পরীক্ষা আর্কাইভ

মানসিক দক্ষতা

পরীক্ষামানসিক দক্ষতাতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
পরীক্ষা - ৩ রিভিশন পরীক্ষা টপিক পরীক্ষা - ১, ২ [Live Class: 01, 02, 03 & 04]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

মানসিক দক্ষতা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
One who is neither intelligent nor dull-
  1. wise
  2. fool
  3. mediocre
  4. Gifted
সঠিক উত্তর:
mediocre
উত্তর
সঠিক উত্তর:
mediocre
ব্যাখ্যা

প্রশ্ন: One who is neither intelligent nor dull-

সমাধান:
সঠিক উত্তর: গ) Mediocre

• Mediocre শব্দের অর্থ হলো মাঝারি মানের বা সাধারণ।
- যে ব্যক্তি না খুব বুদ্ধিমান (intelligent), না একদম নিস্তেজ (dull) - অর্থাৎ মাঝামাঝি মানের বুদ্ধিমত্তা সম্পন্ন, তাকে Mediocre বা Average বলা হয়।
- সুতরাং, Mediocre ব্যক্তি হলেন তিনি, যিনি খুব প্রতিভাবানও নন আবার নির্বোধও নন; অর্থাৎ মাঝামাঝি বা গড়পড়তা অবস্থানে আছেন।

অন্যান্য বিকল্পগুলো:
ক) Wise = জ্ঞানী, বিজ্ঞ।
- এটি বুদ্ধিমান এবং অভিজ্ঞ ব্যক্তিকে বোঝায়। তাই এটি "intelligent" এর সমার্থক।
খ) Fool = মূর্খ, বোকা।
- এটি নিস্তেজ বা মূর্খ ব্যক্তিকে বোঝায়। তাই এটি "dull" এর সমার্থক।
ঘ) Gifted = প্রতিভাবান, বিশেষ ক্ষমতাসম্পন্ন।
- এটি অসাধারণ বুদ্ধিমান বা প্রতিভাবান ব্যক্তিকে বোঝায়।

উৎস: Accessible Dictionary by Bangla Academy. 

.
নিচের কোনটি 'গৃহী' শব্দের বিপরীত শব্দ?
  1. সংসারী
  2. সংস্থিতি
  3. সন্ন্যাসী
  4. মহাজন
সঠিক উত্তর:
সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
সন্ন্যাসী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 'গৃহী' শব্দের বিপরীত শব্দ?

সমাধান:
'গৃহী' শব্দের বিপরীত শব্দ হলো - সন্ন্যাসী।

'গৃহী' শব্দের অর্থ - সংসারী ব্যক্তি, যিনি গৃহস্থ জীবনযাপন করেন।
'সন্ন্যাসী' শব্দের অর্থ - যিনি সংসার ত্যাগ করেছেন, বৈরাগ্য অবলম্বন করেছেন।

অন্যান্য অপশন:
সংসারী: এটি 'গৃহী' শব্দের প্রতিশব্দ বা সমার্থক শব্দ, বিপরীত নয়।
সংস্থিতি: এই শব্দের অর্থ: সুস্থিতি বা স্থিতি, যা 'গৃহী' শব্দের বিপরীত শব্দ নয়।
মহাজন: এই শব্দের অর্থ: উত্তম ব্যক্তি, ধারদেনা দেয় এমন ব্যক্তি বা বণিক।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

.
ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। ঙ, ঘ এর কন্যা। সম্পর্কে ঙ, ক এর কী হয়?
  1. খালা
  2. দাদি
  3. মা
  4. ফুফু
সঠিক উত্তর:
ফুফু
উত্তর
সঠিক উত্তর:
ফুফু
ব্যাখ্যা

প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। ঙ, ঘ এর কন্যা। সম্পর্কে ঙ, ক এর কী হয়?

