পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: টপিকসমূহ: তথ্য-প্রযুক্তি: ১. আধুনিক প্রযুক্তির ডিভাইসসমূহ - স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ, ট্যাব ইত্যাদি। ২. মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্যসমূহ; মোবাইল নেটওয়ার্ক ও এর বৈশিষ্ট্য; সেলুলার ডাটা নেটওয়ার্ক: টুজি, থ্রিজি, ফোরজি, ওয়াইম্যাক্স ইত্যাদি। ৩. তথ্যপ্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা/তথ্যসমূহ: গুগল, মাইক্রোসফট, আইবিএম ইত্যাদি। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
EPOS এর পূর্ণরূপ কী ?
  1. ক) Electronic Point of Sale
  2. খ) Electronic Point of Sell
  3. গ) Electronic Process of Service
  4. ঘ) Electronic Process of Sale
সঠিক উত্তর:
ক) Electronic Point of Sale
উত্তর
সঠিক উত্তর:
ক) Electronic Point of Sale
ব্যাখ্যা
EPOS এর পূর্ণরূপ - Electronic Point of Sale.

ইলেক্ট্রনিক পয়েন্ট অব সেল (EPOS) ব্যবস্থার মাধ্যমে বিক্রয়ের সকল তথ্য সংরক্ষণ করা যায়। এতে সার্বক্ষণিক মনিটরিংয়ের সুযোগ থাকে। ব্যবসায়ের ক্ষেত্রে এই প্রযুক্তির গুরুত্ব অপরিসীম।

কিছু গুরুত্ব EPOS হার্ডওয়ার হলো:
- Cash drawer,
- Receipt Printer,
- Barcode Scanner,
- PDQ Terminal,
- Pole display, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
.
নিচের কোনটি কম্পিউটার নেটওয়ার্কের সাথে জড়িত নয়?
  1. ক) Client
  2. খ) Server
  3. গ) User
  4. ঘ) Power
সঠিক উত্তর:
ঘ) Power
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Power
ব্যাখ্যা
নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে এমন কিছু উপাদানঃ
সার্ভার, ক্লায়েন্ট, মিডিয়া, নেটওয়ার্ক এডাপ্টার, রিসোর্স, ইউজার, প্রটোকল

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
.
Bluetooth এর মাধ্যমে কোন ধরণের নেটওয়ার্ক তৈরি করা যায়?
  1. ক) PAN
  2. খ) LAN
  3. গ) MAN
  4. ঘ) WAN
সঠিক উত্তর:
ক) PAN
উত্তর
সঠিক উত্তর:
ক) PAN
ব্যাখ্যা
• PAN (Personal Area Network)
ব্যক্তিগত পর্যায়ে এই নেটওয়ার্ক তৈরি করা হয়।
যেমন: ব্লু-টুথ

• LAN (Local Area Network)
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন প্রতষ্ঠানে এই নেটওয়ার্ক ব্যাবহার করা হয়।

• MAN (Metropolitan Area Network)
সাধারণত একটি শহরের মধ্যে এই নেটওয়ার্ক ব্যাবহার করা হয়।

• WAN (Wide Area Network)
দেশ জুড়ে বা পৃথিবী জুড়ে এই নেটওয়ার্ক তৈরি করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
.
নিচের কোনটি তার সাথে যুক্ত প্রতিটি ডিভাইসকে পৃথকভাবে শনাক্ত করতে পারে?
  1. ক) হাব
  2. খ) সুইচ
  3. গ) হাব ও সুইচ উভয়
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) সুইচ
উত্তর
সঠিক উত্তর:
খ) সুইচ
ব্যাখ্যা
হাব:
নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্রকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহৃত হয়। হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারেনা। প্রেরিত ডাটা হাবের সাথে যুক্ত সকল যন্ত্রে একসাথে চলে যায়।

