পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬৮
সিলেবাস
১০ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ২০২১ সাল ভিত্তিক 'অফিসার (জেনারেল) পদের জন্য বিশেষ মডেল টেস্ট-৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬৮ প্রশ্ন

.
'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থটির রচয়িতা কে?
  1. আল মাহমুদ
  2. আলতাফ মাহমুদ
  3. আলাউদ্দিন আল আজাদ
  4. মাহমুদুল হক
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
• 'পানকৌড়ির রক্ত' গল্পগ্রন্থটির রচয়িতা - আল মাহমুদ
- এটি ১৯৭৫ সালে প্রকাশিত হয়।

আল মাহমুদ:
- তিনি ১৯৩৬ সালের ১১ই জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একজন প্রথিতযশা কবি।
- স্বাধীনতা উত্তরকালে তিনি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন' (১৯৭৩)।

তাঁর রচিত প্রধান গল্পগ্রন্থ:
- পানকৌড়ির রক্ত,
- ময়ূরীর মুখ,
- গন্ধবণিক,
- সৌরভের কাছে পরাজিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'আবছায়া' শব্দটিতে উপসর্গ কোনটি?
  1. অব
  2. আব
সঠিক উত্তর:
আব
উত্তর
সঠিক উত্তর:
আব
ব্যাখ্যা
• 'আবছায়া' শব্দটিতে উপসর্গ - আব
- 'আবছায়া' শব্দটির 'আব' অস্পষ্টতা অর্থে ব্যবহৃত হয়েছে।

বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'মুক্তা > মুকুতা' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. সম্প্রকর্ষ
  2. সমীভবন
  3. স্বরভক্তি
  4. স্বরসঙ্গতি
সঠিক উত্তর:
স্বরভক্তি
উত্তর
সঠিক উত্তর:
স্বরভক্তি
ব্যাখ্যা
• 'মুক্তা > মুকুতা' স্বরভক্তির উদাহরণ।

মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি:
সময় সময় উচ্চারণের সুবিধার জন্য সংযুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। একে বলা হয় মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি।
যেমন -
অ - রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
ই  - প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
উ - মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক, ভ্রু > ভুরু ইত্যাদি।
এ - গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
ও - শ্লোক > শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
বাংলাদেশের ভূখণ্ডে প্রথম ছাপাখানা কোন জেলায় প্রতিষ্ঠা করা হয়?
  1. ঢাকা
  2. কুমিল্লা
  3. ফরিদপুর
  4. রংপু্র
সঠিক উত্তর:
রংপু্র
উত্তর
সঠিক উত্তর:
রংপু্র
ব্যাখ্যা
• বাংলাদেশের ভূখণ্ডে প্রথম ছাপাখানা রংপুর জেলায় প্রতিষ্ঠা করা হয়।

মুদ্রণ শিল্প:
- মুদ্রণ শিল্প প্রযুক্তি হিসেবে সর্বপ্রথম ভারতে চালু করেন পর্তুগিজগণ।
- প্রথম মুদ্রণযন্ত্র প্রতিষ্ঠিত হয় গোয়ায়।
- এরপর মুদ্রণ প্রযুক্তি বোম্বাইয়ে চালু হয় ১৬৭০ সালে।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা উইলকিন্স ১৭৭৮ খ্রিস্টাব্দে হুগলি জেলার চুঁচুড়ায় একটি ছাপাখানা স্থাপন করেন।
- ১৮৪৭-৪৮ সালে রংপুরে প্রথম ছাপাখানা 'বার্তাবহ যন্ত্র' প্রতিষ্ঠা করা হয় ৷ এটি বাংলাদেশের ভূখণ্ডে প্রথম ছাপাখানা।
- সর্বপ্রথম একজন ইংরেজ আলেকজান্ডার ফারবেখ ঢাকায় ছাপাখানা স্থাপন করেন। ছাপাখানাটির নাম ছিল ‘ঢাকা প্রেস’।
- এই ছাপাখানাটিতে অবশ্য বাংলা মুদ্রণের কোন ব্যবস্থা ছিল না। এখান থেকে ঢাকা নিউজ নামে ইংরেজি সংবাদপত্র প্রকাশিত হতো।
- ১৮৬০ সালে বাংলা প্রেস বা বাংলা যন্ত্র নামে ঢাকায় দ্বিতীয় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানাটি প্রথমদিকে শুধু বাংলা মুদ্রণের কাজ করত।
- ১৮৬৬ সালে ঢাকায় তিনটি ছাপাখানা ছিল। আর একটি প্রাচীন ছাপাখানা ছিল ফরিদপুরে এবং সেখান থেকে বাংলা 'অমৃতবাজার পত্রিকা' প্রকাশিত হতো।

উৎস: বাংলাপিডিয়া।
.
'সত্বর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. মন্থর
  2. ত্বরায়
  3. চত্বর
  4. অন্তর
সঠিক উত্তর:
মন্থর
উত্তর
সঠিক উত্তর:
মন্থর
ব্যাখ্যা
• 'সত্বর' এর বিপরীত শব্দ - মন্থর

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ অন্তর - বাহির।
→ আকস্মিক - চিরন্তন।
→ আকুঞ্চন - প্রসারণ।
→ উদ্ধত - বিনীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শুদ্ধ বানান কোনটি?
  1. স্থায়িত্ত
  2. স্থয়ীত্ব
  3. স্থায়িত্ব
  4. স্থায়ীত্ব
সঠিক উত্তর:
স্থায়িত্ব
উত্তর
সঠিক উত্তর:
স্থায়িত্ব
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - স্থায়িত্ব
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: স্থিতিশীলতা, স্থায়ী অবস্থা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ছাদ থেকে মাঠ দেখা যায়।' - বাক্যে 'ছাদ থেকে' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৫মী
  2. অপাদানে ৫মী
  3. করণে ৫মী
  4. কর্মে ৫মী
সঠিক উত্তর:
অধিকরণে ৫মী
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে ৫মী
ব্যাখ্যা
• 'ছাদ থেকে মাঠ দেখা যায়।' - বাক্যে 'ছাদ থেকে' অধিকরণে ৫মী বিভক্তি।

অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। 
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, 'য়', ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা -
→ আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। 
→ কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।
- অধিকরণ কারক তিন প্রকার। যথা:
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং 
৩. ভাবাধিকরণ।

অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- আমি ঢাকা যাব।
- বাবা বাড়ি নেই।

• তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে।

পঞ্চমী বিভক্তি:
- বাড়ি থেকে নদী দেখা যায়।
- ছাদ থেকে মাঠ দেখা যায়

• সপ্তমী বিভক্তি: এ বাড়িতে কেউ নেই।

• অধিকরণে অনুসর্গের ব্যবহার - ঘরের মধ্যে কে রে? তোমার আসন পাতিব হাটের মাঝে।

• ক্রিয়াকে কখন / কোথায় / কোথা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
- 'ছাদ থেকে মাঠ দেখা যায়।' - এখানে 'কোথা থেকে মাঠ দেখা যায়?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'ছাদ থেকে'। তাই 'ছাদ থেকে' অধিকরণে ৫মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।' পঙ্‌ক্তিটির স্রষ্টা কে?
  1. কুক্কুরীপা
  2. ঢেণ্ডণপা
  3. ভুসুকুপা
  4. লুইপা
সঠিক উত্তর:
ঢেণ্ডণপা
উত্তর
সঠিক উত্তর:
ঢেণ্ডণপা
ব্যাখ্যা
• 'হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।' পঙ্‌ক্তিটির স্রষ্টা - ঢেণ্ডণপা