সমাধান:
খ ও গ পরস্পর ভাই।
ঘ, গ এর মা হওয়ায় খ এরও মা।
ঙ, ঘ এর কন্যা হওয়ায় খ, গ এবং ঙ পরস্পরের ভাই-বোন।

এখন, ক, খ এর পুত্র হওয়ায় ঙ হবে ক এর ফুফু।

.
কোন বাক্যটি শুদ্ধ? 
  1. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  2. আমি সন্তুষ্ট হলাম।
  3. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  4. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
সঠিক উত্তর:
আমি সন্তুষ্ট হলাম।
উত্তর
সঠিক উত্তর:
আমি সন্তুষ্ট হলাম।
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
আমি সন্তুষ্ট হলাম - বাক্যটি শুদ্ধ।

• অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
- শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

• অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
- শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

• অশুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
- শুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
যদি ROSE = 57 হয়, তাহলে LEAF =
  1. 24
  2. 27
  3. 32
  4. 45
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ROSE = 57 হয়, তাহলে LEAF = ?

সমাধান: 
এখানে, শব্দের প্রতিটি বর্ণের বর্ণক্রমের যোগফল হলো শব্দটির কোড।
R = 18
O = 15
S = 19
E = 5
যোগফল = 18 + 15 + 19 + 5 = 57

এখন, LEAF:
L = 12
E = 5
A = 1
F = 6
যোগফল = 12 + 5 + 1 + 6 = 24

.
সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি?
  1. মৃগ, মৃগাঙ্ক
  2. অরুণ, পাষাণ
  3. লহর, গজ
  4. বিহগ, দ্বিজ
সঠিক উত্তর:
বিহগ, দ্বিজ
উত্তর
সঠিক উত্তর:
বিহগ, দ্বিজ
ব্যাখ্যা

প্রশ্ন: সঠিক সমার্থক শব্দ জোড়া কোনটি?

সমাধান:
বিহগ, দ্বিজ = পাখি এর সমার্থক শব্দ।

কিন্তু,
'মৃগ' = 'হরিণ' এর সমর্থক
'মৃগাঙ্ক' = 'চাঁদ' এর সমর্থক

'অরুণ' = 'সূর্য' এর সমার্থক শব্দ।
'পাষাণ' = 'পাহাড়' এর সমার্থক শব্দ।

'লহর' = 'ঊর্মি' এর সমার্থক শব্দ।
'গজ' = 'হাতি' এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে।কয়েকদিন পর বইটি আপনার পরিচিত এক ব্যাক্তির বাসায় দেখলেন। সেক্ষেত্রে আপনি কী করবেন?
  1. বইটি আপনার কিনা তা যাচাই করবেন
  2. বইটি লুকিয়ে তার কাছ থেকে নিয়ে নিবেন
  3. তার নামে মামলা করবেন
  4. তার কাছে দাবি করবেন যে বইটি আপনার
সঠিক উত্তর:
বইটি আপনার কিনা তা যাচাই করবেন
উত্তর
সঠিক উত্তর:
বইটি আপনার কিনা তা যাচাই করবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার খুব প্রিয় একটি বই হারিয়ে গেছে।কয়েকদিন পর বইটি আপনার পরিচিত এক ব্যাক্তির বাসায় দেখলেন। সেক্ষেত্রে আপনি কী করবেন?

সমাধান:
আপনার কর্তব্য হবে বইটি আপনার কিনা তা যাচাই করা।

একই রকম বই অনেকজনের কাছে থাকতে পারে, তাই আপনার হারানো বইয়ের মতন বই অন্য কারো কাছে দেখলে তা আপনার কিনা তা যাচাই করে দেখা উচিত।

কারণ যাচাই না করে কোন সিদ্ধান্ত নিলে দুইজনের মাঝে মনোমালিন্য তৈরি হয়ে অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হতে পারে।

