পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা - ৩৫: বিষয়: আন্তর্জাতিক বিষয়াবলি সিলেবাস ১. আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি। ২. আন্তর্জাতিক সংগঠনসমূহ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি। ৩. বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনাপ্রবাহ। উৎস: বিভিন্ন শ্রেণির বোর্ড বই, বিভিন্ন অথেনটিক ওয়েবসাইট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও যেকোনো গাইড বই। --------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ১০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
ভেনেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিচরিক কার্যক্রম কোন আদালতে শুরু হয়েছে?
  1. ওয়াশিংটন ফেডারেল আদালত
  2. ম্যানহাটান ফেডারেল আদালত
  3. ফ্লোরিডা ফেডারেল আদালত
  4. ভার্জিনিয়া ফেডারেল আদালত
ব্যাখ্যা

⇒ ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সোমবার (৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটান ফেডারেল আদালত হাজির করা হয়। 

⇒ শনিবার (৩ জানুয়ারি ২০২৬) ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর এক রুদ্ধশ্বাস অভিযানে তাদের বন্দি করার পর সরাসরি নিউইয়র্কে নেওয়া হয়। বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন। 

⇒ ম্যানহাটনের ফেডারেল আদালতে তাদের বিরুদ্ধে আনা মাদক ও অস্ত্র চোরাচালানের মামলার আইনি প্রক্রিয়া শুরু হয়।

উৎস: ইত্তেফাক।

.
ব্রেটন উডস সম্মেলনের ফলে কোন দুটি প্রতিষ্ঠান গঠিত হয়?
  1. WTO ও UNDP
  2. IMF ও World Bank
  3. ADB ও AIIB
  4. OECD ও ILO
ব্যাখ্যা

• ব্রেটনের উডস সম্মেলন:
⇒ ১৯৪৪ সালের জুলাই মাসে - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে - নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা মিলিত হন । 
- এই সম্মেলনের লক্ষ্য ছিল যুদ্ধোত্তর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং পুনর্গঠনের কাঠামো তৈরি করা।
- সম্মেলনে বুদ্ধিজীবী নেতারা ছিলেন জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্যে ট্রেজারি উপদেষ্টা) এবং হ্যারি ডেক্সটার হোয়াইট (মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি সহকারী সচিব)।
⇒ যদিও সম্মেলনের ফলে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (World Bank)।

- হ্যারি ডেক্সটার হোয়াইটের নেতৃত্বে IMF কমিশনের উপর বেশিরভাগ সময় এবং প্রচেষ্টা ব্যয় করা হয়েছিল। 
- অন্যদিকে, বিশ্বব্যাংক কমিশনের কাজ কেবল সম্মেলনের শেষ কয়েক দিনেই হয়েছিল।

 ⇒  এর চুক্তির ধারাগুলি - মূলত জন মেনার্ড কেইনস দ্বারা খসড়া করা হয়েছিল - যুদ্ধে বিধ্বস্ত দেশগুলির অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা অন্তর্ভুক্ত ছিল।

উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।

.
Alliance of Sahel States (AES) গঠিত হয়েছে কোন তিনটি দেশের সমন্বয়ে?
  1. বুর্কিনা ফাসো, নাইজার ও চাদ
  2. মালি, চাদ ও সুদান
  3. মালি, ঘানা ও নাইজেরিয়া
  4. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
ব্যাখ্যা

- মালি, বুরকিনা ফাসো আর নাইজার সাহেল অঞ্চল নিয়ে নতুন একটি জোট করেছে যার নাম Alliance of Sahel States (AES) ।

- বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে মিলে মালি ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (এইএস) গঠন করে।
- এই তিন দেশই এখন রুশ ভাড়াটে যোদ্ধাদের সমর্থনপুষ্ট সামরিক সরকারের মাধ্যম শাসিত।
- এই আঞ্চলিক গোষ্ঠীটি বৃহত্তর পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ (ইসিওডব্লিউএএস) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

উৎস: প্রথম আলো।

.
বর্তমানে আসিয়ানের মোট সদস্য দেশ কয়টি? (জানুয়ারি-২০২৬)
  1. ৯টি
  2. ১০টি
  3. ১১টি 
  4. ১২টি
ব্যাখ্যা

অসিয়ান:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট ASEAN (Association of Southeast Asian Nations)।
- এটি প্রতিষ্ঠিত হয় : ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত ইন্দোনেশিয়ার জাকার্তায়।
- আসিয়ানের বর্তমান সদস্য দেশ ১১টি।
- সদস্য দেশগুলো হলো- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া, পূর্ব তিমুর।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট এবং প্রথম আলো।

