পরীক্ষা আর্কাইভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাপ্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ৩ টপিক: Comparison of Adjective and Adverb or Degree, Transitive Verb, Intransitive Verb & Gerund. [Live Class – 8, 9 & 10]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
People who were enjoying the match cheered enthusiastically. Here 'enthusiastically; is a/an -
  1. Adverb of frequency
  2. Adverb of manner
  3. Adverb of order
  4. Adverb of degree
ব্যাখ্যা
• Adverb
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।
- এখানে 'enthusiastically' শব্দটি verb, cheered কে modify করছে বিধায় এটি Adverb/ Adverb of Manner.

• Adverb of manner:
- An adverb of manner is an adverb (such as quickly or slowly) that describes how and in what way an action, denoted by a verb, is carried out.
- These adverbs are also called manner adverbs or manner adverbials. i.e. They dress elegantly. 

- প্রদত্ত প্রশ্নে, People রা কিভাবে cheer করছে এটা বর্নিত হয়েছে, তাই এটি হচ্ছে Adverb of Manner. 
.
Which of the following is an example of adverb of time?
  1. Because
  2. Later
  3. Everywhere
  4. Quickly
ব্যাখ্যা
• Adverbs that change or qualify the meaning of a sentence by telling us when things happen are defined as adverbs of time.
- যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এই ধরণের adverb গুলো ক্রিয়া সম্পন্ন হওয়ার সময় বুঝায় অর্থা , 'when?' বা 'কখন?'  উত্তর দেয়।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.

যেমন -
- I will talk to you later.
- I will ever love you.
- He will never come back. 

• অন্যদিকে, 
• 'Everywhere' is an adverb of place.
- It is used to tell the place where an action occurs or where someone does something.

•  Because - Adverb of clause and effect: 
- কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে।

• 'Quickly' - Adverb of manner.
.
Inaaya is ________ beautiful as her mother.
  1. very
  2. so
  3. too
  4. as
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - as. 
- Complete sentence: Inaaya is as beautiful as her mother.

• Positive degree এর পূর্বে very/too/little/as/so ইত্যাদি বসে।
- সাধারণত too...to, very...to. as...as, so as এভাবে বসে।
- আধুনিক grammar অনুযায়ী, না বোধক বাক্যের ক্ষেত্রে so...as এবং হ্যা বধক এর ক্ষেত্রে as...as বসে।
- সে অনুসারে, যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে না বোধক কোনো শব্দ নেই, তাই এখানে as...as হবে।
.
Identify the correct sentence.
  1. The man appears to be stronger than all other living men.
  2. Raju is better than any other players in the team.
  3. The chain was more stronger than we thought.
  4. Man is superior than any other creature.
ব্যাখ্যা
• Comparative degree তে সবচেয়ে বড় বুঝাতে than any other বা than all other ব্যবহৃত হয়। 
- Than all other এরপর plural noun বসে এবং than any other এর পর singular noun বসে।
- তাই নিয়মানুযায়ী, 
- The man appears to be stronger than all other living men (all other এরপর plural men বসেছে) বাক্যটি সঠিক।

• অন্যদিকে, 
• Raju is better than any other players in the team - বাক্যটিতে any other এরপর plural noun হিসেবে players এর বদলে singular player হলে বাক্যটি সঠিক হত।
• The chain was more stronger than we thought -বাক্যটিতে কেবল মাত্র stonger হবে, কারন -er যুক্ত comparative এর সাথে কখনোই more বসবে না।
• Man is superior to any other creature-  এই বাক্যে than এর স্থলে to বসবে।
- সাধারণত Comparative degree এর পরে than বসলেও prefer, senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি Latin Comparative গুলোর পরে to বসে (than নয়)।
.
Truthfulness is one of the greatest virtues in a man's life. (Make it comparative)
  1. Truthfulness is greater than all other virtues in a man's life.
  2. Truthfulness is greater than any other virtues in a man's life.
  3. Truthfulness is greater than many other virtue in a man's life.
  4. Truthfulness is greater than most other virtues in a man's life.
ব্যাখ্যা
• One of the থাকলে Comparative করার সময়
- প্রদত্ত sentence এর object হবে subject + verb + positive degree এর comparative form + One of the এর পরিবর্তে  than many other + Plural Noun অথবা than most other + Plural Noun + বাকি অংশ বসে।

Example:
Superlative: Truthfulness is one of the greatest virtues in a man's life. 
Comparative: Truthfulness is greater than most other virtues in a man's life.
.
Babu bought chocolate for his nieces. Here 'bought' is a/an -
  1. transitive verb
  2. intransitive verb
  3. linking verb
  4. auxiliary verb
ব্যাখ্যা
• Babu bought chocolate for his nieces. Here 'bought' is a - transitive verb.

• Transitive verb

- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Transitive verbs involve not only the subject, but also someone or something else, the object.
- অর্থাৎ Transitive verb এর কেবল subject নয় বরং এক বা একাধিক Object ‍ও থাকবে। 

• যেমন: প্রশ্ন প্রদত্ত বাক্যে verb হচ্ছে brought এবং এর object হিসেবে for his nieces রয়েছে।
- তাই এটি Transitive verb হবে।
.
He went back to work ___________ the door.
  1. closing
  2. closed
  3. close
  4. was closed
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - closing.
- Complete sentence: He went back to work closing the door.

