পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
পরীক্ষা - ১৪ প্রথম ধাপের চূড়ান্ত প্রস্তুতি (রংপুর, সিলেট ও বরিশাল) টপিক: বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা: সাম্প্রতিক বিষয়াবলি [মোট নম্বর - ৫০]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
জি-২০-এর নতুন সদস্য -
  1. আরব লীগ
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. সিঙ্গাপুর
  4. আসিয়ান ইউনিয়ন
ব্যাখ্যা
জি-২০-এর শীর্ষ সম্মেলনে নতুন স্থায়ী সদস্য:
- বিশ্বের শিল্পোন্নত ও বিকাশমান অর্থনীতির জোট জি-২০।
- এর শীর্ষ সম্মেলন ৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে।
- জি-২০ জোটের বর্তমান সদস্য আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন।
- জি-২০-এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- আফ্রিকান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ৫৫।

উৎস: ৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
.
বঙ্গবন্ধু টানেল নির্মাণে কোন দেশ সহযোগিতা করেছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু টানেল:
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ করা হয়েছে।
- এই টানেল চট্টগ্রাম নগরের পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে।
- টানেলের প্রকল্প পরিচালক মোঃ হারুনুর রশীদ চৌধুরী।
- মোট দৈর্ঘ্য ৯.৩৯ কিমি।
- এপ্রোচ সড়কের দৈর্ঘ্য ৫.৩৫ কিমি।
- কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথম টানেল টিউব নির্মাণকাজের উদ্বোধন করেন।
- ২০১৬ সালের ১৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যৌথভাবে বঙ্গবন্ধু টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড প্রকল্পের ঠিকাদার হিসেবে কাজ করেছে। 
- বঙ্গবন্ধু টানেল নির্মাণে ব্যয় হয়েছে ১০ হাজার ৬৮৯ কোটি ৭১ লক্ষ টাকা।
- নদীর নিচ দিয়ে টানেল দক্ষিণ এশিয়ায় এটাই প্রথম।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় ২৮ অক্টোবর, ২০২৩ তারিখে।

উৎস: i) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ওয়েবসাইট।
         ii) ২৮ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
        iii) ২৮ অক্টোবর ২০২৩, বিবিসি বাংলা।
.
হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম -
  1. অপারেশন আল-জাজিরা ফ্লাড
  2. অপারেশন আল-আকসা ফ্লাড
  3. অপারেশন আল-মদিনা ফ্লাড
  4. অপারেশন আল-সূরা ফ্লাড
ব্যাখ্যা
হামাস কর্তৃক ইসরায়েল অভিযান:
- ৭ অক্টোবর, ২০২৩ ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- সাতই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। 
- গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব।
- আনুষ্ঠানিক স্থল অভিযান বা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা আসে ২৮শে অক্টোবর, অর্থাৎ হামলা শুরুর ২১ দিন পর।
- মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৭শে অক্টোবর একটি প্রস্তাব পাস হয়।
- এ সময় প্রস্তাবের পক্ষে ১২০টি দেশ এবং বিপক্ষে ১৪টি দেশ ভোট দেয়।
- এছাড়া ভোটদানে বিরত ছিল ৪৫টি সদস্য দেশ।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।

উৎস: i) ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
         ii) ৭ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
.
চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ কোনটি?
  1. ভারত
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো।
- ইসরো প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ।
- ২৩ আগস্ট ২০২৩ তারিখে চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-৩।
- চন্দ্রযানটির ল্যান্ডারটির নাম ‘বিক্রম’।
- রোভারের নাম ‘প্রজ্ঞান’।
- অবতরণের করেছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে।
- চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণকারী চতুর্থ দেশ ভারত।
- ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।
- মোট ৬১৫ কোটি রুপি খরচ হয়েছে।

উল্লেখ্য,
- ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
.
ডেপসাং-ডেমচক সীমান্ত কোন দুই দেশের বিরোধপূর্ণ অঞ্চল?
  1. ভারত-নেপাল
  2. ভারত-চীন
  3. ভারত-ভুটান
  4. ভারত-পাকিস্তান
ব্যাখ্যা
ডেপসাং-ডেমচক সীমান্ত:
- ডেপসাং-ডেমচক সীমান্ত ভারত ও চীনের বিরোধপূর্ণ অঞ্চল।

