পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
- ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning): ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দচয়ন, সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়, সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, সাদৃশ্য, সিদ্ধান্ত গ্রহন ও বৈসাদৃশ্য - সমস্যার সমাধান (Problem Solving): সময় ও কাজ, দূরত্ব, গতি, নৌকা ও স্রোত, ট্রেন, নল ও চৌবাচ্চা - সমস্যার সমাধান (Problem Solving): দিন, তারিখ, মাস ও বছর নির্ণয়, ঘড়ি বিষয়ক সমস্যা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
A family consists of _____.
  1. ক) Manner
  2. খ) Members
  3. গ) Education
  4. ঘ) House
ব্যাখ্যা

Family (পরিবার) গঠনের জন্য Member (সদস্য) আবশ্যক।
Manner, Education, Home পরিবার গঠনের জন্য আবশ্যক নয়।
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য Education (শিক্ষা) আবশ্যক।
ধর্মীয় প্রতিষ্ঠান থেকে Manner (আচরণ) শেখা যায়।
যে কোন প্রতিষ্ঠানে কম - বেশি house (ঘর) ব্যবহার করা হয়।

.
শিশুরা স্বভাবত _____।
  1. ক) বোকা
  2. খ) লোভী
  3. গ) অনুকরণপ্রিয়
  4. ঘ) হাস্যরসপ্রিয়
ব্যাখ্যা

শিশুরা স্বভাবত অনুকরণপ্রিয়। কারণ তারা যা দেখে মূলত তাই শিখে। অন্যরা যা করে তারা সেটা দেখে দেখে শিখতে চায়।

.
Who is the tallest man?
P is shorter than N. R is shorter than P. S is taller than R. F is taller than N. N is taller than S.
  1. ক) N
  2. খ) F
  3. গ) R
  4. ঘ) S
ব্যাখ্যা

P is shorter than N that means N>P
R is shorter than P that means P>R
S is taller than R that means S>R
F is taller than N that means F>N
N is taller than S that means N>S
P>R and S>R
Both P & S are taller than R.
N>P and N>S
N is taller than both P & S.
F>N
F is taller than N.
So, F is the tallest man.

Shortly
P>R and S>R; N>P and N>S; F>N. Therefore, F is the tallest man

.
.
আমার কক্ষে দুই বৃদ্ধ দম্পতি ও তাদের প্রত্যেক দম্পতির সাথে আরও তিন দম্পতি পাঁচজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করল। আমার কক্ষে মোট কতজন লোক হল?
  1. ক) ১৫
  2. খ) ২১
  3. গ) ২৬
  4. ঘ) ৪৭
ব্যাখ্যা

আমার কক্ষে আমি ১ জন।
দুই বৃদ্ধ দম্পতি = ৪ জন।
দুই বৃদ্ধ দম্পতির প্রতিটির সাথে ৩ দম্পতি অর্থাৎ, ৬ দম্পতি = ১২ জন
প্রতি দম্পতির ৫ জন করে সন্তান হলে ৬ দম্পতির মোট সন্তান (৫ * ৬) = ৩০ জন।
মোট মানুষ,
= ১ + ৪ + ১২ + ৩০
= ৪৭ জন 

.
Chairman : Chair : : Teacher : ?
  1. ক) Teaching
  2. খ) Office
  3. গ) Teacher’s room
  4. ঘ) Teach
ব্যাখ্যা

Chairman অর্থ সভাপতি, Chair অর্থ সভাপতিত্ব করা। সভাপতি সচরাচর সভাপতিত্ব করেন।
Teacher অর্থ শিক্ষক/শিক্ষিকা, Teach অর্থ শিক্ষা দেওয়া। শিক্ষক/শিক্ষিকা সচরাচর শিক্ষা দেন।
সঠিক অপশন Teach।

.
অট্টালিকা : ঈট :: মানুষ : ?
  1. ক) জীবন
  2. খ) কোষ
  3. গ) পরমাণু
  4. ঘ) পানি
ব্যাখ্যা

অট্টালিকা গঠনের ক্ষুদ্রতম একক ঈট। অর্থাৎ অসংখ্য ঈটের সমন্বয়ে অট্টালিকা গঠিত হয়।
মানুষ বা জীব গঠনের ক্ষুদ্রতম একক কোষ। অর্থাৎ অসংখ্য কোষের সমন্বয়ে জীব গঠিত হয়।

