পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes৩৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৪
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [ফুল মডেল টেস্ট ব্যতিত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৪ প্রশ্ন

.
‘শূন্যপুরাণ’ কাব্যগ্রন্থটি কীসের নিদর্শন?
  1. গদ্য কাব্য
  2. মহাকাব্য
  3. চম্পুকাব্য
  4. নাট্যকাব্য
সঠিক উত্তর:
চম্পুকাব্য
উত্তর
সঠিক উত্তর:
চম্পুকাব্য
ব্যাখ্যা
• 'শূন্যপুরাণ': 
- রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মের তত্ত্বীয় গ্রন্থের নাম ‘শূন্যপুরাণ’।
- মূল গ্রন্থে ধর্মপূজার যে বিবরণ আছে তাতে বৌদ্ধধর্মের শূন্যবাদ ও হিন্দু লোকধর্মের মিশ্রণ ঘটেছে। 
- শূন্যপুরাণ বিশেষভাবে ধর্মপূজা পদ্ধতি।
- কাব্যগ্রন্থটি ৫১ টি অধ্যায়ে বিভক্ত।
- শূন্যপুরাণ চম্পুকাব্যের নিদর্শন।
- গদ্য ও পদ্য মিশ্রিত কাব্যকে চম্পুকাব্য বলে।
- বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে ‘বঙ্গীয় সাহিত্য পরিষৎ’ থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, বাংলা সাহিত্যের ইতিহাস- ড. মাহবুবুল আলম।
.
বাংলা সাহিত্যের কোন দুই কবির মধ্যবর্তী সময়কে যুগসন্ধি বলা হয়?
  1. মধুসূদন দত্ত - রবীন্দ্রনাথ
  2. কায়কোবাদ - ঈশ্বরচন্দ্র
  3. ভারতচন্দ্র - মধুসূদন দত্ত
  4. মধুসূদন - কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ভারতচন্দ্র - মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র - মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের ইতিহাসে ভারতচন্দ্র রায়গুণাকর (মৃত্যু: ১৭৬০ খ্রিষ্টাব্দ) এবং মাইকেল মধুসূদন দত্তের (জন্ম: ১৮২৪ খ্রিষ্টাব্দ) মধ্যবর্তী সময়কে যুগসন্ধি বলা হয়। এই সময়টি বাংলা সাহিত্যের ইতিহাসে "অবক্ষয় যুগ" বা "যুগ সন্ধিক্ষণ" নামে পরিচিত। 

• যুগসন্ধিক্ষণের কবি:
- ১৮০১ খ্রিষ্টাব্দ থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ সূচিত হলেও বাংলা কাব্যসাহিত্যে ১৮৬১ খ্রিষ্টাব্দে 'মেঘনাদবধ কাব্য' রচিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রকৃত অর্থে আধুনিকতা আরম্ভ হয় নি।
- এই ষাট বছর (১৮০১-১৮৬১) কাব্যে আধুনিকতায় পৌছার চেষ্টা চলেছে মাত্র।
- ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবৎকাল ১৮১২ থেকে ১৮৫৯ খ্রিষ্টাব্দ।
- তিনি বড় হয়েছেন কলকাতার নাগরিক পরিবেশে।
- সাংবাদিকতার পাশাপাশি কবিতাচর্চায় তিনি এ সময় মধ্যযুগের দেবদেবীর কথা বা কাহিনি নির্ভর কাব্যরচনা বর্জন করে ব্যক্তি অভিজ্ঞতায় ছোট ছোট কবিতা লেখা শুরু করেন।
- তপ্সে মাছের মতো সামান্য প্রাণীও তাঁর কাব্যের বিষয়বস্তু হয়।
- তাঁর কবিতায় সমাজসচেতনতা বিশেষ করে মাতৃভূমির প্রতি দরদ অর্থাৎ দেশাত্মবোধ স্পষ্ট দেখা যায়।
- আবার কবিওয়ালাদের কাব্য ঢঙ, পয়ার ও ত্রিপদীর ব্যবহারও তাঁর কবিতায় ব্যাপকভাবে লক্ষযোগ্য।

