পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১০২
সিলেবাস
৪৫তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৭ বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০২ প্রশ্ন

.
কোন ঘোষণার মাধ্যমে আসিয়ান (ASEAN) প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ম্যানিলা ঘোষণা
  2. খ) দোহা ঘোষণা
  3. গ) জাকার্তা ঘোষণা
  4. ঘ) ব্যাংকক ঘোষণা
ব্যাখ্যা
আসিয়ান ১৯৬৭ সালের ৮ আগস্ট স্নায়ুযুদ্ধের সময় ‘ব্যাংকক ডিক্লারেশনের’ মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

• ASEAN:
- ASEAN (Association of Southeast Asian Nations) দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ- কম্বোডিয়া (৩০ এপ্রিল, ১৯৯৯) তবে ১১তম দেশ হিসেবে পূর্ব তিমুরকে যোগদানে সম্মত হয়েছে আসিয়ান নেতারা।
- বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
- প্রথম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-বালি, ইন্দোনেশিয়া ( ২৩-২৪ ফেব্রুয়ারি, ১৯৭৬ সালে)।
- ৪০ ও ৪১ তম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-১১ নভেম্বর ২০২২ (কম্বোডিয়ার রাজধানী নমপেনে)।
-  করোনা মহামারির কারণে আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়।
 
উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
.
দাস্ত-ই লুত মরুভূমি কোথায় অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সিরিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
দাস্ত-ই লুত মরুভূমিটি ইরানের কারমান ও সিস্থান প্রদেশের উত্তর-পূর্বে অবস্থিত।

• দাস্ত-ই লুত:

- লুত মরুভূমি, যা ব্যাপকভাবে দাস্ত-ই লুত নামে পরিচিত।
- এটি বিশ্বের ২৫তম বৃহত্তম মরুভূমি। এর দৈর্ঘ্য ৪৮০ কিলোমিটার বা ২৯৮ মাইল, প্রস্থে ৩২০ কিলোমিটার বা ১৯৯ মাইল এলাকাজুড়ে বিস্তৃত।
- এটি ইরানের সবচেয়ে নিম্নভূমিতে অবস্থিত।
- সমুদ্রসমতল থেকে এর উচ্চতা মাত্র ৫৬ মিটার।
- এ মরুভূমির সব থেকে উষ্ণতম স্থানের নাম ‘গন্দম বেরিয়ান’।
- এটি কালো লাভায় আচ্ছাদিত ৪৮০ বর্গকিলোমিটার বা ১৯০ বর্গমাইল একটি বড় মালভূমি।
- মাত্রাতিরিক্ত তাপমাত্রার জন্য এই স্থানের আরেক নাম ভাজা শস্য বা গম।
- জনবসতিহীন এ মরুভূমিটি পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম স্থান।
- ২০০৫ সালে লুত মরুভূমিতে ১৫৯ দশমিক ৩ ডিগ্রি ফারেনহাইট (৭০ দশমিক ৭ ডিগ্রি সেন্টিগ্রেড) তাপমাত্রা রেকর্ড করা হয়।
- এই তাপমাত্রা পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রার অনুমোদিত রেকর্ড।
- এ মরুভূমিটি শুধু গরমের জন্য বিখ্যাত নয়, এখানে আছে বিশাল আকারের শিলা, পৃথিবীর সবচেয়ে লম্বা বালিয়াড়ি লবণাক্ত সমভূমি, সিংকহোল ও প্রাচীন দুর্গ।

অন্যদিকে,
পৃথিবীর মরুভূমিসমূহ:
- সাহারা মরভূমি : আফ্রিকা (বিশ্বের বৃহত্তম)
- কালাহারি : নামিবিয়া-দ. আফ্রিকা,
- নামিব : নামিবিয়া, 
- অ্যারাবিয়ান মরুভূমি : মধ্যপ্রাচ্য,
- থর মরুভূমি : ভারত-পাকিস্তান্‌ 
- তাকলামাকান : চীন,
- গোবি : চীন-মঙ্গোলিয়া, 
- কারাকুম : তুর্কমেনিস্তান, 
- কিজিলকুম মরুভূমি : কাজাখস্তান-উজবেকিস্তান, 
- গ্রেট ভিক্টোরিয়া : অস্ট্রেলিয়া, 
- গ্রেট গিবসন : অস্ট্রেলিয়া, 
- তানামি : অস্ট্রেলিয়া, 
- স্টুর্টগার্ট : অস্ট্রেলিয়া, 
- সিম্পসন : অস্ট্রেলিয়া,
- নেগেভ : ইসরাইল।

উৎস: আমাদের সময় পত্রিকা রিপোর্ট ও ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস।
.
কোন দেশগুলো 'গোল্ডেন  ক্রিসেন্টের' অন্তর্ভুক্ত?
  1. ক) মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম
  2. খ) আফগানিস্তান, ইরান, পাকিস্তান
  3. গ) মায়ানমার, থাইল্যান্ড, লাওস
  4. ঘ) ভারত, নেপাল, ভুটান
ব্যাখ্যা
- গোল্ডেন ক্রিসেন্ট পশ্চিম, মধ্য এবং দক্ষিণ এশিয়ার বিস্তৃত অবৈধ আফিম বৃদ্ধির মূল ক্ষেত্র।
- এটি আফগানিস্তান, ইরান এবং পাকিস্তানের পর্বতমালা জুড়ে গোল্ডেন ক্রিসেন্ট রয়েছে।
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস সীমান্তে মাদক উৎপাদনকারী অঞ্চলকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়।

উৎস: worldatlas.
.
প্যান্ডোরা পেপার্স, পানামা পেপারস, প্যারাডাইস পেপারস কেলেঙ্কারী প্রকাশকারী অনুসন্ধানী সাংবাদিকদের সংস্থার নাম কী?
  1. ক) ICRJ
  2. খ) ICCJ
  3. গ) ICIJ
  4. ঘ) IRCJ
ব্যাখ্যা
• ICIJ:
- ICIJ এর পূর্ণরূপ The International Consortium of Investigative Journalists.
-  বিশ্বের ১০০টির অধিক দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন।
- মার্কিন সাংবাদিক চার্লস চাক লুইস ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- ICIJ এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স, প্যান্ডোরা পেপার্স, আফসোর লিস প্রভৃতি গোপন নথিপত্র ফাঁসের মাধ্যমে ICIJ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।
-  এসব বারমুডায় অবস্থিত অ্যাপলবাই নামের এক আইনি সহযোগী সংঘটনের গোপন নথি।
- যার মধ্যে ১ কোটি ৩৪ লাখ ডকুমেন্টস এখন তদন্ত করে দেখছে ৬৭টি দেশের ৩৮০ জন সাংবাদিক। 

উৎস: ICIJ ওয়েবসাইট।
.
WIPO - এর পূর্ণরুপ কোনটি?
  1. ক) World International Property Organization.
  2. খ) World Intellectual Propering Organisation.
  3. গ) World Intellectual Perfect Organization.
  4. ঘ) World Intellectual Property Organization.
ব্যাখ্যা
WIPO -এর পূর্ণরুপ - World Intellectual Property Organization.

• WIPO:

 - WIPO হলো জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা।
- WIPO ১৯৬৭ সালের প্রতিষ্ঠিত হয়।
- এর মূল উদ্দেশ্য বিশ্বব্যাপী সৃজনশীল বা সৃষ্টিশীল কর্মকান্ডকে উৎসাহিত করা।
- বাংলাদেশ ১৯৮৫ সালের ১১ মে WIPO এর সদস্যপদ লাভ করে।
- WIPO এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
- সদরদপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভায়।
- বর্তমান মহাপরিচালক সিঙ্গাপুরের ড্যারেন ট্যাঙ।

তথ্যসূত্র-WIPO এর অফিসিয়াল ওয়েবসাইট।[link]
.
মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?
  1. ক) ইসরায়েল
  2. খ) সৌদি আরব
  3. গ) বাহরাইন
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
• নারীদের ভােটাধিকার:
- পৃথিবীতে সবার আগে একক দেশ হিসেবে নিউজিল্যান্ডের নারীরা ১৮৯৩ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে প্রথম ইসরায়েলের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হয় ১৯৪৮ সালে।
- জর্ডানের নারীরা ১৯৭৪ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- বাহরাইনের নারীরা সেই অধিকার পান ২০০২ সালে।
- ইরানের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হন ১৯৬৩ সালে।
- সৌদি আরবের নারীরা ২০১৫ সাল থেকে ভােটাধিকার প্রাপ্ত হন।

উৎস:
, OECD এবং জাতিসংঘের ওয়েবসাইট।
.
'পার্লামেন্টের জননী' বলা হয় -
  1. ক) ফ্রান্সের সংসদকে
  2. খ) নাইরোবির সংসদকে
  3. গ) যুক্তরাজ্যের সংসদকে
  4. ঘ) নিউজিল্যান্ডের সংসদকে
ব্যাখ্যা
যুক্তরাজ্যের পার্লামেন্টকে “পার্লামেন্টের জননী” (Mother of Parliaments) বলা হয় ।

• পার্লামেন্ট:

- যুক্তরাজ্য বা গ্রেট ব্রিটেনের আইন সভার নাম পার্লামেন্ট।
- এটি গ্রেট ব্রিটেনের আইন প্রণয়ন সম্পর্কিত কার্যক্রমের সর্বোচচ সংস্থা। 
- রাজা বা রানী এবং পার্লামেন্টের দু'টি কক্ষ - হাউস অব লর্ডস (House of Lords)এবং হাউস অব কমন্স (House of Commons) কে নিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়েছে। 
- এ পার্লামেন্ট সুদীর্ঘকাল ধরে প্রথা পদ্ধতির মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে বিকাশ লাভ করেছে। 
- আধুনিক বিশ্বের অনেক স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের আইন সভা ব্রিটিশ পার্লামেন্টের অনুকরণে গড়ে উঠেছে।

এছাড়াও,
- রাশিয়ার পার্লামেন্ট - ফেডারেল এসেম্বলি।
- জাপানের পার্লামেন্ট - ডায়েট। 
- ডেনমার্কের পার্লামেন্ট - ফোকেটিং।
- যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট - কংগ্রেস।
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান : বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা। 
.
'গ্রেট ডিপ্রেশন' বলতে বুঝায় -
  1. ক) প্রাচীন ও সমৃদ্ধতম সভ্যতার বিকাশ
  2. খ) প্লেগ মহামারি
  3. গ) বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা
  4. ঘ) আধুনিক স্থাপত্য ও নগরায়ন
ব্যাখ্যা
'গ্রেট ডিপ্রেশন' বলতে বুঝায় - বিংশ শতাব্দীর ত্রিশের দশকের অর্থনৈতিক মন্দা।

• গ্রেট ডিপ্রেশন:

- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে ১৯২৯ সালের অক্টোবর থেকে বিশ্ব অর্থনীতিতে একটি ছন্দপতন লক্ষ করা গেছে।
- অর্থনৈতিক বিশ্লেষকরা বড় আকারের এই ছন্দপতনকে মহামন্দা তথা দ্য গ্রেট ডিপ্রেশন হিসেবে চিহ্নিত করেছেন।
- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেলে পশ্চিমা বিশ্বে ধীরে ধীরে বিকাশ লাভ করে পুঁজিবাদ।
- আর পুঁজিবাদী ব্যবস্থার নিয়মই হচ্ছে এখানে মাঝে মাঝে মন্দাভাব দেখা দেয়।
- তবে ঝড়ের বেগে এসে এই মন্দাভাব ও পুরো বিশ্ব অর্থনীতিকে গ্রাস করবে, তা ছিল কল্পনাতীত।
- হঠাৎ করে সংকট উপনীত হওয়ার অনেকগুলো শিল্প কারখানা বন্ধ হয়ে যায়।
- বিভিন্ন স্থানে বেড়ে যায় বেকার ও চাকরি প্রত্যাশী মানুষের সংখ্যা।
- ১৯২৯ সালের এই মন্দা অতীতে ঘটে যাওয়া সব ধরনের রেকর্ড ভঙ্গ করে।
- আর সেদিক থেকে ধরতে গেলে এর মহামন্দা নামকরণ স্বার্থক।
- এর প্রমাণ হিসেবে এক যুক্তরাষ্ট্রেই ১৯২৯-৩৫ সালের মধ্যে প্রায় পাঁচ হাজার দেউলিয়া হয়ে যাওয়া ব্যাংক বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়।

উৎস: ইতিহাস ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা (UNEP) ও জলবায়ু বিষয়ক সংস্থা (WMO)-এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় -
  1. ক) COP-26
  2. খ) ECO
  3. গ) Peace of Green
  4. ঘ) IPCC
ব্যাখ্যা
IPCC:
- IPCC (The Intergovernmental Panel on Climate Change) জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) ও জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (UNEP) যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়।
- IPCC এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উৎস: IPCC ওয়েবসাইট।
১০.
আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM) এর সর্বশেষ সদস্য দেশ - 
  1. ক) মেক্সিকো
  2. খ) ইকুয়েডর
  3. গ) বার্বাডোস
  4. ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
২৯ নভেম্বর, ২০২২ সালে বার্বাডোস IOM - এর সর্বশেষ সদস্য দেশের স্বীকৃতি লাভ করে।

• আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা (IOM):
- IOM - এর পূর্ণরূপ - The International Organization for Migration বা আন্তর্জাতিক মাইগ্রেশন (অভিপ্রয়ান) বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠাকাল - ১৯৫১ সাল।
- সদস্য সংখ্যা - ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক সদস্য দেশ - ৮টি।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 

