পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ১১ টপিক: আন্তর্জাতিক সংগঠনসমূহ, জাতিপুঞ্জ, জাতিসংঘ এবং বিশ্ব ব্যাংক, আই.এম.এফ WTO, UNDP, SDG, Commonwealth of Nations, OIC এবং আঞ্চলিক জোট, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান, ইউনিয়ন, আরব লীগ, ASEAN, SAARC, SCO, GCC [Live Class – 19 20& 21]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
লীগ অব নেশনস কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১০ জানুয়ারি ১৯১৮ সালে
  2. ১০ জানুয়ারি ১৯১৯ সালে
  3. ১০ জানুয়ারি ১৯২০ সালে
  4. ১০ জানুয়ারি ১৯২৪ সালে
ব্যাখ্যা
লীগ অব নেশনস:
- জাতিসংঘের পূর্বসূরি লীগ অব নেশনস ছিল একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা। 
- এটি প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর জয়ী মিত্র শক্তিগুলোর উদ্যোগে ১০ জানুয়ারি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বযুদ্ধে যে ভয়াবহ প্রাণহানি ও ধ্বংস ঘটেছিল, তা দেখে মানুষ ভবিষ্যতে এমন যুদ্ধ রোধ করার জন্য একটি কার্যকর উপায়ের দাবি জানাতে থাকে।
- এই দাবির গুরুত্ব এত বেশি ছিল যে ১৯১৯ সালের জানুয়ারিতে প্যারিস শান্তি সম্মেলন শুরু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সকল পক্ষ লীগ অব নেশনসের সনদের (Covenant) বিষয়ে একমত হয়।
- যদিও লীগ অব নেশনস প্রতিষ্ঠাতাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তবুও এর প্রতিষ্ঠা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত।
- পরবর্তীতে ১৯৪৬ সালের ১৯ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এটি বিলুপ্ত ঘোষণা করা হয়, এবং এর সব ক্ষমতা ও দায়িত্ব নবগঠিত জাতিসংঘে (United Nations) হস্তান্তর করা হয়।

উৎস: Britannica.
.
IBRD কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৬০ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD): 
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
.
বর্তমানে কমনওয়েলথের প্রধান কে? [মে, ২০২৫]
  1. রাণী দ্বিতীয় এলিজাবেথ
  2. ডোনাল্ড ট্রাম্প
  3. কিয়ার স্টারমার
  4. রাজা তৃতীয় চার্লস
ব্যাখ্যা
কমনওয়েলথ: 
- প্রায় ২.৭ বিলিয়ন মানুষের আবাসস্থল কমনওয়েলথভুক্ত।
- সদস্যদের মধ্যে রয়েছে উন্নত অর্থনীতি সম্পন্ন দেশ এবং উন্নয়নশীল দেশ—৩৩টি দেশই ছোট রাজ্য, যার মধ্যে অনেকগুলোই দ্বীপ রাষ্ট্র।
- এই সংগঠনের মূল্যবোধ ও নীতিমালা "কমনওয়েলথ চার্টার"-এ তুলে ধরা হয়েছে।
- কমনওয়েলথের শিকড় ব্রিটিশ সাম্রাজ্যের সময়ে, তবে আজকের দিনে যেকোনো দেশ এই সংগঠনে যোগ দিতে পারে।
- ২০২২ সালে গ্যাবন ও টোগো সর্বশেষ সদস্য হিসেবে যোগ দেয়।
- নাউরু (Nauru) হলো সবচেয়ে ছোট সদস্য দেশ, যার জনসংখ্যা মাত্র ১০,০০০।
- ভারত হলো সবচেয়ে জনবহুল দেশ, যার জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি।
- রাজা তৃতীয় চার্লস (King Charles III) বর্তমানে কমনওয়েলথের প্রধান।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট।
.
বৈশ্বিক বাণিজ্য নিয়ে কাজ করে কোন সংস্থা?
  1. IMF
  2. WTO
  3. UNDP
  4. UNEP
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO):
- বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization - WTO) হলো একমাত্র বৈশ্বিক আন্তর্জাতিক সংস্থা যা দেশগুলোর মধ্যে বাণিজ্য নিয়ম নিয়ে কাজ করে।
- এর মূল উদ্দেশ্য হলো দেশগুলোর মধ্যে বাণিজ্য যেন সহজ, পূর্বানুমানযোগ্য এবং মুক্তভাবে চলে তা নিশ্চিত করা।
- WTO-এর ১৬৬টি সদস্য দেশ রয়েছে, যা বিশ্ব বাণিজ্যের ৯৮% প্রতিনিধিত্ব করে।
- আরও ২০টিরও বেশি দেশ সদস্যপদের জন্য আবেদন করেছে।
- Ngozi Okonjo-Iweala হচ্ছেন WTO-এর সপ্তম মহাপরিচালক (প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান মহাপরিচালক)।
- ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, GATT (General Agreement on Tariffs and Trade) বিশ্ব বাণিজ্যের নিয়ম নির্ধারণ করত।
- ১৯৯৫ সালের ১ জানুয়ারি WTO প্রতিষ্ঠিত হয়, যা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে বড় আন্তর্জাতিক বাণিজ্য সংস্কার।
- WTO এখন কেবল পণ্যের বাণিজ্য নয়, সেবা এবং বুদ্ধিবৃত্তিক সম্পদ (intellectual property) বাণিজ্যও নিয়ন্ত্রণ করে।
- বিরোধ নিষ্পত্তির জন্যও নতুন ব্যবস্থা চালু করে WTO।
- দোহা রাউন্ড (২০০১): এই উদ্যোগের লক্ষ্য ছিল বাণিজ্য নিয়মের সংস্কার এবং উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্যিক সম্ভাবনা উন্নত করা।
- গত ৩০ বছরে WTO সদস্যরা নিয়ম হালনাগাদ করেছে যাতে বৈশ্বিক বাণিজ্য আরও সহজ হয়।
- ২০২১ সালে WTO তার ৬০০তম বাণিজ্য বিরোধ নিষ্পত্তির অনুরোধ পেয়েছে।
- ২০২৪ সালে WTO তাদের WTO প্রতিষ্ঠার Marrakesh Agreement এর ৩০ বছর পূর্তি উদযাপন করেছে।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) হল জাতিসংঘের একটি প্রধান আর্থিক সংস্থা।
- UNDP হল আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক জাতিসংঘের প্রধান সংস্থা।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।

