পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 20 mins
মোট প্রশ্ন১৩৪
সিলেবাস
২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট (প্রতি ১০ দিনে একটা করে)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৩৪ প্রশ্ন

.
'চাঁদ সওদাগর' বাংলা কোন কাব্য ধারার চরিত্র?
  1. ক) চণ্ডীমঙ্গল
  2. খ) মনসামঙ্গল
  3. গ) ধর্মমঙ্গল
  4. ঘ) অন্নদামঙ্গল
সঠিক উত্তর:
খ) মনসামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) মনসামঙ্গল
ব্যাখ্যা
মনসামঙ্গল কাব্যের চরিত্র- চাঁদ সওদাগর, সনকা, বেহুলা, লখিন্দর। চণ্ডীমঙ্গলের চরিত্র- কালকেতু, ফুল্লরা, ভাড়ুদত্ত, মুরারি শীল। ধর্মমঙ্গলের চরিত্র- কর্পূর সেন, মহামদ পাত্র। অন্নদামঙ্গলের চরিত্র- ঈশ্বরী পাটনি, হীরা মালিনী ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি ছিলেন-
  1. ক) রামনিধি গুপ্ত
  2. খ) দাশুরায়
  3. গ) রাধারমণ গোপ
  4. ঘ) কেষ্টামুচি
সঠিক উত্তর:
গ) রাধারমণ গোপ
উত্তর
সঠিক উত্তর:
গ) রাধারমণ গোপ
ব্যাখ্যা
মর্সিয়া সাহিত্যের হিন্দু কবি ছিলেন- রাধারমণ গোপ। তাঁর রচিত কাব্যের নাম- 'ইমামগণের কেচ্ছা' আফৎনামা।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
মুক্তিযুদ্ধভিত্তিক রচনা কোনটি?
  1. ক) সংশপ্তক
  2. খ) খােয়াবনামা
  3. গ) খাঁচায়
  4. ঘ) আগুন পাখি
সঠিক উত্তর:
গ) খাঁচায়
উত্তর
সঠিক উত্তর:
গ) খাঁচায়
ব্যাখ্যা
- রশীদ হায়দারের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- খাঁচায় (১৯৭৫)।
- আখতারুজ্জামান ইলিয়াসের ‘খােয়াবনামা'- এর উপজীব্য কাৎলাহার বিলের দু'ধারের চাষী-মাঝিদের জীবনচরিত
- হাসান আজিজুল হকের উপন্যাস ‘আগুন পাখি' দেশবিভাগের পটভূমিতে লেখা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
.
‘কেউ মালা, কেউ তসবি গলায়, তাইতাে জাত ভিন্ন বলায়' এই পঙক্তিটি নিচের একজনের লেখা-
  1. ক) লালন শাহ
  2. খ) সিরাজ সাঁই
  3. গ) মদন বাউল
  4. ঘ) পাগলা কানাই
সঠিক উত্তর:
ক) লালন শাহ
উত্তর
সঠিক উত্তর:
ক) লালন শাহ
ব্যাখ্যা
এটি বাউল পদাবলীর অন্তর্গত। বাউল সম্রাট লালনের একটি গান। লালনের গান 'লালন গীতি’ বা ‘লালন সংগীত' নামে পরিচিত।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
কবি জসীম উদদীন রচিত 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়-
  1. ক) ১৯২৭ সালে
  2. খ) ১৯২৯ সালে
  3. গ) ১৯৩১ সালে
  4. ঘ) ১৯২৮ সালে
সঠিক উত্তর:
খ) ১৯২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
কবি জসীম উদদীন রচিত 'নকশী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে। এটি বাংলা সাহিত্যের একটি অনবদ্য আখ্যানকাব্য বা কাহিনী কাব্য। রূপাই ও সাজু নামক দুই গ্রামের যুবক যুবতীর অবিনশ্বর প্রেমের করুন কাহিনী এই কাব্যে রচিত হয়েছে। এই দুজনই ছিলেন বাস্তব চরিত্র।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
বাঙালি সম্পাদিত প্রথম পত্রিকা কোনটি?
  1. ক) বাঙ্গাল গেজেট
  2. খ) বেঙ্গল গেজেট
  3. গ) সংবাদ প্রভাকর
  4. ঘ) সম্বাদ কৌমুদী
সঠিক উত্তর:
ক) বাঙ্গাল গেজেট
উত্তর
সঠিক উত্তর:
ক) বাঙ্গাল গেজেট
ব্যাখ্যা
'বাঙ্গাল গেজেট' বাঙালি কর্তৃক প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্র। প্রকাশক গঙ্গাকিশাের ভট্টাচার্য। সমাচার দর্পণের সমসাময়িক সময়ে পত্রিকাটি প্রকাশিত হয়। এর কপি পাওয়া যায় না, খুব সম্ভব এক বছর স্থায়ী ছিল।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
'রতন' চরিত্রটি রবীন্দ্রনাথের কোন ছােটগল্পের?
  1. ক) দেনাপাওনা
  2. খ) পােস্টমাস্টার
  3. গ) শেষের রাত্রি
  4. ঘ) ক্ষুধিত পাষাণ
সঠিক উত্তর:
খ) পােস্টমাস্টার
উত্তর
সঠিক উত্তর:
খ) পােস্টমাস্টার
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের 'পােস্টমাস্টার' গল্পের চরিত্র রতন। ১২/১৩ বছরের একটি এতিম বালিকা। পোস্টমাস্টারের অজপাড়া গায়ে পােস্টিং হলে এই রতনই ছিল তার সার্বক্ষণিক সঙ্গী। পোস্টমাস্টার বদলি হয়ে অন্যত্র চলে গেলে রতন ও পােস্টমাস্টারের প্রতিক্রিয়াই এ গল্পের মূল আকর্ষণ।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
.
বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রােমান-ক্যাথলিক সংবাদ’- এর রচয়িতা কে?
  1. ক) হেনরী লুই ভিভিয়ান ডিরােজিও
  2. খ) মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. গ) দোম আন্তোনিও দো রােজারিও
  4. ঘ) হেনরী পিটস পরস্টার
সঠিক উত্তর:
গ) দোম আন্তোনিও দো রােজারিও
উত্তর
সঠিক উত্তর:
গ) দোম আন্তোনিও দো রােজারিও
ব্যাখ্যা
দোম আন্তোনিও দো রােজারিও ছিলেন ঢাকা অঞ্চলের ভূষণার জমিদারপুত্র। তিনি বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রােমান-ক্যাথলিক সংবাদ’ গ্রন্থের রচয়িতা। গ্রন্থটি ১৭৪৩ সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে রােমান অক্ষরে মুদ্রিত হয়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসিনা নাজিলা।
.
‘গায়ত্রী সন্ধ্যা’ কার রচনা?
  1. ক) রিজিয়া রহমান
  2. খ) দিলারা হাশেম
  3. গ) আকিমুন রহমান
  4. ঘ) সেলিনা হােসেন
সঠিক উত্তর:
ঘ) সেলিনা হােসেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেলিনা হােসেন
ব্যাখ্যা
সেলিনা হােসেনের ত্রয়ী উপন্যাস- গায়ত্রী সন্ধ্যা (১ম খণ্ড ১৯৯৪, ২য় খণ্ড ১৯৯৫, ৩য় খণ্ড ১৯৯৬)। ১৯৪৭ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দীর্ঘ আটাশ বছরের আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে উপন্যাসটি রচিত।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১০.
অস্তিত্ববাদী উপন্যাস কোনটি?
  1. ক) ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী
  2. খ) সংকর সংকীর্তন
  3. গ) সূর্যদীঘল বাড়ি
  4. ঘ) কাঁদো নদী কাঁদো
সঠিক উত্তর:
ঘ) কাঁদো নদী কাঁদো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঁদো নদী কাঁদো
ব্যাখ্যা
অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর একটি দার্শনিক মতবাদ। সৈয়দ ওয়ালীউল্লাহ ফরাসী‌ অস্তিত্ববাদী জাঁ পল সার্ত্রের দর্শন দ্বারা প্রভাবিত। তাঁর ‘চাঁদের অমাবস্যা', 'কাঁদো নদী কাঁদো' (১৯৬৮) উপন্যাসে সমকালীন ফরাসি দর্শন এবং সার্ত্রের অস্তিত্ববাদের প্রভাব লক্ষণীয়। শওকত ওসমানের গল্পগ্রন্থ ‘ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী', আবু জাফর শামসুদ্দীনের উপন্যাস সংকর সংকীর্তন'।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১.
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি?
  1. ক) কল্লোল
  2. খ) সবুজপত্র
  3. গ) কালিকলম
  4. ঘ) বঙ্গদর্শন
সঠিক উত্তর:
খ) সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) সবুজপত্র
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র' পত্রিকার অবদান বেশি। পত্রিকাটি ১৯১৪ সালের ৭মে (২৫শে বৈশাখ, ১৩২১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয় এবং ১৯২৭ সালে বন্ধ হয়ে যায়।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১২.
'গণদেবতা' উপন্যাস কার লেখা?
  1. ক) মানিক বন্দ্যোপাধ্যায়
  2. খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  3. গ) অন্নদাশঙ্কর রায়
  4. ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
গণদেবতা' উপন্যাসটির রচয়িতা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- একটি কালো মেয়ের কথা, আরোগ্য নিকেতন, হাসুলি বাঁকের উপকথা, পঞ্চগ্রাম, কবি, ধাত্রীদেবতা, চৈতালি ঘূর্ণি, সপ্তপদী ইত্যাদি।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
  1. ক) অগ্নি-বীণা
  2. খ) ব্যথার দান
  3. গ) যুগবাণী
  4. ঘ) বাঁধন হারা
সঠিক উত্তর:
খ) ব্যথার দান
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যথার দান
ব্যাখ্যা
নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ বা গল্পগ্রন্থ ব্যথার দান। এটি প্রকাশিত হয় ১৯২২ সালে। এতে মোট ৬ টি গল্প আছে। এই গল্পগুলোর ভাষা আবেগাশ্রয়ী, বক্তব্য নর-নারীর প্রেম কেন্দ্রিক।
উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
'জীবন্মৃত' কোন সমাসের উদাহরণ?
  1. ক) কর্মধারয়
  2. খ) বহুব্রীহি
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) অব্যয়ীভাব
সঠিক উত্তর:
খ) বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
খ) বহুব্রীহি
ব্যাখ্যা
কোন নিয়মের অধীন নয় কিছু নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ হলো- দু দিকে অপ যার = দ্বীপ, অন্তর্গত অপ যার = অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত, পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৫.
'Questionnaire' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) প্রশ্নোত্তর
  2. খ) প্রশ্নমালা
  3. গ) প্রশ্নসমূহ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
খ) প্রশ্নমালা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রশ্নমালা
ব্যাখ্যা
'Questionnaire' শব্দের পারিভাষিক অর্থ- প্রশ্নমালা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) সুসুপ্ত
  2. খ) ঘর্ষন
  3. গ) ভূমিসাৎ
  4. ঘ) সবগুলোই
সঠিক উত্তর:
গ) ভূমিসাৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) ভূমিসাৎ
ব্যাখ্যা
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে 'ষ' হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি। ঘর্ষন ও সুসুপ্ত এর সঠিক বানান- ঘর্ষণ, সুষুপ্ত।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ নয়?
  1. ক) ভাস্কর
  2. খ) ততোধিক
  3. গ) নীরব
  4. ঘ) সংরক্ষণ
সঠিক উত্তর:
ঘ) সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংরক্ষণ
ব্যাখ্যা
সংরক্ষণ = সম্ + রক্ষণ ব্যঞ্জনসন্ধির উদাহরণ। আর বাকিগুলো বিসর্গ সন্ধির উদাহরণ। যেমন- ভাঃ + কর = ভাস্কর, ততঃ + অধিক = ততোধিক, নিঃ + রব = নীরব ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৮.
কোনটি দন্ত্য বর্ণ নয়?
  1. ক) ল
  2. খ) স
  3. গ) থ
  4. ঘ) য
সঠিক উত্তর:
ঘ) য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) য
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় দন্ত্য বর্ণ ৭ টি। যথা- ত, থ, দ, ধ, ন, ল, স।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৯.
ভাষা প্রকাশের মাধ্যম কয়টি?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
খ) ২টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২টি
ব্যাখ্যা
প্রত্যেক ভাষার প্রকাশের মাধ্যম ২টি। যথা- কথ্য ও লেখ্য।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২০.
'Sabotage' শব্দের পারিভাষিক অর্থ-
  1. ক) অন্তর্ঘাত
  2. খ) অন্তর্জ্বালা
  3. গ) অপঘাত
  4. ঘ) ষড়যন্ত্র
সঠিক উত্তর:
ক) অন্তর্ঘাত
উত্তর
সঠিক উত্তর:
ক) অন্তর্ঘাত
ব্যাখ্যা
'Sabotage' শব্দের পারিভাষিক অর্থ- অন্তর্ঘাত।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'এ যে আমার চেনা লােক' বাক্যে ‘চেনা' কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) অব্যয়
  3. গ) বিশেষণ
  4. ঘ) ক্রিয়া
সঠিক উত্তর:
গ) বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিশেষণ
ব্যাখ্যা
যে পদ বিশেষ্য ও সর্বনামের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমান ইত্যাদি সংখ্যা প্রকাশ করে তাকে বিশেষণ বলে। এখানে বিশেষ্য 'লােক’ শব্দটির অবস্থা বর্ণনা করেছে 'চেনা' শব্দটি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২২.
'বোষ্টম' কোন ধরনের শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) অর্ধতৎসম
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
গ) অর্ধতৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্ধতৎসম
ব্যাখ্যা
বৈষ্ণব তৎসম শব্দ এর অর্ধতৎসম শব্দ বোষ্টম। আরও কিছু অর্ধতৎসম শব্দ: জ্যোছনা, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, ভত্ত, লোণ, হত্থ, খিদে, চন্দর, নেমন্তন্ন, পত্তর, পিরিতি, মিত্তির, সুরুজ ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ঘূর্নায়মাণ
  2. খ) ঘূর্ণায়মাণ
  3. গ) ঘূর্নায়মান
  4. ঘ) ঘূর্ণায়মান
সঠিক উত্তর:
ঘ) ঘূর্ণায়মান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘূর্ণায়মান
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হচ্ছে- ঘূর্ণায়মান। যার অর্থ ঘুরছে এমন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
নিচের কোন বাক্যটি সন্ধি জনিত ভুল?
  1. ক) জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন
  2. খ) সে শিরঃপীড়ায় কষ্ট পাচ্ছে
  3. গ) বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল
  4. ঘ) তার দুরবস্থা দেখে দুঃখ হয়
সঠিক উত্তর:
গ) বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণ অত্যান্ত জটিল বাক্যটি সন্ধি জনিত ভুল। অতি + অন্ত = অত্যন্ত হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। তাই শুদ্ধ বাক্যটি হবে- বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৫.
'অর্ক' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) আকাশ
  2. খ) অর্ণব
  3. গ) আফতাব
  4. ঘ) জলদি
সঠিক উত্তর:
গ) আফতাব
উত্তর
সঠিক উত্তর:
গ) আফতাব
ব্যাখ্যা
আফতাব আরবি শব্দ যার অর্থ সূর্য, অর্ক। আর সমুদ্র এর সমার্থক শব্দ অর্ণব, জলধি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
২৬.
“Renaissance Period” in English literature originated in-
  1. ক) Rome
  2. খ) Venice
  3. গ) Florence
  4. ঘ) Athens
সঠিক উত্তর:
গ) Florence
উত্তর
সঠিক উত্তর:
গ) Florence
ব্যাখ্যা