উৎস: IOM ওয়েবসাইট। 
১১.
'ওয়াগনার গ্রুপ' কী?
  1. ক) ভাড়াটে নিরাপত্তা দল
  2. খ) ভাড়াটে সেনাবাহিনী
  3. গ) জঙ্গি নির্মূল গোষ্ঠী
  4. ঘ) হ্যাকার গ্রুপ
ব্যাখ্যা
• রাশিয়ার ভাড়াটে সেনাবাহিনীদের নাম ওয়াগনার গ্রুপ।
- ওয়াগনার বাহিনী ভাড়াটে সেনাদের নিয়ে গঠিত।
- ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র হিসেবে পরিচিত।
- ওয়াগনার গ্রুপকে প্রথম চিহ্ণিত করা হয়েছিল ২০১৪ সালে ইউক্রেনে।
- সেখানে তারা পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছিল।
- তবে এর বাইরে সিরিয়া, মোজাম্বিক, সুদান এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকেও তারা বিভিন্ন তৎপরতায় জড়িত ছিল।
- ওয়াগনার বাহিনী রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে।
- এর আগে এই বাহিনী সিরিয়া যুদ্ধে বাশার আল আসাদের পক্ষ হয়ে যুদ্ধ করে।

সূত্র: বিবিসি বাংলা।
১২.
D-8 জোটভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) ইরান
  2. খ) মিশর
  3. গ) নাইজেরিয়া
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
D-8 জোটভুক্ত দেশ নয় - ইরাক।

• D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় - ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদর - ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব - ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় - দুই বছর পর পর।
- সর্বশেষ দশম D-8 সম্মেলন ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হয়।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
১৩.
গ্রিনহাউজ ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে?
  1. ক) খরা দেখা দিবে
  2. খ) বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে
  3. গ) নিম্নভূমি ডুবে যাবে
  4. ঘ) ক্রমশ উত্তাপ বেড়ে যাবে
ব্যাখ্যা
- ওজোন স্তরে ক্ষত সৃষ্টি হলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পেয়ে কৃষি ও পরিবেশের ওপর যে বিরুপ প্রভাব ফেলে একেই গ্রিন হাউজ প্রভাব ( Green House Effect ) বলা হয়। - গ্রিন হাউজ ইফেক্টের ফলে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্চে।
- ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমে গলে যাচ্ছে।
- এর ফলে পৃথিবীর নিম্নভূমি ক্রমশ নিমজ্জিত হবে

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নাসাকাকে সরিয়ে যে সীমান্ত বাহিনী দেওয়ার সিন্ধান্ত হয় -
  1. ক) নাইপিদো
  2. খ) বারমিদো
  3. গ) মানকিনো
  4. ঘ) লুনথিন
ব্যাখ্যা
- ২০১৩ সালের পূর্বে নাসাকা মিয়ানমারের বর্ডার ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেছিল।
- ২০১৩ সালের জুলাইয়ে সমালোচনার মুখে নাসাকা বিলুপ্ত করে মিয়ানমার সরকার।
- নাসাকা বিলুপ্ত হবার পর 'লুনথিন' বাহিনী ক্ষমতাগ্রহনের কথা থাকলেও মিয়ানমারের সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছে BGP।
 - বর্ডার গার্ড পুলিশ সংক্ষেপে বিজিপি হচ্ছে মিয়ানমারের পুলিশ বাহিনীর একটি সীমান্ত নিরাপত্তায় বিশেষজ্ঞ বিভাগ।

উৎস: The Business Standard report & Myanmar Border Guard Police website.
১৫.
ফুটবল বিশ্বকাপ-২০২২ এর সেরা উদীয়মান খেলোয়াড় -
  1. ক) লুকা মদ্রিচ
  2. খ) কিলিয়ান এমবাপ্পে
  3. গ) এনজো ফার্নান্দেজ
  4. ঘ) সার্জ জেনব্রেরি
ব্যাখ্যা
- সেরা উদীয়মান খেলোয়াড়- এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)

• কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: 
- আয়োজক দেশ- কাতার (২২তম আসর)।
- সময়কাল-২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২
- মোট ভেন্যু- ৮টি।
- বল- আল রিহলা।
- মাসকট- লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা (৩য় বার)।
- গোল্ডেন বল- লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।

উৎস: ফিফা ওয়েবসাইট।
১৬.
২৮তম 'জলবায়ু শীর্ষ সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) সৌদি আরব
  2. খ) মিশর
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) স্কটল্যান্ড
ব্যাখ্যা
• জলবায়ু সম্মেলন:
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।

উৎস: UNFCCC ওয়েবসাইট ও পত্রিকা রিপোর্ট।
১৭.
বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে তৃতীয় অবস্থানে রয়েছে -
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে তৃতীয় অবস্থানে রয়েছে  - ভারত। 

• জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী:
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কার্যক্রম শুরু হয় ১৯৪৮ সালে।
- মোট শান্তিরক্ষা মিশন ৭১টি।
- জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নোবেল শান্তি পুরস্কার লাভ করে ১৯৮৮ সালে।
- আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২৯ মে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে আপডেট করা তথ্য অনুসারে -
- বর্তমানে জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ বাংলাদেশ (৭,২৩৩)।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল (৬,২৫১)।
- তৃতীয় অবস্থানে রয়েছে ভারত (৬,০৪৩)।
- চতুর্থ অবস্থানে রয়েছে রুয়ান্ডা (৫,৯২৭)।
- পঞ্চম অবস্থানে রয়েছে পাকিস্তান (৪,৩৩১)।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট।
১৮.
বাংলাদেশে গো-চারণের জন্য বাথান আছে - 
  1. ক) সিরাজগঞ্জ
  2. খ) পাবনা
  3. গ) নাটোর
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
• চারণ ভূমি:
- বাথান হলো বিস্তৃত তৃণাচ্ছাদিত ভূমি যেখানে গবাদি পশুর পাল উন্মুক্তভাবে চরে ঘাস খায় এবং নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানেই থাকে।
- অতীতে দেশের সর্বত্রই বাথান ‍ভূমির উপস্থিতি থাকলেও বর্তমানে চলনবিল সংলগ্ন সিরাজগঞ্জের শাহজাদপুর, নাটোর ও পাবনা, হাওরাঞ্চল ও চরাঞ্চলে অস্থায়ী বাথান ভূমি দেথতে পাওয়া যায়।
- সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর এলাকায় শীতকালে কিছু অস্থায়ী বাথান গড়ে ওঠে।
- সিরাজগঞ্জের শাহজাদপুরের বাথান ‍ভূমির আয়তন প্রায় ১,২০০ (বারশো) একর।
- বাংলাদেশের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং উন্নত দুগ্ধশিল্প গড়ে উঠেছে শাহজাদপুরে।
- এরই ধারাবাহিকতায় শাহজাদপুরে তৈরি হয়েছে বাংলাদেশের বৃহত্তম দুগ্ধপ্রক্রিয়াজাতকরণ কারখানা 'মিল্ক ভিটা'।
- আর এর মূলে রয়েছে এখানকার ঐতিহ্যবাহী বাথানভূমির আবদান

উৎস: সিরাজগঞ্জ জেলা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
১৯.
বাংলাদেশের কোন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠির প্রধান পেশা পান চাষ -
  1. ক) হাজং
  2. খ) মারমা
  3. গ) চাকমা
  4. ঘ) খাসিয়া
ব্যাখ্যা
- বাংলাদেশের খাসিয়া জাতিগোষ্ঠির প্রধান পেশা পান চাষ।
- তারা পানচাষ কে পানজুম বলেন। 

• পান:
- পান পিপুল পরিবারভুক্ত গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের একপ্রকার গুল্মজাতীয় গাছের পাতা।
- আর্য এবং আরবগণ পানকে তাম্বুল নামে অভিহিত করত।
- পান উৎপাদনের ক্ষেত্রে দিনাজপুর, রংপুর, মেদিনীপুর (পশ্চিমবঙ্গে), চট্টগ্রাম ইত্যাদি জেলা ছিল বিখ্যাত।
- পানের বাগানকে বলা হয় বরজ।
- একটি বরজের আয়তন সাধারণত বারো থেকে কুড়ি শতাংশের মধ্যে সীমিত থাকে।
- মে ও জুন মাসে পানের লতা রোপণ করা হয়।
- সাধারণত কার্তিক, ফাল্গুন এবং আষাঢ় মাসে পান আহরণ করা হয়।
- পানসেবীদের বিচারে কার্তিকের পান আষাঢ়ের পানের চেয়ে সুস্বাদু।
- পান গাছে কমপক্ষে ষোলটি পান রেখে বাকি পান পাতা আহরণের নিয়ম।
- বাংলাদেশে বসবাসকারী আদিবাসী/অন্যান্য নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠির মধ্যে খাসিয়ারাই একমাত্র আদিবাসী যাদের প্রধান পেশা পান চাষ।

উৎস: বাংলাপিডিয়া।
২০.
শুধু জাতীয় সংসদের অনুষ্ঠান সম্প্রচারিত হয় কোন চ্যানেলে -
  1. ক) সংসদ বাংলাদেশ টেলিভিশন
  2. খ) বাংলাদেশ টেলিভিশন
  3. গ) দেশ টিভি
  4. ঘ) জাতীয় সংসদ টিভি
ব্যাখ্যা
- শুধু জাতীয় সংসদের অনুষ্ঠান সম্প্রচারিত হয় কোন চ্যানেলে - সংসদ বাংলাদেশ টেলিভিশন।
- তবে সংসদ অধিবেশন বন্ধ থাকলে প্রতিদিন সন্ধ্যা ৫ টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্নয়ন ও শিক্ষামূলক অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

• সংসদ বাংলাদেশ টেলিভিশন:

- ২০১১ সালের ২৫ জানুয়ারি নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের প্রথম দিনের অধিবেশন সম্প্রচারের মাধ্যমে সংসদ বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়।
- ২০১০ সালের ১১ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন সম্প্রচারের লক্ষ্যে এই চ্যানেল চালুর প্রস্তাব সংসদে গৃহীত হয়।
- সংসদ বাংলাদেশ টেলিভিশন চ্যানেল জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি বিটিভির কারিগরি সহায়তায় সম্প্রচার করছে।

উৎস: জাতীয় সংসদ সচিবালয় এবং বিডিনিউজ২৪ পোর্টাল। 
২১.
নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের মানুষ প্রধানত কোন নরগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. ক) নার্কিড
  2. খ) মঙ্গোলীয়
  3. গ) অ্যালপাইন
  4. ঘ) আদি-অস্ট্রেলীয়
ব্যাখ্যা
• নরগোষ্ঠী:
- অস্ট্রোলয়েড প্রাচীন বাংলায় একটি নৃ-গোষ্ঠী।
- নৃতত্ত্ববিদগণ বাংলাদেশের মানুষদের আদি অস্ট্রেলীয় বলে মনে করেন।
- এ জনগোষ্ঠীকে অস্ট্রিক বা অস্ট্রো-এশীয়ও বলা হয়।
- প্রাচীন সাহিত্যে এরা নিষাদ নামে পরিচিত।

- বাংলাদেশের প্রাচীন জাতি হলো দ্রাবিড়।
- বাংলার আদি জনগণের অধিবাসিরা নিষাদ জাতির অন্তর্ভুক্ত।
- বাংলা আদি অধিবাসীগণ অস্ট্রিক ভাষাভাষী ছিল।
- বাংলাদেশে বসবাসকারী উপজাতির বড় অংশ হলো মঙ্গোলয়েড।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, একাদশ - দ্বাদশ শ্রেনি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২২.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন মুক্তিযোদ্ধাকে ১৯৭৩ সালে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়?
  1. ক) ৬৬৮ জন
  2. খ) ৬৭১ জন
  3. গ) ৬৭৬ জন
  4. ঘ) ৬৮০ জন
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মোট ৬৭৬ জন কে মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় খেতাব দেয়া হয়। 

• রাষ্ট্রীয় খেতাব :

- ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর পূর্বে নির্বাচিত সকল মুক্তিযোদ্ধার নামসহ মোট ৬৭৬ জন মুক্তিযোদ্ধাকে নিম্নোক্ত খেতাব প্রদান করা হয়:
- বীরশ্রেষ্ঠ - ৭ জন
- বীর উত্তম - ৬৮ জন
- বীর বিক্রম - ১৭৫ জন
- বীর প্রতীক- ৪২৬ জন। 

এছাড়াও,
- ২০২১ সালে মুক্তিযুদ্ধের খেতাবধারীর সংখ্যা - মোট ৬৭২ জন।
- বীরশ্রেষ্ঠ - ৭ জন,
- বীর উত্তম - ৬৭ জন
- বীর বিক্রম - ১৭৪ জন
- বীর প্রতীক - ৪২৪ জন

উৎস:- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২৩.
কোনটি বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন নয়?
  1. ক) মিতালী এক্সপ্রেস
  2. খ) মেঘনা এক্সপ্রেস
  3. গ) মৈত্রী এক্সপ্রেস
  4. ঘ) বন্ধন এক্সপ্রেস
ব্যাখ্যা
- বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন - ৩টি।
- এগুলো হলো:- মৈত্রী এক্সপ্রেস, মিতালী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস।
- মেঘনা এক্সপ্রেস  চাদপুর-চট্রগ্রাম রুটে চলাচলকারী একটি ট্রেন।

এছাড়াও,
- ঢাকা- রাজশাহী রুটে বিরতিহীন নতুন আন্তঃনগর ট্রেন হলো বনলতা এক্সপ্রেস।
- ২৫ এপ্রিল ২০১৯ প্রধানমন্ত্রী এ ট্রেন উদ্বোধন করেন।
- ১২ টি কম্পার্টমেন্টের এই ট্রেন সপ্তাহে শনি থেকে বৃহঃবার ঢাকা - রাজশাহী রুটে বিরতিহীন চলাচল করে।

