পরীক্ষা আর্কাইভ

NTRCA ফুল মডেল টেস্ট

পরীক্ষাNTRCA ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৩
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ১০, ২০ ও ৩০ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA ফুল মডেল টেস্ট

NTRCA ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৬৩ প্রশ্ন

.
Identify the Reciprocal Pronoun.
  1. One another
  2. One
  3. Another
  4. Neither
ব্যাখ্যা
•  Reciprocal Pronoun:
- যে সকল Pronoun সাধারণত পারস্পারিক সম্পর্ক নির্দেশ করে তাকে Reciprocal Pronoun বলে।
- Reciprocal Pronoun গুলো হচ্ছে: Each other, One another.
- Each other: দুইজনের মধ্যে বুঝাতে each other ব্যবহার করা হয়।
- One another: দুইজনের অধিক হলে One another ব্যবহার করা হয়।

Pronoun: Pronoun হলো noun এর পরিবর্তে ব্যবহৃত word. এ কারণে Pronoun কে Substituting word বলে। 
- Example: He, She, We, They, I, etc.

Pronoun ৮ প্রকার। যথা:
01. Personal Pronoun: I, me, my, mine, we, us, our, ours, you, thee, your, yours, he, him, his, she, her, hers. it, its, they, them, their, theirs. 
02. Reflexive Pronoun: myself, ourselves, yourself, yourselves, himself, herself, themselves, etc.
03. Demonstrative Pronoun: this, these, that, those, so, such, the same, etc.
04. Indefinite Pronoun: one, any, some, many, all, few, several, no one, everyone, none, someone, nobody, anybody, somebody, another, nothing, etc.
05. Interrogative Pronoun: what, which, who, whom, whose, etc.
06. Relative Pronoun: what, which, who, whom, whose, that, as, but, whoever, whoso, whomever, whatever, etc. 
07. Distributive Pronoun: each, either, neither, etc.
08. Reciprocal Pronoun: Each another, One another.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
.
The teacher demanded __ (submit) the assignments by Friday.
  1. submit
  2. submitting
  3. submitted
  4. to submit
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Correct Answer: The teacher demanded to submit the assignments by Friday.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Identify the verb phrase:
  1. Under the tree
  2. Look down upon
  3. As though
  4. At the top of
ব্যাখ্যা
• The Verb Phrase is - Look down upon.

Verb Phrase 
- যে phrase verb এর কাজ করে তাকে Verb Phrase বলে।
- Example: Do not look down upon the poor.
- বাক্যটিতে Look down upon অর্থ হলো ঘৃণা করা বা Hate.
- তাহলে দেখা যাচ্ছে যে, Look down upon এই তিনটি word একত্রে মিলে একটি মাত্র verb Hate এর কাজ করছে।
- তাই এটি হলো Verb Phrase.

অন্যদিকে,
- ক) Under the tree (preposition + noun phrase) বাক্যে বসলে Adverb এর মত কাজ করবে, তখন এটি Adverbial phrase হবে।
- গ) As though হচ্ছে Conjunctional Phrase.
- ঘ) At the top of হচ্ছে Prepositional Phrase.

Source: A Passage to The English Language by S. M. Zakir Hussain.
.
This is too serious __ matter for him to overlook.
  1. a
  2. an
  3. the
  4. no articles
ব্যাখ্যা

• Adjective এর পূর্বে so, too ইত্যাদি থাকলে ইহাদের পরে a/an বসে।

- too + adjective + a/an + singular countable noun
- এটি ইংরেজিতে একটি সঠিক এবং গৃহীত কাঠামো, যেখানে "too" কোনো বিশেষণ (adjective) কে modify করে এবং তারপরে "a/an" + singular countable noun থাকে।

Correct Sentence: This is too serious a matter for him to overlook.
- বাংলা অর্থ: "এটি তার উপেক্ষা করার জন্য অত্যন্ত গুরুতর একটি বিষয়।"
এখানে"too serious a matter" বলতে বোঝানো হচ্ছে যে বিষয়টি এতটাই গুরুতর যে সে এটি উপেক্ষা করতে পারবে না বা করা উচিত নয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
I decided to take a different route. Here, the underlined phrase is -
  1. Adjective Phrase
  2. Noun Phrase
  3. Adverbial Phrase
  4. Adjective Clause
ব্যাখ্যা
• Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি Noun বা Pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• প্রদত্ত Sentence টিতে 'to take a different route' phrase টি Verb (decided) এর Object হিসেবে বসেছে।
- আর Infinitive marker যদি কোন Sentence এর Subject বা Object হিসেবে ব্যবহার করা হয় তখন তা Noun Phrase.

Correct answer: I decided to take a different route. Here, the underlined phrase is - Noun Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
What is the verb of the word 'Moisture'?
  1. Moistured
  2. Moisten
  3. Moist
  4. Moistly
ব্যাখ্যা
• The verb of the word 'Moisture' is - Moisten.

• Moisten (Verb)
- English meaning: To become or make something slightly wet.
- Bangla meaning: আর্দ্র করা বা হওয়া; ভেজা বা ভেজানো।

অন্যদিকে,
Moisture (Noun) - আর্দ্রতা, জলীয়তা, জলকণা:
Moisten (Verb) - আর্দ্র করা বা হওয়া, ভেজা বা ভেজানো;
Moist (Adjective) - ঈর্ষৎ আর্দ্র; ভেজ-ভেজা,
Moistly (Adverb) - আর্দ্রভাবে বা স্যাঁতসেঁতে ভাবে।

• Moistured বলতে কোন শব্দ নেই।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
Work hard or you will not prosper in life. (make it simple)
  1. Working hard, you will not prosper in life.
  2. Without working hard and you will not prosper in life.
  3. Without working hard, you will not prosper in life.
  4. You will not prosper in life and you will work hard.
ব্যাখ্যা
Or যুক্ত Compound sentence কে Simple sentence- এ রূপান্তরের নিয়ম:
- প্রথমে Without বসে।
- প্রথম বাক্যের মূল verb এর সাথে ing যোগ করতে হবে।
- Verb এর পরের অংশ বসে।
- or এর পরিবর্তে Comma (,) বসে।
- ২য় senetnce টি বসে।

Compound Sentence: Work hard or you will not prosper in life.
Simple Sentence: Without working hard, you will not prosper in life.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Dhaka is one of the busiest cities in Bangladesh. (make it comparative)
  1. Dhaka is busier than the most other cities in Bangladesh.
  2. Dhaka is busier than most other cities in Bangladesh.
  3. Dhaka is busier most other cities in Bangladesh.
  4. Most other cities in Bangladesh are busier than Dhaka.
ব্যাখ্যা
One of the যুক্ত Superlative Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর sub এবং verb বসে।
- One of the উঠে যায়।
- Superlative Degree এর Comparative form বসে।
- than most other বসে।
- প্রদত্ত sentence এর বাকী অংশ বসে। 

Superlative Degree: Dhaka is one of the busiest cities in Bangladesh.
Comparative Degree: Dhaka is busier than most other cities in Bangladesh.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
.
One should follow the rules. (make it passive)
  1. The rules should followed by one.
  2. The rules should be followed.
  3. The rules should be following.
  4. The rules are be followed.
ব্যাখ্যা
One + should যুক্ত Sentence কে Passive করার নিয়ম-
- Active Voice এর Object টি Passive Voice এ Subject হিসেবে বসে।
- should be বসে।
- Verb এর Past Participle বসে।

Active Voice
: One should follow the rules.
Passive Voice: The rules should be followed.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১০.
They will never hear her voice again. What parts of speech is "voice"?
  1. Noun
  2. Verb
  3. Preposition
  4. Adverb
ব্যাখ্যা
• The Correct answer is - Noun.