- আসলে মধ্যযুগের শেষ প্রতিনিধি ভারতচন্দ্র এবং আধুনিক যুগের প্রথম পুরুষ মাইকেল মধুসূদন- এই দুই মনীষীর মধ্যবর্তীকালে ঈশ্বর গুপ্তের আবির্ভাব।
- তাঁর মধ্যে মধ্যযুগের কাব্য- বৈশিষ্ট্য ও আধুনিক যুগের সূচনা-বৈশিষ্ট্য দেখে তাকে যুগসন্ধিক্ষণের কবি বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
মঙ্গলকাব্য মূলত কীসের উপর ভিত্তি করে রচিত?
  1. ঐতিহাসিক ঘটনা
  2. যুদ্ধবিগ্রহ
  3. দেবমাহাত্ম্য ও সমাজচিত্র
  4. প্রাকৃতিক দুর্যোগ
সঠিক উত্তর:
দেবমাহাত্ম্য ও সমাজচিত্র
উত্তর
সঠিক উত্তর:
দেবমাহাত্ম্য ও সমাজচিত্র
ব্যাখ্যা
মঙ্গলকাব্য:
• মঙ্গলকাব্য  মধ্যযুগীয় বাংলা সাহিত্যের এক বিশেষ ধারা। 
• দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
• এ কাব্য পাঠ বা শ্রবণ করলে সকল প্রকার অকল্যাণ নাশ ও সর্ববিধ মঙ্গল লাভ হয় এরূপ ধারণা থেকেই এর নাম হয়েছে মঙ্গলকাব্য।
• মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা,  চন্ডী ও  ধর্মঠাকুর। 
• এঁদের মধ্যে  মনসা ও চন্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি।  
• এই তিনজনকে কেন্দ্র করে মঙ্গলকাব্যের প্রধান তিনটি ধারা গড়ে উঠেছে মনসামঙ্গল, চন্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
.
জয়দেব কোন ভাষার কবি ছিলেন?
  1. বাংলা
  2. পালি
  3. সংস্কৃত
  4. মৈথিলি
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
• জয়দেব:
- জয়দেব বাংলা ভাষার কবি নন। তিনি সংস্কৃত ভাষার বাঙ্গালি কবি।
- পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অজয়নদের তীরবর্তী কেন্দুবিল্ব বা কেঁদুলি গ্রামে তাঁর জন্ম।
- কেউ কেউ তাঁকে মিথিলা বা উড়িষ্যার অধিবাসী বলেও মনে করেন।
- তিনি বাংলার শেষ হিন্দু রাজা লক্ষ্মণ সেনের সভা কবি ছিলেন।
- জয়দেব ছিলেন লক্ষ্মণসেনের রাজসভার পঞ্চরত্নের অন্যতম;
- অপর চারজন হলেন গোবর্ধন আচার্য, শরণ, ধোয়ী ও উমাপতিধর।
- জয়দেবের বিখ্যাত রচনা গীতগোবিন্দম্।
- এটি একটি সংস্কৃত গীতিকাব্য।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি।
.
বিদ্যাপতির গীতিকবিতাগুলি কোন ধর্মীয় ধারার সঙ্গে সম্পর্কিত?
  1. শৈব
  2. বৌদ্ধ
  3. বৈষ্ণব
  4. তান্ত্রিক
সঠিক উত্তর:
বৈষ্ণব
উত্তর
সঠিক উত্তর:
বৈষ্ণব
ব্যাখ্যা
বিদ্যাপতি:
- মিথিলার রাজসভার কবি ছিলেন বিদ্যাপতি।
- তিনি ছিলেন পঞ্চদশ শতকের কবি।

- কবির রচনায় মোহিত ছিলেন মিথিলার রাজা শিবসিংহ। এ জন্য সে বিদ্যাপতিকে 'কবিকন্ঠহার' উপাধিতে ভূষিত করেছিলেন।
- ‘মৈথিল কোকিল’ বলতে মিথিলার কবি বিদ্যাপতিকে বোঝায়।

- কোকিল যেমন সুললিত সুমধুর গান গেয়ে সকলকে মুগ্ধ করে, মিথিলার রাজসভার কবি বিদ্যাপতিও মৈথিলি ভাষায় সুন্দর পদাবলি ও অন্যান্য গীতিকবিতা রচনা করে সকলকে মুগ্ধ করেছেন বলে তাঁকে ‘মৈথিল কোকিল’ বলা হয়।

- তিনি ছিলেন বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার।
- তাঁর শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ব্রজবুলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদ।

- পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন। অবাঙালি কবি বিদ্যাপতিকে ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদাবলির আদি কবি বলা হয়। উনি অভিনব জয়দেব নামেও পরিচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
.
নিচের কোনটি রোম্যান্টিক প্রণয়োপাখ্যানধর্মী অনুবাদ সাহিত্য নয়?
  1. ইউসুফ-জোলেখা
  2. মধুমালতী
  3. লায়লী-মজনু
  4. রামায়ণ
সঠিক উত্তর:
রামায়ণ
উত্তর
সঠিক উত্তর:
রামায়ণ
ব্যাখ্যা
‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' ধারার সাহিত্য:
- অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান'।
- 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।
- এই ধারার কয়েকজন কবি হচ্ছেন- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌতল কাজী, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।

