পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam - 09 Topics: 1. Dormancy, Phtotoperiodism and Vernalization. 2. Biosynthesis of some important carbohydrates (a) Sucrose, (b) Starch and (c) Cellulose. 3. Alkaloids: (a) Classification with examples and distribution and (b) importance of alkaloids. 4. Fats: (a) Chemical constitution of fatty acid and (b) Biosynthesis of fatty acid. [Source: Class - 07 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১]

৪৯তম বিসিএস ⎯ উদ্ভিদবিদ্যা [৫৮১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
Who discovered the process of vernalization? (ভার্নালাইজেশন প্রক্রিয়ার আবিষ্কারক কে?)
  1. Allard (অ্যালার্ড)
  2. Darwin (ডারউইন)
  3. Garner (গার্নার)
  4. Lysenko (লাইসেনকো)
সঠিক উত্তর:
Lysenko (লাইসেনকো)
উত্তর
সঠিক উত্তর:
Lysenko (লাইসেনকো)
ব্যাখ্যা

- ভার্নালাইজেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নিম্ন তাপমাত্রার প্রভাবের মাধ্যমে উদ্ভিদকে আগেভাগে ফুল ফোটাতে উদ্দীপিত করা হয়।

- সোভিয়েত বিজ্ঞানী ট্রোফিম ডেনিসোভিচ লাইসেনকো (T.D. Lysenko) 1928 সালে প্রথম এই প্রক্রিয়াটি আবিষ্কার করেন।


- তিনি লক্ষ্য করেন যে গম ও বার্লির মতো শস্য শীতল পরিবেশে কিছুদিন রাখলে দ্রুত ফুল ফোটায়। এর মাধ্যমে উদ্ভিদের ফুল ফোটা ও ফল ধরার সময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

- তাই, ভার্নালাইজেশনের আবিষ্কারক হলেন লাইসেনকো।

.
Which monomers form sucrose? (কোন মনোমার সুক্রোজ তৈরি করে?)
  1. Glucose and Galactose (গ্লুকোজ ও গ্যালাক্টোজ)
  2. Amylose and Glucose (অ্যামিলোজ ও গ্লুকোজ) 
  3. Fructose and Monosaccharide (ফ্রুক্টোজ ও মনোস্যাক্রাইড)
  4. Glucose and Fructose (গ্লুকোজ ও ফ্রুক্টোজ)
সঠিক উত্তর:
Glucose and Fructose (গ্লুকোজ ও ফ্রুক্টোজ)
উত্তর
সঠিক উত্তর:
Glucose and Fructose (গ্লুকোজ ও ফ্রুক্টোজ)
ব্যাখ্যা

- সুক্রোজ একটি ডাইস্যাকারাইড শর্করা, যা গঠিত হয় দুটি ভিন্ন মনোস্যাকারাইড দ্বারা।

- একটি হলো গ্লুকোজ (Glucose) এবং অন্যটি হলো ফ্রুক্টোজ (Fructose)।

- এদের মধ্যে একটি গ্লাইকোসিডিক বন্ধন (α-1,2 linkage) তৈরি হয়, যার ফলে সুক্রোজ অণু সৃষ্টি হয়।

- সুক্রোজকে সাধারণত আখের চিনি (Cane sugar) বলা হয় এবং এটি উদ্ভিদে প্রধান পরিবাহিত শর্করা।

• অন্য ডাইস্যাকারাইডের সঙ্গে তুলনা করলে দেখা যায়—

- ল্যাক্টোজ = গ্লুকোজ + গ্যালাক্টোজ

- মাল্টোজ = গ্লুকোজ + গ্লুকোজ কিন্তু সুক্রোজ = গ্লুকোজ + ফ্রুক্টোজ

.
Where is starch synthesized? (স্টার্চ কোথায় তৈরি হয়?)
  1. Mitochondria (মাইটোকন্ড্রিয়া)
  2. Ribosome (রাইবোসোম)
  3. Chloroplast (ক্লোরোপ্লাস্ট)
  4. Nucleus (নিউক্লিয়াস)
সঠিক উত্তর:
Chloroplast (ক্লোরোপ্লাস্ট)
উত্তর
সঠিক উত্তর:
Chloroplast (ক্লোরোপ্লাস্ট)
ব্যাখ্যা

• স্টার্চ উদ্ভিদের প্লাস্টিডে তৈরি হয়। এর মধ্যে

- ক্লোরোপ্লাস্টে: সালোকসংশ্লেষণের মাধ্যমে গ্লুকোজ তৈরি হলে তা থেকে সরাসরি স্টার্চ সংশ্লেষিত হয়।

- অ্যামাইলোপ্লাস্টে: দীর্ঘ সময় ধরে খাদ্য সংরক্ষণের জন্য স্টার্চ জমা থাকে (যেমন আলুর কন্দে, ধানের দানায়)।

- অন্যদিকে নিউক্লিয়াসে জেনেটিক তথ্য থাকে, মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয় এবং রাইবোসোমে প্রোটিন সংশ্লেষ হয়। তাই স্টার্চ কেবলমাত্র প্লাস্টিডেই তৈরি হয়।

.
Alkaloids are mainly found in- (অ্যালকালয়েড প্রধানত পাওয়া যায়-)
  1. Animals (প্রাণীতে)
  2. Plants (উদ্ভিদে)
  3. Minerals (খনিজ পদার্থে)
  4. Air (বায়ুতে)
সঠিক উত্তর:
Plants (উদ্ভিদে)
উত্তর
সঠিক উত্তর:
Plants (উদ্ভিদে)
ব্যাখ্যা

- অ্যালকালয়েড প্রধানত উদ্ভিদজাত যৌগ। প্রায় ২০% এর বেশি উদ্ভিদ প্রজাতিতে বিভিন্ন ধরনের অ্যালকালয়েড পাওয়া যায়।

- এরা মূলত উদ্ভিদের পাতা, বীজ, বাকল, শিকড় ও ফল এ জমা থাকে।

- অ্যালকালয়েড উদ্ভিদকে প্রতিরক্ষামূলক ভূমিকা (defense mechanism) প্রদান করে, যেমন তৃণভোজী প্রাণীর আক্রমণ থেকে রক্ষা করে। উদাহরণ:

Quinine – Cinchona bark (চিনচোনা গাছের বাকল)

Morphine – Papaver somniferum (আফিম গাছ)

Nicotine – Tobacco leaf (তামাক পাতা)

.
Which process is required for flowering in winter crops and biennials? (শীতকালীন ফসল ও দ্বিবার্ষজীবী উদ্ভিদের ফুল ফোটার জন্য কোন প্রক্রিয়া প্রয়োজন?)
  1. Photoperiodism (আলোক পর্যায়বৃত্তি)
  2. Reproduction (প্রজনন)
  3.  Vernalization (ভার্নালাইজেশন) 
  4. Dormancy (সুপ্তাবস্থা)
সঠিক উত্তর:
 Vernalization (ভার্নালাইজেশন) 
উত্তর
সঠিক উত্তর:
 Vernalization (ভার্নালাইজেশন) 
ব্যাখ্যা

