পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৭ আগস্ট, ২০২৩সময়55 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: এরোড্রাম ফায়ার লিডার (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১১.০৯.২০২১ --------------------------- [For iPad Mania]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৭ আগস্ট, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
‘একুশে ফেব্রুয়ারী’র বিখ্যাত গানটির সুরকার কে?
  1. ক) হাসান হাফিজুর রহমান
  2. খ) আব্দুল গাফ্ফার চৌধুরী
  3. গ) আলতাফ মাহমুদ
  4. ঘ) সুধীর সাহা
ব্যাখ্যা
• ‘একুশে ফেব্রুয়ারি’র বিখ্যাত গানটির সুরকার আলতাফ মাহমুদ। 

• 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, 
আমি কি ভুলিতে পারি'--গানটির রচয়িতা 'আবদুল গাফ্‌ফার চৌধুরী'
- এই গানটি প্রথম হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি'(১৯৫৩) গ্রন্থে সংকলিত হয়।
- গানটির প্রথম সুরকার ছিলেন আবদুল লতিফ।
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘আগুনের পরশমণি’ কার রচনা?
  1. ক) আমজাদ হোসেন
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
• হুমায়ূন আহমেদ:
- হুমায়ূন আহমেদ কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, শিক্ষক।
- হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনা জেলার মোহনগঞ্জে তাঁর মাতামহের বাড়িতে।
- তাঁর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রাম।
- শৈশবে হুমায়ূন আহমেদের নাম ছিল শামসুর রহমান।
- ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) প্রভাষক হিসেবে শুরু হয় হুমায়ূন আহমেদের কর্মজীবন।
- ১৯৭৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে প্রভাষক পদে যোগ দেন।
- ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে তিনি অধ্যাপনা পেশা থেকে অবসর গ্রহণ করেন এবং সার্বক্ষণিক সাহিত্যর্চ্চায় মনোনিবেশ করেন।

- ছাত্রজীবনে লেখা নন্দিত নরকে শিরোনামের নাতিদীর্ঘ উপন্যাসের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের আবির্ভাব।
- ১৯৭২ সালে তিনি উপন্যাসটি রচনা করেন এবং সে বছরই উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- নন্দিত নরকে বাংলাদেশের পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
- তাঁর দ্বিতীয় উপন্যাস শঙ্খনীল কারাগার (১৯৭৩)।

- তাঁর শেষ উপন্যাস দেয়াল (পটভূমি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুর নির্মম হত্যাকান্ড ও তৎকালীন রাজনৈতিক ঘটনা)।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা জনপ্রিয় উপন্যাস জোছনা ও জননীর গল্প।
- হুমায়ূন আহমেদকে বাংলাদেশের সায়েন্স ফিকশনের পথিকৃৎ বলা যায়।
- তাঁর অন্যতম সায়েন্স ফিকশন তোমাদের জন্য ভালোবাসা।
- ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত উল্লেখযোগ্য উপন্যাস মধ্যাহ্ন এবং বাদশাহ নামদার। 

• মুক্তিযুদ্ধ বিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
- শ্যামল ছায়া (১৯৭৪),
- আগুনের পরশমণি (১৯৮৬),
- অনিল বাগচীর একদিন (১৯৯২),
- ১৯৭১ (১৯৯৩),
- জোছনা ও জননীর গল্প (২০০৪) প্রভৃতি।

 • স্থান-কাল ও বিষয়ভিত্তিক প্রধান গ্রন্থ:
- শঙ্খনীল কারাগার (১৯৭৩),
- আনন্দ বেদনার কাব্য (১৯৮৪),
- যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ (১৯৮৪),
- আমার আছে জল (১৯৮৫), 
- নক্ষত্রের রাত (১৯৮৭),
- এই সব দিনরাত্রি (১৯৯০),
- বহুব্রীহি (১৯৯০),
- অয়োময় (১৯৯০), 
- শ্রাবণ মেঘের দিন (১৯৯০),
- আশাবরী (১৯৯১),
- কোথাও কেউ নেই (১৯৯২), 
- কবি (১৯৯৬), 

• সায়েন্স ফিকশন:
- তোমাদের জন্য ভালোবাসা (১৯৭৩),
- তারা তিনজন। 

• আত্মজৈবনিক গ্রন্থ:
- হোটেল গ্রেভারইন (১৯৮৯),
- আমার ছেলেবেলা। 

- হুমায়ূন আহমেদ চলচ্চিত্র নির্মাণেও সার্থক।
- তাঁর প্রথম ছবি আগুনের পরশমণি (১৯৯৫) এবং শেষ ছবি ঘেটুপুত্র কমলা (২০১২)।
- তাঁর উল্লেখযোগ্য চলচ্চিত্র শ্যামল ছায়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পটভূমি অবলম্বনে নির্মিত।

সূত্র: বাংলাপিডিয়া। 
.
‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় কোনটি?
  1. ক) বক্র
  2. খ) গরল
  3. গ) কুটিল
  4. ঘ) সিধা
অনির্ধারিত
ব্যাখ্যা
⇒ [দ্বৈত অপশন থাকায় প্রশ্নটি বাতিল করা হলো]

• ‘সরল’ শব্দের বিপরীত শব্দ কুটিল, বক্র।

• গরল (বিশেষ্য)
অর্থ: 
- বিষ।
- এক প্রকার ক্ষত; ঘা।

• সিধা (বিশেষণ) 
অর্থ: 
- অকপট; শান্ত; সহজ।
- অবক্র; সরল; সোজা। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) শূণ্য
  2. খ) ত্রিভুজ
  3. গ) ভূবন
  4. ঘ) পূণ্য
ব্যাখ্যা
- শুদ্ধ বানানটি হলো 'ত্রিভুজ'
- ত্রিভুজ সংস্কৃত ভাষার শব্দ।
- 'ত্রিভুজ' অর্থ তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

অন্যান্য শব্দের শুদ্ধরূপ:
- ভুবন, 
- শূন্য, 
- পুণ্য। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
.
‘চন্দ্রাবতী’ কী?
  1. ক) নাটক
  2. খ) কাব্য
  3. গ) পদবলী
  4. ঘ) পালাগান
ব্যাখ্যা
• ‘চন্দ্রাবতী’ কোরেশী মাগন ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ।
- কোরেশী মাগন ঠাকুর ১৬০০ খ্রিষ্টাব্দে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বিখ্যাত রোসাঙ্গ রাজসভার বাঙালি কাবি ছিলেন।
- কবি আলাওল মাগন ঠাকুরের আশ্রয় ও পৃষ্ঠপোষকতায় ‘পদ্মাবতী’ (১৬৫২) কাব্য রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?
  1. ক) শেষ প্রশ্ন
  2. খ) শেষ কথা
  3. গ) গীতাঞ্জলি
  4. ঘ) শেষের কবিতা
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- তিনি অসংখ্য কবিতা, গান,  ছোটগল্প,  উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য,  নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- বাংলাদেশের শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে আসেন।
- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বনফুল, 
- কবিকাহিনী, 
- গীতাঞ্জলি, 
- পূরবী, 
- শেষ লেখা ইত্যাদি। 

