পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১৮ এপ্রিল, ২০২৪সময়45 minutes৫৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ গ্যাস ফিল্ডস লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) (গ্রেড-৯ম) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৩.১২.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১৮ এপ্রিল, ২০২৪ · ৬০ প্রশ্ন

.
সন্ধি বিচ্ছেদ করুন: 'নিরবধি
  1. নির + অবধি
  2. নির + বধি
  3. নিরঃ + অবধি
  4. নিঃ + অবধি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নিঃ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
নিঃ + অবধি
ব্যাখ্যা
• সন্ধিবদ্ধ শব্দে র থাকলে র-এর পরিবর্তে ঃ হয়।
যেমন:
- নিঃ + আকার - নিরাকার।
- দুঃ + আচার - দুরাচার।
- নিঃ + অবধি - নিরবধি।
- নিঃ + অক্ষর - নিরক্ষর।
- দুঃ + অবস্থা - দুরবস্থা।
- চতুঃ + অঙ্গ - চতুরঙ্গ।
- অহঃ + অহ - অহরহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গাজী মিয়াঁর বস্তানী' কী ধরনের রচনা?
  1. প্রবন্ধ
  2. নাটক
  3. কবিতা
  4. উপন্যাস
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
উপন্যাস
ব্যাখ্যা
• গাজী মিয়াঁর বস্তানী:
- গাজী মিয়াঁর বস্তানী মীর মশাররফ হোসেন রচিত আত্মজৈবনিক উপন্যাস।
- এর প্রথম অংশ ১৮৯৯ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়; দ্বিতীয় অংশ পুস্তকাকারে স্বতন্ত্রভাবে প্রকাশিত হয়নি, তবে মীর রচিত আত্মজীবনী আমার জীবনী-তে এর কিয়দংশ মুদ্রিত হয়। গ্রন্থের প্রচ্ছদপটে গ্রন্থকার হিসেবে মীর মশাররফ হোসেনের নাম মুদ্রিত হয়নি; স্বত্বাধিকারী হিসেবে তাঁর ছদ্মনাম ‘উদাসীন পথিক’ মুদ্রিত হয়েছে।

- সোনাবিবি ও মনিবিবি নামে দুই বিধবা মহিলা জমিদারের দ্বন্দ্ব উপন্যাসের মূল ঘটনা।
- উপন্যাসের নায়ক-নায়িকা ও স্থানের নামকরণ অভিনব, যেমন অরাজকপুর, যমদ্বার, নচ্ছারপুর, পয়জারন্নেসা, সবলোট চৌধুরী, ভেড়াকান্ত, জয়ঢাক ইত্যাদি।
- ভেড়াকান্ত চরিত্রে লেখকের নিজের ছায়াপাত আছে বলে গ্রন্থখানিকে আত্মজৈবনিক রচনা বলে অভিহিত করা হয়। 

---------------------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন ছিলেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা-র মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন।
- তিনি আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন।
- মীর মশাররফ ছিলেন বঙ্কিমযুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও উনিশ শতকের বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ।

তাঁর রচিত সাহিত্যকর্ম:
• নাটক:
- বসন্তকুমারী, 
- জমীদার দর্পণ, 
- বেহুলা গীতাভিনয়,
- টালা অভিনয়।

• উপন্যাস:
- বিষাদ-সিন্ধু।

• আত্মজীবনীমূলক রচনা:
- উদাসীন পথিকের মনের কথা, 
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'অনাবৃষ্টি' শব্দটিতে 'অনা' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অভাব
  2. অশুভ
  3. নিকৃষ্ট
  4. পুরানো
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
অভাব
উত্তর
সঠিক উত্তর:
অভাব
ব্যাখ্যা
• অভাব অর্থে খাাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ- অনাবৃষ্টি, অনাদর ইত্যাদি।

----------------
• উপসর্গ:

বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। 

• বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি বিশেষ্য পদ?
  1. পঞ্চায়েত
  2. চিরন্তন
  3. সে
  4. এবং
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
পঞ্চায়েত
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চায়েত
ব্যাখ্যা
• পঞ্চায়েত (বিশেষ্য পদ),
অর্থ:
- গ্রামোন্নয়নের লক্ষে পাঁচ বা তততোধিক নির্বাচিত প্রতিনিধিদ্বারা গঠিত সভা।

অন্যদিকে,
• চিরন্তর (বিশেষণ পদ),
অর্থ: 
- নিত্য,
- চিরকালীন।

• ‘সে’ মূলত সর্বনাম পদ হিসেবে ব্যবহৃত হয়।
• ‘এবং’ যোজক হিসেবে একাধিক শব্দ, পদবন্ধু ও বাক্যকে যুক্ত করে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
এককথায় প্রকাশ করুন: 'ইন্দ্রিয়কে জয় করেছে যে
  1. ইন্দ্রজিত
  2. জিতেস
  3. ইন্দ্রিয়জিত
  4. জিতেন্দ্রিয়
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
জিতেন্দ্রিয়
উত্তর
সঠিক উত্তর:
জিতেন্দ্রিয়
ব্যাখ্যা
• 'ইন্দ্রিয়কে জয় করেছে যে’ এর এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।

কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
• 'শত্রুকে জয় করেন যিনি' এর এককথায় প্রকাশ - শত্রুজিৎ।
• 'উপকারীর উপকার স্বীকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতজ্ঞ।
• 'উপকারীর উপকার স্বীকার করে না যে' এর এককথায় প্রকাশ - অকৃতজ্ঞ।
• ‘যা কষ্টে জয় করা যায়’ এর এককথায় প্রকাশ - দুর্জয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাগধারার অর্থ নির্ণয় করুন: 'বকধার্মিক'
  1. কপট
  2. স্বার্থপর
  3. চাটুকার
  4. ভণ্ড ধার্মিক
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
ভণ্ড ধার্মিক
উত্তর
সঠিক উত্তর:
ভণ্ড ধার্মিক
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগ্‌ধারার অর্থ - কদাচিৎ।
'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
‘ডাকাবুকো’ বাগ্‌ধারার অর্থ - নির্ভীক।
‘পায়া ভারি’ বাগ্‌ধারার অর্থ - অহঙ্কার।
‘কানকাটা’ বাগ্‌ধারার অর্থ - বেহায়া।
'ঝিঙেফুল' বাগ্‌ধারার অর্থ - আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কাঁদো নদী কাঁদো' উপন্যাসটির রচয়িতা কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. হুমায়ুন আজাদ
  3. সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. রশিদ করিম
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
• ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাস:
- কাঁদো নদী কাঁদো ১৯৬৮ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত চেতনাপ্রবাহরীতির একটি উপন্যাস।
- এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র সমূহ হচ্ছে: মুস্তফা, বদর শেখ, খেদমতুল্লা, কালু মিয়া ইত্যাদি। এইসকল চরিত্রের মাধ্যমে লেখক তুলে ধরেছেন গ্রামীণ ও কুমুরডাঙার শাহরিক পরিবেশ এর বর্ণনা।
- এই উপন্যাসে ধর্মের নামে আচার-সর্বস্বতা, বিজ্ঞানের নামে অদৃষ্টবাদিতা এবং বাস্তবতার নামে স্বপ্ন -কল্পনা ইত্যাদির বিরুদ্ধচারণ দেখা যায়।
- উপন্যাসে ব্যক্তির ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ নিয়ে সামষ্টিক অভিজ্ঞান রচিত হয়েছে। এবং নদী হয়ে উঠেছে সামূহিক জীবনবাদী চেতনার প্রতীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
এককথায় প্রকাশ করুন: 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'।
  1. সংবর্ধনা
  2. সম্মুখগমন
  3. অগ্রগামী
  4. প্রত্যুদগমন
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
প্রত্যুদগমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদগমন
ব্যাখ্যা
• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা’ এক কথায় বলে - প্রত্যুদগমন।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোন শব্দে স্বভাবতই 'ষ' হয়?
  1. ষড়ঋতু
  2. কোষ
  3. ভাষা
  4. A, B, C সবগুলোই
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
A, B, C সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
A, B, C সবগুলোই
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন: ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন: ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন: অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন: ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'দত্তকুলোদ্ভব' কবি কে?
  1. অজিত দত্ত
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. জীবনানন্দ দাশ
  4. হুমায়ুন কবির
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম মহাকবি। তাকে দত্তকুলোদ্ভব কবি বলাহয়।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে দত্ত পরিবারে তাঁর জন্ম।
- মধুসূদনের কৃতিত্ব এখানেই যে, তিনি যাকিছু রচনা করেছেন তাতেই নতুনত্ব এনেছেন। তিনিই প্রথম পাশ্চাত্য সাহিত্যের আদর্শ বাংলা সাহিত্যে সার্থকভাবে প্রয়োগ করেন।

