পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Exam 8 Metabolism of carbohydrate, fats and proteins: i) Glycolysis, TCA cycle, fatty acid oxidation, deamination and transamination. [Source: Class-5 and relevant books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১]

৪৯তম বিসিএস ⎯ খাদ্য ও পুষ্টি [৬৬১] · তারিখ অনির্ধারিত · ৫০ প্রশ্ন

.
What is the main metabolic importance of transamination?
(ট্রান্সঅ্যামিনেশনের প্রধান বিপাকীয় গুরুত্ব কী?)
  1. It stores glucose as glycogen (এটি গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে সংরক্ষণ করে)
  2. It breaks down fatty acids (এটি ফ্যাটি অ্যাসিড ভাঙে)
  3. It produces free ammonia (এটি মুক্ত অ্যামোনিয়া উৎপন্ন করে)
  4. It distributes amino groups and synthesizes non-essential amino acids (অ্যামিনো গ্রুপ বিতরণ করে এবং অ-অপরিহার্য অ্যামিনো অ্যাসিড তৈরি করে)
ব্যাখ্যা

- Transamination transfers amino groups from one amino acid to a keto acid, producing a new amino acid. This process is crucial for forming non-essential amino acids and helps maintain the balance of amino acids in the body, supporting both catabolic and anabolic pathways.

(ট্রান্সঅ্যামিনেশন প্রক্রিয়ায় অ্যামিনো গ্রুপ  অ্যামিনো অ্যাসিড থেকে কিটো অ্যাসিডে স্থানান্তরিত হয়, যার ফলে নতুন একটি অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এটি অ-অপরিহার্য অ্যামিনো অ্যাসিড তৈরিতে গুরুত্বপূর্ণ এবং শরীরের অ্যামিনো অ্যাসিডের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা catabolism এবং anabolism উভয় প্রক্রিয়ায় অবদান রাখে।)

.
Where does deamination mainly occur in the body?
(ডি-অ্যামিনেশন মূলত শরীরের কোন অঙ্গে ঘটে?)
  1. Brain
  2.  Muscle only 
  3. Liver and kidney
  4. Heart and lungs
ব্যাখ্যা

- Deamination primarily occurs in the liver and kidney, where the amino group of amino acids is removed safely and converted into urea for excretion.

- (ডি-অ্যামিনেশন প্রধানত যকৃত এবং বৃক্কে ঘটে, যেখানে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপকে অপসারণ করে নিরাপদে ইউরিয়ায় রূপান্তরিত করা হয়।)

.
What happens to the ammonia (NH3) produced during deamination?
(ডি-অ্যামিনেশনের সময় উৎপন্ন অ্যামোনিয়ার (NH3) কী হয়?)
  1. It is converted into urea in the urea cycle and excreted (ইউরিয়া চক্রে ইউরিয়ায় রূপান্তরিত হয়ে বের হয়)
  2.  It is used directly as energy (এটি সরাসরি শক্তি হিসেবে ব্যবহার হয়)
  3. It is stored in the liver (এটি যকৃতের মধ্যে সংরক্ষিত হয়) 
  4. It forms glucose (এটি গ্লুকোজে রূপান্তরিত হয়)
ব্যাখ্যা

- Ammonia produced during deamination is highly toxic, so it is converted into urea in the urea cycle, which is then safely excreted from the body.
- (ডি-অ্যামিনেশনের সময় উৎপন্ন অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, তাই এটি ইউরিয়া চক্রে ইউরিয়ায় রূপান্তরিত হয় এবং নিরাপদে শরীর থেকে বের হয়।)

.
What is the role of PLP (Pyridoxal Phosphate) in transamination? (ট্রান্সঅ্যামিনেশনে PLP-এর ভূমিকা কী?)
  1. It temporarily holds the amino group from the donor amino acid (ডোনার অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ সাময়িকভাবে ধারণ করে)
  2. It releases free ammonia directly (সরাসরি মুক্ত অ্যামোনিয়া মুক্ত করে)
  3. It converts keto acids to glucose (কিটো অ্যাসিডকে গ্লুকোজে রূপান্তরিত করে)
  4. It acts as a high-energy phosphate donor (উচ্চ-শক্তির ফসফেট দাতা হিসেবে কাজ করেI
ব্যাখ্যা

ট্রান্সঅ্যামিনেশন হল PLP-নির্ভর প্রক্রিয়া যার মাধ্যমে একটি অ্যামিনো অ্যাসিড এবং একটি কিটো অ্যাসিডের মধ্যে একটি অ্যামিনো গ্রুপ স্থানান্তর করা হয়। এই বিক্রিয়া দুটি পর্যায়ে একটি "পিং-পং" প্রক্রিয়ার মাধ্যমে ঘটে, যেখানে PLP অস্থায়ীভাবে দাতা অ্যামিনো অ্যাসিড থেকে অ্যামিনো গ্রুপ গ্রহণ করে, যা পাইরিডক্সামাইন ফসফেট (PMP) তৈরি করে। এরপর PMP অ্যামিনো গ্রুপটিকে গ্রহণকারী কিটো অ্যাসিডে স্থানান্তর করে।

.
What is deamination? (ডি-অ্যামিনেশন কী?)
  1. Transfer of amino group to another amino acid (অ্যামিনো গ্রুপ অন্য অ্যামিনো অ্যাসিডে স্থানান্তর করা)
  2. Conversion of amino acids into keto acids without nitrogen removal (নাইট্রোজেন অপসারণ ছাড়া অ্যামিনো অ্যাসিডকে কেটো অ্যাসিডে রূপান্তর করা)
  3. Complete removal of amino group as ammonia (অ্যামিনো গ্রুপ সম্পূর্ণভাবে অ্যামোনিয়া হিসেবে অপসারণ করা)
  4. Storage of amino group in urea cycle (ইউরিয়া চক্রে অ্যামিনো গ্রুপ সংরক্ষণ করা)
ব্যাখ্যা

Deamination is the process in which the amino group of an amino acid is completely removed।.