উৎস:- দৈনিক যুগান্তর ও বাংলাদেশ রেলওয়ে।
২৪.
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় -
  1. ক) আসাম
  2. খ) মেঘালয়
  3. গ) হরিয়ানা
  4. ঘ) ত্রিপুরা
ব্যাখ্যা
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য ৫টি। যথা- আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।
- বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় - হরিয়ানা।

• সীমান্তবর্তী স্থান:

 বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয়- বিহার।
• উত্তরে- ভারতের পশ্চিবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশ।
• পূবে - ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম প্রদেশ এবং মিয়ানমার।
• দক্ষিণে - বঙ্গোপসাগর, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ (ভারত), মিয়ানমার।
• পশ্চিমে - ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশ।
• ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
• মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।
• ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্তবর্তী বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২৫.
পাকিস্তানে প্রথম সামরিক আইন জারি করেন কে?
  1. ক) ইস্কান্দার মির্জা
  2. খ) টিক্কা খান
  3. গ) ফিরোজ খান
  4. ঘ) আইয়ুব খান
ব্যাখ্যা
- ১৯৫৮ সালের ৭ই অক্টোবর প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা মালিক ফিরোজ খানের সংসদীয় সরকার উৎখাত করে দেশে সামরিক শাসন জারি করেন।

• সামরিক শাসন:

- তিনি দেশের সংবিধান বাতিল করেন, কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদ ভেঙে দেন এবং মন্ত্রিসভা বাতিল করেন।
- রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।
- প্ৰধান সামরিক আইন প্রশাসক নিয়োগ করা হয় সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে।
- মেজর জেনারেল ওমরাও খান পূর্ব বাংলার সামরিক প্রশাসক নিযুক্ত হন।
- এর কিছুদিনের মধ্যে ২৭শে অক্টোবর জেনারেল আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
২৬.
'সম্পূরক বাজেট’ কী ধরণের বাজেট?
  1. ক) আয়ব্যয়ের সমন্বয় সাধন করার বাজেট
  2. খ) উন্নয়ন কর্মকান্ড পরিচালনার অর্থ সম্বলিত বাজেট
  3. গ) সরকারি প্রকল্প সচল রাখার বাজেট
  4. ঘ) মূল বরাদ্দের অতিরিক্ত অর্থ সম্বলিত বাজেট
ব্যাখ্যা
- সম্পূরক বাজেট হলো মূল বরাদ্দের অতিরিক্ত অর্থসম্বলিত বাজেট।
 
• বাজেট:
- বাংলাদেশের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ৫১তম (অন্তবর্তীকালীনসহ ৫২তম)।
- বাজেটের আকার ৬ লক্ষ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
- বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭.৫%।
- বাজেটে মূল্যস্ফীতি ধরা হয়েছে ৫.৬%।
- সবচেয়ে বেশি বরাদ্দ জনপ্রশাসন খাতে যা বাজেটের ১৯.৯%।
- ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা - ৩ লাখ টাকা।
 
উৎস: অর্থবিভাগের ওয়েবসাইট।
২৭.
এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েন ফাউন্ডেশনে যোগ দেয় -
  1. ক) ভারত
  2. খ) শ্রীলংকা
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
এশিয়ার প্রথম দেশ হিসেবে বিটকয়েন ফাউন্ডেশনে যোগ দেয় - বাংলাদেশ।

• বিটকয়েন:

- বিটকয়েন হলো ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল কারেন্সি।
- এর লেনদেনের জন্য কোনো ধরনের অর্থনৈতিক বা নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না।
- ২০০৮ সালে সাতোশি নাকামোতো এ মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। এ মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন।
- এটি অনেকটা শেয়ারের মতো লেনদেন হয়। তাই এর বিনিময়মূল্য সবসময় ওঠানামা করে।
 বিটকয়েন একটি ক্রিপটোকারেন্সি, যা সাতোশি নাকামোতো নামের একজন অজ্ঞাত ব্যক্তি (বা একাধিক ব্যক্তির একটি দল) ২০০৮সালে তৈরি করেন।
- বিটকয়েন ২০০৯ সালে এর প্রচলন শুরু হয়।  
- বিটকয়েন হচ্ছে ডিজিটাল মুদ্রা যা দিয়ে ইন্টারনেটের মাধ্যমে পিয়ার-টু-পিয়ার (peer-to-peer) ট্রানজেকশন করা যায়।
- বিটকয়েন বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি। 

উৎস: Investpedia Webswite এবং বাংলানিউজ ২৪।[লিঙ্ক]
২৮.
ছয়দফা কর্মসূচিতে ছিল -
  1. ক) বাংলাদেশ পরিচালনার ছয়টি নীতি বা কৌশল।
  2. খ) মুক্তিযুদ্ধ পরিচালনার ছয়টি কৌশল।
  3. গ) পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবী।
  4. ঘ) পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবী।
ব্যাখ্যা
ছয়দফা কর্মসূচিতে ছিল -  পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ক দাবী।

• ছয় দফা:

- ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধীদলীয় নেতারা একটি সম্মেলন আহ্বান করেন।
- আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধু লাহোরে পৌছান।
- বিরোধী দলের সম্মেলন চলাকালে বঙ্গবন্ধু ছয় দফা কর্মসূচি পেশ করলে সম্মেলনের নেতৃবৃন্দ তা প্রত্যাখান করেন৷ বঙ্গবন্ধু সম্মেলন বর্জন করে সাংবাদিক সম্মেলন করে ছয়দফা কর্মসূচি ঘোষণা করে ঢাকায় চলে আসেন।
- ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর নামে 'আমাদের বাঁচার দাবি: ছয় দফা কর্মসূচি' শীর্ষক একটি পুস্তিকা প্রকাশ করা হয়।

উৎস: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় -
  1. ক) ১ জানুয়ারি, ১৯৭৪
  2. খ) ১ জানুয়ারি, ১৯৭৫
  3. গ) ১ জানুয়ারি, ১৯৭৬
  4. ঘ) ১ জানুয়ারি, ১৯৭৭
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় -  ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।

• GSP:

- GSP এর পূর্ণরূপ Generalized System of Preferences.
- GSP হচ্ছে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার।
- ইউরোপীয় ইউনিয়ন প্রথম GSP সুবিধা চালু করে।
- নিম্ন আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে অগ্রাধিকারপ্রাপ্ত দেশ হিসেবে গণ্য করা হয় 
- তাজরিন ফ্যাশন ও রানা প্লাজা ধসে সহস্রাধিক শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটলে এ দেশের পোশাকশিল্প চাপের মুখে পড়ে।
- এই  পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।

উৎস: প্রথম আলো পত্রিকা।
৩০.
আগরতলা ষড়যন্ত্র মামলা ফাঁস করেন কে?
  1. ক) আমির আবদুল্লাহ খান
  2. খ) আমির হোসেন
  3. গ) মোহাম্মদ আমির আহমেদ
  4. ঘ) শাহাবুদ্দিন আহমেদ
ব্যাখ্যা
• আগরতলা মামলা:
- আওয়ামী লীগ এবং সামরিক বাহিনীর প্রায় ২৫০ জন সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে বাংলাকে স্বাধীন করার পরিকল্পনা করে।
- পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে পাকিস্তানের সাথে যুদ্ধ অনিবার্য। সেই যুদ্ধে ভারতের সামরিক সহায়তা প্রয়োজন।
- ১২-১৫ জুলাই, ১৯৬৭ আগরতলায় আওয়ামী লীগ নেতা আলী রেজা এবং মুজিবুর রহমান বৈঠক করেন ভারতের ব্রিগেডিয়ার মেনন এবং মেজর মিশ্রের সাথে।
- ভারতের সবুজ সংকেত পাওয়ার পূর্বেই অক্টোবর, ১৯৬৭ পরিকল্পনাকারীদের একজন আমির হোসেন ৬৮ পৃষ্ঠায় গোপন তথ্য-উপাত্ত উল্লেখ করে গোয়েন্দা   বিভাগে ফাঁস করে দেয়।
- ১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দাযের করে।
- ১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়।
- এই মামলায় প্রধান আসামী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মোট আসামি ছিলো ৩৫ জন।
- ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
- এই মামলার অন্যতম আসামী সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুযারি ১৯৬৯ ঢাকা সেনানিবাসে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
- এতে আন্দোলন আরো তীব্র আকার ধারণ করে। যার কারণে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তি দানে বাধ্য হয়।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক ও বাংলাপিডিয়া।
৩১.
দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীহাট অবস্থিত -
  1. ক) গাজীপুর
  2. খ) সিরাজগঞ্জ
  3. গ) পাবনা
  4. ঘ) সাভার
ব্যাখ্যা
দুগ্ধজাত সামগ্রীর জন্য বিখ্যাত লাহিড়ীমোহন হাট অবস্থিত - পাবনায়।

• দুগ্ধজাত পণ্য:
- বাংলাদেশ ভূ-খন্ডে কারখানাভিত্তিক দুগ্ধ শিল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয় ১৯৪৬ সালে।
- গবাদি পশু, মহিষ, ছাগল, ভেড়া এবং উটের মতো সহজলভ্য স্তন্যপায়ী প্রাণীর দুধ থেকে উৎপাদিত খাদ্যসামগ্রী অথবা এই প্রাণিগুলির দুধ সহযোগে বানানো হয়েছে এমন খাদ্য সামগ্রীই দুগ্ধজাত পণ্য বা ডেইরি প্রোডাক্ট।
- ১৯৬৬ সালে প্রতিষ্ঠানটি সমবায় ব্যবস্থাপনায় এনে সমবায় ভিত্তিক প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমিতি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা  হয় এবং পুরানো নাম সংশোধন করে প্রতিষ্ঠানটির নাম রাখা হয় “ইষ্টার্ন মিল্ক প্রডিউসার্স কো-অপারেটিভ ইউনিয়ন লি” প্রাথমিকভাবে সমবায় ব্যবস্থাপনা পদ্ধতি ফলপ্রসূ না হওয়ায় ১৯৬৮ সালে সমবায় মার্কেটিং সোসাইটি কর্তৃক উক্ত কারখানাটির দায়িত্বভার গ্রহণ করা হয়।
- ১৯৭৭ সালে “বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড” নামকরণ করা হয়।

অন্যদিকে,
 কুষ্টিয়া গ্রেড - বিশ্ব বাজারে বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগলের চামড়ার নাম।
- বাংলাদেশের প্রথম গবাদি পশুর ভ্রুণ বদল করা হয় - ৫ মে, ১৯৯৫।
- বাংলাদেশ গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট অবস্থিত - ঢাকার সাভারে।
- বন্য প্রাণী প্রজনন কেন্দ্র (সরকারি) অবস্থিত - করমজল, সুন্দরবন।

উৎস:কৃষি শিক্ষা-একাদশ-দ্বাদশ শ্রেণি এবং বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৩২.
কোন যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ চেষ্টাও ব্যর্থ হয়?
  1. ক) বক্সারের যুদ্ধ
  2. খ) রাজমহলের যুদ্ধ
  3. গ) পানিপথের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) পানিপথের ‍দ্বিতীয় যুদ্ধ
ব্যাখ্যা
• যুদ্ধ:
- ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার স্বাধীনতা পুনরুদ্ধারের শেষ চেষ্টাও ব্যর্থ হয়।
- বিহারের বক্সার নামক স্থানে বাংলার নবাব মীর কাশিম, মুঘল সম্রাট শাহ আলম এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার সম্মিলিত বাহিনী মেজর মনরো'র নেতৃত্বাধীন   ইংরেজ বাহিনীর নিকট পরাজয় বরণ করে।
- এর ফলে বাংলার নামমাত্র টিকে থাকা স্বাধীনতাও পুরোপুরি বিনষ্ট হয়।
- অন্যদিকে ভারতে ইংরেজদের সাম্রাজ্য বিস্তারের পথ আরও সুগম হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৩৩.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 'OIC' এর কততম সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ক) পঞ্চম সম্মেলন
  2. খ) চতুর্থ সম্মেলন
  3. গ) তৃতীয় সম্মেলন
  4. ঘ) দ্বিতীয় সম্মেলন
ব্যাখ্যা
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত 'OIC' এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সদস্য পদ লাভ করে।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই সম্মেলনে অংশগ্রহণ করেন।

• ইসলামিক সহযোগিতা সংস্থা OIC:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ.ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়-তিন বছর পর পর।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ।

উৎস: OIC ওয়েবসাইট ও বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
৩৪.
বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান কতটি?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠান - ৪টি।

• সংবিধানিক প্রতিষ্ঠান:

- সংবিধান হলো গ্ণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন। 
 - সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদের মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ ও অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুনির্দিষ্ট ও সুষ্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে।
- সাংবিধানিক প্রতিষ্ঠান- ৪টি।
- নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, মহা হিসাব নীরিক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়।

- সাংবিধানিক পদ মোট ১১টি। কিন্তু শপথযুক্ত সাংবিধানিক পদ ৯টি। 
১. রাষ্ট্রপতি,
২. প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী,  
৩. স্পীকার,
৪. ডেপুটি স্পিকার, 
৫. নির্বাচন কমিশনার,  
৬. প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি, 
৭. মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, 
৮. সংসদ সদস্যগণ,
৯. সরকারি কর্ম কমিশনের সদস্যগণ,  
১০. অ্যাটর্নি জেনারেল, 
১১. ন্যায়পাল। 
- তবে নিয়োগ ও শপথ নেই ন্যায়পালের। তাই সাংবিধানিক পদে নিযুক্ত ১০টি। শপথবিহীন সাংবিধানিক পদ দুটি- ন্যায়পাল ও অ্যাটর্নি জেনারেল।

