পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২০
সিলেবাস
শতকরা, সরল ও যৌগিক মুনাফা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
৬৬(২/৩)% = কত?
  1. ক) ১/৮
  2. খ) ১/৩
  3. গ) ২/৩
  4. ঘ) ৪/৫
ব্যাখ্যা

৬৬(২/৩)%
= (২০০/৩)%
= (২০০/৩) × (১/১০০)
= ২/৩

.
a এর ২% যদি ০.০৩ এর সমান তবে a = ?
  1. ক) ২/৩
  2. খ) ৩/২
  3. গ) ১৫
  4. ঘ) ১৫০
ব্যাখ্যা

a এর ২% = ০.০২a = ০.০৩
বা, ২a = ৩
∴ a = ৩/২

.
৩/৫, ৩/৪ এর শতকরা কত হবে?
  1. ক) ৭০%
  2. খ) ৮০%
  3. গ) ৯০%
  4. ঘ) ৬০%
ব্যাখ্যা

{(৩/৫)/(৩/৪)} × ১০০%
= (৩/৫) × (৪/৩) × ১০০%
= ৮০%

.
একটি বিদ্যালয়ে ৪৫০ শিক্ষার্থীর ২৩৪ জন ছাত্র হলে ঐ বিদ্যালয়ের ছাত্রীর হার কত?
  1. ক) ৪০%
  2. খ) ৪৪%
  3. গ) ৪৮%
  4. ঘ) ৫২%
ব্যাখ্যা

ছাত্রী সংখ্যা = ৪৫০ - ২৩৪
= ২১৬
∴ ছাত্রীর হার = (২১৬×১০০)/৪৫০
= ৪৮%

.
মি. রেজা তার সম্পদের ২৪% স্ত্রীকে, ৪৪% ছেলেকে এবং অবশিষ্ট ৩,৫২,০০০ টাকা মেয়েকে দিলেন। তাঁর সম্পদের মোট মূল্য কত?
  1. ক) ১০,০০,০০০/-
  2. খ) ১১,০০,০০০/-
  3. গ) ৯,০০,০০০/-
  4. ঘ) ১২,০০,০০০
ব্যাখ্যা

স্ত্রী আর ছেলে পায় = (২৪ + ৪৪)% = ৬৮%
মেয়ে পায় = (১০০ - ৬৮)% = ৩২%
৩২% = ৩,৫২,০০০ টাকা
∴ ১০০% = (৩,৫২,০০০×১০০)/৩২
= ১১,০০,০০০/-

.
কোন সংখ্যার ৩০% এর ১৫% যদি ৫৪ এর সমান হয় তবে সংখ্যাটি কত?
  1. ক) ৬০০
  2. খ) ৮০০
  3. গ) ১০০০
  4. ঘ) ১২০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি a
∴ a × (৩০/১০০) × (১৫/১০০) = ৫৪
বা, a = ৫৪ × {(১০০×১০০)/(৩০×১৫)}
= ১২০০

.
একজন ব্যবসায়ী একটি পণ্যের মূল্য ২৫% বাড়ালে, অতঃপর বর্ধিত মূল্য থেকে ২৫% কমালে, সর্বশেষ মূল্য সর্বপ্রথম মূল্যের তুলনায় কত বাড়লো বা কমলো?
  1. ক) ৬.২৫% কমে
  2. খ) ৬.২৫% বাড়ে
  3. গ) ৭% কমে
  4. ঘ) ৭% বাড়ে
ব্যাখ্যা

ধরি, সর্বপ্রথম মূল্য = ১০০ টাকা
২৫% বৃদ্ধিতে বর্ধিত মূল্য = ১২৫ টাকা
বর্ধিত মূল্য থেকে ২৫% কমালে হ্রাসকৃত মূল্য = ১২৫ × (৭৫/১০০)
= ৯৩.৭৫
∴ (১০০ - ৯৩.৭৫) = ৬.২৫% কমে।

.
২৫% দাম কমার পর ২০% দাম বাড়লে মোটের উপর শতকরা পরিবর্তন কত?
  1. ক) ১০% বাড়ে
  2. খ) ১০% কমে
  3. গ) ১১% বাড়ে
  4. ঘ) ১১% কমে
ব্যাখ্যা

১০০ টাকার পণ্য ২৫% দাম কমায় বর্তমান মূল্য = ৭৫ টাকা
হ্রাসকৃত মূল্যের উপর ২০% বাড়লে পরিবর্তিত মূল্য = ৭৫ × (১২০/১০০)
= ৯০ টাকা
∴ মোটের উপর কমবে (১০০-৯০) = ১০%