.
অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভেনেজুয়েলা
  3. রাশিয়া
  4. সৌদি আরব
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।
- দেশটি প্রতিদিনি ২১ দশমিক ৯১ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে।
-  যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ২২ শতাংশ।

- যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুত ঠিক কত তা নিয়ে অনেক ভিন্নতা আছে।
- এক হিসাবে দেশটির মোট তেলের মজুত ৬৮ দশমিক ৮ বিলিয়ন ব্যারেল। আরেক হিসাবে তাদের মজুত ৭৪ বিলিয়ন ব্যারেল।

সৌদি আরব
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি।
- দেশটি প্রতিদিন ১১ দশমিক ১৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে। যা গোটা বিশ্বের মোট উত্তোলনের ১১ শতাংশ।

উল্লেখ্য,
- অপরিশোধিত জ্বালানি তেল মজুতে শীর্ষ দেশ- ভেনেজুয়েলা।

উৎস: প্রথম আলো এবং যুগান্তর।

.
BIMSTEC-এর বর্তমান সভাপতি দেশ কোনটি?
  1. থাইল্যান্ড
  2. পাকিস্তান
  3. ভারত
  4. বাংলাদেশ
ব্যাখ্যা

• BIMSTEC:
- BIMSTEC এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-operation.
- প্রতিষ্ঠিত হয়: ৬ জুন, ১৯৯৭ সালে।
- এটি বঙ্গোপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোট।
- এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি।
- সংস্থাটির সদর দপ্তর- ঢাকা, বাংলাদেশ।
- BIMSTEC-এর বর্তমান সভাপতি দেশ- বাংলাদেশ।

• সদস্য দেশ এগুলো হলো:
→ বাংলাদেশ,
→ ভারত,
→ শ্রীলঙ্কা,
→ থাইল্যান্ড,
→ মিয়ানমার,
→ নেপাল ও
→ ভুটান।

উৎস: BIMSTEC ওয়েবসাইট।

.
NDB-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সাংহাই
  2. ব্রাসিলিয়া
  3. মস্কো
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা

• NDB (New Development Bank):
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- ব্রিকস দেশসমূহ দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ১১টি। 
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ( জানুয়ারি, ২০২৫ থেকে)।

উৎস: New Development Bank ওয়েবসাইট।

.
যুক্তরাষ্ট্রের পরিচালিত "অপারেশন অ্যাবসলিউট রিজলভ" ভেনেজুয়েলায় কবে হামলা করে?
  1. ১ জানুয়ারি, ২০২৬ 
  2. ২ জানুয়ারি, ২০২৬ 
  3. ৩ জানুয়ারি, ২০২৬ 
  4. ৪ জানুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসলিউট রিজলভ:
- ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে  'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

⇒ কারাকাসে চালানো এক বিশেষ অভিযানে মার্কিন ডেল্টা ফোর্স মাদুরোর বাসভবনে ঢুকে তাকে সস্ত্রীক আটক করে। 
- 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামের এই মিশনের নীল নকশা তৈরি হয়েছিল অন্তত চার মাস আগে।
- গোয়েন্দা সংস্থা সিআইএ ভেনিজুয়েলার ভেতরে একটি গোপন দল মোতায়েন করেছিল। তাদের একমাত্র কাজ ছিল মাদুরোর প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখা। 
- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- বর্তমানে মাদুরো ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে বন্দি রয়েছেন বলে জানানো হয়েছে।

উৎস: The New York Times.

.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল কোন শহরে? 
  1. লন্ডন
  2. জেনেভা
  3. সানফ্রান্সিসকো
  4. নিউ ইয়র্ক
ব্যাখ্যা

 জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন: 

