পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৯ এপ্রিল, ২০২৩সময়25 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম: চেইনম্যান (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৬.১০.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৯ এপ্রিল, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ক) ২ মিটার
  2. খ) ৪ মিটার
  3. গ) ৮ মিটার
  4. ঘ) ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান: 


বর্গের অভ্যন্তরে অঙ্কিত বৃত্তের ব্যাস বর্গের বাহুর সমান।
অর্থাৎ,
বৃত্তের ব্যাস = ৮ মিটার

∴ বৃত্তের ব্যাসার্ধ = ৮/২ মিটার = ৪ মিটার
.
A বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি ১০ কিলোমিটার উত্তর দিকে যায়, পরে ৩ কিলোমিটার পশ্চিমে এবং শেষে ৬ কিলোমিটার দক্ষিণে গিয়ে B বিন্দুতে পৌঁছায়। A বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব কত?
  1. ক) ১৯ কিমি
  2. খ) ৭ কিমি
  3. গ) ৫ কিমি
  4. ঘ) ৩ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: A বিন্দু থেকে যাত্রা শুরু করে এক ব্যক্তি ১০ কিলোমিটার উত্তর দিকে যায়, পরে ৩ কিলোমিটার পশ্চিমে এবং শেষে ৬ কিলোমিটার দক্ষিণে গিয়ে B বিন্দুতে পৌঁছায়। A বিন্দু থেকে B বিন্দুর দূরত্ব কত?

সমাধান: 


AB = √(32 + 42)
= √25
= 5
.
কোন সংখ্যার ৭৫% = ১৫?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৭৫% = ১৫?

সমাধান: 
ধরি, 
P এর 75% = 15
⇒ P × (75/100) = 15
⇒ P = 15 × (100/75)
⇒ P = 100/5
⇒ P = 20
.
ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত?
  1. ক) ১৫০°
  2. খ) ১৩৫°
  3. গ) ৯০°
  4. ঘ) ১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন আটটা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণের পরিমাণ কত?

সমাধান: 
ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ:
= । (11M - 60H)/2 ।
= । ((11 × 0) - (60 × 8))/2 ।
= । (-480)/2 ।
= 240°

∴ মধ্যবর্তী কোণ 240° বা (360° - 240°) = 120°
.
৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান: 
৬০ থেকে ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯

∴ বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৭৯ - ৬১ = ১৮
.
১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত?
  1. ক) ৬৬ ফুট
  2. খ) ৬৬ গজ
  3. গ) ৩৩ ফুট
  4. ঘ) ৩৩ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ লিংক বিশিষ্ট একটি চেইনের দৈর্ঘ্য কত?

সমাধান: 
আমরা জানি,
১ লিংক = ০.৬৬ ফুট
∴ ১০০ লিংক = (০.৬৬ × ১০০) ফুট = ৬৬ ফুট
.
যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান কিন্তু কোন কোণই সমকোণ নয় তাকে কি বলে?
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) সামান্তরিক
  4. ঘ) রম্বস
ব্যাখ্যা
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান এবং সব কোণ একসমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রতিটি কোণ একসমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।

সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় তাকে সামান্তরিক বলে।

রম্বস: যে চতুর্ভুজের সবগুলো বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল কিন্তু কোনো কোণই একসমকোণ নয় তাকে রম্বস বলে।
.
একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?
  1. ক) ৫ কাঠা
  2. খ) ৮ কাঠা
  3. গ) ১০ কাঠা
  4. ঘ) ১২ কাঠা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জমির দৈর্ঘ্য ৯০ ফুট এবং প্রস্থ ৮০ ফুট। ঐ জমির পরিমাণ কত?

সমাধান: 
১ কাঠা = ৭২০ বর্গফুট

জমির ক্ষেত্রফল = (৯০ × ৮০) বর্গফুট
= ৭২০০ বর্গফুট
= ৭২০০/৭২০ কাঠা
= ১০ কাঠা
.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ১৬০ বর্গমিটার। এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ৬ মিটার কম। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত?

