পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাFBS, DUতারিখ১ জুলাই, ২০২৪সময়25 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] পদের নাম: সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (গ্রেড-৯ম) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.১০.২০২১ Faculty Name: Business Studies, DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

FBS, DU · ১ জুলাই, ২০২৪ · ৩০ প্রশ্ন

.
ধনাত্মক শব্দদ্বিত্ব কোনটি?
  1. বাড়াবাড়ি
  2. ঝিকিমিকি
  3. পটাপট
  4. পায়ে পায়ে
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, ধুপ ধুপ, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস।

- কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটে।
যেমন,
খপাখপ, গবাগব, দমাদম, পটাপট ইত্যাদি।

অন্যদিকে,
• ঝিকিমিকি ও বাড়াবাড়ি অনুকার শব্দদ্বিত্বের উদাহরণ।
• ‘পায়ে পায়ে’ পুনরাবৃত্ত শব্দদ্বিত্বের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?
  1. শিক্ষক
  2. গুরু
  3. বাঘ
  4. সভাপতি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না।
যেমন:
- নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক।
- নমিতা রায় সংবর্ধ্না অনুষ্ঠানের সভাপতি।

অর্থাৎ, 'সভাপতি' শব্দটিকে নারীবাচক করা যায় না।

-----------------
অন্যদিকে,
- 'ইনি' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
• বাঘ - বাঘিনি।

• সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের: পত্নীবাচক এবং অপত্নীবাচক।
• পত্নীবাচক: স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন: পিতা-মাতা, চাচা-চাচি, দাদা-দাদি, জেলে-জেলেনি, গুরু-গুরুপত্নী ইত্যাদি।

• অপত্নীবাচক: স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন: খোকা-খুকি, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, নেতা-নেত্রী, পাগল-পাগলি।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২২)।
.
কাজটা ভালো দেখায় না- এটি কোন বাচ্যের উদাহরণ?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা
• 'কাজটা ভালো দেখায় না'- বাক্যটি কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।

• কর্মকর্তৃবাচ্য:
এছাড়াও বাংলায় আরো এক ধরনের প্রকাশভঙ্গির বাক্য দেখা যায়। এ ধরনের বাক্যের বাচ্যকে বলা হয় কর্মকর্তৃবাচ্য।
- এ ধরনের বাক্যে কর্তাপদ উহ্য থাকে, তবে কর্মপদ থাকে। আর ওই কর্মপদই কর্তার কাজ করে।
- অর্থাৎ, যে বাক্যে কর্তা থাকে না, কর্মই কর্তার কাজ করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে।
যেমন:
- কাজটা ভাল দেখায় না।
[এখানে কর্তা নেই। এখানে কর্ম হল ‘কাজ’। কিন্তু ‘কাজ’ নিজেই কর্তার মত বাক্যকে নেতৃত্ব দিচ্ছে।]

- বাঁশি বাজে এ মধুর লগনে।
- সুতি কাপড় অনেক দিন টেকে।

• এরূপ, এ জিনিস বেশিদিন টেকে না।- বাক্যটিও কর্মকর্তৃবাচ্যের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
  1. ছাপা + খানা
  2. জন + অক
  3. রাঁধ + উনি
  4. কাঁদ + না
ব্যাখ্যা
• ছাপা + খানা = ছাপাখানা, তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

---------------------------
• বাংলা ভাষায় তিন প্রকার তদ্ধিত প্রত্যয় রয়েছে ।
যথা:
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয় সেসব প্রত্যয় কে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: অণু + ইক = আণবিক; পুষ্প + ইত = পুষ্পিত।

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
সংস্কৃত ও বিদেশি প্রত্যয় বাদে বাংলা ভাষার সকল তদ্ধিত প্রত্যয় বাংলা তদ্ধিত প্রত্যয়।
যেমন: থাল + আ = থালা; চোর + আই = চোরাই ।

