পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার

পরীক্ষাসাম্প্রতিক সমাচারতারিখতারিখ অনির্ধারিত২৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৯
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার

সাম্প্রতিক সমাচার · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কি?
  1. ক) বিজয়গুপ্ত
  2. খ) ভারতচন্দ্র রায়গুণাকর
  3. গ) মুকুন্দরাম চক্রবর্তী
  4. ঘ) কানাহরি দত্ত
ব্যাখ্যা
- মঙ্গলযুগ তথা মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর।
- তিনি মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
- তিনি ১৭১২ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৬০ সালে মৃত্যুবরণ করেন।
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি অন্নদামঙ্গলকাব্য রচনা করেন।
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে 'রায়গুণাকর' উপাধি দেন।
-  ভারতচন্দ্র রায়গুণাকরকে মধ্যযুগের 'শেষ বড় কবি' বলা হয়। 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ]
.
বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
  1. নবম শতকে
  2. ত্রয়োদশ শতকে
  3. ষোড়শ শতকে
  4. উনিশ শতকে
ব্যাখ্যা
• বাংলা গদ্যের উৎপত্তি:
- বাংলা সাহিত্যের আধুনিক যুগের পূর্বে সাহিত্যগুণসমৃদ্ধ কোন গদ্যরচনার অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না।
- দৈনন্দিন জীবনে বাঙালির কথাবার্তায় চিরদিন গদ্যরীতি ব্যবহৃত হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত সাহিত্যে তার অনুপ্রবেশ ঘটে নি এবং এর লিখিত রূপ চিঠিপত্র, দলিলদস্তাবেজ, বৈষ্ণব কড়চা ও বিদেশি খ্রিষ্টানকর্তৃক লিখিত ধর্মবিষয়ক গ্রন্থের সঙ্কীর্ণ সীমানায় আবদ্ধ ছিল।
- ১৫৫৫ সালে আসামরাজকে লেখা কোচবিহারের রাজার একটি পত্রকে বাংলা গদ্যের প্রাপ্ত প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হয়।
- ষোল শতক থেকে গদ্যরীতির সূচনা হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত এই সুদীর্ঘ সময়ে নিতান্ত প্রয়োজনের মধ্যে তা সীমাবদ্ধ থাকে। ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষসাধন মোটেই সম্ভবপর হয় নি।
- ইতস্তত বিক্ষিপ্ত কিছুসংখ্যক দৃষ্টান্ত অন্যত্র দৃষ্টিগোচর হলেও বাণিজ্যসম্ভারের পশ্চাতে খ্রিষ্টধর্মের পসার সাজিয়ে আগত পর্তুগিজ পাদ্রিদের হাতেই বাংলা গদ্যের ব্যাপক ব্যবহারের সূত্রপাত হয়।

• ড. সুকুমার সেন বাংলা গদ্যরীতির চারটি স্তর নির্দেশ করেছেন। সে স্তরগুলোর পরিধি:
- প্রথম স্তর: সূচনা - ষোল শতক থেকে ১৮০০ সালের পূর্ব পর্যন্ত।
- দ্বিতীয় স্তর: উন্মেষ - ১৮০০ (শ্রীরামপুর মিশন) থেকে ১৮৪৭ সালের (ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের) পূর্ব পর্যন্ত ।
- তৃতীয় স্তর: অভ্যুদয় - ১৮৪৭ (বিদ্যাসাগর) থেকে ১৮৬৫ সালের (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের) পূর্ব পর্যন্ত
- চতুর্থ স্তর: পরিণতি - ১৮৬৫ (বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়) থেকে বর্তমান কাল পর্যন্ত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজী পুরস্কার লাভ করেন?
  1. ক) বনী আদম
  2. খ) জননী
  3. গ) চৌরসন্ধি
  4. ঘ) ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
কথাসাহিত্যিক শওকত ওসমান পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- 'ক্রীতদাসের হাসি' উপন্যাসের জন্য ১৯৬৬ সালে তিনি আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
- 'পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা' ও 'আমলার মামলা' তাঁর রচিত নাটক।

