক্যে preposition (for) এর object রূপে 'telling' noun এর কাজ করছে, তাই telling হচ্ছে Gerund.
- Here, "telling a lie" serves as the object of the preposition "for", functioning as a noun phrase.
- অর্থাৎ, 'telling a lie' noun phrase এর কাজ করছে।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- অর্থাৎ, Gerund হলো verb-এর -ing ফর্ম, যা বাক্যে noun হিসেবে কাজ করে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. As a subject of a verb: Rising early is a good habit.
2. As an object of a verb: I like reading poetry.
3. As an object of a preposition: I am tired of waiting.
4. As a complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S M Zakir Hussain.
২৫.
We stayed wherever we found shelter.
In this sentence, 'We stayed' and 'wherever we found shelter' are respectively-
  1. Principal clause, Subordinate clause
  2. Subordinate clause, Adverb clause
  3. Principal clause, Adjective clause
  4. Subordinate clause, Noun clause
সঠিক উত্তর:
Principal clause, Subordinate clause
উত্তর
সঠিক উত্তর:
Principal clause, Subordinate clause
ব্যাখ্যা
• We stayed wherever we found shelter.
- In this sentence, 'We stayed' and 'wherever we found shelter' are respectively- ক) Principal clause, Subordinate clause.

• Principal Clause:
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল নয় তাদের principal clause বলে।
- আধুনিক English Grammar এ Simple sentence কেও clause বলা হয় কারণ Simple sentence গুলাে সর্বদাই principal clause হয়ে থাকে।
- Principal clause কে আবার Main clause বা Independent clause-ও বলা হয়। 

• We stayed wherever we found shelter.
- এখানে 'We stayed' (আমরা থেকেছি) একটি Simple sentence এবং নিজেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে। 
- তাই এটি একটি Principal clause.

 • Subordinate clause: 
- যে সকল clause তাদের অর্থ প্রকাশের জন্য অন্য কোনো clause এর উপর নির্ভরশীল তাদেরকে Subordinate Clause বলে।
- উল্লিখিত বাক্যে 'wherever we found shelter' clause টি সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য principal clause 'We stayed' এর উপর নির্ভরশীল তাই এটি Sub ordinate clause.
- মূলত এটি একটি adverb clause of place, কারণ এটি Principal Clause এর verb এর কার্য সম্পাদনের স্থান নির্দেশ করছে।

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৬.
Loudly knocking at the door, the stranger demanded to be let in.
Here, ' knocking at the door' is -
  1. Noun phrase
  2. Gerund phrase
  3. Participle phrase
  4. None of these
সঠিক উত্তর:
Participle phrase
উত্তর
সঠিক উত্তর:
Participle phrase
ব্যাখ্যা
• Loudly knocking at the door, the stranger demanded to be let in.
- Here, ' knocking at the door' is a Participle phrase.

- এই phrase টি "the stranger" noun টিকে modify করছে এবং adjective এর কাজ করছে।
- It describes what the stranger was doing at that moment.
- এটি মূলত Present Participle Phrase (Verb+ing + Extension).

• Participle phrase:
- A participial phrase is a group of words that includes a participle (a verb form used as an adjective) and any accompanying words that modify or complement it.
- Participial phrase are groups of words that contain a participle and function as adjective or adverb phrases.
- এই phrase গুলোর একটি সাধারণ গঠন হচ্ছে এরা participle দিয়ে শুরু হয় এবং noun দিয়ে শেষ হয়।
- Participle phrase মূলত sentence এ adjective এর মতো কাজ করে।

- Structure: Participle Phrase + Comma + Whole Sentence.

অন্যদিকে,
• Gerund phrase:
- Gerund phrase starts with a gerund.
- Gerund (verb + ing) দিয়ে শুরু হওয়া phrase কে gerund phrase বলে।
- Example: The ringing of the phone during the prayers in the mosque disturbs me much.