উল্লেখ্য, 
- 'ডেপসাং-ডেমচক' অঞ্চল নিয়ে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে পূর্ব লাদাখে উত্তেজনা চলছে।
- ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গলওয়ানে ভারত ও চীনের ফৌজের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল। 
- ২০২০ সালের সংঘর্ষের পর গত তিন বছরে প্যাংগং, চুমহার, গোগরা হট স্প্রিংয়ের মতো কয়েকটি এলাকা নিয়ে দুই পক্ষে একধরনের সমঝোতা হলেও ডেপসাং ও ডেমচক নিয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।
- এ দুই জায়গা নিয়ে ভারত ও চীন ছয়টি বৈঠকে নিজ নিজ অবস্থানে অনড় থেকেছে। 

উৎস: ১৬ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
.
সম্প্রতি ওশানগেট কোম্পানির কোন ডুবোজাহাজটি নিখোজ হয়েছে?
  1. সাইক্লপস ১
  2. টাইটানিক
  3. টাইটান
  4. অ্যান্টিপোড
ব্যাখ্যা
দ্য টাইটান:
- টাইটান হলো মার্কিন কোম্পানি ওশানগেটের অন্তর্গত একটি ডুবোজাহাজ।
- এর উচ্চতা ২২ ফুট।
- ওশানগেট কোম্পানির পরিচালিত সাবমার্সিবল টাইটান পাঁচজন যাত্রী বহন করতে পারে।
- এটি সাইট জরিপ এবং পরিদর্শনের পাশাপাশি গবেষণা এবং ডেটা সংগ্রহের জন্য ব্যবহৃত হয়।
- আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিকের ধ্বংসস্তূপের জায়গায় সফর করতে টিকেটের দাম ২,৫০,০০০ মার্কিন ডলার।
- ১৮ই জুন, ২০২৩ ডুবোজাহাজ টাইটান সাগরে নামার কিছু সময় পর মাদারশিপের সাথে টাইটানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
- ২২শে জুন, ২০২৩ টাইটানিক ধ্বংসাবশেষের কাছে একটি অনুসন্ধানী ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষ আবিষ্কার করে।
- টাইটানিক জাহাজ থেকে সেটি ১,৬০০ ফুট (৪৮৮ মিটার) দূরে পড়ে ছিল।
- ইউএস কোস্ট গার্ডের মতে, টাইটান ডুবে যাওয়ার প্রায় এক ঘন্টা এবং ৪৫ মিনিটের মধ্যে যোগাযোগ হারিয়েছিল।

উৎস: i) ২০ জুন, ২০২৩, Time Magazine।
         ii) ২৩ জুন ২০২৩, বিবিসি বাংলা।
.
সম্প্রতি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাঁঠালের কোন জাতটি উদ্ভাবন করেছেন?
  1. বারি কাঁঠাল-৬
  2. বারি কাঁঠাল-৫
  3. বারি কাঁঠাল-৪
  4. বারি কাঁঠাল-৮
ব্যাখ্যা
বারি কাঁঠাল-৬:
- কাঁঠালের চারা রোপণের মাত্র দেড় বছরেই পাওয়া যাবে ফল।
- বছরের বারমাসই ধরবে কাঁঠাল।
- থাকবে না আঠাও।
- এমন নতুন কাঁঠালের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) বিজ্ঞানীরা।
- জাতটির নাম দেওয়া হয়েছে বারি কাঁঠাল-৬।
- গাজীপুরে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) একদল ফলবিজ্ঞানী কাঁঠালের নতুন জাতটি উদ্ভাবন করেছেন।
- এর আগে তাঁরা কাঁঠালের পাঁচটি জাত উদ্ভাবন করেন।
- সেগুলো হলো বারি কাঁঠাল-১, বারি কাঁঠাল-২, বারি কাঁঠাল-৩, বারি কাঁঠাল-৪ ও বারি কাঁঠাল-৫।
- সম্প্রতি উচ্চফলনশীল বারি কাঁঠাল–৬ জাতটি অবমুক্ত করেছে কৃষি মন্ত্রণালয়ের জাতীয় বীজ বোর্ড।

