পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২৬
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি: টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) জাতিসংঘ - History, মূল সংস্থা, জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ; ii) Bretton Woods - সংস্থাসমূহ [বিশ্বব্যাংক ও বিশ্বব্যাংক গ্রুপ, আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও GATT/WTO) উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ২৬ প্রশ্ন

.
MIGA - এর মোট সদস্যের মধ্যে উন্নয়নশীল দেশ কয়টি?
  1. ক) ১৮২টি
  2. খ) ১৫৭টি
  3. গ) ১৫৪টি
  4. ঘ) ২৮টি
সঠিক উত্তর:
গ) ১৫৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৪টি
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
.
বাংলাদেশের সাথে অন্য কোন দেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) গ্রানাডা ও গিনি বিসাউ
  2. খ) টুভ্যালু ও মোনাকো
  3. গ) নাইজেরিয়া ও পালাউ
  4. ঘ) মালদ্বিপ ও শ্রীলংকা
সঠিক উত্তর:
ক) গ্রানাডা ও গিনি বিসাউ
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রানাডা ও গিনি বিসাউ
ব্যাখ্যা
▪ স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
▪ ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
▪ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
▪ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে।
▪ একই অধিবেশনে একই দিন ১৩৭তম সদস্য হিসেবে গ্রানাডা এবং ১৩৮তম সদস্য হিসেবে গিনি বিসাউ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
 
.
জাতিসংঘের কোন মহাসচিব শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেনি?
  1. ক) দ্যাগ হ্যামারশোল্ড
  2. খ) কফি আনান
  3. গ) পেরেজ দ্য কুয়েলার
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) পেরেজ দ্য কুয়েলার
উত্তর
সঠিক উত্তর:
গ) পেরেজ দ্য কুয়েলার
ব্যাখ্যা
▪ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
▪ প্রতিষ্ঠার পর থেকে এখনো পর্যন্ত জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
▪ জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। 
▪ বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।    
.
বিশ্বব্যাংক গ্রুপের কোন প্রতিষ্ঠান উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে থাকে?
  1. ক) ICSID
  2. খ) MIGA
  3. গ) IFC
  4. ঘ) IDA
সঠিক উত্তর:
গ) IFC
উত্তর
সঠিক উত্তর:
গ) IFC
ব্যাখ্যা
International Finance Corporation
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

অন্যদিকে,
▪ ICSID আন্তর্জাতিক বিনিয়োগের বিরোধ নিষ্পত্তি এবং সালিশী সুবিধা প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী ও বিনিয়োগগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা হিসাবে কাজ করে।
▪ MIGA উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
.
পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) এর বর্তমান সদস্য দেশ-
  1. ক) ১৫৮টি
  2. খ) ১৫৭টি
  3. গ) ১৫৬টি
  4. ঘ) ১৫৪টি
সঠিক উত্তর:
ক) ১৫৮টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫৮টি
ব্যাখ্যা
পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID)
 ▪ (ICSID) এর পূর্ণরূপ ‘International Center for Settlement of Investment Disputes’।
 ▪ ICSID আন্তর্জাতিক বিনিয়োগের বিরোধ নিষ্পত্তি এবং সালিশী সুবিধা প্রদান করার মাধ্যমে বিনিয়োগকারী ও বিনিয়োগগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক তৈরীর জন্য বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা হিসাবে কাজ করে।
▪ প্রতিষ্ঠাকাল - ১৪ অক্টোবর, ১৯৬৬ সাল। 
• ICSID এর বর্তমান সদস্য দেশ ১৫৮টি। ২১ অক্টোবর ২০২২ সালে এঙ্গোলা ১৫৮তম দেশের মর্যাদা লাভ করে। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
.
নিচের কোনটি জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ?
  1. ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
  2. খ) আন্তর্জাতিক অপরাধ আদালত
  3. গ) আন্তর্জাতিক সমুদ্র আইন সংক্রান্ত ট্রাইব্যুনাল
  4. ঘ) আন্তর্জাতিক প্রশাসনিক আদালত
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
উত্তর
সঠিক উত্তর:
ক) আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর।
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর। 