(ডি-অ্যামিনেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে অ্যামিনো অ্যাসিডের অ্যামিনো গ্রুপ সম্পূর্ণভাবে অপসারণ করা হয়।

.
How many carbons are removed in each cycle of ß-oxidation? (প্রতি ß-অক্সিডেশন চক্রে কতটি কার্বন অপসারণ হয়?)
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

In β-oxidation, each cycle cleaves a two-carbon acetyl-CoA unit from the fatty acid chain, which then enters the TCA cycle for ATP production.
(β-অক্সিডেশনে, প্রতিটি চক্র ফ্যাটি অ্যাসিড চেইন থেকে দুটি কার্বনযুক্ত acetyl-CoA কেটে TCA চক্রে ATP উৎপাদনের জন্য পাঠায়।)

.
Which hormones promote fatty acid β-oxidation? (কোন হরমোনগুলো ফ্যাটি অ্যাসিড β-অক্সিডেশনকে উৎসাহিত করে?)
  1. Glucagon and adrenaline (গ্লুকাগন এবং অ্যাড্রিনালিন)
  2. Insulin (ইনসুলিন)
  3. Cortisol only (শুধু কোর্টিসল)
  4. Thyroxine only (শুধু থাইরক্সিন)
ব্যাখ্যা

During fasting or high energy demand, glucagon and adrenaline stimulate β-oxidation to provide ATP, while insulin inhibits it during high glucose availability.

(ক্ষুধা বা উচ্চ energy চাহিদার সময় glucagon এবং adrenaline β-oxidation কে উৎসাহিত করে ATP সরবরাহের জন্য, যখন insulin উচ্চ গ্লুকোজ অবস্থায় এটিকে inhibit করে।)

.
Which amino acids are generally not involved in transamination? (সাধারণত কোন অ্যামিনো অ্যাসিডগুলো ট্রান্সঅ্যামিনেশনে অংশ নেয় না?)
  1. Lysine, Threonine, Proline, Hydroxyproline (লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, হাইড্রোক্সিপ্রোলিন)
  2. Alanine and Aspartate (আলানিন এবং অ্যাসপার্টেট)
  3. Glutamate and Glutamine (গ্লুটামেট এবং গ্লুটামিন)
  4. Valine and Leucine (ভ্যালিন এবং লিউসিন)
ব্যাখ্যা

- Most amino acids can participate in transamination, but lysine, threonine, proline, and hydroxyproline are exceptions. They either have structural constraints or side chains that prevent them from easily transferring amino groups.

- (অধিকাংশ অ্যামিনো অ্যাসিড ট্রান্সঅ্যামিনেশনে অংশ নিতে পারে, তবে লাইসিন, থ্রিওনিন, প্রোলিন, এবং হাইড্রোক্সিপ্রোলিন এর ব্যতিক্রম। এদের কাঠামোগত সীমাবদ্ধতা বা সাইড চেইনের কারণে তারা সহজে অ্যামিনো গ্রুপ স্থানান্তর করতে পারে না।)

.
What is the role of Malonyl-CoA in fatty acid metabolism? (ফ্যাটি অ্যাসিড মেটাবোলিজমে Malonyl-CoA-এর ভূমিকা কী?)
  1. Stimulates β-oxidation (β-অক্সিডেশন উৎসাহিত করে)
  2. Inhibits fatty acid entry into mitochondria (ফ্যাটি অ্যাসিডকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করতে বাধা দেয়)
  3. Converts fatty acids to acetyl-CoA (ফ্যাটি অ্যাসিডকে অ্যাসিটাইল-CoA-তে রূপান্তর করে)
  4. Produces metabolic water (মেটাবলিক পনি উৎপন্ন করে)
ব্যাখ্যা

Malonyl-CoA blocks the Carnitine shuttle, preventing fatty acids from entering mitochondria for β-oxidation, which ensures that fatty acid synthesis and degradation do not occur simultaneously.
(Malonyl-CoA Carnitine shuttle কে বাধা দেয়, যাতে ফ্যাটি অ্যাসিড mitochondria-তে β-oxidation-এর জন্য প্রবেশ করতে না পারে। এটি নিশ্চিত করে যে fatty acid synthesis এবং degradation একই সময়ে না ঘটে।)

১০.
Where does β-oxidation of fatty acids occur? (ফ্যাটি অ্যাসিডের β-জারণ কোথায় ঘটে?)
  1. Mitochondrial matrix (মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স)
  2. Cytoplasm (সাইটোপ্লাজম)
  3. Endoplasmic reticulum (এন্ডোপ্লাজমিক রেটিকুলাম)
  4. Nucleus (নিউক্লিয়াস) 
ব্যাখ্যা

 β-Oxidation occurs in the mitochondrial matrix, where Acyl-CoA undergoes stepwise degradation to produce energy.
( β-জারণ মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ঘটে, যেখানে Acyl-CoA ধাপে ধাপে ভেঙে শক্তি উৎপন্ন করে। )

১১.
What is Metabolism? (বিপাক কী?)
  1. Only breakdown of molecules (শুধু অণুর ভাঙন)
  2. Only synthesis of molecules (শুধু অণু গঠন করা)
  3. Both catabolism and anabolism (অপচিতি ও উপচিতি উভয়ই)
  4. None of these (এগুলোর কোনোটিই নয়)
ব্যাখ্যা

Metabolism includes both catabolism (breaking down molecules for energy) and anabolism (building larger molecules).
( বিপাকের মানে হল অপচিতি (শক্তির জন্য অণুর ভাঙন) এবং উপচিতি (জটিল অণু তৈরি।) 

১২.
What is the main sugar present in blood that provides energy to all cells? (রক্তে প্রধান শর্করা কোনটি, যা সব কোষকে শক্তি দেয়?)
  1. Fructose
  2. Galactose
  3. Sucrose 
  4. Glucose
ব্যাখ্যা

Glucose is the primary carbohydrate that circulates in the blood and is readily oxidized in all cells to produce energy. 
( গ্লুকোজ হলো প্রধান শর্করা যা রক্তে থাকে এবং সব কোষে সহজে দাহ্য হয়ে শক্তি উৎপন্ন করে।)

১৩.
Why is the TCA cycle considered central in metabolism? (কেন TCA চক্র বিপাকের কেন্দ্রীয় ধাপ হিসেবে বিবেচিত?)
  1. It connects the catabolism of proteins, fats, and carbohydrates and synthesizes other molecules (প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেটের অপচিতি সংযোগ করে এবং অন্যান্য অণু সংশ্লেষণ করে)
  2. It stores excess energy as fat (অতিরিক্ত শক্তি চর্বি হিসেবে জমা করে)
  3. It functions independently without other pathways (অন্য পথ ছাড়া স্বাধীনভাবে কাজ করে)
  4. It only breaks down carbohydrates (শুধু কার্বোহাইড্রেট ভাঙে)
ব্যাখ্যা