অন্যদিকে: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস- শেষ প্রশ্ন। 
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প শেষ কথা। 
- শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কতটি?
  1. ক) ৯
  2. খ) ৭
  3. গ) ৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
• বাংলা বর্ণমালায় মোট বর্ণ- ৫০টি।
•মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯)।
.
‘রবীন্দ্র’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) রবী + ইন্দ্র
  2. খ) রবী + ঈন্দ্র
  3. গ) রবি + ইন্দ্র
  4. ঘ) রবি + ঈন্দ্র
ব্যাখ্যা
• 'রবীন্দ্র' এর সন্ধি বিচ্ছেদের নিয়ম: 
- ই-কার কিংবা ঈ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে দীর্ঘ ঈ-কার হয়।
- দীর্ঘ ঈ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।

যেমন-
- রবি + ইন্দ্র = রবীন্দ্র,
- সুধী + ইন্দ্র = সুধীন্দ্র,
- পরি + ঈক্ষা = পরীক্ষা,
- সতী + ইন্দ্র = সতীন্দ্র,
- অতি + ইত = অতীত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি(২০১৯ সংস্করণ) ।
.
’লবণ’ শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) লবণাক্ত
  2. খ) নোনতা
  3. গ) লাবণ্য
  4. ঘ) লালত
ব্যাখ্যা
-  'লবণ' শব্দের বিশেষণ লবণাক্ত।

• লবণাক্ত: (বিশেষণ)
- এর সঠিক উচ্চারণ: লবোনাকতো।
- এটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ হচ্ছে লবণ মিশ্রিত, ক্ষারযুক্ত বা লোনা স্বাদযুক্ত।

অন্যান্য অপশগুলো:
• নোনতা (বিশেষ্য)
অর্থ: 
- কচুরি;
- নিমকি জাতীয় খাবার।

• লাবণ্য (বিশেষ্য)
অর্থ: 
- চাকচিক্য;
- সৌন্দর্য;
- কান্তি;
- শ্রী;
- শোভা;
- লাবনি। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
‘অসমাপ্ত আত্মজীবনী’ কার রচিত গ্রন্থ?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) শেখ হাসিনা
  3. গ) শেরে বাংলা এ.কে ফজলুল হক
  4. ঘ) মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।

সূত্র: প্রথম আলো, ১৪ই আগস্ট ২০২০।
১১.
'চঞ্চল’ শব্দের স্ত্রীলিঙ্গ
  1. ক) চঞ্চলা
  2. খ) চঞ্চলী
  3. গ) চঞ্চলময়
  4. ঘ) চঞ্চল্য
ব্যাখ্যা
চঞ্চল  (বিশেষণ)
অর্থ: 
- অস্থির; চলনশীল; চলমান।
- ছটফটে, চপল; অশান্ত।
- চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র।

স্ত্রীলিঙ্গ:
- চঞ্চলা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১২.
‘যা বলা হয় নি’ এর বাক্য সংকোচন -
  1. ক) অউক্ত
  2. খ) অব্যক্ত
  3. গ) অনুক্ত
  4. ঘ) অবাক্ত
ব্যাখ্যা
- 'যা বলা হয় নি' এক কথায় প্রকাশ = অনুক্ত।

• অনুরূপভাবে, 
- যা প্রকাশ/ব্যক্ত করা হয়নি = অব্যক্ত।
- যা বলা হয়েছে = উক্ত।
- যা পূর্বে কখনো হয়নি = অভূতপূর্ব।
- যা পূর্বে ছিলো এখন নেই = ভূতপূর্ব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১৩.
‘শিষ্টাচার’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নিষ্ঠা
  2. খ) সদাচার
  3. গ) সততা
  4. ঘ) সংযম
ব্যাখ্যা
• শিষ্টাচার;
অর্থ: 
- সদাচার।

• সদাচার
অর্থ: 
- সদ্ব্যবহার; সাদু আচরণ।

অন্যদিকে: 
• নিষ্ঠা  (বিশেষ্য)
অর্থ: 
- দৃঢ় অনুরাগ; আস্থা; বিশ্বাস; শ্রদ্ধা; ভক্তি; মনোযোগ।

• সততা (বিশেষ্য)
অর্থ: 
- ন্যায়পরায়ণতা; সাধুতা। 

• সংযম  (বিশেষ্য)
অর্থ: 
- সংযতকরণ; নিয়ন্ত্রণ, 
- দমন; আয়ত্তে আনয়ন (ইন্দ্রিয় সংযম)। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
১৪.
'মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর' এই পঙক্তিটি কার রচনা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শেখ ফজলল করিম
  4. ঘ) শামসুর রহমান
ব্যাখ্যা
‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরই মাঝে স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর।’
- কবিতাংশটি শেখ ফজলল করিমের রচনা।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ: 
- তৃষ্ণা, 
- ভক্তি পুষ্পাঞ্জলি, 
- গাঁথা, 
- ভগ্নবীণা,
- প্রেমের স্মৃতি, 
- পথ পাথেয় ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: বাংলা ভাষার ইতিহাস-মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
১৫.
বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) বিহারীলাল চক্রবর্তী
  3. গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. ঘ) রাজশেখর বসু
ব্যাখ্যা
• আধুনিক বাংলা সাহিত্যে গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী।
- রবীন্দ্রনাথ ঠাকুর বিহারীলাল চক্রবর্তীকে 'ভোরের পাখি' বলে আখ্যায়িত করেন।
- কারণ বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে কবিতা রচনা করে বাংলা কবিতাকে নতুন এক প্রেরণা দান করেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর নাম-
- স্বপ্নদর্শন,
- সংগীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- প্রেম প্রবাহিনী,
- সারদামঙ্গল, ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
‘রাবনের চিতা’ বাগধারাটির অর্থ-
  1. ক) চির-অশান্তি
  2. খ) অরাজক দেশ
  3. গ) অনিষ্ট লাভ
  4. ঘ) ঝগড়া বাধানো
ব্যাখ্যা
• রাবণের চিতা - চির-অশান্তি।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা: 
- 'শাপে বর' বাগ্‌ধারাটি অর্থ অমঙ্গলে মঙ্গল ঘটা।
- 'নদের চাঁদ' বাগ্‌ধারাটি অর্থ সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
- 'কানকাটা' বাগ্‌ধারাটি অর্থ বেহায়া।
- 'লঙ্কাকান্ড' বাগ্‌ধারাটি অর্থ হুলুস্থুল অবস্থার সৃষ্টি করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
কোনটি তদ্ভব শব্দ?
  1. ক) চাঁদ
  2. খ) গগণ
  3. গ) নক্ষত্র
  4. ঘ) সূর্য
ব্যাখ্যা
• যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ, 'তৎ' (তার) থেকে 'ভব' (উৎপন্ন)।