• জাতিসংঘ সনদ গৃহীত হবার পর ১৯৪৬ সালের ১০ জানুয়ারি প্রথম বারের মত সাধারণ পরিষদের অধিবেশন বসে। 
• এটি লন্ডনের ওয়েষ্ট মিনিস্টারের সেন্ট্রাল হলে অনুষ্ঠিত হয়।
• ২৬ জুন, ১৯৪৫ সালে ১১১ টি ধারা সম্বলিত জাতিসংঘের সনদ অনুমোদিত হয়।
• সর্বসম্মতভাবে সনদটি স্বাক্ষরিত হয় ২৪ অক্টোবর। 
• জাতিসংঘ সনদের ধারা ১১১ টি।
• মোট ৫১ টি দেশ মূল সনদে স্বাক্ষর করেছিল।
• প্রতি বছর ২৪ অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসেবে উদযাপন করা হয়ে থাকে।
• জাতিসংঘ সনদ গৃহীত হবার পর এ পর্যন্ত সনদের চারটি ধারা সংশোধন করা হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১০.
হামাস ও ইসরায়েলের সর্বশেষ যুদ্ধবিরতির চুক্তি কোন শহরে সম্পন্ন হয়েছে?
  1. দোহা
  2. ইস্তানবুল
  3. কায়রো
  4. শারম আল-শেখ
ব্যাখ্যা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি:
- মিসরের পর্যটন শহর শারম আল শেখে চলমান আলোচনায়  যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল।
- সেখানে গাজায় সংঘাত বন্ধের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে দুই পক্ষের মধ্যে পরোক্ষ এই আলোচনা চলছে।
- এতে মধ্যস্থতাকারী হিসেবে রয়েছে যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক।
- চুক্তি অনুযায়ী উপত্যকাটিতে সংঘাত বন্ধের পাশাপাশি বন্দিবিনিময় করবে দুই পক্ষ।

উৎস: প্রথম আলো।

১১.
কিয়োটো প্রটোকল কার্যকর হয় কোন সালে?
  1. ২০০৩ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০২ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
- দ্য অভিযোজন তহবিল কিয়োটো প্রোটোকলের পক্ষভুক্ত উন্নয়নশীল দেশগুলিতে অভিযোজন প্রকল্প এবং কর্মসূচির অর্থায়নের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রতিশ্রুতিকালীন সময়ে, তহবিলটি মূলত সিডিএম প্রকল্প কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
- ২০১২ সালে দোহায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রতিশ্রুতিকালীন সময়ে, আন্তর্জাতিক নির্গমন বাণিজ্য এবং যৌথ বাস্তবায়নও অভিযোজন তহবিলকে আয়ের ২ শতাংশ অংশ প্রদান করবে।

উৎস: UNFCCC.

১২.
যুক্তরাষ্ট্রের পরিচালিত 'অপারেশন মিডনাইট হ্যামার'  অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল?
  1. তেল স্থাপনাগুলো দখল করা
  2. ইরানের পারমাণবিক হুমকি নির্মূল করা
  3. নতুন বিমান প্রযুক্তি পরীক্ষা করা
  4. ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা
ব্যাখ্যা

অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- ২২ জুন, ২০২৫ তারিখে ইরানের পারমাণবিক স্থাপনায় 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্র।
- 'অপারেশন মিডনাইট হ্যামার' নামে পরিচালিত বিশেষ অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।
- মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার (রবিবার তেহরানের সময় ০২:৪০-০৩:০৫) ২২:৪০ GMT থেকে ২৩:০৫ GMT এর মধ্যে তাদের উপর হামলা চালানো হয়েছিল।
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।

⇒ প্রায় ২৫ মিনিট দীর্ঘ এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১২৫টি যুদ্ধবিমান অংশ নিয়েছে।
- যুক্তরাষ্ট্রের মিসৌরি থেকে উড্ডয়নের প্রায় ৩৭ ঘণ্টা উড়ে অপারেশন মিডনাইট হ্যামারে অংশ সাতটি বি-২ বোমারু বিমান।
- এই বিমানগুলো ইরানের ৩টি পরমাণু স্থাপনা ফর্দো, ইস্ফাহান এবং নাতাঞ্জ লক্ষ্য করে ১৪টি বাংকার বাস্টার বোমা ছোড়ে।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।
- এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার ও নজরদারি বিমান।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি নির্মূল করাই ছিল এই মিশনের লক্ষ্য।
 
উৎস: i) CSIS.
ii) CNN পত্রিকা।

১৩.
European Union ভুক্ত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. নরওয়ে
ব্যাখ্যা

 European Union ভুক্ত দেশ নয় - নরওয়ে।

European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

উৎস: EU-এর ওয়েবসাইট।

১৪.
বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. জাপান
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. জার্মানি
ব্যাখ্যা

- বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি।
- দীর্ঘ্য ৩৪ বছর পর জাপানকে হটিয়ে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হলো জার্মানি।

⇒ জাপানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষ নাগাদ জাপানের নিট বৈদেশিক সম্পদের পরিমাণ ছিল ৫৩৩ দশমিক শূন্য পাঁচ ট্রিলিয়ন ইয়েন (প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন ডলার), যা আগের বছরের তুলনায় ১২ দশমিক নয় শতাংশ বেশি ‘

⇒ জার্মানির নিট বৈদেশিক সম্পদ ছিল ৫৬৯ দশমিক ৬৫ ট্রিলিয়ন ইয়েন, যা জাপানের চেয়ে বেশি। এ কারণেই ঋণদাতার তালিকায় জার্মানি প্রথম স্থান অধিকার করেছে।

