পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৬ ফেব্রুয়ারি, ২০২৩সময়25 minutes৪৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
Sadharon Bima Corporation Post Name: Upper Division Assistant (গ্রেড-১৪) Exam Date: 19.07.2019 Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

IBA, DU · ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
‘শিতকর’ শব্দের অর্থ
  1. ক) সমুদ্র
  2. খ) হিমালয়
  3. গ) চাঁদ
  4. ঘ) চোর
সঠিক উত্তর:
গ) চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁদ
ব্যাখ্যা
সঠিক বানান হবে

চাঁদ এর সমর্থক শব্দগুলো হল:
- সিতকর,
- চন্দ্র 
- সুধাংশু,
- সুধাকর,
- শশাঙ্ক,
- শশধর,
- শশী,
- হিমাংশু,
- সুধানিধি,
- কলানিধি ইত্যাদি।

তথ্যসূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'আজকে তোমায় দেখতে এলাম জগৎ আলো নূরজাহান' চিহ্নিত শব্দটি কারক বিভক্তি হবে
  1. ক) করণে ৫মী
  2. খ) অধিকরণে ২য়া
  3. গ) অপাদানে ২য়া
  4. ঘ) কর্মে ১মা
সঠিক উত্তর:
খ) অধিকরণে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
খ) অধিকরণে ২য়া
ব্যাখ্যা
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
ক্রিয়াকে 'কোথায়, কখন, কী বিষয়' দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই অধিকরণ কারক।
অধিকরণ কারকে ২য়া অর্থাৎ 'কে' 'রে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
.
নিচের কোন বহুজ্ঞাপক শব্দ কেবল প্রাণীবাচক শব্দের সঙ্গে যুক্ত হতে পারে?
  1. ক) মালা
  2. খ) সভা
  3. গ) শ্রেণি
  4. ঘ) আবলি
সঠিক উত্তর:
গ) শ্রেণি
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রেণি
ব্যাখ্যা
- শ্রেণি কেবল প্রাণিবাচক শব্দের সাথে হয়। যেমন – ধনিকশ্রেণি সব সময় নিম্নশ্রেণির উপর খবরদারি করে থাকে।
- আবলি, মালা কেবল অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়।

- সভা শব্দটি প্রাণীবাচক ও অপ্রাণীবচক উভয় ধরণের শব্দেই ব্যবহৃত হতে পারে। যেমন- মন্ত্রীসভা, সাহিত্যসভা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ অষ্টম, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমী
.
নিচের কোনটি পুরুষবাচক শব্দ?
  1. ক) বেহান
  2. খ) ঠাকুরঝি
  3. গ) শঙ্খী
  4. ঘ) দীর্ঘঙ্গী
সঠিক উত্তর:
গ) শঙ্খী
উত্তর
সঠিক উত্তর:
গ) শঙ্খী
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে শঙ্খী পুরুষবাচক শব্দ যার অর্থ বিষ্ণু।
শঙ্খীর স্ত্রীবাচক শব্দ শঙ্খীনি।
.
কোনটি শুদ্ধ?
  1. ক) মরু + উদ্যান = মরুদ্যান
  2. খ) পরি + ইখা = পরীক্ষা
  3. গ) গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি
  4. ঘ) প্রতি + উষ = প্রত্যুষ
অনির্ধারিত
ব্যাখ্যা
মূল পরীক্ষার প্রশ্নেই ভুল ছিল। সঠিক উত্তর দেওয়া নেই।

সঠিক সন্ধি বিচ্ছেদ গুলো হলো-
মরু + উদ্যান = মরূদ্যান;
পরি + ঈক্ষা = পরীক্ষা;
গঙ্গা + ঊর্মি = গঙ্গোর্মি;
প্রতি + ঊষ = প্রত্যূষ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি
.
কোন শব্দটি বিশেষ্য বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হতে পারে?
  1. ক) দেশ
  2. খ) সুন্দর
  3. গ) ব্যথা
  4. ঘ) বন্দর
সঠিক উত্তর:
খ) সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
খ) সুন্দর
ব্যাখ্যা
- 'সুন্দর’ শব্দটি বিশেষ্য ও বিশেষণ উভয়রূপে ব্যবহৃত হয়।
যেমন:
- বিশেষণরূপে: বেশ সুন্দর কথা বলেছ।
- বিশেষ্যরূপে: সে সুন্দর কী তা জানে না।
- আরাে কিছু শব্দ রয়েছে যা বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহৃত হয়। যেমন: ভালাে, মন্দ, পুণ্য, নিশীথ, শীত, সত্য ইত্যাদি৷

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'ঠোঁট কাটা' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) স্পষ্টবাদী
  2. খ) বেহায়া
  3. গ) একগুঁয়ে
  4. ঘ) মুখরা
সঠিক উত্তর:
ক) স্পষ্টবাদী
উত্তর
সঠিক উত্তর:
ক) স্পষ্টবাদী
ব্যাখ্যা
• ঠোঁট কাটা বাগধারাটির অর্থ স্পষ্টভাষী/বেহায়া।
• কান কাটা বাগধারাটির অর্থ বেহায়া বা নির্লজ্জ।

অন্যদিকে-
ঠাট বজায় রাখা অর্থ অভাব চাপা রাখা,
ঘর ভাঙানো অর্থ সংসার বিনষ্ট করা এবং
জিলাপির প্যাচ অর্থ কুটিলতা।

