পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক, হাসান আজিজুল হক, হাসান হাফিজুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন কবির, হুমায়ূন আহমেদ, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
মুক্তিযুদ্ধের সময় 'চেনাকণ্ঠ' ছদ্মনামে পরিচিত ছিলেন-
  1. ক) হুমায়ুন আহমেদ
  2. খ) শওকত ওসমান
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
১৯৭১ সালে সৈয়দ আলী আহসান বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করেন। এসময় তিনি 'চেনাকণ্ঠ' ছদ্মনামে পরিচিত ছিলেন।
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে 'রোকেয়া হল' নামকরণের দাবী জানান কে?
  1. ক) জাহানারা ইমাম
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) উপরের সবগুলোই
ব্যাখ্যা
১৯৫২ সালের ভাষা আন্দোলনে সুফিয়া কামাল সরাসরি অংশগ্রহণ করেন এবং এতে অংশ নেয়ার জন্য নারীদের উদ্বুদ্ধ করেন। ১৯৫৬ সালে শিশুদের সংগঠন হিসেবে কচিকাঁচার মেলা প্রতিষ্ঠা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা হোস্টেলকে 'রোকেয়া হল' নামকরণের দাবী জানান। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'আগষ্টের একরাত' উপন্যাসের রচয়িতা-
  1. ক) শওকত ওসমান
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) সেলিনা হোসেন
  4. ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
'আগষ্টের একরাত' উপন্যাসের রচয়িতা- সেলিনা হোসেন। এছাড়াও তাঁর অন্যান্য উপন্যাস- জলোচ্ছ্বাস, হাঙর নদী গ্রেনেড, যাপিত যৌবন, নীল ময়ূরের যৌবন, পোকা মাকড়ের ঘরবসতি, নিরন্তর ঘন্টাধ্বনি, কাঁটাতারের প্রজাপতি, গায়ত্রী সন্ধ্যা, অপেক্ষা, গেরিলা ও বীরাঙ্গনা, ঘুমকাতুরে ঈশ্বর, পূর্ণছবির মগ্নতা, ভালোবাসা প্রীতিলতা, কালকেতু ও ফুল্লরা, খুন ও ভালোবাসা ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'অমৃত উপাখ্যান' উপন্যাসের রচয়িতা-
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) সুফিয়া কামাল
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা
'অমৃত উপাখ্যান' উপন্যাসের রচয়িতা- সেলিম আল দীন। নিগ্রো সাহিত্য তাঁর রচিত প্রবন্ধ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'বাসন' গ্রন্থের রচয়িতা-
  1. ক) হাফিজুর রহমান
  2. খ) হুমায়ুন কবির
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) সেলিম আল দীন
ব্যাখ্যা
'বাসন' সেলিম আল দীন রচিত একটি নাটক। এছাড়াও তাঁর অন্যান্য নাটক হলো- জন্ডিস ও বিবিধ বেলুন, কেরামতমঙ্গল, মোনতাসির, শকুন্তলা, কীর্তনখোলা, যৈবতী কন্যার মন, চাকা, হরগজ, হাতহদাই, প্রাচ্য, নিমজ্জন, ধাবমান, স্বর্ণবোয়াল, পুত্র, বনপাংশুল ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'প্রেমাঞ্জলি' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) নজিবুর রহমান
  3. গ) সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  4. ঘ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলির প্রতিযোগী হিসেবে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী লেখেন প্রেমাঞ্জলি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'লালসালু' চলচ্চিত্রের পরিচালক-
  1. ক) আলমগীর কবির
  2. খ) সত্যজিৎ রায়
  3. গ) তানভীর মোকাম্মেল
  4. ঘ) খান আতাউর রহমান
ব্যাখ্যা
২০০১ সালে তানভীর মোকাম্মেলের পরিচালনায় উপন্যাসটি চলচ্চিত্ররূপ লাভ করে। ২০০১ সালে চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি দর্শকদের বিচারে এটি শ্রেষ্ঠ দশটি বাংলাদেশি চলচ্চিত্রের তালিকায় স্থান পেয়েছে। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'১৯৭১' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা-
  1. ক) শওকত ওসমান
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) শওকত আলী
  4. ঘ) হুমায়ুন আহমেদ
ব্যাখ্যা
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস - আগুনের পরশমণি, অনিল বাগচীর একদিন, সূর্যের দিন, ১৯৭১, শ্যামল ছায়া, জোছনা ও জননীর গল্প ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'উজানে মৃত্যু' নাটকের রচয়িতা-
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) সেলিম আল দীন
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
'উজানে মৃত্যু' নাটকের রচয়িতা- সৈয়দ ওয়ালীউল্লাহ। এছাড়াও তাঁর অন্যান্য নাটক- বহিপীর, সুরঙ্গ, তরঙ্গভঙ্গ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১০.