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
.
জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার সময় এর সদস্য সংখ্যা কত ছিল?
  1. ক) ৫০টি
  2. খ) ৫৫টি
  3. গ) ৫১টি
  4. ঘ) ৫৩টি
সঠিক উত্তর:
গ) ৫১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১টি
ব্যাখ্যা
▪ ২৫ এপ্রিল, ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘের সনদ রচনার উদ্দেশ্যে মিলিত হন। ▪ ২ মাসের প্রচেষ্টায় ১১১টি অনুচ্ছেদ সম্বলিত জাতিসংঘ সনদ (The United Nations Charter)  রচনা করেন। ১৯৪৫ সালের ২৫ জুন এটি ৫০টি দেশের প্রতিনিধিরা সনদটি অনুমোদন করেন।
▪ ২৬ জুন জাতিসংঘের সনদ ৫০ দেশের প্রতিনিধিরা স্বাক্ষর করেন। সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনটি ‘San Francisco Conference বা The United Nations Conference on International Organization’  নামে পরিচিত।
▪ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর নিরাপত্তা পরিষদের ৫ স্থায়ী সদস্য দেশসহ বেশিরভাগ স্বাক্ষরকারী দেশ সনদ অনুমোদন করে এবং জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে গঠিত হয় অর্থ্যাৎ ২৪ অক্টোবর, ১৯৪৫ সাল থেকে জাতিসংঘ সনদ কার্যকর হয়। ২৪ অক্টোবরকে তাই ‘জাতিসংঘ দিবস’ বলা হয়।
▪ পোল্যান্ড ২৬ জুন সম্মেলনে উপস্থিত না থেকেও পরে জাতিসংঘ সনদ স্বাক্ষর করে এবং প্রতিষ্ঠাকারী ৫১ তম সদস্য দেশ হয়। পোল্যান্ড ৫১তম দেশ হিসেবে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
.
Multilateral Investment Guarantee Agency প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৫
  2. খ) ১৯৮৮
  3. গ) ১৯৮২
  4. ঘ) ১৯৯৫
সঠিক উত্তর:
খ) ১৯৮৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৮
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ - ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA - এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৪টি ও শিল্পোন্নত দেশ - ২৮টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ প্রতিষ্ঠার সাথে কোন সম্মেলনটি জড়িত?
  1. ক) ব্রেটন উডস সম্মেলন
  2. খ) স্টকহোম সম্মেলন
  3. গ) জেনেভা সম্মেলন
  4. ঘ) সানফ্রানসিসকো সম্মেলন
সঠিক উত্তর:
ক) ব্রেটন উডস সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF
▪ প্রতিষ্ঠাকাল:- গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সাল। আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
▪ কার্যক্রম শুরু:- মার্চ, ১৯৪৭।
▪ প্রতিষ্ঠার স্থান:- নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র। 
প্রতিষ্ঠাকালীন সম্মেলন:- Bretton Woods Conference.
▪ সদস্য সংখ্যা:- ১৯০টি দেশ (সর্বশেষ - অ্যান্ডোরা; ১৬ অক্টোবর, ২০২০)। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৪৪টি দেশ। 
▪ সদরদপ্তর:- ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 
▪ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

তথ্যসূত্র: IMF ওয়েবসাইট।
১০.
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এবং মোহাম্মদ এল বারাদি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ক) ২০০৫
  2. খ) ২০০৭
  3. গ) ২০১১
  4. ঘ) ২০১৩
সঠিক উত্তর:
ক) ২০০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০০৫
ব্যাখ্যা
• জাতিসংঘ এবং এর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বর্তমান পর্যন্ত মোট ১২ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯৫০ সালে: রাল্ফ বুঞ্চ
- ১৯৫৪ সালে: UNHCR
- ১৯৬১ সালে: দ্যাগ হ্যামারশোল্ড
- ১৯৬৫ সালে: UNICEF
- ১৯৬৯ সালে: ILO
- ১৯৮১ সালে: UNHCR
- ১৯৮৮ সালে: UN Peacekeeping Forces
- ২০০১ সালে: জাতিসংঘ ও কফি আনান
- ২০০৫ সালে: IAEA এবং মোহাম্মদ এল বারাদি
- ২০০৭ সালে: IPCC এবং আল গোর জুনিয়র
- ২০১৩ সালে: OPCW 
- ২০২০ সালে: WFP