উল্লেখ্য,
ড. হায়াৎ মামুদ রচিত 'ভাষা শিক্ষা'সহ অন্যান্য স্কলারদের বইয়ে ঠোঁট কাটা - বাগধারাটির অর্থ স্পষ্টভাষী।
তাই সঠিক উত্তর হিসেবে ক) স্পষ্টবাদী গ্রহণ করা হয়েছে।
.
কোনটি সমার্থক শব্দগুচ্ছ নয়?
  1. ক) রূপ, আকার, আদল, আকৃতি
  2. খ) বাঘ, শার্দূল, শের, ব্যাঘ্র
  3. গ) আয়তন, পরিসর, পরিধি, পরিমাণ
  4. ঘ) অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
সঠিক উত্তর:
ঘ) অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অশ্ব, হয়, মাতঙ্গ, তুরঙ্গ
ব্যাখ্যা
• ‘অশ্ব’ এর সমার্থক শব্দ: তুরগ, ঘোড়া, ঘোটক, হয়, তুরঙ্গ ইত্যাদি।
• হাতি শব্দের সমার্থক শব্দ হলো কুঞ্জর, গজ, মাতঙ্গ, করী, দন্তী, দ্বিপ, বারণ, দ্বিরদ ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অবীরা' বলতে কোন নারীকে বুঝায়?
  1. ক) যে স্বামীর বশীভূত
  2. খ) যার পুত্র হয়নি
  3. গ) যার স্বামী, পুত্র নেই
  4. ঘ) যার বিয়ে হয়নি
সঠিক উত্তর:
গ) যার স্বামী, পুত্র নেই
উত্তর
সঠিক উত্তর:
গ) যার স্বামী, পুত্র নেই
ব্যাখ্যা
• যে নারীর স্বামী ও পুত্র নেই = আবীরা।
• যে স্বামীর বশীভূত = স্ত্রৈণ।
• যে নারীর বিয়ে হয়নি = অনূঢ়া।
১০.
কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়?
  1. ক) ছায়ানট
  2. খ) মধুমালা
  3. গ) ব্যথার দান
  4. ঘ) জিঞ্জির
অনির্ধারিত
ব্যাখ্যা

অপশনের সবগুলোই কাজী নজরুল ইসলামের রচনা। 
তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা
- মৃত্যুক্ষুধা 
- কুহেলিকা

• কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফনিমনসা,
- চক্রবাক,
- নতুন চাঁদ,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- পূবের হাওয়া,
- বিষের বাঁশি,
- ঝিঙে ফুল,
- দোলনচাঁপা,
- জিঞ্জির ইত্যাদি।

• কাজী নজরুল ইসলামের বিখ্যাত গল্পগ্রন্থ- 
- ব্যাথার দান 
- রিক্তের বেদন
- শিউলিমালা 

• নাটক:
পুতুলের বিয়ে, মধুমালা ও আলেয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
Credit Tk. 12,000 _____ her account.
  1. ক) at
  2. খ) to
  3. গ) with
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
• To deposit an amount to someone’s account, we use credit to.
- যেমন- Credit tk 2000 to my account.
- তাই সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: Credit Tk. 12,000 to her account.

• মনে রাখতে হবে,
- Credit-এর পর amount এবং তারপর account-এর আগে to বসে।
- যেমন- Credit tk 2000 to my account.

- Credit-এর পর account এবং তারপর amount-এর আগে with বসে।
- যেমন- They credited my account with $20 after I pointed out the mistake.
১২.
The pet cat jumped ______ the chair.
  1. ক) from
  2. খ) out
  3. গ) off
  4. ঘ) on
সঠিক উত্তর:
গ) off
উত্তর
সঠিক উত্তর:
গ) off
ব্যাখ্যা
• Jump off - leap from (কোন কিছু থেকে লাফ দেয়া)
- Jump on আক্রমণ করা; তিরস্কার করা।
- তাই এখানে শূন্যস্থানে off হবে।
১৩.
The idiomatic expression 'held good' means
  1. ক) Respectable
  2. খ) Praiseworthy
  3. গ) Up-to-date
  4. ঘ) Valid
সঠিক উত্তর:
ঘ) Valid
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Valid
ব্যাখ্যা
• Held good/ true (Idiom) 
 English Meaning: remain true or valid.
Bangla Meaning: বৈধ হওয়া.
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Respectable - সম্মানিত; সামাজিক মর্যাদাসম্পন্ন
খ) Praiseworthy - প্রশংসনীয়; শ্লাঘনীয়; প্রশংসাযোগ্য।
গ) Up-to-date -  হালনাগাদ।
ঘ) Valid -  সিদ্ধপ্রমাণ; বৈধ।
- সুতরাং বোঝা যাচ্ছে অর্থানুসারে , 
- The idiomatic expression 'held good' means - Valid.