'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।

অন্যদিকে,
রামায়ণ:
- রামায়ণের প্রথম বাংলা অনুবাদ করেন - কৃত্তিবাস ওঝা।
- রামায়ণ সংস্কৃত ভাষার কাব্য। সংস্কৃত ভাষায় রামায়ণ রচনা করেন বাল্মীকি
- গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস বাংলায় ''রামায়ণ'' অনুবাদ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন কবি ‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান’ রচনা করেছেন?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. আলাওল
  3. ভারতচন্দ্র
  4. বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
আলাওল
উত্তর
সঠিক উত্তর:
আলাওল
ব্যাখ্যা
‘রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' ধারার সাহিত্য:
- অনুবাদ সাহিত্য মধ্যযুগের একটি সাহিত্য ধারা। মুসলমান সাহিত্যিকদের অনুবাদকৃত সাহিত্যের নাম 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান'।
- 'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' মূলত মুসলিম চরিত্রনির্ভর ও প্রণয় সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে লিখিত সাহিত্যকর্ম।

- এই ধারার কয়েকজন কবি হচ্ছেন:
- শাহ মুহম্মদ সগীর, সৈয়দ সুলতান, দৌতল কাজী, আবদুল হাকিম, আলাওল, কোরেশী মাগন ঠাকুর প্রমুখ।

'রোম্যান্টিক প্রণয়োপাখ্যান' অনুবাদ সাহিত্যসমূহ হলো:
- ইউসুফ-জোলেখা,
- লায়লী মজনু,
- মধুমালতী,
- গুলে বকাওলী,
- সতীময়না ও লোরচন্দ্রানী,
- চন্দ্রাবতী,
- পদ্মাবতী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
Cotton is a _____ noun.
  1. Common
  2. Material
  3. Abstract
  4. Proper
সঠিক উত্তর:
Material
উত্তর
সঠিক উত্তর:
Material
ব্যাখ্যা
• Cotton is a Material noun.

• যে সব পদার্থ ওজন করা যায়, কিন্তু গণনা করা যায় না, তাদেরকে Material noun বলে।
- Cotton – তুলা, যা ওজন করা যায়, গণনা করা যায় না, তাই এটি Material noun.

• Material noun:
- যে Noun দ্বারা কোন বস্তু বা পদার্থকে নির্দেশ করে তাকে Material noun বলে।
- Material noun সাধারণত uncountable noun হয়।
- একে গণনা করা যায় না কিন্তু পরিমাপ বা ওজন করা যায়।

উদাহরণ: Silver, Iron, Cotton, Diamond, Milk, Paint, Rubber, Paper, Steel, Sand, Wood, Mutton, Oil etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
.
Myself is -
  1. Personal Pronoun
  2. Demonstrative Pronoun
  3. Relative Pronoun
  4. Reflexive Pronoun
সঠিক উত্তর:
Reflexive Pronoun
উত্তর
সঠিক উত্তর:
Reflexive Pronoun
ব্যাখ্যা
Myself is - Reflexive pronoun.

• যে সকল pronoun, personal pronoun - এর সাথে self / selves যোগে গঠিত হয় সেগুলোকে Reflexive pronoun বলে।
- কতিপয় reflexive pronoun হচ্ছে - myself, ourselves, yourself, yourselves, himself, itself etc.

• Pronoun ৮ প্রকার। যথা-
1. Personal Pronoun (He, I, we, me, it)
2. Demonstrative Pronoun (this, that)
3. Interrogative Pronoun (what, who)
4. Relative Pronoun (what, who, that)
5. Indefinite Pronoun (one, some, any, all, many)
6. Distributive Pronoun (each, every)
7. Reflexive Pronoun (myself, themselves)
8. Reciprocal Pronoun (each other, one another)
১০.
Choose the correct meaning of the idiom 'a jaundiced eye':
  1. Having issues with eyesight
  2. A calm and neutral outlook
  3. A perspective filled with envy
  4. A keen eye
সঠিক উত্তর:
A perspective filled with envy
উত্তর
সঠিক উত্তর:
A perspective filled with envy
ব্যাখ্যা
Answer- A perspective filled with envy.