• বিদেশি তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব বিদেশি প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেসব প্রত্যয়কে বিদেশি তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন: মুসাফির + খানা = মুসাফিরখানা; বিবি + আনা = বিবিয়ানা।

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
  1. ৩০
  2. ৩২
  3. ৩৭
  4. ৩৯
ব্যাখ্যা
• ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়: স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি ৭টি: [ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]।

• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি: [প্], [ফ্], [ব্], [ভ্], [ত্], [থ্], [খ্], [দ্], [ধ্], [ট্], [ঠ্], [ড্], [ঢ্], [চ্], [ছ্], [জ্], [ঝ্], [ক্], [খ্], [গ্], [ঘ্], [ঙ্], [ম্], [ন্], [স্], [শ], [হ্], [ল্], [র্], [ড়্], [ঢ়্] । এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
.
রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
  1. প্রতিশব্দ
  2. বাগধারা
  3. ক্রিয়াবিশেষণ
  4. উক্তি
ব্যাখ্যা
•  ‘ক্রিয়াবিশেষণ’ রূপতত্ত্বের আলোচিত হয়।

বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়কে ৪ টি ভাগে ভাগ করা হয়:
- ধ্বনিতত্ত্ব,
- রূপতত্ত্ব,
- বাক্যতত্ত্ব,
- অর্থতত্ত্ব।

• ধ্বনিতত্ত্ব:
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি। লিখিত ভাষায় ধ্বনি যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগ্‌যন্ত্র, বাগ্‌যন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

• রূপতত্ত্ব:
রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়। শব্দ ও পদনির্মাণের বিভিন্ন দিক ব্যাকরণের এই অংশে আলোচিত হয়।
যেমন- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি।

• বাক্যতত্ত্ব:
বাক্যের নির্মান ও গঠন এই অংশের আলোচ্য বিষয়। বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্ব তা বর্ণনা করে।
তাছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বে আলোচনা করা হয়।

• অর্থতত্ত্ব:
ব্যকরণের এই অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগর্থও বলে। বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি এর আলোচ্য বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি ভাষাবংশের নাম নয়?
  1. আফ্রিকীয়
  2. দ্রাবিড়ীয়
  3. ইন্দো-ইউরোপীয়
  4. হিস্পানি
ব্যাখ্যা
• ভাষাবংশের নাম নয়- হিস্পানি।

• বাংলা ভাষা:

- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে।
- বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় 'অহমিয়া' ও 'ওড়িয়া'।
- ধ্রুপদি ভাষা 'সংস্কৃত' এবং 'পালির' সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কী?
  1. পশ্চিমী
  2. পূর্বী
  3. বরেন্দ্রি
  4. রাঢ়ি
ব্যাখ্যা
• আঞ্চলিক কথ্য রীতি:
- কথ্য রীতির আঞ্চলিক ভেদ সহজে বােঝা যায়। এই আঞ্চলিক ভেদ সাধারণত অঞ্চলের নামে পরিচিতি পায়।
- যেমন নােয়াখালীর ভাষা, চাপাই নবাবগঞ্জের ভাষা, কিংবা সুন্দরবন অঞ্চলের ভাষা।
- ভাষার এই আঞ্চলিকতা উপভাষা নামে আখ্যায়িত হয়ে থাকে।
- বাঙ্গালি (বাংলাদেশের মধ্য ও দক্ষিণ অঞ্চল)।
- পূর্বি (বাংলাদেশের পূর্ব অঞ্চল, ত্রিপুরা এবং আসামের বরাক অঞ্চল)।
- বরেন্দ্রি (বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল)।
- কামরূপি (বিহারের পূর্ব অঞ্চল, পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চল এবং বাংলাদেশের রংপুর অঞ্চল)।
- রাঢ়ি (পশ্চিমবঙ্গ)।
- ঝাড়খণ্ডি (পশ্চিমবঙ্গের পশ্চিম অঞ্চল ও ঝাড়খণ্ডের পূর্ব অঞ্চল) প্রভৃতি কয়েকটি উপভাষার নাম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
Fill in the blanks (Questions 9-11):
The deadline was nearby, so Mrs. Jamila had her students ________ their essays.
  1. completing
  2. to complete
  3. complete
  4. completed
ব্যাখ্যা
• Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.