উৎস:
পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সংবিধান, জাতীয় তথ্য বাতায়ন।

জাতীয় তথ্য বাতায়নের লিঙ্ক: [Link]
৩৫.
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্স (EGDI) - ২০২২ অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১০৬তম
  2. খ) ১০৯তম
  3. গ) ১১১তম
  4. ঘ) ১১৩তম
ব্যাখ্যা
ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (EGDI) - ২০২২
- প্রকাশকাল: ২৮ সেপ্টেম্বর, ২০২২ (৩১তম)।
- প্রকাশনা প্রতিষ্ঠান: United Nations Economic and Social affairs (UNDESA)।
- অর্ন্তগত দেশ: ১৯৩টি। 
- শীর্ষ দেশ - ডেনমার্ক।
- সর্বনিম্ন দেশ - দক্ষিণ সুদান।  

প্রতিবেদনে সার্কভূক্ত দেশ:  
- সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে - শ্রীলংকা (৯৫তম)। 
- সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ - ১১১তম। 
- ভারত - ১০৫ তম।
- আফগানিস্তান - ১৮৪ তম। 

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২।
৩৬.
২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)'তে বিভাগভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ পাওয়া খাত কোনটি?
  1. ক) বিদ্যুৎ বিভাগ
  2. খ) স্থানীয় সরকার বিভাগ
  3. গ) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ
  4. ঘ) কৃষি বিভাগ
ব্যাখ্যা
• ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দুই লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। 

• খাতভিত্তিক সর্বোচ্চ বরাদ্দ:
- পরিবহন ও যোগাযোগ; সর্বোচ্চ ৭০ হাজার ৬৯৫ কোটি ৫২ লাখ টাকা; মোট বরাদ্দের প্রায় ২৯ শতাংশ।
- বিদ্যুৎ ও জ্বালানি; দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ হাজার ৪১২ কোটি টাকা; মোট বরাদ্দের ১৬ শতাংশ।
- শিক্ষা; তৃতীয় সর্বোচ্চ ২৯ হাজার ৮১ কোটি টাকা ৩৮ লাখ টাকা; মোট বরাদ্দের প্রায় ১২ শতাংশ।

• মন্ত্রণালয়/বিভাগভিত্তিক সর্বোচ্চ :
- এবার সর্বোচ্চ বরাদ্দ পাওয়া স্থানীয় সরকার বিভাগে প্রায় ৩৫ হাজার ৮৪২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
- দ্বিতীয় সর্বোচ্চ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। এ বিভাগে প্রায় ৩১ হাজার ২৯৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
- তৃতীয় সর্বোচ্চ বিদ্যুৎ বিভাগে প্রায় ২৪ হাজার ১৩৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

উৎস: বার্ষিক উন্নয়ন কর্মসূচি, ২০২২-২৩ অর্থ বছর।
৩৭.
ঢাকা শহরের গোড়াপত্তন হয় -
  1. ক) ব্রিটিশ আমলে
  2. খ) সুলতানি আমলে
  3. গ) স্বাধীন নবাবী আমলে
  4. ঘ) মুঘল আমলে
ব্যাখ্যা
• মুঘল আমল:
 - বাংলাদেশের রাজধানী ঢাকা মোঘল-পূর্ব যুগে কিছু গুরুত্বধারন করলেও শহরটি ইতিহাসে প্রসিদ্ধি লাভ করে মুঘল আমলে
- আকবর নামা গ্রন্থে ঢাকা একটি থানা (সামরিক ফাঁড়ি) হিসেবে এবং আইন-ই- আকবরী গ্রন্থে সরকার বাজুহার একটি পরগনা হিসেবে ঢাকা বাজু উল্লিখিত হয়েছে।
- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।
- ঢাকার সমৃদ্ধি ও স্থাপত্য সমূহ মূলত মুঘল যুগেই শুরু হয়।

উৎস:- ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।
৩৮.
'Magnification' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) বিবর্ধিত করা
  2. খ) অযৌক্তিক
  3. গ) বিবর্ধন
  4. ঘ) অনুপ্রবেশ
ব্যাখ্যা
'Magnification' এর বাংলা পরিভাষা- 'বিবর্ধন'।

তাছাড়া,
'Intrusion' এর বাংলা পরিভাষা- 'অনুপ্রবেশ'
'Irratuional' এর বাংলা পরিভাষা- 'অযৌক্তিক'
'Magnify' এর বাংলা পরিভাষা- 'বিবর্ধিত করা'

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
৩৯.
'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) জুগুপ্সা
  2. খ) জিগীষা
  3. গ) জিঘৃক্ষা
  4. ঘ) দিদৃক্ষা
ব্যাখ্যা
'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জিঘৃক্ষা'।

তাছাড়া, 
'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জুগুপ্সা'
'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'জিগীষা'
'দেখার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'দিদৃক্ষা'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪০.
'সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর'- এখানে কী ধরনের অলঙ্কারের প্রয়োগ ঘটেছে?
  1. ক) বিষম অলঙ্কার
  2. খ) বিরোধাভাস অলঙ্কার
  3. গ) অসঙ্গতি
  4. ঘ) বিভাবনা অলঙ্কার
ব্যাখ্যা
'সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর'- এখানে 'বিরোধাভাস অলঙ্কার' এর প্রয়োগ ঘটেছে। 

বিরোধাভাস অলঙ্কার
- যদি দুটি বস্তুর মধ্যে আপাত বিরোধ দেখা যায়, ওই বিরোধে যদি কাব্যে চমৎকারিত্ব বা উৎকর্ষের সৃষ্টি হয় তবে তাকে বিরোধাভাস অলঙ্কার বলে।
যেমন :
‘সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর।'
---------রবীন্দ্রনাথ

(সীমার মধ্যে অসীমের স্থিতি আপাত বিরোধের চিন্তা। কিন্তু অসীম ঈশ্বর সীমিত বিশ্বেও বিরাজমান।
সুতরাং বিরোধ এখানে যথার্থ নয়, কাব্যে চারুত্ব দান করার জন্য। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪১.
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' নামে আখ্যায়িত করেছেন কোন কাব্যগ্রন্থ পাঠ করে?
  1. ক) ঝরা পালক
  2. খ) ধূসর পাণ্ডুলিপি
  3. গ) রূপসী বাংলা
  4. ঘ) মহাপৃথিবী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের 'ধূসর পান্ডুলিপি' পড়ে তার কবিতাকে 'চিত্ররূপময় কবিতা' বলে আখ্যায়িত করেছিলেন। 

'ধূসর পান্ডুলিপি' কাব্যগ্রন্থ
- এটি জীবনানন্দ দাশের দ্বিতীয় কবিতা।
- এই কবিতাগুলির মধ্যে জীবনানন্দীয় কাব্যের নিজস্ব বিষয়, ছন্দভঙ্গি, ভাষা, প্রতিমা সমস্ত বিষয় প্রকাশিত।
- এ কাব্যগ্রন্থের মাধ্যমেই আধুনিক বাংলা কাব্যাঙ্গনে জীবনানন্দের প্রতিষ্ঠা নিষচিত হতে থাকে। 

• জীবনানন্দ দাশ
- ১৮৯৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর জীবনানন্দ দাশের কবিতাকে “চিত্ররূপময়” কবিতা বলে আখ্যায়িত করেছেন।
- তাঁকে বলা হয়ে থাকে- ধূসরতার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি, রূপসী বাংলার কবি।
- তাঁর রচিত প্রবন্ধ গ্রন্থ- “কবিতার কথা”
- ‘কবিতার কথা’ প্রবন্ধের একটি বিখ্যাত উক্তি: “সকলেই কবি নন, কেউ কেউ কবি”
- “বনলতা সেন” তাঁর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
- “বনলতা সেন” কবিতার উপর আডগার এলেন পো এর প্রভাব রয়েছে।
- জীবনানন্দের মৃত্যুর পর প্রকাশিত হয় “রূপসী বাংলা” এবং “বেলা অবেলা কালবেলা” নামক কাব্য।

• তাঁর উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ: 
* ঝরা পালক।
* ধূসর পাণ্ডুলিপি।
* বনলতা সেন।
* মহাপৃথিবী।
* সাতটি তারার তিমির।
* বেলা অবেলা কালবেলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
৪২.
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম কী?
  1. ক) কিশোরী
  2. খ) মালা
  3. গ) বাসন্তী
  4. ঘ) রাখী
ব্যাখ্যা
'তিতাস একটি নদীর নাম' উপন্যাসের প্রধান নারী চরিত্রের নাম- 'বাসন্তী'। 

‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাস
- উপন্যাসটির রচয়িতা- অদ্বৈত মল্লবর্মণ।  
- উপন্যাসটি গ্রন্থাকারে ১৯৫৬ সালে প্রকাশিত হয়। 
- এ উপন্যাসে তিতাস নামক নদীতীরের ধীবর ( জেলে ও মৎসজীবী) সমাজের রীতি- নীতি, ধর্ম- সংস্কার উৎসব ও জীবনযাপনের কাহিনি বর্ণিত। 
 - ঋত্বিক ঘোটক উপন্যাসটি চলচ্চিত্রায়ণ করেন ১৯৭৩ সালে। 
- উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র কোনো মানুষ নয় একটি নদী, নাম 'তিতাস'।
- উপন্যাসে কিশোর, সুবল, অনন্ত, তিলক, বাসন্তী ও মনমালী চরিত্রের মাধ্যমে লেখক কাহিনী রূপ দিয়েছেন।

অদ্বৈত মল্লবর্মণ
- ১৯১৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ গ্রামে জন্ম গ্রহণ করেন।

তাঁর উল্লেখযোগ্য রচনা
- নয়া বসত,
- রামধনু,
- দু রঙা প্রজাপতি,
- সাদা হাওয়া,
- দলবেঁধে,
- সাগরতীর্থে,
- রাঙামাটি ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৪৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) নির্লক্ষ্য
  2. খ) বয়ঃকনিষ্ঠ
  3. গ) চক্ষুস্মান
  4. ঘ) নির্মূলীকরণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'চক্ষুস্মান' বানান ভুল। 
'চক্ষুস্মান' এর বানান- 'চক্ষুষ্মান'। 
'চক্ষুস্মান' শব্দের অর্থ- চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট। 

তাছাড়া, 
লক্ষ্যহীন বানানটি শুদ্ধ; এর অর্থ- আদর্শহীন।  
নির্মূলীকরণ বানানটি শুদ্ধ; এর অর্থ- 'নির্মূল'। 
বয়ঃকনিষ্ঠ বানানটি শুদ্ধ; এর অর্থ - 'বয়সে ছোট'।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪৪.
'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ-
  1. ক) অদৃশ্য বস্তু
  2. খ) দুরন্ত
  3. গ) অকেজো
  4. ঘ) ভণ্ড
ব্যাখ্যা
'ঢাকের বাঁয়া' বাগধারাটির অর্থ-  'অকেজো'।
বাক্য গঠন: দায়িত্ব দ'জনের ওপর থাকলে কী হবে, মামুন তো ঢাকের বাঁয়া। 

তাছাড়া,
'ডুমুরের ফুল' বাগধারাটির অর্থ-  অদৃশ্য বস্তু। 
'ডাকাবুকো' বাগধারাটির অর্থ-  'দুরন্ত'। 
'তুলসী বনের বাঘ' বাগধারাটির অর্থ- 'ভণ্ড'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
৪৫.
নিচের কোনটি জহির রায়হান পরিচালিত চলচ্চিত্র নয়?
  1. ক) কখনো আসেনি
  2. খ) দেবদাস
  3. গ) সঙ্গম
  4. ঘ) জীবন থেকে নেয়া
ব্যাখ্যা
'দেবদাস'- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস। 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস :
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয় ইত্যাদি। 
---------------------------
• জহির রায়হান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম রঙিন ছবি সঙ্গম।
- জহির রায়হান পরিচালিত “জীবন থেকে নেয়া” চলচ্চিত্রটি ভাষা আন্দোলন ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
জীবন থেকে নেয়া ছবিতে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয় এবং জনগণকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়তে উদ্বুদ্ধ করা হয়।

• জহির রায়হান (১৯৩৫-১৯৭১) ছিলেন কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের জন্ম ১৯৩৫ সালে ফেনী জেলার মজুপুর গ্রামে।  
- তাঁর প্রকৃত নাম ছিল জহিরুল্লাহ।
- পরবর্তী সময়ে তিনি জহির রায়হান নামে পরিচিত হন।
- তিনি ১৯৫২ সালে তিনি ভাষা আন্দোলনে যোগ দেন।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসসমূহ:
- শেষ বিকেলের মেয়ে
- আরেক ফাল্গুন 
- বরফ গলা নদী
- আর কতদিন 
- কয়েকটি মৃত্যু
- তৃষ্ণা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৬.
কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন কোন নামে?
  1. ক) চর্যাচর্যবিনিশ্চয়
  2. খ) চর্যাগীতিকোষবৃত্তি
  3. গ) দোহাকোষ
  4. ঘ) সরহপাদের দোহা
ব্যাখ্যা
• কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন চর্যাগীতিকোষবৃত্তি নামে।