যেমন -
সংস্কৃত - হস্ত, প্রাকৃত - হত্থ, তদ্ভব - হাত।
সংস্কৃত - চর্মকার, প্রাকৃত - চম্মআর, তদ্ভব - চামার ইত্যাদি।
এরূপ, চাঁদ তদ্ভব শব্দ।  

- এই তদ্ভব শব্দগুলােকে খাটি বাংলা শব্দও বলা হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
১৮.
ধাতুর সঙ্গে কী যুক্ত হয়ে ক্রিয়া হয়?
  1. ক) প্রত্যয়
  2. খ) অনুসর্গ
  3. গ) বিভক্তি
  4. ঘ) উপসর্গ
ব্যাখ্যা
- বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়াপদ বলে।
যেমন –
রাজীব খেলছে।
বৃষ্টি হতে পারে।

ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে ক্রিয়া গঠিত হয়। যেমন –
- পড়্‌ + ই = পড়ি,
- পড়্‌ + এ = পড়ে,
- পড়্‌ + ছে = পড়ছে,
- পড়্‌ + বে = পড়বে

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৯.
কোনটি কালবাচক ক্রিয়া বিশেষণ?
  1. ক) তিনি এখানে এসেছিলেন
  2. খ) ছেলেটি দ্রুত দৌড়ায়
  3. গ) গতকাল তিনি এসেছেন
  4. ঘ) একটু ঘুরে আসুন না
ব্যাখ্যা
কালবাচক ক্রিয়াবিশেষণ:
- এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে।
যেমন-
- আজকাল ফলের চেয়ে ফুলের দাম বেশি
- যথাসময়ে সে হাজির হয়।
- গতকাল তিনি এসেছেন। 

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
২০.
‘পর্বত’ শব্দের বহুবচন কোনটি?
  1. ক) পর্বতকূল
  2. খ) পর্বতমালা
  3. গ) পর্বতসমূহ
  4. ঘ) পর্বতসমেত
ব্যাখ্যা
প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’, ‘সমূহ’, ‘-আবলি’, ‘মালা ইত্যাদি লগ্নক যােগ করতে হয়।
যেমন -
সব - ভাইসব, পাখিসব, 
সমূহ - গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ, 
আবলি - নিয়মাবলি, রচনাবলি, 
মালা - মেঘমালা, পর্বতমালা।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
২১.
This is _______ unique opportunity.
  1. ক) an
  2. খ) a
  3. গ) the
  4. ঘ) no article
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA. 
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
- Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
- Complete sentence: This is a unique case.
২২.
______ oranges are grown in India.
  1. ক) A
  2. খ) All
  3. গ) An
  4. ঘ) None
ব্যাখ্যা
• অর্থানুসারে, শূন্যস্থানে কোনো article বসবে না ।
- উত্তর হবে - none.

• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
২৩.
Which one of the superlative degree?
  1. ক) Worst
  2. খ) Better
  3. গ) Farther
  4. ঘ) Less
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Worst হচ্ছে superlative degree.
- Worst - সবচেয়ে খারাপ
- এর comparative form হচ্ছে worse (অধিকতর মন্দ)  এবং positive form হচ্ছে Bad (খারাপ)

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Better-  অধিকতর ভালো (Good এর positive form এবং Best এর comparative form).
- Farther  (adverb) (for –এর 'comparative) অধিকতর দূরত্বে বা গভীরতায়; আরো দূরে বা অভ্যন্তরে।
- Less (অল্পতর) (Little এর comparative form এবং Least এর comparative form) 

Source: Bangla Academy Dictionary.
২৪.
Of the two boys, Latif is _______ intelligent.
  1. ক) most
  2. খ) more
  3. গ) as
  4. ঘ) far
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - more.
- Complete sentence: Of the two boys, Latif is more intelligent.

• দুইজনের মধ্যে তুলনা বুঝাতে comparative degree ব্যবহৃত হয়।
- এবং দুইয়ের অধিকের মধ্যে তুলনা করতে superlative degree হয়।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে দুইজন বালকের মধ্যে তুলনা বোঝাচ্ছে - তাই Of the two boys, Latif is more intelligent হবে।
২৫.
He is taller than________.
  1. ক) me
  2. খ) myself
  3. গ) I
  4. ঘ) am I
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি comparative degree তে আছে।
- যখন তুলনা বুঝানো হয়, Comparative degree এর বেলায় দুটি তুলনীয় বস্তুই subjective form এ বসে।

- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - I
- Complete sentence: He is taller than I.
২৬.
This pen is inferior _______ your pen.
  1. ক) than
  2. খ) that
  3. গ) to
  4. ঘ) from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to
- Complete sentence: This pen is inferior to your pen.

• সাধারণত দুইটি বস্তু বা ব্যাক্তি মধ্যে তুলনার ক্ষেত্রে Comparative degree এর পরে than বসে।
- কিন্তু বিশেষ নিয়মানুযায়ী, senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি Latin Compative গুলোর পরে than বসে না।
- এদের পর সাধারণত to বসে।
২৭.
He is _______ weak to move?
  1. ক) very
  2. খ) quiet
  3. গ) quite
  4. ঘ) too
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - too.
- Complete sentence: He is too weak to move?

• Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।
- এখানে too weak ব্যবহারে ‘ভীষন অসুস্থ’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমন:
- He is too weak to walk.
- English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.
২৮.
The word 'Hardly' means
  1. ক) always
  2. খ) almost never
  3. গ) seriously
  4. ঘ) regularly
ব্যাখ্যা
• 'Hardly'
- English Meaning: Scarcely (used to qualify a statement by saying that it is true to an insignificant degree)
- Bangla Meaning:  কদাচিৎ
- Synonym: scarcely, barely, only just, slightly, almost never.

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -
ক) always -  ব্যতিক্রমহীনভাবে সর্বদা
খ) almost never - প্রায় না।
গ) seriously - ঐকান্তিকভাবে; একনিষ্ঠভাবে; গুরুতররূপে
ঘ) regularly -  নিয়মিতভাবে; নিয়মিত ব্যবধানে; সুষমভাবে

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে -  almost never শব্দটি Hardly এর সমার্থক অর্থ প্রকাশ করে।

Source: Bangla Academy Dictionary.
২৯.
He has come round from illness. The underline word is-
  1. ক) a preposition
  2. খ) an adverb
  3. গ) a verb
  4. ঘ) an infinitive
ব্যাখ্যা
• 'Round' বিভিন্ন parts of speech হিসাবে ব্যবহৃত একটি শব্দ।
- He has come round from illness - এই বাক্যে round হচ্ছে adverb.
-  round as an Adverb (without a following noun)
- এখানে, round -ফিরে আসা অর্থে came verb কে modify করেছে বিধায়, এটি adverb.