• Possessive এবং Adverb এর মধ্যে কোন শব্দ থাকলে সেটি সাধারণত Noun হিসেবে ব্যবহার করা হয়।
- Sentence টিতে "Voice" শব্দটি Noun. কারণ এর আগে Possessive (her) ও পরে Adverb (again) আছে।
- "Voice" মানে হলো "কণ্ঠস্বর" বা "শব্দ", যা একটি নির্দিষ্ট ব্যক্তি বা প্রাণীর আওয়াজ বোঝায়
- "Her voice" বলতে বোঝানো হয়েছে তার কণ্ঠস্বর বা শব্দ, যা একটি বস্তু বা ধারণা (Noun)।
- "Hear" হলো একটি ক্রিয়া (Verb), এবং Verb এর পরে Noun থাকলে সেটি সাধারণত Object হিসেবে বসে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
What is the Synonym of 'Equivocal' is -
  1. Obvious
  2. Hostile
  3. Enigmatic
  4. Humility
ব্যাখ্যা
• Equivocal (Adjective).
- English meaning: Not having one clear or definite meaning or intention; able to be understood in more than one way.
- Bangla meaning: দ্ব্যর্থবোধক; সন্দেহজনক।

Synonym: Mysterious, Cryptic, Ambiguous.
Antonym: Understandable, Intelligible, Obvious.

অন্যদিকে,
Obvious - স্পষ্টত প্রতীয়মান, পরিষ্কার; সোজা;
Hostile - শত্রুপক্ষীয়, বৈরী;
Enigmatic - ধাঁধা, কোনো বস্তু বা ব্যক্তি যা রহস্যময় এবং যার অর্থ সহজে বোঝা যায় না;
Humility - বিনয়; বিনম্রতা; দীনতা; হীনাবস্থা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১২.
What is the antonym of 'Exotic'?
  1. Native
  2. Alien
  3. Congenial
  4. Inborn
ব্যাখ্যা
• Exotic (Noun, Adjective).
- English meaning: From or in another country, especially a tropical one; seeming exciting and unusual because it seems to be connected with other countries.
- Bangla meaning: বিদেশি, বহিরাগত।

Synonym: Indigenous, Aboriginal, Local.
Antonym: Foreign, Nonnative, Exotic, Alien.


অন্যদিকে,
Native - কোনো স্থান বা দেশে জাত এবং জন্মসূত্রে সেখানকার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি;
Alien - বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন;
Congenial - সদৃশ; সমপ্রকৃতি সম্পন্ন; সমমনোভাবাপন্ন;
Inborn - সহজ; সহজাত; স্বভাবজ; অন্তর্জাত।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৩.
If he had driven carefully, he ______ an accident.
  1. wouldn’t have
  2. wouldn’t had
  3. have had
  4. wouldn’t have had
ব্যাখ্যা
• Third Conditional Sentence এর নিয়ম অনুসারে -
- ১ম clause টি If বা Had দিয়ে শুরু হবে। 
- তারপর Subject বসে।
- Past Perfect Tense হয়।
- ২য় clause এ Subject এরপর would have/ could have/ might have বসে।
- Verb এর Past Perticiple Form হয়।

Correct Sentence: If he had driven carefully, he wouldn’t have had an accident.

Source: CLIFFS TOEFL
১৪.
While she was cooking, I set the table. Here, the underlined clause is -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Prepositional Clause
  4. Adverbial Clause
ব্যাখ্যা
Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়। যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি দিয়ে শুরু করে কমা পর্যন্ত বা এগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত Adverbial Clause এবং বাকী অংশ Principle Clause.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

Correct Answer: While she was cooking, I set the table. Here, the underlined clause is - Adverbial Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
What is the meaning of the proverb 'Cast pearls before swine'?
  1. এক মুখে দুই কথা
  2. উলুবনে মুক্তা ছড়ানো
  3. খাজনার চেয়ে বাজনা বেশি
  4. মৌনতা সম্মতির লক্ষণ
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে "Cast pearls before swine" প্রবাদটির অর্থ হচ্ছে - উলুবনে মুক্তা ছড়ানো

Cast pearls before swine
- To give or offer something valuable to someone who does not understand its value.

অন্যদিকে,
• এক মুখে দুই কথা।
- To blow hot and cold in the same breath.

• খাজনার চেয়ে বাজনা বেশি।
- The game is not worth the candle.

• মৌনতা সম্মতির লক্ষণ। 
- Silence implies consent.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The workers demanded to increase their salaries. (make it passive)
  1. The workers demand their salaries should be increased.
  2. The workers are demanded that their salaries should be increased.
  3. The workers demanded that their salaries are being increased.
  4. The workers demanded that their salaries should be increased.
ব্যাখ্যা
• Agree/ be anxious/ arrange/ determine/ be determined/ decide/ demand + infinitive object যুক্ত sentence কে Active Voice কে Passive Voice করার নিয়ম: 
- প্রদত্ত Active Voice এর Subject ও Verb বসবে।
- that বসে।
- Infinitive এর পরের Object বসবে।
- should be বসে।
- Infinitive এর পরের verb এর Past Participle বসে।

Active Voice: The workers demanded to increase their salaries.
Passive Voice: The workers demanded that their salaries should be increased.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৭.
Hardly had the movie started ___ the power ___ out.
  1. than, went
  2. then, go
  3. when, went
  4. when, go
ব্যাখ্যা
No sooner had, Hardly had, Scarcely had এবং As soon as সবগুলোই 'করতে না করতেই/ হতে না হতেই' অর্থে ব্যবহার করা হয়।

• নিয়মনুযায়ী, 
- No sooner had থাকলে পরের অংশে than (not then) ব্যবহার করা হয়।
Hardly had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
Scarcely had থাকলে পরের অংশে when (not than) ব্যবহার করা হয়;
As soon as থাকলে পরের অংশে শুধু কমা (,) ব্যবহার করা হয়। 
- No sooner had এরপর 1st clause এর Subject বসে।
- Verb এর Past Participle বসে।
- when বসে।
- 2nd clause এর Subject বসে।
- Verb এর Past Form করতে হবে।


