১.
কোনো জলীয় দ্রবণে pH = 0 দ্রবণটির প্রকৃতি হবে-
ব্যাখ্যা
pH স্কেল:
- কোনো দ্রবণের হাইড্রোজেন আয়নের [H+] মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pH বলে।
অর্থাৎ pH = -log[H+]
- একইভাবে, কোনো দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের [OH-] মোলার ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে pOH বলে।
অর্থাৎ, pOH = -log[OH-]
- 25° C তাপমাত্রায় পানির [H+] ও [OH-] এর গুণফল হবে = 10-14.
- যেকোনো নিরপেক্ষ দ্রবণে [H+] = [OH-] = 10-7 mol L-1, তাই নিরপেক্ষ দ্রবণের pH = pOH = 7.
- বিশুদ্ধ পানির pH এবং pOH একই অর্থাৎ pH = pOH = 7. তাই বিশুদ্ধ পানি নিরপেক্ষ।
- বিশুদ্ধ পানিতে এসিড যোগ করা হলে pH এর মান কমতে থাকে অর্থাৎ pH < 7 হয়। আবার বিশুদ্ধ পানিতে ক্ষার যোগ করা হলে pH এর মান বাড়তে থাকে অর্থাৎ pH > 7 হয়।
সুতরাং, কোনো জলীয় দ্রবণের pH বা pOH = 7 হলে উক্ত দ্রবণ নিরপেক্ষ। pH < 7 হলে উক্ত দ্রবণ অম্লীয় এবং pH > 7 হলে উক্ত দ্রবণ ক্ষারকীয় হবে।
উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।