মাইকেল মধুসূদন দত্ত রচিত অন্যান্য গ্রন্থগুলো হলো:
• প্রহসন:
- একেই কি বলে সভ্যতা ও
- বুড় সালিকের ঘাড়ে রোঁ।

• নাটক:
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- শর্মিষ্ঠা।

• কাব্য:
- মেঘনাদবধ,
- বীরঙ্গনা,
- তিলোত্তমাসম্ভব।

উৎস: বংলাপিডিয়া ও বাংলা ভাষার সাহিত্য ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Question 11 to 15: Select the word (s) / phrase (s) that appropriately fill (s) in the gap (s) in each sentence.
Some people __________ themselves into believing that they are the only honest and dedicated in the company.
  1. keep
  2. fool
  3. delude
  4. force
  5. None of these
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: গ) delude
লাইভ পরীক্ষার সময় সঠিক উত্তরের অপশনে বানান ভুল ছিল। তাই প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।
আর যেহেতু জব সল্যুশনের প্রশ্ন তাই অপশনের বানান সংশোধন করে দেয়া হয়েছে।

• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর অর্থ নিম্নরূপ:
ক) keep - রাখা।
খ) fool - বোকা; মুঢ়; মূর্খ; হাবা।
গ) delude -  প্রতারিত/বিভ্রান্ত করা।
ঘ) force -  বল; শক্তি; জোর।
ঙ) none - একটিও না; কোনোটা না।

• সুতরাং, বোঝা যাচ্ছে বাক্যের context অনুসারে শূন্যস্থানে delude শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- এখানে Delude ( প্রতারিত করা ) শব্দটি ব্যবহার করলে বাক্যটির যথার্থ অর্থ প্রকাশ করে।
- Complete Sentence: Some people delude themselves into believing that they are the only honest and dedicated employees in the company.
- Bangla Meaning: কিছু লোক এই বিশ্বাসে নিজেদেরকে প্রতারিত করে যে তারাই কোম্পানির একমাত্র সৎ এবং নিবেদিত কর্মচারী।

Source: Accessible Dictionary by Bangla Academy.

১২.
The truck met with an accident and was _______ the traffic in Dhanmondi, so he had a hard time driving through the area
  1. eliminating
  2. obstructing
  3. obviating
  4. hiding
  5. None of these
সঠিক উত্তর:
obstructing
উত্তর
সঠিক উত্তর:
obstructing
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Eliminate - বর্জন করা; উচ্ছেদ করা
খ) Obstruct - প্রতিবন্ধক; অবরোধক, বাঁধা প্রাপ্ত করা।
গ) Obviate - ভারমুক্ত হওয়া; দূর করা
ঘ) Hide - আত্মগোপন করা; গা ঢাকা দেওয়া; লুকিয়ে থাকা
• প্রশ্নে was থাকায় প্রতিটি শব্দের সাথে present continuous হিসেবে ing যুক্ত হয়েছে।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, বাক্যে পথ রোধ করা অর্থে obstructing বসবে।
- Complete Sentence: The truck met with an accident and was obstructing the truck in Dhanmondi, so he had a hard time driving through the area.
- Bangla Meaning; ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে ধানমন্ডিতে পথরোধ করেছিল, তাই ঐ এলাকায় গাড়ি চালাতে তার সমস্যা হয়েছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
Plastic bags are ______ symbols of consumer society, they are found wherever you travel.
  1. rare
  2. ephemeral
  3. ubiquitous
  4. fleeting
  5. None of these
সঠিক উত্তর:
ubiquitous
উত্তর
সঠিক উত্তর:
ubiquitous
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - 

ক) Rare -  দুর্লভ; অস্বাভাবিক; অসাধারণ, যা সচরাচর দেখা যায় না বা ঘটে না
খ) Ephemeral - স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
গ) Ubiquitous - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।
ঘ) Fleeting - ক্ষণিকের; ক্ষণকালীন; ক্ষণস্থায়ী

• সুতরাং, বোঝা যাচ্ছে যে context অনুসারে শূন্যস্থানে Ubiquitous শব্দটি বসলে বাক্যের অর্থ পূর্নতা পাবে।
- Ubiquitous শব্দটি দ্বারা ভোক্তা সমাজের সর্বব্যাপী চিত্র বোঝায়। 
- ubiquitous  শব্দটি যোগে সম্পূর্ণ বাক্যটি হচ্ছে - Plastic bags are ubiquitous symbols of consumer society, they are found wherever you travel.
- বাক্যটির অর্থ দাঁড়ায় - প্লাস্টিকের ব্যাগগুলো হল ভোক্তা সমাজের সর্বব্যাপী প্রতীক; যা আপনি যত্রতত্র ভ্রমণ করতে গেলেই দেখতে পাবেন।
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
When their body size is considered, mammals and birds have much larger brain than ________.
  1. other vertebrates do
  2. that other vertebrates have
  3. are other vertebrates
  4. other are vertebrates
  5. None of these
সঠিক উত্তর:
that other vertebrates have
উত্তর
সঠিক উত্তর:
that other vertebrates have
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত mammals and birds এর মস্তিস্কের সাথে অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের মস্তিস্কের তুলনা করা হয়েছে।
- তাই than that other vertebrates have হবে.
- এসব ক্ষেত্রে একই noun এর repetition এড়াতে that ব্যবহৃত হয়।

• এখানে, than other vertebrates do ব্যবহার করলে mammals and birds এর মস্তিস্কের সাথে অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের (প্রাণীর মস্তিস্ক নয়) তুলনা করা হয়ে যায়। - তাই এটি হবে না।

