পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৪
সিলেবাস
পরীক্ষা - ৭৬ ফুল মডেল টেস্ট - ৬
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৫৪ প্রশ্ন

.
শুদ্ধ বানান কোনটি?
  1. কৃষিজীবি
  2. দুষণ
  3. নিষ্পন্ন
  4. ভুষণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিষ্পন্ন' - শুদ্ধ বানান।

• 'নিষ্পন্ন' শব্দের অর্থ:
- নিষ্পাদন করা হয়েছে এমন,
- মীমাংসা। 

অন্যান্য অপশনের শুদ্ধ বানান:
কৃষিজীবি - কৃষিজীবী,
দুষণ - দূষণ,
ভুষণ -ভূষণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'ছায়াশীতল' কোন সমাস?
  1. বহুব্রীহি
  2. তৎপুরুষ
  3. কর্মধারয়
  4. দ্বন্দ্ব
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস: 
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লােপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন- 
ছায়া দ্বারা শীতল = ছায়াশীতল;
ছাত্রদের জন্য আবাস = ছাত্রাবাস, 
মধু দিয়ে মাখা = মধুমাখা ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ)।
.
'অঞ্জনা' শব্দটির মধ্যে যুক্তবর্ণটির রূপ কী?
  1. ঙ্​+জ
  2. ঞ্​+জ
  3. ন্​+জ
  4. ণ্​+জ 
ব্যাখ্যা
• 'অঞ্জনা' শব্দে 'ঞ্জ' যুক্তবর্ণটির এর সঠিক রূপ হলো: ঞ্জ= ঞ্ + জ

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
ত্ + ত্ = ত্ত, 
ভ্ + র = ভ্র, 
ত্ + থ = ত্থ, 
ষ্ + ণ = ষ্ণ, 
হ্ + ম =হ্ম.

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
ধ্বনির প্রতীককে কী বলা হয়?
  1. ভাষা
  2. বাক্য 
  3. বর্ণ
  4. শব্দ
ব্যাখ্যা
• ধ্বনি ও বর্ণ: 
- ধ্বনির প্রতীককে বলা হয় — বর্ণ।
- ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা।
- ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়।
যথা-  
১।  স্বরধ্বনি এবং 
২। ব্যঞ্জনধ্বনি। 

- স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ।
- ব্যঞ্জনধ্বনির প্রতীক ব্যঞ্জনবর্ণ।
- বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা ৫০টি।
- তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানা ধরনের কারবর্ণ, অনুবর্ণ, যুক্তবর্ণ ও সংখ্যাবর্ণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
‘গাড়িটা অনেক জোরে চলছে।’ এই বাক্যে ভাববাচক বিশেষণ কোনটি?
  1. গাড়িটা
  2. অনেক
  3. জোরে
  4. চলছে
ব্যাখ্যা
• “গাড়িটা অনেক জোরে চলছে” বাক্যে ভাববাচক বিশেষণ - ‘অনেক’।

ভাববাচক বিশেষণ:
যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
যেমন -
- গাড়িটা বেশ জোরে চলছে। 
এ বাক্যে ‘বেশ’ ভাববাচক বিশেষণ।

আবার,
খুব ভালো খবর - এখানে 'খুব' ভাববাচক বিশেষণ।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'তফাত' এর বিপরীতার্থক শব্দ -
  1. অল্প
  2. অচল
  3. কাছে
  4. হ্রস্ব
ব্যাখ্যা
• ‘তফাত’ শব্দের অর্থ:
- পৃথক, দূরগত।
- পার্থক্য, ভেদ, ব্যবধান।
 
সুতরাং,
'তফাত' এর বিপরীতার্থক শব্দ - কাছে।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ হলো:
• 'আকর্ষণ' এর বিপরীতার্থক শব্দ - বিকর্ষণ।
• ‘তফাত’ শব্দের বিপরীতার্থক শব্দ - কাছে।
• 'আবির্ভাব' এর বিপরীতার্থক শব্দ - তিরোধান।
• ‘দূর’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিকট। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'বিবর' শব্দের অর্থ -
  1. বিহ্বল
  2. গহ্বর
  3. আত্মহারা
  4. অচেতন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বিবর' শব্দের অর্থ: গহ্বর। 

• আরো কিছু শব্দার্থ: 

- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
অনুবর্ণের মধ্যে রয়েছে -
  1. ফলা
  2. রেফ
  3. বর্ণসংক্ষেপ
  4. সবগুলো
ব্যাখ্যা
• অনুবর্ণ:
- ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ।
- অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ ও বর্ণসংক্ষেপ।

• ফলা:
- ব্যঞ্জনবর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলােকে ফলা বলে,
যেমন:
- ন-ফলা, ব-ফলা, ম-ফলা, য-ফলা, র ফলা, ল-ফলা।

• রেফ:
- র-এর একটি অনুবর্ণ রেফ।

• বর্ণসংক্ষেপ:
- যুক্তবর্ণ লিখতে অনেক সময়ে বর্ণকে সংক্ষেপ করার প্রয়ােজন হয়। এগুলাে বর্ণসংক্ষেপ।
যেমন:
- ৎ বর্ণটি ত-এর একটি বর্ণসংক্ষেপ, যা বাংলা বর্ণমালায় স্বতন্ত্র বর্ণ হিসেবে স্বীকৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. বুভুক্ষা
  2. বিবক্ষা
  3. জিগীষা
  4. জুগুপ্সা
ব্যাখ্যা
• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যান্য অপশনগুলো হলো: 
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