Complete Sentence: Hardly had the movie started when the power went out.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?
  1. 96 বর্গ একক
  2. 120 বর্গ একক
  3. 24 বর্গ একক
  4. 48 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুইটির প্রত্যেকটি 10 একক এবং ভূমি 12 একক হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে:
সমান বাহু, a = 10 একক
ভূমি, b = 12 একক

আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (b/4)√(4a2 - b2)
= (12/4) √{4 × (10)2 - (12)2}
= 3 √(400 - 144)
= 3 √256
= 3 × 16
= 48 বর্গ একক ।
১৯.
একটি স্কুলের ৫০ জন ছাত্রের মধ্যে ১৮ জন প্রথম আলো পত্রিকা পড়ে কিন্তু ভোরের কাগজ পড়ে না এবং ৩৪ জন প্রথম আলো পড়ে। কতজন ভোরের কাগজ পড়ে কিন্তু প্রথম আলো পড়ে না?
  1. ১৬ জন 
  2. ১৮ জন 
  3. ২০ জন 
  4. ২৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের ৫০ জন ছাত্রের মধ্যে ১৮ জন প্রথম আলো পত্রিকা পড়ে কিন্তু ভোরের কাগজ পড়ে না এবং ৩৪ জন প্রথম আলো পড়ে। কতজন ভোরের কাগজ পড়ে কিন্তু প্রথম আলো পড়ে না? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র = ৫০ জন
প্রথম আলো পত্রিকা পড়ে কিন্তু ভোরের কাগজ পড়ে না = ১৮ জন
প্রথম আলো পত্রিকা পড়ে = ৩৪ জন 

ধরি,
শুধুমাত্র ভোরের কাগজ পত্রিকা পড়ে এমন ছাত্রের সংখ্যা = x

প্রশ্নানুসারে,
১৮ + x + (৩৪ - ১৮) = ৫০
=> ১৮ + x + ১৬ = ৫০
=> x + ৩৪ = ৫০
=> x = ৫০ - ৩৪
=> x = ১৬

সুতরাং, ১৬ জন ছাত্র ভোরের কাগজ পড়ে কিন্তু প্রথম আলো পড়ে না।
২০.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ১ : ২ : ৩। বৃহত্তম কোণটি কত?

সমাধান:
ধরি, কোণ তিনটি x, 2x এবং 3x।
আমরা জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি ১৮০°।
∴ x + 2x + 3x = ১৮০°
বা, ৬x = ১৮০°
∴ x = ৩০°

∴ বৃহত্তম কোণটি = 3x
= ৩ × ৩০°
= ৯০° । 
২১.
একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৮ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১২ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 
  1. ৮ কিমি/ঘণ্টা
  2. ১০ কিমি/ঘণ্টা
  3. ১২ কিমি/ঘণ্টা
  4. ১৬ কিমি/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নৌকা একটি নির্দিষ্ট দূরত্ব স্রোতের দিকে যেতে ৮ ঘণ্টা এবং একই দূরত্ব স্রোতের বিপরীতে যেতে ১২ ঘণ্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ ২ কিমি/ঘণ্টা হয়, তবে স্থির পানিতে নৌকার গতিবেগ কত? 

সমাধান: 
ধরি, 
স্থির পানিতে নৌকার গতিবেগ = 'a' কিমি/ঘণ্টা।
স্রোতের দিকে গতি = a + ২ কিমি/ঘণ্টা
স্রোতের বিপরীতে গতি = a - ২ কিমি/ঘণ্টা

∴ দূরত্ব = গতি × সময়
৮(a + ২) = ১২(a - ২)
বা, ৮a + ১৬ = ১২a - ২৪
বা, ৪a = ৪০
∴ a = ১০ কিমি/ঘণ্টা

∴ স্থির পানিতে নৌকার গতিবেগ = ১০ কিমি/ঘণ্টা।
২২.
একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, সেটি ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ২/৩
  3. ৫/৬
  4. ১/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছক্কা একবার নিক্ষেপ করলে, সেটি ২ দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? 

সমাধান: 
ছক্কায় মোট সংখ্যা থাকে ৬টি: ১, ২, ৩, ৪, ৫, ৬
∴ ২ দ্বারা বিভাজ্য সংখ্যা: ২, ৪, ৬ = ৩ 
∴ সম্ভাবনা = ৩/৬
= ১/২ ।
২৩.
কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের সমষ্টির পরিমাণ কত ডিগ্রী? 
  1. 150°
  2. 180°
  3. 270°
  4. 360°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ তিনটি কোণের সমষ্টির পরিমাণ কত ডিগ্রী? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। 
∴ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180° 
অর্থাৎ, ∠a + ∠b + ∠c = 180° 

Δ ABC এ 
∠x = ∠a + ∠b 
∠y = ∠b + ∠c 
∠z = ∠a + ∠c 

∴ ∠x + ∠y + ∠z = ∠a + ∠b + ∠b + ∠c + ∠a + ∠c 
= 2(∠a + ∠b + ∠c) 
= 2 × 108° 
= 360° ।
২৪.
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 2a
  2. √2 a
  3. a2
  4. 2a2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে, ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
একটি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য a সে. মি. হলে - 
ঐ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √{(a)2 + (a)2
= √(2a2
= √2 a 

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2 a । 
২৫.
9x2 - (2x - 3y)2 = কত?
  1. (5x + 3y)(x - 3y)
  2. (5x + 3y)(x + 3y)
  3. (5x - 3y)(x + 3y)
  4. (5x - 3y)(x - 3y)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - (2x - 3y)2 = কত? 

সমাধান: 
9x2 - (2x - 3y)2 
= (3x)2 - (2x - 3y)2 
= {3x + (2x - 3y)} {3x - (2x - 3y)} 
= (3x + 2x - 3y) (3x - 2x + 3y) 
= (5x - 3y)(x + 3y)
২৬.
দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ৫৯
  2. ৬৯
  3. ৭৯
  4. ৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৯৩ × ১১ 
বা, ৭৭ × অপর সংখ্যা = ৬৯৩ × ১১
বা, অপর সংখ্যা = (৬৯৩ × ১১)/৭৭ 
∴  অপর সংখ্যা = ৯৯ । 
২৭.
x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে, 72.33x - 5 = 23 হবে? 