তথ্যসূত্র: জাতিসংঘ ও নোবেল প্রাইজ ওয়েবসাইট।
১১.
উরুগুয়ে রাউন্ডের ফলে কোন সংস্থাটির জন্ম হয়?
  1. ক) IMF
  2. খ) WTO
  3. গ) GATT
  4. ঘ) UNCTAD
সঠিক উত্তর:
খ) WTO
উত্তর
সঠিক উত্তর:
খ) WTO
ব্যাখ্যা
▪ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
★ Kennedy Round (1964 - 67),
★ Tokyo Round (1973 - 79)

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে- 
Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
১২.
International Bank for Reconstruction and Development এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৯০টি
  2. খ) ১৮৯টি
  3. গ) ১৮৮টি
  4. ঘ) ১৮৭টি
সঠিক উত্তর:
খ) ১৮৯টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৯টি
ব্যাখ্যা
▪ IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
▪ IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
▪ ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
▪ এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
▪ IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
১৩.
জাতিসংঘের ডকুমেন্ট বা নথি কয়টি ভাষায় প্রকাশিত হয়?
  1. ২টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
▪ জাতিসংঘের অফিসিয়াল ভাষা - ৬টি।
▪ ১৯৪৬ সালে আরবি, ইংরেজি, চাইনিজ/ম্যান্ডারিন, রুশ, স্প্যানিশ ও ফ্রেঞ্চ - এই ছয়টি ভাষাকে জাতিসংঘের অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়।
▪ কোন রাষ্ট্রপ্রধান বা প্রতিনিধি জাতিসংঘের সাধারন পরিষদে যেকোন অফিসিয়াল ভাষায় ভাষণ দিলে, তা সাথে সাথে অন্য অফিসিয়াল ভাষাগুলোতেও অনুদিত হয়।
জাতিসংঘের যেকোন ডকুমেন্ট এই ছয় ভাষায় প্রকাশিত হয়
▪ জাতিসংঘের কার্যকরী দাপ্তরিক ভাষা দুইটি। যথা - ইংরেজী ও ফ্রেঞ্চ।    