Source: Oxford Learners dictionary and Bangla Academy Dictionary.
১৪.
The negative form of the sentence 'He is always on time' is
  1. ক) He is not always on time.
  2. খ) He does not come late.
  3. গ) He is never late.
  4. ঘ) He does not fail to come on time
সঠিক উত্তর:
গ) He is never late.
উত্তর
সঠিক উত্তর:
গ) He is never late.
ব্যাখ্যা
• Affirmative sentence এ always থাকলে negative sentence এ পরিণত করার ক্ষেত্রে - 
- always এর স্থানে never বসে 
- affirmative word টির বিপরীত শব্দ বসে। 
- সুতরাং, নিয়মানুযায়ী 'He is always on time' এর negative form হবে - He is never late.
১৫.
The word 'Colossal' is synonymous with
  1. ক) Enormous
  2. খ) Overwhelming
  3. গ) Extraordinary
  4. ঘ) Wonderful
সঠিক উত্তর:
ক) Enormous
উত্তর
সঠিক উত্তর:
ক) Enormous
ব্যাখ্যা
• Colossal - প্রকাণ্ড; বিশাল।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Enormous - প্রচুর; বিরাট।
খ) Overwhelming - অতিমাত্রায় আত্মবিশ্বাসী বা দাম্ভিক।
গ) Extraordinary -  অসাধারণ; সাধারণ নয় এমন বিশিষ্ট
ঘ) Wonderful - বিস্ময়কর; অদ্ভুত; চমৎকার; অপূর্ব
- সুতরাং, বোঝা যাচ্ছে যে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Enormous শব্দটি Colossal এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Enormous।

Source: Bangla Academy Dictionary.
১৬.
The passive form of the sentence 'Manners reveal character' is
  1. ক) One's character is revealed by one's manners.
  2. খ) Characters are revealed by one's manners.
  3. গ) Character is revealed by manners.
  4. ঘ) Manners are revealing of character.
সঠিক উত্তর:
গ) Character is revealed by manners.
উত্তর
সঠিক উত্তর:
গ) Character is revealed by manners.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।
- Structure: Obj কে Sub করতে হবে + Tense অনুযায়ী auxiliary verb + Verb এর P.P form + by / to / with + sub কে obj.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Character is revealed by manners.
১৭.
Identify the correct spelling
  1. ক) consensus
  2. খ) concensus
  3. গ) consencious
  4. ঘ) conscensus
সঠিক উত্তর:
ক) consensus
উত্তর
সঠিক উত্তর:
ক) consensus
ব্যাখ্যা
Consensus (noun)
English Meaning: a general agreement.
Bangla Meaning: মিল; ঐক্য; ঐকমত্য।
Example: There is a growing consensus that the current regime has failed.

Source: Oxford Learners Dictionary and Bangla Academy Dictionary.
১৮.
The direct form of the indirect sentence 'He said that the patient had died early in the morning' is
  1. ক) He said, 'the patient has died early in the morning'.
  2. খ) He said, 'the patient had died early in the morning'.
  3. গ) He said, 'the patient died early in the last morning'.
  4. ঘ) He said, 'the patient died early in the morning'.
সঠিক উত্তর:
ঘ) He said, 'the patient died early in the morning'.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) He said, 'the patient died early in the morning'.
ব্যাখ্যা
• Indirect speech থেকে direct speech করার সময় reporting verb যদি past tense এ থাকে তবে সেটা past tense এই থাকবে।
- কিন্তু reported speech past perfect tense রূপে থাকলে সেটাকে past tense এ রূপান্তর করে inverted comma’ এর মধ্যে বসাতে হবে।
- প্রশ্নে উল্লেখিত reported speech past perfect tense এ আছে। 
- তাই নিয়মানুযায়ী এর  direct form হবে - He said, 'the patient died early in the morning'.
১৯.
Q. 19 - 20 : Choose the correct sentences:
  1. ক) They acted in accordance to his advice.
  2. খ) They acted following his advices
  3. গ) They acted according to his advice.
  4. ঘ) They acted upon his advices.
সঠিক উত্তর:
গ) They acted according to his advice.
উত্তর
সঠিক উত্তর:
গ) They acted according to his advice.
ব্যাখ্যা
• advice শব্দটি uncountable noun.
- আর uncountable noun এর সাথে কখনোই s/es যুক্ত হয় না।
- তাই নিয়মানুসারে They acted following his advices, They acted upon his advices. এই বাক্যদ্বয় সঠিক নয়।
- They acted in accordance to his advice  বাক্যটি ভুল কারন act according to হয়। 
- তাই বোঝা যাচ্ছে  অর্থের সামঞ্জস্য থাকায় “They acted according to his advice.” সঠিক বাক্য।
২০.
Choose the correct sentences:
  1. ক) It is you who is responsible for the loss.
  2. খ) It is you who are to pay for the loss.
  3. গ) It is you who has to pay for the loss.
  4. ঘ) It is you who is to pay for the loss.
সঠিক উত্তর:
খ) It is you who are to pay for the loss.
উত্তর
সঠিক উত্তর:
খ) It is you who are to pay for the loss.
ব্যাখ্যা
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
- তাই নিয়মানুযাইয়ী প্রশ্নে উল্লেখিত বাকুগুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - It is you who are to pay for the loss
- Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে are বসবে।
২১.
একটি দ্রব্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ১১৫
  2. খ) ২৫০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬৫
সঠিক উত্তর:
খ) ২৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১,০০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হত?