কিছু এক কথায় প্রকাশ-
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা। 
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা। 
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা। 
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোন শব্দটিতে স্বভাবতই 'ষ' হয়নি?
  1. আষাঢ়
  2. কৃষক
  3. ঊষা
  4. ভাষা
ব্যাখ্যা
• মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই।
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়ােজন হয় না।
- কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়ােগ রয়েছে।
- যে-সব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে।
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। 

• কতোগুলো শব্দে স্বভাবতই ষ হয়।
যেমন-
আষাঢ়, ঊষা, ঊষর, ঔষধ, ঔষধি, কলুষ, কোষ, তোষণ, দ্বেষ, পাষন্ড, পাষাণ, পোষণ, পৌষ, ভাষা, ভাষ্য, ভাষণ, ভূষণ, মানুষ, রোষ, শোষণ।

• ঋ এবং ঋ কারের পর 'ষ' হয়। 
যেমন- দৃষ্টি, কৃষক, সৃষ্টি, উৎকৃষ্ট ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
If they don't get the job done on time, _______________.
  1. they are going to be lose the contract.
  2. they will lose the contract.
  3. they would lose the contract.
  4. they would have lost the contract.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - they will lose the contract.
- Complete sentence: If they don't get the job done on time, they will lose the contract.

• বাক্যটি First conditional এর নিয়মানুযায়ী গঠিত হয়েছে।
• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত
- 2. Consequence বা ফলাফল।

• Zero or First conditional
• If যুক্তটি অংশটি যদি present tense এ থাকে তবে তা Zero conditionals or First Conditionals হয়ে থাকে।
• Zero Conditional - If + Present + Present (shows scientific and general truth).
• First conditional - If + Present + Futur indefinite
- সে অনুযায়ী এরপরের clause এ Present indefinite or Future Indefinite হয়।

-  চিরন্তন সত্য, ভৌগলিক বা বৈজ্ঞানিক সত্য এর ক্ষেত্রে Present indefinite হয়।
- সাধারণ বিষয় বা ঘটনা এর ক্ষেত্রে Future Indefinite হয়।

• প্রশ্নে উল্লিখিত বাক্যটি একটি সাধারণ ঘটনা অর্থাৎ, First conditional.
- তাই এই ক্ষেত্রে Future Indefinite হবে।
১২.
What is the synonym of 'Apparent'?
  1. Mysterious
  2. Obvious
  3. Invisible
  4. Ambiguous
ব্যাখ্যা
• Apparent (adjective)
English Meaning: Clearly visible or understood; obvious.
Bangla Meaning: স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Mysterious (adjective)
- রহস্যময়; রহস্যঘন; রহস্যাবৃত; দুর্বোধ্য।

খ) Obvious (adjective)
- স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।

গ) Invisible (adjective)
- অদৃশ্য; অলক্ষ্য; অপ্রত্যক্ষ।

ঘ) Ambiguous (adjective)
- দ্ব্যর্থক; অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Obvious শব্দটি Apparent এর সমার্থক শব্দ এবং অন্যগুলো হচ্ছে বিপরীত শব্দ।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Oxford Learner's Dictionary.
১৩.
Identify the correct sentence.
  1. He had the plumber repaired the leak.
  2. He had the plumber to repair the leak.
  3. He had the plumber repairs the leak.
  4. He had the plumber repair the leak.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - He had the plumber repair the leak.
- Causative verb এর নিয়মানুযায়ী, have/had এরপর ব্যাক্তিবাচক object আসলে এরপরের verb টির base form বসে।

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার -
- Subject + have/has + object +verb এর past participle/ bare infimityive এই structure টি ব্যবহৃত হয়।
- বস্তুর ক্ষেত্রে have/has + object +verb এর past participleবসে।
- যেমন: We had the house painted last month.

• ব্যক্তির ক্ষেত্রে have/has + object + bare infinite verb বসে।
- যেমন - The teacher has the students complete the project on time.
১৪.
Had I the courage to speak up! (Make it assertive)
  1. I wish if I had the courage to speak up.
  2. I wish to have the courage to speak up.
  3. I wish I had the courage to speak up.
  4. I wish on had the courage to speak up.
ব্যাখ্যা
• Exclamatory: Had I the courage to speak up!
• Assertive: I wish I had the courage to speak up.

• Exclamatory sentence যদি If, were, would, could, that, had ইত্যাদি দ্বারা শুরু হয়, তাহলে Assertive Sentence এ রূপান্তরিত করার সময় -
- প্রথমে ঐ Word-গুলাের পরিবর্তে 'I wish' ব্যবহৃত হয়।
- তারপর subject + verb + বাকি অংশ বসে।
-  সব শেষে Note of exclamation mark-এর বদলে Full stop ব্যবহৃত হয়।

• Structure:  Subject + wish + Subject + had + verb + বাকি অংশ + Full stop.

Examples:
Exclamatory: Had I the wings of a bird!
Assertive: I wish I had the wings of a bird.