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১৪.
কোন দেশের স্বাধীনতা প্রাপ্তির মধ্য দিয়ে অছি পরিষদ তাদের কার্যক্রম স্থগিত করে দেয়?
  1. ক) সোমালিয়া
  2. খ) বুরুন্ডি
  3. গ) পালাউ
  4. ঘ) রুয়ান্ডা
সঠিক উত্তর:
গ) পালাউ
উত্তর
সঠিক উত্তর:
গ) পালাউ
ব্যাখ্যা
অছি পরিষদ/Trusteeship Council
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসকল ট্রাস্ট অঞ্চল স্বাধীনতা পাওয়ার যোগ্য সেসকল অঞ্চলসমূহকে স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করার উপযোগী করার উদ্দেশ্যে অছি পরিষদ কাজ করেছে।
▪ ১ নভেম্বর, ১৯৯৪ সালে এই পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তবে প্রয়োজন মনে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে এটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।
▪ জাতিসংঘ সনদের ত্রয়োদশ অধ্যায়ে (৮৬ - ৯১নং অনুচ্ছেদ) অছি পরিষদ সম্পর্কে বলা হয়েছে।
▪ অছি পরিষদের অধীনে ১১টি ট্রাস্ট অঞ্চল যা জাতিসংঘের ৭টি সদস্য রাষ্ট্রের অধীনস্ত ছিলো, সেগুলো স্বাধীনতা বা স্বায়ত্বশাসন লাভ করে। এই পরিষদের অধীনে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ “পালাউ” যা যুক্তরাষ্ট্রের অধীনস্ত ছিলো।
▪ ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট। 
১৫.
জাতিসংঘের ভারপ্রাপ্ত মহা সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করেন -
  1. ক) ট্রিগভেলাই
  2. খ) আর্চিবাল্ড ম্যাকলিশ
  3. গ) দ্যাগ হ্যামারশোল্ড
  4. ঘ) গ্লাডউইন জেব
সঠিক উত্তর:
ঘ) গ্লাডউইন জেব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাডউইন জেব
ব্যাখ্যা
▪ ২৪ অক্টোবর, ১৯৪৫ থেকে ২ ফেব্রুয়ারি ১৯৪৬ সাল পর্যন্ত ব্রিটিশ নাগরিক - গ্লাডউইন জেব (Gladwyn Jebb) জাতিসংঘের ভারপ্রাপ্ত মহা সচিব হিসাবে দ্বায়িত্ব পালন করেন। 
▪ জাতিসংঘের প্রথম নির্বাচিত মহাসচিব ছিলেন - ট্রিগভেলাই (Trygve Lie)। 
▪ তিনি ফেব্রুয়ারি ১৯৪৬ থেকে নভেম্বর ১৯৫২ মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব পালন করেন।
▪ জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)।
▪ দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড। তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৬.
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে সভাপতিত্ব করে?
  1. ক) ৪০তম
  2. খ) ৪১তম
  3. গ) ৩৬তম
  4. ঘ) ৪২তম
সঠিক উত্তর:
খ) ৪১তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪১তম
ব্যাখ্যা
• বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে।
• বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
• আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
১৭.
'ভেটো ক্ষমতা' প্রদান করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
  1. ক) ডাম্বারটন ওকস সম্মেলন
  2. খ) সানফ্রান্সিসকো সম্মেলন
  3. গ) ইয়াল্টা সম্মেলন
  4. ঘ) আটলান্টিক সম্মেলন
সঠিক উত্তর:
গ) ইয়াল্টা সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা
ইয়াল্টা সম্মেলন
 ▪ ১২ ফেব্রুয়ারি, ১৯৪৫ সালে সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় যা জাতিসংঘ গঠনের ইতিহাসে “Yalta Conference”  নামে পরিচিত।
 ▪ এই সম্মেলনে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের “ভেটো ক্ষমতা” (Veto Power) নির্ধারিত হয়।
 ▪ এটি ক্রিমিয়া সম্মেলন নামেও পরিচিত। 

ডাম্বারটন ওকস সম্মেলন   
এ সম্মেলনে কিছু প্রস্তাব গৃহীত হয়। এগুলো হলো- 
▪ জাতিসংঘের গঠনের রূপরেখা, লক্ষ্য ও দায়িত্ব নির্ধারণ
▪ নিরাপত্তা পরিষদ গঠন এবং ৫টি স্থায়ী সদস্যরাষ্ট্র নির্ধারণ   

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৮.
জাতিসংঘ সনদের কততম সংশোধনী দ্বারা অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা ৫৪ করা হয়?
  1. ক) প্রথম সংশোধন
  2. খ) তৃতীয় সংশোধন
  3. গ) দ্বিতীয় সংশোধন
  4. ঘ) চতুর্থ সংশোধন
সঠিক উত্তর:
খ) তৃতীয় সংশোধন
উত্তর
সঠিক উত্তর:
খ) তৃতীয় সংশোধন
ব্যাখ্যা
জাতিসংঘ সনদ (UN Charter)
▪ জাতিসংঘ সনদের রচয়িতা - আর্চিবাল্ড ম্যাকলিশ (Archibald MacLeish)।
▪ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
▪ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে। যথা:-     