• A jaundiced eye
English Meaning: exhibiting or influenced by envy, distaste, or hostility.
Bangla Meaning: ঈর্ষাপরবশ, পরশ্রীকাতর, বিদ্বেষপরায়ণ ও সংশয়গ্রস্ত মনোভাব

Ex. Sentence: He seems to have had a jaundiced eye after the divorce.
Bangla Meaning: বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে পরশ্রীকাতর হয়ে গেছে।

Source: Live MCQ Lecture.
১১.
Identify the correct spelling:
  1. Acheivement
  2. Achievement
  3. Achivement
  4. Acheivment
সঠিক উত্তর:
Achievement
উত্তর
সঠিক উত্তর:
Achievement
ব্যাখ্যা
• Achievement:
English meaning: something very good and difficult that you have succeeded in doing.
Bangla meaning: অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ। 

Example:
- It gives you a sense of achievement if you actually make it to the end of a very long book.
- An Olympic silver medal is a remarkable achievement for one so young.

Source: Cambridge Dictionary.
১২.
What is the synonym of "Berate"?
  1. Reprimand
  2. Forgive
  3. Unique
  4. Profound
সঠিক উত্তর:
Reprimand
উত্তর
সঠিক উত্তর:
Reprimand
ব্যাখ্যা
• Berate:
English meaning: to criticize or speak in an angry manner to someone.
Bangla meaning: তীব্র ভর্ৎসনা করা।

Options,

ক) Reprimand:
- কঠোর তিরস্কার করা।

খ) Forgive:
- ক্ষমা/মাফ/মার্জনা করা।

গ) Unique:
- অদ্বিতীয়; অনন্য; একমাত্র।

ঘ) Profound:
- গভীর; অগাধ; সুগভীর; প্রগাঢ়; অবগাঢ়।

অপশন বিবেচনা করে দেখা যায়, the synonym of "Berate" - Reprimand.

Source: Accessible Dictionary
১৩.
The label can easily be detached _____ the package.
  1. in
  2. from
  3. of
  4. for
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• Detach from:
Meaning: বিচ্ছিন্ন।
Example sentence: He is detached from his family.

Complete sentence: The label can easily be detached from the package.

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Detach এর সাথে 'বিচ্ছিন্ন' অর্থ বুঝাতে from বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে from বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে from বসবে।

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৪.
The girl _____ be innocent.
  1. appeared into
  2. appeared to
  3. accused to
  4. appeared in
সঠিক উত্তর:
appeared to
উত্তর
সঠিক উত্তর:
appeared to
ব্যাখ্যা
• Correct answer: The girl appeared to be innocent.

• Appeared to (Appropiate Preposition):
- Meaning: মনে হওয়া/ মনে পড়া/ দেখাতে লাগা।
- কারো সম্পর্কে কোনো ধারণা দেয়া বোঝাতে ব্যবহৃত হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
Appeared into:
- appear into এই শব্দজোড়াটি সাধারণত ব্যবহারযোগ্য নয়।
- "Appear" (প্রকাশ পাওয়া/ দেখা যাওয়া) এর সঙ্গে "into" বসে না, To বসে।

Accused to:
- "Accused" এর সঙ্গে to বসে না।
- সঠিক Preposition ব্যবহার  হলো of.
- Accuse of - কাউকে কোনো অপরাধে অভিযুক্ত করা।

Appeared in: "Appeared in" is used when talking about someone showing up in a place or publication (like "appeared in court" or "appeared in a movie"), but it doesn’t fit here.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Choose the correct meaning of the word "Assiduous":
  1. Lazy and indifferent
  2. Careless and clumsy
  3. Hardworking and attentive
  4. Quick and impatient
সঠিক উত্তর:
Hardworking and attentive
উত্তর
সঠিক উত্তর:
Hardworking and attentive
ব্যাখ্যা
Answer - Hardworking and attentive.

Assiduous (adjective)
English Meaning: Showing hard work, care, and attention to detail.
Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান: assiduous in one’s studies.

Example Sentence: 
1. He has always been an assiduous listener to radio.
2. They were assiduous in their search for all the latest facts and figures.

Source: Live MCQ Lecture.
১৬.
Select the correct spelling:
  1. Affidavit
  2. Afidavit
  3. Affidavite
  4. Affidevite
সঠিক উত্তর:
Affidavit
উত্তর
সঠিক উত্তর:
Affidavit
ব্যাখ্যা
• Affidavit:
English meaning: a written statement that someone makes after promising officially to tell the truth. An affidavit can be used as proof in a law court.
Bangla meaning: (আইন সম্বন্ধীয়) আইনগত প্রমাণ বা সাক্ষ্য হিসেবে ব্যবহার্য শপথপূর্বক লিখিত বিবৃতি; হলফনামা; শপথপত্র।

Example: 
- He admitted he was one of a number of people stealing from the company, according to the affidavit filed by the district attorney's office.

Source: Cambridge Dictionary.
১৭.
  = কত?
  1. 6i
  2. 0
  3. - 6i
  4. - 6
সঠিক উত্তর:
- 6
উত্তর
সঠিক উত্তর:
- 6
ব্যাখ্যা

প্রশ্ন:  = কত?