উৎস: WTO ওয়েবসাইট।
.
UNDP কোন রিপোর্ট প্রকাশ করে?
  1. মানব উন্নয়ন রিপোর্ট
  2. বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন
  3. বিশ্ব বাণিজ্য প্রতিবেদন
  4. বৈশ্বিক সন্ত্রাসবাদ রিপোর্ট
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
- UNDP মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে। 

- UNDP (United Nations Development Programme) প্রতিষ্ঠিত হয় ১৯৬৫ সালে, জাতিসংঘ সাধারণ পরিষদের মাধ্যমে।
- এটি গঠিত হয় ১৯৪৯ সালের "Expanded Programme of Technical Assistance" এবং ১৯৫৮ সালের "United Nations Special Fund" একত্র করে।
- UNDP প্রায় ১৭০টি দেশ ও অঞ্চলে কাজ করে।
- এর কাজ হলো দারিদ্র্য দূরীকরণ, বৈষম্য ও বঞ্চনা হ্রাস, দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য সহনশীলতা গড়ে তোলা।
- Achim Steiner ১৯ জুন ২০১৭ সালে UNDP-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে, যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- UNDP জাতিসংঘের উন্নয়ন সংস্থা হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs) অর্জনে দেশের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড। 
- বাংলাদেশ এর অবস্থান ১৩০তম। 

উল্লেখ্য,
- বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে UNCTAD.
- বিশ্ব বাণিজ্য প্রতিবেদন প্রকাশ করে WTO.
- বৈশ্বিক সন্ত্রাসবাদ রিপোর্ট প্রকাশ করে Institute for Economics and Peace.