সুইচ:
এটিও হাবের মত একটি যন্ত্র। এটি তার সাথে যুক্ত প্রতিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে। এটি প্রেরিত ডাটা নির্দিষ্ট যন্ত্রকে পাঠায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
.
ডিজিটাল সিগনালকে এনালগ সিগনালে এবং এনালগ সিগনালকে ডিজিটাল সিগনালে রুপান্তর করে কোনটি?
  1. ক) Transformer
  2. খ) Modifier
  3. গ) Modem
  4. ঘ) Amplifier
সঠিক উত্তর:
গ) Modem
উত্তর
সঠিক উত্তর:
গ) Modem
ব্যাখ্যা
মডেম:
- মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
- মডেম শব্দটি মডুলেটর-ডিমডুলেটরের (Modulator Demodulator) সংক্ষিপ্ত রূপ।
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তন করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (DAC - Digital to Analog Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- অনুরূপভাবে ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে এবং এই কাজের জন্য এতে একটি ডেক (ADC - Analog to Digital Converter) নামক চিপ বা সার্কিট থাকে।
- মডেমে একটি মডুলেটর এবং একটি ডিমডুলেটর থাকে।
- তথ্য গ্রহণ এবং প্রদানকারী উভয় কম্পিউটারের সাথে মডেম সংযুক্ত করতে হয়।
- টেলিফোন লাইনের তারটি সংযুক্ত করতে হয় মডেমের সাহায্যে এবং মডেমের তারটি সংযুক্ত করতে হয় কম্পিউটারের সাথে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
জিও স্টেশনারি স্যাটেলাইট কত উচ্চতায় স্থাপন করতে হয়?
  1. ক) ১৩০ মাইল
  2. খ) ২৩০০০ মাইল
  3. গ) ১২০০০ মাইল
  4. ঘ) ১৫০০ মাইল
সঠিক উত্তর:
খ) ২৩০০০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৩০০০ মাইল
ব্যাখ্যা
যে সকল স্যাটেলাইট পৃথিবীকে ২৪ ঘন্টায় প্রদক্ষিণ করে তাদেরকে পৃথিবী থেকে আকাশের মাঝে স্থির মনে হয় তাদেরকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়।

এটিকে প্রায় ৩৬০০০ কিলোমিটার (২৩০০০ মাইল) উপরে একটি নির্দিষ্ট কক্ষ পথে রাখতে হয়।

১৯৬৪ সালে প্রথম এই ধরনের স্যাটেলাইট মহাকাশে স্থাপন করা হয়।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কত সালে মহাকাশে প্রেরণ করা হয়?
  1. ক) ২০১৭ সালে
  2. খ) ২০১৮ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০২০ সালে
সঠিক উত্তর:
খ) ২০১৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৮ সালে
ব্যাখ্যা
স্যাটেলাইট প্রেরণকারী দেশসমূহের মাঝে বাংলাদেশের অবস্থান ৫৭ তম
দেশটি ২০১৮ সালের ১২ মে তারিখে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নামে একটি স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৮ম শ্রেণি)
.
ইন্টারনেট সম্প্রসারনের প্রক্রিয়াকে কয়টি পর্যায়ে ভাগ করা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
ইন্টারনেট সম্প্রসারনের প্রক্রিয়াকে ৩ টি পর্যায়ে ভাগ করা যায়। ১৯৬৯ হতে ১৯৮৩ পর্যন্ত সময়কালকে পরীক্ষামূলক পর্যায় বলে। এই পর্যায় শেষে ২০ টি দেশে সংযুক্ত কম্পিউটরের সংখ্যা ছিল প্রায় ২০০।
সম্প্রসারণের ২য় পর্যায় হলো আশির দশক।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
.
'মেটা' এর অধীন নয় কোনটি?
  1. ক) Instagram
  2. খ) Workplace
  3. গ) WhatsApp
  4. ঘ) LinkedIn
সঠিক উত্তর:
ঘ) LinkedIn
উত্তর
সঠিক উত্তর:
ঘ) LinkedIn
ব্যাখ্যা
• ফেসবুক ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। 
- এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- ফেসবুক কোম্পানির নতুন নাম মেটা (Meta)
- মেটা নামকরণ হয় ২০২১ সালের ২৮ অক্টোবর।
- মেটা এর অধীন সার্ভিসগুলো হলো - Facebook, Messenger, Instagram, WhatsApp, Workplace.

• LinkedIn ফেসবুক বা টুইটারের মতই একটা social networking site যা চাকুরীজীবী এবং ব্যবসায়ীদের জন্য বিশেষায়িত ভাবে তৈরিকৃত।
- এটি ২০০২ সালের ডিসেম্বর মাসে রেইড হফম্যান এবং পে-প্যালের অনেক মেম্বার মিলে তৈরি করেন।
- ২০১৬ সালে মাইক্রোসফট প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট লিংকড-ইনকে কিনে নেয়।

উৎস - মেটা ও লিংকড-ইন ওয়েবসাইট  
১০.
মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
বর্তমানে মোবাইল ফোন প্রযুক্তিকে প্রধানত ২ টি  ভাগে ভাগ করা হয়েছে। যথা-