চর্যাপদ 

• বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের পুথিটি যে রুপে পাওয়া যা তাতে বোঝা যায় এটি বিভিন্ন সময়ে আবর্তিত বিভিন্ন কবির রচিত কবিতার সমষ্টি সংকলন।
- হরপ্রসাদ শাস্ত্রীর আবিষ্কৃত পুঁথিতে মূল চর্যাপদ ও মুনিদত্তের সংস্কৃত টিকা যুক্ত আছে।
- ড. প্রবোধচন্দ্র এর তিব্বতি অনুবাদ আবিষ্কার করেন। তাতে টিকাকার হিসেবে মুনিদত্তের নাম উল্লেখ পাওয়া যায়।
• তিব্বতি ভাষায় চর্যাপদের অনুবাদ করেছেন কীর্তিচন্দ্র।
- কীর্তিচন্দ্র মুনিদত্তের টীকার তিব্বতি অনুবাদ করেছিলেন 'চর্যাগীতিকোষবৃত্তি' নামে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৪৭.
'সাধারণ' শব্দটির সঠিক উচ্চারণ-
  1. ক) শাধারন
  2. খ) শাদারোন
  3. গ) শাধারোন্‌
  4. ঘ) শাদারণ
ব্যাখ্যা
'সাধারণ' শব্দটির সঠিক উচ্চারণ- 'শাধারোন্‌'

শ, ষ, স এর উচ্চারণ:  
শ কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়। স কখনাে [শ]-এর মতাে উচ্চারিত হয়, আবার কখনাে [স]-এর মতাে উচ্চারিত হয়। ষ বর্ণের উচ্চারণ সব সময়ে [শ]।

- শ বর্ণের [শ] উচ্চারণ: শত [শতো], শসা [শশা]।
- শ বর্ণের [স] উচ্চারণ: শ্রমিক [স্রোমিক], শ্রদ্ধা [স্রোধা]।
- ষ বর্ণের [শ] উচ্চারণ: ভাষা [ভাশা], ষােলাে [শােলাে]।
- স বর্ণের [শ) উচ্চারণ: সাধারণ [শাধারােন], সামান্য [শামান্নাে] ।
- স বর্ণের [স] উচ্চারণ: আস্তে [আসতে], সালাম [সালাম্‌]।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
৪৮.
'আমার পরিচয়' কবিতাটি কে লিখেছেন?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) নির্মলেন্দু গুণ
  3. গ) সৈয়দ আলী আহসান
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা
'আমার পরিচয়' কবিতাটি লিখেছেন- 'সৈয়দ শামসুল হক'। 

'আমার পরিচয়' কবিতা
---------- সৈয়দ শামসুল হক

আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আলপথ দিয়ে, হাজার বছর চলি।
চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে।
তেরশত নদী শুধায় আমাকে, ‘কোথা থেকে তুমি এলে ?’

আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে
আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে।
আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে
আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে।

উৎস: 'আমার পরিচয়' কবিতা- সৈয়দ শামসুল হক।
৪৯.
অন্নদামঙ্গল কাব্যের চরিত্র কোনটি?
  1. ক) কালকেতু
  2. খ) মুরারি শীল
  3. গ) মালিনী
  4. ঘ) চাঁদ সওদাগর
ব্যাখ্যা
অন্নদামঙ্গল কাব্যের চরিত্র- 'মালিনী'।

• অন্নদামঙ্গল কাব্য:
- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়। 
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'- এটা অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি।

• এই কাব্যের প্রধান চরিত্র-
- মানসিংহ,
- ভবানন্দ,
- বিদ্যাসুন্দর,
- মালিনী,
- ঈশ্বরী পাটনী ইত্যাদি।

তাছাড়া, 
• চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
- কালকেতু, ফুল্লরা, ধনপতি, ভাঁড়ুদত্ত, মুরারি শীল প্রমুখ।

• মনসামঙ্গল কাব্যের চরিত্র-
চাঁদ সওদাগর, বেহুলা, সনকা, লখিন্দর ইত্যাদি।

উৎস:- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫০.
'চাঁদের অমাবস্যা' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  3. গ) মানিক বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) শামুসুদ্‌দীন আবুল কালাম
ব্যাখ্যা
'চাঁদের অমাবস্যা'  উপন্যাসটির রচয়িতা- 'সৈয়দ ওয়ালীউল্লাহ'। 

• সৈয়দ ওয়ালীউল্লাহ:
- ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ বাড়িতে তাঁর জন্ম। 
- পিতা সৈয়দ আহমদউল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা।
- ফরাসি নাগরিক এ্যান মেরির সঙ্গে ওয়ালীউল্লাহ পরিণয়সূত্রে আবদ্ধ হন।
- মিসেস মেরি ওয়ালীউল্লাহ'র প্রথম উপন্যাস 'লালসালু' ফরাসি ভাষায় অনুবাদ করেন।
- পরবর্তীতে এটি Tree Without Roots নামে ইংরেজিতেও অনূদিত হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- লালসালু।
- চাঁদের অমাবস্যা।
- কাঁদো নদী কাঁদো।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা।
- দুই তীর ও অন্যান্য গল্প।

• তাঁর রচিত নাটক:
- বহিপীর।
- তরঙ্গভঙ্গ।
- সুড়ঙ্গ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫১.
জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা-
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) জহির রায়হান
  3. গ) আখতারুজ্জামান ইলিয়াস
  4. ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা
জলোচ্ছ্বাস উপন্যাসের রচয়িতা- 'সেলিনা হোসেন'। 

সেলিনা হোসেন
- সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন রাজশাহীতে জন্মগ্রহণ করেন। 
- ১৯৭৬ সালে প্রকাশিত 'হাঙর নদী গ্রেনেড' সেলিনা হোসেন রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী 
- একাত্তরের ঢাকা 
- নির্ভয় করো হে 

তাঁর রচিত গল্প:
- উৎস থেকে নিরন্তর
- পরজন্ম
- মানুষটি,
- মতিজানের মেয়েরা 
- অনূঢ়া ,
- পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি
- নারীর রূপকথা,

তাঁর রচিত অন্যান্য উপন্যাস: 
- জলোচ্ছ্বাস,
- মগ্ন চৈতন্যে শিস
- যাপিত জীবন
- নীল ময়ূরের যৌবন
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- কালকেতু ও ফুল্লরা
- ভালোবাসা প্রীতিলতা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৫২.
What is the synonym of the word 'Skeptic'?
  1. ক) Worshipper
  2. খ) Atheist
  3. গ) Industrious
  4. ঘ) Innocent
ব্যাখ্যা
Skeptic (noun)

English Meaning: A person who doubts the truth or value of an idea or belief.
Bangla Meaning: যে ব্যক্তি কোনো দাবি, তত্ত্ব ইত্যাদির সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে; যে ব্যক্তি ধর্মের সত্যতা সম্বন্ধে সংশয় পোষণ করে, সংশয়াত্মা, সংশয়ান, সংশয়বাদী।

Synonyms: Doubter (অবিশ্বাসী), Rationalist (যুক্তিবাদী), Atheist (নিরীশ্বরবাদী; নাস্তিক্যবাদী), Agnostic (অজ্ঞেয়বাদী), Pessimist (নৈরাশ্যবাদী)।
Antonyms: Believer (বিশ্বাসী ব্যক্তি; ইমানদার), Worshipper (আবেদ, ইবাদতকারী), Admirer(ভক্ত), Devotee (উপাসক), Pious (ধার্মিক)। 

Other Forms: 
- Skeptical) (adjective) সন্দেহপ্রবণ; সংশয়বাদী; সন্দিগ্ধচিত্ত।
- Skeptically (adverb) সংশয়ের সঙ্গে; সন্ধিগ্ধভাবে।
- Skepticism (noun) সন্ধিগ্ধচিত্ততা; সংশয়বাদ। 

Example Sentence: 
1. He was different from the other skeptic that had questioned her before.
2. At first, I was skeptical about the test, but later on I realized it creates good value.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Industrious (পরিশ্রমী; অধ্যবসায়ী; কর্মোদ্যোগী)
• Innocent (নিরপরাধ; নির্দোষ)

Source: Live MCQ Lecture.
৫৩.
Fill in the gap. The man was cured ______ illness.
  1. ক) of
  2. খ) from
  3. গ) by
  4. ঘ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -of.
- Complete Sentence: The man was cured of illness.
-রোগ থেকে মুক্তি পাওয়া অর্থে cured এরপর preposition হিসাবে of বসে। 
৫৪.
Pick out the correctly spelt word.
  1. ক) Abbarant
  2. খ) Aberant
  3. গ) Aberrant
  4. ঘ) Abberant
ব্যাখ্যা
Aberrant (adjective)

English Meaning: Different from what is typical or usual, especially in an unacceptable way.
Bangla Meaning: বিপথগামী; স্বাভাবিক, যথাযথ বা ঈপ্সিত পথ বা লক্ষ্য থেকে বিচ্যুত; উন্মার্গগামী; অস্বাভাবিক।

Synonyms: Divergent (বিপদগামী;), Atypical (অপ্রতিরূপক; অপ্রতিবিম্বক), Strange (অদ্ভুত, অস্বাভাবিক), Deviant (বিচ্যুত), Abnormal (অস্বাভাবিক)। 
Antonyms: Normal (নিয়মমাফিক; স্বাভাবিক), Typical (প্রতিনিধিত্বকারী; বৈশিষ্ট্যসূচক), Simple (সাধারণ, স্বাভাবিক), Rule (নিয়ম, নিয়মমাফিক), Traditional (গতানুগতিক)। 

Other Forms:
Aberration (noun)
(১) [Uncountable noun] (সাধারণত লাক্ষণিক) বিপথগমন; বিপথগামিতা; নীতিভ্রংশ; বিচ্যুতি; অপেরণ।
(২) [Countable noun] দোষ; বিচ্যুতি; চ্যুতি।

Example Sentence: 
1. This is a system, not an individual's aberrant behavior.
2. This was clearly an aberrant behavior by the salesman. 

Source: Live MCQ Lecture.
৫৫.
Without working hard, you will not prosper in life. (Make it complex)
  1. ক) You will not prosper in life unless you do not work hard.
  2. খ) Unless you work no hard, you will not prosper in life.
  3. গ) If you do not work hard, you will not prosper in life.
  4. ঘ) In case you not work hard, you will not prosper in life.
ব্যাখ্যা
• Complex sentence: 
- যে sentence এ একটি Principal clause এবং এক বা একাধিক Subordinate clause থাকে, তাকে Complex sentence বলে। 
- Complex sentence এর subordinate clause এর শুরুতে সাধারণত if, though, although, as, because, since, so that, that, until, till, unless, when, why, who, which, where, how, before, after, whether, while বসে।

• Simple sentence-এ without + gerund থাকলে Complex sentence-টি unless/if দিয়ে গঠন করতে হয়।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে -  You will not prosper in life if you do not work hard.
৫৬.
'Sketches by Boz' is written by -
  1. Edward Fitzgerald
  2. George Robert Gissing
  3. Charles Dickens
  4. Mark Twain
ব্যাখ্যা
Sketches by “Boz”, title of two series of collected sketches and short tales by Charles Dickens, writing under the pseudonym Boz.
- First published in book form in 1836, Sketches contains some 60 pieces that had originally been published in the Monthly Magazine and the Morning Chronicle and other magazines and newspaper periodicals. 
- Sketches contains Dickens’s impressions and graphically described observations of the teeming street life of Victorian London.

• Charles Dickens is considered the greatest novelist of the Victorian era.
- তাঁর ছদ্মনাম হচ্ছে - 'Boz'

• Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House.
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Our Mutual Friend.
- Hard Times
- The Pickwick Papers

Source: Britannica.
৫৭.
Had I known she liked it, I ________ her one.
  1. ক) would got
  2. খ) would have get
  3. গ) would get
  4. ঘ) would have got
ব্যাখ্যা
• Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- অতএব, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে would have got
 - Complete: Had I known she liked it, I would have got her one.

• একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল/subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ‘if clauses’-ও বলা হয়।

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals
৫৮.
Can I help you with those bags? Here, 'those' is a/an -
  1. ক) pronoun
  2. খ) noun
  3. গ) adverb
  4. ঘ) adjective
ব্যাখ্যা
• This, that, these, those-ইত্যাদি শব্দের পরে যদি কোন noun থাকে, তাহলে this, that, these এবং those শব্দগুলো adjective এর কাজ করে।
• Demonstrative Adjective: This, that, these, those, such etc.
- কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে।
- যেমন:
- Can I help you with those bags?
- In those days it was considered not quite proper for young ladies to be seen talking to men in public.
৫৯.
The girl told him, ''Please be careful.'' (Make it indirect)
  1. ক) The girl told him to be careful.
  2. খ) The girl asked him not to be careless.
  3. গ) The girl requested to be careful by him.
  4. ঘ) The girl advised him to take care.
ব্যাখ্যা

• Reported speech এ যদি আদেশ, উপদেশ বা অনুরোধ সূচক বাক্য থাকে, তাহলে indirect speech এ রূপান্তরের সময়: 
- sub + requested/ asked/ ordered/ advised + obj + to + verb + ext. এই structure অনুসরণ করা হয়।
- সে অনুসারে সঠিক উত্তর হবে, The girl advised him to take care.