সমাধান: 
72.33x - 5 = 23
বা, 23.32.33x - 5 = 23 
বা, 32.33x - 5 = 23/23 
বা, 32 + 3x - 5 = 1 
বা, 33x - 3 = 30 
বা, 3x - 3 = 0 
বা, 3x = 3 
বা, x = 3/3 
∴ x = 1
২৮.
20, 23, 26, 29,............ধারাটির 31তম পদ কত? 
  1. 105
  2. 110
  3. 112
  4. 115
ব্যাখ্যা
প্রশ্ন: 20, 23, 26, 29,............ধারাটির 31তম পদ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ধারাটি 20, 23, 26, 29,........... 
এখানে, 
ধারাটির প্রথম পদ, a = 20 
সাধারণ অন্তর, d = (দ্বিতীয় পদ - প্রথম পদ) 
= (23 - 20) 
= 3 
এবং পদসংখ্যা, n = 31 

∴ ধারাটির ৩১ তম পদ = a + (n - 1) d 
= 20 + (31 - 1) × 3 
= 20 + (30 × 3) 
= 20 + 90 
= 110
২৯.
কোনটি দ্বিগু সমাস?
  1. দুআনি
  2. পঞ্চর্ষি
  3. সপ্তাহ
  4. সবগুলোই
ব্যাখ্যা
দ্বিগু সমাস:
- যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বোঝায় এবং পরপদের অর্থই প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি বিশেষ্য পদ হয়।

যেমন:
- সপ্ত অহের সমাহার = সপ্তাহ,
- পঞ্চ ঋষির সমাহার = পঞ্চর্ষি,
- দু আনার সমাহার = দুআনি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩০.
"নেত্র" শব্দের সমার্থক শব্দ -
  1. লোচন
  2. নিলয়
  3. নিবাস
  4. আগার
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র, লোচন

অন্যদিকে,
'ঘর' শব্দের সমার্থক শব্দ:
- নিলয়, আলয়, ভবন, নিবাস, নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩১.
‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ -
  1. বক্ষ্যমাণ
  2. বাগ্মী
  3. বচসা
  4. বুভুক্ষা
ব্যাখ্যা
• ‘বচনে কুশল’ এর এক কথায় প্রকাশ - বাগ্মী

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা,
- 'বাক্যের দ্বারা কৃতকলহ' এর এক কথায় প্রকাশ - বচসা।
- ‘বলা হতে যাচ্ছে বা হবে’ এক কথায় প্রকাশ - বক্ষ্যমাণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩২.
'ইনী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মেথরানী
  2. ঠাকুরানী
  3. চাকরানী
  4. গুণিনী
ব্যাখ্যা
'ইনী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ:
যেমন:
বাঘ-বাঘিনী, 
বিদেশি-বিদেশিনী, 
গুণী-গুণিনী, 
ধনী-ধনিনী, 
সুকেশ-সুকেশিনী।

অন্যদিকে,
'আনী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ:

যেমন: 
ঠাকুর - ঠাকুরানী,
নাপিত - নাপিতানী,
মেথর - মেথরানী,
চাকর - চাকরানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৩.
'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ -
  1. নষ্ট করা
  2. সস্তা দর
  3. লজ্জা
  4. চক্ষুশূল
ব্যাখ্যা
• 'চোখের বালি' বাগ্‌ধারার অর্থ - চক্ষুশূল

অন্যদিকে,
- 'চোখের পর্দা' বাগ্‌ধারার অর্থ - লজ্জা।
- 'ছকড়া নকড়া' বাগ্‌ধারার অর্থ - সস্তা দর।
- 'ছিনিমিনি' বাগ্‌ধারার অর্থ - নষ্ট করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৪.
"অনাদায়" শব্দটি কোন উপসর্গযোগে গঠিত?
  1. আরবি
  2. ফারসি
  3. বাংলা
  4. সংস্কৃত
ব্যাখ্যা
• "অনাদায়" শব্দটি 'বাংলা' উপসর্গযোগে গঠিত।

'অনা' উপসর্গ দিয়ে গঠিত শব্দ:
অনাবৃষ্টি, অনাদর, অনাদায়, অনাসৃষ্টি, অনাচার, অনামুখো, অনাদর, অনাদায়

বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যেমন:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৩৫.
কোনটি তারিখ পূরণবাচক শব্দ?
  1. তৃতীয়
  2. দেড়
  3. চৌঠা
  4. আধ
ব্যাখ্যা
পূরণবাচক শব্দ ৩ প্রকার।

যথা:
সাধারণ পূরণবাচক - প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ... নবম ইত্যাদি।
তারিখ পূরণবাচক - পহেলা, দোসরা, তেসরা, চৌঠা ইত্যাদি।
ভগ্নাংশ পূরণবাচক - আধ, সাড়ে, পোয়া, দেড়, আড়াই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩৬.
কোনটি সাধুরীতির শব্দ?
  1. দন্ত
  2. মাছ
  3. চাঁদ
  4. কান
ব্যাখ্যা
কিছু বিশেষ্যপদের রূপের পার্থক্য:

সাধু-চলিত:

→ অগ্নি - আগুন,
→ কর্ণ - কান,
→ চন্দ্র - চাঁদ,
→ দন্ত - দাঁত,
→ পক্ষী - পাখি,
→ ব্যাঘ্র - বাঘ,
→ মৎস্য - মাছ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৭.
"আমদানি" শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. সংস্কৃত
  3. তুর্কি
  4. ফারসি
ব্যাখ্যা
• "আমদানি" শব্দটি 'ফারসি' ভাষা থেকে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিদেশ থেকে বাণিজ্যিক পণ্য আনায়ন।
- বিক্রয় থেকে লদ্ধ আয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮.
কোন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ?
  1. চারি > চাইর
  2. রিকসা্‌ > রিস্‌কা
  3. মারি > মাইর
  4. কাঁদনা > কান্না
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয়:
- শব্দের শধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।

যেমন:
- পিশাচ ˃ পিচাশ,
- লাফ ˃ ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা ইত্যাদি।

অন্যদিকে,
সমীভবন:
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে। এ ব্যাপারকে বলা হয় সমীভবন।
যেমন:
- জন্ম > জম্ম,
- কাঁদনা > কান্না

অপিনিহিতি:
- পরে উচ্চারিত হওয়া ‘ই/উ’ আগে উচ্চারিত হওয়াকে অপিনিহিতি বলে।
যেমন:
- চারি > চাইর,
- মারি > মাইর

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৯.
একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে, কোন চিহ্ন বসে?
  1. কমা
  2. কোলন
  3. হাইফেন
  4. দাঁড়ি
ব্যাখ্যা
কমা (,)
- বাক্যে অল্প বিরতি বোঝাতে কমা বসে। নানা প্রয়োজনে বাক্যে কমাচিহ্ন ব্যবহৃত হয়।

১. বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য কমা বসে।
যেমন:
তুমি যাবে, না যাবে না?
সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।

২. একই পদের একাধিক শব্দ পাশাপাশি ব্যবহৃত হলে কমা বসে।
যেমন:
বিশেষ্য: পদ্মা, মেঘনা, যমুনা বাংলাদেশের প্রধান প্রধান নদী।
বিশেষণ: সুখ, দুঃখ, আশা, নিরাশা একই মালার ফুল।
সর্বনাম: তুমি, আমি ও রবিন বাজারে যাব।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৪০.
কোনটি অবস্থাবাচক বিশেষণ?
  1. কালো মেঘ
  2. দক্ষ কারিগর
  3. রোগা ছেলে
  4. ছাব্বিশে মার্চ
ব্যাখ্যা
• অবস্থাবাচক বিশেষণ - রোগা ছেলে। 

নাম বিশেষণ:

- যে বিশেষণ পদ কোনো বিশেষ্য বা সর্বনাম পদকে বিশেষিত করে, তাকে নাম বিশেষণ বলে।

নাম বিশেষণের প্রকারভেদ:
রূপবাচক: নীল আকাশ, কালো মেঘ;
গুণবাচক: দক্ষ কারিগর, ঠাণ্ডা হাওয়া।
অবস্থাবাচক: তাজা মাছ, রোগা ছেলে
সংখ্যাবাচক: হাজার লোক, দশ টাকা।
ক্রমবাচক: দশম শ্রেণি, প্রথমা কন্যা।
পরিমাণবাচক: পাঁচ শতাংশ ভূমি, দু কিলোমিটার রাস্তা।
প্রশ্নবাচক: কতদূর পথ?, কেমন অবস্থা।
নির্দিষ্টতাজ্ঞাপক: এই লোক, ছাব্বিশে মার্চ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪১.
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন -
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. লুই ভিভিয়ান ডিরোজিও
  3. মনোএল দ্যা আসসুম্পসাও
  4. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
ব্যাখ্যা
হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও:
- তিনি একজন ইউরেশীয় তরুণ কবি, যুক্তিবাদী, চিন্তাবিদ ও শিক্ষক।
- মাত্র সতেরো বছর বয়সে হিন্দু কলেজের (বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) শিক্ষক নিযুক্ত হন।
- ১৮২৮ সালে প্রতিষ্ঠিত তাঁর একটি সংগঠন 'অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন'।
- ডিরোজিওর অনুসারী মুক্তচিন্তক গোষ্ঠীকে বলা হয় 'ইয়ংবেঙ্গল'।
- 'ইয়ংবেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। তিনি 'ডেইলি দি ইস্ট ইন্ডিয়ান' পত্রিকার সম্পাদক ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪২.
"শব্দজোড়" ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. অর্থতত্ত্ব
  3. বাক্যতত্ত্ব
  4. রূপতত্ত্ব
ব্যাখ্যা
অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।

অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়,
- বাগ্‌ধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৪৩.
'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থটি রচনা করেন কে?
  1. জীবনানন্দ দাশ
  2. কাজী নজরুল ইসলাম
  3. জসীম উদ্‌দীন
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থ:
- জসীম উদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ - নক্সী কাঁথার মাঠ।
- 'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯) গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা।
- দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ।
- পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীমউদ্‌দীন তাকে অবলম্বন করেছেন।
- গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ।
- আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল।

জসীম উদ্‌দীন রচিত কাব্যগ্রন্থ:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী,
- রূপবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৪৪.
"সপ্তপুরুষ যেথায় মানুষ।" - বাক্যে 'সপ্তপুরুষ' কোন কারক?
  1. কর্তা
  2. করণ
  3. অধিকরণ
  4. অপাদান
ব্যাখ্যা
কর্তা কারক:
- ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তাকারক বলে। বাক্যের কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না।

যেমন: 
- চাঁদ বুঝি তা জানে।
- তোমাদ্বারা একাজ হবে না সাধন।
- বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে।
- সপ্তপুরুষ যেথায় মানুষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৫.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ -
  1. তিক্ত
  2. বিষাদ
  3. অমৃত
  4. কুটিল
ব্যাখ্যা
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ

অন্যদিকে,
- 'তিক্ত' এর বিপরীতার্থক শব্দ - মধুর।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
- 'অমৃত' এর বিপরীতার্থক শব্দ - গরল।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. মূল্যায়ণ
  2. বিথী
  3. মনীষী
  4. বিপনী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'মনীষী'
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- প্রতিভাসম্পন্ন,
- বিদ্বান।

অন্যদিকে,
বিপনী – বিপণি, 
বিথী – বীথি, 
মূল্যায়ণ – মূল্যায়ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৭.
কোনটি পুরাঘটিত অতীত কাল?
  1. আমরা তখন বই পড়ছিলাম।
  2. কাল সান্ধায় বৃষ্টি পড়ছিল।
  3. শিকারি পাখিটিকে গুলি করল।
  4. কাজটি কি তুমি করেছিলে?
ব্যাখ্যা
পুরাঘটিত অতীত কাল:
- যে ক্রিয়া অতীতের বহু পূর্বেই সংগঠিত হয়ে গিয়েছে এবং যার পরে আরও কিছু ঘটনা ঘটে গেছে, তার কালকে পুরাঘটিত অতীত কাল বলা হয়।

যেমন:
- সেবার তাকে সুস্থই দেখেছিলাম।
- কাজটি কি তুমি করেছিলে?

অন্যদিকে,
সাধারণ অতীত কাল:
- বর্তমান কালের পূর্বে যে ক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে, তার সংঘটন সাধারণ অতীত কাল।
যেমন:
- শিকারি পাখিটিকে গুলি করল।

ঘটমান অতীত কাল:
- অতীত কালে যে কাজ চলছিল এবং যে সময়ের কথা বলা হয়েছে, তখনও কাজটি সমাপ্ত হয়নি, ক্রিয়া সংঘটনের এরূপ ভাব বুঝালে ক্রিয়ার ঘটমান অতীত কাল হয়।
যেমন:
- কাল সান্ধায় বৃষ্টি পড়ছিল।
- আমরা তখন বই পড়ছিলাম।
- বাবা আমাদের পড়াশুনা দেখছিলেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৮.
গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইজারল্যান্ড
  4. ব্রাজিল
ব্যাখ্যা
গ্র্যান্ড ক্যানিয়ন: 
- গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon) হলো যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে কলোরাডো নদী দ্বারা গঠিত বিশাল এক গিরিখাত, যা এর অনন্য আকৃতি ও বর্ণ বৈচিত্র্যের জন্য বিখ্যাত।
- এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় যুক্তরাষ্ট্রের কলোরাডো মালভূমির অংশ।
- প্রায় ২৭৭ মাইল (৪৪৬ কিমি) দীর্ঘ এবং ১৬০ মিটার থেকে ২৯ কিমি পর্যন্ত প্রশস্ত।
- গ্র্যান্ড ক্যানিয়নের প্রথম অংশ মার্বেল ক্যানিয়ন নামে পরিচিত।
- এতে অনেক ছোট উপত্যকা ও মালভূমি অন্তর্ভুক্ত রয়েছে।
- ১৯৭৯ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।
- গ্র্যান্ড ক্যানিয়ন প্রাকৃতিক সৌন্দর্যের এক অতুলনীয় নিদর্শন, যা প্রতিবছর লক্ষাধিক পর্যটককে আকর্ষণ করে।

