পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাPSCতারিখ২৬ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৩৮তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

PSC · ২৬ ডিসেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রয়ারিকে স্বীকৃতি দেয়?
  1. UNICEF
  2. ILO
  3. UNHCR
  4. UNESCO
ব্যাখ্যা
প্রশ্ন: জাতিসংঘের কোন সংস্থা ২১ ফেব্রয়ারিকে স্বীকৃতি দেয়?

সমাধান:
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
.
কোনটি ভিন্নধর্মী?
  1. Aluminium
  2. Iron
  3. Copper
  4. Mercury
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি ভিন্নধর্মী?

সমাধান:
Mercury একটি ভিন্নধর্মী ধাতু, কারণ এটি শূন্য তাপমাত্রা অবস্থায় তরল ধাতু। 
অপরদিকে, Aluminium, Iron, Copper এগুলো হলো কঠিন মৌলিক ধাতু।

 
.
বাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?
  1. ২৯ ও ৮ টি
  2. ২৭ ও ৭ টি
  3. ২৯ ও ৭ টি
  4. ২৮ ও ৭ টি
ব্যাখ্যা
⇒  বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা - স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি - ৭টি।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি - ৩০টি।

[প্রশ্নটি বিসিএস জব সল্যুশনের হওয়ায় কাছাকাছি উত্তর হিসেবে গ) ২৯ ও ৭ নেওয়া হয়েছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
.
বুদ্ধি × অভিজ্ঞতা = ?
  1. কৃতিত্ব
  2. সার্থকতা
  3. প্রজ্ঞা
  4. জ্ঞান
ব্যাখ্যা
প্রশ্ন: বুদ্ধি × অভিজ্ঞতা = ?

সমাধান:
বুদ্ধি বলতে বোঝায় জ্ঞান, সমঝ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
অভিজ্ঞতা বলতে বোঝায় জ্ঞান, অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে অর্জিত দক্ষতা।

যখন এই বুদ্ধি এবং অভিজ্ঞতা মিলে যায় এবং পরিপক্কতা লাভ করে, তখন তাকে প্রজ্ঞা বলা হয়।
অর্থাৎ, প্রজ্ঞা হল বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়।

∴ বুদ্ধি × অভিজ্ঞতা = প্রজ্ঞা।
.
ঢাকা যখন জাহাঙ্গীরনগর বগুড়া তখন কি?
  1. মহাস্থানগড়
  2. পাহাড়পুর
  3. বরেন্দ্র
  4. পুন্ড্রনগর
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা যখন জাহাঙ্গীরনগর বগুড়া তখন -

সমাধান:
মুঘল আমলে,
ঢাকার নাম ছিল ‘জাহাঙ্গীরনগর’
তখন বগুড়ার নাম ছিল ‘মহাস্থানগড়’
.
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ১৯৫৫ সালে
  2. ১৯৫৪ সালে
  3. ১৯২১ সালে
  4. ১৯৬৮ সালে
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে?

সমাধান:
- বাংলা একাডেমী বাংলা ভাষা সংক্রান্ত সর্ববৃহৎ গবেষণা প্রতিষ্ঠান।
- ১৩৬২ বঙ্গাব্দের ১৭ অগ্রহায়ণ (৩ ডিসেম্বর, ১৯৫৫) ঢাকার বর্ধমান হাউসে এটি প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৬ সালের ১ ডিসেম্বর মুহম্মদ এনামুল হক (১৯০২-১৯৮২) একাডেমীর প্রথম পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
- বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক প্রফেসর মাযহারুল ইসলাম (১৯৭২ সাল)।
- বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আঁকরাম খাঁ (১৯৬১ সাল)।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও বাংলা একাডেমি ওয়েবসাইট।
 
.
কম্বোডিয়ার রাজধানী কোনটি?
  1. Nomphen
  2. Pnomphen
  3. Laus
  4. Phnom Penh
ব্যাখ্যা
প্রশ্ন: কম্বোডিয়ার রাজধানী কোনটি?