শীতকালীন ফসল ও দ্বিবার্ষজীবী উদ্ভিদ ফুল ফোটাতে ঠান্ডা আবহাওয়ার প্রয়োজন হয়। এই প্রক্রিয়াকে ভার্নালাইজেশন বলে। এতে বীজ বা কচি চারাকে নির্দিষ্ট সময় ঠান্ডায় রাখতে হয়, ফলে তারা ভেজেটেটিভ থেকে প্রজনন পর্যায়ে প্রবেশ করতে পারে।

.
What is the main effect of Strychnine? (স্ট্রিকনিনের প্রধান প্রভাব কী?)
  1. রক্ত পাতলা করে  
  2. ক্ষুধা বাড়ায়
  3. স্নায়ু উত্তেজনা
  4. ঘুম আনে  
সঠিক উত্তর:
স্নায়ু উত্তেজনা
উত্তর
সঠিক উত্তর:
স্নায়ু উত্তেজনা
ব্যাখ্যা

স্ট্রিকনিন (Strychnine) হলো একটি বিষাক্ত alkaloid, যা Strychnos nux-vomica গাছ থেকে পাওয়া যায়। এটি প্রধানত স্নায়ুতন্ত্রে কাজ করে এবং spinal cord-এর রিসেপ্টরগুলিকে অতিমাত্রায় উত্তেজিত করে।

এর ফলে:
- মাংসপেশিতে অস্বাভাবিক সংকোচন (convulsions) ঘটে,
- শরীর কেঁপে ওঠে বা খিঁচুনি দেখা দেয়,
- অতিমাত্রায় গ্রহণ করলে মৃত্যু হতে পারে। এটি ঘুম আনে না, বরং ঘুমের সম্পূর্ণ বিপরীত—চরম স্নায়ু উত্তেজনা ঘটায়।

.
In vernalization, which part of the plant comes in contact with cold? (ভার্নালাইজেশন প্রক্রিয়ায় উদ্ভিদের কোন অংশটি শৈত্যের সংস্পর্শে আসে?)
  1. Root tip (মূলের অগ্রভাগ)
  2. Leaf (পাতা)
  3. Growing bud (বর্ধনশীল মুকুল) 
  4. All parts (সব অংশ)
সঠিক উত্তর:
Growing bud (বর্ধনশীল মুকুল) 
উত্তর
সঠিক উত্তর:
Growing bud (বর্ধনশীল মুকুল) 
ব্যাখ্যা

- ভার্নালাইজেশনের সময় উদ্ভিদের যে অংশটি ঠান্ডা তাপমাত্রার প্রভাবে ফুল ফোটার সংকেত গ্রহণ করে, সেটি হলো বর্ধনশীল মুকুল বা Shoot apex।

- শীতল পরিবেশে রাখা হলে মুকুলের কোষগুলোতে প্রজনন অঙ্গ গঠনের জন্য জিন সক্রিয় হয়। ফলে উদ্ভিদ নির্দিষ্ট সময়ে ফুল ফোটাতে সক্ষম হয়। যদিও কিছু ক্ষেত্রে ভ্রূণ (Embryo) ও বীজও প্রভাবিত হয়, কিন্তু প্রধান সংবেদনশীল অংশ হলো Shoot apex।

- তাই বলা যায়, ভার্নালাইজেশনের মূল প্রভাব পড়ে বর্ধনশীল মুকুলে 
(Growing bud/Shoot apex)।

.
What makes up the long chain of a fatty acid? (ফ্যাটি অ্যাসিডের দীর্ঘ শৃঙ্খল কী দিয়ে গঠিত?)
  1. অক্সিজেন ও নাইট্রোজেন
  2. কার্বন ও হাইড্রোজেন
  3. সালফার ও হাইড্রোজেন
  4. ফসফরাস ও সালফার  
সঠিক উত্তর:
কার্বন ও হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
কার্বন ও হাইড্রোজেন
ব্যাখ্যা

ফ্যাটি অ্যাসিডের মূল শৃঙ্খল গঠিত হয় দীর্ঘ কার্বন-হাইড্রোজেন (C-H) বন্ধন দিয়ে, যার এক প্রান্তে থাকে একটি কার্বক্সিল গ্রুপ (-COOH)। এটি হাইড্রোফোবিক এবং জৈব লিপিডের মূল উপাদান।

.
Cellulose is which type of polysaccharide? (সেলুলোজ কোন ধরনের পলিস্যাকারাইড?)
  1. Signaling
  2. Storage
  3. Structural 
  4. Transport
সঠিক উত্তর:
Structural 
উত্তর
সঠিক উত্তর:
Structural 
ব্যাখ্যা

- সেলুলোজ হলো উদ্ভিদের প্রধান structural polysaccharide। এটি উদ্ভিদকোষের কোষপ্রাচীরের প্রধান উপাদান।
- সেলুলোজ কোষপ্রাচীরকে দৃঢ়তা (rigidity) এবং যান্ত্রিক শক্তি প্রদান করে।
- উদ্ভিদের উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা ও বাহ্যিক চাপ সহ্য করার ক্ষমতা সেলুলোজের কারণেই সম্ভব।
- অন্যদিকে Storage polysaccharide হলো স্টার্চ (উদ্ভিদে) এবং গ্লাইকোজেন (প্রাণীতে)।

১০.
Which of the following is not related to vernalization? (নিম্নলিখিত কোনটি ভার্নালাইজেশনের সাথে সম্পর্কিত নয়?)
  1. Early flowering (আগাম ফুল ফোটা)
  2. Cold treatment (ঠান্ডা প্রভাব)
  3. Long day requirement (দীর্ঘ দিনের প্রয়োজন)
  4. Biennials (দ্বিবর্ষজীবী উদ্ভিদ)
সঠিক উত্তর:
Long day requirement (দীর্ঘ দিনের প্রয়োজন)
উত্তর
সঠিক উত্তর:
Long day requirement (দীর্ঘ দিনের প্রয়োজন)
ব্যাখ্যা

ভার্নালাইজেশন হলো ঠান্ডা তাপমাত্রার প্রভাব, যা ফুল ফোটার জন্য জরুরি। দীর্ঘ দিনের প্রয়োজন হলে তাকে আলোক পর্যায়বৃত্তি (Photoperiodism) বলা হয়, এটি ভার্নালাইজেশনের সাথে সম্পর্কিত নয়।

১১.
What is the biosynthetic process of fatty acid called? (ফ্যাটি অ্যাসিডের জৈব সংশ্লেষণ প্রক্রিয়াকে কী বলা হয়?)
  1. সালোকসংশ্লেষণ  
  2. গ্লাইকোলাইসিস  
  3. লাইপোজেনেসিস
  4. ক্রেবস চক্র  
সঠিক উত্তর:
লাইপোজেনেসিস
উত্তর
সঠিক উত্তর:
লাইপোজেনেসিস
ব্যাখ্যা

লাইপোজেনেসিস (Lipogenesis) হলো ফ্যাটি অ্যাসিড ও ট্রাইগ্লিসারাইড গঠনের প্রক্রিয়া, যেখানে অতিরিক্ত গ্লুকোজ বা কার্বোহাইড্রেট রূপান্তরিত হয় লিপিডে।  এটি মূলত ঘটে যকৃত (liver) ও চর্বি কোষে (adipose tissue) এবং এতে মূলত অ্যাসিটাইল CoA থেকে ধাপে ধাপে ফ্যাটি অ্যাসিড গঠিত হয়।  