জিএসএম (Global System for Mobile Communication) প্রযুক্তি
সিডিএমএ (Code Division Multiple Access) প্রযুক্তি


উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১১.
NIC কার্ড এ যে MAC অ্যাড্রেস থাকে সেটি কত বিটের?
  1. ক) ৩২ বিট
  2. খ) ৬৪ বিট
  3. গ) ৪৮ বিট
  4. ঘ) ১২৮ বিট
সঠিক উত্তর:
গ) ৪৮ বিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৮ বিট
ব্যাখ্যা
কোন ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে যে ইন্টারফেস কার্ড ব্যবহার করা হয় তাকে NIC (Network Interface Card) বলে।

এই কার্ডে একটি ৪৮ বিটের অদ্বিতীয় কোড বা ক্রমিক নম্বর থাকে, যার ফলে একটি কার্ডের সাথে অপরটির কোন মিল থাকে না। এই ক্রমিক নম্বরটিকে MAC address বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১২.
CDMA আবিষ্কার করে কোন কোম্পানি ?
  1. ক) মাইক্রোসফট
  2. খ) গুগল
  3. গ) কোয়ালকম
  4. ঘ) স্যামসাং
সঠিক উত্তর:
গ) কোয়ালকম
উত্তর
সঠিক উত্তর:
গ) কোয়ালকম
ব্যাখ্যা
CDMA একটি এডভান্সড ডিজিটাল ওয়ারলেস প্রযুক্তি। 
১৯৯৫ সালে এই প্রযুক্তি সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করে।
এই প্রযুক্তিতে প্রতিটি কল বা ডাটা পাঠানো হয় ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে।
Qualcomm এই প্রযুক্তি আবিষ্কার করেন।


উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৩.
গুগলের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম কী?
  1. ক) গুগল পার্ক
  2. খ) গুগল হোম
  3. গ) গুগলপ্লেক্স
  4. ঘ) আলফাবেট পার্ক
সঠিক উত্তর:
গ) গুগলপ্লেক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) গুগলপ্লেক্স
ব্যাখ্যা
গুগল (Google)
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

সূত্র: গুগলের অফিসিয়াল ওয়েবসাইট
 
১৪.
নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কত প্রকার?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক তিন প্রকার।

১) সেন্ট্রালাইজড নেটওয়ার্ক

২) ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক

৩) হাইব্রিড নেটওয়ার্ক


উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৫.
গ্রীন ফোন বলা হয় কোনটিকে?
  1. ক) GSM
  2. খ) CDMA
  3. গ) PHABLET
  4. ঘ) PDC
সঠিক উত্তর:
খ) CDMA
উত্তর
সঠিক উত্তর:
খ) CDMA
ব্যাখ্যা
সিডিএম সিস্টেমে কম পাওয়ার দরকার হয় সেহেতু ব্যাটারির আয়ুষ্কাল বৃদ্ধি পায় এবং দীর্ঘক্ষণ ধরে কথা বলা যায় যা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই একে গ্রীণ ফোন বলে।

উৎসঃ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৬.
নিচের কোনটি প্রথম প্রজন্মের মোবাইল ফোন?
  1. ক) IMT
  2. খ) UMTS
  3. গ) AMPS
  4. ঘ) PDA
সঠিক উত্তর:
গ) AMPS
উত্তর
সঠিক উত্তর:
গ) AMPS
ব্যাখ্যা
১৯৮৩ সালে প্রথম বাণিজ্যিক ভাবে প্রথম প্রজন্মের মোবাইল চালু করা হয়।

এনালগ পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহার করে যোগযোগ স্থাপন করা হয় ১ম প্রজন্মের মোবাইল ফোনে।

এতে মাইক্রোপ্রসেসর এবং সেমি কন্ডাকটর প্রযুক্তি ব্যবহৃত হয়।

উদাহরণঃ- AMPS(Advanced Mobile Phone System)

                 Nordic Mobile Telephone

                 TACS(Total Access Communication System)