• 'Round' শব্দটির বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার নিচে দেয়া হলো -
 
- Adverb -- He came round to their belief. (ফিরে আসা) 
- Preposition -- The earth revolves round the sun. (চতুর্দিকে)
- Adjective -- A square peg in a round hole. (গোলাকার)
- Noun -- The evening was a round of pleasures. (চক্র)
- Verb -- We shall round the cape in safety. (ঘোরা)
৩০.
Give me all ____ this pen?
  1. ক) of
  2. খ) to
  3. গ) but
  4. ঘ) from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হিবে - but.
- Complete Sentence: Give me all but this pen?

• but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয়।
• Give me all but this pen. - এই কলম ছাড়া আমাকে সব দাও।

• this থাকায় এখানে of হবে না।
- these দেয়া থাকলে of সঠিক উত্তর হত। 
৩১.
What are you so angry_______?
  1. ক) about
  2. খ) at
  3. গ) with
  4. ঘ) for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - about.
- Complete sentence: What are you so angry about?
- Bangla Meaning: তোমার এত রাগ কিসের?

• কোন বিষয়ে রাগান্বিত বুঝাতে angry এর পর about preposition বসে।
৩২.
I prefer tea ______ coffee.
  1. ক) from
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) than
ব্যাখ্যা
 • শূন্যস্থানে সঠিক উত্তর - to.
- Complete Sentence: I prefer tea to coffee.

• Prefer to অর্থ  হচ্ছে অধিক পছন্দ করা। 
- দুইটি জিনিস জিনিসের মধ্যে আপেক্ষিক ভাবে একটি জিনিস বেশি পছন্দ করা বুঝাতে Prefer এর পর সর্বদা ই to বসবে। 
- যেহেতু প্রশ্নের বাক্যটিতে Coffee অপেক্ষা tea কে অধিক পছন্দ করা বোঝানো হয়েছে, তাই সঠিক উত্তর হবে- prefer tea to Coffee.
৩৩.
I opened the door as soon as I ______ the bell.
  1. ক) have heard
  2. খ) was hearing
  3. গ) are heard
  4. ঘ) heard
ব্যাখ্যা
• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- যেহেতু উল্লেখিত প্রশ্নে as soon as এর পূর্বে past indefinite tense, তাই এর এর পরের অংশেও past indefinite হবে।

- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - heard.
- Complete Sentence: I opened the door as soon as I heard the bell.

অন্যদিকে, 
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.
৩৪.
Her fever is __________ to ignore.
  1. ক) to much high
  2. খ) high to much
  3. গ) too high
  4. ঘ) so high
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - too high.
- Complete sentence: Her fever is too high to ignore.

• Too…..to এই গঠন ব্যবহার হয় 'এতই যে ...... না' অর্থ প্রদান করার জন্য।
- এখানে too high ব্যবহারে ‘অত্যধিক বেশি’ এই অর্থ প্রকাশ পাচ্ছে।

যেমন:
- He is too weak to walk.
- English language is not too difficult to understand.
- The weather is too cold for them to go out.
- Don't worry. English Grammar is not too difficult to understand.
৩৫.
He speaks _______ he were a scientist.
  1. ক) as if
  2. খ) if
  3. গ) likes
  4. ঘ) whether
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর - as id.
- Complete sentence: He speaks as if he were a scientist.
• As if/ As though - 'যেন' অর্থে ব্যবহার হয়।

• অবাস্তব বাক্যে As if/ As though এর Sentence Structure:
1. As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে As if / as though এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
2. As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
৩৬.
Nasima arrived while I ______ the dinner.
  1. ক) would cook
  2. খ) had cooked
  3. গ) cook
  4. ঘ) was cooking
ব্যাখ্যা
- শূন্যস্থানে সঠিক উত্তর- was cooking.
- Complete sentence: Nasima arrived while I was cooking the dinner.

• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While এর পূর্বে অংশ টি past indefinite হলে, পরের অংশে past continuous tense হয়। 
- While এর পর verb থাকলে verb+ing হয়।
- কিন্তু while এর পর subject থাকলে subject এর পর past continuous tense হয়।
- এখানে while এর পর subject - 'I' থাকার কারণে এর পরে continuous tense হিসেবে was playing বসবে।

Structure: 
• While + Past Continuous Tense + Past Indefinite Tense.
Example:
While I was in Italy I went to see Elita.
While I was going to the shopping mall, I saw a beggar crying loudly in front of the mall.
My father arrived while I was reading the book.
৩৭.
I ______ to a foreign country.
  1. ক) was never been
  2. খ) am never gone
  3. গ) have never been
  4. ঘ) am never been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have never been.
- Complete sentence: I have never been to a foreign country.

• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place.
- কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been' (past participle of 'be') ব্যবহৃত হয়। 

• যেমন:
- Have you ever been to Budapest?
- Have you ever been to St. Martin's?

Source: Cambridge
৩৮.
Passive form of 'Shut the door'.
  1. ক) The door is no be shut
  2. খ) The door may be shut
  3. গ) Let the door be shut
  4. ঘ) Let the door shut
ব্যাখ্যা
• Verb দ্বারা শুরু হওয়া imperative sentence কে passive voice করার নিয়ম:
- প্রথমে Let বসে
- object + be + verb এর past participle বসে।

• তাই নিয়মানুযায়ী -
Active voice: Shut the door.
Passive Voice: Let the door be shut.
৩৯.
The pen _______ mightier than sword.
  1. ক) shall be
  2. খ) has
  3. গ) will be
  4. ঘ) is
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - is.
- Complete Sentence: The pen is mightier than sword.
- Bangla Meaning: অসির চেয়ে মসী শক্তিশালী।
- এটি একটি প্রবাদ প্রবচন।
৪০.
'Anxiety' means
  1. ক) worry
  2. খ) comfort
  3. গ) faith
  4. ঘ) none
ব্যাখ্যা
• 'Anxiety' - ভবিষ্যৎ বিষয়ে ভয় ও অনিশ্চয়তাবোধ; উদ্বেগ; দুশ্চিন্তা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
ক) worry - কষ্ট পাওয়া; দুশ্চিন্তিত হওয়া; ক্রমাগত মানসিক অস্বস্তি বা সংকটে ভোগা; অশান্তিতে থাকা।
খ) comfort - আরাম; স্বস্তি; আয়েশ; তৃপ্তি।
গ) faith - বিশ্বাস; আস্থা।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - worry শব্দটি Anxiety এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই বলা যায়, 'Anxiety' means worry.
৪১.
পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে ‍পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৩২
  2. খ) ৩৮
  3. গ) ৪৮
  4. ঘ) ৫২
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ। ৪ বছর পূর্বে ‍পিতা পুত্রের বয়সের সমষ্টি ছিল ৫২ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
পুত্রের বর্তমান বয়স = ক 
পিতার বর্তমান বয়স = ৪ক 

