পরীক্ষা আর্কাইভ

Janata Bank Ltd. (Assistant Executive Officer)

পরীক্ষাFSS, DUতারিখ৪ আগস্ট, ২০১৭সময়50 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
Janata Bank Ltd Post Name: Assistant Executive Officer Exam Date: 04.08.2017 Faculty Name: Social Science (DU)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Janata Bank Ltd. (Assistant Executive Officer)

FSS, DU · ৪ আগস্ট, ২০১৭ · ৮০ প্রশ্ন

.
‘সাগর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নীলাম্বর
  2. খ) স্রোতস্বিনী
  3. গ) পয়োধি
  4. ঘ) জলদ
ব্যাখ্যা

সমুদ্র - পয়োধি, বরুণ, পাথার, অর্ণব, জলধি, দরিয়া, পারাবার, সিন্ধু, সাগর ইত্যাদি।

অপরদিকে,
‘নীলাম্বর’ এর সমার্থক শব্দ - নীল আকাশ।
‘স্রোতস্বিনী’ এর সমার্থক শব্দ - নদী
‘জলদ’ এর সমার্থক শব্দ - মেঘ

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং উৎসঃ বাংলা একাডেমী অভিধান

.
‘আমার ভাইয়ের রক্তে.............. ভুলিতে পারি’ - এ গানের গীতিকার কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) আলতাফ মাহমুদ
  3. গ) আব্দুল গাফফার চৌধুরী
  4. ঘ) আনোয়ার পাশা
ব্যাখ্যা

- ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ -গানটির রচয়িতা বা গীতিকার হলেন আব্দুল গাফফার চৌধুরী।
- গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ।
- এটির প্রথম সুরকার ছিলেন আব্দুল লতিফ।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।

.
‘আমরা তখন রোজ সকালে গ্রামের নদী তীরে বেড়াতাম’ - কোন কালের ক্রিয়ারূপ?
  1. ক) সাধারণ অতীত
  2. খ) ঘটমান অতীত
  3. গ) নিত্যবৃত্ত অতীত
  4. ঘ) পুরাঘটিত অতীত
ব্যাখ্যা

নিত্যবৃত্ত অতীতঃ অতীত কালে যে ক্রিয়া সাধারণ অভ্যস্ততা অর্থে ব্যবহৃত হয়, তাকে নিত্যবৃত্ত অতীত কাল বলে।

যেমনঃ
- আমরা তখন রোজ সকালে গ্রামের নদী তীরে বেড়াতাম।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
‘অন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) শেষ
  2. খ) অনন্ত
  3. গ) অবশিষ্ট
  4. ঘ) অদ্য
ব্যাখ্যা
অন্ত/সান্ত -এর বিপরীত শব্দ হলোঃ অনন্ত।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
  1. ক) বাক্‌ + দান = বাগদান
  2. খ) উৎ + ছেদ = উচ্ছেদ
  3. গ) পর্‌ + পর = পরস্পর
  4. ঘ) সম্‌ + সার = সংসার
ব্যাখ্যা

- পর্‌ + পর = পরস্পর হলো নিপাতনে সিদ্ধ সন্ধি।

অপরদিকে,
- উৎ + ছেদ = উচ্ছেদ;
- বাক্‌ + দান = বাগদান;
- সম্‌ + সার = সংসার
এগুলো হলো ব্যঞ্জনসন্ধি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
‘এত শঠতা, এত যে ব্যথা, তবু যেনো তা মধুতে মাখা’ - এখানে মধুতে কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) করণে ৭মী
  2. খ) অপাদানে ৭মী
  3. গ) অধিকরণে ৫মী
  4. ঘ) কর্মে ৫মী
ব্যাখ্যা

- ‘করণ’ শব্দটির অর্থ- যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা-ই করণ কারক।

যেমন:
- এত শঠতা, এত যে ব্যথা, তবু যেনো তা মধুতে মাখা।
এখানে ‘মধুতে’ করণ কারকে সপ্তমী বিভক্তি

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
নিচের কোন শব্দটিতে ‘অনু’ উপসর্গটি সাদৃশ্য অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) অনুতাপ
  2. খ) অনুবাদ
  3. গ) অনুজ
  4. ঘ) অনুশোচনা
ব্যাখ্যা

‘অনু’ উপসর্গ যোগে ‘সাদৃশ্য’ অর্থে গঠিত শব্দ হলো - অনুবাদ,অনুরূপ, অনুকার ইত্যাদি।

অপরদিকে,
অনুতাপ, অনুজ, অনুশোচনা শব্দগুলো ‘পশ্চাৎ’ অর্থে ব্যবহৃত।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) শওকত ওসমান
  3. গ) আবুল মনসুর আহমেদ
  4. ঘ) আখতরুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাসঃ
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- দি আগলি এশিয়ান।

গল্পগ্রন্থঃ
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটকঃ
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র। শেখর

.
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) অগ্নিবীণা
  2. খ) বিষের বাঁশী
  3. গ) মৃত্যুক্ষুধা
  4. ঘ) রিক্তের বেদন
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের -
- প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নি-বীণা'।
- প্রথম প্রকাশিত কবিতা 'মুক্তি'।
- প্রথম প্রকাশিত প্রবন্ধ 'তুর্কমহিলার ঘোমটা খোলা'৷
- প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ 'যুগবাণী'৷
- প্রথম প্রকাশিত গ্রন্থ 'ব্যথার দান'৷
- প্রথম প্রকাশিত উপন্যাস 'বাঁধন-হারা'।
- প্রথম প্রকাশিত নাটক ও নাট্যগ্রন্থ 'ঝিলিমিলি'।
- প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ 'যুগবাণী'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
কোন প্রাচীন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব হয়েছে?
  1. ক) তৎসম লিপি
  2. খ) সংস্কৃত লিপি
  3. গ) ব্রাহ্মী লিপি
  4. ঘ) আগ্নেয় লিপি
ব্যাখ্যা

- বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।

ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।

- কুটিল রূপ থেকে এসেছে বাংলা।

সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
‘হরবোলা’ কোন সমাস?
  1. ক) উপপদ তৎপুরুষ
  2. খ) অব্যয়ীভাব
  3. গ) বহুব্রীহি
  4. ঘ) কর্মধারয়
ব্যাখ্যা

যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সাথে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমনঃ
জলে চরে যা = জলচর
জল দেয় যে = জলদ
মন হরণ করে যে - মনোহারিণী
তেমনি, মধু আহরণ করে যে = মধুপ
বিভিন্ন বুলি বলে যে = হরবোলা 
এছাড়াও গৃহস্থ, সত্যবাদী, পকেটমার, ছেলেধরা ইত্যাদি উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ

উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১২.
‘প্রৌঢ়’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) প্রো + উঢ়
  2. খ) প্রো + ঊঢ়
  3. গ) প্র + উঢ়
  4. ঘ) প্র + ঊঢ়
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ স্বরসন্ধি-
- প্রৌঢ় = প্র + ঊঢ়;
- অন্যান্য = অন্য + অন্য 
- কুলটা = কুল + অটা;
- গবাক্ষ = গো + অক্ষ ;
- মার্তণ্ড = মার্ত + অণ্ড;
- শুদ্ধোধন = শুদ্ধ + ওদন।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

১৩.
নিচের কোনটি তাড়নজাত ধ্বনি?
  1. ক) ড়
  2. খ) র
  3. গ) ষ
  4. ঘ) ধ
ব্যাখ্যা

- ড়, ঢ় তাড়নজাত ধ্বনি
- ‘র’ কম্পনজাত ধ্বনি
- শ, ষ, স শিশধ্বনি

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।

১৪.
‘নেই আঁকড়া’ বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) দ্বন্দ্ব
  2. খ) একগুয়েঁ
  3. গ) সখ্যতা
  4. ঘ) রগচটা
ব্যাখ্যা

নাই আঁকড়া - একগুঁয়ে; জেদি; নাছোড়বান্দা; তর্ক ছাড়তে চায় না এমন; তর্ক আঁকড়ে ধরে থাকে এমন।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৫.
‘নমুনা’ শব্দটি কোন ভাষার?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) গুজরাটি
ব্যাখ্যা

নমুনা - কোনো জিনিস বা কাজের সামান্য অংশ যা থেকে সমগ্রের পরিচয় পাওয়া যায়; নিদর্শন; পরিচায়ক; আদর্শ; তুলনা।
এটি একটি ফারসি শব্দ।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৬.
যেখানে মাছিও প্রবেশ করতে পারে না - তাকে এক কথায় কি বলে?
  1. ক) নির্মক্ষিক
  2. খ) তমোহা
  3. গ) ভাগাড়
  4. ঘ) তুলট
ব্যাখ্যা
নির্মক্ষিক - মক্ষিকার অভাব; মশা মাছি থেকে মুক্ত; জনপ্রাণীহীন; নির্জন।
- অর্থাৎ, যেখানে মাছিও প্রবেশ করতে পারে না - তাকে এক কথায় “নির্মক্ষিক” বলে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
১৭.
The antonym of the word 'Thrive' is :
  1. ক) Accomplish
  2. খ) Flourish
  3. গ) Plummet
  4. ঘ) Stagnate
ব্যাখ্যা

Thrive - (of a child, animal, or plant) grow or develop well or vigorously; সমৃদ্ধ।
Similar: flourish, prosper, burgeon, bloom.
Opposite: decline, wither, fail, stagnate.

১৮.
The antonym of the word 'Belittle' is :
  1. ক) Criticize
  2. খ) Flatter
  3. গ) Exaggerate
  4. ঘ) Adore
ব্যাখ্যা

Belittle - dismiss (someone or something) as unimportant.; কাউকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা
Adore: love and respect (someone) deeply; ভক্তিভরে সম্মান করা, পুজো করা
Flatter - lavish praise and compliments on (someone), often insincerely; অত্যধিক প্রশংসা করা, তোষামোদ করা

অক্সফোর্ড ডিকশনারিতে belittle এর সরাসরি বিপরীত শব্দ দেওয়া হচ্ছে praise, যার সাথে সিনোনিম হচ্ছে flatter
মারিয়াম ডিকশনারিতে দেওয়া flatter - to praise excessively especially from motives of self-interest

সুতরাং, Belittle এর নিকটতম বিপরীত শব্দ হলোঃ praise

১৯.
The synonym of the word 'Narcissism' is :
  1. ক) Notorious
  2. খ) Selfishness
  3. গ) Dignity
  4. ঘ) Self-effacing
ব্যাখ্যা

Narcissism - excessive interest in or admiration of oneself and one's physical appearance.
এর Near Synonym হলোঃ
Selfishness - the quality or state of being selfish; lack of consideration for other people.

২০.
The synonym of the word 'Articulate' is :
  1. ক) Aware
  2. খ) Garbled
  3. গ) Unintelligible
  4. ঘ) Eloquent
ব্যাখ্যা
Articulate - having or showing the ability to speak fluently and coherently.
Similar: eloquent, fluent, communicative, effective, persuasive.
Source: Oxford Dictionary
২১.
Choose the correct spelling :
  1. ক) Questionnaire
  2. খ) Questionaire
  3. গ) Questionnair
  4. ঘ) Questionnaier
ব্যাখ্যা
Questionnaire - a set of printed or written questions with a choice of answers, devised for the purposes of a survey or statistical study; প্রশ্নপত্র।
২২.
Fill in the blanks : The man was blind ______ his left eye.
  1. ক) for
  2. খ) on
  3. গ) of
  4. ঘ) in
ব্যাখ্যা

• Blind - adjective - UNABLE TO SEE
- totally/completely/almost/partially blind
Examples: 
- She’s almost blind in her right eye.
- He was slowly going blind (=becoming blind).
- Beverley was born blind.