• Exclamatory: Had I the vision of an eagle! 
• Assertive I wish I had the vision of an eagle.
১৫.
Translate into English: সেয়ানে সেয়ানে কোলাকুলি।
  1. A Greek meeting a Greek.
  2. A bird in the hand is worth two in the bush.
  3. A man is known by the company he keeps.
  4. A pet lamb makes a cross ram.
ব্যাখ্যা
• বাংলা প্রবাদ: সেয়ানে সেয়ানে কোলাকুলি।
- English Proverb: A Greek meeting a Greek.
- Meaning: equals meet

• অন্য অপশনগুলর মধ্যে - 
• A bird in the hand is worth two in the bush.
- নিজের হাতে অল্প ভালো পরের হাতের বেশিও কিছু নয়।

• A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।

• A pet lamb makes a cross ram.
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।

Source:
1. Live MCQ Lecture.
2. Collins Dictionary.
১৬.
They were oblivious _____ the changes happening around them.
  1. about
  2. with
  3. to
  4. for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: They were oblivious to the changes happening around them.

• Oblivious (of/to)
English Meaning: not conscious of something, especially what is happening around you.
Bangla Meaning: অচেতন; বিস্মৃত।

• Example sentence: 
- She was oblivious of the time while reading her book.
- He remained oblivious to the criticism directed at him.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
The school where I studied has been renovated. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Principal clause
ব্যাখ্যা
• The school where I studied has been renovated. The underlined part is an example of - Adjective clause.
- এখানে, where I studied - clause টি Subject/noun এর পরে বসে তাকে modify করেছে ও এর সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে এবং এরপর verb + object এসেছে তাই এটি adjective clause.

• Adjective clause:
- যে sub-ordinate clause কোনো noun/pronoun এর পরে বসে ঐ noun/pronoun কে modify করে তাকে Adjective Clause বলে। 

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে - 
- Noun এর post modifier - (subject + verb + noun + adjective clause) 
- Subject এর  post modifier - (Subject + adjective clause + verb + object)
 
• Adjective clause মূলত clause সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়  এবং এরা relative pronoun (that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা  শুরু হয়।
তবে, মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি cause or purpose বোঝায় তবে সেটি Adverbial Clause  হিসেবে বিবেচিত হবে।
১৮.
They will finish the project on time, _______
  1. will they?
  2. won't they?
  3. can't they?
  4. aren't they?
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - won't they?
Complete Sentence: They will finish the project on time, won't they?

• Tag question করার নিয়ম:
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে। আবার statement negative হলে tag question positive হবে।

- Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হবে।
- বাক্যটি future indefinite tense হওয়ায় Tag question এর ক্ষেত্রে won't they হবে।
১৯.
What is the antonym of the word 'Alleviate'?
  1. Worsen
  2. Ease
  3. Quieten
  4. Relieve
ব্যাখ্যা
• Alleviate (verb-transitive)

English Meaning: To make pain or problems less severe.
Bangla Meaning: (যন্ত্রণা, কষ্ট ইত্যাদি) লাঘব করা; উপশম করা।

Synonyms: Relieve (স্বস্তি দেওয়া), Soothe (শান্ত বা প্রশমিত করা), Quieten (শান্ত করা), Ease (সহজ করা), Comfort (স্বস্তি)। 
Antonyms: Aggravate (উত্ত্যক্ত/প্রকোপিত করা; খেপানো), Worsen (খারাপ করা), Decline (ক্ষয় হওয়া), Decay (খারাপ হওয়া), Exasperate (প্রকোপ বৃদ্ধি পাওয়া)। 

Other Forms:
- Alleviation (noun) হ্রাসকরণ।

Example Sentence: 
1. The medicine did nothing to alleviate her discomfort.
2. This pill will alleviate your headaches.

Source: Live MCQ Lecture.
২০.
My brother is _____ university student.
  1. a
  2. an
  3. the
  4. zero article
ব্যাখ্যা
• Complete sentence: My brother is a university student.

• Article এর নিয়মানুযায়ী,
- a,e,i,o,u এই পাঁচটি vowel দিয়ে গঠিত শব্দের পূর্বে an বসে।
- কিন্তু vowel দিয়ে গঠিত শব্দের উচ্চারণ vowel  এর মত না হলে এদের পূর্বে  a বসে।

• কোনো word এর শুরুতে যদি  vowel letter U থাকে কিন্তু  এর উচ্চারন ইউ বা ওয়া এর মত হয় তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত university শব্দটি vowel দ্বারা শুরু হলেও এর উচ্চারণ ইউ এর মতন হওয়াতে এর পুর্বে a article হিসাবে বসবে।
- Complete sentence: He is a university student.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
২১.
"Awake, arise or be forever fallen" is stated in -
  1. Macbeth
  2. Paradise Lost
  3. The Rime of the Ancient Mariner
  4. Doctor Faustus
ব্যাখ্যা
• Awake, arise or be forever fallen - এই উক্তিটি John Milton এর Paradise Lost হতে উদ্ধৃত।
- উক্তিটি Paradise lost কেন্দ্রীয় চরিত্র Satan এর বলা ।
- Satan, the leader of the fallen angels tries to inspire his comrade after being thrown away by God from Heaven to Hell।
- It is Satan's rally cry to his comrades to rise up and fight with him even though they have been cast into hell.

The "Paradise Lost" the greatest epic by John Milton retells the Biblical story of Adam and Eve.
- 'Paradise Lost' is an attempted to Justify the ways of God to men.
- এটি Blank verse (অমিত্রাক্ষর ছন্দ)- এ রচিত।

• John Milton is one of the famous literary figures from the Neo- classical age. 
- তার লেখা Paradise lost  কে the great Epic in English হিসাবে বিবেচনা করা হয়।
- ১৬৬৭ সালে প্রকাশিত এই বইটি মোট বারো খন্ডে বিভক্ত।

• Notable quotations of Paradise Lost.
- Better to reign in Hell than serve in Heaven. 
- Death is the golden key that opens the place of eternity.
- Solitude sometimes is the best society.”
- Awake, arise or be forever fallen.

