পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা - ১: টপিক: বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ ও আলোচ্য বিষয়, বাংলা লিপি, উপাদান ও উপকরণ [লাইভ ক্লাস - ১ ও ২]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
  1. ক) বাংলা ও উর্দু
  2. খ) বাংলা ও অসমিয়া
  3. গ) বাংলা ও হিন্দি
  4. ঘ) বাংলা ও সংস্কৃত
সঠিক উত্তর:
খ) বাংলা ও অসমিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলা ও অসমিয়া
ব্যাখ্যা
বঙ্গকামরূপি ভাষা থেকে জন্ম বলে বাংলাকে অসমিয়া ভাষার সহোদর বা বোন বলা হয়।

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
চলিত ভাষার প্রবর্তক কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) রামমোহন রায়
  3. গ) প্রমথ চৌধুরী
  4. ঘ) হুমায়ূন আহমেদ
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
১৯১৪ খ্রিষ্টাব্দে সবুজপত্র পত্রিকার মাধ্যমে বাংলা চলিতগদ্য রীতির প্রবর্তন করেন প্রমথ চৌধুরী।

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
ভাষা হলো -
  1. ক) উচ্চারণের প্রতীক
  2. খ) ভাব প্রকাশের মাধ্যম
  3. গ) কণ্ঠের উচ্চারণ
  4. ঘ) ধ্বনির সমষ্টি
সঠিক উত্তর:
খ) ভাব প্রকাশের মাধ্যম
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাব প্রকাশের মাধ্যম
ব্যাখ্যা
 ভাব প্রকাশের মাধ্যম হলো ভাষা, তবে কণ্ঠ নিঃসৃত অর্ধবোধক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে। 

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
'The Origin and Development of Bengali Language' গ্রন্থটি রচনা করেছেন -
  1. ক) ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
  2. খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  3. গ) হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঘ) স্যার জর্জ গ্রিয়ারসন
সঠিক উত্তর:
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
খ) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
শিক্ষাবিদ, ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক সুনীতিকুমার চট্টোপাধ্যায় ১৮৯০ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। 
- তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং সকল পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের পরিচয় দেন।
- ১৯১৯ সালে তিনি ভারত সরকারের বৃত্তি নিয়ে লন্ডন যান এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ফোনেটিক্সে ডিপ্লোমা ও ডিলিট (১৯২১) ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ‘Origin and Development of Bengali Language’। 
- তিনি তাঁর ‘Origin and Development of Bengali Language’ (ODBL)  নামক বিখ্যাত গ্রন্থে চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম আলোচনা করেন। 
- সুনীতিকুমার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় ৩৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।
- তাঁর বিখ্যাত রচনা হলো ‘Origin and Development of Bengali Language’ (ODBL) এটি প্রকাশিত হওয়ার পরপরই তাঁর খ্যাতি দেশবিদেশে ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ তাঁকে ‘ভাষাচার্য’ উপাধিতে ভূষিত করেন।

- তাঁর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো:
- Bengali Phonetic Reader (১৯২৮),
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা (১৯২৯),
- পশ্চিমের যাত্রী (১৯৩৮),
- ভারতের ভাষা ও ভাষা সমস্যা (১৯৪৪),
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ (১৯৪৫),
- ভারত সংস্কৃতি (১৯৫৭),
- সংস্কৃতি কী (১৯৬১),
- Languages and Literatures of Modern India (১৯৬৩),
- World Literature and Tagore (১৯৭১),
- রবীন্দ্রসঙ্গমে,
- ইউরোপ ভ্রমণ,
- দ্বীপময় ভারত ও শ্যামদেশ ইত্যাদি