• Causative verb হিসাবে 'Have' এর ব্যবহার - 
- Have এরপর কোনো ব্যক্তি থাকলে verb এর base form বসে।
- Subject + have/has/had+ ব্যক্তি বাচক object + verb এর base form.
- Subject + have/has/had+ বস্তু বাচক object + verb এর past participle form.

• প্রদত্ত বাক্যে Had এরপর students ব্যক্তি বাচক object তাই এরপর  verb এর base form বসবে।
Complete sentence: The deadline was nearby, so Mrs. Jamila had her students complete their essays.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
১০.
My husband asked him if he'd ever been convicted ______ a crime.
  1. of
  2. with
  3. on
  4. by
ব্যাখ্যা

• Convict somebody (of something): 
- দোষী সাব্যস্ত করা; অপরাধী বলে রায় দেওয়া। 
- কাউকে কোন বিষয়ে অভিযুক্ত করা অর্থে Convict এর সাথে 'of' preposition ব্যবহৃত হয়।

Example: 
- He has been convicted of smuggling. 
- The man was convicted of murder.

Complete Sentence - My husband asked him if he'd ever been convicted of a crime.

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১১.
Rashed, two of ______ brothers attend primary school, wishes to be a school teacher after his graduation.
  1. them
  2. which
  3. whom
  4. whose
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যে এমন একটি শব্দ বসাতে হবে যা বাক্যটিকে পরিপূর্ণ করবে এবং যা হবে একটি relative pronoun এবং যা Rashed ও তার ভাইদের মাঝের  relationship বোঝাবে।

• Options,
ক) them - এটি personal pronoun, relative pronoun নয়।
খ) which - এটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যক্তির ক্ষেত্রে নয়।
গ) whom - This is used as the object of a verb or preposition, referring to people.
ঘ) whose - এটি possessive relative pronoun, এটি ownership বা relationship বোঝাতে ব্যবহার হয়ে থাকে।

The correct answer is:

ঘ) whose
- It shows possession or relationship, connecting Rashed to his brothers.

• Whose শব্দটির অর্থ ‘যার’ । আর এখানে two of whose brother অর্থ যার দুই ভাই। 

Complete sentence: Rashed, two of whose brothers attend primary school, wishes to be a school teacher after his graduation.
১২.
Antonym of FALLACY is:
  1. Truth
  2. Abandon
  3. Oblique
  4. Freedom
ব্যাখ্যা
• Fallacy
English Meaning: a mistaken belief, especially one based on unsound arguments.
Bangla Meaning:  ভুল বা মিথ্যা বিশ্বাস।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) trust - কোনো ব্যক্তি বা বস্তুর শক্তি, শুভত্ব, নির্ভরযোগ্যতা ইত্যাদির উপর গভীর বিশ্বাস; আস্থা; ভরসা
খ) abandon -  আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা
গ) oblige - নীতিগত বা আইনগতভাবে বাধ্য বা বাধিত করা
ঘ) freedom - স্বাধীনতা; মুক্তি

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  trust শব্দটি Fallacy এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Bangla Academy Dictionary.
১৩.
What is the meaning of idiom 'pour cold water on'?
  1. Discourage
  2. Encourage
  3. To be calm
  4. Deceive
ব্যাখ্যা
• Throw / Pour cold water on
English Meaning: be discouraging or negative about.
Bangla Meaning: আগ্রহে পানি ঢালা / নিরুৎসাহিত করা

Ex. Sentence: You're always throwing cold water on my doings.
Bangla Meaning: তুমি সবসময়ই আমার কাজ কর্মকে নিরুৎসাহিত করো।

Source: Live MCQ Lecture.
১৪.
Choose the word that is spelled correctly?
  1. Anniversary
  2. Aniverssary
  3. Aniversary
  4. Anniversarry
ব্যাখ্যা
• Anniversary:
English meaning: the day on which an important event happened in a previous year.
Bangla meaning: কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তারিখের বার্ষিক আবর্তন; এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান; বার্ষিকী।

Example:
- We always celebrate our wedding anniversary with dinner in an expensive restaurant.
- Tomorrow is the 30th anniversary of the revolution.