সমাধান: 


∴ দৈর্ঘ্য = 10 + 6 = 16 মিটার
১০.
(2x2 + x -15) এর উৎপাদক কোনটি?
  1. ক) (x + 3) (2x - 5)
  2. খ) (x + 3) (2x + 5)
  3. গ) (x - 3) (2x + 5)
  4. ঘ) (x - 3) (2x - 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x2 + x -15) এর উৎপাদক কোনটি?

সমাধান: 
১১.
০.১ × ০.০১ × ০.০০১ এর মান কত?
  1. ক) ১.০০১
  2. খ) ০.১০০০১
  3. গ) ০.০০০০১
  4. ঘ) ০.০০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ × ০.০১ × ০.০০১ এর মান কত?

সমাধান: 
যেহেতু গুণ করার পূর্বে দশমিক এর পরে মোট ঘর ৬ টি, সেহেতু গুণফলেও দশমিক এর পর ৬ টি ঘর থাকবে
০.১ × ০.০১ × ০.০০১ = ০.০০০০০১
১২.
নিচের কোন ভগ্নাংশটি বড়?
  1. ক) ৪/৫
  2. খ) ৫/৬
  3. গ) ৬/৭
  4. ঘ) ৬/৮
ব্যাখ্যা
সমাধান: 
4/5 = 0.8
5/6 = 0.833
6/7 = 0.857
6/8 = 0.75
১৩.
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ২৭
  2. খ) ৩৩
  3. গ) ৪৯
  4. ঘ) ৫৩
ব্যাখ্যা
সমাধান: 
মৌলিক সংখ্যা: যে সংখ্যাকে ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে।

২৭ কে ১, ৩, ৯, ২৭ দ্বারা ভাগ করা যায়।
৩৩ কে ১, ৩, ১১, ৩৩ দ্বারা ভাগ করা যায়।
৪৯ কে ১, ৭, ৪৯ দ্বারা ভাহ করা যায়।
৫৩ কে ১, ৫৩ দ্বারা ভাগ করা যায়।

অর্থাৎ ৫৩ এখানে মৌলিক সংখ্যা।
১৪.
১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত?
  1. ক) ৪৯
  2. খ) ৫০
  3. গ) ৫১
  4. ঘ) ৫০.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যা সমূহের গড় কত?

সমাধান: 
১ থেকে ৯৯ পর্যন্ত মোট সংখ্যা ৯৯ টি

১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = (n(n + 1))/2
= (99 × 100)/2
= 99 × 50

∴ গড় = (99 × 50)/99 = 50
১৫.
x - 1/x = 1 হলে, x3 - 1/x3 = কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x - 1/x = 1 হলে, x3 - 1/x3 = কত?

সমাধান: 
১৬.
‘তার বাড়ী রাজশাহী’ বাক্যটির সঠিক অনুবাদ কি?
  1. ক) His house is in Rajshahi
  2. খ) He comes from Rajshahi
  3. গ) He lives in Rajshahi
  4. ঘ) He has ‍a home in Rajshahi
ব্যাখ্যা
• ‘তার বাড়ী রাজশাহী’ বাক্যটির সঠিক অনুবাদ হচ্ছে He comes from Rajshahi.

• যেকোন স্থান বা জন্মস্থান/ বাসস্থান বোঝালে Come এর পর from, preposition হিসেবে বসে।
যেমন: He comes from Rajshahi.
- এখানে কোনো একটি স্থান থেকে এসেছে বোঝানো হয়েছে বিধায় Come from বসেছে।
১৭.
Find the correct spelling?
  1. ক) Navijation
  2. খ) Navitation
  3. গ) Navigation
  4. ঘ) Nevigation
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের অপশনগুলোর মধ্যে সঠিক বানান হচ্ছে Navigation.