'পঞ্চতন্ত্র' রম্যরচনার রচয়িতা-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) সৈয়দ মুজতবা আলী
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) হুমায়ুন আজাদ
ব্যাখ্যা
পঞ্চতন্ত্র ও ময়ূরকণ্ঠী সৈয়দ মুজতবা আলী রচিত রম্যরচনা। চাচা কাহিনী ও টুনি মেম তাঁর রচিত ছোটগল্প। অবিশ্বাস্য, শবনম, শহর-ইয়ার তাঁর রচিত উপন্যাস। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১১.
'আনন্দের মৃত্যু' সৈয়দ শামসুল হক রচিত-
  1. ক) কাব্যগ্রন্থ
  2. খ) ছোটগল্প
  3. গ) উপন্যাস
  4. ঘ) কাব্যনাট্য
ব্যাখ্যা
আনন্দের মৃত্যু' সৈয়দ শামসুল হক রচিত-‌ ছোটগল্প। এছাড়াও তাঁর অন্যান্য ছোটগল্প- উদয়াস্ত, তাস, শীত বিকেল, রক্ত গোলাপ ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১২.
নিচের কোনটি সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নয়-
  1. ক) গণনায়ক
  2. খ) এখানে এখন
  3. গ) বাংলার মাটি বাংলার জল
  4. ঘ) দেয়ালের দেশ
ব্যাখ্যা
দেয়ালের দেশ সৈয়দ শামসুল হক রচিত উপন্যাস। তাঁর রচিত কাব্যনাট্য গুলো হলো- পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক, নুরুলদীনের সারাজীবন, এখানে এখন, বাংলার মাটি বাংলার জল ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৩.
হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
  1. ক) বিমুখ প্রান্তর
  2. খ) আর্ত শব্দাবলী
  3. গ) অন্তিম শরের মতো
  4. ঘ) যখন উদ্যত সঙ্গীন
ব্যাখ্যা
বিমুখ প্রান্তর হাসান হাফিজুর রহমানের প্রথম কাব্যগ্রন্থ। এছাড়াও তাঁর অন্যান্য কাব্যগ্রন্থ- আর্ত শব্দাবলী, অন্তিম শরের মতো, যখন উদ্যত সঙ্গীন, শোকার্ত তরবারী, প্রতিবিম্ব ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৪.
'ফিহা সমীকরণ' হুমায়ুন আহমেদ রচিত-
  1. ক) উপন্যাস
  2. খ) ছোটগল্প
  3. গ) সায়েন্স ফিকশন
  4. ঘ) আত্মজীবনী
ব্যাখ্যা
'ফিহা সমীকরণ' হুমায়ুন আহমেদ রচিত- সায়েন্স ফিকশন। তোমাদের জন্য ভালোবাসা, দ্বিতীয় মানব, শূন্য এগুলোও তাঁর রচিত সায়েন্স ফিকশন।‌ উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
‘বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ আলী আহসান
  2. খ) হুমায়ুন আজাদ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যা
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা (১৯২৯), পশ্চিমের যাত্রী (১৯৩৮), ভাষা প্রকাশ বাঙালা ব্যাকরণ (১৯৩৯), ভারতের ভাষা ও ভাষা সমস্যা (১৯৪৪)। উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।