The Renaissance Age (1500 – 1660)
Literary Features: - Originated in Italy (Florence City).
- Renaissance spirit was the main force that characterized the literature of this age.
- Major Features à l) Aestheticism. ll) Humanism. lll) Nationalism. lV) Spirit of Adventure.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman.

২৭.
Who wrote the poem 'Queen Mab'?
  1. ক) T.S. Eliot
  2. খ) E.M. Forster
  3. গ) Harold Pinter
  4. ঘ) P. B. Shelley
সঠিক উত্তর:
ঘ) P. B. Shelley
উত্তর
সঠিক উত্তর:
ঘ) P. B. Shelley
ব্যাখ্যা
Famous works of P. B. Shelley: Prometheus Unbound, Adonais, A Defence of Poetry, Ode to the West Wind, To a Skylark, The Revolt of Islam, Alaster, Ozymandias, Queen Mab, The Cloud.
Source: Live MCQ lecture
২৮.
The comparison of unlike things using the words like or as is known to be-
  1. ক) Conceit
  2. খ) Simile
  3. গ) Allusion
  4. ঘ) Epiphany
সঠিক উত্তর:
খ) Simile
উত্তর
সঠিক উত্তর:
খ) Simile
ব্যাখ্যা
Simile is an explicit comparison between two unlike entities. In the simile, unlike the metaphor, the resemblance is explicitly indicated by the words “like” or “as”. Example: My affection hath unknown bottom, like the Bay of Portugal.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
২৯.
‘Commonwealth Age’ of English Literature is refers to -
  1. ক) 1558-1603
  2. খ) 1603 - 1625
  3. গ) 1625-1649
  4. ঘ) 1649-1660
সঠিক উত্তর:
ঘ) 1649-1660
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1649-1660
ব্যাখ্যা

The Renaissance Period of English Literature (1500-1660) has four parts:
1. Elizabethan Age (1558 - 1603)
2. Jacobean Age (1603 - 1625)
3. Caroline Age (1625 - 1649)
4. Commonwealth Age (1649 -1660)
Source: Live MCQ Lecture

৩০.
‘Utopia’ is written by-
  1. ক) Jane Austin
  2. খ) Thomas More
  3. গ) Norton
  4. ঘ) Edmund Spenser
সঠিক উত্তর:
খ) Thomas More
উত্তর
সঠিক উত্তর:
খ) Thomas More
ব্যাখ্যা
Utopia (or Kingdom of Nowhere) is a famous book of Thomas More. The book was originally written in Latin in 1516.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩১.
Good fences make good ______.
  1. ক) Boundary
  2. খ) Friend
  3. গ) Neighbour
  4. ঘ) Crops
সঠিক উত্তর:
গ) Neighbour
উত্তর
সঠিক উত্তর:
গ) Neighbour
ব্যাখ্যা
'Good fences make good neighbors' is from Mending Wall by Robert Frost.
Source: poets.org
৩২.
“A Mighty Fortress Is Our God” is an example of-
  1. ক) Essay
  2. খ) Hymn
  3. গ) Elegy
  4. ঘ) Ode
সঠিক উত্তর:
খ) Hymn
উত্তর
সঠিক উত্তর:
খ) Hymn
ব্যাখ্যা
A religious song or poem of praise to God is called a hymn. Usually it is sung by chorus to express religious emotion. Martin Luther’s “A Mighty Fortress Is Our God” and Shelly’s “Hymn of Apollo” are some of the well known hymns in English.
Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
৩৩.
‘Jane Bennet’ is a character of-
  1. ক) Waiting for the Goddot
  2. খ) Jane Eyre
  3. গ) Pride and Prejudice
  4. ঘ) Don Juan
সঠিক উত্তর:
গ) Pride and Prejudice
উত্তর
সঠিক উত্তর:
গ) Pride and Prejudice
ব্যাখ্যা
'Pride and Prejudice' is a famous Novel of Jane Austen. Important characters of 'Pride and Prejudice' are Mrs Darcy, Elizabeth Bennet, Jane Bennet.
Source: Britannica
৩৪.
Foolish is he who does not attain the simplicity of the saints.
What type of part of speech is 'foolish'?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
খ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective
ব্যাখ্যা
যদিও বাহ্যিকভাবে মনে হচ্ছে Foolish এখানে Subject এবং এ হিসেবে Noun; কিন্তু মূলত এখানে Subject হচ্ছে he, আর Predicate এর উপর জোর দেওয়ার জন্য এখানে এটাকে সামনে আনা হয়েছে। তাই Foolish তার origin অনুযায়ী Adjective ঠিকই থাকবে।
৩৫.
Air is a/ an ____.
  1. ক) abstract noun
  2. খ) material noun
  3. গ) common noun
  4. ঘ) collective noun
সঠিক উত্তর:
খ) material noun
উত্তর
সঠিক উত্তর:
খ) material noun
ব্যাখ্যা
Air বা বায়ু ওজন করা যায়, তাই এটা material noun.
৩৬.
He was left there alone.
What type of part of speech is 'alone'?
  1. ক) Pronoun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
গ) Adverb
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb
ব্যাখ্যা
alone এখানে Verb সংঘটিত হওয়ার ধরন বুঝাচ্ছে, তাই এটা Adverb of manner.
৩৭.
He got used to ____ early in the morning.
  1. ক) get up
  2. খ) getting up
  3. গ) got up
  4. ঘ) gets up
সঠিক উত্তর:
খ) getting up
উত্তর
সঠিক উত্তর:
খ) getting up
ব্যাখ্যা
যদিও শুধু used to এর পর Verb এর base form বসে; কিন্তু be used to/ get used to + verb + ing হয়।
৩৮.
We will turn ____ there soon.
  1. ক) into
  2. খ) round
  3. গ) out
  4. ঘ) over
সঠিক উত্তর:
খ) round
উত্তর
সঠিক উত্তর:
খ) round
ব্যাখ্যা
turn round = পৌঁছা
৩৯.
You should go ____ the text book if you want to make a good result.
  1. ক) through
  2. খ) out
  3. গ) into
  4. ঘ) for
সঠিক উত্তর:
ক) through
উত্তর
সঠিক উত্তর:
ক) through
ব্যাখ্যা
go through = ভালোভাবে পড়া
৪০.
Take off means-
  1. ক) start to fly
  2. খ) get down
  3. গ) go away
  4. ঘ) turn down
সঠিক উত্তর:
ক) start to fly
উত্তর
সঠিক উত্তর:
ক) start to fly
ব্যাখ্যা
No explanation added.
৪১.
‘Elvis has left the building’ refers to-
  1. ক) It's all over
  2. খ) Someone has left his birth place
  3. গ) Something unpleasant has happened
  4. ঘ) Enemy is defeated
সঠিক উত্তর:
ক) It's all over
উত্তর
সঠিক উত্তর:
ক) It's all over
ব্যাখ্যা
No explanation added.
৪২.
Do not talk like that. What type of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Participle phrase
সঠিক উত্তর:
গ) Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
গ) Adverb phrase
ব্যাখ্যা
Talk Verb কে Modify করার কারণে Adverb Phrase.
৪৩.
Though a healthy man is an asset to his family, an unhealthy man is a liability. (Make it compound)
  1. ক) In spite a healthy man is an asset to his family, an unhealthy man is a liability.
  2. খ) A healthy man is an asset to his family but an unhealthy man is a liability.
  3. গ) A healthy man is an asset to his family and an unhealthy man is a liability.
  4. ঘ) A healthy man is an asset to his family or an unhealthy man is a liability.
সঠিক উত্তর:
খ) A healthy man is an asset to his family but an unhealthy man is a liability.
উত্তর
সঠিক উত্তর:
খ) A healthy man is an asset to his family but an unhealthy man is a liability.
ব্যাখ্যা
Though/ although = but
৪৪.
When was he born? (Make it Active)
  1. ক) By when he was born?
  2. খ) When did his mother bore him?
  3. গ) When did his mother bear him?
  4. ঘ) By when did his mother bear him?
সঠিক উত্তর:
গ) When did his mother bear him?
উত্তর
সঠিক উত্তর:
গ) When did his mother bear him?
ব্যাখ্যা
এখানে Subject নেই। তাই কাজ অনুযায়ী Subject আনা হয়েছে his mother. Past Indefinite Tense এ প্রশ্নবোধক বাক্যে Active Voice এ did- Subject এর আগে বসাতে হয়। আর When Adverb হওয়ায় Passive করার ক্ষেত্রে এর কোন Function নেই।
৪৫.
After the patient ____, the doctor came.
  1. ক) had dead
  2. খ) had died
  3. গ) died
  4. ঘ) has died
সঠিক উত্তর:
খ) had died
উত্তর
সঠিক উত্তর:
খ) had died
ব্যাখ্যা
Common Structure: Past Indefinite + after + Past Perfect
==> After+ Past Perfect+ Past Indefinite
৪৬.
What is the synonym of 'conjecture'?
  1. ক) guess
  2. খ) prove
  3. গ) establish
  4. ঘ) suspect
সঠিক উত্তর:
ক) guess
উত্তর
সঠিক উত্তর:
ক) guess
ব্যাখ্যা
conjecture = অনুমান করা
guess = অনুমান করা
prove = প্রমাণ করা
establish = প্রতিষ্ঠা করা
suspect = সন্দেহ করা
৪৭.
What type of part of speech is 'removal'?
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Preposition
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
সাধারণত শব্দের শেষে al থাকলে Adjective হলেও, remove- verb এর Noun Form হচ্ছে removal
৪৮.
( xp/xq )p + q - r × ( xq/xr )q + r - p × ( xr/xp )r + p - q = কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