.
যদি MENU = NGQY হয়, তবে MANY = ?
  1. ক) NCQC
  2. খ) NDRZ
  3. গ) MCQB
  4. ঘ) ODRB
ব্যাখ্যা

M এর জন্য N ( পার্থক্য ১)
E এর জন্য G( পার্থক্য ২)
N এর জন্য Q( পার্থক্য ৩)
U এর জন্য Y( পার্থক্য ৪)
অতএব, MANY = NCQC
বিশেষ দ্রষ্টব্যঃ Y এর পর Z। আবার, Z এরপর পুনরায় ঘুরে A ও B আসে। অর্থাৎ Y এরপর Z, A ও B আসে। কাজেই পরের বর্ণ C বসবে।

.
যদি EDUCATION = 912365487 হয়, তবে EAT = ?
  1. ক) 987
  2. খ) 563
  3. গ) 812
  4. ঘ) 965
ব্যাখ্যা

 E = 9
D = 1
U = 2
C = 3
A = 6
T = 5
I = 4
O = 8
N = 7
সুতরাং EAT = 965 হবে।

.
আপনার প্রতিবেশী খুব উচ্চস্বরে গান গায়। এমুহূর্তে কী করবেন?
  1. ক) সর্বপ্রথম আইনের আশ্রয় নিবেন
  2. খ) এলাকার চেয়ারমান বা মেম্বারকে বিষয়টি জানাবেন
  3. গ) তার স্ত্রীকে বিষয়টি জানাবেন
  4. ঘ) তাকে চা-নাস্তার দাওয়াত দিয়ে বুঝাবেন যে উচ্চস্বরে গান গাইলে সকলের কষ্ট হয়
ব্যাখ্যা

- এলাকার চেয়ারমান বা মেম্বারকে বিষয়টি জানালে বা সর্বপ্রথম আইনের আশ্রয় নিলে আপনার প্রতি তার রাগ বা ক্ষোভ কাজ করবে।
তাই এলাকার চেয়ারমান বা মেম্বারকে বিষয়টি না জানানো বা আইনের আশ্রয় না নেওয়াই শ্রেয়।
- তার স্ত্রীকে বিষয়টি জানালে সে নিজেকে হেয় মনে করবে।
- তাকে চা-নাস্তার দাওয়াত দিয়ে বিষয়টি বুঝাবেন এতে সে বিষয়টি সহজে বুজতে পারবে।

১০.
দুইজন কৃষক তাদের একখণ্ড জমিতে ১২ দিনে শস্য রোপণ করতে পারে। তাদের একজন একাই ৩৬ দিনে শস্য রোপণ করতে পারে। অপরজন একা কতদিনে শস্য রোপণ করতে পারবে?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ২৪
ব্যাখ্যা

২ জন ১২ দিনে শস্য রোপণ করতে পারে তাদের একখণ্ড জমিতে।
সুতরাং ২ জন ১ দিনে শস্য রোপণ করতে পারে তাদের জমির (১/১২) অংশে।

প্রথমজন একাই ৩৬ দিনে শস্য রোপণ করতে পারে তাদের একখণ্ড জমিতে।
সুতরাং প্রথম জন ১ দিনে শস্য রোপণ করতে পারে তাদের জমির (১/৩৬) অংশে।

সুতরাং অপরজন ১ দিনে শস্য রোপণ করতে পারে তাদের জমির { (১/১২) - (১/৩৬) } অংশে।
= (২/৩৬) অংশে।
= (১/১৮) অংশে।

(১/১৮) অংশ সম্পন্ন করা হয় ১ দিনে।
সম্পূর্ণ অংশ সম্পন্ন করা হয় {(১ × ১৮) ÷ ১} দিনে।
= ১৮ দিনে।

শর্টকাট
দ্বিতীয় জনের একটি কাজ সম্পন্ন করার সময়
= ১ ÷ (প্রথম জন একদিনে কাজের যে অংশ সম্পন্ন করে - দুইজন একত্রে একদিনে কাজের যে অংশ সম্পন্ন করে)
= ১ ÷ (১/১২ - ১/৩৬)
= ১ ÷ (২/৩৬)
= ১৮

১১.
ক একটি কাজ ১৫ দিনে এবং খ ঐ কাজটি ৩০ দিনে করতে পারে। ক ও খ একত্রে ১ দিনে কাজের কত অংশ করতে পারবে?
  1. ক) ১/১৫
  2. খ) ১/১০
  3. গ) ১/৫
  4. ঘ) ১/৪৫
ব্যাখ্যা