The TCA cycle is central because it integrates the breakdown of carbohydrates, fats, and proteins into acetyl-CoA and facilitates the synthesis of various biomolecules. A blockage in the TCA cycle can disrupt overall metabolism and cause disorders.
(TCA চক্র কেন্দ্রীয় কারণ এটি কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনকে অ্যাসিটাইল-CoA-তে ভেঙে সংযুক্ত করে এবং বিভিন্ন জৈব অণু সংশ্লেষণে সহায়তা করে। TCA চক্রে বাধা এলে সম্পূর্ণ বিপাক ব্যাহত হয়ে অসুস্থতা দেখা দিতে পারে।)

১৪.
What is gluconeogenesis? (গ্লুকোনিওজেনেসিস কী?)
  1. Storage of glucose in fat cells (গ্লুকোজকে চর্বি কোষে জমা করা)
  2. Formation of glucose from amino acids and non-carbohydrates (অ্যামাইনো এসিড ও অশর্করা থেকে গ্লুকোজ তৈরি)
  3. Breakdown of glucose for energy (শক্তির জন্য গ্লুকোজ ভাঙন)
  4. Conversion of glucose into glycogen (গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তর)
ব্যাখ্যা

Gluconeogenesis is the metabolic pathway that produces glucose from non-carbohydrate precursors like amino acids, lactate, and glycerol, especially during fasting to maintain blood glucose levels.
( গ্লুকোনিওজেনেসিস হলো একটি বিপাকীয় প্রক্রিয়া যা অ্যামাইনো এসিড, ল্যাক্টেট ও গ্লিসারলের মতো অশর্করা উৎস থেকে গ্লুকোজ তৈরি করে। এটি বিশেষ করে অনাহারে রক্তে গ্লুকোজ বজায় রাখতে সাহায্য করে।)

১৫.
Where does anaerobic glycolysis occur in the cell? (অবায়বীয় গ্লাইকোলাইসিস কোষের কোন স্থানে ঘটে?)
  1. Mitochondria (মাইটোকন্ড্রিয়া)
  2. Cytosol( সাইটোসল)
  3. Nucleus (নিউক্লিয়াস)
  4. Endoplasmic reticulum (এন্ডোপ্লাজমিক রেটিকুলাম)
ব্যাখ্যা

Anaerobic glycolysis occurs in the cytosol of the cell, where glucose is converted into pyruvate or lactate without using oxygen. This pathway produces ATP quickly but in limited quantity.
(অবায়বীয় গ্লাইকোলাইসিস কোষের সাইটোসলে ঘটে, যেখানে অক্সিজেন ছাড়াই গ্লুকোজ পাইরুভিক এসিড বা ল্যাকটিক এসিডে রূপান্তরিত হয়। এই পথটি দ্রুত ATP উৎপন্ন করে, তবে সীমিত পরিমাণে।)

১৬.
What is the main product of the thiolysis step in β-oxidation? (β-জারণের Thiolysis ধাপের প্রধান উৎপাদন কী?)
  1. NADH
  2. FADH2
  3. Acetyl-CoA and shortened fatty acyl-CoA
  4. Pyruvate
ব্যাখ্যা

In the thiolysis step of β-oxidation, the fatty acyl-CoA molecule is cleaved by the enzyme thiolase. This releases a two-carbon unit as Acetyl-CoA, which can enter the TCA cycle to produce ATP. The remaining fatty acyl-CoA chain is shortened by two carbons and can re-enter the β-oxidation cycle for further breakdown. This process continues repeatedly until the entire fatty acid is converted into Acetyl-CoA.

( β-oxidation-এর Thiolysis ধাপে, ফ্যাটি অ্যাসাইল-CoA মলিকিউলটি Thiolase এনজাইমের মাধ্যমে ভাঙা হয়। এতে দুটি কার্বন ইউনিট Acetyl-CoA হিসেবে মুক্ত হয়, যা TCA চক্রে প্রবেশ করে ATP উৎপাদন করতে পারে। বাকি ফ্যাটি অ্যাসিড চেইনটি দুই কার্বন ছোট হয়ে আবার β-oxidation চক্রে প্রবেশ করে। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পুরো ফ্যাটি অ্যাসিড Acetyl-CoA-তে পরিণত হয়।) 

১৭.
Which enzyme catalyzes the phosphorylation of glucose to glucose-6-phosphate in glycolysis? (গ্লুকোজকে গ্লুকোজ-৬-ফসফেটে রূপান্তর করার জন্য কোন এনজাইম দায়িত্বে থাকে?)
  1. Hexokinase
  2. Phosphofructokinase
  3. Aldolase
  4. Pyruvate kinase
ব্যাখ্যা

Hexokinase catalyzes the first step of glycolysis by transferring a phosphate from ATP to glucose, forming glucose-6-phosphate. This step traps glucose inside the cell and commits it to metabolism.
( হেক্সোকাইনেজ গ্লাইকোলাইসিসের প্রথম ধাপ সম্পন্ন করে। এটি ATP থেকে ফসফেট গ্রহণ করে গ্লুকোজকে গ্লুকোজ-৬-ফসফেটে রূপান্তর করে। এটি গ্লুকোজকে কোষের মধ্যে ধরে রাখে এবং বিপাকে প্রবেশ করায়।) 

১৮.
What enzyme catalyzes the activation of fatty acids in the cytoplasm? (সাইটোপ্লাজমে ফ্যাটি অ্যাসিড সক্রিয়করণের জন্য কোন এনজাইম কাজ করে?)
  1.  Acyl-CoA synthetase (অ্যাসাইল-CoA সিন্থেটেস)

  2. Malate dehydrogenase (ম্যালেট ডিহাইড্রোজিনেজ)
  3. β-Ketothiolase (বিটা-কেটোথায়োলেজ)
  4. Carnitine acyltransferase (কার্নিটিন অ্যাসাইল ট্রান্সফারেজ)
ব্যাখ্যা

Acyl-CoA synthetase activates fatty acids by converting them into Acyl-CoA in the cytoplasm, consuming the equivalent of 2 ATP molecules.
(Acyl-CoA সিন্থেটেস সাইটোপ্লাজমে ফ্যাটি অ্যাসিডকে Acyl-CoA তে রূপান্তর করে, যা ২ ATP-এর সমতুল্য শক্তি খরচ করে।)

১৯.
Where does the TCA cycle occur in the cell? (TCA চক্র কোষের কোন স্থানে ঘটে?)
  1. Cytosol
  2. Nucleus
  3. Mitochondria
  4. Endoplasmic reticulum
ব্যাখ্যা

- The enzymes of the TCA cycle are located inside the mitochondria. Pyruvate from glycolysis is transported into the mitochondria and converted into acetyl-CoA by pyruvate dehydrogenase. Acetyl-CoA then enters the TCA cycle, where it is fully oxidized to CO₂ and H₂O, generating ATP, NADH, and FADH₂.