অন্যান্য অপশন:
- গ্লাইকোলাইসিস: গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি করে।  
- ক্রেবস চক্র: শ্বসনের একটি ধাপ।  
- সালোকসংশ্লেষণ: উদ্ভিদে আলো ব্যবহার করে খাদ্য তৈরি হয়।

১২.
Quinine is an alkaloid obtained from (কুইনাইন কোন উদ্ভিদ থেকে প্রাপ্ত অ্যালকালয়েড?)
  1. Opium poppy (আফিম গাছ)
  2. Tobacco (তামাক)
  3. Cinchona bark (সিনচোনা গাছের বাকল)
  4. Coffee seed (কফি বীজ)
সঠিক উত্তর:
Cinchona bark (সিনচোনা গাছের বাকল)
উত্তর
সঠিক উত্তর:
Cinchona bark (সিনচোনা গাছের বাকল)
ব্যাখ্যা

Quinine একটি গুরুত্বপূর্ণ অ্যালকালয়েড যা Cinchona bark থেকে পাওয়া যায় এবং এটি ম্যালেরিয়া চিকিৎসায় ব্যবহৃত হয়।

১৩.
Why do seeds remain dormant? (বীজ সুপ্তাবস্থায় কেন থাকে?)
  1. To store energy for germination (অঙ্কুরণের জন্য শক্তি সঞ্চয় করতে)
  2. To increase yield (বেশি ফলন দিতে)
  3. To protect from unfavorable environment (প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেতে)
  4. To accelerate plant growth (গাছের বৃদ্ধিকে দ্রুত করতে)
সঠিক উত্তর:
To protect from unfavorable environment (প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেতে)
উত্তর
সঠিক উত্তর:
To protect from unfavorable environment (প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা পেতে)
ব্যাখ্যা

বীজ যখন প্রতিকূল পরিবেশে থাকে, তখন সুপ্তাবস্থায় থাকে। এতে তারা পরিবেশের অনুকূল পরিস্থিতি না এলে অঙ্কুরণ শুরু করে না।

১৪.
Where is sucrose mainly stored? (সুক্রোজ মূলত কোথায় সঞ্চিত হয়?)
  1. Leaves and fruits (লতা-পাতা ও ফল)
  2. Roots (শিকড়)
  3. Seeds (বীজ)
  4. Stem (কাণ্ড)
সঠিক উত্তর:
Leaves and fruits (লতা-পাতা ও ফল)
উত্তর
সঠিক উত্তর:
Leaves and fruits (লতা-পাতা ও ফল)
ব্যাখ্যা

- সুক্রোজ হলো উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবাহিত শর্করা। এটি প্রধানত পাতায় ফটোসিন্থেসিসের মাধ্যমে তৈরি হয়। তৈরি হওয়ার পর সুক্রোজ ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিভিন্ন সঞ্চয় অঙ্গে পরিবাহিত হয়।

- উদ্ভিদের ফল ও পাতায় সুক্রোজ সবচেয়ে বেশি সঞ্চিত থাকে।

- কিছু বিশেষ উদ্ভিদে (যেমন আখ, বিট) শিকড় বা কাণ্ডেও সুক্রোজ সঞ্চিত হতে পারে, তবে সাধারণভাবে লতা-পাতা ও ফলেই প্রধান সঞ্চয়স্থল।

১৫.
Which of the following is a short-day plant? (নিম্নলিখিত কোনটি স্বল্প দিনের উদ্ভিদ?)
  1. Wheat (গম)
  2. Rice (ধান)
  3. Pea (মটরশুঁটি) 
  4. লেটুস (Lettuce)
সঠিক উত্তর:
Rice (ধান)
উত্তর
সঠিক উত্তর:
Rice (ধান)
ব্যাখ্যা

• যেসব উদ্ভিদ ফুল ফোটাতে দিন ছোট (আলো কম) এবং রাত বড় (অন্ধকার বেশি) থাকতে হয়, তাদেরকে ছোট দিনের উদ্ভিদ বলে। উদাহরণ:
- ধান (Rice)
- জুট (Jute)
- তামাক (Tobacco)
- সয়াবিন (Soybean)
- সূর্যমুখী (Sunflower – কিছু প্রজাতি)
- কটন / তুলা (Cotton – কিছু প্রজাতি)
- ভুট্টা (Maize – কিছু প্রজাতি)
- চন্দ্রমল্লিকা (Chrysanthemum)
- গাঁদা ফুল (Marigold)
- কুসুম ফুল (Cosmos) ইত্যাদি।

১৬.
Alkaloids are usually- (অ্যালকালয়েড সাধারণত —)
  1. Neutral (নিরপেক্ষ)
  2. Acidic (অম্লধর্মী)
  3. Amphoteric (উভয়ধর্মী)
  4. Basic (ক্ষারধর্মী)  
সঠিক উত্তর:
Basic (ক্ষারধর্মী)  
উত্তর
সঠিক উত্তর:
Basic (ক্ষারধর্মী)  
ব্যাখ্যা

অ্যালকালয়েড হলো এমন প্রাকৃতিক জৈব যৌগ, যেগুলোতে সাধারণত নাইট্রোজেন থাকে এবং এরা ক্ষারধর্মী (alkaline) প্রকৃতির হয়।  Alkaloid শব্দটি এসেছে alkali (ক্ষার) থেকে । কারণ এদের pH সাধারণত ৭-এর উপরে এবং এরা অ্যাসিডের সঙ্গে লবণ তৈরি করতে পারে।  

মূল বৈশিষ্ট্য:
- নাইট্রোজেনযুক্ত হেটারোসাইক্লিক রিং থাকে  
- তিতা স্বাদ  
- স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে  
- ঔষধি গুণসম্পন্ন (যেমন: মর্ফিন, কুইনিন, রেসারপিন, স্ট্রিকনিন)  

উদ্ভব স্থান:  
মূলত উদ্ভিদ, বিশেষ করে Solanaceae, Papaveraceae, Rubiaceae, Apocynaceae ইত্যাদি পরিবারে পাওয়া যায়।

১৭.
What is present in the carbon chain of saturated fatty acids? (সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন শৃঙ্খলে কী থাকে?)
  1. একাধিক দ্বিবন্ধন  
  2. একটি ত্রিবন্ধন  
  3. কোনো দ্বিবন্ধন থাকে না
  4. একটি দ্বিবন্ধন
সঠিক উত্তর:
কোনো দ্বিবন্ধন থাকে না
উত্তর
সঠিক উত্তর:
কোনো দ্বিবন্ধন থাকে না
ব্যাখ্যা

সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের সব কার্বনের মধ্যে শুধু একক বন্ধন (C–C) থাকে। এতে হাইড্রোজেন পূর্ণভাবে যুক্ত থাকে, তাই একে “সম্পৃক্ত” বলা হয়।

১৮.
Where are steroidal alkaloids mostly found? (স্টেরয়েডাল অ্যালকালয়েড কোথায় বেশি পাওয়া যায়?)
  1. Fabaceae
  2. Poaceae  
  3. Solanaceae
  4. Rosaceae  
সঠিক উত্তর:
Solanaceae
উত্তর
সঠিক উত্তর:
Solanaceae
ব্যাখ্যা

স্টেরয়েডাল অ্যালকালয়েড (Steroidal alkaloids) হলো এমন কিছু প্রাকৃতিক যৌগ যেগুলোতে স্টেরয়েড কাঠামো ও নাইট্রোজেন উভয়ই থাকে।  

