পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাঃ ১) বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পারিবেশিক, আর্থ-সামাজিক ও ভূ-রাজনৈতিক গুরুত্ব। ২) অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ (ভূ-প্রাকৃতিক), সম্পদের বণ্টন ও গুরুত্ব। ৩) বাংলাদেশের পরিবেশ : প্রকৃতি ও সম্পদ, প্রধান চ্যালেঞ্জসমূহ। সোর্সঃ যেকোনো গাইড বই, SSC & HSC বোর্ড বই। [এই পরীক্ষা থেকে পড়া শুরু করলে আগামী ১৫০ দিনে বিসিএসের সম্পূর্ণ সিলেবাস কাভার হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
ইংরেজি Map শব্দটি কোন ভাষা থেকে উদ্ভূত?
  1. ক) গ্রিক
  2. খ) হিব্রু
  3. গ) আরবি
  4. ঘ) ল্যাটিন
সঠিক উত্তর:
ঘ) ল্যাটিন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ল্যাটিন
ব্যাখ্যা
- ইংরেজি Map শব্দটি ল্যাটিন শব্দ Mappa থেকে এসেছে।
- ল্যাটিন ভাষায় Mappa মানে হলো কাপড়ের টুকরো। আগেরকার দিনে কাপড়ের উপরই ম্যাপ বা মানচিত্র আঁকা হতো।
- পৃথিবী বা কোন অঞ্চল বা এর অংশবিশেষকে কোন সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৩৩)
.
নিচের কোনটির উপর সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় নির্ধারণ করা হয়?
  1. ক) অক্ষরেখা
  2. খ) মেরুবৃত্তীয় রেখা
  3. গ) দ্রাঘিমারেখা
  4. ঘ) বিষুবরেখা
সঠিক উত্তর:
গ) দ্রাঘিমারেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্রাঘিমারেখা
ব্যাখ্যা
- দ্রাঘিমারেখার উপর সূর্যের অবস্থানের ভিত্তিতে সময় নির্ধারণ করা হয়।
- পুরো পৃথিবীকে মোট ৩৬০ ডিগ্রি দ্রাঘিমারেখায় বিভক্ত করা হয়েছে।
- প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- মূল মধ্যরেখা বা ০ ডিগ্রি দ্রাঘিমারেখাকে প্রমাণ সময় বিবেচনা করা হয়।
- মূল মধ্যরেখার পূর্বদিকে অবস্থিত অঞ্চলসমূহের ক্ষেত্রে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে ৪ মিনিট করে যোগ করে প্রমাণ সময় নির্ণয় করতে হয়।
- মূল মধ্যরেখার পশ্চিমদিকে অবস্থিত অঞ্চলসমূহের ক্ষেত্রে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে ৪ মিনিট করে সময় বিয়োগ করে প্রমাণ সময় নির্ণয় করতে হয়।
- ১৮০ ডিগ্রি দ্রাঘিমারেখা আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত যা প্রশান্ত মহসাগরের মধ্য দিয়ে অতিক্রম করেছে।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৪১)
.
বাংলাদেশ কত ডিগ্রি অক্ষরেখার মধ্যে অবস্থিত?
  1. ক) ২০°৩২′ থেকে ২৮°৯২′ উত্তর অক্ষরেখা
  2. খ) ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা
  3. গ) ২৪°৩৪′ থেকে ৩০°৮৮′ উত্তর অক্ষরেখা
  4. ঘ) ৮৮°০১′ থেকে ৯২°৪১′ উত্তর অক্ষরেখা
সঠিক উত্তর:
খ) ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০°৩৪′ থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা
ব্যাখ্যা
- ভৌগোলিকভাবে বাংলাদেশ ২০°৩৪′ উত্তর অক্ষরেখা থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে ২৩.৫° উত্তর অক্ষরেখা (ট্রপিক অব ক্যান্সার) এবং ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী : পৃষ্ঠা-৪১)
.
‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পেস অবজারভেটরি সেন্টার’ স্থাপন করা হচ্ছে কোথায়?
