ব্যাখ্যা
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- বর্তমান প্রেসিডেন্ট: ডোনাল্ড ট্রাম্প।
⇒ প্রচলিত তথ্য মতে ১৪৯৩ সালের ১৫ মার্চ কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
- কলম্বাসের হাত ধরেই আমেরিকা মহাদেশে ইউরোপিয়ান সাম্রাজ্যবাদীদের বাণিজ্যিক ও সামরিক সম্পর্কের সূত্রপাত ঘটে।
- ১৬০৭ সালে ব্রিটেন জেমসটাউনে সর্ব প্রথম কলোনি স্থাপন করতে সক্ষম হয়।
⇒ ১৭৭৫ সালের এপ্রিলে লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধের মাধ্যমে সশস্ত্র সংঘর্ষ শুরু হয়।
- ১৭৭৪ সালে ফিলাডেলফিয়ায় এক সম্মেলনে ঔপনিবেশিক তেরোটি রাজ্যের মধ্যে জর্জিয়া বাদে বারোটা রাজ্য একত্রিত হয়ে ব্রিটিশদের নিজেদের দাবি ও অধিকার আদায়ের আবেদন করেন। কিন্তু আবেদন ফলপ্রসূ না হওয়ায় ১৭৭৫ সালে তেরোটি উপনিবেশ মিলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। জর্জ ওয়াশিংটনকে করা হয় প্রধান সেনাপতি এবং ওই বছরই ল্যাকজিন্টনে আমেরিকানরা ব্রিটিশদের সঙ্গে সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হয়।
- ১৭৭৬ সালের ৪ জুলাই ফিলাডেলফিয়ায় কন্টিনেন্টাল কংগ্রেসে থমাস জেফারসনের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম দেয়।
- ১৭৭৬ সালে জর্জ ওয়াশিংটন বিরাট বাহিনী নিয়ে প্রচুর শক্তি সঞ্চয় করে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন এবং অতি সহজেই বোস্টন থেকে ব্রিটিশ বাহিনীকে সম্পূর্ণ ভাবে তাড়িয়ে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা ঘোষণা করেন।
উল্লেখ্য,
- ১৭৮৩ সালে প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা স্বীকার করে।
- তেরোটি উপনিবেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে একত্রিত হয়, পরবর্তীতে ১৭৮৭ সালে মার্কিন সংবিধান গৃহীত হয়।
উৎস: i) Britannica.
ii) History.com