.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EVER (.........) LAND
  1. MORE
  2. Shine
  3. GREEN
  4. AFTER
সঠিক উত্তর:
GREEN
উত্তর
সঠিক উত্তর:
GREEN
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EVER (.........) LAND

সমাধান:
GREEN শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় EVERGREEN এবং দ্বিতীয় শব্দটি শুরু হয় GREENLAND.
Evergreen - চিরহরিৎ, সর্বদা সজীব ও সতেজ।
Greenland - উত্তর মেরুর নিকটবর্তী একটি বৃহৎ দ্বীপদেশ।

.
সৃজনশীলতার উৎস হলো ________ । 
  1. জ্ঞান
  2. প্রয়োজনীয়তা
  3. কল্পনা
  4. অভিজ্ঞতা
সঠিক উত্তর:
কল্পনা
উত্তর
সঠিক উত্তর:
কল্পনা
ব্যাখ্যা

প্রশ্ন: সৃজনশীলতার উৎস হলো ________ । 

সমাধান:
সৃজনশীলতার মূল উৎস হলো কল্পনা (Imagination)। 
- সৃজনশীলতা হল নতুন ধারণা, ভাবনা বা সৃষ্টি করার ক্ষমতা।
- কল্পনা (Imagination) মানুষের মননশীলতা এবং ভাবনার প্রসারণের মাধ্যমে নতুন কিছু উদ্ভাবন বা সৃষ্টি করার মূল চালিকা শক্তি।
- উদাহরণস্বরূপ: কোনো শিল্পী, লেখক বা বিজ্ঞানী নতুন রচনা বা আবিষ্কার করার সময় তার কল্পনাশক্তি ব্যবহার করে।

অন্যান্য অপশন:
(ক) জ্ঞান — সৃজনশীলতার সহায়ক, কিন্তু উৎস নয়।
(গ) প্রয়োজনীয়তা — আবিষ্কারের উৎস হতে পারে, সৃজনশীলতার নয়।
(ঘ) অভিজ্ঞতা — সহায়ক ভূমিকা রাখে, তবে মূল উৎস নয়।

১০.
'ক, ন্যা, সি, প' বর্ণগুলো সাজিয়ে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?
  1. ঞ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'ক, ন্যা, সি, প' বর্ণগুলো সাজিয়ে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?

সমাধান:
- বর্ণগুলো: ক + ন্যা + সি + প
- সঠিক মিলিয়ে সাজানো: ঔপন্যাসিক 

ঔপন্যাসিক - অর্থ: যে ব্যক্তি উপন্যাস রচনা করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. বুধ
  2. শুক্র
  3. পৃথিবী
  4. চাঁদ
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
চাঁদ অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

- বুধ, শুক্র এবং পৃথিবী হলো গ্রহ যারা সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে।
- অন্যদিকে, চাঁদ হলো একটি উপগ্রহ যা পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করে, সূর্যের চারদিকে নয়।

অতএব, চাঁদ তার শ্রেণিবিভাগ এবং কক্ষপথের দিক থেকে অন্য তিনটি থেকে ভিন্ন।

১২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. নৌর্ঋত
  2. প্রণয়িণি
  3. কিংকর্তব্যবিমূঢ়
  4. পুঙ্খানুপূঙ্খ
সঠিক উত্তর:
কিংকর্তব্যবিমূঢ়
উত্তর
সঠিক উত্তর:
কিংকর্তব্যবিমূঢ়
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
- প্রদত্ত শব্দগুলোর মধ্যে সঠিক বানানটি হলো- কিংকর্তব্যবিমূঢ়।
- কিংকর্তব্যবিমূঢ় এর অর্থ: কর্তব্য স্থির করিতে অক্ষম এমন, হতবুদ্ধি।