সমাধান:
কম্বোডিয়ার রাজধানী Phnom Penh (নমপেন)
.
‘এ জগতে হায় সেই বেশী চায়’ - এর লেখক কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. জীবনানন্দ দাশ
  4. মাইকেল মাধুসূদন দত্ত
ব্যাখ্যা
প্রশ্ন: ‘এ জগতে হায় সেই বেশী চায়’ - এর লেখক কে?

সমাধান:
"এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি-
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি।" পঙক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'কাহিনী' কাব্যগ্রন্থের অন্তর্গত 'দুই বিঘা জমি' কবিতার অন্তর্ভুক্ত। 

- 'কাহিনী' কাব্যগ্রন্থটি ১৯০০ সালে প্রকাশিত হয়। 
- পরবর্তীতে 'কথা' কাব্যগ্রন্থের সহযোগে 'কথা ও কাহিনী' কাব্যগ্রন্থ প্রকাশ পায়। 
- তিনি ১৩০২ বঙ্গাব্দের ৩১ জ্যৈষ্ঠ 'দুই বিঘা জমি' কবিতাটি রচনা করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
Skin : Dermis :: Skull: - ?
  1. Cerebrum
  2. Cerebral Cortex
  3. Cerebellum
  4. Medulla
ব্যাখ্যা
Skin -  গায়ের চামড়া; ত্বক। 
Dermis - অন্তস্ত্বক; ত্বক্; অন্তশ্চর্ম। 

সম্পর্ক: Skin এর ভিতরের আবরণ হচ্ছে Dermis. 

Skull - মাথার খুলি; করোটি।
Cerebral Cortex - মস্তিষ্কের প্রধান অংশ সেরেব্রামকে আচ্ছাদিত করে রাখা বেশি ঘনত্বের নিউরন দিয়ে তৈরি আবরণকে Cerebral cortex বলা হয়। এটি Skull এর ভিতরের আবরণ। 

সম্পর্ক: Skull এর ভিতরের আবরণ হচ্ছে Cerebral Cortex. 

Other options, 
Cerebrum - মস্তিষ্কের বৃহত্তম অগ্রভাগ; গুরুমস্তিষ্ক;
Cerebellum - লঘুমস্তিষ্ক। 
Medulla - মজ্জা। 
১০.
Honey : Hive :: Ore : ?
  1. Stone
  2. Powder
  3. Mineral
  4. Clay
ব্যাখ্যা
Honey - মধু। 
Hive - বাক্স; মধুকোষ।

সম্পর্ক: Hive বা মধুকোষ এ Honey থাকে। 

Ore - আকরিক। 
Mineral - বিশেষ যেসব পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে; খনিজ; আকরিক।

সম্পর্ক: Mineral বা খনিজ পদার্থে এ Ore বা আকরিক পাওয়া যায়।  

Other options, 
Stone - পাথর; 
Powder - চূর্ণ;
Clay - কাদামাটি; এঁটেলমাটি।
১১.
He died _____ poison.
  1. in
  2. by
  3. with
  4. into
ব্যাখ্যা
Die by - মারা যাওয়া (বিষ)। 

সঠিক বাক্য - He died by poison. 
১২.
He warned me ______ the danger.
  1. about
  2. on
  3. of
  4. for
ব্যাখ্যা
প্রশ্ন: He warned me ______ the danger.

সমাধান:
কাউকে অপ্রীতিকর পরিণাম বা সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করে দেওয়া অর্থে warn এরপরে preposition হিসেবে of বসে।
He warned me of the danger.
১৩.
Please put the vase ____ the table.
  1. in
  2. for
  3. on
  4. over
ব্যাখ্যা
প্রশ্ন: Please put the vase ____ the table.

সমাধান:
Please put the vase on the table.
একটি জিনিসের উপর অন্য একটি জিনিস সংযুক্ত বা লেগে থাকলে preposition হিসেবে শব্দ দুটির মাঝে on বসে।
১৪.
What is the synonym of 'Ugly'?
  1. Grisly
  2. Not good
  3. Unaccepted
  4. Not worst
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of 'Ugly'?

সমাধান:
Ugly - কুৎসিত; কুদর্শন; বিশ্রী; কুরূপ; অসুন্দর; কদর্য।
Grisly - ভয়াবহ; বীভৎস।

Ugly এর synonym Grisly.
১৫.
Simplicity : Countryside :: Complexity: - ?
  1. Hick
  2. Country field
  3. Coomplexion
  4. Urban
ব্যাখ্যা
প্রশ্ন: Simplicity : Countryside :: Complexity: - ?