উৎস: ১৯ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
.
বিবিএসের রিপোর্ট অনুসারে, বর্তমানে দেশে সাক্ষরতার হার -
  1. ৭৪.৮ শতাংশ
  2. ৭৬.৮ শতাংশ
  3. ৭৬.২ শতাংশ
  4. ৭৪.২ শতাংশ
ব্যাখ্যা
দেশে নিরক্ষর জনগোষ্ঠীর সংখ্যা:
- ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 
- দেশে বর্তমান ৭ বছর ও তদূর্ধ্ব বয়সের নাগরিকদের মধ্যে সাক্ষরতার হার ৭৬.৮ শতাংশ। 
- সেই হিসাবে নিরক্ষর জনগোষ্ঠীর সংখ্যা ২৩.২ শতাংশ।
- অবশ্য প্রায়োগিক সাক্ষরতার হার আরও কম।

উল্লেখ্য,
বিবিএসের প্রায়োগিক সাক্ষরতা জরিপ ২০২৩–এর তথ্য অনুযায়ী,
- ৭ থেকে ১৪ বছর বয়সীদের প্রায়োগিক সাক্ষরতা প্রায় ৭৩ শতাংশ।
- ১১ থেকে ৪৫ বছর বয়সীদের এই হার ৭৩ দশমিক ৬৯।

উৎস: ৭ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো। [link]
.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 'Timed out’ হন কোন ক্রিকেটার?
  1. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  2. ডেভিড ওয়ার্নার
  3. সাকিব আল হাসান
  4. গ্লেন ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো 'Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

উল্লেখ্য,
- কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।
- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এছাড়া, ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
১০.
ব্রিকস-এর নতুন সদস্য দেশ হতে যাচ্ছে কয়টি দেশ?
  1. ১টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
ব্যাখ্যা
 BRICS:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে। 
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- ছয়টি দেশ হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

উৎস: i) BRICS ওয়েবসাইট।
         ii) ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
১১.
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কত তারিখে উদ্বোধন করা হয়েছে?
  1. ৪ সেপ্টেম্বর, ২০২৩
  2. ৩ সেপ্টেম্বর, ২০২৩
  3. ২ সেপ্টেম্বর, ২০২৩
  4. ১ সেপ্টেম্বর, ২০২৩
ব্যাখ্যা
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে:
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
- ১৯ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে। 
- উড়াল সড়কটি হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাবে।
- ঢাকা শহরের যানজট নিরসনসহ ভ্রমণে সময় ও ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এই উড়াল সড়ক তৈরির উদ্যোগ নেয় সরকার। 
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে দ্রুতগতির প্রথম উড়ালসড়ক (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) উদ্বোধন করেছেন।
- শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রান্তের কাওলা অংশে নামফলক উন্মোচনের মাধ্যমে তিনি প্রথম ধাপের এ উদ্বোধন করেন।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১২.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ১৯২টি
  2. ১৯৩টি
  3. ১৯৪টি
  4. ১৯৫টি
ব্যাখ্যা
UNESCO:
- ইউনেস্কোর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO).
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- সর্বশেষ ১০ জুলাই, ২০২৩ তারিখে যুক্তরাষ্ট্র ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১৩.
Ballon d'Or 2023-এ, বর্ষসেরা খেলোয়াড় -
  1. ক্রিস্টিয়ানো রোনালদো
  2. কিলিয়ান এমবাপ্পে
  3. লিওনেল মেসি
  4. করিম বেনজেমা
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
১৪.
সর্বজনীন পেনশন কর্মসূচিতে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য কোন স্কিমটি চালু হয়েছে?
  1. সমতা
  2. সুরক্ষা
  3. প্রগতি
  4. প্রবাস
ব্যাখ্যা
সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম):
- ১৮ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক ৬০ বছর বয়সে না পৌঁছানো পর্যন্ত কিস্তি পরিশোধ করে অবসর জীবনের সময় পেনশন সুবিধা পেতে সর্বজনীন পেনশন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবেন।
- ১৭ আগস্ট, ২০২৩ তারিখে সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সরকার মোট ৬টি স্কিমের কথা ঘোষণা করেছে। 
- আপাতত চালু হয়েছে ৪টি স্কিম।

৪টি স্কিম:
• প্রবাস: 
- এটি শুধু বিদেশে কর্মরত বা অবস্থানকারী বাংলাদেশি নাগরিকের জন্য।
- এর মাসিক চাঁদার হার ধরা হয়েছে ৫ হাজার, সাড়ে ৭ হাজার ও ১০ হাজার টাকা করে।