Source: Cambridge & Accessible Dictionary.
১৫.
Passive Voice of 'They held a meeting very early'.
  1. A meeting is held by them very early.
  2. A meeting will be held by them very early.
  3. A meeting was hold by them very early.
  4. A meeting was held by them very early.
ব্যাখ্যা
• They held a meeting very early. - এই বাক্যকে passive করতে হলে নিচের structure follow করতে হবে:

- subject কে object করতে হবে,
- was/were বসবে,
- verb এর past participle বসবে, 
- by বসবে,
- Object কে subject + extension.

সে অনুসারে এর সঠিক passive form হবে - A meeting was held by them very early.
১৬.
Synonym of ENCROACH is -
  1. spread out
  2. infest
  3. weaken
  4. trespass
ব্যাখ্যা
• Encroach:
English meaning: to take control or possession of something in a gradual way and often without being noticed.
Bangla meaning: অবৈধ, অস্বাভাবিক অথবা অনভিপ্রেতভাবে অগ্রসর হওয়া; সীমা লঙ্ঘন করা।

Options,
ক) spread out: চারান; মেলা; আলান।

খ) infest: বহু সংখ্যায় উপস্থিত থাকা; উপদ্রব/উপসৃষ্ট করা।

গ) weaken: দুর্বল(তর) করা বা দুর্বল(তর) হওয়া।

ঘ) trespass: সীমোল্লঙ্ঘন, অনধিকার প্রবেশ করা।

সুতরাং, Synonym of ENCROACH is - trespass.

Source: Cambridge & Accessible Dictionary.
১৭.
If the ratio of the area of a sector to the area of the circle is 3:5, what is the ratio of the length of the are in the sector to the circumference of the circle?
  1. 3/5
  2. 2/7
  3. 1/3
  4. 1/2
ব্যাখ্যা
Question: If the ratio of the area of a sector to the area of the circle is 3 : 5, what is the ratio of the length of the are in the sector to the circumference of the circle?

Solution: 
বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ক্ষেত্রফল = πr2
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের চাপের দৈর্ঘ্য = θπr/180
বৃত্তকলার ক্ষেত্রফল = θπr2/360

প্রশ্নমতে
(θπr2/360) : πr2 = 3 : 5
(θπr2/360)/πr2 = 3/5
θ/360 = 3/5

বৃত্তের চাপের দৈর্ঘ্য : বৃত্তের পরিধি = (θπr/180) : 2πr
= (θπr/180)/2πr
= (θπr/180) × 1/(2πr)
= θ/360
= 3/5
১৮.
x2 - (a + b)x + ab = 0; x = ?
  1. a, b
  2. a
  3. b
  4. ab
ব্যাখ্যা
Question: x2 - (a + b)x + ab = 0; x = ?

Solution:
Given that
x2 - (a + b)x + ab = 0
x2 - ax - bx + ab = 0
x(x - a) - b(x - a) = 0
(x - a)(x - b) = 0

হয় 
x - a = 0
x = a

অথবা
x - b = 0
x = b

নির্ণেয় সমধান x = a, b
১৯.
When a plot is sold for Tk. 18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?
  1. Tk. 21,000
  2. Tk. 22,500
  3. Tk. 25,300
  4. Tk. 25,800
ব্যাখ্যা

Question: When a plot is sold for Tk. 18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?