সমাধান:

১৮.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৭, ৭৯, ১১১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৬ ভাগশেষ থাকবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৬
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৭, ৭৯, ১১১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৬ ভাগশেষ থাকবে?

সমাধান:
দেওয়া আছে, একটি বৃহত্তম সংখ্যা দ্বারা ৪৭, ৭৯, ১১১ কে ভাগ করলে যথাক্রমে ২, ৪, ৬ ভাগশেষ থাকবে।

এখানে,
৪৭ - ২ = ৪৫
৭৯ - ৪ = ৭৫
১১১ - ৬ = ১০৫

∴ বৃহত্তম সংখ্যাটি হবে ৪৫, ৭৫ ও ১০৫ এর গ. সা. গু।

৪৫ = ৩ × ৩ × ৫
৭৫ = ৩ × ৫ × ৫ 
১০৫ = ৩ × ৫ × ৭

∴ গ. সা. গু. = ৩ × ৫ = ১৫
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = ১৫।

১৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২/৫
  2. ৩/৮
  3. ৪/১১
  4. ৫/১৩
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
ক) ২/৫ = ০.৪
খ) ৩/৮ = ০.৩৭৫
গ) ৪/১১ = ০.৩৬৩৬
ঘ) ৫/১৩ = ০.৩৮৪৬

∴ ২/৫ ভগ্নাংশটি হলো বৃহত্তম।

২০.
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?
  1. ৫৩২৪
  2. ৫৪৬৪
  3. ৫২৩৪
  4. ৫৬৬০
সঠিক উত্তর:
৫২৩৪
উত্তর
সঠিক উত্তর:
৫২৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় কত?

সমাধান:
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা = ৮৪২০
৪, ২, ৮, ০ অংকগুলো দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা = ২০৪৮

বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গড় = (৮৪২০ + ২০৪৮)/২
= ১০৪৬৮/২
= ৫২৩৪

২১.
দুটি সংখ্যার ল. সা. গু. ৪৫০ এবং গ. সা. গু. ১৫। সংখ্যা দুটির অনুপাত ৫ : ৬ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ৭৫
  2. ৬০
  3. ৪৫
  4. ৩৫
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার ল. সা. গু. ৪৫০ এবং গ. সা. গু. ১৫। সংখ্যা দুটির অনুপাত ৫ : ৬ হলে, ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, বড় সংখ্যা = ৬ক, ছোট সংখ্যা = ৫ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল. সা. গু × গ. সা. গু
⇒ ৬ক × ৫ক = ৪৫০ × ১৫
⇒ ৩০ক = ৬৭৫০
⇒ ক = ৬৭৫০/৩০
⇒ ক= ২২৫
⇒ ক = √২২৫
∴ ক = ১৫

∴ ছোট সংখ্যা = ৫ক = ৫ × ১৫ = ৭৫

২২.
একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত?
  1. ৩/৭
  2. ৪/৯
  3. ৪/৭
  4. ৭/১০
সঠিক উত্তর:
৪/৭
উত্তর
সঠিক উত্তর:
৪/৭
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা ৩ বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তার হর, লব অপেক্ষা ৩৩ বেশি হবে। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
প্রকৃত ভগ্নাংশটির লব = ক
তাহলে, হর = ক + ৩
∴ ভগ্নাংশটি = ক/(ক + ৩)

ভগ্নাংশটির বর্গ = {ক/(ক + ৩)}
= ক/(ক + ৩)
= ক/(ক + ৬ক + ৯)

প্রশ্নমতে,
(ক + ৬ক + ৯) - ক = ৩৩
⇒ ৬ক + ৯ = ৩৩
⇒ ৬ক = ২৪
⇒ ক = ৪

সুতরাং, লব = ৪
হর = ৪ + ৩ = ৭

∴ ভগ্নাংশটি হলো ৪/৭

২৩.
৩৬০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?
  1. ১৮
  2. ২৭
  3. ৩০
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৬০ সংখ্যাটির কতগুলো ভাজক আছে?