• প্রগতি:
- এই স্কিম বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য।

• সুরক্ষা:
- এই স্কিমটা স্বনির্ভর ব্যক্তির জন্য।
- অর্থাৎ কেউ কোথাও চাকরি করছেন না কিন্তু নিজে উপার্জন করতে পারেন, তারা সুরক্ষা স্কিমে অংশ নিতে পারবেন।
- এর আওতায় পড়েন ফ্রিল্যান্সার, কৃষক, শ্রমিক ইত্যাদি পেশার লোকজন।

• সমতা:
- এই স্কিমে চাঁদার হার একটিই: এক হাজার টাকা।
- তবে এক্ষেত্রে প্রতিমাসে ব্যক্তি দেবে পাঁচশ টাকা আর বাকি পাঁচশো দেবে সরকার।
- মূলত দারিদ্রসীমার নিচে বসবাসরত স্বল্প আয়ের মানুষের জন্য এই স্কিম।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
১৫.
সম্প্রতি বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করে কোন প্রতিষ্ঠান?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  3. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  4. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
বঙ্গবন্ধুকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান:
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশেষ সমাবর্তন অনুষ্ঠিত হয় ২৯ অক্টোবর, ২০২৩ তারিখ।
- এই সমাবর্তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি প্রদান করা হয়।
- বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণ করেন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো আখতারুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রী প্রদানের ঘোষণা দেন এবং জাতির পিতার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ডিগ্রী তুলে দেন।
- প্রধানমন্ত্রী জাতির পিতার পক্ষে স্বাক্ষর করে ডিগ্রী গ্রহণ করেন।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
১৬.
'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' লাভ করেন কে?
  1. শেহাম করুনাতিলাকা
  2. জর্জি গোসপোদিনভ
  3. ডেমন গ্যালগট
  4. ডগলাস স্টুয়ার্ট
ব্যাখ্যা
আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩:
- প্রতিবছর যেকোনো ভাষায় লেখা উপন্যাস ও গল্পগ্রন্থের মধ্যে যেগুলো ইংরেজিতে অনূদিত হয়ে যুক্তরাজ্য বা আয়ারল্যান্ড থেকে প্রকাশ পায়, তেমন একটি বইকে দেওয়া হয় এ পুরস্কার।
- পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার পাউন্ড, যা সমান দুই ভাগে ভাগ করে বিজয়ী বইয়ের লেখক ও অনুবাদককে প্রদান করা হয়।
- 'আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২৩' ২৩ মে, ২০২৩ ঘোষণা করা হয়।
- 'Time Shelter' উপন্যাসের জন্য ২০২৩ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন লেখক জর্জি গোসপোদিনভ ও অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল।
- প্রথম বুলগেরিয়ান হিসেবে তিনি এ পুরস্কার লাভ করেন।
- Time Shelter উপন্যাসটি বুলগেরিয়ান ভাষায় লিখিত উপন্যাসের ইংরেজি অনুবাদ।

অন্যদিকে -
- আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২২ লাভ করেন শেহাম করুনাতিলাকা।
- আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২১ লাভ করেন ডেমন গ্যালগট।
- আন্তর্জাতিক বুকার পুরস্কার- ২০২০ লাভ করেন ডগলাস স্টুয়ার্ট।  

উৎস: ২৮ মে, ২০২৩, প্রথম আলো।
১৭.
বাংলাদেশ মেট্রোরেল কত তারিখে উদ্বোধন করা হয়?
  1. ১৮ ডিসেম্বর, ২০২২ সালে
  2. ২২ ডিসেম্বর, ২০২২ সালে
  3. ২৪ ডিসেম্বর, ২০২২ সালে
  4. ২৮ ডিসেম্বর, ২০২২ সালে
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশের গণপরিবহনে বৈদ্যুতিক মেট্রোরেল যুক্ত হয় ২৮ ডিসেম্বর ২০২২ সালে।
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ সালে।
- বাংলাদেশ বিদ্যুৎ চালিত মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। 
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।