সমাধান: 
দ্রব্যটির মূল্য 10% কমে
ক্রয়মূল্য = (1000 × 90)/100 টাকা
= 900 টাকা

15% লাভে বিক্রয়মূল্য = (1000 × 115)/100 টাকা
= 1150 টাকা

∴ মোট লাভ = (1150 - 900) টাকা
= 250 টাকা
২২.
একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির ৫ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ২৫
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে উত্তর হয় সংখ্যাটির ৫ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি 
সংখাটি = ক 

প্রশ্নমতে 
৪ক + ১০ = ৫ক - ৫
১০ + ৫ = ৫ক - ৪ক 
১৫ = ক 
ক = ১৫ 
২৩.
কোনটি সঠিক নয়?
  1. ক) ১ বিঘা = ১৬০০বর্গগজ
  2. খ) ১ বর্গমিটার = ০.২৩৯ বিঘা
  3. গ) ১ শতক = ৪৪৫.৬ বর্গফুট
  4. ঘ) ১ একর = ২৩.৯ বিঘা
অনির্ধারিত
ব্যাখ্যা
১বর্গ মিটার = ০.২৩৯ ছটাক 
১ একর = ৩ বিঘা ৮ ছটাক 
১ শতক = ৪৫৩.৬ বর্গফুট

অপশনে একাধিক উত্তর থাকায় বাতিল করা হলো। 
২৪.
চিনির মূল্য শতকরা ১৫ টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?
  1. ক) ২০%
  2. খ) ১৪%
  3. গ) ১৩.০৪%
  4. ঘ) ১২.০৪%
সঠিক উত্তর:
গ) ১৩.০৪%
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩.০৪%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য শতকরা ১৫ টাকা বেড়ে গেলে, চিনির ব্যবহার শতকরা কী পরিমাণ কমালে খরচের কোন পরিবর্তন হবে না?

সমাধান: 
মনে করি
চিনির পূর্বমূল্য  = ১০০ টাকা
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা

১১৫ টাকাতে খরচ কমাতে হবে = ১৫ টাকা
১ টাকাতে খরচ কমাতে হবে = ১৫/১১৫ ''
১০০ টাকাতে খরচ কমাতে হবে = (১৫ × ১০০)/১১৫ = ১৩.০৪ টাকা
২৫.
ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?
  1. ক) ২৪ সেকেন্ড
  2. খ) ২৬ সেকেন্ড
  3. গ) ২৮ সেকেন্ড
  4. ঘ) ৩০ সেকেন্ড
সঠিক উত্তর:
ক) ২৪ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ১০০ মিটার দীর্ঘ একটি ট্রেন ৩০০ মিটার একটি দীর্ঘ প্লাটফরম অতিক্রম করতে কত সময় লাগবে?

সমাধান: 
অতিক্রম করতে হবে = (১০০ + ৩০০) মিটার 
= ৪০০ মিটার 

ট্রেনটি ৬০০০০ মিটার যায় = ৩৬০০ সেকেন্ডে 
ট্রেনটি ১ মিটার যায় = ৩৬০০/৬০০০০ সেকেন্ডে 
ট্রেনটি৪০০ মিটার যায় = (৩৬০০ × ৪০০)/৬০০০০ সেকেন্ডে 
= ২৪ সেকেন্ডে 
২৬.
৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৮০ লিটার
  2. খ) ৭০ লিটার
  3. গ) ৬০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
৩ক = ২৯৪ - ৫৪ 
৩ক = ২৪০
∴ ক  =৮০ লিটার
২৭.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৭০
  3. গ) ৫২০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
গ) ৫২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম, ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি  560 থেকে ক কম
380 থেকে 3.5ক বেশি 

প্রশ্নমতে,
560 - ক = 380 + 3.5ক
বা, 4.5ক = 560 - 380
বা, ক = 180/4.5 
বা, ক = 40 

∴ সংখ্যাটি = 560 - 40 = 520
২৮.
x -3 – 0.001 = 0 হলে, x3 এর মান কত?
  1. ক) 1000
  2. খ) 100
  3. গ) -100
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ক) 1000
উত্তর
সঠিক উত্তর:
ক) 1000
ব্যাখ্যা
প্রশ্ন:  x -3 -  0.001 = 0 হলে, x3 এর মান কত?

সমাধান: 
x - 3 -  0.001 = 0
x - 3 = 0.001
1/x3 = 1/1000
x3 = 1000
২৯.
3x + 3x + 3x = কত?
  1. ক) 9x
  2. খ) 3x + 1
  3. গ) 33x
  4. ঘ) 3x3
সঠিক উত্তর:
খ) 3x + 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 3x + 1
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 3x + 3x = কত?

সমাধান: 
3x + 3x + 3
= 3x(1 + 1 + 1)
= 3x . 3
= 3x + 1 
৩০.
একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০
  2. খ) ৩৬০
  3. গ) ১৮০
  4. ঘ) ২৭০
সঠিক উত্তর:
খ) ৩৬০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 

এখন 
∠P = ∠X + ∠Z
∠Q = ∠X + ∠Y
∠R = ∠Y + ∠Z
∠P + ∠Q + ∠R = 2(∠X + ∠Y + ∠Z) = 2 × 180°
= 360°

৩১.
২০১৯ - ২০ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি কর দাতার ক্ষেত্রে করমুক্ত আয় কত টাকা
  1. ক) ১০০,০০০
  2. খ) ১৫০,০০০
  3. গ) ২০০,০০০
  4. ঘ) ২৫০,০০০
সঠিক উত্তর:
ঘ) ২৫০,০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫০,০০০
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক তথ্য। বর্তমানে গুরুত্বহীন।
তবে সঠিক উত্তর: ঘ) ২৫০,০০০

