পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৯
সিলেবাস
স্পেশাল ফুল মডেল টেস্ট - ১ [সমন্বিত ৭ ব্যাংক অফিসার (ক্যাশ) নিয়োগ প্রস্তুতি]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৫৯ প্রশ্ন

.
'ময়ূরকণ্ঠী' কোন ধরনের রচনা?
  1. ক) উপন্যাস
  2. খ) রম্যরচনা
  3. গ) ভ্রমণকাহিনী
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
খ) রম্যরচনা
উত্তর
সঠিক উত্তর:
খ) রম্যরচনা
ব্যাখ্যা
• সৈয়দ মুজতবা আলীর রম্য ধরণের গ্রন্থ - 'ময়ূরকণ্ঠী'। 

• সৈয়দ মুজতবা আলী:
- তিনি ১৯০৪ সালে পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন।
- কাবুলে অবস্থানের বাস্তব অভিজ্ঞতা ও অন্তরঙ্গ উপলব্ধির ফসল 'দেশে-বিদেশে' ভ্রমণকাহিনী।

• তাঁর রচিত উপন্যাস:
- অবিশ্বাস্য।
- শবনম।

• তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

• তাঁর রচিত রম্যরচনা: 
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া। 
.
'চশমখোর' বাগধারাটির অর্থ-
  1. ক) দুরন্ত
  2. খ) ভারবাহী
  3. গ) চক্ষুলজ্জাহীন
  4. ঘ) স্বার্থপর
সঠিক উত্তর:
গ) চক্ষুলজ্জাহীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চক্ষুলজ্জাহীন
ব্যাখ্যা
• 'চশমখোর' বাগধারাটির অর্থ- 'চক্ষুলজ্জাহীন'  
বাক্য গঠন: লোকটা আসলেই একটা চশমখোর। 

অন্য অপশন্গুলো, 
• 'ডাকাবুকো' বাগধারাটির অর্থ- 'দুরন্ত' /নির্ভীক। 
বাক্য গঠন: ডাকাবুকো হলে কী হবে, ছেলেটার চরিত্র ভালো। 

• 'চিনির বলদ' বাগধারাটির অর্থ- 'ভারবাহী' 
বাক্য গঠন: লোকটি সারাজীবন চিনির বলদের মতো খেটেই গেল, বিনিময়ে কিছুই পেল না।

• 'চাচা আপন প্রাণ বাঁচা' বাগধারাটির অর্থ- 'স্বার্থপর'
  বাক্য গঠন: এ জগতে চাচা আপন প্রাণ বাঁচা লোকের সংখ্যা অনেক আছে। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারার অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারার অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারার অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারার অর্থ = বেহায়া।
‘বকধার্মিক’  বাগধারার অর্থ = ভণ্ড।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
'সাবান' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) দেশি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) আরবি
উত্তর
সঠিক উত্তর:
খ) আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'সাবান'- 'আরবি' ভাষা থেকে আগত শব্দ। 

• 'সাবান' শব্দের অর্থ:
- সোডা ক্ষার তেল চর্বি প্রভৃতি  সহকারে উৎপন্ন ময়লা দূর করার দ্রব্যবিশেষ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
'রাত্রি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) রজনী
  2. খ) যামিনী
  3. গ) ক্ষণদা
  4. ঘ) অসিত
সঠিক উত্তর:
ঘ) অসিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসিত
ব্যাখ্যা
• 'রাত্রি' শব্দের সমার্থক শব্দ: রজনী, যামিনী, ক্ষণদা। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'অসিত' শব্দের অর্থ- কৃষ্ণবর্ণ, শুভ্র নয় এমন, শ্যামল, কালো। 

• 'রাত্রি' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
ক্ষণদা, ‍নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, যামবতী, যামী, যামিকা, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিণী, অন্ধিকা, শর্বরী, বিভবরী। 


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন,  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  
.
নিচের কোনটি বিষমীভবনের উদাহরণ?
  1. ক) ফলাহার> ফলার
  2. খ) কবাট> কপাট  
  3. গ) শরীর> শরীল 
  4. ঘ) জন্ম>জম্ম 
সঠিক উত্তর:
গ) শরীর> শরীল 
উত্তর
সঠিক উত্তর:
গ) শরীর> শরীল 
ব্যাখ্যা
বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে। যেমন- লাল> নাল 
শরীর> শরীল- বিষমীভবনের উদাহরণ। 

অন্তর্হতি:
পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। 
যেমন: ফাল্গুন>ফাগুন, ফলাহার> ফলার, আলাদিয়া> আলাদা ইত্যাদি। 

সমীভবন: 
দুটো ধ্বনির একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করাকে বলে সমীভবন।
উদাহরণ: জন্ম > জম্ম, তৎহিত > তদ্ধিত।

ব্যঞ্জন বিকৃতি:
শব্দের মধ্যে কোনো কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জন ধ্বনিতে পরিণত হওয়াকে বলে ব্যঞ্জন বিকৃতি।
উদাহরণ: কবাট > কপাট, ধোবা > ধোপা। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণিঃ (২০১৯ সংস্করণ)। 
.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) পৃথ্বীশ
  2. খ) প্রণয়
  3. গ) নির্ঝরিনী
  4. ঘ) পূষন
সঠিক উত্তর:
গ) নির্ঝরিনী
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্ঝরিনী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, 
'নির্ঝরিনী' এর সঠিক বানান- 'নির্ঝরিণী'।
'নির্ঝরিনী' এর অর্থ- 'নদী'। 

তাছাড়া, 
পৃথ্বীশ- সম্রাট/ রাজা 
পূষন- সূর্য, আদিত্য 
প্রণয়- প্রেম,অনুরাগ, ভালবাসা, 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
.
'অবদূত' কার ছদ্মনাম?
  1. ক) কালীপ্রসন্ন সিংহ
  2. খ) বিমল মিত্র
  3. গ) কালিকানন্দ
  4. ঘ) মহাশ্বেতা দেবী
সঠিক উত্তর:
গ) কালিকানন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) কালিকানন্দ
ব্যাখ্যা
• কালিকানন্দ এর ছদ্মনাম- 'অবদূত'। 

তাছাড়া, 
• 'বিমল মিত্র' এর ছদ্মনাম- 'জাবালি'। 
• কালীপ্রসন্ন সিংহ এর ছদ্মনাম- 'হুতোম পেঁচা'। 
• মহাশ্বেতা দেবী এর ছদ্মনাম- 'সুমিত্রা দেবী'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'তারা বাড়িতে ফিরেছে।'- বাক্যে ক্রিয়ার কোন কাল নির্দেশ করেছে?
  1. ক) সাধারণ বর্তমান
  2. খ) ঘটমান বর্তমান
  3. গ) পুরাঘটিত বর্তমান
  4. ঘ) অনুজ্ঞা বর্তমান
সঠিক উত্তর:
গ) পুরাঘটিত বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
গ) পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা
• বর্তমান কাল:
বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে।

• বর্তমান কাল চার প্রকার,
- সাধারণ বর্তমান,
- ঘটমান বর্তমান,
- পুরাঘটিত বর্তমান এবং
- অনুজ্ঞা বর্তমান।

• পুরাঘটিত বর্তমান:
এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
যেমন,
আমি অঙ্কটি করেছি।
তারা বাড়িতে ফিরেছে

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'অভিপ্রেত' এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
  1. ক) ওভিপেত্‌
  2. খ) ওভিপ্রতো
  3. গ) ওভিপ্‌প্রেতো
  4. ঘ) অভিপ্রেত্‌
সঠিক উত্তর:
গ) ওভিপ্‌প্রেতো
উত্তর
সঠিক উত্তর:
গ) ওভিপ্‌প্রেতো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'অভিপ্রেত' এর শুদ্ধ উচ্চারণ- 'ওভিপ্‌প্রেতো'। 

• 'অভিপ্রেত' [ অভি+প্র+√ই+ত] শব্দের অর্থ: 
- অভিলষিত,
- বাঞ্ছিত,
- উদ্দিষ্ট। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১০.
‘এত শঠতা, এত যে ব্যথা, তবু যেনো তা মধুতে মাখা’ - এখানে মধুতে কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) অপাদানে ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অধিকরণে ৫মী
  4. ঘ) কর্মে ৫মী
সঠিক উত্তর:
খ) করণে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
খ) করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক
- ‘করণ’ শব্দটির অর্থ- যন্ত্র, সহায়ক বা উপায়।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলা হয়।
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ‘কীসের দ্বারা’ বা ‘কী উপায়ে’ প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায় তা-ই করণ কারক।
যেমন:
- এত শঠতা, এত যে ব্যথা, তবু যেনো তা মধুতে মাখা।
- এখানে ‘মধুতে’ করণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
১১.
TREE is to GROUND as CHIMNEY is to ___________
  1. ক) GARAGE
  2. খ) SMOKE
  3. গ) HOUSE
  4. ঘ) BRICK
সঠিক উত্তর:
গ) HOUSE
উত্তর
সঠিক উত্তর:
গ) HOUSE
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: HOUSE