Source: Cliff's TOEFL.
২৭.
She dreamed a dream of peace.
Here, the verb 'dreamed' is a -
  1. Inchoative verb
  2. Copulative verb
  3. Factitive verb
  4. Cognate verb
সঠিক উত্তর:
Cognate verb
উত্তর
সঠিক উত্তর:
Cognate verb
ব্যাখ্যা
• She dreamed a dream of peace.
- Here, the verb 'dreamed' is a - Cognate verb.

• Cognate Verb:
- বাক্যের verb বা ক্রিয়াপদ এবং কর্ম (object) যখন একই Intransitive verb থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর object টি কে বলা হয় Cognate object.
- যেমন: She dreamed a dream of peace.
- এখানে dreamed হলো Cognate Verb এবং dream হলো Cognate object.

• অন্যদিকে,
• Inchoative verb:
- An inchoative verb expresses the beginning of a state or action. It often implies a change of state.
- অর্থাৎ, যে verb কোনো অবস্থার পরিবর্তনের সূচনা, বিকাশ, পরিণতি ব্যক্ত করে তাকে Inchoative verb বলে।
- যেমন: The leaves yellowed in autumn. (Became yellow)

• Copulative Verb (also known as a linking verb):
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb -এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- আবার transitive verbg এর পরে adjective বসে আলাদা অর্থে প্রকাশ করলে তাদেরকে Copulative verb বলা হয়।
- যেমন: Go mad (পাগল হওয়া), come true (সত্যি হওয়া).

• Factitive Verb:
- যেসব Transitive verb এর object থাকা সত্ত্বেও object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb গুলোকে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, etc.
- যেমন: The manager appointed him secretary.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
২৮.
বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান কী?
  1. নাইট্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড
  2. নাইট্রোজেন ও অক্সিজেন
  3. অক্সিজেন ও ওজোন
  4. জলীয়বাষ্প ও ধূলিকণা
সঠিক উত্তর:
নাইট্রোজেন ও অক্সিজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন ও অক্সিজেন
ব্যাখ্যা
বায়ুমণ্ডলের উপাদান: 
- বায়ুমণ্ডলের প্রধান দুটি উপাদান হলো নাইট্রোজেন (N₂) ও অক্সিজেন (O₂)।
- এই দুটি গ্যাস মিলিয়ে বায়ুমণ্ডলের প্রায় ৯৮.৭৩ শতাংশ গঠন করে।
- নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি, এটি প্রায় ৭৮.০২ শতাংশ।
- অপরদিকে অক্সিজেনের পরিমাণ প্রায় ২০.৭১ শতাংশ, এটি জীবজগৎ শ্বাস-প্রশ্বাস ও জ্বালনির জারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- বায়ুমণ্ডলে এই দুই গ্যাসের ভারসাম্য জীবজগতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বায়ুমণ্ডলের উপাদানসমূহ হলো-
• নাইট্রোজেন (৭৮.০২%),
• অক্সিজেন (২০.৭১%),
• আর্গন (০.৮০%),
• কার্বন-ডাই-অক্সাইড (০.০৩%),
• জলীয় বাষ্প (০.৪১%) ইত্যাদি।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৯.
জৈবিক দুর্যোগের (Biological hazard) মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত?
  1. ঘূর্ণিঝড়
  2. কোভিড-১৯
  3. বজ্রপাত
  4. ভূমিধ্বস
সঠিক উত্তর:
কোভিড-১৯
উত্তর
সঠিক উত্তর:
কোভিড-১৯
ব্যাখ্যা