এ ধরনের অ্যালকালয়েড যেমন:
- Solanine  
- Chaconine

এসব সাধারণত Solanaceae গোত্রের উদ্ভিদে পাওয়া যায়, যেমন:
- Solanum tuberosum (আলু)  
- Solanum melongena (বেগুন)  
- Tomato (Solanum lycopersicum)

এসব যৌগ সাধারণত স্নায়ু বিষক্রিয়ার জন্য দায়ী এবং বেশি পরিমাণে গ্রহণ করলে বিষাক্ত হতে পারে।

- Poaceae, Rosaceae ও Fabaceae-তে স্টেরয়েডাল অ্যালকালয়েড সচরাচর পাওয়া যায় না।

১৯.
Which hormone is associated with flowering response in photoperiodism? (আলোক পর্যায়বৃত্তিতে ফুল ফোটার প্রতিক্রিয়ার সাথে কোন হরমোন যুক্ত?)
  1. Abscisic acid (অ্যাবসিসিক অ্যাসিড)
  2.  Gibberellin (গিবারেলিন)
  3. Cytokinin (সাইটোকাইনিন)
  4. Auxin (অক্সিন)
সঠিক উত্তর:
 Gibberellin (গিবারেলিন)
উত্তর
সঠিক উত্তর:
 Gibberellin (গিবারেলিন)
ব্যাখ্যা

- আলোক পর্যায়বৃত্তি বা Photoperiodism হলো দিন ও রাতের দৈর্ঘ্যের উপর উদ্ভিদের প্রতিক্রিয়া। ফুল ফোটার ক্ষেত্রে গিবারেলিন (Gibberellin) হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

- দীর্ঘ দিনের উদ্ভিদে গিবারেলিনের প্রভাবে ফুল ফোটার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। এটি উদ্ভিদের প্রজনন পর্যায়ের শুরুতে সাহায্য করে। তাই আলোক পর্যায়বৃত্তির সাথে ফুল ফোটার প্রতিক্রিয়ায় মূল হরমোন হলো গিবারেলিন।
- গিবারেলিন ফুল ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

২০.
কোন রঞ্জক পদার্থ Photoperiodism নিয়ন্ত্রণ করে?
  1. জ্যান্থোফিল
  2. ক্লোরোফিল
  3. ফাইটোক্রোম
  4. ক্যারোটিন
সঠিক উত্তর:
ফাইটোক্রোম
উত্তর
সঠিক উত্তর:
ফাইটোক্রোম
ব্যাখ্যা

ফাইটোক্রোম হলো একটি আলোক-সংবেদনশীল রঞ্জক যা লাল ও দূর-লাল আলো শোষণ করে। এটি উদ্ভিদকে দিন-রাতের দৈর্ঘ্য বুঝতে সাহায্য করে এবং ফুল ফোটার সময় নির্ধারণে ভূমিকা রাখে।

২১.
Which one is a saturated fatty acid? (কোনটি একটি সম্পৃক্ত ফ্যাটি এসিড?)  
  1. Linolenic acid  
  2. Oleic acid
  3. Palmitic acid
  4. Linoleic acid  
সঠিক উত্তর:
Palmitic acid
উত্তর
সঠিক উত্তর:
Palmitic acid
ব্যাখ্যা

Saturated fatty acid-এ কোনো double bond থাকে না। যেমন: Palmitic acid, Stearic acid।  অপরদিকে unsaturated fatty acid-এ এক বা একাধিক double bond থাকে। যেমন: Oleic, Linoleic, Linolenic acid।

২২.
What is the basic structure of a fatty acid? (ফ্যাটি এসিডের মৌলিক গঠন কোনটি?)
  1. R–CHO  
  2. R–NH2
  3. R–COOH
  4. R–OH
সঠিক উত্তর:
R–COOH
উত্তর
সঠিক উত্তর:
R–COOH
ব্যাখ্যা

- Fatty acid একটি দীর্ঘ হাইড্রোকার্বন শৃঙ্খল, যার এক প্রান্তে একটি কার্বক্সিল গ্রুপ (-COOH) থাকে। এটি ই একে "acid" চরিত্র প্রদান করে।

২৩.
Which alkaloid is found in tea leaves? (চা পাতায় কোন অ্যালকালয়েড পাওয়া যায়?)
  1. Morphine (মরফিন)
  2. Nicotine (নিকোটিন)
  3. Caffeine (ক্যাফেইন)
  4. Quinine (কুইনাইন)
সঠিক উত্তর:
Caffeine (ক্যাফেইন)
উত্তর
সঠিক উত্তর:
Caffeine (ক্যাফেইন)
ব্যাখ্যা

চা পাতায় ক্যাফেইন থাকে, যা উত্তেজক ও সতেজকারী প্রভাব ফেলে।

২৪.
What is the process of breaking down fat into fatty acid and glycerol called? ( ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরির প্রক্রিয়াকে কী বলে?)
  1. গ্লুকোনিওজেনেসিস  
  2. লিপোলাইসিস
  3. লাইপোজেনেসিস  
  4. গ্লাইকোলাইসিস  
সঠিক উত্তর:
লিপোলাইসিস
উত্তর
সঠিক উত্তর:
লিপোলাইসিস
ব্যাখ্যা

লিপোলাইসিস হলো একটি বিপাকীয় প্রক্রিয়া, যার মাধ্যমে ট্রাইগ্লিসারাইড ভেঙে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল তৈরি হয়। এই প্রক্রিয়া মূলত শরীরে শক্তি ঘাটতি দেখা দিলে শুরু হয় এবং এনজাইম যেমন – হরমোন সংবেদনশীল লাইপেজ (HSL) এতে সাহায্য করে। গ্লুকোজের পরিবর্তে শক্তি উৎপাদনের বিকল্প উৎস হিসেবে এই ফ্যাটি অ্যাসিড পরে বিটা-অক্সিডেশন এর মাধ্যমে ATP উৎপন্ন করে।

২৫.
What is the main reason for seed dormancy? (বীজের সুপ্তাবস্থার জন্য দায়ী কারণ কোনটি?)
  1. Adequate water (পর্যাপ্ত পানি)
  2. High temperature (উচ্চ তাপমাত্রা)
  3. Hard seed coat (কঠিন বীজ ত্বক)
  4. Excess oxygen (বেশি অক্সিজেন)
সঠিক উত্তর:
Hard seed coat (কঠিন বীজ ত্বক)
উত্তর
সঠিক উত্তর:
Hard seed coat (কঠিন বীজ ত্বক)
ব্যাখ্যা

- অনেক বীজের অঙ্কুরোদ্গম বাধাগ্রস্ত হয় কঠিন বীজ ত্বকের কারণে।
- অনেক বীজের শক্ত ও অজলীয় বীজত্বক (Seed coat) এতটাই কঠিন হয় যে পানি ও অক্সিজেন ভেতরে প্রবেশ করতে পারে না। ফলে ভ্রূণ অঙ্কুরোদ্গম করতে পারে না। এ অবস্থাকেই Seed dormancy (বীজের সুপ্তাবস্থা) বলা হয়।

- কিছু ক্ষেত্রে বীজত্বকে কেমিক্যাল ইনহিবিটর (যেমন Abscisic Acid - ABA) থাকে, যা অঙ্কুরোদ্গম বিলম্বিত করে।