Solution:
15% ক্ষতিতে
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100 - 15) টাকা বা 85 টাকা

বিক্রয়মূল্য 85 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/85 টাকা
বিক্রয়মূল্য 18700 টাকা হলে ক্রয়মূল্য (100 × 18700)/85 টাকা
= 22000 টাকা

15% লাভে
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য (100 + 15) টাকা বা 115 টাকা

ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115 টাকা
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115/100 টাকা
ক্রয়মূল্য 22000 টাকা হলে বিক্রয়মূল্য (115 × 22000)/100 টাকা
= 25300 টাকা

২০.
Two bikes start at the same time from two destination 300 km apart and travel towards each other. If they cross each other at a distance of 130 km from one of the destinations, what is the ratio of their speeds?
  1. 17 : 13
  2. 7 : 3
  3. 1 : 3
  4. 2 : 3
ব্যাখ্যা
Solution: Two bikes start at the same time from two destination 300 km apart and travel towards each other. If they cross each other at a distance of 130 km from one of the destinations, what is the ratio of their speeds?

Solution:
ধরি,
প্রথম বাইকারের গতি = V1
 দ্বিতীয় বাইকারের গতি = V2

প্রথম বাইকার অতিক্রম করে = 130 km
 দ্বিতীয় বাইকার অতিক্রম করে = 300 - 130 = 170 km


এখন
130/V1 =170/V2
130V2 = 170V1
V2/V1 = 170/130
V2 : V1 = 17 ; 13
২১.
The total cost of flooring a room at Tk. 8.50 per square meter is Tk. 510. If the length of the room is 8m, what is its breadth?
  1. 7.5 m
  2. 8.5 m
  3. 10.5 m
  4. 12.5 m
ব্যাখ্যা
Question: The total cost of flooring a room at Tk. 8.50 per square meter is Tk. 510. If the length of the room is 8m, what is its breadth?

Solution:
ঘরের ক্ষেত্রফল = 510/8.50
= 60 বর্গমিটার

প্রশ্নমতে
8 × প্রস্থ = 60
বা, প্রস্থ = 60/8
∴ প্রস্থ =7.5

আয়তাকার ক্ষেত্রের প্রস্থ =7.5 মিটার
২২.
A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to 8% salary increase. What was this worker's salary before the new contract?
  1. 21,500
  2. 22,000
  3. 22,500
  4. 23,500
ব্যাখ্যা
Question: A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to 8% salary increase. What was this worker's salary before the new contract?

Solution:
ধরি,
পূর্বে কর্মীর বেতন ছিলো = x টাকা

6% বৃদ্ধিতে বেতন = x + x এর 6%
= x + x এর 6/100
= (100x + 6x)/100
= 106x/100

8% বৃদ্ধিতে বেতন = x + x এর 8%
= x + x এর 8/100
= (100x + 8x)/100
= 108x/100

প্রশ্নমতে
(106x/100) + 450 = 108x/100
⇒ 450 = (108x/100) - (106x/100)
⇒ 450 = 2x/100
⇒ 450 = x/50
⇒ x = 50 × 450
∴ x = 22,500
২৩.
4x = 52, x2 - 52 = ?
  1. 81
  2. 9
  3. 144
  4. 12
ব্যাখ্যা
Question: 4x = 52, x2 - 52 = ?

Solution:
দেওয়া আছে
4x = 52
x = 52/4 
x = 13

আবার
x2 - 52 = 132 - 52
= 169 - 25
= 144
২৪.
How many cantons (states) are there in Switzerland?
  1. 10
  2. 15
  3. 25
  4. 26
ব্যাখ্যা
সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।

সুইজারল্যান্ড:

- পশ্চিম ইউরোপের ছোট একটি দেশ সুইজারল্যান্ড।
- এটি সুইস কনফেডারেশন নামে পরিচিত।
- এর উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া ও লিশটেনস্টাইন, দক্ষিণে ইতালি এবং পশ্চিমে ফ্রান্স।
- সুইজারল্যান্ড একটি ক্ষুদ্র পর্বতময় দেশ।
- এটি কেন্দ্রীয় আল্পস পর্বতমালা এবং উত্তরাঞ্চলীয় প্রাক-আল্পস পর্বতমালা নিয়ে গঠিত।
- রাজধানী: বের্ন।
- বিখ্যাত শহর মধ্যেগুলোর মধ্যে জেনেভা এবং জুরিখ অন্যতম।
- মুদ্রা: সুইস ফ্রাঙ্ক।
- সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু পর্বতের নাম মন্টি রোজা।