জৈবিক দুর্যোগ (Biological hazard):
- জৈবিক দুর্যোগ (Biological hazard) হলো এমন ধরনের দুর্যোগ যা জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া, পরজীবী অথবা অন্যান্য সংক্রামক এজেন্টের মাধ্যমে মানুষের স্বাস্থ্যে মারাত্মক প্রভাব ফেলে।
- এই ধরনের দুর্যোগ সাধারণত মহামারির আকারে দেখা দেয় এবং সমাজের সবস্তরের মানুষের জীবন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে।
- জৈবিক দুর্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: কোভিড-১৯ মহামারি, ২০১৭ সালের চিকুনগুনিয়া প্রাদুর্ভাব, ২০০৭ সালের বার্ড ফ্লু, ২০০৪ সালের নিপাহ ভাইরাস সংক্রমণ, এবং সাম্প্রতিক বছরগুলোতে ডেঙ্গু জ্বরের ব্যাপক বিস্তার।
- এছাড়াও সোয়াইন ফ্লু, জিকা ভাইরাস ইত্যাদিও জৈবিক দুর্যোগ হিসেবে বিবেচিত।
- এধরনের দুর্যোগ স্বাস্থ্য ব্যবস্থাকে চরম চাপে ফেলে, জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে এবং অর্থনৈতিক ক্ষতির কারণ হয়।
- তাই জৈবিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা, স্বাস্থ্য নিরাপত্তা ও দ্রুত প্রতিক্রিয়া ব্যবস্থা অপরিহার্য। 

সূত্র: পরিবেশ বিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩০.
আবহাওয়া বলতে কী বোঝায়?
  1. ৩০ থেকে ৪০ বছরের গড় তাপমাত্রা
  2. ৩০ থেকে ৪০ দিনের তাপমাত্রা ও বৃষ্টিপাতের গড়
  3. একটি স্থানের দিনের বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির অবস্থা
  4. একটি অঞ্চলের ভূপ্রকৃতি
সঠিক উত্তর:
একটি স্থানের দিনের বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
একটি স্থানের দিনের বায়ু, তাপ, চাপ, আর্দ্রতা ইত্যাদির অবস্থা
ব্যাখ্যা

- আবহাওয়া হলো কোনো নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট সময়ের জন্য বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের সামগ্রিক অবস্থা।
- এটি প্রতিদিন পরিবর্তনশীল এবং খুব অল্প সময়ের ব্যবধানে একেক রকম হতে পারে।
- আবহাওয়া মানুষের দৈনন্দিন জীবনযাপন, কৃষিকাজ, ভ্রমণসহ নানা কার্যক্রমে সরাসরি প্রভাব ফেলে।
- পত্রিকা, রেডিও, টেলিভিশন ও ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি।
- আবহাওয়া পর্যবেক্ষণ করে দীর্ঘ সময়ের তথ্য বিশ্লেষণের মাধ্যমে কোনো অঞ্চলের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।

৩১.
জলবায়ুর নিয়ামক কোনটি নয়?
  1. অক্ষাংশ
  2. বায়ুর চাপ
  3. উচ্চতা
  4. পর্বতের অবস্থান
সঠিক উত্তর:
বায়ুর চাপ
উত্তর
সঠিক উত্তর:
বায়ুর চাপ
ব্যাখ্যা
জলবায়ুর নিয়ামক (Factors of Climate):
- অক্ষাংশ,
- উচ্চতা,
- সমুদ্রস্রোত,
- সমুদ্র থেকে দূরত্ব,
- ভূমির ঢাল,
- পর্বতের অবস্থান প্রভৃতি।

অন্যদিকে,
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো:
- বায়ুর তাপ
- বায়ুর চাপ
- বায়ু প্রবাহ
- বায়ুর আর্দ্রতা এবং
- বারিপাত।

সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণি।
৩২.
পরিচলন বৃষ্টি সাধারণত কোথায় বেশি দেখা যায়?
  1. মেরু অঞ্চল
  2. নিরক্ষীয় অঞ্চল
  3. মরুভূমি অঞ্চল
  4. তুন্দ্রা অঞ্চল
সঠিক উত্তর:
নিরক্ষীয় অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
নিরক্ষীয় অঞ্চল
ব্যাখ্যা