প্রথম সংশোধন
১৯৬৩ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সনদের ২৩, ২৭ ও ৬১ নং অনুচ্ছেদগুলো (যথাক্রমে - নিরাপত্তা পরিষদ গঠন, নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি ও ECOSOC - এর গঠন) সংশোধন করা হয়। এই সংশোধন কার্যকর করা হয় ৩১ আগস্ট, ১৯৬৫ সাল থেকে। সংশোধন সমূহ নিচে দেওয়া হল -
▪ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যার মধ্যে ৫টি স্থায়ী ও ১০টি ২ বছর মেয়াদে নির্বাচিত সদস্য।
▪ নিরাপত্তা পরিষদের ভোটিং পদ্ধতি সংশোধিত করে, কোন প্রস্তাব পাসের জন্য প্রয়োজনীয় ভোট সাত থেকে বাড়িয়ে নয় ভোট করা হয়।
▪ ECOSOC - এর সদস্য সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে ২৭ করা হয়। 

দ্বিতীয় সংশোধন
জাতিসংঘ সনদের দ্বিতীয়বার সংশোধন করা হয় - ২০ ডিসেম্বর, ১৯৬৫ এবং এই সংশোধন কার্যকর হয় - ১২ জুন, ১৯৬৮ সাল থেকে। এই সময় সনদের ১০৯ নং অনুচ্ছেদ যা - সাধারণ পরিষদে প্রস্তাব পাশ, ভোটিং ও সাধারণ পরিষদের রিভিও সেশন সম্পর্কিত।

তৃতীয় সংশোধন
জাতিসংঘ সনদের তৃতীয় সংশোধনী আনা হয় ২০ ডিসেম্বর, ১৯৭১ সালে এবং তা কার্যকর হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৭৩ সাল থেকে।
▪ এই সময় আবার ৬১ নং অনুচ্ছেদ সংশোধিত করা হয় এবং ECOSOC - সদস্য সংখ্যা বাড়িয়ে ২৭ থেকে ৫৪ করা হয়। বর্তমানে এই কাউন্সিলের সদস্য সংখ্যা ৫৪ এবং মেয়াদ ৩ বছর।  

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৯.
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO এর প্রধানের পদবি কী?
  1. ক) প্রশাসক
  2. খ) পরিচালক
  3. গ) মহাপরিচালক
  4. ঘ) ব্যবস্থাপক
সঠিক উত্তর:
গ) মহাপরিচালক
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাপরিচালক
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
২০.
বাংলাদেশ দ্বিতীয়বার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে কোন মেয়াদে?
  1. ক) ১৯৭৯-৮০
  2. খ) ১৯৮৭-৮৮
  3. গ) ১৯৮৬-৮৭
  4. ঘ) ২০০০-০১
সঠিক উত্তর:
ঘ) ২০০০-০১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০০-০১
ব্যাখ্যা
▪ বাংলাদেশ এ পর্যন্ত নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে ২ বার।
- প্রথমবার - ১৯৭৯-৮০ মেয়াদে।
- দ্বিতীয়বার - ২০০০-০১ মেয়াদে। 
▪ এর মধ্যে ২০০০ সালের মার্চ মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে। তখন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আনোয়ারুল করিম চৌধুরী নিরাপত্তা পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে।

উল্লেখ্য,
▪ বাংলাদেশ ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২১.
International Finance Corporation এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক) গীতা গোপিনাথ
  2. খ) ডেভিড মালাপাস
  3. গ) মাখতার ডিউপ
  4. ঘ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
গ) মাখতার ডিউপ
উত্তর
সঠিক উত্তর:
গ) মাখতার ডিউপ
ব্যাখ্যা
International Finance Corporation
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
২২.
জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গের বিচারকদের নিয়োগের দায়িত্ব পালন করে -
  1. ক) সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
  2. খ) অর্থনৈতি ও সামাজিক পরিষদ
  3. গ) অ্যাসেম্বলি অব স্টেট পার্টিস
  4. ঘ) আন্তর্জাতিক বিচারক প্যানেল
সঠিক উত্তর:
ক) সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
উত্তর
সঠিক উত্তর:
ক) সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
▪ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ।
▪ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
▪ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
▪ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
▪ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
▪ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
▪ বিচারকদের মেয়াদ ৯ বছর।
▪ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
▪ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
▪ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

অন্যদিকে,
আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC)
▪ ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
▪ সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
▪ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
▪ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