উৎস: UNDP ওয়েবসাইট।
.
কত সালে OIC গঠিত হয়?
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৬১ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭৩ সালে
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.
.
সাংহাই সহযোগিতা সংস্থার সচিবালয় কোথায় অবস্থিত?
  1. সাংহাই, চীন
  2. বেইজিং, চীন
  3. জাকার্তা, ইন্দোনেশিয়া
  4. ম্যানিলা, ফিলিপাইন
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা (Shanghai Cooperation Organization - SCO):
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) একটি স্থায়ী আন্তঃসরকার আন্তর্জাতিক সংস্থা। 
- প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ২০০১ সালে চীনের সাংহাই শহরে।
- সচিবালয়: বেইজিং, চীন। 
- প্রতিষ্ঠাতা সদস্য দেশসমূহ: কাজাখস্তান, চীন, কিরগিজস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। 
- সংস্থার পূর্বসূরি ছিল 'সাংহাই ফাইভ' (Shanghai Five) নামক একটি সহযোগিতা কাঠামো।
- ২০০২ সালে সেন্ট পিটার্সবার্গে রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে SCO সনদপত্র (Charter) স্বাক্ষরিত হয়।
- এই সনদটি ১৯ সেপ্টেম্বর, ২০০৩ থেকে কার্যকর হয়। 

উৎস: SCO ওয়েবসাইট।
.
কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়?
  1. পোল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. ফিনল্যান্ড
  4. আয়ারল্যান্ড
ব্যাখ্যা
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র নয়। 

ইউরোপীয় ইউনিয়ন:

- রোম স্ট্যাটিউট এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- সদস্য সংখ্যা: ২৭টি। [মে, ২০২৫]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। [মে, ২০২৫]
- সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ নয়।
- ১৯৯৯ সালে একক মুদ্রা ইউরো প্রচলন করে।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- অফিসিয়াল ভাষা ২৪টি।
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ:
১. অস্ট্রিয়া
২. বেলজিয়াম
৩. বুলগেরিয়া
৪. ক্রোয়েশিয়া
৫. সাইপ্রাস
৬. চেকিয়া(চেক প্রজাতন্ত্র)
৭. ডেনমার্ক
৮. এস্তোনিয়া
৯. ফিনল্যান্ড
১০. ফ্রান্স
১১. জার্মানি
১২. গ্রিস
১৩. হাঙ্গেরি
১৪. আয়ারল্যান্ড
১৫. ইতালি
১৬. লাতভিয়া
১৭. লিথুয়ানিয়া
১৮. লুক্সেমবার্গ
১৯. মাল্টা
২০. নেদারল্যান্ডস (হল্যান্ড)
২১. পোল্যান্ড
২২. পর্তুগাল
২৩. রোমানিয়া
২৪. স্লোভাকিয়া
২৫. স্লোভেনিয়া
২৬. স্পেন
২৭. সুইডেন

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
.
জাতিসংঘ প্রতিষ্ঠাকালে সদস্য সংখ্যা কত ছিল?
  1. ১৯৩টি
  2. ১৯১টি
  3. ৫৫টি
  4. ৫১টি
ব্যাখ্যা
জাতিসংঘ (United Nations): 
- জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে।
- এটি বর্তমানে ১৯৩টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
- প্রতিষ্ঠাকালে সদস্য ছিল ৫১টি দেশ।
- নতুন রাষ্ট্র সদস্যপদ পেতে হলে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশে সাধারণ পরিষদে অনুমোদন পেতে হয়।
- জাতিসংঘের দাপ্তরিক ভাষা ৬ টি (ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, চীনা ও রুশ)।
- জাতিসংঘের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হচ্ছেন মহাসচিব।
- বর্তমান মহাসচিব হলেন আন্তোনিও গুতেরেস (পর্তুগাল)। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১০.
ব্রেক্সিট এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে কোন দেশ?
  1. সুইজারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
ব্যাখ্যা
ব্রেক্সিট (Brexit):
- ব্রেক্সিট হলো "British Exit" শব্দের সংক্ষিপ্ত রূপ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে প্রস্থানের প্রক্রিয়াকে বোঝায়।
- ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত একটি গণভোটে যুক্তরাজ্যের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বা বিপক্ষে মতামত দেন।
- ৩১ জানুয়ারি ২০২০: যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে।
- ১ জানুয়ারি ২০২১: একটি নতুন বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
- ব্রেক্সিট প্রক্রিয়াটি তিনটি প্রধান প্রধানমন্ত্রী: ডেভিড ক্যামেরন, থেরেসা মে, এবং বরিস জনসনের নেতৃত্বে পরিচালিত হয়।
- ইইউ থেকে প্রস্থান করার পরেও যুক্তরাজ্য এখনও ইউরোপীয় দেশগুলোর সাথে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে।