• Complete Sentence: When their body size is considered, mammals and birds have much larger brain than that other vertebrates have.
- Bangla Meaning: শারীরিক আকার বিবেচনায় স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মস্তিস্ক অন্যান্য মেরুদন্ডী প্রাণীদের মস্তিস্কের তুলনায় অনেক বড়।
১৫.
The use of preservatives in food manufacturing _______ steadily over the past few decades and_______no signs of abating.
  1. had risen, would show
  2. would rise, will show
  3. has risen, shows
  4. rose, will show
  5. None of these
সঠিক উত্তর:
has risen, shows
উত্তর
সঠিক উত্তর:
has risen, shows
ব্যাখ্যা

• প্রশ্নে প্রদত্ত বাক্যটি দ্বারা এই ভাব প্রকাশ পেয়েছে যে, খাবারে preservatives এর ব্যবহার বাড়ছে এবং সেটা কমার কোনো লক্ষন দেখা যাচ্ছে না। 
- তাই সে অর্থে preservatives এর ব্যবহার নিয়মিত বাড়ছে বোঝাতে has risen এবং কমার লক্ষন দেখা যাচ্ছে না বোঝাতে shows no signs of abating বসবে।

• Complete Sentence: The use of preservatives in food manufacturing has risen steadily over the past few decades and shows no signs of abating.
- Bangla Meaning: গত কয়েক দশক ধরে খাদ্য উৎপাদনে প্রিজারভেটিভের ব্যবহার ক্রমাগত বেড়েছে এবং কমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

১৬.
Questions 16 to 20: In each of the following sentences, one part is underlined. Beneath the sentence you will find five ways of phrasing the underlined part. Select the phrase that produces the most correct sentence.
The performance of our football players was rather worst than I had expected.
  1. worst than what I had epxected
  2. worse than what I had expected
  3. worst than expectation
  4. worst than what was expected
  5. appreciated the method adopting method
সঠিক উত্তর:
worse than what I had expected
উত্তর
সঠিক উত্তর:
worse than what I had expected
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটিতে than দ্বারা তুলনা বোঝানো হয়েছে।
- দুই বা ততোধিক , ব্যক্তি, বস্তু ও প্রাণিরমধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে Degree বলে।
- আর Adjective যখন দুটি ব্যক্তি বা প্রাণির মধ্যে তুলনা বোঝায় তাকে Comparative Degree বলে।
- তাই than এর পূর্বে comparative word ব্যবহার হবে।

• সুতরাং, worst এর comparative form হিসাবে worse বসবে (bad -worse - worst) এবং than এর পর subject আনতে হবে।
- তাই সঠিক উত্তর, worse than that I had expected.
 
• Complete Sentence: The performance of our football players was rather worse than that I had expected.
- Bangla Meaning: আমাদের ফুটবল খেলোয়াড়দের পারফরম্যান্স আমার প্রত্যাশার চেয়েও খারাপ ছিল।
১৭.
Rizwan admired the speed with which he completed the work and appreciating the method adopted by him.
  1. appreciating the method adopted by him
  2. appreciate the method being adopted
  3. appreciated the method adopted
  4. appreciate the method of adoption
  5. appreciated the method adopting method
সঠিক উত্তর:
appreciated the method adopted
উত্তর
সঠিক উত্তর:
appreciated the method adopted
ব্যাখ্যা
• And দ্বারা যুক্ত দুটি বাক্যেরই Subject যদি একই হয় , তবে প্রথম clause টি যে tense এ থাকবে তার পরের clause ও একই tense এ হবে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত দুইটি clause এর subject Rizwan এবং প্রথম clause টি past Indefinite এ আছে, তাই এর পরের clause টিও past Indefinite tense এ হবে।

- সুতরাং, underlined কৃত অংশ appreciating the method adopted by him এর স্থলে appreciated the method adopted বসবে। 
- Complete Sentence: Rizwan admired the speed with which he completed the work and appreciated the method adopted by him.
১৮.
The pharmacist hadn't hardly any of those kind of medicines.
  1. hadn't hardly any of those kind
  2. had hardly any of those kinds
  3. had hardly not any of those kinds
  4. had scarcely any of those kind
  5. had hardly any of those kind
সঠিক উত্তর:
had hardly any of those kinds
উত্তর
সঠিক উত্তর:
had hardly any of those kinds
ব্যাখ্যা
• কিছু adverb আছে যেগুলো গঠনগত ভাবে negative বা নেতিবাচক।
- যেমন – hardly, rarely, scarcely, barely, seldom ইত্যাদি।
- এই adverb গুলো বাক্যে ব্যবহৃত হলে সেই বাক্যে আলাদা negative expression ব্যবহৃত হয় না এবং সাধারণত Present Indefinite Tense হয়।
- এরা সবসময় main verb এর আগে বসে।

•  Hardly = কদাচিৎ/ না বললেই চলে।
- সুতরাং, underlined কৃত অংশে negative expression হিসাবে hadn't না বসিয়ে had hardly any of those kinds বসালে বাক্যটি শুদ্ধ হবে।
- Complete Sentence: The pharmacist had hardly any of those kinds of medicines.
- Bangla Meaning: ঔষুধ বিক্রেতার নিকট ঐ ই ধরনের ওষুধ ছিলো না বললেই চলে।
১৯.
No sooner do the bells ring than the curtain rose.
  1. did the bell ring
  2. did the bells ring
  3. had the bell rang
  4. had the bell rung
  5. None correction required
সঠিক উত্তর:
had the bell rung
উত্তর
সঠিক উত্তর:
had the bell rung
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়।
- মনে রাখতে হবে, No sooner had .... than এভাবে আসে অর্থাৎ No sooner had এর সাথে than হয়।

• তাই, underlined কৃত অংশের do the bells ring এর স্থলে had the bell rung হলে বাক্যটি শুদ্ধ হবে।
- Ring এর past tense হচ্ছে rang এবং past p[articiple হচ্ছে rung.
- Had + verb এর past participle = past perfect হয়।

- Complete Sentence: No sooner had the bell rung than the curtain rose.
- Bangla Meaning: ঘন্টা বাজতে না বাজতেই পর্দা উঠে গিয়েছিল।
২০.
They were all shocked at his failure in the competition.
  1. were all shocked
  2. were shocked at all
  3. had all shocked at
  4. had all shocked by
  5. had been all shocked on
সঠিক উত্তর:
were all shocked
উত্তর
সঠিক উত্তর:
were all shocked
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি tense এবং গঠনগত দিক থেকে সম্পূর্ণ সঠিক।
- এখানে বাক্যটি passive আছে।
- সবাই বা সকলেই বিস্মিত হয়েছে এমন বোঝাতে were all shocked সঠিক উত্তর।
- অর্থাৎ, underlined কৃত অংশের কোনো পরিবর্তন হবে না।

• Complete sentence: They were all shocked at his failure in the competition.
- Bangla Meaning: প্রতিযোগিতায় তার ব্যর্থতায় তারা সবাই হতবাক।
২১.
Options 21 to 25: Choose the correctly spelled word from the given options: 
21. Choose the correctly spelled word from the given options:
  1. Falmboyance
  2. Flumboyance
  3. Flamboyanse
  4. Flamboyance
  5. Falmboyanse
সঠিক উত্তর:
Flamboyance
উত্তর
সঠিক উত্তর:
Flamboyance
ব্যাখ্যা
• Flamboyance (noun)
English Meaning: The tendency to attract attention because of one's exuberance, confidence, and stylishness or the quality of being bright, colourful, and very noticeable.
Bangla Meaning: বর্ণাঢ্যতা।