• Navigation (noun):
English Meaning: Especially : the method of determining position, course, and distance traveled.
Bangla Meaning: নৌচালনা। (২) নৌচালনবিদ্যা। (৩) জলপথে বা আকাশপথে যাত্রা; নৌবাহ।

Example Sentences
1. If you're going to be a good sailor you need to master navigation.
2. I don't mind driving if you're willing to do the navigation.
3. Our new car has an onboard navigation system.
4. Navigation becomes more difficult further upriver.
5. There are back and forward buttons for easier browser navigation.

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster dictionary
১৮.
Which on is verb?
  1. ক) Cloth
  2. খ) Blood
  3. গ) Food
  4. ঘ) Feed
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের অপশনগুলোতে 'Feed'- Noun ও Verb উভয় অর্থে ব্যবহৃত হয়।

• Feed (Verb) এর অর্থ হচ্ছে খাওয়ানো; খাদ্য জোগানো।
• Feed (Noun) এর অর্থ হচ্ছে একবারের খাবার।

Example:
The cat must have a feed now. (এখানে feed হচ্ছে noun).
He was too weak to feed himself. (এখানে feed হচ্ছে verb).
We feed the plants with a special fertilizer twice a week. (এখানে feed হচ্ছে verb).
We fed the horses with apples, oats, and hay. এখানে feed হচ্ছে verb).

• বাকি অপশনগুলো:
Cloth (noun) - কাপড়; বস্ত্র।
Blood (noun) - রক্ত; শোণিত; রুধির।
Food (noun) - খাদ্য; আহার্য; ভোজ্য, খাবার; অন্ন, অশন।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster dictionary
১৯.
He runs fast. Here the word 'fast' is -
  1. ক) verb
  2. খ) conjunction
  3. গ) adverb
  4. ঘ) adjective
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে 'fast' হচ্ছে adverb.

• এখানে fast দ্বারা 'run' verb কে modify করা হয়েছে। তাই এটি adverb.
- এছাড়াও, এটি যেহেতু verb সংঘটিত হওয়ার ধরণ (দ্রুত দৌড়ায়) বুঝাচ্ছে তাই এটি Adverb of Manner.
২০.
The baby _____ because it is hungry now.
  1. ক) is crying
  2. খ) cries
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে সঠিক উত্তর- is crying.

• বাক্যে now, at this moment, at this time, at present ইত্যাদি থাকলে বাক্যটি Present Continuous Tense হয়।
সুতরাং, বাক্যের শেষে now থাকায়  শূন্যস্থানে is crying বসেছে।
২১.
Which of the following is demonstrative pronoun?
  1. ক) He
  2. খ) Yourself
  3. গ) Those
  4. ঘ) Who
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নে Those হচ্ছে demonstrative pronoun.

• Demonstrative Pronoun:
- ব্যক্তি বা বস্তুকে যদি এটি, ওটি, এগুলি, ওগুলি ইত্যাদি শব্দ দ্বারা নির্দেশ করা হয় তাহলে এই শব্দগুলোকে বলে demonstrative pronoun.
যেমন: this, that, these, those.
২২.
The correct sentence is-
  1. ক) Ten miles are a long distance.
  2. খ) Ten miles are more long distance.
  3. গ) Ten miles make a long distance.
  4. ঘ) Ten miles is a long distance.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- Ten miles is a long distance.

• একই দৈর্ঘ্য, পরিমাণ, বা স্থান বুঝালে Subject plural হলেও singular verb হবে।
Example:
- Fifty miles is a long distance. 
- Ten miles is a long way.
২৩.
She will discuss the issue with the officer _______ phone.
  1. ক) Over
  2. খ) On
  3. গ) Through
  4. ঘ) By
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- By.

- Phone শব্দটির পূর্বে by বসে।
- তবে the phone এর পূর্বে over/on বসে।

By phone: She will discuss the issue with the officer by phone.
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.