• Blind (in/ of)
English Meaning: Unable to see.
Bangla Meaning: অন্ধ; দৃষ্টিশক্তিহীন।
Example: The man is blind of/in one eye.

• সাধারণত চোখে না দেখার ক্ষেত্রে Blind এর সাথে preposition হিসেবে in/of দুটোর ব্যবহারই শুদ্ধ।
- তবে, In এর ব্যবহার অধিক প্রচলিত।
- কারণ, Blind in" is the standard prepositional usage when referring to the specific eye or part of the body affected by blindness or lack of vision.• তবে, in poetic or older English অনুযায়ী, blind of এর ব্যবহারকেও শুদ্ধ হিসেবে ধরা হয়, যদিও it is not common or standard in modern usage.
• সেক্ষেত্রে, অপশনে in/of দুটোই থাকলে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে in এবং in  না থাকলে of কে উত্তর হিসেবে নেয়া যাবে।


Source: Longman dictionary of contemporary English

২৩.
Fill in the blanks : Employees must adhere ........... some rules set ............. the management.
  1. ক) on, for
  2. খ) to, by
  3. গ) with, by
  4. ঘ) in, to
ব্যাখ্যা

Adhere to sth - to continue to obey a rule or have a belief.
Example:
- She adhered to her principles/ideals throughout her life.

অপরদিকে,
set by the management অর্থ - পরিচালকবর্গ দ্বারা স্থিরকৃত।
অতএব, সঠিক উত্তর হবে অপশন (খ)।

২৪.
Fill in the blanks : The judge acquitted him ____ the charge.
  1. ক) from
  2. খ) of
  3. গ) on
  4. ঘ) with
ব্যাখ্যা

Acquit of - to decide officially in a law court that someone is not guilty of a particular crime.
Example:
- The judge acquitted him of the charge.
- She was acquitted of all the charges against her.

২৫.
Fill in the blanks : She is shocked because she ____ a terrible accident.
  1. ক) sees
  2. খ) saw
  3. গ) has seen
  4. ঘ) is going to see
ব্যাখ্যা
বাক্যের অর্থঃ তিনি এখন স্তম্ভিত কারণ তিনি একটি মারাত্মক দুর্ঘটনা প্রত্যক্ষ করেছেন।
প্রশ্নোক্ত বাক্যে ইতোমধ্যে হয়ে গিয়েছে এবং কাজের ফল এখনো বর্তমান এমন একটি কাজের কথা বলা হয়েছে, অর্থাৎ এখানে দুর্ঘটনা দেখার কাজটি সম্পন্ন হলেও এর প্রভাব এখনো আছে।
তাই শূন্যস্থানে verb এর present perfect tense এর রূপ হবে।
২৬.
Fill in the blanks : The man who has committed such an ____ crime must get the most severe punishment.
  1. ক) injurious
  2. খ) uncharitable
  3. গ) unworthy
  4. ঘ) abominable
ব্যাখ্যা

Abominable - very bad; terrible; ন্যক্কারজনক; জঘন্য।
Uncharitable - (of a person's behaviour or attitude towards others) unkind; unsympathetic; দয়াহীন; নির্মম।
Injurious - ক্ষতিকর।
Unworthy - অনুপযুক্ত।

বাক্যের অর্থ - যে মানুষটি এমন জঘন্য অপরাধ করেছে তাকে অবশ্যই সবচেয়ে কঠিন শাস্তি পেতে হবে।

অতএব, বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে Abominable বসানো ই যুক্তিযুক্ত।

২৭.
Fill in the blanks : Rafique failed in the examination because none of his answers were _____ to the questions asked.
  1. ক) allusive
  2. খ) revealing
  3. গ) pertinent
  4. ঘ) referential
ব্যাখ্যা

Pertinent - relevant or applicable to a particular matter; apposite; প্রাসঙ্গিক; যথাযথ।
Allusive - ইঙ্গিতপূর্ণ; উল্লেখপূর্ণ
Revealing - making interesting or significant information known, especially of a personal nature.
Referential - containing or of the nature of references or allusions; প্রসঙ্গযুক্ত; নির্দেশক।

বাক্যের অর্থ- রফিক পরীক্ষায় ফেল করেছিল কারণ তার কোন উত্তর জিজ্ঞাসা করা প্রশ্নগুলির সাথে প্রাসঙ্গিক ছিল না।

অতএব, বাক্যের অর্থানুযায়ী শূন্যস্থানে Pertinent বসানো ই যুক্তিযুক্ত।

২৮.
A person who cannot be changed is called in a word :
  1. ক) Indelible
  2. খ) Enduring
  3. গ) Obscure
  4. ঘ) Incorrigible
ব্যাখ্যা
Incorrigible - (of a person or their behaviour) not able to be changed or reformed.
Similar: inveterate, habitual, confirmed, hardened, incurable.
২৯.
He said to her, ''What a cold day''! The indirect speech of this :
  1. ক) He told her that it was a cold day.
  2. খ) He exclaimed that it was a cold day.
  3. গ) He exclaimed sorrowfully that it was a cold day.
  4. ঘ) He exclaimed that it was a very cold day.
ব্যাখ্যা

- Exclamatory sentence এর ক্ষেত্রে Reported speech টি How বা What দ্বারা শুরু হলে অর্থাৎ, বাক্যের শুরুতে আতিশয্য বুঝালে Indirect Narration করার সময় উক্ত How বা What এর পরিবর্তে Very, Much, Great ইত্যাদি ব্যবহার করতে হয়।
- আর said to এর পরিবর্তে exclaimed বসে।

সূত্রানুযায়ী সঠক উত্তর হবেঃ He exclaimed that it was a very cold day.

৩০.
Mr. Abdur Rahim feels like 'a cuckoo in the nest' by becoming the employee of the month. What is the meaning of the underlined idiom?
  1. ক) A person is liked by everybody
  2. খ) A person is disliked by everybody
  3. গ) A team player
  4. ঘ) A leader
ব্যাখ্যা

A cuckoo in the nest - an unwelcome intruder in a place or situation, a person is disliked by everybody.
Example:
- ‘Where once Nato was about European protection, is it not now becoming the cuckoo in the nest of European ambitions?’