( xp/xq )p + q - r × ( xq/xr )q + r - p × ( xr/xp )r + p - q 
=  x( p - q ) × ( p + q - r) × ( q - r ) × ( q + r - r ) × ( r - p ) × ( r + p - q ) 
= x0
= 1

৪৯.
২১১ মিটার ২০ সেমি পথ যেতে দুইটি চাকা যথাক্রমে ৩২ এবং ৪৮ বার ঘুরলো। বৃহত্তম চাকার ব্যাস কত?
  1. ক) ৬৬০/π
  2. খ) ৩৩০/π
  3. গ) ৬০০/π
  4. ঘ) π
সঠিক উত্তর:
ক) ৬৬০/π
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৬০/π
ব্যাখ্যা

মনে করি, চাকা দুইটির ব্যাসার্ধ যথাক্রমে R ও r 
বৃহত্তম চাকার পরিধি 2πR.
প্রশ্নমতে,
32 × 2πR = 21120
⇒ R = 21120 ÷ ( 32 × 2π)
⇒ R = 330/Π
∴বৃহত্তম চাকার ব্যাস = 660/Π

৫০.
a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. ক) a²
  2. খ) b²
  3. গ) b² + 2
  4. ঘ) a² + 1
সঠিক উত্তর:
ঘ) a² + 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a² + 1
ব্যাখ্যা

মনে করি, a ও b দুইটি ক্রমিক জোড় সংখ্যা হল 2 ও 4।
বিজোড় সংখ্যা হবে = a² + 1 = 2² + 1 = 5

৫১.
P = {4, 5, 6} ও Q ={ 5, 8, 9, 11 } এবং R = P ∩ Q হলে, P × R এর মান কত?
  1. ক) {(4,4), (5,4), (6,4)}
  2. খ) {(4,5), (5,5), (6,5)}
  3. গ) {(4,6), (5,5), (6,6)}
  4. ঘ) {(4,5), (4,6), (6,7)}
সঠিক উত্তর:
খ) {(4,5), (5,5), (6,5)}
উত্তর
সঠিক উত্তর:
খ) {(4,5), (5,5), (6,5)}
ব্যাখ্যা

P = { 4, 5, 6 } ও Q ={ 5, 8, 9, 11 }
R = P ∩ Q = { 4, 5, 6 } ∩{ 5, 8, 9, 11 } = {5}
∴ P × R = { 4, 5, 6 } × {5} = {(4,5), (5,5), (6,5)}

৫২.
নিচের চিত্রের তথ্য অনুযায়ী কালো রং করা অংশের ক্ষেত্রফল কত হবে?
  1. ক) 120 - 18Π বর্গসে.মি.
  2. খ) 120Π বর্গসে.মি.
  3. গ) 120 বর্গসে.মি.
  4. ঘ) 18Π বর্গসে.মি.
সঠিক উত্তর:
ক) 120 - 18Π বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ক) 120 - 18Π বর্গসে.মি.
ব্যাখ্যা

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 12 × 10 = 120 বর্গসে.মি.
অর্ধবৃত্তের ক্ষেত্রফল = 36π/2 = 18π বর্গসে.মি.
∴ কালো রং করা অংশের ক্ষেত্রফল = ( 120 - 18π ) বর্গসে.মি.

৫৩.
কোনো বিদ্যালয়ে গণিতে ৭৫% এবং ইংরেজিতে ৪৫% পরীক্ষার্থী পাশ করেছে। যদি উভয় বিষয়ে ৩০% পরীক্ষার্থী পাশ করে থাকে তাহলে শতকরা কত জন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করবে?
  1. ক) ৩০%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ঘ) ১০%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০%
ব্যাখ্যা

শুধু গণিতে পাশ করে = ৭৫% - ৩০% = ৪৫%
শুধু ইংরেজিতে পাশ করে = ৪৫% - ৩০% = ১৫%
মোট পাশ করে = ৪৫% + ১৫% + ৩০% = ৯০%
উভয় বিষয়ে ফেল করবে শতকরা ( ১০০% - ৯০%) = ১০% জন পরীক্ষার্থী।

৫৪.
  1. ক) (1 - 3y + y³)/y( y -1 )
  2. খ) (1 - 3y + y³)/( y -1 )
  3. গ) (1 - 3y + y²)/y( y -1 )
  4. ঘ) (1 - 3y + y³)/y(1 - y)
সঠিক উত্তর:
ক) (1 - 3y + y³)/y( y -1 )
উত্তর
সঠিক উত্তর:
ক) (1 - 3y + y³)/y( y -1 )
ব্যাখ্যা

ƒ(1/y) = ((1/y)³ - 3(1/y)² + 1)/(1/y( 1 - 1/y)) 
= ( (1 - 3y + y³)/y³) × (y²/( y - 1))
= ( 1 - 3y + y³)/y(y - 1)

৫৫.
একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা ২/৫ এবং খুলনা থেকে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা ৫/৬। লোকটি খুলনায় বাসে এনং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৩/৮
  2. খ) ১/১৫
  3. গ) ৫/৮
  4. ঘ) ০
সঠিক উত্তর:
খ) ১/১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/১৫
ব্যাখ্যা

বাসে যাওয়ার সম্ভাবনা ২/৫
ট্রেনে না যাওয়ার সম্ভাবনা ( ১- ৫/৬) = ১/৬
∴লোকটি খুলনায় বাসে এনং রাজশাহী ট্রেনে না যাওয়ার সম্ভাবনা =( ২/৫ × ১/৬) = ১/১৫

৫৬.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ১ মিটার বাড়ালে ক্ষেত্রফল ৩√৩ বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) ৫ মিটার
  2. খ) ৫.৫ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৬.৬ মিটার
সঠিক উত্তর:
খ) ৫.৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫.৫ মিটার
ব্যাখ্যা

মনে করি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার
∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩)/৪ a² বর্গমিটার
১ মিটার বাড়ালে ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩)/৪ (a + ১)²
প্রশ্নমতে,
(√৩)/৪ (a + ১)² - (√৩)/৪ a² = ৩√৩
⇒ (a + ১)² - a² = ১২
⇒ ২a = ১১
⇒ a = ৫.৫

৫৭.
  1. ক) 5/6
  2. খ) 3
  3. গ) 3/2
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
গ) 3/2
উত্তর
সঠিক উত্তর:
গ) 3/2
ব্যাখ্যা

( log10√27 + log108 - log10√1000)/log101.2
= (log10 (3)3/2 + log102³ - log10(10)3/2)/log1012/10
= ( 3/2 log103 + 3 log102 - 3/2 log1010 )/( log10(3 × 2²) - log1010)
= 3/2(log103 + 2log102 - 1)/(log103 + 2log102 - 1)
= 3/2

৫৮.
5 + 8 + 11 + 14 +.................... ধারাটির কোন পদ 383?
  1. ক) 120
  2. খ) 127
  3. গ) 220
  4. ঘ) 390
সঠিক উত্তর:
খ) 127
উত্তর
সঠিক উত্তর:
খ) 127
ব্যাখ্যা

ধারার ১ম পদ a = 5, সাধারণ অন্তর d = 3
ধারার n তম পদ = 383
 আমরা জানি, n তম পদ = a + (n -1)d
 প্রশ্নমতে,
5 + (n-1)3 = 383
⇒ 3n = 383-2
⇒ n = 127

৫৯.
যদি x² - 5x + c = 0 সমীকরণটির একটি মূল যদি 4 হয়, তবে c এর মান কত?
  1. ক) 3/4
  2. খ) 4
  3. গ) 9/16
  4. ঘ) 16/25
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা

যদি x² - 5x + c = 0 সমীকরণটির একটি মূল যদি 4 হয়
∴ x = 4
c = 5x - x² = 20 - 16 = 4