উল্লেখ্য,
- সুইস সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো প্রতিবছর ১ জানুয়ারি তারিখে দেশটির রাষ্ট্রপতি পরিবর্তিত হয়।
- ৬ বছরের জন্য গঠিত মন্ত্রীপরিষদের একেক জন মন্ত্রী এক বৎসরের জন্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- সুইজারল্যান্ডে একটি ক্যান্টন হলো একটি আঞ্চলিক বিভাগ বা রাজ্য।
- সুইজারল্যান্ডের প্রতিটি ক্যান্টনের নিজস্ব সংবিধান, সরকার এবং সংসদ রয়েছে।
- সুইজারল্যান্ডে মোট ২৬টি ক্যান্টন রয়েছে।
- ঐতিহাসিক কনফেডারেশনের সময় এর প্রতিটি স্বাধীন রাষ্ট্র ছিল।
- তাদের পৃথক সীমানা ও রাষ্ট্রব্যবস্থাও ছিল।
- বর্তমানে এর সবগুলো সুইজারল্যান্ড যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত।

উৎস: Britannica.
২৫.
Which among the following is popular as Windy City?
  1. Venice
  2. Chicago
  3. New York
  4. Tokyo
ব্যাখ্যা
Windy City:
- Windy City বা বাতাসের শহর বলা হয় শিকাগোকে।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি জনবহুল শহর।
- এছাড়াও এটি উদ্যানের শহর এবং পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। 

অন্যদিকে,
- The city of flowering trees: জিম্বাবুয়ের হারারেকে।
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
২৬.
Who was the first Governor General of India?
  1. Warren Hastings
  2. William Bentick
  3. Lord Delhousie
  4. Lord Canning
ব্যাখ্যা
লর্ড উইলিয়াম বেন্টিংক:
- ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংক।
- লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৮ -৩৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
- বেন্টিংক মাদ্রাজের গভর্নর হিসেবে ১৮০৩ সালে প্রথম ভারতে আসেন।
- ১৮৩৩ সালের সনদ আইন দ্বারা পরে তাঁর পদবিকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে পুনরাখ্যায়িত করা হয়।
⇒ ১৮৩৩ সালের সনদ আইন দ্বারা বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেলে উন্নীত করা হয়।
- ফলে বাংলার তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ভারতের প্রথম গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন।
উল্লেখ্য,
- লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক সাধারণত হস্তক্ষেপ না করা এবং অনাক্রমণের নীতি অনুসরণ করেছিলেন।
- ১৮৩১ সালে মহিশূরে অনেকদিন যাবৎ চলতে থাকা কুশাসন ঐ রাজ্যটিকে ব্রিটিশ প্রশাসনে আনতে তাঁকে বাধ্য করে।
- বেন্টিঙ্ক উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেন এবং সেখানে রাজস্ব বোর্ড প্রতিষ্ঠা করেন।
- সতীদাহ নিবারণ ও ঠগী দমন হলো বেন্টিঙ্কের সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি।
- তিনি সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন।