.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% এবং প্রস্থ ১০% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধির হার কত?
  1. ক) ৫০%
  2. খ) ৫৬%
  3. গ) ৬০%
  4. ঘ) ৬৫%
অনির্ধারিত
ব্যাখ্যা

ধরি,
আয়তকারক্ষেত্রের দৈর্ঘ্য = x
আয়তকার ক্ষেত্রের প্রস্থ = y
∴ ক্ষেত্রফল = xy বর্গএকক

২০% বৃদ্ধিতে নতুন দৈর্ঘ্য = 1.2x
১০% বৃদ্ধিতে নতুন প্রস্থ = 1.1y
∴ নতুন ক্ষেত্রফল = (1.2x × 1.1y) বর্গএকক
= 1.32xy বর্গএকক

ক্ষেত্রফল বৃদ্ধি = (1.32xy - xy) বর্গএকক
= 0.32xy বর্গএকক

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = (0.32xy × 100)/xy
= 32%

সঠিক উত্তর অপশনে না থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
১০.
কোন শহরের জনসংখ্যা ৫,০০,০০০ যদি ঐ শহরে জনসংখ্যা বৃদ্ধির হার ৩% হলে, ২ বছর পর ঐ শহরের জনসংখ্যা কত?
  1. ক) ৫,৩০,০০০
  2. খ) ৫,২০,০০০
  3. গ) ৫,৩০,৪৫০
  4. ঘ) ৫,২০,৪৫০
ব্যাখ্যা

১ বছর পর জনসংখ্যা = ৫০০০০০ × (১০৩/১০০)
= ৫১৫০০০ জন
২ বছর পর জনসংখ্যা = ৫১৫০০০ × (১০৩/১০০)
= ৫৩০৪৫০ জন

১১.
একটি বইয়ের লিখিত মূল্য ২২৫ টাকা। ১২% কমিশনে বইটি বিক্রি হলে, ক্রেতা কত টাকা দিয়ে বইটি কিনতে পারবে?
  1. ক) ১৯২ টাকা
  2. খ) ১৯৫ টাকা
  3. গ) ২০০ টাকা
  4. ঘ) ১৯৮ টাকা
ব্যাখ্যা

১২% কমিশনে বিক্রয় মূল্য = ২২৫ × (৮৮/১০০)
= ১৯৮ টাকা

১২.
রিংকু তার মাসিক আয়ের ৭৫% খরচ করে। যদি তার আয় ৪০% বৃদ্ধি পায় এবং সেই সাথে খরচ ২০% বৃদ্ধি পায় তার সঞ্চয় কত হারে বৃদ্ধি পাবে?
  1. ক) ২৫%
  2. খ) ৪০%
  3. গ) ৫০%
  4. ঘ) ১০০%
ব্যাখ্যা

ধরি, আয় = ১০০ টাকা
∴ খরচ = ৭৫ টাকা
∴ সঞ্চয় = ২৫ টাকা
৪০% বৃদ্ধিতে আয় ১৪০ টাকা
২০% বৃদ্ধিতে খরচ = ৭৫ × (১২০/১০০)
= ৯০ টাকা
∴ সঞ্চয় = ১৪০-৯০
= ৫০ টাকা
∴ সঞ্চয় বৃদ্ধি = ৫০ - ২৫
= ২৫ টাকা
∴ বৃদ্ধির হার = (২৫×১০০%)/২৫
= ১০০%

১৩.
শতকরা বার্ষিক ৮ টাকা হার সরল সুদে ৪২০০ টাকার ৪ বছরের সুদ কত?
  1. ক) ১৩৪০ টাকা
  2. খ) ১৩৪৪ টাকা
  3. গ) ১৩৫০ টাকা
  4. ঘ) ১৩৫৪ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ = ৮ টাকা
৪২০০ টাকার ৪ বছরের সুদ = (৮×৪×৪২০০)/১০০
= ১৩৪৪ টাকা

১৪.
৮% হার সুদে ৮০০ টাকা এবং ৬% হার সুদে ১২০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা সুদের হার কত?
  1. ক) ৬.৫%
  2. খ) ৬.৮%
  3. গ) ৭.২%
  4. ঘ) ৭.৫%
ব্যাখ্যা

৮০০ টাকার সুদ = (৮০০×৮)/১০০ = ৬৪ টাকা
১২০০ টাকার সুদ = (১২০০×৬)/১০০ = ৭২ টাকা
মোট আসল (৮০০+১২০০) = ২০০০ টাকা
মোট সুদ = (৬৪ + ৭২) = ১৩৬ টাকা
∴ শতকরা সুদের হার = (১৩৬×১০০)/২০০০
= ৬.৮