৬০.
নিচের কোনটি সঠিক?
  1. ক) কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন আছে
  2. খ) তরল পদার্থের নির্দিষ্ট আকার থাকলেও নির্দিষ্ট ভর ও আয়তন নেই
  3. গ) গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার ও ভর নেই
  4. ঘ) তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক কমে যায়
সঠিক উত্তর:
ক) কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন আছে
উত্তর
সঠিক উত্তর:
ক) কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন আছে
ব্যাখ্যা
কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন আছে। তরল পদার্থের নির্দিষ্ট ভর ও আয়তন থাকলেও নির্দিষ্ট কোন আকার নেই। গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট ভর থাকলেও নির্দিষ্ট আকার কিংবা আয়তন নেই। তাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬১.
মানবদেহে কত ধরনের ভিন্ন ভিন্ন মৌল বিদ্যমান?
  1. ক) ১১৮
  2. খ) ৯৮
  3. গ) ২৬
  4. ঘ) ১৭
সঠিক উত্তর:
গ) ২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৬
ব্যাখ্যা
এ পর্যন্ত ১১৮ টি মৌল আবিষ্কৃত হয়েছে। এগুলার মধ্যে ৯৮ টি মৌল প্রকৃতিতে পাওয়া যায়। মানবদেহে মোট ২৬ ধরনের ভিন্ন ভিন্ন মৌল আছে।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬২.
তাপমাত্রার এস আই একক কোনটি?
  1. ক) সেন্টিগ্রেড
  2. খ) কেলভিন
  3. গ) রোমার
  4. ঘ) ফারেনহাইট
সঠিক উত্তর:
খ) কেলভিন
উত্তর
সঠিক উত্তর:
খ) কেলভিন
ব্যাখ্যা
সেন্টিগ্রেড বা সেলসিয়াস, কেলভিন, রোমার, ফারেনহাইট ইত্যাদি তাপমাত্রা পরিমাপের বিভিন্ন একক হলেও তাপমাত্রার এস আই একক হল কেলভিন।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৩.
শব্দের বেগ কোনটির উপর নির্ভরশীল নয়?
  1. ক) তাপমাত্রা
  2. খ) চাপ
  3. গ) মাধ্যমের ঘনত্ব
  4. ঘ) মাধ্যমের স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর:
খ) চাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) চাপ
ব্যাখ্যা
শব্দের বেগ তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক এবং মাধ্যমের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা, মাধ্যমের ঘনত্ব, স্থিতিস্থাপকতার উপর নির্ভর করলেও মাধ্যমের চাপের ওপর নির্ভর করে না।
উৎসঃ পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৪.
মিথাইল রেড নির্দেশকটি ক্ষারকে যোগ করলে ক্ষারকের ধারণকৃত রং কোনটি?
  1. ক) লাল
  2. খ) হলুদ
  3. গ) কমলা
  4. ঘ) নীল
সঠিক উত্তর:
খ) হলুদ
উত্তর
সঠিক উত্তর:
খ) হলুদ
ব্যাখ্যা
মিথাইল রেড নির্দেশকের রং লাল এবং তা ক্ষারকে যোগ করলে ক্ষারকের রং হবে হলুদ।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৫.
ভালো কোলেস্টেরল কোনটি?
  1. ক) Low Density Lipoprotein
  2. খ) Very Low Density Lipoprotein
  3. গ) Tryglyceride
  4. ঘ) High Density Lipoprotein
সঠিক উত্তর:
ঘ) High Density Lipoprotein
উত্তর
সঠিক উত্তর:
ঘ) High Density Lipoprotein
ব্যাখ্যা
HDL( High Density Lipoprotrin ) কে সাধারণত ভালো কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। রক্তে এর পরিমাণ >১.৫ মিলিমোল/লিটার।
৬৬.
শরীরে কোনটি কমে গেলে পারকিনসন রোগ হতে পারে?
  1. ক) অ্যাসিটাইলকোলিন
  2. খ) এড্রেনালিন
  3. গ) সেরোটোনিন
  4. ঘ) ডোপামিন
সঠিক উত্তর:
ঘ) ডোপামিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডোপামিন
ব্যাখ্যা
ডোপামিন শরীরের পেশির নড়াচড়ায় সাহায্য করে। পারকিনসন রোগাক্রান্ত রোগীর মস্তিষ্কে ডোপামিন তৈরির কোষগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ডোপামিন ছাড়া ঐ স্নায়ু কোষগুলা পেশি কোষগুলোতে সংবেদন পাঠাতে পারে না। ফলে মাংসপেশি তার কার্যকারিতা হারায়।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৭.
উদ্ভিদের পাতা ও কচি কাণ্ডের সবুজ বর্ণের জন্য দায়ী কোনটি?
  1. ক) ক্রোমোপ্লাস্ট
  2. খ) লিউকোপ্লাস্ট
  3. গ) ক্লোরোপ্লাস্ট
  4. ঘ) ক্রোমাটোপ্লাস্ট
সঠিক উত্তর:
গ) ক্লোরোপ্লাস্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লোরোপ্লাস্ট
ব্যাখ্যা
উদ্ভিদের পাতা ও কচি কাণ্ডের সবুজ রঙের জন্য দায়ী ক্লোরোপ্লাস্ট। হলুদ, নীল, লাল ইত্যাদি রঙিন বর্ণের ফুল, পাতা বা মূলের রঙিন বর্ণের জন্য দায়ী ক্রোমোপ্লাস্ট। বর্ণহীন প্লাস্টিড হল লিউকোপ্লাস্ট।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৮.
উদ্ভিদকোষের কোষপ্রাচীরকে দৃঢ়তা প্রদান করে কোনটি?
  1. ক) বোরন
  2. খ) সালফার
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) লৌহ
সঠিক উত্তর:
ক) বোরন
উত্তর
সঠিক উত্তর:
ক) বোরন
ব্যাখ্যা
বোরন উদ্ভিদকোষের কোষপ্রাচীরের কাঠামোর মাঝে অবস্থান করে প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়। লৌহ এবং নাইট্রোজেন এর অভাবে উদ্ভিদে ক্লোরোসিস হয়। সালফার উদ্ভিদকোষে পানির সমতা রক্ষা করে।
উৎসঃ জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৬৯.
বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয় কত সালে?
  1. ক) ১৯৮১ সালে
  2. খ) ১৯৮৯ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৯ সালে
ব্যাখ্যা
১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয়। ৫ জুন, ১৯৮১ সালে বিশ্বে প্রথম এইডস রোগী শনাক্ত করা হয় যুক্তরাষ্ট্রে।
৭০.
বেলেমাছি কোন রোগ ছড়ায়?
  1. ক) আমাশয়
  2. খ) ডেঙ্গু
  3. গ) কালাজ্বর
  4. ঘ) গোদরোগ
সঠিক উত্তর:
গ) কালাজ্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) কালাজ্বর
ব্যাখ্যা
বেলেমাছি কালজ্বরের জীবাণু বহন করে। অন্যদিকে ডেঙ্গু, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ইত্যাদি মশাবাহিত রোগ। House fly আমাশয়, ডায়রিয়া, টাইফয়েড ইত্যাদি রোগের জীবাণু বহন করে থাকে।
৭১.
ট্রানজিস্টর আবিষ্কৃত হয়-
  1. ক) ১৯৩৩ সালে
  2. খ) ১৯৩৮ সালে
  3. গ) ১৯৪৩ সালে
  4. ঘ) ১৯৪৭ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৪৭ সালে
ব্যাখ্যা

ট্রানজিস্টর আবিষ্কারের সঙ্গে বেল ল্যাবরেটরির তিনজন উদ্ভাবকের নাম জড়িত উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্ৰাটেইন।

From Bell Laboratory Official Site:
December 16, 1947, Bardeen, Brattain and Shockley managed to make the first working transistor, now known as the point-contact transistor.

যেহেতু, এই বেল ল্যাবেই ট্রানজিস্টরের উদ্ভাবন হয়েছে। তাই, ট্রানজিস্টর সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে রেফারেন্স হিসেবে এর থেকে যথাযথ রেফারেন্স আর হয় না।

তাই, ট্রানজিস্টর কত সালে আবিস্কার হয়?
এই প্রশ্নের সঠিক উত্তর, নিঃসন্দেহে ১৯৪৭ সাল হবে।

এছাড়াও, পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণী, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল) বইয়ে ১৯৪৭ এর কথাই বলা আছে।

তবে, অপশনে ১৯৪৭ না থাকলে ১৯৪৮ কে উত্তর হিসেবে নিতে হবে।

বিস্তারিতঃ Live MCQ Premium Section -> তথ্যকলদ্রুম অপশনের পোস্ট-০০৫ দেখুন।

৭২.
প্রথম পুর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার এনিয়াক আবিষ্কার করেন-
  1. ক) হাওয়ার্ড আইকেন
  2. খ) জন মাউসলি
  3. গ) নিউম্যান
  4. ঘ) কেলবি
সঠিক উত্তর:
খ) জন মাউসলি
উত্তর
সঠিক উত্তর:
খ) জন মাউসলি
ব্যাখ্যা
১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জন মউসলি (Dr. John W Mouchley) এবং তাঁর ছাত্র প্রেসপার একার্ট (Dr. J Presper Eckert) ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড ক্যালকুলেটর বা সংক্ষেপে ENIAC (Electronic Numerical Integrator And Calculator) নামক কম্পিউটারটি উদ্ভাবন করেন। এটি প্রথম পূর্ণাঙ্গ ইলেক্ট্রনিক কম্পিউটার।
উৎসঃ নবম-দশম শ্রেণীর কম্পিউটার শিক্ষা বই (উন্মুক্ত)।
৭৩.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) প্লটার
  2. খ) ডিজিটাইজার
  3. গ) মডেম
  4. ঘ) সাউন্ড কার্ড
সঠিক উত্তর:
খ) ডিজিটাইজার
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিজিটাইজার
ব্যাখ্যা
প্লটার একটি বিশেষ ধরনের প্রিন্টার, যা ইনপুট ডিভাইস। মডেম এবং ডিজিটাল ক্যামেরা ইনপুট এবং আউটপুট দুইধরনের কাজই করে। ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস যা দিয়ে গ্রাফিক্স, ড্রয়িং, ম্যাপিং এর কাজ করা যায়। বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ডিজিটাইজার ব্যবহার করে মৌজাম্যাপগুলো সংরক্ষণ করে থাকে।
৭৪.
বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার আইবিএম-১৬২০ কোন প্রজন্মের কম্পিউটার?
  1. ক) শূন্য প্রজন্ম
  2. খ) প্রথম প্রজন্ম
  3. গ) দ্বিতীয় প্রজন্ম
  4. ঘ) তৃতীয় প্রজন্ম
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় প্রজন্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্বিতীয় প্রজন্ম
ব্যাখ্যা
বাংলাদেশে ১৯৬৪ সালে পরমাণু শক্তি কমিশনে স্থাপিত হয় আইবিএম ১৬২০ মডেলের মেইনফ্রেম কম্পিউটার। এটি দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার।
উৎসঃ আইবিএম এবং মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি
৭৫.
নিচের কোনটি অপারেটিং সিস্টেম?
  1. ক) ORACLE
  2. খ) Solaries
  3. গ) Symphony
  4. ঘ) Sorcim
সঠিক উত্তর:
খ) Solaries
উত্তর
সঠিক উত্তর:
খ) Solaries
ব্যাখ্যা
Sorcim, Symphony ইত্যাদি স্প্রেডশিট সফটওয়্যার, ORACLE ডাটাবেজ ম্যানেজমেন্ট সফটওয়্যার। Solaries একটি অপারেটিং সিস্টেম যা ওরাকল কর্পোরেশনের অধিভুক্ত।
৭৬.
তৃতীয় প্রজন্মের প্রোগ্রামিং ভাষা কোনটি?
  1. ক) QBE
  2. খ) SQL
  3. গ) ADA
  4. ঘ) ADF
সঠিক উত্তর:
গ) ADA
উত্তর
সঠিক উত্তর:
গ) ADA
ব্যাখ্যা
QBE, SQL, ADF, CSP ইত্যাদি কিছু চতুর্থ প্রজন্মের ভাষা। ADA, C এবং COBOL তৃতীয় প্রজন্মের ভাষা।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : একাদশ-দ্বাদশ শ্রেণী, শাহ্ শাহজাহান সজীব
৭৭.
ইন্টারনেট কত সালে চালু হয়?
  1. ক) ১৯৫৯
  2. খ) ১৯৬৯
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
খ) ১৯৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৬৯
ব্যাখ্যা
Advanced Research Project Agency Network (ARPANET) দিয়ে ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - একাদশ দ্বাদশ শ্রেণী - মোঃ মজিবুর রহমান
৭৮.
নিচের কোনটি মৌলিক উপপাদ্য?
  1. ক) A + 0 = A
  2. খ) A.A = 1
  3. গ) A + A = 1
  4. ঘ) A.1 = 0
সঠিক উত্তর:
ক) A + 0 = A
উত্তর
সঠিক উত্তর:
ক) A + 0 = A
ব্যাখ্যা
মৌলিক উপপাদ্য (Basic Theorem):
A + 1 = 1
A + 0 = A
A + A = A
A . 1 = A
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭৯.
WiMAX কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে?
  1. ক) IEEE 802.11
  2. খ) IEEE 802.13
  3. গ) IEEE 802.15
  4. ঘ) IEEE 802.16
সঠিক উত্তর:
ঘ) IEEE 802.16
উত্তর
সঠিক উত্তর:
ঘ) IEEE 802.16
ব্যাখ্যা
ওয়াইম্যাক্স - এর পুরো অর্থ হলো ওয়ার্ল্ডওয়াইড ইন্টারঅপেরিবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাকসেস (WiMAX - Worldwide Interoperability for Microwave Access) এবং এর IEEE নাম হলো 802.16। ওয়াইম্যাক্স নামটি দিয়েছে ওয়াইম্যাক্স ফোরাম যা গঠিত হয়েছিল ২০০১ সালের জুনে।
উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)
৮০.
২০০৮ সালের ১২ মার্চ সোমবার হলে, ২০১২ সালের ১২ মার্চ কি বার হবে?
  1. ক) রবিবার
  2. খ) শনিবার
  3. গ) সোমবার
  4. ঘ) মঙ্গলবার
সঠিক উত্তর:
খ) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) শনিবার
ব্যাখ্যা
২০১২ সাল ২০০৮ সাল থেকে ৪ বছর বেশি। এর মধ্যে প্রথম ৩ বছর ৩ দিন করে বাড়ে ও শেষ ১ বছর ২ দিন বাড়বে। সুতরাং ৫ দিন বাড়বে। তাই সোমবারের সাথে ৫ দিন যোগ করলে হয় শনিবার। সুতরাং ২০১২ সালের ১২ মার্চ হবে শনিবার।
৮১.
রহিম একটি কাজ ৩০ দিনে করতে পারে। মাহি একই কাজ ২০ দিনে করতে পারে। রহিম কাজ শুরু করার ১০ দিন পর মাহি কাজে যোগ দিল। কাজটি শেষ হতে কত দিন সময় লেগেছিল?
  1. ক) ১৭ দিন
  2. খ) ২৫ দিন
  3. গ) ২০ দিন
  4. ঘ) ১৮ দিন
সঠিক উত্তর:
ঘ) ১৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮ দিন
ব্যাখ্যা