উৎস: Dhaka Metro Mass Rapid Transit System - Railway Technology.
১৮.
১২ জুলাই, ২০২৩ তারিখে কমিশনিং করা 'বানৌজা শের-ই-বাংলা ঘাটি' কোথায় অবস্থিত?
  1. হাতিয়া, নোয়াখালী
  2. কুতুবদিয়া, কক্সবাজার
  3. পাথরঘাটা, বরগুনা
  4. কলাপাড়া, পটুয়াখালী
ব্যাখ্যা
বানৌজা শের-ই-বাংলা ঘাটি:
- আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত নৌ ঘাঁটি 'বানৌজা শের-ই-বাংলা’ পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত।
- ১২ জুলাই, ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘাঁটির উদ্বোধন করেন।
- ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী বানৌজা শের-ই- বাংলা ঘাঁটির নামফলক উন্মোচন করেন। 
- এ সময় ৪টি পেট্রোল ক্রাফট স্কোয়াড্রন ও ৪টি যুদ্ধ জাহাজ উদ্বোধন করা হয়।
- খুলনা শিপইয়ার্ড লিমিটেড নির্মিত পেট্রোল ক্রাফট স্কোয়াড্রনগুলো হলো: শহীদ দৌলত, শহীদ ফরিদ, শহীদ মহিব্বুল্লাহ, শহীদ আখতার উদ্দিন।
- চারটি ল্যান্ডিং ক্রাফট ইউটিলিটি (এলসিইউ) হলো বানৌজা ডলফিন, তিমি, টুনা ও পেঙ্গুইন।
- নবনির্মিত এলসিইউ সমূহ আশ্রয়ণ-৩ প্রকল্পের আওতায় রোহিঙ্গা জনগোষ্ঠীকে চট্টগ্রাম থেকে ভাসানচরে স্থানান্তর ও তাদের নিত্য প্রয়োজনীয় রসদ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে নিয়োজিত থাকবে।
- এ সব জাহাজ ও ঘাঁটি কমিশনিংয়ের মাধ্যমে এ অঞ্চলে অবৈধ মৎস্য আহরণ রোধ, চোরাচালান দমন, মানবপাচার রোধ, জলদস্যুতা এবং মাদক পাচার রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিরসনে ভূমিকা রাখবে।

উৎস: ১২ জুলাই ২০২৩, দৈনিক ইত্তেফাক।
১৯.
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩-এর চ্যাম্পিয়ন কে?
  1. কার্লোস আলকারাজ
  2. মার্কেতা ভন্দ্রোসোভা
  3. নোভাক জোকোভিচ
  4. ওনস জাবের
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতাবিশেষ।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- মহিলাদের একক ১৮৮৪ সালে অনুষ্ঠিত হয়।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।
- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।
- রোমাঞ্চকর লড়াইয়ে আসরের পরিষ্কার ফেভারিট জোকোভিচকে তিনি হারান ১-৬, ৭-৬ (৮-৬), ৬-১, ৩-৬ ও ৬-৪ গেমে।
- ২০ বছর বয়সী আলকারাজের এটি দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা।

উৎস: ১৭ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
২০.
সাংহাই সহযোগিতা সংস্থার সর্বশেষ সদস্য -
  1. ইরান
  2. ভারত
  3. তাজিকিস্তান
  4. উজবেকিস্তান
ব্যাখ্যা
সাংহাই সহযোগিতা সংস্থা:
- SCO এর পূর্ণরূপ: Shanghai Cooperation Organisation.
- সাংহাই সহযোগিতা সংস্থা (SCO) হলো একটি ইউরেশীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সংস্থা।
- চীনের নেতৃত্বাধীন অর্থনৈতিক ও নিরাপত্তা জোট সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)।
- গঠিত হয়: ১৫ জুন, ২০০১ সাল।
- সদরদপ্তর: বেইজিং, চীন।
- বর্তমান সদস্য দেশ: ৯টি।
- সদস্য দেশ: রাশিয়া, চীন, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও ইরান। 
- সর্বশেষ সদস্য হিসেবে যোগদান করে ইরান।
- বর্তমান মহাসচিব: চীনের ঝাং মিং।
- এটির ৩টি পর্যবেক্ষক রাষ্ট্র: আফগানিস্তান, মঙ্গোলিয়া, বেলারুশ।

উল্লেখ্য,
- ৪ জুলাই, ২০২৩ তারিখে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিওর শীর্ষ সম্মেলন।
- এই শীর্ষ সম্মেলনে ইরানকে পূর্ণ সদস্যপদ প্রদান করা হয়।