• এই Epic এর উল্লেখযোগ্য চরিত্র সমূহ -
- Adam,
- Eve,
- Satan,
- Beelzebub,
- Raphael,
- Michael,
- Mamoon,
- Belial,
- Gabriel, etc.

Source: Britannica and Sparksnotes.com
২২.
Who wrote the play 'Caesar and Cleopatra'?
  1. George Bernard Shaw
  2. Christopher Marlowe
  3. Ben Jonson
  4. William Shakespeare
ব্যাখ্যা
• Caesar and Cleopatra:
- এটি George Bernard Shaw রচিত একটি 4 act বিশিষ্ট tragedy play.
- এই ট্র্যাজিডিটি ১৮৯৮ সালে রচিত এবং ১৯০১ সালে প্রথম প্রকাশিত হয়। 
- এটি লেখকের first great play হিসেবে বিবেচিত।
- Caesar and Cleopatra was extraordinarily successful, largely because of Shaw’s talent for characterization.

• Caesar and Cleopatra Characters:
- Julius Caesar,
- Cleopatra,
- Rufio,
- Ftatateeta,
- Pothinus,
- Ptolemy,
- Britannus,
- Apollodorus,
- Lucius Septimius,
- Mark Antony,
- Pompey,
- Achillas,
- Ra,
- Theodotus, etc

• G. B. Shaw (1856-1950): 
- তার পুরো নাম George Bernard Shaw. 
- তিনি 'Modern period' এর নাট্যকার। 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Rmantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession (play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House;
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilouge),
- St. Joan of Arc etc.

Source:
1. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
2. Encyclopedia Britannica
3. Live MCQ Lecture.
২৩.
Which of the following sentences is correct?
  1. It is I who will take responsibility.
  2. It is her who will take responsibility.
  3. It is us who will take responsibility.
  4. It is them who will take responsibility.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - It is I who will take responsibility.

• Be verb (am, is, was, were) এর পরে যদি কোনো pronoun বসে তবে সেই pronoun টি subjective form বসে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে subject It এরপর be verb হিসেবে was বসেছে।
- তাই, এরপর subjective pronoun হিসেবে I, you (singular), he/she/it, we, you (plural), they ইত্যাদির ব্যবহার শুদ্ধ।
২৪.
The manager, along with the employees, ______ attending the conference.
  1. are
  2. is
  3. has been
  4. have been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- Complete sentence: The manager, along with the employees, is attending the conference.

• As well as, with including, together with, except, in addition to, no less than, accompanied by, along with ইত্যাদি শব্দগুলো বাক্যে দুটি subject কে যুক্ত করলে প্রথম subject অনুসারে verb হয়।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে প্রথম subject  হলো The prime minister, subject singular হওয়ায় verb টিও singular হবে।

Examples:
- The prime minister, together with cabinet ministers, was present at the international summit.
- The manager, along with his team, is attending the conference.
- The teacher, as well as the students, was excited about the trip.
- The CEO, together with the board members, has decided to expand the company.
- The book, including its illustrations, is very informative.
- The president, no less than the ministers, is responsible for the decision.
- The captain, accompanied by his crew, was ready for the voyage.
- My brother, in addition to his friends, is coming to the party.
২৫.
নিচের কোনটি 2a2 + 8a - 90 এর একটি উৎপাদক?
  1. (a + 3)
  2. (a - 5)
  3. (2a + 9)
  4. (a - 6)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 2a2 + 8a - 90 এর একটি উৎপাদক?

সমাধান:
2a2 + 8a - 90
= 2(a+ 4a - 45)
= 2(a+ 9a - 5a - 45)
= 2{a(a + 9) - 5(a + 9)}
= 2(a + 9)(a - 5)
২৬.
৬০০০০ টাকার একটি আলমারী ৬৩০০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?
  1. ৩%
  2. ৪%
  3. ৫%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০০০ টাকার একটি আলমারী ৬৩০০০ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
লাভ = ৬৩০০০ - ৬০০০০ = ৩০০০ টাকা

৬০০০০ টাকায় লাভ হয় = ৩০০০ টাকা
১ টাকায় লাভ হয় = ৩০০০/৬০০০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (৩০০০ × ১০০)/৬০০০০ টাকা
= ৫ টাকা বা ৫%
২৭.
একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত? 
  1. ১২০ বর্গমিটার
  2. ১২৫ বর্গমিটার
  3. ১৪২ বর্গমিটার
  4. ১৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনক আকৃতির বাক্সের বাহুর দৈর্ঘ্য ৫ মিটার হলে বাক্সের তলের মোট ক্ষেত্রফল কত? 