তাঁর উল্লেখযোগ্য উপন্যাসঃ
- চৌরসন্ধি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী (প্রথম প্রকাশিত) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
A rocket flying to the moon does not need wings because-
  1. ক) it has no engine
  2. খ) space has too much dust
  3. গ) it has no fuel
  4. ঘ) space is airless
ব্যাখ্যা
- Rockets do not need a lift from wings. Instead they get all of their lift from engine thrust.
- The smaller fins help provide the necessary control a rocket needs immediately after lift off (or launch).
- And most importantly wings are designed to work in air, so when there is no air rocket must go on with the thrust it gets from the engine.
- So rocket does not need wings because space is airless.
.
Rubber is notable for its-
  1. ক) lightness
  2. খ) heaviness
  3. গ) elasticity
  4. ঘ) Viscosity
ব্যাখ্যা
Elasticity is the property of solid materials to return to their original shape and size after the forces deforming them have been removed.
Rubber is notable for its elasticity.
.
Julius Caesar was the ruler of Rome about-
  1. ক) 1000 years ago
  2. খ) 1500 years ago
  3. গ) 2000 years ago
  4. ঘ) 3000 years ago
ব্যাখ্যা
- Julius Caesar is a celebrated Roman general and statesman, the conqueror of Gaul (58–50 BCE), victor in the civil war of 49–45 BCE, and dictator (46–44 BCE), who was launching a series of political and social reforms when he was assassinated by a group of nobles in the Senate House on the Ides of March.
- His dynasty existed in Rome about 2000 years ago.
Source: britannica.com
.
The South Pole is located in the-
  1. ক) Arctic
  2. খ) Antarctic
  3. গ) Antipodes
  4. ঘ) Occident
ব্যাখ্যা
The South Pole, southern end of the Earth’s axis, lying in Antarctica.
- ১৬০০ খ্রিস্টাব্দে রাণী এলিজাবেথের পারিবারিক চিকিৎসক ড. গীলবার্ট বিভিন্ন পরীক্ষা দ্বারা প্রমাণ করেন যে পৃথিবী একটি চুম্বক।
- এই ভূ-চুম্বকের দক্ষিণ মেরু কানাডার উত্তর দিকে বুথিয়া উপদ্বীপে এবং উত্তর মেরু এন্টার্কটিকা মহাদেশের ভিক্টোরিয়া অঞ্চলে অবস্থিত।
- প্রকৃতপক্ষে ভূ-চুম্বকের দক্ষিণ মেরু ভৌগলিক উত্তর মেরু থেকে প্রায় ২৫০০ কিলোমিটার পশ্চিমে এবং ভূ-চুম্বকের উত্তর মেরু ভৌগলিক দক্ষিণ মেরু থেকে প্রায় ২২০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।
সূত্র: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান বই, একাদশ-দ্বাদশ শ্রেণি ও ব্রিটানিকা।
.
He ____ consciousness as a result of his head hitting the car's dashboard.
  1. ক) failed
  2. খ) broke
  3. গ) lost
  4. ঘ) Passed
ব্যাখ্যা
We need to consider the compatibility of words meanings.
So here lost consciousness is the correct word.
Because, consciousness is not a thing that could break,pass or fail.
.
New programs will be ____ next week in Bangladesh Television.
  1. ক) telecast
  2. খ) published
  3. গ) telecasted
  4. ঘ) Broadecasted
ব্যাখ্যা
Broadcast is used especially for live and radio programmes.
Published used when it comes to book or paper.
Telecast is the transmission by television.
So. 'telecast' is the appropriate word to fill in the blank.
১০.
There is no alternative ____ training.
  1. ক) to
  2. খ) for
  3. গ) than
  4. ঘ) of
ব্যাখ্যা
According to the appropriate preposition, the word “alternative” always follows “to” which means “one of two or more available possibilities”.
So, 'to' is the appropriate word to fill in the blank.
১১.
I cannot ____ to pay such high prices.
  1. ক) able
  2. খ) but
  3. গ) try
  4. ঘ) afford
ব্যাখ্যা
Able means the ability to do something and afford means the ability to spend.
তাই এখানে বাক্যের context (অর্থ ব্যায় করার সামর্থ্য না থাকা) অনুযায়ী শূন্যস্থানে afford বসবে।

Source: Cambridge Dictionary
১২.
He had written the book before he-
  1. ক) retired
  2. খ) had retired
  3. গ) has retired
  4. ঘ) will be retired
ব্যাখ্যা
We commonly use before with the past simple tense.
It suggests that the second event happened soon after the first one.
The “before” clause, which indicates the second action, can be at the end or at the beginning of the sentence.
We sometimes use before clauses in a variety of tenses to say that the action or event in the before clause did not or may not happen:
Before he had finished his training, he was sacked.