সমাধান:
৩৬০-কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই,
৩৬০ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

কোনো সংখ্যার ভাজক সংখ্যা বের করার জন্য, তার মৌলিক উৎপাদকগুলোর ঘাতের সাথে ১ যোগ করে গুণ করতে হয়।

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৩ + ১)(২ + ১)(১ + ১)
= ৪ × ৩ × ২
= ২৪

২৪.
১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু কত?
  1. ২০/৩
  2. ৫/৮
  3. ৩০
  4. ২৪
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা

প্রশ্ন: ১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু/হরগুলোর গ.সা.গু

লব  ১০ ও ১৫ এর ল.সা.গু = ৩০
হর ৩ ও ৪ এর গ.সা.গু = ১

∴ ১০/৩ এবং ১৫/৪ এর ল.সা.গু = ৩০/১
= ৩০

২৫.
দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ৪/৭
  2. ৫/৮
  3. ২/৫
  4. ৩/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ২৪/৩৫। এদের একটি ৮/৫ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশের গুণফল = ২৪/৩৫
একটি ভগ্নাংশ = ৮/৫

∴ অপর ভগ্নাংশ = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
= (২৪/৩৫) ÷ (৮/৫)
= (২৪/৩৫) × (৫/৮)
= ৩/৭

২৬.
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
চার অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০।

১০ = ২ × ৫
১৫ = ৩ × ৫
২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫

∴ ল.সা.গু = ২ × ২ × ৩ × ৫
= ৬০

১০০০ কে ৬০ দিয়ে ভাগ করি,
১০০০ ÷ ৬০ = ১৬ (ভাগফল),
১৬ × ৬০ = ৯৬০
১০০০ - ৯৬০ = ৪০ (ভাগশেষ)

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৬০ - ৪০ = ২০

অর্থাৎ, ১০০০ এর সাথে ২০ যোগ করলে যোগফল হবে ৬০ এর গুণিতক, যা ১০, ১৫, ২০ ও ৩০ দ্বারা নিঃশেষে বিভাজ্য।

২৭.
প্রাচীন সমতটের রাজধানী-
  1. সুবর্ণপুর
  2. বড় কামতা
  3. মহাস্থানগড়
  4. কর্ণসুবর্ণ
সঠিক উত্তর:
বড় কামতা
উত্তর
সঠিক উত্তর:
বড় কামতা
ব্যাখ্যা
• সমতট:
পূর্ব ও দক্ষিণ-পূর্ব বাংলায় বঙ্গের পাশাপাশি সমতটের অবস্থান।
সমতটের রাজধানী বড় কামতা এবং দেবপর্বত কুমিল্লার লালমাই পাহাড়ে অবস্থিত।
গঙ্গা-ভাগীরথীর পূর্ব তীর থেকে শুরু করে মেঘনার মোহনা পর্যন্ত সমুদ্রকূলবর্তী এলাকা এবং বর্তমান ভারতের ত্রিপুরার প্রাচীন অংশই সমতট।
বর্তমানে নোয়াখালি, কুমিল্লা অঞ্চল প্রাচীন সমতট অঞ্চলের অন্তর্ভুক্ত।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
২৮.
গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
  1. নেত্রকোনা
  2. টাঙ্গাইল
  3. কিশোরগঞ্জ
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
• গারো পাহাড় – :
- ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার অন্তর্গত গারো পাহাড় বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল।
- এখানে অসংখ্য ছোট-বড় পাহাড় রয়েছে, যেগুলোর উচ্চতা আনুমানিক ৫০ থেকে ১০০ ফুট পর্যন্ত।
- পাহাড়ের ঘন সবুজ বন, শান্ত পরিবেশ এবং মনোমুগ্ধকর দৃশ্যাবলি পর্যটকদের আকৃষ্ট করে।

- গারো পাহাড় ঘন বন-জঙ্গলে আচ্ছাদিত এবং এখানে একটি বিস্তৃত সংরক্ষিত বনভূমি রয়েছে, যার আয়তন প্রায় ১০০ বর্গ কিলোমিটার।
- এই সংরক্ষিত বনভূমিতে প্রচুর পরিমাণে মূল্যবান শালগাছ জন্মে।
- এছাড়াও অসংরক্ষিত বনও রয়েছে, যেগুলোতেও প্রচুর সেগুন, শাল, বাঁশ, বেতসহ নানা জাতের বৃক্ষ দেখা যায়।

- এখানে নানা প্রজাতির পাখি, সরীসৃপ, বন্য হাতি, ময়না এবং ধনেশ পাখির দেখা মেলে। এ
- ছাড়াও এই পাহাড়ি অঞ্চলে বেশ কিছু নদ-নদী প্রবাহিত হয়েছে। এর মধ্যে ভোগাই, নিতাই এবং সোমেশ্বরী নদী উল্লেখযোগ্য।

- গারো পাহাড় শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের আধার নয়, এটি একটি জীববৈচিত্র্যে ভরপুর এলাকা, যা দেশের পরিবেশ ও পর্যটনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