• Example Sentences:
- He had a reputation for flair and flamboyance.
- The stunning tones give the show a lot of visual flamboyance

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২২.
Choose the correctly spelled word from the given options:
  1. Endorcement
  2. Endorsement
  3. Endoursement
  4. Endorseement
  5. Endoreceement
সঠিক উত্তর:
Endorsement
উত্তর
সঠিক উত্তর:
Endorsement
ব্যাখ্যা
Endorsement (noun)
English Meaning: the act of saying that you approve of or support something or someone
Bangla Meaning: সত্যায়ন।

• Example Sentence: The campaign hasn't received any political endorsements. 
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
Choose the correctly spelled word from the given options:
  1. Synchronization
  2. Synchronizasion
  3. Synchonization
  4. synchonizasion
  5. synchornization
সঠিক উত্তর:
Synchronization
উত্তর
সঠিক উত্তর:
Synchronization
ব্যাখ্যা
• Synchronization (noun)
English Meaning: The operation or activity of two or more things at the same time or rate.
Bangla Meaning: এককালবর্তীকরণ। ছন্দসমতা; সমলয়ন; সমলয় বিধান।

• Example Sentence: Lack of synchronization between the dancers made it look clumsy
 
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৪.
Choose the correctly spelled word from the given options:
  1. Missle
  2. Missile
  3. Misile
  4. Messile
  5. Missiel
সঠিক উত্তর:
Missile
উত্তর
সঠিক উত্তর:
Missile
ব্যাখ্যা
• Missile (noun)
English Meaning: An object which is forcibly propelled at a target, either by hand or from a mechanical weapon.
Bangla Meaning: নিক্ষিপ্ত বা অভিক্ষিপ্ত বস্তু বা অস্ত্র; ক্ষেপণীয়; ক্ষেপণাস্ত্র। 

• Example sentence: One of the players was hit on the head by a missile thrown by a spectator.
 
Source:  Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৫.
Choose the correctly spelled word from the given options:
  1. Inapropriate
  2. Inapropriaet
  3. Inaproopriate
  4. Inappropriate
  5. Inaproprate
সঠিক উত্তর:
Inappropriate
উত্তর
সঠিক উত্তর:
Inappropriate
ব্যাখ্যা
Inappropriate (adjective) 
English Meaning: not suitable or proper in the circumstances.
Bangla Meaning: অনুপযোপী; অযোগ্য।

Example Sentence: There are penalties for inappropriate behaviour.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৬.
If m and n are whole numbers such that mn = 121, then the value of (m - 1)n + 1 is = ?
  1. 1000
  2. 676
  3. 121
  4. 10
  5. None of these
সঠিক উত্তর:
1000
উত্তর
সঠিক উত্তর:
1000
ব্যাখ্যা
প্রশ্ন: If m and n are whole numbers such that mn = 121, then the value of (m - 1)n + 1 is = ?

সমাধান:
দেওয়া আছে,
mn = 121
⇒ mn = 112
এখানে, m = 11 এবং n = 2

∴ (m - 1)n + 1 = (11 - 1)2 + 1
= 103
= 1000
২৭.
If 65% of x = 13% of y, then find the value of x if y = 2000.
  1. 200
  2. 300
  3. 400
  4. 500
  5. None of these
সঠিক উত্তর:
400
উত্তর
সঠিক উত্তর:
400
ব্যাখ্যা
প্রশ্ন: If 65% of x = 13% of y, then find the value of x if y = 2000.

সমাধান:
দেওয়া আছে,
y = 2000
এবং 65% of x = 13% of y
⇒ (65/100) × x = (13/100) × y
⇒ 65x = (13 × y × 100)/100
⇒ x = (13 × 2000 × 100)/(100 × 65)
∴ x = 400

২৮.
Which of the following numbers is divisible by 3?
  1. 177
  2. 200
  3. 331
  4. 457
  5. None of these
সঠিক উত্তর:
177
উত্তর
সঠিক উত্তর:
177
ব্যাখ্যা
প্রশ্ন: Which of the following numbers is divisible by 3?

সমাধান:
ক. 177/3 = 59; যা 3 দ্ধারা বিভাজ্য।

খ. 200/3 = 66.67; যা 3 দ্ধারা বিভাজ্য নয়।

গ. 331/3 = 110.33; যা 3 দ্ধারা বিভাজ্য নয়।

ঘ. 457/3 = 152.33; যা 3 দ্ধারা বিভাজ্য নয়।

বিকল্প সমাধান:
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে। 
ক. 1 + 7 + 7 = 15; যা 3 দ্ধারা বিভাজ্য।
খ. 2 + 0 + 0 = 2; যা 3 দ্ধারা বিভাজ্য নয়।
গ. 3 + 3 + 1 = 7; যা 3 দ্ধারা বিভাজ্য নয়।
ঘ. 4 + 5 + 7 = 16; যা 3 দ্ধারা বিভাজ্য নয়।
২৯.
By selling a book at 600 taka. Salim makes a profit of 25%. What was the cost of the book in taka?
  1. 480
  2. 500
  3. 520
  4. 540
  5. None of these
সঠিক উত্তর:
480
উত্তর
সঠিক উত্তর:
480
ব্যাখ্যা
প্রশ্ন: By selling a book at 600 taka. Salim makes a profit of 25%. What was the cost of the book in taka?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = 100 টাকা
25% লাভে বিক্রয়মূল্য = 100 + 25 = 125 টাকা

বিক্রয়মূল্য 125 টাকা হলে ক্রয়মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য = 100/125 টাকা
∴ বিক্রয়মূল্য 600 টাকা হলে ক্রয়মূল্য = (100 × 600)/125 টাকা
= 480 টাকা
৩০.
A cement mixture is composed of 3 elements. By weight, 1/3 of the mixture is sand, 3/5 is water and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds?
  1. 60
  2. 80
  3. 90
  4. 180
  5. None of these
সঠিক উত্তর:
180
উত্তর
সঠিক উত্তর:
180
ব্যাখ্যা
প্রশ্ন: A cement mixture is composed of 3 elements. By weight, 1/3 of the mixture is sand, 3/5 is water and the remaining 12 pounds of the mixture is gravel. What is the weight of the entire mixture in pounds?

সমাধান:
বালু ও পানির পরিমাণ = (1/3) + (3/5) অংশ 
= (5 + 9)/15 অংশ 
= 14/15 অংশ 

অবশিষ্ট কাঁকরের পরিমাণ = 1 - (14/15) অংশ
= 1/15 অংশ

প্রশ্নমতে, 
1/15 = 12 পাউন্ড
∴ 1 বা সম্পূর্ণ অংশ = 12 × 15 পাউন্ড
= 180 পাউন্ড
অতএব, সম্পূর্ণ মিশ্রণের পরিমাণ 180 পাউন্ড।
৩১.
On Dhaka- Sylhet highway 5% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined. What percentage of drivers on this highway exceed the speed limit?
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
  5. None of these
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: On Dhaka- Sylhet highway 5% of the drivers are fined for exceeding the speed limit. However, 80% of the drivers who exceed the speed limit are not fined. What percentage of drivers on this highway exceed the speed limit?