Source: Cambridge Dictionary.
২৪.
Uneasy lies the head
  1. ক) When wears a crown.
  2. খ) Which wears a crowns.
  3. গ) That wears a crown.
  4. ঘ) Who wears a crown.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশনগুলোর মধ্যে That wears a crown হচ্ছে সঠিক উত্তর।

- Uneasy lies the head that wears a crown - এটি একটি প্রবাদ বাক্য।
- এর অর্থ হচ্ছে যে শিরে মুকুট থাকে, সে শির স্বস্তিতে থাকে না।
 - বাক্যে that এর পূর্ববর্তী শব্দ 'the head' singular হওয়ায় এর পরবর্তী verb ও singular হিসেবে বসেছে।
২৫.
I can give you no assurance ____ help.
  1. ক) for
  2. খ) of
  3. গ) about
  4. ঘ) to
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- Assurance of.

• Assurance of something অর্থ হচ্ছে- a promise or pledge of support.
Example:
- I can give you no assurance of help.
- He gave an assurance of help when needed.
২৬.
উপকারীর অপকার করে যে,
  1. ক) স্বৈরাচারী
  2. খ) কৃতঘ্ন
  3. গ) অকৃতজ্ঞ
  4. ঘ) দুর্বিনীতি
ব্যাখ্যা
'উপকারীর অপকার করে যে'- এর এক কথায়: কৃতঘ্ন

তাছাড়া,
'উপকারীর উপকার স্বীকার করে না যে' এর এক কথায়- অকৃতজ্ঞ।
'উপকারীর উপকার স্বীকার করে যে- কৃতজ্ঞ।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: 
যা নিবারণ করা কষ্টকর = দুর্নিবার।
যা নিবারণ করা যায় না = অনিবার্য।

ক্ষমার যোগ্য = ক্ষমার্হ।
ক্ষমার অযোগ্য = ক্ষমার্য।

একই সময়ে = যুগপৎ।
একই সময়ে বর্তমান = সমসাময়িক।

যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে = অবিমৃষ্যকারী।
যে ভবিষ্যতের চিন্তা করে না দেখে না= অপরিণামদর্শী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
২৭.
ক্রিয়ার কাল কত প্রকার?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা
ক্রিয়ার কাল- তিন প্রকার। 

• ক্রিয়ার কাল:
- ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলে।

• ক্রিয়ার কাল তিন প্রকার:
- বর্তমান কাল।
- অতীত কাল।
- ভবিষ্যৎ কাল।

• বর্তমান কাল:
- বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে বর্তমান কাল বলে।
- বর্তমান কাল চার প্রকার: সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরাঘটিত বর্তমান এবং অনুজ্ঞা বৰ্তমান ৷

• অতীত কাল:
- অতীতে যে ক্রিয়া সম্পন্ন হত তাকে অতীত কাল বলে।
- অতীত কাল চার প্রকার: সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্য বৰ্তমান ৷

• ভবিষ্যৎ কাল:
- ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকে ভবিষ্যৎ কাল বলে।
- ভবিষ্যৎ কাল তিন প্রকার: সাধারণ ভবিষ্যৎ, ঘটমান ভবিষ্যৎ এবং অনুজ্ঞা ভবিষ্যৎ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
২৮.
বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?
  1. ক) বর্ণ
  2. খ) শব্দ
  3. গ) ধ্বনি
  4. ঘ) ভাষা
ব্যাখ্যা
• বাক্যের উপাদান/ ক্ষুদ্রতম একক - ধ্বনি।

অন্যদিকে,
বাক্যের উপকরণ/ বৃহত্তম একক - শব্দ।

কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
ভাষার মূল উপকরণ/প্রাণ - বাক্য।
ভাষার মূল উপাদান /ক্ষুদ্রতম একক - ধ্বনি এবং
বর্ণ হচ্ছে শব্দের গঠনগত একক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৯.
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) বিকৃত
  2. খ) অভাব
  3. গ) নিকৃষ্ট
  4. ঘ) বিপরীত
ব্যাখ্যা
‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গ 'বিপরীত' অর্থে ব্যবহৃত হয়। 