উৎস: দ্যা ডেইলি স্টার বাংলা [লিংক]

১৫.
OPEC-এর পূর্ণরূপ কী?
  1. Organization of Petroleum Economy Countries
  2. Organization of Petroleum Exporting Countries
  3. Organization of Petroleum Export Countries
  4. Organization of People Exporting Crude
ব্যাখ্যা

 OPEC:
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর : ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি। (জানুয়ারি, ২০২৬)
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

উৎস: OPEC অফিসিয়াল ওয়েবসাইট।

১৬.
IMF-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত হবে?
  1. ২.১%
  2. ৩.১%
  3. ৪.১%
  4. ৫.১%
ব্যাখ্যা

আইএমএফের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী,
- ২০২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হার ৩ শতাংশ হবে, যা গত এপ্রিলের পূর্বাভাসে ২ দশমিক ৮ শতাংশ বলা হয়েছিল।
- প্রবৃদ্ধি আগের চেয়ে শূন্য দশমিক ২ শতাংশীয় পয়েন্ট বাড়তে পারে।
- এ ছাড়া ২০২৬ সালের জন্য ৩ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।
- তবে আইএমএফ জানিয়েছে, প্রবৃদ্ধির হার এখনো করোনাপূর্ব গড় প্রবৃদ্ধি ৩ দশমিক ৭ শতাংশের নিচে রয়ে গেছে। 

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের ট্যারিফ (শুল্ক) বৃদ্ধির ঝুঁকি ও ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়তে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

উৎস: প্রথম আলো [লিংক]।

১৭.
Climate Vulnerable Forum (CVF) এর সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ঘানা
  2. মালদ্বীপ
  3. শ্রীলঙ্কা
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

Climate Vulnerable Forum (CVF):
- Climate Vulnerable Forum হলো জলবায়ু জাতিসংঘের জলবায়ু পরিবর্তনজনিত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি আন্তর্জাতিক  সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ২০০৯ সালে।
- প্রতিষ্ঠার স্থান: মালে, মালদ্বীপ।
- বর্তমান সদস্য: ৭৪টি।
- CVF-V20 সচিবালয় ঘানার আক্রায় অবস্থিত।
- সংস্থাটির একটি আঞ্চলিক অফিস শ্রীলঙ্কার কলম্বোতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে একটি অফিস রয়েছে, যা ব্রেটন উডস ইনিশিয়েটিভের সাথে জড়িত।

⇒ ২০০৯ সালের কোপেনহেগেনে অনুষ্ঠিত COP-15 সম্মেলনের আগে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ ১১টি দেশ মালদ্বীপের রাজধানী মালেতে একত্রিত হয়ে CVF প্রতিষ্ঠা করে।
- উদ্যোক্তা: মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাশিদ।

উৎস: Climate Vulnerable Forum ওয়েবসাইট।

১৮.
বর্তমানে বিশ্ব বাণিজ্যে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. জাপান
  3. কানাডা
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান- ২০২৪
- প্রতিবেদনের শিরোনাম: World Trade Statistics: Key Insights and Trends in 2024.
- প্রকাশকাল: জুলাই, ২০২৫।
- প্রকাশক: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)।
- রপ্তানিতে শীর্ষ দেশ- চীন।
- আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।

উৎস: WTO।

১৯.
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস-
  1. ৫ জুন
  2. ১৫ জুলাই
  3. ২২ মে
  4. ২৫ আগস্ট
ব্যাখ্যা

⇒ জীববৈচিত্র্য সংক্রান্ত বিষয়গুলি সম্পর্কে বোধগম্যতা এবং সচেতনতা বৃদ্ধির জন্য জাতিসংঘ ২২শে মে তারিখটিকে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস (IDB) ঘোষণা করেছে।

- ১৯৯৩ সালের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের দ্বিতীয় কমিটি যখন প্রথম এই দিবসটি প্রতিষ্ঠা করে, তখন ২৯শে ডিসেম্বর (জৈব বৈচিত্র্য কনভেনশন কার্যকর হওয়ার তারিখ) আন্তর্জাতিক জৈবিক বৈচিত্র্য দিবস হিসেবে মনোনীত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরে, জাতিসংঘের সাধারণ পরিষদ ২২শে মে তারিখটিকে IDB হিসেবে গ্রহণ করে, 
- ১৯৯২ সালের ২২শে মে তারিখে জৈবিক বৈচিত্র্য কনভেনশনের সম্মত পাঠ্য গ্রহণের জন্য সম্মেলনের নাইরোবি চূড়ান্ত আইন দ্বারা কনভেনশনের পাঠ্য গ্রহণের স্মরণে।

উৎস: Convention on Biological Diversity.