ঢেণ্ডণপা:
- ঢেণ্ডণপা নবম শতকের কবি ছিলেন।
- তিনি পেশায় তাঁতি ছিলেন।
- চর্যাপদের ৩৩নং পদটি তাঁর রচনা।
- তাঁর রচিত পদে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের ছবি চমৎকারভাবে ফুটে উঠেছে।

টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।। (পদ: ৩৩)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কেশরী
  2. মৃগরাজ
  3. মৃগাঙ্ক
  4. মৃগেন্দ্র
সঠিক উত্তর:
মৃগাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
মৃগাঙ্ক
ব্যাখ্যা
• ‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ নয় - মৃগাঙ্ক
- 'মৃগাঙ্ক', 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ।

‘সিংহ’ শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
উৎসমূল অনুযায়ী ‘কেনা’ শব্দটি কোন ভাষার?
  1. আরবি
  2. ফারসি
  3. বাংলা
  4. হিন্দি
সঠিক উত্তর:
বাংলা
উত্তর
সঠিক উত্তর:
বাংলা
ব্যাখ্যা
• উৎসমূল অনুযায়ী ‘কেনা’ শব্দটি বাংলা ভাষার

কিছু বাংলা শব্দ:
- এলোকেশ,
- ডালি,
- ভাপা,
- ভাড়াটিয়া,
- ভাড়াবাড়ি,
- মুচি, 
- মুন্ডি,
- মুড়ি,
- লেজ,
- লাবড়া ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি শব্দ: তকদির, ফসল, মজলুম, মুসাফির ইত্যাদি।
• ফারসি শব্দ: আসমান, চশমা, দারোয়ান, রোজনামচা ইত্যাদি।
• হিন্দি শব্দ: দাবা, রোকড়, লড়াকু, লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'জীবনে সমাজে সাহিত্যে' প্রবন্ধ-গবেষণা গ্রন্থটির লেখক কে?
  1. আবুল ফজল
  2. আহমদ শরীফ
  3. এস ওয়াজেদ আলি
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
সঠিক উত্তর:
আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা
• 'জীবনে সমাজে সাহিত্যে' প্রবন্ধ-গবেষণা গ্রন্থটির লেখক - আহমদ শরীফ
- এটি ১৯৭০ সালে প্রকাশিত হয়।

আহমদ শরীফ: 
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- গবেষণা, প্রবন্ধ ও চিন্তামূলক রচনার জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, দাউদ সাহিত্য পুরস্কার, রাষ্ট্রীয় একুশে পদক এবং কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি লাভ করেন।
-  ১৯৯৯ সালের ২৪ ফেব্রুয়ারি তাঁর জীবনাবসান ঘটে, কিন্তু তার আগেই তিনি তাঁর মরদেহ উৎসর্গ করে গিয়েছিলেন চিকিৎসা বিজ্ঞানের ছাত্রদের জন্য।

তাঁর রচিত প্রবন্ধ-গবেষণা গ্রন্থ:
- বিশ শতকের বাঙালী,
- বিচিত চিন্তা,
- স্বদেশ অন্বেষা, 
- স্বদেশ চিন্তা,
- জীবনে সমাজে সাহিত্যে,
- যুগ যন্ত্রণা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য, 
- বাঙালীর চিন্তা-চেতনার বিবর্তন ধারা,
- বাঙলা, বাঙালী ও বাঙালীত্ব,
- সাহিত্য ও সংস্কৃতি চিন্তা,
- বিশ্বাসবাদ বিজ্ঞানবাদ যুক্তিবাদ মৌলবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১২.
'মন্বন্তর' শব্দের সন্ধি বিচ্ছেদ -
  1. মনন + অন্তর
  2. মনু + অন্তর
  3. মনা + অন্তর
  4. মন + অন্তর
সঠিক উত্তর:
মনু + অন্তর
উত্তর
সঠিক উত্তর:
মনু + অন্তর
ব্যাখ্যা
• 'মন্বন্তর' শব্দের সন্ধি বিচ্ছেদ - মনু + অন্তর

স্বরসন্ধি:
স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনকে স্বরসন্ধি বলে।

• উ-কার কিংবা ঊ-কারের পর উ-কার ও ঊ-কার ভিন্ন অন্য স্বর থাকলে উ বা ঊ স্থানে ব-ফলা হয় এবং লেখার সময় ব-ফলা পূর্ববর্তী বর্ণের সাথে লেখা হয়।
যেমন -
- উ + অ = ব + অ; সু + অল্প = স্বল্প, মনু + অন্তর = মন্বন্তর
- উ + আ = ব + আ; সু + আগত = স্বাগত।
- উ + ই = ব + ই; অনু + ইত = অন্বিত।
- উ + ঈ = ব + ঈ; তনু + ঈ = তন্বী।
- উ + এ = ব + এ; অনু + এষণ – অন্বেষণ।

এরূপ- পশ্বধম, পশ্বাচার, অন্বয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ;বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
ব্যতিক্রম কোনটি?
  1. উভশৃঙ্গ
  2. চৌরসন্ধি
  3. পুরাতন খঞ্জর
  4. রাজসাক্ষী
সঠিক উত্তর:
উভশৃঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
উভশৃঙ্গ
ব্যাখ্যা
• ব্যতিক্রম - উভশৃঙ্গ
- এটি শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ।
- বাকিগুলো শওকত ওসমান রচিত উপন্যাস।

শওকত ওসমান:
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কথাসাহিত্যিক, প্রাবন্ধিক।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।
- উপন্যাস ও গল্প রচয়িতা হিসেবেই শওকত ওসমানের মুখ্য পরিচয়; তবে প্রবন্ধ, নাটক, রম্যরচনা, স্মৃতিকথা ও শিশুতোষ গ্রন্থও তিনি রচনা করেছেন। 
- তাঁর 'জননী' ও 'ক্রীতদাসের হাসি' উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে। জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে। 
- তিনি  বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), আদমজি সাহিত্য পুরস্কার (১৯৬৬), একুশে পদক (১৯৮৩), ফিলিপস পুরস্কার (১৯৯১), স্বাধীনতা দিবস পুরস্কার (১৯৯৭) লাভ করেন।
- তিনি ১৯৯৮ সালের ১৪ই মে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- ক্রীতদাসের হাসি, 
- সমাগম, 
- চৌরসন্ধি
- রাজা উপাখ্যান,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- পুরাতন খঞ্জর

তাঁর রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:
- জাহান্নম হইতে বিদায়, 
- দুই সৈনিক, 
- নেকড়ে অরণ্য, 
- জলাংগী।

তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পিঁজরাপোল, 
- জুনু আপা ও অন্যান্য গল্প,
- প্রস্তর ফলক, 
- উভশৃঙ্গ
- শ্রেষ্ঠ গল্প,
- জন্ম যদি তব বঙ্গে,
- ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৪.
'বনভোজন' শব্দের উচ্চারণ কোনটি?
  1. বন্‌ভোজোন্‌
  2. বোন্‌ভোজন্‌
  3. বোন্‌ভজোন্‌
  4. বোন্‌ভোজোন্‌
সঠিক উত্তর:
বোন্‌ভোজোন্‌
উত্তর
সঠিক উত্তর:
বোন্‌ভোজোন্‌
ব্যাখ্যা
• বানান: বনভোজন।
- শুদ্ধ উচ্চারণ: বোন্‌ভোজোন্‌
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি ও প্রত্যয়: বন + √ভুজ্‌ + অন।
- অর্থ: বারির বাইরে উন্মুক্ত পরিবেশে খেলাধুলা, রান্না ও খাওয়াদাওয়ার অনুষ্ঠান; চড়ুইভাতি।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
‘সূত’ শব্দের অর্থ কী?
  1. কন্যা
  2. জনক
  3. পুত্র
  4. সারথি
সঠিক উত্তর:
সারথি
উত্তর
সঠিক উত্তর:
সারথি
ব্যাখ্যা
• ‘সূত’ শব্দের অর্থ - সারথি

শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ শব - লাশ।
→ সব - সকল।
→ শিল - পাথর।
→ শীল - চরিত্র।
→ সুত - পুত্র।
সূত - সারথি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি — হয়।
  1. অব্যয়
  2. বিশেষ্য
  3. বিশেষণ
  4. ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর:
বিশেষণ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষণ
ব্যাখ্যা
• নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।

নঞ্‌ বহুব্রীহি:
- বিশেষ্য পূর্বপদের আগে নঞ্‌ (না অর্থবোধক) অব্যয় যোগ করে বহুব্রীহি সমাস করা হলে তাকে নঞ্‌ বহুব্রীহি বলে।
- নঞ্‌ বহুব্রীহি সমাসে সাধিত পদটি বিশেষণ হয়।
যেমন -
→ ন (নাই) জ্ঞান যার = অজ্ঞান,
→ বে (নাই) হেড যার = বেহেড,
→ না (নাই) চারা (উপায়) যার = নাচার,
→ নি (নাই) ভুল যার = নির্ভুল,

এরকম - নাহক, নিরুপায়, নির্ঝঞ্ঝাট, অবুঝ, বেপরোয়া, বেহুঁশ, অনন্ত, বেতার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
কোথা থেকে আসা হচ্ছে? - কোন বাচ্য?
  1. কর্তৃবাচ্য
  2. কর্মবাচ্য
  3. ভাববাচ্য
  4. কর্ম-কর্তৃবাচ্য
সঠিক উত্তর:
ভাববাচ্য
উত্তর
সঠিক উত্তর:
ভাববাচ্য
ব্যাখ্যা
• কোথা থেকে আসা হচ্ছে? - ভাববাচ্য

বাচ্য:
- বাক্যের বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে বলা হয় 'বাচ্য'।
- বাচ্য প্রধানত তিন প্রকার। যথা:
(১) কর্তৃবাচ্য,
(২) কর্মবাচ্য ও
(৩) ভাববাচ্য।

ভাববাচ্য:
যে বাচ্যে কর্ম থাকে না এবং বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে।

• কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়।
যেমন -
- এ পথে চলা যায় না।
- এবার ট্রেনে ওঠা যাক।
- কোথা থেকে আসা হচ্ছে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
Which word is a synonym for 'Nurturing'?
  1. Demanding
  2. Neglectful
  3. Caring
  4. Detached
সঠিক উত্তর:
Caring
উত্তর
সঠিক উত্তর:
Caring
ব্যাখ্যা
• The synonym of 'Nurturing' is - Caring.

• Nurturing (present participle of - nurture)
English Meaning: something that nourishes/to supply with nourishment.
Bangla Meaning: প্রতিপালন; প্রশিক্ষণ; শিশুশিক্ষা।

অন্যদিকে,
→ Demanding - চাহিদা; দাবি; যাচ্ঞা।
→ Neglectful - যত্নহীন; অমনোযোগী; অবহেলাপূর্ণ।
→ Caring - যত্নশীল।
→ Detached - বিযুক্ত/বিচ্ছিন্ন করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Which of the following is a synonym for 'Rile'?
  1. Soothe
  2. Aggravate
  3. Pacify
  4. Calm
সঠিক উত্তর:
Aggravate
উত্তর
সঠিক উত্তর:
Aggravate
ব্যাখ্যা
• The synonym of 'Rile' is - Aggravate.

• Rile (verb)
English Meaning: to make agitated and angry.
Bangla Meaning: বিরক্ত করা; রাগানো।

অন্যদিকে,
→ Soothe - শান্ত বা প্রশমিত করা।
→ Aggravate - উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো।
→ Pacify - শান্ত করা; প্রশমিত করা; হিংসা বা সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটানো।
→ Calm -  স্থির; শান্ত; নিস্তরঙ্গ।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
What is the antonym of 'Candid'?
  1. Deceptive
  2. Frank
  3. Honest
  4. Open
সঠিক উত্তর:
Deceptive
উত্তর
সঠিক উত্তর:
Deceptive
ব্যাখ্যা
• The antonym of 'Candid' is - Deceptive.

• Candid (adjective)
English Meaning: marked by honest sincere expression.
Bangla Meaning: অকপট; মনখোলা; সরল।

অন্যদিকে,
→ Deceptive - প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন।
→ Frank - অকপট; মনখোলা; নিষ্কপট; অমায়িক; নির্ব্যাজ; উদার।
→ Honest - সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু।
→ Open - খোলা; উন্মুক্ত।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
Choose the antonym of 'Pristine'.
  1. Untouched
  2. Fresh
  3. Damaged
  4. Unblemished
সঠিক উত্তর:
Damaged
উত্তর
সঠিক উত্তর:
Damaged
ব্যাখ্যা
• The antonym of 'Pristine' is - Damaged.

• Pristine (adjective)
English Meaning: belonging to the earliest period or state.
Bangla Meaning: আদিম; আদি; আদি-অকৃত্রিম।

অন্যদিকে,
→ Untouched - অখণ্ড মূলধন।
→ Fresh - টাটকা; তাজা; সদ্য; তরতাজা; ঝরঝরে।
→ Damaged - ক্ষতি; হানি; লোকসান।
→ Unblemished - নিষ্কলঙ্ক; নির্দোষ; নিখুঁত; বেদাগ; নির্মল।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
The cat seldom ventures outside, ______________?
  1. doesn't it
  2. is it
  3. isn't it
  4. does it
সঠিক উত্তর:
does it
উত্তর
সঠিক উত্তর:
does it
ব্যাখ্যা
Complete Sentence: The cat seldom ventures outside, does it?

→ hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
→ এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
→ অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।
→ বাক্যটি present indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে does it হয়েছে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে।
২৩.
Neither of them wanted to take the blame, _______________
  1. did they.
  2. didn't they?
  3. did they?
  4. weren't they?
সঠিক উত্তর:
did they?
উত্তর
সঠিক উত্তর:
did they?
ব্যাখ্যা
Complete Sentence: Neither of them wanted to take the blame, did they?
→ anyone, any body, no one, nobody, none, neither হয়, সে ক্ষেত্রে 'Tag'- এর subject হবে they.
→ hardly, scarcely, seldom, nothing, none, no one, neither ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
→ এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
→ বাক্যটি past indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে did they হয়েছে।
→ tag question এর ক্ষেত্রে বাক্যের শেষে সবসময় question mark (?) বসে।

• সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
• Statement 'positive' হলে tag question টা 'negative' হবে। আবার statement 'negative' হলে tag question 'positive' হবে। 

More Example:
1. None can do this, can they?
2. Anyone is allowed to come in, are they?
3. Everybody could understand it, couldn't they?
২৪.
Your pay is not commensurate ___________ your work.
  1. for
  2. at
  3. with
  4. None of these
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
Complete Sentence: Your pay is not commensurate with your work.

• commensurate (adjective)
English Meaning: corresponding in size, extent, amount, or degree.
Bangla Meaning: যথাপরিমাণ; যথোপযুক্ত।

→  commensurate- এর পর preposition 'with' বসে।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Do not impute motives __________ him.
  1. to
  2. in
  3. on
  4. None of these
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: Do not impute motives to him.