সমাধান: 
Countryside - পল্লি এলাকা, গ্রামাঞ্চল যেমন Simplicity - সহজতা; সারল্যতার প্রতীক।
Urban - নগর সম্বন্ধীয় বা নগরস্থ; নাগরিক; নগর; শহুরে তেমনি Complexity - জটিলতার প্রতীক।

Simplicity : Countryside :: Complexity: Urban
১৬.
If I had known Rifat was coming ______ then which one is the correct answer?
  1. I would go to the station
  2. I had gone to the station
  3. I would have gone to the station
  4. I would went to the station
ব্যাখ্যা
• 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।

তাই, Complete Sentence - If I had known Rifat was coming I would have gone to the station. 
১৭.
What is the synonym of 'Calm'?
  1. Antibody
  2. Plane
  3. Recover
  4. Aloof
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of 'Calm'?

সমাধান:
Calm - শান্ত, নির্বাত
Aloof - নিরুত্তাপ, উদাসীন, আগ্রহহীন

অপরদিকে, 
Antibody - রক্তে উৎপন্ন পদার্থ যা ক্ষতিকর জীবাণু প্রতিরোধ বা ধ্বংস করে।
Plane - সমতলের উপর অঙ্কিত চিত্রের জ্যামিতি।
Recover - ফিরে পাওয়া, পুনরুদ্ধার করা
১৮.
What is the antonym of 'Abundant'?
  1. Scarce
  2. Rape
  3. Disabundant
  4. Old
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of 'Abundant'?

সমাধান:
The word 'Abundant' (প্রচুর; অঢেল) means existing or available in large quantities.
Scarce - অপ্রতুল, দুষ্প্রাপ্য, দুর্লভ; দুষ্প্রাপণীয়।

অপরদিকে,
Rape - ধর্ষণ করা, বলাৎকার করা।
Old - বয়স্ক, বৃদ্ধ।
১৯.
What is the antonym of 'Approached'?
  1. Disapproached
  2. Antiapproached
  3. Misapproached
  4. Departed
ব্যাখ্যা
Approach (verb): 
Meaning - নিকটবর্তী হওয়া। 
- এর বিপরীত শব্দ হচ্ছে Depart (চলে যাওয়া)। 

তাই, সঠিক উত্তর - Departed
২০.
B, A - এর চেয়ে খাটো এবং C, B - এর চেয়ে লম্বা। D, E - এর চেয়ে লম্বা কিন্তু B - এর চেয়ে খাটো। সবচেয়ে খাটো কে?
  1. E
  2. D
  3. B
  4. C
ব্যাখ্যা
প্রশ্ন: B, A - এর চেয়ে খাটো এবং C, B - এর চেয়ে লম্বা। D, E - এর চেয়ে লম্বা কিন্তু B - এর চেয়ে খাটো। সবচেয়ে খাটো কে?

সমাধান:
প্রশ্নমতে,
B, A - এর চেয়ে খাটো, B < A,
C, B - এর চেয়ে লম্বা, C > B,
D, E - এর চেয়ে লম্বা, D > E 
এবং B > D

অর্থাৎ, E < D < B < C < A
∴ E সবচেয়ে খাটো।
 
 
২১.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১, ?
  1. ১৯
  2. ১৭
  3. ২০
  4. ১৮
ব্যাখ্যা

প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১,?

সমাধান:
প্রদত্ত সিরিজে ২টি ধারা আছে,
১ম ধারা, ১৭, ১৫, ১৩, ১১, ....... অর্থাৎ ২ করে কমছে।
২য় ধার, ২৪, ২২, ২০, ১৮, ....... অর্থাৎ ২ করে কমছে।

∴ সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে ১৮ বসবে।

 
২২.
০.১ × ০.০১ × ০.০০১ = ?
  1. ০.০০০০০১
  2. ০.০০০০১
  3. ০.০০০১
  4. ১.০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ × ০.০১ × ০.০০১ = ?