উৎস: হালুয়াঘাট উপজেলা ওয়েব সাইট।
২৯.
বাংলায় হাবসি শাসন কত বছর স্থায়ী ছিল?
  1. ৯ বছর
  2. ৭ বছর
  3. ৬ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬ বছর
ব্যাখ্যা
• হাবসি শাসন:
বাংলার ইতিহাসে হাবসি শাসন ছিল একটি অল্প সময়ের, তবে অস্থির ও রক্তক্ষয়ী পর্ব।
মাত্র ছয় বছর (১৪৮৭-১৪৯৩ খ্রিষ্টাব্দ) স্থায়ী এই শাসনামলে বাংলা ছিল অন্যায়, অবিচার, বিদ্রোহ, ষড়যন্ত্র এবং হতাশায় পরিপূর্ণ।
এই সময় চারজন হাবসি সুলতান ক্ষমতায় অধিষ্ঠিত হন, কিন্তু সকলেই হত্যার মাধ্যমে তাদের শাসনের অবসান ঘটান।

 হাবসি নেতা সুলতান শাহজাদা ‘বরবক শাহ’ উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে প্রথম বসেন।
তবে কিছু মাসের মধ্যেই তিনি হাবসি সেনাপতি মালিক আন্দিলের হাতে নিহত হন।
মালিক আন্দিল ‘সাইফুদ্দিন ফিরোজ শাহ’ উপাধি নিয়ে সিংহাসনে বসেন এবং তাঁর তিন বছরের শাসনকাল (১৪৮৭-১৪৯০ খ্রিষ্টাব্দ) তুলনামূলকভাবে কিছুটা গৌরবময় ছিল।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
৩০.
দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ কোথায় অবস্থিত?
    অনির্ধারিত
    ব্যাখ্যা
    • জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ:
    - নারায়ণগঞ্জে ২১ জন শহীদের নামে নির্মিত হয়েছে দেশের প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। 
    - সোমবার (১৪ জুলাই, ২০২৫) বিকেলে নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের ৫ উপদেষ্টা।

    উল্লেখ্য,
    জুলাই বিপ্লব নামে পরিচিত ছাত্র-জনতার আন্দোলন হচ্ছে বাংলাদেশে একটি গণতান্ত্রিক গণঅভ্যুত্থান যা ২০২৪ সালের ৫ জুন থেকে ৫ আগস্ট পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জন দেয়ার মধ্য দিয়ে বিগত সরকারের শাসন অবসান ঘটিয়েছে।

    উৎস: কালের কণ্ঠ (লিংক), বাসস।
    ৩১.
    পদ্মা নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে?
    1. খুলনা
    2. চাঁপাইনবাবগঞ্জ
    3. বরিশাল
    4. কুষ্টিয়া
    সঠিক উত্তর:
    চাঁপাইনবাবগঞ্জ
    উত্তর
    সঠিক উত্তর:
    চাঁপাইনবাবগঞ্জ
    ব্যাখ্যা
    • পদ্মা নদী
    পদ্মা নদী ভারত ও বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী।
    ভারতে একে গঙ্গা নামে ডাকা হয়, আর বাংলাদেশে এটি পদ্মা নামে পরিচিত।
    এর উৎসস্থান হলো ভারতের মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ।

    পদ্মা নদী প্রথমে চাঁপাইনবাবগঞ্জ দিয়ে প্রবেশ করে ও পরে রাজশাহী জেলার দক্ষিণ পশ্চিম প্রান্ত দিয়ে কুষ্টিয়া জেলার উত্তর-পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রায় ১৪৪ কি.মি ভারত ও বাংলাদেশের সীমানা নির্দেশ করে।
    এরপর এটি গোয়ালন্দ অঞ্চলে এসে ব্রহ্মপুত্র নদীর প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়।

    পদ্মা নদী অসংখ্য শাখা নদীর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ভাগীরথী, হুগলি, মাথাভাঙ্গা, ইছামতী, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর বোর্ড বই, প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
    ৩২.
    জামাল নজরুল ইসলাম কে ছিলেন?
    1. অর্থনীতিবিদ
    2. রাজনৈতিকবিদ
    3. পদার্থবিজ্ঞানী
    4. খ্যাতিমান কবি
    সঠিক উত্তর:
    পদার্থবিজ্ঞানী
    উত্তর
    সঠিক উত্তর:
    পদার্থবিজ্ঞানী
    ব্যাখ্যা
    • জামাল নজরুল ইসলাম:
    - জামাল নজরুল ইসলাম ছিলেন বিশিষ্ট বিজ্ঞানী, প্রফেসর ইমেরিটাস, বাংলাদেশী গাণিতিক পদার্থবিজ্ঞানী এবং সৃষ্টিতত্ত্ববিদ।
    - তিনি ১৯৩৯ সালের ২৪শে ফেব্রুয়ারি ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।
    - তাঁর পিতা খান বাহাদুর সিরাজুল ইসলাম ছিলেন ব্রিটিশ ভারতের একজন সাব-জজ এবং তাঁর মা রাহাত আরা বেগম ছিলেন লেখক ও গায়িকা।
    - জামাল নজরুল ইসলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বি.এস.সি (স্নাতক) ডিগ্রি লাভ করেন।
    - তিনি ১৯৫৯ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ফাঙ্কশনাল গণিত এবং তাত্ত্বিক পদার্থবিদ্যায় দ্বিতীয় বি.এস.সি (স্নাতক) ডিগ্রি পান।
    - তিনি ১৯৬০ সালে এম.এস.সি (স্নাতকোত্তর) ডিগ্রি সম্পন্ন করেন।