শব্দের অর্থ-

• Tree এর অর্থ- গাছ, বৃক্ষ।
• Ground এর অর্থ- ভূপৃষ্ঠ, ভূতল।

• Chimney এর অর্থ- কুপি, লন্ঠন ইত্যাদির চিমনি।
• House এর অর্থ- গৃহ; বাড়ি; ঘরবাড়ি; ভবন।
বিদ্যমান সম্পর্ক-
- এখানে Tree বা গাছ যেমন Ground বা ভূপৃষ্ঠের উপর অবস্থান করে, তেমনি House বা বাড়ির সাথে Chimney বা কুপি, লন্ঠন ইত্যাদির চিমনি লাগানো থাকে।
- আবার একই ভাবে Ground বা ভূতলকে যেভাবে Tree বা গাছ রক্ষা করে থাকে, তেমনি House বা বাড়ি কে Chimney বা চিমনি রক্ষা করে থাকে।

অন্যান্য শব্দের অর্থ-
• Garage এর অর্থ-  গাড়ি রাখার জন্য বাড়ি বা ঘর; গাড়িঘর।
• Brick এর অর্থ-  ইট।

Source: GRE Big Book; Accessible dictionary
১২.
Perfidy : ______ ?
  1. ক) Treachery
  2. খ) Humor
  3. গ) Forgiveness
  4. ঘ) Performance
সঠিক উত্তর:
ক) Treachery
উত্তর
সঠিক উত্তর:
ক) Treachery
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর Treachery
Treachery
English Meaning: Violation of allegiance or of faith and confidence; treasonable or perfidious conduct; perfidy; treason.
Bengali Meaning:(১) প্রতারক; বিশ্বাসঘাতক। (২) অনির্ভরযোগ্য।
Example Sentence: Despite their past treacheries, Red and Vesco easily split the money.

শব্দের অর্থ-

• Perfidy এর অর্থ- বিশ্বাসঘাতকতা, বিশ্বাসভঙ্গ।
• Treachery এর অর্থ- বিশ্বাসঘাতকতা

অন্যান্য শব্দের অর্থ-

• Humor এর অর্থ- রসিকতা
• Forgiveness এর অর্থ- ক্ষমাশীলতা 
• Performance এর অর্থ- কার্যসম্পাদন

- এখানে অপশনে সকল শব্দের মধ্যে একমাত্র Treachery বা বিশ্বাসঘাতকতা প্রশ্নের প্রদত্ত শব্দের মিল রয়েছে। তাই সঠিক উত্তর হবে Treachery 

Source: GRE Big Book; Accessible dictionary.
১৩.
Choose the correct alternative. Seeing may be believing but understanding are definitely knowing.
  1. ক) understanding to know
  2. খ) understanding could be knowing
  3. গ) understanding is definitely knowing
  4. ঘ) No improvement
সঠিক উত্তর:
গ) understanding is definitely knowing
উত্তর
সঠিক উত্তর:
গ) understanding is definitely knowing
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: understanding is definitely knowing

নিয়ম অনুযায়ী-

• Subject অনুয়ায়ী Verb নির্ধারিত হয়ে থাকে।
• এখানে understanding হলো Singular Number, তাই এই Sentence এর Verb টিও singular হবে।\
• সেই অনুযায়ী সঠিক উত্তর হবে understanding is definitely knowing

Source: Objective General English, Dr. R.S. Aggarwal; Accessible dictionary.
১৪.
She has little popularity in the next election. Here the underlined word is-
  1. ক) Adjectives of Quality
  2. খ) Adjectives of Quantity
  3. গ) Demonstrative Adjectives
  4. ঘ) Adjectives of Number
সঠিক উত্তর:
খ) Adjectives of Quantity
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjectives of Quantity
ব্যাখ্যা
Adjectives of Quantity show how much of a thing is meant.

Some Related examples is given below:
• I ate some vegetables. 
• He has no sense.
• We have had enough exercise. 

Source: High School English Grammar by Wren & Martin.
১৫.
Fill in the blank with the appropriate preposition. She is dull ____ understanding.
  1. ক) At
  2. খ) In
  3. গ) Of
  4. ঘ) By
সঠিক উত্তর:
গ) Of
উত্তর
সঠিক উত্তর:
গ) Of
ব্যাখ্যা
- প্রদত্ত sentence এ সঠিক উত্তর হবে 'of'

Dull of এর অর্থ বোধশক্তিহীন,অর্থাৎ কোন বিষয় বোঝার ক্ষেত্রে বোধশক্তিহীনতা বুঝাতে dull of ব্যবহৃত হয়ে থাকে।

এছাড়াও-

•Dull at এর অর্থ কোন বিষয়ে অজ্ঞ বা কাঁচা ,উদাহরণ-
•Karim is dull at Mathemetics.

source: Applied English Grammar and Composition, P.C.DAS
১৬.
Fill in the blank. Azad _____ a fortune when his great uncle passed on.
  1. ক) Came along
  2. খ) Came into
  3. গ) Came through
  4. ঘ) Came down
সঠিক উত্তর:
খ) Came into
উত্তর
সঠিক উত্তর:
খ) Came into
ব্যাখ্যা
Came into অর্থ মৃত্যুর মাধ্যমে অর্থ-সম্পদ ফেলে যাওয়া ও তা অন্য কারো হস্তগত হওয়া।
তাই সঠিক উত্তর হবে “Came into”

তাছাড়া-
• Came along অর্থ হাজির হওয়া কিংবা উন্নতি করা।
• Came through অর্থ ফোন,রেডিও ইত্যাদি মারফত কোনো খবর আসা অথবা মারাত্মক অসুস্থতা থেকে সেরে উঠা।
• Came down অর্থ কোনো কিছুর পতন হওয়া।

Source: High School English Grammar by Wren & Martin.
১৭.
What is the meaning of 'Parochial'?
  1. ক) narrowly restricted in outlook in outlook or scope.
  2. খ) inactive
  3. গ) wild noisy disorder
  4. ঘ) a perfect embodiment of a concept
সঠিক উত্তর:
ক) narrowly restricted in outlook in outlook or scope.
উত্তর
সঠিক উত্তর:
ক) narrowly restricted in outlook in outlook or scope.
ব্যাখ্যা
Parochial
[পারোউকিআল্‌] 
(adjective)
 
English Meaning:
1. narrowly restricted in outlook in outlook or scope.
2. confined or restricted as if within the borders of a parish: limited in range or scope.
Bengali Meaning: সীমাবদ্ধ; সংকীর্ণ:

Synonyms:
Illiberal, Insular, Lilliputian, Little, Narrow, Narrow-minded, Petty, Picayune, Provincial
Antonyms: Liberal, , Catholic, Cosmopolitan, Open, Receptive, Tolerant

Other form:

Parochially [পারোউকিআলি] (adverb) Parochialism [পারোউকিআল্‌ইজাম্‌] (noun) সংকীর্ণতা।
Example Sentence: There is no patience for the parochial, the small-time, the stay-in-place, not in Los Angeles.

Source: GRE Verbal Grail, wiley; Accessible dictionary; merriam-webster dictionary
১৮.
Find the correct meaning of the word 'Hale'
  1. ক) Inferno
  2. খ) Diseased
  3. গ) Robust
  4. ঘ) Feeble
সঠিক উত্তর:
গ) Robust
উত্তর
সঠিক উত্তর:
গ) Robust
ব্যাখ্যা
Hale
[হেইল্]
(adjective)

English Meaning: 
1. free from defect, disease, or infirmity 
2. retaining exceptional health and vigor
Bangla Meaning:
(সাধারণত বৃদ্ধদের সম্বন্ধে) স্বাস্থ্যবান। (hale and hearty =  সুস্থ ও সবল, এই বিশিষ্টার্থক প্রয়োগ ছাড়া অন্যত্র সচরাচর ব্যবহৃত হয়না)।

Synonyms: Healthy, Well, Robust, Sturdy, Hearty, Whole, Strong, Wholesome.
Antonyms: Frail, Weakened, Disabled, Halt, Lame, Challenged, Incapacitated, Fragile, Debilitated, Haggard, Gaunt, Delicate.