বর্তমানের আপডেট তথ্যগুলো জেনে রাখতে পারেন -

• ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন শ্রেণির মানুষের করমুক্ত আয়সীমা নিম্নরূপ:
- সাধারণ করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,০০,০০০ টাকা।
- নারী, তৃতীয় লিঙ্গ ও ৬৫ বছরের উর্ধ্ব করদাতাদের করমুক্ত আয়সীমা ৩,৫০,০০০ টাকা।
- প্রতিবন্ধী করদাতাদের করমুক্ত আয়সীমা ৪,৫০,০০০ টাকা।
- গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতাদের করমুক্ত আয়সীমা ৪,৭৫,০০০ টাকা।

উৎস: লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
৩২.
বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দরিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূণ্য সুদে দীর্ঘ মেয়াদী ঋণ প্রদান করে?
  1. ক) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association)
  2. খ) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (International Monetary Fund)
  3. গ) ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (International Finance Corporation)
  4. ঘ) এশীয় উন্নয়ন ব্যাংক (Asian Development Bank)
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association)
উত্তর
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (International Development Association)
ব্যাখ্যা
- IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

তথ্যসূত্র: IDA ওয়েবসাইট
৩৩.
‘বীমা কর্পোরেশন বিল ২০১৯' জাতীয় সংসদে পাস হয়
  1. ক) ৩০ এপ্রিল ২০১৯
  2. খ) ২৮ এপ্রিল ২০১৯
  3. গ) ২০ এপ্রিল ২০১৯
  4. ঘ) ২৫ এপ্রিল ২০১৯
সঠিক উত্তর:
ক) ৩০ এপ্রিল ২০১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০ এপ্রিল ২০১৯
ব্যাখ্যা
• বীমা কর্পোরেশন বিল:
- বীমা কর্পোরেশন বিল ২০১৯ জাতীয় সংসদে পাস হয় ৩০শে এপ্রিল, ২০১৯
- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিলটি পাসের প্রস্তাব করলে কণ্ঠভোটে তা পাস হয়।
- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় বৈঠকে সভাপতিত্ব করছিলেন। 

তথ্যসূত্র: দৈনিক যুগান্তর
৩৪.
গ্লোবাল ডেমোক্র্যাসি র‍্যাংকিং ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ৮০
  2. খ) ৮৮
  3. গ) ৮৫
  4. ঘ) ১০৯
সঠিক উত্তর:
খ) ৮৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৮
ব্যাখ্যা
- গ্লোবাল ডেমোক্রেসি র‍্যাংকিং ২০১৮ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ৮৮ তম। 

তথ্যসূত্র: দৈনিক পত্রিকা
৩৫.
সাধারণ বীমা কর্পোরশন কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ক) ১৯৭৫
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭১
  4. ঘ) ১৯৭২
সঠিক উত্তর:
খ) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৭৩
ব্যাখ্যা
- সাধারণ বীমা কর্পোরেশন (এসবিসি)  সরকারি মালিকানাধীন একটি বাণিজ্যিক সাধারণ বীমা প্রতিষ্ঠান।
- ইন্সুরেন্স কর্পোরেশন অ্যাক্ট ১৯৭৩-এর অধীনে ৫০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ১৪ মে, ১৯৭৩ তারিখে এটি প্রতিষ্ঠিত হয়।

- প্রতিষ্ঠার পর থেকে ১৯৮৪ সাল পর্যন্ত এককভাবে সরকারি মালিকানাধীন সংস্থা হিসাবে বীমা ব্যবসায় নিয়োজিত ছিল। সরকারের বেসরকারিকরণ প্রক্রিয়ার অংশ হিসাবে ১৯৮৪ সালের অর্ডিন্যান্স খ-১ এর মাধ্যমে বেসরকারি খাতে বীমা কোম্পানি গঠনের অনুমতি দেয়া হয় এবং অনুমতিপ্রাপ্ত বীমা কোম্পানিসমূহকে বেসরকারি খাতের বীমা ব্যবসা সংগ্রহ এবং পুনঃবীমার ১০০ ভাগ সাধারণ বীমা কর্পোরেশনের সঙ্গে করার অধিকার দেয়া হয়।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৩৬.
‘নয় কুড়ি কান্দায় ছয় কুড়ি বিল' নামে পরিচিত কোনটি?
  1. ক) টাঙ্গুয়ার হাওর
  2. খ) হাকালুকি হাওর
  3. গ) চলন বিল
  4. ঘ) শনির হাওর
সঠিক উত্তর:
ক) টাঙ্গুয়ার হাওর
উত্তর
সঠিক উত্তর:
ক) টাঙ্গুয়ার হাওর
ব্যাখ্যা
- টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার ধরমপাশা ও তাহিরপুর উপজেলায় মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত প্রায় ১০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। 
- এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি এবং দ্বিতীয় রামসার সাইট। 
- টাঙ্গুয়ার হাওর ‘নয় কুড়ি কান্দার ছয় কুড়ি বিল’ নামে পরিচিত। 
-  এ হাওরে জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হলো বিভিন্ন জাতের পাখি। 
 