উৎস: i) সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট।
         ii) ৪ জুলাই, ২০২৩, সময় নিউজ।
২১.
তিস্তা সোলার বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত?
  1. ৮০০ মেগাওয়াট
  2. ৬০০ মেগাওয়াট
  3. ৪০০ মেগাওয়াট
  4. ২০০ মেগাওয়াট
ব্যাখ্যা
তিস্তা সোলার বিদ্যুৎকেন্দ্র:
- তিস্তা সোলার বিদ্যুৎকেন্দ্র যা তিস্তা সোলার পাওয়ার প্ল্যান্ট নামে পরিচিত।
- বাংলাদেশের উত্তর অঞ্চলের সবচেয়ে বড় সোলার বিদ্যুৎকেন্দ্র।
- এটি ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।
- গাইবান্ধা জেলার, সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে ১ হাজার একর জমির ওপর তিস্তা সোলার নির্মাণ করা হয়।
- সৌরবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণ করেন বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার কোম্পানি লিমিটেড।
- ২ আগস্ট, ২০২৩ তিস্তা সোলার লিমিটেডের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

উৎস: ৩ আগস্ট ২০২৩, দ্যা ডেইলি স্টার বাংলা।
২২.
'আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩'-এর 'ম্যান অব দ্যা টুর্নামেন্ট' নির্বাচিত হন কে?
  1. ট্রাভিস হেড
  2. ভিরাট কোহলি
  3. গ্লেন ম্যাক্সওয়েল
  4. রোহিত শর্মা
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। 
- গুজরাটের আহমেদাবাদে অবস্থিত নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ১ লাখ ৩২ হাজার।
- উদ্বোধন ও ফাইনালসহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হয় এখানে। 

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
২৩.
দেশের ২৯তম গ্যাসক্ষেত্র কোনটি?
  1. ইলিশা-১ গ্যাসক্ষেত্র
  2. শ্রীকাইল গ্যাসক্ষেত্র
  3. জকিগঞ্জ গ্যাসক্ষেত্র
  4. মোবারকপুর গ্যাসক্ষেত্র
ব্যাখ্যা
২৯ তম গ্যাসক্ষেত্র:
- ভোলার ইলিশা-১ কূপটি দেশের ২৯তম এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র।
- এটি ভোলা জেলার তৃতীয় গ্যাসক্ষেত্র।
- সেখানকার অন্য দুটি হলো শাহবাজপুর ও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র।
- নতুন গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে।
- বাংলাদেশি মুদ্রায় এই গ্যাসের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা।
- ধারণা করা হচ্ছে ২৬ থেকে ৩০ বছর পর্যন্ত এখান থেকে গ্যাস পাওয়ার যাবে।
- সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম বাপেক্সের হয়ে কূপটি খনন করে।
- এই কূপের তিন স্তরে ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত আছে বলে ধারণা করছে বাপেক্স।

অন্যদিকে -
- দেশের ২৮তম গ্যাসক্ষেত্র জকিগঞ্জ।
- ২৭তম গ্যাসক্ষেত্র পাবনার মোবারকপুর গ্যাসক্ষেত্র।

উৎস: ২১মে, ২০২৩, প্রথম আলো।
২৪.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট -২' কোন ধরনের স্যাটেলাইট?
  1. ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট
  2. গোয়েন্দা স্যাটেলাইট
  3. নেভিগেশন স্যাটেলাইট
  4. ওয়েদার স্যাটেলাইট
ব্যাখ্যা
 বঙ্গবন্ধু স্যাটেলাইট- ২:
- বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ আর্থ অবজারভেটরি বা ভূ-পর্যবেক্ষণ স্যাটেলাইট।
- ফ্রান্সের আন্তর্জাতিক মহাকাশযান নির্মাণ প্রতিষ্ঠান এয়ারবাস বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণে বাংলাদেশকে সহযোগিতা করবে।
- এটি ভূ-পৃষ্ঠ থেকে উপরে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে।
- ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন হবে না।
- এই স্যাটেলাইটের লাইফ টাইম হবে ১৮ বছরের মতো।
- দেশের সমুদ্রসীমায় ‘সি রিসোর্স’ ভালোভাবে পর্যবেক্ষণে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। 

উল্লেখ্য,
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর সফল উৎক্ষেপণ-এর মাধ্যমে বাংলাদেশ পরিণত হয়েছে স্যাটেলাইট ক্লাবের ৫৭তম গর্বিত সদস্য। 

উৎস: ২৪ জুলাই, ২০২৩, যুগান্তর।
২৫.
মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রধান কাঁচামাল হলো -
  1. গ্যাস
  2. ইউরেনিয়াম
  3. পানি
  4. কয়লা
ব্যাখ্যা
মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র:
- মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র হলো বাংলাদেশের একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র।
- এর প্রধান কাঁচামাল হলো কয়লা। 