২০.
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিশেষ শাখা ‘ডেল্টা ফোর্স’ আনুষ্ঠানিকভাবে কী নামে পরিচিত?
  1. SOF-1
  2. Green Berets
  3. Alpha
  4. 1st SFOD-D
ব্যাখ্যা

- "ডেল্টা ফোর্স," যা আনুষ্ঠানিকভাবে ১ম স্পেশাল ফোর্স অপারেশনাল ডিটাচমেন্ট-ডেল্টা (1st SFOD-D) নামে পরিচিত, 
- একটি মার্কিন বিশেষ অভিযান ইউনিট যা প্রধানত সন্ত্রাসবিরোধী কার্যক্রম-এর উপর মনোযোগ কেন্দ্রীভূত করে।
- সময়ের সাথে সাথে এর নাম কয়েকবার পরিবর্তিত হয়েছে: সম্প্রতি এটি কমব্যাট অ্যাপ্লিকেশনস গ্রুপ (CAG) নামে পরিচিত ছিল ।
- বর্তমানে এর আনুষ্ঠানিক নাম আর্মি কমপার্টমেন্টেড এলিমেন্টস (ACE)।
-তবে এটি এখনও সাধারণভাবে SFOD-Delta নামে পরিচিত।

উৎস: মিলিটিারি ডট।

২১.
প্রথম ধরিত্রী সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯৫ সালে
ব্যাখ্যা

⇒ প্রথম ধরিত্রী সম্মেলন ১৯৯২ সালে অনুষ্ঠিত হয়।

ধরিত্রী সম্মেলন:
• পূর্ণ্নাম: The United Nations Conference on Environment and Development.
• তারিখ: ১৯৯২ সালে ৩ - ১৪ জুন।
• পৃথিবীর জলবায়ু রক্ষার্থে ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।
• এটি প্রথম ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

এছাড়াও,
• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

• 'রিও বা ধরিত্রী সম্মেলন + ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা & UN website.

২২.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সেক্রেটারি অব স্টেট কে? (জানুয়ারি, ২০২৬)
  1. পিট হেগসেথ
  2. মার্কো রুবিও 
  3. জেমস ডেভিড ভ্যান্স
  4. ব্রেন্ট ক্রিস্টেনসেন
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান 'সেক্রেটারি অব স্টেট' মার্কো রুবিও।[জানুয়ারি, ২০২৬]

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

উৎস: United States Mission to the United Nations (.gov).

২৩.
ICAN- সংস্থাটি কত সালে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ২০১১ সালে
  2. ২০১৭ সালে
  3. ২০১৩ সালে
  4. ২০১৯ সালে
ব্যাখ্যা

• ICAN:
- 'ICAN' এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons.
- এটি একটি পরিবেশবাদী সংস্থা‌।
- এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে।
- সংস্থাটির সদর দপ্তর- জেনেভা, সুইজারল্যান্ড।
- সংস্থাটি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে- ২০১৭ সালে।
- ICAN হল এক শতাধিক দেশের বেসরকারী সংস্থাগুলির একটি জোট যা পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণের জাতিসংঘের চুক্তি মেনে চলা এবং বাস্তবায়নে কাজ করে।

উৎস: ICAN এর ওয়েবসাইট।

২৪.
জাতিসংঘের প্রথম ’গ্লোবাল পিস অ্যাডভোকেট’ হিসেবে কে মনোনীত করা হয়?
  1. নওফল ফাহিম
  2. মরিয়ম বুকার হাসান
  3. লিয়া ওসমান
  4. নিয়াজ আব্দুল্লাহ
ব্যাখ্যা