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৭.
কোন প্রজন্ম থেকে MMS ও SMS সেবা কার্যক্রম চালু হয়?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিতীয়
ব্যাখ্যা
২য় প্রজন্মে ডিজিটাল রেডিও সিগনাল ব্যবহৃত হয়।
উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন ব্যবহৃত হয়।
সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়।
এমএমএস এবং এসএমএস সেবা কার্যক্রম চালু হয়।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
১৮.
Global System for Mobile Communication এ কয় ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
GSM এ মূলত চার ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহৃত হয়।
এগুলো হলো -
GSM ৪০০,
GSM ৯০০,
GSM ১৮০০,
GSM ১৯০০.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
১৯.
Modulation বলতে কি বুঝায়?
  1. ক) Analog to Analog
  2. খ) Digital to Analog
  3. গ) Analog to Digital
  4. ঘ) Digital to Digital
সঠিক উত্তর:
খ) Digital to Analog
উত্তর
সঠিক উত্তর:
খ) Digital to Analog
ব্যাখ্যা
ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিবর্তনের প্রক্রিয়াকে মডুলেশন বলে।
মডুলেশনের জন্য DAC(Digital to Analog Converter) নামক চিপ থাকে।
মডেম দিয়ে মডুলেশন এবং ডিমডুলেশন উভয় করা হয়।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
২০.
ডাটা কমিউনিকেশন প্রক্রিয়ায় সাধারণত কয় ধরনের মডেমের ব্যাবহার দেখা যায়?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
চার ধরনের মডেম দেখা যায়

অনবোর্ড মডেমঃ কম্পিউটারের মূল বোর্ডে এই মডেম বিল্ট-ইন অবস্থায় থাকে।
ইন্টারন্যাল মডেমঃ কোন যন্ত্রের এক্সপাশন স্লটে লাগানোর উপযোগী বিশেষ ধরনের কার্ড।
রিম্যুভেবল মডেমঃ যন্ত্রের ইউএসবি পোর্টে সংযোগ উপযোগী ডিভাইস।
এক্সটারনাল মডেমঃ যন্ত্রের সিরিয়াল পোর্ট বা ইউএসবি পোর্টে ক্যাবলের সাহায্যে সংযোগ উপযোগী ডিভাইস।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
২১.
Intelligent Hub কাকে বলে?
  1. ক) Active Hub
  2. খ) Passive Hub
  3. গ) Switch Hub
  4. ঘ) Smart Hub
সঠিক উত্তর:
ক) Active Hub
উত্তর
সঠিক উত্তর:
ক) Active Hub
ব্যাখ্যা
কার্যকারিতার দিক থেকে হাব দুই ধরনের 
সক্রিয় হাব ( Active Hub) ->সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। এই ক্ষমতার জন্য তাকে Intelligent Hub বলে।
নিষ্ক্রিয় হাব (Passive Hub) -> এটি কেবলমাত্র তথ্য আদান প্রদান করে। সংকেতের মান বৃদ্ধি করে না।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
২২.
নিচের কোনটিকে পোস্টম্যানের সাথে তুলনা করা যায়?
  1. ক) Repeater
  2. খ) Gateway
  3. গ) Router
  4. ঘ) Switch
সঠিক উত্তর:
গ) Router
উত্তর
সঠিক উত্তর:
গ) Router
ব্যাখ্যা
সুইচঃ নেটওয়ার্কিং ডিভাইস যা এর আওতাধীন ডিভাইসগুলোকে সংযুক্ত করে
গেটওয়েঃ এটি একটি নেটওয়ার্ককে আরেকটি নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে
রাউটারঃ এটি নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডাটা পৌছে দেয়। এজন্য একে পোস্টম্যানের সাথে তুলনা করা যেতে পারে।
রিপিটারঃ প্রবাহিত সিগনালকে পুনরায় শক্তিশালী করতে এবং সিগনালকে আরো অধিক দূরত্বে প্রেরণ করার জন্য রিপিটার ব্যাবহার করা হয়।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (১১শ - ১২শ  শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
২৩.
নিচের কোনটি ইনপুট ডিভাইস নয়?
  1. ক) কী বোর্ড
  2. খ) মাইক্রোফোন
  3. গ) ওয়েব ক্যাম
  4. ঘ) মনিটর
সঠিক উত্তর:
ঘ) মনিটর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনিটর
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসকল ডিভাইস দিয়ে কম্পিউটারকে নির্দেশনা দেয়া হয় তাদেরকে ইনপুট ডিভাইস বলে। যেমনঃ কী বোর্ড, মাউস, মাইক্রোফোন, ডিজিটাল ক্যামেরা, ওয়েব ক্যাম, স্ক্যানার, ওএমআর, ইত্যাদি।
আউটপুট ডিভাইসঃ যেসকল ডিভাইস দিয়ে কম্পিউটারের সম্পন্ন কাজ ফলাফল আকারে দেয়া হয় তাদেরকে আউটপুট ডিভাইস বলে। যেমনঃ মনিটর, সাউন্ড বক্স, প্রিন্টার, ইত্যাদি।

উৎসঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (৭ম শ্রেণি)