- এই বিদ্যুৎ প্রকল্পটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় মাতারবাড়ী ও ধলঘাটা ইউনিয়নের ১,৪১৪ একর জমিতে নির্মাণ করা হচ্ছে।
- ৬০০ মেগাওয়াট এর মোট দুটি ইউনিট তৈরি হবে।
- মোট উৎপাদন ক্ষমতা হবে ১২০০ ইউনিট।
- জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ীর এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হচ্ছে।

উল্লেখ্য,
- ২৯ জুলাই, ২০২৩ তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয় মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।
- পরীক্ষামূলক উৎপাদনের শুরুতে ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
২৬.
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ কোনটি?
  1. খুলনা
  2. রংপুর
  3. বরিশাল
  4. ময়মনসিংহ
ব্যাখ্যা
২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ:
- ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী,
- দারিদ্র্যের হার: ১৮.৭ শতাংশ।
- অতি দারিদ্রের হার: ৫.৬ শতাংশ। 

• উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: বরিশাল (২৬.৯%)।
• নিম্ন দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ: খুলনা (১৪.৮%)।

অন্যদিকে -
- ঢাকা বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৯%।
- রাজশাহী বিভাগে দারিদ্র‍্যের হার: ১৬.৭%।
- চট্টগ্রাম বিভাগে দারিদ্র‍্যের হার: ১৫.৮%। 
- রংপুর বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.৮%। 
- ময়মনসিংহ বিভাগে দারিদ্র‍্যের হার: ২৪.২%।
- সিলেট বিভাগে দারিদ্র‍্যের হার: ১৭.৪%।

উৎস: খানা আয় ও ব্যয় জরিপ ২০২২।
২৭.
ইউনেস্কো কত তারিখে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ১৫ সেপ্টেম্বর ২০২৩
  2. ১৭ সেপ্টেম্বর ২০২৩
  3. ১৯ সেপ্টেম্বর ২০২৩
  4. ২১ সেপ্টেম্বর ২০২৩
ব্যাখ্যা
শান্তিনিকেতন:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।
- ১৭ সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

উল্লেখ্য,
- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।
- কলকাতা থেকে একশ মাইল উত্তরে অবস্থিত শান্তিনিকেতন মূলত একটি আশ্রম।
- এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর।
- ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- এরপর ১৯২১ সালে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় চালু করা হয়।
- শান্তিনিকেতনেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎস: ১৭ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
২৮.
বিশ্বের কোন দেশে প্রথম সাগরতলে মসজিদ নির্মাণ করা হচ্ছে?
  1. মিশর
  2. তুরস্ক
  3. সৌদিআরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
সাগরতলে মসজিদ:
- পর্যটনশিল্পে সংযুক্ত আরব আমিরাতকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশটির শাসকেরা।
- ধর্মীয় পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে সাগরতলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটি।
- ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম ব্যয়ে দুবাইয়ের সমুদ্র উপকূলে এ মসজিদ নির্মিত হবে, যা বাংলাদেশি টাকায় ১৬৪ কোটির বেশি।
- আশা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে।
- নির্মাণ সম্পন্ন হলে বিশ্বে এটিই হবে সাগরতলে নির্মিত প্রথম মসজিদ
- আমিরাতের মসজিদটি হবে তিনতলা।
- কর্তৃপক্ষের সরবরাহ করা নকশা অনুযায়ী মসজিদটির অর্ধেক থাকবে পানির নিচে।
- পানির ওপরে থাকা বাকি অর্ধেকে থাকবে বসার জায়গা ও কফিশপ।
- থাকছে কোরআন প্রদর্শনী কেন্দ্রও।

