পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিক - বাংলাদেশের অর্থনীতি [উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি।] উৎস: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'সম্পূরক বাজেট’ কী ধরণের বাজেট?
  1. মূল বরাদ্দের অতিরিক্ত অর্থ সম্বলিত বাজেট
  2. উন্নয়ন কর্মকান্ড পরিচালনার অর্থ সম্বলিত বাজেট
  3. সরকারি প্রকল্প সচল রাখার বাজেট
  4. আয়ব্যয়ের সমন্বয় সাধন করার বাজেট
সঠিক উত্তর:
মূল বরাদ্দের অতিরিক্ত অর্থ সম্বলিত বাজেট
উত্তর
সঠিক উত্তর:
মূল বরাদ্দের অতিরিক্ত অর্থ সম্বলিত বাজেট
ব্যাখ্যা
- সম্পূরক বাজেট হলো মূল বরাদ্দের অতিরিক্ত অর্থসম্বলিত বাজেট।
 
• বাজেট:
- বাংলাদেশের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ৫২তম (অন্তবর্তীকালীনসহ ৫৩তম)।
- বাজেটের আকার ৭,৬১,৭৮৫ কোটি টাকা।
- স্লোগান - উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার - ৭,৬১,৭৮৫ কোটি।

- করমুক্ত আয়সীমা - ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
- মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা - ৭.৫%
- আর মূল্যস্ফীতি ধরা হয়েছে ৬ শতাংশ।
 
উৎস: অর্থবিভাগের ওয়েবসাইট এবং জাতীয় বাজেট ২০২৩-২৪।
.
'২০২৩-২৪ অর্থবছরের বাজেট কার্যকর হয় -
  1. ১ জুন ২০২৩
  2. ১ জুলাই ২০২৩
  3. ৩০ জুন ২০২৩
  4. ৩০ জুলাই ২০২৩
সঠিক উত্তর:
১ জুলাই ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই ২০২৩
ব্যাখ্যা
জাতীয়_বাজেট ২০২৩-২৪: 
- ২০২৩-২৪ অর্থবছরের বাজেটটি হবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে প্রথম বাজেট।
- বাজেট পেশ - ১ জুন,২০২৩। 
- বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, 
- বাজেট কার্যকর হয় - ১ জুলাই, ২০২৩, 
- বাংলাদেশের অর্থবছর -১ জুলাই থেকে ৩০ জুন, 
- এ বছরের বাজেট- ৫২তম ( অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম), 
- বাজেটের আকার - ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা, 
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি ( ADP) - ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা। 
- করমুক্ত আয়সীমা - সাড়ে ৩ লাখ টাকা। 
- বাজেটের মূল দর্শন হলো - ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ।

উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
 
.
জাতীয় বাজেট ২০২৩-২৪ এর স্লোগান কী?
  1. উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা
  2. উন্নয়নের অভিযাত্রার পেরিয়ে স্মার্ট বাংলাদেশে
  3. উন্নয়নের অভিযাত্রার পথে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
  4. উন্নয়নের রোল মডেলে স্মার্ট বাংলাদেশ
সঠিক উত্তর:
উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা
উত্তর
সঠিক উত্তর:
উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা
ব্যাখ্যা
• বাজেট ২০২৩-২৪:
- ৫২ তম (অন্তর্বর্তীকালীনসহ ৫৩তম )।
- ঘোষণা দেয় - ১ জুন, ২০২৩,
- বাজেট পাশ হয় - ২৬ জুন, ২০২৩,
- স্লোগান - উন্নয়নের অভিযাত্রায় দেড় দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা।
- বাজেটের আকার - ৭,৬১,৭৮৫ কোটি।

- মাথাপিছু আয়: ২,৯৬১ মার্কিন ডলার।
- উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৭৭,৫৮২ কোটি টাকা।
- পরিচালন বাজেট (অনুন্নয়ন বাজেট): ৪,৩৬,২৪৭ কোটি টাকা।
- বাজেটে উন্নয়ন ব্যয়ের তুলনায় পরিচালন খরচ বেশি হলে এই ধরণের বাজেটকে ‘অনুন্নয়ন বাজেট’ নামে অভিহিত করা হয়।
- জাতীয় বাজেট ২০২৩-২৪ মূলত একটি অনুন্নয়ন বাজেট।

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
.
২০২৩-২৪ বাজেট অনুসারে, ঘাটতি বাজেটের পরিমাণ কত?
  1. ২ লাখ ৫০ হাজার কোটি টাকা
  2. ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
  3. ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা
  4. ৪ লাখ ২০ হাজার কোটি টাকা
সঠিক উত্তর:
২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা
ব্যাখ্যা
২০২৩ - ২৪ বাজেট:
- ২০২৩ - ২৪ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৭ লক্ষ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
- ২০২৩ - ২৪ অর্থবছরের বাজেটে পরিচালনসহ অন্যান্য খাতে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৩৬ হাজার ২৪৭ কোটি টাকা। 
- বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ কোটি টাকা। 
- বাজেট ঘাটতি ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা দেখানো হয়েছে, যা জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
- ঘাটতি অর্থায়নে বৈদেশিক ঋণ থেকে ১ লাখ ৬ হাজার ৩৯০ কোটি ও অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৫ হাজার ৩৯৫ কোটি টাকা আহরণ করা হবে।
- অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ কোটি টাকা, সঞ্চয়পত্র থেকে ১৮ হাজার কোটি টাকা, ব্যাংকবহির্ভূত উৎস থেকে ২৩ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার কোটি টাকা সংস্থান করা হবে।

সূত্র: বাজেট ২০২৩-২৪।