Example Sentence: Oscar, still hale and hearty, celebrated his 15th birthday in July of 2022.
Source: GRE Verbal Grail, wiley; Accessible dictionary; merriam-webster dictionary
১৯.
What is the correct Antonym of 'Analogous'?
  1. ক) Similar
  2. খ) Unrelated
  3. গ) Comparable
  4. ঘ) Correspondent
সঠিক উত্তর:
খ) Unrelated
উত্তর
সঠিক উত্তর:
খ) Unrelated
ব্যাখ্যা
Analogous
[আন্যালাগাস্]
(adjective)
English Meaning: Having similar features to another thing and therefore able to be compared with it.
Bangla Meaning: (with) অনুরূপ; সদৃশ: They are analogous with each other.
 
Synonyms: Parallel (সমান্তরাল), Similar (অনুরূপ), Comparable (তুলনীয়; তুল্য; সমতুল), Correspondent (অনুরূপ), Duplicate (সদৃশ), Collimate (সমান্তরাল)।
Antonyms: Dissimilar (অসদৃশ; বিসদৃশ; ভিন্ন), Unrelated (অসম্পর্কিত), Misrelated (অসম্পর্কিত), Disagreeing (দ্বিমত পোষণ সূচক), Differing (ভিন্ন)। 

Other Forms: Analogously (adverb).

Example Sentence: 

1. The emergency vehicle for the International Space Station is analogous to a lifeboat.
2. The wings of a bee and those of a hummingbird are analogous.
Source: Live MCQ Lecture.
২০.
Opposite Meaning of 'Anachronism' is-
  1. ক) Misplacement
  2. খ) Order
  3. গ) Malposition
  4. ঘ) Misdate
সঠিক উত্তর:
খ) Order
উত্তর
সঠিক উত্তর:
খ) Order
ব্যাখ্যা
Anachronism
[আন্যাক্রানিজাম্]
(noun)
English Meaning: Someone or something placed in the wrong period in history, or something that belongs to the past rather than the present.
Bangla Meaning: 
(১) [Countable noun] কালনির্দেশে ভুল; কালের অসঙ্গতি; কালপ্রমাদ; কালের বিচারে বেমানান কোনো কিছু: Shakespeare’s Richard III is full of historical anachronism.
(২) সেকেলে হিসাবে বিবেচিত ব্যক্তি, প্রথা, দৃষ্টিভঙ্গি ইত্যাদি।

Synonyms: Misdate (ভুল তারিখ নির্দেশ করা), Postdate (পশ্চাৎ তারিখযুক্ত করা), Misplacement (ভুল জায়গায় রাখা), Malposition (ভুল অবস্থান), Chronological error (কালানুক্রমিক ত্রুটি)।
Antonyms: Sequence (পরম্পরা; ক্রম; অনুক্রম), Order (বিন্যাস; ক্রম), Chain (শৃঙ্খল), String (সুতা, শৃংখল), Arrange (সাজানো)। 
Other Forms: Anachronistic [আন্যাক্রনিস্‌টিক্‌] (adjective)
Source: Live MCQ Lecture
২১.
Science regarding principles of classification. Is known as-
  1. ক) Taxonomy
  2. খ) Ethnology
  3. গ) Repatriate
  4. ঘ) Etiquette
সঠিক উত্তর:
ক) Taxonomy
উত্তর
সঠিক উত্তর:
ক) Taxonomy
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে: Taxonomy
Taxonomy
[ট্যাক্‌সনামি]
(noun) [uncountable noun, countable noun]
English Meaning: That division of the natural sciences which treats of the classification of animals and plants; the laws or principles of classification.
Bangla Meaning: শ্রেণিকরণের সূত্রাবলি।

Example sentences:

1. This was no mere exercise in taxonomy.
2. Highland Park begs for taxonomy.

এছাড়াও-
• Ethnology means- Science of the races of mankind.
• Repatriate means- Send or bring somebody back to his own country.
• Etiquette means- Rules governing socially acceptable behavior

Source: Live MCQ Lecture and  Accessible dictionary.
২২.
'Ultra' as a prefix means-
  1. ক) Bigger
  2. খ) Across
  3. গ) Extreme
  4. ঘ) Useful
সঠিক উত্তর:
গ) Extreme
উত্তর
সঠিক উত্তর:
গ) Extreme
ব্যাখ্যা
- শব্দের শুরুতে 'Ultra' ব্যবহৃত হয়ে Extreme বা চরম কোনকিছুকে বুঝিয়ে থাকে। 
যেমন: Ultra-sensitive, Ultrasound, Ultramodern.

এছাড়া আরও কিছু prefix এর ব্যবহার দেওয়া হলো: 

•Over — overlook, overcook, overhead, overheat.
•Post — post-examination, post-modern, post-independence.
•Pre before pre-industrial, preview, pre-war, pre-independence.
•Pro — pro-feminist, pro-liberal, proactive.
•Re — rediscover, redefine, rename, return, rejuvenate.
•Retro — retrogressive, retrospective.
•Semi — half semicircle, semi-organic, semi-precious, semifinals.
২৩.
Find the correctly spelt word.
  1. ক) Instantaneous
  2. খ) Instanttaneous
  3. গ) nstanttanious
  4. ঘ) Instantanious
সঠিক উত্তর:
ক) Instantaneous
উত্তর
সঠিক উত্তর:
ক) Instantaneous
ব্যাখ্যা
- সঠিক বানান হলো: Instantaneous
Instantaneous
[ইন্‌স্‌টান্‌টেইনিআস্‌]
(adjective)
English Meaning:
1: Done, occurring, or acting without any perceptible duration of timedeath was instantaneous 
2: Done without any delay being purposely introducedtook instantaneous corrective action 
3: Occurring or present at a particular instant

Bangla Meaning:
তাৎক্ষণিক: ঝটতি।

Example Sentence: Beauty is one of the most powerful—and instantaneous—ways to claim your space in the world.
Source: Accessible dictionary; merriam-webster dictionary
২৪.
VINDICTIVE : MERCY
  1. ক) Insightful : Hope
  2. খ) Modest : Dignity
  3. গ) Skeptical : Credulity
  4. ঘ) Avaricious : Greed
সঠিক উত্তর:
গ) Skeptical : Credulity
উত্তর
সঠিক উত্তর:
গ) Skeptical : Credulity
ব্যাখ্যা
- সঠিক উত্তর হবে: Skeptical : Credulity

শব্দের অর্থ-
• Vindictive- ক্ষমাহীন; ক্ষমাশূন্য।
• Mercy - ক্ষমা; করুণা।
• Skeptical - সংশয়বাদী।
• Credulity - বিশ্বাসপ্রবণতা।

বিদ্যমান সম্পর্ক:

- এখানে Vindictive বা ক্ষমাহীন; ক্ষমাশূন্য এর মধ্যে যেমন Mercy বা ক্ষমা; করুণার অভাব রয়েছে, তেমনি Skeptical বা সংশয়বাদী এর মধ্যে
Credulity বা বিশ্বাসপ্রবণতার অভাব দেখা যায়।
- আবার অন্যভাবে দেখাঁ যায়, Vindictive এর বিপরীত শব্দ Mercy  এবং Skeptical  এর বিপরীত শব্দ Credulity
Source:  Accessible dictionary; merriam-webster dictionary
২৫.
What number multiplied by 48 will give the same product as 173 multiplied by 240?
  1. ক) 545
  2. খ) 665
  3. গ) 865
  4. ঘ) 685
সঠিক উত্তর:
গ) 865
উত্তর
সঠিক উত্তর:
গ) 865
ব্যাখ্যা
Question: What number multiplied by 48 will give the same product as 173 multiplied by 240?

Solution:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x × 48 = 173 × 240
বা, x = (173 × 240)/48
∴ x = 865

∴ সংখ্যাটি 865
২৬.
Due to 25% fall in the rate of eggs one can buy 2 dozen eggs more than before by investing Tk. 162. The the original rate per dozen of the eggs is?
  1. ক) Tk. 17
  2. খ) Tk. 25
  3. গ) Tk. 27
  4. ঘ) Tk. 28
সঠিক উত্তর:
গ) Tk. 27
উত্তর
সঠিক উত্তর:
গ) Tk. 27
ব্যাখ্যা
Question: Due to 25% fall in the rate of eggs one can buy 2 dozen eggs more than before by investing Tk. 162. The the original rate per dozen of the eggs is?

Solution:
25% fall we get 2 dozen eggs extra.