উৎস: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
২৯.
দেশের নবম ইপিজেড কোথায় স্থাপিত হবে?
  1. বাগেরহাট
  2. রংপুর
  3. গোপালগঞ্জ
  4. পটুয়াখালী
ব্যাখ্যা
বাংলাদেশের নবম ইপিজেড:
- বাংলাদেশের নবম ইপিজেড পটুয়াখালীতে স্থাপিত হবে।
- ১,৫৩০ মিলিয়ন ডলার বৈদেশিক বিনিয়োগ পাওয়ার ও ১,৮৩৬ মিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য নিয়ে পটুয়াখালীতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের নবম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড)।
- বেপজার কর্মকর্তারা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে দেশের দক্ষিণাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা বেড়েছে।
- 'প্রস্তাবিত ইপিজেডের কাছাকাছি দুটি সমুদ্র বন্দর রয়েছে।
- একটি পায়রা, অপরটি মোংলা সমুদ্র বন্দর।
- সমীক্ষা অনুযায়ী, পটুয়াখাালীর পচাকোড়ালিয়া ও কুয়াকাটার ৪১৮ একর জমিতে প্রস্তাবিত ইপিজেডে ৩০৬টি শিল্প প্লট তৈরি করা যাবে।
- প্রস্তাবিত ইপিজেডে ১ লাখ বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
- এছাড়া আরও ২ লাখ বাংলাদেশির পরোক্ষ কর্মসংস্থান হবে।
- ২০২৬ সালের জুনের মধ্যে ইপিডেজ স্থাপনের কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৯৮০ সালে গঠন করা হয় বেপজা।
- বেপজা ১৯৮৩ সালে চট্টগ্রামে দেশের প্রথম ইপিজেড স্থাপন করে।

উৎস: ২৩ জুন, ২০২৩, The Business Standard।
৩০.
'মৎস্য ৬০০০' কোন দেশের গভীর সমুদ্রযান?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ভারত
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
মৎস্য ৬০০০:
- 'মৎস্য ৬০০০' ভারতের গভীর সমুদ্রযান।
- চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে তৈরি হচ্ছে ভারতের সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’।
- উদ্দেশ্য সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদ।
- সাবমেরিনের মতো দেখতে হলেও কাজকর্মে এই সমুদ্রযানটি অনেকটাই ভিন্ন।
- সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ পাঠানোর লক্ষ্যেই যানটি তৈরি করা হচ্ছে।
- গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে পানির চাপ মোকাবেলা করতে সক্ষম যানটি।
- সমুদ্রের নোনা পানিকে খাবার পানিতে পরিণত করা, সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়ে গবেষণা চালানো হবে এই অভিযানে।
- এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, চীন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে।

উল্লেখ্য,
- চাঁদে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকেও তারাই প্রথম দেশ।
- ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়িও দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। পৃথিবীর তৃতীয় কক্ষপথও পেরিয়ে গেছে আদিত্যযান।

উৎস: ১২ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
৩১.
দেশের প্রথম বৃহৎ বেসরকারি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প কোনটি?
  1. এসএস পাওয়ার প্ল্যান্ট
  2. জেকিজে পাওয়ার প্ল্যান্ট
  3. একে পাওয়ার প্ল্যান্ট
  4. এস&এম পাওয়ার প্ল্যান্ট
ব্যাখ্যা
এসএস পাওয়ার প্ল্যান্ট:
- দেশের প্রথম বৃহৎ বেসরকারি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প এসএস পাওয়ার প্ল্যান্ট। 
- দেশি-বিদেশি অর্থায়নে  এটিই দেশের প্রথম বৃহৎ বেসরকারি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্প। 
- বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাঁশখালীর গন্ডামারা এলাকায় স্থাপিত এসএস পাওয়ার প্ল্যান্ট।
- চীনা প্রতিষ্ঠান সেপকো থ্রি’র যৌথ উদ্যোগে ২.৬ বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ২৮ হাজার কোটিরও বেশি টাকা ব্যয়ে তাপ বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হয়েছে।
-  এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ।
- প্রকল্পটিতে এস. আলমের অংশীদারিত্বের পরিমাণ ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি। 
- এর সক্ষমতা ১৩২০ মেগাওয়াট।
- অন্যান্য পাওয়ার প্ল্যান্টের তুলনায় এসএস পাওয়ার প্ল্যান্টে সাশ্রয়ে বিদ্যুৎ পাওয়া যাবে।

উল্লেখ্য,
- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সইয়ের পর ২০১৬ সালে এস এস পাওয়ার প্ল্যান্টের কাজ যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং।
- এরপর কার্যক্রম শুরুর পর অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের তুলনায় খুব দ্রুতই সফলভাবে বাণিজ্যিক উৎপাদনে এসেছে এসএস পাওয়ার প্ল্যান্ট।

উৎস: ২১ সেপ্টেম্বর, ২০২৩, যুগান্তর।