  1. ক) গাজীপুর
  2. খ) ফরিদপুর
  3. গ) গোপালগঞ্চ
  4. ঘ) কক্সবাজার
সঠিক উত্তর:
খ) ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরিদপুর
ব্যাখ্যা
- কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখার মিলনস্থল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পেস অবজারভেটরি সেন্টার’ স্থাপন করা হচ্ছে।
- বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিক উপলক্ষ্যে ১০০ মিটার উচু এই টাওয়ারের মাধ্যমে টেলিস্কোপের সাহোয্যে মহাকাশ পর্যবেক্ষণ করা যাবে। মহাকাশ নিয়ে গবেষণারও সুযোগ থাকবে এতে।
(সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড)
.
কেন্দ্রমণ্ডলে কোন দুটি উপাদানের আধিক্য বিদ্যমান?
  1. ক) সিলিকন ও অ্যালুমিনিয়াম
  2. খ) ম্যাগনেসিয়াম ও সিলিকন
  3. গ) সিলিকন ও লোহা
  4. ঘ) লোহা ও নিকেল
সঠিক উত্তর:
ঘ) লোহা ও নিকেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লোহা ও নিকেল
ব্যাখ্যা
- কেন্দ্রমণ্ডল ভূ-অভ্যন্তরের সবচেয়ে ভেতরের স্তর। এই স্তরের পুরত্ব প্রায় ৩,৪৮৬ কিলোমিটার।
- কেন্দ্রমণ্ডলের উপাদান সমূহের মধ্যে লোহা ও নিকেল প্রধান।
- অন্যান্য উপাদানের মধ্যে পারদ ও সীসা উল্লেখযোগ্য।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
বাংলাদেশের সর্বপূর্বে অবস্থিত উপজেলা কোনটি?
  1. ক) জকিগঞ্জ
  2. খ) থানচি
  3. গ) নাইক্ষ্যংছড়ি
  4. ঘ) টেকনাফ
সঠিক উত্তর:
খ) থানচি
উত্তর
সঠিক উত্তর:
খ) থানচি
ব্যাখ্যা
বাংলাদেশের সর্বপূর্বের:
- স্থান : আখাইনঠং
- উপজেলা : থানচি
- জেলা : বান্দরবান
সর্বপশ্চিমের:
- স্থান : মনাকষা
- উপজেলা : শিবগঞ্জ
- জেলা : চাপাইনবাবগঞ্জ
সর্বদক্ষিণের:
- স্থান : ছেঁড়া দ্বীপ
- উপজেলা : টেকনাফ
- জেলা : কক্সবাজার
সর্বউত্তরের:
- স্থান : বাংলাবান্দা
- উপজেলা : তেঁতুলিয়া
- জেলা : পঞ্চগড়।
(সূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
.
নিচের কোন দেশটি বঙ্গোপসাগর তীরবর্তী নয়?
  1. ক) মালদ্বীপ
  2. খ) মিয়ানমার
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
ক) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ক) মালদ্বীপ
ব্যাখ্যা
- বঙ্গোপসাগর ভারত মহাসাগরের উত্তরাংশে অবস্থিত। এর আয়তন প্রায় ২২ লক্ষ বর্গ কিলোমিটার।
- গড় গভীরতা ২,৬০০ মিটার। সর্বোচ্চ গভীরতা ৪,৬৯৪ মিটার।
- সোয়াচ অব নো গ্রাউন্ড বা গঙ্গাগাত বঙ্গোপসাগরের একটি বিখ্যাত সমুদ্রখাত।
বঙ্গোপসাগর তীরবর্তী দেশসমূহ:
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলংকা
- থাইল্যান্ড
- মিয়ানমার ও
- ইন্দোনেশিয়া।
- মালদ্বীপ আরবসাগরে অবস্থিত।
(সূত্র: ব্রিটানিকা)
.
নিরক্ষরেখায় পৃথিবীর ব্যাস কত?
  1. ক) ১২,৭১৪ কি.মি.
  2. খ) ১২,৭৫৭ কি.মি.
  3. গ) ১২,৮০০ কি.মি.
  4. ঘ) ১২,৪৭৬ কি.মি.
সঠিক উত্তর:
খ) ১২,৭৫৭ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২,৭৫৭ কি.মি.
ব্যাখ্যা
পৃথিবীর ব্যাস:
- নিরক্ষরেখায় ব্যাস : ১২,৭৫৭ কিলোমিটার
- মেরুরেখায় ব্যাস : ১২,৭১৪ কিলোমিটার
- পৃথিবীর গড় ব্যাস : ১২,৭৩৪.৫ কিলোমিটার।
- নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর পরিধি : ৪০,০৭৭ কিলোমিটার
- মেরু অঞ্চলে পরিধি : ৪০,০০৯ কিলোমিটার।
(সূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
.
বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ কোনটি?
  1. ক) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
  2. খ) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
  3. গ) টেকটোনিককালের ভূমিরূপ
  4. ঘ) প্লাবন সমভূমি
সঠিক উত্তর:
ক) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
উত্তর
সঠিক উত্তর:
ক) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
ব্যাখ্যা
- ভূ-প্রকৃতি অনুসারে বাংলাদেশে তিন ধরনের ভূমিরূপ দেখা যায়।
এগুলো হলোঃ
- টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী
- প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
- প্লাবন সমভূমি।
- এদের মধ্যে সবচেয়ে পুরাতন ভূমিরূপ হলো টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী। আনুমানিক প্রায় ২০ লক্ষ বছর পূর্বে এগুলো গঠিত হয়।
- দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার এবং উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ প্রভৃতি জেলা জুড়ে টারশিয়ারি যুগের পাহাড়শ্রেণী অবস্থিত।
- দেশের মোট আয়তনের প্রায় ২০ শতাংশ অঞ্চল টারশিয়ারি যুগে গঠিত।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : নবম-দশম শ্রেণী)
১০.
নদী প্রবাহের কোন পর্যায়ে ক্ষয়কার্য সাধন অধিক হয়?
  1. ক) নিম্নগতি
  2. খ) উর্ধ্বগতি
  3. গ) মধ্যগতি
  4. ঘ) ধীরগতি
সঠিক উত্তর:
খ) উর্ধ্বগতি
উত্তর
সঠিক উত্তর:
খ) উর্ধ্বগতি
ব্যাখ্যা
- পর্বতের উৎস থেকে মোহনা পর্যন্ত নদীর প্রবাহকে তিনভাগে ভাগ করা হয়।
- উর্ধ্বগতি হলো প্রাথমিক অবস্থা যেখানে ক্ষয় সাধন হলো প্রধান কাজ এবং এতে নদীর স্রোতের গতিবেগ সবচেয়ে বেশি থাকে।
- মধ্যগতি শুরু হয় যখন নদী সমভূমি দিয়ে প্রবাহিত হয়। এ সময় সঞ্চয় সাধন প্রধান কাজ। স্রোতের বেগ পূর্বের তুলনায় অনেক কমে যায়।
- সর্বশেষ হলো নিম্নগতি যেখানে স্রোতের বেগ একেবারেই কমে যায়।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১১.
নিচের কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
  1. ক) বেলজিয়াম
  2. খ) কলম্বিয়া
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) কুয়েত
সঠিক উত্তর:
গ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
- উল্লিখিত দেশসমূহের মধ্যে সুইজারল্যান্ডের কোন সমুদ্রবন্দর নেই। দেশটি একটি স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- আন্টওয়ার্প : বেলজিয়ামের সমুদ্রবন্দর
- মিনা আল শুওয়াইথ : কুয়েতের সমুদ্রন্দর
- কার্টাগেনা ও সান্টা মার্তা : কলম্বিয়ার সমুদ্রবন্দর।
(সূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
১২.
কোনটি স্থানীয় বায়ু?
  1. ক) মৌসুমী বায়ু
  2. খ) নিয়ত বায়ু
  3. গ) মেরু বায়ু
  4. ঘ) সায়মুম বায়ু
সঠিক উত্তর:
ঘ) সায়মুম বায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সায়মুম বায়ু
ব্যাখ্যা
- স্থানীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য ও তাপমাত্রার তারতম্যের ফলে সৃষ্ট বায়ু স্থানীয় বায়ু নামে পরিচিত।
স্থানীয় বায়ুসমূহের মধ্যে রয়েছে:
- সায়মুম : আরব মালভূমির স্থানীয় বায়ু
- খামসিন : মিশর
- চিনুক : রকি পর্বত
- সিরক্কো : উ. আফ্রিকা ও দক্ষিণ ইতালি
- মিস্ট্রাল : ফ্রান্সের মালভূমি
- পাম্পেরু : আর্জেন্টিনা ও উরুগুয়ে
- লু : ভারত প্রভৃতি।
(সূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৩.
বাংলাদেশে মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি বিদ্যমান?