সমাধান:
০.১ × ০.০১ × ০.০০১ 
= ০.০০০০০১
২৩.
০.৫ ÷ ০.৫= ?
  1. ১.৫
  2. ০.১
  3. ১.০
  4. ০.০৫
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ ÷ ০.৫ = ?

সমাধান:
০.৫ ÷ ০.৫ = (৫ × ১০)/(৫ × ১০)
= ১
২৪.
√০.৮১ = ?
  1. ০.১৭
  2. ০.৭১
  3. ১.৯
  4. ০.৯
ব্যাখ্যা
প্রশ্ন: √০.৮১ = ?

সমাধান:
√০.৮১ = √(০.৯)
= ০.৯
২৫.
বেলা ২ : ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রী?
  1. ১০৫°
  2. ৯৫°
  3. ১১৫°
  4. ১১০°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২ : ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রী?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ৩০) - (৬০ × ২)}/২|°
= |২১০/২|°
= ১০৫°
 
২৬.
আজ রবিবার। ৩৫৩ দিন পর কী বার হবে?
  1. শুক্রবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ রবিবার। ৩৫৩ দিন পর কী বার হবে?

সমাধান
এখানে,
৩৫৩ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে ৩।
৩৫৩ দিন থেকে ৩ দিন বাদ দিলে হয় ৩৫০ দিন।

অর্থাৎ,
৩৫০ তম দিন রবিবার।
৩৫১ তম দিন সোমবার।
৩৫২ তম দিন মঙ্গলবার।
৩৫৩ তম দিন বুধবার
 
২৭.
২.৫ কোন সংখ্যার ০.৫%?
  1. ২৫০
  2. ১২৫
  3. ৫০০
  4. ২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২.৫ কোন সংখ্যার ০.৫%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ০.৫% = ২.৫ 
বা, ০.৫ক/১০০ = ২.৫ 
বা, ০.৫ক = ২.৫ × ১০০ 
বা, ক = (২.৫ × ১০০)/০.৫
∴ ক = ৫০০
 
২৮.
একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?
  1. অসীম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট বিন্দু থেকে ১টি বৃত্তের উপর সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যাবে?

সমাধান:

চিত্রে দেখানো হয়েছে, একটি বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তে সর্বাধিক দুটি স্পর্শক আঁকতে পারা যায়।
 
২৯.
কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট?
  1. ৩/৮
  2. ৪/১১
  3. ৫/১৪
  4. ৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট?

সমাধান:
এখানে,
৩/৮ = ০.৩৭৫
৪/১১ = ০.৩৬৩৬
৫/১৪ = ০.৩৫৭
৭/২০ = ০.৩৫০
 
৩০.
একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে -তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে।
  1. ১৫৮
  2. ১৬২
  3. ১৭০
  4. ১৬৬
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে -তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে। 

সমাধান:
একজন ব্যাটসম্যান ওয়ানডে ম্যাচ খেলেছে = ৮টি 
পরে ম্যাচ খেলবে = ২টি 
∴ মোট ম্যাচ = (৮ + ২) = ১০টি 

৭৭ এভারেজে ১০ টি ম্যাচে মোট রান হবে = ৭৭ × ১০ = ৭৭০
৭৫ এভারেজে ৮টি ম্যাচে মোট রান হবে = ৭৫ × ৮ = ৬০০

∴ পরবর্তী ২ ম্যাচে রান করতে হবে = ৭৭০ - ৬০০
= ১৭০
৩১.
a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?
  1. ab
  2. b + 2a + 2
  3. a + b + 1
  4. 2a + 4b
ব্যাখ্যা
প্রশ্ন: a ও b দুইটি বিজোড় সংখ্যা। নিচের কোন সংখ্যাটি জোড়?

সমাধান:
a ও b দুইটি বিজোড় সংখ্যা।

ধরি,
দুটি বিজোড় সংখ্যা, a = 1, b = 3

অপশন ক) ab = 1 × 3 = 3 [বিজোড় সংখ্যা]
অপশন খ) b + 2a + 2 = 3 + 2 × 1  + 2 = 7 [বিজোড় সংখ্যা]
অপশন গ) a + b + 1 =  1 + 3 + 1 = 5 [বিজোড় সংখ্যা]
অপশন ঘ) 2a + 4b = 2 × 1 + 4 × 3 = 2 + 12 = 14 [জোড় সংখ্যা]
 
৩২.
৫০০ এর (২৫/২)% = ?
  1. ৬২.৫০
  2. ৬৫
  3. ৬৬
  4. ৬৭.৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০ এর (২৫/২)% = ?