- (TCA চক্রের এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়ার ভেতরে অবস্থান করে। গ্লাইকোলাইসিস থেকে পাইরুভেট মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে পাইরুভেট ডিহাইড্রোজিনেজের মাধ্যমে অ্যাসিটাইল-CoA তে রূপান্তরিত হয়। এরপর অ্যাসিটাইল-CoA TCA চক্রে প্রবেশ করে সম্পূর্ণভাবে CO₂ ও H₂O তে অক্সিডাইজড হয় এবং ATP, NADH ও FADH₂ উৎপন্ন হয়।)

২০.
What combines with acetyl-CoA to start the TCA cycle? (TCA চক্র শুরু করার জন্য অ্যাসিটাইল-CoA কোন অণুর সাথে যুক্ত হয়?)
  1. Oxaloacetate
  2. Pyruvate
  3. Citrate
  4. Malate
ব্যাখ্যা

Acetyl-CoA combines with oxaloacetate to form citrate, which is the first step of the TCA cycle. This condensation reaction is catalyzed by citrate synthase and is essential for the continuation of the cycle that produces energy and metabolic intermediates.
(অ্যাসিটাইল-CoA অক্সালো এসিটেটের সাথে যুক্ত হয়ে সাইট্রেট তৈরি করে, যা TCA চক্রের প্রথম ধাপ। এই সংমিশ্রণ প্রতিক্রিয়া সাইট্রেট সিন্থেজ দ্বারা পরিচালিত হয় এবং এটি শক্তি উৎপাদন ও বিপাকীয় মধ্যবর্তী অণু তৈরি করার জন্য অপরিহার্য।)

২১.
How much energy (ATP equivalent) is consumed during fatty acid activation? (ফ্যাটি অ্যাসিড সক্রিয়করণের সময় কত ATP সমতুল্য শক্তি খরচ হয়?)
  1. 1ATP
  2. 2ATP
  3. 3ATP
  4. 4ATP
ব্যাখ্যা

The activation of fatty acids to Acyl-CoA breaks two high-energy phosphate bonds, consuming energy equivalent to 2 ATP molecules.
( ফ্যাটি অ্যাসিডকে Acyl-CoA তে রূপান্তর করার সময় দুইটি উচ্চ-শক্তির ফসফেট বন্ধন ভেঙে ২ ATP সমতুল্য শক্তি খরচ হয়।) 

২২.
What are the net products of glycolysis per molecule of glucose? (এক অণু গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিসের মোট উৎপাদন কী?)
  1.  2 Lactate, 2 ATP, 2 NADH 
  2. 1 pyruvate,2 ATP,2 NADH
  3. 2 Pyruvate, 2 ATP, 2 NADH
  4. 2 Acetyl-CoA,2ATP,2FADH2
ব্যাখ্যা

Glycolysis breaks down one glucose molecule into 2 pyruvate molecules, generating a net of 2 ATP and 2 NADH. This is the main energy-producing pathway in cytoplasm, especially important in tissues with high energy demand.
(গ্লাইকোলাইসিস একটি গ্লুকোজ অণুকে দুটি পাইরুভেট অণুতে ভেঙে দেয়, যার ফলে ২টি ATP এবং ২টি NADH তৈরি হয়। এটি সাইটোপ্লাজমে শক্তি উৎপাদনের প্রধান পথ, বিশেষ করে উচ্চ শক্তির চাহিদা সম্পন্ন টিস্যুতে গুরুত্বপূর্ণ)

২৩.
The conversion of glucose into glycogen is an example of— (গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হওয়া হলো — এর উদাহরণ)
  1. Catabolism
  2. Glycolysis
  3. Anabolism 
  4. Fermentation 
ব্যাখ্যা

Examples of anabolic processes include the synthesis of proteins from amino acids, the formation of glycogen from glucose, and the creation of triglycerides from fatty acids and glycerol.

(অ্যানাবলিক প্রক্রিয়ার উদাহরণগুলির মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড থেকে প্রোটিন সংশ্লেষণ, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন গঠন এবং ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল থেকে ট্রাইগ্লিসারাইড তৈরি।)

২৪.
Why do cancer cells rely heavily on glycolysis? (ক্যান্সার কোষ কেন গ্লাইকোলাইসিসে বেশি নির্ভরশীল?)
  1. They divide slowly and need less energy (এগুলো ধীরে বিভাজন করে, তাই কম শক্তি প্রয়োজন)
  2. They produce oxygen efficiently (এগুলো অক্সিজেন কার্যকরভাবে উৎপন্ন করে)
  3. They do not metabolize glucose (এগুলো গ্লুকোজ বিপাক করে না)
  4. They divide rapidly and need high energy (এগুলো দ্রুত বিভাজন করে, তাই উচ্চ শক্তি প্রয়োজন)
ব্যাখ্যা

Cancer cells grow and divide much faster than normal cells, which creates a high demand for energy. To meet this demand, they consume large amounts of glucose and rely on glycolysis even when oxygen is present. This allows rapid ATP production to support proliferation.
(ক্যান্সার কোষগুলি স্বাভাবিক কোষের তুলনায় অনেক দ্রুত বৃদ্ধি এবং বিভাজন করে, যা শক্তির উচ্চ চাহিদা তৈরি করে। এই চাহিদা পূরণের জন্য, তারা প্রচুর পরিমাণে গ্লুকোজ গ্রহণ করে এবং অক্সিজেন উপস্থিত থাকা সত্ত্বেও গ্লাইকোলাইসিসের উপর নির্ভর করে। এটি দ্রুত ATP উৎপাদন করে সেল প্রোলিফারেশনে সহায়তা করে।)

২৫.
Which enzyme converts fructose-6-phosphate to fructose-1,6-bisphosphate? (ফ্রুকটোজ-৬-ফসফেটকে ফ্রুকটোজ-১,৬-ডাইফসফেটে রূপান্তর করার জন্য কোন এনজাইম দায়ী?)
  1. Hexokinase
  2. Phosphofructokinase
  3. Aldolase
  4. Enolase
ব্যাখ্যা

Phosphofructokinase is the key regulatory enzyme of glycolysis. It uses ATP to phosphorylate fructose-6-phosphate to fructose-1,6-bisphosphate, committing the molecule to continue through glycolysis.