সমাধান:
দেওয়া আছে,
এক বাহুর দৈর্ঘ্য, a = ৫ মিটার
∴ বাক্সের তলের মোট ক্ষেত্রফল = ৬a
= ৬ × ৫
= ১৫০ বর্গমিটার
২৮.
a + (1/a) = 4 হলে, a2 + a + (1/a) + (1/a2) এর মান কত?
  1. 10
  2. 12
  3. 15
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে, a2 + a + (1/a) + (1/a2) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + (1/a) = 4

এখন,
a2 + a + (1/a) + (1/a2)
= {a + (1/a)} + {a2 + (1/a2)}
= {a + (1/a)} + {a + (1/a)}2 - 2 · a · (1/a)
= 4 + 42 - 2
= 4 + 16 - 2
= 20 - 2
= 18
২৯.
পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ৫ : ৩। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১৫ বছর
  2. ২০ বছর
  3. ২৫ বছর
  4. ৩২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ : ৩ হবে। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
৫ বছর পরে পিতার বয়স হবে = ৫ক বছর
৫ বছর পরে পুত্রের বয়স হবে = ৩ক বছর

তাহলে,
পিতার বর্তমান বয়স = (৫ক - ৫) বছর
পুত্রের বর্তমান বয়স = (৩ক - ৫) বছর

প্রশ্নমতে,
৫ক - ৫ + ৩ক - ৫ = ৭০
⇒ ৮ক = ৭০ + ১০
⇒ ৮ক = ৮০
∴ ক = ১০

সুতরাং, পুত্রের বর্তমান বয়স = (৩ × ১০) - ৫ = ২৫ বছর
৩০.
একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. πr2/4
  2. πr/2
  3. πr2/2
  4. πr
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস r হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাস = r
বৃত্তের ব্যাসার্ধ = r/2

∴ বৃত্তের ক্ষেত্রফল = π(r/2)2
= πr2/4
৩১.
যদি 2p + 5 = 4p + 2 হয়, তবে p এর মান কত?
  1. 0
  2. 1
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2p + 5 = 4p + 2 হয়, তবে p এর মান কত?

সমাধান:
2p + 5 = 4p + 2
⇒ 2p + 5 = 4p + 2
⇒ 2p + 5 = 22p + 4
⇒ p + 5 = 2p + 4
⇒ p - 2p = 4 - 5
⇒ - p = - 1
∴ p = 1
৩২.
একটি স্কুলে ১২৮০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৬০% ছাত্র। সেই স্কুলে ছাত্রীর সংখ্যা কত?
  1. ৪৯০ জন
  2. ৫১২ জন
  3. ৫২৪ জন
  4. ৫৩৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ১২৮০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৬০% ছাত্র। সেই স্কুলে ছাত্রীর সংখ্যা কত?

সমাধান:
৬০% ছাত্র হলে ছাত্রীর সংখ্যা = (১০০ - ৬০) = ৪০%

মোট ছাত্র-ছাত্রী ১০০ জন হলে ছাত্রী = ৪০ জন
মোট ছাত্র-ছাত্রী ১ জন হলে ছাত্রী = ৪০/১০০ জন
মোট ছাত্র-ছাত্রী ১২৮০ জন হলে ছাত্রী = (৪০ × ১২৮০)/১০০ জন
= ৫১২ জন
৩৩.
০. ৫ ×  ০. ০০০৫ = কত?
  1. ০. ০০২৫
  2. ০. ০০০২৫
  3. ০. ০২৫
  4. ০. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০. ৫ ×  ০. ০০০৫ = কত?

সমাধান:
০. ৫ ×  ০. ০০০৫ = ০. ০০০২৫
৩৪.
2 + 4 + 8 + 16 + ....... ধারাটির অষ্টম পদ কত?
  1. 64
  2. 128
  3. 256
  4. 512
ব্যাখ্যা
প্রশ্ন: 2 + 4 + 8 + 16 + ....... ধারাটির অষ্টম পদ কত?

সমাধান:
ধারাটির,
১ম পদ, a = 2
অনুপাত, r = 4/2 = 2

আমরা জানি,
n তম পদ = arn - 1
∴ অষ্টম পদ = ar8 - 1
= 2 × 27
= 2 × 128
= 256
৩৫.
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?
  1. ২১৬৬
  2. ২১৭৪
  3. ২১৮৭
  4. ২১৯২
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত?

সমাধান:
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৩২১০
০, ১, ২ এবং ৩ দ্বারা গঠিত চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০২৩

∴ সুতরাং সংখ্যা দুইটির বিয়োগফল = (৩২১০ - ১০২৩) = ২১৮৭
৩৬.
ABCD রম্বসের ∠B = 75° হলে, ∠C = কত?
  1. 60°
  2. 90°
  3. 105°
  4. 100°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD রম্বসের ∠B = 75° হলে, ∠C = কত?

সমাধান:
আমরা জানি,
রম্বসের সন্নিহিত বাহুর সমষ্টি দুই সমকোণ বা 180⁰

∴ ∠B + ∠C = 180°
⇒ 75° + ∠C =180°
⇒ ∠C = 180° - 75°
∴ ∠C = 105°
৩৭.
a + b = 24 এবং a/b = 2 হলে, a এর মান কত?
  1. 10
  2. 12
  3. 14
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 24 এবং a/b = 2 হলে, a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b = 24 ............ (1)
এবং a/b = 2
∴ a = 2b .............. (2)

a এর মান (1) নং এ বসাই,
2b + b = 24
⇒ 3b = 24
∴ b = 8

b এর মান (2) নং এ বসাই,
a = 2 × 8 
∴ a = 16
৩৮.
৭% হার সুদে ৩০০০ টাকা ৪ বছরে সুদে আসলে কত হবে?
  1. ৩৮৪০ টাকা
  2. ৩৮৫৮ টাকা
  3. ৩৮৬৭ টাকা
  4. ৩৮৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৭% হার সুদে ৩০০০ টাকা ৪ বছরে সুদে আসলে কত হবে?

সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৩০০০ × ৭ × ৪)/১০০
= ৮৪০ টাকা

∴ সুদাসল = (৩০০০ + ৮৪০) = ৩৮৪০ টাকা
৩৯.
দুইটি সংখ্যার গ.সা.গু ৭ এবং ল.সা.গু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অপরটি কত?
  1. ২২
  2. ২৫
  3. ২৮
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ৭ এবং ল.সা.গু ৮৪। একটি সংখ্যা ২১ হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
⇒ ২১ × অপর সংখ্যা = ৮৪ × ৭
⇒ অপর সংখ্যা = (৮৪ × ৭)/২১
∴ অপর সংখ্যাটি = ২৮
৪০.
log25125 = কত?
  1. 1/5
  2. 3/2
  3. 2/5
  4. 1/3
ব্যাখ্যা
প্রশ্ন: log25125 = কত?

সমাধান:
ধরি,
log25125 = a
⇒ (25)a = 125
⇒ 52a = 53
⇒ 2a = 3
∴ a = 3/2
৪১.
২৫ জন বাধাঁইকারী ১২ দিনে ১৫০০ টি বই বাধাঁই করতে পারে। তাহলে কতজন বাধাঁইকারী ২০ দিনে ৮০০ টি বই বাধাঁই করতে পারবে?
  1. ৭ জন
  2. ৮ জন
  3. ৯ জন
  4. ১০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ জন বাধাঁইকারী ১২ দিনে ১৫০০ টি বই বাধাঁই করতে পারে। তাহলে কতজন বাধাঁইকারী ২০ দিনে ৮০০ টি বই বাধাঁই করতে পারবে?

সমাধান:
১২ দিনে ১৫০০ টি বই বাধাঁই করে = ২৫ জন
১ দিনে ১ টি বই বাধাঁই করে = (২৫ × ১২)/১৫০০ জন
২০ দিনে ৮০০ টি বই বাধাঁই করে = (২৫ × ১২ × ৮০০)/(১৫০০ × ২০) জন
= ৮ জন
৪২.
একটি ক্রিকেট ম্যাচে সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় ৩৮। সোহেল এবং রবিনের রানের গড় ৩৫। রুবেলের রান কত?
  1. ৩৫ রান
  2. ৪০ রান
  3. ৪৪ রান
  4. ৫২ রান
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্রিকেট ম্যাচে সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় ৩৮।সোহেল এবং রবিনের রানের গড় ৩৫। রুবেলের রান কত?

সমাধান:
সোহেল, রবিন এবং রুবেলের রানের গড় = ৩৮
∴ তাদের মোট রান = (৩৮ × ৩) = ১১৪

সোহেল এবং রবিনের রানের গড় = ৩৫
∴ তাদের মোট রান = (৩৫ × ২) = ৭০

সুতরাং, রুবেলের রান = (১১৪ - ৭০) = ৪৪ রান
৪৩.
a - (1/a) = 4 হয়, তাহলে a3 - (1/a3) এর মান কত?
  1. 58
  2. 65
  3. 76
  4. 80
ব্যাখ্যা
প্রশ্ন: a - (1/a) = 4 হয়, তাহলে a3 - (1/a3) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a - (1/a) = 2

প্রদত্ত রাশি = a3 - (1/a3)
= {a - (1/a)}3 + 3 · a · (1/a){a - (1/a)}
= 4+ 3 · 4
= 64 + 12
= 76
৪৪.
১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?
  1. ১০০০০ বর্গ সেন্টিমিটার
  2. ১০০ বর্গ সেন্টিমিটার
  3. ১০০০০০ বর্গ সেন্টিমিটার
  4. ১০০০ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গমিটার কত বর্গ সেন্টিমিটারের সমান?

সমাধান:
আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার
১ মিটার × ১ মিটার = ১০০ সেন্টিমিটার × ১০০ সেন্টিমিটার
১ বর্গমিটার = ১০০০০ বর্গ সেন্টিমিটার
৪৫.
ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য কত?
  1. ২২ গজ
  2. ২৩ গজ
  3. ২২ ফুট
  4. ২৩ ফুট
ব্যাখ্যা
ক্রিকেট পিচ:
- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৯০৯ সালে ICC গঠিত হয়।

⇒ ক্রিকেট পিচের দৈর্ঘ্য ২২ গজ ও প্রস্ত ১০ ফুট।
- পিচের দুই মাথায় ৩টি করে স্টাম্প থাকে।
- একে উইকেট বলে।
- স্টাম্পের মাথার উপর দুইটি বেল বসানো থাকে।
- ১০ প্রকারে ব্যাটসম্যান আউট হতে পারে।
- যে ওভারে কোনো রান হয় না তাকে মেডেন ওভার বলে।

⇒ ক্রিকেট খেলার কলাকৌশলকে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়-
ক. ব্যাটিং খ. বোলিং গ. ফিল্ডিং ও ক্যাচিং ঘ. উইকেট কিপিং।

⇒ বোলার হাত থেকে বল ছেড়ে দেয়ার পর শরীরের ভারসাম্য ঠিক রাখার জন্য কয়েক পদক্ষেপ সামনে যেতে হয়, একে ফলো থু বলে।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
২০২৪ সালে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. চীন
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
চা উৎপাদন:
⇒ ২০২৪ সালে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
1. চীন,
2. ভারত,
3. কেনিয়া,
4. শ্রীলঙ্কা,
5. তুরস্ক,
6. ইন্দোনেশিয়া,
7. ভিয়েতনাম,
8. জাপান,
9. ইরান,
10. আর্জেন্টিনা।