রহিম ১০ দিনে কাজ করে ১০/৩০ অংশ
বাকি কাজের পরিমাণ = ( ১ - ১/৩ ) = ২/৩ অংশ
রহিম ও মাহি এর একত্রে ১ দিনের কাজ = ( ১/৩০ + ১/২০ ) = ১/১২ অংশ
∴ দুইজনে ১/১২ অংশ কাজ করে ১ দিনে
দুইজনে ২/৩ অংশ কাজ করে ( ১২ × ২ )/৩ = ৮ দিনে
দুই জনে একত্রে কাজ করে ( ১০ + ৮ ) = ১৮ দিনে

৮২.
ঘড়িতে এখন ৭ টা ২০ মিনিট বাজে। ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত?
  1. ক) ১০০°
  2. খ) ১২০°
  3. গ) ৩০০°
  4. ঘ) ২৬০°
সঠিক উত্তর:
ক) ১০০°
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০°
ব্যাখ্যা

আমরা জানি,
ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = | ( ১১ × M - H × ৬০ )/২ |°
নির্ণেয় কোণ = | ( ১১ × ২০ - ৬০ × ৭)/২ |° = ১০০°

৮৩.
খাবার তৈরির জন্য কোনটি সব সময় প্রয়োজন হবে?
  1. ক) ক্ষুধা
  2. খ) থালাবাসন
  3. গ) টেবিল
  4. ঘ) খাদ্য সামগ্রী
সঠিক উত্তর:
ঘ) খাদ্য সামগ্রী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) খাদ্য সামগ্রী
ব্যাখ্যা
খাদ্য সামগ্রী না হলে খাবার তৈরি করা যায় না তাই, খাবার তৈরির জন্য খাদ্য সামগ্রী সব সময় প্রয়োজন হবে।
৮৪.
A ও B দুইটি নল দ্বারা কোন জলাধার ১২ মিনিটে ও ১৫ মিনিটে পূর্ণ হয় কিন্তু ৩য় নল C দ্বারা উহা ৬ মিনিটে খালি হয়; A ও B নলদ্বয় ৫ মিনিট একসাথে চালু থাকার পর C নলটি চালু করা হল, কত সময় পরে জলাধার খালি হবে?
  1. ক) ৩০ মিনিট
  2. খ) ৩৩ মিনিট
  3. গ) ৪৫ মিনিট
  4. ঘ) ৬৬ মিনিট
সঠিক উত্তর:
গ) ৪৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫ মিনিট
ব্যাখ্যা

৫ মিনিটে পূর্ণ হয় = ৫ ( ১/১২ + ১/১৫ ) = ৩/৪ অংশ
যখন সব নল খোলা থাকে তখন ১ মিনিটে খালি হয় ১/৬ - ( ১/১২ + ১/১৫ ) = ১/৬০
∴ ১/৬০ অংশ খালি হয় ১ মিনিটে
৩/৪ অংশ খালি হয় ( ৬০ × ৩/৪ ) = ৪৫ মিনিটে

৮৫.
বিহগ:খগ :: _____ : _____ ?
  1. ক) ঐরাবত : গরুড়
  2. খ) সুত : পক্ষী
  3. গ) পাখি : হাতি
  4. ঘ) নাগ : করেণু
সঠিক উত্তর:
ঘ) নাগ : করেণু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাগ : করেণু
ব্যাখ্যা
বিহগ, খগ, পক্ষী, গরুড় শব্দ গুলো পাখি শব্দের সমার্থক শব্দ। ঐরাবত, নাগ, করেণু শব্দ হল হাতি শব্দের সমার্থক শব্দ। অতএব, বিহগ:খগ :: নাগ : করেণু হবে।
৮৬.
৩০০ মিটার লম্বা একটি ট্রেন ৯০০ মিটার লম্বা একটি প্লাটফরম ১ মিনিট ১২ সেকেন্ডে অতিক্রম করলে ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত কি.মি. ছিল?
  1. ক) ৪৫ কি.মি./ঘণ্টা
  2. খ) ৫০ কি.মি./ঘণ্টা
  3. গ) ৫৪ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৬০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ৬০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

আমরা জানি,
বেগ ( v ) = সরণ(s)/ সময়(t)
সরণ = ৯০০ + ৩০০ = ১২০০ কি.মি.
সময় = ৭২ সে.
প্রশ্নমতে,
⇒ বেগ = ১২০০/৭২ = ৫০/৩ মি/সে 
⇒ বেগ = ৬০ কি.মি./ঘণ্টা

৮৭.
নিচের কোনটি অন্যগুলো থেকে আলাদা প্রকৃতির?
  1. ক) হকি
  2. খ) ক্রিকেট
  3. গ) টেবিল টেনিস
  4. ঘ) ফুটবল
সঠিক উত্তর:
গ) টেবিল টেনিস
উত্তর
সঠিক উত্তর:
গ) টেবিল টেনিস
ব্যাখ্যা
ফুটবল, ক্রিকেট, হকি হল মাঠের খেলা আর টেবিল টেনিস খেলার জন্য মাঠের দরকার হয় না।
৮৮.
নিচের ? স্থানে কত হবে?
  1. ক) ৮
  2. খ) ৯
  3. গ) ১০
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
চিত্রে নিচে প্রতি ধাপে ১৮ - ৩ = ১৫, ১৫ - ৩ = ১২, ১২ - ৩ = ৯। সুতরাং ? চিহ্নিত স্থানে ৯ হবে।
৮৯.
L, J, H, F………. ধারার পরবর্তী অক্ষর দুইটি কি কি হবে?
  1. ক) A, B
  2. খ) C, D
  3. গ) E, A
  4. ঘ) D, B
সঠিক উত্তর:
ঘ) D, B
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D, B
ব্যাখ্যা

L এর ১ টি অক্ষরের আগের অক্ষর J
J এর ১ টি অক্ষরের আগের অক্ষর H
H এর ১ টি অক্ষরের আগের অক্ষর F
∴ F এর ১ টি অক্ষরের আগের অক্ষর D এবং D এর ১ টি অক্ষরের আগের অক্ষর B।
∴ L, J, H, F……….ধারার পরবর্তী অক্ষর দুইটি হলে যথাক্রমে D ও B।

৯০.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ-এর মা। চ ঘ এর কন্যা। সম্পর্কে চ ক-এর কি হয়?
  1. ক) খালা
  2. খ) ফুফু
  3. গ) নানী
  4. ঘ) দাদী
সঠিক উত্তর:
খ) ফুফু
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুফু
ব্যাখ্যা
ঘ হল খ, গ ও চ এর মা। ক খ এর পুত্র। তাহলে চ ক এর ফুফু হবে।
৯১.
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
৯২.
যদি TRANSFER কে RTNAFSRE দিয়ে কোড করা হয়, তাহলে ELEPHANT এর কোড কি হবে?
  1. ক) LEPEHANT
  2. খ) LEPEAHNT
  3. গ) LEPEAHTN
  4. ঘ) ELPHANTE
সঠিক উত্তর:
গ) LEPEAHTN
উত্তর
সঠিক উত্তর:
গ) LEPEAHTN
ব্যাখ্যা

TRANSFER শব্দ কে RTNAFSRE শব্দে পরিবর্তন করার সময়
T এর স্থানে R এবং R এর স্থানে T। অনুরুপ ভাবে প্রতিটি বর্ণ একে অপরের স্থান পরির্তন করেছে।
∴ ELEPHANT  শব্দকে কোড করলে LEPEAHTN হয়।

৯৩.
নিচের চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. ক) ১৬ টি
  2. খ) ১৪ টি
  3. গ) ১৮ টি
  4. ঘ) ১২ টি
সঠিক উত্তর:
ক) ১৬ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ টি
ব্যাখ্যা

এখানে ত্রিভুজ গুলো হল ঃ ΔABC, ΔAOE, ΔAOF, ΔFOC, ΔCOD, ΔDOB, ΔEOB, ΔAOC, ΔAOB, ΔBOC, ΔACD, ΔADB, ΔAEC, ΔABF, ΔBCF, ΔBCE । মোট ১৬ টি ত্রিভুজ