উপসর্গ
যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ। 

বিভিন্ন অর্থে 'অপ' উপসর্গের ব্যবহার -
- বিপরীত অর্থে = অপমান, অপকার, অপচয়, অপবাদ
- নিকৃষ্ট অর্থে = অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ।
- স্থানান্তর অর্থে = অপসারণ, অপহরণ। 
- বিকৃত অর্থে = অপমৃত্যু। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)
৩০.
বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক থাকে তাকে কী বলে?
  1. ক) বিভক্তি
  2. খ) কারক
  3. গ) প্রত্যয়
  4. ঘ) উপসর্গ
ব্যাখ্যা
বাক্যের ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কারক বলে। 
- কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।

• কারক ছয় প্রকার :
- কর্তা কারক
- কর্ম কাবক
- করণ কারক
- অপাদান কারক
- অধিকরণ কারক ও
- সম্বন্ধ কারক।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩১.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) স্বায়ত্ব শাসন
  3. গ) স্বায়ত্ত্বশাসন
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
স্বায়ত্তশাসন বানানটি সঠিক। 

স্বায়ত্তশাসন (বিশেষ্য) শব্দটির অর্থ- 
স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
যেমন: ইউনিয়ন বোর্ড গ্রামের স্বাস্থ্য শিক্ষা যাতায়াত ব্যবস্থা প্রভৃতির উন্নতির তত্ত্বাবধানার্থে গ্রামবাসীদের নির্বাচিত প্রতিনিধি নিয়ে গঠিত স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান বিশেষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩২.
‘অন্বেষণ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ করুন
  1. ক) অণু + এষন
  2. খ) অনু + এষন
  3. গ) অণু + এষণ
  4. ঘ) অনু + এষণ
ব্যাখ্যা
‘অন্বেষণ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ- 'অনু + এষণ'
এটি স্বরসন্ধির উদাহরণ। 

সন্ধির নিয়ম: 
উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার কিংবা ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন-
অনু + এষণ = অন্বেষণ,
সু + অল্প = স্বল্প
তনু + ঈ = তন্বী,
অনু + ইত = অন্বিত,
সু + আগত = স্বাগত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৩.
‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) অসম্ভব ব্যাপার
  2. খ) সামান্য অর্থ
  3. গ) প্রাচীন মুদ্রা
  4. ঘ) সুন্দর বস্তু
ব্যাখ্যা
‘ব্যাঙের আধুলি’ বাগধারাটির অর্থ- 'সামান্য অর্থ'
তবে, ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ- অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
এক কথায় প্রকাশ করুনঃ ‘এক মায়ের সন্তান যারা’।
  1. ক) ভাই-বোন
  2. খ) ভাতৃ
  3. গ) সহোদর
  4. ঘ) যুগপৎ
ব্যাখ্যা
 ‘এক মায়ের সন্তান যারা’- এক কথায় প্রকাশ: 'সহোদর' 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- একই গুরুর শিষ্য = সতীর্থ 
- একই মাতার উদরে জার যারা = সহোদর
- একই সময়ে বর্তমান = সমসাময়িক 
- একই সঙ্গে যাত্রা করে যারা = সহযাত্রী
- এক মতের ভাব = ঐকমত্য
- এ পর্যন্ত যার শত্রু জন্মায় নি = অজাতশত্রু
- এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে = যাযাবর
- একই সময়ে = যুগপৎ 
- এক দিকে দৃষ্টি যার = একচোখা 
- এক স্থানে স্থিত = একত্র 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
‘এ যে আমাদের চেনা লোক’ বাক্যে ‘চেনা’ শব্দটি কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) সর্বনাম
  3. গ) অব্যয়
  4. ঘ) বিশেষণ
ব্যাখ্যা
যে পদ দ্বারা বিশেষ্য সর্বনাম বা ক্রিয়াপদের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমান ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে।
- এ বাক্যে চেনা শব্দটি দ্বারা লোকটির পরিচিতি বা অবস্থা প্রকাশ করেছে তাই এটি বিশেষণ পদ।
- এছাড়াও, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘চেনা’ বিশেষণ পদ।