( ফসফোকটোকাইনেজ হলো গ্লাইকোলাইসিসের মূল নিয়ন্ত্রণকারী এনজাইম। এটি ATP ব্যবহার করে ফ্রুকটোজ-৬-ফসফেটকে ফ্রুকটোজ-১,৬-ডাইফসফেটে রূপান্তরিত করে।)

২৬.
What is another name for the TCA cycle? (TCA চক্রের আরেকটি নাম কী?)
  1. Glycolysis
  2. Electron transport chain
  3. Gluconeogenesis
  4. Citric acid cycle
ব্যাখ্যা

The TCA cycle, also known as the Citric Acid Cycle or Krebs Cycle, is a central metabolic pathway in cells that oxidizes Acetyl-CoA to produce CO₂, H₂O, and high-energy molecules like NADH, FADH₂, and ATP.
( TCA চক্র, যা Citric Acid Cycle বা Krebs Cycle নামেও পরিচিত, কোষের একটি কেন্দ্রীয় বিপাকীয় পথ। এটি Acetyl-CoA কে অক্সিডাইজ করে CO₂, H₂O এবং উচ্চ-শক্তির অণু যেমন NADH, FADH₂ এবং ATP উৎপন্ন করে।)

২৭.
Which of the following are considered the main fuel molecules for energy production in the body? (শরীরে শক্তি উৎপাদনের প্রধান জ্বালানি অণু কোনগুলো?)
  1. Carbohydrates, fats, and proteins (কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন)
  2. Hormones and enzymes (হরমোন ও এনজাইম)
  3. Water and electrolytes (পানি ও ইলেক্ট্রোলাইট)
  4. Vitamins and minerals (ভিটামিন ও খনিজ পদার্থ)
ব্যাখ্যা

Carbohydrates, fats, and proteins act as the body’s main fuel molecules, providing ATP through their catabolic pathways. Vitamins and minerals do not directly produce energy but function as cofactors that regulate enzyme activity in metabolism.
( কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিন হলো শরীরের প্রধান জ্বালানি অণু, যেগুলো ভেঙে ATP তৈরি হয়। ভিটামিন ও খনিজ পদার্থ সরাসরি শক্তি দেয় না, তবে এনজাইমকে সক্রিয় করে বিপাকীয় প্রক্রিয়া ঠিকভাবে চালাতে সাহায্য করে।) 

২৮.
Approximately what percentage of cellular ATP is produced by the TCA cycle? (প্রায় কত শতাংশ কোষীয় ATP উৎপন্ন হয় TCA চক্রের মাধ্যমে?)
  1. 65-70
  2. 10-15
  3. 45-55
  4. 25-30
ব্যাখ্যা

The TCA cycle is the most important energy-producing metabolic pathway in cells. Approximately 65–70% of cellular ATP is generated from the complete oxidation of acetyl-CoA through the TCA cycle and subsequent oxidative phosphorylation.

( TCA চক্র কোষের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি-উৎপাদনকারী বিপাকীয় পথ। Acetyl-CoA এর পূর্ণ অক্সিডেশনের মাধ্যমে এবং পরবর্তী oxidative phosphorylation-এ প্রায় ৬৫–৭০% কোষীয় ATP উৎপন্ন হয়।)

২৯.
Which enzyme catalyzes the oxidation of malate to oxaloacetate in the TCA cycle? (TCA চক্রে ম্যালেটকে অক্সালোএসিটেটে রূপান্তরিত করতে কোন এনজাইম কাজ করে?)
  1. Citrate synthase
  2. Malate dehydrogenase
  3. Pyruvate dehydrogenase
  4. Isocitrate dehydrogenase
ব্যাখ্যা

Malate dehydrogenase catalyzes the oxidation of malate to oxaloacetate, producing one NADH per turn of the cycle. This step prepares oxaloacetate for a new TCA cycle turn.

( ম্যালেট ডিহাইড্রোজিনেজ ম্যালেটকে অক্সালোএসিটেটে অক্সিডাইজ করে, যা প্রতি চক্রে ১ NADH উৎপন্ন করে। এই ধাপটি নতুন TCA চক্র শুরু করার জন্য অক্সালোএসিটেটকে প্রস্তুত করে।)

৩০.
How many NADH molecules are generated from 2 turns of the TCA cycle per glucose? (প্রতি গ্লুকোজ ২টি TCA চক্রে কত NADH উৎপন্ন হয়?)
  1. 3
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা

Each TCA cycle turn produces 3 NADH. With 2 turns per glucose, a total of 6 NADH molecules are generated, which later yield about 15 ATP in oxidative phosphorylation.

( প্রতিটি TCA চক্র ৩ NADH উৎপন্ন করে। গ্লুকোজ প্রতি ২ বার চক্র সম্পন্ন হলে মোট ৬ NADH উৎপন্ন হয়, যা পরবর্তীতে প্রায় ১৫ ATP উৎপন্ন করতে পারে oxidative phosphorylation-এর মাধ্যমে।)

৩১.
Which enzyme catalyzes the final step of glycolysis, producing pyruvate and ATP? (গ্লাইকোলাইসিসের শেষ ধাপ সম্পন্ন করে পাইরুভেট এবং ATP উৎপন্ন করার জন্য কোন এনজাইম দায়ী?)
  1. Enolase
  2. Pyruvate kinase
  3. Phosphoglycerate kinase
  4. Hexokinase
ব্যাখ্যা

Pyruvate kinase catalyzes the transfer of a phosphate from phosphoenolpyruvate to ADP, generating ATP and forming pyruvate. This is an important irreversible step and one of the ATP-generating reactions in glycolysis.

( পাইরুভেট কাইনেজ ফস্ফোএনোল পাইরুভেট থেকে ADP-তে ফসফেট স্থানান্তর করে ATP উৎপন্ন করে এবং পাইরুভেট তৈরি করে। এটি একটি অপরিবর্তনীয় ধাপ এবং গ্লাইকোলাইসিসের ATP উৎপাদনের মূল ধাপগুলোর মধ্যে একটি।)

৩২.
How are activated fatty acids transported into mitochondria? (সক্রিয় ফ্যাটি অ্যাসিড কিভাবে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে?)
  1. Simple diffusion (সরল দ্রবণ)
  2. Sodium-potassium pump (সোডিয়াম-পটাসিয়াম পাম্প)
  3. ATP synthase (ATP সিন্থেস )
  4. Carnitine shuttle (কার্নিটিন শাটল)
ব্যাখ্যা

Long-chain fatty acids cannot freely cross the mitochondrial membrane. They are transported via the Carnitine shuttle, where Acyl-CoA binds to carnitine to form Acyl-carnitine, which enters the mitochondrial matrix.