• গ্লোবাল পিস অ্যাডভোকেট: 
- জাতিসংঘের প্রথম বৈশ্বিক শান্তির দূত হলেন নাইজেরিয়ার স্পোকেন-ওয়ার্ড শিল্পী ও কবি মরিয়ম বুকার হাসান।
- ২০২৫ সালের জুলাই মাসে, মরিয়ম বুকার হাসানকে শান্তির জন্য গ্লোবাল অ্যাডভোকেট মনোনীত করা হয়।
- মরিয়ম একজন নাইজেরিয়ান কথ্য শিল্পী, কবি, প্রভাবশালী এবং শান্তির প্রবক্তা, যার কাজ শিল্প, সক্রিয়তা এবং নারীবাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।
- উত্তর নাইজেরিয়ায় জন্মগ্রহণকারী মরিয়ম তার প্ল্যাটফর্ম ব্যবহার করে সহিংসতা এবং বাস্তুচ্যুতি দ্বারা প্রভাবিত সম্প্রদায়গুলিতে নারী অধিকার, যুব ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেন।
- জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভের প্রথম গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে, মরিয়ম নারী, শান্তি ও নিরাপত্তা (WPS) এবং যুব, শান্তি ও নিরাপত্তা (YPS) এজেন্ডা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে তার কণ্ঠস্বর এবং প্রভাব ব্যবহার করে যাবেন, টেকসই শান্তি প্রতিষ্ঠায় নারী ও তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবেন।
- গ্লোবাল অ্যাডভোকেট হিসেবে মরিয়মের ভূমিকা যৌথভাবে শান্তি অভিযান বিভাগ (ডিপিও) এবং রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক বিভাগ (ডিপিপিএ) দ্বারা পরিচালিত হয়, যা একসাথে জাতিসংঘের শান্তি ও নিরাপত্তা স্তম্ভ গঠন করে।উৎস: জাতিসংঘ ওয়েব সাইট।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট। 

২৫.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (জানুয়ারি-২০২৬)
  1. ডেভিড মালপাস
  2. মার্গারেট ওয়েস্টার
  3. ক্রিস্টোফার ল্যান্ডার
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

২৬.
”Global Governance Initiative” নামক নতুন বৈশ্বিক ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করে কে?
  1. জো বাইডেন
  2. এমানুয়েল ম্যাক্রোঁ
  3. ভ্লাদিমির পুতিন
  4. শি জিনপিং
ব্যাখ্যা

• বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (GGI):

- চীনের রাষ্ট্রপতি শি জিনপিং গত ১ সেপ্টেম্বর, ২০২৫ তিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) প্লাসের বৈঠকে তার চতুর্থ প্রধান বৈশ্বিক উদ্যোগ 'গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ' (GGI)  উন্মোচন করেন।

- এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল উন্নয়নশীল দেশগুলোর বৈশ্বিক শাসন ব্যবস্থায় প্রতিনিধিত্ব ও কণ্ঠস্বর বাড়ানো।
- তবে এটি শি জিনপিংয়ের সম্প্রতি চালু করা অন্যান্য তিনটি বৈশ্বিক উদ্যোগের মতো মোটামুটি বিস্তৃত এবং অস্পষ্ট রয়ে গেছে।
- এটি পাশাপাশি বেইজিংকে আরও ন্যায়সংগত ও সমতামূলক বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যাম্পিয়ন হিসেবে উপস্থাপনের প্রচেষ্টা-এর অংশ।

- যেহেতু চীন মুক্ত বাণিজ্যের রক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।
- বিশেষত, মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্পের “প্রতিরক্ষামূলক” শুল্কের বিরুদ্ধে- সেক্ষেত্রে চীনের রাষ্ট্রমাধ্যমগুলি পরিচিত বেইজিংয়ের পরিচিত রীতিনীতি যেমন “Multilateralism” এবং “win-win cooperation” ব্যবহার করে GGI-এর কথা তুলে ধরার মাধ্যমে এই পার্থক্যকে জোরদার করার চেষ্টা করেছে।

উৎস: বিবিসি।

২৭.
গ্রিনপিস (Greenpeace) কখন প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৯
  2. ১৯৭১
  3. ১৯৭৫
  4. ১৯৮০
ব্যাখ্যা

• গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭১ সালে বব হান্টার প্রথম গ্রিনপিস সমুদ্রযাত্রায় আলেউটিয়ান দ্বীপপুঞ্জের আমচিটকা গিয়েছিলেন মার্কিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করার চেষ্টা করার জন্য। 
- কার্যক্রম: ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

• গ্রিনপিস যেসব বিষয় নিয়ে কাজ করে,
- জলবায়ু এবং শক্তি
- জীববৈচিত্র্য
- সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা

উৎস: Greenpeace International ওয়েবসাইট।

২৮.
সম্প্রতি ইউরো মুদ্রা চালুকারী দেশ কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. ইতালি
  2. বুলগেরিয়া
  3. এস্তোনিয়া
  4. সুইডেন
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। [ জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ১ জানুয়ারি ,২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে- বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট।

২৯.
বিশ্বব্যাংকের কোন সংস্থাটি Soft Loan Window নামে পরিচিত?
  1. IFC
  2. MIGA
  3. IBRD
  4. IDA
ব্যাখ্যা