উৎস: Britannica.
৪৯.
নোট ও মুদ্রা প্রচলন কোন ধরনের ব্যাংকের কাজ?
  1. কেন্দ্রীয় ব্যাংক
  2. বাণিজ্যিক ব্যাংক
  3. বিশেষায়িত ব্যাংক
  4. শিল্প ব্যাংক
ব্যাখ্যা
নোট ও মুদ্রা প্রচলন: 
- কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ও মুদ্রা প্রচলন করে।
- এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে।
- অতীতে দেশে নোট প্রচলনের জন্য কেন্দ্রীয় ব্যাংককে আইন অনুযায়ী স্বর্ণ, রৌপ্য বা বৈদেশিক মুদ্রা জমা রাখতে হতো।
- বর্তমানে দেশে অর্থের যোগান ও তার মূল্য নিয়ন্ত্রণ অনেকাংশে কেন্দ্রীয় ব্যাংকের নীতির উপর নির্ভরশীল।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫০.
নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল, ক্ষারক না নিরপেক্ষ তা নির্দেশ করে কে?
  1. প্রভাবক
  2. ক্যাটালিস্ট
  3. নির্দেশক
  4. লবণ
ব্যাখ্যা
অম্ল, ক্ষারক ও নির্দেশক: 
- যে সমস্ত পদার্থ পানিতে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তারা হলো অম্ল বা এসিড।
- অম্ল নীল লিটমাসকে লাল করে। অম্ল টক স্বাদযুক্ত হয়।
- ধাতব অক্সাইড ও হাইড্রোক্সাইডসমূহ হলো ক্ষারক। ক্ষারক লাল লিটমাসকে নীল করে।
- ক্ষার হলো সেই সমস্ত ক্ষারক যারা পানিতে দ্রবীভূত হয়। ক্ষারকসমূহ কটু স্বাদের হয়।
- নির্দেশকসমূহ নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে কোনো একটি বস্তু অম্ল, ক্ষারক না নিরপেক্ষ তা নির্দেশ করে।
- লবণ হলো অম্ল ও ক্ষারকের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ পদার্থ।
- এসিডের সাথে ধাতব কার্বনেট বা বাইকার্বনেটের বিক্রিয়ায় লবণ, পানি ও কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়।
- এসিডের সাথে ধাতুর বিক্রিয়ায় লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি, বোর্ড বই। 
৫১.
বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণ দানকারী সংস্থা কোনটি?
  1. স্বনির্ভর বাংলাদেশ
  2. প্রশিকা
  3. আশা
  4. ব্র্যাক
ব্যাখ্যা
ব্র্যাক (বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটি):
- ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সর্ববৃহৎ বেসরকারি ক্ষুদ্রঋণ দানকারী সংস্থা হলো ব্র্যাক।
- দরিদ্র মানুষের ক্ষমতায়নের জন্য বিশেষত নারীর ক্ষমতায়নের জন্য সংস্থাটি কাজ করে থাকে।

স্বনির্ভর বাংলাদেশ:
- স্বনির্ভর বাংলাদেশের আত্মপ্রকাশ ১৯৭৫ সালে।
- শুরুতে কৃষি ও বন মন্ত্রণালয়ের সাথে একটি সংযুক্ত সেল হিসেবে কাজ করে।
- বেসরকারি সমাজ উন্নয়নমূলক সংস্থা হিসেবে তৃণমূল জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ শুরু করে ১৯৮৫ সালে।

প্রশিকা:
- ১৯৭৫ সালে ঢাকা ও কুমিল্লা জেলার কয়েকটি গ্রামে কাজ শুরু করে।
- প্রশিকা সমিতির সদস্যদের টেকসই অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় পরিবেশসম্মত কৃষি, সেচ, পশুসম্পদ বৃদ্ধি, মৌমাছি পালন, মৎস্য চাষ, সামাজিক বনায়ন, বসতবাড়িতে বাগান, বীজ উৎপাদন, ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি কার্যক্রম চালাচ্ছে।

আশা (এসোসিয়েশন্স ফর সোশ্যাল এডভান্সমেন্ট):
- আশা ১৯৯২ সাল হতে ক্ষুদ্রঋণ কর্মসূচি পরিচালনা করে আসছে।
- আশা বর্তমানে আত্মনির্ভর ক্ষুদ্রঋণদানকারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভকরেছে।

উৎস: অর্থনীতি, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৫২.
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা ও গ্রেট ব্রিটেনের মধ্যে যুদ্ধ সংঘটিত হয় কবে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৮০ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৯২ সালে
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যুদ্ধ (১৯৮২)
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ যুদ্ধ ১৯৮২ সালে আর্জেন্টিনা ও গ্রেট ব্রিটেনের মধ্যে সংঘটিত একটি স্বল্পস্থায়ী যুদ্ধ।
- দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের ফলে এই যুদ্ধের সূত্রপাত হয়।
- আর্জেন্টিনা ১৯শ শতকের শুরু থেকেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছিল।
- ১৮৩৩ সালে ব্রিটেন দ্বীপটি দখল করে আর্জেন্টাইন অধিবাসীদের বিতাড়িত করে এবং তারপর থেকে দ্বীপপুঞ্জে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখে।
- দীর্ঘ আলোচনার পর ব্যর্থ হয়ে ১৯৮২ সালের এপ্রিলে আর্জেন্টিনার সামরিক সরকার (জেনারেল লিওপোলদো গালতিয়েরির নেতৃত্বে) দ্বীপপুঞ্জে আক্রমণ চালায়।
 আর্জেন্টিনা দ্বীপপুঞ্জ দখল করলে ব্রিটেন পাল্টা সামরিক অভিযান চালায়।
- দুই মাসের মধ্যে ব্রিটিশ বাহিনী আর্জেন্টাইন সেনাদের পরাজিত করে এবং দ্বীপের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে।
- ব্রিটেন ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ ধরে রাখে এবং দ্বীপের প্রতিরক্ষা শক্তিশালী করে।
- আর্জেন্টিনার পরাজয় দেশটির সামরিক জান্তার পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
- দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ আজও আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে এক বিতর্কিত ইস্যু।