∴ 25% = 2 dozen
100% = 8 dozen
So, old quantity = 8 - 2 = 6 dozen

∴ Rate = 162/6
= Tk. 27

Alternate:
Let the price of eggs one dozen be Tk. 4x
Price of eggs after fall in rate = 4x × 3/4 = 3x
According to question
⇒ 162 [1/3x - 1/4x] = 2
⇒ 162 [(4 - 3)/12x] = 2
⇒ 162 = 24x
⇒ x = 162/24

Price of eggs one dozen = 4 × 162/24 = Tk. 27
২৭.
If rsinθ = 1, rcosθ = √3 then the value of √3tanθ + 3 = ?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 3√3
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
Question: If rsinθ = 1, rcosθ = √3 then the value of √3tanθ + 3 = ?

Solution:
দেওয়া আছে,
rsinθ = 1 ......... (1)
rcosθ = √3 .............. (2)

(1) ÷ (2) হতে পাই
rsinθ/rcosθ =1/√3
⇒ tanθ = 1/√3
⇒ √3√tanθ = 1

এখন, √3tanθ + 3 = 1 + 3
∴ √3tanθ + 3 = 4
২৮.
A boat covers a certain distance downstream in 1 hour, while it comes back in 3/2 hours. If the speed of the stream be 3 km/hr, what is the speed of the boat in still water?
  1. ক) 16km/hr
  2. খ) 14km/hr
  3. গ) 15km/hr
  4. ঘ) 12km/hr
সঠিক উত্তর:
গ) 15km/hr
উত্তর
সঠিক উত্তর:
গ) 15km/hr
ব্যাখ্যা
Question: A boat covers a certain distance downstream in 1 hour, while it comes back in 3/2 hours. If the speed of the stream be 3 km/hr, what is the speed of the boat in still water?

Solution:
Let the speed of the boat in still water be x km/hr
Then
Speed downstream = (x + 3) km/hr
Speed upstream = (x - 3) km/hr

ATQ,
(x + 3) × 1 = (x - 3) × (3/2)
⇒ 2x + 6 = 3x - 9
∴ x = 15km/hr
২৯.
Find the value of .
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
Question: Find the value of .

Solution:
log2√6 + log2√(2/3)
= log2√(6 × 2/3)
= log2√22
= log22
= 1
৩০.
A salesman receives daily wage of Tk. 150 and earns a commission of 25% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1000?
  1. ক) Tk. 3800
  2. খ) Tk. 3600
  3. গ) Tk. 3400
  4. ঘ) Tk. 3200
সঠিক উত্তর:
গ) Tk. 3400
উত্তর
সঠিক উত্তর:
গ) Tk. 3400
ব্যাখ্যা
Question: A salesman receives daily wage of Tk. 150 and earns a commission of 25% on all sales he makes. How much taka worth of sales does he need to make in order to bring his total daily income of Tk. 1000?

Solution: 
দৈনিক মোট আয় করতে হবে = 1000 টাকা
দৈনিক মজুরি = 150 টাকা 

∴ অবশিষ্ট = (1000 - 150) টাকা 
= 850 টাকা 

25% সেলস কমিশন = 850 টাকা 
1% সেলস কমিশন = 850/25 টাকা 
∴ 100% সেলস কমিশন = (850 × 100)/25 টাকা
= 3400 টাকা
৩১.
Monir buys Tk. 40 shares in a company which pays 10% dividend. If the man gets 12.5% on his investment, at what price did he buy the shares?
  1. ক) Tk. 32
  2. খ) Tk. 30
  3. গ) Tk. 34
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
ক) Tk. 32
উত্তর
সঠিক উত্তর:
ক) Tk. 32
ব্যাখ্যা
Question: Monir buys Tk. 40 shares in a company which pays 10% dividend. If the man gets 12.5% on his investment, at what price did he buy the shares?

Solution:
Dividend on 40 share = 10%
∴ Dividend on 1 share = (10 × 40)/100
= Tk. 4

Tk. 12.50 is an income on an investment of Tk. 100
Tk. 4 is an income on an investment of = (100 × 4)/12.50
= (100 × 4 × 10)/125
= Tk. 32
৩২.
Which of the following fractions is the largest?
  1. ক) 13/16
  2. খ) 19/22
  3. গ) 31/40
  4. ঘ) 65/90
সঠিক উত্তর:
খ) 19/22
উত্তর
সঠিক উত্তর:
খ) 19/22
ব্যাখ্যা
Question: Which of the following fractions is the largest?

Solution:
এখানে,
13/16 = 0.812
19/22 = 0.864
31/40 = 0.775
65/90 = 0.722

এখানে দেখা যায় যে , 13/16, 19/22, 31/40 ও 65/90 এর মধ্যে 19/22 এর মান সবচেয়ে বড়।
৩৩.
A sphere of maximum volume is cut out from a solid hemisphere of radius r. The ratio of the volume of the hemisphere to that of the cut out sphere is-
  1. ক) 4 : 3
  2. খ) 3 : 2
  3. গ) 3 : 4
  4. ঘ) 4 : 1
সঠিক উত্তর:
ঘ) 4 : 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4 : 1
ব্যাখ্যা
Question: A sphere of maximum volume is cut out from a solid hemisphere of radius r. The ratio of the volume of the hemisphere to that of the cut out sphere is-

Solution:
Volume of hemisphere = (2/3)πr3
Volume of biggest sphere = Volume of sphere with diameter r
= (4/3)π(r/2)3
= (1/6)πr3

∴ Required ratio = {(2/3)πr3}/{(1/6)πr3}
= 4/1
= 4 : 1
৩৪.
A train 300 metres long is running at a speed of 25 metre per second. It will cross a bridge of 200 metres long in:
  1. ক) 20 sec
  2. খ) 15 sec
  3. গ) 10 sec
  4. ঘ) 25 sec
সঠিক উত্তর:
ক) 20 sec
উত্তর
সঠিক উত্তর:
ক) 20 sec
ব্যাখ্যা
Question: A train 300 metres long is running at a speed of 25 metre per second. It will cross a bridge of 200 metres long in:

Solution:
Speed of train = 25 m/s.
Total distance covered while passing bridge = 300 + 200 = 500 m

∴ Time = 500​/25
= 20 seconds.
৩৫.
Who won the highest number of medals in Olympic?
  1. ক) Michael Phelps
  2. খ) Edward Phelps
  3. গ) Ben Johnson
  4. ঘ) Larisa Semyonovna Latynina
সঠিক উত্তর:
ক) Michael Phelps
উত্তর
সঠিক উত্তর:
ক) Michael Phelps
ব্যাখ্যা
- বেশিরভাগ অলিম্পিক গেমস ক্রীড়াবিদদের লক্ষ্য একটি স্বর্ণপদক জেতা।
- যদিও যে কোনও পদক জেতা বেশিরভাগের জন্য একটি দুর্দান্ত অর্জন।
- সর্বাধিক পদক জয়ী হলেন মাইকেল ফেলপস।
- তিনি মোট ২৮টি পদক জিতেছেন।
- মাইকেল ফেলপস অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতেছেন।
- ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাঁতারু, যিনি তার ক্যারিয়ারে ২৩টি অলিম্পিক স্বর্ণপদক জয়ের রেকর্ড করেছেন।

অন্যদিকে -
- সর্বোচ্চ র‌্যাঙ্কের মহিলা পদক জয়ী জিমন্যাস্ট লারিসা ল্যাটিনিনা।
- যদিও হাঙ্গেরিয়ান আলাদার গেরেভিচের যিনি ফেন্সিংয়ে টানা ছয়টি অলিম্পিক গেমসে পদক জিতেছিলেন।
- জিমন্যাস্ট লারিসা সেমিওনোভনা লাতিনিনা ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ, 1956-64 সালে একজন মহিলার দ্বারা সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে।

উল্লেখ্য,
- পরবর্তী অলিম্পিক 2024 সালে প্যারিস- এ হবে, তারপরে মিলান-কর্টিনা 2026- এ শীতকালীন সংস্করণ হবে৷

উৎস: Top Olympic Medal Winners, Topend Sports.
৩৬.
Which country is called 'The Country of Copper'?
  1. ক) Sudan
  2. খ) Cuba
  3. গ) Bagdad
  4. ঘ) Zambia
সঠিক উত্তর:
ঘ) Zambia
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Zambia
ব্যাখ্যা
জাম্বিয়া
- দক্ষিণ আফ্রিকার দেশ জাম্বিয়া তামা আকরিকের ব্যাপক রপ্তানির কারণে কখনও কখনও 'তামার দেশ' নামে পরিচিত।
- জাম্বিয়া বিশ্বের সর্বোচ্চ গ্রেডের তামার আমানতগুলির মধ্যে একটির অধিকারী।
- বিশ্বের সপ্তম বৃহত্তম তামা উৎপাদক হিসাবে স্থান পেয়েছে।
- জাম্বিয়া কোবাল্ট, নিকেল এবং ম্যাঙ্গানিজের ছোট, শোষণযোগ্য আমানতেরও আবাসস্থল।
- দেশের বৈদেশিক রপ্তানি আয়ের ৭০ শতাংশের বেশি অবদান রাখে তামা।
- জাম্বিয়া বিশ্বের প্রায় ২০ শতাংশ পান্না উৎপাদন করে।