৩১.
The meaning of the phrase, 'to smell a rat' is :
  1. ক) To see signs of plague epidemic
  2. খ) To get bad smell of a dead rat
  3. গ) To suspect foul dealing
  4. ঘ) To be in a bad mood
ব্যাখ্যা

Smell a rat - To suspect foul dealing; begin to suspect trickery or deception; to recognize that something is not as it appears to be or that something dishonest is happening.
Example:
- ''When he died, investigators were called in and soon smelt a rat''.

৩২.
Choose the correct sentence :
  1. ক) If I find a bag in the street, I take it to the police.
  2. খ) If I find a bag in the street, I took it to the police
  3. গ) If I find a bag in the street, I will take it to the police.
  4. ঘ) If I find a bag in the street, I had to take it to the police.
ব্যাখ্যা

- First conditional sentence ব্যবহার করা হয় বর্তমানের কোনো কাজের ভবিষ্যৎ ফল প্রকাশ করার জন্য।
- এখানে if clause এ simple present tense ব্যবহার করা হয়।
Example:
- If I find a bag in the street, I will take it to the police.
- If you rest, you will feel better.

৩৩.
In a sequence of 8 consecutive integers, how much greater is the sum of the last four integers than the sum of the first four integers?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 14
  4. ঘ) 16
ব্যাখ্যা

ধরি, সংখ্যাগুলো x - 3, x - 2, x - 1, x, x + 1, x + 2, x + 3, x + 4
শেষ চারটি সংখ্যার যোগফল = 4x + 10
প্রথম চারটি সংখ্যার যোগফল = 4x - 6
∴ ( - ) পার্থক্য = 16

৩৪.
If x = 80%, by what percent is x larger than x2?
  1. ক) 8%
  2. খ) 16%
  3. গ) 25%
  4. ঘ) 80%
ব্যাখ্যা

x = 80%
⇒ x = 80/100 = 4/5
⇒ x2 = 16/25 = 16/25 × 100% = 64%
x is larger than x2 (in percentage) = (80% - 64%) = 16%
x is larger than x2 = (80% - 64%) = 16%
x is larger than x2 (in percentage) = (16/64 ×100) = 25%

৩৫.
The average wage of a worker during a fortnight comprising 15 consecutive working days was Taka 90 per day. During the first 7 days, his average wage was Taka 87 per day and the average wage during the last 7 days was Taka 92 per day. What was his wage on the 8th day?
  1. ক) 83
  2. খ) 90
  3. গ) 92
  4. ঘ) 97
ব্যাখ্যা

15 দিনের কাজের মোট বেতন (15 × 90) = 1350 টাকা
১ম 7 দিন ও শেষ 7 দিনের কাজের মোট বেতন (7×87 + 7×92) = 609 + 644 = 1253 টাকা।
∴ অষ্টম দিনের কাজের বেতন = (1350 - 1253) = 97 টাকা

৩৬.
A man's regular pay is Taka 30 per hour up to 40 hours. Overtime is twice the payment for regular time. If he was paid Taka 1680, how many hours of overtime did he work?
  1. ক) 8
  2. খ) 16
  3. গ) 28
  4. ঘ) 48
ব্যাখ্যা

40 ঘন্টার জন্য regular pay = (30 × 40) = 1200 টাকা।
Overtime এর টাকার পরিমান = (1680 - 1200) টাকা = 480 টাকা
যেহেতু, Overtime এর প্রতিদিনের টাকার পরিমান Regular Payment এর দ্বিগুন,
সেহেতু মোট overtime কাজ করার সময় = (480 ÷ (30×2) ঘন্টা = 8 ঘন্টা

৩৭.
The length of a rectangle is twice than that of its breadth. If the length of the rectangle is increased by 10%, while its breadth is decreased by 10% what is the percentage change in the perimeter?
  1. ক) 3(1/3) %
  2. খ) 3(2/3) %
  3. গ) 4%
  4. ঘ) No change
ব্যাখ্যা

Let, breadth = x unit & length = 2x unit
∴ Perimeter = 2(2x + x) unit = 6x unit
10% হ্রাসে, breadth = (x - 10x/100) = 9x/10 unit
10% বৃদ্ধিতে length (2x + 20x/100) = 11x/5 unit 
∴ Perimeter = 2(9x/10 + 11x/5) unit = 2 × 31x/10 = 31x/5 unit 
∴  Perimeter এর পরিবর্তনের হার = {(31x/5 - 6x) / 6x} × 100 %
= [{(31x - 30x)/5}/6x × 100] %
= 10/3 %
= 3(1/3)%; increase

৩৮.
A can complete a project in 20 days and B can complete the same project in 30 days. A and B start working on the project together and A quits 10 days before the project is expected to be completed. How many days in total will the project take to complete?
  1. ক) 16 days
  2. খ) 18 days
  3. গ) 23 days
  4. ঘ) 27 days
ব্যাখ্যা

A ও B একত্রে 1 দিনে করে = (1/20 + 1/30) = 1/12 অংশ
B একা 10 দিনে করে = 10/30 অংশ = 1/3 অংশ
অবশিষ্ট কাজ = (1 - 1/3) = 2/3 অংশ

এখন, A ও B একত্রে 1/12 অংশ করে 1 দিনে
A ও B একত্রে 1 অংশ করে = (12 × 1) দিনে
A ও B একত্রে 2/3 অংশ করে = (12 × 2) /3 = 8 দিনে
∴ মোট সময় লাগে = (10 + 8) দিন = 18 দিন

৩৯.
Halim purchased brand A pen for Taka 200 each and brand B pen for Taka 100 each. If he purchased a total of 8 of these pens for Taka 1,200 how many pens of brand A did he purchased?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
ব্যাখ্যা