উৎস: প্রথম আলো 
৩৭.
ডেনমার্ক এর মুদ্রা
  1. ক) কুনা
  2. খ) করুনা
  3. গ) ক্রোনার
  4. ঘ) ক্রোন
সঠিক উত্তর:
ঘ) ক্রোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্রোন
ব্যাখ্যা
- ডেনমার্কের মুদ্রা হলো ডেনিশ ক্রোনা।
- ডেনমার্ক ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একমাত্র দেশ যেটি ইউরো মুদ্রা গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৩৮.
হাতির ঝিলের নক্‌শা পরিকল্পনাকারী
  1. ক) মৃণাল হক
  2. খ) এহসান খান
  3. গ) মইনুল হক
  4. ঘ) ভাস্কর রাশা
সঠিক উত্তর:
খ) এহসান খান
উত্তর
সঠিক উত্তর:
খ) এহসান খান
ব্যাখ্যা
- হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি।
- হাতির ঝিলের নক্‌শা পরিকল্পনাকারী-এহসান খান।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো
৩৯.
‘ওয়ানা গালা’ উৎসব কাদের?
  1. ক) গারো
  2. খ) চাকমা
  3. গ) মারমা
  4. ঘ) সাঁওতাল
সঠিক উত্তর:
ক) গারো
উত্তর
সঠিক উত্তর:
ক) গারো
ব্যাখ্যা
গারো:
- বাংলাদেশে বসবাসকারী একটি নৃগোষ্ঠী।
- গারোরা টাংগাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, গাজীপুর জেলায় বাস করে। 
- গারোদের আদি বাসভূমি বর্তমান চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের সিন-কিয়াং প্রদেশ।
- এদের সংখ্যা প্রায় দেড় লক্ষ।
- এরা অধিক সংখ্যায় বসবাস করে-ময়মনসিংহে।
- গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক।
- সমগ্র গারোসমাজ ১৩টি দলে বিভক্ত।
- একই উপগোত্রের মধ্যে বিবাহ গারো সমাজে নিষিদ্ধ।
- গারোরা নিজেদের আচিক্ মান্দে (পাহাড়ের মানুষ) বলে পরিচয় দিতে পছন্দ করে।
- গারোদের প্রধান খাদ্য ভাত।
- বর্তমানে গারোদের শতকরা নিরানব্বইজনই খ্রিস্টধর্মে বিশ্বাসী।
- তাদের প্রধান উৎসব- ওয়ানগালা।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া। 
৪০.
নিচের কোনটি বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ?
  1. ক) পরিকল্পনা কমিশন (Planning Commission)
  2. খ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
  3. গ) পরিকল্পনা মন্ত্রণালয় (Ministry of Planning)
  4. ঘ) অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)
সঠিক উত্তর:
খ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ECNEC)
ব্যাখ্যা
ECNEC:
- বাংলাদেশে বিনিয়োগ ও অর্থনৈতিক প্রকল্প অনুমোদন সংক্রান্ত সর্বোচ্চ নির্বাহী কমিটি হলো ECNEC (Executive Committee of the National Economic Council)।
- এটি ১৯৮২ সালে গঠিত হয়।
- ECNEC এর চেয়ারপার্সন হলেন প্রধানমন্ত্রী এবং
- বিকল্প চেয়ারপার্সন অর্থমন্ত্রী।

(তথ্যসূত্রঃ মন্ত্রিপরিষদ বিভাগ)
৪১.
সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম
  1. ক) ফ্যাদোমিটার
  2. খ) ব্যারোমিটার
  3. গ) ট্যাকোমিটার
  4. ঘ) ভিক্টোমিটার
সঠিক উত্তর:
ক) ফ্যাদোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ফ্যাদোমিটার
ব্যাখ্যা
ফ্যাদোমিটার- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্রের নাম ফ্যাদোমিটার
ব্যারোমিটার- বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ব্যারোমিটার।
ট্যাকোমিটার- উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।
ভিক্টোমিটার- ভিন্টেজ এয়ারক্রাফট বা ভিক্টোমিটার একটি কেন্দ্রাতিক ট্যাকোমিটার উড়োজাহাজের গতি নির্ণয়ে ব্যবহার করে ইউ. এস নেভি।

উৎস: ব্রিটানিকা।
৪২.
কোন রংয়ের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়?
  1. ক) কালো
  2. খ) সাদা
  3. গ) লাল
  4. ঘ) বেগুনি
সঠিক উত্তর:
ক) কালো
উত্তর
সঠিক উত্তর:
ক) কালো
ব্যাখ্যা
কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়।
- কারণ কালো রং তাপ শোষণ করতে পারে।
- তাপ সব সময় উচ্চ তাপীয় অবস্থা থেকে নিম্ন তাপীয় অবস্থায় স্থানান্তরিত হয়।
- এক্ষেত্রে চা এর কালো কাপটি হচ্ছে নিম্ন তাপীয় অবস্থা তাই তা দ্রুত তাপ শোষণ করে নেবে এবং চা তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে যাবে।
- সাদা রঙের কাপে চা বেশি সময় গরম থাকে। কারণ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ কোনটি?
  1. ক) পা
  2. খ) ত্বক
  3. গ) হাত
  4. ঘ) মাথা
সঠিক উত্তর:
খ) ত্বক
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্বক
ব্যাখ্যা
মানবদেহের সর্ববৃহৎ অঙ্গ হলো মানব দেহের বহিরাবরণ বা ত্বক।
- মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থি হচ্ছে যকৃত।
- নিউরন মানবদেহের দীর্ঘতম কোষ।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৪.
নিচের কোনটি থেকে ভিটামিন ডি পাওয়ার যায়?
  1. ক) আম ও কাঁঠাল
  2. খ) টমেটো ও গাজর
  3. গ) লালশাক ও কচুশাক
  4. ঘ) দুধ ও ডিম
সঠিক উত্তর:
ঘ) দুধ ও ডিম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুধ ও ডিম
ব্যাখ্যা
দুধ ও ডিমে ভিটামিন ডি পাওয়ার যায়।
- ভিটামিন ডি এর উৎস- ডিমের কুসুম, দুধ, মাখন, তৈলাক্ত মাছ, সামুদ্রিক মাছের যকৃতের তেল, কড মাছের যকৃতের তেল, স্যামন ও হেরিং মাছের চর্বি, ঘি ইত্যাদিতে ভিটামিন ডি পাওয়া যায়।
- তবে ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। 
- প্রতিদিন সূর্যের আলোতে ৫-১০ মিনিট থাকলে ত্বকের নিচে ভিটামিন ডি তেরি হয়। মূলত ৮০ শতাংশ ভিটামিন ডি সূর্যের আলোর ওপর নির্ভরশীল।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৪৫.
মানুষের রক্তকে কয়টি গ্রুপে ভাগ করা যায়?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৪
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
• মানুষের রক্তের গ্রুপকে ৪ ভাগে ভাগ করা যায়। যথা- O, A, B এবং AB।