Source: Cambridge Dictionary
১৩.
The prices of rice are-
  1. ক) raising
  2. খ) risen
  3. গ) rising
  4. ঘ) Raised
ব্যাখ্যা
The present continuous tense is formed with the subject plus the present particle form (-ing) of the main verb and the present continuous tense of the verb to be: am, is, are.
Example of this tense:
- He is swimming,
- Prices are rising.
১৪.
'To get along with' means-
  1. ক) to adjust
  2. খ) to accompany
  3. গ) to interest
  4. ঘ) to walk
ব্যাখ্যা
Get along with (Phrase)
English Meaning: have a harmonious or friendly relationship.
Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সুসম্পর্ক
Ex. Sentence: They seem to get along pretty well.
Bangla Meaning: মনে হচ্ছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান আছে।

Source: Live MCQ Lecture

Here 'To get along' with means 'to adjust' যার বাংলা অর্থ খাপ খাওয়ানো, মানিয়ে নেয়া, মানিয়ে চলা, সুসম্পর্ক বজায় রাখা।
১৫.
A farmer had 17 hens. All but 9 died. How many live hens were left?
  1. ক) 0
  2. খ) 9
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
Answer is given in the question. All but 9 died means except 9 all other died. So there are 9 alive hens.
১৬.
Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
  1. ক) 7 meters
  2. খ) 14 meters
  3. গ) 10 meters
  4. ঘ) 6 meters
ব্যাখ্যা


ΔXYZ 
XZ2= XY2 + YZ2
XZ2 =42 + 32
XZ2 = 25
XZ2 = 52
XZ = 5

ΔXQR 
XQ2 = XR2 + QR2
XQ2 =42 + 32
XQ2 = 25
 XQ2= 52
XQ = 5

Total distance = 5 + 5 = 10 meters
১৭.
30% of 10 is 10% of which?
  1. ক) 30
  2. খ) 60
  3. গ) 40
  4. ঘ) 600
ব্যাখ্যা

30% of 10 = 10% of z
⇒(30/100)×10=(10/100)×z
⇒3=z/10
So,z=30

১৮.
ঐতিহাসিক ২১-দফা দাবীর প্রথম দাবীটি কি ছিল?
  1. ক) বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
  2. খ) প্রাদেশিক স্বায়ত্তশাসন
  3. গ) পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ
  4. ঘ) বিনা ক্ষতিপূরণে জমিদারী উচ্ছেদ
ব্যাখ্যা
১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের ইশতেহার ছিল ২১ দফা।
- ২১ দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- যুক্তফ্রন্ট তাদের ঐতিহাসিক ২১ দফা দাবিতে গণমানুষের অধিকারের কথা তুলে ধরে।
- এর প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা।
- যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা।

উৎসঃ ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৯.
অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
  1. ক) ১৬ ডিসেম্বর ১৯৭৯
  2. খ) ২৬ ডিসেম্বর ১৯৭৯
  3. গ) ১ জানুয়ারি ১৯৮০
  4. ঘ) ২১ ফেব্রুয়ারি ১৯৮০
ব্যাখ্যা
- 'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য; যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হয়
- এর ভাস্কর ছিলেন সৈয়দ আব্দুল্লাহ খালেদ।

উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
২০.
জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
  1. ক) ৪৬.৫ মি
  2. খ) ৪৬ মি
  3. গ) ৪৫.৫ মি
  4. ঘ) ৪৫ মি
ব্যাখ্যা
- সাভারে অবস্থিত বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধ 'সম্মিলিত প্রয়াস' নামে পরিচিত। এটির স্থপতি সৈয়দ মইনুল হোসেন।
- ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। তবে মূল সৌধের নির্মাণ শুরু হয় ১৯৭৮ সালে।
- এতে সাতটি ফলক রয়েছে যা বাঙালির মুক্তি সংগ্রামের সাতটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট (১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১) কে নির্দেশ করে।
- স্মৃতিসৌধের সর্বোচ্চ উচ্চতা ১৫০ ফুট/ ৪৫.৭২ মিটার (প্রায় ৪৬ মিটার)।
- ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া, ঢাকা জেলা ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো)
২১.
হাজংদের অধিবাস কোথায়?
  1. ক) ময়মনসিংহ ও নেত্রকোনা
  2. খ) কক্সবাজার ও রামু
  3. গ) রংপুর ও দিনাজপুর
  4. ঘ) সিলেট ও মণিপুর
ব্যাখ্যা
- হাজং জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস ময়মনসিংহ জেলায়। এছাড়া নেত্রকোনা, শেরপুর ও সিলেট জেলাতেও হাজংদের বসবাস রয়েছে।
- হাজংদের আদি নিবাস উত্তর বার্মায়।
- এদের সমাজ কাঠামো পিতৃতান্ত্রিক।
- হাজং শব্দের অর্থ ‘মাটির পোকা’।
- হাজংরা ধর্মীয় বিশ্বাসে হিন্দু ধর্মাবলম্বী।
- তবে তাদের কিছু নিজস্ব আদি বিশ্বাস আছে। উপাসানাভেদে হাজংদের কেউ কেউ শক্তির উপাসক। আবার কেউ কেউ বৈষ্ণবপন্থি।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
২২.
নিঝুম দ্বীপের আয়তন কত?
  1. ক) ৮০ব. মা.
  2. খ) ৮২ ব. মা.
  3. গ) ৮৫ ব. মা.
  4. ঘ) ৯০ ব. মা.
অনির্ধারিত
ব্যাখ্যা
- বঙ্গোপসাগরের কোল ঘেঁষে নিঝুম দ্বীপের অবস্থান। দ্বীপের তিন দিকে সাগর অন্যদিকে মেঘনার মোহনা। দ্বীপটি নোয়াখালী জেলার অন্তর্গত।
- এটি দেশের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবনের পরেই আয়তনে নিঝুম দ্বীপের অবস্থান।
- এর আয়তন ৯১ বর্গ কিলোমিটার। বল্লার চর, কামলার চর, চর মুরি এবং চর ওসমান- এই চার চরের সমন্বয়ে নিঝুম দ্বীপ গঠিত।
- ১৯৭৯ সালে সরকারের তৎকালীন ক্রীড়া ও সংস্কৃতি, কৃষি, বন, মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীরা পর্যবেক্ষণে গিয়ে দ্বীপের সুনসান নীরবতায় মুগ্ধ হয়ে নামকরণ করেন ‘নিঝুম দ্বীপ’। অবশ্য এর আগেই বন বিভাগ কার্যক্রম শুরু করে চারজোড়া হরিণ অবমুক্তের মধ্য দিয়ে।
- সেই চারজোড়া হরিণ থেকে ১৯৯৬ সাল নাগাদ হরিণের সংখ্যা প্রায় ২২ হাজারে উন্নীত হয়।
- হরিণ ছাড়াও নিঝুম দ্বীপে রয়েছে বুনো কুকুর, খেক শেয়াল, সাপসহ বহু প্রজাতির জীব-জন্তু। আরও রয়েছে ৩৫ প্রজাতির পাখ-পাখালি, ৪৩ প্রজাতির লতাগুল্ম এবং ২১ প্রজাতির অন্যান্য গাছ-গাছালি। তার মধ্যে কেওড়া গাছেরই আধিক্য নজরে পড়ে। স্থানীয় লোকজনের কাছে এটি ‘কেরপা’ গাছ নামে পরিচিত।
- দ্বীপের বিশেষ আকর্ষণ উভচর প্রজাতির মাছ। মাছটির নাম ‘মারসৃপারি’।

উৎস: নোয়াখালি জেলার ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিন রিপোর্ট।