- সমাধান হিসেবে Scarification (বীজত্বক ঘষে বা কাটাছেঁড়া করে নরম করা) অথবা Stratification (নিম্ন তাপমাত্রায় রাখা) ব্যবহার করা হয়।

২৬.
Which disaccharide is known as milk sugar? (কোন ডাইস্যাকারাইডকে দুধের চিনি বলা হয়?)
  1. Sucrose (সুক্রোজ)
  2. Maltose (মল্টোজ)
  3. Lactose (ল্যাক্টোজ)
  4. Fructose (ফ্রুক্টোজ)
সঠিক উত্তর:
Lactose (ল্যাক্টোজ)
উত্তর
সঠিক উত্তর:
Lactose (ল্যাক্টোজ)
ব্যাখ্যা

- ল্যাক্টোজ হলো একটি ডাইস্যাকারাইড শর্করা, যা গঠিত হয় গ্লুকোজ (Glucose) + গ্যালাক্টোজ (Galactose) দ্বারা।

- এটি প্রধানত স্তন্যপায়ী প্রাণীর দুধে পাওয়া যায়।

- ল্যাক্টোজকে milk sugar বলা হয় কারণ দুধে এটাই প্রধান শর্করা।

• অন্যদিকে—

- সুক্রোজকে বলা হয় cane sugar (আখের চিনি)

- মাল্টোজকে বলা হয় malt sugar (মল্ট চিনি)y

২৭.
The process that controls the time of flowering in plants is: (উদ্ভিদের ফুল ফোটার সময় নিয়ন্ত্রণকারী প্রক্রিয়া হলো-)
  1. Vernalization 
  2. Dormancy
  3. Photoperiodism
  4. Transpiration
সঠিক উত্তর:
Photoperiodism
উত্তর
সঠিক উত্তর:
Photoperiodism
ব্যাখ্যা

উদ্ভিদের ফুল ফোটার সময় নির্ভর করে দিন ও রাতের দৈর্ঘ্যের উপর, যা ফটোপিরিওডিজম বা আলোক পর্যায়বৃত্তি নামে পরিচিত।

২৮.
Which alkaloid is used as a painkiller? (ব্যথানাশক হিসেবে কোন অ্যালকালয়েড ব্যবহৃত হয়?)
  1. Atropine (অ্যাট্রোপিন)
  2. Caffeine (ক্যাফেইন)
  3. Morphine (মরফিন)
  4. Quinine (কুইনাইন)
সঠিক উত্তর:
Morphine (মরফিন)
উত্তর
সঠিক উত্তর:
Morphine (মরফিন)
ব্যাখ্যা

- মরফিন হলো প্রাকৃতিকভাবে প্রাপ্ত, সবচেয়ে শক্তিশালী ব্যথানাশক, যা চিকিৎসাশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করতে হয়। মরফিন হলো একটি শক্তিশালী প্রাকৃতিক অপিয়ড ব্যথানাশক (analgesic), যা আফিম গাছ (Papaver somniferum) থেকে প্রাপ্ত হয়।
- উৎপত্তি: আফিমের অপরিশোধিত নির্যাস থেকে মরফিন আলাদা করা হয়।
- গঠন: এটি একটি alkaloid, বিশেষত phenanthrene alkaloid শ্রেণির।
- ক্রিয়া: এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কাজ করে ব্যথার অনুভূতি কমিয়ে দেয়।
- ব্যবহার: অস্ত্রোপচারের পর, ক্যানসারের ব্যথা এবং তীব্র আঘাতে এটি ব্যবহৃত হয়।
- সতর্কতা: অতিরিক্ত ব্যবহার মারাত্মকভাবে আসক্তি তৈরি করতে পারে।

২৯.
What is present in the carbon chain of unsaturated fatty acids? (অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডের কার্বন শৃঙ্খলে কী থাকে?)
  1. কোনো দ্বিবন্ধন থাকে না  
  2. কেবল একক বন্ধন  
  3. একটি বা একাধিক দ্বিবন্ধন থাকে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
একটি বা একাধিক দ্বিবন্ধন থাকে
উত্তর
সঠিক উত্তর:
একটি বা একাধিক দ্বিবন্ধন থাকে
ব্যাখ্যা

অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে একটি (monounsaturated) বা একাধিক (polyunsaturated) দ্বিবন্ধন (C=C) থাকে। এ কারণে এটি তরল অবস্থায় থাকে (যেমন: উদ্ভিজ্জ তেল)।

৩০.
The site of cold stimulus perception during vernalization is: (ভার্নালাইজেশনে ঠান্ডা উদ্দীপনা গ্রহণের স্থান হলো-)
  1. Root tip (মূল শীর্ষ)
  2. Shoot apex (কাণ্ডের শীর্ষ)
  3. Mature leaf (পূর্ণ পাতা)
  4. Flower bud (ফুলের কুঁড়ি)
সঠিক উত্তর:
Shoot apex (কাণ্ডের শীর্ষ)
উত্তর
সঠিক উত্তর:
Shoot apex (কাণ্ডের শীর্ষ)
ব্যাখ্যা

ভার্নালাইজেশনে ঠান্ডার প্রভাব প্রধানত শুট অ্যাপেক্সে অনুভূত হয়। এখান থেকেই ফুল ফোটার সংকেত তৈরি হয় এবং উদ্ভিদ প্রজনন পর্যায়ে প্রবেশ করে। 

৩১.
When is bud dormancy usually observed? (মুকুলের সুপ্তাবস্থা কখন দেখা যায়?)
  1. Summer (গ্রীষ্মকালে)
  2. Rainy season (বর্ষাকালে)
  3.  Winter (শীতকালে) 
  4. Spring (বসন্তকালে)
সঠিক উত্তর:
 Winter (শীতকালে) 
উত্তর
সঠিক উত্তর:
 Winter (শীতকালে) 
ব্যাখ্যা

শীতকালে প্রতিকূল পরিবেশ (কম তাপমাত্রা, কম আলো) থাকার কারণে অনেক গাছের মুকুল সুপ্ত অবস্থায় চলে যায়। পরিবেশ অনুকূল হলে আবার মুকুল জেগে ওঠে ও বৃদ্ধি শুরু করে।

৩২.
Alkaloids are biosynthesized mainly from- (অ্যালকালয়েড প্রধানত কোন উৎস থেকে তৈরি হয়?)
  1. Carbohydrates (কার্বোহাইড্রেট)
  2. Lipids (লিপিড)
  3. Amino acids (অ্যামিনো অ্যাসিড)
  4. Steroids (স্টেরয়েড)
সঠিক উত্তর:
Amino acids (অ্যামিনো অ্যাসিড)
উত্তর
সঠিক উত্তর:
Amino acids (অ্যামিনো অ্যাসিড)
ব্যাখ্যা

- অধিকাংশ অ্যালকালয়েডের জৈবসংশ্লেষণ শুরু হয় অ্যামিনো অ্যাসিড থেকে।
- অধিকাংশ alkaloid-এর biosynthesis (জৈবসংশ্লেষণ) শুরু হয় amino acid থেকে।