সমাধান:
ধরি,
হাইওয়েতে 100 জন চালক ছিল।

এখন,
গতিসীমা অতিক্রম করার জন্য 5% চালককে জরিমানা করা হয়।
∴ 100 জন চালকের 5% বা 5 জন চালককে জরিমানা করা হয়।

আবার,
চালকদের মধ্যে যারা গতিসীমা অতিক্রম করেছিল তাদের মধ্যে 80% চালককে জরিমানা করা হয়নি।
∴ চালকদের মধ্যে যারা গতিসীমা অতিক্রম করেছিল তাদের মধ্যে 20% চালককে জরিমানা করা হয়।

প্রশ্নমতে,
20% = 5
∴ 1% = 5/20
∴ 100% = (5 × 100)/20
= 25
৩২.
If the average of 5 consecutive integers is 15 then what is the difference between least and the greatest of the 5 integers?
  1. 4
  2. 5
  3. 8
  4. 10
  5. None of these
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: If the average of 5 consecutive integers is 15 then what is the difference between least and the greatest of the 5 integers?

সমাধান:
ধরি, পাঁচটি ক্রমিক সংখ্যা x,  x + 1,  x + 2,  x + 3,  x + 4

পাঁচটি ক্রমিক সংখ্যার গড় = 15
পাঁচটি সংখ্যার সমষ্টি = 15 × 5 = 75 

প্রশ্নমতে,
x + x + 1 + x + 2 + x + 3 + x + 4 = 75
⇒ 5x + 10 = 75
⇒ 5x = 65 
∴ x = 13

সবচেয়ে ছোট সংখ্যাটি = 13
সবচেয়ে বড় সংখ্যাটি = 13 + 4 = 17

∴ সবচেয়ে বড় সংখ্যা ও সবচেয়ে ছোট সংখ্যার পার্থক্য = 17 - 13 = 4
৩৩.
If x = (y + 3)2 then which of the following will be equal to (- 2y - 6)2?
  1. - 4x
  2. - 2x
  3. 4x
  4. 2x
  5. None of these
সঠিক উত্তর:
4x
উত্তর
সঠিক উত্তর:
4x
ব্যাখ্যা
প্রশ্ন: If x = (y + 3)2 then which of the following will be equal to (- 2y - 6)2?

সমাধান:
দেওয়া আছে,
x = (y + 3)2

∴ (- 2y - 6)2 ={- 2 (y + 3)}2
= 4 × (y + 3)2
= 4x
৩৪.
A rectangular plot of land has a fence along three of its four sides, the unfenced side and the side opposite the unfenced side have a length that is three times the length of the other two sides. If the area of the plot is 432 square feet, what is the total length of the fence is feet?
  1. 60
  2. 72
  3. 80
  4. 90
  5. None of these
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: A rectangular plot of land has a fence along three of its four sides, the unfenced side and the side opposite the unfenced side have a length that is three times the length of the other two sides. If the area of the plot is 432 square feet, what is the total length of the fence is feet?

সমাধান:
ধরি 
আয়তাকার জমির প্রস্থ = x 
আয়তাকার জমির দৈর্ঘ্য = 3x

প্রশ্নমতে,
3x × x = 432 
⇒ 3x2 = 432 
⇒ x2 = 144
⇒ x2 = 122
∴ x = 12

মোট বেড়ার দৈর্ঘ্য = (x + 3x + x) ফুট 
= 5x ফুট 
= 5 × 12 ফুট 
= 60 ফুট
৩৫.
What is the area in square feet of the triangle whose sides have lengths equal to 10, 6 and 8 feet respectively?
  1. 480
  2. 24
  3. 48
  4. 30
  5. None of these
সঠিক উত্তর:
24
উত্তর
সঠিক উত্তর:
24
ব্যাখ্যা
প্রশ্ন: What is the area in square feet of the triangle whose sides have lengths equal to 10, 6 and 8 feet respectively?

সমাধান:
ধরি,
তিনবাহুর দৈর্ঘ্য a = 10 ফুট, b = 6 ফুট ও c = 8 ফুট

∴ ত্রিভুজটির অর্ধ-পরিসীমা, s = (10 + 6 + 8)/2 = 12 ফুট

∴ ক্ষেত্রফল = √{s(s - a) (s - b) (s - c)} বর্গ ফুট 
= √{12(12 - 10) (12 - 6) (12 - 8)} বর্গ ফুট 
= √(12 × 2 × 6 × 4) 
= √576 বর্গ ফুট 
= 24 বর্গ ফুট
৩৬.
An examiner checks 4 scripts in 5/3 hours. How many scripts can be check in 50 minutes?
  1. 2
  2. 3
  3. 22/3
  4. 25/6
  5. None of these
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: An examiner checks 4 scripts in 5/3 hours. How many scripts can be check in 50 minutes?

সমাধান:
একজন পরীক্ষক 5/3 ঘণ্টায় চেক করে = 4 টি স্ক্রিপ্ট
∴ একজন পরীক্ষক 1 ঘণ্টায় চেক করে = (4 × 3)/5 টি স্ক্রিপ্ট
∴ একজন পরীক্ষক 50/60 ঘণ্টায় চেক করে = (4 × 3 × 50)/(5 × 60) টি স্ক্রিপ্ট
= 2 টি স্ক্রিপ্ট 
৩৭.
On dividing a number by 5, we get 3 as remainder. What will be the remainder when the square of this number is divided by 5?
  1. 0
  2. 1
  3. 2
  4. 4
  5. None of these
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: On dividing a number by 5, we get 3 as remainder. What will be the remainder when the square of this number is divided by 5?

সমাধান:
Let the number be x and on dividing x by 5, we get m as quotient and 3 as remainder.
∴ x = 5m + 3
⇒ x2 = (5m + 3)2
= (25m2 + 30m + 9)
= 5(5m2 + 6m + 1) + 4

∴ On dividing x2 by 5, we get 4 as remainder.
৩৮.
Due to a reduction in books price by 10%, the number of books sold increased by 35%. What was the percentage increase in revenue?
  1. 17
  2. 18
  3. 19
  4. 20
  5. None of these
সঠিক উত্তর:
None of these
উত্তর
সঠিক উত্তর:
None of these
ব্যাখ্যা
প্রশ্ন: Due to a reduction in books price by 10%, the number of books sold increased by 35%. What was the percentage increase in revenue?

সমাধান:
Let,
x = price of product,
y = number of products sold

New price = 0.9x
New number of products sold =1.35y

Total increase in revenue = Final revenue - initial revenue = (0.9x × 1.35y) - xy
= 1.215xy - xy 
= .215xy

Increase in percentage= {(0.215/xy) × 100}%
= 21.5%

বিকল্প সমাধান:
ধরি,
বইয়ের মূল্য = 100 টাকা
10% কমে বইয়ের মূল্য = 90 টাকা
35% বৃদ্ধিতে বিক্রয়মূল্য = 90 × (135/100) = 121.5 টাকা

∴ শতকরা রেভিনিউ = (121.5 - 100)/100 × 100%
= 21.5%
৩৯.
For which of the following values of x is (x + 78)/x an integer?
  1. 9
  2. 10
  3. 11
  4. 13
  5. None of these
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
প্রশ্ন: For which of the following values of x is (x + 78)/x an integer?