প্রশ্নমতে
(ক - ৪) + (৪ক - ৪) = ৫২ 
ক - ৪ + ৪ক - ৪ = ৫২
৫ক - ৮ = ৫২ 
৫ক = ৫২ + ৮
৫ক = ৬০
ক = ১২

পিতার বর্তমান বয়স = ৪ × ১২ = ৪৮ বছর

৪২.
আয়ত এর বাহুগুলো পরস্পর সমান হলে কী হয়?
  1. ক) রম্বস
  2. খ) সামন্তরিক
  3. গ) আয়ত
  4. ঘ) বর্গ
ব্যাখ্যা
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল এবং কর্ণ দুইটি সমান, কোণগুলো সমকোণ তাকে বর্গ বলে।
- যে আয়তে চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে।
৪৩.
১, ৫, ৭, ১৩, ২১, ৩৫.......... এর পরবর্তী সংখ্যা কী?
  1. ক) ৫৫
  2. খ) ৫৬
  3. গ) ৫৭
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ৭, ১৩, ২১, ৩৫.......... এর পরবর্তী সংখ্যা কী?

সমাধান:
১, ৫, ৭, ১৩, ২১, ৩৫,........

পরপর দুটি সংখ্যা সমষ্টির সাথে ১ যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে।
অর্থাৎ,
১ + ৫ + ১ = ৭
৫ + ৭ + ১ = ১৩
৭ + ১৩ + ১ = ২১
২১ + ১৩ + ১ = ৫৭
৪৪.
এক মাইলে কত শিকল?
  1. ক) ৮০
  2. খ) ৭৫
  3. গ) ৮৮
  4. ঘ) ৯২
ব্যাখ্যা
এক মাইল সমান আশি চেইন বা আশি শিকল। 
Every 1 Mile equals 80.000000000001 Chain.

উৎস: [link]
৪৫.
২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে, কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল?
  1. ক) ১৮০
  2. খ) ১৮৫
  3. গ) ১৯০
  4. ঘ) ২০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% ছাড়ে একটি কলমের দাম ১৪৪ টাকা হলে, কলমটির প্রকৃত দাম কত টাকা ছিল?

সমাধান:
 ২০% ছাড়ে
ছাড়কৃত মূল্য ৮০ টাকা হলে,  প্রকৃতমূল্য ১০০ টাকা
ছাড়কৃত মূল্য ১ টাকা হলে, প্রকৃতমূল্য ১০০/৮০ টাকা
ছাড়কৃত মূল্য ১৪৪ টাকা হলে, প্রকৃতমূল্য (১৪৪  ×  ১০০)/৮০
= ১৮০ টাকা
৪৬.
x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?
  1. ক) x + y
  2. খ) xy(x + y)
  3. গ) x2y (x + y)
  4. ঘ) xy
ব্যাখ্যা
প্রশ্ন: x3 + x2y, x2y + xy2 এর ল.সা.গু কোনটি?

সমাধান:
 ১ম রাশি = x3 +x2y
= x2(x + y)

২য় রাশি = x2y + xy2
= xy(x + y)

নির্ণেয়  ল.সা.গু = x2y(x + y)
৪৭.
কোন বৃত্তের পরিধি 23 সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?
  1. ক) 2.33
  2. খ) 3.66
  3. গ) 7.32
  4. ঘ) 7/22
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের পরিধি 23 সে.মি. হলে ব্যাসার্ধ কত সে.মি.?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r হলে

আমরা জানি,
বৃত্তের পরিধি 2πr = 23
r = 23/2π
∴ r = 3.660
৪৮.
২৫ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?
  1. ক) ২৫০
  2. খ) ২.৫০
  3. গ) ০.০২৫
  4. ঘ) ২.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ মি.লি. আয়তনের পানির ওজন কত কেজি?

সমাধান:
১০০০ মি.লি. = ১ কেজি
১ মি.লি. = ১/১০০০ কেজি
২৫ মি.লি. =২৫/১০০০ কেজি
= ০.০২৫ কেজি
৪৯.
a2 - b2 = ?
  1. ক) (a + b)2 - 2ab
  2. খ) a2 - b2 + ab
  3. গ) (a - b)2 + 2ab
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - b2 = ?

সমাধান:
(a + b)(a - b) = a2 - b2
(a + b)2 - 2ab = a2 + b2
(a - b)2 + 2ab = a2 + b2
৫০.
শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ সুদাসলের ১/৫ অংশ হবে?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৫ বছরের সুদ সুদাসলের ১/৫ অংশ হবে?

সমাধান:
ধরি,
সুদাসল ১০০ টাকা

 ৫ বছরের সুদ = (১০০ এর ১/৫)
= ২০ টাকা

 আসল = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

৮০ টাকায় ৫ বছরের সুদ ২০ টাকা
১ টাকায় ১ বছরের সুদ ২০/(৮০ × ৫) টাকা
১০০ টাকায় ১ বছরের সুদ = (২০ × ১০০)/(৮০ × ৫)
= ৫ টাকা
৫১.
কোনটি মৌলিক সংখ্যা নহে?
  1. ক) ২৩
  2. খ) ২১
  3. গ) ১৯
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা নহে?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।

২১ মৌলিক সংখ্যা নয়
২১ এর গুণনীয়কগুলো হলো : ১ ,৩, ৭, ২১
৫২.
কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়?
  1. ক) ১৮
  2. খ) ২৭
  3. গ) ৩৬
  4. ঘ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়?

সমাধান:
ধরি
সংখ্যাটি ক

শর্তমতে,
৩ক + ২ক = ৯০
বা, ৫ক = ৯০
বা, ক = ১৮
৫৩.
একটি গাড়ীর চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ীর চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে = ৯০ বার 
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ৯০/৬০ বার
= ৩/২ বার

১ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = ৩৬০° 
∴ ৩/২ বার ঘুরলে চাকাটি উৎপন্ন করে = (৩৬০° × ৩/২) 
= ৫৪০°

∴ চাকাটি এক সেকেন্ডে ঘুরবে =  ৫৪০°
৫৪.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বয়স কত?
  1. ক) ৬০
  2. খ) ৬৪
  3. গ) ৫৬
  4. ঘ) ৫০
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে পিতার বয়স কত?