• রক্তের গ্রুপ: লোহিত রক্ত কণিকার প্লাজমামেমব্রেনে অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে রক্ত গ্রুপ বলে।
- রক্ত কণিকায় আ্যান্টিজেনের উপস্থিত ও অনুপস্থিতির উপর নির্ভর করে রক্তের যে শ্রেণীবিন্যাস, তা ব্লাড গ্রুপ নামে পরিচিত। 
- মানুষের রক্তে A ও B এ দু'ধরনের আ্যান্টিজেন থাকতে পারে। 

• O রক্তের গ্রুপ: O গ্রুপের রক্তের কণিকা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নাই কিন্তু রক্ত রসে a ও b দুই ধরনের আন্টিবডি থাকে। O রক্তের গ্রুপের লোকেরা সাধারণত সর্বজনীন রক্ত দাতা হিসাবে পরিচিত এবং শুধুমাত্র O রক্তের গ্রুপ থেকে রক্ত ​​গ্রহণ করতে পারে।
• AB রক্তের গ্রুপ: AB রক্তের গ্রুপে A ও B দুটি অ্যান্টিজেন থাকে। AB রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় কারন সব গ্রুপের রক্ত এটি গ্রহন করতে পারে এবং শুধুমাত্র AB রক্তের গ্রুপের ব্যক্তিদের রক্ত ​​দান করতে পারে।
• A রক্তের গ্রুপ: A রক্তের গ্রুপে A অ্যান্টিজেন থাকে। A রক্তের গ্রুপের ব্যক্তি শুধুমাত্র A এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত ​​গ্রহণ করতে পারে এবং টাইপ A এবং AB ব্যক্তিদের দান করতে পারে।
• B রক্তের গ্রুপ: B রক্তের গ্রুপে B অ্যান্টিজেন থাকে। B রক্তের গ্রুপের ব্যক্তি শুধুমাত্র B এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত ​​গ্রহণ করতে পারে এবং B এবং AB গ্রুপের ব্যক্তিদের রক্ত ​​দান করতে পারে।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
কম্পিউটার নিচের কোন ভাষাটি ব্যবহার করে?
  1. ক) প্রসেসিং
  2. খ) বাইনারি
  3. গ) প্রতিনিধিত্বমূলক
  4. ঘ) কিলোবাইট
সঠিক উত্তর:
খ) বাইনারি
উত্তর
সঠিক উত্তর:
খ) বাইনারি
ব্যাখ্যা
• কম্পিউটারে বাইনারি (০ এবং ১) ভাষাটি ব্যবহার করা হয়।

• বাইনারি সংখ্যা পদ্ধতি: কম্পিউটারে ব্যবহৃত হয় ০ এবং ১ দুইটি সংখ্যা। যে সংখ্যা পদ্ধতিতে ০ এবং ১ এই দুইটি মাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- দুটি অংক ব্যবহারের কারণেই এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2 । 
- সংখ্যা পদ্ধতির ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়:
১) দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal number system)
২) বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary number system)
৩) অক্ট্যাল সংখ্যা পদ্ধতি (Octal number system)
৪) হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal number system)

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।
৪৭.
নিচের কোনটি স্প্রেডসিট সফটওয়্যার?
  1. ক) Excel
  2. খ) Visual Studio
  3. গ) PowerPoint
  4. ঘ) SQL
সঠিক উত্তর:
ক) Excel
উত্তর
সঠিক উত্তর:
ক) Excel
ব্যাখ্যা
• Microsoft Excel একটি স্প্রেডশিট প্রোগ্রাম।
- স্প্রেডশিট হলো এক ধরনের অ্যাপ্লিকেশন কম্পিউটার প্রোগ্রাম।
- এটিকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়।
- একটি রেজিস্টার খাতায় যেমন অনেকগুলো পৃষ্ঠা থাকে, তেমনি একটি ওয়ার্কবুকে অনেকগুলো ওয়ার্কশিট থাকে।
- একেকটা ওয়ার্কশিটে বহুসংখ্যক সারি (Row) ও (Column) কলাম থাকে। 
- স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ: Microsoft Excel, Google Workspace, Quip, Apple Numbers, Minitab Statistical Software, LibreOffice, WPS Spreadsheets ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণি।
৪৮.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) মনিটর
  2. খ) প্রিন্টার
  3. গ) সিপিইউ
  4. ঘ) কি বোর্ড
সঠিক উত্তর:
ঘ) কি বোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কি বোর্ড
ব্যাখ্যা
• কম্পিউটার সিস্টেমে কি-বোর্ড একটি ইনপুট ডিভাইস।