অন্যদিকে -
- কিউবাকে বলা হয় পৃথিবীর চিনির আধার।
-  সুদানকে বলা হয় আফ্রিকার হৃদয়।
- বাগদাদকে বলা হয় শান্তির নীড়।

 উৎস:  Zambia - Mining and Minerals - International Trade Administration, trade.gov.
৩৭.
The humidity of air measured in percentage is called -
  1. ক) Absolute humidity
  2. খ) Specific humidity
  3. গ) Relative humidity
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
গ) Relative humidity
উত্তর
সঠিক উত্তর:
গ) Relative humidity
ব্যাখ্যা
আপেক্ষিক আর্দ্রতা
- আপেক্ষিক আর্দ্রতা হলো কোন স্থানের বায়ুকে ঐ তাপমাত্রায় সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় এবং বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তার অণুপাত।
- আর্দ্রতা পরিমাপ করা হয় রিলেটিভ হিউমিডিটিতে।
- উষ্ণ বায়ু ঠান্ডা বাতাসের চেয়ে বেশি জলীয় বাষ্প (আর্দ্রতা) ধারণ করতে পারে.
- তাই একই পরিমাণ নির্দিষ্ট আর্দ্রতার সাথে, বাতাস শীতল হলে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে এবং বায়ু উষ্ণ হলে আপেক্ষিক আর্দ্রতা কম হবে।

অন্যদিকে -
- আমরা বাইরে যা 'অনুভূত' করি তা হল বাতাসে আর্দ্রতার প্রকৃত পরিমাণ (পরম আর্দ্রতা)।

উৎস: Discussion on Humidity - National Weather Service, National Weather Service (gov).
৩৮.
'Liberty, Equality, Fraternity' is the motto of -
  1. ক) French revolution
  2. খ) American revolution
  3. গ) Russian revolution
  4. ঘ) German revolution
সঠিক উত্তর:
ক) French revolution
উত্তর
সঠিক উত্তর:
ক) French revolution
ব্যাখ্যা
- আলোকিত যুগের একটি উত্তরাধিকার, নীতিবাক্য 'Liberty, Equality, Fraternity' প্রথম ফরাসি বিপ্লবের সময় আবির্ভূত হয়েছিল।
- এটি তৃতীয় প্রজাতন্ত্রের অধীনে নিজেকে প্রতিষ্ঠিত করেছিল।
- বৈপ্লবিক স্লোগান Fraternity সবচেয়ে ভালো অনুবাদ করা হয় 'ভ্রাতৃত্ব' হিসেবে।
- ভ্রাতৃত্ব পরামর্শ দেয় যে দেশের নাগরিকরা একাত্মতায় আবদ্ধ ছিল।
- এটি সহ নাগরিকদের প্রতি ভালবাসা এবং উদ্বেগের সাথে জাতীয়তাবাদকে একত্রিত করেছে।
- লিবার্টি মানে ভাঙ্গা চেইন এবং ফ্রিজিয়ান ক্যাপ এবং সমতা উইংড নারী এবং আইন ট্যাবলেট।


উৎস: Liberty, Equality, Fraternity - France Diplomatie, France Diplomatie.
৩৯.
Which organization is the inventor of Meat Chicken-1 (Suvarna) breed?
  1. ক) Institute of Food and Radiation Biology
  2. খ) National Institute of Biotechnology
  3. গ) Bangladesh Livestock Research Institute
  4. ঘ) National Institute of Textile Engineering and Research
সঠিক উত্তর:
গ) Bangladesh Livestock Research Institute
উত্তর
সঠিক উত্তর:
গ) Bangladesh Livestock Research Institute
ব্যাখ্যা
- দেশি আবহাওয়ায় পালন উপযোগী ও অধিক মাংস উৎপাদনশীল জাত প্রায় দুই বছর আগে উদ্ভাবন করে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)।
- নতুন এই জাতের নাম বিএলআরআই মিট চিকেন-১ (সুবর্ণ)।
- নতুন এই জাতটি এখন সারা দেশেই উৎপাদনের জন্য উন্মুক্ত করা হচ্ছে।
- প্রাথমিকভাবে পোলট্রি উৎপাদনকারী দুই কোঁম্পানি প্যারাগন ও আফতাব বহুমুখী ফার্মস এই জাতের বাচ্চা বিক্রি করে।
-  এই জাতের বৈশিষ্ট্য হলো, এর মাংস দেশি মুরগির স্বাদ দেবে।
- এ ছাড়া এই জাত অধিক রোগ প্রতিরোধী ও বেশি মাংস উৎপাদনকারী।

উল্লেখ্য,
- বিএলআরআই মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের মোরগ-মুরগি সাধারণত আট সপ্তাহের মধ্যে পরিপক্ব হয়। 

উৎস: কালের কন্ঠ।
২৫ ডিসেম্বর, ২০২২।
৪০.
Who is the country director of World Bank in Bangladesh?
  1. ক) Axel van Trotsenburg
  2. খ) Abdoulaye Seck
  3. গ) Anshula Kant
  4. ঘ) Boutheina Guermazi
সঠিক উত্তর:
খ) Abdoulaye Seck
উত্তর
সঠিক উত্তর:
খ) Abdoulaye Seck
ব্যাখ্যা
- ঢাকা, ২২ জানুয়ারী, ২০২৩ তারিখে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ ফলপ্রসূ অংশীদারিত্বের ৫০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের প্রতি বিশ্বব্যাংকের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।
- আবদুলায়ে সেক বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর।
- আবদুলায়ে সেক পূর্বে ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, নিরক্ষীয় গিনি, গ্যাবন এবং কঙ্গো প্রজাতন্ত্রের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর ছিলেন।

অন্যদিকে -
- বিশ্বব্যাংক গ্রুপের চিফ ফিনান্সিয়াল অফিসার অনশুলা কান্ত।
- অগাস্টে তানো কৌমে ভারতের জন্য আগস্ট ১, ২০২২- এ বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- মিসেস বুথেইনা গুয়েরমাজি ২০২১ সালের অক্টোবর থেকে সাব-সাহারান আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার জন্য আঞ্চলিক একীকরণের জন্য বিশ্বব্যাংকের পরিচালক।

উৎস: Abdoulaye Seck - World Bank, World Bank.
৪১.
Who is the director of the film 'Ora 7 Jon' based on our liberation war?
  1. ক) Binoy Roy
  2. খ) Chashi Nazrul Islam
  3. গ) Nasiruddin Yousuff
  4. ঘ) Khijir Hayat Khan
সঠিক উত্তর:
ঘ) Khijir Hayat Khan
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Khijir Hayat Khan
ব্যাখ্যা
ওরা ৭ জন
- ওরা ৭ জন হলো খিজির হায়াত খান পরিচালিত একটি বাংলাদেশী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
- মহান মুক্তিযুদ্ধের সময়কার এক রক্তক্ষয়ী অপারেশনের ছবি ‘ওরা সাত জন'।
- চলচ্চিত্রটি ২০২৩ সালের ৩রা মার্চ মুক্তি পায়।
- সিনেমাহলে মুক্তির আগে ১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অন্যদিকে -
- 'ওরা ১১ জন' চলচ্চিত্রের পরিচালক চাষী নজরুল ইসলাম।
- 'গেরিলা' চলচ্চিত্রের পরিচালক নাসির উদ্দিন ইউসুফ।
- 'রিফিউজি ৭১' এর পরিচালক বিনয় রায়।

উৎস: Ora 7 Jon (THE 7) (2023), IMDb।
৪২.
Highest waterfall in the world in feet is -
  1. ক) Angel Falls
  2. খ) Niagara Falls
  3. গ) Victoria Falls
  4. ঘ) Tugela Falls
সঠিক উত্তর:
ক) Angel Falls
উত্তর
সঠিক উত্তর:
ক) Angel Falls
ব্যাখ্যা
Angel Falls
- ভেনেজুয়েলার অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত।
- এর উচ্চতা 979 মিটার (3,212 ফুট)।
- এর সর্বশ্রেষ্ঠ একক ড্রপ পরিমাপ 807 মিটার (2,648 ফুট)।
- এর অন্যান্য র‌্যাপিডস এবং ক্যাসকেডগুলি একত্রিত হয়ে অবশিষ্ট উচ্চতা তৈরি করে।
- ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলিভার রাজ্যের গ্রান সাবানা অঞ্চলে কানাইমা ন্যাশনাল পার্কের আউয়ান-টেপুই পর্বতের ধারে জলপ্রপাতটি পড়ে।
- অ্যাঞ্জেল জলপ্রপাত গুয়ানা উচ্চভূমিতে অবস্থিত।
- এটি ভেনেজুয়েলার পাঁচটি টপোগ্রাফিক অঞ্চলের মধ্যে একটি।