সমাধান:
x এর মান হবে  78 এর উৎপাদক। 
অপশন গুলোর মধ্যে 78  এর উৎপাদক হলো 13
অতএব সঠিক উত্তর 13.

অপশন টেস্ট:
ক) x = 9 , (x + 78)/x = (9 + 78)/9 = 9.66 [পূর্ণসংখ্যা নয়] 
খ) x = 10 , (x + 78)/x = (10 + 78)/10 = 8.8[পূর্ণসংখ্যা নয়] 
গ) x = 11 , (x + 78)/x = (11 + 78)/11 = 8.09  [পূর্ণসংখ্যা নয়] 
ঘ) x = 13 , (x + 78)/x = (13 + 78)/13 = 7; যা পূর্ণসংখ্যা
৪০.
The average of a set of 12 numbers, which includes 34 is A. If 34 is removed from the set and 38 is included to the set. What is the average of new set of numbers in terms of A?
  1. A + 4
  2. (A + 38)/12
  3. 12A + 4
  4. A + (1/3)
  5. None of these
সঠিক উত্তর:
A + (1/3)
উত্তর
সঠিক উত্তর:
A + (1/3)
ব্যাখ্যা
প্রশ্ন: The average of a set of 12 numbers, which includes 34 is A. If 34 is removed from the set and 38 is included to the set. What is the average of new set of numbers in terms of A?

সমাধান:
12টি সংখ্যার সমষ্টি = 12A - 34 + 38
= 12A + 4

12টি সংখ্যার গড় = (12A + 4)/12
= (12A/12) + (4/12)
= A + (1/3)
৪১.
Where in 'Bangabandhu 'Sheikh Mujib Industrial City' located?
  1. Dhaka
  2. Chattogram
  3. Khulna
  4. Sylhet
  5. None of these
সঠিক উত্তর:
Chattogram
উত্তর
সঠিক উত্তর:
Chattogram
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর:

- সরকারি অর্থনৈতিক অঞ্চলসমূহের মধ্যে চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুন্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলার উপকূলীয় এলাকায় প্রায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর অবস্থিত।
- এর আয়তন ৩৩,৮০৫ একর।
- বাংলাদেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল হলো বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর।
- এটি চট্টগ্রাম জেলার মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা এবং ফেনী জেলার সোনাগাজী উপজেলা জুড়ে নির্মিত হচ্ছে যার আয়তন প্রায় ৩০ হাজার একর।
- এখানে প্রায় ১৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজা এটি বাস্তবায়ন করছে।

তথ্যসূত্র - বেজা ওয়েবসাইট।
৪২.
Which country is called the 'Land of Rising Sun'?
  1. Japan
  2. South Korea
  3. China
  4. Thailand
  5. None of these
সঠিক উত্তর:
Japan
উত্তর
সঠিক উত্তর:
Japan
ব্যাখ্যা
জাপান:

- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
Which of the following organizations control the price of crude oil in the global market?
  1. European Union
  2. United Nations
  3. APEC
  4. OPEC
  5. None of these
সঠিক উত্তর:
OPEC
উত্তর
সঠিক উত্তর:
OPEC
ব্যাখ্যা
OPEC:

- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- সংগঠনটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণ করে।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
- OPEC এর বর্তমান সদস্য দেশ ১২টি।
- আলজেরিয়া, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৪৪.
Which one of the following is the largest gas field in Bangladesh?
  1. Meghna
  2. Bakhrabad
  3. Titas
  4. Kamta
  5. None of these
সঠিক উত্তর:
Titas
উত্তর
সঠিক উত্তর:
Titas
ব্যাখ্যা
তিতাস গ্যাসক্ষেত্র:

- দেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র হলো ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থিত তিতাস গ্যাসক্ষেত্র।
- গ্যাসক্ষেত্রটিতে উত্তোলনযোগ্য গ্যাসের পরিমাণ ৭.৫৮২ ট্রিলিয়ন ঘনফুট। ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত মোট গ্যাস উত্তোলিত হয়েছে ৫.০৬৬ ট্রিলিয়ন ঘনফুট।
- ১৯৬২ সালে পাকিস্তান শেলওয়েল কোম্পানি তিতাস গ্যাসক্ষেত্র আবিষ্কার করে। ১৯৬৮ সাল থেকে ক্ষেত্রটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলিত হচ্ছে।
- বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড তিতাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করছে।
- তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের মাধ্যমে তিতাস ক্ষেত্রের গ্যাস ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, নেত্রকোনা, ও কিশোরগঞ্জ জেলায় গ্যাস সরবরাহ করা হচ্ছে।
- তবে বর্তমানে সবচেয়ে বেশি গ্যাস উত্তোলিত হচ্ছে সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে।

তথ্যসূত্র - বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি এবং পেট্রোবাংলা ওয়েবসাইট।
৪৫.
When did "The Bangladesh Petroleum Act' come in force?
  1. 1972
  2. 1974
  3. 1976
  4. 1980
  5. None of these
সঠিক উত্তর:
1974
উত্তর
সঠিক উত্তর:
1974
ব্যাখ্যা
বাংলাদেশ পেট্রোলিয়াম আইন:

বাংলাদেশ পেট্রোলিয়াম আইন" কবে কার্যকর হয় ১৯৭৪ সালে।
- এটি ১লা জানুয়ারী ১৯৭৭ সাল থেকে চারটি তেল বিপণন সংস্থা, দুটি ব্লেন্ডিং প্ল্যান্ট এবং তার সহায়ক হিসাবে একটি রিফাইনারি নিয়ে কাজ শুরু করে।
- এই সংস্থাগুলির সাথে সম্পর্কিত কর্পোরেশনের অবস্থান হোল্ডিং কোম্পানির অনুরূপ।
- সরকারের কাছে তেল বিপণন কোম্পানি এবং রিফাইনারির উপর আর্থিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণের জন্য একটি স্বায়ত্বশাসিত কর্পোরেশন প্রয়োজন ছিল।
- সেক্ষেত্রে প্রথম ধাপটি ছিল পেট্রোবাংলা কর্তৃক তেল বিপণন কোম্পানি এবং রিফাইনারির নিয়ন্ত্রণ।
- যেহেতু একটি একক কর্পোরেশনের ক্ষেত্রে গ্যাস ও তেল অপারেশন পরিচালনা কঠিন হয়ে গিয়েছিল সেহেতু সরকার পরবর্তীতে তেল আমদনি, প্রক্রিয়াকরণ ও বিপণনের জন্য একটি পৃথক কর্পোরেশন তৈরি করার সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র - বাংলাদেশ পেট্রোলিয়াম আইন ১৯৭৪।  (লিংক)
৪৬.
Which of the following is not a metal?
  1. Gold
  2. Diamond
  3. Silver
  4. Copper
  5. None of these
সঠিক উত্তর:
Diamond
উত্তর
সঠিক উত্তর:
Diamond
ব্যাখ্যা
ধাতু: 
- ভূ-পৃষ্টের উপরিভাগ বিভিন্ন রকম যৌগিক পদার্থ দিয়ে তৈরি যেমন- সিলিকন ডাই অক্সাইড (বালি), ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) ইত্যাদি। 
- এসকল পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ দিয়ে গঠিত। 
যথা- ধাতু ও অধাতু। 
- ক্যালসিয়াম, আয়রন, অ্যালুমিসিয়াম, পটাসিয়াম, সোডিয়াম, সিলভার (Silver), গোল্ড (Gold), কপার (Copper) ও জিংক ইত্যাদি হচ্ছে ধাতু। 
- আবার কার্বন (গ্রাফাইট ও হীরক-Diamond), সালফার, ক্লোরিন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ও অক্সিজেন ই্যাদি হচ্ছে অধাতু। 
- প্রকৃতিতে প্রায় সকল ধাতু ও অধাতু যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায়। 
- তবে কয়লা, সালফার ও অল্প পরিমাণ গোল্ড মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়। 
- যে সকল ধাতু ও অধাতু বেশি সক্রিয় তাদের যৌগ বেশি পরিমাণে এবং যে সকল যৌগ কম সক্রিয় তাদের যৌগ কম পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়। 