ধরি, A brand এর কলম সংখ্যা x টি
B brand এর কলম সংখ্যা (8 - x) টি
ATQ,
200x + (8 - x)×100 = 1200
⇒ 200x + 800 - 100x = 1200
⇒ 100x = 1200 - 800
⇒ x = 400/100
⇒ x = 4

৪০.
Ahad buys 80 kg of sugar at Taka 40 per kg and 40 kg rice at Taka 50 per kg. At what price approximately in Taka per kg should he sell to make a profit of 10% on cost?
  1. ক) 42.3
  2. খ) 44.3
  3. গ) 47.7
  4. ঘ) 49.2
ব্যাখ্যা

মোট খরচ = (80 × 40 + 40 × 50) টাকা
= (3200 + 2000) = 5200 টাকা
10% লাভে বিক্রয়মূল্য (5200 + 5200×10/100) = 5720 টাকা
∴ প্রতি কেজির বিক্রয়মূল্য (5720 ÷ 120) টাকা = 47.7 টাকা

৪১.
Find the ratio of purchase price to sell price if there is loss of 12.5%?
  1. ক) 7 : 8
  2. খ) 8 : 7
  3. গ) 2 : 25
  4. ঘ) 25 : 2
ব্যাখ্যা

ধরি, ক্রয়মূল্য 100 টাকা
12.5% ক্ষতিতে বিক্রয়মূল্য (100 - 12.5) = 87.5 টাকা
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = 100 : 87.5 = 8 : 7

৪২.
Find the area of a right angled triangle whose hypotenuse is 10 cm and base 8 m.
  1. ক) 24 sq.cm
  2. খ) 34 sq.cm
  3. গ) 36 sq.cm
  4. ঘ) 48 sq.cm
ব্যাখ্যা

Length of the triangle = √(102 - 82) = 6
∴ Area of the triangle = 1/2 × 8 × 6 = 24 cm2

Alternative approach,
ত্রিভুজটির লম্ব, AB হলে
AB2  = AC2 - BC
        = (10)2 - (8)2 
        = 100 - 64 
        = 36 
∴ AB = 6 
∴ ত্রিভুজটির ক্ষেত্রফল = 1/2 × 8 × 6 = 24 cm2

৪৩.
A is two years older than B who is twice as old as C. If the total age of A, B and C is 27, then how old is B?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা

ধরি, C এর বয়স x বছর
তাহলে B এর বয়স = 2x বছর এবং A এর বয়স = (2x + 2) বছর
প্রশ্নমতে, x + 2x + 2x + 2 = 27
⇒ 5x = 27 - 2
⇒ x = 25/5
⇒ x = 5
∴ B এর বয়স (2×5) বছর = 10 বছর

৪৪.
A person crosses a 600 meters long street in 5 minutes. What is his speed in kilometers per hour?
  1. ক) 3.6
  2. খ) 7.2
  3. গ) 8.4
  4. ঘ) 10
ব্যাখ্যা

Speed = 600 meters / 5 minutes
= (600 × 60)/(5 × 1000) km/hr
= 7.2 km/hr

৪৫.
For what value of 'K' will the pair of equations 3x + 4y = 12 and kx + 12y = 30 does not have a unique solution?
  1. ক) 3
  2. খ) 7.5
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা

দেয়া আছে, 3x + 4y = 12 এবং kx + 12y = 30 
যদি, 3/k = 4/12 হয় তাহলে সমীকরণ জোটটির অসংখ্য সমাধান থাকবে।
এখন, 3/k = 4/12
⇒ 4k = 12 × 3
⇒ k = 36/4
⇒ k = 9

৪৬.
If one of the roots of the quadratic equation x2 + mx + 24 = 0 is 1.5, then what is the value of m?
  1. ক) -22.5
  2. খ) -17.5
  3. গ) -10.5
  4. ঘ) 16
ব্যাখ্যা

যেহতু 1.5 সমীকরণটির একটি মূল সেহেতু (1.5)2 + 1.5m + 24 = 0
⇒ 2.25 + 1.5m + 24 =0
⇒ m = - 26.25/1.5
⇒ m = - 17.5

৪৭.
A number when divided by divisor leaves a remainder of 24. When twice the original number is divided by the same divisor, the remainder is 11. What is the value of the divisor?
  1. ক) 13
  2. খ) 35
  3. গ) 37
  4. ঘ) 59
ব্যাখ্যা

ATQ,
dx + 11 = 2dx + 48 
⇒ dx = 37
So, the divisor is 37

৪৮.
10 cats caught 10 rats in 10 seconds. How many cats are required to catch 100 rats in 100 seconds?
  1. ক) 10
  2. খ) 20
  3. গ) 50
  4. ঘ) 100
ব্যাখ্যা

10 টি ইঁদুরকে 10 সেকেন্ডে ধরে 10 টি বিড়াল
100 টি ইঁদুরকে 10 সেকেন্ডে ধরে = (10 × 100)/10 = 100 টি বিড়াল
100 টি ইঁদুরকে 1 সেকেন্ডে ধরে = 100 × 10 টি বিড়াল।
∴ 100 টি ইঁদুরকে 100 সেকেন্ডে ধরে = (100 × 10)/100 = 10 টি বিড়াল

৪৯.
If A : B = 3 : 4, C : B = 5 : 4, C : D = 10 : 9 then A : B : C : D is -
  1. ক) 8 : 6 : 9 : 10
  2. খ) 8 : 6 : 10 : 9
  3. গ) 6 : 8 : 10 : 9
  4. ঘ) 6 : 8 : 9 : 10
ব্যাখ্যা

A: B = 3 : 4 = (3 × 4) : (4 × 4) = 12 : 16
C : B = 5 : 4 = (5 × 4) : (4 × 4) = 20 : 16
C : D = 10 : 9 = (10 × 2) : (9 × 2) = 20 : 18
∴ A : B : C : D = 12 : 16 : 20 : 18 = 6 : 8 :10 : 9

৫০.
A fruit seller had some apples. He sold 40% of the apples and still has 420 apples left. Originally he had :
  1. ক) 588 apples
  2. খ) 600 apples
  3. গ) 672 apples
  4. ঘ) 700 apples
ব্যাখ্যা