>> Imperative sentence এর ক্ষেত্রে indirect করার সময় requested/ asked/ ordered/ advised ইত্যাদি বসাতে হয়।
এখানে Told হবে না।
>> Please থাকলে সাধারনত requested হয়, কিন্তু এখানে গ) অপশনের sentence এর structure এ ভুল থাকার কারণে এটা সঠিক উত্তর হবে না।
তাই এখানে সবচেয়ে গ্রহণযোগ্য উত্তর হবে - The girl advised him to take care.
>> 'Be careful' এর active form হিসেবে 'Take care' ব্যবহার করা যায়। এতে বাক্যের মুলভাব একই থাকে এবং অর্থের অসঙ্গতি ঘটে না।

৬০.
The noun form of the word 'Boorish' is -
  1. ক) Boorish
  2. খ) Boorisity
  3. গ) Boor
  4. ঘ) Boorative
ব্যাখ্যা
Boorish (adjective)
English Meaning: Behaving with rough and bad-manner.
Bangla Meaning: চাষাড়ে; গেঁয়ো; বর্বর; অভব্য।

Synonyms: Impolite (অনীতিজ্ঞ; অবিজ্ঞ), Rude (অভদ্র; অমার্জিত; রূঢ়), Unsophisticated (কথায় ও আচরণে স্বাভাবিক ও সহজসরল), Uncouth (অকথ্য), Classless (শ্রেণীহীন)।
Antonyms: Refined (পরিমার্জিত), Sophisticated (পরিশীলিত; জটিল; সূক্ষ্ম), Decent (ভদ্র), Courteous (বিনয়ী), Mannerly (শিষ্ট)।

Other Forms: 
- Boor (noun) বর্বর বা অসভ্য লোক; গ্রাম্য লোক; চাষা; নিরক্ষর ব্যক্তি।
- Boorishly (adverb)
- Boorishness (noun)

Example Sentence: 
1. I’m sick of your boorish behavior.
2. One of the examples of boorish behavior is yelling for service in restaurants.

Source: Live MCQ Lecture.
৬১.
Shabnam insists ____ everything her own way.
  1. ক) over doing
  2. খ) to do
  3. গ) in doing
  4. ঘ) on doing
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on doing
- Complete sentence: Shabnam insists on doing everything her own way.

• Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
Insist on/upon এর পরে verb এর সাথে ing যোগ হয়।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৬২.
The essay “A defense of Poetry’’ is written by -
  1. ক) P.B Shelley
  2. খ) Edmund Bark
  3. গ) Mathew Arnold
  4. ঘ) Aristotle
ব্যাখ্যা
• The essay “A defense of Poetry’ is written by - Percy Bysshe Shelley.
- written in 1821 and first published posthumously in 1840
-It contains Shelley's famous claim that 'poets are the unacknowledged legislators of the world''.

Percy Bysshe Shelley, English Romantic poet whose passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ - 
- Adonais
- Ode to West Wind
-Ozymandias
- Rosalind and Helen
- To a Skylark, etc.

Source: Britannica.
৬৩.
I know the boy who went there. The underlined clause is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverbial clause
  4. ঘ) Principal clause
ব্যাখ্যা
I know the boy who went there. The underlined clause is an - Adjective clause.

• Adjective Clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 
- অর্থাৎ noun এর post modifier হিসাবে adjective clause বসে।

 • Adjective Clause দুইটি স্থানে বসতে পারে:
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)

• প্রদত্ত বাক্যে who went there শুরু হওয়া বাক্যটি the boy কে modify করায় adjective clause হয়েছে।

Example sentence: 
I remember the place where I was born.
Uneasy lies the head that wears a crown.
- উভয় বাক্যে where ও that দ্বারা clause টি পূর্ববর্তী noun 'the place' ও 'the head' কে modify করায় adjective clause হয়েছে।
৬৪.
''Xury'' is a character taken from the literary work -
  1. ক) The Jungle Book
  2. খ) Gulliver's Travels
  3. গ) Robinson Crusoe
  4. ঘ) The Rape of the Lock
ব্যাখ্যা
''Xury'' is a character taken from the literary work -'Robinson Crusoe'
- ‘Robinson Crusoe’ is one of the most famous novels by - Daniel Defoe.
- Daniel Defoe এর Robinson Crusoe এর কেন্দ্রীয় চরিত্র, Robinson Crusoe এর নামে novel টি নামকরণ করা হয়েছে।
- Robinson Crusoe, of York, Mariner: Who Lived Eight and Twenty Years, All Alone in an Un-inhabited Island on the Coast of America।
- এই novel টি ১৭১৯ সালে প্রথম লন্ডনে প্রকাশিত হয়। 

• Robinson Crusoe হচ্ছে Defoe's first long work of fiction.
- এই novel এর অন্যতম দুই প্রধান চরিত্র  Robinson Crusoe and Friday হচ্ছে English Literature এর ইতিহাসে most-enduring হিসেবে পরিচিত।
-  Xury - A servant on the ship on which young Crusoe is a slave.

• The important character of Robinson Crusoe
- Robinson Crusoe - The narrator and hero of the story.
- Xury - A servant on the ship on which young Crusoe is a slave; 
- Friday -  A "savage" whom Crusoe rescues from certain death at the hands of cannibals.
- The Captain of the Ship The captain of the ship that rescues young Crusoe and Xury; this man befriends young Crusoe and offers him money and guidance.
- Captain's Widow The wife of the first captain to take young Crusoe under his wing.

Source: Britannica and CliffsNotes
৬৫.
Travelling across France should be a rite of passage for all writers. Here the underlined part is a /an -
  1. ক) Noun clause
  2. খ) Gerundial Phrase
  3. গ) Participle clause
  4. ঘ) Adverb phrase
ব্যাখ্যা
Travelling across France should be a rite of passage for all writers. Here the underlined part is a - Gerundial Phrase.

• Gerundial Phrase:
- Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
-  Verb+ing – noun এর কাজ করলে সেটা Gerund হয়।
- আর Gerund এর সাথে Object বা Modifier থাকলে Gerundial Phrase হয়।
যেমন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies.
- Cycling on the hill tracks is not easy.
- এখানে, 'Travelling across France' phrase টি বাক্যের subject বা noun এর কাজ করছে তাই এটি Gerundial Phrase.
৬৬.
USSD এর পূর্ণরূপ -
  1. ক) Unstructured Supplementary Service Data
  2. খ) Universal Subscriber Service Database
  3. গ) Unified System for Service Delivery
  4. ঘ) User-Specific Service Description
ব্যাখ্যা
USSD
- USSD এর পূর্ণরূপ Unstructured Supplementary Service Data.
- USSD হচ্ছে এক ধরনের GSM প্রোটোকল, যার মাধ্যমে টেক্সট মেসেজ পাঠানো যায়।
- এটি Wireless Application Protocol (WAP) ব্রাউজিং, মোবাইল মানি সার্ভিস, প্রিপেইড কলব্যাক সার্ভিস, মেন্যু বেজড তথ্য সার্ভিস এবং লোকেশন বেজড কনটেন্ট সার্ভিস প্রভৃতি সেবা প্রদান করে।
৬৭.
'10111 + 11111' বাইনারি যোগফলের হেক্সাডেসিমেল মান কত?
  1. ক) 52
  2. খ) 5C
  3. গ) 6E
  4. ঘ) 36
ব্যাখ্যা
⇒ বাইনারি যোগ: 10111 + 11111 = 110110
⇒ 110110 এর হেক্সাডেসিমেল মান: 36

বাইনারি যোগের ক্ষেত্রে,
⇒ 0 + 0 = 0
⇒ 1 + 0 = 1
⇒ 1 + 1 = 10  [বসবে 0 আর হাতে থাকবে 1]
⇒ 1 + 1 + 1 = 11 [বসবে 1 আর হাতে থাকবে 1]
৬৮.
সমপ্রকৃতির ডাটার সমাবেশকে বলা হয় -
  1. ক) স্ট্রাকচার
  2. খ) ফাংশন
  3. গ) অ্যারে
  4. ঘ) সেট
ব্যাখ্যা
অ্যারে (Array)
- একই ধরনের ডাটা টাইপের গুচ্ছকে অ্যারে বলা হয়।

অ্যারে ব্যবহারের সুবিধা:
- একই ধরনের ডেটাগুলোকে একটি চলক দিয়ে প্রকাশ করা যায়।
- অ্যারে প্রোগ্রামকে সহজ, সুন্দর ও ছোট করে।
- প্রোগ্রাম নির্বাহ দ্রুত হয়।
- অ্যারের উপাদানগুলো দ্রুত একসেস করা যায়।
- প্রোগ্রামের জটিলতা কমায়।

অ্যারে ব্যবহারের অসুবিধা:
- প্রোগ্রাম নির্বাহের সময় অ্যারের সাইজ পরিবর্তন করা যায় না।
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ অনেক বেশি ঘোষণা করা হলে মেমোরির অপচয় হতে পারে। 
- প্রকৃত ডেটা অপেক্ষা অ্যারের সাইজ কম ঘোষণা করা হলে অ্যারেতে ডেটার পর্যাপ্ত স্থান সংকুলান হয় না।
- বিভিন্ন টাইপের ডেটা অ্যারেতে রাখা যায় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৬৯.
সোশ্যাল নেটওয়ার্কিং টুইটারের বর্তমান সিইও কে?
  1. ক) বিল গেটস
  2. খ) মার্ক জুকারবার্গ
  3. গ) ইলন মাস্ক
  4. ঘ) এডওয়ার্ড সেভারিন
ব্যাখ্যা
• সোশ্যাল নেটওয়ার্কিং টুইটারের বর্তমান সিইও ইলন মাস্ক

টুইটার (Twitter):
- টুইটার একটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা।
- টুইটারের বর্তমান সিইও ইলন মাস্ক। 
- ফেসবুকের সঙ্গে এর একটি মৌলিক পার্থক্য রয়েছে।
- এটিতে ব্যবহারকারীদের সর্বোচ্চ ২৮০ Character-এর মধ্যে তাদের মনোভাব প্রকাশ ও আদান-প্রদান করতে হয়। পূর্বে তা ছিলো ১৪০ Character-এর মধ্যে। ২০১৭ সালে অক্ষরের সীমা দ্বিগুণ করা হয়। 
- এটিকে মাইক্রোব্লগিংয়ের একটি ওয়েবসাইটও বলা যায়। 
- টুইটারের সদস্যদের টুইট বার্তাগুলো তাদের প্রোফাইলে দেখা যায়।
- টুইটারের সদস্যরা অন্য সদস্যদের টুইট পড়ার জন্য সে সদস্যকে অনুসরণ করতে পারেন। কোনো সদস্যকে যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় follower বা অনুসারী।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি এবং Twitter website.
৭০.
ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয় কাপড় ধোয়ার জন্য কোন লজিক গেইটের ব্যবহার করা হয়?
  1. ক) ন্যান্ড গেইট
  2. খ) নর গেইট
  3. গ) নট গেইট
  4. ঘ) অ্যান্ড গেইট
ব্যাখ্যা
নর গেইট (NOR Gate)
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।
- বর্তমানে ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয় কাপড় ধোয়ার জন্য নর গেইটের ব্যবহার করা হয়।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭১.
মোবাইল, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে কী বলা হয়?
  1. ক) স্পুফিং
  2. খ) স্নিকিং
  3. গ) স্প্যামিং
  4. ঘ) ভিশিং
ব্যাখ্যা
• মোবাইল, ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং বলা হয়।

ভিশিং (Vishing):
- মোবাইল, টেলিফোন, ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ব্যবহার করে ফিশিং করাকে ভিশিং (Vishing) বা ভয়েস ফিশিং (Voice phishing) বলা হয়।

স্পুফিং (Spoofing):
- নেটওয়ার্ক সিকিউরিটির ক্ষেত্রে স্পুফিং আক্রমন হলো এমন একটি অবস্থা যেখানে কোন ব্যক্তি বা একটি পোগ্রাম মিথ্যা বা ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে নেটওয়ার্ককে বিভ্রান্ত করে এবং এর সিকিউরিটি সিস্টেমে অনুপ্রবেশ করে অনৈতিকভাবে সুবিধা আদায় করে।

স্নিকিং (Sneaking):
- গোপনে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্পিকিং (Sneaking) বলে।

স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭২.
গ্রেইনিং বলতে বুঝায় -
  1. ক) ফুটন্ত সাবানে লবণের পানি ঢালা
  2. খ) সাবানকে ছাঁচে ফেলে আকৃতি দেয়া
  3. গ) সাবানকে ব্যাবহারের উপযোগী করা
  4. ঘ) সাবানে রঞ্জক ও সুগন্ধি মেশানো
ব্যাখ্যা

সাবান তৈরির বেশ কয়েকটি পদ্ধতি আছে। এর মধ্যে একটি হচ্ছে কেটলি পদ্ধতি।

কেটলি পদ্ধতি:
এই পদ্ধতিতে সাবান তৈরির জন্য প্রায় ১৫০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল আকৃতির লোহার কেটলি ব্যবহার করা হয়। প্রথমত নির্দিষ্ট পরিমাণের চর্বি কেটলিতে তাপের সাহায্যে গলানো হয়। তারপর এই উত্তপ্ত চর্বিতে অল্প অল্প কস্টিক সোডার দ্রবণ যোগ করতে হয়। এইভাবে সাবানায়ন প্রক্রিয়া চলতে থাকে এবং ৩/৪ ঘণ্টা পরে মাখনের মত মসৃণ সাবানের লাই বা পেস্ট তৈরি হয়। সাবানের এই লাইয়ের সাথে মিশ্রিত থাকে গ্লিসারিন এবং অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি ।

মিশ্রিত দ্রব্যাদি থেকে সাবানকে পৃথক করার জন্য এই ফুটন্ত সাবানে আস্তে আস্তে লবণের দ্রবণ মিশাতে হয়। এতে সাবানের লাই আলাদা হয়ে যায়। লবণ মিশ্রিত পানির দ্বারা সাবানের লাই আলাদা করার প্রক্রিয়াকে বলা হয় গ্রেইনিং