কারণ:
- Alkaloid হলো nitrogen-ধারী জৈব যৌগ, যা গাছপালা প্রাকৃতিকভাবে তৈরি করে।
- অনেক গুরুত্বপূর্ণ alkaloid যেমন morphine, quinine, nicotine, reserpine ইত্যাদি—তাদের কাঠামোতে nitrogen থাকে, যা আসে amino acid থেকে। যেমন:  Tryptophan → serotonin, reserpine , Tyrosine → morphine, Ornithine / Lysine → nicotine । 
- Alkaloid গঠনের প্রাথমিক পদার্থ হিসেবে amino acid কাজ করে।

৩৩.
রেসারপিন কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? (Reserpine is obtained from which plant?)
  1. Strychnos nux-vomica  
  2. Coffea arabica
  3. Rauvolfia serpentina
  4. Theobroma cacao  
সঠিক উত্তর:
Rauvolfia serpentina
উত্তর
সঠিক উত্তর:
Rauvolfia serpentina
ব্যাখ্যা

Reserpine হলো একটি ইন্ডোল অ্যালকালয়েড, যা পাওয়া যায় Rauvolfia serpentina উদ্ভিদ থেকে, যার স্থানীয় নাম সাপগন্ধা।  এটি স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, উচ্চ রক্তচাপ ও মানসিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। Rauvolfia গাছের মূল অংশে রেসারপিন বেশি পরিমাণে পাওয়া যায়।  
শ্রেণিভুক্তি অনুযায়ী:  
- উদ্ভিদ পরিবার: Apocynaceae  
- রাসায়নিক গোষ্ঠী: Indole alkaloid  
- চিকিৎসাগত ব্যবহার: Antihypertensive, sedative, antipsychotic.

৩৪.
What is the purpose of vernalization? (ভার্নালাইজেশনের মূল উদ্দেশ্য কী?)
  1. To increase seed germination (বীজের অঙ্কুরোদ্গম বাড়ানো)
  2. To determine the correct time of flowering (ফুল ফোটার সঠিক সময় নির্ধারণ করা)
  3. To increase fruit production (ফল উৎপাদন বাড়ানো)
  4. To increase plant height (গাছের উচ্চতা বাড়ানো)
সঠিক উত্তর:
To determine the correct time of flowering (ফুল ফোটার সঠিক সময় নির্ধারণ করা)
উত্তর
সঠিক উত্তর:
To determine the correct time of flowering (ফুল ফোটার সঠিক সময় নির্ধারণ করা)
ব্যাখ্যা

ভার্নালাইজেশন হলো উদ্ভিদকে ঠান্ডা পরিবেশে নির্দিষ্ট সময় রাখা, যাতে ফুল ফোটার সময় সঠিকভাবে নির্ধারিত হয়। এটি মূলত প্রজনন পর্যায়কে ত্বরান্বিত করে।

৩৫.
Which vitamin is essential for the process of fatty acid synthesis? (ফ্যাটি অ্যাসিডের সংশ্লেষণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য একটি ভিটামিন কোনটি?)
  1. ভিটামিন A  
  2. ভিটামিন D  
  3. বায়োটিন
  4. ভিটামিন C  
সঠিক উত্তর:
বায়োটিন
উত্তর
সঠিক উত্তর:
বায়োটিন
ব্যাখ্যা

বায়োটিন (Vitamin B7) হলো এক ধরনের পানি দ্রব্য ভিটামিন, যা ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ, গ্লুকোনিওজেনেসিস, ও অ্যামিনো অ্যাসিড বিপাক-এ গুরুত্বপূর্ণ সহকারি কো-এনজাইম হিসেবে কাজ করে। ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণের প্রক্রিয়ায়, বায়োটিন অ্যাসিটাইল-কোএ কারবক্সিলেস এনজাইমের সহায়ক হিসেবে কাজ করে, যা অ্যাসিটাইল-কোএ থেকে ম্যালোনিল-কোএ তৈরি করে — এটি ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের প্রথম ধাপ।

৩৬.
Which hormone helps in maintaining seed dormancy? (কোন হরমোনটি বীজের সুপ্তাবস্থা বজায় রাখতে সাহায্য করে?)
  1. Cytokinin (সাইটোকাইনিন)
  2. Auxin (অক্সিন)
  3. Abscisic acid (অ্যাবসিসিক অ্যাসিড)
  4. Gibberellin (জিবারেলিন)
সঠিক উত্তর:
Abscisic acid (অ্যাবসিসিক অ্যাসিড)
উত্তর
সঠিক উত্তর:
Abscisic acid (অ্যাবসিসিক অ্যাসিড)
ব্যাখ্যা

- অ্যাবসিসিক অ্যাসিড (ABA) হলো এমন একটি হরমোন যা বীজকে প্রতিকূল পরিবেশে অঙ্কুরোদ্গম থেকে বিরত রাখে এবং দীর্ঘ সময় সুপ্তাবস্থায় (Dormancy) থাকতে সাহায্য করে। এটি অঙ্কুরোদ্গমে বাধা দেয়। প্রতিকূল পরিবেশে (যেমন শুষ্কতা, ঠান্ডা বা অনুকূল না হলে) উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। যখন পরিবেশ অনুকূল হয়, তখন ABA এর মাত্রা কমে যায় এবং বীজ অঙ্কুরোদ্গম শুরু করে।

- তাই বীজের সুপ্তাবস্থা বজায় রাখার জন্য প্রধান হরমোন হলো অ্যাবসিসিক অ্যাসিড (ABA)।

৩৭.
Caffeine is an example of- (ক্যাফেইন কোন অ্যালকালয়েডের উদাহরণ?)
  1. Purine alkaloid
  2. Pyridine alkaloid
  3. Isoquinoline alkaloid
  4. Tropane alkaloid
সঠিক উত্তর:
Purine alkaloid
উত্তর
সঠিক উত্তর:
Purine alkaloid
ব্যাখ্যা

Caffeine হলো একটি purine alkaloid, যা চা পাতায়, কফি বীজে এবং কাকাওতে পাওয়া যায়।

৩৮.
What is fat composed of? (ফ্যাট কী দিয়ে গঠিত?)
  1. ফ্যাটি অ্যাসিড ও অ্যামিনো অ্যাসিড  
  2. ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন  
  3. ফ্যাটি অ্যাসিড ও গ্লুকোজ  
  4. ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
সঠিক উত্তর:
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল
ব্যাখ্যা

ফ্যাট হলো এক ধরনের লিপিড, যা মূলত তিনটি ফ্যাটি অ্যাসিড ও একটি গ্লিসারল অণুর সঙ্গে যুক্ত হয়ে ট্রাইগ্লিসারাইড (Triglyceride) গঠন করে। এই বন্ধনকে বলে এস্টার বন্ধন (Ester bond)। ফ্যাট হলো শক্তির অন্যতম প্রধান উৎস এবং এটি শরীরের বিভিন্ন অংশে শক্তি সংরক্ষণের জন্য জমা থাকে।

৩৯.
Amylose is linked by which type of bond? (অ্যামাইলোজ কোন ধরনের লিঙ্কে যুক্ত?)
  1. β-1,4
  2. α-1,4
  3. β-1,6
  4. α-1,6
সঠিক উত্তর:
α-1,4
উত্তর
সঠিক উত্তর:
α-1,4
ব্যাখ্যা