Remaining apples (100 - 40) % = 60%
60% = 420 
∴ 100% = 420 × 100 / 60 = 700 

৫১.
What percentage of numbers from 1 to 70 has 1 or 9 in the unit digits?
  1. ক) 1%
  2. খ) 14%
  3. গ) 20%
  4. ঘ) 21%
ব্যাখ্যা

1 থেকে 70 পর্যন্ত মোট সংখ্যা 70 টি।
এর মধ্যে এককের স্থানে 1 অথবা 9 আছে এমন সংখ্যা: 1, 9, 11, 19, 21, 29, 31, 39, 41, 49, 51, 59, 61, 69 মোট 14 টি
∴ সংখ্যা হার = (14/70 × 100) % = 20 %

৫২.
A bag contains 2 red, 3 green and 2 blue balls. If two balls are drawn at random, what is the probability that none of the balls drawn is blue?
  1. ক) 10/21
  2. খ) 11/21
  3. গ) 2/7
  4. ঘ) 5/7
ব্যাখ্যা

মোট বল রয়েছে = 2 + 3 + 2 = 7 টি
নীল বাদে বল আছে = 7 - 2 = 5 টি
∴ বলটি নীল না হবার সম্ভাবনা = 5c2 / 7c2 = 10/21

৫৩.
If a series looks like: 1, 1.5, 2.5, 4,........, then which of the following comes next in the sequence?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 7
ব্যাখ্যা

ধারা :   1    1.5    2.5      4
অন্তর :   .5       1      1.5
∴ পরিবর্তী সংখ্যটি (4 + 2) = 6

আবার,
1 + 1.5 = 2.5
1.5 + 2.5 = 4
∴ পরিবর্তী সংখ্যাটি = 2.5 + 4 = 6.5

প্রশ্নের অপশন কিছুটা মডিফাই করা হয়েছে।

৫৪.
In a group of 60 people 27 people like Coca Cola and 42 people like Pepsi Cola. Each person likes at least one of the two drinks. How many of these people like both Coca Cola and Pepsi Cola?
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা

সবাই দুইটির যেকোনো একটি পছন্দ করে, 
∴ T = n(c) + n(p) - n(c∩p) 
⇒ 60 = 27 + 42 - n(c∩p) 
⇒ n(c∩p) = 69 - 60
⇒ n(c∩p) = 9

৫৫.
The equation of the given curve is :
  1. ক) y = -x
  2. খ) y = 1/x
  3. গ) y = x
  4. ঘ) y = -1
ব্যাখ্যা

According to the figure x and y are in negative relation but as they are in (+ +) coordination, so they have built a positive correlation. Which is satisfied only by y = 1/x equation. And equation a, b and d are equation of straightline. 

৫৬.
How many triangle are there in the figure below.
  1. ক) 13
  2. খ) 12
  3. গ) 11
  4. ঘ) 9
ব্যাখ্যা

There are 12 triangles in the figure.
These are: ABF, AEF, BCF, DEF, CDF, ACF, ADF, ACE, ABD, BCD, CDE, ACD

৫৭.
______ controls the functioning of the computer system as well as provides users the means to interact with the computer.
  1. ক) The motherboard
  2. খ) A network
  3. গ) The platform
  4. ঘ) The operating system
ব্যাখ্যা

- An operating system is the most important software that runs on a computer. It manages the computer's memory and processes, as well as all of its software and hardware.
It also allows you to communicate with the computer without knowing how to speak the computer's language. Without an operating system, a computer is useless.
The operating system controls the way in which the computer system functions and provides a means by which users can interact with the computer.
- Operating systems are the most common type of system software.
• Windows 10 is the most popular operating system for desktop and laptop computers.
• Android is the most popular smartphone operating system.

৫৮.
Photo-editing, word-processing and spreadsheet are examples of which of the following?
  1. ক) Platform software
  2. খ) System Software
  3. গ) Operating Software
  4. ঘ) Application Software
ব্যাখ্যা

Software is a set of programs, which is designed to perform a well-defined function.
A program is a sequence of instructions written to solve a particular problem.
There are two types of software
1. System Software
2. Application Software.
Application software is a type of computer program that performs a specific personal, educational, and business function. Each program is designed to assist the user with a particular process, which may be related to productivity, creativity, and/or communication. Such as photo editing, word processing and spreadsheet software.

৫৯.
What is Ubuntu?
  1. ক) A malware
  2. খ) An operating system
  3. গ) An application program
  4. ঘ) A firmware
ব্যাখ্যা

সিস্টেম সফটওয়্যার -
সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুটআউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রােগ্রাম চালনার জন্য
কম্পিউটারকে তৈরি রাখে। আবার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে।
Unix, Linux, Ubuntu, Windows, Solaris সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার -
অ্যাপ্লিকেশন সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রােগ্রাম তৈরি করা হয়।
তাই ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রােগ্রাম ব্যবহারিক সফটওয়্যার বলা হয়।
উদাহারণঃ Ms Word, Ms Excel, Oracle,Foxpro, Informix, Adobe Photoshop ইত্যাদি।


সূত্রঃ মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম,
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৬০.
Which function key is used to check spelling in Microsoft Word?
  1. ক) F2
  2. খ) F5
  3. গ) F7
  4. ঘ) F11
ব্যাখ্যা

F1 - Brings up a Help window in many applications, including browsers, Microsoft Office and others
F2 - Renames a selected object
F3 - Opens search box in browsers
F4 - Displays the Address bar list in My Computer or Windows Explorer (Windows XP)
F5 - Updates the active Window. Useful to refresh a displayed page in a browser
F6 - Cycles through the screen elements in a window
F7 - Turn on/off Caret Mode (Firefox). Performs Spell and Grammar check (MS Word)
F8 - Extend selection (MS Office)
F9 - Updates fields (MS Office)
F10 - Activates menu bar options
F11 - Toggles between full screen and normal display in browsers
F12 - Opens 'Save as' dialog (MS Office)