অন্যদিকে -
- Tugela Falls পৃথিবীর ২য় সর্বোচ্চ জলপ্রপাত।
- নায়াগ্রা জলপ্রপাত পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত।
-  ভিক্টোরিয়া ফলস পৃথিবীর সবচেয়ে চওড়া জলপ্রপাত।

উৎস : Tallest waterfall | Guinness World Records.
৪৩.
Bhutan recognized Bangladesh on -
  1. ক) 5 December, 1971
  2. খ) 6 December, 1971
  3. গ) 7 December, 1971
  4. ঘ) 8 December, 1971
সঠিক উত্তর:
খ) 6 December, 1971
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 December, 1971
ব্যাখ্যা
- পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বলেছেন, ভুটানই বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল।
- ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি বেতারবার্তার মাধ্যমে দেশটি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল।
- ভারত না ভুটান- কে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিল, এ নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।
- কারও মতে, ভারত ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল।
- এর এক দিন পর বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল ভুটান।
- সব ধরনের বিভ্রান্তি পাশ কাটিয়ে শহীদুল হক বলেন, ভুটান ও ভারত দুই দেশই বাংলাদেশকে ৬ ডিসেম্বর, ১৯৭১ তারিখে স্বীকৃতি দিয়েছিল।
- তবে ভারতের কয়েক ঘণ্টা আগে ভুটান স্বীকৃতি দিয়ে বেতারবার্তা পাঠায়।

উৎস: প্রথম আলো।
০৯ ডিসেম্বর, ২০১৪।
৪৪.
Who builds the Leopard-2 tank?
  1. ক) Russia
  2. খ) Spain
  3. গ) German
  4. ঘ) Ukraine
সঠিক উত্তর:
গ) German
উত্তর
সঠিক উত্তর:
গ) German
ব্যাখ্যা
লেপার্ড–২ ট্যাংক
- লেপার্ড- ২ ট্যাংক হলো বিশ্বের অন্যতম প্রথম সারির যুদ্ধট্যাংক।
- এটি মিউনিখ-ভিত্তিক প্রতিরক্ষা সংস্থা Krauss-Maffei Wegmann (KMW) দ্বারা তৈরি করা হয়েছে এবং পোল্যান্ড, স্পেন, গ্রীস, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক এবং সুইজারল্যান্ড সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং কানাডা এবং অন্যান্যরা ব্যবহার করে।
- জার্মানির সেনাবাহিনী এবং অনেক ইউরোপীয় দেশের সামরিক বাহিনী এ ট্যাংক ব্যবহার করে।
- ইউরোপীয় নয়- এমন দেশগুলোর মধ্যে কানাডা ও ইন্দোনেশিয়া এই ট্যাংক ব্যবহার করে।
- আফগানিস্তান, কসোভো ও সিরিয়ার সংঘাতে ডিজেল ইঞ্জিনচালিত এ যুদ্ধট্যাংকের ব্যবহার দেখেছে বিশ্ববাসী।
- এ ট্যাংকের নানা বৈশিষ্ট্য আছে।
- ডিজাইনও বিভিন্ন রকম হয়।
- এ ট্যাংকে নাইটভিশন ইকুইপমেন্ট এবং একটি লেজার রেঞ্জ ফাইন্ডার আছে, এর সাহায্যে লক্ষ্যবস্তুর দূরত্ব মাপা যায়।
- লেজার রেঞ্জ ফাইন্ডার রুক্ষ ভূখণ্ড বা রুক্ষ ভূমির ওপর দিয়ে যাওয়ার সময় চলমান লক্ষ্যের ওপর ভালোভাবে নজরদারি করতে সাহায্য করে।


উৎস: What makes the Leopard 2 so powerful compared to other.
Euronews
https://www.euronews.com.
৪৫.
Europe's second largest river -
  1. ক) Danube River
  2. খ) Volga River
  3. গ) Tara River Canyon
  4. ঘ) Ural River
সঠিক উত্তর:
ক) Danube River
উত্তর
সঠিক উত্তর:
ক) Danube River
ব্যাখ্যা
Danube River
- দানিউব নদী ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এটি পশ্চিম জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতে উঠে এবং প্রায় 1,770 মাইল (2,850 কিমি) ব্ল্যাক সাগরের মুখে প্রবাহিত হয়।
- এর পথ ধরে এটি 10টি দেশের মধ্য দিয়ে যায়: জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, সার্বিয়া, বুলগেরিয়া, রোমানিয়া, মলদোভা এবং ইউক্রেন।
- 19টি দেশ দানিউব নদীর অববাহিকা ভাগ করে, যা এটিকে বিশ্বের সবচেয়ে আন্তর্জাতিক নদী অববাহিকা করে তোলে।
- বিভিন্ন সংস্কৃতি এবং ভাষার 79 মিলিয়ন মানুষ দানিউব বেসিনকে তাদের বাড়ি বলে।
- বহু শতাব্দী ধরে তারা দানিয়ুবের ব্যাপকভাবে বিস্তৃত জল ব্যবস্থার মাধ্যমে আন্তঃসংযুক্ত হয়েছে।
- দানিয়ুব মধ্য ও দক্ষিণ-পূর্ব ইউরোপের বসতি স্থাপন এবং রাজনৈতিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
- এর তীরগুলি, দুর্গ এবং দুর্গগুলির সাথে রেখাযুক্ত।
- এই নদী মহান সাম্রাজ্যের মধ্যে সীমানা তৈরি করেছিল এবং এর জলগুলি জাতিগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক মহাসড়ক হিসাবে কাজ করেছিল।
- নদীর মহিমা অনেক আগে থেকেই সঙ্গীতে পালিত হয়ে আসছে।

অন্যদিকে -
- Volga River ইউরোপের দীর্ঘতম নদী।
- তারা নদী ক্যানিয়ন ইউরোপের গভীরতম নদী।
- Ural River ইউরোপের তৃতীয় দীর্ঘতম নদী।

উৎস: Britannica.
৪৬.
Which of the following is the official language of the United Nations Organization?
  1. ক) Chinese
  2. খ) Spanish
  3. গ) Both A & B
  4. ঘ) Portuguese
সঠিক উত্তর:
গ) Both A & B
উত্তর
সঠিক উত্তর:
গ) Both A & B
ব্যাখ্যা
 জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি। এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।

উৎস: জাতিসংঘ- এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৭.
The 'Opium War' was fought between -
  1. ক) China and France
  2. খ) China and India
  3. গ) China and Britain
  4. ঘ) China and America
সঠিক উত্তর:
গ) China and Britain
উত্তর
সঠিক উত্তর:
গ) China and Britain
ব্যাখ্যা
আফিম যুদ্ধ
- আফিমের চোরাচালানকে কেন্দ্র করে যে যুদ্ধদ্বয় সংঘটিত হয়েছিলম, তাই আফিট যুদ্ধ নামে পরিচিত।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানি উনিশ শতকের গোড়া থেকে চীনের সঙ্গে ব্যবসায়ে ঘাটতি মেটাতে বঙ্গদেশ থেকে চীনে আফিম রপ্তানি শুরু করে।
- চীনা শাসকরা ১৮৩৯ সালে আফিম আমদানি নিষিদ্ধ ঘোষণা করে।
- কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি অবৈধ উপায়ে এ ব্যবসা অব্যাহত রাখে।
- কোম্পানির অবৈধ আফিম ব্যবসার কারণে চীন ও ব্রিটেনের মধ্যে যুদ্ধ বাধে।
- চীনারা পরাজিত হয় এবং চীন ১৮৪২ সালে নানজিং চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়।
- ব্রিটেনের প্রয়োজন ছিল আফিম ব্যবসা অব্যাহত রাখার অনুমতি লাভ করা।
- আফিমের বাজার সম্প্রসারণের দাবির প্রশ্নে ব্রিটিশের সঙ্গে চীনাদের দ্বিতীয় আফিম যুদ্ধ (১৮৫৮) শুরু হয়।
- চীন আবারও পরাজিত হয়।
- এই যুদ্ধ ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ অধ্যায় দখল করে আছে।
- এই যুদ্ধ তৎকালীন চীনের স্বাধীনতাকে খর্ব করে দিয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া।
৪৮.
COP-27 is related to -
  1. ক) Global trade & commerce
  2. খ) Global climate change
  3. গ) Poverty alleviation
  4. ঘ) Clean water, decent toilets and hygiene knowledge
সঠিক উত্তর:
খ) Global climate change
উত্তর
সঠিক উত্তর:
খ) Global climate change
ব্যাখ্যা
COP-27
- এটি ২৭তম বার্ষিক জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন।
- এটি ৬ থেকে ১৮ নভেম্বর ২০২২- এ মিশরের শার্ম এল-শেখে অনুষ্ঠিত হয়।
- বার্ষিক COP সম্মেলনগুলি হলো যেখানে বিশ্বব্যাপী জলবায়ু লক্ষ্য সম্পর্কিত মূল সিদ্ধান্ত নেওয়া হয়, সরকার এবং অন্যান্য মূল স্টেকহোল্ডাররা লক্ষ্য নির্ধারণের জন্য একত্রিত হয়।
- এটি 'বাস্তবায়নের জন্য একসাথে' থিমের অধীনে এবং ঐতিহাসিক প্যারিস চুক্তিতে স্বাক্ষরিত চুক্তিগুলিকে নবায়ন ও প্রসারিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছিল।
- COP-27 সম্মেলন এর লক্ষ্য ছিল গ্রীনহাউস নির্গমন এড়াতে এবং কমানোর জন্য দেশের স্বতন্ত্র অঙ্গীকারগুলিকে শক্তিশালী করা যাতে উষ্ণতা 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি না হয়।