উৎস: Britannica.
৫৩.
সৌরজগতে কয়টি গ্রহ সূর্যকে ঘিরে আবর্তনশীল রয়েছে?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
প্রাকৃতিক গ্রহ ও উপগ্রহ: 
- যে গ্যালাক্সি বা ছায়াপথে আমরা বাস করি তার নাম আকাশ গঙ্গা (Milky Way)।
- এই ছায়াপথে রয়েছে আমাদের সূর্য ও এর পরিবার যাকে সৌরজগৎ বলা হয়।
- সৌরজগতে রয়েছে সূর্য ও একে ঘিরে আবর্তনশীল ৮টি গ্রহ।
- যেসব বৃহৎ বস্তু সূর্যের চারদিকে ঘুরে তাদের বলা হয় গ্রহ।
- সূর্যকে ঘিরে আবর্তনশীল আটটি গ্রহ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি, বোর্ড বই। 
৫৪.
দাস ক্যাপিটাল বইটি কে লিখেছেন?
  1. কার্ল মার্কস
  2. জোসেফ স্ট্যালিন
  3. ভিআই লেনিন
  4. মিখাইল গর্ভাচেভ
ব্যাখ্যা
কার্ল মার্কস: 
- কার্ল মার্কস (১৮১৮-১৮৮৩) ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ঐতিহাসিক ও অর্থনীতিবিদ।
- তিনি ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে ১৮৪৮ সালে "কমিউনিস্ট ম্যানিফেস্টো" প্রকাশ করেন, যা সমাজতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে সর্বাধিক প্রভাবশালী গ্রন্থ হিসেবে পরিচিত।
- "কমিউনিস্ট ম্যানিফেস্টো" (১৮৪৮): সমাজতন্ত্রের ভিত্তি স্থাপনকারী অন্যতম গুরুত্বপূর্ণ পুস্তিকা।
- "দাস ক্যাপিটাল": অর্থনীতি ও শ্রেণি সংগ্রামের বিশ্লেষণমূলক বই, যা পুঁজিবাদী শোষণের সমালোচনা করে।
- মার্কস ও এঙ্গেলসের রচনাগুলো "মার্কসবাদ" নামে পরিচিত একটি রাজনৈতিক ও অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি স্থাপন করেছে।
- তাঁর চিন্তাধারা সাম্যবাদী বিপ্লব ও সমাজতান্ত্রিক আন্দোলনের অনুপ্রেরণা জুগিয়েছে।
- মার্কসবাদ বিশ্বব্যাপী শ্রমিক আন্দোলন ও রাজনৈতিক বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
- রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশে কমিউনিস্ট শাসনব্যবস্থার বিকাশে তাঁর মতাদর্শ বড় ভূমিকা রাখে।
- কার্ল মার্কসের তত্ত্ব ও দর্শন আজও রাজনীতি, অর্থনীতি ও সমাজবিজ্ঞানে গভীরভাবে আলোচিত হয়।

উৎস: Britannica.
৫৫.
রুবল কোন দেশের মুদ্রার নাম?
  1. চীন
  2. ভিয়েতনাম
  3. রাশিয়া
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা
রুবল: 
- রুবল (রাশিয়ার মুদ্রা) এবং রুবেল (বেলারুশের মুদ্রা) হল এই দুটি দেশের সরকারি মুদ্রা।
- ১৩শ শতকে রুবল প্রথমবারের মতো রূপার ওজনের একক হিসেবে ব্যবহৃত হয়।
- ১৭০৪ সালে জার পিটার দ্য গ্রেট রূপার রুবলের নিয়মিত মুদ্রণ চালু করেন।
 ১৮৯৭ সালে স্বর্ণমান (Gold Standard) চালু করে রূপার পরিবর্তে স্বর্ণ রুবল প্রচলন করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বর্ণের মুদ্রা প্রচলন থেকে উঠে যায় এবং কাগজের নোট চালু হয়।
 রুশ বিপ্লব (১৯১৭) ও গৃহযুদ্ধের সময় মুদ্রাস্ফীতি রুবলকে প্রায় মূল্যহীন করে তোলে।
- ১৯২২-২৩ সালে মুদ্রা সংস্কার চালু হয় এবং চেরভোনেটস নামে নতুন মুদ্রা চালু করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর (১৯৪৭) চেরভোনেটস বাতিল করে পুনরায় রুবলকে মানদণ্ড করা হয়।
- রাশিয়ান রুবল ১০০ কপেকে বিভক্ত।
- রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক (Central Bank of the Russian Federation) একমাত্র সংস্থা যা রুবলের ব্যাংকনোট ও কয়েন ইস্যু করে।
- বর্তমান রুবল রাশিয়ার অর্থনীতি ও বৈশ্বিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Britannica.
৫৬.
কর্ণসুবর্ণ প্রাচীন বাংলার কোন জনপদের রাজধানী ছিল?
  1. গৌড়
  2. বঙ্গ
  3. সমতট
  4. রাঢ়
ব্যাখ্যা
গৌড়:
- ষষ্ঠ শতকে বাংলার উত্তর ও উত্তর-পশ্চিম অংশে গৌড় রাজ্য বলে একটি স্বাধীন রাজ্যের কথা জানা যায়।
- সপ্তম শতকে শশাঙ্ককে গৌড়রাজ বলা হতো।
- এ সময় গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ।
- বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ছিল এর অবস্থান।
- বাংলায় তুর্কি বিজয়ের কিছু আগে মালদহ জেলার লক্ষণাবতীকেও গৌড় বলা হতো।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৫৭.
নিম্ন-আয়ের দেশগুলোকে সহায়তা প্রদান করে বিশ্বব্যাংকের কোন প্রতিষ্ঠান?
  1. IDA
  2. IBRD
  3. IFC
  4. MIGA
ব্যাখ্যা
International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA):
- আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (IDA) বিশ্বব্যাংকের একটি প্রতিষ্ঠান, যা নিম্ন-আয়ের দেশগুলোকে সহায়তা প্রদান করে।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬০ সালে। 
- বিশ্বব্যাংকের মূল ঋণ প্রদানের শাখা, আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD)-কে সম্পূরক সহায়তা প্রদান করে।
- বর্তমানে IDA-তে ১৭৫টি সদস্য দেশ রয়েছে।
- IDA স্বল্প সুদের ঋণ এবং অনুদান প্রদান করে, যা নিম্ন-আয়ের দেশগুলোর ভবিষ্যৎ বিনিয়োগ, জীবনমান উন্নয়ন এবং নিরাপদ ও সমৃদ্ধ সম্প্রদায় গড়তে সাহায্য করে।
- IDA ঋণ শর্তগুলো খুবই নমনীয়। এর অর্থ, IDA ক্রেডিটের সুদের হার শূন্য বা খুবই কম এবং অর্থ ফেরত দেওয়ার সময়সীমা ৩০ থেকে ৪০ বছর পর্যন্ত প্রসারিত।
- উচ্চ ঝুঁকিপূর্ণ নিম্ন-আয়ের দেশগুলো অধিকাংশ ক্ষেত্রে অনুদান পায়, যার জন্য কোনো অর্থ ফেরত দেওয়ার প্রয়োজন হয় না।