৬১.
A web page is identified by :
  1. ক) HTTP
  2. খ) URL
  3. গ) IP
  4. ঘ) TCP
ব্যাখ্যা

Uniform Resource Locator (URL):
কোন ওয়েব পেজকে প্রদর্শন করতে ওয়েব ব্রাউজারে এর ঠিকানা নির্দিষ্ট করে দিতে হয়। URL হচ্ছে ওয়েবসাইটের একক (Unique) ঠিকানা।
পৃথিবীতে এক নামে একটি ওয়েব পেজ থাকে।
প্রতিটি URL এ থাকে- ১. ওয়েব প্রটোকল, ২. ওয়েব সার্ভারের নাম, ৩. সার্ভারের ডিরেক্টরি/ফোল্ডারের নাম, ৪. html ফাইলের নাম।

৬২.
The process of a computer receiving information from a server on the Internet is known as :
  1. ক) Uploading
  2. খ) Pushing
  3. গ) Downloading
  4. ঘ) Transferring
ব্যাখ্যা

- Downloading is the transmission of a file from one computer system to another, usually a smaller computer system.
From the Internet user's point-of-view, to download a file is to request it from another computer (or from a Web page on another computer) and to receive it.

- Uploading is transmission in the other direction: from one, usually smaller computer to another computer.
From an Internet user's point of view, uploading is sending a file to a computer that is set up to receive it.

- The File Transfer Protocol (FTP) is the Internet protocol for downloading and uploading files and a number of special applications can furnish FTP services for you.
(However, if you are downloading through a Web page, the FTP request is set up for you by the Web page.
You are usually asked where you want the downloaded file placed on your hard disk, and then the downloading transmission takes place.)

Source: Techtarget

৬৩.
In Microsoft Word, which command is used to search for a word?
  1. ক) Ctrl + S
  2. খ) Ctrl + F
  3. গ) Ctrl + R
  4. ঘ) Ctrl + A
ব্যাখ্যা

এমএস ওয়ার্ডে কোনো কিছু খুজে বের করতে Ctrl + F
কোন কিছু কপি করতে Ctrl + C,
পেস্ট করতে Ctrl + V,
কোন ফাইল কর্তনে Ctrl + X,
কোনো ফাইল Undo করতে Ctrl + Z,
Undo-কৃত ফাইলকে Redo করতে Ctrl + Y ব্যবহৃত হয়

৬৪.
In Windows Operating System, which keyboard shortcut is used to close any program?
  1. ক) Esc
  2. খ) Ctrl + F4
  3. গ) Alt + F4
  4. ঘ) Ctrl + Alt + Delete
ব্যাখ্যা

F4 alone: repeats the last command or action, if possible.

Some important shortcut key:
Shift+F4: repeats the last Find or Go To action.
Ctrl + F4 to close an active window
Alt + F4 to close a file
Ctrl+Shift+F5: displays the Bookmark dialog.
Ctrl+F6: switches to the next document window when more than one document is open.
Source: Microsoft Support

৬৫.
In Microsoft PowerPoint, which command is used to go directly into a slideshow?
  1. ক) F7
  2. খ) F5
  3. গ) Esc
  4. ঘ) Alt + F4
ব্যাখ্যা

- তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য ফাংশন কী ব্যবহার করা হয়।
- কম্পিউটার মাউসে ১২টি ফাংশন কী রয়েছে। এগুলো F1 থেকে F12 পর্যন্ত বাটন থাকে।
- F1 হচ্ছে সাহায্য বা হেল্প কী হিসেবে ব্যবহৃত হয়।
- F2 হচ্ছে কোন ফাইল বা ফোল্ডারের নাম পরিবর্তন করার জন্য ব্যবহৃত হয়।
- F5 হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে find, replace, go to উইন্ডো খোলা হয়। এছাড়াও যেকোনো পেজ রিফ্রেশ, পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু এবং বন্ধ করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয়ে থাকে।
- F8 হচ্ছে অপারেটিং সিস্টেমে safe mood চালু করার জন্য ব্যবহৃত কী।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৬৬.
In Microsoft Excel, data presented in rows are converted into columns using which of the following options :
  1. ক) Transpose
  2. খ) Values
  3. গ) Inverse
  4. ঘ) Align
ব্যাখ্যা

TRANSPOSE function
Sometimes you need to switch or rotate cells. You can do this by copying, pasting, and using the Transpose option. But doing that creates duplicated data.
If you don't want that, you can type a formula instead using the TRANSPOSE function. For example, in the following picture the formula =TRANSPOSE(A1:B4) takes the cells A1 through B4 and arranges them horizontally.

৬৭.
What is the shortcut key for Page Break in Microsoft Word?
  1. ক) Ctrl + Enter
  2. খ) Ctrl + P
  3. গ) Ctrl + Page Down
  4. ঘ) Alt + P
ব্যাখ্যা

Source: Microsoft support.

প্রশ্নের অপশন কিছুটা মডিফাই করা হয়েছে।

৬৮.
The Great Barrier Reef is located in :
  1. ক) Australia
  2. খ) China
  3. গ) Sri Lanka
  4. ঘ) South Africa
ব্যাখ্যা

গ্রেট বেরিয়ার রিফ হলাে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
এটির দৈর্ঘ্য প্রায় ৩০০০ কিলােমিটার এবং সর্বাধিক প্রস্থ ৬৫ কিলােমিটার।
এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐহিত্য।
সূত্রঃ গ্রেট বেরিয়ার রিফ অর্গানাইজেশন ওয়েবসাইট

৬৯.
When was Value Added Tax (VAT) introduced in Bangladesh?
  1. ক) 1991
  2. খ) 1992
  3. গ) 1993
  4. ঘ) 1994
ব্যাখ্যা

- VAT (Value Added Tax) বা মূল্য সংযোজন কর হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই ২০১৯ থেকে কার্যকর হয়।
(তথ্যসূত্রঃ জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট)

৭০.
In the history of Dhaka, when was it declared capital for the first time?
  1. ক) 1601
  2. খ) 1610
  3. গ) 1621
  4. ঘ) 1630
ব্যাখ্যা

বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মোঘল যুগে।
- আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে।
- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
- ঢাকার সমৃদ্ধি ও স্থাপত্য সমূহ মূলত মোঘল যুগেই শুরু হয়।

উৎসঃ ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।

৭১.
When was the process of demutualization started in stock exchanges of Bangladesh?
  1. ক) 2013
  2. খ) 2014
  3. গ) 2015
  4. ঘ) 2016
ব্যাখ্যা

Former Finance Minister AMA Muhith placed the bill, Demutualisation Act 2013, which got passage through a voice vote.
The law will help develop and better regulate the capital market, and protect investors' interests, establishing sound corporate governance in the bourses, according to the law.