• impute (verb)
English Meaning: to lay the responsibility or blame for (something) often falsely or unjustly/to credit or ascribe (something) to a person or a cause.
Bangla Meaning:  কার্য, গুণ বা পরিণামস্বরূপ বিবেচনা করা; আরোপ/অধ্যারোপ করা; দোষারোপ করা।

→ impute এর পর preposition 'to' বসে।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Teachers along with the principal ____________ going to the camp.
  1. will
  2. is
  3. has been
  4. are
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা
Complete Sentence: Teachers along with the principal are going to the camp.

• along with (idiom)
 English Meaning: together with (something or someone).
Bangla Meaning: সঙ্গে যাওয়া।

→ with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে verb টি প্রথম Subject অনুযায়ী হয়। 
→ Teachers এবং the principal, along with দ্বারা যুক্ত হওয়ায় Teachers অনুযায়ী verb টি plural হবে অর্থাৎ, are হবে। 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
২৭.
They organized the event with a view to ___________ awareness about environmental conservation.
  1. raise
  2. raised
  3. raising
  4. be raised
সঠিক উত্তর:
raising
উত্তর
সঠিক উত্তর:
raising
ব্যাখ্যা
• Complete Sentence: They organized the event with a view to raising awareness about environmental conservation.

• with a view to doing something (idiom)
English Meaning: with the aim of doing something.
Bangla Meaning: উদ্দেশ্যে।
 
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
→ অর্থাৎ, with a view to + verb+ ing.
→ যেহেতু, প্রদত্ত প্রশ্নে with a view to আছে এবং এরপর verb এর সাথে ing যুক্ত হবে।

Example Sentence:
1. The company implemented new policies with a view to increasing productivity.
2. The project was initiated with a view to enhancing the overall efficiency of the system.

Source: Cambridge Dictionary.
২৮.
Identify the passive form of the following sentence:
"Who has rearranged the furniture in the living room?"
  1. By whom has the furniture in the living room rearranged?
  2. By whom has the furniture in the living room been rearranged?
  3. Whom has the furniture in the living room been rearranged?
  4. By whom has the furniture in the living room being rearranged?
সঠিক উত্তর:
By whom has the furniture in the living room been rearranged?
উত্তর
সঠিক উত্তর:
By whom has the furniture in the living room been rearranged?
ব্যাখ্যা
Active Voice: Who has rearranged the furniture in the living room?
Passive Voice: By whom has the furniture in the living room been rearranged?

- Who দ্বারা শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে passive voice এর শুরুতে By whom, তারপর একটি auxiliary verb তারপর sentence এর subject বসে।
- Auxiliary verb টি subject এর number ও person অনুযায়ী হয়।
- Interrogative বাক্যের passive voice interrogative বাক্যই হয়। 

More example: 
Active Voice: Who has misplaced the key?
Passive Voice: By whom has the key been misplaced?

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
২৯.
Identify the correct sentence.
  1. Dhaka is on the bank of Buriganga.
  2. Dhaka is by the bank of Buriganga.
  3. Dhaka is from the bank of Buriganga.
  4. Dhaka is in the bank of Buriganga.
সঠিক উত্তর:
Dhaka is on the bank of Buriganga.
উত্তর
সঠিক উত্তর:
Dhaka is on the bank of Buriganga.
ব্যাখ্যা
• Complete Sentence: Dhaka is on the bank of Buriganga. (অপশন 'ক')

→ কোন নদীর সীমার উপর বুঝালে 'on' বসে।

More Example:
1. Devotees gathered on the bank of Ganga River to perform their morning rituals.
2. The village nestled peacefully on the bank of the Meghna River.
৩০.
Identify the correct sentence.
  1. I have no aptitude by music.
  2. I have no aptitude of music.
  3. I have no aptitude to music.
  4. I have no aptitude for music.
সঠিক উত্তর:
I have no aptitude for music.
উত্তর
সঠিক উত্তর:
I have no aptitude for music.
ব্যাখ্যা
Correct Sentence: I have no aptitude for music. (অপশন 'ঘ')

• aptitude (noun)
English Meaning: a natural ability.
Bangla Meaning: স্বাভাবিক বা অর্জিত ক্ষমতা; প্রবণতা।

→  aptitude- এর পর preposition 'for' বসে।

Example:
1. She displayed a natural aptitude for mathematics from a young age, solving complex problems with ease.
2. His keen aptitude for languages allowed him to quickly pick up new dialects and communicate fluently with people from various cultures.
৩১.
Science of printing -
  1. Typography
  2. Calligraphy
  3. Topography
  4. Cryptography
সঠিক উত্তর:
Typography
উত্তর
সঠিক উত্তর:
Typography
ব্যাখ্যা
• Science of printing - Typography.

• Typography (noun)
English Meaning: the style, arrangement, or appearance of typeset matter.
Bangla Meaning: ছাপার ঢং বা রীতি; মুদ্রণশৈলী।

অপশন আলোচনা:
• Calligraphy:
English Meaning: artistic, stylized, or elegant handwriting or lettering.
Bangla Meaning: সুন্দর লিখনবিষয়ক বিদ্যা; লিপিকলা; চারুলিপি।

• Topography:
English Meaning: the configuration of a surface including its relief and the position of its natural and man-made features.
Bangla Meaning: প্রাকৃতিক বৈশিষ্ট্য (ও বিবরণ)।

• Cryptography:
English Meaning: secret writing.
Bangla Meaning: সংকেতলিপি রচনার বিদ্যা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
Identify the error from the following underlined parts of the sentence.
"He must completing the training module before he can operate the new machinery."
  1. must completing
  2. training module
  3. new machinery
  4. No error
সঠিক উত্তর:
must completing
উত্তর
সঠিক উত্তর:
must completing
ব্যাখ্যা
The correct expression is: He must complete the training module before he can operate the new machinery

• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে
- must completing. (অপশন 'ক')
- এখানে, must এর পর complete বসলে বাক্যটি সঠিক হত।
- must হচ্ছে একটি Modal verb.
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।
৩৩.
Identify the error from the following underlined parts of the sentence.
"I truly appreciate them volunteering to help us set up for the event, as it saved us a lot of time and effort."
  1. truly
  2. them
  3. set
  4. saved
সঠিক উত্তর:
them
উত্তর
সঠিক উত্তর:
them
ব্যাখ্যা
The correct expression: I truly appreciate their volunteering to help us set up for the event, as it saved us a lot of time and effort.

• বাক্যের ভুল অংশটুকু হচ্ছে them.
- এখানে them এর স্থলে their বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- এখানে, them হচ্ছে verb = appreciate এর object.
- তবে, বাক্যটির context অনুযায়ী possessive pronoun হিসেবে their বসালে সঠিক হবে।
৩৪.
Which of the following situations best illustrates someone "losing ground"?
  1. Gradually improving skills in a sport
  2. Rapidly advancing in a career
  3. Maintaining consistent performance in academics
  4. Falling behind on a project deadline
সঠিক উত্তর:
Falling behind on a project deadline
উত্তর
সঠিক উত্তর:
Falling behind on a project deadline
ব্যাখ্যা
• Falling behind on a project deadline - is the situation that best illustrates someone "losing ground".