রেগুলেটিং এ্যাক্ট (১৭৭৩ খ্রি:):
- উপমহাদেশে কোম্পানির যাবতীয় কাজ প্রথমে ইংল্যান্ডের বোর্ড অব ডাইরেক্টরস পরিচালনা করত।
- কালক্রমে এদেশে রাজ্য বিস্তারের সঙ্গে সঙ্গে শাসন কাজেও নানা বিশৃঙ্খলা দেখা দেয়।
- এ বিশৃংখলা দূর করার জন্য ব্রিটিশ পার্লামেন্ট সর্বপ্রথম উপমহাদেশের শাসন কাজে হস্তক্ষেপ করে।
- তদানীন্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড নর্থ ১৭৭৩ খ্রিস্টাব্দে উপমহাদেশে শাসন আইন নামে একটি আইন পাস করেন যা 'রেগুলেটিং এ্যাক্ট' নামে ইতিহাসে বিখ্যাত।
- রেগুিলেটিং এ্যাক্ট এর দ্বারা বোর্ড অব ডাইরেকট্রসকে ব্রিটিশ সরকারের নিকট কোম্পানির শাসন ও রাজস্ব সম্পর্কে সকল তথ্য পাঠাতে হতো।
- বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেয়া হয়।
- গভর্নর জেনারেলকে সাহায্য করার জন্য ৪ সদস্য বিশিষ্ট একটি 'কাউন্সিল' গঠিত হয় এবং সবার সমান অধিকার দেয়া হয়।
- এই রেগুলেটিং এ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন।
- এ রেগুলেটিং এ্যাক্ট এর দোষ-ত্রুটি থাকলেও তা উপমহাদেশের শাসনতান্ত্রিক ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। 

অন্যদিকে,
- স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন।
- লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৮ -৩৫ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।
- ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং।
- লর্ড ডালহৌসি ১৮৪৮-১৮৫৬ সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল ছিলেন।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ইতিহাস ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
The currency of Ethiopia is -
  1. Dobra
  2. Dong
  3. Rand
  4. Birr
ব্যাখ্যা
ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া। 
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল। 
- দেশটির রাজধানী ও বৃহত্তম শহর: আদ্দিস আবাবা। 
- সরকার পদ্ধতি: ফেডারেল পার্লামেন্টারি রিপাবলিক।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন।
- নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

অন্যদিকে,
- ডং: ভিয়েতনামের মুদ্রা।
- ডোবরা: সাও টোমে এবং প্রিন্সিপের মুদ্রা।

উৎস: i) World Atlas.
         ii) Britannica.
২৮.
Who has won the US Open 2021 men's singles title?
  1. Daniil Medvedev
  2. Dominic Thiem
  3. Novak Djokovic
  4. Roger Federer
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

ইউএস ওপেন ২০২১ পুরুষ একক শিরোপা জিতেছে ড্যানিল মেদভেদেভ।


টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।
- গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি), 
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে), 
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ US Open 2023 বিজয়ী:
- পুরুষ একক: নোভাক জোকোভিচ।
- মহিলা একক: কোকো গফ।
- পুরুষ দ্বৈত: রাজীব রাম, জো সালিসবারি।
- মহিলা দ্বৈত: গ্যাব্রিয়েলা ডাব্রোভস্কি, ইরিন রাউটলিফ।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট।
২৯.
Who is the current Prime Minister of Japan?
  1. Noda Yoshihiko
  2. Fumio Kishida
  3. Yoshihide Suga
  4. Shinzo Abe
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাপান:

- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।

উল্লেখ্য,
- জাপানের ওকিনাওয়া দ্বীপটির আগের নাম ছিল রুয়ুকুয়ু।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রক্তক্ষয়ী লড়াইয়ে দ্বীপটির নিয়ন্ত্রণ নেয় যুক্তরাষ্ট্র।
- এর পর থেকে দ্বীপটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণেই ছিল।
- অবশেষ ১৯৭২ সালের ১৫ মে দ্বীপটির নিয়ন্ত্রণ ফিরে পায় জাপান।
- এর নতুন নাম হয় ওকিনাওয়া।
- দ্বীপটির আয়তন ৪৬৩ বর্গমাইল।

উৎস: i) Britannica.
         ii) Worldatlas.
৩০.
Who won the Nobel Prize 2021 in literature?
  1. Louise Gluck
  2. Abdulrazak Gurnah
  3. Olga Tokareczuk
  4. Kazuo Ishiguro
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন আবদুলরাজাক গুরনাহ।


২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।