সমাধান:
৫০০ এর (২৫/২)% = ৫০০ × (২৫/২)%
= (৫০০ × ২৫)/(২ × ১০০)
= ৬২.৫
৩৩.
যদি FACE = ৬১৩৫ হয়, তাহলে BHAI = ?
  1. ২৭১৯
  2. ২৮১৯
  3. ২৯১৮
  4. ২৮১৮
ব্যাখ্যা
প্রশ্ন: যদি FACE = ৬১৩৫ হয়, তাহলে BHAI = ?

সমাধান:
ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, FACE = ৬১৩৫

একইভাবে,
BHAI = ২৮১৯

 
৩৪.
a = 6, b = 5 হলে, a3 - 3a2b + 3ab2 - b3 = ?
  1. 0
  2. 1
  3. 5
  4. 7
ব্যাখ্যা
প্রশ্ন: a = 6, b = 5 হলে, a3 - 3a2b + 3ab2 - b3 = ?

সমাধান:
প্রদত্ত রাশি = a3 - 3a2b + 3ab2 - b3
= (a - b)3
= (6 - 5)3
= 13
= 1
৩৫.
ক ও খ দুইটি সংখ্যা । ক-এর এক-চতুর্থাংশ ও খ-এর এক-পঞ্চমাংশ এর সমষ্টি ১০। আবার ক-এর দ্বিগুণ ও খ-এর চারগুণ এর সমষ্টি ১২০ হলে, ক ও খ এর মান যথাক্রমে -
  1. ২০, ২৪
  2. ১৮, ২৮
  3. ৩২, ১২
  4. ৩০, ১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ দুইটি সংখ্যা । ক-এর এক-চতুর্থাংশ ও খ-এর এক-পঞ্চমাংশ এর সমষ্টি ১০। আবার ক-এর দ্বিগুণ ও খ-এর চারগুণ এর সমষ্টি ১২০ হলে, ক ও খ এর মান যথাক্রমে -

সমাধান:
১ম শর্তমতে,
ক/৪ + খ/৫ = ১০ -------------- (1)

২য় শর্তমতে,
২ক + ৪খ = ১২০ ----------------- (2)

অপশনগুলো যাচাই করি,
অপশন (ক) অনুসারে, (২ × ২০) + (৪ × ২৪) = ৪০ + ৯৬ = ১৩৬ ≠ ১২০
অপশন (খ) অনুসারে, (২ × ১৮) + (৪ × ২৮) = ৩৬ + ১১২ = ১৪৮ ≠ ১২০
অপশন (গ) অনুসারে, (২ × ৩২) + (৪ × ১২) = ৬৪ + ৪৮ = ১১২ ≠ ১২০
অপশন (ঘ) অনুসারে, (২ × ৩০) + (৪ × ১৫) = ৬০ + ৬০ = ১২০ = ১২০

সঠিক উত্তর: ৩০, ১৫

[প্রদত্ত অপশনগুলোর মধ্যে অপশন (ঘ) দ্বারা একটি শর্ত পূর্ণ হয় বলে সঠিক উত্তর (৩০, ১৫) নেওয়া হয়েছে]
৩৬.
মেহেদী একটি নির্দিষ্ট স্থানে থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দুরত্ব কত?
  1. ৩√২ কি. মি.
  2. ৩√৫ কি. মি.
  3. ৭ কি. মি.
  4. ৩ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: মেহেদী একটি নির্দিষ্ট স্থানে থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দুরত্ব কত?

সমাধান:

  
ধরি,
নির্দিষ্ট স্থানে A থেকে AB = ৯ কি.মি. দক্ষিণে গেল। এরপর BC = ৩ কি.মি. পূর্বে গেল।
সেখান থেকে উত্তর দিকে CD = ৬ কি.মি. হেঁটে যাত্রা শেষ করলো।
∴ DE = ৩ কি.মি.
এবং CD = BE = ৬ কি.মি.
∴ AE = ৩ কি. মি.

ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(৩ + ৩)
= √১৮
= √(৯ × ২)
= ৩√২ কি.মি.
৩৭.
নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
  1. NOSPE
  2. TOXCRE
  3. DULAMEK
  4. NARBE
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?

সমাধান:
TOXCRE কে সাজালে CORTEX হয়। যা সেরেব্রামের পাতলা আবরণ (Cerebral CORTEX)।
 
৩৮.
কোনটি ব্যতিক্রম?
  1. ১২৫
  2. ৩৪৩
  3. ৫১২
  4. ৭৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ব্যতিক্রম?

সমাধান:
এখানে,
১২৫ = ২৫ × ৫
৩৪৩ = ৪৯ × ৭
৫১২ = ২৫৬ × ২
৭৪৩ = ৭৪৩ × ১

∴ ৭৪৩ একটি মৌলিক সংখ্যা। বাকিগুলো মৌলিক সংখ্যা নয়।
 
৩৯.
যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?
  1. SHARE : HSAPE
  2. SPEAK : PSEAK
  3. CHEAT : HCEAT
  4. PANIC : APNCI
ব্যাখ্যা
প্রশ্ন: যদি BREAD = RBEDA হয়, তবে সঠিক কোনটি?

সমাধান: 
এখানে, প্রথম দুইটি এবং শেষের দুইটি অক্ষর পরস্পর স্থান পরিবর্তন করে।
মাঝখানের অক্ষরটি অপরিবর্তিত থাকে।
BREAD = RBEDA

একইভাবে,
PANIC = APNCI
 
৪০.
রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম হয়েছে। ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে?
  1. ৩৬
  2. ৩৭
  3. ৩৮
  4. ৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম হয়েছে। ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে?

সমাধান:
রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম।

অর্থাৎ, সে ২২ জনের পর।

ঊধ্বক্রম অনুসারে সে = ৫৯ - ২২ = ৩৭ তম
৪১.
    ব্যাখ্যা
    প্রশ্ন: 

    সমাধান:
    ১ম চিত্র হতে দেখা যায় যে, কর্ণের সংখ্যা ১টি
    ২য় চিত্র হতে দেখা যায় যে, কর্ণের সংখ্যা ২টি
    ৩য় চিত্র হতে দেখা যায় যে, ভূমির সমান্তরাল রেখা আছে ১টি

    ∴ ৪র্থ চিত্রটিতে ভূমির সাথে লম্ব বরাবর আরেকটি রেখা অঙ্কন করতে হবে।
    তাই, সঠিক উত্তর 
    ৪২.
    সিকিম বাংলাদেশের কোন দিকে?
    1. পূর্ব
    2. উত্তর
    3. পশ্চিম
    4. দক্ষিণ
    ব্যাখ্যা
    প্রশ্ন: সিকিম বাংলাদেশের কোন দিকে?

    সমাধান:
    - সিকিম ভারতের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি রাজ্য।
    - সিকিম রাজ্য বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত।  এটি ভারত-চীন সীমান্তে অবস্থিত এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত।
    - বাংলাদেশের পূর্বদিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল রাজ্য অবস্থিত। এছাড়া উত্তর-পূর্বে আসাম রাজ্য অবস্থিত।
    - সিকিমের সাথে বাংলাদেশের কোন সীমান্ত সংযোগ নেই।
     
    ৪৩.
    যখন A = ১ এবং U = ২১, তবে M + O = ?
    1. M + ২০
    2. ২৩
    3. ৩২
    4. ২৮
    ব্যাখ্যা
    প্রশ্ন: যখন A = ১ এবং U = ২১, তবে M + O = ?

    সমাধান:
    দেওয়া আছে,
    যখন A = ১ এবং U = ২১

    এখানে,
    ইংরেজি বর্ণমালার
    ১ম অবস্থানে থাকে A
    ২১তম অবস্থানে থাকে U

    একইভাবে,
    ১৩তম অবস্থানে থাকে M
    ১৫তম অবস্থানে থাকে O

    ∴ M + O = ১৩ + ১৫ = ২৮
     
    ৪৪.
    নিচের চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?
    1. ১৭
    2. ২২
    3. ২৬
    4. ৩০
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র আছে?