• IDA:
- IDA-এর পূর্ণরূপ: International Development Association.
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে।
- এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি।
- সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
- IDA সদস্য দেশগুলোর যথাক্রমে বেসরকারি খাতের উন্নয়নে এবং বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান করে থাকে।উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়।উৎস: World Bank ওয়েবসাইট।

⇒ বিশ্বব্যাংক ৫ টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত
প্রতিষ্ঠানগুলো হলো: 
1. International Bank for Reconstruction and Development (IBRD)
2. International Finance Corporation (IFC)
3. Multilateral Investment Guarantee Agency (MIGA)
4 International Center for Settlement of Investment Disputes (ICSID)
5.International Development Association (IDA)

উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।

৩০.
ইউরোপীয় রাজনীতিতে, ‘'Meloni Doctrine'’ কোন দেশের সাথে সম্পর্কিত?
  1. ইতালি
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

- 'মেলোনি ডকট্রিন' (Meloni Doctrine) ইতালির সাথে সম্পর্কিত। এটি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) নামে পরিচিত।

Meloni Doctrine: 

- Meloni Doctrine ইউরোপীয় রাজনীতিতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি-র নামে পরিচিত একটি রাজনৈতিক দর্শন ও নীতি, এটা মূলত জাতীয়তাবাদ, অভিবাসন বিরোধী অবস্থান এবং ইউরোপীয় ইউনিয়নের সংস্কারের আহ্বানকে কেন্দ্র করে গঠিত।
- এই ডকট্রিনে ইউরোপে অবৈধ অভিবাসন রোধে আফ্রিকার সঙ্গে অংশীদারিত্ব ও বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে, যাকে Mattei Plan বলা হয়।
- Meloni Doctrine ইউরোপে ডানপন্থী রাজনৈতিক জোট ও চিন্তাধারার প্রসারেও ভূমিকা রাখছে।

উল্লেখ্য, 
- জর্জিয়া মেলোনি ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের অক্টোবরে দায়িত্ব গ্রহণ করেছেন।
- তিনি 'Brothers of Italy' (Fratelli d'Italia) দলের নেত্রী।

উৎস: The New York Sun ও প্রথম আলো। 

৩১.
ওজোনস্তর রক্ষাবিষয়ক প্রটোকল কোনটি?
  1. কাটার্গেনা প্রটোকল
  2. কিয়োটো প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল 
  4. মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা

ওজোনস্তর রক্ষাবিষয়ক প্রটোকল - মন্ট্রিল প্রটোকল।

• মন্ট্রিল প্রটোকল:
- প্রটোকলটি গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
-  এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।
- মন্ট্রিল প্রটোকল চুক্তি বাস্তবায়নের জন্য বর্তমানে সিএফসি গ্যাসের উৎপাদন হ্রাস পেয়েছে।

অন্যদিকে,
-  জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি কার্টাগেনা প্রটোকল । 
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি। 
- কিয়োটো প্রটোকল- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসকরণ সংক্রান্ত একটি চুক্তি।

উৎস: UNEP ওয়েব সাইট।

৩২.
বিশ্বের শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত সংস্থা (G-7) এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ইতালি
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

⇒ বিশ্বের শিল্পোন্নত দেশের সমন্বয়ে গঠিত সংস্থা (G-7) এর সদস্য দেশ নয়- সুইজারল্যান্ড।

G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

⇒ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করেছে।
- ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে।

উৎস: G-7 ওয়েবসাইট।

৩৩.
’বিশ্ব অর্থনৈতিক ফোরাম ২০২৫’ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. দোহা
  2. দাভোস
  3. জুরিখ
  4. জেনেভা
ব্যাখ্যা

World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ: World Economic Forum.
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ শুরুতে এটির নাম ছিলো European Management Forum.
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
⇒ প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

- ১৫-১৯ জানুয়ারি, ২০২৫ তারিখে World Economic Forum-এর ৫৫তম বার্ষিক সম্মেলন সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত হয়।
- এই বছরের সম্মেলনটি “কলাবোরেশন ফর দ্য ইন্টেলিজেন্ট এজ” প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়। কর্মসূচিটিতে স্বতন্ত্রভাবে পাঁচটি ভাগ থাকলেও অত্যন্ত আন্তঃসংযুক্ত ধারণাগত অগ্রাধিকারের উপর ভিত্তি করে পরিচালিত হবে।

- বৈঠকে ১৩০টিরও বেশি দেশের প্রায় তিন হাজার নেতা এবং ৬০টি গুরুত্বপূর্ণ অঞ্চলের ৬০টি রাষ্ট্র ও সরকারপ্রধানসহ ৩৫০ জন সরকারি নেতা একত্রিত হন।