পরিচলন বৃষ্টি (Convectional Rain):
- পরিচলন বৃষ্টি সাধারণত নিরক্ষীয় অঞ্চলে (Equatorial region) বেশি দেখা যায়।
- কারণ, এই অঞ্চলে সূর্যের কিরণ সারাবছর সরাসরি পড়ে এবং জলাভূমির বিস্তৃতি বেশি হওয়ায় বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণও বেশি থাকে।
- দিনের বেলায় সূর্যের তাপে পানি দ্রুত বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে এবং উপরিভাগে থাকা শীতল বায়ুর সংস্পর্শে এসে মেঘ তৈরি করে বৃষ্টিতে পরিণত হয়।
- ফলে প্রতিদিন বিকেল বা সন্ধ্যায় এই অঞ্চলে পরিচলন বৃষ্টি হয়ে থাকে।
- এছাড়া, নাতিশীতোষ্ণমণ্ডলেও গ্রীষ্মের শুরুতে এধরনের বৃষ্টি হতে দেখা যায়।

সূত্র: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণি।

৩৩.
বায়ুমণ্ডলের কোন স্তর সবচেয়ে শীতল?
  1. ট্রপোমণ্ডল
  2. স্ট্রাটোমণ্ডল
  3. মেসোমণ্ডল
  4. থার্মোমণ্ডল
সঠিক উত্তর:
মেসোমণ্ডল
উত্তর
সঠিক উত্তর:
মেসোমণ্ডল
ব্যাখ্যা
মেসোমণ্ডল: 
- বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর হলো মেসোমণ্ডল (Mesosphere)।
- এই স্তরটি স্ট্রাটোবিরতির উপরে শুরু হয়ে প্রায় ৮০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত।
- মেসোমণ্ডলে উচ্চতা যত বাড়ে, তাপমাত্রা ততই কমে।
- এই স্তরে তাপমাত্রা প্রায় -৮৩° সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে, যা বায়ুমণ্ডলের অন্যান্য স্তরের তুলনায় সর্বনিম্ন।
- এজন্য মেসোমণ্ডলকে বায়ুমণ্ডলের সবচেয়ে শীতল স্তর বলা হয়।
- এখানেই মহাকাশ থেকে ছুটে আসা উল্কাগুলো বায়ুর সঙ্গে ঘর্ষণে পুড়ে যায় এবং পৃথিবীতে পড়ার আগেই ধ্বংস হয়।
- এই স্তরের উপরের সীমাকে মেসোবিরতি (Mesopause) বলা হয়।
- মেসোমণ্ডলের এই অতিশীতল পরিবেশ জীবজগৎকে মহাজাগতিক বস্তু থেকে রক্ষা করে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৪.
নিম্নের কোনটি ধীর গতিসম্পন্ন দুর্যোগের উদাহরণ?
  1. শস্যহানি
  2. অগ্ন্যুৎপাত
  3. ভূমিকম্প
  4. বজ্রপাত
সঠিক উত্তর:
শস্যহানি
উত্তর
সঠিক উত্তর:
শস্যহানি
ব্যাখ্যা
দুর্যোগ:
- উৎপত্তিগতভাবে দুর্যোগ বলতে এমন একটি অবস্থা বুঝায় যা মানুষকে মন্দ বা অকল্যাণকর পরিস্থিতির সম্মুখীন করে।
- এসব দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মানুষকে অনেক মূল্য দিতে হয়।
- দুর্যোগ কখনো হঠাৎ সংঘটিত হয় আবার কখনো বা এক বা একাধিক ঘটনা ধীরে ধীরে দুর্যোগ সৃষ্টি করতে পারে।
- আবার অনেক সময় একটি দুর্যোগ একাধিক দুর্যোগের কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন- ভূমিকম্প থেকে সুনামি হতে পারে।

দুর্যোগের ধরণ:
দুর্যোগ দুই ধরনের হতে পারে।
যথা- ধীর গতিসম্পন্ন দুর্যোগ এবং দ্রুত গতিসম্পন্ন দুর্যোগ।