উৎস: IDA ওয়েবসাইট।
৫৮.
অপটিক্যাল ফাইবার দিয়ে কোন ধরনের সিগন্যাল পাঠানো হয়?
  1. বৈদ্যুতিক সিগন্যাল
  2. তড়িৎ সিগন্যাল
  3. আলোক সিগন্যাল
  4. যান্ত্রিক সিগন্যাল
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার: 
- অপটিক্যাল ফাইবার অত্যন্ত সরু এক ধরনের প্লাস্টিক কাচের তন্ত্র।
- অপটিক্যাল ফাইবার দিয়ে আলোক সিগন্যাল পাঠানো হয়।
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগন্যাল অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়।
- বৈদ্যুতিক সিগন্যালকে প্রথমে আলোক সিগন্যালে পরিণত করা হয়।
- এরপর আলোক সিগন্যালকে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে পাঠানো হয়।
- অপরপ্রান্তে আলোক সিগন্যালকে বৈদ্যুতিক সিগন্যালে পরিণত করা হয়।
- এভাবেই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সিগন্যাল পাঠানো সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি, বোর্ড বই।
৫৯.
Laissez-Faire কীসের সাথে সম্পর্কিত?
  1. একনায়কতন্ত্র
  2. অর্থনীতি
  3. সমাজতন্ত্র
  4. পরিবেশ
ব্যাখ্যা
Laissez-Faire বা লেইসে ফেয়ার:
- লেইসে ফেয়ার হলো অর্থনীতিতে ব্যক্তিগত ও সামাজিক কর্মকাণ্ডে সরকারের ন্যূনতম হস্তক্ষেপের নীতিমালা।
- এই নীতিটি মূলত ফ্রান্সের ফিজিওক্র্যাটদের সঙ্গে যুক্ত, যারা ১৭৫৬ থেকে ১৭৭৮ সালের মধ্যে সক্রিয় ছিল।
- ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের The Wealth of Nations বইয়ের প্রভাবে যুক্তরাজ্যে ক্লাসিক্যাল অর্থনীতিতে লেইসে ফেয়ার শক্তিশালী সমর্থন পায়।
- জন স্টুয়ার্ট মিল তার Principles of Political Economy (১৮৪৮) বইতে এই নীতির পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন করেন।
- লেইসে ফেয়ার শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক মতবাদও ছিল।
- এর মূল তত্ত্ব ছিল যে ব্যক্তি তাদের নিজস্ব লক্ষ্য অর্জন করতে গিয়ে সমাজের সেরা ফলাফল নিশ্চিত করবে।
- রাষ্ট্রের কাজ ছিল কেবল শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা এবং ব্যক্তিগত উদ্যোগে হস্তক্ষেপ না করা।
- ২০শ শতকের শেষের দিকে লেসে ফেয়ার পুনরুজ্জীবিত হয় মনেটারিজমের মাধ্যমে।
- এর প্রধান প্রবক্তা মিল্টন ফ্রিডম্যান অর্থ সরবরাহের বৃদ্ধির হার নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের পক্ষে যুক্তি দেন।

উৎস: Britannica.
৬০.
কার হাতে আমাদের জাতীয় পতাকা বর্তমান রূপ লাভ করেছে?
  1. শিব নারায়ণ দাস
  2. আ. স. ম. আবদুর রব
  3. পটুয়া কামরুল হাসান
  4. এস.এম. সুলতান
ব্যাখ্যা
বাংলাদেশের মানচিত্র: 
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সমর ব্যবহৃত পতাকায় লাল বৃত্তে সোনালি রঙে বাংলাদেশের মানচিত্র অঙ্কিত ছিল।
- মানচিত্র খচিত পতাকার মাধ্যমে সারা বিশ্বকে জানিয়ে দেয়া হয়েছিল এই ভূখণ্ডে স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।
- মানচিত্র খচিত এই পতাকা আমাদের সংগঠিত, একত্রিত ও ঐক্যবদ্ধ করেছে।
- ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খানের নির্দেশে জাতীয় পতাকা তৈরির নকশা করা হয়।
- এই পতাকা তৈরির কাজে ছিলেন শিব নারায়ণ দাস। 
- ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চে যখন উত্তাল সারা দেশ, সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম দিকের গেটে বাংলাদেশের জাতীয় পতাকা ২রা মার্চ, ১৯৭১ সালে প্রথমবারের মতো উত্তোলন করেন ছাত্রনেতা আ. স. ম. আবদুর রব।
- স্বাধীনতার পর ১৯৭২ সালে পটুয়া কামরুল হাসানকে জাতীয় পতাকার নকশা চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়।
- পটুয়া কামরুল হাসানের হাতেই আমাদের জাতীয় পতাকা বর্তমান রূপ লাভ করেছে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৬১.
বাংলা একাডেমি কোন ভবনে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. বর্ধমান হাউস
  2. বঙ্গ ভবন
  3. চামেলী হাউস
  4. বাংলা ভবন
ব্যাখ্যা
বাংলা একাডেমি: 
- বাংলা একাডেমি বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫২ সালের  ভাষা আন্দোলন এবং এ দেশের মুসলিম মধ্যবিত্তের জাগরণ ও আত্মপরিচয় বিকাশের প্রেরণায় এ প্রতিষ্ঠানের জন্ম হয়।
- ১৯৫৩ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম বাংলা একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু তা ব্যর্থ হয়।
- পরের বছর পূর্ববাংলা আইনসভার নির্বাচনে বিজয়ী  যুক্তফ্রন্ট পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা একাডেমি প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করে, কিন্তু অল্পদিনেই তাদের পতন হওয়ায় সে প্রচেষ্টাও ব্যর্থ হয়।
- দ্বিতীয়বার যুক্তফ্রন্ট ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আবু হোসেন সরকার ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ঐতিহাসিক বর্ধমান হাউসে (স্থাপিত ১৯০৬) বাংলা একাডেমির উদ্বোধন করেন।
- এভাবে বাংলা ভাষার মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন বাংলা একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তব রূপ লাভ করে।

উৎস: বাংলাপিডিয়া। 
৬২.
এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
  1. অ্যামাজন নদী
  2. হোয়াংহো নদী
  3. ইয়াংসিকিয়াং নদী
  4. দানিয়ুব নদী
ব্যাখ্যা
ইয়াংসিকিয়াং (ইয়াংজি) নদী: 
- ইয়াংসিকিয়াং নদী চীন ও এশিয়ার দীর্ঘতম এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী।

- এর মোট দৈর্ঘ্য ৩,৯১৫ মাইল (৬,৩০০ কিমি)।
- অবস্থান: চীনের মধ্য ও পূর্ব অংশ দিয়ে প্রবাহিত।
- উৎপত্তিস্থল: তিব্বত মালভূমি।
- এটি পূর্ব চীন সাগরে পতিত হয়।
- নদীটি ১০টি প্রদেশ বা অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা সীমান্ত গঠন করে।
- নদীর তিন-চতুর্থাংশ অংশ পর্বতশ্রেণীর মধ্য দিয়ে প্রবাহিত।
- ইয়াংসিকিয়াং নদী চীনের অর্থনীতি, পরিবহন ও কৃষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎস: Britannica.
৬৩.
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর কোনটি?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
ব্যাখ্যা
আটলান্টিক মহাসাগর: 
- আটলান্টিক মহাসাগর পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বিস্তৃত একটি বিশাল লবণাক্ত জলভাগ।
- এটি পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে অবস্থিত।
- গ্রিক পুরাণের "Atlas" দেবতার নামে এর নামকরণ করা হয়েছে, যার অর্থ "Atlas-এর সমুদ্র"।
- সাধারণত S-আকৃতির এবং দৈর্ঘ্যের তুলনায় অপেক্ষাকৃত সংকীর্ণ।
- এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, প্রশান্ত মহাসাগরের পরেই এর অবস্থান।
- আটলান্টিক মহাসাগর বিশ্বব্যাপী নৌপরিবহন ও বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার মধ্যে সংযোগ স্থাপন করে।
 
উৎস: Britannica.