উৎস: বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান। 
৩৬.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক রচনা?
  1. তিতাস একটি নদীর নাম
  2. পায়ের আওয়াজ পাওয়া যায়
  3. পদ্মা নদীর মাঝি
  4. বীরাঙ্গনা
ব্যাখ্যা
'পায়ের আওয়াজ পাওয়া যায়'- মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য। 

'পায়ের আওয়াজ পাওয়া যায়'
• 'পায়ের আওয়াজ পাওয়া যায়' সৈয়দ শামসুল রচিত মুক্তযুদ্ধের কাব্যনাটক।
- বাঙালির মুক্তির চেতনায় উজ্জীবন মূলক নাটক।
- নাটকটিতে ১৯৭১ সালের বাংলাদেশ শত্রু মুক্ত হওয়ার সময়কালে একটি প্রত্যন্ত গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে।
- পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত মুক্তিযোদ্ধাদের আগমনের পদধ্বনি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭.
‘মৌলভী’ কোন ভাষার শব্দ?
  1. আরবী
  2. ফারসি
  3. উর্দু
  4. পশতু
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
শুদ্ধ বানান- মৌলবি,
- আরবি শব্দ।
অর্থ: ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮.
মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’ কোন শ্রেণীর রচনা?
  1. ক) সামাজিক
  2. খ) মুক্তিযুদ্ধভিত্তিক
  3. গ) রূপক
  4. ঘ) ঐতিহাসিক
ব্যাখ্যা
মুনীর চৌধুরীর ‘রক্তাক্ত প্রান্তর’- ঐতিহাসিক রচনা।

 ‘রক্তাক্ত প্রান্তর’ নাটক 
- মুনীর চৌধুরী রচিত 'রক্তাক্ত প্রান্তর' রচিত হয়েছে মহাকবি কায়কোবাদের 'মহাশ্মশান' গ্রন্থের কাহিনি থেকে।
- 'রক্তাক্ত প্রান্তর' মুনীর চৌধুরীর প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক।
- পানিপথের তৃতীয় যুদ্ধের (১৭৬১) ঘটনা অবলম্বনে তিন অঙ্ক বিশিষ্ট নাটকটি রচিত।
- 'রক্তাক্ত প্রান্তর' ঐতিহাসিক নাটক নয়, এটি ইতিহাস-আশ্রিত নাটক। 
- ‘মানুষ মরে গেলে পচে যায়। বেঁচে থাকলে বদলায়।' রক্তাক্ত প্রান্তর— নাটকের একটি জনপ্রিয় উক্তি।
- চরিত্র: ইব্রাহিম কার্দি, জোহরা, হিরণবালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৯.
‘সপ্তাহ’ কোন সমাস?
  1. ক) দ্বিগু
  2. খ) দ্বন্দ্ব
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) তৎপুরুষ
ব্যাখ্যা
‘সপ্ত অহের সমাহার = সপ্তাহ’- দ্বিগু সমাস। 

দ্বিগু সমাস:
যে-সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বােঝায় তাকে ‘দ্বিগু সমাস' বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য হয়।
যেমন : সপ্ত অহের সমাহার = সপ্তাহ, নব রত্নের সমাহার = নবরত্ন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৪০.
কোনটি ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অবনী
  2. খ) অচল
  3. গ) পাহাড়
  4. ঘ) গিরি
ব্যাখ্যা
'অবনী'- ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ নয়। 
'অবনী'- পৃথিবী শব্দের সমার্থক শব্দ। 

পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

'পৃথিবী' এর সমার্থক শব্দ হলো:
- অবনী,
- ভূ,
- মেদিনী,
- ধরা,
- বসুন্ধরা,
- ধরিত্রী,
- ধরণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।