তথ্যসূত্র: জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
২৩.
বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করলে ভেটো প্রদান করে -
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা
▪ স্বাধীনতার পর ৮ আগস্ট, ১৯৭২ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
▪ ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে। স্থায়ী সদস্য হওয়ার পর এটি ছিল চীনের প্রথম ভেটো।
▪ ১৯৭২ সালের ১৭ অক্টোবর জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে।
▪ জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ সংস্থাটির ১৩৬তম সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
২৪.
বিশ্ব বাণিজ্য সংস্থার পর্যবেক্ষক দেশ কয়টি?
  1. ক) ১৬৪টি
  2. খ) ২৩টি
  3. গ) ৩৪টি
  4. ঘ) ২৫টি
সঠিক উত্তর:
ঘ) ২৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫টি
ব্যাখ্যা
বিশ্ব বাণিজ্য সংস্থা বা  WTO
▪ WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
▪ পূর্বসূরী সংস্থা - General Agreement on Tariffs and Trade (GATT)।
▪ সদস্য সংখ্যা - ১৬৪টি দেশ।
▪ সর্বশেষ সদস্য - আফগানিস্তান (২৯ জুলাই, ২০১৬ সাল); পর্যবেক্ষক - ২৫টি
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
▪ Ngozi Okonjo-Iweala বিশ্ব বাণিজ্য সংস্থার সপ্তম মহাপরিচালক। তিনি ১ মার্চ ২০২১ সালে দায়িত্ব গ্রহন করেন। তিনি প্রথম মহিলা এবং প্রথম আফ্রিকান হিসেবে মহাপরিচালকের দায়িত্ব পালন করে। তার মেয়াদ ৩১ আগস্ট ২০২৫-এ শেষ হবে।
▪ WTO - এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী অঙ্গ ‘Ministerial Conference’ এবং এটি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়।
▪ WTO এর ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন (MC12) ১২ থেকে ১৭ জুন ২০২২ সালে জেনেভায় WTO এর সদরদপ্তরে অনুষ্ঠিত হয়। 
▪ এছাড়া বানিজ্য বিরোধ নিষ্পত্তি ও বানিজ্য নীতি পর্যবেক্ষণকারী অঙ্গ হচ্ছে ‘General Council Meeting’। 

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট। 
২৫.
IDA থেকে সর্বপ্রথম ঋণ গ্রহণ করে কোন দেশ?
  1. ক) জাম্বিয়া
  2. খ) জর্জিয়া
  3. গ) ইকুয়েডর
  4. ঘ) হন্ডুরাস
সঠিক উত্তর:
ঘ) হন্ডুরাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হন্ডুরাস
ব্যাখ্যা
▪ International Development Association (IDA) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি ১৯৬০ সালের ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
▪ বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। সর্বশেষ সদস্য বুলগেরিয়া।
▪ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
▪ IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
▪ যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
▪ IDA থেকে প্রথম ঋণ গ্রহীতা দেশ হন্ডুরাস

তথ্যসূত্র: IDA ওয়েবসাইট।
২৬.
জাতিসংঘের প্রতিনিধি হিসেবে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক) Dag Hammarskjöld
  2. খ) Kofi Annan
  3. গ) Al Gore
  4. ঘ) Ralph J. Bunche
সঠিক উত্তর:
ঘ) Ralph J. Bunche
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Ralph J. Bunche
ব্যাখ্যা
▪ ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় Ralph J. Bunche কে ১৯৫০ সালে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
▪ তিনিই জাতিসংঘের হয়ে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করে।
▪ তিনি অছি পরিষদের প্রধান পরিচালক ছিলেন।
▪ তিনিই প্রথম আফ্রিকান - আমেরিকান যিনি এই ধরণের বড় বৈশ্বিক সম্মান অর্জন করেন।

অন্যদিকে,
▪ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রচেষ্টা ও অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৭ সালে IPCC এবং সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও পরিবেশকর্মী আল গোর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
▪ ২০০১ সালে শান্তিতে নোবেল পায় : কফি আনান ও জাতিসংঘ।
▪ জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব সুইডেনের নাগরিক দ্যাগ হ্যামারশোল্ড ১৯৬১ সালে মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।