- অ্যামাইলোজ হলো সরল শৃঙ্খল বিশিষ্ট পলিস্যাকারাইড, যেখানে প্রতিটি গ্লুকোজ অণু α-1,4 glycosidic bond দ্বারা যুক্ত থাকে। এর ফলে অ্যামাইলোজ একটি helical structure ধারণ করে।

- β-1,4 bond পাওয়া যায় সেলুলোজে।

- α-1,6 bond থাকে অ্যামাইলোপেক্টিনের শাখা গঠনে। অতএব অ্যামাইলোজের জন্য সঠিক উত্তর হলো α-1,4।

৪০.
Which of the following is a long-day plant? (নিম্নলিখিত কোনটি দীর্ঘ দিনের উদ্ভিদ?)
  1. Sunflower (সূর্যমুখী)
  2. Jute (পাট)
  3.  Wheat (গম) 
  4. Rice (ধান)
সঠিক উত্তর:
 Wheat (গম) 
উত্তর
সঠিক উত্তর:
 Wheat (গম) 
ব্যাখ্যা

• যেসব উদ্ভিদ ফুল ফোটাতে দিন দীর্ঘ (আলো বেশি) এবং রাত ছোট থাকতে হয়, তাদেরকে বড় দিনের উদ্ভিদ বলে। উদাহরণ:
- গম (Wheat)
- যব (Barley)
- মুলা (Radish)
- বাঁধাকপি (Cabbage)
- পালং শাক (Spinach)
- ওট (Oat)
- বীট (Beet)
- লেটুস (Lettuce)
- আলু (Potato – কিছু প্রজাতি)
- পেঁয়াজ (Onion – কিছু প্রজাতি)
- গাজর (Carrot – কিছু প্রজাতি)
- শস্য জাতীয় অনেক ঘাস (Grasses like Rye, Clover ইত্যাদি)

৪১.
Vernalization is most commonly required in: (ভার্নালাইজেশন প্রধানত কোন উদ্ভিদে প্রয়োজন হয়?)
  1. Annual plants (একবর্ষজীবী উদ্ভিদে)
  2. Biennial plants (দ্বিবর্ষজীবী উদ্ভিদে)
  3. Xerophytes (মরুজ উদ্ভিদে)
  4. Perennial plants (বহুবর্ষজীবী উদ্ভিদে) 
সঠিক উত্তর:
Biennial plants (দ্বিবর্ষজীবী উদ্ভিদে)
উত্তর
সঠিক উত্তর:
Biennial plants (দ্বিবর্ষজীবী উদ্ভিদে)
ব্যাখ্যা

- দ্বিবর্ষজীবী উদ্ভিদে (Biennial plants) প্রথম বছরে তারা শুধু ভেজেটেটিভ বৃদ্ধি (পাতা, কান্ড, শিকড়) করে। যেমন— বাঁধাকপি, বিট, গাজর।

- দ্বিতীয় বছরে ফুল ফোটানোর জন্য তাদের একটি নির্দিষ্ট সময় ঠান্ডা পরিবেশে থাকতে হয়। এই ঠান্ডার প্রভাবের মাধ্যমে গাছের ভেতরে হরমোনাল ও শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যা পরবর্তীতে ফুল গঠনে সাহায্য করে।

• ভার্নালাইজেশনের উদ্দেশ্য:

- ফুল ফোটার সঠিক সময় নিশ্চিত করা।

- উদ্ভিদের জীবনচক্রকে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখা।

- অকালেই ফুল ফোটার ঝুঁকি কমানো।

৪২.
Where does cellulose biosynthesis occur? (সেলুলোজের biosynthesis কোথায় হয়?)
  1. Plasmamembrane (প্লাজমামেমব্রেন)
  2. Nucleus (নিউক্লিয়াস)
  3. Chloroplast (ক্লোরোপ্লাস্ট)
  4. Ribosome (রাইবোসোম)
সঠিক উত্তর:
Plasmamembrane (প্লাজমামেমব্রেন)
উত্তর
সঠিক উত্তর:
Plasmamembrane (প্লাজমামেমব্রেন)
ব্যাখ্যা

সেলুলোজ তৈরির প্রক্রিয়াকে cellulose biosynthesis বলে, যা ঘটে উদ্ভিদকোষের প্লাজমা মেমব্রেনে। এখানে cellulose synthase enzyme complex (CSC) থাকে। এই এনজাইম UDP-glucose থেকে গ্লুকোজ ইউনিট নিয়ে সেলুলোজ চেইন গঠন করে। গঠিত চেইন মেমব্রেনের বাইরে বেরিয়ে এসে কোষপ্রাচীরে যুক্ত হয়।

৪৩.
How many carbon atoms are present in palmitic acid? (পামিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত?)
  1. ১২
  2. ১৪
  3. ১৬
  4. ২০
সঠিক উত্তর:
১৬
উত্তর
সঠিক উত্তর:
১৬
ব্যাখ্যা

Palmitic acid হলো একটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড (Saturated Fatty Acid), যার রাসায়নিক সংকেত C16H32O2। এতে মোট ১৬টি কার্বন পরমাণু থাকে এবং এটি মানবদেহে সবচেয়ে প্রচলিত সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডগুলোর একটি। এটি লিপিড সংশ্লেষণ ও শক্তি সঞ্চয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

৪৪.
Morphine is obtained from (মরফিন পাওয়া যায় —)
  1. Cinchona tree (সিনচোনা গাছ)
  2. Tobacco (তামাক)
  3. Papaver somniferum (আফিম গাছ)
  4. Coffee (কফি)
সঠিক উত্তর:
Papaver somniferum (আফিম গাছ)
উত্তর
সঠিক উত্তর:
Papaver somniferum (আফিম গাছ)
ব্যাখ্যা

Morphine হলো আফিম গাছের (Papaver somniferum) দুধ জাতীয় ল্যাটেক্স থেকে প্রাপ্ত একটি শক্তিশালী অ্যালকালয়েড। এটি ব্যথানাশক (analgesic) হিসাবে ব্যবহৃত হয়।

৪৫.
Which temperature range is required for vernalization? (ভার্নালাইজেশনের জন্য কত তাপমাত্রা প্রয়োজন?)
  1. 0–10°C
  2. 20–30°C
  3. 30–40°C
  4. Above 40°C
সঠিক উত্তর:
0–10°C
উত্তর
সঠিক উত্তর:
0–10°C
ব্যাখ্যা

- ভার্নালাইজেশন সাধারণত 0–10°সে. নিম্ন তাপমাত্রায় ঘটে।
- ভার্নালাইজেশন (Vernalization) হলো এক বিশেষ প্রক্রিয়া যেখানে কিছু উদ্ভিদকে 0–10°সে. নিম্ন তাপমাত্রায় নির্দিষ্ট সময় রাখা হলে তাদের প্রজনন পর্যায়ে (Flowering stage) প্রবেশ ত্বরান্বিত হয়।

- এটি সাধারণত শীতকালীন ফসল ও দ্বিবর্ষজীবী উদ্ভিদে দেখা যায়। যেমন: গম (winter wheat), বার্লি, বাঁধাকপি, বিট ইত্যাদি।

- ভার্নালাইজেশনের ফলে ফুল ফোটার সঠিক মৌসুম নির্ধারিত হয়।

- এই প্রক্রিয়ায় উদ্ভিদের Shoot apex (কাণ্ডশীর্ষ) বা কখনও Embryo (ভ্রূণ) প্রভাবিত হয়।

