পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

পরীক্ষাডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিকসমূহ: ১. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) ২. সমস্যা সমাধান (Problem Solving) ------------- নির্দেশনা: ১. এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে। ২. এই পরীক্ষাটি "Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ]

ডেইলি কুইজ [১৪০ দিনের রুটিনের অংশ] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
The spelling of the two words have been jumbled up, trace the correct words which have got opposite meaning to each others:
EDAGMA, EARIRP
  1. MANAGE, PREPARE
  2. AMAGED, APPEAR
  3. DAMAGE, REPAIR
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: The spelling of the two words have been jumbled up, trace the correct words which have got opposite meaning to each others:
EDAGMA, EARIRP

সমাধান:
দুটি এলোমেলো শব্দ সাজাতে হবে যেন তাদের অর্থ পরস্পর বিপরীত হয়।
EDAGMA, EARIRP শব্দগুলো সাজালে অনেক অর্থবোধক শব্দ পাওয়া যায়, তবে পরস্পর বিপরীত হবে যদি,
DAMAGE, REPAIR হয়।
DAMAGE = ক্ষতি, নষ্ট করা, বা ক্ষতিসাধন
REPAIR = মেরামত করা, সারানো, বা পুনরুদ্ধার করা
.
একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/৮
  2. ১/৩
  3. ৩/৪
  4. ২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা। মহিলাদের অর্ধেক এবং পুরুষদের এক-চতুর্থাংশের বয়স ত্রিশ বছরের কম। অংশগ্রহণকারীদের মধ্যে একজনকে দৈবক্রমে নির্বাচিত করা হলে, নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
একটি সভায় ৭৫০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৪৫০ জন মহিলা
∴ পুরুষের সংখ্যা (৭৫০ - ৪৫০) = ৩০০ জন

মহিলাদের অর্ধেক = ৪৫০/২ = ২২৫ জন
পুরুষদের এক-চতুর্থাংশ = ৩০০/৪ = ৭৫ জন

∴ ত্রিশ বছরের কম অংশগ্রহণকারী = ২২৫ + ৭৫ = ৩০০ জন

∴ নির্বাচিত ব্যক্তির বয়স ত্রিশ বছরের কম হওয়ার সম্ভাবনা = ৩০০/৭৫০ = ৩০/৭৫ = ২/৫
.
যদি A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয় এবং C, D এর কন্যা হয় তাহলে A এবং D এর মধ্যে সম্পর্ক কী হবে?
  1. শ্বশুড় - জামাই
  2. বাবা - ছেলে
  3. ভাই - ভাই
  4. নানা - নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয় এবং C, D এর কন্যা হয় তাহলে A এবং D এর মধ্যে সম্পর্ক কী হবে?

সমাধান:
A, B এর পিতা হয় এবং B, C এর মাতা হয়
∴ A, C এর নানা হবে।

C, D এর কন্যা হয় এবং B, C এর মাতা হয়
∴ B এর স্বামী হলো D

A, B এর পিতা হলে এবং B এর স্বামী D হলে
A, D এর শ্বশুর হবে

∴ A এবং D এর মধ্যে সম্পর্ক হলো শ্বশুড় - জামাই
.
ভৌগোলিক অবস্থানের দিক থেকে কোনটি ভিন্ন?
  1. সৌদি আরব
  2. কাতার
  3. জর্ডান
  4. মরক্কো
ব্যাখ্যা
প্রশ্ন: ভৌগোলিক অবস্থানের দিক থেকে কোনটি ভিন্ন?

সমাধান:
সৌদি আরব, কাতার, জর্ডান হলো এশিয়ার মধ্যপ্রাচ্যের দেশ।
মরক্কো হলো আফ্রিকা মহাদেশের দেশ।
.
একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?
  1. ৬০ জন
  2. ১০০ জন
  3. ১২০ জন
  4. ১৪০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁধ তৈরি করতে ৩৬০ শ্রমিকের ২৫ দিন সময় লাগে । ১৮ দিনে বাঁধটির কাজ শেষ করতে হলে, কতজন অতিরিক্ত শ্রমিক লাগবে?

সমাধান: 
২৫ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ জন 
১ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে ৩৬০ × ২৫ জন
১৮ দিনে একটি বাঁধ তৈরি করতে শ্রমিক লাগে (৩৬০ × ২৫)/১৮ জন
= ৫০০ জন 

∴ অতিরিক্ত শ্রমিক লাগবে = (৫০০ - ৩৬০) জন = ১৪০ জন 
.
________ মানুষকে যে শিক্ষা দেয়, পাঠ্যপুস্তক তা দিতে পারে না।
  1. পরিবেশ
  2. প্রকৃতি
  3. পৃথিবী
  4. সমাজ
ব্যাখ্যা
প্রশ্ন: ________ মানুষকে যে শিক্ষা দেয়, পাঠ্যপুস্তক তা দিতে পারে না।

সমাধান:
• মানুষের বুদ্ধিমত্তা প্রকৃতির অনেক বড় দান। এর মাধ্যমেই মানুষ তাঁর পারিপার্শ্বিক পরিবেশ থেকে নানা প্রকার শিক্ষা গ্রহণ করে থাকে। জীবন একটা দীর্ঘ ভ্রমণ। এই ভ্রমণে মানুষকে নানা বাঁধা বিপত্তি পার হয়ে এগিয়ে যেতে হয়। আর এই জীবন চলার পথের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে প্রকৃতি