    সমাধান:
    যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।

    ∴ মোট বর্গক্ষেত্রের সংখ্যা = 12 + 22 + 32 + 42
    = 1 + 4 + 9 + 16
    = 30 টি
    ৪৫.
    যদি TOE = WRH হয়, তবে EAR = ?
    1. HDV
    2. HDT
    3. HDU
    4. HDS
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি TOE = WRH হয়, তবে EAR = ?

    সমাধান:
    এখানে, 
    T ও W এর মধ্যে পার্থক্য ২টি করে বর্ণ।

    অর্থাৎ, T এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে W আসে।
    O এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে R আসে।
    E এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে H আসে।

    সেক্ষেত্রে, 
    E এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে H আসে।
    A এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে D আসে।
    R এর পরে ২টি বর্ণ অতিক্রম করলে U আসে।

    ∴ EAR = HDU
     
    ৪৬.
    দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করবে?
    1. ১২
    2. ১৫
    3. ১৬
    4. ১৮
    ব্যাখ্যা

    প্রশ্ন: দৈনিক ৬ ঘণ্টা পরিশ্রম করে ৮ জন ব্যক্তি একটি কাজ করে ১৫ দিনে। দৈনিক ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন ব্যক্তি কাজটি কত দিনে করবে?

    সমাধান:
    ৬ ঘন্টা পরিশ্রম করে ৮ জন কাজটি করে = ১৫ দিনে
    ∴ ১ ঘণ্টা পরিশ্রম করে ১ জন কাজটি করে = (১৫ × ৮ × ৬) দিনে
    ∴ ৫ ঘণ্টা পরিশ্রম করে ৯ জন কাজটি করে = (১৫ × ৮ × ৬)/(৯ × ৫) দিনে
    = ১৬ দিনে

     
    ৪৭.
     নিচের বক্সের ফাঁকা অংশে কোন সংখ্যাটি বসবে?
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের বক্সের ফাঁকা অংশে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে, 
    5 × 4 × 9 = 180
    10 × 6 × 2 = 120
    3 × 4 × 5 = 60
    দেখা যাচ্ছে যে, ১ম, ২য় ও ৩য় কলামের সংখ্যাগুলোর গুনফলের পার্থক্য ৬০।
    ৪৮.
    ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
    1. ১২
    2. ১৫
    3. ১১
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩য় ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?


    সমাধান:
    এখানে,
    ১ম ত্রিভুজে, ৮ + ৩ = ১১, ১১ × ৪ = ৪৪
    ২য় ত্রিভুজে, ৭ + ৯ = ১৬, ১৬ × ২ = ৩২

    একইভাবে,
    ৩য় ত্রিভুজে, ৭ + ৮ = ১৫, ৭৫ ÷ ১৫ = ৫
    ৪৯.
    একটি পুনর্মিলনীতে ১৫ জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনীর শুরু এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?
    1. ১০৫
    2. ১১৫
    3. ২১০
    4. ২১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পুনর্মিলনীতে ১৫ জন বন্ধু পরস্পরের সাথে পুনর্মিলনীর শুরু এবং শেষে করমর্দন করে। মোট কত বার করমর্দন সম্পন্ন হয়?

    সমাধান:
    শুরুতে করমর্দন সংখ্যা = 15C2
    = 105
    শেষে করমর্দন সংখ্যা = 15C2
    = 105

    ∴ মোট করমর্দন সম্পন্ন হয় = 105 + 105 = 210
    ৫০.
    নীচে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে?

     
    1. 7 kg
    2. 6 kg
    3. 7.7 kg
    4. 9 kg
    ব্যাখ্যা
    প্রশ্ন: নীচে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে?


    সমাধান:
    মনে করি,
    ভারসাম্য আনতে ডান পাশে x ওজন দিতে হবে।

    আমরা জানি,
    ভারসাম্য রক্ষার জন্য,
    ১ম ওজন × ১ম দূরত্ব = ২য় ওজন × ২য় দূরত্ব
    বা, 4.5 × 10 = x × 7.5
    বা, 7.5x = 45
    বা, x = 45/7.5
    ∴ x = 6