৯৪.
০.৮৭৪২ - ৪১ = কত?
  1. ক) - ৩৯.০২৩৫
  2. খ) - ৪০.১২৫৮
  3. গ) ৪০.১২৫৮
  4. ঘ) - ৪০.২৩৭৯
সঠিক উত্তর:
খ) - ৪০.১২৫৮
উত্তর
সঠিক উত্তর:
খ) - ৪০.১২৫৮
ব্যাখ্যা
০.৮৭৪২ - ৪১ = - ৪০.১২৫৮
৯৫.
আখের ছোবড়া কোন কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়?
  1. ক) কর্ণফুলি পেপার মিল
  2. খ) খুলনা নিউজপ্রিন্ট মিল
  3. গ) নর্থবেঙ্গল পেপার মিল
  4. ঘ) সিলেট পাল্প এন্ড পেপার মিল
সঠিক উত্তর:
গ) নর্থবেঙ্গল পেপার মিল
উত্তর
সঠিক উত্তর:
গ) নর্থবেঙ্গল পেপার মিল
ব্যাখ্যা
পাবনা জেলার পাকশিতে অবস্থিত নর্থবেঙ্গল পেপার মিলে কাঁচামাল হিসেবে উত্তরবঙ্গের চিনিকল সমূহ হতে প্রাপ্ত আখের ছোবড়া ব্যবহৃত হয়। নর্থবেঙ্গল পেপার মিল ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৬৯ সালে উৎপাদন শুরু করে। ক্রমাগত লোকসানের জন্যে ৩০ ডিসেম্বর ২০০২ এটি বন্ধ ঘোষণা করা হয়।
কর্ণফুলী পেপার মিলে বাঁশ এবং খুলনা নিউজপ্রিন্ট মিলে সুন্দরবনের গেওয়া কাঠ ব্যবহৃত হয়।
(সূত্রঃ বিসিআইসি ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো)
৯৬.
আচিক খুসিক কোন নৃগোষ্ঠীর ভাষা?
  1. ক) ত্রিপুরা
  2. খ) গারো
  3. গ) সাঁওতাল
  4. ঘ) চাকমা
সঠিক উত্তর:
খ) গারো
উত্তর
সঠিক উত্তর:
খ) গারো
ব্যাখ্যা
আচিক খুসিক হলো গারো বা মান্দি নৃগোষ্ঠীর ভাষা। এরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে। এদের আদি নিবাস ছিল তিব্বতে। চাকমা, ত্রিপুরা এবং সাঁওতালরা যথাক্রমে চাকমা, ককবোরক ও সাঁওতালি ভাষায় কথা বলে।
(সূত্রঃ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি : সপ্তম শ্রেণী এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
৯৭.
বাংলাদেশে কোন ধরনের ধান সবচেয়ে বেশি উৎপন্ন হয়?
  1. ক) রোপা আমন
  2. খ) বোরো
  3. গ) বোনা আমন
  4. ঘ) আউশ
সঠিক উত্তর:
খ) বোরো
উত্তর
সঠিক উত্তর:
খ) বোরো
ব্যাখ্যা
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপন্ন হয় বোরো ধান। গত ২০১৮-১৯ অর্থবছরে দেশে ৪৯ লক্ষ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয় এবং এতে ২.০৩ কোটি মে. টন ধান উৎপন্ন হয় যা মোট ধান উৎপাদনের প্রায় ৫৫ ভাগ। একই সময়ে আমন ও আউস ধান উৎপাদন হয় যথাক্রমে ১.৪০ কোটি ও ২৯ লক্ষ মে. টন।
(সূত্রঃ BRRI ওয়েবসাইট)
৯৮.
বাংলাদেশে 'হোয়াইট গোল্ড' নামে পরিচিত কোনটি?
  1. ক) ইলিশ
  2. খ) চিংড়ি
  3. গ) কাঁকড়া
  4. ঘ) প্রবাল
সঠিক উত্তর:
খ) চিংড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) চিংড়ি
ব্যাখ্যা
রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জনের জন্যে বাংলাদেশে চিংড়িকে 'হোয়াইট গোল্ড' বলা হয়। চিংড়ি রপ্তানি করে ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ ৩৩.২৬৫ কোটি ইউএস ডলার আয় করে। খুলনা অঞ্চলে সর্বাধিক চিংড়ি চাষ হয়ে থাকে।
(সূত্রঃ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বনিকবার্তা)
৯৯.
'মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন -২০১২' কার্যকর হয় কবে থেকে?
  1. ক) ১ জুলাই ২০১৭
  2. খ) ১ জুলাই ২০১৮
  3. গ) ১ জুলাই ২০১৯
  4. ঘ) ১ জুলাই ২০২০
সঠিক উত্তর:
গ) ১ জুলাই ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ জুলাই ২০১৯
ব্যাখ্যা
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন -২০১২ কার্যকর হয় ১ জুলাই ২০১৯ থেকে। এ আইনটি প্রণীত হয় ২০১২ সালে। এ আইনে চারটি ভ্যাট স্তর রয়েছে। এগুলো হলো ৫, ৭.৫, ১০ এবং ১৫। এছাড়া ঔষধ, পেট্রোলিয়াম পণ্য ও আবাসন খাতের জন্যে বিশেষ ভ্যাট স্তর রয়েছে।
(সূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ড এবং মূসক ও সম্পূরক শুল্ক আইন -২০১২)
১০০.
কোনটি প্রত্যক্ষ কর?
  1. ক) আমদানি শুল্ক
  2. খ) আবগারি শুল্ক
  3. গ) মূল্য সংযোজন কর
  4. ঘ) আয়কর
সঠিক উত্তর:
ঘ) আয়কর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আয়কর
ব্যাখ্যা
যে করের বোঝা সরাসরি ব্যক্তিকে বহন করতে হয় সাধারণত তাকে প্রত্যক্ষ কর বলে। যেমনঃ আয়কর, দানকর, ভূমি উন্নয়ন কর ইত্যাদি।
অন্যদিকে সম্পূরক শুল্ক, আমদানি কর, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক ইত্যাদি হলো পরোক্ষ কর৷
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং উচ্চ মাধ্যমিক অর্থনীতি)
১০১.
বাংলাদেশে কোন জেলায় দরিদ্র জনগোষ্ঠীর পরিমাণ সবচেয়ে কম?
  1. ক) নারায়ণগঞ্জ
  2. খ) কুড়িগ্রাম
  3. গ) মুন্সিগঞ্জ
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ক) নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ক) নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় (২.৬ শতাংশ)। দ্বিতীয় কম দারিদ্র্যপূর্ণ জেলা ‍মুন্সিগঞ্জ (৩.১ শতাংশ)। তৃতীয় মাদারীপুর (৩.৭ শতাংশ)।
অন্যদিকে, দারিদ্র্য হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় (৭০.৮ শতাংশ)। দ্বিতীয় সর্বাধিক দারিদ্র্যপূর্ণ জেলা দিনাজপুর (৬৪.৩ শতাংশ)। তৃতীয় বান্দরবান (৬৩.২ শতাংশ)।
(সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
১০২.
বাংলাদেশ প্রথম কোন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?
  1. ক) প্যারিস
  2. খ) টোকিও
  3. গ) লস অ্যাঞ্জেলেস
  4. ঘ) এথেন্স
সঠিক উত্তর:
গ) লস অ্যাঞ্জেলেস
উত্তর
সঠিক উত্তর:
গ) লস অ্যাঞ্জেলেস
ব্যাখ্যা
১৯৮৪ সালের ২৮ জুলাই থেকে ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে অনুষ্ঠিত ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আসরে বাংলাদেশ প্রথম অংশ নেয়। তারপর থেকে প্রতিটি আসরেই বাংলাদেশ অংশ নিয়ে আসছে।
(সূত্র: অলিম্পিক ওয়েবসাইট)
১০৩.
একুশ দফার প্রথম দাবী ছিলো কোনটি?
  1. ক) সংসদীয় গণতন্ত্র প্রবর্তন
  2. খ) আঞ্চলিক স্বায়ত্তশাসন
  3. গ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
  4. ঘ) জমিদারী প্রথা উচ্ছেদ করা
সঠিক উত্তর:
গ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যা
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের পক্ষ থেকে একুশ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হয়। এর প্রথম দফা বা দাবী ছিলো বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা।
এছাড়া অন্যান্য দাবীর মধ্যে প্রাদেশিক স্বায়ত্তশাসন, বিনা ক্ষতিপূরণে জমিদারী প্রথা বিলুপ্ত করা, অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন প্রভৃতি অন্যতম।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৪.
মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন কে?
  1. ক) খন্দকার মুশতাক আহমেদ
  2. খ) এএইচএম কামরুজ্জামান
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) এম মনসুর আলী
সঠিক উত্তর:
খ) এএইচএম কামরুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
খ) এএইচএম কামরুজ্জামান
ব্যাখ্যা
১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী সরকার গঠিত হয় যা ১৭ এপ্রিল শপথ গ্রহণ করে। এই সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ। উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
অর্থ ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম মনসুর আলী। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এএইচএম কামরুজ্জামান এবং পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৫.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নং সেক্টরের অধীন ছিলো?
  1. ক) ১১ নং সেক্টর
  2. খ) ২ নং সেক্টর
  3. গ) ৩ নং সেক্টর
  4. ঘ) ৮ নং সেক্টর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ নং সেক্টর
ব্যাখ্যা
১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১টি সেক্টরে ভাগ করে। এর মধ্যে ফেনী নদী থেকে উত্তর দিকে আখাউড়া-ভৈরব রেললাইন পর্যন্ত বৃহত্তর নোয়াখালী, ‍বৃহত্তর কুমিল্লা, ফরিদপুর জেলার অংশ বিশেষ এবং ঢাকা শহর নিয়ে ২ নং সেক্টর গঠিত হয়।
২ নং সেক্টরের কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশারফ এবং মেজর এটিএম হায়দার।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
১০৬.
বাংলার শেষ স্বাধীন সুলতান কে?
  1. ক) নাসিরউদ্দিন মাহমুদ শাহ
  2. খ) জালালুদ্দিন ফতেহ শাহ
  3. গ) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
  4. ঘ) সিরাজউদ্দৌলা
সঠিক উত্তর:
গ) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) গিয়াসউদ্দিন মাহমুদ শাহ
ব্যাখ্যা
১৩৩৮ সালে ফখরুদ্দিন মুবারক শাহ সোনারগাঁওয়ে যে স্বাধীন সুলতানি যুগের সূচনা করেছিলেন ১৫৩৮ সালে গিয়াসউদ্দিন মাহমুদ শাহের মৃত্যুর মধ্য দিয়ে তার অবসান ঘটে।
১৫৩৮ সালে শেরশাহ গৌড় দখল করে বাংলায় আফগানি শাসনের সূত্রপাত করেন। গিয়াসউদ্দিন মাহমুদ শাহ ছিলেন আলাউদ্দিন হোসেন শাহী বংশের শেষ সুলতান।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
১০৭.
ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের সর্বশেষ অধরা সাংস্কৃতিক ঐতিহ্য কোনটি?
  1. ক) বাউল গান
  2. খ) জামদানি
  3. গ) শীতল পাটি
  4. ঘ) মঙ্গল শোভাযাত্রা
সঠিক উত্তর:
গ) শীতল পাটি
উত্তর
সঠিক উত্তর:
গ) শীতল পাটি
ব্যাখ্যা