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।
.
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন্ পদে বেশি দেখা যায়?
  1. ক) বিশেষণ ও ক্রিয়া
  2. খ) বিশেষ্য ও বিশেষণ
  3. গ) ক্রিয়া ও সর্বনাম
  4. ঘ) বিশেষ্য ও ক্রিয়া
সঠিক উত্তর:
গ) ক্রিয়া ও সর্বনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিয়া ও সর্বনাম
ব্যাখ্যা
সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হয় ক্রিয়া ও সর্বনাম পদে। তবে অন্যান্য পদেও পার্থক্য হয়।

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
বিশুদ্ধ চলিত ভাষা কোনটি?
  1. ক) সামনে একটা বাঁশ বাগান পড়ল।
  2. খ) সামনে কতিপয় বাঁশ বাগান পড়ল।
  3. গ) সামনে একটা বাঁশ বাগান পড়িল।
  4. ঘ) সম্মুখে একটা বাঁশ বাগান পড়িল।
সঠিক উত্তর:
ক) সামনে একটা বাঁশ বাগান পড়ল।
উত্তর
সঠিক উত্তর:
ক) সামনে একটা বাঁশ বাগান পড়ল।
ব্যাখ্যা
 অপশনগুলো লক্ষ করলে দেখা যাবে প্রথম অপশন ছাড়া অন্যগুলোতে সাধু ভাষার ক্রিয়াপদ বা শব্দ আছে। যেমন : কতিপয়, পড়িল। 

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
রুপতত্ত্বের অপর নাম কী?
  1. ক) ধ্বনিতত্ত্ব
  2. খ) বাক্যতত্ত্ব
  3. গ) শব্দতত্ত্ব
  4. ঘ) পদক্রম
সঠিক উত্তর:
গ) শব্দতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) শব্দতত্ত্ব
ব্যাখ্যা
শব্দের অর্থযুক্ত ক্ষুদ্রতম অংশকে রূপও বলা হয়, তাই শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব। 

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় -
  1. ক) বর্ণ
  2. খ) পদ
  3. গ) কারক
  4. ঘ) সমাস
সঠিক উত্তর:
ক) বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ণ
ব্যাখ্যা
শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ/ধ্বনি। 

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
বাংলা ব্যাকরণ প্রথম যে ভাষায় লেখা হয় -
  1. ক) ইংরেজি
  2. খ) ফারসি
  3. গ) সংস্কৃত
  4. ঘ) পোর্তগিজ
সঠিক উত্তর:
ঘ) পোর্তগিজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পোর্তগিজ
ব্যাখ্যা
- ম্যানোয়েল দ্যা আসসুম্পসাঁউ পোর্তগিজ ভাষায় রচিত Vocabulario em Idioma Bengalla E Portugues (1743) গ্রন্থের একটা অধ্যায়ে পুর্তগিজ ভাষায় প্রথম বাংলা ভাষার ব্যাকরণ লেখেন।
- কিন্তু সেটা কোনো গ্রন্থ ছিল না, একটা অধ্যায় ছিল মাত্র।

- বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ লেখেন এন বি (নাথায়িল ব্রাসি) হ্যালহেড। এটি ইংরেজিতে লেখা হয়।
- এই বইয়ের নাম ছিল - A Grammar of the Bengal Language (1778)।

- আর বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম লেখেন রাজা রামমোহন রায়।
- এই বইয়ের নাম ছিল ‘গোড়ীয় ব্যাকরণ’ (১৮৩৩)।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং নবম-দশম শ্রেণির ‘বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি।
১০.
'চকিত হইয়া’-এর চলিত রূপ -
  1. ক) চকিত হয়ে
  2. খ) চকিত হইয়া
  3. গ) চকিতে
  4. ঘ) চমকে
সঠিক উত্তর:
ঘ) চমকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চমকে
ব্যাখ্যা
চকিত হইয়া’ দুটি শব্দ হলেও চমকে শব্দটি দিয়ে দুটির শব্দের অর্থ পূরণ করতে পারছে। 

উৎস : ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ব্যাকরণ, ড. শাজাহান মনির, বাংলা একাডেমি প্রমিত বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।