( দীর্ঘ-শৃঙ্খল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড সহজে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি অতিক্রম করতে পারে না। তারা কার্নিটিন শাটলের মাধ্যমে পরিবহন করা হয়, যেখানে Acyl-CoA কার্নিটিনের সাথে যুক্ত হয়ে Acyl-carnitine তৈরি করে, যা মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে।)

৩৩.
How many ATP (or equivalent) molecules are roughly generated from one acetyl-CoA through the TCA cycle? (একটি acetyl-CoA থেকে TCA চক্রে প্রায় কত ATP উৎপন্ন হয়?)
  1. 1
  2. 3
  3. 10
  4. 12
ব্যাখ্যা

One acetyl-CoA generates 3 NADH, 1 FADH₂, and 1 GTP. Considering each NADH ~2.5 ATP, FADH₂ ~1.5 ATP, and GTP = 1 ATP, the total comes roughly to 10 ATP.
( একটি Acetyl-CoA 3 NADH, 1 FADH₂, এবং 1 GTP উৎপন্ন করে। NADH ~2.5 ATP, FADH₂ ~1.5 ATP, এবং GTP = 1 ATP হিসেবে ধরা হলে মোট প্রায় ১০ ATP উৎপন্ন হয়।)

৩৪.
How many ATP molecules are produced from FADH2 per glucose in the TCA cycle? (TCA চক্রে FADH2 থেকে প্রতি গ্লুকোজ কত ATP উৎপন্ন হয়?)
  1. 1.5
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা

- Each TCA cycle turn produces 1 FADH₂. Two turns per glucose produce 2 FADH₂, which generate approximately 3 ATP (2 × 1.5) via the electron transport chain.

- (প্রতিটি TCA চক্র ১ FADH₂ উৎপন্ন করে। গ্লুকোজ প্রতি ২ বার চক্রে ২ FADH₂ উৎপন্ন হয়, যা electron transport chain-এর মাধ্যমে প্রায় ৩ ATP (২ × ১.৫) উৎপন্ন করতে পারে।

৩৫.
What is the total ATP yield from 2 turns of the TCA cycle per glucose including NADH, FADH2, and GTP?
  1. 20
  2. 18
  3. 15
  4. 25
ব্যাখ্যা

- From 2 TCA cycles: 2 ATP (GTP), 6 NADH (~15 ATP), 2 FADH₂ (~3 ATP). Total = 2 + 15 + 3 = 20 ATP.

- (২ টি TCA চক্র থেকে: ২ ATP (GTP), ৬ NADH (~১৫ ATP), ২ FADH₂ (~৩ ATP)। মোট = ২ + ১৫ + ৩ = ২০ ATP।

৩৬.
How many ATP molecules are produced from 2 NADH generated during pyruvate oxidation per glucose?
(প্রতি গ্লুকোজ পাইরুভেট অক্সিডেশনে উৎপন্ন ২ NADH থেকে কত ATP উৎপন্ন হয়?)
  1. 3
  2. 5
  3. 6
  4. 8
ব্যাখ্যা

Each NADH from pyruvate oxidation produces approximately 2.5 ATP via the electron transport chain. Since 2 NADH are formed per glucose, total ATP = 2 × 2.5 = 5 ATP.

( পাইরুভেট অক্সিডেশনে প্রতিটি NADH প্রায় ২.৫ ATP উৎপন্ন করে। গ্লুকোজ প্রতি ২ NADH উৎপন্ন হয়, তাই মোট ATP = ২ × ২.৫ = ৫।)

৩৭.
What is the approximate total ATP yield from one glucose molecule after glycolysis, pyruvate oxidation, and TCA cycle? (একটি গ্লুকোজ থেকে গ্লাইকোলাইসিস, পাইরুভেট অক্সিডেশন এবং TCA চক্রের পরে মোট ATP কত হয়?)
  1. 20
  2. 25
  3. 30-32
  4. 35
ব্যাখ্যা

Total ATP includes: glycolysis net 2 ATP + 2 NADH (~5 ATP) + pyruvate oxidation 2 NADH (~5 ATP) + TCA cycle 2 ATP + 6 NADH (~15 ATP) + 2 FADH₂ (~3 ATP) = ~30–32 ATP per glucose molecule.

( মোট ATP = গ্লাইকোলাইসিস নিট ২ ATP + ২ NADH (~৫ ATP) + পাইরুভেট অক্সিডেশন ২ NADH (~৫ ATP) + TCA চক্র ২ ATP + ৬ NADH (~১৫ ATP) + ২ FADH₂ (~৩ ATP) = মোট ~৩০–৩২ ATP।) 

৩৮.
What coenzyme is reduced during the first oxidation step of β-oxidation? (β-জারণের প্রথম জারণ ধাপে কোন কোএনজাইম কমে যায়?)
  1. NAD+
  2. FAD
  3. Co-enzyne A 
  4. ATP
ব্যাখ্যা

In the first oxidation step, the fatty acyl-CoA forms a double bond, and FAD is reduced to FADH₂, contributing electrons for ATP production.

(প্রথম জারণ ধাপে, ফ্যাটি অ্যাসাইল-CoA একটি দ্বিবন্ধন গঠন করে এবং FAD কমে FADH₂ হয়, যা ATP উৎপাদনের জন্য ইলেকট্রন সরবরাহ করে।

৩৯.
Which vitamin is required as a cofactor for the decarboxylation of pyruvate in the TCA cycle? (TCA চক্রে পাইরুভেট ডিকার্বক্সিলেশনের জন্য কোন ভিটামিন কোফ্যাক্টর হিসাবে প্রয়োজন?)
  1. Thiamine (থায়ামিন)
  2. Pantothenic acid (প্যান্টোথেনিক অ্যাসিড)
  3. Niacin (নিয়াসিন)
  4. Riboflavin (রিবোফ্লাভিন)
ব্যাখ্যা

Thiamine (vitamin B1) is a cofactor for pyruvate dehydrogenase, which converts pyruvate into acetyl-CoA, initiating the TCA cycle.