- ধাতুর কতগুলো বৈশিষ্ট্য আছে তা নিম্নে উল্লেখ করা হলো- 
ঘাতসহনীয়তা: ধাতুকে পিটিয়ে বিভিন্ন আকার দেওয়া যায়। 
নমনীয়তা: ধাতুকে বাঁকানো যায়। 
উজ্জ্বলতা: ধাতুর আলোক বিচ্ছুরণ বা প্রতিফলন করে বলে এগুলো চকচক করে। 
পরিবাহিতা: ধাতুসমূহ তাপ ও বিদ্যুৎ পরিবাহি। 
ধাতব শব্দ: আঘাত করলে ধাতু টুন টুন শব্দ করে। 
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক: ধাতুসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অত্যন্ত বেশি (তবে পারদ সাধারণ তাপমাত্রায় তরল)। 
ঘনত্ব: অধাতুর চেয়ে ধাতুসমূহের ঘনত্ব বেশি। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রসায়ন, নবম-দশম শ্রেণি। 
৪৭.
Which of the following is a land port of Bangladesh?
  1. Chattogram
  2. Mongla
  3. Hili
  4. Barisal
  5. None of these
সঠিক উত্তর:
Hili
উত্তর
সঠিক উত্তর:
Hili
ব্যাখ্যা
হিলি স্থলবন্দর:

- পানামা-হিলি পোর্ট লিংক লিমিটেড এর ব্যবস্থাপনায় পরিচালিত।
- হিলি স্থলবন্দর দিনাজপুর জেলার হাকিমপুর উপেজলার বাংলা হিলি সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি এলসিএস রয়েছে।
- ১২ জানুয়ারি ২০০২ তারিখ হিলি শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়।
- ০৯ অক্টোবর ২০০৫ তারিখ স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনার  জন্য কর্তৃপক্ষের সাথে  পানামা-হিলি পোর্ট লিংক লিমিটেড মধ্যে Concession Agreement (CA) স্বাক্ষরিত হয়।
- CA অনুযায়ী পোর্ট অপারেটর ০১ জানুয়ারি ২০১০ তারিখ স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করে;
- রাজধানী ঢাকা হতে হিলি স্থলবন্দরের দূরত্ব প্রায় ২৮৫ কি.মি.

তথ্যসূত্র - হিলি স্থলবন্দর ওয়েবসাইট।
৪৮.
Which one of the following is the state- owned oil refinery of Bangladesh?
  1. Bashundhara Refinery Limited
  2. Jamuna Refinery Limited
  3. Padma Refinery Limited
  4. Eastern Refinery Limited
  5. None of these
সঠিক উত্তর:
Eastern Refinery Limited
উত্তর
সঠিক উত্তর:
Eastern Refinery Limited
ব্যাখ্যা
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড:

- বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার হলো ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড।
- এটি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত।
- এটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি।
- কোম্পানি আইন ১৯১৩ (সংশোধিত, ১৯৯৪) অনুযায়ী এ প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়।
- একদল পাকিস্তানি শিল্প-উদ্যোক্তা ১৯৬৩ সালে এ প্রকল্পটির উদ্যোগ নেয় এবং  চট্টগ্রামের কর্ণফুলি নদীর তীরে এ পরিশোধনাগারটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৬৮ সাল থেকে পরিশোধন কেন্দ্রটিতে উৎপাদন কার্যক্রম শুরু হয়।
- ইস্টার্ন রিফাইনারি লিমিটেড তাদের নিজস্ব পরিশোধন ইউনিটের মাধ্যমে অপরিশোধিত তেল শোধিত করে থাকে। 
- এর বার্ষিক পরিশোধন ক্ষমতা ১৫ লক্ষ টন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৯.
To migrate from a least developed country (LDC) to a developing country. Gross national income per capita of a country has to be dollars.
  1. 1000
  2. 1210
  3. 1200
  4. 1230
  5. None of these
সঠিক উত্তর:
1230
উত্তর
সঠিক উত্তর:
1230
ব্যাখ্যা
এল ডি সি:
- সাধারণত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যেসব দেশ তুলনামূলক দুর্বল, সেসব দেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচনা করা হয়।
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজারসুবিধা দেওয়া হয়।
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) মানদন্ড অনুযায়ী এক্ষেত্রে একটি দেশের মাথাপিছু আয় হতে হবে কমপক্ষে ১২৩০ মার্কিন ডলার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৭ ফেব্রুয়ারি, ২০২১ ও জাতীয় তথ্যস বাতায়ন।
৫০.
Where is the headquarter of international atomic energy agency (IAEA) located?
  1. Austria
  2. Australia
  3. France
  4. Italy
  5. None of these
সঠিক উত্তর:
Austria
উত্তর
সঠিক উত্তর:
Austria
ব্যাখ্যা
IAEA:

- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি।
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
৫১.
Which of the following is a Scandinavian country?
  1. England
  2. Turkey
  3. Italy
  4. Denmark
  5. None of these
সঠিক উত্তর:
Denmark
উত্তর
সঠিক উত্তর:
Denmark
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা-নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৫২.
'The Great Ocean Road' is located -
  1. Canada
  2. West Africa
  3. North America
  4. Australia
  5. None of these
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:

- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, সিডনি - অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।
- 'দ্য গ্রেট ওশান রোড' অস্ট্রেলিয়াতে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
৫৩.
Which of the following minerals is found at Jamalganj in Joypurhat district?
  1. Coal
  2. White Clayy
  3. Lime stone
  4. Hard rock
  5. None of these
সঠিক উত্তর:
Coal
উত্তর
সঠিক উত্তর:
Coal
ব্যাখ্যা
কয়লাক্ষেত্র: 
- ১৯৬২ সালে জয়পুরহাট জেলার জামালগঞ্জে দেশের সর্বপ্রথম কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়।  
- এটিতে কয়লার আনুমানিক মজুদের পরিমাণ ১০৫৪ মেট্রিক টন। 
- গভীরতা: ৬৪০-১১৫৮ মিটার। 
- গভীরতা বেশি হওয়ায় জামালগঞ্জ খনি থেকে এখনো কয়লা উত্তোলন শুরু হয়নি। 
- দেশে একমাত্র দিনাজপুর জেলার বড়পুকুরিয়া কয়লা খনি থেকে কয়লা উত্তোলিত হচ্ছে। 