সাবানের লাই আলাদা হতে থাকলে তাপ প্রয়োগ বন্ধ রাখা হয় এবং থিতান প্রক্রিয়ার মাধ্যমে কেটলির তলায় গ্লিসারিন লবণের দ্রবণ এবং লাই জমা হয় ও কেটলি হতে বের করা হয়। কেটলিতে অবস্থিত সাবানকে বিশুদ্ধ করার জন্য সাবানকে আবার তাপ দিয়ে ফুটানো হয় এবং আস্তে আস্তে পানি যোগ করতে হয়। এই পানি সাবানে লেগে থাকা লবণ ও গ্লিসারিন দ্রবীভূত করে।

এভাবে কয়েকবার স্ফুটন ও ধৌত করণের পর কেটলিতে সাবানের তিনটি স্তর আলাদা হয়ে যায়। উপরের স্তরে পরিষ্কার সাবান, মধ্য ভাগে তীব্র ক্ষারীয় সাবান এবং সর্ব নিচে থাকে সাবান লাই এবং অন্যান্য দ্রব্যের মিশ্রণ। উপরের সাবানকে পাম্প করে আলাদা করে প্রক্রিয়াজাত করা হয়।

সূত্র: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৩.
অ্যাকোয়া রেজিয়া বা রাজঅম্লতে নাইট্রিক এসিড ও হাইড্রোক্লোরিক এসিডের সংযুক্তি পরিমান -
  1. ক) ১ মোল নাইট্রিক এসিড ও ৩ মোল হাইড্রোক্লোরিক এসিড
  2. খ) ২ মোল নাইট্রিক এসিড ও ৩ মোল হাইড্রোক্লোরিক এসিড
  3. গ) ৩ মোল নাইট্রিক এসিড ও ১ মোল হাইড্রোক্লোরিক এসিড
  4. ঘ) ২ মোল নাইট্রিক এসিড ও ৫ মোল হাইড্রোক্লোরিক এসিড
ব্যাখ্যা
- ১ মোল HNO3 ও ৩ মোল HCL এর মিশ্রণকে রাজঅম্ল বা অ্যাকোয়া রেজিয়া বলে।
- স্বর্ণের খাঁদ বের করতে এই অম্ল ব্যবহৃত হয়। 
- অভিজাত ধাতুসমূহ (যেমন- স্বর্ণ, প্লাটিনাম) যে কোনো গাঢ়তার হাইড্রোক্লোরিক এসিড বা নাইট্রিক এসিডে দ্রবীভূত হয় না, কিন্তু এরা অ্যাকোয়া রেজিয়া বা রাজ অম্লে দ্রবীভূত হয়।

Source: MIT
৭৪.
ফটোপিরিওডিজম এর উপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা হয়?
  1. ক) ২ভাগে
  2. খ) ৩ভাগে
  3. গ) ৪ভাগে
  4. ঘ) ৫ভাগে
ব্যাখ্যা
উদ্ভিদের ফুল ধরনের উপর দিবালোকের দৈর্ঘ্যের প্রভাবকে ফটোপিরিওডিজম বলে।
ফটোপিরিওডিজম এর উপর ভিত্তি করে উদ্ভিদকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-

১. ছোট দিনের উদ্ভিদ:
সয়াবিন, আলু, কসমস, ইক্ষু, শিম, ডালিয়া, তামাক, চন্দ্রমল্লিকা, রোপা আমন, পাট ইত্যাদি।

২. বড় দিনের উদ্ভিদ:
পালংশাক, লেটুস, আফিম, ঝিঙ্গা, যব ইত্যাদি।

৩. দিন নিরপেক্ষ উদ্ভিদ:
সূর্যমুখী, টমেটো, শসা, কার্পাস, আউশ ধান ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৫.
নিচের কোন ধাতুটি সবচেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হবে?
  1. ক) অ্যালুমিনিয়াম
  2. খ) দস্তা
  3. গ) রূপা
  4. ঘ) সোনা
ব্যাখ্যা

ধাতু ক্ষয় হওয়ার সাধারণ পদ্ধতি হলো মরিচা পড়া।
কোন ধাতু বা ধাতু সংকর পরিবেশের উপাদান, যেমন অক্সিজেন ও পানির সাথে রাসায়নিক ক্রিয়ায় ক্ষয় হয়।
এই ক্ষয় হওয়ার হার নির্ভর করে ধাতুর সক্রিয়তার উপর।
সাধারণত সক্রিয় ধাতুসমূহ দ্রুত ক্ষয় হয়।

অপশনগুলোতে বিদ্যমান ধাতুগুলোর সক্রিয়তার ক্রম-
অ্যালুমিনিয়াম (Al) >দস্তা (Zn) > লোহা (Fe) > তামা (Cu) >সিলভার (Ag) > সোনা (Au).

• এখানে অ্যালুমিনিয়াম (Al) এর সক্রিয়তা বেশি হওয়া সত্বেও দস্তা বা জিঙ্কের ক্ষয় বেশি হয়। 
কারণ, আলুমিনিয়াম বাতাসের সংস্পর্শে আসলে বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এর উপর অ্যালুমিনিয়াম অক্সাইডের একটি আস্তরণ সৃষ্টি করে। পরবর্তীতে বাতাসের অক্সিজেন উক্ত আস্তরন ভেদ করে আর অ্যালুমিনিয়াম এর সংস্পর্শে আসতে পারে না। কপারের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে।
ফলে, বাতাসের সংস্পর্শে অ্যালুমিনিয়ামের চেয়ে দস্তার ক্ষয় বেশি হয়।

তবে, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে অ্যালুমিনিয়াম বিভিন্ন পরিবেশে দস্তার চেয়ে দ্রুত ক্ষয় হয়।
উদাহরণস্বরূপ,
> ইলেক্ট্রোকেমিক্যাল সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে নোনা জলের পরিবেশে অ্যালুমিনিয়াম দস্তার চেয়ে বেশি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।
> আমেরিকান ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে পানীয় জলের সিস্টেমে অ্যালুমিনিয়াম জিঙ্কের চেয়ে দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়।

[যেহেতু প্রশ্নে কোন পরিবেশে ক্ষয়প্রাপ্ত হবে সেটা উল্লেখ নেই, তাই স্বাভাবিকভাবে বাতাসের সংস্পর্শে ক্ষয়প্রাপ্ত হওয়ার বিষয়টি বিবেচনায় নিতে হবে।
সে অনুসারে সঠিক উত্তর হবে দস্তা বা জিঙ্ক।]

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি। (২০১৫ শিক্ষাবর্ষ)

৭৬.
এসির রিমোট কন্ট্রোল থেকে কোন আলো বের হয়?
  1. ক) রেডিও ওয়েভ
  2. খ) মাইক্রোওয়েভ
  3. গ) ইনফ্রারেড আলো
  4. ঘ) আল্ট্রা ভায়োলেট আলো
ব্যাখ্যা
ইনফ্রারেড আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি বলে আমরা খালি চোখে দেখতে পাই না।
- টেলিভিশন বা এসির রিমোট কন্ট্রোল করার ইউনিট থেকে ইনফ্রারেড আলো বের হয় বলে আমরা সেখান থেকে আলো বের হতে দেখি না।
- মোবাইল ক্যামেরায় ছবি তোলার জন্য সিসিডি নামক যে সংবেদনশীল আইসি ব্যবহার করা হয় সেগুলোর সাহায্যে দৃশ্যমান আলোর সাথে সাথে খানিকটা ইনফ্রারেড আলোও দেখা যায়।

ইনফ্রারেড
- এটি এক ধরনের ওয়েভ যার ফ্রিকুয়েন্সী সীমা 300GHz থেকে 400THz হয়ে থাকে।
- খুব কাছাকাছি অবস্থিত দুইটিডিভাইসের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহার করা হয়। এ ধরনের যোগাযোগে দুই প্রান্তে ট্রান্সমিটার ওরিসিভার থাকে।
- টেলিভিশন, ভিসিআর এ ব্যবহৃত রিমোট কন্ট্রোলে, বিভিন্ন ডিভাইস যেমন- কী-বোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির ওয়্যারলেস কমিউনিকেশনে ব্যবহৃত হয়।

সূত্র: নবম দশম শ্রেণীর পদার্থজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৭৭.
লোহিত রক্তকণিকার প্রধান কাজ কোনটি?
  1. ক) অক্সিজেন পরিবহন করা
  2. খ) রোগ প্রতিরোধ করা
  3. গ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
লোহিত রক্ত কণিকা: 
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন।
- লাল অস্থিমজ্জায় লোহিত রক্ত কণিকা তৈরি হয়।
- লোহিত রক্ত কণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ হয়।
- রক্ত কণিকার মধ্যে লোহিত রক্ত কণিকার সংখ্যা সবচেয়ে বেশি।
- এটি শ্বাসকার্যে অক্সিজেন (O2) পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস থাকে না, দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৮.
৬৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, মুনাফার হার কত? 
  1. ক) ৬%
  2. খ) ৯%
  3. গ) ১০%
  4. ঘ) ১২%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৫০০ টাকা ৪ বছরে মুনাফা-আসলে ৮৮৪০ টাকা হয়, মুনাফার হার কত? 

সমাধান: 
আসল P = ৬৫০০ টাকা 
মুনাফা-আসল = ৮৮৪০ টাকা
মুনাফা I = (৮৮৪০ -৬৫০০)টাকা
= ২৩৪০ টাকা 
সময় n = ৪ বছর 

আমরা জানি 
I = Pnr
r = I/Pn
 = (২৩৪০× ১০০)/(৬৫০০ × ৪)
= ৯

মুনাফার হার = ৯%
৭৯.
x + 1/x = √3 হলে, {(x6 + 1)/x3} + 1 এর মান কত?
  1. ক) - 1
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 3√3
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = √3 হলে, {(x6 + 1)/x3} + 1 এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে 
x + 1/x = √3
(x + 1/x)3 = (√3)3
x3 + 1/x3 + 3x.(1/x)(x + 1/x) = 3√3
x3 + 1/x3 + 3√3 = 3√3
x3 + 1/x3 = 0
(x6 + 1)/x3 = 0


{(x6 + 1)/x3} + 1
= 0 + 1
= 1
৮০.
চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য? 
  1. ক) ১১৬০ 
  2. খ) ১১৮০
  3. গ) ১২৬০ 
  4. ঘ) ১২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ১২, ১৫, ২০ ও ৩৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য? 

সমাধান: 
১২, ১৫, ২০ ও ৩৫ এর লসাগু =  ৪২০
চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০

১০০০ কে ৪২০ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ১৬০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা হবে = ১০০০ + (৪২০ - ১৬০)
= ১০০০ + ২৬০
= ১২৬০ 
৮১.
কোনো সমান্তর ধারার 16 তম পদ 82 হলে, এর প্রথম 31টি পদের সমষ্টি কত? 
  1. ক) 2452
  2. খ) 2542
  3. গ) 2245
  4. ঘ) 4522
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর ধারার 16তম পদ 82 হলে, এর প্রথম 31টি পদের সমষ্টি কত? 

সমাধান: 
মনে করি,
ধারাটি প্রথম পদ, a এবং সাধারণ অন্তর, d
আমরা জানি,
n তম পদ = a + (n - 1)d
সুতরাং 16 তম পদ = a + (16 - 1)d
= a + 15d

প্রশ্নমতে,
a + 15d = 82

প্রথম 31টি পদের সমষ্টি = (31/2) {2a + (31 -1)d}
= (31/2) (2a + 30d)
= (31/2) × 2(a + 15d)
= 31 × (a + 15d)
= 31 × 82
= 2542
৮২.
n = 2a - 1 হলে n2 কে 8 দ্বারা ভাগ করলে সর্বদা ভাগশেষ কত থাকবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: n = 2a - 1 হলে n2 কে 8 দ্বারা ভাগ করলে সর্বদা ভাগশেষ কত থাকবে? 

সমাধান:
দেওয়া আছে 
n = 2a - 1 
n2 = (2a - 1)2
n2 = (2a)2 - 2.2a.1 + 12
n2 = 4a2 - 4a + 1
n2 = 4a(a - 1) + 1
এখানে 
a ও (a - 1) দুইটি ক্রমিক সংখ্যা 
a ও (a - 1) এর গুণফল জোড় সংখ্যা হয়। যা 2 দ্বারা বিভাজ্য 
4a(a - 1) সংখ্যাটি 2 × 4 বা 8 দ্বারা বিভাজ্য 
n2 কে 8 দ্বারা ভাগ করলে সর্বদা ভাগশেষ 1 থাকবে l
৮৩.
1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির গড় কত? 
  1. ক) 38.5
  2. খ) 39.5
  3. গ) 40.5
  4. ঘ) 42.5
ব্যাখ্যা
প্রশ্ন: 1 থেকে 10 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির গড় কত? 

সমাধান: 
আমরা জানি,
12 +22+ 32+ ......... + n2={n(n +1)(2n + 1)}/6

12 +22+ 32+ ......... + 102 = {10(10 +1)(2 × 10 + 1)}/6
= (10 × 11 × 21)/6
=385

নির্ণেয় গড় = 385/10 = 38.5
৮৪.
একটি ঘড়ি ৪২৬ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৩২২ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। এরূপ ২টি ঘড়ির ক্রয়মূল্য কত? 
  1. ক) ৩৭৪ টাকা
  2. খ) ৩৮৪ টাকা
  3. গ) ৭৪৮ টাকা  
  4. ঘ) ৯৬৮ টাকা  
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৪২৬ টাকা বিক্রয় করলে যত লাভ হয় ৩২২ টাকা বিক্রয় করলে তত ক্ষতি হয়। এরূপ ২টি ঘড়ির ক্রয়মূল্য কত? 