    - পেশাগতভাবে ড. ইসলাম ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী, এবং তাঁর গবেষণার ক্ষেত্র ছিল আপেক্ষিকতা, বিশ্বতত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব।
    - তিনি ৫০টিরও বেশি বৈজ্ঞানিক নিবন্ধ এবং বেশ কয়েকটি জনপ্রিয় বই প্রকাশ করেছেন।
    - ১৯৮৩ সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত তাঁর বই ’দি আল্টিমেট ফেইট অফ দি ইউনিভাস’ বিশ্বব্যাপী প্রশংসিত হয়।

    উৎস: বাংলাপিডিয়া।
    ৩৩.
    প্রশান্ত মহাসাগর পৃথিবীর মোট পৃষ্ঠের কত শতাংশ জুড়ে বিস্তৃত?
    1. ৩২%
    2. ৩৩%
    3. ২৭%
    4. ৩৯%
    সঠিক উত্তর:
    ৩২%
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩২%
    ব্যাখ্যা
    • প্রশান্ত মহাসাগর:
    প্রশান্ত মহাসাগর এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম এবং গভীরতম মহাসাগর।
    এটি চীন থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত 63 মিলিয়ন বর্গমাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং কিছু কিছু অঞ্চলে জলের পৃষ্ঠের হাজার হাজার ফুট নীচে বিস্তৃত।
    মহাসাগরীয় অববাহিকা পৃথিবীর মোট পৃষ্ঠের প্রায় 32% এবং জলের পৃষ্ঠের 46% জুড়ে বিস্তৃত।
    প্রশান্ত মহাসাগর কতটা বিশাল তা বোঝার জন্য, বিশ্বের সমস্ত স্থলভাগ সমুদ্রের সাথে মিশে যেতে পারে, যেখানে প্রচুর স্থান অবশিষ্ট রয়েছে।
    মহাসাগর উত্তরে আর্কটিক অঞ্চল থেকে দক্ষিণে অ্যান্টার্কটিক অঞ্চল পর্যন্ত বিস্তৃত।
    এটি পূর্বে দক্ষিণ এবং উত্তর আমেরিকা এবং পশ্চিমে অস্ট্রেলিয়া এবং এশিয়ার মধ্যে স্যান্ডউইচ করা হয়েছে।

    উৎস: worldatlas.
    ৩৪.
    ’দিনাজপুর’ প্রাচীন বাংলার কোন জনপদের অন্তর্গত ছিলো?
    1. সমতট
    2. পুণ্ড্র
    3. হরিকেল
    4. বঙ্গ
    সঠিক উত্তর:
    পুণ্ড্র
    উত্তর
    সঠিক উত্তর:
    পুণ্ড্র
    ব্যাখ্যা
    পুণ্ড্র জনপদ:
    - পুণ্ড্র শব্দের অর্থ আখ বা ইক্ষু। প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল পুণ্ড্র, যা সম্ভবত পুণ্ড্র নামক এক জনগোষ্ঠী গড়ে তুলেছিল।
    - এই জনপদটি বর্তমান বাংলাদেশের বগুড়া, রংপুর, রাজশাহী ও দিনাজপুর এলাকা নিয়ে গঠিত ছিল।
    - এর রাজধানীর নাম ছিল পুণ্ড্রনগর, যা পরে মহাস্থানগড় নামে পরিচিত হয়।
    - মহাস্থানগড়কে পুণ্ড্রনগরীর ধ্বংসাবশেষ বলে মনে করা হয়।

    - পুণ্ড্র ছিল প্রাচীন বাংলার অন্যতম সমৃদ্ধ নগরসভ্যতা।
    - এখানে পাথরের চাকতিতে খোদাই করা একটি ব্রাহ্মীলিপি পাওয়া গেছে, যার নাম মহাস্থান ব্রাহ্মীলিপি।
    - ধারণা করা হয়, এটি বাংলাদেশে পাওয়া সবচেয়ে প্রাচীন শিলালিপি।

    উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।