১৫.
কোন আসল ২ বছরে সুদ আসলে ৭০২ টাকা এবং ৩ বছরের সুদ আসল ৭৮৩ টাকা হলে, সুদের হার কত?
  1. ক) ৫%
  2. খ) ৭%
  3. গ) ১১%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা

আসল + ৩ বছরের সুদ = ৭৮৩ টাকা
আসল + ২ বছরের সুদ = ৭০২ টাকা
(-) ∴ ১ বছরের সুদ = ৮১ টাকা
বা, ২ বছরের সুদ = ১৬২ টাকা
∴ আসল = ৭০২-১৬২ = ৫৪০ টাকা
∴ সুদের হার = (১৬২×১০০)/(২×৫৪০)
= ১৫%

১৬.
৬% হার সুদে কত সময়ে ১০,০০০ টাকার সুদ ৪৫০ টাকা হবে?
  1. ক) ৬ মাস
  2. খ) ৮ মাস
  3. গ) ৯ মাস
  4. ঘ) ১১ মাস
ব্যাখ্যা

p = ১০,০০০ টাকা, I = ৪৫০ টাকা, r = ৬%
∴ n = ?
এখন, I = Prn
বা, n = I/Pr
= ৪৫০/(১০০০০×(৬/১০০))
= (৪৫০×১০০)/(১০০০০×৬)
= ৩/৪ বছর
= (৩×১২)/৪
= ৯ মাস

১৭.
বার্ষিক ২০% চক্রবৃদ্ধি সুদে ১০,০০০ টাকার ২ বছরের সুদ -
  1. ক) ৪০০০/=
  2. খ) ৪৪০০/=
  3. গ) ৪৮০০/=
  4. ঘ) ৫২০০/=
ব্যাখ্যা

p = ১০,০০০/=, r = ২০%, n = ২
∴ চক্রবৃদ্ধি সুদাসল = p(১ + (r/১০০))n
= ১০০০০(১ + (২০/১০০))
= ১৪,৪০০
∴ সুদ = ১৪,৪০০ - ১০,০০০ = ৪,৪০০/=

১৮.
বার্ষিক ১০% হার সুদে ষান্মাসিক চক্রবৃদ্ধিতে ২০,০০০ টাকার ১ বছরের সুদ কত?
  1. ক) ২০০০ টাকা
  2. খ) ২০৫০ টাকা
  3. গ) ২১০০ টাকা
  4. ঘ) ২১৫০ টাকা
ব্যাখ্যা

ষান্মাসিক হিসাবে সুদের হার ৫%
∴ ১ বছর পর সুদাসল = ২০,০০০× (১০৫/১০০) × (১০৫/১০০)
= ২২০৫০ টাকা
∴ সুদ = ২২০৫০ - ২০০০০
= ২০৫০ টাকা

১৯.
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে ৯৫০ টাকার ৬ বছরের যে সুদ হয় শতকরা বার্ষিক ৬ টাকা হার সুদে কত টাকা ৫ বছরে একই সুদ হবে?
  1. ক) ৮৫০ টাকা
  2. খ) ৯০০ টাকা
  3. গ) ৯৫০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
ব্যাখ্যা

৫% হার সুদে ৯৫০ টাকার ৬ বছরের সুদ = ৯৫০ × ৬ × (৫/১০০)
= ২৮৫ টাকা
৬% হার সুদে,
৬ টাকা ১ বছরে সুদ হয় আসল = ১০০ টাকায়
১ টাকা ১ বছরে সুদ হয় আসল = ১০০/৬
২৮৫ টাকা ৫ বছরে সুদ হয় আসল = (২৮৫×১০০)/(৬×৫)
= ৯৫০ টাকা

২০.
বার্ষিক সুদের হার ৮% থেকে হ্রাস পেয়ে ৬% হওয়ায় এক ব্যক্তির মাসিক সুদ ৩৫ টাকা কমে গেল। ঐ ব্যক্তির মূলধন কত?
  1. ক) ২০,০০০ টাকা
  2. খ) ২১,০০০ টাকা
  3. গ) ২২,০০০ টাকা
  4. ঘ) ২৩,০০০ টাকা
ব্যাখ্যা

বছরে হ্রাসকৃত সুদ = ৩৫×১২
= ৪২০ টাকা
সুদের হার হ্রাস পায় = ৮% - ৬%
= ২%
হ্রাসকৃত সুদ ২ টাকা হলে আসল = ১০০ টাকা
∴ হ্রাসকৃত সুদ ৪২০ টাকা হলে আসল = (১০০×৪২০)/২
= ২১,০০০/-