2013 (Exchanges Demutualization Act, 2013).
There shall be a set of appropriate code of conducts and code of ethics for the Board which shall be incorporated in the Dhaka Stock Exchange (Board and Administration) Regulations, 2000 to ensure fair and ethical functioning of the Board.

Source: dpp.gov.bd and The Daily Star

৭২.
Which of the following was declared as the International Year of Micro-credit by the United Nations?
  1. ক) 2003
  2. খ) 2005
  3. গ) 2007
  4. ঘ) 2009
ব্যাখ্যা

Microfinance has proved its value, in many countries, as a weapon against poverty and hunger. It really can change peoples’ lives for the better especially the lives of those who need it most.
The year 2005 was declared as The International Year of Microcredit which have met with an unprecedented global response and interest. Government officials, microfinance institutions, private sector financial institutions, regulators, development agencies, students and clients were actively engaged in a dialogue on how to best provide a broad range of financial services to poor and low income people and to micro and small enterprises.

Source: UN

৭৩.
Who was the first governor of the Bangladesh Bank?
  1. ক) A.N.M. Hamidullah
  2. খ) Lutfar Rahman Sarkar
  3. গ) Khorshed Alam
  4. ঘ) M. Nurul Islam
ব্যাখ্যা

- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংক প্রধানের পদবী গভর্নর।
- বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের মেয়াদ ৪ বছর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন- এ.এন. হামিদুল্লাহ।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ড. ফজলে কবীর (১১তম)।

উৎসঃ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

৭৪.
Bangladesh adopted floating exchange rate system of foreign exchange on :
  1. ক) March 30, 2003
  2. খ) April 30, 2003
  3. গ) May 30, 2003
  4. ঘ) June 30, 2003
ব্যাখ্যা

Since May, 2003 with the floating of BDT, foreign exchange market of Bangladesh entered into a new phase with deregulated characteristics.
Bangladesh adopted a freely floating regime on May 30, 2003 by abandoning the adjustable pegged system. The transition to the floating regime was smooth, experiencing a depreciation of less than 1 percent from June 2003 to April 2004.
Source: Banglapedia and Springer

৭৫.
Electric bulb filament is made of :
  1. ক) Copper
  2. খ) Aluminum
  3. গ) Zinc
  4. ঘ) Tungsten
ব্যাখ্যা

- বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন দিয়ে তৈরি।
কিন্তু বৈদ্যুতিক শক্তির অপচয় হয় বলে ফিলামেন্ট দেয়া বাল্বের প্রচলন কমে আসছে।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৭৬.
Entomology is the science that studies :
  1. ক) scientific terms
  2. খ) human behavior
  3. গ) insects
  4. ঘ) rock formation
ব্যাখ্যা

কীটতত্ত্ব (Entomology): কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষিত, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি

৭৭.
East Timor is in the continent of :
  1. ক) Africa
  2. খ) Asia
  3. গ) Europe
  4. ঘ) Oceania
ব্যাখ্যা

East Timor, which is officially the Democratic Republic of Timor-Leste, and sometimes referred to simply as Timor-Leste, is a country located in Maritime Southeast Asia.
The nation comprises the islands of Jaco and Atauro, part of the island of Timor, and Oecusse.
The small nation has an area of only 5,794 sq mi and an estimated population of 1.17 million.
Dili is East Timor's capital and largest city.

Source: worldatlas

৭৮.
In Bangladesh, what is the contribution of the agriculture and forestry sector in 2019-2020 GDP at constant prices?
  1. ক) 9.83%
  2. খ) 11.7%
  3. গ) 13.35%
  4. ঘ) 15.7%
ব্যাখ্যা


উৎসঃ লাইভ এম সিকিউ ডায়নামিক প্যানেল, অর্থনৈতিক সমীক্ষা ২০২০

N.B: We've updated the info based on the main question.
৭৯.
Which national football team ranks first according to the latest FIFA ranking?
  1. ক) Argentina
  2. খ) Brazil
  3. গ) Belgium
  4. ঘ) France
ব্যাখ্যা


N.B: We've updated the info based on the main question.
৮০.
Ram Nath Kovind is the _________ President of India.
  1. ক) 12th
  2. খ) 13th
  3. গ) 14th
  4. ঘ) 15th
ব্যাখ্যা

- শ্রী রামনাথ কোবিন্দ বর্তমান ও ১৪তম রাষ্ট্রপতি।
- ভারতের প্রথম রাষ্ট্রপতি ড. রাজেন্দ্র প্রাসাদ। তিনি ১৯৫০-১৯৬২ মেয়াদে ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
- ড. জাকির হোসেন ভারতের ৩য় ও প্রথম মুসলিম রাষ্ট্রপতি।
- বরাহগিরি ভেঙ্কটগিরি ভারতের চতুর্থ রাষ্ট্রপতি।
- প্রতিভা দেবীসিং পাতিল ১২তম ও প্রথম ‍নারী রাষ্ট্রপতি।
- প্রণব মুখার্জী ১৩তম ও প্রথম বাঙালি রাষ্ট্রপতি।

(সূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট)