পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১৯ সেপ্টেম্বর, ২০২৩সময়25 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (চট্টগ্রাম বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৭.০৯.২০০৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১৯ সেপ্টেম্বর, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
সোনারগাঁও -এর পূর্ব নাম কি ছিল?
  1. নাসিরাবাদ
  2. সিংহজানী
  3. রোহিতহিরি
  4. সুবর্ণ গ্রাম
সঠিক উত্তর:
সুবর্ণ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
সুবর্ণ গ্রাম
ব্যাখ্যা
সোনারগাঁও:
- সোনারগাঁও স্বর্ণগ্রাম বা সুবর্ণগ্রাম নামে অভিহিত বঙ্গের এক প্রাচীন জনপদ।

- ব্রহ্মপুত্রের উভয় তীর ব্যাপী বিস্তৃত এই জনপদে ‘স্বর্ণভূষিত’ জাতি নামে চিহ্নিত এক আদিম জনগোষ্ঠীর বসবাস ছিল।
- এরা ঐতিহ্যগতভাবেই নারী পুরুষ নির্বিশেষে স্বর্ণালঙ্কারে ভূষিত ছিল।
- মহাভারতে বর্ণিত কুরুপান্ডব যুদ্ধের সময়কালে এবং সম্ভবত এর আগেও এই জনপদের অস্তিত্ব ছিল বলে অনুমিত হয়।
- প্রাচীনকালে এই জনপদের অবস্থান ছিল শীতলক্ষ্যা ও মেঘনার মধ্যবর্তী ওই ভূখন্ডে যা বর্তমানে নরসিংদী জেলা এবং নারায়ণগঞ্জ জেলার বৃহত্তর অংশে বিস্তৃত।

বিভিন্ন স্থানের পূর্ব নাম:

-ময়নামতি- রোহিতগিরি।
- চট্টগ্রাম - ইসলামাবাদ / পোর্টোগ্রান্ডে শাতিলগঞ্জ।
- সিলেট জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা কোনটি?
  1. দেবদাস
  2. শ্রীকান্ত
  3. চরিত্রহীন
  4. গৃহদাহ
সঠিক উত্তর:
শ্রীকান্ত
উত্তর
সঠিক উত্তর:
শ্রীকান্ত
ব্যাখ্যা
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা এবং একটি আত্মজৈবনিক উপন্যাস।
- শ্রীকান্ত উপন্যাসটি ৪টি খণ্ডে প্রকাশিত হয়।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭) 'শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে প্রকাশ পায়। 
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রীশ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- উল্লেখযোগ্য চরিত্র - শ্রীকান্ত, ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, অন্নদিদি। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অন্যান্য উপন্যাস:
- চরিত্রহীন,
- পণ্ডিতমশাই,
- পল্লীসমাজ,
- দেবদাস,
- শ্রীকান্ত,
- পরিণীতা,
- বিরাজবৌ,
- দত্তা,
- চরিত্রহীন,
- বামুনের মেয়ে,
- শেষ প্রশ্ন,
- দেনাপাওনা,
- পথের দাবী,
- বিপ্রদাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম কি?
  1. হাতী
  2. স্লো লোরিস
  3. রাজ কাঁকড়া
  4. চিত্রা হরিণ
সঠিক উত্তর:
রাজ কাঁকড়া
উত্তর
সঠিক উত্তর:
রাজ কাঁকড়া
ব্যাখ্যা
রাজ কাঁকড়া:

- বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজ কাঁকড়া।
- রাজ কাঁকড়া (অশ্বখুরাকৃতির কাকড়া বা সাগর কাঁকড়া) প্রকৃত পক্ষে কাঁকড়া নয় তবে কাঁকড়ার সহিত সাদৃশ্যযুক্ত সামুদ্রিক অ্যারাকনিড।
- এরা Xiphosura (গ্রীক, xiphos, তলোয়ার এবং uros, লেজ) বর্গের অর্ন্তভুক্ত।
- পৃথিবীব্যাপী ৩টি গনের অধীনে এদের ৪টি জীবিত প্রজাতি রয়েছে।
- প্রাগৈতিহাসিক এই প্রাণীকে "জীবন্ত জীবাশ্ম" বলা হয় যা প্রায় ৫৫০ মিলিয়ন বা ৫৫ কোটি বছর পূর্বে ট্রাইলোবাইট থেকে উৎপত্তি লাভ করেছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের একমাত্র কৃষি জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. খ) বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
  3. গ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  4. ঘ) বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
ব্যাখ্যা
কৃষি জাদুঘর:

- ২০০২ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে প্রতিষ্ঠিত হয়েছে দেশের প্রথম এবং একমাত্র কৃষি জাদুঘরটি।
- জাদুঘরটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ২০০২ সালের ১০ মার্চ।
- ২০০৭ সালের ৩০ জুন তৎকালীন ভিসি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন মিঞার মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
- মিউজিয়ামটির আয়তন ৬৩৫০ বর্গফুট।
- এটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪৪ লাখ টাকা।

তথ্যসূত্র - দৈনিক ইনকিলাব, ৬ মার্চ ২০১৭।
.
একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?
  1. মহেশখালী
  2. ভোলা
  3. নিঝুম দ্বীপ
  4. কুতুবদিয়া
সঠিক উত্তর:
মহেশখালী
উত্তর
সঠিক উত্তর:
মহেশখালী
ব্যাখ্যা
মহেশখালী দ্বীপ:
- বাংলাদেশের একমাত্র পাহাড়িয়া দ্বীপ মহেশখালী।
- দ্বীপটি কয়েক শ বছর আগেও মূল ভূখণ্ড কক্সবাজারের সঙ্গে সংযুক্ত ছিল।
- এক প্রচণ্ড ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয় দ্বীপের।
- ছোট ছোট তিনটি দ্বীপের (সোনাদিয়া, মাতারবাড়ী ও ধলঘাটা) সমন্বয়ে গঠিত দ্বীপটির পূর্ব প্রান্তে উত্তর-দক্ষিণমুখী পাহাড়।
- এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে। এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে। 
- মহেশখালী দ্বীপেই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।

দ্বীপসমূহ:

- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা।
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

তথ্যসুত্র - জাতীয় তথ্য বাতায়ন ও কালের কন্ঠ, ২৭ মার্চ, ২০১৮।
.
প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ কোন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন?
  1. আর্থ ফাউন্ডেশন
  2. কোয়ান্টাম ফাউন্ডেশন
  3. RDRS
  4. PKSF
সঠিক উত্তর:
PKSF
উত্তর
সঠিক উত্তর:
PKSF
ব্যাখ্যা
ড. ফখরুদ্দীন আহমদ:

- তিনি মুন্সিগঞ্জ জেলার নগরকান্দি গ্রামে ১৯৪০ সালের ১ মে জন্মগ্রহণ করেন।
- তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া হাইস্কুল থেকে ১৯৫৫ সালে ম্যাট্রিকুলেশন, ১৯৫৭ সালে আই.এ, এবং ১৯৬০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি.এ. (সম্মান) এবং ১৯৬১ সালে এম.এ ডিগ্রি লাভ করেন।
- ১৯৭৫ সালের জানুয়ারি মাসে অর্থ মন্ত্রণালয়ের বহিঃসম্পদ বিভাগের যুগ্ম-সচিব পদে যোগদান করেন। ১৯৭৮ সালের অক্টোবর পর্যন্ত তিনি এ পদে অধিষ্ঠিত থাকেন।
- ড. আহমদ ১৯৭৮ সালের নভেম্বরে দক্ষিণ এশিয়া অঞ্চলের কান্ট্রি অফিসার হিসেবে বিশ্বব্যাংকে যোগদান করেন।
- ড. আহমদ ২০০৫ সালের জুন মাসে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।
- ২০০৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন।
- ফখরুদ্দীন আহমদ ২০০৭ সালের ১২ জানুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
.
সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ আহ্বান করতে হয়?
  1. ১৫ দিন
  2. ৩০ দিন
  3. ৬০ দিন
  4. ৯০ দিন
সঠিক উত্তর:
৩০ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিন
ব্যাখ্যা
সংসদ আহবান:

- রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহবান, স্থগিত ও ভঙ্গ করেন।
- সংসদের এক অধিবেশনের শেষ এবং পরবর্তী অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ বিরতি হবে ৬০ দিন।
- সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার ৩০ দিনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য সংসদ আহ্বান করা হবে।
- একাধারে কোনো সংসদ সদস্য জাতীয় সংসদে ৯০ টি কার্যদিবস অনুপস্থিত থাকলে তাহার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যায়।
- দেশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবনে হুমকির কারণে জরুরি অবস্থা (সর্বাধিক ১২০ দিনের জন্য) ঘোষিত হতে পারে।

তথ্যসূত্র - বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন, এস এস এইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সংবিধান।
.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘বীর উত্তম’ উপাধি লাভ করে কতজন?
  1. ৬৭ জন
  2. ৬৮ জন
  3. ৭০ জন
  4. ৭৫ জন
সঠিক উত্তর:
৬৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৬৮ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
.
মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা-
  1. দ্বিজ ঈশান
  2. দ্বিজ কানাই
  3. নয়ান চাঁদ ঘোষ
  4. চন্দ্রাবতী
সঠিক উত্তর:
দ্বিজ কানাই
উত্তর
সঠিক উত্তর:
দ্বিজ কানাই
ব্যাখ্যা
⇒ মৈমনসিংহ গীতিকা: 
- মৈমনসিংহ গীতিকার ‘মহুয়া’ পালার রচয়িতা দ্বিজ কানাই।
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।
- গ্রন্থটি বিষয়মাহাত্ম্য ও শিল্পগুণে শিক্ষিত মানুষেরও মন জয় করে।
- মৈমনসিংহ গীতিকায় ১০টি গীতিকা স্থান পেয়েছে, যথা—মহুয়া, মলুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দস্যু কেনারামের পালা, রূপবতী, কঙ্ক ও লীলা, কাজলরেখা ও দেওয়ানা মদিনা।
- ভনিতা থেকে কিছু গীত রচয়িতার নাম জানা যায়। যেমন:
• মহুয়া—দ্বিজ কানাই,
• চন্দ্রাবতী- নয়ানচাঁদ ঘোষ,
• কমলা- দ্বিজ ঈশান,
• দস্যু কেনারামের পালা- চন্দ্রাবতী,
• দেওয়ানা মদিনা- মনসুর বয়াতি।
- কঙ্ক ও লীলার রচয়িতা হিসেবে ৪ জনের নাম পাওয়া যায়- দামোদর দাস, রঘুসুত, শ্রীনাথ বিনোদ ও নয়ানচাঁদ ঘোষ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১০.
বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?
  1. ক) বিজয় সেন
  2. খ) হেমন্ত পাল
  3. গ) গৌরী সেন
  4. ঘ) লক্ষ্মণ সেন
সঠিক উত্তর:
ঘ) লক্ষ্মণ সেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লক্ষ্মণ সেন
ব্যাখ্যা
লক্ষ্মণ সেন:

- সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন লক্ষ্মণ সেন।
- ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি লক্ষ্মন সেনকে পরাজিত করে নদীয়া দখল করে নেন।
- সম্ভবত ১২০৬ খ্রিষ্টাব্দে (মতান্তরে ১২০৫) তিনি মৃত্যুমুখে পতিত হন।
- লক্ষ্মণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান ঘটে এবং মুসলিম শাসনের সুত্রপাত ঘটে।
- তাই লক্ষ্মণ সেন ছিলেন বাংলার শেষ হিন্দু রাজা।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
১১.
‘আমার পূর্ব বাংলা’ কবিতার রচয়িতা কে?
  1. জসীমউদ্দীন
  2. তালিম হোসেন
  3. জীবনানন্দ দাশ
  4. সৈয়দ আলী আহ্সান
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহ্সান
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহ্সান
ব্যাখ্যা
 • ‘আমার পূর্ব বাংলা' সৈয়দ আলী আহসানের একটি বিখ্যাত কবিতা।

• সৈয়দ আলী আহাসান:
- সৈয়দ আলী আহাসান বাংলাদেশে একজন খ্যাতনামা সাহিত্যিক, কবি, সাহিত্য সমালোচক, অনুবাদক প্রাবন্ধিক ও শিক্ষাবিদ ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন।
- তিনি বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক।
- 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত' (আধুনিক যুগ) প্রবন্ধগ্রন্থের রচয়িতা সৈয়দ আলী আহসান। তিনি মুহম্মদ আবদুল হাইয়ের সাথে একত্রে গ্রন্থটি প্রকাশ করেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- অনেক আকাশ,
- একক সন্ধ্যায় বসন্ত,
- সহসা সচকিত,
- আমার প্রতিদিনের শব্দ,
- চাহার দরবেশ ও অন্যান্য কবিতা,
- সমুদ্রেই যাব,
- রজনীগন্ধা ইত্যাদি।

• অনুবাদগ্রন্থ:
- হুইটম্যানের কবিতা,
- ইডিপাস।

• প্রবন্ধ:
- সতত স্বাগত।

• আত্মজীবনী:
- আমার সাক্ষ্য।

আমার পূর্ব বাংলা- কবিতা;
সৈয়দ আলী আহসান

আমার পূর্ব-বাংলা এক গুচ্ছ স্নিগ্ধ/ অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়/ একটি প্রগাঢ় নিকুঞ্জ
নিকুঞ্জের তমাল কনক-লতায় ঘেরা
রাশি রাশি ধান মাটি আর পানির/ কেমন নিশ্চেতন করা গন্ধ
কত দশা বিরহিণীর- এক দুই তিন/ দশটি (বৈষ্ণব কবিতায় বর্ণিত রাধার বিরহের দশটি অবস্থার প্রতি কবি ইঙ্গিত করেছেন।)
ঘর আর বিদেশ আঙিনা
তিনটি ফুল আর একটি পাতা নিয়ে/ কদম্ব তরুর একটি শাখা মাটি/ ছুঁয়েছে
আরও অনেক গাছ পাতা লতা/ নীল হলুদ বেগুনি অথবা সাদা
কাকের চোখের মতো কালোচুল/ এলিয়ে
হৃদয় ছুঁয়ে যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে দেহ ঘিরে (বৃষ্টিভেজা পূর্ব বাংলা যেনো নীল শাড়ি পরা কোনো নারী)
তুমি আমার পূর্ব-বাংলা-/ পুলকিত সচ্ছলতায়, প্রগাঢ় নিকুঞ্জ।।

উল্লেখ্য,
কবিতাটি লেখকের ''একক সন্ধ্যায় বসন্ত'' কাব্যগ্রন্থের অন্তর্গত।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, আমার পূর্ব বাংলা- কবিতা, বাংলাপিডিয়া। 
১২.
‘ভাত দে হারামজাদা, তা না হলে, মানচিত্র খাবো’, পঙক্তিটির রচয়িতা কে?
  1. আল মাহমুদ
  2. শামসুর রাহমান
  3. কায়কোবাদ
  4. রফিক আজাদ
সঠিক উত্তর:
রফিক আজাদ
উত্তর
সঠিক উত্তর:
রফিক আজাদ
ব্যাখ্যা
• রফিক আজাদ ১৯৪২ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার গুণী গ্রামের এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেন।
- 'ভাত দে হারামজাদা, তা-না হলে মানচিত্র খাবো'-  পঙক্তিদ্বয় 'ভাত দে হারামজাদা' কবিতা থেকে নেওয়া হয়েছে।
- 'ভাত দে হারামজাদা' কবিতাটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে।
- অসম্ভবের পায়ে।
- চুনিয়া আমার আর্কেডিয়া।
- প্রেমের কবিতা।
- হাতুড়ির নিচে জীবন।
- অপর অরণ্যে।
- করো অশ্রুপাত।
- প্রেম ও বিরহের কবিতা।
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি।
- সশস্ত্র সুন্দর।
- অঙ্গীকারের কবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘হরতাল’ কোন ভাষার শব্দ?
  1. ওলন্দাজ
  2. চীনা
  3. গুজরাটি
  4. ফারসি
সঠিক উত্তর:
গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা
• হরতাল,
- 'গুজরাটি' ভাষার শব্দ।
 অর্থ:
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
‘বাংলাপিডিয়া’ হচ্ছে-
  1. উপন্যাস
  2. মহাকাব্য
  3. কাব্য
  4. জাতীয় জ্ঞানকোষ
সঠিক উত্তর:
জাতীয় জ্ঞানকোষ
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় জ্ঞানকোষ
ব্যাখ্যা
বাংলাপিডিয়া:

- বাংলাপিডিয়া বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ।
- এ জ্ঞানকোষে প্রায় ১৪৫০ জন পণ্ডিতের সৃজনশীল কাজের সমন্বয় ঘটেছে।
- বাংলাদেশের প্রাচীনতমকাল থেকে বর্তমান পর্যন্ত সকল গুরুত্বপূর্ণ বিষয়ের বর্ণনা বাংলাপিডিয়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
- ফলে এটি অধ্যয়নের মাধ্যমে বাংলাদেশ সংক্রান্ত সকল বিষয়ে সুস্পষ্ট জ্ঞান লাভ করা সম্ভব।
- প্রথম প্রকাশের পর বাংলাপিডিয়া ব্যাপক উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। 
- বাংলাপিডিয়া শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, পেশাজীবী এবং সাধারণ পাঠকদের অপরিহার্য সহচরে পরিণত হয়েছে।
- বর্তমান দ্বিতীয় সংস্করণটি (২০১২) ইতিপূর্বে প্রকাশিত প্রথম সংস্করণের (২০০৩) একটি পরিবর্ধিত ও হালনাগাদ রূপ।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
১৫.
শরীর > শরীর কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
  1. স্বরলোপ
  2. বিষমীভবন
  3. অতিশ্রুতি
  4. বর্ণ বিকৃতি
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নটি হওয়া উচিত ছিল 'শরীর > শরীল কোন ধরনের ধ্বনি পরিবর্তন?' 
প্রশ্নের টাইপিংয়ে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

=============================
ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনি পরিবর্তন নানা প্রক্রিয়ায় সম্পন্ন হয়।

• বিষমীভবন (Dissimilation): দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।

অন্যদিকে,
• সম্প্রকর্ষ বা স্বরলোপ: 
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো  স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ বা স্বরলোপ।
যেমন- আটমেসে ˃ আটাসে, কুটুম্ব ˃ কুটুম, জানালা ˃ জান্লা ইত্যাদি।

• অভিশ্রতি:
বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে তাকে বলে অভিশ্রতি। 
যেমন: করিয়া > কইর‌্যা > করে, দেখিয়া > দেইখ্যা > দেখে, গাছুয়া > গাউছা > গেছো। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
কখন ‘ণ’ হয় না?
  1. ক বর্গের আগে
  2. ট বর্গের আগে
  3. ত বর্গের আগে
  4. ব বর্গের আগে
সঠিক উত্তর:
ত বর্গের আগে
উত্তর
সঠিক উত্তর:
ত বর্গের আগে
ব্যাখ্যা
⇒ ণ-ত্ব বিধান:
• বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত হয় ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৭.
Which one is correct?
  1. Mr. Karim is blind for his son's fault
  2. Mr. Karim is blind about his son's fault
  3. Mr. Karim is blind to his son's fault
  4. Mr. Karim is blind of his son's fault
সঠিক উত্তর:
Mr. Karim is blind to his son's fault
উত্তর
সঠিক উত্তর:
Mr. Karim is blind to his son's fault
ব্যাখ্যা
• চোখে না দেখার ক্ষেত্রে 'Blind of' ও দোষ না দেখার ক্ষেত্রে 'Blind to' বসে।
- He is blind of his eyes.
- Mr. Sikder is blind to his son’s fault.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Mr. Karim is blind to his son's fault.
১৮.
Choose the correct voice from the following. 'Minu sings a song'
  1. A song is sung by Minu.
  2. A song is sing by Minu
  3. A song is being sing by Minu
  4. A song was sing by Minu
সঠিক উত্তর:
A song is sung by Minu.
উত্তর
সঠিক উত্তর:
A song is sung by Minu.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:

• Active voice এর object টি passive voice এর subject হয়।
• Tense অনুযায়ী auxiliary verb বসে।
• তারপর মূল verb এর past participle হয়।
• Active voice এর subject টি passive voice এর object হয়।
• তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

• সুতরাং নিয়মানুযায়ী, 
Active voice: 'Minu sings a song'
Passive voice: A song is sung by Minu.
১৯.
Chose the correct narration___ He says, 'I am well'.
  1. He said that he is well.
  2. He says that he is well.
  3. He says that he was well.
  4. He says that he has been well.
সঠিক উত্তর:
He says that he is well.
উত্তর
সঠিক উত্তর:
He says that he is well.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,

• Direct speech থেকে Indirect speech এ রূপান্তরের বেলায়:
- Reporting verb এর subject বসে।
- Reporting verb say/said, tell/told (যদি থাকে) বসে।
- Inverted comma উঠে that বসে।
- Reported speech এর subject number/person অনুযায়ী পরিবর্তন করতে হবে।
- Reporting verb (said) past tense এ থাকায় reported speech এ am এর পরিবর্তে was হবে।
- বাকি অংশ বসবে।
- যদি Reporting Verbটি Present বা Future tense এ থাকে, তাহলে Direct Speech কে Indirect করার সময় Verb এর কোন পরিবর্তন হয় না।

Example:
Direct: 'The farmer says, "I am busy."
Indirect: The farmer says that he is busy.

Direct: 'The farmer will say, "I am busy."
Indirect: The farmer will say that he is busy.

Direct: He says, “I am well.”
Indirect: He says that he is well.

Source: Applied English Grammar and Composition, P.C DAS.
২০.
Which is the correct spelling?
  1. personel
  2. personnel
  3. personale
  4. parsonnle
সঠিক উত্তর:
personnel
উত্তর
সঠিক উত্তর:
personnel
ব্যাখ্যা
• Personnel (noun):
English Meaning: people employed in an organization or engaged in an organized undertaking such as military service.
Bangla Meaning: কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ; সরকারি দফতর বা সামরিক বাহিনীর সদস্য।

Example: Many of the personnel involved require training.

Source: Bangla Academy Dictionary.
২১.
What is the verb of the word 'play'?
  1. playing
  2. playable
  3. play
  4. playings
সঠিক উত্তর:
play
উত্তর
সঠিক উত্তর:
play
ব্যাখ্যা
• Play (noun) - খেলা; ক্রীড়া; খেলাধুলা; ক্রীড়াকৌতুক; পরিহাস।
• Play (verb) - খেলা; খেলা/ক্রীড়া করা; মজা/আমোদ/কৌতুক করা।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) playing - (gerund or present participle: playing)
খ) playable (adjective) - খেলার উপযোগী।

• সুতরাং, উল্লেখিত অপশন গুলোর মধ্যে থেকে, play শব্দটিকে  play এর verb form হিসেবে গ্রহণ করা যায়, playing হচ্ছে present participle রূপ।

Source: Bangla Academy Dictionary.
২২.
The right expression for 'Am I not' is -
  1. aren't?
  2. am not?
  3. amn't?
  4. am not I?
সঠিক উত্তর:
aren't?
উত্তর
সঠিক উত্তর:
aren't?
ব্যাখ্যা
• The right expression for 'Am I not' is - aren't?
- Aren’t I?” is commonly used and very acceptable in informal language. “
- Am I not?” is grammatical, but extremely formal, so in most contexts, “aren’t I?” is the preferred choice

Source: Britannica.
২৩.
If I _____ you, I would never do it.
  1. was
  2. were
  3. had been
  4. have been
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - were.
- Complete sentence: If I were you, I would never do it.
- বাক্যটি second conditional এর নিয়মানুযায়ী গঠিত।

• Second Conditional:
• If + were + extension, sub + would/could/might + Verb- এর present form.

Example:
1. If I were you, I would take the money.
2. If I knew the answer, I would tell you.
3. If I were you, I would pat your jacket on.
২৪.
Wordsworth was inspired by-
  1. The French Revolution
  2. The American Revolution
  3. The Russian Revolution
  4. The Industrial Revolution
সঠিক উত্তর:
The French Revolution
উত্তর
সঠিক উত্তর:
The French Revolution
ব্যাখ্যা
• William Wordsworth তার সাহিত্য জীবনের শুরুতে The French Revolution দ্বারা অনুপ্রাণিত হোন এবং তার কবিতায় এর প্রভাব দেখা যায়।
- French Revolution এর মূল ছিল Liberty, equality and Fraternity.
- Wordsworth, one of them, who greeted the revolution with enthusiasm.

 • Famous poems of Wordsworth:
- The Solitary Reaper,
- Tintern Abbey,
- Rainbow,
- Lucy Poems,
- The Daffodils,
- Ode on immortality,
- The Excursion,
- Michael etc.

• The only play by William Wordsworth is The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.
২৫.
১ কুইন্টালে কত কিলোগ্রাম?
  1. ১০ কিলোগ্রাম
  2. ১০০ কিলোগ্রাম
  3. ১০০০ কিলোগ্রাম
  4. ৫০০ কিলোগ্রাম
সঠিক উত্তর:
১০০ কিলোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
১০০ কিলোগ্রাম
ব্যাখ্যা
১  কুইন্টাল = ১০০ কিলোগ্রাম
১ মেট্রিক টন = ১০০০ কিলোগ্রাম 
১০ কুইন্টাল = ১ মেট্রিক টন
২৬.
‘সেন্ট হেলেনা’ দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত?
  1. ভারত মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. আটলান্টিক মহাসাগর
  4. উত্তর মহাসাগর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
সেন্ট হেলেনা দ্বীপ:

- সেন্ট হেলেনা দ্বীপ আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- এর আয়তন ১২২ বর্গ কিমি।
- সেন্ট হেলেনা দ্বীপ রাজধানী ও বন্দর জেমসটাউন।
- এটি সতেরো শতকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিকানাধীন ছিল।
- দ্বীপটির জলবায়ু নাতিশীতোষ্ণ।

তথ্যসূত্র - Britannica.com
২৭.
শতকরা বার্ষিক টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?
  1. ২০০ টাকা
  2. ২৭০ টাকা
  3. ২৯০ টাকা
  4. ৩৫০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
 প্রশ্ন: শতকরা বার্ষিক টাকা হার সুদে কত টাকার ৪ বছরের সুদ ১০০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সুদের হার, r = = ২৫/২ % = ২৫/(২ × ১০০) = ২৫/২০০ = ১/৮ 
সময়, n = ৪ বছর
সুদ, I = ১০০ টাকা 

ধরি,
আসল = P টাকা 
 
আমরা জানি,
I = Pnr 
⇒ P = I/(nr)
= ১০০/{৪ × (১/৮)}
= (১০০ × ৮)/৪
= ২০০ 

∴ আসল ২০০ টাকা
২৮.
a3 - 7a - 6 এর উৎপাদক কত?
  1. (a + 1)(a - 2)(a - 3)
  2. (a + 1)(a + 2)(a - 3)
  3. (a - 1)(a + 2)(a - 3)
  4. (a - 1)(a - 2)(a - 3)
সঠিক উত্তর:
(a + 1)(a + 2)(a - 3)
উত্তর
সঠিক উত্তর:
(a + 1)(a + 2)(a - 3)
ব্যাখ্যা

প্রশ্ন: a3 - 7a - 6 এর উৎপাদক কত?

সমাধান:
ধরি
f(a) = a3 - 7a - 6
f(- 1) =( - 1)3 - 7( - 1) - 6
f( - 1) = - 1 + 7 - 6
f(- 1) = 7 - 7
f(- 1) = 0

এখন
 a3 - 7a - 6 
= a3 + a2 - a2 - a - 6a - 6 
= a2 (a + 1) - a (a + 1) - 6 (a + 1) 
= (a + 1)(a2 - a - 6) 
= (a + 1)(a2 - 3a + 2a - 6) 
= (a + 1){a (a - 3) + 2 (a -3)} 
= (a + 1)(a - 3) (a + 2) 

∴ নির্ণেয় উৎপাদক = (a + 1)(a + 2)(a - 3) .

২৯.
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?
  1. ৪%
  2. ৫%
  3. ৬%
  4. ৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত?

সমাধান:
একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = (৩৮০ + ২০) টাকা
= ৪০০ টাকা 

৪০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা 
১ টাকায় ক্ষতি হয় = ২০/৪০০ টাকা 
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/৪০০ টাকা 
= ৫ টাকা 

∴ শতকরা ক্ষতির হার ৫%
৩০.
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?
  1. ১৪৩
  2. ৯১
  3. ৪৭
  4. ৮৭
সঠিক উত্তর:
৪৭
উত্তর
সঠিক উত্তর:
৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

৪৭ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
৩১.
a এর মান কত হলে, 9 - 12x + ax2 একটি পূর্ণবর্গ হবে?
  1. 8
  2. 6
  3. - 6
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন:  a এর মান কত হলে, 9 - 12x + ax2  একটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
9 - 12x + ax2 = 32 - 2.3.2x  + (2x)2
9 - 12x + ax2  = 9 - 12x + 4x2
ax2 = 4x2

a = 4 হলে রাশিটি পূর্নবর্গ হবে।
৩২.
x + y = 6 হলে , xy এর বৃহত্তম মান কত?
  1. 9
  2. 10
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6 হলে , xy এর বৃহত্তম মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 6
তাই,
x এর মান 1 হলে y এর মান 5 হয়।
∴ xy = 5
x এর মান 2 হলে y এর মান 4 হয়।
∴ xy = 8
x এর মান 3 হলে y এর মান 3 হয়।
∴ xy = 9
x এর মান 4 হলে y এর মান 2 হয়।
∴ xy = 8
x এর মান 5 হলে y এর মান 1 হয়।
∴ xy = 5
সুতরাং xy এর বৃহত্তম মান 9.
৩৩.
‘সবুজ গ্রহ’ বলা হয় কাকে?
  1. ক) বুধ
  2. খ) শুক্র
  3. গ) মঙ্গল
  4. ঘ) ইউরেনাস
সঠিক উত্তর:
ঘ) ইউরেনাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউরেনাস
ব্যাখ্যা
- ইউরেনাসের বায়ুমণ্ডলের উপরিভাগ অনেক শীতল।
- ইউরেনাসের নীলাভ সবুজ বর্ণ শীতল মিথেন গ্যাসের প্রভাবে হয়।
- তাই একে সবুজ গ্রহ বলে

অন্যদিকে, 
- মঙ্গলকে লাল গ্রহ বলে।
- গ্রহরাজ বলা হয় বৃহস্পতিকে।
- বুধ হল সূর্যের নিকটতম এবং সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ।

উৎস: নাসা ওয়েবসাইট।
৩৪.
পঞ্চম মহাকাশ পর্যটক কে?
  1. ডেনিস টিটো
  2. মার্ক শাটলওয়ার্থ
  3. আনুশেহ আনসারি
  4. চার্লস সিমোনি
সঠিক উত্তর:
চার্লস সিমোনি
উত্তর
সঠিক উত্তর:
চার্লস সিমোনি
ব্যাখ্যা
পঞ্চম মহাকাশ পর্যটক:

- চার্লস সিমোনি পঞ্চম মহাকাশ পর্যটক।
- ২০০৭ সালে সিমোনি আমেরিকান মহাকাশ পর্যটন সংস্থা স্পেস অ্যাডভেঞ্চারস, লিমিটেডের মাধ্যমে মহাকাশ গমন করেন।
- রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে তাকে ছয় মাস প্রশিক্ষণ দেয়া হয়।
- সিমোনিকে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে ৭ এপ্রিল, ২০০৭-এ দুই রাশিয়ান মহাকাশচারী, এক্সপিডিশন ১৫ কমান্ডার ফিওদর ইয়ুরচিখিন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ কোটভ সহ সয়ুজ TMA-10-এ মহাকাশে পাঠানো হয়েছিল।
- ৯ এপ্রিল তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এ পৌঁছেন।
- সেখানে তিনি ১১ দিন অবস্থান করেন।
- তিনি সয়ুজ TMA-9-এ চড়ে পৃথিবীতে ফিরে আসেন, ২১ এপ্রিল কাজাখস্তানের স্টেপসে অবতরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৩৫.
বিশ্বের প্রথম ক্লোন বানর শাবকের নাম কি?
  1. ডলি
  2. পলি
  3. টেট্রো
  4. প্রমিথিয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

ক্লোন বানর:

- চীনা বিজ্ঞানীরা জন্ম দিলেন বিশ্বের প্রথম ক্লোন বানর।
- বিজ্ঞানীরা কয়েক সপ্তাহ আগে গবেষণাগারে ঝং ঝং এবং হুয়া হুয়া নামের দুটি ক্লোন বানরের জন্ম দিয়েছেন।
- গত শতকের নব্বইয়ের দশকের শেষ দিকে স্কটল্যান্ডের প্রাণিবিজ্ঞানীরা ডলি নামের ক্লোন ভেড়ার জন্ম দেন।
- ক্লোন করা বানরশাবক দুটির মধ্যে ঝং ঝং বড় আর হুয়া হুয়ার ছোট।

তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ২৬ জানুয়ারি ২০১৮।
৩৬.
বিশ্বকাপ ক্রিকেট -২০০৭-এ ৬ বলে ৬টি ছক্কা মারার রেকর্ড গড়েন কে?
  1. হার্শেল গিবস্
  2. রিকি পন্টিং
  3. ম্যাথু হেইডেন
  4. ব্রায়ান লারা
সঠিক উত্তর:
হার্শেল গিবস্
উত্তর
সঠিক উত্তর:
হার্শেল গিবস্
ব্যাখ্যা
ছয় বলে ছয় ছক্কা:

- ওয়ানডেতে ছয় বলে ছয় ছক্কার একমাত্র কীর্তি হার্শেল গিবসের—২০০৭ বিশ্বকাপে হল্যান্ডের বিপক্ষে।
- আন্তর্জাতিক ক্রিকেটও সে-ই প্রথম ছয় বলে ছয় ছক্কার মারার রেকর্ড গড়েন।
- গিবসের তোলা ঝড়টা গিয়েছিল হল্যান্ডের বোলার ড্যান ফন বাঙ্গের ওপর দিয়ে।
- এরপর ওই বছরই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে যুবরাজের সেই কীর্তি।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ১৯ সেপ্টেম্বর ২০১৬।
৩৭.
প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. দিল্লি, ভারত
  2. ইসলামাবাদ, পাকিস্তান
  3. কলম্বো, শ্রীলংকা
  4. ঢাকা, বাংলাদেশ
সঠিক উত্তর:
দিল্লি, ভারত
উত্তর
সঠিক উত্তর:
দিল্লি, ভারত
ব্যাখ্যা
সার্ক বিশ্ববিদ্যালয়:

- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় (SAU) প্রতিষ্ঠার ধারণাটি ২০০৫ সালে ঢাকায় ১৩তম সার্ক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর দ্বারা উত্থাপিত হয়েছিল।
- দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি আন্তঃমন্ত্রণালয় চুক্তি স্বাক্ষরিত হয় ০৪ এপ্রিল ২০০৭, ভারতে ১৪তম সার্ক সম্মেলনের সময়।
- ২০১০ সালে ভারতের দিল্লীতে প্রথম সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - সার্ক বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
এশীয় উন্নয়ন ব্যাংকের সর্বশেষ সদস্য জর্জিয়া সংস্থাটির কততম সদস্য?
  1. ৬১ তম
  2. ৬২ তম
  3. ৬৩ তম
  4. ৬৭ তম
সঠিক উত্তর:
৬৭ তম
উত্তর
সঠিক উত্তর:
৬৭ তম
ব্যাখ্যা
এশীয় উন্নয়ন ব্যাংক:

- প্রতিষ্ঠা: ১৯ ডিসেম্বর, ১৯৬৬।
- সদর দপ্তর: মান্দালুইয়ং সিটি, ম্যানিলা, ফিলিপাইন।
- এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট বা সভাপতি সবসময় জাপান থেকে নির্বাচিত হয়।
- তাকেশি ওয়াতানাবে ছিলেন ADB এর প্রথম প্রেসিডেন্ট।
- বর্তমান প্রেসিডেন্ট: মাসাতসুও আসাকাওয়া (জাপান); ১৭ জানুয়ারি, ২০২০- বর্তমান।
- সদস্য: ৬৮টি দেশ। 
⇒ তৎকালীন সময়ে জর্জিয়া সর্বশেষ সদস্য ছিলো। বর্তমানে সর্বশেষ সদস্য নিউ।
- জর্জিয়া ৬৭ তম দেশ হিসেবে ২০০৭ সালে এশীয় উন্নয়ন ব্যাংকে যোগ দেয়।
- এর সর্বশেষ (৬৮তম) সদস্য নিউ ২০১৯ সালে যোগদান করে।

তথ্যসূত্র - এশীয় উন্নয়ন ব্যাংক ওয়েবসাইট।
৩৯.
Adjective of the word 'Danger' is-
  1. Dangerous
  2. Serious
  3. Dangerfull
  4. Endanger
সঠিক উত্তর:
Dangerous
উত্তর
সঠিক উত্তর:
Dangerous
ব্যাখ্যা
• Danger (noun) [uncountable noun] বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।
- এর adjective form হচ্ছে - Dangerous - (adjective) dangerous (to/for) বিপজ্জনক; বিপৎসংকুল।

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) Serious (adjective) - গম্ভীর; রাশভারী; আন্তরিক; গভীর; চিন্তাশীল; অচপল: 
- Danger এর adjective নয়।
গ) Dangerfull - বলে কোনো শব্দ হয় না।
ঘ) Endanger যার অর্থ বিপদে ফেলা; বিপন্ন করা।

Source: Bangla Academy Dictionary.
৪০.
The picture was (to hang) on the wall.
  1. The picture was hanging on the wall
  2. The picture was hanged on the wall
  3. The picture was hung on the wall
  4. The picture was hang on the wall
সঠিক উত্তর:
The picture was hung on the wall
উত্তর
সঠিক উত্তর:
The picture was hung on the wall
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The picture was hung on the wall

 • Hang(verb) ঝোলা; ঝুলে থাকা; ঝুলানো; ঝুলিয়ে রাখা:
- এই অর্থে এর  past tense, past participle form হবে Hung.
- hang something from the ceiling; a picture hanging on the wall; windows hung with curtains.

• Hang (verb)  ফাঁসি দেওয়া; ফাঁসি হওয়া; ফাঁসি নেওয়া
- এই অর্থে এর past tense, past participle form hanged হবে। 
- He was hanged for murder, খুনের দায়ে ফাঁসি হয়েছে;
- He hanged himself, ফাঁস নিয়ে মরেছে।