দেশের কয়লা খনিসমূহ: 
• বড়পুকুরিয়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৫। 
• দীঘিপাড়া: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৯৫। 
• ফুলবাড়ী: দিনাজপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: জিএসবি, ১৯৮৯। 
• খালাসপীর: রংপুর, আবিষ্কারক ও আবিষ্কারের সন: বি.এইচ.পি মিনারেলস, ১৯৯৭। 
• জামালগঞ্জ: আবিষ্কারক ও আবিষ্কারের সন: জয়পুরহাট, জিএসবি, ১৯৬২। 

উৎস: খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।
৫৪.
What is the former name of electricity generation company of Bangladesh Limited?
  1. Meghna power company limited
  2. Meghnaghat Power Company Limited
  3. Padma power company limited
  4. Bangladesh power company limited
  5. None of these
সঠিক উত্তর:
Meghnaghat Power Company Limited
উত্তর
সঠিক উত্তর:
Meghnaghat Power Company Limited
ব্যাখ্যা
মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড:

- বাংলাদেশ সরকারের বিদ্যুৎ সেক্টর রিফর্ম এর আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর একটি প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৪ সালের কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে ২৩ নভেম্বর ১৯৯৬ তারিখে মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড গঠিত হয়।
- ১৬ ফেব্রুয়ারী ২০০৪ তারিখে মেঘনাঘাট পাওয়ার কোম্পানি লিমিটেড এর নাম পরিবর্তিত হয়ে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) হয়।
- ইজিসিবি ১৫ জানুয়ারী ২০০৯ তারিখে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।
- বর্তমানে কোম্পানির অনুমোদিত মূলধন ৫,০০০ (পাঁচ হাজার) কোটি টাকা।

তথ্যসূত্র - ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট।
৫৫.
What is the name of the latest variant of COVID-19?
  1. Gamma
  2. beta
  3. Omicron
  4. Delta
  5. None of these
সঠিক উত্তর:
Omicron
উত্তর
সঠিক উত্তর:
Omicron
ব্যাখ্যা
করোনা ভাইরাস:

- করোনা ভাইরাসের আনুষ্ঠানিক নাম নির্ধারণ করা হয় - SARS-CoV-2 বা severe acute respiratory syndrome coronavirus 2.
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি এই নামটি নির্ধারণ করে।
- ভাইরাসটির পূর্ব নাম ছিল - 2019 novel coronavirus
এই ভাইরাসে আক্রান্ত হলে যে রোগটি হয় তার আনুষ্ঠানিক নাম - COVID - 19
- COVID-19 এর সর্বশেষ রূপটির নাম অমিক্রন।

তথ্যসূত্র - WHO ওয়েবসাইট।
৫৬.
Who is the honorable state ministry of ministry of power, energy and mineral resources?
  1. Tawfiq-e-Elahi Chowdhury
  2. Nasrul Hamid
  3. Sultan Ahmed
  4. Md. Anisur Rahman
  5. None of these
সঠিক উত্তর:
Nasrul Hamid
উত্তর
সঠিক উত্তর:
Nasrul Hamid
ব্যাখ্যা
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য নসরুল হামিদ।
- সাবেক সভাপতি, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। পরিচালক, আবাহনী স্পোর্টিং ক্লাব লি.
- তিনি ঢাকা-৩ আসনের সংসদ সদস্য।

তথ্যসূত্র - বিদ্যুৎ বিভাগ ওয়েবসাইট।
৫৭.
On which date in 2021, the national Energy security Day-2021 was observed across the country?
  1. 8th August
  2. 10th November
  3. 10th December
  4. 9th August
  5. None of these
সঠিক উত্তর:
9th August
উত্তর
সঠিক উত্তর:
9th August
ব্যাখ্যা
জ্বালানি নিরাপত্তা দিবস:

- ৯ আগস্ট জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস।
- ২০১০ সাল থেকে সরকারিভাবে দিবসটি পালিত হয়ে আসছে।
- ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে ৪৫ লাখ পাউন্ড স্টার্লিংয়ে (তখনকার ১৭ কোটি ৮৬ লাখ টাকা) পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখেন।
- ক্ষেত্রগুলো হচ্ছে: তিতাস, বাখরাবাদ, রশিদপুর, হবিগঞ্জ ও কৈলাসটিলা।
- পরবর্তীকালে এই গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তার বড় নির্ভরস্থল হয়ে ওঠে।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ০৯ আগস্ট, ২০২২।
৫৮.
Who will serve as the chair of the 'climate vulnerable forum' until 2022?
  1. Sheikh Hasina
  2. Md. Nasheed
  3. Abdul Zaher
  4. Abu Naser
  5. None of these
সঠিক উত্তর:
Sheikh Hasina
উত্তর
সঠিক উত্তর:
Sheikh Hasina
ব্যাখ্যা
Climate Vulnerable Forum (CVF):

- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলো নিয়ে গঠিত বৈশ্বিক অংশীদারিত্বমূলক সংগঠন হচ্ছে - Climate Vulnerable Forum। এর সদস্য দেশসমূহ জলবায়ুর পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় আলোচনার মাধ্যমে পন্থা বের করার ফোরাম হিসাবে কাজ করে সংস্থাটি।
- প্রতিষ্ঠাকাল - নভেম্বর, ২০০৯ সাল।
- প্রতিষ্ঠার স্থান - মালে, মালদ্বীপ।
- সদর দপ্তর - মাজুরো, মার্শাল দ্বীপপুঞ্জ।
- সদস্য সংখ্যা - ৪৮টি দেশ।
- ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - CVF ওয়েবসাইট।
৫৯.
Which one is 12th city corporation in Bangladesh?
  1. Dhaka North
  2. Mymensingh
  3. Gazipur
  4. Rajshahi
  5. Non of these
সঠিক উত্তর:
Mymensingh
উত্তর
সঠিক উত্তর:
Mymensingh
ব্যাখ্যা
ময়মনসিংহ সিটি কর্পোরেশন:

- বাংলাদেশের ১২তম সিটি কর্পোরেশন ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
- আয়তন ৯১ দশমিক ৩১৫ বর্গ কিঃমিঃ।
- এই সিটি কর্পোরেশন ৩৩টি সাধারণ ওয়ার্ড ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত।

তথ্যসূত্র - ময়মনসিংহ সিটি কর্পোরেশন ওয়েবসাইট।
৬০.
Who is the first female vice president of the United States of America?
  1. Snna Marin
  2. Judith Kutit
  3. Kamala Harris
  4. Jacinda Arden
  5. None of these
সঠিক উত্তর:
Kamala Harris
উত্তর
সঠিক উত্তর:
Kamala Harris
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কমলা হ্যারিস।
- ৫৫ বছর বয়সী এ রাজনীতিকই দেশটির প্রধান দুই দলের মধ্যে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও প্রথম এশীয় বংশোদ্ভূত হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
- কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে।
- তাঁর পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।
- কমলা প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন (২০১০) এবং দুই বছর দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র - যুগান্তর, ০৭ নভেম্বর ২০২০।