বর্তমানে ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা ৪টি। এগুলো হলো বাউল গান (২০০৮), জামদানি বুনন শিল্প (২০১৩), পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা (২০১৬) এবং সিলেটের শীতল পাটি বুনন শিল্প (০৬ ডিসেম্বর, ২০১৭)।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
১০৮.
কোনটি বাংলাদেশ সরকারের মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর?
  1. ক) বিভাগীয় প্রশাসন
  2. খ) জেলা প্রশাসন
  3. গ) উপজেলা প্রশাসন
  4. ঘ) ইউনিয়ন পরিষদ
সঠিক উত্তর:
গ) উপজেলা প্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) উপজেলা প্রশাসন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর দুটি স্তর রয়েছে। প্রথম স্তরটি হলো কেন্দ্রীয় প্রশাসন বা সচিবালয় এবং দ্বিতীয়টি হলো মাঠ প্রশাসন। বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নিয়ে মাঠ প্রশাসন গঠিত। এর সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। ইউনিয়ন পরিষদ স্থানীয় শাসনব্যবস্থার সর্বনিম্ন স্তর।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১০৯.
আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন কে?
  1. ক) আব্দুল হামিদ খান ভাসানী
  2. খ) আব্দুস সালাম খান
  3. গ) শামসুল হক
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
গ) শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
গ) শামসুল হক
ব্যাখ্যা
১৯৪৯ সালের ২৩শে জুন আওয়ামী ‍মুসলিম লীগ গঠিত হয়। এর প্রথম কমিটিতে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক।
১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামীলীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের ১৯ মার্চ তিনি আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন।
(সূত্রঃ অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাপিডিয়া)
১১০.
আইন প্রণয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
  1. ক) মন্ত্রীসভা
  2. খ) আইনসভা
  3. গ) আইন মন্ত্রণালয়
  4. ঘ) আইন কমিশন
সঠিক উত্তর:
খ) আইনসভা
উত্তর
সঠিক উত্তর:
খ) আইনসভা
ব্যাখ্যা
আইন প্রণয়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইনসভা। বাংলাদেশে আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত। যেকোন ধরনের সরকারি আইন প্রণয়নের দায়িত্ব সংসদের উপর ন্যস্ত। আইনসভার পরেই আইন প্রণয়নে মন্ত্রিসভার ভূমিকা মুখ্য।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
১১১.
আসিয়ান জোট গঠিত হয় কবে?
  1. ক) ১৯৬৩ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৬৭ সালে
ব্যাখ্যা
১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মধ্যে সম্পাদিত ব্যাংকক ডিক্লারেশনের মাধ্যমে Associaion of South East Asian Nations (ASEAN) প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১০টি।
(সূত্র: আসিয়ান ওয়েবসাইট)
১১২.
কোন দেশটি নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপের সদস্য নয়?
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপ হলো অভিজাত পরমাণু ক্লাব। এটি ১৯৭৪ সালে ভারতের পরমাণু বোমার পরিক্ষার প্রেক্ষাপটে গঠিত হয়। অস্ট্রেলিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা সহ এনএসজি'র বর্তমান সদস্য সংখ্যা ৪৮টি।
ভারত দীর্ঘদিন ধরে নিউক্লিয়ার সাপ্লাইয়ার গ্রুপের সদস্য হওয়ার চেষ্টা চালিয়ে আসছে। কিন্তু চীনের বিরোধিতায় তা সম্ভব হয়নি। এনএসজি পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্যে পরমাণু সংশ্লিষ্ট বিষয়াদির রপ্তানি ও সম্প্রসারণ নিয়ন্ত্রণ বিষয়ে কাজ করছে।
(সূত্রঃ এনএসজি ওয়েবসাইট)
১১৩.
ইসরাইলের আইনসভা কি নামে পরিচিত?
  1. ক) ডায়েট
  2. খ) ডুমা
  3. গ) নেসেট
  4. ঘ) ফোকেটিং
সঠিক উত্তর:
গ) নেসেট
উত্তর
সঠিক উত্তর:
গ) নেসেট
ব্যাখ্যা
ইসরায়েল আইনসভা নেসেট নামে পরিচিত। এর আসন সংখ্যা ১২০টি। অন্যদিকে ডায়েট, ডুমা এবং ফোকেটিং যথাক্রমে জাপান, রাশিয়া এবং ডেনমার্কের আইনসভা।
(সূত্রঃ সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
১১৪.
রাফায়েল কোন দেশের তৈরি যুদ্ধবিমান?
  1. ক) রাশিয়া
  2. খ) সুইডেন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
দ্য ড্যাসাল্ট রাফায়েল হলো ফ্রান্সের ড্যাসাল্ট অ্যাভিয়েশন কোম্পানি কর্তৃক ডিজাইনকৃত ও তৈরিকৃত চতুর্থ প্রজন্মের অত্যাধুনিক মাল্টিরোল যুদ্ধবিমান। ফ্রান্সের বিমান বাহিনীতে প্রথম ২০০৪ সালে রাফায়েল যুদ্ধবিমান সংযুক্ত হয়।
এছাড়া কাতার, মিসর ও ভারত এই বিমান ক্রয়ের জন্যে ড্যাসাল্ট অ্যাভিয়েশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ড্যাসাল্ট কোম্পানি ভারতের নিকট ৫টি রাফায়েল বিমান হস্তান্তর করে।
(সূত্রঃ ড্যাসাল্ট অ্যাভিয়েশন ওয়েবসাইট)
১১৫.
ক্রিমিয়া যুদ্ধে কোন দেশটি পরাজিত হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইংল্যান্ড
  3. গ) রাশিয়া
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
১৮৫৩-১৮৫৬ সময়ে ইংল্যান্ড, ফ্রান্স ও তুরস্কের যৌথ বাহিনী এবং রাশিয়ার মধ্যে ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয়। এই ‍যুদ্ধে ইংল্যান্ড, ফ্রান্স ও তুরস্কের মিলিত শক্তির নিকট রাশিয়া পরাজিত হয়। ১৮৫৬ সালের ৩০ মার্চ প্যারিস শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে।
ক্রিমিয়া যুদ্ধের সাথে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের নাম জড়িত। ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের নিকট থেকে ক্রিমিয়া দখল করে নেয়।
(সূত্র: হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড)
১১৬.
কোন চুক্তির মাধ্যমে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের সীমানা নির্ধারিত হয়?
  1. ক) প্যারিস চুক্তি
  2. খ) জেনেভা চুক্তি
  3. গ) গুড ফ্রাইডে ট্রিটি
  4. ঘ) লুজান চুক্তি
সঠিক উত্তর:
ঘ) লুজান চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লুজান চুক্তি
ব্যাখ্যা
১৯২৩ সালের ২৪ জুলাই প্রথম বিশ্বযুদ্ধের মিত্র শক্তির ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, জাপান, গ্রিস, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া প্রভৃতি দেশের সাথে তুরস্কের স্বাক্ষরিত লুজান চুক্তির ফলে বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়।
এই চুক্তির ফলে সিরিয়া, ইরাক, আর্মেনিয়া প্রভৃতি সাবেক অটোমান সাম্রাজ্যের এলাকার উপর থেকে তুরস্ক তার দাবী তুলে নিতে বাধ্য হয়। ঈজিয়ান সাগরে অবস্থিত তুরস্কের নিয়ন্ত্রণাধীন দ্বীপসমূহ গ্রিসকে দেওয়া হয়। এছাড়াও আরো কতিপয় বিধি নিষেধ আরোপিত হয়। আন্তর্জাতিক নিয়মানুসারে ২০২৩ সালে এই চুক্তির মেয়াদ অবসান হবে।
(সূত্র: হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড)
১১৭.
কত সালে হিন্দু উগ্রপন্থীরা বাবরি মসজিদ ধ্বংস করে?
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
বাবরি মসজিদ ভারতের উত্তর প্রদেশের অযোধ্যা জেলায় অবস্থিত। এটি ১৫২৮ সালে মুঘল সম্রাট বাবরের নামে তার সেনাপতি মীর বাকি নির্মাণ করেন। তবে হিন্দুরা মসজিদ নির্মাণের স্থানটিকে তাদের দেবতা রামের জন্মস্থান হিসেবে দাবী করে। এর এক পর্যায়ে ১৯৯২ সালের ৬ ডিসেম্বর হিন্দু উগ্রপন্থীরা বাবরি মসজিদ ধ্বংস করে। ২০১৯ সালের ৯ নভেম্বর ভারতের সুপ্রিমকোর্ট বাবরি মসজিদের জমিতে রামমন্দির নির্মাণের রায় প্রদান করে।
(সূত্র: দৈনিক যুগান্তর)
১১৮.
বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ, জন হপকিন্স বিশ্বাবিদ্যালয়ের সেন্টার ফর হেলথ সিকিউরিটি এবং ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট যৌথভাবে ২০১৯ প্রথমবারের মতো বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচক প্রকাশ করে। এতে ১৯৫ টি দেশের মধ্যে স্বাস্থ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বনিম্ন দেশ নিরক্ষীয় গিনি। বাংলাদেশের অবস্থান ১১৩তম।
(সূত্র: ghsindex ওয়েবসাইট)
১১৯.
সংযুক্ত আরব আমিরাত কর্তৃক মঙ্গলগ্রহের উদ্দেশ্যে প্রেরিত মহাকাশযানের মিশনের নাম কি?
  1. ক) পাথফাইন্ডার
  2. খ) বোরাক
  3. গ) আমাল
  4. ঘ) আসমান
সঠিক উত্তর:
গ) আমাল
উত্তর
সঠিক উত্তর:
গ) আমাল
ব্যাখ্যা
২০ জুলাই ২০২০ জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে প্রথম আরবদেশ হিসেবে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে সংযুক্ত আরব আমিরাত। এই মিশনের নাম আমাল বা আশা বা হোপ মিশন।
সবকিছু ঠিকঠাক মতো হলে ২০২১ সালের ফেব্রুয়ারিতে এটি মঙ্গলগ্রহের কক্ষপথে পৌছবে। এই মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা। এই অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি নামের এক আরব নারী। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তা প্রদান করে।
(সূত্রঃ বিবিসি বাংলা এবং আল জাজিরা)
১২০.
পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি?
  1. ক) কল-কারখানার ধোঁয়া
  2. খ) বনভূমি ধ্বংস
  3. গ) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার
  4. ঘ) রাসায়নিক পদার্থের ব্যবহার
সঠিক উত্তর:
খ) বনভূমি ধ্বংস
উত্তর
সঠিক উত্তর:
খ) বনভূমি ধ্বংস
ব্যাখ্যা