উৎস: WEF ওয়েবসাইট।

৩৪.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
  1. অ্যামস্টারডাম
  2. মাদ্রিদ
  3. রোম
  4. ফ্রাঙ্কফুর্ট
ব্যাখ্যা

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB):
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়। 
- এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী:
- EU অঞ্চলে ECB একটি স্থিতিশীল ব্যাংকিং পরিবেশ নিশ্চিত করে।
- EU অঞ্চলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে।
- নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা নিশ্চিত করে।
- ইউরো নোট ইস্যু ও সরবরাহ করে।
- ইউরো মুদ্রার বিনিময় হার নির্ধারণ ইত্যাদি।

অন্যদিকে,
- ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
- ইইউর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমানে EU - এর সদস্য দেশ ২৭টি।

উৎস: ECB ও EU ওয়েবসাইট।

৩৫.
সম্প্রতি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কে? (জানুয়ারি-২০২৬)
  1. দেলসি রদ্রিগেজ
  2. নিকোলাস মাদুরো
  3. এনরিক কাপ্রিলেস
  4. মারিয়া কোরিনা মাচাদো
ব্যাখ্যা

- দেলসি রদ্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।
- ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী দেলসি শপথ গ্রহণ করেন।
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

⇒ ৩রা জানুয়ারি ২০২৬ ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে মার্কিন বাহিনী। এর সাত ঘণ্টা পরে আটক মাদুরোর ছবি প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। ছবিতে তাঁর চোখ বাঁধা, হাতে হাতকড়া আর পরনে ধূসর রঙের নরম কাপড়ের তৈরি ট্রাউজার দেখা যায়।

উৎস: প্রথম আলো।

৩৬.
এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (ACU) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা

ACU:
- ACU এর পূর্নরূপ: Asian Clearing Union.
- ACU হলো একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিকারী সংস্থা।
- এটি এর সদস্য কেন্দ্রীয় ব্যাংকসমুহ এবং উক্ত অঞ্চলের আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি করে থাকে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ডিসেম্বর, ১৯৭৪ সালে।
- সদর দপ্তর: তেহরান, ইরান।
- জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনীতি ও সামাজিক কমিশন (ইসক্যাপ)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য: ৮টি।
- সদস্যদেশ গুলো: বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংক। 

ACU:
- Bangladesh Bank,
- Royal Monetary Authority of Bhutan,
- Reserve Bank of India,
- Central Bank of the Islamic Republic of Iran,
- Maldives Monetary Authority,
- Central Bank of Myanmar,
- Nepal Rastra Bank,
- State Bank of Pakistan.

উৎস:  Asian Clearing Union ওয়েবসাইট।

৩৭.
WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. লন্ডন
  3. প্যারিস
  4. জেনেভা 
ব্যাখ্যা

বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) :
- WTO এর পূর্ণরূপ- World Trade Organization বা বিশ্ব বাণিজ্য সংস্থা।
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে WTO প্রতিষ্ঠা লাভ করে।
- এর সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড। 
- বর্তমান সদস্য ১৬৬টি।
- সর্বশেষ সদস্য আফগানিন্তান ।
- বর্তমান মহাপরিচালক - এনগোজি ওকোনজো- ইওয়েলা (নাইজেরিয়া)।
- WTO এর পূর্বনাম: General Agreement on Tariffs and Trade (GATT)
- ১৯৪৭ সালে GATT প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৮ সালে কার্যকর হয়।
- GATT রুপান্তরিত হয়ে WTO হয় ১ জানুয়ারী, ১৯৯৫ সালে।

উল্লেখ্য,
- বাংলাদেশে এর সদস্যপদ লাভ করে ১ জানুয়ারি, ১৯৯৫।
- বাংলাদেশ WTO এর ২৮ তম সদস্যপদ লাভ করে।

উৎস: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৩৮.
জাতিসংঘের প্রথম ও একমাত্র সদস্যরাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বীকৃতি দিয়েছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. ইয়েমেন
  3. ইসরায়েল 
  4. কাতার
ব্যাখ্যা

সোমালিল্যান্ড:
- ১৯৯১ সালে সোমালিয়ার কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সোমালিল্যান্ড।
- ১৯৯১ সাল থেকে সোমালিল্যান্ড কার্যত একটি স্বাধীন রাষ্ট্রের মতো চলছে।
- তাদের নিজস্ব সরকার, মুদ্রা ও নিরাপত্তা বাহিনী রয়েছে।
- বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বঘোষিত রিপাবলিক অব সোমালিল্যান্ডকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল।

উৎস: ইত্তেফাক।