১. ধীর গতিসম্পন্ন দুর্যোগ:
- ধীর গতিসম্পন্ন দুর্যোগ হলো এমন একটি অবস্থা, যা মানুষের খাদ্য ও জীবিকানির্বাহের পণ্যসামগ্রী সংগ্রহের প্রচেষ্টাকে ব্যাহত হয়।
- যেমন- খরা, শস্যহানি, কৃষিক্ষেতে পোকামাকড়ের আক্রমণ ইত্যাদি।
- এ ধরনের দুর্যোগ সহজেই চিহ্নিত করা যায় বলে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায়।

২. দ্রুত গতিসম্পন্ন দুর্যোগ:
- এ ধরনের দুর্যোগ আকস্মিক ঘটে থাকে বলে তা সহজে প্রতিরোধ করা যায় না।
- দ্রুত গতিসম্পন্ন দুর্যোগের ফলে মানুষ তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্থ হয় এবং জীবন ও সম্পদহানি ঘটে। যেমন- ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি।

সূত্র: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, গ্রিনহাউস প্রভাব কোন দেশে সাফল্য বয়ে আনবে?
  1. বাংলাদেশ
  2. মালদ্বীপ
  3. ফিনল্যান্ড
  4. সবগুলো
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তনের প্রভাব:
- বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী গ্রিনহাউস প্রভাব পৃথিবীর কয়েকটি দেশে যথা- কানাডা, রাশিয়া, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, দক্ষিণ আমেরিকা প্রভৃতি দেশগুলোর জন্য সাফল্য বয়ে আনবে।
- এসব অঞ্চলে লক্ষ লক্ষ একর জমি বরফমুক্ত হয়ে চাষাবাদ ও বসবাসের উপযোগী হয়ে উঠবে, এটা তাদের জন্য একটি সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।
- তবে বিপরীতভাবে, এই পরিবর্তন পৃথিবীর প্রায় ৪০ শতাংশ এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিপর্যয় ডেকে আনবে।
- বিশেষ করে বাংলাদেশসহ উপকূলবর্তী বহু দেশে ভূমি তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় বিশ্বের অনেক বিখ্যাত উপকূলবর্তী শহর ব্যাপক ক্ষতির মুখে পড়বে।
- ফলে জলবায়ু পরিবর্তন একদিকে কিছু দেশের জন্য উপকার আনলেও, অধিকাংশ দেশের জন্য এটি গুরুতর বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৩৬.
বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত সাধারণত যে অঞ্চলে দেখা যায় -
  1. মেরু অঞ্চলে
  2. নিরক্ষীয় অঞ্চলে
  3. পার্বত্য অঞ্চলে
  4. নাতিশীতোষ্ণ অঞ্চলে
সঠিক উত্তর:
নাতিশীতোষ্ণ অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
নাতিশীতোষ্ণ অঞ্চলে
ব্যাখ্যা
বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি:
- শীতল ও উষ্ণ বায়ু মুখোমুখি উপস্থিত হলে উষ্ণ বায়ু এবং শীতল বায়ু একে অপরের সঙ্গে মিশে না গিয়ে তাদের মধ্যবর্তী এলাকায় অদৃশ্য বায়ুপ্রাচীরের (Front) সৃষ্টি করে।
- বায়ুপ্রাচীর সংলগ্ন এলাকায় শীতল বায়ুর সংস্পর্শে উষ্ণ বায়ুর তাপমাত্রা হ্রাস পায় ফলে শিশিরাঙ্কের সৃষ্টি হয়।
- ফলে উভয় বায়ুর সংযোগস্থলে বৃষ্টিপাত ঘটে, একে বায়ুপ্রাচীরজনিত বৃষ্টি বলে।
- বায়ুপ্রাচীরজনিত বৃষ্টিপাত সাধারণত নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখা যায়।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।