পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ। সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
২০২০-২০২১ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে সেবাখাতের অবদান কত শতাংশ?
  1. ক) ৪৮.৫৫ শতাংশ
  2. খ) ৫০.১৯ শতাংশ
  3. গ) ৫১.৫৩ শতাংশ
  4. ঘ) ৫২.১২ শতাংশ
ব্যাখ্যা

সদ্যসমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে প্রধান খাত সমূহের অবদান:
- কৃষিখাত : ১৩.৪৭ শতাংশ
- শিল্পখাত : ৩৪.৯৯ শতাংশ
- সেবাখাত : ৫১.৫৩ শতাংশ।
(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো ওয়েবসাইট)

.
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ২.৮ কি.মি.
  2. খ) ৩.৪ কি.মি.
  3. গ) ৩.৮ কি.মি.
  4. ঘ) ৪.১ কি.মি.
ব্যাখ্যা
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে দেশের প্রথম সুরঙ্গপথ বঙ্গবন্ধু টানেল নির্মিত হচ্ছে।
- এটির দৈর্ঘ্য ৩.৪ কিলোমিটার।
- চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করে এটি নির্মিত হচ্ছে।
- দীর্ঘ টানেলটি নির্মাণে মোট ব্যয় প্রায় দশ হাজার চারশ কোটি টাকা।
- এটি নির্মাণে চীনা সরকার আর্থিক ও কারিগরি সহায়তা করছে। চায়না কমিউনিকেন্স কনস্ট্রাকশন কোম্পানি এটি নির্মাণ করছে।
- ২০২২ সালে ডিসেম্বরে এটি যান চলাচলের জন্যে উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।
(তথ্যসূত্র: সেতু কর্তৃপক্ষ ও প্রথম আলো)
.
দেশের বাণিজ্যিক জ্বালানির সিংহভাগ পূরণ হয় কিসের মাধ্যমে?
  1. ক) আমদানিকৃত তেল
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) এলএনজি
  4. ঘ) সৌর বিদ্যুৎ
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাস দেশের বাণিজ্যিক জ্বালানির প্রায় ৭১ ভাগ পূরণ করে থাকে। ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারের পরিমাণ ১০৪১.৮ বিলিয়ন ঘনফুট।
খাত অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের ব্যবহার:
- বিদ্যুৎ উৎপাদন : ৪৩.২৮ শতাংশ
- শিল্পখাত : ১৫.৭৯ শতাংশ
- গৃহস্থালি : ১৫.২৫ শতাংশ
(তথ্যসূত্র: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ : পৃষ্ঠা-১৩৮)
.
২০২১-২০২২ অর্থবছরে বয়স্ক ভাতা গ্রহিতার সংখ্যা কত?
  1. ক) ৪৯ লক্ষ
  2. খ) ৫২ লক্ষ
  3. গ) ৫৭ লক্ষ
  4. ঘ) ৬৩ লক্ষ
ব্যাখ্যা
- সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে সমাজসেবা অধিদফতরের অধীনে ১৯৯৭-৯৮ সালে দেশে প্রথম বয়স্কভাতা প্রদান কর্মসূচি চালু হয়। শুরুতে এর ভাতা প্রাপ্তদের সংখ্যা ছিলো ৪.০৩ লক্ষ জন এবং ভাতার পরিমাণ ছিলো মাসিক ১০০ টাকা।
- চলতি ২০২১-২০২২ অর্থবছরে এসে বয়স্কভাতা গ্রহণকারীর সংখ্যা দাড়িয়েছে ৫৭ লক্ষ এবং মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা।
(তথ্যসূত্র: বাজেট বক্তৃতা ; ২০২১-২০২২ অর্থবছর)
.
টেকসই উন্নয়ন অভীষ্টের প্রথম লক্ষ্যের বিষয়বস্তু কী?
  1. ক) বৈষম্য হ্রাস
  2. খ) ক্ষুধা দূরীকরণ
  3. গ) দারিদ্র্য নির্মূলকরণ
  4. ঘ) মানসম্মত শিক্ষা
ব্যাখ্যা
- জাতিসংঘ কর্তৃক ২০১৬ থেকে ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।
- তার মধ্যে প্রথম লক্ষ্যটি হলো দারিদ্র্য দূর করা। এতে ২০৩০ সালের মধ্যে সকল প্রকার দারিদ্র্য দূর করার কথা বলা হয়েছে।
(তথ্যসূত্র: জাতিসংঘ ও সাধারণ অর্থনীতি বিভাগ)
.
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় কবে?
  1. ক) ১৯৭২ সালে
  2. খ) ১৯৭৬ সালে
  3. গ) ১৯৮১ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা
- ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ হলো দেশের একমাত্র সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান।
- এটি ১৯৭৬ সালের ১ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় ঢাকার রাজারবাগে অবস্থিত।
(তথ্যসূত্র: আইসিবি ওয়েবসাইট)