উৎস: COP27 Conference Summary - COP 27, unfccc.int.
৪৯.
Who made 'Moder Gorob' sculpture in Bangladesh?
  1. ক) Badrul Alam
  2. খ) Rabiul Hussain
  3. গ) Akhil Pal
  4. ঘ) Novera Ahmed
সঠিক উত্তর:
গ) Akhil Pal
উত্তর
সঠিক উত্তর:
গ) Akhil Pal
ব্যাখ্যা
মোদের গরব
- এর অবস্থান বাংলা একাডেমি প্রাঙ্গনে।
- এর স্থাপত্য নকশা করেন শিল্পী অখিল পাল।
- এটি উদ্বোধন হয় ২০০৭ সালের ১লা ফেব্রুয়ারি।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করার দাবি জানানোর আন্দোলনে পুলিশের গুলিতে শহিদদের সম্মানে এটি প্রতিষ্ঠা করা হয়।

অন্যদিকে -
- বদরুল আলম ছিলেন বাংলাদেশের প্রথম শহীদ মিনারের নকশাকার।
- রবিউল হুসাইন ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের স্থপতি।
- নভেরা আহমেদ ছিলেন বাংলাদেশের শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমানের সহযোগী।

উৎস: প্রথম আলো।
 ১২ ডিসেম্বর, ২০২১।
৫০.
TIN stands for -
  1. ক) Tax Index Numbers
  2. খ) Taxpayers Index Number
  3. গ) Taxpayers Information Numbers
  4. ঘ) Taxpayers Identification Numbers
সঠিক উত্তর:
ঘ) Taxpayers Identification Numbers
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Taxpayers Identification Numbers
ব্যাখ্যা
TIN
- TIN stands for - Taxpayers Identification Numbers.
- TIN হলো একটি শনাক্তকরণ নম্বর যা অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা (IRS) দ্বারা কর আইনের প্রশাসনে ব্যবহৃত হয়।
- এটি সামাজিক নিরাপত্তা প্রশাসন (SSA) বা IRS দ্বারা জারি করা হয়।
- একটি সামাজিক নিরাপত্তা নম্বর (SSN) SSA দ্বারা জারি করা হয় যেখানে অন্যান্য সমস্ত TIN IRS দ্বারা জারি করা হয়।
করদাতা শনাক্তকরণ নম্বর (TIN)
- সামাজিক নিরাপত্তা নম্বর (SSN)।
- নিয়োগকর্তা সনাক্তকরণ নম্বর (EIN)।
- ব্যক্তিগত করদাতা সনাক্তকরণ নম্বর (ITIN)।
- মুলতুবি মার্কিন দত্তকগুলির জন্য করদাতা সনাক্তকরণ নম্বর (ATIN)।
- প্রস্তুতকারী করদাতা সনাক্তকরণ নম্বর (PTIN)।

উৎস: Taxpayer Identification Numbers (TIN) - IRS, IRS (.gov).
৫১.
When was the first mobile financial service in Bangladesh?
  1. ক) 2003
  2. খ) 2007
  3. গ) 2011
  4. ঘ) 2013
সঠিক উত্তর:
গ) 2011
উত্তর
সঠিক উত্তর:
গ) 2011
ব্যাখ্যা
মোবাইল ব্যাংকিং
- মোবাইল ব্যাংকিং হলো বাংলাদেশে একটি নতুন প্রযুক্তি যা ৩১শে মার্চ ২০১১ থেকে শুরু হয়েছে।
- মোবাইল ব্যাংকিং পরিষেবার (MBS) এই ধারণাটি বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড চালু করেছে।
- এর আগে, কেন্দ্রীয় ব্যাংক মোবাইল আর্থিক পরিষেবাগুলি অনুমোদন করেছিল।
- সেগুলো হলো ইনওয়ার্ড ফরেন রেমিট্যান্স, এম-ওয়ালেট ব্যবহার করে ক্যাশ ইন/আউট, প্রাইভেট থেকে প্রাইভেট (P2P), ব্যবসায়িক থেকে প্রাইভেট (B2P), সরকারি থেকে প্রাইভেট (G2P) পেমেন্ট ইত্যাদি, এবং আরো অনেক সেবা। 
- ব্র্যাক ব্যাংক লিমিটেড এই শিল্পে প্রবেশকারী দ্বিতীয় ব্যাংক ছিল।
- তারপর অন্য সব ব্যাংক একই ধারণা নিয়ে খোলে।
- রকেট, DBBL এর মোবাইল ব্যাঙ্কিং সিস্টেমের পুনঃব্র্যান্ডেড সংস্করণ।
- এর প্রাথমিক লক্ষ্য ছিল উপযুক্ত ব্যাঙ্কিং পরিষেবাগুলির সাথে দেশের ব্যাঙ্কবিহীন জনগণের কাছে পৌঁছানো এবং সঞ্চয়ের প্রচার করা।

বাংলাদেশের কিছু মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারীর তালিকা
- রকেট ডাচ বাংলা ব্যাংক লি.
- bkash by Brac Bank Ltd.
- ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দ্বারা mCash.
- মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড দ্বারা মাইক্যাশ।
- ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড দ্বারা ইউক্যাশ।


উৎস: Mobile Banking in Bangladesh | Business Haunt, businesshaunt.com.
(ওয়েব সূত্র: ডাচ বাংলা ব্যাংক লিমিটেড)
৫২.
Which one of the following is not an application software package?
  1. ক) Red Hat Linux
  2. খ) Microsoft Office
  3. গ) Adobe Pagemaker
  4. ঘ) Open Office
সঠিক উত্তর:
ক) Red Hat Linux
উত্তর
সঠিক উত্তর:
ক) Red Hat Linux
ব্যাখ্যা
Red hat Linux, application software package নয়। 
- Red Hat Enterprise Linux (RHEL) হচ্ছে Linux-based operating system. 

সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- কম্পিউটারের সফটওয়্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা: 
১. সিস্টেম সফটওয়্যার (System Software) ও
২. অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software) বা ব্যবহারিক সফটওয়্যার।

সিস্টেম সফটওয়্যার (System Software):
- সিস্টেম সফটওয়্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে। 
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে। 
- DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়্যারের উদাহরণ।

অ্যাপ্লিকেশন সফটওয়্যার (Application Software):
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- ব্যবহারকারী যে সকল সফটওয়্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়্যার বলা হয়। যেমন:
- Word Processing Package Program: Word Star, Word Perfect, Ms Word, Word Note.
- Spreadsheet Package Program: Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
- Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
The 0 and 1 in the binary numbering system are called Binary Digits or ______.
  1. ক) Bytes
  2. খ) Kilobytes
  3. গ) Decimal bytes
  4. ঘ) Bits
সঠিক উত্তর:
ঘ) Bits
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Bits
ব্যাখ্যা
বাইনারি সংখ্যা পদ্ধতি:
- যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দু'টিমাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- মোট দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে 2.
- যেমন: (১০১), (১০০০.১১১) ইত্যাদি হলো বাইনারি সংখ্যা পদ্ধতির উদাহরণ।
- এই পদ্ধতির 0 এবং 1 এই অংক দু'টিকে সংক্ষেপে বিট (Binary থেকে Bi এবং Digit থেকে t নিয়ে Bit) বলা হয়।
- 0 এবং 1 কে বিভিন্নভাবে সাজিয়ে যে কোন সংখ্যাকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে লেখা সম্ভব।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
Dot-matrix, Thermal, Ink-Jet and Laser are all types of which computer peripherals?
  1. ক) Software
  2. খ) Monitors
  3. গ) Printers
  4. ঘ) Keyboards
সঠিক উত্তর:
গ) Printers
উত্তর
সঠিক উত্তর:
গ) Printers
ব্যাখ্যা
প্রিন্টার (Printer):
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 
- উদাহরণ: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। 

ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): 
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়।
- তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে।
- পিনের সংখ্যা যত বেশি হয় হয়, মুদ্রণের মানও তত উন্নত হয়। 

লেজার প্রিন্টার (Laser Printer):
- প্রিন্টিংয়ের গুণগত মানের দিক থেকে লেজার প্রিন্টার হচ্ছে সবচেয়ে ভালো প্রিন্টার।
- এ ধরনের প্রিন্টারের মাধ্যমে দ্রুত ও সবচেয়ে সুন্দরতম লেখা ছাপানো যায়।
- তবে লেজার প্রিন্টার লেজার (LASER - Light Amplification by Stimulated Emission of Radiation) রশ্মির সাহায্যে কাগজে লেখা ফুটিয়ে তোলে। লেজার প্রিন্টারের প্রধান অংশগুলো হলো লেজার হেড, ড্রাম ইউনিট ও টোনার কার্টিজ। 

ইংকজেট প্রিন্টার (Ink-Jet Printer):
- যে প্রিন্টার কালি ছড়িয়ে বা স্প্রে করে কম্পিউটারের ফলাফলকে প্রিন্ট করে তাকে ইংকজেট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের প্রধান অংশ হলো প্রিন্টিং হেড, কার্টিজ, হেড সরানো এবং কাগজ গ্রহণ করার কৌশল।

থার্মাল প্রিন্টার (Thermal Printer):
- থার্মাল প্রিন্টারে কোনো কালি ও রিবন ব্যবহৃত হয় না, শুধু রাসায়নিক প্রলেপ দেওয়া কাগজ ব্যবহৃত হয়।
- এ ধরনের প্রিন্ট হেড পিনের বদলে থাকে কতকগুলো বৈদ্যুতিক রোধকের বিন্দু।
- ছাপার কাগজে বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ লাগানো থাকে, যার সাহায্যে প্রিন্ট করা হয়। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৫.
A list of instructions used by a computer is called-
  1. ক) Text
  2. খ) Output
  3. গ) Program
  4. ঘ) Firmware
সঠিক উত্তর:
গ) Program
উত্তর
সঠিক উত্তর:
গ) Program
ব্যাখ্যা
কম্পিউটার প্রোগ্রামিং:
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 
- মূলত কম্পিউটারের সাথে মানুষের যোগাযোগের মাধ্যম হলো কম্পিউটারের ভাষা।
- প্রোগ্রামের ভাষাকে আমরা নির্দেশ বা কোড হিসেবে চিহ্নিত করতে পারি। কারণ এটা কোনো কাজ কীভাবে করতে হয় তার নির্দেশনা দান করে।
- প্রোগ্রামের ভাষা হলো কিছু নির্দেশাবলী যা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করবে এবং কম্পিউটার কী ধরনের কাজ করবে, কোথায় ডাটাসমূহ রাখবে, ফলাফল কী হবে প্রভৃতি নির্ধারণ করবে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
Which protocol is used to send a destination network unknown message back to originating hosts?
  1. ক) TCP
  2. খ) ARP
  3. গ) ICMP
  4. ঘ) BootP
সঠিক উত্তর:
গ) ICMP
উত্তর
সঠিক উত্তর:
গ) ICMP
ব্যাখ্যা
ICMP: 
- ICMP-এর পূর্ণরূপ হলো Internet Control Message Protocol.
- ICMP হলো RFC 792 ইন্টারনেট প্রোটোকলের একটি এক্সটেনশন এবং TCP/IP বার্তাগুলোর জন্য একটি Error রিপোর্টিং প্রোটোকল।
- বিভিন্ন IP ভার্সনের জন্য দুটি ভিন্ন ধরনের ICMP রয়েছে, IPv4 এর জন্য ICMPv4 এবং IPv6 এর জন্য ICMPv6.
- ICMP কম্পিউটার এবং নেটওয়ার্ক রাউটার সহ সব ধরণের নেটওয়ার্ক ডিভাইসে ব্যবহৃত হয়, যা সমস্যা সনাক্ত করতে এবং নেটওয়ার্কে ডিভাইসগুলোর সাথে যোগাযোগ করতে সহায়তা করে।

উৎস: Computer hope website.
৫৭.
Ctrl, Shift and Alt are called _____ keys.
  1. ক) Function
  2. খ) Adjustment
  3. গ) Modifier
  4. ঘ) Application
সঠিক উত্তর:
গ) Modifier
উত্তর
সঠিক উত্তর:
গ) Modifier
ব্যাখ্যা
মডিফায়ার কী (modifier key):
- কী-বোর্ডের যে সমস্ত কী-এর সাহায্যে অক্ষর বিন্যাস ছাড়া অন্যান্য কাজ করা হয় তাদেরকে বলা হয় মডিফায়ার কী (modifier key)।
- যেমন: Ctrl, Shift, Alt এবং Windows key.

উৎস: Computer hope website.
৫৮.
An attempt to make a computer resource unavailable to its intended users is called-
  1. ক) Virus attack
  2. খ) Worms attack
  3. গ) Botnet attack
  4. ঘ) Denial-of-service attack
সঠিক উত্তর:
ঘ) Denial-of-service attack
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Denial-of-service attack
ব্যাখ্যা
Denial-of-service attack:
-Denial-of-service attack হলো এক ধরনের সাইবার অ্যাটাক যেখানে হ্যাকার ডিভাইসের স্বাভাবিক কার্যকারিতা বাধাগ্রস্ত করে একটি কম্পিউটার বা ডিভাইসকে তার ব্যবহারকারীদের কাছ থেকে দূরে রাখে।
- কোনো কম্পিউটার সিস্টেম বা ইন্টারনেট ওয়েবসাইটে এই আক্রমণ চালানোর মাধ্যমে ওই সিস্টেমের যথাযথ কার্যক্রম ধীর গতির বা পুরোপুরি বন্ধ করে দেয়া হয়।

উৎস: ব্রিটানিকা। 
৫৯.
The method of communication in which transmission takes place in both directions, but only one direction at a time is called-
  1. ক) Simplex
  2. খ) Half Duplex
  3. গ) Full Duplex
  4. ঘ) Four wire circuit
সঠিক উত্তর:
খ) Half Duplex
উত্তর
সঠিক উত্তর:
খ) Half Duplex
ব্যাখ্যা
ডাটা ট্রান্সমিশন মোড:
- ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বিবেচনা করে ডাটা পাঠানোর পদ্ধতিকে ডাটা ট্রান্সমিশন মোড বলা হয়।
- ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
১. সিমপ্লেক্স (Simplex),
২. হাফ-ডুপ্লেক্স (Half-Duplex) এবং 
৩. ফুল-ডুপ্লেক্স (Full-Duplex)। 

সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।
- এক্ষেত্রে গ্রাহক যন্ত্রটি কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না।
- চিত্রে, A হতে B এর দিকে ডাটা প্রেরণ করা যাবে। কিন্তু B হতে A এর দিক ডাটা প্রেরণ সম্ভব নয়।
- উদাহরণ: রেডিও, টিভি।
 

হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।
- চিত্রে, হাফ-ডুপ্লেক্স ব্যবস্থায় A যখন ডাটা প্রেরণ করবে B তখন ডাটা গ্রহণ করতে পারবে, প্রেরণ করতে পারবে না। A এর প্রেরণ প্রক্রিয়া সম্পন্ন হলে B ডাটা প্রেরণ করতে পারবে।
- উদাহরণ: ওয়াকিটকি।


ফুল-ডুপ্লেক্স:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।
- যে কোন প্রান্ত প্রয়োজনে ডাটা প্রেরণ করার সময় ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণও করতে পারবে।
- চিত্রে, ফুল-ডুপ্লেক্সের ক্ষেত্রে, A যখন B এর দিকে ডাটা প্রেরণ করবে B ও তখন A এর দিকে ডাটা প্রেরণ করতে পারবে। 
- উদাহরণ: টেলিফোন, মোবাইল।

 
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।