৯১ বর্গকি.মি = ৩৫.১৩ বর্গমাইল। সুতরাং, অপশনগুলোতে সঠিক উত্তর নেই।
২৩.
বাংলাদেশে গ্রামের সংখ্যা কত?
  1. ক) ৮৭,১৯১ টি
  2. খ) ৮৪,৫০০ টি
  3. গ) ৮৫,৫০০ টি
  4. ঘ) ৮৩,৯০০ টি
ব্যাখ্যা
পঞ্চম আদমশুমারি(২০১১) অনুযায়ী:
- বাংলাদেশে গ্রামের সংখ্যা ৮৭,১৯১ টি
-  নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন 
- পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন।
২৪.
NASA এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ফ্লোরিডা
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) কেপ কেনেডি
  4. ঘ) টেকসাস
ব্যাখ্যা
NASA Headquarters, in Washington, provides overall guidance and direction to the agency, under the leadership of the Administrator.
Source: Nasa.gov
২৫.
বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
  1. ক) বিল ক্লিনটন
  2. খ) জিমি কার্টার
  3. গ) নিক্সন
  4. ঘ) রিগান
ব্যাখ্যা
ডেটন শান্তি চুক্তি (Dayton Peace Agreement):
ডেটন শান্তি চুক্তির পূর্ণনাম - General Framework Agreement for Peace in Bosnia and Herzegovina। বসনিয়া সংকট সমাধানের উদ্দেশ্যে ডেটন শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের ওহায়ো অঙ্গরাজ্যের ডেটনে অবস্থিত বিমানঘাটিতে এই চুক্তির খসড়া প্রণীত হয়। এই জন্য এই চুক্তিকে ডেটন শান্তি চুক্তি বলা হয়।

- চুক্তিটির প্রধান শান্তি আলোচক - রিচার্ড হলব্রোক (যুক্তরাষ্ট্রের কূটনীতিক)।
- ডেটন চুক্তির মধ্যস্থতাকারী ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বিল ক্লিন্টন, পররাষ্ট্রমন্ত্রী - ওয়ারেন ক্রিস্টোফার

তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
২৬.
বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
  1. ক) পোল্যান্ড
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) কাজাকিস্তান
  4. ঘ) স্লোভাকিয়া
ব্যাখ্যা
UNDP ও OECD  এর রিপোর্ট অনুসারে,
১০০% শিক্ষার (১৫ বছরের বেশি) রয়েছে কয়েকটি দেশে।
যেমন - কানাডা, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, এস্তোনিয়া, জাপান, ইসরায়েল, দক্ষিণ কোরিয়া।
২৭.
বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয়?
  1. ক) ওয়াট আওয়ারে
  2. খ) ওয়াটে
  3. গ) ভোল্টে
  4. ঘ) কিলোওয়াট ঘণ্টায়
ব্যাখ্যা
- বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক বা ব্যবহারিক একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা।
- বিদ্যুৎ বিলের হিসাব করা হয় কিলোওয়াট ঘণ্টায়।
- এক কিলোওয়াট ঘণ্টা সমান ৩.৬ × ১০৬ জুল।

উৎসঃ নবম-দশম শ্রেণির পদার্থ বিজ্ঞান বোর্ড বই
২৮.
ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
  1. ক) অগ্ন্যাশয় হতে
  2. খ) প্যানক্রিয়াস হতে
  3. গ) লিভার হতে
  4. ঘ) পিটুইটারী গ্ল্যান্ড হতে
অনির্ধারিত
ব্যাখ্যা
অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। ইনসুলিনের অভাবেই ডায়াবেটিস রোগ হয়। আবার, অগ্ন্যাশয়ের ইংরেজি Pancreas. তাই, সঠিক উত্তর ক ও খ উভয়ই।

উৎসঃ নবম-দশম শ্রেণীর জীব বিজ্ঞান বোর্ড বই
২৯.
জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কি?
  1. ক) প্রাকৃতিক পরিবেশ
  2. খ) সামাজিক পরিবেশ
  3. গ) বায়বীয় পরিবেশ
  4. ঘ) সাংস্কৃতিক পরিবেশ
ব্যাখ্যা
প্রাকৃতিক (ভৌগোলিক) পরিবেশ - প্রকৃতিগত অবস্থাই প্রাকৃতিক পরিবেশের অংশ, যেমন ভুমিবন্ধুরতা, উদ্ভিদ, প্রাণী, মৃত্তিকা, নদ-নদী ইত্যাদি।
- জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