- ভার্নালাইজেশনে সহায়ক পদার্থকে কখনও Vernalin নামে একটি কাল্পনিক হরমোন হিসেবে ধরা হয়।

৪৬.
What is the primary raw material for fatty acid synthesis? (ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণের জন্য প্রাথমিক কাঁচামাল কোনটি?)
  1. অ্যামিনো অ্যাসিড  
  2. গ্লুকোজ  
  3. অ্যাসিটাইল-কোএ
  4. পানি
সঠিক উত্তর:
অ্যাসিটাইল-কোএ
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসিটাইল-কোএ
ব্যাখ্যা

Fatty acid biosynthesis (Lipogenesis) প্রক্রিয়ায় মূল উপাদান হলো Acetyl-CoA। এটি শ্বসনের গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মাধ্যমে তৈরি হয় এবং পরে Malonyl-CoA-তে রূপান্তরিত হয়ে দীর্ঘ কার্বন শৃঙ্খলা তৈরির কাজ শুরু করে।  Glucose থেকে Acetyl-CoA তৈরি হলেও সরাসরি কাঁচামাল হিসেবে Acetyl-CoA ব্যবহৃত হয়।

৪৭.
Alkaloids are which type of compound? (অ্যালকালয়েড কোন ধরনের যৌগ?)
  1. Nitrogen-free compounds (নাইট্রোজেন-মুক্ত যৌগ)
  2. Sulfur-containing compounds (সালফারযুক্ত যৌগ)
  3. Carbohydrates (কার্বোহাইড্রেট)
  4. Nitrogen-containing basic compounds (নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষারধর্মী যৌগ)
সঠিক উত্তর:
Nitrogen-containing basic compounds (নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষারধর্মী যৌগ)
উত্তর
সঠিক উত্তর:
Nitrogen-containing basic compounds (নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষারধর্মী যৌগ)
ব্যাখ্যা

অ্যালকালয়েড হলো এক শ্রেণির প্রাকৃতিক জৈব যৌগ, যা মূলত উদ্ভিদে পাওয়া যায়। এরা সাধারণত হেটেরোসাইক্লিক রিং এর মধ্যে নাইট্রোজেন পরমাণু বহন করে। ক্ষারধর্মী (basic) প্রকৃতির হওয়ায় এরা dilute acid এর সাথে সহজেই লবণ তৈরি করে। অধিকাংশ অ্যালকালয়েড ঔষধি কার্যকারিতা সম্পন্ন (pharmacologically active)। তাই অ্যালকালয়েডকে বলা হয় নাইট্রোজেন-সমৃদ্ধ ক্ষারধর্মী যৌগ, যা প্রধানত উদ্ভিদে পাওয়া যায়।

৪৮.
Which sugar is known as cane sugar? (কোন শর্করাকে আখের চিনি বলা হয়?)  
  1. Maltose (মল্টোজ) 
  2. Sucrose (সুক্রোজ) 
  3. Galactose (গ্যালাক্টোজ)
  4.  Lactose (ল্যাক্টোজ) 
সঠিক উত্তর:
Sucrose (সুক্রোজ) 
উত্তর
সঠিক উত্তর:
Sucrose (সুক্রোজ) 
ব্যাখ্যা

- আখের মধ্যে সুক্রোজ সবচেয়ে বেশি পরিমাণে থাকে। এজন্য সুক্রোজকে cane sugar (আখের চিনি) বলা হয়। আখ ছাড়াও বিট (beet root) থেকে সুক্রোজ পাওয়া যায়।
- মানুষের খাদ্যে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত চিনি হলো সুক্রোজ। এটি উদ্ভিদের প্রধান শক্তি পরিবাহক ও সঞ্চয়ী রূপ।

৪৯.
Vernalization mainly affects which part of plants? (ভার্নালাইজেশন উদ্ভিদের কোন অংশকে প্রভাবিত করে?)
  1. Stem (কাণ্ড)
  2. Leaf (পাতা)
  3. Root (মূল)
  4.  Flower (ফুল) 
সঠিক উত্তর:
 Flower (ফুল) 
উত্তর
সঠিক উত্তর:
 Flower (ফুল) 
ব্যাখ্যা

ভার্নালাইজেশন মূলত উদ্ভিদের প্রজনন পর্যায়ে প্রবেশকে ত্বরান্বিত করে। তাই এর প্রধান প্রভাব পড়ে ফুল ফোটার ক্ষমতার উপর। ঠান্ডা তাপমাত্রা শোষণ করার পর উদ্ভিদ ফুল ফোটাতে সক্ষম হয়।

৫০.
Photoperiodism শব্দটির অর্থ কী?
  1. দিনের দৈর্ঘ্যের উপর জীবনী প্রক্রিয়ার নির্ভরতা
  2. আলোর প্রভাবে বৃদ্ধি
  3. তাপমাত্রার প্রভাবে বৃদ্ধি
  4. পানির প্রভাবে বৃদ্ধি
সঠিক উত্তর:
দিনের দৈর্ঘ্যের উপর জীবনী প্রক্রিয়ার নির্ভরতা
উত্তর
সঠিক উত্তর:
দিনের দৈর্ঘ্যের উপর জীবনী প্রক্রিয়ার নির্ভরতা
ব্যাখ্যা

- উদ্ভিদের ফুল ফোটা, অঙ্কুরোদ্গম বা অন্য কোনো শারীরবৃত্তীয় কার্যকলাপ যে প্রক্রিয়ায় দিনের দৈর্ঘ্য (আলো পাওয়ার সময়কাল) ও রাতের দৈর্ঘ্যের (অন্ধকারের সময়কাল) উপর নির্ভর করে তাকে ফটোপিরিওডিজম বলে।

- উদ্ভিদের ফুল ফোটা (flowering) অনেকাংশে আলো ও অন্ধকারের দৈর্ঘ্যের উপর নির্ভরশীল।

- উদ্ভিদের ভেতরে ফাইটোক্রোম (phytochrome) নামক আলোক-সংবেদনশীল রঞ্জক পদার্থ এর জন্য দায়ী।

• ফটোপিরিওডিজমের ভিত্তিতে উদ্ভিদের শ্রেণিবিন্যাস:

১. ছোট দিনের উদ্ভিদ (দীর্ঘ-রাত্রিজীবী উদ্ভিদ): ফুল ফোটাতে হলে দিন ছোট (আলো কম) এবং রাত বড় (অন্ধকার বেশি) হতে হবে। উদাহরণ: ধান, জুট, সয়াবিন, তামাক।

২. বড় দিনের উদ্ভিদ: ফুল ফোটাতে হলে দিন বড় (আলো বেশি) এবং রাত ছোট হতে হবে। উদাহরণ: গম, যব, ওট, মুলা।

৩. দিন নিরপেক্ষ উদ্ভিদ: ফুল ফোটার ক্ষেত্রে দিনের দৈর্ঘ্য বা রাতের দৈর্ঘ্যের কোনো প্রভাব নেই। উদাহরণ: টমেটো, ভুট্টা, শসা, তুলা।

অর্থাৎ Photoperiodism হলো উদ্ভিদের ফুল ফোটা বা অন্যান্য শারীরবৃত্তীয় কার্যকলাপ, যা দিনের দৈর্ঘ্য ও রাতের দৈর্ঘ্যের উপর নির্ভর করে।