• Lose ground
English Meaning: to become less popular or to be given less support/fail to advance or improve.
Bangla Meaning: জনপ্রিয়তা হারানো/উন্নতি করতে না পারা।

Example Sentence: In Bangladesh football is losing ground.
Bangla Meaning: বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা হারাচ্ছে।

Source: Live MCQ Lecture.
৩৫.
If someone says, "He had a narrow escape," what are they likely referring to?
  1. Someone getting lost in a maze
  2. Someone successfully completing a difficult task
  3. Someone barely avoiding a dangerous situation
  4. Someone winning a challenging game
সঠিক উত্তর:
Someone barely avoiding a dangerous situation
উত্তর
সঠিক উত্তর:
Someone barely avoiding a dangerous situation
ব্যাখ্যা
• If someone says, "He had a narrow escape," they are likely referring to - Someone barely avoiding a dangerous situation

• Narrow escape
English Meaning: a situation in which an accident or other unfortunate incident is only just avoided.
Bangla Meaning: অল্পের জন্য রক্ষা পাওয়া।

Example Sentence: We had a narrow escape from a fatal accident.
Bangla Meaning: মারাত্মক একটা দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেচে যাওয়া।

Source: Live MCQ Lecture.
৩৬.
Select the properly spelled word.
  1. Interdisciplinary
  2. Interdiciplinary
  3. Interdisiplinary
  4. Interdisiplinery
সঠিক উত্তর:
Interdisciplinary
উত্তর
সঠিক উত্তর:
Interdisciplinary
ব্যাখ্যা
অপশন (ক) Interdisciplinary is the properly spelled word.

• Interdisciplinary (adjective)
English Meaning: involving two or more academic, scientific, or artistic disciplines.
Bangla Meaning: জ্ঞানের একাধিক শাখা সম্বন্ধীয়; আন্তঃশাস্ত্রীয়।

Example Sentence:
1. The university offers an interdisciplinary program that combines elements of biology, chemistry, and environmental science.
2. Their research team consists of experts from various disciplines, fostering an interdisciplinary approach to solving complex problems.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
Select the properly spelled word.
  1. Uncharactaristic
  2. Uncharacteristick
  3. Uncheracteristic
  4. Uncharacteristic
সঠিক উত্তর:
Uncharacteristic
উত্তর
সঠিক উত্তর:
Uncharacteristic
ব্যাখ্যা
অপশন (ঘ) Uncharacteristic is the properly spelled word.

• Uncharacteristic (adjective)
English Meaning: not characteristic: not typical or distinctive.
Bangla Meaning: অপ্রচলিত।

Example Sentence:
1. The team's poor performance in the game was uncharacteristic of their usual high standards.
2. It was uncharacteristic of Sarah to arrive late to class; she was usually very punctual.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
The average weight of P, Q and R is 45kg. If the average weight of P and Q is 40 kg and that of Q and R is 43 kg, then the weight of Q is-
  1. 30 kg
  2. 31 kg
  3. 32 kg
  4. 34 kg
সঠিক উত্তর:
31 kg
উত্তর
সঠিক উত্তর:
31 kg
ব্যাখ্যা
Question: The average weight of P, Q and R is 45kg. If the average weight of P and Q is 40 kg and that of Q and R is 43 kg, then the weight of Q is-

Solution: 
Let P, Q, C represent their respective weights.

Then, we have:
P + Q + R = (45 × 3) = 135 .............. (i)
P + Q = (40 × 2) = 80 ................. (ii)
Q + R = (43 × 2) = 86 ................. (iii)

Adding (ii) and (iii),
P + 2Q + R = 80 + 86
P + 2Q + R = 166 ........... (iv)

Subtracting (i) from (iv),
P + 2Q + R = 166
P + Q + R = 135
Q = 31

∴ Q's weight = 31 kg.
৩৯.
4 mat-weavers can weave 4 mats in 4 days. At the same rate, how many mats would be woven by 8 mat-weavers in 8 days?
  1. 4 mats
  2. 8 mats
  3. 12 mats
  4. 16 mats
সঠিক উত্তর:
16 mats
উত্তর
সঠিক উত্তর:
16 mats
ব্যাখ্যা
Question: 4 mat-weavers can weave 4 mats in 4 days. At the same rate, how many mats would be woven by 8 mat-weavers in 8 days?

Solution:
4 mat-weavers in 4 days weave = 4 mats
∴ 1 mat-weavers in 1 days weave = 4/(4 × 4) mats
∴ 8 mat-weavers in 8 days weave = (4 × 8 × 8)/(4 × 4) mats
= 16 mats
৪০.
After 3 semesters in college, Ratul has a 3.0 GPA. What GPA must Ratul attain in his fourth semester if he wishes to raise his GPA to a 3.1?
  1. 3.2
  2. 3.3
  3. 3.4
  4. 3.5
সঠিক উত্তর:
3.4
উত্তর
সঠিক উত্তর:
3.4
ব্যাখ্যা
Question: After 3 semesters in college, Ratul has a 3.0 GPA. What GPA must Ratul attain in his fourth semester if he wishes to raise his GPA to a 3.1?

Solution: 
After 3 semesters in college, Ratul has a 3.0 GPA. 

Ratul's Total points after 3 semester = 3.0 × 3 = 9.0

Let,
He must attain X points in his fourth semester.

ATQ,
(9.0 + X)/4 = 3.1
⇒ 9.0 + X = 12.4
⇒ X = 12.4 - 9.0
∴ X = 3.4 
৪১.
  1. 1
  2. 0
  3. abc
  4. 1/abc
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
Question:

Solution:
৪২.
  1. √5 + √3
  2. √5 + √2
  3. √5 - √3
  4. √5 - √2
সঠিক উত্তর:
√5 - √3
উত্তর
সঠিক উত্তর:
√5 - √3
ব্যাখ্যা
৪৩.
A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he has?
  1. Tk. 1200
  2. Tk. 1250
  3. Tk. 1300
  4. Tk. 1400
সঠিক উত্তর:
Tk. 1200
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1200
ব্যাখ্যা
Question: A shopkeeper has sufficient money to buy 50 books. On reduction in the price of each book by Tk. 4, he could buy 10 books more. How much money does he has?

Solution:
১টি বইয়ে দাম কমে ৪ টাকা
∴ ৫০টি বইয়ে দাম কমে (৫০ × ৪) টাকা 
= ২০০ টাকা 

সে মোট বই কিনে (৫০ + ১০) টি 
= ৬০টি

১০টি বইয়ের দাম ২০০ টাকা 
∴ ৬০টি বইয়ের দাম (২০০ × ৬০)/১০ টাকা 
= ১২০০ টাকা 

∴ তার কাছে ১২০০ টাকা আছে।
৪৪.
A tank is filled in 5 hours by three pipes A, B and C. The pipe C is twice as fast as B and B is twice as fast as A. How much time will pipe A alone take to fill the tank?
  1. 25 hours
  2. 30 hours
  3. 32 hours
  4. 35 hours
সঠিক উত্তর:
35 hours
উত্তর
সঠিক উত্তর:
35 hours
ব্যাখ্যা
Question: A tank is filled in 5 hours by three pipes A, B and C. The pipe C is twice as fast as B and B is twice as fast as A. How much time will pipe A alone take to fill the tank?

Solution:
Suppose pipe A alone takes x hours to fill the tank.
Then, pipes B and C will take x/2 and x/4 hours respectively to fill the tank.