সমাধান:
ধরি
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ৩ক বছর

প্রশ্নমতে
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

পিতার বয়স = (২০ × ৩) বছর
= ৬০ বছর
৫৫.
x2 - 7x + 12  এর একটি উৎপাদক (x - 3) হলে অপরটি কত?
  1. ক) x + 3
  2. খ) x - 4
  3. গ) x + 4
  4. ঘ) x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 7x + 12  এর একটি উৎপাদক (x - 3) হলে অপরটি কত?

সমাধান:
x2 - 7x + 12
= x2 - 3x - 4x + 12
= x(x - 3) - 4(x - 3)
= (x - 3)(x - 4)
৫৬.
দুইটি সংখ্যার গ. সা. গু এবং ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ২০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ. সা. গু এবং ল. সা. গু যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ৩৬ হলে অপরটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার গ সা গু ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।

আমরা জানি,
গ. সা. গু × ল. সা. গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ৩৬ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২×৩৬০)/৩৬
= ২০
৫৭.
একটি বৃত্তের বৃহত্তম জ্যা’টি ব্যাসার্ধের কত?
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের বৃহত্তম জ্যা’টি ব্যাসার্ধের কত?

সমাধান:
- বৃত্তের বৃহত্তম জ্যাকে বলে ব্যাস।
- ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ।
- বৃত্তের বৃহত্তম জ্যাটি ব্যাসার্ধের দ্বিগুণ হবে।
৫৮.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল
  1. ক) ৯০
  2. খ) ১৮০
  3. গ) ৩৬০
  4. ঘ) ২৭০
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৫৯.
অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?
  1. ক) ৪৪
  2. খ) ৬০
  3. গ) ৯০
  4. ঘ) ১৮০
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি?

সমাধান:
অর্ধবৃত্তস্থ কোণ সমান এক সমকোণ অর্থাৎ ৯০ ডিগ্রি অর্থাৎ এক সরলকোণের অর্ধেক।
সুতরাং, অর্ধবৃত্তস্থ কোণ = ৯০°
৬০.
২/৫ এর ২৫% কত?
  1. ক) ০.১
  2. খ) ০.২
  3. গ) ০.৩
  4. ঘ) ০.৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫ এর ২৫% কত?

সমাধান:
 ২/৫ এর ২৫%
= (২/৫) এর (২৫/১০০)
= (২/৫) এর (১/৪)
= ১/১০
= ০.১
৬১.
১৯৭১ সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম কী ছিল?
  1. ক) জয় বাংলা
  2. খ) বাংলাদেশ
  3. গ) স্বাধীনতা
  4. ঘ) মুক্তির ডাক
ব্যাখ্যা
• সাপ্তাহিক জয়বাংলা:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত বাংলাদেশ আওয়ামী লীগের বাংলা সাপ্তাহিক মুখপত্র - সাপ্তাহিক জয়বাংলা।
- পত্রিকাটি মূলত ছিল মুজিবনগরে প্রবাসী বাংলাদেশ সরকারের একটি প্রচার মাধ্যম।
-  এর লক্ষ্য ছিল একদিকে মুক্তিযুদ্ধের অগ্রগতি ও মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব জনসমক্ষে তুলে ধরা এবং অন্যদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে বিশ্বজনমত সৃষ্টি ও আন্তর্জাতিক সমর্থন লাভ।
- সাপ্তাহিক জয়বাংলা প্রথম প্রকাশিত হয় ১৯৭১ সালের ১১ মে (২৭ বৈশাখ ১৩৭৮)।

উৎস: বাংলাপিডিয়া।
৬২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে এবং কোন শহরে জোট নিরপক্ষে আন্দোলনের শীর্ষ সম্মেলন যোগদান করেন?
  1. ক) ১৯৭৩, আলজিয়ার্স
  2. খ) ১৯৭৪, নয়াদিল্লী
  3. গ) ১৯৭৫, বেলগ্রেড
  4. ঘ) ১৯৭২, কায়রো
ব্যাখ্যা
- বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ ও সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।

(সূত্র: ন্যাম ওয়েবসাইট)
৬৩.
লর্ড ক্যানিং ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
  1. ক) চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থা
  2. খ) দ্বৈত শাসন ব্যবস্থা
  3. গ) সতীদাহ নিবারণ ব্যবস্থা
  4. ঘ) পুলিশ ব্যবস্থা
ব্যাখ্যা
লর্ড ক্যানিং
- লর্ড ক্যানিং ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল।
- তিনি ভারতের প্রথম ভাইসরয়।
- তাঁর প্রশাসনের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো ১৮৫৭ সালের সিপাহি বিপ্লব-এর শুরু।
- লর্ড ক্যানিং বিদ্রোহটি দমন করেন এবং ১৮৫৮ সালে পার্লামেন্টারি আইন পাস হয়।
- ১৮৬০ সালের আগস্ট মাসে লর্ড ক্যানিং একটি পূর্ণাঙ্গ ও মিতব্যয়ী পুলিশবাহিনী গঠনের নিমিত্তে সুপারিশমালা প্রণয়নের জন্য এইচ.এম কোর্টকে চেয়ারম্যান করে একটি পুলিশ কমিশন গঠন করেন।
- ১৮৬১ সালে ভারতীয় কাউন্সিল আইন পাস যার দ্বারা বেসরকারি ভারতীয় সদস্যগণ ভাইসরয়ের আইনসভায় মনোনীত হতে পারতেন।
- ১৮৬১ সালে লর্ড ক্যানিং উপমহাদেশে পুলিশ সার্ভিস ও ইন্ডিয়ান সিভিল সার্ভিস চালু করেন।

অন্যদিকে -
- ১৭৯৩ শোলে 'চিরস্থায়ী বন্দোবস্ত' ব্যবস্থার প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস।
- ভারতে রেল ব্যবস্থা চালু করেন লর্ড ডালহৌসি।
- রবার্ট ক্লাইভ ভারতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন।

উৎস: বাংলাপিডিয়া।
৬৪.
কোন আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করেন?
  1. ক) ইরাক
  2. খ) মিশর
  3. গ) কুয়েত
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়- ৮ জুলাই ১৯৭২ সালে।
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
- সৌদি আরব ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