বাস্তব অভিজ্ঞতা:
প্রকৃতি মানুষকে তার নিজস্ব নিয়মে শেখায়। উদাহরণস্বরূপ, গাছপালা, নদী, পাহাড় এবং আকাশ আমাদের ধৈর্য, সহনশীলতা, এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া শেখায়।

সৃজনশীলতা:
প্রকৃতি মানুষকে চিন্তা করতে, নতুন ধারণা উদ্ভাবন করতে উদ্বুদ্ধ করে। একজন বিজ্ঞানী বা শিল্পী প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে অসংখ্য সৃষ্টি করেছেন।

আচরণগত শিক্ষা:
প্রকৃতির সৌন্দর্য, ত্যাগ এবং উদারতা মানুষের মনে দয়া, ভালোবাসা এবং মানবিক গুণাবলি গড়ে তোলে।
.
যদি - 2 < w <- 1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?
  1. wy
  2. wz
  3. xy
  4. xz
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - 2 < w <- 1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?

সমাধান:
দেওয়া আছে,
- 2 < w < - 1 < x < y < 0 < z < 1
ধরি,
w = - 1.5
x = - 0.5
y = - 0.25
z = 0.5

এখন,
wy = (- 1.5) × (- 0.25) = 0.375
wz = (- 1.5) × (0.5) = - 0.75
xy = (- 0.5) × (- 0.25) = 0.125
xz = (- 0.5) × (0.5) = - 0.25

∴ wz এর মান সর্বনিম্ন।
.
একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?
  1. ৩৬ মিটার
  2. ৪০ মিটার
  3. ৪৫ মিটার
  4. ৫১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাঁশের ১/৫ অংশ পানিতে, ২/৩ অংশ কাঁদায় এবং অবশিষ্ট ৬ মিটার পানির উপরে আছে। বাঁশটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য = ১ অংশ 

পানিতে ও কাঁদায় আছে = (১/৫) + (২/৩) অংশ
= (৩ + ১০)/১৫ অংশ
= ১৩/১৫ অংশ

∴ পানির উপরে আছে = ১ - (১৩/১৫) অংশ 
= (১৫ - ১৩)/১৫ অংশ
= ২/১৫ অংশ 

প্রশ্নমতে,
২/১৫ অংশ = ৬ মিটার
∴ ১ বা সম্পূর্ণ অংশ = ৬ × (১৫/২) মিটার 
= ৪৫ মিটার 

∴ বাঁশটির দৈর্ঘ্য ৪৫ মিটার।
.
আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

সমাধান:
- গত পরশু দিনের আগের দিন(বৃহস্পতিবার)
- গত পরশু (শুক্রবার) 
- গতকাল (শনিবার) 
- আজ (রবিবার)
১০.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ৯৫ টাকা
  2. ১০২ টাকা
  3. ১০৫ টাকা
  4. ১০৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান: 
১৫% কমিশনে, 
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা 
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা 
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা 
= ১০২০০/১০০ টাকা 
= ১০২ টাকা 

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
১১.
In an oven it is impossible to-
  1. boil water
  2. cook fish
  3. make mayonnaise
  4. bake a cake
ব্যাখ্যা
প্রশ্ন: In an oven it is impossible to-

সমাধান:
একটি oven এ water boil, cake baking ও fish cook করা গেলেও mayonnaise (এক প্রকার সস্‌) তৈরি করা যায় না।
১২.
যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৬৭%
  2. ৬৮%
  3. ৬৯%
  4. ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
= ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার

∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) বর্গমিটার
= ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) বর্গমিটার
= ৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে =৬৯%।
১৩.
নিচের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে থাকবে সেভাবে তালিকা করুন।
(১) Protect (২) Pragmatic (৩) Pastel (৪) Postal (৫) Pebble
  1. ৪৩৫২১
  2. ৩৫৪২১
  3. ৩৪৫১২
  4. ৪৩৫১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে থাকবে সেভাবে তালিকা করুন।
(১) Protect (২) Pragmatic (৩) Pastel (৪) Postal (৫) Pebble

সমাধান:
১ম বর্ণ P যা সবগুলো শব্দের মধ্যে আছে।

অভিধানের ক্রম
(৩) Pastel বর্ণ ‍a, যা অভিধানে সবার প্রথমে আসে;
(৫) Pebble বর্ণ e, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
(8) Postal বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
(২) Pragmatic বর্ণ ra, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
(১) Protect বর্ণ ro, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;

সঠিক উত্তর ৩৫৪২১
১৪.
পরিমল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং পরিমল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
  1. ৭/২২ দিন
  2. ৪/৫ দিন
  3. ৫/৪ দিন
  4. ২২/৭ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: পরিমল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং পরিমল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?

সমাধান:
পরিমল একদিনে কাটে ৭ একর
∴ পরিমল ২ দিনে কাটে (৭ × ২) একর = ১৪ একর

∴ শরিফ ২ দিনে কাটে (২২ - ১৪) একর = ৮ একর

শরিফ একা ৮ একর কাটে ২ দিনে
শরিফ একা ১ একর কাটে ২/৮ দিনে
শরিফ একা ৫ একর কাটে (২ × ৫)/৮ দিনে
= ৫/৪ দিনে