ATQ,
∴1/x + 2/x + 4/x = 1/5
⇒ 7/x = 1/5
∴ x = 35 hours
৪৫.
A train 120 meters long is traveling at a speed of 60 km/h. The time in which it will pass a passersby, walking at 6 km/h in the same direction is -
  1. 8 sec
  2. 4 sec
  3. 12 sec
  4. 16 sec
সঠিক উত্তর:
8 sec
উত্তর
সঠিক উত্তর:
8 sec
ব্যাখ্যা
Question: A train 120 meters long is traveling at a speed of 60 km/h. The time in which it will pass a passersby, walking at 6 km/h in the same direction is -

Solution:
Speed of train relative to man = (60 - 6)km/hr
= 54km/hr
= (54 × 1000)/3600 m/sec
= (54 × 10)/36 m/sec
= 15 m/sec

∴ Time taken to pass the man = (120/15) sec
= 8 sec
৪৬.
A group of workers promises to complete a piece of work in 10 days. But five of them do not report for work. If it took the remaining workers 12 days to complete the work, then the number of workers originally hired was-
  1. 15
  2. 25
  3. 30
  4. 45
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
Question: A group of workers promises to complete a piece of work in 10 days. But five of them do not report for work. If it took the remaining workers 12 days to complete the work, then the number of workers originally hired was-

Solution:
Let, the workers promised were = x
The workers worked were = x - 5

ATQ,
10x = 12(x - 5)
⇒ 10x = 12x - 60
⇒ 12x - 10x = 60
⇒ 2x = 60
∴ x = 30
৪৭.
A lends Tk. 2500 to B and a certain sum to C at the same time at 7% p.a. simple interest. If after 4 years, A altogether receives Tk. 1120 as interest from B and C, then the sum lent to C is -
  1. Tk. 1000
  2. Tk. 1200
  3. Tk. 1500
  4. Tk. 1600
সঠিক উত্তর:
Tk. 1500
উত্তর
সঠিক উত্তর:
Tk. 1500
ব্যাখ্যা
Question: A lends Tk. 2500 to B and a certain sum to C at the same time at 7% p.a. simple interest. If after 4 years, A altogether receives Tk. 1120 as interest from B and C, then the sum lent to C is -

Solution:
ধরি,
C এর মুলধন x টাকা

প্রশ্নমতে,
(2500 × 7 × 4)/100) + (x × 7 × 4/100) = 1120
⇒ 7x/25 = (1120 - 700)
⇒ x = (420 × 25)/7
∴ x = 1500

C এর মুলধন 1500 টাকা।
৪৮.
In a certain code 'TABLE' is written as WDEOH. How would 'SKY' be written in that code?
  1. BNY
  2. NYB
  3. TBN
  4. VNB
সঠিক উত্তর:
VNB
উত্তর
সঠিক উত্তর:
VNB
ব্যাখ্যা
Question: In a certain code 'TABLE' is written as WDEOH. How would 'SKY' be written in that code?

Solution:

TABLE is written as WDEOH 
Here each letter is replaced by the third letter after it.
এখানে প্রতিটি বর্ণ তার পরের তৃতীয় বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।

∴ SKY is written as VNB.
৪৯.
A person's present age is two-fifths of the age of his mother. After 8 years, he will be one half of the age of his mother. What is the present age of the mother?
  1. 30 years
  2. 36 years
  3. 40 years
  4. 42 years
সঠিক উত্তর:
40 years
উত্তর
সঠিক উত্তর:
40 years
ব্যাখ্যা
Question: A person's present age is two-fifths of the age of his mother. After 8 years, he will be one half of the age of his mother. What is the present age of the mother?

Solution: 
Let the age of the person’s mother be ‘x years
Age of the person = (2x/5)

After 8 years, age of the person’s mother = ‘x + 8’ years
Age of the person after 8 years = (2x/5) + 8 years

According to question:
(2x/5) + 8 = (1/2)(x + 8)
⇒ (2x/5) + 8 = (x/2) + 4
⇒ (x/2) -  (2x/5) = 8 - 4
⇒ (5x - 4x)/10 = 4
⇒ x/10 = 4
∴ x = 40

So, the present age of his mother is 40 years.
৫০.
When was the Mujibnagar government formed?
  1. April 10, 1971
  2. April 17, 1971
  3. April 13, 1971
  4. March 16, 1971
সঠিক উত্তর:
April 10, 1971
উত্তর
সঠিক উত্তর:
April 10, 1971
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- মুক্তিযুদ্ধকালীন গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ স্বাধীন বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিত।
- মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। 
- মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে ১৯৭১ সালের ১৭ এপ্রিল। 
- এ শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। 

- এ সরকারের সদর দপ্তর প্রথম স্থাপিত হয় মুজিবনগরে (মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা)।
- পরবর্তীকালে স্বাধীনতাযুদ্ধ চলাকালীন সময়ে প্রধানত নিরাপত্তা এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানের সুবিধার্থে এ সরকারের প্রধান কার্যালয় কলকাতায় স্থানান্তর হয়।
- এ সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- তাই তাঁরই নামানুসারে বৈদ্যনাথতলার নতুন নামকরণ হয় মুজিবনগর এবং অস্থায়ী সরকারও পরিচিত হয় মুজিবনগর সরকার নামে।

সূত্র: - ইতিহাস তৃতীয় পত্র, BA & BSS প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
How many bases is Smart Bangladesh built upon?
  1. 6
  2. 5
  3. 4
  4. 3
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
• স্মার্ট বাংলাদেশ:
- ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের ধারাবাহিকতায় বাস্তবায়ন করা হবে ‘স্মার্ট বাংলাদেশ’
- ‘স্মার্ট বাংলাদেশ’ বলতে স্মার্ট নাগরিক, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সরকার গড়ে তোলাকে বুঝানো হয়েছে। যেখানে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও আর্থিক খাতের
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ভিত্তি - ৪ টি।
- স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার চারটি ভিত্তি হলো –
১. স্মার্ট সিটিজেন, 
২. স্মার্ট ইকোনোমি, 
৩. স্মার্টগভর্নমেন্ট, 
৪. স্মার্ট সোসাইটি।

সূত্র: এটুআই প্রোগ্রাম, মন্ত্রিপরিষদ ও আইসিটি বিভাগ।
৫২.
Machu Picchu is a symbol of -
  1. Persian civilization
  2. Inca civilization
  3. Maya civilization
  4. Hebrew civilization
সঠিক উত্তর:
Inca civilization
উত্তর
সঠিক উত্তর:
Inca civilization
ব্যাখ্যা
সভ্যতা:
- মাচুপিচু হলো ইনকা সভ্যতার একটি নিদর্শন।
- ইনকা সভ্যতা দ্বাদশ শতকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর আন্দিজ পার্বত্য অঞ্চলে রেড ইন্ডিয়ানদের দ্বারা গড়ে উঠে ছিলো।
- পেরুতে অবস্থিত মাচুপিচু হলো ইনকারা নির্মিত একটি পার্বত্য পাথুরে শহর যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭৭০০ ফুট উঁচুতে অবস্থিত। ষোড়শ শতকে স্পেনিশদের দ্বারা ইনকা সাম্রাজ্য ধ্বংস হলেও মাচুপিচু অজানার মধ্যে রয়ে যায়।
- পরবর্তীতে ১৯১১ সালে মাচুপিচুর সন্ধান মেলে।
- মাচুপিচু পৃথিবীর একটি সপ্তাশ্চর্য এবং ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য নিদর্শন।

উৎস: এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা।
৫৩.
World Tourism Day -
  1. 16 August
  2. 9 June
  3. 8 March
  4. 27 September
সঠিক উত্তর:
27 September
উত্তর
সঠিক উত্তর:
27 September
ব্যাখ্যা
জাতিসংঘের পর্যটন সংস্থা:
- UNWTO এর পূর্ণরূপ-United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালন করে UNWTO।
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৬ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।
- সহযোগী সদস্য-৬ টি।
-পর্যবেক্ষক  সদস্য-  ২টি
- মহাসচিব- জুরাব পোলোলিকাশভিলি।