উল্লেখ্য,
- বাংলাদেশ চা বোর্ড একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান যা পাকিস্তান টি অ্যাক্ট-১৯৫০ এর অধীনে ১৯৫১ সালের ২২ ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তান টি বোর্ড গঠন করা হয়।
- বাংলাদেশে চা বাগানের সংখ্যা ১৬৯টি।
- চা উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১২তম।

উৎস: i) বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট।
ii) ১৮ জুলাই, ২০২৪, Times of India.
৪৭.
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানকারী ঔপন্যাসিক 'আন্দ্রে মালরাক্স' কোন দেশের নাগরিক ছিলেন?
  1. যুক্তরাজ্য
  2. অস্ট্রেলিয়া
  3. নেদারল্যান্ডস
  4. ফ্রান্স
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে বিদেশি নাগরিকের অবদান:
- বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ফরাসী ঔপন্যাসিক Andre Malraux ও অস্ট্রেলিয় নাগরিক William AS Ouderland বিশেষ অবদান রেখেছিলেন।

আন্দ্রে মালরাক্স:
- আন্দ্রে মালরাক্স বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভিনদেশী এক সহযোদ্ধা।
- ফ্রান্সের খ্যাতিমান ঔপন্যাসিক ও লেখক।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের প্রতিরোধ যোদ্ধা হিসেবেও অংশ নেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য আন্দ্রে মালরাক্স ফ্রান্সে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন।
- ফ্রান্স সরকারকে উদ্দেশ্য করে তাঁর আকুতি ছিল: আমাকে একটি যুদ্ধ বিমান দাও, আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য শেষ লড়াইটা করতে চাই।
- তাঁর এই আন্দোলন বক্তৃতা, বিবৃতি আন্তর্জাতিক প্রেরণা হয়ে সেসময় বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল।
- বাংলাদেশ স্বাধীন হলে, ১৯৭৩ সালে তাঁকে বাংলাদেশে এনে সংবর্ধনা দেওয়া হয়।

⇒ উইলিয়াম এ এস ওডারল্যান্ড:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে 'বীরপ্রতীক' খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ডব্লিও এ এস ওডারল্যান্ড।
- তিনি অস্ট্রেলিয়ার নাগরিক, তবে তার জন্ম নেদারল্যান্ডসে।
- ১৯৭০ সালে তিনি বাটা সু কোম্পানির নির্বাহী পরিচালক হিসেবে বাংলাদেশে আসেন।
- মুক্তিযুদ্ধে তিনি ২নং সেক্টরে কাজ করেন।
- তিনি গোপনে মুক্তিযোদ্ধাদের খাদ্যদ্রব্য সরবরাহ, আর্থিক সহায়তা এবং সকল সম্ভাব্য উপায়ে সাহায্য করতেন।
- দেশ স্বাধীন হলে ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ায় ফেরত যান।
- ওই বছরই বাংলাদেশ সরকার তাঁকে চতুর্থ সামরিক খেতাব 'বীরপ্রতীক' প্রদান করে।
- ১৮ মে, ২০০১ সালে তিনি মারা যান।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
৪৮.
ভাস্কর্য 'দুর্জয়' কোথায় অবস্থিত?
  1. আমতলা, বরিশাল
  2. সোনারগাঁও, নারায়ণগঞ্জ
  3. রংপুর সেনানিবাস, রংপুর
  4. রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা
ব্যাখ্যা
সেনানিবাস গুলোতে নির্মিত কয়েকটি মুক্তিযুদ্ধের ভাস্কর্য:
- ঢাকা সেনানিবাস: বিজয় কেতন, শিখা অনির্বাণ, জাহাঙ্গীর গেট, মুক্তিযুদ্ধ জাদুঘর।
- রাজেন্দ্রপুর সেনানিবাস: রক্ত সোপান।
- কুমিল্লা সেনানিবাস: অনির্বাণ জেড।
- রংপুর সেনানিবাস: বিজয় গাঁথা।

⇒ বিভিন্ন স্মৃতিস্তম্ভের অবস্থান:
- দুর্জয়: রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা।
- দুরন্ত: শিশু একাডেমি।
- সংগ্রাম: সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
- বিজয় বিহঙ্গ: আমতলা, বরিশাল।
- স্বাধীনতা: ভাষা ইন্সটিটিউট সেগুনবাগিচা, ঢাকা।
- বীরের প্রত্যাবর্তন: বাড্ডা, ঢাকা।
- প্রত্যাশা: ফুলবাড়িয়া, ঢাকা।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৪৯.
কোন ঘটনার প্রেক্ষাপটে OIC প্রতিষ্ঠা লাভ করে?
  1. ইরাক-ইরান যুদ্ধ
  2. ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ
  3. ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  4. আরব সাগরে তেল অবরোধকে কেন্দ্র করে
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
৫০.
২৯তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নামিবিয়া
  2. ব্রাজিল
  3. আজারবাইজান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে -
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৫১.
মানুষের গায়ের রং নিচের কোন উপাদানের উপর নির্ভর করে?
  1. হিমোগ্লোবিন
  2. ক্যারোটিন
  3. থায়ামিন
  4. মেলানিন
ব্যাখ্যা
মানুষের ত্বক:
- মানুষের ত্বকে উপস্থিত মেলানোসাইট নামক কোষ মেলানিন নামক রঞ্জক পদার্থ উৎপন্ন করে যা গায়ের রঙ ফর্সা বা কালো হওয়ার জন্য দায়ী।
- পিনিয়াল গ্রন্থি থেকে মেলাটোনিন নামক রাসায়নিক উৎপন্ন হতে পারে যা ঘুমের উপর প্রভাব বিস্তার করে।
- মেলানিনের অনুপস্থিতিতে চামড়ায় কোন রঞ্জক পদার্থ থাকে না, ফলে চামড়া সাদা হয়।
- এটাই অ্যালবিনিজম নামে পরিচিত।

