ব্যাখ্যা
• 'যে নারীর হাসি পবিত্র’ তাকে এক কথায় বলে = শুচিস্মিতা।
• একাধিক পদ বা উপবাক্যকে একটিমাত্র শব্দে প্রকাশ করাকেই বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ বলা হয়।
- এর মূল উদ্দেশ্য হলো বক্তব্যকে সংক্ষিপ্ত করা এবং একই সাথে অর্থের কোনো পরিবর্তন না করে বা অর্থকে আরও সমৃদ্ধ করে উপস্থাপন করা।
• কিছু এক কথায় প্রকাশ নিম্মরুপ:
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী;
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা;
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা;
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।