উৎস: বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।
৬৫.
আজকে বাংলা সনের কত তারিখ? [বর্তমানে প্রয়োজনীয় নয়।]
  1. ক) ২৬ ভাদ্র, ১৪২৮
  2. খ) ২৭ আশ্বিন, ১৪২৮
  3. গ) ২৫ আশ্বিন. ১৪২৮
  4. ঘ) ২৭ ভাদ্র, ১৪২৮
অনির্ধারিত
ব্যাখ্যা
[বর্তমানে অপ্রাসঙ্গিক হওয়ায় প্রশ্নটি বাতিল করা হয়েছে। প্রশ্নটির যেদিন পরীক্ষা নেওয়া হয়েছিলো সেদিনের তারিখের কথা বলা হয়েছিলো। বর্তমানে প্রশ্নটি গুরুত্বহীন; তাই বাতিল করা হয়েছে।]
৬৬.
কৃষিক্ষেত্রে রবি মৌসুম কোনটি?
  1. ক) কার্তিক-ফাল্গুন
  2. খ) চৈত্র-বৈশাখ
  3. গ) ভাদ্র-অগ্রহায়ণ
  4. ঘ) শ্রাবণ-আশ্বিন
ব্যাখ্যা
• রবি মৌসুম:
- ফসল উৎপাদনের জন্য সারাবছরকে দুইটি মৌসুমে ভাগ করা যায়।
যথাঃ রবি মৌসুম এবং খরিপ মৌসুম।
- শীতকালীন শস্যকে বলে রবি শস্য।
- কার্তিক থেকে ফাল্গুন হচ্ছে রবি মৌসুম।
- গ্রীষ্মকালীন শস্যকে বলে খরিপ শস্য। চৈত্র থেকে আষাঢ় এবং শ্রাবণ থেকে আশ্বিন হলো খরিপ মৌসুম।

উৎসঃ কৃষি শিক্ষা, নবম- দশম শ্রেণি।
৬৭.
নবায়নযোগ্য জ্বালানি কোনটি?
  1. ক) পরমাণু শক্তি
  2. খ) প্রাকৃতিক গ্যাস
  3. গ) পেট্রোল
  4. ঘ) কয়লা
ব্যাখ্যা
• নবায়নযোগ্য জ্বালানি:
যেসব শক্তি বা জ্বালানি পুনরায় ব্যবহার করা যায় কিংবা যে সব শক্তি বা জ্বালানির উৎস ব্যবহারে নিঃশেষ হয়ে যায় না তাদের নবায়নযোগ্য জ্বালানি বা শক্তি বলে।

• নবায়নযোগ্য জ্বালানি:
পরমাণুর শক্তি, সৌরতাপ, বায়ু, জিওথার্মাল বা ভূ-তাপ শক্তি, জলবিদ্যুৎ, বায়োগ্যাস ইত্যাদি।

• অনবায়নযোগ্য জ্বালানি: 
পারমাণবিক শক্তি, কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৮.
জার্মানি ছাড়া আর কোন দেশের নাগরিক জার্মান ভাষায় কথা বলে?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) পোল্যান্ড
  3. গ) অস্ট্রিয়া
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
• অস্ট্রিয়া:
- অস্ট্রিয়া দক্ষিণ-মধ্য ইউরোপের পাহাড়ী ভূমিবেষ্টিত দেশ।
- অস্ট্রিয়ার রাজধানী- ভিয়েনা।
- অস্ট্রিয়ার  দাফতরিক ভাষা- জার্মান।
- অস্ট্রিয়ার পার্লামেন্ট'দুই কক্ষ বিশিষ্ট:
- জাতীয় কাউন্সিল ১৮৩ আসন।
 - কেন্দ্রীয় কাউন্সিল ৬১ আসন।

এছাড়াও,
জার্মান ভাষা - এটি অস্ট্রিয়া, লিচেনস্টাইন এবং সুইজারল্যান্ড ও লুক্সেমবার্গের কিছু অংশের মানুষের ভাষা।

[এখানে অস্ট্রিয়া অধিক যুক্তিযুক্ত হওয়ায়, অস্ট্রিয়াকে উত্তর হিসেবে নেওয়া হয়েছে।]

উৎস: ব্রিটানিকা।
৬৯.
কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
  1. ক) প্রতিফলন
  2. খ) প্রতিধ্বনি
  3. গ) প্রতিসরণ
  4. ঘ) প্রতিসরাঙ্ক
ব্যাখ্যা
• সমুদ্রের গভীরতা নির্ণয়:
- প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
- কোন শব্দ উৎস থেকে শব্দ করা হলে তা কোন কঠিন তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি শব্দের উৎসের নিকট ফিরে আসে, তখন সেই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়, শব্দের এই পুনরাবৃত্তিকে শব্দের প্রতিধ্বনি বলে।
- ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়। 
- প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা, কূপের গভীরতা ইত্যাদি নির্ণয় করা হয়।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
কত সালে ‘মেঘনাদবধ’ কাব্য প্রকাশিত হয়?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৬৫
  3. গ) ১৮৫৯
  4. ঘ) ১৮৬১
ব্যাখ্যা
সংস্কৃত মহাকাব্য রামায়ণ থেকে মেঘনাদবধ কাব্য এর কাহিনী নেওয়া হয়েছে।
- গ্রন্থটি ১৮৬১ সালে প্রকাশিত হয়।
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য।
- এই কাব্যে ৯টি সর্গ রয়েছে
- গ্রন্থটি অমিত্রাক্ষর ছন্দে রচিত হয়েছে।
মহাকাব্যটির প্রধান চরিত্র হলো :
- রাম
- রাবণ (নায়ক)
- লক্ষ্মণ
- সীতা
- মেঘনাদ
- বিভীষণ