সমাধান:
ধরি,
৩২২ টাকায় বিক্রয় করলে x টাকা ক্ষতি হয়
তাহলে ক্রয়মূল্য = ৩২২ + x টাকা

আবার,
৪২৬ টাকায় বিক্রয় করলে লাভ হয় = x টাকা
তাহলে ক্রয়মূল্য = ৪২৬ - x টাকা

শর্তমতে,
৩২৪ + x = ৪২৬ - x
বা, x + x = ৪২৬ - ৩২২
বা, ২x = ১০৪
∴  x = ৫২

১টি ঘড়ির ক্রয়মূল্য = (৩২২ + ৫২) টাকা  = ৩৭৪ টাকা
২টি ঘড়ির ক্রয়মূল্য =৩৭৪ × ২ = ৭৪৮ টাকা  
৮৫.
যদি P(A) = 2/7 এবং P(B) = 1/7 হয়, A এবং B স্বাধীন হলে P(A ∪ B) = কত?
  1. ক) 4/7
  2. খ) 23/49
  3. গ) 3/7
  4. ঘ) 19/49
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(A) = 2/7 এবং P(B) = 1/7 হয়, A এবং B স্বাধীন হলে P(A ∪ B) = কত?

সমাধান:
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
= P(A) + P(B) - P(A).P(B)
= 2/7 + 1/7 - (2/7).(1/7)
= 2/7 + 1/7 - 2/49
= (14 + 7 - 2)/49
= 19/49
৮৬.
|2x - 7| < 5 হলে -
  1. ক) 1 < x < 6
  2. খ)  2 < x < 7
  3. গ) 0 < x < 5
  4. ঘ) 5 < x < 7
ব্যাখ্যা
প্রশ্ন: |2x - 7| < 5 হলে -

সমাধান: 
|2x - 7| < 5
বা, - 5 < 2x - 7 < 5
বা, - 5 + 7 < 2x - 7 + 7 < 5 + 7
বা, 2 < 2x < 12
বা, 2/2 < 2x/2 < 12/2
 1 < x < 6
৮৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সে.মি. হ্রাস করা হলো এবং প্রস্থ 3 সে.মি.বৃদ্ধি করা হলো। এতে যে বর্গ পাওয়া গেলো তার ক্ষেত্রফল উক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 
  1. ক) 12 সে.মি.
  2. খ) 14 সে.মি.
  3. গ) 15 সে.মি.
  4. ঘ) 16 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 সে.মি. হ্রাস করা হলো এবং প্রস্থ 3 সে.মি.বৃদ্ধি করা হলো। এতে যে বর্গ পাওয়া গেলো তার ক্ষেত্রফল উক্ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? 
সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x
আয়তক্ষেত্রের প্রস্থ = y

প্রশ্নমতে 
(x - 4)(y + 3) = xy 
xy + 3x - 4y - 12 = xy
3x - 4y  = 12 ...............(1)

আবার 
x - 4 = y + 3
x - y = 7 ...........(2)

(1) × 1 - (2)×  4 ⇒
3x - 4y -(4x - 4y) = 12 - 28
3x - 4x = - 16
- x = - 16
x = 16
৮৮.
একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা 105টি। ঐ অনুষ্ঠানে লোক সংখ্যা কত ছিল?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 17
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিয়ের অনুষ্ঠানে প্রত্যেকে প্রত্যেকের সাথে করমর্দন করায় মোট করমর্দনের সংখ্যা 105টি। ঐ অনুষ্ঠানে লোক সংখ্যা কত ছিল?

সমাধান; 
ধরি,
অনুষ্ঠানে উপস্থিত মোট লোক ছিল = n, 

∴ মোট করমর্দন nc2 = 105
বা, {(n)(n - 1)}/2 =105
বা, (n2 - n)/2 = 105
বা, n2 - n = 210
বা, n2 - n - 210= 0
বা, n2 - 15n + 14n - 210 = 0
বা, n(n - 15) + 14(n - 15) = 0
বা, (n - 15)(n + 14) = 0

হয়                              
n - 15 = 0                  
n = 15 
 
অথবা 
 n + 14 = 0
 n = - 14 [গ্রহণযোগ্য নয় ]
৮৯.
দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3 : 5 হলে, তাদের আয়তনের অনুপাত কত? 
  1. ক) 9 : 15
  2. খ) 6 : 27
  3. গ) 27 : 125
  4. ঘ) 9 : 25
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত 3 : 5 হলে, তাদের আয়তনের অনুপাত কত? 

সমাধান: 
মনে করি,
গোলকদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 5r

তাদের আয়তনের অনুপাত = {(4/3) π (3r)3} : {(4/3) π (5r)3}
 = 27 : 125
৯০.
শূন্যস্থানে কোনটি বসবে?
QCR, RCS, SCT, TCU, ____
  1. ক) VCU
  2. খ) UCU
  3. গ) UCV 
  4. ঘ) VCV 
ব্যাখ্যা
শূন্যস্থানে কোনটি বসবে? 
QCR, RCS, SCT, TCU, ____

সমাধান:
এখানে 
তিনটি বর্ণ সিরিজ বিদ্যমান 

১ম বর্ণ সিরিজ : Q, R, S, T, U.......
২য় বর্ণ সিরিজ :  C, C, C, C, C, ......
৩য় বর্ণ সিরিজ :R, S, T, U, V.........

QCR, RCS, SCT, TCU, UCV 
৯১.
রাহুলের এর মা, রিয়ার বাবার একমাত্র মেয়ে। রাহুলের সাথে রিয়ার স্বামীর সম্পর্ক কেমন?
  1. ক) চাচা
  2. খ) দাদা
  3. গ) ভাই
  4. ঘ) বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: রাহুলের এর মা, রিয়ার বাবার একমাত্র মেয়ে। রাহুলের সাথে রিয়ার স্বামীর সম্পর্ক কেমন?

সমাধান: 
রিয়ার বাবার একমাত্র মেয়ে মানে রিয়া নিজেই 
রিয়ার ছেলে রাহুল 
রিয়ার স্বামীর ছেলে হলো রাহুল। 
রাহুলের বাবা হলো রিয়ার স্বামী
৯২.
নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে?
1. Table 2. Tree 3. Wood 4. Seed 5. Plant
  1. ক) 1, 2, 3, 4, 5
  2. খ) 1, 3, 2, 4, 5
  3. গ) 4, 5, 2, 3, 1
  4. ঘ) 4, 5, 3, 2, 1
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে? 
1. Table 2. Tree 3. Wood 4. Seed  5. Plant

সমাধান: 
শব্দগুলোকে ক্রমানুসারে সাজালে কোনটি সঠিক ক্রম হবে: 4, 5, 2, 3, 1
বীজ(Seed) থেকে আমরা চারাগাছ (Plant)পাই, চারাগাছ থেকে গাছ (Tree) হয়, গাছ (Tree)  থেকে কাঠ (Wood) হয় এবং অবশেষে কাঠ (Wood) থেকে আমরা আসবাবপত্র Table) পাই।
৯৩.
2 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. ক) 160°
  2. খ) 120°
  3. গ) 200°
  4. ঘ) 190°
ব্যাখ্যা
প্রশ্ন: 2 : 40 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 40 মিনিট, H= 2 ঘণ্টা ]
= ।(11 × 40 - 60 × 2) / 2। 
= ।440 - 120/2।
= । 320/2।
=160°
৯৪.
FANTASTIC শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
FANTASTIC শব্দটির আয়না দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 
৯৫.
চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 

সমাধান: 
চিত্রে (X), বিন্দুটি  ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশে স্থাপন করা হয়েছে।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে ক নং অপশনে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশ বিদ্যমান। 
তাই ক নং অপশনের চিত্রে ত্রিভুজ এবং বর্গক্ষেত্রের সাধারণ অংশে ডট বসালে চিত্র (X) এর শর্ত পূরণ করবে। 
৯৬.
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 

সমাধান:
একমাত্র ১ নং চিত্রে ভিতরের চারটি উপাদানের মধ্যে ২টি উপাদান এর খোলা অংশ একই দিকে আছে। 
তাই সঠিক উত্তর : অপশন ক 
৯৭.
যদি + অর্থ ভাগ, - অর্থ যোগ, × অর্থ বিয়োগ এবং ÷ অর্থ গুণ বোঝায়, তাহলে16 ÷ 12 + 4 - 6 × 8 = ?
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 46
  4. ঘ) 48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি + অর্থ ভাগ, - অর্থ যোগ, × অর্থ বিয়োগ এবং ÷ অর্থ গুণ বোঝায়, তাহলে16 ÷ 12 + 4 - 6 × 8 = ?

সমাধান: 
16 ÷ 12 + 4 - 6 × 8 এর শর্তানুসারে চিহ্ন পরিবর্তন করে পাই 

16 × 12 ÷ 4 + 6 - 8
= 16 × 3 + 6 - 8
= 48 + 6 - 8
= 46
৯৮.
একজন ব্যক্তি দক্ষিণ দিকে কিছুক্ষণ হাঁটলো, সে তারপর ডানদিকে ঘুরে 5 কিমি হাঁটলো, তারপর আবার বাম দিকে ঘুরে 3 কিমি হাঁটলো এবং তারপর আবার বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটলো। সে শুরু বিন্দু থেকে কোন দিকে আছে?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি দক্ষিণ দিকে কিছুক্ষণ হাঁটলো, সে তারপর ডানদিকে ঘুরে 5 কিমি হাঁটলো, তারপর আবার বাম দিকে ঘুরে 3 কিমি হাঁটলো এবং তারপর আবার বাম দিকে ঘুরে 5 কিমি হাঁটলো। সে শুরু বিন্দু থেকে কোন দিকে আছে?


সমাধান: 
৯৯.
যদি CRICKET দিয়ে 3923564, ROCKET দিয়ে 913564 এবং KETTLE দিয়ে 564406 বোঝায়, তাহলে LITTLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) 402406
  2. খ) 024640
  3. গ) 024064
  4. ঘ) 024406
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CRICKET দিয়ে 3923564, ROCKET দিয়ে 913564 এবং KETTLE দিয়ে 564406 বোঝায়, তাহলে LITTLE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
CRICKET - 3923564
ROCKET - 913564
KETTLE - 564406

এখানে
C = 3, R = 9, I = 2, C = 3, K = 5, E = 6, T = 4

LITTLE এর ক্ষেত্রে 
L = 0, I = 2, T = 4, T = 4 L = 0, E = 6
LITTLE = 024406
১০০.
সেক্সট্যান্ট নামক যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয়?
  1. ক) সময়
  2. খ) অক্ষাংশ
  3. গ) উষ্ণতা
  4. ঘ) দ্রাঘিমাংশ
ব্যাখ্যা
• অক্ষাংশ:
- আকাশে সূর্যের অবস্থান অনুযায়ী সেক্সট্যান্ট নামক যন্ত্র ব্যবহার করে অক্ষাংশ নির্ণয় করা হয়।
- অক্ষাংশ নির্ণয়ের সূত্রটি হলো - কোনো স্থানের অক্ষাংশ = ৯০° মধ্যাহ্নে সূর্যের উন্নতি ± বিষুবলম্ব। 

- সূর্য যেদিন যে অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দেয় সেটিই ঐ দিন উক্ত স্থানের বিষুব লম্ব।
- বিষুব লম্ব ২৩.৫° উত্তর অক্ষাংশ থেকে ২৩.৫° দক্ষিণ অক্ষাংশের মধ্যে সীমাবদ্ধ থাকে।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
ভূ-পৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে দিগন্ত রেখা কেমন হয়?
  1. ক) বেড়ে যায়
  2. খ) একই রকম থাকে
  3. গ) কমে যায়
  4. ঘ) সরল রেখায় পরিণত হয়
ব্যাখ্যা
ভূ-পৃষ্ঠ থেকে ক্রমশ উপরের দিকে দিগন্ত রেখা - বেড়ে যায়।

• দিগন্ত রেখা:- 
- পৃথিবীর যে কোনো উন্মুক্ত স্থানে দাড়িয়ে চারিদিকে তাকালে মনে হয়, আকাশ ও ভূ-পৃষ্ঠ একটি বৃত্তাকার রেখায় মিশে গেছে। একে বলে দিগন্তরেখা।
- ভূ-পৃষ্ঠ থেকে যতো উপরের দিকে উঠা হয়, দিগন্তরেখার পরিধিও একই হারে বাড়তে থাকে। দিগন্তরেখার আকারও বৃত্তাকার।

তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০২.
“সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচারবুদ্ধির প্রয়োগই নাগরিকতা”- উক্তিটি কার?
  1. ক) এরিস্টটল
  2. খ) লাস্কি
  3. গ) লর্ড ব্রাইস
  4. ঘ) ফাইনার
ব্যাখ্যা
- আধুনিক জনকল্যাণমূলক রাষ্ট্রে নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধার প্রতি রাষ্ট্র অধিক প্রাধান্য দেওয়ায় নাগরিকতা বিষয়টি আজ খুব গুরুত্বের সাথে আলোচনা করা হয় ।

- অধ্যাপক হ্যারল্ড জে লাস্কির মতে, “কোন ব্যক্তি যদি রাষ্ট্রের সুযোগ-সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলে।”

- অন্যদিকে লাস্কির বলেন, “সর্বজনীন কল্যাণের জন্য ব্যক্তির লব্ধ বিচারবুদ্ধির প্রয়োগই নাগরিকতা”।
রাষ্ট্রবিজ্ঞানী হ্যান্স কেলসন বলেন, “নাগরিকতা হচ্ছে রাষ্ট্রের সদস্য হিসেবে কোন ব্যক্তির স্ট্যাটাস বা মর্যাদা।”

উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।