অন্যদিকে,
- নৌর্ঋত এর সঠিক বানান হলো - নৈর্ঋত।
- প্রণয়িণি এর সঠিক বানান হলো - প্রণয়িনী।
- পুঙ্খানুপূঙ্খ এর সঠিক বানান হলো - পুঙ্খানুপুঙ্খ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩.
'কেঁচে গন্ডুস' বাগধারাটির অর্থ কোনটি?
  1. তালগোল পাকানো
  2. পুনরায় আরম্ভ করা
  3. হিসাব নিকাশ করা
  4. মন্দভাগ্য
সঠিক উত্তর:
পুনরায় আরম্ভ করা
উত্তর
সঠিক উত্তর:
পুনরায় আরম্ভ করা
ব্যাখ্যা

প্রশ্ন: 'কেঁচে গন্ডুস' বাগধারাটির অর্থ কোনটি?

সমাধান:
'কেঁচে গন্ডুস' বাগধারাটির অর্থ পুনরায় আরম্ভ করা।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- একাদশে বৃহস্পতি: সোভাগ্যের বিষয়।
- ইঁদুর কপালে' অর্থ: মন্দভাগ্য।
- কেউকাটা: তুচ্ছ বা নগণ্য ব্যক্তি।
- গাছপাথর: হিসাব নিকাশ।
- অদৃষ্টের পরিহাস: হতভাগ্য।
- আমড়া কাঠের ঢেঁকি: অপদার্থ
- পায়াভারি: অহংকার
- গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো: কোনো দায়িত্ব গ্রহণ না করা।
- বিসমিল্লায় গলদ: শুরুতেই ভুল।
- কালেভদ্রে: কদাচিৎ
- কূপমণ্ডুক: সীমাবদ্ধ জ্ঞান।
- আঁতে ঘা: দুর্বল জায়গায় খোঁচা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ

১৪.
"RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি খেলা
  2. একটি মহাসাগর
  3. একটি মশলা
  4. একটি গ্রহ
সঠিক উত্তর:
একটি মশলা
উত্তর
সঠিক উত্তর:
একটি মশলা
ব্যাখ্যা

প্রশ্ন: "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
- "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো GARLIC.
- GARLIC (রসুন) হলো একটি মশলা যা রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়।

১৫.
Virus : Rabies : : Bacteria : ?
  1. Typhoid
  2. Influenza
  3. Polio
  4. Dengue
সঠিক উত্তর:
Typhoid
উত্তর
সঠিক উত্তর:
Typhoid
ব্যাখ্যা

প্রশ্ন: Virus : Rabies : : Bacteria : ?

সমাধান:
Virus : Rabies : : Bacteria : Typhoid

ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ হলো:
- জন্ডিস, ডেঙ্গু, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ হলো:
- যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

১৬.
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই _________। 
  1. প্রগতিশীল
  2. অনগ্রসর
  3. দেউলিয়া
  4. স্থিতিশীল
সঠিক উত্তর:
অনগ্রসর
উত্তর
সঠিক উত্তর:
অনগ্রসর
ব্যাখ্যা

প্রশ্ন: অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই _________। 

সমাধান:
- অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই অনগ্রসর।
- "অর্থ ও শিক্ষায় পশ্চাদবর্তী" বলতে বোঝানো হয়েছে - যারা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং শিক্ষাগতভাবে পিছিয়ে। 
- অর্থ ও শিক্ষায় পিছিয়ে পড়ার ফলে তারা উন্নয়ন ও অগ্রগতির দিক থেকেও পিছিয়ে থাকে অর্থাৎ অনগ্রসর হয়।

১৭.
'সেমিকোলন' চিহ্নের বাংলা পরিভাষা কী?
  1. পূর্ণচ্ছে
  2. কোলন
  3. অর্ধচ্ছেদ
  4. পাদচ্ছেদ
সঠিক উত্তর:
অর্ধচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
অর্ধচ্ছেদ
ব্যাখ্যা

প্রশ্ন: 'সেমিকোলন' চিহ্নের বাংলা পরিভাষা কী?