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫২.
Criminal Investigation Department কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা:
• যুক্তরাষ্ট্র:
- Central Intelligence Agency (CIA),
- Defense Intelligence Agency (DIA),
- Fairfax,
- Federal Bureau of Investigation (FBI).

• বাংলাদেশ:
- National Security Intelligence (NSI),
- Criminal Investigation Department (CID),
- Detective Branch (DB).

• ভারত:
- Research and Analysis Wing (RAW),
- Central Bureau of Investigation (CBI).

• পাকিস্তান:
- Inter-Services Intelligence (ISI),
- Federal Investigation Agency (FIA).

• রাশিয়া:
- Federal Security Service (FSB).

• শ্রীলংকা:
- National Intelligence Bureau (NIB).

• যুক্তরাজ্য:
- M16/ Secret Intelligence Service (SIS).
- Military Intelligence, Section 6 (MI6).

• ইসরায়েল:
- MOSSAD.

উৎস: i) Britannica.
ii) WorldAtlas.
৫৩.
নিচের কোনটি RAM-এর বৈশিষ্ট্য নয়?
  1. র‍্যাম এক ধরনের ভলেটাইল মেমরি
  2. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাকসেস সময় সমান
  3. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়
  4. র‍্যামের প্রোগ্রামকে পরিবর্তন করা যায় না
ব্যাখ্যা
RAM:
- RAM-এর পূর্ণরূপ: Random Access Memory.
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
- তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।

⇒ এ ধরনের মেমরির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো-
১. র‍্যাম এক ধরনের ভলেটাইল মেমরি (Volatile Memory) ।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায়।
৩. র‍্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
৬. র‍্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাকসেস সময় সমান।

⇒ সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা:
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
'কৃত্রিম বুদ্ধিমত্তা' কোন শিল্প বিপ্লবের আবিষ্কার?
  1. ২য় শিল্প বিপ্লব
  2. ৩য় শিল্প বিপ্লব
  3. ৪র্থ শিল্প বিপ্লব
  4. ৫ম শিল্প বিপ্লব
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- বর্তমান বিশ্ব টিকে আছে শিল্পভিত্তিক অর্থনীতির ওপর।
- বিশ্ব অর্থনীতির সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে শিল্পবিপ্লবের ফলে।
- এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট তিনটি শিল্পবিপ্লব ঘটেছে।

⇒ ১ম শিল্প বিপ্লব:
- ১৭৮৪ সালে পানি ও বাষ্পীয় ইঞ্জিনের নানামুখী ব্যবহারের কৌশল আবিষ্কারের মাধ্যমে সংঘটিত হয়েছিল প্রথম শিল্পবিপ্লব।
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৭৬০ সাল।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়।
- তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়।

⇒ ২য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্প বিপ্লব সংঘটন কাল: ১৮৭০ সাল।
- দ্বিতীয় শিল্প বিপ্লবের সময় প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়।
- এই সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন ব্যবস্থা উন্নতকরণ, টেলিগ্রাফ, রেলযোগাযোগ ব্যবস্থা, পানিসরবরাহ ইত্যাদির আবিষ্কার হয়।
- এসবের ফলে দ্রুত যোগাযোগ স্থাপন ও জীবনযাপন এর মান বৃদ্ধি পায়।
- বিভিন্ন অস্ত্রশস্ত্র আবিষ্কার হতে থাকে যা সেনাবাহিনীর আধুনিকায়নে সাহায্য করে।

⇒ ৩য় শিল্প বিপ্লব:
- দ্বিতীয় শিল্পবিপ্লবের ঠিক ১০০ বছরের মাথায় ১৯৬৯ সালে আবিষ্কৃত হয় ইন্টারনেট।
- শুরু হয় ইন্টারনেটভিত্তিক তৃতীয় শিল্পবিপ্লব।
- তৃতীয় শিল্পবিপ্লবের সময় তথ্যপ্রযুক্তির সহজ ও দ্রুত বিনিময় শুরু হলে সারা বিশ্বের গতি কয়েকগুণ বেড়ে যায়।
- ম্যানুয়াল জগৎ ছেড়ে যাত্রা শুরু হয় ভার্চুয়াল জগতের।

⇒ ৪র্থ শিল্প বিপ্লব:
- প্রযুক্তিনির্ভর ডিজিটাল বিপ্লবকেই বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব।
- যেখানে মানুষের আয়ত্তে আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্টারনেট অব থিংস বা যন্ত্রের ইন্টারনেট, যা সম্পূর্ণ রূপেই মানবসম্পদের বিকল্প হিসেবে ব্যবহৃত হতে পারে।

উৎস: Britannica.