ক ১৫ দিনে করে একটি কাজ
ক ১ দিনে করে কাজের (১/১৫) অংশ

আবার খ ৩০ দিনে করে একটি কাজ
খ ১ দিনে করে কাজের (১/৩০) অংশ

ক ও খ একত্রে ১ দিনে করে কাজের (১/১৫+ ১/৩০) অংশ
= (১/১০) অংশ

শর্টকাট

নির্ণেয় কাজের অংশ
= (১৫ + ৩০)/(১৫×৩০)
১/১০

১২.
একটি বানর ১৯ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপরে উঠতে প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নামে। বানরটি কত সেকেন্ডে উক্ত বাঁশের উপরে উঠবে?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৭
  4. ঘ) ১৮
ব্যাখ্যা

বানরটি প্রথম ২ সেকেন্ডে উঠে (৩ - ১) মিটার বা ২ মিটার।
সুতরাং (১৯ - ৩) মিটার বা ১৬ মিটার উঠতে সময় লাগবে ১৬ সেকেন্ড।
১৬ সেকেন্ড এ ১৬ মিটার উঠার পর বাকি ৩ মিটার ১ সেকেন্ডে উঠে।
১৯ মিটার উচু পিচ্ছিল বাঁশের উপরে উঠতে সময় লাগে
= (১৬ + ১) সেকেন্ড
= ১৭ সেকেন্ড

১৩.
২০২০ সালের ১ ডিসেম্বর মঙ্গলবার হলে, ২০২২ সালের ১ ডিসেম্বর কি বার হবে?
  1. ক) মঙ্গলবার
  2. খ) বুধবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
ব্যাখ্যা

- ২০২০ সালের ১ লা ডিসেম্বর মঙ্গলবার হলে, ২০২১ সালের ১ লা ডিসেম্বর বুধবার হবে।
- ২০২২ সালের ১ লা ডিসেম্বর বৃহস্পতিবার।

১৪.
ঘড়িতে যখন ১১ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. ক) ৩২৯
  2. খ) ৩০
  3. গ) ৪৫
  4. ঘ) ৩৬০
ব্যাখ্যা

ঘড়িতে যখন ১১ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী বাবধান = ৫ ঘর।
১ ঘর = ৬ ডিগ্রি
সুতরাং ৫ ঘর = ৩০ ডিগ্রি।

অন্যভাবে,
পার্থক্য = । (11 M - 60 H) / 2 ।
= । (১১ × ০ - ৬০ × ১১) / ২।
= । - ৬৬০ / ২।
= । -৩৩০।
= ৩৩০
= ৩৬০ - ৩৩০
= ৩০

১৫.
১ ঘণ্টা ৪০ মিনিট, ১০ ঘণ্টার কত অংশ?
  1. ক) ১/৪
  2. খ) ১/৫
  3. গ) ১/৬
  4. ঘ) ১/৭
ব্যাখ্যা

১ ঘণ্টা ৪০ মিনিট
= (৬০ + ৪০) মিনিট
= ১০০ মিনিট

আবার, ১০ ঘণ্টা
= (১০ × ৬০) মিনিট
= ৬০০ মিনিট

১০০ মিনিট ৬০০ মিনিটের (১০০/৬০০) অংশ
= (১/৬) অংশ

১৬.
আগামী পরশুর ঠিক দুই দিন পর যদি সোমবার হয় তবে, গতকালের ঠিক তিন দিন আগে কী বার ছিল?
  1. ক) রবিবার
  2. খ) সোমবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
ব্যাখ্যা
রবিবার (গতকালের আগের ঠিক তিন দিন), সোমবার, মঙ্গলবার, বুধবার (গতকাল), বৃহস্পতিবার (আজ), শুক্রবার (আগামীকাল), শনিবার (আগামী পরশু), রবিবার  সোমবার (আগামী পরশুর দুই দিন পর)।
১৭.
যদি ১ টি পাইপের দ্বারা ১ টি চৌবাচ্চা ৫ ঘণ্টায় খালি করা যায় তাহলে ৩০ ঘণ্টায় কয়টি ঐ একই রকম চৌবাচ্চা খালি করা যাবে?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
ব্যাখ্যা

৫ ঘণ্টায় খালি করা যায় ১ টি চৌবাচ্চা
১ ঘণ্টায় খালি করা যায় চৌবাচ্চার (১/৫) অংশ
৩০ ঘণ্টায় খালি করা যায় (৩০/৫) টি চৌবাচ্চা বা ৬ টি চৌবাচ্চা।