উৎস: BBC
European Parliament
Gov.uk
১১.
আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে SDR (Special Drawing Rights) ব্যবহার করে কোন সংস্থা?
  1. World Bank
  2. WTO
  3. IMF
  4. NDB
ব্যাখ্যা
IMF:
- পূর্ণরূপ International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের জুলাই মাসে জাতিসংঘের ব্রেটন উডস সম্মেলনে আইএমএফের ধারণা করা হয়েছিল।
- ১৯৪৭ সালের মার্চেIMF কার্যক্রম শুরু করে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রধান কাজ আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- IMF আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে SDR (Special Drawing Rights) ব্যবহার করে। 
- IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তার ১৯১টি সদস্য দেশের টেকসই প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি অর্জনের জন্য কাজ করে।
- মোট বৈশ্বিক বরাদ্দ বর্তমানে প্রায় ২০৪.২ বিলিয়ন SDR, প্রায় $২৯৩ বিলিয়ন।
- এর রিজার্ভ মুদ্রা ৫টি: ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান।
- আইএমএফের তিনটি গুরুত্বপূর্ণ মিশন রয়েছে: আন্তর্জাতিক আর্থিক সহযোগিতাকে এগিয়ে নেওয়া, বাণিজ্য ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণকে উত্সাহিত করা এবং সমৃদ্ধির ক্ষতি করতে পারে এমন নীতি নিরুৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৭২ সালে IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF website.
১২.
শেনজেন চুক্তি কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ইংল্যান্ড
  2. লিশটেনস্টাইন
  3. লুক্সেমবার্গ
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- ১৯৯৩ সালে ইউরোপীয় ইউনিয়নে (EU) চালু হয় 'চারটি স্বাধীনতা', যার আওতায় মানুষ, পণ্য, সেবা এবং অর্থ অবাধে এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারে।
- ১৯৯৩: ইউরোপীয় ইউনিয়ন গঠনের ভিত্তি স্থাপন করে মাস্ট্রিক্ট চুক্তি
- ১৯৯৯: ইউরোপকে আরও সংহত করে অ্যামস্টারডাম চুক্তি
- এই দশকে অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন EU-তে যোগ দেয় (১৯৯৫)।
- শেনজেন চুক্তি লুক্সেমবার্গে স্বাক্ষরিত হয়। 
- লুক্সেমবার্গের একটি ছোট গ্রাম শেনজেন এর নামে নামকরণ করা শেনজেন চুক্তি পর্যায়ক্রমে ইউরোপে পাসপোর্ট-চেক ছাড়াই ভ্রমণের সুযোগ এনে দেয়।
- ২৬ মার্চ ১৯৯৫: সীমান্তহীন যাত্রার শুরু হয়। 
- ৭টি দেশ — বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল ও স্পেন — শেনজেন চুক্তি বাস্তবায়ন করে।
- পাসপোর্ট ছাড়াই এই দেশগুলোর মধ্যে চলাচল করা সম্ভব হয়।

উৎস: EU ওয়েবসাইট।
১৩.
'এজেন্ডা ২০৬৩' কোন সংস্থা কর্তৃক প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা?
  1. আফ্রিকান ইউনিয়ন
  2. জাতিসংঘ
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. বিশ্বব্যাংক
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন (AU):
- আফ্রিকান ইউনিয়ন (AU) হলো একটি আন্তঃসরকার সংস্থা, যা ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর মূল লক্ষ্য হলো আফ্রিকার দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নে গতি আনা এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রচার করা।
- সদস্য দেশ: ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠার আগে এর নাম ছিল অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি (OAU), যা ২৫ মে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- OAU আফ্রিকার মুক্তি আন্দোলনকে কূটনৈতিক সহায়তা প্রদান, সীমান্ত বিরোধ ও আঞ্চলিক সংঘাত নিরসনে মধ্যস্থতা এবং অর্থনীতি ও যোগাযোগের ক্ষেত্রে গবেষণা পরিচালনা করত।
- ২০০২ সালে OAU বিলুপ্ত হয়ে তার পরিবর্তে আফ্রিকান ইউনিয়ন (AU) প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় আদ্দিস আবাবা, ইথিওপিয়া-তে অবস্থিত।
- আফ্রিকান ইউনিয়ন আফ্রিকার উন্নয়ন, শান্তি, এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার লক্ষ্য ২০৬৩ সালের মধ্যে আফ্রিকাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও সমন্বিত মহাদেশ হিসেবে গড়ে তোলা।

উৎস: African Union