(থায়ামিন (ভিটামিন B1) পাইরুভেট ডিহাইড্রোজিনেজের জন্য কোফ্যাক্টর হিসেবে কাজ করে, যা পাইরুভেটকে অ্যাসেটাইল-CoA তে রূপান্তর করে এবং TCA চক্র শুরু করে।)

৪০.
What molecule enters the TCA cycle to initiate the reactions? (TCA চক্র শুরু করতে কোন অণু প্রবেশ করে?)
  1. Pyruvate
  2. Acetyl-CoA
  3. Glucose
  4. Lactate
ব্যাখ্যা

Acetyl-CoA, derived from glycolysis (pyruvate) or fatty acid oxidation, combines with oxaloacetate to form citrate, initiating the TCA cycle.

( Acetyl-CoA, যা গ্লাইকোলাইসিস (পাইরুভেট থেকে) বা ফ্যাটি অ্যাসিড অক্সিডেশনের মাধ্যমে উৎপন্ন হয়, oxaloacetate-এর সঙ্গে যুক্ত হয়ে citrate তৈরি করে এবং TCA চক্র শুরু করে।)

৪১.
Which of the following TCA cycle inhibitors directly competes with succinate at succinate dehydrogenase? (নিচের কোন TCA চক্রের ইনহিবিটার সরাসরি সাকসিনেট ডিহাইড্রোজিনেজের সঙ্গে প্রতিযোগিতা করে?)
  1. Fluoroacetate (ফ্লুরোএ্যাসিটেট)
  2. Pyruvate (পাইরুভেট)
  3. Malonate (ম্যালোনেট)
  4. Arsenite (আর্সেনাইট)
ব্যাখ্যা

Malonate is a structural analog of succinate and competitively inhibits succinate dehydrogenase, blocking the conversion of succinate to fumarate in the TCA cycle.

( ম্যালোনেট সাকসিনেটের সাথে কাঠামোগতভাবে অনুরূপ, যা সাকসিনেট ডিহাইড্রোজিনেজকে প্রতিযোগিতামূলকভাবে ইনহিবিট করে এবং TCA চক্রে সাকসিনেটকে ফিউমারেটে রূপান্তর বন্ধ করে।)

৪২.
Which of the following enzymes is activated by ADP in the TCA cycle? (TCA চক্রে ADP দ্বারা কোন এনজাইম সক্রিয় হয়?)
  1. Citrate synthase (সাইট্রেট সিন্থেজ)
  2. Isocitrate dehydrogenase (আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ)
  3. α-Ketoglutarate dehydrogenase (আলফা-কেটাগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ)
  4. Malate dehydrogenase (ম্যালেট ডিহাইড্রোজিনেজ)
ব্যাখ্যা

Isocitrate dehydrogenase is a key regulatory enzyme of the TCA cycle. Its activity increases when ADP levels are high, signaling low cellular energy, which accelerates the TCA cycle to produce more ATP.

( আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ TCA চক্রের একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক এনজাইম। ADP-এর পরিমাণ বেশি হলে এটি সক্রিয় হয়, যা কম শক্তি সংকেত দেয় এবং TCA চক্রকে দ্রুত ATP উৎপাদনের জন্য উত্সাহিত করে।)

৪৩.
How does the body obtain glucose for blood circulation? (দেহ রক্তে গ্লুকোজ কিভাবে সরবরাহ করে?)
  1. From both dietary carbohydrates and glycogen breakdown (খাদ্য ও গ্লাইকোজেন উভয় ভাঙন থেকে)
  2. Only from breakdown of glycogen (শুধু গ্লাইকোজেন ভাঙনের মাধ্যমে)
  3. From protein breakdown only (শুধু প্রোটিন ভাঙনের মাধ্যমে)
  4. Only from dietary carbohydrates (শুধু খাদ্য থেকে)
ব্যাখ্যা

- Glucose in blood comes from digestion of carbohydrates in food and also from glycogen stored in the liver and muscles. This ensures a steady supply of glucose to maintain energy and homeostasis.

-( রক্তে গ্লুকোজ আসে খাদ্য থেকে কার্বোহাইড্রেটের পরিপাক ও লিভার ও পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন ভাঙনের মাধ্যমে। এটি দেহে স্থিতিশীল গ্লুকোজ সরবরাহ ও হোমিওস্ট্যাসিস বজায় রাখতে সাহায্য করে।)

৪৪.
What is produced in red blood cells and muscles during anaerobic glycolysis under low oxygen conditions? (অক্সিজেন কম থাকা অবস্থায় লোহিত রক্তকণিকা ও পেশীতে অবায়বীয় গ্লাইকোলাইসিসে কী উৎপন্ন হয়?)
  1. Pyruvic acid
  2. Lactic acid
  3. Acetyl-CoA
  4. ATP only
ব্যাখ্যা

Under anaerobic conditions in red blood cells and muscle, glycolysis converts glucose to lactic acid. This allows ATP production to continue even when oxygen is limited, but leads to lactate accumulation.

(অক্সিজেন কম থাকলে লোহিত রক্তকণিকা ও পেশীতে গ্লুকোজ ল্যাকটিক এসিডে রূপান্তরিত হয়। এটি ATP উৎপাদন অব্যাহত রাখে, তবে ল্যাকটেট জমা হয়।)

৪৫.
Which of the following is a potent inhibitor of the TCA cycle that acts after conversion into fluorocitrate? (নিচের কোনটি TCA চক্রের শক্তিশালী ইনহিবিটার, যা ফ্লুরোসাইট্রেটে রূপান্তরের পর কাজ করে?)
  1. Cyanide (সায়ানাইড)
  2. Arsenite (আর্সেনাইট)
  3. Malonate (ম্যালোনেট)
  4. Fluoroacetate (ফ্লুরোএ্যাসিটেট)
ব্যাখ্যা

Fluoroacetate is non-toxic initially, but once inside the cell it is converted into fluorocitrate, which inhibits aconitase, a key TCA cycle enzyme, thereby blocking energy production and potentially killing the cell.