সমাধান:
'সেমিকোলন'- এর বাংলা অর্থ অর্ধচ্ছেদ।

সেমিকোলন:
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাযে অথবা একই ধরণের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়। যেমন - সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।

সেমিকোলন চিহ্নের ব্যবহার:
- একাধিক স্বাধীন বাক্যকে একটি স্বাধীন বাক্যে লিখতে সেগুলোর মাঝে সেমিকোলন বসে।
- কমা'র বারংবার ব্যবহারের পর কিন্তু দাঁড়ির আগে সেমিকোলন বসে।
- কমা অপেক্ষা অধিক বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- কোনো তালিকায় বিদ্যমান একাধিক ব্যক্তির নাম ও পদের তালিকা অনুধাবনের সুবিধার্থে সেমিকোলন ব্যবহার করা হয়।
- যেমন- গঠিত কমিটিতে সভাপতি, মোহাম্মদ আমজাদ; সহ-সভাপতি, নুর উদ্দীন; সাধারণ সম্পাদক, হামেদ আলি প্রমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

১৮.
যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?
  1. SPEAK = PSEKA
  2. SHARE = HSRAE
  3. PANIC = APNICE
  4. STEAM = MSETM
সঠিক উত্তর:
SPEAK = PSEKA
উত্তর
সঠিক উত্তর:
SPEAK = PSEKA
ব্যাখ্যা

প্রশ্ন: যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?

সমাধান:
সঠিক উত্তর: ক) SPEAK = PSEKA

• BREAD = RBEDA
- এখানে মাঝখানের E বর্ণটি ঠিক রেখে প্রথমের দুটি বর্ণকে স্থানান্তর ও অনুরূপ ভাবে শেষের দুটি বর্ণকেও স্থানান্তর করা হয়েছে।

একইভাবে, SPEAK এর E কে মাঝখানে ঠিক রেখে SP কে PS এবং AK কে KA লিখা হয়েছে, যা শর্তটি পূরণ করতে সক্ষম হয়েছে।

১৯.
বাংলা বর্ণবিন্যাসে 'ণ' ব্যঞ্জন বর্ণের অবস্থান কোথায়?
  1. ট বর্গে পঞ্চম
  2. চ বর্গে তৃতীয়
  3. ত বর্গে চতুর্থ
  4. প বর্গে তৃতীয়
সঠিক উত্তর:
ট বর্গে পঞ্চম
উত্তর
সঠিক উত্তর:
ট বর্গে পঞ্চম
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে 'ণ' ব্যঞ্জন বর্ণের অবস্থান কোথায়?

সমাধান:
বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
- এগুলো হলো- ক, চ, ট, ত, প।
প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
- ক, খ, গ, ঘ, ঙ
- চ, ছ, জ, ঝ, ঞ
- ট, ঠ, ড, ঢ, ণ
- ত, থ, দ, ধ, ন
- প, ফ, ব, ভ, ম
- বাংলা বর্ণবিন্যাসে 'ণ' ব্যঞ্জন বর্ণের অবস্থান ট বর্গে পঞ্চম স্থানে।

২০.
'Plagiarism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সত্যায়ন
  2. গুপ্তহত্যা
  3. সংশোধনী
  4. কুম্ভিলকবৃত্তি
সঠিক উত্তর:
কুম্ভিলকবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
কুম্ভিলকবৃত্তি
ব্যাখ্যা

প্রশ্ন: 'Plagiarism' এর বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
'Plagiarism' এর বাংলা পরিভাষা - কুম্ভিলকবৃত্তি।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Amendment - সংশোধনী,
- Bankrupt- দেউলিয়া,
- Badge- তকমা,
- Background- পটভূমি,
- Attestation- সত্যায়ন,
- Assassination- গুপ্তহত্যা,
- Assembly- পরিষদ,
- Assessment- নির্ধারণ, কর নির্ধারণ,
- Asylum- আশ্রয়,
- Attachment- ক্রোক।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।