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৭১.
আইন প্রণয়নের ক্ষমতা কার?
  1. ক) আইন মন্ত্রণালয়
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) স্পিকার
  4. ঘ) জাতীয় সংসদ
ব্যাখ্যা
- আইন প্রণয়নের ক্ষেত্রে জাতীয় সংসদ বা আইন বিভাগ সার্বভৌম ক্ষমতার অধিকারী। বাংলাদেশ সংবিধানের এককক্ষ বিশিষ্ট আইনসভার প্রবর্তন করা হয়।
- বাংলাদেশের আইনসভার নাম 'জাতীয় সংসদ'। সংবিধান বলা হয়েছে যে, 'জাতীয় সংসদ' নামে বাংলাদেশের একটি সংসদ থাকবে এবং এ সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে প্রজাতন্ত্রের আইন প্রণয়ন ক্ষমতা সংসদে ওপর ন্যস্ত হবে।
- রাজধানী ঢাকায় জাতীয় সংসদের স্থায়ী আসন রয়েছে। জাতীয় সংসদের কার্যকাল ৫ বছর হবে।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭২.
ইউরোপে শিল্প বিপ্লব সংঘটিত হয় কোন শতাব্দীতে?
  1. ক) বিংশ
  2. খ) ঊনবিংশ
  3. গ) অষ্টাদশ
  4. ঘ) সপ্তদশ
ব্যাখ্যা
শিল্প বিপ্লব:
- শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে সংঘটিত হয়।
- ইংল্যান্ডে শিল্প বিপ্লব সংঘটিত হওয়ার নানা রকম কারণের মধ্যে একটি বড় কারণ ছিল পুঁজির জোগান। 
- অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে প্রথমে ইংল্যান্ডে এবং পরে ইউরোপের অন্যান্য দেশে বৈজ্ঞানিক প্রযুক্তি ও যন্ত্রপাতি কাজে লাগিয়ে উৎপাদনব্যবস্থায় যে আমূল পরিবর্তন ঘটানো হয়, তা-ই শিল্প বিপ্লব নামে পরিচিত।
- ফরাসি দার্শনিক জেরোমি ব্লাংকি ‘শিল্প বিপ্লব’ কথাটি ১৮৩৭ সালে প্রথম ব্যবহার করেন।
- ১৭৬০ সালে শুরু হওয়া শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্পায়নের সূত্রপাত। ১৭৮৪ সালে বাষ্পীয় ইঞ্জিন তৈরির মাধ্যমে যা ব্যাপক কলেবরে বৃদ্ধি পায়।
- ১৮৭০ সালে বিদ্যুৎ আবিষ্কারের মাধ্যমে মানুষ পেয়েছে আলোকিত বিশ্ব।
- ১৮৪৫ সালে আবার শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন জার্মান সমাজতন্ত্রী দার্শনিক ফ্রেডরিখ অ্যাঙ্গেলস।
- ১৮৮০ থেকে ৮১ সালে শিল্প বিপ্লব কথাটিকে জনপ্রিয় করেছিলেন বিশিষ্ট ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি তাঁর লেখা ‘Lectures on the Industrial Revolution in England’ গ্রন্থে ব্যবহারের মাধ্যমে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ,২৩ জুন ২০২১।
৭৩.
গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কোথায়?
  1. ক) লুসাকা
  2. খ) কিনসাসা
  3. গ) লুয়াগুা
  4. ঘ) মালবো
ব্যাখ্যা
- কঙ্গোর রাজধানী - কিনসাসা।

এছাড়াও - 
- রুয়ান্ডার রাজধানীর নাম - কিগালি।
- জাম্বিয়ার রাজধানীর নাম - লুসাকা।
- সোমালিয়ার রাজধানী - মোগাদিসু।
- নামিবিয়ার রাজধানী - উইন্ডহুক। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৭৪.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি?
ব্যাখ্যা
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
- ১৯৪৬ আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
- কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
- জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়।
- জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৭৫.
শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
  1. ক) দিল্লি
  2. খ) আগ্রা
  3. গ) ইয়াঙ্গুন
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা
• দ্বিতীয় বাহাদুর শাহ:
- ১৫২৬ খ্রিস্টাব্দে সম্রাট জহিরউদ্দিন বাবর কর্তৃক ভারতবর্ষে মোগল বংশের শাসন প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে তার উত্তরসূরীরা এটিকে সর্বভারতীয় সাম্রাজ্যে রুপান্তরিত করে।
- বাবর থেকে আওরঙ্গজেব অর্থাৎ ১৫২৬ থেকে ১৭০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত মোগল শাসন ছিল স্বর্ণযুগের শাসন।

- ১৭০৭ খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল শাসনের পতনে প্রক্রিয়া শুরু হয়।
- ১৮৫৭ সালে শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ইংরেজ কর্তৃক নির্বাসিত হলে মোগল শাসনের চূড়ান্ত পরিসমাপ্তি হয়।
- তাই ১৭০৭ থেকে ১৮৫৭ সময় কালকে (প্রায় দেড়শ বছর) মোগল বংশের পতনের যুগ বলা হয়। 

- ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেয়ার কারণে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে রেঙ্গুনে/ইয়াঙ্গুনে (বার্মা) নির্বাসিত করেন।
- বাহাদুর শাহের নির্বাসনের মধ্য দিয়ে ভারতে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কী?
  1. ক) ইয়েন
  2. খ) পেসো
  3. গ) ইউয়ান
  4. ঘ) উয়ন
ব্যাখ্যা
- উয়ন : দক্ষিণ কোরিয়ার মুদ্রা

এছাড়াও -
- পেসো : ফিলিপাইনের মুদ্রা।
- ইয়েন : জাপানের মুদ্রা।
- ইউয়ান : চীনের মুদ্রা।
- বাথ : থাইল্যান্ডের মুদ্রা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৭৭.
হিরোশিমায় পারমাণবিক বোমা ফেলা হয়েছিল কবে?
  1. ক) ১৯৪৫ সালের ৬ আগস্ট
  2. খ) ১৯৪৫ সালের ৯ আগষ্ট
  3. গ) ১৯৪৬ সালের ৬ আগষ্ট
  4. ঘ) ১৯৪৬ সালের ৯ আগষ্ট
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
- যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর লিটল বয় নামের নিউক্লীয় বোমা ফেলে ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে।
- এর তিন দিন পর ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরের ওপর ফ্যাটম্যান নামের আরেকটি নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৭৮.
অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতায় নারীরা অংশগ্রহণ করার সুযোগ পায় কোন সালে?
  1. ক) ১৮৯৬
  2. খ) ১৯১২
  3. গ) ১৯৯২
  4. ঘ) ১৯৯৬
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:
- শুরুতে অলিম্পিক সাঁতার ইভেন্টগুলি শুধুমাত্র পুরুষদের জন্য ছিল।
- ১৮৯৬ সালে প্রথম আধুনিক অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষদের জন্য সাঁতার ইভেন্ট যুক্ত হয়েছিলো।
- পরবর্তীতে ১৯১২ সালে স্টকহোমে অলিম্পিকে নারীদের জন্য সাঁতার ইভেন্ট যুক্ত হয়।

তথ্যসূত্র: অলিম্পিক ওয়েবসাইট।
৭৯.
‘রেইডার’ শব্দটি কোন খেলার সাথে সম্পৃক্ত?
  1. ক) কাবাডি
  2. খ) রাগবি
  3. গ) ক্রিকেট
  4. ঘ) পোলো
ব্যাখ্যা
কাবাডি খেলায় দম নিয়ে যে বিপক্ষ খেলোয়ার কোর্টে হানা দেয় তাকে রেইডার বলে।

• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৮০.
নদী বিহীন দেশ কোনটি?
  1. ক) ইরাক
  2. খ) সৌদিআরব
  3. গ) সিরিয়া
  4. ঘ) মিশর
ব্যাখ্যা
• নদী বিহীন দেশ:
- পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর কোনো নদী নেই। অবশ্যই এগুলি বেশিরভাগই মরুভূমির দেশ, যেখানে বৃষ্টিপাত এবং জলের উৎস খুব কম, এবং কোনও বাস্তব নদী বা নদীর তল তৈরি করার জন্য পর্যাপ্ত জলপ্রবাহ নেই।

- স্থায়ী প্রাকৃতিক নদী নেই এমন দেশগুলি হলো:
- কমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাউরু, টোঙ্গা ও টুভালু।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।