উৎস: UNWTO ওয়েবসাইট।
৫৪.
The capital city of Kazakhstan is -
  1. Lisbon
  2. Astana
  3. Dushanbe
  4. Minsk
সঠিক উত্তর:
Astana
উত্তর
সঠিক উত্তর:
Astana
ব্যাখ্যা
• রাজধানী:
- কজাখস্তানের রাজধানী আস্তানা।

এছাড়াও - 
- তাজাকিস্তানের রাজধানী দুশানবে।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।

সূত্র: Britannica
৫৫.
Banks in Bangladesh are regulated under which act?
  1. The Bank Company act 1991
  2. Financial intuitions Act 1992
  3. Banking and Financial institutions Act 1990
  4. The Bank Company act 1993
সঠিক উত্তর:
The Bank Company act 1991
উত্তর
সঠিক উত্তর:
The Bank Company act 1991
ব্যাখ্যা
• ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১:
- ব্যাংক-কোম্পানী সম্পর্কিত বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত আইন।
- বাংলাদেশের সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয় ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ অনুসারে।

সূত্র: বাংলাদেশের সংবিধান।
৫৬.
Which one has the highest atomic number?
  1. Na
  2. S
  3. O
  4. Zn
সঠিক উত্তর:
Zn
উত্তর
সঠিক উত্তর:
Zn
ব্যাখ্যা
পারমানবিক সংখ্যা:
- একটি পরমানুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে পারমানবিক সংখ্যা বলে।
- সর্বনিম্ন পারমানবিক সংখ্যা বিশিষ্ট মৌল হাইড্রোজেন।
- জিঙ্ক পারমানবিক সংখ্যা = ৩০

অন্যদিকে,
- অক্সিজেনের পারমানবিক সংখ্যা = ৮
- সালফারের পারমানবিক সংখ্যা = ১৬
- সোডিয়ামের পারমানবিক সংখ্যা = ১১ 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেনি।
৫৭.
Parki beach is situated in -
  1. Chattogram
  2. Khulna
  3. Patuakhali
  4. Cox's Bazar
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
• পারকী সৈকত:
- পারকী সৈকত চট্টগ্রাম জেলার আনোয়ার থানায় অবস্থিত একটি উপকূলীয় সমুদ্র সৈকত।
- স্থানীয়দের কাছে এটির পরিচয় পারকীর চর হিসেবে।
- এছাড়া অনেকে এটিকে পারকী বিচ বলেও পরিচয় দেন।
- চট্টগ্রাম শহর থেকে দৃষ্টিনন্দন এই বিচটির দূরত্ব মাত্র ২৫ কিলোমিটার।

সূত্র:  বাংলাদেশ পর্যটন করপোরেশন।
৫৮.
Which team is the champion in the tenth season of the Bangladesh Premier League?
  1. Fortune Barishal
  2. Comilla Victorians
  3. Rangpur Riders
  4. Khulna Tigers
সঠিক উত্তর:
Fortune Barishal
উত্তর
সঠিক উত্তর:
Fortune Barishal
ব্যাখ্যা
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল):
- চ্যাম্পিয়ন দল - ফরচুন বরিশাল,
- রানার্স-আপ - কুমিল্লা ভিক্টোরিয়ান্স,
- ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়- কাইল মায়ার্স.
- সর্বোচ্চ উইকেট সংগ্রাহক- শরিফুল ইসলাম,
- সর্বোচ্চ রান সংগ্রাহক- তামিম ইকবাল,
- প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট- তামিম ইকবাল।

উৎস: ক্রিক ইনফো ও প্রথমআলো পত্রিকা রিপোর্ট।
৫৯.
Secondary Market is related to-
  1. Labor Market
  2. Job Market
  3. Stock Market
  4. mortgage market
সঠিক উত্তর:
Stock Market
উত্তর
সঠিক উত্তর:
Stock Market
ব্যাখ্যা
স্টক মার্কেট:
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। 
- বাংলাদেশে ২টি স্টক এক্সচেঞ্জ রয়েছে। এগুলো হলো -
- ঢাকা স্টক এক্সচেঞ্জ,
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
- ঢাকা স্টক এক্সচেঞ্জ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে ১৯৫৬ সালে নারায়ণগঞ্জে এবং ১৯৫৮ সালে ঢাকার মতিঝিলে স্থানান্তরিত হয়। 
- বাংলাদেশে শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ করে বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।

সূত্র:- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
৬০.
The main author of the handwritten constitution –
  1. Syed Nazrul Islam
  2. Kamal Hossain
  3. Abdur Rauf
  4. Sheikh Mujibur Rahman
সঠিক উত্তর:
Abdur Rauf
উত্তর
সঠিক উত্তর:
Abdur Rauf
ব্যাখ্যা
• সংবিধান:
- হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন শিল্পী আব্দুর রউফ।
- হস্তলিখিত সংবিধানে কারুকাজ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন।
- বাংলাদেশের হস্তলিখিত সংবিধান ছিল - ৯৩ পৃষ্ঠার।
- হস্তলিখিত সংবিধানে প্রথম স্বাক্ষর করেন - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- হস্তলিখিত সংবিধানে মোট ৪০৩ জনের মধ্যে ৩৯৯ জন গণপরিষদ সদস্যের স্বাক্ষর রয়েছে। 
- হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেননি- সুরঞ্জিত সেনগুপ্ত, আজিজুর রহমান, জালালা আহমেদ, মানবেন্দ্র নারায়ণ লারমা। 
- একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত সংবিধানে স্বাক্ষর করেন নি। 
- ১৬ ডিসেম্বর, ১৯৭২  হতে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়। 

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
৬১.
Which of the following countries does not have a border with Russia?
  1. Latvia
  2. Denmark
  3. North Korea
  4. Finland
সঠিক উত্তর:
Denmark
উত্তর
সঠিক উত্তর:
Denmark
ব্যাখ্যা
রাশিয়ার সাথে ডেনমার্কের কোন সীমান্ত সংযোগ নেই।

• সীমান্ত বিষ্টিত দেশ:
- সবচেয়ে বেশি সীমান্ত বেষ্টিত দেশ - রাশিয়া ও চীন (১৪ টি করে)।

• রাশিয়ার সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
 - আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

এছাড়াও -
• চীনের সাথে সীমান্তবর্তী দেশসমূহ:
- আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৬২.
Which technology is used by crypto currencies?
  1. Database
  2. Spreadsheet
  3. Blockchain
  4. Text file
সঠিক উত্তর:
Blockchain
উত্তর
সঠিক উত্তর:
Blockchain
ব্যাখ্যা
ডিজিটাল মুদ্রা (crypto currency) তে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহৃত হয়। 
- ব্লকচেইন হলো ডেটা সংরক্ষণ করার একটি নিরাপদ ও উন্মুক্ত পদ্ধতি। - যে পদ্ধতি অনুযায়ী ডেটাগুলো বিভিন্ন ব্লকে একটির পর একটি চেইন আকারে সংরক্ষণ করা হয় এবং এতে ডেটার মালিকানা সংরক্ষিত থাকে। 
- এই পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করলে কোনো একটি ব্লকের ডেটা পরিবর্তন করতে চাইলে সেই চেইনে থাকা প্রতিটি ব্লকে পরিবর্তন আনতে হবে, যা অসম্ভব। তাই এই পদ্ধতিতে ডেটা সংরক্ষণ করাটা বেশ নিরাপদ।
 