• Sentence এ একটি subject এবং একটি verb থাকার পরেও যদি অতিরিক্ত আরো আরেকটি verb আসলে, যদি তার subject নাকে থাকে তাহলে সেটি হবে verb +ing বা gerund.
- আর উদ্দেশ্য বুঝালে হবে infinitive.
.
Identify the correct sentence.
  1. Would you mind giving me some money?
  2. Would you mind to give me some money?
  3. Would you mind give me some money?
  4. Would you mind to giving me some money?
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
- Structure: Would you mind + verb + ing + object.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Would you mind giving me some money?

Example:
Would you mind coming to my house?
Would you mind opening the door?
Would you mind Taking a cup of tea?
.
Rasel studies very seriously ________ a good job.
  1. getting
  2. to get
  3. get
  4. got
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to get.
- Complete sentence: Rasel studies very seriously to get a good job.

• Sentence এ একটি subject এবং একটি verb থাকার পরেও যদি অতিরিক্ত আরো আরেকটি verb আসলে, যদি তার subject নাকে থাকে তাহলে সেটি হবে verb + ing বা gerund.
- আর উদ্দেশ্য বুঝালে হবে infinitive.
- যেহেতু এখানে উদ্দেশ্য বোঝাচ্ছে তাই to get হবে।
১০.
Which of the following sentences contains intransitive verbs?
  1. He went on playing football in the stadium.
  2. The children laughed heartily.
  3. He took shelter under a tree.
  4. My Uncle runs a company.
ব্যাখ্যা
• Transitive Verb 
- A transitive verb is a verb that requires an object to receive the action.
বাক্যে ব্যবহৃত verb এর কাছে কি ( what) বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাধারণত object এবং ওই verb টি হবে Transitive Verb.

• Intransitive verb

- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransative Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয় 
- Intransitive verb এর সাধারণ Structure  হচ্ছে: subject + verb.

• প্রশ্নে প্রদত্ত - The children laughed heartily - এই বাক্যটি Intransitive verb এর উদাহরণ।
- বাক্যে verb (laughed) এরপর adverb (heartily) আছে এবং এর object নেই তাই এটি intransitive verb.

• অপশনে উল্লেখিত অন্য বাক্য গুলোতে object আছে বিধায় এরা হচ্ছে transitive verb.
১১.
My mother loves me a lot. Here 'loves' is -
  1. Intransitive verb
  2. Principal verb
  3. Transitive verb
  4. Both B + C
ব্যাখ্যা
• My mother loves me a lot. Here 'loves' is - Principal verb and Transitive verb.

• বাক্যে একটি মাত্র verb থাকলে এবং তা যদি object গ্রহণ করে তবে তা Principal verb and Transitive verb উভয়ই হয়ে থাকে। 
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
১২.
Identify the correct sentence.
  1. He doesn't work hardly.
  2. He works hardly.
  3. He hardly works.
  4. He doesn't hardly work.
ব্যাখ্যা
• Hardly = কদাচিৎ/ না বললেই চলে।
- Hardly, seldom, rarely ইত্যাদি থাকলে সাধারণত Present Indefinite Tense হয়।
- আর hardly নিজেই Negative অর্থ প্রকাশ করায়, এর সাথে কোন নাবোধক শব্দ বসে না।
- এরা সবসময় main verb এর আগে বসে।
- নিয়মানুযায়ী, He hardly works. - এই বাক্যটি সঠিক।

• অন্যদিকে, 
- He doesn't work hardly এবং He doesn't hardly work - বাক্যদ্বয় ভুল কারন এদের সাথে negative word doesn't বসেছে।
- He works hardly - বাক্যটি ভুল কারণ - hardly সবসময় main verb এর পূর্বে বসে, কিন্তু এখানে main verb এর পরে বসেছে।
১৩.
The restaurant is located downstairs. Here 'downstairs.' is -
  1. Adverb
  2. Adjective
  3. Noun
  4. Verb
ব্যাখ্যা
• The restaurant is located downstairs. Here 'downstairs.' is -adverb.

• Adverb of place:

- যে Adverb কোন কিছু কোথায় ঘটেছে তা উল্লেখ করে তাকে Adverb of place বলে।
- 'Where' প্রশ্নের জবাব যে word থেকে পাওয়া যায় তাকে Adverb of place বলে।
- যেমন - Home, abroad, here, there, nowhere ইত্যাদি Adverb of place কে নির্দেশ করে। 
- এটা verb এর পরে, direct object হিসেবে অথবা sentence এর শুরুতে ব্যবহৃত হয়। 

• প্রদত্ত প্রশ্নে যদি verb কে where দ্বারা প্রশ্ন করা হয়, অর্থাৎ, যদি জিজ্ঞাসা করা হয়, restaurant টি কোথায় অবস্থিত>
- তাহলে উত্তর আসবে - downstairs.
- তাই এখানে downstairs হচ্ছে adverb of place.
- Downstairs (adjective), (adverb) নিচতলায়; বিশেষত একতলায়; নিচের সিঁড়ি।