• ইনপুট ডিভাইস: কম্পিউটার বিভিন্ন ধরনের হার্ডওয়্যারের বা ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীর কাছ থেকে কিংবা বিভিন্ন পরিবেশ থেকে প্রক্রিয়ারণে বিভিন্ন ধরনের ডাটা গ্রহন করে। কম্পিউটার প্রক্রিয়ারণের কাজে ডাটা প্রদানে নিয়োজিত হার্ডওয়্যার সমূহই হলো ইনপুট ডিভাইস। কম্পিউটার সিস্টেমে বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস ব্যবহৃত হয়। তার মধ্যে কমন ইনপুট ডিভাইসসমূহ হলো-
১) কি-বোর্ড  
২) মাউস  
৩) ট্যাকবল 
৪) জয়স্টিক 
৫) বার কোড রিডার   
৬) পয়েন্ট অফ সেল
৭) ওএমআর
৮) স্ক্যানার 
৯) ডিজিটাইজার 
১০) লাইটপেন ইত্যাদি।

• আউটপুট ডিভাইস: কম্পিউটারের ফলাফল প্রদর্শনের বা প্রদানের কাজে বিভিন্ন ধরনের হার্ডওয়্যার জড়িত থাকে। এ সকল হার্ডওয়্যার আউটপুট
ডিভাইস নামে পরিচিত।
- উল্লেখযোগ্য আউটপুট হার্ডওয়্যার সমূহ হলো-
১) মনিটর 
২) প্রিন্টার 
৩) প্লটার  
৪) স্পিকার 
৫) মাল্টিমিডিয়া প্রজেক্টর 
৬) ইমেজ সেটার 
৭) ফিল্ম রেকর্ডার 
৮) হেড ফোন  ইত্যাদি।

- ইনপুট ও আউটপুট উভয় হিসেবে ব্যবহৃত কিছু ডিভাইস হলো- টাচস্ক্রিন, ডিজিটাল ক্যামেরা, মডেম ইত্যাদি।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
প্রিন্ট করার শর্টকাট কমান্ড কোনটি?
  1. ক) ctrl + shift
  2. খ) ctrl + p
  3. গ) shift + p
  4. ঘ) alt + p
সঠিক উত্তর:
খ) ctrl + p
উত্তর
সঠিক উত্তর:
খ) ctrl + p
ব্যাখ্যা
MS Word এ-
• ctrl + p - প্রিন্ট করার শর্টকাট কমান্ড।
• ctrl + shift - কি-বোর্ড লেআউট পরিবর্তন করার শর্টকাট কমান্ড।
• shift + p - ক্যাপিটাল P লেখার শর্টকাট কমান্ড।
• alt + p - পেজ লেআউট টেব ওপেন করার শর্টকাট কমান্ড।

উৎস: মাইক্রোসফট সাপোর্ট।
৫০.
নিচের কোনটি এ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়?
  1. ক) Windows NT
  2. খ) Page Maker
  3. গ) Photoshop
  4. ঘ) Paint
সঠিক উত্তর:
ক) Windows NT
উত্তর
সঠিক উত্তর:
ক) Windows NT
ব্যাখ্যা
• Windows NT এ্যাপ্লিকেশন সফটওয়্যার নয়।

• অ্যাপ্লিকেশন সফটওয়্যার:
অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বলতে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রামকে বোঝায় যা মানুষকে কোন বিশেষ ধরনের কাজ সম্পাদনে সহায়তা করে।
- একটি কম্পিউটার সফটওয়্যার যেটা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী এবং নির্দিষ্ট কাজ সম্পাদনা (এক বা একাধিক) করতে ব্যবহারকারীকে সহায়তা করে থাকে।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম সাধারণত ব্যবহারকারীকে টেক্সট, সংখ্যা কিংবা ছবি নিয়ে বিভিন্ন কাজ করার সুযোগ দেয়।
- একাউন্টিং সফটওয়্যার, অফিস সফটওয়্যার, গ্রাফিক্স সফটওয়্যার, বিভিন্ন মিডিয়া প্লেয়ার (ভিডিও এবং অডিও) গুলো হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
- উদাহরণ- MS Word, MS Excel, Oracle, Foxpro, Adobe Photoshop, Paint ইত্যাদি।

• সিস্টেম সফটওয়্যার: সিস্টেম সফটওয়্যার সামগ্রিক সিস্টেমকে পরিচালনা করে। সিস্টেম সফটওয়্যার কম্পিউটারে বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ব্যবহারিক প্রোগাম চালনার জন্য কম্পিউটারকে তৈরি রাখে। 
- উদাহরণ- Unix, Linux, Windows, Solaris ইত্যাদি।
- সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয় low level language দিয়ে । এদিকে এপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয় high level language দিয়ে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।