পরিবেশ দূষণের জন্যে প্রধানত দায়ী বনভূমি উজারকরণ। জনসংখ্যার আধিক্য, শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে বনভূমি ধ্বংস হচ্ছে। যার কারণে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। জাতিসংঘের মতে বিগত এক দশক ধরে প্রতি মিনিটে প্রায় ৮ হেক্টর করে বনভূমি ধ্বংস হয়েছে। পরিবেশ দূষণের অন্যান্য কারণের মধ্যে রয়েছে কল কারখানার ধোঁয়া, জীবাশ্ম জ্বালানী ও রাসায়নিক পদার্থের ব্যবহার প্রভৃতি।
(সূত্র: মাধ্যমিক বিজ্ঞান এবং FAO ওয়েবসাইট)
১২১.
খলিফা হাফতার কোন দেশের বিদ্রোহী সরকারের নেতা?
  1. ক) সিরিয়া
  2. খ) ইয়েমেন
  3. গ) লিবিয়া
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
গ) লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) লিবিয়া
ব্যাখ্যা
খলিফা হাফতার লিবিয়ার বিদ্রোহী সরকারের নেতা। জাতিসংঘ সমর্থিত ত্রিপোলিভিত্তিক গভর্নমেন্ট অব ন্যাশনাল অ্যাকর্ড (জিএনএ) সরকারের বিরুদ্ধে খলিফা হাফতারের নেতৃত্বাধীন মিলিশিয়ারা দেশটির পূর্বাঞ্চলেরে বিস্তৃর্ণ এলাকা দখল করে রেখেছে।
ফ্রান্স, রাশিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত প্রভৃতি দেশ খলিফা হাফতারকে সমর্থন দিচ্ছে। হাফতারের নিয়ন্ত্রণাধীন মিজদা শহরে গত ২৮ মে ২৬ বাংলাদেশি সহ ৩০ জন অভিবাসীকে হত্যা করা হয়।
(সূত্র: বিবিসি বাংলা)
১২২.
বাকু কোন দেশের রাজধানী?
  1. ক) আর্মেনিয়া
  2. খ) জর্জিয়া
  3. গ) আজারবাইজান
  4. ঘ) কিরগিজস্তান
সঠিক উত্তর:
গ) আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
গ) আজারবাইজান
ব্যাখ্যা
বাকু আজারবাইজানের রাজধানী শহর। অন্যদিকে জর্জিয়া, আর্মেনিয়া ও কিরগিজস্তানের রাজধানী যথাক্রমে তিবলিশি, ইয়েরেভান এবং বিশকেক।
(সূত্র: ওয়ার্ল্ড এটলাস)
১২৩.
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ কমিটি কোনটি?
  1. ক) UZDMC
  2. খ) NDMAC
  3. গ) NDMC
  4. ঘ) DDMC
সঠিক উত্তর:
গ) NDMC
উত্তর
সঠিক উত্তর:
গ) NDMC
ব্যাখ্যা
বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বোচ্চ কমিটি হলো NDMC (National Disaster Management Council) যার প্রধান হলেন প্রধানমন্ত্রী। এটি দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও আইনের বিষয়ে সিদ্ধান্তগ্রহণ এবং দুর্যোগকালীন সময়ে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।
NDMAC হলো National Disaster Management Advisory Committee. DDMC হলো District Disaster Management Committee. UZDMC হলো Upazila Disaster Management Committee.
(সূত্রঃ দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা - ২০১৫)
১২৪.
কোনটি জলবায়ুর উপাদান নয়?
  1. ক) বায়ুর চাপ
  2. খ) বায়ুপ্রবাহ
  3. গ) সমুদ্রস্রোত
  4. ঘ) বারিপাত
সঠিক উত্তর:
গ) সমুদ্রস্রোত
উত্তর
সঠিক উত্তর:
গ) সমুদ্রস্রোত
ব্যাখ্যা
আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলোঃ বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা এবং বারিপাত বা বৃষ্টিপাত। সমুদ্রস্রোত আবহাওয়া ও জলবায়ুর নিয়ামক, উপাদান নয়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১২৫.
বাংলাদেশের কোথায় লোহা খনির সন্ধান পাওয়া গেছে?
  1. ক) নওগাঁ
  2. খ) দিনাজপুর
  3. গ) জামালপুর
  4. ঘ) ময়মনসিংহ
সঠিক উত্তর:
খ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) দিনাজপুর
ব্যাখ্যা
সম্প্রতি দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসবপুর গ্রামে দেশের প্রথম লোহা খনি আবিষ্কার করে ভূতাত্ত্বিক জরিপ অদিদপ্তর বা জিএসবি। ১৮ জুন ২০১৯ এ খনি আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এতে উন্নত মানের ম্যাগনেটাইট রয়েছে বলে জিএসবি জানায়।
(সূত্রঃ দৈনিক প্রথম আলো, ১৮ জুন ২০১৯)
১২৬.
মহাকাশে পাঠানো স্যাটেলাইট কোন স্তরে অবস্থান করে?
  1. ক) ট্রপোমন্ডল
  2. খ) মেসোমন্ডল
  3. গ) তাপমন্ডল
  4. ঘ) এক্সোমন্ডল
সঠিক উত্তর:
গ) তাপমন্ডল
উত্তর
সঠিক উত্তর:
গ) তাপমন্ডল
ব্যাখ্যা
মহাকাশে পাঠানো স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহসমূহ তাপমন্ডলে অবস্থান করে। তাপমন্ডলের বিস্তৃতি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ৮০ কি.মি. থেকে ৫০০ কি.মি. এর মধ্যে। রকেটও এ স্তর দিয়ে চলাচল করে।
তাপমন্ডলের নিচের অংশ আয়নমন্ডল নামে পরিচিত যেখানে পৃথিবী থেকে প্রেরিত বেতার তরঙ্গ বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে। পৃথিবীর দিকে ধেয়ে আসা উল্কাপিণ্ড এই স্তরেই পুড়ে যায়। এটি বায়ুমন্ডলের চতুর্থ স্তর।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১২৭.
প্রতিবছর কোন ধরনের দূষণে পৃথিবীতে সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায়?
  1. ক) মাটি দূষণ
  2. খ) শব্দ দূষণ
  3. গ) বায়ু দূষণ
  4. ঘ) পানি দূষণ
সঠিক উত্তর:
গ) বায়ু দূষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়ু দূষণ
ব্যাখ্যা
বিশ্বে প্রতিবছর সর্বাধিক সংখ্যক মানুষ মারা যায় বায়ুদূষণের কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে প্রতিবছর মোট মৃতের সংখ্যার ৮ জনের ১ জন মারা যায় বায়ুদূষণের ফলে।
এছাড়া বায়ুদূষণের ফলে মানুষের মাথাপিছু গড় আয়ুষ্কাল ২.৯ বছর হ্রাস পাচ্ছে। ল্যানসেট সাময়িকী’র তথ্যমতে বায়ুদূষণের পর পানি দূষণ দ্বিতীয় সর্বাধিক সংখ্যক মানুষের মৃত্যুর কারণ।
(সূত্রঃ বিশ্বস্বাস্থ্য সংস্থা ও ল্যানসেট সাময়িকী)
১২৮.
বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্যটি অবস্থিত?
  1. ক) মিজোরাম
  2. খ) মেঘালয়
  3. গ) নাগাল্যান্ড
  4. ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর:
খ) মেঘালয়
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘালয়
ব্যাখ্যা
বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ ও সিকিম রাজ্য অবস্থিত। পশ্চিমে পশ্চিমবঙ্গ রাজ্য, পূর্বে ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড, মনিপুর এবং মিজোরাম রাজ্য অবস্থিত। এছাড়া বাংলাদেশের দক্ষিণ দিকে ভারত মহাসাগরে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড এটলাস)
১২৯.
ব্ল্যাক ফরেস্ট পর্বত কোন দেশে অবস্থিত?
  1. ক) জার্মানি
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ক) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি
ব্যাখ্যা
ব্ল্যাক ফরেস্ট পর্বত জার্মানি অবস্থিত। উৎপত্তিগত ভাবে ব্ল্যাক ফরেস্ট চ্যুতি-স্তূপ জাতীয় পর্বত। এই পর্বত থেকে দানিয়ুব নদীর উৎপত্তি হয়েছে। রাশিয়ায় ইউরাল পর্বত অবস্থিত।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং ওয়ার্ল্ড এটলাস)
১৩০.
কোনটি সভ্য সমাজের মানদণ্ড?
  1. ক) গণতন্ত্র
  2. খ) আইনের শাসন
  3. গ) পুঁজিবাদী ব্যবস্থা
  4. ঘ) উদারতাবাদ
সঠিক উত্তর:
খ) আইনের শাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) আইনের শাসন
ব্যাখ্যা
সভ্য সমাজের গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো আইনের শাসন। আইনের শাসনের অর্থ আইনের চোখে সকলে সমান, কেউ আইনের উর্ধ্বে নয়। আইনের শাসন ব্যতীত সাম্য, স্বাধীনতা এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠা লাভ করতে পারে না।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
১৩১.
ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসনের রক্ষাকবচ হিসেবে কাজ করে?
  1. ক) সংবাদ মাধ্যম
  2. খ) বিচার বিভাগ
  3. গ) সিভিল সোসাইটি
  4. ঘ) অবাধ তথ্য প্রবাহ
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিচার বিভাগ
ব্যাখ্যা
বিচার বিভাগ একটি দেশের ন্যায়বিচারের মানদণ্ড। এটি রাষ্ট্রের নাগরিকদের মৌলিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতা রক্ষা, আইনের শাসন বজায় রাখা, সংবিধানকে সমুন্নত রাখা সহ অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১৩২.
সুবর্ণ-মধ্যক একটি-
  1. ক) একটি জ্যোতিষ্ক
  2. খ) একটি দার্শনিক ধারণা
  3. গ) গাণিতিক পরিভাষা
  4. ঘ) বিষমবাহু ত্রিভূজের মধ্যমা
সঠিক উত্তর:
খ) একটি দার্শনিক ধারণা
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি দার্শনিক ধারণা
ব্যাখ্যা
সুবর্ণ মধ্যক বা গোল্ডেন মিন (Golden Mean) হলো একটি দার্শনিক মতবাদ যা গ্রিক দার্শনিক এরিষ্টটল ব্যাখ্যা করেন। দুটি চরম পন্থার মধ্যবর্তী কোন পন্থাকে সুবর্ণ মধ্যক বলে।
(সূত্রঃ ব্রিটানিকা)
১৩৩.
কোনটি নাগরিকের কর্তব্যের মধ্যে পড়ে না?
  1. ক) রাষ্ট্রের প্রতি আনুগত্য
  2. খ) স্বাধীনভাবে চলাফেরা করা
  3. গ) আইন মান্য করা
  4. ঘ) নিয়মিত কর প্রদান করা
সঠিক উত্তর:
খ) স্বাধীনভাবে চলাফেরা করা
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাধীনভাবে চলাফেরা করা
ব্যাখ্যা
রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন, আইন মান্য করা, নিয়মিত কর প্রদান করা প্রভৃতি রাষ্ট্রের প্রতি নাগরিকদের আইনগত কর্তব্য। অন্যদিকে স্বাধীনভাবে চলাফেরা করা নাগরিকের সামাজিক অধিকার।
(সূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেনী)
১৩৪.
মানবীয় আচরণের ভালো-মন্দ নির্দেশ করে কোনটি?
  1. ক) সাম্য
  2. খ) আইন
  3. গ) মূল্যবোধ
  4. ঘ) সুশাসন
সঠিক উত্তর:
গ) মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) মূল্যবোধ
ব্যাখ্যা
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতি পার্থক্যকারী হলো মূল্যবোধ। এর মাধ্যমে মানবীয় উত্তম গুণাবলি স্পষ্টতা লাভ করে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)