  1. ক) ১৫.৩৫
  2. খ) ১৬.২০
  3. গ) ১৭.২৬
  4. ঘ) ২০.৭২
সঠিক উত্তর:
গ) ১৭.২৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭.২৬
ব্যাখ্যা
- জাতীয় সংসদে পরিবেশ ও বন মন্ত্রী প্রদত্ত তথ্যানুযায়ী বাংলাদেশে ২৫,৪৭৫ বর্গ কিলোমিটার বনভূমি রয়েছে যা দেশের মোট আয়তনের ১৭.২৬ শতাংশ।
- মাধ্যমিক ভূগোল বইয়ের তথ্যমতে বনভূমির পরিমাণ ১৭ শতাংশ।
(সূত্রঃ বাংলা ট্রিবিউন এবং ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৪.
দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট কোথায় অবস্থিত?
  1. ক) হাতিয়া
  2. খ) গোয়াইনঘাট
  3. গ) কলমাকান্দা
  4. ঘ) টেকনাফ
সঠিক উত্তর:
খ) গোয়াইনঘাট
উত্তর
সঠিক উত্তর:
খ) গোয়াইনঘাট
ব্যাখ্যা
- রাতারগুল হলো দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বা জলাভূমির বন। এটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত।
- এ বনের আয়তন প্রায় ২০৫ হেক্টর।
- এ বনের প্রধান বৃক্ষের মধ্যে হিজল, করচ, বরুন ও পিটালী উল্লেখযোগ্য।
- এ বনের বৃক্ষ বছরের প্রায় অর্ধেক সময় আংশিক জলমগ্ন থাকে।
(সূত্র: বন বিভাগ ওয়েবসাইট)
১৫.
হর্ন অন্তরীপ কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) চিলি
  3. গ) পর্তুগাল
  4. ঘ) সোমালিয়া
সঠিক উত্তর:
খ) চিলি
উত্তর
সঠিক উত্তর:
খ) চিলি
ব্যাখ্যা
- হর্ন অন্তরীপ : চিলি
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন।
(সূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৬.
কোন জেলাকে হাওরের মা বলা হয়?
  1. ক) সিলেট
  2. খ) কিশোরগঞ্জ
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) মৌলভীবাজার
সঠিক উত্তর:
গ) সুনামগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) সুনামগঞ্জ
ব্যাখ্যা
- দেশের উত্তর-পূর্বাঞ্চলের ৭টি জেলা নিয়ে বাংলাদেশের হাওর বেসিন বা হাওরাঞ্চল গঠিত। এই হাওরাঞ্চল এশিয়ার মধ্যে বৃহত্তম। সুনামগঞ্জ জেলাকে এই হাওরাঞ্চলের মা বলা হয়।
- সুনামগঞ্জ জেলায় মোট ৯৫টি হাওর রয়েছে। এর মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ হলো টাঙ্গুয়ার হাওর।
(সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)
১৭.
গোয়াদার কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) মরক্কো
  4. ঘ) সিরিয়া
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
ব্যাখ্যা
- গোয়াদার, করাচি : পাকিস্তানের সমুদ্রবন্দর
- চাবাহার, বন্দর আব্বাস, আবাদান : ইরানের সমুদ্রবন্দর
- তাঞ্জিবার ও কাসাব্লাংকা : মরক্কোর সমুদ্রবন্দর
- লাতাকিয়া : সিরিয়ার সমুদ্রবন্দর।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৮.
পৃথিবীতে উচ্চচাপ বলয়ের সংখ্যা কতটি?
  1. ক) তিনটি
  2. খ) চারটি
  3. গ) পাঁচটি
  4. ঘ) সাতটি
সঠিক উত্তর:
খ) চারটি
উত্তর
সঠিক উত্তর:
খ) চারটি
ব্যাখ্যা
- পৃথিবীতে মোট চাপ বলয়ের সংখ্যা ৭টি।
- এর মধ্যে উচ্চচাপ বলয় চারটি এবং নিম্নচাপ বলয় তিনটি।
এগুলো হলোঃ
- নিরক্ষীয় নিম্নচাপ বলয়
- উত্তর মেরুবৃত্ত নিম্নচাপ বলয়
- দক্ষিণ মেরুবৃত্ত নিম্নচাপ বলয়
- কর্কটীয় উচ্চচাপ বলয়
- মকরীয় উচ্চচাপ বলয়
- উত্তর মেরু উচ্চচাপ বলয় এবং
- দক্ষিণ মেরু উচ্চচাপ বলয়।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক প্রাকৃতিক ভূগোল)