- ব্লকচেইনকে আধুনিক কালের এক অভিনব উদ্ভাবন বলা হচ্ছে।
- ‘সাতোশী নাকামতো’ ছদ্মনামের এক বা একাধিক ব্যক্তি বা গোষ্ঠী এ প্রযুক্তির উদ্ভাবক। 
- ২০০৯ সালে প্রথমবারের মতো বিটকয়েন সফটওয়্যার প্রকাশিত হওয়ার পর থেকে ব্লকচেইন প্রযুক্তির অনেক বিবর্তন ঘটে চলেছে।
- তথ্যকে ডিজিটালরূপে বণ্টন করা (অনুলিপি নয়) এই ব্লকচেইন প্রযুক্তি এক নতুন ধরনের ইন্টারনেট সৃষ্টি করেছে। 
- কেবল ডিজিটাল মুদ্রা বিটকয়েনের জন্য ব্লকচেইনের উদ্ভাবন করা হলেও এখন প্রযুক্তির নানা ক্ষেত্রে এর সম্ভাব্যতা যাচাই চলছে।
 
উৎস : প্রথম আলো  
৬৩.
The command to reboot a computer is-
  1. Ctrl + Alt + Tab
  2. Ctrl + Shift + Del
  3. Ctrl + Alt + Del
  4. Ctrl + Alt + Shift
সঠিক উত্তর:
Ctrl + Alt + Del
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + Alt + Del
ব্যাখ্যা
• কম্পিউটার Reboot করার শর্টকার্ট নির্দেশনা হচ্ছে: Ctrl + Alt + Del 
• Ctrl + Alt + Del নির্দেশনার আরেক নাম Three finger salute.

আরো কিছু গুরুত্বপূর্ণ কমান্ড:
Ctrl + F2: displays the print preview area on the Print tab in the Backstage view.
Alt + F1: moves to the next field.
Ctrl + F1: displays or hides the ribbon.
Alt + Shift + F2: saves the document.
Ctrl + Alt + F2: displays the Open dialog.
Alt + F3: creates a new Building Block.

Source: Microsoft Support
৬৪.
PROM stands for-
  1. Programmable Read Only Memory
  2. Primary Read Only Memory
  3. Programmable Only Memory
  4. None of these
সঠিক উত্তর:
Programmable Read Only Memory
উত্তর
সঠিক উত্তর:
Programmable Read Only Memory
ব্যাখ্যা
- PROM এর পূর্ণরূপ হচ্ছে Programmable Read Only Memory.

রম (ROM) এর বৈশিষ্ট্য:
১। সাধারণত রমে একবারই স্থায়ীভাবে ডাটা সংরক্ষণ করা হয় এবং প্রয়ােজনে যে কোনাে সময় সংরক্ষিত ডাটা পঠন সম্ভব।
২। রম উদ্বায়ী মেমােরি নয়; অর্থাৎ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও রমে সংরক্ষিত ডাটা মুছে যায় না।
৩। সহজে পরিবর্তনের প্রয়োজন হয় না এমন ডাটা ও প্রােগ্রাম রমে সংরক্ষণ করা হয়।
৪। রমে সাধারণত তৈরির সময় প্রােগ্রাম করা হয়ে থাকে যা ফার্মওয়্যার নামে পরিচিত।
৫। রমের আকারের উপর কম্পিউটারের কাজের ক্ষমতা নির্ভরশীল নয় এবং অতিরিক্ত রম চিপ করা যায় না।
৬৫.
Which one of the following techniques, is used to hide information inside a picture?
  1. Bitmapping
  2. Image rendering
  3. Rootkits
  4. Steganography
সঠিক উত্তর:
Steganography
উত্তর
সঠিক উত্তর:
Steganography
ব্যাখ্যা
স্টেগনোগ্রাফি
- অডিও, ভিডিও, চিত্র বা পাঠ্য ফাইলে তথ্য গোপন করার পদ্ধতিকে স্টেগনোগ্রাফি বলে।
- এর মাধ্যমে তথ্যকে সুরক্ষিত রাখা যায়।

স্টেগনোগ্রাফির প্রকারভেদ:
স্টেগনোগ্রাফি প্রধানত ৫ ধরনের। সেগুলো হল-
- Text steganography
- Image steganography
- Video steganography
- Audio steganography
- Network steganography

সূত্র: 
১. ক্যাস্পারস্কি অ্যান্টিভাইরাসের অফিসিয়াল ওয়েবসাইট
২. https://www.researchgate.net
৬৬.
The ALU of a computer, normally contains a number of high-speed storage element, is called-
  1. Semiconductor Memory
  2. Hard Disks
  3. Magnetic Disks
  4. Registers
সঠিক উত্তর:
Registers
উত্তর
সঠিক উত্তর:
Registers
ব্যাখ্যা
রেজিস্টার: 
- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ-ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।

কম্পিউটারে ব্যবহৃত রেজিস্টারকে প্রধানত ২ ভাগে ভাগ করা যায়। যথা-
১। সাধারণ রেজিস্টার 
২। বিশেষ রেজিস্টার 

সাধারণ রেজিস্টার:
সাধারণত প্রোগ্রাম নির্বাহের সময় ডেটা এবং তাৎক্ষণিক ফলাফল সাধারণ রেজিস্টারে জমা থাকে। সাধারণ রেজিস্টারে ডেটা বিনিময়ের গতি প্রধান মেমরির চেয়ে অনেক বেশি। তাই সাধারণ রেজিস্টারের সংখ্যা বেশি থাকলে প্রক্রিয়াকরণের কাজ দ্রুততর হয়। সা

বিশেষ রেজিস্টার:
কিছু কিছু রেজিস্টারকে মাইক্রোপ্রসেসর নিজে ব্যবহার করে এবং নিয়ন্ত্রণ করে। অর্থাৎ শুধুমাত্র প্রসেসরের নির্দেশিত কাজ ব্যতীত অন্য কোনো কাজ সম্পাদন করতে পারে না। এ জাতীয় রেজিস্টারসমূকে বিশেষ রেজিস্টার বলা হয়। যেমন :
১। অ্যাকিউমুলেটর
২। প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার
৩। স্ট্যাক পয়েন্টার রেজিস্টার
৪। সিগমেন্ট রেজিস্টার
৫। ফ্ল্যাগ রেজিস্টার  ইত্যাদি।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
What is the purpose of a compiler in programming?
  1. To convert source code into machine code
  2. To debug code
  3. To creates graphics
  4. To manage memory
সঠিক উত্তর:
To convert source code into machine code
উত্তর
সঠিক উত্তর:
To convert source code into machine code
ব্যাখ্যা
• কম্পাইলার (Compiler):
কম্পাইলার হল এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে। 
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কারণ কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে। যেমন- যে কম্পাইলার  COBOL প্রোগ্রামকে কম্পাইল করতে পারে সেই কম্পাইলার বেসিক প্রোগ্রাম কম্পাইল করতে পারে না।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮.
A Gigabyte is equal to-
  1. 1024 Bytes
  2. 1024 Kilobytes
  3. 1024 Megabytes
  4. 1024 Terabytes
সঠিক উত্তর:
1024 Megabytes
উত্তর
সঠিক উত্তর:
1024 Megabytes
ব্যাখ্যা
কম্পিউটার মেমোরি পরিমাপের একক সমূহ:
8 bits = 1 byte
1,024 bytes = 1 kilobyte
1,024 kilobytes = 1 megabyte
1,024 megabytes = 1 gigabyte
1,024 gigabytes = 1 terabyte

উৎস: ব্রিটানিকা।