( ফ্লুরোএ্যাসিটেট প্রাথমিকভাবে বিষহীন, কিন্তু কোষের মধ্যে প্রবেশের পর এটি ফ্লুরোসাইট্রেটে রূপান্তরিত হয়, যা TCA চক্রের গুরুত্বপূর্ণ এনজাইম অ্যাকোনিটেজকে ইনহিবিট করে, ফলে শক্তি উৎপাদন বন্ধ হয়ে কোষ মারা যেতে পারে।)

৪৬.
What happens to the TCA cycle when ATP and NADH levels are high? (ATP এবং NADH-এর পরিমাণ বেশি হলে TCA চক্রে কী হয়?)
  1. The cycle slows down (চক্র ধীর হয়ে যায়)
  2. The cycle produces more NADH only (শুধুমাত্র NADH উৎপন্ন হয়)
  3. The cycle is unaffected (চক্রে কোনো প্রভাব নেই)
  4. The cycle accelerates (চক্র দ্রুত চলে)
ব্যাখ্যা

High levels of ATP and NADH indicate sufficient cellular energy. This inhibits key TCA enzymes (citrate synthase, isocitrate dehydrogenase, α-ketoglutarate dehydrogenase), slowing down the cycle and preventing excess ATP production.
( ATP এবং NADH-এর উচ্চ মাত্রা কোষে পর্যাপ্ত শক্তি নির্দেশ করে। এটি TCA চক্রের প্রধান এনজাইমগুলোকে (সাইট্রেট সিন্থেজ, আইসোসাইট্রেট ডিহাইড্রোজিনেজ, আলফা-কেটাগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ) অব্যবহারযোগ্য করে, ফলে চক্র ধীর হয়ে যায় এবং অতিরিক্ত ATP উৎপাদন রোধ হয়।)

৪৭.
Which of the following is NOT an inhibitor of the TCA cycle? (নিচের কোনটি TCA চক্রের ইনহিবিটার নয়?)
  1. Fluoroacetate (ফ্লুরোএ্যাসিটেট)
  2. Arsenite (আর্সেনাইট)
  3. Malonate (ম্যালোনেট)
  4. Vitamin B1 (থায়ামিন)
ব্যাখ্যা

Fluoroacetate, Arsenite, and Malonate are known inhibitors of the TCA cycle acting on aconitase, pyruvate dehydrogenase, and succinate dehydrogenase, respectively. Vitamin B1 (Thiamine) is actually a cofactor required for TCA cycle enzymes and is not an inhibitor.
( ফ্লুরোএ্যাসিটেট, আর্সেনাইট এবং ম্যালোনেট TCA চক্রের ইনহিবিটার হিসেবে কাজ করে (অ্যাকোনিটেজ, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, এবং সাকসিনেট ডিহাইড্রোজিনেজে)। থায়ামিন (ভিটামিন B1) আসলে TCA চক্রের এনজাইমের জন্য কোফ্যাক্টর এবং এটি কোনো ইনহিবিটার নয়।)

৪৮.
What ensures metabolic balance (homeostasis) in the body? (শরীরে বিপাকীয় সমন্বয় বা হোমিওস্ট্যাসিস কী দ্বারা বজায় থাকে?)
  1. Independent pathways of each nutrient (প্রতিটি পুষ্টির স্বতন্ত্র পথ)
  2. Only vitamin and mineral intake (শুধুমাত্র ভিটামিন ও খনিজ গ্রহণ
  3. Only protein metabolism (শুধুমাত্র প্রোটিন বিপাক)
  4. Conversion of excess carbohydrate into fat and use of fat when carbohydrate is deficient (অতিরিক্ত শর্করা চর্বিতে রূপান্তরিত হওয়া এবং শর্করা না থাকলে চর্বি ব্যবহার হওয়া)
ব্যাখ্যা

Metabolic balance (homeostasis) is achieved by the interconnection of carbohydrate, fat, and protein metabolism. For example, excess carbohydrates are stored as fat, and when carbohydrates are lacking, fatty acids are oxidized for energy. This integration ensures a steady energy supply.
( বিপাকীয় সমন্বয় (হোমিওস্ট্যাসিস) বজায় থাকে কার্বোহাইড্রেট, ফ্যাট ও প্রোটিনের আন্তঃসম্পর্কের মাধ্যমে। যেমন—অতিরিক্ত শর্করা চর্বি হিসেবে জমা হয়, আবার শর্করার অভাবে ফ্যাটি এসিড জারিত হয়ে শক্তি দেয়। এভাবেই দেহে নিরবচ্ছিন্ন শক্তির যোগান নিশ্চিত হয়।)

৪৯.
How many times does the TCA cycle complete per glucose molecule? (একটি গ্লুকোজ অণুর জন্য TCA চক্র কতবার সম্পন্ন হয়?)
  1. 1 times
  2. 2 times
  3. 3 times
  4. 4 times 
ব্যাখ্যা

Each glucose molecule produces 2 molecules of pyruvate via glycolysis. Each pyruvate forms 1 acetyl-CoA, so the TCA cycle runs twice per glucose.

( প্রতিটি গ্লুকোজ অণু গ্লাইকোলাইসিসের মাধ্যমে ২টি পাইরুভেট উৎপন্ন করে। প্রতিটি পাইরুভেট ১টি acetyl-CoA তৈরি করে, তাই TCA চক্র প্রতি গ্লুকোজে ২ বার সম্পন্ন হয়।)

৫০.
What is the link between glycolysis and the TCA cycle? (গ্লাইকোলাইসিস এবং TCA চক্রের সংযোগ কী?)
  1. Pyruvate from glycolysis is converted to Acetyl-CoA for TCA (গ্লাইকোলাইসিসের পাইরুভেট Acetyl-CoA-তে রূপান্তরিত হয়ে TCA চক্রে প্রবেশ করে)
  2. Glucose directly enters TCA cycle (গ্লুকোজ সরাসরি TCA চক্রে প্রবেশ করে)
  3. Lactate enters TCA cycle (ল্যাকটেট TCA চক্রে প্রবেশ করে)
  4. Glycolysis and TCA cycle are independent (গ্লাইকোলাইসিস এবং TCA চক্র স্বাধীন)
ব্যাখ্যা

Pyruvate, the end product of glycolysis, is transported into mitochondria and converted to Acetyl-CoA by pyruvate dehydrogenase, linking glycolysis to the TCA cycle.

( গ্লাইকোলাইসিসের চূড়ান্ত উৎপাদন পাইরুভেট মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং পাইরুভেট ডিহাইড্রোজিনেজের মাধ্যমে Acetyl-CoA-তে রূপান্তরিত হয়, যা গ্লাইকোলাইসিসকে TCA চক্রের সঙ্গে সংযুক্ত করে।)